Bangiya Sahitya Parishad, Kolkata
Mahamogul Kabya Part.3
Front matter
No text on this page.
No text on this page.
No text on this page.
মহীমােগল কাব্য.
তৃতীয় খণ্ড
জয় সিংহ পর্ব
শ্রীদুর্গাচন্দ্র সান্যাল
প্রণীত।
THE GREAT MOGUL
AN EPIC POEM
PART III.
JAYA SINGHA KARTA,
Calcuttin
NEW ARYA PRESS,
43/1 BHOWANI CHURN DUTT'S LANE.
1884.
No text on this page.
জয়সিংহ পর্ব।
জয়সিংহের বংশাবলী।
প্রভূত বিক্রমে
লঘু মিশ্র একাবলী ছন্দ।
বৌদ্ধ হৈলে ধ্বংস কৌশ * সূৰ্য্যবংশ
স্থাপিল আপন রাজ্য মগধে ;
বংশ অনুক্রমে
ভােগ করে সেই রাজ্য অবাধে। ১
অষ্টাদশ শত
বর্ষ ক্রমে গত
স্থির কৌশ রাজ্য পাটলিপুত্রে ;
কিন্তু কারাে চির
নহে ভাগ্য স্থির
অনিত্য ভূবদ্ধ কর্মের
সুত্রে
| ২
* রামচন্দ্রের পুত্র কুশবংশীয়। ইহাদিগকে পশ্চিমাঞ্চলে
কাছােয়া বলে।
(২)
কালে সব হয়
কালে পায় ক্ষয়
ধনী, মানী, সাধু, নৃপতি, দীন ।
নশ্বর সম্পূর্ণ
কালে হয় চূর্ণ
বারি বিম্ব সম চিহ্ন বিহীন। ৩
যাবৎ ভাগ্য যোগ তত কাল ভােগ
লুপ্ত গুণাগুণ কালের শেষে ;
ভাঙ্গিলে কপাল দ্রুত তারে কাল
ঘটায় জঞ্জাল বিবিধ বেশে । ৪
মগধে রাজন
প্রতীপ যখন
ত্ৰিচত্বারিংশত কলির অব্দে ;
গজনী নিবাসী
পাঠানেরা আসি
আক্রমিল তারে ভীষণ শব্দে। ৫
দিল্লীতে তখন
গজুনীর যবন
প্রথম সম্রাট কুতুবুদ্দীন ;
সেনানী তাহার গিজী বখতিয়ার
যােদ্ধা সাংযুগীন নেতা প্রবীণ। ৬
যবনাধিকার
করিতে বিস্তার
চলে বখতিয়ার মগধে বঙ্গে;
নবােৎসাহে মতি পাঠানের জাতি
সাগ্রহে চলিল তাহার সঙ্গে।
;
৩
যুঝিয়া সাহসে শেষে ভাগ্য বশে
প্রতীপ পতিত ঘাের সমরে ;
তার এক সুত
পলাইয়া দ্রুত
কালিঞ্জর রাজ্যে আশ্রয় করে। ৮
সেই দেশে ক্রমে
কালের নিঃ৭
তার রংশ রাজপদ পাইল
যবনের সনে
পুনঃপুনঃ রণে
সেই দেশে আত্মরক্ষা করিল। ৯
কালে পরাভূত সে রাজ্য বিচ্যুত
কৌশেয় নিকর আষেরে * আসি,
মীনা নামে রক্ষ
নহে রণ দক্ষ
আছিল তখন আম্বুের বাসী,
তাদেক জিনিয়া
আম্বর পাহাড়ে কৌশেয় কুল,
মীনার দুহিতা
করিয়া বনিতা
ক্রমশঃ হইল সম্বন্ধ মূল। ১১ যুগ্মক ।
পরে দিয়া হানা
চিতরের রাণা
কুম্ভসিংহ করি এদেশ জয়,
* “আষের” জয়পুর রাজ্যের পূর্ব রাজধানী, এই জন্য এই
রাজ্যকে পূৰ্বে আম্বের রাজ্য বলিত।
প্রভুত্ব স্থাপিয়া
( ৪ ) দুৰ্বল উদয় আম্বের রাজনে রাখিয়া অধীনে বার্ষিক নির্দিষ্ট রাজস্ব লয়। ১১ • বর্ষ বহু শত সেই ভাবে গত রাণার অধীন আম্বের রাজ, রাণ প্রণােদিত যবন সহিত বিস্তর করিলা সংগ্রাম কাজ। ১২ সময়ে আবর জিনিল চিতর জয় মালে করি হঠাৎ বিনাশ, রাণ সে সময় পলায়ে করিল জঙ্গলে বাস। ১৩ যত অধিকার আছিল রাণার বিভক্ত হইল খণ্ডে বিখণ্ড ; সামন্ত সকলে পূজিল মােগলে রাখিতে সম্পত্তি, বাঁচিতে দণ্ডে। ১৪ মুসলমান গণে আকবরের মনে ছিল অবিশ্বাস সহ অভক্তি তিনি সে কারণে হিন্দুদের সনে সদ্ভাব স্থাপনে করিলা যুক্তি। ১৫ যে সামন্ত গণ লইল শরণ পরম গৌরবে আকবর শাহ
( ৫ )
উচ্চপদে বরি
কুটুম্বিতা করি
রাজোপাধি দিয়া দিল উৎসাহ। ১৬
কতজ্ঞ হৃদয়
রাজপুত চয়
পদশার কাৰ্যে হৈল প্ৰবৰ্ত্ত ;
তাদের সাহায্যে সমস্ত সাম্রাজ্যে
অবাধ্য যুবন হৈল আয়ত্ত। ১৭
০
।
পয়ার।
ক্ষত্র সহ বন্ধুভাব স্থাপিলে মােগল।
আম্বের রাজের ভাগ্য হইল প্রবল।
পাশার সম্বন্ধী হৈল ভগবান দাস
বিবিধ প্রকারে করে যোগ্যতা প্রকাশ।
মহারথী মানসিংহ যােগ্য পুত্র তার
দিদেশে গেল রাজ্য করিল বিস্তার ।
গান্ধার হিট গজনী বালীক পারস
বােখারা সমরখণ্ডে খ্যাত যার যশ ।
উড়ে বঙ্গে দাক্ষিণাত্যে পঞ্জাবে কাশ্মীরে
হিন্দু মুসলমানে মানে মানসিংহ বীরে।
বংশ অনুক্রমে তার দিল্লীর চাকর
কুটুম্বিতা বদ্ধ রাখে পাদশার ঘর ।
৬ )
--
=
পদশার অনুগ্রহে আম্বেরের পতি
ধনে মানে পরাক্রমে লভিল উন্নতি ।
তাদের দৃষ্টান্তে লুব্ধ বহু রাজ গণ
পাদশার ভৃত্য ভাব করিল গ্রহণ।
তাহাদের গুণে প্রীত হইয়া পাদশাহ
উচ্চ কর্মে নিয়ােজিয়া দিলেন উৎসাহ
পদশার কর্মচারী হিন্দু রাজ গণ
পাদশার হিত চিন্তা করে অনুক্ষণ।
অবিশ্বাসী মুসলমান অবাধ্য বিষম
প্রচুর ব্যসন ভােগে হ্রস্ব পরাক্রম।
বিরক্ত যবন প্রতি পদিশাহি গণ
হিন্দুর সাহায্যে করে সাম্রাজ্য শাসন।
শাঃ জেহান পাদশার মুখ্য সেনাপতি
জয় সিংহ, যশােবন্ত, রাজা মহামতি।
মহাবীর জয় সিংহ আম্বের অধিপ
কাৰ্য্য দক্ষ বুদ্ধিমান কুলের প্রদীপ।
সমরে অম শক্তি অকাতর মতি
সাধু প্রাজ্ঞ যশােবন্ত মােধপুরপতি।
পাশার দক্ষিণহস্তরূপী দুই জন
পদিশার বহু কাৰ্য্যি করিল সাধন।
( ৭ )
পাদশার পুত্র গণ হইলে বিদ্রোহী
উভয়ে চালায় সর্ব সেনা পাদশাহী।
জয় সিংহ পরাজয় করিয়া সূজায়
বাধ্য করে প্রত্যাবর্ত হৈতে বাঙ্গালায় ।
দারাশেকো সহকারে রাজা যশােবন্ত
ঔরংজীব সহ যুদ্ধ করিল দুরন্ত।
যুদ্ধ স্থলে দারাশেকো গজ হৈতে নামে
জয় স্থলে পরাজিত হইল সংগ্রামে।
তথাপি তৎপক্ষবৰ্ত্তী দুই রাজপুত
ঔরংজীৰে ব্যতিব্যস্ত করিল প্রভূত।
কালে নষ্ট দারাশেকো বদ্ধ শাঃ জেহান
আলগীর দেহে করে স্বপক্ষে আহ্বান
দেশ কাল বুঝি দেহে তার পক্ষ নিল
অনেক সমবে তার সাহায্য করিল।
রােগ শান্তে আলগীর খাকিয়া কাশ্মীরে
বিচারিল কোন কাৰ্য্যে বর কোন্ বীরে।
হিন্দু অস্ত্রে হিন্দু শক্র করিতে নিধন
বর্গীযুদ্ধে জয় সিংহে করিল বরণ।
করিতে স্বায়ত্ত শান্ত, আফগান কুলে
যশােবন্তে নির্বাচিল যুদ্ধাৰ্থ কাবুলে ।
( ৮ )
উভয়ের আলগীর বাড়ায় সম্মান
স্বহস্তে উভয়ে করে তাম্বুল প্রদান।
হাস্যমুখে পাদশাহ পুছে দোঁহে প্রতি
কি কাৰ্য্য করিব। মম হৈয়ে কাৰ্যব্রতী ।
জয় সিংহ কহে অবধাননা হুজুরালি !
বন্দী করি শিবজীকে আনি দিব ডালি ।
যশােবন্ত নিবেদিল শুন জাহাপনা
তব শক্র কাবুলে না রবে এক জনা ।
তুষ্ট হৈল আলগীর দোহার কথায়
উভয়ে খেলাত দিয়া কাৰ্যেতে পাঠায়।
৫
জয় সিংহের রণ যাত্রা।
দীর্ঘ ত্রিপদী।
পাদশার আজ্ঞা পায় বিনয়ে হৈয়ে বিদায়
জয় সিংহ রণ যাত্রা করে ;
হরি হরি হরি স্মরি আরােহিয়া তুঙ্গ
দ্রুত যায় মিলিতে লস্করে। ১
বয়সে অতিসপ্ততি
শুভ্রকেশ বৃদ্ধ অতি
কিন্তু নহে পরাক্রমে উন ;
করী
( ৯৩ )
অক্ষুন্ন সাহস বল তীব্ৰগতি উজ্জল
অভিজ্ঞ বর্ধিত দ্বিগুণ। ২
নহে ক্লান্ত একতিল
কষ্টসহ শ্রমশীল
যেন তার প্রথম যৌবন ;
উৎসাহী উদ্যোগী ভারী নিরামিষ একাহারী
* উপনেত্ৰ-অস্পষ্ট নয়ন। ৩
শিবােপরে শােণোষ্ণীষ তাহে স্বর্ণ আশীবিষ
শােভে ধরি মণিময় ফণা ,
বিস্তীর্ণ ললাট ভাগে চন্দন তিলক রাশে
মাঝে শোভে অগুরুর কণা। ৪
শরীর শ্যামল বর্ণ। দীর্ঘনেত্র স্পর্শে কর্ণ
উনাসা ক্ষুব্ধ গণ্ডদেশ;
দৃঢ়পুষ্ট দীর্ঘ কায় ঘন শ্বেত শ্মশু তায়
কস্তু আভরণে রম্য বেশ। ৫
দীর্ঘবাহু বৃষস্কন্ধ
কটিতে কোমর বন্ধ
তাহে ঝােলে খর তরবার
চর্ম বৰ্ম পরিহিত
নানা অস্ত্রে সুসজ্জিত
সাহসিক সমরে দুর্বার। ৬
* চসমা।
{:১০ )
দৃঢ়ত কাৰ্য্যে অতি যে আদেশ যার প্রতি
তারে তাই করায় পালন ;
যে না মানে তদাদেশ নাহি তারে ক্ষমা লেশ
যােগ্য দণ্ড দেয় সেইক্ষণ। ৭
ধরা হৈলে শত খান তবু বাক্য নহে আন
যা বলিবে করিবে নিশ্চয় ;
যা করিতে অভিপ্রায় হে যদি প্রাণ যায়
তবু কভু নিবৃত্ত না হয়। ৮
ধর্মশাস্ত্রে প্রবীণ স্বার্থজ্ঞান অতি ক্ষীণ,
উগ্র চিত্ত, অত্যপে সন্তোষ ;
সরল শিশুর প্রায়
প্রশংসায় গলে যায়
রাজপুতে এই বড় দোষ । ৯
সুরম্য রৌপ্য গজাসে নিজে গিয়া মধ্যে বসে
হস্তীপক সমুখে তাহার;
দুপাশে দুই অমাত্য
পৃষ্ঠদেশে
চারি দিকে শত আশােয়ার। ১০
শিক্ষিত মাতঙ্গ তার
বিনা প্রতােদ প্রহর
সৌম্য গতি পৌছিল শিবিরে ;
অধিকৃত জন নিয়া
লস্করে মিলিল গিয়া
ছাউনীতে নগর বাহিরে। ১১
দুই ভৃত্য
( ১১ )
নিজে হৈয়ে সম্বুর্ধিত সম্বৰ্ধয়ে যথােচিত
আগে শ্রেষ্ঠে পরে ক্রমে হীনে ;
বাহিনী যােজন করি পুনরায় চড়ি করী
রণ মুখে চলিল দক্ষিণে। ১২
দুই উঠুে চারি ডঙ্কা শব্দে শক্র পায় শঙ্কা
সকলের আগে ধাবমান ;
গুৰু অস্ত্রে অতি ভারী তৎপরে পতাকাধারী
তার পরে রণবাছা গণ। ১৩
তার পরে পদাতিক সমরে অতি নির্ভীক
তুরকী, পাঠান, হিন্দু স্থানী ;
দশী, বিশী, শত পতি পদাতিক পৃষ্ঠে গতি
সম গতি চালিত বাহিনী । ১৪
পরে চলে সেনাপতি জয় সিংহ মহামতি
সেনানী দিলির সহকার;
তাঁদের দুপাষ্ণিবাহী রাজপুত অশ্বারােহী
সহ বহু পাঠান সােয়ার। ১৫,
তাহার পশ্চাতে সাজে মােগলীয় গােলন্দাজে
অগ্নি অস্ত্র তৎ সামগ্রী সহ;
তার পিছে যত খাদ্য সহ নানাবিধ বাদ্য
আবশ্যক সম্ভার সমূহ। ১৬
১২ )
তার পরে অনুযাত্রী পুরােহিত, মােল্পা, ধাত্রী
চিকিৎসক, ভিক্ষুক, সেবক ;
সর্ব শেষে চৌকিদার শিল্পী, শেঠ, ঠিকাদার
হীনকৰ্মা মজুর, বাহক। ১৭
জয় সিংহ ধুমধামে
দক্ষিণে মহা সংগ্রামে
নিয়া চলে চতুরঙ্গ বল ?
তেজোবন্ত উৎসাহিত এক মাসে উপস্থিত
যথা রম্য মলয় অচল। ১৮
এই সব সেনা গণ পূর্বে হারিয়াছে রণ
দিলির নায়ক ছিল যবে ;
সেই সেনা এই বার ডরে পরে আর
জয়সিংহচালিত আহবে। ১৯
অযােগ্য হৈলে সেনানী অকর্মণ্য অক্ষৌহিণী
ব্যর্থ হয় সৈন্যের যােগা;
নায়ক নিপুণ হৈলে
সেই সেনা অবহেলে
শুক্র জিনি দেখায় ক্ষমতা। ২০
বাহিনী যন্ত্রের প্রায় সেনাপতি যন্তা তায়
চলে যন্ত্র যন্ত্রীর কৌশলে ;
যন্ত্রিগুণে বাস্তবিক কাৰ্য্য হয় ন্যূনাধিক
যন্ত্রী বিনা যন্ত্র নাহি চলে। ২১
( ১৩)
দিলির নহে সামান্য
মহারথী মধ্যে গণ্য
কিন্তু সেই নেতৃত্বে অক্ষম ;
সুদক্ষ শস্ত্র চালনে কর্তৃত্ব কাৰ্য্য না জানে
স্বয়ংসেই সৈনিক উত্তম । ২২
নেতার প্রধান কাৰ্য্য
সুনিয়ম করা ধার্থ
সে নিয়মে বাহিনী চালন
কিন্তু অতিমাত্র ন্যূন
দিলিগের সেই গুণ
তাই হারে তার সেন রণ। ২৩
জয়সিংহ পক্ষান্তরে আপনি না যুদ্ধ করে
সুকৌশলে চালায় অপরে ;
দৃঢ়মতি স্থির বােদ্ধ। আজ্ঞাকারী সৰ্ব্ব যােদ্ধা
তার সেনা অজেয় সমরে। ২৪
জয়সিংহ রণে ধীর বার্ধক্যেও মহাবীর
কিন্তু তবু নিজে নাহি যুঝে ;
অভিজ্ঞতা আছে তার জানে কিসে কার্যোদ্ধার
দেশ, কাল, পাত্র, ভাল বুঝে। ২৫
অস্ত্র, বস্ত্র, খাদ্য স্থান সর্বদা রাখে সংস্থান
সেনা তার কষ্ট নাহি পায় ;
দয়াৰন অকর্কশ
দাতা দান্ত অনলস
কৃতকার্য যে কাৰ্যেভে যায়। ২৬
১৪ )
কাহাকে তাচ্ছিল্য নাহি সবাকে রাখে উৎসাহী
যােগ্য জনে দিয়া পুরস্কার ;
চর যােগে বহুদুর
তদন্ত রাখে প্রচুর
করে কাৰ্য্য করিয়া বিচার। ২৭
এহেন নায়ক নীত
কভু সেনা নহে ভীত
মহােৎসাহে মহারাষ্ট্রে পশে ;
অবশ হইরে জয়
অন্তরে জানি নিশ্চয়
রণ ক্ষেত্রে প্রবেশে সাহসে। ২৮
শিবজীর যুদ্ধোদ্যোগ।
পয়ার।
নহে আজি শিবজী সে দ্য দল পতি
গুপ্তভাবে প্রাপ্ত কালে না করে ডাকাতি। ১
আজি তিনি মান্য রাজা মহারাষ্ট্র দেশে
কৃষ্ণা নদ্যাৎ রাজ্য তার নর্মদা পরশে। ২
বিংশতি সহস্র তার বগী আশােয়ার
সুশিক্ষিত পদাতিক পঞ্চাশ হাজার। ৩
সাতান্ন পার্বত্য দুর্গে রাজ্য সুরক্ষিত
কামান বন্দুক তার বিস্তর সঞ্চিত। ৪
প্রজা ভৃত্য সেনা তার তৎপ্রতি সন্তোষ
( ১৫)
নানা স্থান বিলুণ্ঠিত অর্থে পূর্ণ কোষ। ৫
দক্ষিণের হিন্দু তারে বন্ধু করে জ্ঞান
শুভ প্রার্থী তার এবে ফিরিঙ্গী পাঠান।
মােগলের আক্রমণ নিবারণ তরে
দাক্ষিণাত্য বাসী দেখে সহায় পরে। ৭
নানা দুর্গে গুপ্ত স্থানে রসদ সঞ্চিত
খাদ্যাভাব চিন্তাহীন বগী সুনিশ্চিত। ৮
যুদ্ধে লিপ্ত তার সেনা বিংশতি বৎসর
অভ্যাস বশতঃ কাৰ্যে শিক্ষিত তৎপর। ৯
জয়ী হৈলে জানে তারা পশ্চাতে ধাবন
দ্রুত গিয়া শক্ৰ ধরি করিতে নিধন। ১০
পরাজয়ে সুকৌশলে সত্বরে পলায়
ধেয়ে গিয়ে কভু কেহ ধৱিতে না পায়। ১১
সৰ্ব্বদা উৎপাত করে থাকে সাবধান
লুঠে পটু নাহি কেহ তাদের সমান। ১২
বিপ্র ভিন্ন দাক্ষিণাত্যে নাহি হেন জন
বৰ্গীতে যাহার ধন করেনি লুণ্ঠন ।
পর্তুগীজ আবী সিধি * ইংরাজ পাঠান
* সিধি অর্থ সরল প্রকৃতি বা নির্বোধ। ইহাই
ভাবার্থ ধরিয়া কাফি জাতিকে সিধি লােক বলে ।
p
( ১৬ )
সৰ্ব্বদা বর্গীর ভয়ে থাকে কম্পমান। ১৪
নত ভাবে তােযে লােকে তারে দিয়া কর
মন্দ ভাগ্য তার যেই না তােষে পদ্ধর। ১৫
সামান্য অন্যের কথা বর্ণনে কি ফল
আপনি তদ্ভয়ে ভীত শ্রীমহামােগল । ১৬
বৰ্গীর, পৰ্য্যন্ত ভাগে জয় সিংহ পিয়া
সুরাট বন্দর নিল সহজে জিনিয়া। ১৭
নর্মদা হইল পার পাদশাহী ঠাট
পরে রেধিতে নারে তাহাদের বাট। ১৮
শিবজী বুঝিল এই শত্রু ভয়ঙ্কর
অকৰ্তব্য অতঃপর সম্মুখ সমর। ১৯
কৰ্তব্য এ শক্রসহ যুদ্ধ নেপাত
যুদ্ধ ছাড়ি অবিরত করিব উৎপাত। ২০
আপ্ত জনে বদ্ধ করি হাট পথ ঘাট।
শিবিরের চারি দিক করি লুঠ পাট। ২১
বর্যাগমে পীড়াগ্রস্ত হইয়া মােগল
ফিরিবে স্বদেশে হৈয়ে প্রত্ন বিফল। ২২
বিনা যুদ্ধে আমাদের সিদ্ধ হবে কাম
তবে কেন কষ্ট পাৰ করিয়া সংগ্রাম। ২৩
হৌক জয় পরাজয় যদি করি রণ
১৭ :)
অবশ্য হইবে নষ্ট বহু সেনা গণ। ২৪
অতএব যুদ্ধে মম নাহি প্রয়ােজন
উপদ্রব করি তাড়াইৰ শত্ৰুগণ। ২৫
এত ভাবি বর্মী রাজ বুঝয়ে পস্কর
রণ ছাড়ি উপদ্রব করে অতঃপর। ২৬
জয়সিংহ সহ যুঝে মহারাষ্ট্র রাজ
সিংহ সহ যুঝে যেন বায়ুচর বাজ।.২৭
সদা ত্যক্ত জয় সিংহ বর্গীর জ্বালায়
নিবারণে কোন রূপে নাপায় উপায়। ২৮
সেনা নিয়া জয় সিংহ যে দিকেতে যায়
অমনি সে দিক ছাড়ি পস্কর পলায়। ২৯
ও দিকে মােগল রাজ্যে, পড়ি বগী দল •
লুঠিয়া উৎসন্ন করে সে রাজ্য সকল। ৩০
নিকটে না আসে বগী থাকে অল্প দূরে
সৰ্ব্বদা শত্রুর হানি করে ফিরে ঘূরে। ৩১
মােগল শিবিরে পুনঃ পুনঃ অনাটন
বহু কষ্টে জয় সিংহ করে নিবারণ ৩২
•অর্থব্যয় রণে কভু না করে পর
বরঞ্চ লুণ্ঠিত ধন সঞ্চয়ে বিস্তর । ৩৩
জয়সিংহ চিন্তা করে এতাে বড় দায়
( ১৮ )
১.
দমনে অদ্ভুত শক্র কি করি উপায় । ৩৪
সম্মুখ সংগ্রামে যাহে আসে বগীগণ
কৰ্ত্তব্য ঈশােপায় সমবধারণ। ৩৫
গুপ্ত চর মুখে রাজা পায় সমাচার
পুন্দর গড়ে আছে বগী পরিবার। ৩৬
অধিকাংশ সৈন্যসহ অতি সঙ্গোপনে
রাত্রে চলে পুরন্দর গড় আক্রমণে। ৩৭
জম্বুক বায়স জিনি বগী সাবধান
জয় সিংহ কৃভীষ্ট পাইল সন্ধান। ৩৮
সরাইতে পরিবার বগী চলে দ্রুত
তদধিক শীঘ্র চলে অশ্বী রাজপুত। ৩৯
সে গড়ে থাকিতে বগীদের পরিজন
করিল পাদাশাহী ঠাটে গড় সংবেষ্টন। ৪০
পরিবার সমাক্রান্ত দেখি বগী পতি
সেনাপতিগণ গিয়া করিলা সমিতি। ৪১
অকপটে মিষ্ট বাক্য কহে বর্গী রায়
একে একে কহ সবে, কি করি উপায় ? ৪২
বলেছেন রামদাস সহ আত্মারাম
‘‘কোন মতে না করিও সম্মুখ সংগ্রাম”। ৪৩
যুদ্ধ না করিয়া মােরা থাকিলে উৎপাতে
( ১৯
পড়িবে নিশ্চয় দুর্গ বিপক্ষের হাতে। ৪৪
যবনের হাতে যদি পড়ে পরিবার
না জানি করিবে তারা কত অত্যাচার। ৪৫
জয়সিংহ ক্ষত্র কিন্তু যবনের দাস
তাহার চরিত্রে কিসে করিব বিশ্বাস। ৪৬
বলাবল বুঝ সকে বুঝ কালাকাল
স্পষ্ট করি কহ সবে যে বুঝ যা ভাল। ৪৭
সত্য কহ নিজ মত, না করিও ডর
সত্য যদি কটু কভু তবু শ্রেয়স্কর। ৪৮
শিবজীর যুদ্ধাদ্যম।
লঘু ত্রিপদী।
রাজ বাক্য শুনি প্রধান সেনানী মহাবীর মালেশ্বর
যুড়ি দুই করে সুগম্ভীর স্বরে নিবেদিল প্রত্যুত্তর।১
স্বজন সহিত বিপক্ষ বেষ্টিত এৰে পুরন্দর গড় ;
দুর্গে অল্পবল অরাতি প্রবল দেখে ভয় পাই বড়।
হেন মনে লয়
যদি দুর্গ জয় করে
মমাদের স্বজন হইবে নিধন নিষ্ঠুর যবন করে। ৩
যবন নিচয়
( ৮০ )
কিম্বা পেয়ে কষ্ট হবে জাতি ভ্রষ্ট আমাদের পরিজন
যবন হইয়া
দাসত্ব করিয়া কাটাবে পাপ জীবন।৪
মাতা ভ্রাতা পিতা সন্তান বনিতা ধরে নিবে মুসলমানে
এ সব দেখিয়া
থাকিব সহিয়া ধিক, তবে হেন প্রাণে ৫
আমারযুকতি শুন হে নৃপতি অবিলম্বে যুদ্ধোদ্যম
কাটিয়া যবনে
বাঁচাৰ স্বজনে তাবহেলে, পােত্তম! ৬
স্বজন নিৰুদ্ধ
চাইতে যুদ্ধ
অপরিহার্য এখন
ঈশ সমরে যদি কেহ ডরে নরাধম সেই জন। ৭
এ ধৰ্মসমর পুণ্যের আকর দেশ ধর্ম রক্ষা হেতু
চতুৰ্বর্গ ফল
এ যুদ্ধে কেবল এ যুদ্ধ স্বর্গের সেতু। ৮
কৰ্ত্তব্য যে কাজ তাহে করা ব্যাজ অতিমাত্ৰ অযৌক্তিক
যত কাল ক্ষয়
ততই নিশ্চয় বিঘ্ন বাড়ে সমধিক। ৯
মােগল পাঠান সদা বৰ্ত্তমান চির পরিচিত অরি
শত শত রণে জিনেছি যবনে তারে কয় নাহি করি। ১০
তাদের অধীন রাজ পুত গণ নহে কভু বলাধিক
দ্বিধা শুধু প্রম
করিলে উদ্যম নাহি ভয় বাস্তবিক ।১১
তাই ত্যজ দ্বিধা বড়ই সুবিধা দুই দিক আক্রমণ
দুর্গ পার্শ্বে গিয়া দুদিকে ঘিরিয়া বিনাশি যত যবন। ১২
সেনাণী দিলির যত বড় বীর জানি সুরাটের রণে
জয় সিংহ ছার কি বীরত্ব তার সেবা যে করে যবনে ১৩
f
.
জান বগীস্বামী! তব ভৃত্য আমি না করি কাহাকে ভয়
ভবানী ভাবিয়া সমরে পশিয়া সর্ব শত্রু করি ক্ষয়।১৪
বীর
কভু নহে মুখে বহু কহে
বীরত্ব দ্রষ্টব্য কাজে
দেও অনুমতি দেখাব শকতি কাটিয়া আম্বের রাজে ।১৫
ক্ষান্ত মালেশ্বর উঠি তার পর বিয়ে কহে গণেশ
মালেশ্বর উক্ত বা যুক্তি যুক্ত আমারাে মতে নরেশ !১৬
না করিলে যুদ্ধ বন্ধু জন শুদ্ধ দুর্গ হব শত্রু বশ
মরিলে স্বজন
রাখিয়া জীবন আমাদের কি পৌষ ১৭
যত দূর জানি তাহে অনুমানি জিনিতে পরিবরণ
যদি বা না পারি কিম্বা যদি মরি শ্লাঘ্য গণি সে মরণ।১৮
শুন হে পতি! আরেক যুকতি মােরা প্রবেশিলে রণে
ত্যজি অবােধ মােগলের মােধ যুঝিবে মোদের সনে ১৯
অবরুদ্ধ গণ
পাইয়া সুক্ষণ
পলাইবে নিৰ্বাধায়
আমরা তখন • পরিহরি রণ সরে যাব যথেচ্ছায় ২০
ঈদৃশ সমরে কিছু মাত্র ডরে হেন বগী নাহি কেহ
জান মহারাজ! কৰ্তব্য এ কাজ না কর কিছু সন্দেহ।১১
গুৰু আত্মারাম সম্মুখ সংগ্রাম করিতে করেছে মানা
কিন্তু বর্তমান অবস্থার জ্ঞান হার তদা ছিল না।১২
তাঁর উপদেশ ছিল বটে বেশ তৎকালের উপযুক্ত ;
তিনিও সংপ্রতি দিতা"অনুমতি স্বজনে করিতে মুক্ত। ১৩
( ২২ )
আত্মারাম জ্ঞানী তাহা আমি জানি বিজ্ঞ রাম দাস বটে
তাদের আদেশ পালনে বিশেষ অনেক সুফল ঘটে ১২৪
আদেশের মৰ্ম্ম পালনেতে ধৰ্ম বৈখরী পালয়ে মূঢ় ;
বুঝিলে অর্থ শব্দ জানা ব্যর্থ শাস্ত্রের তত্ত্বাৰ্থ ঘূঢ় ১২৫
গুৰুর বচন না হবে লংঘন করিলে এবে সংগ্রাম
অরি করি নাশ তােষ রাম দাস সহ গুৰু আত্মারাম ২৬
মনােমত মম এই সম! কহি বিনা অপলাপ
অবিলম্বে গিয়া আস্কন্দী কাটিয়া দেখাই তেজ প্রতাপ।২৭
দোহাৰু বচন
করি আকর্ণন অন্য যত সেনাধ্যক্ষ
সবে এক রবে অগৌণে আহবে সায় দিল ঐকবাক্য।২৮
সবে মিলি কহে ক্রোধে হৃদি দহে বিলম্ব না সহে আর
আজ্ঞা দেও যদি সংগ্রামে সপদি কুশত্রু করি সংহার।২৯
নেতৃগণ যত
দেখি রাজা কুতূহলী
উৎসাহ বন্ধনে অমিয় বচনে
প্রকাশিলা বাক্যাবলী ৩০
অামার সামন্ত সবে বলবন্ত
দেশ ধৰ্ম ধুরন্ধর
জিনিয়া মােগল তােমরা প্রবল বীর বটে মহত্তর ৩১
তােমাদের সনে সুরাটের রণে রিয়া মােগল চয়ে
সদলে অস্থির সেনানী দিলির পলায়েছে প্রাণ ভয়ে ৩২
রাজ পুত দলে পাঠানে মােগলে নাহি পরের সম
নাহি হেন কেহ যে করে সন্দেহ তােমাদের পরাক্রম।৩৩
সমরে উদ্যত
( ২৩,
কিন্তু বিজ্ঞতার ফল জান সার
পরিণাম বিবেচনা •
বিচারির আগে বিজ্ঞ কর্মে লাগে বুঝিয়া ভাবী ঘটনা ।৩৪.
বিপদ নাশার্থ থাকিলে সামর্থ তবু কে বিপদ চায়?
শক্তি মম আছে ভেবে বা কাছে নিরর্থক কেবা যায়? ৩৫
আরামিতে রােগ ঔষধি প্রয়ােগ যেজন
উত্তম জানে
করিব আরাম ভাবিয়া ব্যারাম সেকি কভু ডেকে আনে?৩৬
সে কিসের বীর যে হৈয়ে অস্থির অনাহুত রণে মজে
বহু আস্ফালন করি কিছু ক্ষণ পরাভূত প্রাণ ত্যজে।৩৭
বীর যে প্রকৃত সে করে নিশ্চিত আনে শক্র বলাবল
কৰ্ত্তব্য কি কাৰ্য্য আগে করে ধার্য্য বিচারিয়া ফলাফল। ৩৭
যাহাতে নিশ্চয় কাৰ্য্য সিদ্ধি হয় পরাজিত হয় অরি
জিনিয়া বিপক্ষ সে তােষে স্বপক্ষ হেন সদুপায় করি। ৩৯
বিশেষতঃ তারা প্রভুপদে যারা থাকে বহু লােকোপরে,
মাহাদের কাৰ্যে ৰুহুলােক রাজ্যে সুখী দুঃখী হৈতে পারে,
তাদের উচিত সবাকার হিত
সবাকার হিত দেখে বিবেচনা করি,
প্রজাহিতে কর্ম নৃপতির ধর্ম স্বার্থ জ্ঞান পরিহরি । ৪। যু
আমি কর্তা রাজা সৈন্য ভৃত্য প্রজা সবাই আমার বশ
সকলের হিত চিন্তা মমােচিত না চিন্তি আত্ম পৌৰুষ। ৪১
প্রবল বিপক্ষ সেনা লক্ষ লক্ষ না হবে সহজে জিত
তাদেক মারিতে হবে স্বপক্ষেতে বহু নষ্ট সুনিশ্চিত।৪২
( ২৪ )
সৈন্যের কুশল
সত্বরে সকলে
সেনা প্রজাক্ষয়ে কোন্ লাভ জয়ে কিহবে তাহাতে ফল
প্রজার মঙ্গল। সদা মম চিন্তা স্থল। ৪৩
আছিল ভরসা আসিলে বরষা সুতঃ শত্রু যাবে ফিরে
এই হেতু রণ করি কখন উৎপাত করেছি ধীরে। ৪৪
শাস্ত্রের বচন
করিবে রণ যদি চলে বিনা রণে
যদি রণ কাৰ্য্য
হয় অনিবাৰ্য্য খুঁঝ তবে প্রাণপণে। ৪৫
এবে ঘাের যুদ্ধ কৰ্তব্য বিশুদ্ধ
সৰ্বজন সুসম্মত
চল রণ স্থলে কাৰ্যে গােণ অসংগত।৪৬
ধর্মের রক্ষণে স্বাণ মােচনে
করণীয় যাহা দ্রুত কর তাহা গৌণে বিঘ্ন সুসম্ভব। ৪৭
মােগল পাঠান জিনিয়া বাখান তােমাদের বীরপনা
যত রাজ পুত হৈয়ে পরাভূত পলাবে ভুলি আপন। ৪৮
ধর্মের গৌরব
ভারত বৈভব
আত্মীয় জনের প্রাণ
তােমাদের হাতে কুশত্রু নিপাতে আজিপাবে পরিত্রাণ । ৪৯
ঐহিকে প্রভুত্ব অন্তিমে দেবত্ব
এযুদ্ধের পরিণাম
নিশ্চয় জানিয়া সংগ্রাম জিনিয়া লভ কীৰ্ত্তি অনুপম। ৫০
শুনি সে কাহিনী সমস্ত বাহিনী ছাড়ে জয় জয় ধ্বনি
উৎসাহে মাতিয়া
সশস্ত্র হইয়া সরে চলে তখনি । ৫১
এযুদ্ধে বড় গৌরব
=
( ২৫ ;
পাদশাহী সেনার যুদ্ধোদ্যোগ।
দীর্ঘ ত্রিপদী।
বগী দল এত দিন
হয় নাই সম্মুখীন
দুরে থাকি করিত উৎপাত;
দেখিলে পাদশাহী ঠাট ত্যজি শীঘ্র লুঠ পাট
পলাইত দূরে তৎক্ষণাত ।১
এবে তারা স্বেচ্ছা ক্রমে গর্জিয়া আসে সংগ্রামে
কোন্ বলে হইয়া প্রবল ?
বার্তা পেয়ে চিন্তান্বিত মােগণের একত্রিত
অনুমিত বিপদে বিকল। ২
কেহ কহে দৈব বলে
বলিষ্ঠ বগী সকলে
সাহসিক হইল সমরে ;
ভূত ভক্ত বগী দল
পাইয়া ভূতের বল
রলে আসে নির্ভয় অন্তরে। ৩
কেহ কহে তাহা নয়
বুঝেছি আমি নিশ্চয়
আদিলের পেয়ে সহায়তা ;
1.
বাড়িল বগরি জোর
করিবারে পাইল ক্ষমতা। ৪
অনুমিল অন্য কেহ
হইছে মম সন্দেহ
ফিরিঙ্গী মিলিল বগী সনে ;
সম্মুখ সংগ্রাম ঘাের
৩
{ } ) উভয়েই দস্যু বটে সম ধর্মে মৈত্র ঘটে প্রােৎসাহিত বগী সে কারণে ৫ অন্য কোন জন কহে এসকল কিছু নহে ক্ষত্ৰ, বৰ্গী করিল সাজস ; আমাদের দলস্থিত হিন্দুরা হবে মিলিত সেই আশে বর্গীর সাহস। ৬ অন্য কোন জন কয় মম মনে নাহি লয় বৃথা তর্ক করা অনিশ্চিত ; যা কিছু কইযে কেহ তাহার মূল সন্দেহ যুক্তি যুক্ত না হয় কিঞ্চিত। ৭ প্রকৃত যে মুসলমান যে মনে মানে কোরান সে কি কভু ভূতে ভয় করে ? কিসের ভুতের বল নির্বোধ কিম্বা পাগল খাদা দেখি ভূত বলি ডঝে ৮ ক্ষিতি অপ তেজো মৰুত এই জান চারি ভূত ভূত নামে প্রাণী কোন নাই , ভূত মধ্যে বায়ু সার বায়ু বৃদ্ধি হয় যার ভূত গ্রস্ত বলে তারে তাই। ৯ * হিন্দুমতে পঞ্চভূত। কিন্তু মুসলমানের এবং প্রাচীন ইউ-
( ২৭ )
০
আদিল যদি আইল, কিম্বা সেনা পাঠাইল,
মিলিল ফিরিঙ্গী দস্যু যদি
আমাদের চর গণ
অবশ্য সে বিবরণ
আমাদেক জানাতে সপদি।১০
হিন্দুর নাহিক ঐক্য ; ঐক্য থাকলে কার শক
হিন্দুস্থান করে অধিকার ?
সে হেতু জান নিৰ্যাস করে নি কোন সমাশ
রাজপুত সহিত পদ্ধর। ১১
সেনানী শসেৰুদ্দীন
সমহম্মদামীন
কহে মম মনে হেন লয়
পরিজন দেখি বন্ধ ফলাফল জ্ঞান অন্ধ
যুদ্ধে বগী আসিছে নিশ্চয়। ১২
বল নাহি দিল ভূত
মিলিল রাজপুত,
সয়ত না দিল আদিল ;
ফিরিঙ্গী ডাকাত তুচ্ছ ; বাতাগ্রে তৃণের গুচ্ছ
সম তারা মরুতেক আইল? ১৩
মিথ্যা ভয় এই সব অযৌক্তিক অসম্ভব
অকৰ্তব্য প্রারম্ভিক রণে
রােপীয়েরা ব্যোম অর্থাৎ আকাশকে ভূত মধ্যে গণ্য না
করিয়া চারি ভূতাবলিতেন।
৬
( ২৮ )
পরিবার দেখি ৰুদ্ধ অগত্যা করিতে যুদ্ধ
আসে বগী তাদেক মােচনে।
এদিকে আম্বেরেশ্বরে বার্তা গিয়া দিল চরে
যুদ্ধার্থ আসিছে বগীরাজ ;
সে সংবাদে বীরাগ্রণী
করায় দুন্দুভি ধনি
সর্বজনে বলে সাজ সাজ। ১৫
নিজে চর্ম বৰ্ম পরি
খর তরবার ধরি
রণ হস্তী পৃষ্ঠেতে উঠিল
সহ নানা প্রহরণ
পাষ্ণি রক্ষ দুই জন
সেই গজে দুপাশে বসিল।১৬
পাছে ভৃত্য আগে বারী সজ্জিত অনতি ভারী
দ্রুত করে কুঞ্জর চালন ;
সর্বত্র করি ভ্রমণ
আপনি পৰ্যবেক্ষণ
করে রাজা সেনার সাজন ১৭
জয় সিংহ যাহা বলে তাহে না আপত্তি চলে
নাহি চলে অবহেলা গৌণ
দ্বিৰুক্তি তাহার ঠাঁই করিতে সাহস নাই
আজ্ঞা পালে সর্ব জন মৌন। ১৮
সেনা দেখি সুপ্রস্তুত করে রাজা হর্ষযুত
কালােচিত উৎসাহ প্রদান;
( ২৯
আনন্দে চল হে সবে
আজি কষ্ট শেষ হবে
ভাগ্যে বৰ্গী হৈল আগুয়ান। ১৯
পর দসু সামান্য
যােধূ মধ্যে নহে গণ্য
অকৃতাস্ত্র বিহীন সাহস ;
চতুর জম্বক প্রায় দূরে পলাইয়া যায়
শুধু গুণ সদা অনলস। ২০
বনে পলাইয়া রয়
যুদ্ধে অগ্রসর নয়
তদন্তে না পাইতার বাট
আমি যে দিকেতে যাই দেখি বর্ল তথা নাই
অন্য দিকে করে লুঠ পাট। ২১
পস্কর না হয় স্পষ্ট সেই হেতু মম কষ্ট
মম গৌণ এ শত্রু দমনে ;
সম্মুখে আনিতে তার
সসৈন্যে আসি এখায়
আটকাইনু বৰ্গীর স্বজনে। ২২
দেখি পরিজনাক্রান্ত পর ঠেকি একান্ত
না পাইয়া উপায় অন্তর
বঁাচাইতে আত্মজনে অগত্যা আসিছে রণে
পরিহরি জীবনের ডর। ২৩
মরিতে আইল তারা ক্ষণ মধ্যে যাবে মারা
অবশিষ্ট না থাকিবে কেহ;
০
( ৩০
৩
সফল যত্ন আমার
যত্ন কর এই বার
জয় হবে, না কর সন্দেহ”। ২৪
শুনিয়া তাহার বাণী সবে করে জয় ধ্বনি
মহােৎসাহে রণ বেশ ধরে ;
নাে দুই খণ্ড করি
ক্ষুদ্র খণ্ডে দুর্গ ঘিরি
জয় সিংহ প্রস্তুত সমরে । ২৫
জয়সিংহ এবং শিবজীর যুদ্ধ।
পয়ার।
প্লাবনের জল সম দ্রুত অগ্রগতি
অটল পস্কর সহ ধায় বগীপতি। ১
দও ব্যুহ বীরাজ করিল রচনা
মধ্যেতে সমান্তরাল দুই পাতি সেনা। ২
পদাতিক সেই সেনা নানা অস্ত্রধারী
ধানুকী, কন্দুকী কিম্বা অগ্নি বৃষ্টিকারী। ৩
দুই দুই হস্তান্তরে যােদ্ধা এক জন
কটি বন্ধে খর অঙ্গ হতে প্রহরণ। ৪
উভয় সারির মধ্যে ব্যাম ব্যবধান
পরস্পরে সদা করে সাহায্য প্রদান। ৫
( ৩১)
অগ্র পংক্তি পাছে যায় প্রহরণ ছাড়ি
অগ্রে আসি শস্ত্র হানে পশ্চাতের সারি। ৬
পূৰ্ব সারি শস্ত্র যােগ করে ততক্ষণ
বিরাম না হয় কাজে শস্ত্র বরষণ। ৭
অশ্বারূঢ় দশী বিশী পত্তির পশ্চাতে
গজাৰুঢ় শত পতি চমু পতি সাথে,
নেতার আদেশ মতে চালায় কটক
পলায়িত ভীত যােধে করিতে আটক।৮ যু
চালাইছে পদাতিক করিয়া কৌশল,
শান্তজী, দমজী আর গণেশ প্রবল। ৯
পত্তির দক্ষিণে যত ক্ষত্র অশ্বারােহী
চারি চারি হস্তান্তরে সমল্প উৎসাহী। ১
এক এক পদাতিক দুই অশ্ব মাঝে
ধনুর্বাণ কিল্লা দীর্ঘ বর্শা নিয়ে সাজে।১১
ক্ষত্র অশ্বারােহী দলে নেতা মালেশ্বর
বন্ধু তােষী শত্রু নাশী রণে ভয়ংকর। ১২
যে রূপ মাওলী অশ্বী বামে সুশােভন
নিজে করে বগীরাজ সে ভাগ চালন। ১৩
দূরে থাকি বুঢ় দেখি মহারাষ্ট্র সেন
জয় সিংহ শীঘ্র সেন সাজায় আপনা। ১৪
( ৩২ )
অর্ধচন্দ্রাকৃতি নূহ মধ্যে গােলন্দাজ
দুই কোনে সংখ্যাতীত খঙ্গী তীরন্দাজ। ১৫
নিজে রাজা জয় সিংহ সে ভাগ চালায়
"বিস্তৃর সামন্ত চলে তাহার আজ্ঞায়। ১৬
কণ পাশে দৃঢ় ব্রত অশ্বে রাজপুত
অস্ত্রে শস্ত্রে বিভূষিত সমরে অদ্ভুত। ১৭
দক্ষিণে প্রকাণ্ড চমু পাঠান সােয়ার
আস্ফালন করি অস্ত্র ছাড়ে হুহুঙ্কার। ১৮
ছত্ৰ সিংহ নীত যত হিন্দু অশ্বীগণ
দিলির পাঠান অশ্ব করিছে চালন। ১৯
রণবাদ্য সমুদ্ধত তালে তালে চলে
উৎসাহে মত্ত রণ অরিন্তে দুদলে । ২০
সেনার হুঙ্কার ধ্বনি করি দ্বিগুণিত
কামান নিনাদ করে পৃথিবী কম্পিত। ২১
মুহূর্তে ধূমানি জালে ঢাকিল গগণ
দিবারম্ভে অমা নিশি যেন প্ৰবৰ্ত্তন। ২২
অথবা কৃত্রিম ঘন যেন ঘনতর
আঁধারে পূরিল ধরা ঢাকি দিনকর । ২৩
নর গজ অশ্ব বিট উত্থিত বালুকা
ধূমে মিলি রােধে দৃষ্টি যেন যবনিকা। ২৪
( .৩৩ )
অবিরত ক্রোধােদ্ধত ধ্বনি শুনা যায়
ঋতু পরিবর্ত কালে মহা ঝড় প্রায়। ২৫
কামান গর্জন যেন গর্জে ঘন ঘটা
উদগারিত অগ্নি যেন বিজুলীর ছটা। ২৬
দন্তিত বাৰুদ বেগে দ্রুতগামী গােল
কৃত্রিম অশনি প্রায় রণে করে খেলা। ২৭
বিকম্পিত বায়ু মধ্যে তীর বর্শা গুলি
ধূলিজ বাতাবৰ্ত্তে যেন তৃণ ধূলি।২৮
দূরে থাকি শস্ত্র ক্ষেপ করে পদাত্ত্বিক
অজ্ঞেয় কে কত বলী কত সাহসিক। ২৯
যত বার ছাড়ে গুলি তত অগ্রে সরে
ক্রমশঃ নিকটবর্তী হয় পরস্পরে। ৩০
হাতাহাতি দ্বন্দ্ব যুদ্ধ হইবার আগে
সমান পৌৰুষে যুঝে পত্তি দুই ভাগে। ৩১
পত্তির দু পাশে যুঝে অশ্বারােহী গণ
নিকটস্থ সম্মুখীন সহ প্রহরণ। ৩২
ঢাল, জাল সমাবৃত শরীর মােগল,
নানা অস্ত্র ভারে ভারী যবনের দল। ৩৩
উচ্চ পুষ্ট অশ্বোপরি সুন্দর সজ্জিত
যাবনিক অশ্বারােহীঅতি সুশিক্ষিত। ৩৪
৫ ৩৪ )
অলস বিলাসী তারা উগ্র মহাবল
প্রস্থানে ধাবনে ধীর সমরে অটল। ৩৫.
পক্ষান্তরে বগী সেনা খর্ব দৃঢ় কায়
লঘু ভার অঙ্গ বস্ত্ৰ উত্তরীয় গায়। ১৬
প্রথমতঃ সমাসক্ত অশ্বারােহী গণ
পরস্পর বিজিগীষু মারে প্রহরণ-৩৭
কবচে রক্ষিত দেহ পাদশাহী ঠাট
অস্ত্রাঘাত দেহে তাই নাহি বসে ঝট। ৩৮
বর্মহীন বর্মী দেহ অরক্ষিত প্রায়
অবাধে শক্রর অস্ত্র বসে গিয়া তায়। ৩৯
অথচ পাদশাহী সেনা ভারে গুৰুতর
ধীরকর্মা সুপ্রকাণ্ড যেৰ অজগর। ৪
লঘুগতি মহারাষ্ট্র নকুলের প্রায়
শত্রু অস্ত্র দেখি সদা সরিয়া পলায়। ৪১
বী অশ্ব মধ্যে গুপ্ত পদাতিক গণ
বিপক্ষের অশ্ব প্রতি মরে প্রহরণ। ৪২
অস্ত্রাঘাতে অশ্ববর করে ছট ফট
অথৰা পলায় দূরে না আসে নিকট। ৪৩
অশ্বের বিগতি হেতু আরােহী অস্থির
বগী অশ্বী আসি দ্রুত কাটে তার শির। ৪৪
(. ৩৫
৩৫ )
৫
সফল হইল রণে বগীর কৌশল :
বিকল পাঠান অশ্বীদল বিশৃংখল। ৪৫
সময় বুঝিয়া কহে গর্জি মালেশ্বর
“অগ্রে সরি দেও হানা জিনিবে সমর,
অবহেলা করি যদি কাট এসময়
ব্যর্থ অনুতাপ পরে করিবা নিশ্চয়”। ৪৬ যু
এত বলি তীব্র বেগে নিজে অগ্রগতি
তৎসহ সবেগে চলে যত যােদ্ধপতি। ৪৭
ভাঙ্গিল পাঠান দল বিক্রমে অধিক
পলাইল ভঙ্গ দিয়া যে পারে যে দিক। ৪৮
দ্রুতগামী বর্গীসেনা পাছে পাছে ধায়
খণ্ড খণ্ড করে আরি যারে যথা পায়। ৪৯
ত্যজিয়া ব্যথিত অশ্ব নামিয়া ভূমিতে
পলায় পাঠান অশ্বী বিপদে তরিতে। ৫০
অশ্বারােহী অর্থে কোথা দৌড়ে পাবে ত্রাণ
হতাহত বন্দী হৈল বিস্তর পাঠান। ৫১
অন্যদিকে লােমহর্ষ সমর ভীষণ
ফুঝিছে মাওলী সহ রাজপুত গণ। ৫২
যে কারণে পরাজিত দুৰ্জেয় পাঠান
সে কারণে রাজপুতঅর্ধ ভঙ্গীয়ান। ৫৩
26 )
হিন্দুর কৌশল তদা হিন্দু পায় টের
অশ্বীদল মধ্যে আছে পদাতিক ঢের। ৪
সেই পদাতিকে করে বাহন বিকল
সে হেতু পরান্ত প্রায় রাজপুত দল। ৫৫
বগীর কৌশল বুঝি রাজপুত চয়
ভূমে নামি অর্ধ বােধ পদাতিক হয়। ৫৬
বর্গীদলে পত্তি অশ্বী ছিল যে প্রকার
তুল্যভাবে রাজপুত করে প্রতিকার । ৫৭
সুশিক্ষিত খলাধিক রাজপুত বীর
দণ্ডেকে মাওলী গণে করিল অস্থির। ৫৮
মাওলী দলের নেতা নিজে বর্গীরাজ
সেনা পলায়নােছত দেখি পায় লাজ। ৫৯
গণে আঘাত রাজা ন গণে মরণ
বিবিধ উপায়ে করে চমু সম্বরণ। ৬০
Tহপৃষ্ঠে দ্রুত রাজা করে বিচরণ
উৎসাহ বচনে করে সাহস বর্ধন। ৬১
যেদিকে সমরে সেনা নিহত বিস্তর
সেদিকে নিয়ােগ করে নূতন পস্কর । ৬২
তিরস্কারে, পুরস্কারে, কিম্বা অনুরোধে
পুনশ্চ প্রকৃষ্ট করে ভগ্নোদ্যম যোধে! ৬৩
( ৩ )
।
সামান্য সৈনিক সম নিজে কষ্ট বহে
তাহার দৃষ্টান্তে সেনা সৰ্ব্ব কষ্ট সহে। ৬৪
অনুনয়ে সেনা দলে কহে বর্গী পাল
সই রে! সহ রে। সবে সহ কিছু কাল ;
তাড়ায়ে পাঠানে ফিরিবেক মালেশ্বর
সহজে তখন হচ্ছে বিজিত সমর ;
স্বধর্ম স্বজাতি আর স্বদেশের মান
তােমাদের হাতে অাজি বন্ধু জন প্রাণ ;
নশ্বর জীবন জান কীৰ্ত্তি চিরস্থায়ী
ধর্ম যুদ্ধে স্বর্গ লাভ মদি রণশায়ী ;
ধর্মনিষ্ঠ চিত্তে সবে তিষ্ঠ দৃঢ়তায়
নিশ্চয় বিজয় হবে ধর্মের কৃপায়”। ৬৫ কুলক
বাল্যাবধি মাওলীরা শিবজীর চেলা
তার বাক্য করতে না পারে অবহেলা। ৬৬
আরতি প্রবলতর কৃত প্রপীড়িত
অপাকৃত বটে কিন্তু নহে পরাজিত
হতাহত বহুতর হইল পদ্ধর
তথাপি অপরাং মুখ চালায় সমর। ৫৬ যু
মােগলীয় গোলন্দাজ আর পদাতিক
জয়সিংহ প্ৰচোদিত অতি সাহসিক
০
৪
( ৩৮ )
অগ্নিবৃষ্টি করে আর ক্রমে অগ্রে চলে
অল্প কালে বহু বগী পড়ে রণ স্থলে। ৬৮। যু
প্রকাণ্ড কামান সব পাদশাহী ঠাটে
বিনাশে বিপক্ষ সেনা দূরে কি নিকটে। ৬৯
না চলে বগীর গােলা, তীর তত দূর
সে হেতু বৰ্গীর ক্ষতি হইল প্রচুর। ৭
হতাহত ক্ষত বর্গী হইল বিস্তর
রক্তস্রাবে নিঃসাহস ক্ষীণকলেবর। ৭১
জয়সিংহদেখে এই উত্তম সময়
উচ্চৈঃস্বরে গর্জি রাজা সৈন্যগণে কয় । ৭২
“দুর্বল হইল এবে দুবৃত্ত ডাকাত
দ্রুত গিয়া দসু্যগণে কররে ! নিপাত”। ৭৩
সে বাক্যে মােগল চমু ক্রোধোদ্ধতমতি
মহােৎসাহে খগ হস্তে ধায় শক্ত প্রতি। ৭৪
পদ্ধর বুঝিল ন:হ সাধ নিবারণ
ভঙ্গ দিয়া বায়ুবেগে করে পলায়ন। ৭৫
জয়সিংহ জানে বগী অতি দ্রুতগামী
ধাবনে পরিতে কভু না পারি আমি। ৭৬
ত্যজিয়া ধাৰন তাই বর্গী পদাতিকে
বামে ঘুরে, বগী পতি যুঝিছে যে দিকে। ৭৭
( ৩৯ )
শিবজী জানিলা অ'র যুদ্ধে শ্রেয়ঃ নাই
জীবন বাঁচিবে যদি সত্বরে পলাই । ৭৮
আসিতে জয়সিংহ সহ সেনাগণ
সুশৃঙ্খলে বগীরাজ করে পলায়ন। ৭৯
তাড়ায়ে পাঠান গণে, কাটিয়া বিন্তর,
রাজার সাহায্যে ফিরে আসে মালেশ্বর,
জয়ী দেখি জয়সিংহে, ব্যাকুল হৃদয়ে
সদলে পলায় ক্ষুব্ধ অচল মলয়ে। ৮০। যু
রাজপুত অশ্বারােহী ধায় তার পাছে
খণ্ড খণ্ড করি কাটে যারে পায় কাছে। ৮১
বহু বগী মরে, অন্যে করে পলায়ন,
পর্বত জলাশয়ে বঁাচায় জীবন। ৮২
মােগলের জয় হৈল সর্ব প্রকারে
আলিঙ্গন পরস্পর করে শিষ্টাচারে । ৮৩
মৃত্য গীত বাছা হয় উৎসব বিস্তর
আনন্দে যবন গণ কহে পরস্পর—৮৪ ,
“হারিল কাফর হিন্দু গােলামের জাতি
কি জানে সমর তারা, ব্যবসা ডাকাতি ;
সর্বত্র বিজয়ী সদা রসুলের চেলা
যুদ্ধ কাৰ্য্য আমাদের আমােদর খেলা ;
( ৪০ )
।
দেখে শুনে দাস হৈয়ে থাকে রাজপুত ;
অধম পর জাতি পূজা করে ভূত
ভূতের প্রশ্রয়ে হৈল বিদ্রোহী পামর
পাইল তাহার সাজা কাফর নফর ;
ভাঙ্গিৰ এখন সব হিন্দুর মন্দির,
সতীত্ব হরিব সব হিন্দু রমণীর,
ভূত পূজা ছাড়াইব বসাব ইলাম,
পােড়াব পুরাণ বেদ স্মৃতি ও আগম,
তাড়াইব ভূতগণে সহিত শয়তান
কাটিব তাহারে যে না হবে মুসলমান”। ৮৫। কুলক
সেই কথা জয়সিংহ শুনিতে পাইল
জয় হেতু হর্য গিয়া দুঃখ উপজিল। ৮৬
মনে মনে ভাবে রাজা বিষন্ন অন্তর
গােলামের জাতি হৈনু জিনিয়া সমর। ৮৭
ধৰ্মলােপ শাস্ত্রলােপ এ যুদ্ধের ফলে
ঘুষিবে কুকীর্তি মম সমস্ত ভূতলে। ৮৮
বিধর্মীর সেবা করে নরাধম জন
স্বজাতি ধর্ম নিন্দা শুনে অনুক্ষণ। ৮৯
স্বচক্ষে দেখিতে হবে স্বধর্মের লােপ
কুকর্ম করিনু স্বয়ং, কারে করি কোপ। ৯০
( ৪১ )
অনুশােচমান রাজা ভাসে অনীরে
ত্যজিয়া,উৎসব চৰ্চ্চা ফিরিল শিবিরে। ১১
তারে দেখি করে সবে জয় জয়কার
সম্বৰ্ধন বাক্যেতার বর্ধিত বিকার। ৯২
না করে আহার রাজা না কহে বচন
মনস্তাপে দীর্ঘ নিশি করিল যাপন। ১৩
মাহরাষ্ট্ৰীয়দিগের জল্পনা।
অমিতাক্ষরা।
এদিকে মলয়াচলে মহারাষ্ট্রীগণ
মনােদুঃখে অধােমুখে বন্সি ধরাসনে,
মৌন ভাবে হৃদি দগ্ধ চিন্তাপরায়ণ
কি উপায়ে কক্ষা পায় পুরন্দর গড়। ১
বিশেষতঃ মালেশ্বর বীরত্বাভিমানী,
মানীর মরণাধিক মানভঙ্গ,যদি,
অতিক্ষোভে দীর্ঘ শ্বাস ছাড়ে পুনঃ পুনঃ,
মাথা তুলি কারাে পানে নাহি চায় লাজে। ।
সদ্য যুদ্ধে রণশায়ী পদ্ধর বিস্তর,
সর্বাঙ্গে ক্ষত বিক্ষত অবশিষ্ট যারা,
( ৪২ )
বিমৃত আঘাত ব্যথা কষ্ট আপনার,
আত্ম জন রক্ষা হেতু চিন্তিত পদ্ধর ; ।
উভয় ব্যথার মধ্যে গুৰুতর যাহা
তাহে মন ব্যস্ত খল, ভুলি ক্ষুদ্রতরে। ৩
উদ্ভাবন করে সবে বিবিধ উপায়,
অবলম্ব্য সদুপায় করে এক স্থির
অমনি বিবিংপত্তি মানসে উদয়,
সে উপায় ত্যাগ করি চিন্তে অন্য বিখ,
আপনি খণ্ডন তাহা করে পুনরায়,
কাৰ্য্য সিদ্ধি কিসে হবে না হয় নিশ্চয়।
পরিশ্রান্ত দিনমণি অস্তাচলশায়ী,
শীতল পবন সহ গোধূলি আগতা,
সুযােগ প্রতীক্ষা করি তমঃ সমুদায়
গুপ্ত থাকি দিব ভাগে মলয় গুহায়,
বাহিরিয়া অধিকার করিল জল। ৫
সংগ্রহি সাহস বল নিবিড় কাননে
মহাবেগে চারি দিকে হইয়া বাহির
ক্ষণ মধ্যে অধিকার করে সম ভূমি ;
উল্লাসে মাতিয়া ঝিল্লী উল্কামুখীগণ
ধান্তের বিজয় করে চৌদিকে ঘােষণ। ৬
( ৪৩ )
প্রভুর বিজয় জানি নিশাচর গণ
বাহিরি চতুর্দিকে স্বস্ব দুশ্চেষ্টায় ;
সপদি আসিয়া হর্ষে ত্রিযামা সুন্দরী
বরিলেন ধান্তকান্তে কুমুদ মালায়,
তাভিমানে কমলিনী হইল মুদিতা । ৭
কাল পেয়ে দিৱাৰীত পেচক নিকর
মাথা নাচাইয়া গায় উচ্চ করি কাণ
তমঃ সহ তামসীর সে সুখ মিলন ;
মাঝে মাঝে উচ্চরবে বাঃ হােঃ বাঃ প্রদানে
উল্কামুখী গণ দিয়া সে গানের মাণ
প্রকাশিলা গায়কের স্বর মধুরতা ,৮
গানে তুষ্ট তমােরাজ সহ তমস্বিনী
কহিলা গায়ক গণে “ লহ পুরস্কার”;
বিনয়ে পেচকগণ সে দম্পতি প্রতি
কহিল * সদয়, প্রভাে! দাস গণে যদি,
নিস্তব্ধ করাও তবে সমস্ত ধরণী
ব্ধিভাব জগতের মােরা ভাল বাসি,
শহিক অভাব অন্য ত্বদীয় প্রসাদে ;
* তথাস্তু” বলিয়া বর প্রদিলা উভয়ে। ১
ধান্তের পরম সখা শীতল অনিল,
;
( ৪৪ )
নিদ্রা নামে রজনীর সখী প্রিয়তমা,
ডাকিয়া উভয়ে শীঘ্র সে রাজ দম্পতি।
কহিলা অমীয় বাক্যে * শুন সখা সখি ।
পেচকের প্রার্থনায় মােরা প্রতিশ্রুত
নিঃশব্দ করিতে প্রাণী রাজ্যে আমাদের ,
একাৰ্য্য সাধনে যােগ্য তােমরা উভয়ে,
যাও শীঘ্র আমাদের লইয়া আরতি,
কর যাহে নাহি হয় ভঙ্গ অঙ্গীকার”;
* যে আজ্ঞা,” বলিয়া দেহে হইল বিদায়।
শীতল পবন আর নিদ্রার প্রভাবে
অচেতন ক্ষণমধ্যে পশুপক্ষী নর ;
শুধু মাত্র চিন্তা কিম্বা ব্যাধির পীড়নে
ব্যথিত যে জন, সেই নহে অচেতন ;
অচেতন নহে তাই পঙ্কর নিকর ১
বগীগণে অচেতন করিতে উদ্যোগী
করি বিস্তর চেষ্টা নিদ্রা ও পবন ;
কঁপাইয়া বৃক্ষপত্র শ শ স্বরে
পুপ চন্দনের গন্ধ নাসারন্ধে, দিয়া,
বীজন করিয়া বহু বিশ্রামদায়ক,
ব্যর্থ সমুদায় চেষ্টা চিন্তার প্রভাবে। ১২
৪৫ )
;
কে শুনে সে মৃদু শব্দ শ শর সুর ?
কে করিবৈ অনুভব সুগন্ধ রাশির ?
কার সুখ হবে বল, শীতল ব্যজনে ?
অনুভূতি শক্তি মাত্র মনের কেবল,
ইন্দ্রিয়ের হেন শক্তি নাহি কদাচন ;
দুশ্চিন্তা ব্যাসক্ত যদি প্রাণীর মানস
জ্ঞান লাভে নহে শক্ত ইন্দ্রিয় নিকর
ইন্দ্রিয় জ্ঞানের দ্বার নিজে নহে জ্ঞাত। ১৩
পরমাণু সমষ্টি এ দেহ জড়ময়
অতঃ চেষ্টা শক্তিহীন যন্ত্র সমতুল;
জীবাত্মা মনের নাম, দেহ তার গৃহ
যন্ত রূপে দেহ যন্ত্র সে করে চালন ;
সুখ দুঃখ পাপ পুণ্য ভােগকর্তা মন;
দেহে যাবৎ এন থাকে তাবৎ কাল আয়ুঃ ;
দেহ গৃহ ত্যাগ তার মৃত্যু নামে খ্যাত। ১৪
দেহ যন্ত্রে করে মন কার্য সম্পাদন,
বিকল হইলে যন্ত্র কাৰ্য্য হানি হয়,
এই হেতু শরীরের হানি বা আঘাতে
দুঃখী হয় মনে যন্তা স্বার্থ ক্ষতি জানি;
একত্ব যদ্যপি নহে যন্ত্র ও যন্তায়,
=
( ৪৬
)
এক বস্তু নহে যদি পণ্য পণশীল, *
একত্ব সম্ভব তবে কিসে দেহ মনে। ১৫।
করে তর্ক কুতার্কিক পাষণ্ড নাস্তিক
আপনার বিদ্যা বুদ্ধি অভিমান বলে,
স্বভাবে উৎপন্ন বিশ্বে প্রাণী সমুদায়,
পরমাণু গুণ মাত্র আত্মা আর মম,
সত্তা ক্ষয় পরমাণু সংযােগ বিয়ােগে ;
পাষণ্ডের এই তর্ক যথার্থ যদ্যপি,
থাকিতে যথা সংযুক্ত পরমাণু গণ
কি হেতু অশক্ত সব পর জীবিত
বায়ু দত্ত্ব শব্দ, গন্ধ, শৈত্য অনুভবে? ১৬
একান্ত স্বচিন্তা মগ্ন পদ্ধর নিকর
না শুনিল বায়ু বাক্য, না মানিল কথা;
না বুঝি গদের ভাব, পাছে মৰুত্বা,
শকুন্তলা প্রতি রুষ্ট দুর্বাসার প্রায়,
গী জ্ঞানে কষ্ট হৈয়ে দেন অভিশাপ,
এই ভয়ে অসি দ্রুত কবির কল্পনা
নিবেদিল বগীদের প্রতিনিধিরূপে--১৭
* পণশীল
--বণিক।
৪৭
বনান্ধকারে মগ্ন ভারত এখন
ঘুচাইতে সে আঁধার সচেষ্ট পর,
বাস্থজ্ঞান হীন তারা উপায় চিন্তনে
শুনিল তব বাক্য না মানিল তাই ;
অবাধ্য বা দুর্বিনীত নহে তারা তব ;
যদিও ত্বদীয় অাজ্ঞা নহে তার জ্ঞাত
তথাপি তদাজ্ঞা তারা পালিছে কতঃ,
নিস্তব্ধ বিসংজ্ঞ তারা আছে পূৰ্বাবধি ; ১৮
তামসীর অন্ধকার অল্পকাল স্থায় ;
দৈনিক শ্রমের পর জীব জন্তু যত,
সে আঁধার জ্ঞান করে বিশ্রাম সময়
ক্ষণ মৃত্যুরূপা নিদ্রা আরামদায়িনী,
অম্ল যথা ৰুচিকর মিষ্টান্ন ভােজনে ;
কিন্তু দেব শুধু অম্ল যদি খেতে হয়
দুঃখী ভিন্ন সুখী কেহ না হয় জগতে,
পূরিলে উদর অম্নে জন্মে শত ব্যাধি;
অবিরত নিদ্রা তথা অনিষ্ট আকর,
নহে তৃপ্তিকর তথা সুদীর্ঘ আঁধার ; ১৯
প্রায় চার শত বর্ষ যখন তিমির
রেখেছে আচ্ছন্ন হয়। সোনার ভারত,
.
( ৪৮ )
;
পুনঃ পুনঃ দিনমণি হইল উদিত,
ঘুচাইল বারম্বার তামসীর তমঃ
অমুক্ত যবন ধান্ত হায় রে ! তথাপি;
কাটে কি নিদ্রায় দেৰ ! এত দীর্ঘকাল
কেমনে সুষুপ্ত তবে রবে আৰ্য কুল ?
অংশুমালী বংশ জাত মহারাষ্ট্রপতি,
রশ্মি রূপে গঙ্গী ভর মাওলী পস্কর,
ঘুচাতে যবন রূপ পাপ অন্ধকার
একান্ত মিষ্টি চিত্তে উপায়ানুধ্যায়ী ;
সজ্জন হিতার্থী তুমি জগতের প্রাণ
তিমির অধ্যাস পাপ যবনেরা জানি,
ভারত নিষ্কৃত হৌক কর আশীৰ্বাদ,
বগী গণে অনুগ্রহ রাখ নিরবধি ;
কম্পনা আমার নাম বাদেবীর দাগী
বর্গীর প্রতিভূরূপে কহিনু বিস্তর
ক্ষম অপরাধ দেব! এ বিনতি পদে ”
আভাস পাইবা মাত্র বুঝে বুদ্ধিমান্,
বুঝিলা সমস্ত মৰ্ম বায়ুদলপতি,
অনুরােধ অনুযােগ না করি পরে
অন্তর্হিত হৈলা দ্রুত আশীর্বাদ করি। যু ২২
( ৪৯ )
পবন প্রস্থানে এবে নিৰ্ব্বাত সে স্থান
বর্গীদের সমাবিষ্ট উপত্যকা ভূমি,
একে তাে নিদাঘ কাল তাহাতে নিৰ্বাত
তৃতীয়ে বিগত রণে কৃত পরিশ্রম
চতুর্থে দুশ্চিন্তা জন্য মানসিক ব্যথা,
এবংবিধ বহু সংখ্য কারণ সংযােগে
বহিল ঘৰ্ম্মের ধারা বর্গীদের দেহে
তিতিয়া বসন রাশি পড়ে ভূমিতলে। ২৩
অতি গ্রীষ্মে প্রাপ্ত সংজ্ঞ মহারাষ্ট্রী গণ’
পরস্পর মুখ পানে চাহে বাক্য হীন ;
স্তব্ধ ভাব ভঙ্গ করি কিছু কাল পরে •
সাক্ষেপে গম্ভীর ভাবে কহিলা শিবজী। ২৪
ক্ষুদ্র ভরি সম হায়! পুরন্দর গড়
দেখ হে! নিমগ্ন প্রায় যন সাগরে,
আমাদের পরিজন তাহাতে অারােহী,
উদ্বেলিত চারি দিক্ সমর বাত্যায় ;
দেখি সহায় রূপ কূল উপকূল
অথবা আশ্রয় তৰু সানুকুল গিরি
না দেখি উপায় কোন রক্ষিতে সে তরি ;
বাতােথিত ঊর্মি মাঝে যদি পেত পড়ে
( ৫০, )
টল মল করে ভরি বায়ুর প্রভাবে,
সুবিজ্ঞ নাবিক তরি বায়ু মুখে ধরে,
পাল ভরে কাটাইয়া তরঙ্গ নিচয়,
বায়ু ধরি ত্রাণ পায় বায়ুজ বিপদে ;
আছাড় খাইয়া যদি পড়ে ভূমিতলে
ভূমি ধরি পুনঃ লােক হয় সর্মথিত ?
যাহাতে অপায় করে তাহাতে উপায়। ২৫
সেই রূপ মনে আমি করিয়াছি স্থির
জয় সিংহ কৃত এই বিষম বিপদে
করিব স্বজন রক্ষা জয় সিংহে ধরি । ২৬
আপনি যাইয়া আমি শিবিরে হার
শিষ্টাচারে বুঝাইয়া কহিব রাজাকে
রক্ষিতে স্বজাতি মান অধর্ম গৌরব ;
বংশ অনুক্রমে রাজা ক্ষত্রিয় প্রধান,
যদিচ সংসর্গ দোষে আছে ছন্ন মতি,
বুঝাইলে অবশ্যই পারিবে বুঝিতে
স্বজাতি স্বৰ্ম প্রেম স্বাভাবিক লােকে ;
বুদ্ধিমান জয় সিংহ আন্তরিক সাধু
ভ্রম বশে করে রাজা জ্ঞাতি হিংসা পাপ;
বুঝাইলে পাপ পুণ্য সম্যক প্রকারে
( ৫১ )
অবশ্য মৎপক্ষ হবে আম্বেরাধিকারী
ঘুচিবে পিদ হবে বহু উপকার।
উভয়ে এক মিলি করিব যতন
তাড়াইব সিন্ধু পারে হিন্দুর অরাতি”। ২৭
দীর্ঘ ত্রিপদী।
শুনিয়া রাজার বাণী বর্গীগণ অভিমানী
তপ্ত চিত্তে করিছে উত্তর
কোন দুঃখে হেন মতি কেন যা নরপতি
ভয়ংকর শরণভিতর? ১
রণে জয় পরাজয়
কালে সকলেরি হয়
করে। ভাগ্য নহে চির স্থির ;
হারিয়াছি এক বার শীঘ্র তার প্রতিকার
পুনঃ যুদ্ধে করিব সুধীর! ২.
দেখুন মােগল গণ
সুরাটে হারিল রণ
এবার হয়েছে রণ জয়ী;
আমরাও সেই রূপ
পুনর্জয়ী হব ভূপ
যদি হই দৃঢাধ্যবসায়ী। ৩
t
( ৫২ )
সকল দুর্গের বড়
দৃঢ় পুরন্দর গড়
শীঘ্র তার না হবে পতন,
করিয়া বিবিধােপায় আক্রমিয়া পুনরায়
ইতি মধ্যে তাড়াব মবন। ৪
‘তাহে যদি নহে মুক্তি তবু নহে এ সুযুক্তি
প্রাণ দেওয়া গিয়া.শত্রু পাশে ;
মহারাজ দিলে প্রাণ
বন্ধুজন নহে ত্রাণ
কোন্ লাভ তবে আত্ম নাশে? ৫
বরং তব বিদ্যমানে ভয় পাবে মুসলমানে
তব আত্ম জনে দিতে কষ্ট ;
হইলে তব অত্যয়
মিটিবে শক্রর ভয়
সর্বজনে করিবেক নষ্ট। ৬
আমাদের শুভ কালে রাখিয়াছি বন্দী শালে
দুই বর্ষ সম্রাট কুমারী;
আত্ম জন আমাদের বন্দী হৈলে মােগলের
পুনঃ মােরা আনিব উদ্ধারি। ৭
অতএব মহাশয় !
ত্যজিয়া অলীক ভয়
কর তুমি পৌৰুষ আশ্রয় ;
বি পদে ত্যজি পৌৰুষ হইতে শত্রুর বশ
কোন মতে যুক্তিসিদ্ধ নয়। ৮
৫৩ )
কর নিয়া নিজ ঠাট চারিদিকে লুটপাট
মার কাট দিবস যামিনী
;
অন্নাভাবে অতিব্যস্ত
বন্দীগণে ছাড়ি এত্ত
পলাইবে যবন বাহিনী। ৯
কহিছেন মালেশ্বর
এ যুক্তি নহেশহর
আবুধান কর নরপতি ;
পরজন্য জ্ঞাতি নাশে যে জন, তাহার পাশে
কি বিশ্বাসে হবে তব গতি। ১০
কিবা জয় সিংহ ছার কিসের ক্ষত্ৰত্ব তার
জঘন্য সে যবনের দাস ;
স্বজাতি আর স্বধর্ম হিংসা যার নিত্যকর্ম
নহে শ্রেয়ঃ তাহাকে বিশ্বাস। ১১
সকলে কহিল যাহা আমার মানিত তাহা
আত্ম হত্যা নহে বীর ধর্ম ;
যদি আত্ম জন মরে যােগ্য প্রতিহিংসা করে
বীরােচিত কর প্ৰেত কৰ্ম্ম । ১২
জাতি স্বধর্ম হিতে যে যুঝে শক্র সহিতে
সে কি হয় কাতর কখন ?
যেখানে হইবে রণ
অবশ্যই বহুজন
যুদ্ধকাৰ্য্যে হইবে নিধন। ১৩
( ৫৪
তৰে আত্মজন ক্ষয়
ভাবি কেন মহাশয়
এত দুর হলেন ব্যাকুল ?
করতে আত্মসমর্পণ
কিহেতু তব মনন
কেন তব আজি স্কুলে ভুল। ১৪
বাসনা করি ত্যাগ সেনা করি চারি ভাগ
শক্ত প্রতি করহ উৎপাত;
দুলে, বলে কি কৌশলে যাহাতে সুফল ফলে
তাহে কর অরাতি নিপাত। ১৫
দয় সিংহে দেখে যদি মনে কর নরমিধি
এই বটে বিপত্তি কারণ,
আজ্ঞা পেলে আমি গিয়া জয় সিংহে বিনাশিয়া
সদ্য করি বিঘ্ন ভঞ্জন। ১৬.
যে কাৰ্য্য করিতে হয় মােরে কহ মহাশয়
আমি করি সে কাৰ্য্য সাধন;
হেন বিধি কোথা আছে.সেবক থাকিতে কাছে
দুষ্করেতে প্রভুর গমন।.১৭
জান তুমি নরেশ্বর ! চিত্তে ভীত মালেশ্বর
কোন কাৰ্য্যে না হয় কখনে;
ৰাহিনী রক্ষা নিমিত্ত নিৰুপায় ক্ষুব্ধচিত্ত
প্রত্যাবৃত্ত শুধু অঙ্ক রণে। ১৮
সে
( ৫৫ )
শক্ত অশ্বী পদাতিক সংখ্যায় অত্যন্তাধিক
তিন দিক ঘিরিল আমার
বুঝিলাম এ আহবে কভু জয় নাহি হৰে
দুঃসাহসে শুধু অপকার। ১৯
শুনি লােক অনুরোেধ শত্রুগণে প্রতিশােধ
ভবিষ্যতে প্রদানের আশে,
সদলে অভীত চিত্ত
হইলাম প্রত্যা
পরে অরি বিনাশ প্রয়াসে। ২০
এৰে যদি আজ্ঞা পাই
দূত বেশে চলে যাই,
একা আমি মােগল শিবিরে ;
সংগুপ্ত প্রখর খঙ্গে
কাটিব যবন বণে
জয়সিংহ সহিতু দিলিরে। ২১
জয় সিংহে বধ করি যদি আমি প্রাণে মরি
মহারাষ্ট্রে না হবে অনিষ্ট,
হইবে অরাজক কিম্বা সেনা অনায়ক
বরং লাভ হইবে অভীষ্ট। ২২
কিন্তু যদি মহারাজ! নিজে করতে হেন কাজ
শক্র হস্তে হারও পরাণ,
সেনাগণ হবে নষ্ট প্রজাগণ পাবে কষ্ট
মহারাষ্ট্র নিবে মুসলমান। ২৩
( ৫৬ )
অতএব মহীপাল ! এ যুক্তি সর্বথা ভাল
তুমি থাক, আমি করি কাম
এক দিন মধ্যে যদি জয় সিংহে নাহি বধি
ব্যর্থ তবে মালেশ্বর নাম। ২৪
এক জন দিলে প্রাণ যদি অনেকের ত্রাণ
ক্ষত্ৰ জন্যে শ্লাঘ্য সে মরণ;
সে মৃতুতে নৃপ মণি!
কষ্ট আমি নাহি গণি
অরি কুল করি নির্যাতন। ২৫
মরিলে সেনানী দ্বয় মােগলেরা পেয়ে ভয়
পলাইবে ত্যজি অবরােধ ;
কাটি শত্রু যথা সাধ্য রক্তে করি প্রেত শ্রাদ্ধ
মম মৃত্যু দিও প্রতিশােধ। ২৬
ধ আর সেনা রাখ
প্রজার মঙ্গল দেখ
ক্রমে কর ভারত উদ্ধার ;
কাৰ্য্যোদ্ধারে যাই আমি আশীৰ্বা কর স্বামী
এই শেষ.প্রার্থনা আমার। ২৭
(. ৫৭ )
পয়ার।
সাধু বীরােচিত বাক্য কহে মালেশ্বর
সম্রমে শিবজী তারে করিলা উত্তর। ১
সম্পদে যদ্যপি আমি সবার প্রধান
বিপদে কর্তব্য মম অগ্রত বিধান। ২
দুঃখের প্রধান অংশ যে নায়ক লক্ষ্ম
কর্তৃত্ব প্রাধান্য সুখ তৎপ্রাপ্য নিশ্চয়। ৩
কুণ্ঠিত দুঃখের ভার নিতে যে নায়ক
ঐহিকে সে লভে নিন্দা অন্তিমে নরক। ৪
প্রজা হিতে প্রাণ দিতে নহে যে কুণ্ঠিত
মােগ্য সেই সিংহাসনে হইতে শােভিত ।৫
স্বার্থ হেতু করে যেই রাজস্ব গ্রহণ
রাজা নহে ধনহারী দসু সেই জন। ৬
মমভাবে সবে হ
শক্র হন্তে নষ্ট
এ কথায় পাই আমি আন্তরিক কষ্ট । ৭
চিরজীবী নহি আমি অবশ্য মরিব
নেতৃত্ব সুচির তবে কেমনে করিব। ৮
মম মৃত্যু মাত্র যদি রাজ্য ধ্বংস হয়
এতাধিক আছে কিবা দুঃখের বিষয় । ৯
( ৫৮ )
যশঃপ্রার্থী নহি আমি চাই দেশ হিত
স্বার্থাপেক্ষা ধৰ্মোন্নতি আমার বাঞ্ছিত।১০
চায় বটে স্বার্থপর গব্বী দুরাশয়
মম সম কেহ যেন আর নাহি হয় । ১১
কিন্তু যে দেশহিতৈষী সুপ্রশস্তমনা
করে সে কভু হেন নিকৃষ্ট বাসনা।১২
সে চাহে মৎপরবর্তী স্বদেশীয় যত
মমাপেক্ষা ক্রমে ক্রমে হউক উন্নত। ১৩
ৰুক বর্ধিত ক্রমে দেশের গৌরব
বাড়ক দেশের ধর্ম বিক্রম বৈভব।১৪
একান্ত বাসনা মম হৃদয়ে কেবল
* মমাপেক্ষা রঘু হুও তােমরা সকল। ১৫
প্রাধান্য ঐক্যের আমি স্থাপিনু সােপান
তােমাদের গুণে ক্রমে হৌক বর্ধমা। ১৬
পড়িয়া শত্রুর পাকে যদি আমি মরি
তােমরা শােধিব। তাহপ্রতিহিংসা করি। ১৭
সমস্ত ভারত ক্রমে করিবা মােচন
তাড়াইবা সিন্ধু পারে পাপিষ্ঠ যবন। ১৮
* রঘু -সক্ষম, সুপারগ, অগ্রগামী।
( ৫৯ )
পর হেতু যুঝে যারা বেতনের আশে
তাহারই ভঙ্গ দেয় প্রভুর বিনাশে ।১৯
স্বদেশ স্বধর্ম হেতু যারা মজে রণে
তাহারা কি ক্ষান্ত কভু প্রভুর মরণে? ২
স্বাবলম্বি যুঝে তারা শত্রুর সহিতে
প্রভুর তর্পণ করে শক্রর শােণিতে। ২১
সাহসী সুবুদ্ধি বীর মম সেনা গণ •
নাহিক ইহাতে কেহ অক্ষম দুর্জন। ২২
সেনাপতি গণ মম সবে কার্যক্ষম
মহাবীর মালেশ্বর যােদ্ধা অনুপম । ২৩
পলাইল মালেশ্বর সেনার সহিত .
যােগ্য বটে এই কাৰ্য্য বিজ্ঞের উচিত। ২৪
বুদ্ধিমান যথাকালে করে পলায়ন
অসাধ্য সাধতে মুখ হারায় জীবন। ২৫
অবাৰ্য্য বিপদাৎ করে অক্ষত প্রস্থান
নহে অযােগ্যতা তাহে’যােগ্য প্রমাণ।
দিলির রক্ষিত জিনি পাঠান নিকর
বীরত্বের পরিচয় দিল মালেশ্বর। ২৭
পরে শত্রু সংবেষ্টন পলায়ন করি
দেখাইল বিজ্ঞতার ফল হিতকরী। ২৮
৬০ )
উভয়তঃ মালেশ্বর প্রশংসা ভজন
না দেখি ইহাতে কোন লজ্জার কারণ। ২৪
বরং সকলের কাছে ইহা আমি চাই
যখন কর্তব্য যাহা করে যেন তাই। ৩০
শিখায়েছি তােমাদেক আমি যাহা জানি
স্ব বুদ্ধিতে হও সবে সমধিক জ্ঞানী। ৩।
যােগ্য এবে তোমরা লইতে মমভার
তবে কোন ক্ষতি এবে মরণে আমার ? ৩২
শিখয়াছ সর্বকাৰ্য্য তোমার সকল
এক গুণ তােমাদের নাহিক কেবল। ৩৩
লােক বশ কাৰ্য্যে মম ক্ষমতা বিস্তর
অনায়াসে করি বশ পশুপক্ষী নর। ৩৪
বশিতে আম্বের রাজে অাপনি যাইব
কাৰ্য উদ্ধারিব কিম্বা চেষ্টায় মরিব । ৫
দুর্গম খনির গর্ভে ফণীতে বেষ্টিত
বহুমূল্য রত্ন' রাজি থাকে বিনিহিত। ৩৬
মারাত্মক বায়ু মাঝে অত্যন্ত মলিন
অঙ্গার সদৃশ মণি থাকে দীপ্তিহীন। ৩৭
বহু কষ্ট করে লােক মণি অহরণে
যত্নে রত্ন পরিষ্কার করে লুব্ধ মনে,
( ৬১ )
সুদীর্ঘ কষ্টের ফল তার পরে পায়
অসহ্য দারিদ্র্য দুঃখ চির তরে যায়। ৩৮। যু
বীর রত্ন জয়সিংহ সাধু সুপ্রবীণ
যবন সংসর্গ দোষে আছে সে মলিন। ৩৯
মম উপদেশ যদি জয় সিংহ ধরে
সহজে তাড়াৰ তবে যবন নিকরে। ৪০
যদি সে বিপক্ষ হৈয়ে বিপদ ঘটায়।
একা আমি পাব কষ্ট নাহি ক্ষতি তায় । ৪১
অবশ্য করিব দেখা তাহার সংহতি
দেখি কি উত্তরে মােরে আম্বেরাধিপতি। ৪২
হয় শিবিরে যাবৎ মম আগমন :
প্রতিনিধি মালেশ্বর র’বে ততক্ষণ। ৪৩
এত বলি করে রাজা যাত্রার বিধান
সম্ভাবিয়া সৰ্ব্ব জনে প্রধানাপ্রধান,
সেই পাত্রে, ভৃত্য গণে আশীর্বাদ করি,
গুৰু জুন আশীর্বাদ শিরােদেশে ধরি,
শিব শিবা ধ্যান করি, ব্রাহ্মণের বেশে
এক মাত্র ভৃত্য সহ চলে কযোদ্দেশে। ৪৪। কুলক
৬২ )
২
শিবজী ও জয় সিংহের সাক্ষাৎ।
পয়ার।
দৌবারিক বার্তা দিল জয় সিংহ পাশে
উপগত বর্গদূত দ্বারে সন্ধি আশে,
এক ভৃত্য সহাগ সে দূত ব্রাহ্মণ
অনুমতি হয় যদি করি আনয়ন 1.১ যু
আজ্ঞা পেয়ে দৌবারিক পুনদ্বারে যায়
কৌশশয় সম্মুখে নীত একা বগীরায়। ২
গদী আটা খাটে বসি তকিয়া হেলানে
জয় সিংহে বীরাজ দেখিলা সেখানে ;
হাতে তুলসীর মালা ললাটে চন্দন
এক ধুতী পরা, নাহি অপর বসম ;
দুই ভৃত্য করে পাখা চামর ব্যজন
পার্শে দুই চারি হিন্দু নাহিক যবন';
সাজ স্বজ ত্যক্ত তবু দেহ সুষুমায়
অনায়াসে রাজা বলি তারে চেনা যায়। ৩। কু
নত শিরে হাত তুলি শাহুর কুমার
রাজ ব্যবহারে তারে করে নমস্কার। ৪
আশ্চর্য হইয়া রাজা করে নিরীক্ষণ
বিবেশী দূত দেহে ক্ষত্রিয় লক্ষণ। ৫ .
(, ৬৩
আশ্চৰ্য্য হইয়া রাজা করিলা জিজ্ঞাসা
দ্বিজ হৈয়ে কেন দূত! করিলা সম্ভাষা ? ৬
আকৃতিতে দেখি তব ক্ষত্রিয় লক্ষণ
ছদ্ম বেশে আসিয়াছ হেন লয় মন। ৭
দূত কহে মহারাজ! তুমি বুদ্ধিমান
সম্পূর্ণ যথার্থ বট তব অনুমান। ৮
ক্ষত্র আমি, নহি বিপ্র , নহি কারো দূত
শিবজী আমারি নাম আমি শাহু সুত। ৯
আমারি রাজত্ব এই মহারাষ্ট্র দেশ •
কাৰ্য্য অনুরােধে ধরিয়াছি ছদ্ম বেশ। ১০
জয় সিংহ কহে যদি তুমি বর্গীরায়
নিশীথে একাকী কেন আইলা এখায়।১১
* অবােত্তরে কহিলেন শাহুর কুমার
আশ্চৰ্য্য দেখিনু তব অতিথি সৎকার !১২
ক্ষত্রিয় পতি আমি সূৰ্য্যবংশ জাত
মম নমস্কারে তুমি না তুলিলা হাত। ১৩
শতেক যােজন মম রাজ্য সুবিস্তৃত
কোটি প্রজা লক্ষ যােদ্ধা আমার রক্ষিত;
* অবােত্তর-বক্র উত্তর প্রশ্নের অনুরূপ উত্তর না দিয়া
অন্য কথা বলা )।
৬৪
}
স্বাধীন নৃপতি আমি খ্যাত পরাক্রম
নহে যােগ্য অভ্যাগতে করা অসম্রম। ১৪ যু
নীচে দাঁড়াইয়া আমি, তুমি বসে খাটে,
এতই কি তুচ্ছ আমি তােমার নিকটে? ১৫
ধর্ম শাস্ত্র বিগতি ত্বদীয় আচার
কোথাও না শুনি হেন রাজ ব্যহার। ১৬
জয় সিংহ কহে তুমি কিসের ক্ষত্রিয়
দুরাচার দসু্য তুমি অতি নিন্দনীয়। ১৭
লােকতঃ ধৰ্ম্মতঃ মন্দ তব আচরণ
সর্বত্র তােমাকে ঘৃণা করে সাধুজন। ১৮
জিনিতে যে দেশ অন্যে না করে মনন
তথায় স্বাধীন হৈতে পারে সর্বজন। ১৯
হীন কৰ্মা কাফুি শ্রেষ্ঠ মৰু মধ্য স্থলে
কিম্বা যথা পশু রাজা নিবিড় জঙ্গলে। ২০
তাদৃশ স্বাধীন তুমি মহারাষ্ট্র দেশে
তোমার বুড়াই শুনি সাধু জন হাসে। ২১
পর্বত জঙ্গলে থাকি করিছ ডাকাতি
অপকৃষ্ট দস্যু তুমি কিসের নৃপতি। ২২
দ্য সহ মিলি কর দুর্বল পীড়ন;
অস্ত্রীদল দেখি কর দুরে পলায়ন,
যােদ্ধার সম্মুখে তুমি দাঁড়াতে অক্ষম,
কোন্ মুখে কহ তব খ্যাত পরাক্রম? ২৩
সূৰ্য্যবংশী ক্ষত্র তুমি কহিলা আপনে
তােমাকে ক্ষত্রিয় মধ্যে কেহ নাহি গণে। ২৪
অভ্যস্ত তােমার সৰ্ব্ব তস্করী চাতুরী
পর ধন পর নারী কর তুমি চুরি । ২৫
যনে তােমাকে বলে “ পার্বত্য ইন্দুর
ক্ষত্রিয় কলঙ্ক তুমি, কলঙ্ক হিন্দুর। ২৬
যবনাৎ অধিক তব ঘাের অত্যাচার
তব ভয়ে হিন্দু প্ৰজা করে হাহাকার। ২৭
জানিয়া শুনিয়া তব এত কদাচার
তােমাকে করিবে কেবা তিনমস্কার ? ২৮
কেমনে তােমাকে দিব বসিতে আসন
ভয় পাই পাছে তুমি বধ বা জীবন। ২৯
আমাৎ ভাল বটে তব অতিথি সৎকার
নিমন্ত্রি আজ্জল খকে করিলা সংহার । ৩০
স্বার্থের সুবিধা পেলে কহ ধৰ্ম বাণী
অনেক কিতব হয় হেন সাধু জ্ঞানী। ৩১
নিগড় দুরভিসন্ধি করিয়া দুর্জন
বাহিকে সাধু ভাৰুকরিয়া ধারণ,
৬৬
,
বৈরাগ্য দেখায়ে লোকে, জন্মায় বিশ্বাস,
যে করে বিশ্বাস তারে, তারি সর্বনাশ : ৩২ যু
কোন্ ক্ষাত্র ধর্ম তুমি বুঝাইবা মােয়র,
আগে নিজে বুঝ পরে বুঝাও অপরে। ৩৩
পদবিদলিত ক্রুদ্ধ মহাের প্রায়
উত্তরিলা বগীপতি সে কটু কথায়। ৩৪
যখন আসিতে এ করিনু মনন
তখনি কহিল মােরে পাত্র মিত্র গণ। ৩৫
এ জন্য হেতু জয়সিংহ শ্রেষ্ঠ ক্ষত্র বটে
কিন্তু কুসংসদোষে দুঃস্বভাব ঘটে। ৩৬
অজন্তা যবন সহ রাজার নিবাসি,
বল্যাবধি যাৰনিক ভাষাতে অভ্যাস,
সঙ্গ দোষে যনত্ব রাজাতে সংঘট,
যুক্তি যুক্ত নহে যাওয়া তাহার নিকট ”। ৩৭
তথাপি সদ্বংশ জাত জানিয়া তােমায়
জ্ঞাতি জ্ঞানে তব পাশে আইনু এথায়। ৩৮
পাইনু তাহার ফল কুৎসা অসম্রম
ত। যােগ্য নহে হেন বাক্য অনুত্তম। ৩৯
অজ্ঞ জন যাহা শুনে সেই বাক্য ধরে
বিজ্ঞ জন সত্যাসত্য নিরূপণ করে। ৪
বিজাতি শত্রুর মুখে মম নিন্দা শুনি
তাহাতেবিশ্বাস করে করে কোন্ গুণী ? ৪১
নিজ মুখে আত্ম গুণ সাধু নাহি কয়
পর মুখে তার গুণ প্রকাশিত হয়। ৪২
তবু আরােপিত দোষ করিতে স্থান
আপন কম্মের আমি কহিব কারণ। ৪৩
করেছি ডাকাতি আমি নাহিক সংশয়
কিন্তু আমি নহি তবু দসু্য দুরাশয়। ৪৪
অধীন যদ্যপি চায় হইতে স্বাধীন
কৰ্ত্তব্য ডাকাতি তার পক্ষে কিছু দিন। ৪৫
ভগ্ন চাল সংস্কারে ঘরামি সুধীর
প্রথমেতে ছিদ্র করে দিয়া সামাতীর
সেই ছিদ্র দিয়া করে রশি সঞ্চালন
বাঁশ, খড় সহু করে সুদৃঢ় বন্ধন,
পূর্বাপর দুই ছিদ্র তাহে লােপ পায়
পুরাতন চাল হয় নূতনের প্রায়। ৪৬ কু
দালানের ছাদ বৃতি যদি কভু ফাটে
ফাটালে ঢালিলে রেতী কভু নাহি আটে। ৪৭
বিজ্ঞ শিল্পী ভাঙ্গে আরাে ফাটার দুধার
দুমুষে পিটিয়া রেতী করে সংস্কার । ৪৮
৬৮ )
সৰ্ব্ব কার্যে চিরকাল এই নীতি সার
বেশী না ভাঙ্গিলে নহে ভগ্ন সংস্কার
তেমনি স্বদেশােদ্ধারে হইলে চেষ্টিত
অবশ্য করিতে হয় প্রথমে অহিত। ৪৯ যু
দ্ধি কাম হৈয়ে শেষে অশেষ প্রকারে
অপকার শােধ দিয়া উপকার করে। ৫০
তিন গ্রামে ছিনু আমি ক্ষুদ্র জমীদার
ধন জন অস্ত্র বহু ছিল না আমার। ৫১
চতুষ্পশ্ববর্তী মম স্বজাতীয়গণ
কিছু মাত্র সহায়তা করেনি তখন। ৫২
সেই হেতু ডাকা দিয়া উপার্জিনু ধন
সেই ধনে সংগ্রহিনু যাহা প্রয়ােজন। ৫৩
কদুপায়ে যদা মম সমৃদ্ধি হইল,
যবনে দমনে মম ক্ষমতা জন্মিল,
তখন সমস্ত হিন্দু মহারাষ্ট্রবাসী
মিলিল আমাৱ দলে দলে দলে আসি। ৫৪
তখন হইল মম সিদ্ধ মনস্কাম
জিনিনু বন সহ প্রকাশ্য সংগ্রাম। ৫৫
বিবিধ উপায়ে করি স্বদেশ উদ্ধার
করিনু ধৰ্ম্ম উন্নতি উন্নতি প্রজার। ৫৬
?
( ৬৯
ত্যজ্য সাধ্যে আমি কারাে বধি নাই প্রাণ
নাশি নাই আমি কোন হিন্দুর সম্মান। ৫৭
ক্ষত্রিয়ের সার ধর্ম শাস্ত্রের. বচন
দুষ্টের দমন আর শিষ্টের পালন। ৫৮
শুভদ্বেষী বৰ্মনাশী পাপিষ্ঠ যবন
বধিয়াছি ছলে বটে তাদেরি জীবন। ৫৯
ঈদৃশ কৰ্তব্য কৰ্ম্ম করিতে সাধিত
ডাকাতি কি প্রবঞ্চনা নহে অনুচিত। ৬০
ধর্ম লােপ শাস্ত্রলেপ যার অত্যাচারে
নাহি পাপ কোন মতে বধিলে তারে। ৬১
তবে বৃথা নিন্দা কেন করিছ আমার
কি হেতু যবনাৎ মন্দ মম ব্যবহার। ৬২
অপ্রসিদ্ধ নহে এই মহারাষ্ট্র দেশ
মলয় অচল নহ জঙ্গল বিশেষ। ৬৩
পুরাণে বিখ্যাত এই মহারাষ্ট্র ধাম
বরঞ্চ অশ্রুতপূৰ্ব আম্বেরের নাম। ৩৪ •
জিনিতে এদেশ ইচ্ছা করে সর্বজন
এদেশের অধিকারী আছিল যবন। ৬৫
উদ্ধারিনু দেশ আমি নিজ ভুবলে
নহি আমি গুপ্ত রাজা মৰু বা জঙ্গলে। ৬৬
( ৭ )
অস্ত্রী দেখি দূরে আমি করি পলায়ন
স্পষ্ট মিথ্যা এই বাক্য জানিও রাজ। ৬৭
৬৭
প্রবল আদিল শাহ বিজাপুর পতি
প্রথম সংগ্রাম মম ভাহার সংহতি। ৬৮
বিক্রান্ত গােলকুণ্ডার কুতুবশাহী ঘর
তাহার সহিত মম দ্বিতীয় সমর: ৬৯।
প্রবল মহামোগল মত্ত বাহুবলে
লইনু বিস্তীর্ণ রাজ্য জিনি সে মােগলে। ৭১
মা যায় মােল জলে ফিরিঙ্গীর ডরে
মম রণ তরি দৈখি তারা ভয় করে। ৭১
জলে স্থলে পরাজিয়া পটুগীজ গণে
অধিকার রদ্ধি করিলাম নানা স্থানে। ৭২
বারম্বার জিনিলাম ফরাসী ইংরাজ
লুঠিলাম ফিরিঙ্গীর অনেক জাহাজ। ৭৩
মম সহ যুদ্ধে ফিরিঙ্গীর সাধ্য নাই
অবরােধ করেছিনু নর বােম্বাই। ৭৪
তব আক্রমণ হেতু আইনু ফিরিয়া
ছাড়ি ফিরিঙ্গী গণে রাজস্ব লইয়া। ৭৫
নিন্দে মােরে মিথ্যাবাদী অরাতি যবন
তাহাতে বিশ্বাস তব নহে সুশােভন। ৭৬
(, ৭১ )
-
না ডরি মােগলে আমি ফিরিঙ্গী পাঠানে
আমার বিপত্তি শুধু তােমারি কারণে। ৭৭
ব্যলীক যবন সহ মম ব্যলীকতা
হিন্দু সহ আমি, কভু না করি শঠতা। ৭৮
যবনের মধ্যে তব সর্বদা নিবাস
সেই হেতুমােরে তুমি কর অবিশ্বাস। ৭৯
দুর্বল সজ্জনে আমি না করি পড়ুন
লুব্ধ চিত্তে কভু নাহি হরি পর ধন। ৮০
নিবসে যবন রাজ্যে যত হিন্দুগণ
যবনের হিতকারী তাহাদের ধন। ৮-১
আমি না লইলে তাহা লইবে যবন।
যবনের সংস্থা তাহে হইৰে বৰ্ধন । ৮২
এই হেতু সদুদ্দিশ্যে আমি লুঠে লই
নতুবা হিন্দু হিংসক আমি কভু নই।৮৩
রাজস্ব বা লােত্র আমি যাহা কিছু পাই
ধর্ম কর্মে সৈন্য ব্যয়ে সমপ্ত লাগাই। ৮৪
নাহি মম রম্য হৰ্ম, রত্ন-সিংহাসন
ব্যসন ভূষণ কিম্বা বিলাস ভবন। ৮৫
বহুব্যয় করি, আমি যজ্ঞ উপাসনে
বহু দান দেই-আমি পণ্ডিত ব্রাহ্মণে ৮৬
.
( ৭২)
লুপ্ত প্রায় বহু শাস্ত্র যবনাধিকারে
বহু ব্যয় করি আমি তাহার উদ্ধারে। ৮৭
অপব্যয়ে কভু মম নহে অৰ্থক্ষয়
অনর্থক নিন্দা মােরে কর মহাশয়! ৮৮
সাধুর নিকটে আমি নহি নিন্দনীয়
প্রশংসে আমাকে সর্ব ব্রাহ্মণ-ক্ষত্রিয়। ৮৯
আশৈশব যবনের সহিত বিবাদ
এই হেতু তারা মম করে অপবাদ। ৯০
দুর্জন দুষ্কর্মপ্রিয় যবন সকল
তাদের ব্যাখ্যার জান বিপরীত ফল। ৯১
তাদের নিকটে যারা অত্যন্ত নিন্দিত
পরম ধার্মিক সেই মহাত্মা নিশ্চিত। ১২
সর্বদা আমাকে নিন্দা করে মুসলমান
এই মম সাধুত্বের উৎকৃষ্ট প্রমাণ।'১৩
যবনে প্রশংসে যার বুদ্ধি কি চরিত
নিতান্ত পাপিষ্ঠ সেই দুরাত্মা নিশ্চিত। ৯৪
প্রত্যক্ষে আলােচি রাজন্ ! কাৰ্য্য আপনার
দেখ কত অবনতি হয়েছে তােমার। ১৫
জাতির পক্ষ ত্যজি বিপক্ষেতে গতি
রাজত্ব ত্যজিয়া তব দাসত্বেতে মতি। ৯৬
( ৭৩
তুষিত্রে যবনে
যবনে কর সদা অপকর্ম
অবিরত কর নাশ স্বজাতি স্বধৰ্ম । ৯৭
গােহত্যা ব্ৰহ্ম হত্যাদি দেখ অনুক্ষণ
জাতি নিন্দা ধৰ্ম্ম নিন্দা করহ শ্রবণ। ৯৮
ক্ষত্ৰ হৈয়ে সহ্য কর ঈদৃশ লাঞ্ছনা
তােমার কাৰ্যেতে হয় কুলের গঞ্জনা। ৯৯
দেখিয়া হীনতা তব মম দুঃখ হয়
সে হেতু প্রার্থনা করি শুন মহাশয় ! ১০০
আপন গৌরব রাখ রাখ কুলমান
যবন সেবন ত্যজ ক্ষত্রিয় প্রধান ১০১
দীর্ঘ ত্রিপদী ।
দ্বাক্য নিঃশেষ মাত্র জরসিংহ তুলি গাত্র
সসম্রমে কহিতে লাগিল;
এস মহারাষ্ট্ৰেশ্বর !
আসন গ্রহণ কর
বুঝিলাম তুমি যা বলিল।। ১
উভয়ে সম্ভাষা করি পরস্পর হাতে ধরি
একত্রে বসিলা দুই জন
( ৭৪
৭৪)
সদ্ভাবে আম্বের পতি প্রয়ােগে স্বীয় যুকতি
কহে নিজ কার্যের কারণ। ২
শাস্ত্রে উপদেশ ভরা বীরভােগ্যা বসুন্ধরা
যুক্তিতে ও তাহাই সঙ্গত;
ঐক্যহীন অস্ত্রহীন
বল ভাগ্য যার ক্ষীণ
তারা হয় পর পদানত। ৩
কলি কালে মুসলমান অদ্বিতীয় বলবান
ভাগ্যবান অধিক গণন ;
ধরাতলে দেশ যত
তাহাদের পদানত
আজ্ঞাকারী ভবে সৰ্বজন। ৪
যত দেশে যত বীর
হতগর্ব নতশির
এবে সবে ইস্নামীর কাছে ;
হিন্দু বৌদ্ধ কি খৃষ্টান তার ভয়ে কম্পমান
তুল্য তার জগতে কে অাছে? ৫
পুরাণে আছে লিখিত কলিকালে সুনিশ্চিত
• যবন পীড়িত মহী হবে ;
অবশ্য সম্ভাব্য যাহা চেষ্টায় খণ্ডিতে তাহা
কে সমর্থ হইয়াছে কবে ? ৬
শুনি ভবিষ্যের বাণী কত শত মহা প্রাণী
খণ্ডিবারে করেছে যতন ;
( ৭৫
কিন্তু কে পেয়েছে ফল
ব্যর্থ যত্ন সে সকল
দৈব বাণী হয়েছে পূরণ। ৭
বল বুদ্ধি চেষ্টা শ্রম করি সর্ব অতিক্রম
ভাগ্য আর দৈব বলবান ;
ভাগ্যে যার থাকে যাহা অবশ্য ঘটিবে তাহা
• যত্ন’যত্নে নহে তার আন। ৮
ভবে মােরা চেষ্টা করি
কেমনে খণ্ডাতে পারি
পুরাণের অখণ্ড্য বচন?
তবে করি উচ্চ লােভ লাভ কষ্ট, মনঃক্ষোভ
নষ্ট হবে ধন, প্রাণ, জন। ৯
তুমি ভাব মনে মনে দুর্বল মােল গণে
সে তােমার অতি মাত্র ভ্রম;
সকলেই পরাক্রান্ত
যবন সৰ্ব্ব দুর্দান্ত
মােগলেরা তাহে শ্রেষ্ঠতম। ১০
তারা থাকে দিলীপুরে তুমি থাক অতি দূরে
সেই হেতু পার নি জানিতে;
যদি তারা আসে সবে তাদের সহ আহবে
কারাে সাধ্য নাহি অবনীতে। ১১
চিতােরের রাণা গণ
যবন বিপক্ষে রণ
দীর্ঘকাল করিয়া সাহসে
( ৭৬ )
অবশেষে হতবল
বুঝিয়া চেষ্টা বিফল
অধীনত শী কারিল শেষে। ১২
দেখিয়া বিষম কাল বুঝিয়া নিজ কপাল
পরাধীনে থাকি অনুদ্যোগী
যনের সেবা করি
তার আজ্ঞা শিরে ধরি
তিক্তৌষধি খায় যখন বােগী।১৩
যবন বিবিধ জাতি পরস্পরে দ্বিষ্ট অতি
সদা বৈর মােগল পাঠানে;
এস হেতু মেগল রাজ্যে কখন উন্নত কাৰ্য্যে
বিনিয়ােগ না করে আগানে। ১৪
পাঠান বিদ্রোহ ভয়ে তুষ্ট রাখে হিচয়ে
স্বার্থ লােভে সে মহামােগল ;
আমরা সুবিধা দেখি মোগলের পক্ষে থাকি
বৃদ্ধি করিয়াছি দল বল ১৫
পাদশাকে কন্যা দিয়া তৎ সেনা পতি হইয়া
কিম্বা হৈয়ে উহার উজির
নিরন্তু করি পাঠান
বৰ্দ্ধিনু হিন্দুর মান
হিন্দুধর্ম রাখিলাম স্থির । ১৬
পাদশা বটে যবন কিন্তু দেখ হিন্দুগণ
যবনাৎ নহিল অবনত
.
( ৭৭ )
মোগল সাম্রাজ্য মাঝে যত জমিদারী আছে
সমুদায় হিন্দু হস্তগত ;
কৃষক শিল্পী বণিক শরাফ * যত ধনিক
হিন্দু সৰ্ব্ব, কচিৎ মুসলমান,
হিন্দু করে শুবাদারী হিন্দু শ্রেষ্ঠ কর্মদরী •
হিন্দু হয় খাজাঞ্চী দেওয়ান। ১৭। যু
বিধৰ্ম্মী বিদেশ বাসী দিগ্বিজয়ী যদি আসি
অন্য দেশ করে অধিকার
অধীন বিজিত জাতি নষ্ট হয় কষ্টে অতি
সহ্য করে নানা অত্যাচার। ১৮
কিন্তু রাজ্যে মােগলের নাহি ক্ষয় হিন্দুদের
বরং বৃদ্ধি হইল প্রচুর
বদ্ধ অধীনতা পাশে কোন জাতি কোন দেশে
সুখী হয় নাই এত দূর। ১৯
বনের অত্যাচার
প্রবঞ্চনা অবিচার
যে সকল করিলা বর্ণন
সে সব পাঠান কৃত মােগলেরা কদাচিত
করিয়াছে হিন্দুর পীড়ন। ২০
* শরাফ=যাহারা নগদ টাকা বা সোনা রূপার দ্রব্যের
ব্যবসা করে।
( ৭৮ )
মোগলে বিধর্মী জ্ঞানে
যদি হিংস মুসলমানে
সম
পাপ তব হইবে নিশ্চয়
প্রাণীগণ শিবরূপী
সকলেই হয় পাপ
যদি হিংসা করে প্রাণীচয়। ২১
হিন্দু করি অনিষ্ট
যবন যদি পাপিষ্ঠ
তদনিষ্টে হিন্দুও তদ্রপ ;
হেন কোন্ শাস্ত্রে বিধি পাপ করে হিন্দু যদি
রহিবে নিস্পাপ তবু, ভূপ! ২২
যে পাপ উপায় করি
বধিয়া যবন অরি
উদ্ধারিল। মহারাষ্ট্র ভূমি,
অবশ্য তাহার ফলে নিন্দিবে লোক সকলে,
পরকালে কষ্ট পাবা তুমি। ২৩
ব্রাহ্মণ ক্ষত্রিয় গণ
প্রশংসে তব, যেমন
ঠিক তথা দুষ্ট মুসলমানে
তাদের মােল্লা মৌলবী আর যত গোঁড়া কবি
হিন্দুঘাতী বলিয়া বাখানে। ২৪
যবনে ভাবি নিকৃষ্ট
যদি তুমি হিংসাবিষ্ট
নাহি ইষ্ট সে হিংসা ঈর্ষায় ;
দৈব বড় করে যারে তুনি ব্যর্থ অহংকারে
কি সাহসে তুচ্ছ ভাব তায়। ২৫
৭৯ )
।
ত্যজিয়া অলীক ভ্রান্তি স্থাপন করহ শান্তি
পাদশার লইয়া শরণ
পাদশার যাবে রােষ • ক্ষমিবে তােমার দোষ
হৰে সৰ্ব্ব বিপত্তি মােচন। ২৬
জাতি জানি মম পাশে আইলা সাহায্য আশে,
আমি তব করিব সাহায্য ;
মধ্যস্থ হইয়া আমি শমিব মােগল স্বামী
তােমারি থাকিবে তব রাজ্য। ২৭
অল্প কিছু কর দিয়া অধীনতা স্বীকারিয়া
মােচিয়া মােগল বন্দীগণ,
পাদশার অনুগ্রহ ভােগ তুমি অহরহ ;
রাজ্য কর আমরা যেমন। ২৮
পয়ার।
গম্ভীর অনুচ্চ স্বরে বগীর ঈশ্বর
জয়সিংহ প্ৰােক্ত বাকে, করিল। উত্তর। ১
বুঝিনু এখন তুমি হিতৈষী আমার
তার জন্য ধন্যবাদ করি শত বার। ২
কিন্তু মম হিতে তুমি কহিলা যে কথা
ৰাষ্য আমি সে কথার করিতে অন্যথা।
( ৮০ )
।
আমার প্রতি এই কহি তব স্থানে
না করিব সখ্য কভু যবনের সনে । ৪
যবনের উৎপত্তির কহি ইতিহাস
বর্ণিল। মহাভারতে যাহা বেদব্যাস। ৫
ভারতে ক্ষত্রিয় যদি পাপিষ্ঠ হইত
হইত সিন্ধুর পারে তারা নির্বাসিত ৬
ব্রাহ্মণের উপদেশ বিনা হতজ্ঞান
পাপিষ্ঠ যবন জাতি তাদের সন্তান। ৭
সিন্ধুর পশ্চিমে দেশ বিখ্যাত পারস্য *
যবনে করিতত্র ডাকাতি প্রকাশ্য । ৮
দ্বাপরেতে চন্দ্রবংশ হইয়া প্রবল
অধিকার করেছিল সে দেশ সকল। ৯
পটর, গজানন, কাম্বোজ প্রভৃতি
গান্ধার, বালুকা স্থান, শাল, হিরাবতী
বাহলীক, সমরখণ্ড, আর কাশগড়,
উত্তর কৌরব রাজ্য তাহার উত্তর
সােমবংশ সংস্থাপিত এ সকল স্থান
হয়েছিল ক্রমে-সভ্য ভব্য ভাগ্যবান।১০। কু
পারস্য দেশের প্রকৃত অর্থ (সিন্ধোঃ পারস্য দেশ)
সিন্ধুর পরপরবর্তী দেশ।
( ৮১ )
রাজাল্পে সুশাসনে যবন দুর্দান্ত
হয়েছিল ক্রমে অধিকাংশ সভ্য শান্ত।
অবশিষ্ট অপ যারা ছিল দুর্বিনীত
বিতস্তার তীরে, তারা হৈল নির্বাসিত। ১২
স্নান করি যবনেরা বিতস্তার জলে
সৎসঙ্গের গুণে সাধু হইল সকলে। ১৩
যে পাপ ত্যজিয়। তারা হইল ধার্মিক
জন্মিল পিশাচ তাহাৎ বহী আর ঈক। ১৪
সে পিশাচদ্বয় দিয়া নানা কুমন্ত্রণা
যবন কতক সঙ্গী করিল আপনা ১৫
বহী ঈক সঙ্গে যত পাপিষ্ঠ যবন
পশ্চিমে নব পারস্য করিল স্থাপন। ১৬
সমস্ত যবন জাতি তাদের সন্তান
মূর্তিমান পাপ রূপী যত মুসলমান।
যবন উৎপন্ন পাপাৎ সদা পাপ করে
বীজাঙ্কুর সম উৎপাদয়ে পরস্পরে। ১৮.
কপট, লম্পট, শঠ, হিংসুক, নিষ্ঠুর
আত্মম্ভরী অত্যাচারী বিলাসী প্রচুর
নির্লজ্জ যবন জাতি পাপের আশ্রয়
তাদের প্রশংসা কিসে কর মহাশয় ! ১৯ যু
( ৮২. )
বিশেষতঃ আলগীর যবনে অধম
তাহার সহায় তুমি কেন পপাত্তম !”২০
হিন্দু সহ বন্ধু ভাব করিল মােগল
স্বার্থ হেতু যবে তারা আছিল দুৰ্বল। ২১
মােগলের রাজপাট এবে দৃঢ়ীভূত
এবে তত প্রিয় পাত্র নহে রাজপুত। ২২
হিন্দু দ্বেষী পাদশাহ এবে আলগীর
দেওয়ান যবন তার যবন উজির। ২৩
• যাবত জীবিত তুমি আর যশােবন্ত
রহিবে আলমৃগীর শান্ত সে পর্যন্ত। ২৪
তার পরে আরম্ভিৰে অশেষ উৎপাত
হিন্দু ধর্ম হিন্দু প্রজা করিতে নিপাত। ২৫
সময় থাকিতে আমি কহি যুক্তি সার
চেষ্টা কর যাহে হয় যবন সংহার : ২৬
দাহ বিনা অগ্নি হয় আপনি নির্বাণ
যবন বিনাশে পাপ হবে তিরোধান। ২৭
মৰুক যবন গণ অামাদের হাতে
সহমৃত হৌক পাপ যবনের সাথে। ২৮
যে কাৰ্য্যে নিস্পাপ হবে সমস্ত ধরণী
অবশ্য কর্তব্য তাহা তব নৃপমণি ! ২৯
(.৮৩ )
উপায়েৰু ভাল মন্দে কোন্ প্রয়ােজন
সদুপায় সেই, যাহে সৎকর্মসাধন। ৩০
রােগ শান্তি যাহে হয় সেই মহৌষধি
দেশ কাল পাত্র ভেদে ভিন্ন হয় বিধি। ৩১
বিকারের রােগী যদি পায়সান্ন খায়
পুষ্টি না হয় সেই যমালয়ে যায়। ৩২
সে সময়ে প্রাণ রক্ষা করে হলাহল
অবস্থা বিশেষে দেখ বিপরীত ফল। ৩৩
এখন ভারত ৰুগ্ন যৰন বিকারে
নষ্টব্য বিকার তার যে কোন প্রকারে। ৩৪
দুষ্টের দমন আর শিষ্টের রক্ষণ,
প্রজার পালন আর ব্রাহ্মণ পােষণ,
এই চারি ক্ষাত্ৰধৰ্ম সৰ্ব্ব শাস্ত্রে বলে
সাধনীয় সেইধৰ্ম ছলে কি বলে।৩৫। যু
হিন্দু হৈতে মুসলমান নহে বলবান
নহে বুদ্ধিমান তারা নহেসাবধান। ৩৬,
অনেক দৃষ্টান্ত তার দেখেছি সম্মুখে
নহে যােগ্য হেন বাক্য রাজপুত মুখে। ৩৭ •
অধিকন্তু শস্ত্র যুদ্ধে দেখহ রাজন ।
কায়িক বলের হয় অপপ্রয়ােজন। ৩৮
( ৮৪ )
-
ভাগ্য আর দৈব মানে কাপুৰুষ জন
উপায়েতে কার্যোদ্ধার করে জ্ঞানীগণ। ৩৯
ভাগ্যে কিম্বা দৈবে কর্ম যদ্যপি হইত
ঈস্পিতার্থ লাভে তবে চেষ্টা কে করিত? ৪০
হস্ত পদ আদি যন্ত্র বুদ্ধি অরি বল
চেষ্টার সামগ্রী ধাতা দিলেন সকল । ৪১
সে সকল যথােচিত কর ব্যবহার
যােগ্য ইচ্ছা তাহে হবে অবশ্য উদ্ধার। ৪২
বিধি দত্ত সে সকল দ্রব্য অবহেলি
যদি পুনঃ ত্যক্ত করে দেও দেও বলি,
হেন জনে কভু কিছু নাহি দেন স্বা
অপব্যয়ী জনে দান দেয় কোন্ দাতা। ৪৩ যু
শারীরিক মানসিক চেষ্টায় যদ্যপি
অপারগ হয় কেহ কাৰ্যেতে তথাপি,
দৈব শক্তি প্রার্থী হৈতে সেই বটে পারে
দেবকুল, অনুকুল হৈতে পারে তারে। ৪৪। যু
তাই বলি মহারাজ! চেষ্টা কর তবে
প্রকৃষ্ট করিলে,চেষ্ট। কাৰ্য্য সিদ্ধি হবে। ৪৫ ,
ঠিক জান মহারাজ! মম অনুমান
ভাগ্যে কিম্বা দৈবে বলী নহে মুসলমান। ৪৬
( ৮৫ )
সাহস উসাহ ঐক্য উদ্যোগ দৃঢ়তা
পঞ্চ গুণে মুসলমান লভিল শ্রেষ্ঠতা। ৪৭
নব ধর্মে নবােৎসাহে অসভ্য আরব
জিনেছিল পৃথিবীর শ্রেষ্ঠ অংশ সব । ৪৮
এখন তাদের দেখ গিয়াছে সে দিন
নব ধর্ম নবোৎসই হয়েছে প্রাচীন। ৪৯
হয়েছে ইটালি স্পেনাৎ তাড়িত যবন
সে দেশের ফিরিঙ্গীরা স্বাধীন এখন। ৫০
হয়েছে ইটাঢ়ি স্পেনাৎ জড়িত যব
সে দেশের ফিরিঙ্গীরা শ্ৰাধীন এধন। ৫০
স্নেচ্ছে যাহা পারে তাহে ক্ষত্রিয় সন্তান
অপারগ যদি, তবে বড় অপমান। ৫১
ভারত ঐশ্বৰ্য্য ভােগে বিলাসী যবন
পূৰ্ব সম তেজোবীৰ্য্য নাহিক এখন। ৫২
এ সময়ে মােরা দৃঢ় চেষ্টা যদি করি
অনায়াসে স্বস্ব রাজ্য উদ্ধারিতে পারি।৫৩
অতএব মহারাজ! প্রার্থনা আমার
ধর্ম রক্ষা কর করি যবন সংহার। ৫৪
( ৮৬ )
দীর্ঘ ত্রিপদী।
কহিলা আষের পতি শুনিনু ভব যুকতি
সে সকল হিংসা সমুদ্ভূত
কদুপায়ে করে কর্ম
হয় তাহাতে ধর্ম
বরং তাহা হয় ধর্ষ চুও।১
চুরি করি আনি ধন করিলে দেব পূজন
কোন্ পুণ্য তাহে হৈতে পারে?
'শুন নৃপ গুণনিধি
এ নহে হিন্দুর বিধি
সিদ্ধ ইহা যবন আচারে। ২
বিশেষতঃ জান তুমি পূৰ্ব্বে বলিয়াছি আমি
যবনেরা খ্রিষ্ট পরস্পর ?
কিন্তু মােরা যে মুহূর্তে আরম্ভিব ঐকমত্যে
যুবনের সহিত সমর,
সমস্ত যবন জাতি
অম্নি হয়ে এক পাতি
আমাদের বিপক্ষে দাড়াবে ;
বুক রাজা মহাবল ! না হবে তবে মঙ্গল
যা আছে বরঞ্চ তাহা যাবে। ৩ যু
দেখিয়া স্পেন ইটালি
যদ্যপি উৎসাহশালী
ভারত উদ্ধারে তুমি ব্যস্ত,
(, ৮৭ )
উভয়ে ভিন্নতা কত
নহে তুমি অবগত •
আমি কহি বৃত্তান্ত সমস্ত। ৪
অনুর্বর সেই দেশ সুখদ নহে বিশেষ
রাজ্য তত্র নহে প্রার্থনীয়
দ্বিতীয়ে দেশীগণে বিদেশীয়
জেতৃ
জনে
করতে পারে কুটুম্ব আত্মীয়। ৫
অসভ্য তার্তার দল জিনি সে দেশ সকল
যখন করিল অধিকার
আদিম নিবাসী যত
বিস্তর হইল হত
অপৱে সহিল অত্যাচার। ৬
ক্রমে ক্রমে সেই স্থানে
বিবাহ প্রদানাদানে
জিত জেল হইল মিশ্রিত
হইল সহানুভূতি
একধর্মী একজাতি
উভয়ে হইল একত্রিত।
অল্প সংখ্য মুসলমান
করিয়া অভিনিৰ্মাণ
রাজ্য তত্র করিল স্থাপন।
অনেক ঈশাই ধরি
স্বধর্মে দীক্ষিত করি
নিজ ধর্ম চেলি বর্ধন। ৮
সে ঈশাই গণ নিত্য বিধিমত প্রায়শ্চিত
( ৮৮)
ইমীর চেষ্টা! তথা সকলি হইল বৃথা
নব ধর্ম বৃদ্ধি না পাইল। ৯
হ্রস্বতেজা মুসলমান হৈতে মাত্র ঐক্যবান
ফিরিঙ্গীরা হৈয়ে সমুন্থিত
মুসলমানে স্বদেশাৎ তাড়াইল অচিরাৎ
স্বাধীনতা করিল সাধিত। ১০
পুনঃ কোন মুসলমান হয় নাই ধাবমান
সে সকল দেশ জিগীষায় ;
'সেই জন্য ফিরিঙ্গীর স্বাধীনতা আছে স্থির
রক্ষিত সাগর পরীখায়। ১১
কিন্তু দেখ পাশ্রণী ভারত সুখের খনি
জগতের মধ্যে লােভনীয়
ভারত ঐশ্বৰ্য্য ভোগী হইতে সবে উদ্যোগী
'সর্বকালে সকল দেশীয় ।:২
ভূতে কিম্বা বর্তমানে ইরানে কি ইউনানে
রােমে কিম্বা আরবে তুরাণে
যত দিগ্বিজয়ী বীর
করেছে সংকম্প স্থির
স্বরাজ্য স্থাপিতে হিন্দুস্থানে। ১৩
বারম্বার হিন্দুগণ
করিয়াছে নিবারণ
অবশেষে দৈবের ইচ্ছায়
(, ৮৯ )
দুষ্ট মহম্মদ গাের
জিনে নিল দিল্লী পুরী,
পৃথুরাজে বধি শঠতায় । ১৪
তদবধি এক বংশ হৈতে না হইতে ধংস
এসে পড়ে অপর যবন।
এক যায় অন্যে আসে নাহি স্বার্থ একনাশে
'মন্যত্রক হয়েছে এমন ? ১৫
যেন বরষার জল
সিক্ত রাখে ধরাতল
পুনঃ পুনঃ শত বরষণে
প্রখর ভাস্কর করে যতই শােষণ করে
ততােধিক বর্ষে নৰ ঘৰ্মে
তেমনি ভারত ভূমি ইতিহাসে দেখ তুমি
নিমজ্জিল যবনপ্লাবনে
হারি শত শত বার
মানিল অবহার
অবশেষে জিনে নিল রণে। ১৬। যু
বহু শত্রু হয় যার
কভু রক্ষা নাহি তার
অসভ্যবিজিতথা ৰুম
কীট
কাটিতে কাটিতে বিট
নিপাতিত করে মহাম। ১৭
গিয়াছে সৌভাগ্য কাল
এবে আমাদের ভাল
মােগলের সঙ্গে দিয়া যােগ
অতি ক্ষুদ্র ঘুন
( ৯০
)
।
পাঠানে জিনিয়া রঙ্গে মােগলের সঙ্গে সঙ্গে
কথঞ্চিত সুখ করি লােগ। ১৮
সজনে করিতে পর আমরা সদা তৎপর
পরজনে না করি আত্মীয়
বন্মে বিধর্মী জনে অনিচ্ছু মােরা গ্রহণে
আমাদের তবে কিসে শেয়? ১৯
তাই শুন বগীরাজ ত্যাগ করি বৈর কাজ
মিল তুমি মোগলের সহ
সেব তুমি শান্তি ধর্ম কর পারত্ৰিক কৰ্ম্ম
দৈহ মন দিয়া অহরহ। ২০
অমিতাক্ষরা।
নবােদ্যোগে স্পৃহাহীন বৃদ্ধ রাজপুত,
বন্ধুভাবে বগীরাজে উপদেশ দিয়া,
বাক্য সম্বরিলা, ক্ষুব্ধ আষেরাধিকারী।
সপদি উত্তর দিল। শাহুর কুমার
জাতিত্বে বীরত্বে আর বয়সে বিদ্যায়
পিতৃ সম মান্য তুমি আমার নিকটে
;
( ৯১
৯১ )
তব উপদেশ আমি না হেলিব কভু
সটীক করিয়া যদি বুঝাও আমারে।
দেশ কাল পাত্র ভেদে কর্তব্য যে কাজ
দীর্ঘ অভিজ্ঞতা, জাত দিলা উপদেশ;
ইহকালে পরকালে হিতকর যাহা
ধৰ্ম্ম শাস্ত্র আলােচিয়া কহিলা সকল ;
শুনিনু বিন্তর কিন্তু অত্যল্প বুঝিনু
অনক্ষর মুখ আমি বুঝিব কেমনে
অনুগ্রহে পুনরায় দেও বুঝাইয়া।
হিন্দুর পরম শত্রু যবন নিকর
ধন প্রাণ মান ধৰ্ম্ম রাজ্য আর সুখ
হরেছে হরিছে যারা সদা হিংসাবশে
তৎসহ বন্ধু মম কেমনে সম্ভবে ?
আমাদের পুরাতন জ্ঞাতিগণ কত
শূরত্বে সাধুত্বে আহা! অতুল জগতে
যবন কাপট্যে হায় । নিহত অকালে।
তাহাদের অস্থি রাশি থাকি ভূমিতলে
অহর্নিশি ডাকে যেন প্রতিহিংসা তরে ।
জীবিত যে সব হিন্দু এখনাে ভারতে
জর্জরিত যবনের অত্যাচারে তারা।
( ৯২
নিক
হিন্দু কুলে জন্ম যার ক্ষত্রিয় শােণিতে
পারে কি ধরিতে ধৈৰ্য্য দেখে শুনে এত ?
অধৈর্য্যে অথচ নহে সেবা সুসম্ভব
কেমনে যুবনে তবে সেবা করি আমি?
মােদের যে সব দিন অতি শােচনীয়
যবনের শুভ পৰ্ব সেই সব দিন
সিন্ধু দেশ যে দিন যবন হস্তগত
জয়পাল পরাজিত যে দিনের রণে,
বন্দী যদা পৃথুরাজ অদ্বিতীয় বীর,
নিহত কনোজরাজ যে দিনে সংগ্রামে,
ত্বদীয় পূর্ব পুৰুষ নৃপতি প্রতীপ
যে দিন যবন কৃত বীর শয্যাশায়ী,
পতিত আমীর দিল্লী কান্যকুব্ধ যবে
লুণ্ঠিত মথুরা কাশী পাটনা চিতাের,
সেই সৰ যবনের মহােৎসব দিন।
হই যদি যবনের সেবা ব্রতী, আমি,
সে উৎসবে যােগ দিব আমি কি প্রকারে ?
উৎসবে না দিলে যােগ থাকে কি সখ্যতা ?
ধর্মদ্বেষী দুরাশয় যবন নিকর,
বিশেষতঃ আলগীর যবনের চূড়া,
( ৯৩
পিতৃ দ্রোহী ভ্রাতৃঘাতী পুত্র বিনাশক,
সৰ্ব্ব পাপ সমাশ্রিত প্রকৃত যবন
ঘাের অমঙ্গলরূপী সে মহামােগল
দূরে থাকুক্ সেবা ভার দর্শনে পাতক
তার সেবা নরকের প্রশস্ত সরণী ।
ভৃত্য যদি দুই অামি তুষিতে পাদশাহে
ধর্মদ্বেষী পাদশাহ আদেশিবে মােরে
ভাঙ্গিতে দেব বিগ্রহ দেবের মন্দির,
ধ্বংসিয়া হিন্দুর রাজ্য তদ্রাজ্য বর্ধনে
পারি কি পালিতে আমি তাদৃশ আদেশ ?
বরঞ্চ বসিব বনে বনচর সনে,
ফল মূল পত্রাশনে কাটাঘ জীবন,
অথবা ত্যজিব প্রাণ কষ্টে অনাহারে,
যবনে সেবিস্কা সুখ না চাহি তত্ৰাপি;
জ্ঞানী হৈয়ে কহ কেন অজ্ঞানের প্রায়
তৰ যােগ্য নহে হেন বাক্য অনুত্তম।
সৰ্ব্ব ধর্ম নষ্ট হয় যবন সেবনে,
ধৰ্ম উপদেশ তুমি বৃদেও মােরে।
কই দেখি কোন্ ধৰ্ম আচরিলা নিজে ?
নিজের চরিত্র তুমি দেখ মহারাজ ।
১৪
:)
পরজন্য জ্ঞাতি হিংসা কর অবিরত
হিন্দুরাজ্য জয় করি দেও মুসলমানে
নিত্য পাপ বৃদ্ধি হয় যবন আশ্রয়ে।
দ্বিতীয় বেদের প্রায় ব্যাসের ভাৰত
তাহ উক্ত বন পর্বে যুধিষ্ঠির বাণী
পরকার্যে জ্ঞাতি বধ অখণ্ড্য পাতক "
কুলের কলঙ্কে সুখী কুলাঙ্গার জন
হউক সহ দোষী জিঘাংসুক জ্ঞাতি
তথাপিও রক্ষিতব্য ব্রীড়াৎ পরকৃত
কহিলা এখনি তুমি আপনার মুখে
পরস্পর দ্বিষ্ট যত পাঠান মােগল
একীভূত হবে সবে হিন্দুসহ রণে।
দেখে শুনে এ সকল তুমি, মহীপতি।
হৈয়ে জ্ঞাতির পক্ষ, বিপক্ষ কিংহেতু?
পাণ্ডবের শত্রু ছিল বাৰ্তরাষ্ট্রগণ
দীর্দকা আছে বৈর মােগলে পাঠানে,
কদাচ নাহিক বৈর তােমায় আমায় ;
পরকৃত জ্ঞাতি খ্রীড়া অসহিষ্ণু তার
রক্ষিতে অরাতি জ্ঞাতি যদি চেষ্টান্বিত,
তুমি কেন অনাহুত আততায়ী মম ?
() ৯৫
তােমার স্বজাতি চায় হইতে স্বাধীন,
এই অপরাধ বুঝি ভাবি গুৰুতর
এসেছ বিনাশে মম, তুষিতে মােগলে?
হেন কর্মে কোন্ ধর্ম কোন্ শাস্ত্রে আছে ?
কত কাল স্বর্গ ভােগ এ পুণ্যের ফলে?
তব উপদেশ মতে বধিয়া তােমাকে,
তুষ্ট করি আমি যদি আদিলে কুতুবে,
কহ তাহে অর্থ লাভ হবে কি আমার ?
বরষার জল সম যবন নিকর
পুনঃ পুনঃ আক্রমিয়া সােণার ভারত
বটে বটে দীর্ঘকাল রেখেছে প্লাবিত ;
কিন্তু সে বর্ষার জল শুষ্ক হয় কালে
সৌর করে বাষ্প হৈয়ে উঠে জল রাশি ;
আমরা করিলে চেষ্টা একান্ত হৃদয়ে
অবশ্য যবন কুল পাইবে বিলয়,
আবার ভারত হবে স্বাধীন প্রধান।
পুৰুষ অর্থের দাস খ্যাত চরাচরে
স্বার্থ লােভে অন্ধ হয় বিজ্ঞতম জন ।
কিন্তু তব কোন্ স্বার্থ মহারাষ্ট্র জয়ে ?
জিনিলে সংগ্রাম তুমি, কহ মহীপতি !
( ৯৬ )
হবে কি তােমারি রাজ্য মহারাষ্ট্র দেশ ?
ব্যাধের কুকুর যথা প্রভু প্ৰচোদিত
ধায় বেগে মৃগ পানে উৎসাহে গর্জিয়া ;
প্রবল যদ্যপি মৃগ, মরে সে কুকুর
অক্ষত অবাধে ব্যাধ ফিরে যায় ঘরে।
বধে মৃগে যদি কষ্টে বিজয়ী কুকুর,
সপদি আসিয়া ব্যাধ লইয়া শিকার,
বিক্রয়ে তম্মাংস চর্ম পােষে পরিবার ;
অখাদ্য বা অবিক্ৰেয় অস্থি মাংস যাহা
কুকুরের ভাগ্যে লাভ তাই মাত্র ঘটে।
এ যুদ্ধে তােমার সেই কুকুরের দশা।
হারিয়া বগীর রণে মর যদি তুমি
মােগলে কিছু মাত্র না গণিবে ক্ষতি ;
বরঞ্চ হইবে তুষ্ট দুষ্ট আলমগীর।
অথচ জিনিলে তুমি, মােগলাধিকারী
অধিকার করিবেক রাষ্ট্র সমুদায়
লােত্রের অত্যল্প অংশ মাত্র পাবে তুমি ।
কেন কর জ্ঞাতি বধ এত ক্ষুদ্র আশে,
গৃহচ্ছিদ্র কেন তুমি দেখাও মােগলে ?
গৃহভেদী জ্ঞাতি শত্রু শত্রুর প্রধান
(
)
৯৭ )
নিগূঢ় সন্ধান নাহি জানে অন্য জন ;
বিভীষণমন্ত্রণায় নষ্ট লঙ্কাপুরী,
যােধপুর আম্বেরের ভূপতি কারিত
চিত্রগড় নিপতুন রাণার দুর্দশা ।
সেই ভাব মনে ধরি নাশিতে অামারে
এসেছ কি এই বার তুমি, ক্ষত্ৰপতি ?
যবনাধিকৃত হৈলে মহারাষ্ট্র পুনঃ
ভাব দেখি এ দেশের হবে কি দুর্দশা?
আজি দেখ ধৰ্ম্ম কর্মে রত সৰ্ব্বলােক
দান ধ্যান পূজা ব্ৰত শান্তি স্বস্ত্যয়নে ;
আজি শুন বেদধ্বনি প্রতি ঘরে ঘরে,
মন্দিরে মন্দিরে আজি দেখ দেবার্চনা ;
ধূপ ধুমে হবিৰ্গন্ধে পরিপূর্ণ দেশ,
অন্তর্হিত পুতিগন্ধ স্বাস্থ্যহানিকর ;
প্রাপ্ত দানে দ্বিজ গণ অন্য চিন্তা হীন
শাস্ত্রালাপে বিদ্যাদানে কাটিছে সময়;
আজি দেখ কুলবালা অনিৰুদ্ধ গতি
• স্বচ্ছাক্রমে বিচরিছে.নির্ভয় হৃদয়ে ;
যথা কালে মেঘ গণ বিতরিছে বারি
ধন ধেনু ধান্যে পূর্ণ রাজ্যে সুখী প্রজা।
৯৮,
৭ )
܀
3
কল্য যদি অত্র হয় যবনাধিকার
ভাঙ্গিয়া মন্দির তার গড়াবে মজীদ ;
দুরাশয় মােল্লা গণ বসি তদুপরি
কণ্ঠ অধােভাগ হৈতে ঈড়কাক সম
করবে বিকৃত স্বরে বিকট চীৎকার।
সুমধুর সামগান, শাস্ত্র আলোচনা,
যজ্ঞ ব্ৰত স্বস্ত্যয়ন, হবে অপ্রচার ;
কসাই দোকান হৰে চতুষ্পঠী যথা ;
হত হবে প্রতিদিন শত শত ধেনু
দুষ্প্রাপ্য হইবে ঘৃত দধি দুগ্ধ ক্ষীর ।
অন্ধকারে অন্তঃপুরে বদ্ধা কুলবালা,
দৃষ্টি সুখে প্রবঞ্চিত পােষা পাখী সম
অজ্ঞানে কাটাবে কাল সদা কষ্টে ভয়ে,
বলাৎকতা হবে সতী সুন্দরী যদ্যপি।
বাধ্য হৈয়ে জাতি ভ্রষ্ট হবে কত লোক
ভজিরেক আলণ চাল ত্যজিয়া মহেশ
পুণ্য ভূমি মহারাষ্ট্র পূর্ণ হবে পাপে ।
পৃথিবী হরিবে শস্য, পর্জন্যে সলিল,
হাহাকারে প্রজা গণ কঁাদিকে দেশে।
নিঃস্বার্থ হৃদয়ে তুমি চিন্ত মহীপাল !
.
( ১৯৯ )
এ সব পাপের তুমি হেতুভূত বটে ;
সহায়তা অপরাধে অপরাধী'তুমি;
অবশ্য পাপের অংশ অর্শিবে তোমাতে ;
কি করিব প্রায়শ্চিত্ত সে পাপ খনে ?
ঘুচিবে কি সেই পাপ চন্দন ফোটায়
অথবা তুলসী মালা দোলাইলে গলে ?
তপ ব্রত যজ্ঞ তুমি কর অকারণ,
বৃথা জপ হরি নাম তুমি দিবানিশি,
কাটিয়া বৃক্ষের মূল শিরে সেচ জল,
হিন্দু হৈয়ে কর তুমি হিন্দু ধর্ম নাশ,
এ পাপের প্রায়শ্চিত্ত আছে কি সংসারে ?
কুক্ষণে জনম তব হিন্দুর শােণিতে,
শুনি সত্য তিরস্কার না করিও ক্রোধ,
কর বা না করক্রোধ ত্যজি প্রাণ ভয়
কহিব উচিত কথা মনের সন্তাপে ;
কুক্ষণে জনম তব হিন্দুর শােণিতে,
কুহেতে বল বীৰ্য্য বুদ্ধিমত্তা তব,
দুর্দৈবে ধরিলা অস্ত্র তুশি নরপতি।
বাহু বলে করে লােক ধর্মের উন্নতি;
স্বদেশের মুখােজ্জ্বল, স্বজাতির হিত,
( ১০০
১০০ )
কিন্তু তুমি মহানীর জন্মি হিন্দু কুলে
করিলা আদ্যন্ত হায়! বিপরীত তার ;
ধৰ্ম্মদ্বেষী বিজাতির হইয়া সহায়,
বাঁধিলা হিন্দুর কেশ যবনের পদে
ভরিলা স্বজাতি রক্তে যবন খপর ।
ধিক তব পরাক্রমে ধিক তব প্রাণে
মরিলে জঠরানলে মাতৃগর্ভে তুমি,
না হইত হিন্দুদের ঈদৃশ পতন
না হইত হ্লে গ্লানি কভু ক্ষত্র কুলে।
রহিবে যাবত পৃথ্বী আর ইতিহাস
ঘুষিবে, কলঙ্ক, তব সমস্ত ধরায়,
শ্বাশ্বত নরক ভােগ এ পাপে নিশ্চিত।
এই বেলা মহারাজ! হৈয়ে সাহিত
কর্ম চণ্ডালত্ব তব ঘুচাও যত্নতঃ ;
স্বধৰ্ম্ম স্বদেশােদ্ধার করি প্রাণপণে
নিপচন কর তুমি পূৰ্বৰ্কত পাপ,
যােগ্য হও পুনর্লাভে স্বর্গ আর যশ ;
নতুবা গঞ্জনা খলু ইহ পরকালে ।
দিলিল খার প্রৱেশ।
পয়ার।
হেন কালে অবহেলি দ্রুত দ্বাররক্ষে
সহসা দিদির অসি পশিল সে কক্ষে। ১
বগীপতি বাগুমুখ জিহ্বা করে স্থির
জয়সিংহ অম্নি ভাব ধরিল গম্ভীর। ২
পূর্বে যেন হৈতে ছিল সন্ধির প্রভাব
সেই ভাবে কহে কথা ত্যজি পূর্ব ভাব । ৩
দিলির নিকটে আসি সেলাম জানায়
প্রতিসম্ভাষণ করে জয়সিংহ রায়। ৪
হাতে ধরি রাজা তারে বসাইল পাশে
অসময়ে আগুমের কারণ জিজ্ঞাসে। ৫
উত্তরিল দিলির খা বিনীত বচনে
আইলাম মহারাজ! তােমাকে দর্শনে ৬ .
বহু দিনাৎ দিলির খ। শিবজীকে জানে
স্থির নেত্রে বক্র দৃষ্টি করে তার পানে। ৭
চিনিল, শিবজী এই নহে অন্য জন,
ক্রোধে খ হইল যেন দীপ্ত হুতাগন ৮
( ১০২ )
'দেখিয়া নিরস্ত্র শত্রু দুর্জয় কাফের
কাটিতে কোমর হৈতে খুলিল শাসের। ৯ *
করিতে শিবজী প্রতি অস্ত্র নিস্ফালন
হাত ধরি জয় সিংহ জিজ্ঞাসে করণ। ১০
শিবজী দেখিলা এবে বিপদ বিম
কেমনে বাঁচাই আমি জীবন সশ্রম।।১১
লৌহ দণ্ড এক গােটা ছিল নিপতিত
তাহা নিয়া শাহু শুত হইল সজ্জিত। ১২
দলির কহিল রাজা! কর অবধান
দূত নহে এই দুষ্ট গীর প্রধান। ১৩
ধরিতে আইলা যারে এই বটে তিনি
তােমাকে দিয়াছে লেখা কিন্তু আমি চিনি ১৪
ছদ্ম বেশে আসিয়াছে দুরভিসন্ধিতে
হাত ছাড়, ছাড় দ্বিধ। ইহাকে কাটিতে। ১৫
দুরন্ত ডাকাত এই কাফর বদমাশ
নিরস্ত্র আগত স্বতঃ ভাগ্যে তব পাশ। ১৬
ইহাকে বিনাশ করি যুদ্ধ কর শেষ
জয়ােল্লাসে চল দেশে শেষ হৈল ক্লেশ। ১৭
* শনসের=সুদীর্ঘ তরবারি বিশেষ ।
( ১০৩ )
লঘু ত্রিপদী,
{
জয় সিংহ কয়;
এ উচিত নয়, অত্যাচার অভ্যাগতে
অতিথি যে বাসে তাহার বিনাশে মহা পাপ শাস্ত্র মতে।
বেদে বাইৰলে, বৌদ্ধে তাই বলে, কোরাণে, পুরাণে' এই
এ সার নিয়মে ৫ কোন ধর্ম ক্রমে মতের ভিন্নতা নাই। ২
হৌক এই
কিম্বা শাহু সুত তাহে কোন্ প্রজন
যদি যােগ্য পণ
করে এ অর্পণ
করিব সন্ধি বন্ধন। ৩
যােগ্য যাহা নহে যদি তাহা কহে অসম্মত হব তার
লইয়া বাহিনী মহারাষ্ট্র জিনি
মহারাষ্ট্র জিনি সন্তোষিব পাদশায় ১৪
সর্ব সেনা সনে যে আসিলে রণে অনা’সে জিনিতে পারি
খা সাহেব! বল হবে কোন্ ফল তাহাকে অন্যায়ে মারি।৫
নিরস্ত্র যে জন তাহাকে নিধন নীচ জল্লাদের কর্ম
বন্দী কিম্বা দূতে শরণ আগতে বধ নহে ক্ষাত্ৰ ধৰ্ম্ম। ৬
আমি রাজপুত
বাম্পারাও বংশােদ্ভব
শাচ্য জাল তি নাশিব স্বজাতি কেমনে, ইয়া সম্ভব।
তােমার যুকতি কাফেরের প্রতি অত্যাচারে ধর্ম হয়
আমি এর জাতি এ আমার জ্ঞাতি মম যুক্তি তাহা নয়। ৮
শক্ত কিস্তু। মিত্র যে কোন চরিত্র লইলে মম শরণ
রক্ষা করি তারে যে কোন প্রকারে সদা করি প্রাণ পণ। ৯
.
ক্ষত্রিয় এ দূত
( ১০৪ )
।
বৈরভাব ত্যজ
শান্তিসুখ ভজ
আমার সাক্ষাতে আমার রক্ষিতে হিংসা না করিতে দিব
সর্বথা হইবে শিব। ১০
দিলির কহিছে মােরে না সহিছে শত্রু সহ মৈত্ৰ তৰ
তুমি নিজে হিন্দু বৰ্গী তব বন্ধু ডাকাত তব বান্ধব।১১
আছে শত্রু অন্য সামান্য অাণ্য এ নহে তেমন অরি
এরাজ্য লুণ্ঠক ইস্লাম হিংসক এর কিংস ক্ষমা করি।১২
করি ধর্মজিদ ভাঙ্গিল মজিদ এ দুষ্ট বগী পাষণ্ড
ভয়ে যত মােলা নাহি বলে অাল্লা বগী-পাছে করে দণ্ড।১৩
যদি আলগীর হিন্দুর মন্দির ভাঙ্গি ফেলে কদাচিত
অনিএ শিবাজী ভূত ভক্ত পাজী দর্গাভাঙ্গে সুনিশ্চিত। ১৪
মুসলমান সহ
হিংসা অহরহ
করে এ হারাম জাদা
সুব্যক্ত কোরাণে এ শনিধনে হইবে পুণ্য যেয়াদা। ১৫
ইহাকে বিনাশ করিতে নির্যাস পদশার আজ্ঞা আছে।
স্বজাতি ভাবিয়া দিবা কি ছাড়িয়া কুশ পাইয়া কাছে ?১৬
ভৃত্য তার নাম পরের গােলাম চাকর কুকুর সম
ভৃত্যের উচিত করে প্রভুহিত না মানি কোন নিয়ম ।১৭
যাহার আজ্ঞায় এয়েছ এখায় যার প্রতিনিধি রূপে
ওহে মহারাজ! কর তার কাজ বিনাশিয়া বর্গীভূপে। ১৮
যদি আত্ম মনে আত্মজন সনে আত্মকাৰ্যে যাও কদা
বুঝি ক্ষাত্ৰ ধৰ্ম্ম করিও স্বকৰ্ম শাস্ত্র অনুসারে তদা। ১৯
.
( ১০৫ )
t
আসি পর কাজে সমত,না সাজে অঘৌক্তিক কেন বল
প্রতিভূ যাহার কর তদাচার তন্মতানুসারে চল। ২০
যদিভাল চাও অস্ত্র নিয়া ধাও কাফর করিতে নষ্ট
শুন মম কথা কর অন্যথা নতুবা পাইবা কষ্ট। ২১
তব আচরণ করি বিজ্ঞাপন অবিলম্বে পাদশায়
করাইৰ দণ্ড
কার সাধ্য কে বাঁচায়।
কাটাইব মুণ্ড
পয়ার।
যখন গোলাম হিন্দু করিল শ্রবণ
তদবধি জয়সিংহ আছিল বিমল ।
বর্গীরাজ সহালাপে উৎসাহ প্রবল
দিলিরের বাক্যে সম্বৰ্ধিত ক্রোধানল ;
রক্তবর্ণ চক্ষুকর্ণ বহে উষ্ণ শ্বাস
দেখিয়া রাজার ভাব শিবজীর হাস।
। যু
জলদ গর্জনে রাজা, কহিল দিলিবে
কি দেখাস্ ভয় তুই রাজপুত বীরে।
আপন বীরত্ব তাের পড়ে কিনা মনে
পলাইলি বারম্বার হরি বর্গী রণে।
১০৬ )
কি করিতে পারে মম ৰুষিলে পাদশাহ ?
করেছি অনেক যুদ্ধ আলমগীর সহ।
কাহার গােলাম আমি? আমি নিজে রাজা
কছুক্তি করিলি দুই দেখ তার সাজ।।
কোন্ গর্বে ছােট মুখে এত বড় কথা
এই দণ্ডে দণ্ড করি কাটি তাের শাখা।
এত বলি রাজ। তুলি নিল খাড়া ঢাল
দিলির রাজার মাথে হাঁকিল তরাল।
নিবারিয়া নিজ ঢালে রাজা করে ঘাত
ঢালেতে দিলির তাহা করে প্রতিঘাত।
ক্ষণকাল দুই জনে করে থাের রণ
সোহে দোহাকার অস্ত্র করে নিবারণ ।
নহে ক্ষান্ত, অবিশ্রান্ত যুঝিছে রাজন
বৃদ্ধ কালে ফিরে যেন আইল যৌবন।
ক্রোধে রাজা পদাঘাত করে কটি তটে
ছিটিয়া দিলির পড়ে দ্বরের নিকটে।
লম্ফ দিয়া জয় সিংহ তারে গিয়া ধরে
কাড়ি তার খাড়া ঢাল নিল নিজ করে।
দাড়ী ধরি চিত করি ফেলে ভূমিতলে
পুনঃ পুনঃ পদাঘাত করে নানা স্থলে।
( ১০৭ ) ,
৫
সে দুরন্ত পদাঘাতে মুখে রক্ত উঠে
হতগর্ব দিলিরের বা বল টুটে।
দর্প করি তার প্রতি জয় সিংহ কয়
এবে কে বাঁচায় তােরে ওরে দুরাশয়।
এই তাের ঘাড় আর এই মাের খাড়া
কহিতে বরঞ্চ গৌণ কাৰ্য্য হয় ত্বরা।
দেখিয়া দিলির ছাড়ে পরিত্রাহি ডাক
শুনিয়া শিবিরে সবে হইল অবাক।
ভূরি ভােজে মােটা ভুরি পাঠান গৈল
উঠিতে সাজিতে লাগে এক শত পল।
অনুগত রাজভক্ত যত রাজপুত
সাজিল বিংশতি পলে যেন যমদূত ।
দিলির দেখিল এ তাে কাৰ্য্য ভাল নয়
বড় সহ দ্বন্দ্ব করি জীবন সংশয়।
ক উপায়ে পারি এবে বাঁচাতে জীবন
কাফরের হাতে আজি বুঝি ৰা মরণ।
মনে জানি আশুতােষ রাজপুত হিয়া
কহিছে রাজার কাছে বিনয় করিয়া।
“হিন্দু মুসলমানে মান্য তুমি মহারাজ।
তােমার প্রশংসা করে নৃপতি সমাজ।
..
( ১০৮ )
তােমাকে চাকুর রাখে কাহার ক্ষমতা ?
বন্ধু ভাবে আলগীরে কর সহায়তা।
সামান্য সৈনিক আমি উভয়ের দাস
কর আজি মম প্রতি কৰুণা বিকাশ।
যুদ্ধে ধীর ক্ষমা গুণে ক্ষিতি
দয়াগুনে দেও এই অধীনে নিষ্কৃতি।
ভৃত্য হৈয়ে প্রভুসহ করিনু কন্দল
যথাযােগ্য আমি তার পানু প্রতিফল।
এই বার যদি মাের বাঁচাও জীবন
রাজপুত সহ দ্বন্দ্বে না যাৰ কখন।
অপােগশিশু মম পুত্র কন্যাগণ
একা আমি করি সবে ভরণ পােষণ।
বিগতযৌবনা মম পত্নী বয়ােধিকা
সন্তান সহিত তারে কে করিবেনিকা। *
সঞ্চিত ধন বিহীন আমি অকিঞ্চন
মাভাবে মরিবেক মম পােয্যগণ।
মােরে যদ্ধি বধ তুমি ক্রোধ মদে ভুলে
কলঙ্ক রহিবে তবে রাজপুত কুলে ।
* নিকা-বিবাহ। কিন্তু এই শব্দ বিধবা বিবাহেই প্রযুক্ত
।
(। ১০৯
আমাকে যদ্যপি তব দয়া নাহি হয়
দয়া আমার সব তনয়া তনয় ।
তাহাদেক দয়া করি মােরে কর ক্ষম।
গাইব জীবন্ত কাল তােমার মহিমা।
এত বলি দিলির ছাড়িল অশ্রু জল
ক্রোধ ত্যজি জয় সিংহ হইল কোমল।
তৰ্জ্জনে গর্জনে তারে করিয়া শাসন
রাখিল জীবন তার, করিল মােচন।
বহুবিধ সুতিবাদ করিয়া দিলির
ধীরে ধীরে কক্ষদ্বারাৎ হইল বাহির।
প্রহার ব্যথায় আর লজ্জা অপমানে
দিলির চিন্তিছে মনে প্রতিশােধদানে--
“কাফরের হাড়ে হাড়ে নিবসে শয়তান
তাই বুড়া রাজপুত এত বলবান।
লাথিতে ভেঙ্গেছে হাড় চলিতে না পারি
শুনিলে এ কথা লােকে দিবে টিটিকারী।
বাঁচানু জীবন আজি হারাইয়া মান
শুনিলে ধিক্কার দিবে যত মুসলমান।
তামসিক সৰ্বজন, বন্ধু কেহ নয়
করিবেক উপহাস না হবে সহায়
১০
( ১১০ ।)
মনুষ্য হইতে নহে মম উপকার
চেষ্টা করি আমি, রাখি ভরসা খােদার।
সাক্ষাতে খোদার উক্তি কোরানে যা লেখা
বিপরীত ফল দিল মাের ভাগে দেখা।
ধর্মদ্বেষী মম শত্রু শিবজী কাফের
করিতে তাহাকে দণ্ড, মম ভাগ্যে ফের।
প্রতিহিংসা জয় সিংহে না করিলে দল
ব্যর্থ জন্ম মম, আমি ব্যর্থ মুসলমান।
'অনুকম্পা কর মােরে রহিম রসুল!
বংশ সহ জয় সিংহে করিব নির্ম।”
দীর্ঘ চতুস্পদী।
পেয়ে কষ্ট অপমান, দিলির করে প্রস্থান,
দেশ্লিয়া: বগী প্রধান । জয় সিংহে কহিল;
অবধান মহারাজ! করিলা বিষম কাজ
কেন দিয়া কষ্ট লাজ
দিলিরকে ছাড়িল ৫.১
এ দুরন্ত বিধরে
পৃষ্ঠে পদাঘাত: করে
প্রতিহিংসা লাভতরে; ছাড়া নহে উচিত;
:
(১১১ )
:
পদাঘাত করি বক্ষে করিলা 'তাহারে রক্ষে ,
আমি দৈখি জ্ঞান চক্ষে হবে 'স্তব অহিত।
হিংসােক্তি মুসলমান আপনার অপমান
প্রতিশােধ দিতে দান অবশ্যই চেস্টিবে ;
করিতে হানি তােমায় পৃরিত বহু নিন্দায়
পত্র লিখি- পাদশায় 'অবশ্যই পাঠাবে। ৩
আশুতােষ তব চিত সহজে হও কুপিত
ক্ষণে পুনঃ দয়ান্বিত স্তুতি বদ শুনিয়া
কিরূপ উদ্দেশ্য করি কিছু না করি বিচার ,
দিলিরে দিল। নিস্তার ভবিষ্যৎ না ভাবিয়া ৪
যে হৌক হয়েছে যাহা নিষ্ফল শােচনে তাহা
দ্রষ্টব্য এখন রাহ বিপৎপাত বারণে ;
অবধান মতিমান। মাক না কর আম
হও তুমি সাবধান আত্মরক্ষা কারণে।
খালন করিয়া দোষ সম্রাটে কর সন্তোষ
দিলির করি আক্রোশ কিছু করতে নারিবে ;
কিম্বানিয়া সেনচিয় করহ পৌষায়
দশাকে তবে ভয় করিতে না হইবে । ৬
বাহ্যিকে যদি অতি
তবু তুমি মম জ্ঞাতি
স্বভাব জাত সম্প্রীতি পরস্পর অকাট্য ;
( ১১২ )
সে হেতু ক্ষত্রিয় স্বামী কহিনু যা বুঝি আমি
কাৰ্য কর বুঝি তুমি • যবনের কাপট্য। ৭
পয়ার।
সন্ধি ।
উত্তরিলা জয় সিংহ রাজা মহামতি
উত্তম বলিলা তুমি মহারাষ্ট্র পতি।
এখন আমারো মনে এই যুক্তি লয়
ৰ্ত্তব্য যে কোন মতে যবনের ক্ষয় ।
পাপেতে যবনােৎপন্ন পেতে প্রবল
সদাচার তার সহ নিতান্ত নিস্ফল।
ধর্মযুদ্ধ করি মাের যবন সহিত
থাকিতে সাহস বল তবু পরাজিত।
দ্রষ্টব্য ধর্ম অধর্ম ধার্মিকের সনে
যবন দমন নহে ধৰ্ম আচরণে।
সদাচারে শান্ত কভু না হয় দুর্জন
* শাম্যেৎ প্র্যপকারে” কহে কবিগণ।
* শঠে শাঠ্যং সমাচরেৎ ” বুঝিলাম সার
বিষেতে কর্তব্য নষ্ট বিষজ লিকার ।
('১১৩ )
সাদৃশ্য চিকিৎসা বিধি সৰ্বগ্ধ উৎকৃষ্ট
যবনের প্রতি তাহা প্রযুজ্য বিশিষ্ট।
আপনার দল বল বৃদ্ধি কর তুমি
সাহায্যার্থ প্রতিশ্রুত হইলাম আমি।
মিলিবেক যশােবন্ত মম অনুরােধে,
স্বেচ্ছায় মিলিবোেণা করণীয় বােধে।
চারিজন একপক্ষ হইলে নিশ্চয়
অনায়াসে যবনের হবে পরাজয়।
যাবৎ না হৈয়ে উঠে সম্পন্ন উদ্যোগ
তাবৎ সন্ধি করি তুমি কর শাস্তি ভোেগ।
করিব ত্বৎসহ সন্ধি সহজ নিয়মে
না হবে তােমার ক্ষতি তাহে কোন ক্রমে।
অথচ তাহাতে তুষ্ট হবে আলগীর
আমার প্রতি তাহে থাকিবে সুস্থির।
ভােগ কর রাজ্য তুমি তাপ্তীর দক্ষিণে
নামে মাত্র পাদশার থাকিয়া অধীনে।
তব অধিকৃত স্থান তাপ্তীর উত্তরে
অদ্যাবধি ছাড়ি দেও দিল্লীর ঈশ্বরে।
যােল লক্ষ মুদ্রা দিবা বর্ষে বর্ষে কর
সম্রাটের সাহায্যার্থে রহিব তৎপর ।
( ১১৪ )
নিজনামে মুদ্রা আর না কর প্রকট
খেলাত লইতে যাও পাদশার নিকট
পাদশার মিত্র সই না করিও রণ
মুসলমানে না করিবা কভু উৎড়ন।
নিশাহী রাজ্যে ভব পিতা শাজীর
পূৰ্বে ছিল যে সকল নিষ্কর লাগীর
সে সকল প্রত্যর্পিত মা হইবে আর
চতুর্থাংশ কর তুমি পাব সে সবার। খু
দুপক্ষীয় বন্দী গণ সাহাভ্যন্তরে
মুক্তি দিয়া প্রত্যর্পণ কর পরস্পরে ।
তােমার সৈনিক কিম্বা পথ প্রজাগণ
যদ্যপি মােগল রাজী করয়ে লুণ্ঠন,
পূরিতে হইবে তব সে সকল ক্ষক্তি
এই পণে হবে সন্ধি শুন বর্ণীপতি। স্কু
তােমার সম্মতি যদি হয় এই পণে
পাঠাই মঞ্জুর জঙ্ক সম্রাট সদনে।
বিনয়ে শিবজী পুনঃ জয়সিংহে কহে
পরামর্শ অনুরূপ কাৰ্য ইহা নহে।
যবন দমনে যদি উৎসুক আপনি
তৎকাৰ্য্য সাধন চেষ্টা কর্তব্য এখনি।
i sace
মম সহ সন্ধি তবে কি হেতু বন্ধন
আদিলের সহ যুদ্ধে কোন্ প্রয়ােজন?
মিষ্ট বাক্যে জয়সিংহ কহে বীরাজে!
বিচারিয়া হাত দিবে. গুৰুতর কাজে।
না জিজ্ঞাসি প্রথমতঃ রাখােরে রাণায়
প্রকাশিতে নাহি পারি নিজ
অভিপ্রায়
বিশেষতঃ, এবে: আমি ভৃত্য পাদশার
পাপী হব যদি করি কাৰ্য হানি তার।
পাপ করিয়াও এবে.নাহিক সুফল
বিদ্রোহী হইলে এবে, অনিষ্ট কেবল ।
বিশেষতঃ পণ; মম আছে আজীবন,
যা কহিৰ:অবশ্য তা করিব পালন।
পাদশার কাছে আমি দিয়াছি, বচন
আদিলে তােমাকে আমি করিব দমন।
কোন মতে মম ক্য না হবে ব্যত্যয়
বিদ্রোহ করিব,পরে দেখে সুসময়।
নিজে আমি রাজা, নহি প্রজা পাশার
রাজ্যে পাদশার আমি নাহি ধরি ধার।
কৰ্ম্ম ত্যজি যদি আমি নিজ রাজ্যে যাই
পাদশার বাধ্যতা মম কিছু মাত্র নাই ।
( ১১৬ )
দিল্লী হৈতে তুমি এথা আসিলে ফিরিয়া
যােথাড় করিব আমি নিজ রাজ্যে গিয়া ।
যশােবন্ত, রাণা সহ করিয়া মিলন
মােগলের সহ আরম্ভিব ঘােররণ।
আরম্ভিবা তদারণ তুমিও এখায়
সবে মিলি পর্যুদস্ত করিব পদশায় ।
আদিলে কুতুবে তুমি না ভাব আপন
হিন্দুর বিপক্ষ জান সমস্ত যবন।
-মােগলের পক্ষে থাকি মােগল সহায়ে
নিরস্ত করিব অগ্রে এ যবন দ্বয়ে।
দিল্লিরের শক্রয় নাহি মম ভয়
লিখুক পাদশাহে তার যাহা মনে লয় ।
সত্যঙ্কার,রূপে তব রহিলাম আমি
নির্ভয়ে পাদশার কাছে দিল্লী যাও তুমি।
তদ্বাক্যে সম্মতি দিল শাহুর কুমার
সেই স্থানে সন্ধি পত্র হইল স্বাক্ষর।
শিবজী শিবিরে গেলা মলয় অচলে
পুরন্দর অবরােধ ত্যজিল মােগলে ।
মুক্ত হৈল উভয় পক্ষের বন্দীগণ
যুদ্ধ অন্তে সুখ শান্তি হইল স্থাপন।
১৭ )
তনয় দয়িত মাতা ভৃত্য গুৰুজন
সব সহ বগীরাজ করিলা মিলন।
মুক্ত হৈলা রোসিনারা দুই বর্ষ পর
সাংঘাত্রিক সহ চলে পিতার খােচর।
বিজাপুর জয়সিংহ চলে আক্রমণে
শিবজী উদ্যোগী যেতে সম্রাট সনে।
স্বীকার করিয়া সন্ধি, মধুর বচনে
আলগীর নিমন্ত্রিল শাহুর নন্দনে।
বিবিধ কারণ বশে শিবজী চতুর
জয় সিংহে আধি রাখি চলে দিল্লীপুর ॥
ইতি মহামােগলকাব্যে জয় সিংহ নাম
তৃতীয় পর্ব সমাপ্ত।
No text on this page.
No text on this page.
No text on this page.
No text on this page.
No text on this page.
No text on this page.