Bangiya Sahitya Parishad, Kolkata

Matiya

Chattopadhyay,mrinal Chandra · 2009/10/10

PDF Proofread

Front matter

No text on this page.

No text on this page.

No text on this page.

মতিয়া।
(নাট্যরঙ্গ)।
শ্রীমৃণাল চন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত
কলিকাতা
২৩১ নং নয়ান চঁাদ দত্তের স্ট্রীট, যীস প্রেসে
ঐক্ষেত্ৰনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা
মুদ্রিত।
১৩০৬।
মূল্য ৫০ আনা মাত্র।

No text on this page.

উপহার। যাহার উদ্দেশ্যে ও আশা ভরসায় এই ক্ষুদ্র নাট্যরঙ্গ খানি রচিত সেই ক্ল্যাসিক রঙ্গমঞ্চের প্রতিষ্ঠাতা সুযােগ্য অধ্যক্ষ ও শিক্ষক অশেষ গুণালঙ্ক ত শ্ৰীযুক্ত বাবু অমরেন্দ্রনাথ দত্ত মহাশয়ের করকমলে। ইহা সাদরে প্রদত্ত হইল। আহরীটোলা। একার- ২১শে জুন ১৮৯৯।

No text on this page.

নাট্য-রঙ্গোক্ত ব্যক্তিগণ । ঐ বন্ধু। পুরুগণ প্রতাপসিংহ অবােধ্যাধিপতি। কিষণলাল পুত্র। বীরবল চন্দ্রশেখর মন্ত্রী। মথুর কর্মচারী। কাশীপ্রসাদ জনৈক ব্রাহ্মণ। জিতসিংহ সিন্ধুরাজ। রামদাস মন্ত্রীপুত্র। অম্বু ও জন্ধু গুজরাটস্থ গুপ্তাদ্বয়। বন্ধুগণ, সৈন্যগণ, প্রহরীগণ, ভৃত্য, পুরােহিত প্রভৃতি। বি সি * ১০ ঐ । • • স্ত্রীগণ। স্বপ্ন ও স্বপ্নসঙ্গিনীগণ। সিন্ধুরাজ মহিষী। ঐ ভবানী মতিয়া অম্বিক। চামেলী ঐ কিঙ্করী। নয়া (ছদ্মবেশে মতিয়া। ঐ মথুর 1} নর্তকীগণ, সখীগণ প্রভৃতি।

No text on this page.

মতিয়া।
( নাট্যরঙ্গ)
প্রথম অঙ্ক।
প্রথম গর্ভাঙ্ক।
স্বপ্ন সাম্রাজ্য।
(স্বপ্ন ও স্বপ্ন সঙ্গিনীগণের প্রবেশ।
স্ব ও স্বঃ সগণ।
নিত্যি মৃতম খেলায় মােরা সবে মাতুয়ারা ।
কারেও হাসাই সুখে,
কারেও ভাসাই দুঃখে,
কারেও করি দিশে হারা ।
ভিখারীরে রাজা করি,
রাজারে দি মজুর গিরি ;
একি কম বাহাদুরী ?
আমরা সব পারি, আমরা সব পারি,
এস ঘুরি ফিরি নাচি হাসি সদা আমােদে বিভাের ॥

২
মতিয়া ।
১ম স্ব-স। কি খেলা খেলবি হা বােন্ ?
বনা শুনি তাই।
স্বপ্ন। প্রাণ কচ্ছে আই ঢাই ;
যে গরম।
কোন্টা আগে কোন্টা পাছে
হচ্ছেন বােন্ ঠি।
১য় স্ব-স। তোমার আবার ঠিক বেঠিক ?
যা ভাব তাই কর
কত বুদ্ধি ধর।
সেয়না হয় বোকা
তােমার আবার ভাবনা ?
২ য় স্ব-স। তা ঠিক বােন্ তা ঠিক
আমাদের হাত
কারুরইত ছাড়ান ছিড়েন নাই
কি ধনী, কি নিধনী,
কি রাজা, কি মুটে,
সবইত এক চেটে
যাই সবাই জুটে পুটে
ধরি আর মজা দেখি।
৪র্থ -স। ঠিক কােন্
ভাঙ্গিয়ে ঘুমের ঘোের
যেমনি করি জোর
অমনি গােলােক ধাঁদা।
স্বপ্ন। ঠিক হয়েছে বােন্

মতিয়া।
৩
৫ম স্ব-স। কি ঠিক হল।
বাবে মজা ভারী।
এমনি কব কারিগরি,
যে সবাই দেখবে অন্ধকার।
১ম স্ব-স। কি হবে বােন্ ?
বল্ব কাণে কাণে
যা হবে শেষে দেখাবে
এখন না, এখন না, এখন না,
আয় চলে চট করে।
সকলে। যাই ফিরে চ'চলে।
( স্বপ্ন-সঙ্গিনীগণের প্রস্থান)
পট পরিবর্তন।
সান্ধ্য দৃশ্য ।
গীত।
স্বপ্ন।
ধীরে ধীরে দিনমণি যায় ।
উঠে সােণাৱ কিরণ গাছের মাথায় ভানুপানে চায় ।
সোহাগ ভরা বদন খানি
ফুলরাণী কমলিনী
বিষাদে লুকাইতে চায়।
ফুটছে তারাগুলি মিটি মিটি নীল আকাশের গায় ॥
( প্রস্থান)।

দ্বিতীয় গর্ভাঙ্ক।
অযােধ্যা ।
প্রমােদোদ্যান।
প্রতাপসিংহ, বন্ধুগণ ও নর্তকীগণ।
গীত।
নঃ গণ। ফলের সােহাগ মেখে গায়ে হেসে চলেছে সমীর
ছিল অলি আপন মনে হ’ সে অধীর।
সুবাসে মাতুয়ারা প্রাণ,
রঙ্গে ফিরে পবন
দোলায় কুসুমে
করে তারে হতজ্ঞান ;
চমকি মধুপ চায় কাঁপে থরথরি শরীর
বন্ধুগণ। বাঃ অতি চমৎকার, অতি চমৎকার ।
প্রতা। ( আলস্য পরিত্যাগ করিয়া) ই একি রকম হল।
১ম ব। তাইত মহারাজ হ’ল।
২য় বঃ। হ’লইত নিশ্চয়ই হ'ল।
প্রত। অন্য দিন গান শুনলে কত আনন্দ বােধ হয়, নাচ, দেখলে
কত তৃপ্ত হয়। আজ তার কণামাত্রও বুঝতে পাচ্ছিনা
( আলস্য পরিত্যাগ )

মতিয়া ।
৫
৩য় বঃ। ঠিক কথা মহারাজ, কিছুমাত্র পাচ্ছিনা।
৪র্থ বঃ। আর তাও কি কখন বুঝতে পারা যায় ?
প্রতা। (আলঙ্গ পরিত্যাগ ) আজ শরীরে যেন কিছুমাত্র সুখ
নাই। ই তাইত শরীর কেমন কেমন বােধ হচ্ছে ।
এই ত সবে মাত্র সন্ধ্যে বল্লেই হয় এরই মধ্যে চোক যেন
ঘুমে জড়িয়ে আছে হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে ।
( আলস্য ত্যাগ )
১ম বঃ। তাইত মহারাজ কি হ'ল মহারাজ। এমনটা মহারাজ
কেন হ’লমহারাজ কিছু বুঝতে পাচ্ছিনা, মহারাজ।
২য় বঃ। এক কাজ করুন্ দেখি মহারাজ, একবার শুয়ে পড়ে
একটু খানি নিদ্রা দিন। আমি বিবেচনা কচ্ছি যে তা হলে
হয়ত নিশ্চয়ই ওটা সেরে যেতে পারে, বােধ করি। কি
বল হে, তোমাদের কি মত?
৪য় বঃ। নিশ্চয়ই নিশ্চয়ই বােধ হয়।
২র্থ বঃ। কিছুমাত্র সন্দেহ নাই আপনি একটু নিদ্রা দিন মহারাজ,
ঠিক্ সারবে ।
৫ম বঃ। তা দিন, মহারাজ দিন।
৬৮ বঃ। সারতেই হবে, না সেরে যাবে কোথা ?
প্রত। (আলস্য ত্যাগ করণনর) ভাল দেখি (শন)।
১ম বঃ। তা দেখুন,মহারাজ।
২য় বঃ। বলি বাবা তােমরা আর কেন দাড়িয়ে মিছি মিছি—
১ম না। আর থাক্ চেপে যা আর বলতে হবেন। আমরা তে
পেরেছি সরে যাচ্ছি।
( নর্তকীগণের প্রস্থান)

৬ মতিয়া । ২য় বঃ। ১ম বঃ। আহাহা এক একটী যেন বুদ্ধির ঝুড়ি। উহু চোরী। ৩য় বঃ। দুর ধাম।। ৪ বঃ। ধামা নয়, ধামা নয় বাজরা। ৫ম বঃ। তবু ভুল হল। বাজরা নয়, বজরা। ৬ষ্ঠ বঃ। তবে জাহাজ। ১ম বঃ। ওহ চুপ কর, চুপ কর, মহারাজের বুঝি নাক ডাকছে। ২য় বঃ। তাইত হে। সাবা বাবা ঘুমকে। আমরা বিছানায় শুয়ে শুয়ে কত ছট ফট করি, কত ওলট পালট করি, তবু নিদ্রা দেবী আসতে চান্ না আর এ কিনা বাবা শুতে না শুতেই নাক ডাকাডাকি । ৩য় বঃ। বলি এত আর তুমি আমি নয়। ৪র্গ বঃ। যা বলেছ বাবা। সুখের শরীর, শুলেই ঘুম। ১ম বঃ। আরে চুপই করনা ছাই তােমাদের কবার করে বতে হবে বল দেখি? ৫ম যঃ। ভায়া আগে আপনাকে সামলাও। আপনিই যে চেঁচিয়ে মত করে দিচ্চ। ১ম বঃ। আঃ আবার কথা। প্রতা। (স্বপ্ন দেখিয়া ) ক্ষান্ত হও ছাড় মেরে। ১ম বঃ। শুল শুনলে মহারাজ বলছেন ক্ষান্ত হও অর্থাৎ চুপ- কর। ৬৮ বঃ। আরে তাতে শুনেছি আর শেষ কালে যে নেজুড় বলেন ছাড় মােরে । ১ম বঃ। অর্থাৎ চলে যাও।

মতিয়া ।
৭
২য় বঃ। কাকে বল্লেন ?
৩ঘু বং। তােমাকে।
৪ বঃ । আরে নানা ঐ ভজহরিকে।
৫ম বঃ। হুঁ বটে আর কি ?
প্রতা। (স্বপ্ন দেখিয়া ) ওহে ঘাের অবমান
সহ নাহি হয় প্রাণে
হও স্থির দেখিব বিক্রম।
১ম। তােমর গােল কচ্চ; আর এত পড়েই রয়েছে, যে মহারাজের
কথা না শুনে মহারাজাকে অপমান করা হচ্ছে।
প্রতা। (বেগে উঠিয়া) আরে মূঢ় পলাবি কোথায় ?
দেখি কেবা এবে রাখে তােরে !
এত বড় স্পর্ধা তাের ?
( বেগে আসিয়া ১ম বন্ধুর হস্ত ধরিয়া )
অরে নরাধম কেবা এবে রাখে তােরে ?
১ম বঃ। (সভয়ে। মহারাজ দোহাই মহারাজ আমি নই মহা-
রাজ ওরা ওরা মহারাজ! উহু হু হু কি টিপুনি মহারাজ।
ওগাে বাবাগে। এইবার তােমার কুডােরম প্রাণে নল ।
প্রতা। ও ভম প্রম।
আরে পশু ( দ্বিতীয়ের গ্রীবাধরিয়া)
কে বাঁচাবে এৰে তোরে।
২য় বঃ। উহু হু হু মলুম মহারাজ গেহি মহারাজ, দয়া করুন,
এবারকার মত ক্ষমা করুন্ মহারাজ। পদ্মােন সংহার
কৰ্ব্বেন না মহারাজ ছাড়ন ছাড়ুন মলুম।
প্রত। চিনিয়াছি তুই ই সিন্ধু অধীশ্বর।

মতিয়া।
1
৪ বঃ। ওহে ভাই পালাও পালাও মহারাজের মাথা কি রকম
গুলিয়ে গেছে আমিত পালাই
( প্রস্থান)
৩য় বঃ। সে কি মহারাজ আমি সিন্ধু টিন্ধু কোন কালে কাণেও
শুনিনি মহারাজ।
৫ম বঃ। ওহে গােবর গণেশ পালিয়ে চলনা দেখছ কি ?
(৫ম ও ষষ্ট্রের প্রস্থান)
প্রতা। আঁা তুমি গােবর ?
৩য় বঃ। আজ্ঞে দোহাই মহারাজের আমি যে কি তা ভুলে গেছি
মহারাজ। আমাকে যাতে এযাত্রা বাঁচতে হয় আমি তাই
মহারাজ।
প্রত। কোথা তবে পাপী দুরাচার ? (ইতস্ততঃ পরিক্রমণ )
১ম বঃ। তাইত একি হল ?
প্রতা। কোথা লুকাইল।
২য় বঃ। কি মহারাজ অমন কচ্চেন কেন ?
( জনান্তিকে) ভায়া দেখত আমার ঘাড়টা ঠিক আছে না
ভেঙ্গে চুরে গেছে ?
প্রতাপ। তাসহ অসহ্য মাের
শুন বিবরণ।
সবে মাত্র হয়েছি নিদ্রিত
নিদ্রা কোথা ?
স্বপ্নের বিকাশ ।
হেরিনু স্বপনে।
ওহাে অবমানে নাহি সরে বাণী।
।

মতিয়া।
৯
P
হেরিনু স্বপনে
জিতসিংহ সিন্ধু অধীশ্বরে।
মিষ্টালাপে তােষিল আমায় পাপ।
সহসা আর নেত্রে চেয়ে মাের পানে
কেশে ধরি
উঠাইয়া মােরে
বক্ষে করে পদাঘাত।
"
ফেলি ধরাতলে
পুনঃ পুনঃ করে পদাঘাত!
অসয় অসহ এ অপমান
ক্ষুদ্র সিন্ধু রাজ
এত স্পর্ধা তার ?
কে আছ কোথায়
সিন্ধু বধে হও অগ্রসর
সবংশে নির্বংশ কর তায়।
(ইতস্ততঃ পরিক্রমণ )
(৪র্থ পারিষদ সহ চন্দ্রশেখরের প্রবেশ )
শুন মন্ত্রি।
হেরেছি স্বপনে
সিন্ধু পতি পদাঘাত করে মােরে।
কি ছার জীবন,তবে মাের?
প্রের সৈন্য
সবংশে নাশহ সিন্ধু রাজে।
কালই প্রাতে হবে অভিযান
বল সৈন্যধ্যক্ষে

মতিয়া।
দিব উপযুক্ত পুরস্কার তার
এ কায্যের তরে।
পাপী দুরাচার এত বড় স্পর্ধা তার ।
স্থির হন মহারাজ।
স্বপ্ন কভু সত্য নাহি হয়।
স্বপ্নে নর হেরে কত লীলা।
মূক নিপুণ সঙ্গীতে
অন্ধ দিব্য চক্ষে চায়,
খঞ্জ পদ পায়
ভিখারী সে ভুঞ্জে রাজ সুখ।
বৃথা চিন্তা বৃথা ভাবনায়
হেরে নর অলীক স্বপনে।
স্বপ্নে কোথা কে করে প্রত্যয় ?
প্রতা। হয় তােক অীক স্বপন।
ঘটুক সে অদ্ভুত ঘটনা।
মানব নিচয়
চিন্তাকুল প্রাণে
দেখুক সে দুঃখ-সুখময়ী
স্বপন মুরতি।
করুক অঙ্কিত হৃদিমাঝে,
কল্পনার ছায়াময়ী ছবি।
কিন্তু এ স্বপ্নের
নিশ্চয় লইব প্রতিশােধ।
যাও, রাখ আজ্ঞা নস্ত্রীর

মতিয়া ।
নহে অপমানে,
নিদারুণ অপমানে
জীবন যাইবে মাের।
চন্দ্র। (স্বগতঃ) স্বপ্নে মহারাজ বিকৃত মস্তিক হয়েছেন দেখছি।
হায়! হায়! কিদুর্ঘটনা যে ঘটবে কিছুই ত বুঝিতে পাচ্ছিনা।
যাই হক কত দুর কি হয় দেখা যাক
প্রতা। কি ভাবিছ কহ মন্ত্রীবর ?
রাখ কথা মোর
অবিলম্বে করহ উপায় স্থির।
ওহে ধিক্ মােরে।
ধিক্ শত ধিক্ মহারাজ নামে তার ।
পদাঘাত সহে যেই জন।
চন্দ্র। যথা আজ্ঞা করিব পালন।
প্রতা। কহ সৈন্যাধ্যক্ষে
কিম্বা সৈন্যাধ্যক্ষে নাহি প্রয়ােজন
আদেশহ যুবরাজে
লইতে এ কাৰ্য ভার।
উপযুক্ত নয় কিষণ মম,
লইবে সে প্রতিশােধ।
সব সৈন্য হইবে প্রস্তুত
কালই প্রাতে,
"কহিবে তনয়ে
কালই প্রাতে হবে অভিন
রুদ্ধ করি রাজধানী

১২
মতিয়া।
নাশি জিংসিংহে
তবে যেন দেয় সমাচার
তবে তৃপ্ত হবে এ পরাণ
তবে নিভিবে এ রােষানল ।
চত্র। (স্বগতঃ) একমাত্র বুদ্ধিমান কনিষ্ট রাজ পুত্রকে নিয়ে রাজ্য
চালনি মাত্র। হে জগদীশ্বর ! মহারাজকে সুমতি দিন আর
আমায় এ যাত্রা রক্ষা করুন। বৃদ্ধ বয়সে যেন অরাজক
রাজ্য না দেখতে হয়। সিন্ধুপতির নিকট লােক পাঠান
কর্তব্য বলে বােধ হয়। কি জানি চঞ্চল স্বভাব মহারাজ
কিম্বা অবিমৃষ্যকারী জ্যেষ্ঠ রাজপুত্র একটা গােল বাধালেও
বাধাতে পারেন। অ তােমামোদে মন সরল করতে বােধ
হয় অধিক বিলম্ব হবেনা। কিন্তু পাঠাই কাকে। হয়েছে
মথুরকে পাঠা.ত হবে। মথরের দ্বারা ঠিক কাৰ্য্য সিদ্ধ
হবে কিন্তু আরও একজন লােকের প্রয়ােজন।
যাই দেখি কিসে কি হয়,
(প্রকাশ্যে) যাই তবে মহারাজ!
করিতে আদেশ সৈন্যগণে ।
যাই তবে কহিতে কুমারে
ইতে এ কাৰ্য্য ভার।
প্রতা। মাও মন্ত্রী নাহি সহে ব্যাজ মাের।
(মন্ত্রীর প্রস্থান)

মতিয়া। ১৩ তৃতীয় গর্ভাঙ্ক। অমােধা । মধুরের বাটী জগদ আসীনা। গীত। ছাই। মিন্সের মুখে ইচ্ছে করে কাটা মেরে বাড়ী ছেড়ে বেরিয়ে যাই। রাজবাটীতে আনাগােনা বাজে কাজে যােল আনা মরি দম ফেটে আকুটে যায় চোটে- যদি সােণাদানা চাই। জগ। মিন্সে গেল কোথায়! ( জানালা হইতে উকি মারিয়া দেখিয়া। এইযে এখনও মুমুন হচ্ছে। বলি হরে ও হত- ছাড়া মিন্সে, তাের রকম খান। কি বল দেখি? রাত, হয়ে গেল যে, রাজবাড়ী থেকে এসে অবধি ত পড়েই ত পড়েই আছি। মথুনের প্রবেশ। মথু। (চক্ষু রগড়াইতে রগড়াইতে) চুপ কর জগদম্বা, চুপ কর, এখুনি সব গুলিয়ে যাবে।

১৪
মতিয়া।
জগ। গুলিয়ে যাবে কি ?
মথু। আরে আমি জেগে জেগে বড় মজার স্বপ্ন দেখছিলুম।
জগ। হঁা তবে আমার মাথাই, কিছিলি? সন্ধ্যা হল বাড়ী চল,
কি খবর? না শুয়ে, শুয়ে, জেগে, জেগে স্বপ্ন দেখছিলুম্।
খালি ঠাট্টা তামাসা। কাজের কথায় অমনি চুপ।
মথু। অঃ বাপরে বাপরে বাপরে, চেচিয়ে মাথাটা ধরিয়ে দিলে
দেখছি।
জগ। আমার কথায় আর মাথা ধরবেনা ? তা এখন আমার
মতির মালার কি করলি বল। আমি যদি তুই হতুম, আর
তুই যদি আমি হতিস তা হলে দেখতি রাজবাড়ী চাকরী
করে তোকে মতি মুক্তোয় ছেয়ে ফেলতুম। তা যাই হােক,
আমি কিন্তু ঠিক বলছি যে মতির মালা না পেলে আমার
দম ফেটে যাবে।
মধু। (স্বগতঃ) আহা ভগবানের এমন সুমতি কি হবে, যে
তােমার দম ফেটে যাবে। ( প্রকাশ্যে রহস্য ভাবে, ) আরে
সেই কথাই ত বছি, সেই ছাই মতির মালার স্বপ্নের কথাই
ত বলতে যাচ্ছিলুম তা তুই বুঝবিনি ত কি কব বল।
জগ। কি বনা।
মথু। তুই যেন মতির মালা গলায় দিয়ে বুঝলি ?
জগ। হাঁ হাঁ বুঝলুম, বনা।
মধু। আমার হাত ধরে হড় হড় করে একটা মস্ত অজাগর বিজে-
বনের ভেতর টেনে টেনে নিয়ে যাচ্ছি এমন সময় বুঝলি
কিনা। (বিকৃত মুখভঙ্গী প্রদর্শন।)
জগ। অমন করিনি ভয় হয়।

মতিয়া ।
মথু। আমি যেন মরে ভূত হয়ে এই হাউ মাউ ধাউ করে—
জগ। চুপ কর, চুপ কর, রাম রাম রাম রাম।
মধু। তোর ঘাড়টা মড়াং করে, না মটকে দিয়ে একটা গাছের
ওপর উঠে বসলুম।
জগ। রাম রাম রাম। আমর, পােড়ারমুখখা মিন্সে থাম আর
ন্যাকাপােনা করতে হবেনা। রাম রাম রাম ।
মধু। আরে তার শেষটা শােন্। আর না শুনিস নেই নেই
তােরই আধ, কপালে হবে আমার কি ?
জগ। তা হয়, হােকগে, আমি শুব না।
মধু। শােনই না ছাই। নীচে চেয়ে দেখি না একেবারে পালে
পালে শকুনি, হাড় গিল্পে এসে তােকে ঠোকরাতে আরম্ভ
করেছে। আর এ পাশে ও পাশে কতক গুলো শেয়াল
কুকুর বসে তাের দুঃখ না, দেখে, বুঝলি এই হেউ হউ ভেউ
ভেউ করে কাঁদতে লেগেছে।
জগ। তবে রে পােড়ারমুখাে। আমার দুঃখ দেখে শেয়াল কুকুর
হেউ ভেউ করে কঁদে। দাড়া, কার দুঃখ দেখে কাঁদে
একবার দেখে নেব। ঝেটীয়ে বিষ ঝেড়ে দেব।
মথু। তা তুমি সব পার মা লক্ষ্মী ঠাকুরােণ।
জগ। আরে মল বলে কি গাে অ ভীমরথী হয়েছে নাকি
মিসের ! মা বলে যে গো ! আঁ। তুইকি 'আমার ছেঝে
না কিরে হতভাগা ! তোকে কি আমি পেটে ধরেছি, না
কিরে হতভাগা ?
মথু। থুড়ী থুড়ী ভুল হয়েছে। হ্যা দ্যাখ বাপু এই তােমার মত
এমনটা যার যার ঘর অন্ধকার করে আছে, তার তাঁরই

১৬
মতিয়া।
ভীমরথী হয়েছে। আর ভিটে মাটী তা-ঘুঘু চন্তেই হবে।
জগ। বলি এত লম্বা চওড়া কথা বাত্তারা আজ বেরােচ্চে কেন
বল দেখি ? রাজবাড়ীতে যা বলে মনে গরম হয়েছে
বুঝি ? রাজার সঙ্গে বেড়াতে পা বলে বুঝি ? ওরে
আমার রাজবাড়ী যাওয়া, ওরে আমার রাজা । আমি কি
কাকেও ভয় করি নাকি ?
মথু। আহাহাহা ভয় ! অমন কথা মনে কতে আছে ! অরে
বাপরে ভয়! ভয় তােমায় দেখলে ভয়ে পালায়, তােমার
আবার ভয় ? তুমি যমকে ভয় করনা, নরককে ভয়
কর না, তার আবার রাজা ত কোন ছার!
জগ। দ্যাখ, তুই যদি অমন করিস্ ত সত্যি করে বলছি আমার
যে খানে দু চোক্‌ যায়, সেখানে চলে যাব।
মথু। আমিও মাইরি বলছি, তাের গা ছুঁয়ে বলছি, তাহলে সিকে
পাঁচেকের কাচা পাকা সিন্নি করে পাড়া শুদ্ধ লোককে
নেমন্তন্ন করে ফেলবাে। দেখ, মােদ্দা বরাবর যমের বাড়ী
অবধি গিয়ে একট, হাফ ছেড়ো, বুঝলে ?
জগ। ন্যাকাপােনা যােল আনা। তুই আমায় কি সুখে রেখে
ছি বল দিকি ? এক খানা গহনা নেই যে, পাঁচজন
লােকের কাছে বেরুই।
মথু। কিছুনা, কিছুনা, রাম , ও কথা কি মনে করতে আছে
এই মাথার সিথি ঝাপটা থেকে কানের মাকড়ী, কান,
কানবালা চোদানী থেকে গলার চিক থেকে শুরু করে
পায়ের আঙ্গুল পৰ্যন্ত যেখানকার যা আমার পিণ্ডি তাের
শ্রদ্ধ সবই দিয়েছি। এতেওকি মানুষের মনখুশী থাকে

মতিয়া। গা.? রাজ মহিষীর মতির মালা আছে সেই রকম এক- গাছা চাই। বলি বুঝলে ? রসসা বাপু। একট, সবর কর চুরি বিদ্যেটা একট, কস্ত করে নি। তার পর ঠিক তােমায় সে গাছটা বাগিয়ে দেব । জগ। ত যা বােঝ তাই কর। আর দেখ ভাল কথা মনে পড়েছে। রাজাদের বিশ মহুলে বাড়ী। তা আমার, না হয়, একখানা চোদ্দ মহুলে গােছের বাড়ী করে দাও। মথু। তা হবে, তা হবে । তবে দেখছি চুরিতে সানছেন ডাকাতিটাও না শিখলে নয়। জগ । আর দেখ বেশী নয়। এই গােটা কুড়িক চাকর চাকরাণী। মধু। (স্বগতঃ ) আর তােমার গুষ্ঠীর মাথা গােটাকতক; (প্রকাশ্যে) আর কিছু লাঠী খেলা খুন্ টন এ গুলো শেখ বার যদি কিছু দরকার থাকেত এই বেলা বলে ফেল। ঘ্যান্‌ ঘ্যান্ কলে চলবে না, সব একসঙ্গে ঠিক করে দেব। জগ। আর কিছু চাইনা। সে ভাল কথা, তবে যে গুলাে আগে ফরমাস কলে সেই গুলাে হােক্, তার পরে দেখা যাবে। মধু। গীত। মথু। মনের মত যেমন তুই আমার । তেমনি যদি হয়রে সবার তবেই ধরা অন্ধকার । জগ। চেঁঠানিক চুপ করে থাক্‌ মিছে কেন দিস, জালা; মনে থাকে যেন ভুলিনিক, মতির মালা; মথু। আরে বাপরে শুনে শুনে কাণ ঝালাপালা উভয়ে । যমের বাড়ী পাঠিয়ে দেব গোল যদি করি এবার।

১৮
মতিয়া।
নেপথ্যে। মপুর বাবু, মথুর বাবু, বাড়ী আছেন কি ?
মথু। তাইত, কে আবার ডাকে। যাও জগদম্বা তুমি একবার
ঘরের ভেতর যাও। দেখি কে ডাকে।
(জগদম্বার প্রস্থান
নেপথ্যে। আছেন কি ?
মথু। আছি, আছি, কেও ?
নেপথ্যে। আজ্ঞে, আমি নকড়ী।
মথু। এস হে, নকড়ী, এদিকে এস।
(নকড়ীর প্রবেশ)
(হাস্য করিয়া) তুমি-তুমি ডাকছেলে ? আমি মনে করছি
কোন শালা আবার জ্বালাতে এসেছে। তুমি, তা, কি খবর,
নকড়ী!
নক। অজ্ঞে খবর বড় খারাপ। হঠাৎ মহারাজ এই মাত্র এক
রকম, কি রকম, কি রকম, হয়ে গেছেন। সেই জন্য মন্ত্রী
মহাশয় চুপি চুপি আপনার কাছে আমায় পাঠিয়ে দিলেন।
বলে দিলেন, যেন কিছু মাত্র দেরী না করে তার বাড়ীর
পেছন দিকটায় আপনার যাওয়া হয়। বিশেষ দরকার,
কোন দেরী টেরী না হয় ।
মথু। বটে?
নক। আজ্ঞে হাঁ, বটে মশাই বটে, আপনি এখনি যান মশাই।
আর দেখবেন কেউ যেন না কিছু জাতে পারে।
মথ। আর যদি কেউ জাতে পারে ?
নক। তা হলে আমার গর্দান যাবে।
মথ। তবে আ ম এখুনি সকলকে বলে দিইগে যে, নকড়ী আমায়
চুপি চুপি ডাতে এয়েছে। চেঁচাই, কি বল, চেঁচাই।

মতিয়া।
নক। দোয়াই মশাই, সে কি মশাই?
মধু। ওহে, না হে, না , তুমি যাও মন্ত্রী মশাইকে বলগে, যে
আমি গেলুম বলে।
নক। সে আজ্ঞে, আমি তাকে বলিগে, যে তিনি বলে দিলেন
“আমি গেলুম বলে”।
( প্রস্থান ।
মধু। যাই, কি ব্যাপার, একবার দেখিগে। যদি বরাতে কিছু
লেগে যায় দেখা যাক। গিন্নি ও গিন্নি ।
( জগদম্বার প্রবেশ )
জগ। কি কি
মধু। সত্যি সত্যিই বুঝি তােমার মতির মালার যােগার হল
দেখ ছি।
জগ। তা তুমি আমার-- হাস্য )
মথু। কিছু খাইগে চল। আজ কিছু পেয়ে যাব বােধ করি
এখনি আমায় বেরুতে হবে।
?
জল্প। চল চল এস এস।
( উভয়ের প্রস্থান)
চতুর্থ গর্ভাঙ্ক।
অযােধ্য।
মন্ত্রীর বাটীর পশ্চাদ্ভাগ।
কাশীপ্রসাদ দণ্ডায়মান।
কাশী : তাইত, মন্ত্রীমশাই ত চুপি চুপি আমায় ঠিক এই ঠিকা-

২০
মতিয়া।
নাতে আসতেই বলে দিলেন। বলেন, আমি যাচ্ছি, আপনি
যান, বিশেষ প্রয়ােজন, ভারি তাড়া। তার পর ত কতক্ষণই
হয়ে গেল কিন্তু তার ত দেখা সাক্ষাৎ নেই। কি জানি কি
মতলব বাবা ! গরীব ব্রাহ্মণের উপর কি জুলুম্ চালাবেন
কে জানে বাবা। এই যে, কে আছে, মন্ত্রী মশাই বােব
করি। আরে বাপরে, এযে মথুরের মত দেখছি। বাবা
একটু সালে সুমলে দাড়াই। মথুর ভারি চালাক লােক।
কথা টথা কইব না, মন্ত্রী মশাই বলে দিয়েছেন কারুকে কিছু
বলােনা। শেষ কালে কি, বাবা, পেটের কথা বের করে
প্রাণে মারা যাব।
( মথুরের প্রবেশ )
মথু। (স্বগতঃ ) একে কাশীঠাকুরের মত দেখছি না। বামুন
চুপটা করে, কি মতলবে এখানে দাড়িয়ে রয়েছে। তাইত
মন্ত্রী মশাই চুপি চুপি আসতে বলেছেন এলুম্ ত ঠিক কিন্তু
একি ? ঠাকুর কি গােয়েন্দাগিরি কত্তে এল নাকি ? না, তা
নয়, তা হলে আড়ালে আবডালে লুকিয়ে থাকতাে।
থাকতাে। তবে
এ, কি মতলবে দাড়িয়ে আছে। হয় ত, মন্ত্রী মশাই পাঠিয়ে
থাকবেন। যাই হােক বাবা প্রথমে ত কিছু ভাঙ্গছি না।
দেখি জিজ্ঞেস্ করে । ( প্রকাশ্যে ) ঠাকুর মশাই প্রণাম হই
বলি এমন সময় এস্থানে এরকম ভাবে, কি উদ্দেশ্যে ?
কাশী। (স্বগতঃ ) এইরে, সেরেছে দেখছি।
মথু। একি ঠাকুর মশাই অমন চুপটি করে দাড়িয়ে কেন, কথা
কইছেন না, নড়ছেন না, চড়ছেন না, ব্যাপার কি বলুন
?
দেখি ?

মতিয়া।
যে
কাশী। (স্বগতঃ ) সৰ্ব্বনাশ ! বলে ফেলুম দেখছি।
মধু। হু হু মনে করেছেন বুঝি, বুঝতে পারিনি। পেরেছি
বুঝলেন, নাই বা বল্লেন, আমি ঠিক বুঝতে পেরেছি।
জন্যে এয়েছেন তা আমি জানতে পেরেছি।
কাশী। (স্বগতঃ ) ইস আমি জানি, মথুর ভারি চালাক।
প্রাণটা গেছে ; তবু কথা কইচিনা।
মধু। আমি এই চলুন্ রাজবাড়ীতে বলে দিচ্ছি গিয়ে।
কাশী। দোহাই বাবা মথুর, আমি কোথাও যাবনা বাবা, আমায়
কেউ ডাকেনি বাবা, বুঝলে, আমি বাবা আপনার ইচ্ছায়
এইখানে দাড়িয়ে দাড়িয়ে দুঃখের চিন্তা কচ্ছিলুম।
মথু। তা বুঝেছি এখন বলব কিনা তাই বলুন।
কাশী কি ববে বাবা, আমিত কিছুমাত্র জানিনি বাবা, দোহাই
বলছি, তােমার মন্ত্রী মশাই আমার আসতে বলেননি।
মধু। ( সহাস্যে) এইত, ঠাকুর মশাই, কথাটা চেপে রাখতে পল্লেন
না, যাই হােক , আমি তাই রক্ষে, কিন্তু যদি অন্য কেউ হত
তা হলে কি বিভ্রাট ঘটতাে বলুন দেখি ?
কাশী। ওহে মথুর, তুমি যে জানতে পেরেছ তা আমি জানি।
তা নইলে আমি কি তেমন ছেলে, যে এ কথাটা ফট করে
প্রকাশ করে ফেলি।
মথু। আর থাক্‌ ঠাকুর মশাই। যা হে ভগবান আছেন, আমার
বদলে যে আর কেউ এসে আলাপ করেনি, এটা বড় কুন
সৌভাগ্যের বিষয় নয়।
কাশী। তা মথুর, তুমি এখন কতদূর যাবে ?
মধু। আজ্ঞে, আপনি কতদূর যাবেন, আগে
বলুন ?
v

২২
মতিয়া।
কাশ্ম। আমি এই অবধিই।
মধু। আমিও তাই।
( স্বগতঃ ) কিছু ভাঙ্গছিনা, বাবা, দেখাই যাক না। (প্রকাশ্যে)
ঠাকুর মশাই, একদম্ চুপ করুণ পুরােহিত মশাই আছেন ।
সাবধান।
কাশী। রাম! আবার! আমি আর কথা বার্তা কইছি না।
মথু। সে কথা ভাল।
(পুরােহিতের প্রবেশ ও প্রস্থানােদ্যোগ)।
মধু। বলি ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই,
পুরাে। কেরে ব্যাটা বেল্লিক, ( ফিরিয়া) দেখ, মথরাে তাের বড়
বাড় হয়েছে। তুই আমায় পেছু ডালি কেন বল দেখি ?
তাের কিছু মাত্র জ্ঞান নেই ?
মধু। বলি অমন লম্বা লম্বা ঠেঙ ফেলে ফেলে ঘাড় গুজে গো-
ভরে আপনার কোন স্থানে গমন হচ্ছে ?
পুর। তাের শ্রাদ্ধ কত্তে যাওয়া হচ্ছে, হতভাগা বেটা কোথাকার,
বুঝতে পেরেছিস
(প্রস্থানােদ্যোগ)
মধু। আহাহা, যেন এক পসলা মধুবৃষ্টি হয়ে গেল। দেখুন
ঠাকুর মশাই আপনার মুখখানি ঠিক যেন আমার গিন্নীর
মুখের মতন।
পুরাে। তাের বাবার গিন্নীর মতন রে শালা, তাের চোদ্দ পুরুষের
গিন্নীর মতন। ঠাটা ব্যাটা কোথাকার, ব্যাটার কথা শুনলে
অষ্টাঙ্গ জ্বলে যায়। ব্যাটার সব
নাষ্ঠী তামাসা বটকেরা। সময় অসময় নেই, পাত্তা
সময়ে

মতিয়া।
পাত্র’নেই, ভেদাভেদ নেই, বেটার খালি রঙ্গ রহস্য। আমি
যে তাের বাবার বয়েসি রে শালা, আমি যে তাের ঠাকুর
দাদার বয়িসি।
মথু। তা বেশ, তা বেশ, এবার থেকে ঠাকুর মশাই না বলে
ঠাকুর্দা মশাই বলে ডাব, কেমন ? আর রহস্যটা কিছু কম্
সম করে করব কি বলেন ?
পুরো। বলি তাের মাথা আর মুণ্ড।
(প্রস্থানােদ্যোগ)
মথু। ঠাকুন্দা মশাই, দাড়ানই না, আপনার সঙ্গে একট, দরকার
ছিল, একটা পাওনা থােওনার কথা ছিল। তা আর দেখছি
বলা হলনা ।
পুরো । (ফিরিয়া) কি কথা বাবা, কি কথা বাবা ? বলত বলত, কি
বছিলে, তুমি বড় সুবােধ ছেলে, তা আমার ঢের দিন
জানা আছে।
মথু। বছিলুম কি, না আজ আর বলব না। আপনার যে 'তাড়া
তা কি করব বলুন।
পুরে। ওহে বাপু, না হে না, ও তাড়ার কথা ছেড়ে দাও। কি
জান বাবা, আমরা বামুন পণ্ডিত মানুষ, আমাদের বড়
ঝঞ্চটে কাজ। তাতে বিশেষ আর একটা কথা শুনে
মনটা বড় চঞ্চল হয়েছে। শুনলেম, মহারাজের আজ হঠাৎ
অত্যন্ত অসুখ করেছে। হঠাৎ তিনি উন্মাদের মতন হয়ে
ছেন। সেই জন্যেই তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ শাস্তি
স্বস্ত্যয়ন করতে হবে। শান্তি স্বস্ত্যমুনে, ও সব সেরে যায়।
তা কি বলছিলে বাবা, পাওনা থােওনার কথাটা ।

২৪
মতিয়া ।
মথু। বলব বলব, না থাক্।
পূরে।। না বাবা, বুড়াে মানুষ আমি, আমার মনে ধোঁকা দেওয়া কি
তােমার উচিত বাবা?
মধু। আজ্ঞে বতে পারি, যদি আপনি আমার কথার জবাব দেন।
পুরো। কি বল।
মধু। এই কথাটা হচ্ছে কি, যে, আপনি যখন বাড়ীতে বসে থাকেন
তখন ঠাদ আপনাকে কি বলে ডাকেন।
পুরে। বাবা বলে ডাকে , তাের গুষ্টির মাথা বলে ডাকে,
হারামজাদা বেটা কোথাকার।
(প্রস্থানেদত)।
মথু। ঠাকুন্দা মশাই দাড়ান না।
পূরে। (বিকৃত মুখভঙ্গী করিয়) ঠাকুর্দা মশাই দাড়ান না;
ইচ্ছা করে বেটাকে আচ্ছা করে খড়ম পেটা করে দি।
( প্রস্থান)।
কাশী। ওহে মথুর মন্ত্রী মশাই আসছেন দেখ বাবা, আমার কথা
কিছু যেন বলনা ।
মথু। আরে রাম, রাম, একি আবার একটা কথা হল, আপনি
নিশ্চিন্দি থাকুন। মােদ্দা এ রকম অসামাল আর হবেন
না ত ?
কাশী।, আরে মহাভারত, মহাভারত, ওটা তােমায় রহস্য কচ্ছিলুম
মথু। বটে।
কাশী। না, হে না, আর বটবটিতে কাজে নেই। আর ও
রকম কিছুতেই হবেনা।

মতিয়া ।
মথু। ভয় টয়!
কাশী। কোন্ বেটাকে ভয় ? কোন্ শালাকে ভয় ?
মথ। আচ্ছা তবে চেপে যান।
( চন্দ্র শেখরের প্রবেশ)।
চন্দ্র। আপনাদের একটা বিশেষ কাজের জন্য আমি আসতে
বলেছি। মহারাজ সহসা রাজা জিতসিংহের উপর
হয়ে তার প্রাণ নাশের জন্য উদ্যোগ কচ্ছেন। কিন্তু একজন
নির্দোষী রাজার প্রাণ নষ্ট হলে'রাজ্যের অমঙ্গল হতে পারে ।
সেই জন্য আপনাদের সিন্ধুদেশে পাঠাব মনে কচ্ছি। দুটী
খুব উৎকৃষ্ট ঘােড়া আনতে বলেছি। যত শীঘ্র সম্ভব সিন্ধু
দেশে যাওয়া চাই আর এই পত্র খান সিন্ধুরাজের হস্তে
দেওয়া চাই। ধরুণ পত্র নিন্ , আর এই পাথেয় নি।
(মােহর প্রদান ) । খুব সাবধান, যেন রাজা জিতসংহের
হস্তগত হয়। কাৰ্যশেষে প্রচুর পুরস্কার দেওয়া হবে ।
যে আজ্ঞা।
মথ। প্রাণ পৰ্যন্ত পণ রইল। আপনার কথার অন্যথা হবেনা।
তবে আসুন ঐ ওদিকে ঘােড় এনেছে; (স্বগতঃ) দেখা যা
ভগবান্ কি করেন। যথাসাধ্য চেষ্টা করি, তারপর তাঁর
ইচ্ছা, যা হবার তাই হবে।
মথ।
তবে আসুন।
কাশী। চল।
(সকলের প্রস্থান।
উভয়ে।

২৬
মতিয়া।
পঞ্চম গর্ভাঙ্ক।
সিন্ধুদেশ।
উপবন।
মতিয়া আসীনা।
গীত।
মতিয়া। হেসে দেখা দিয়ে কেন সে লুকায়।
মন প্রাণ দিয়েছি যে তায়।
মুদি আঁখ হেরি তারে,
এ হৃদয় চায় যারে,
সে রূপে সরম টটে যায়,
মােহন মাধুরী বুঝি আমারে মজায়।
আশ্চৰ্য্য কাণ্ড! দু দুবার স্বপ্ন দেখলুম, কোন তফাৎ নাই,
ঠিক এক রকম ! দেখলুম যেন কোন্ দেশের রাজার ছেলে আমাদের
দেশ লুট কত্তে এসেছেন। আমি যেন তাঁকে বাধা দিতে গেছি
হঠাৎ তিনি আমার রূপে মুগ্ধ হয়ে আমায় বিবাহ করেন। স্বপ্ন ও
কি, কথন সত্য হয়! না, না, কখন হয় না। কিন্তু শুনেছি সকালের
স্বপ্ন সত্য হয়। আজ সকালে যে স্বপ্ন দেখে ছ, যে স্বপ্ন দেখতে
দেখতে ঘুম ভেঙ্গেছে, দিনের বেলায় ঘুমুতে ঘুমুতে ও সেই স্বপ্ন।

মতিয়া।
২৭
}
তবে কি স্বপ্ন সত্য হবে ; মন্ত্রীপুত্র আমায় ভাল বাসে, অমর
রূপে পাগল , আমায় বিবাহ কৰ্ত্তে চায় কিন্তু আমি তার রূপে মুগ্ধ
নই। আমি এই স্বপ্নের মূর্তিকে প্রাণ মন দিয়েছি। সুন্দর, কে তুমি ?
তুম কি আমার হবে ? তুমি যেই হও, তুমি আমার । আমি তোমায়
আপনার বলে জেনেছি। যদি আমাকে তুমি আপনার বল
জান্ত পেরে থাক ভালই, যদি না পেরে থাক তাতেও ক্ষতি নাই;
কিন্তু মতিয়া তোমাকে মতিয়ার বলে জেনেছে , সে তার প্রাণ মন
তােমায় দিয়েছে, তার ক্ষুদ্র হৃদয়ের ভালবাসা টুকু তােমার ও
মােহন প্রতিমার কাছে উৎসর্গ করেছে। এ জনমে আর কাকেও
সে প্রাণ দেবেন। রাজার এক মাত্র মেয়ে আমি, আদরের মেয়ে
আমি, তােমার জন্য, তােমায় পাবার আশায়, সে সুখ, সে আদর,
সে যত্ন, ভুল যাব, দেশে দেশে ঘুরবো। স্ত্রীলােক বা না পারে
আশায় বুক বেঁধে তা করব। যদি তুমি জীবিত প্রতিমূর্তি হও,
তা হলে নিশ্চয়ই জেন, তােমায় একবারের জন্য দেখেও, আপনাকে
সুখী মনে করব, আর যদি কল্পনার ছায়া হও, তা হলে কল্পনায়
মিশে, মিশে, সুধু তােমার রূপ দেখব। আর কারুর রূপে তৃপ্ত
হ’বনা। অাঃ সরে যাই, আবার সখীরা আসছে।
(অন্তরালে অবস্থান।
( সখীগণের প্রবেশ)।
সখীগণ।
ভেসে সরোবরে শশী করে খেলা।
ঢেউয়ে, ঢেউয়ে, নেচে চলে যেন চঁাদের মেলা।
শত শত চাদ, যেন লো সই,
তাই কি হােথায় হেরলো অই,
হাসি ভর মুখে মুখে ভাসেলে। হেলা।
গীত।
:

২৮
মতিয়া।
১ম স। কই ভাই, সই কই ?
২য় স। তাইত, সই কোথা গেল বল দেখি?
৩য় স। এখানে নিশ্চয়ই আসেনি, এলে কি আমাদের ছেড়ে
থাকতে পাতাে? তবে যদি তামাসা করে লুকিয়ে থাকে
সে আলাদা কথা।
৪র্থ স। দেখ ভাই, আমার বোধ হয় আজ আমাদের সয়ের কি
হয়েছে। আমি সারা দিন নজর রেখেছি, দেখেছি সে যেন
কাছ ছাড়া হয়ে সরে সরে থাকতে চায়।
ওমা ঐ না সই গাছের আড়ালে চুপ টী করে বসে আছে ?
৬ষ্ঠ স। হাত লাে। ( বৃক্ষের নিকট যাইয়া) সই সই এখানে
চুপটা করে যে ?
মতি। ( বাহিরে আসিয়া ) ভাই আমিও সরােবরে চাদের খেলা
দেখছিলুম , আর ভাবছিলুম ঐ যে চাদ আকাশের
লে ভেসে ভেসে কুমুদিনীর দিকে চেয়ে, হেসে হেসে
খেলা কচ্চে, যদি মেঘ এসে ওকে ঢেকে দেয় তা হলে ওদের
কি দুর্দশা হবে ?
১ম স । হঠাৎ এতবড় ভাবনা! তবে দেখছি কারণ না হয়ে আর
যায় না। হ্যা সই, আমরাও ভাবছিলুম যেদিন তােমার
বিয়ে হবে সে দিন থেকে তুমি আমাদের সঙ্গে কথা কইবে
কিনা।
মত। যাও ভাই, তামাসা কর কেন ?
২য়। না, লো না, তামাসা টামাসা ক’রন। না, না, সই তুমি ভাব
চাদ কেমন দেখতে, কখন মেঘ উঠবে ভাব, আমরা কিছু
বলব না।

মতিয়া।
২৯
মতি। সে কি ভাই, রাগ কর কেন? এস সকলে মিলে ফুল তুলিগে
মালা গেঁথে পরিগে।
সকলে।
গীত।
হেসে চাদ ঢাছে সুধা ভেসে ভেসে গগনে।
হাসি দেখে হাসি মেখে চায় চঁাদিনী,
হেসে হেসে চাদের পানে।
আয়লো সজনী ভরি ডালি
সনতনে ফোটা ফুল তুলি
হের কুমুদী অমোদনী হেরে চাদে আড় নয়নে।
(সকলের প্রস্থান)।
যষ্ঠ গর্ভাঙ্ক।
সিন্ধুরাজ্য
জিতসিংহ ও ভবানী আসীন।
( প্রহরীর প্রবেশ)।
প্রহ। ( অভিবাদন করিয়া) মহারাজ, দুজন অপরিচিত লােক
কাল বিলম্ব না করে আপনার সঙ্গে সাক্ষাৎ কতে চান।
এক্ষণে আপনার যা অভিমত এবং আদেশ হয়, তাই পালন
করি।
জিত। কাল বিলম্ব না করে সাক্ষাৎ কওে অভিলাষী ? কোথা হতে
তঁারা এসেছেন ?

৩০ মতিয়া । প্রহ। আজ্ঞে মহারাজ সে কথা আমি বলতে পাচ্ছিনা। কারণ তাঁরা সে কথা আমাদের কাছে প্রকাশ কত্তে চান না। জিত। আচ্ছা এইখানেই নিয়ে এস। প্রহরী। যে আজ্ঞা। (প্রস্থান) জিত। কি বোধ হয়, মহিষী ? ভবা। বােধ হয় কোন আশ্চর্য ঘটনা ঘটবে। জিত। আমারও তাই বােধ হয়। কারণ এমন সময় গুপ্তভাবে কাল বিলম্ব না করে সাক্ষাৎ করতে চাওয়া একটা বিস্ময় জনক কাৰ্য্য ভিন্ন আর কি হতে পারে ? ভব। কিন্তু ভগবানের কৃপায় কোন বিপদ জনক সংবাদ যেন d, ( প্রহরী সহ মথুর ও কাশীপ্রসাদের প্রবেশ)। জিত। কে আপনারা ? কোথা হতে আছেন ? মথ। আজ্ঞে আমরা মহারাজ প্রতাপ সিংহের কিঙ্কর এবং অযােখা থেকেই আপনার কাছে আছি। জিত। এরূপ গুপ্তভাবে সাক্ষাতের উদ্দেশ্য কি ? মথু। আজ্ঞে রাজমন্ত্রী চন্দ্রশেখর আপনাকে এই পত্র দিয়েছেন। উদ্দেশ্য এই পত্রেই লিখিত আছে। (পত্র প্রদান ) এই নিন্ শীঘ্র পড়ন। জিত। (পত্র পাঠান্তে ) কি সর্বনাশ! আঁ! ঘটনাকি সত্য ! ! মধু। ঘটনা সত্য। মহারাজ সত্যই সৈন্য সমাবেশ করিয়ে বুব- রাজ কিষণলালকে অধ্যক্ষ করে পাঠাবার উদ্যোগ করেছেন। কাশী। আমাদের আরও অগ্রে উপস্থিত হওয়া উচিত ছিল কিন্তু মতিয়া । ৩১ পথে আমাদের ঘােড়া দুটী একটা খাদে পড়ে আহত হওয়ায় বিলম্ব হয়ে গেছে। যা হােক আপনি শীঘ্র কোন উপায় স্থির করুন্। মধু। পাছে আপনি মিথ্যা বােধ করেন সেই জন্য তিনি এই বিশ্বস্ত ব্রাহ্মণ সঙ্গে দিয়েছেন। জিত। একি কাণ্ড ! ভগবান্, নির্দোষীর কি এই দণ্ড! প্রহরী যাও এদের মন্ত্রণাগারে নিয়ে যাও , মন্ত্রীকে সংবাদ দাও। (প্রহরীসহ মথুর ও কাশী প্রসাদের প্রস্থান)। ভবা। মহারাজ! কি পত্র এসেছে মহারাজ ? জিত। পত্র। সুন্দর, পত্র। অতি সুন্দর, সিন্ধুরাজবংশ চিরকাল যাতে এক সঙ্গে থাকতে পারে তারই পত্র । (বেগে জনৈক প্রহরীর প্রবেশ)। জিত। কি সংবাদ প্রহরী বল, শীঘ্র বল, উপযুক্ত পুরস্কার পাবে। প্রহ। মহারাজ, দলে দলে সৈন্ত আসছে। অত্যন্ত দূর হতে দেখেছি। জানিনা তারা কি উদ্দেশ্যে আছে, ভয়ে আপ- নাকে সংবাদ দিতে এসেছি। (মতিয়ার প্রবেশ)। জিত। শুভ সংবাদ। যাও প্রহরী সৈন্যাধ্যক্ষকে বল সমস্ত সৈন্ত যেন এই মুহুর্তে যুদ্ধার্থ প্রস্তুত হয়। সৈন্যাধ্যক্ষকে জিজ্ঞাসা করগে, যে, আমার জন্য আজ তারা প্রাণ দিতে চায় কি না? যাও, যাও, যুদ্ধে প্রাণ দেব। যাও, এখনি যাও, কি দেখছ? (মতিয়ার প্রতি) মা মতিয়া, তুমি এখানে কেন মা, যাও এখান থেকে চলে যাও।

৩২ মতিয়া । মতি। কি হয়েছে বাবা? অাপনি অমন কচ্ছেন কেন বাবা? আপ- নার ভাব দেখে ভয় হচ্চে। জিত। না মা, তােমার শুনে এখন কিছু মাত্র আবশ্যক নাই। মতি। আপনি নাই বলুন বাবা আমি যেন কতক কতক বুঝতে পাচ্ছি। আপনি সৈন্য সমাবেশের আদেশ করবেন না। আমি এক সুন্দর স্বপ্ন দেখেচি। সেই স্বপ্ন বােধ হয় সত্য হবে। কিম্বা আপনি সৈন্য সমাবেশ করুন। কেবল একবার মাত্র আমায় অনুমতি দিন যেন আমি আজ বাহিরে যেতে পারি। A জিত। তুমি যা ভাল বােব কর তাই কর মা মতিয়া ; তােমায় আমি এখন কোন কথা বলবনা, চল প্রহরী। (উভয়ের প্রস্থান)। ভবা। হ্য। মা মতিয়া, এ আবার তােমার কি কথা মা? মতি। ক্ষমা কর মা তুমি আমার বাধা দিও না। ভবা । তবে কি সত্যই তুমি যাবে ? তবে দাড়াও আমি আছি । (প্রস্থান)। মতি। স্বপ্ন, যদি এতদূর সত্য হয়েছ, তবে সমস্ত অংশ পরিপূর্ণ কর, দোহাই লােমার, বড় আশাকে হৃদয়ে স্থান দিয়েছি, দোহাই স্বপ্ন সত্য হও। গীত। কে জানে কেন যে মন হলরে এমন। সুখে ভাসে বুর্ক, কেন নাচে বা নয়ন ? কি পাব, হৃদয়ে ভাবি দেখি কত শত ছবি, কি আশে ভেসেছি আমি কি সাধে মন । প্রথম অঙ্ক সমাপ্ত।

মতিয়া ।
দ্বিতীয় অঙ্ক।
প্রথম গর্ভাঙ্ক।
শিবির।
কিষণলাল ও বীরবল আসীন।
কিষণলাল। নগরের চারিধারেই সৈন্য রাখা হয়েছে, আমি
বােধ করি নগরের ভিতর হতে একটা সামান্য কীট পর্যন্ত
বাহিরে যেতে পারবেনা, কি বল বীরবল ?
বীর। তার আর সন্দেহ কি ? এ রকম নগর অবরােধ কখন দেখা
যার না।
কিষণ। কিন্তু সে যা হােক্ সিন্ধুরাজের অদৃষ্ট অত্যন্ত সুপ্রসন্ন
বতে হবে।
বীর। তা হবে না? এ রকম ভাবে সবংশে একেবারে মারা যাবে
একি আর তার ধারণায় ছিল, না কোন লােকের ধারণায়
থাতে পারে।
কিষণ। (সহাস্যে) ওহে, না, হে না, তা বলিনা, অদৃষ্ট ভাল কেন
বল ছলুম, না তিনি আগে হ’তে এ সংবাদ পেয়েছিলেন বলে,
হলে কি আর এতক্ষণ রক্ষা থাকত।
বীর । আজ্ঞে, আমিও ঐ কথা মনে করেছিলুম তবে ভয়ে ওটা
বলতে পারিনি।

৩৪ মতিয়া । কিষণ। তা যাই হোক, তিনি যে এ সংবাদ পেয়েছেন এটা খুব ভালই হয়েছে। বীর। আজ্ঞে হ, ভাল নিশ্চয়ই হয়েছে। কিষণ। যুদ্ধে জিতসিংহের পরাজয় অনিবার্য। তবে আমি দুর্ণামের হাত থেকে পরিত্রাণ পাব। তিনি যতই কেন সৈন্য সমাবেশ করুণ না, তবু নিস্তার পাবেন না। যদি সমস্ত সিন্ধুবাসীও অস্ত্র ধারণ করে, তবু নিশ্চয়ই জেন জিত- সিংহের অব্যাহতি নাই। বীর। আজ্ঞে, তা কি আবার, আমায় বুঝিয়ে দিতে হবে। মহারাজ যখন স্বপ্ন দেখেছেন, তখনইত রাজা জিতসিংহ মারা গেছেন তারপর এ যা সমস্ত সাজ সরঞ্জম করা হয়েছে এগুলো বেশীর ভাগ । দেখুন যুবরাজ, একটা কথা মনে পড়ে গিয়েছে। আচ্ছ। ইতিমধ্যে যদি জিতসিংহ বিষ ফিশ খেয়ে প্রাণত্যাগ করেন তা হলে কি হবে ? (জনৈক সৈনিকের প্রবেশ) সৈ। যুবরাজ! একজন যােদ্ধা পুরুষ আপনার সঙ্গে দেখা করতে চায়। কিষণ। যােদ্ধা পুরুষ ! এমন সময় দেখা করতে চায় ! বীর। আজ্ঞে তা পারে, কিন্তু সে গুপ্তচর ভিন্ন আর কিছু নয়। কিষ। আমরাও সশস্ত্র আছি। যাও, যে অভিপ্রায়েই আসুক তাকে সঙ্গে করে নিয়ে এস। (সৈনিকের প্রস্থান) যদি অসৎ উদ্দেশ্যে এসে থাকে, তবে এই তরবারী, অগ্রে তার রক্ত পান করে, পরে সিন্ধুরাজ্য উৎস দেবে।

মতিয়া ।
হৃদয় স্থির
বীর। তাইত যুবরাজ, তবেকি, গুপ্তচর সত্য সত্যই আপনার
কাছে তার জীবন উৎসর্গ করবার জন্য আছে ?
(যােদ্ধাবেশী মতিয়াকে লইয়া সৈন্যের প্রবেশ)।
কিষ। যুবক, কে তুমি? কি অভিপ্রায়ে, একাকী এই রাত্র আমার
সঙ্গে সাক্ষাৎ করতে এয়েছ ?
মতি। (স্বগতঃ) এষে সেই রূপ, এযে সেই ছবি।
হও। অাশার ধন যখন দেখিছি তখন পাবই পাব।
কিষ। উত্তর দাও না যে? যদি কোন কু অভিপ্রায়ে এসে থাক
বল প্রকাশ কর, জীবনের শেষ কথা উচ্চারণ করে নাও।
মতি। মহাশয়, আমি একজন যােদ্ধ।
শুনলে মহারাজ
প্রতাপসিংহ আমাদের রাজাকে হত্যা কবার জন্য আপনা-
দের পাঠিয়েছেন, সেই কারণ আমি সেনাপতি মহাশয়ের
সঙ্গে একবার দেখা করতে ইচ্ছা করি। আপনিই কি
সেনাপতি ?
কিষ। হাঁ, এ ক্ষেত্রে আমিই সেনাপতি। তোমার উদ্দেশ্য কি
শীঘ্রই প্রকাশ কর।
মতি। আজ্ঞে উদ্দেশ্য, আপনাদের সঙ্গে থেকে আমি সিরাজের
বিপক্ষে যুদ্ধ করি।
কিয। (সহাস্যে) ভাল যুবক, তােমার চতুরতায়
যুবক, তােমার চতুরতায় আমি মুগ্ধ
হলেম।
মতি। আজ্ঞে, চতুরতা নয়; আমি আপনাকে প্রকৃত কথাই বলছি
সিন্ধুরাজ বিনাদোষে আমার অগ্রজকে হত্যা করেছেন, আজ
সেই অপরাধের প্রতিশােধ নিতে আমি বদ্ধ পরিকর হয়েছি।

মতিয়া
শুনলে এবং দেখতেও পাচ্ছি নগর অবরূদ্ধ,। আমিও
অবসর বুঝে আপনার আশ্রয়ে এসেছি।
কিয। রাজ্যে যুদ্ধের কিরূপ উদ্যোগ দেখেছ ?
মতি। আজ্ঞে উদ্যোগ যতদূর হতে পারে তা হচ্ছে। প্রত্যেক
লােক সপরিবারে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু তার চেয়ে
একটা আশ্চৰ্য্য কথা শুনতে শুতে এয়েছি।
কিষ। কি কথা?
মতি। প্রত্যেক লােকে যুবরাজ কিষণলালের নিন্দাবাদ কচ্ছে।
কিষ। কেন ?
মতি। সকলেই বলছে, যে, যদিও মহারাজ স্বপ্নে পাগলের মত হয়ে
এমন ভয়ানক আদেশ করেছেন কিন্তু তবু সে কার্যের ভার
নিয়ে যুবরাজের সেনাপতি ভাবে আশা ভারি অন্যায় হয়েছে।
কিষ। কেন আমরাত যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছি।
মতি। এখনই হয়েছেন, আগে ত সে ভাব ছিলনা। সামান্য দস্যুর
মত হত্যা করবার উদ্দেশ্যই ত প্রথমে ছিল ? সেই জন্য
সকলে যুবরাজকে দস্যু, অত্যাচারী, এই রকম কথা বলছে।
কিষ। যুবক, তুমি কার কাছে এ সমস্ত কথা বলছ, জান ?
মতি। জানি, সেই দস্যুর কাছে ; সেই হত্যাকারীর কাছে ; সেই
অত্যাচারীর কাছে।
কিষ। যুবক, তুমি অত্যন্ত সাহসী, তােমার সাহসে আমি বিস্মিত
হয়ে তোমায় ক্ষমা কলুম। তুমি জান তােমার প্রাণ এখন
আমার কাছে রয়েছে ?
মতি। যুবরাজ, আমার প্রাণ আপনাকে না দিয়েই কি আমি এসেছি
বােধ করেন। কিন্তু সে যাই হােক আপনার কাছ থেকে

মতিয়া। আমি ক্ষমা চাইনা। যদিও আমি সিন্ধুরাজের বিরুদ্ধে আপি- নার সঙ্গে যেতে প্রস্তুত হয়েছি তবু আপনাকে দস্যু ভিন্ন আর কিছুই বলব না। দর নিকট আমি ক্ষমা প্রার্থী নই। কিষ। (তরবারি উন্মােচন করতঃ) এখনি তােমার পাপের প্রতি- ফল দিচ্ছি। মতি। দেখুন একবার স্থির হ’ন, একটা কথা আপনাকে বলি শুনুন, তারপর আপনার যা ইচ্ছা হয় তাই করুন । কিষ। আচ্ছা বল, আমি তােমার শেষ অভিলাষ পূরণ কন্তে বাধ্য। মতি! দেখুন যুবরাজ, আপনি যখন এই ভয়ানক হত্যাকাণ্ডের সেনাপতির ভার নিয়েছেন তখন আমায় যে হত্যা করবেন সেটা বড় আশ্চর্যের কথা নয়, কিন্তু আমি জিজ্ঞাসা করি, হয়ত, আর হয়ত কেন ; নিশ্চয়ই কালি প্রাতে মহারাজের আজ্ঞাতেই হােক্ বা আপনার নিজের ইচ্ছাতেই হােক কতকগুলি প্রাণীর প্রাণ নষ্ট হবে। কিন্তু বলুন দেখি যদি যুদ্ধের শেষে মহারাজ এসে আদেশ করেন যে এদের প্রাণদান কর, তা হলে বলুন দেখি যুজ, আপনি কি তাদের একজনেরও প্রাণ দান কত্তে পারেন ? একজন- কেও প্রাণ দান করে মহারাজকে সন্তুষ্ট কত্তে পারেন ? বীর। (স্বগতঃ) ইঃ, ছোড়া বেজায় আরম্ভ কল্লে দেখছি। যুব- রাজ নির্বাক হয়ে গেছেন। মতি। যুবরাজ কি ভাবছেন ? আমায় দয়া করে বলুন পারেন কি না? কিষ। না পারিনা।

৩৮ মতি। ভাল, তবে বলুন দেখি যুবরাজ, যার একজন মানুষের আর মানুষই বা বলি কেন—একটা সামান্য কীটের, সামান্য ক্ষুদ্র প্রাণীর প্রাণ দেবার ক্ষমতা পৰ্যন্ত নাই তিনি স্বহস্তে এই ভয়ানক কাজের ভার নিয়েছেন ? কিষ। যুবক তুমি স্থির হও, তুমি আমায় জ্ঞান দিলে। তুমি স্থির হও আমি একবার ভাবি । (স্বগতঃ) আর ভাবি, মাটী কল্লে দেখছি। নত। (স্বগতঃ) জয় জগদীশ্বর। দোহাই তােমার প্রভু, উদ্দেশ্য যেন সফল হয়। } কিষ। যুবক তুমি আমায় ক্ষমা কর। মত। সেকি, বলেন কি আপনি যুবরাজ। আমি সামান্য লােক, ও কথা আর বলবেন না । কি ! যুবক তুমি অতি বুদ্ধিমান্ তােমার বুদ্ধিতে আমি বিস্মিত হয়েছি। তােমার বুদ্ধিতে আম জ্ঞান লাভ করেছি, তােমার বুদ্ধিতে আমি শিক্ষা পেয়েছি। যুবক,আমি তােমায় পুর- স্কার দেব। সত্য পরিচয় দাও, তুমি কে ? মত। (স্বগতঃ) আর কোথায় যাবে। (প্রকাশ্যে) আমি আম, আমি, যুবরাজ আমার পরিচয় ? (বেশ পরিবর্তন) আমি সিন্ধু রাজ তনয়া, আমার নাম মতিয়া । কিস । আঁ। তু ম রাজা জিতসিংহের কন্যা ? বীর। (স্বগতঃ) যা চলে। ছুচ হয়ে ঢকে শেষকালে ফাল হয়ে ব; বের ও। মনে কলুম ছেড়া, হয়ে গেল চুড়ী। হরে কপাল। মনে করেছিলুম যে এক হাত বেশ দও মান্নবে। কিন্তু তা কি হবার যাে আছে।

মতিয়া,
কিষ । তুমি, আঁ তুমি মতিয়া ?
মতি। আজ্ঞা হাঁ যুবরাজ (স্বগতঃ) কাজ ত একরকম ঠিক হল
এখন সরে পড়ি।
(প্রস্থান)
কিষ। বীরবল
আজ্ঞে।
কি ষ। না থাক আমি-
•
(প্রস্থান)
বীর। তবেই যুদ্ধ করিয়েছে।
( কিষণ লালের পুনঃ প্রবেশ)
কিষ। বীরবল যাও তুমি। সিন্ধুপতির কাছে যাও, জেনে
এস মতিয়া বিবাহিতা কি না।
বীর। এখনি যেতে হবে ?
কিব। হাঁ, এখন যাও।
বীর। সে অজ্ঞা।
(প্রন)
কি। (স্বগতঃ) যদি বিবাহিত না হও তবে মতিয়া তুমি
আমারই হবে।

৪০
মতিয়া ।
দ্বিতীয় গর্ভাঙ্ক।
( কাশী প্রসাদকে টানিতে টানিতে মথুরের প্রবেশ)
মধু। আহাহা শুনুন না।
কাশী। হ্যা শুনবে, অপেয়ে বেটা, আহাম্মুক বেটা কোথাকার।
মধু। আহাহা চটেন কেন ?
কাশী। হ্যা চটেন কেন? চটবে না ত কি করবে ।
মথু। এঃ, আপনার দেখছি মাথা গুলিয়ে গেছে।
কাশী। বেশ হয়েছে। যেটা বেটা কোথাকার। তাের পাল্লায়
পড়ে আজ বেঘােরে প্রাণটা গেল বােধ করি ।
মথু। দেখুন স্থির হন, সবুরে মেওয়া ফবে।
কাশী। প্রাণটা বাঁচলে, তবেত মেওয়া ফল দেখতে পাব ! চারি
দিকে খাড়া পাহারা তার ভেতর যাওয়া নিতান্ত মূখ না
হলে, মরবার পালক না উঠলে কি আর কার সাহসে
কুলােয় ? বলুম খবর্ দেওয়া হয়েছে, বেশ হয়েছে, ভাল
হয়েছে, এখন চেপে চুপে এইখানে থাকা যাক, তারপর
একটু গােলমালটা কমে গেলে ফিরে যাওয়া যাবে। তা
হ'লো না যমের সঙ্গে আলাপচারী করাটাই বড় সুবিধে
বলে বােধ হলো।

মতিয়া । . মিথু। বুলি মশাই প্রাণের ভয়টা কি আপনারই বড় বেশী বলে বোধ হ’ল । আমার প্রাণটা কি প্রাণ নয় ? আমি কি আমার মরণ বঁাচনের জন্য একটু ভাবি না ? কাশী। তােমরা হচ্ছ একটু হোঁৎকা গোছের মানুষ। যার প্রাণের ভয় থাকে, সে কি আর এ কাজে এগােয়। মধু । আমার ফলি ত জানেন না। যদি জানতেন তা হলে আর অমন বকাবকি কতেন না, আর থর থর করে কাপতেন- ও না। কাশী। মরছি না মরতে আছি, যখন তােমার পাল্লায় পড়েছি তখন প্রাণ যে গেছে তা ঠিক বুঝে নিয়েছি তবে ফন্দী শুনেই নি। মথু। কথাটা হচ্ছে কি জানেন বখসিসটা চারদিক থেকেই বাগান চাই। এদিকে খবর দিলুম এখান থেকে কিছু পেয়ে গেলুম। আচ্ছা, ওদিকে আবার মন্ত্রী মশাই আছেন কেমন ? তারপর রাজপূত্তর ত নগর ঘেরাও করেছেন, যদি ফাক তালায় চুপসাড়ে তাঁর সঙ্গে জুটে যেতে পারি । হলেই কোন্ শুধু হাতে ফিবো ! তার পর এখানে ভাল নন্দ বা হােক একটা দেখে শুনে মন্ত্রী মশাইয়ের কাছে বিদে নিয়েই মহারাজের কাছে খবর দেব । এখন কিছু বুঝলেন কি ? কাশী। ওহে ওদিক থেকে কে একটা লােক আছে বলে বােধ হচ্ছে না ? মথু। আপনার বড় বেশী ভয় হয়ছে দেখ ছি তাই-না না তাই কে একজন আসছেই বটে।

82
মতিয়া।
কাশী। তাইত হে ক্রমশঃ এইদিকেই যে আসছে। '
মথু। দেখুন স্থির হন, সাবধান হন। যেই আসুক আমাদের
তাতে ভয় করবার কোন কারণই নাই।
কাশী। অার ভয় করবার কারণ নেই, সেরেছে এবার, আর কি
বাঁচবো। দেখ বাবা মধুর, তােমায় মিনতি করে বলছি
আমায় মাপ কর, আমায় ছেড়ে দাও আমি প্রাণপণে
দৌড়ই, তুমি আমার বাবা, দোহাই তােমার, ছেড়ে দাও।
( পালাইবার চেষ্টা)
মধু আহাহা করেন কি
কাশী। তবে রে বেটা ছাড়বি ত ছাড়, নইলে শাপ দিয়ে উচ্ছন্ন
?
করে দেব।
মথু। বলি লােক আছে তা আপনার ভয়টা কি ?
কাশী । ও কি আর সুধু সুধুই আসছে, আমাদের ধরে নিয়ে
যাবার জন্য আসছে।
মথু। তা, তাই যদি হয় তার কি কোন উপায় নেই। চুপ করুন!
যদি পালাতে যা তা হলে বিপদ ঘটবার ভাবনা না থাক্‌-
লেও বিপদ ঘটবে। পালাবেন না, আমি উপায় কচ্ছি ।
দেখুন, সত্য সত্যই লােকটা আমাদের দিকে আসছে।
আগে থাকতে সাবধান হওয়াই ঠিক। এক কাজ করুন
আপনি এই গাছতলায় শুয়ে পড়ুন, আমি বসি।
( উভয়ের তথা করন )
মথু। দেখুন যদি কোন বিপদ আপদই ঘটে বলে আমি বােধ
করি, তা হলে আমি যেমন যেমন ভাবে কথা জিজ্ঞাসা
করবাে তেমনি তেনি ভাবে সাড়া দেবেন, আর যদি তা

মতিয়া ।
৪৩
পারেন ত চুপটি করে থাকবেন। দেখবেন, সাবধান
যেন পালাবার চেষ্টা করা না হয়।
(বীরবলের প্রবেশ)
বীর। বলিহারি পিরীতের দোড়কে বাবা। রাজরাজড়ার খাম
খেয়ালি মেজাজে যে গরীব বেচারাদের প্রাণে টানা পড়েন
চলে সে টুকু কেউ বােঝেন। রূপের চটক নজরে লেগে
গেল, আর আছে কোথা, মগজ মহাশয় অমনি বো বো শব্দে
ঘুরে গেলেন। ডাক্ততা ডাক বীরবলকে ডাক। ঝাড়
মার তাের চাকরীর মাথায়। তবে কথাটা হচ্ছে কি না
প্রাপ্তিটা কিছু বেশী রকমের । সুখ ঐ টকু। তা না হলে
কোন শালা চাকরী কত। তাহােকই না কেন প্রাপ্তি;
বলি পাপটাই কি কম গা ? হুঁ ত হাঁ, ন ত না। মুখ থেকে
কথা বেরোতে না বেরােতেই সাড়া দেয়া চাই। যদি একটু
এদিক ওদিক হ’ল তা হলেই সৰ্ব্বনাশ ; অমনি চোক
করমচা হয়ে গেল, আর শেষ কথাত পড়েই রয়েছে “চাইনা
বেরিয়ে যাও”। এই রেতের বেলা বল্লে রাজবাড়ী যাও
রাজকুমারীর বিয়ে হয়েছে কিনা জিজ্ঞেস্ করগে, যদি না
হয়ে থাকে ত বলে এস গে যে “আমি বিবাহ করবাে।
সাব বরাত বাবা। যুদ্ধ করতে এসে রত্ন লাভ, যাই হােক
যেতে ত হবেই। এটা রাজ পথ নির্ঘাত। তাইত
খানিক আগে এইখানে দুজন লোককে দেখতে পেয়েছিলুম
মনে করেছিলুম রাজবাড়ীর সন্ধানটা তাদের কাছ থেকে
জিজ্ঞেস করে নেবে। তারা গেল কোথা; তাই তারা
কারা। ডাকাত টাকাই বা। এই যে হু। তাইত

৪৪ মতিয়া । ০ বীর। দুজন লােকইত বটে, একজন শুয়ে, একজন বলে, কি মৎলব বাবা। তা যা মংলবই হােক, প্রাণের আশা ত ছেড়েই দিয়েছি। একবার এগিয়ে কথাটা কই। মথু। (জনান্তিক) কি সর্বনাশ, ঠাকুর মশাই, এযে আমাদের বীর- বল দেখছি। কাশী। (জনান্তিক) তবে পালাই। মথু। ( জনান্তিক) অমন কাজও করবেন না। ( দণ্ডায়মান ) বীর। (নিকটে আসিয়া) একে আঁা, মথুর না, আঁ আঁ মধুর না । মথু। এই যে বীরবল যে, তার পর কোথায় যাওয়া হবে ? তা খুব ভাল যায়গাতেই যাওয়া হবে। তা এখানে কেন, ও আবার কে ? মথু। উনি আমাদের কাশী ঠাকুর। বীর। তােমরা এখানে কেমন করে এলে ? মধু। আর সে কথা জিজ্ঞাসা কর কেন ভাই। যে গেরােতে পড়েছি তা আর তােমায় কি বলব। বীর। কি হয়েছে ? মধু। আর সে কথা কও কেন ভাই, কও কেন। তোমরা বেরােবার পরই মহারাজ ত খুব দুটি ভাল টকটকে ঘােড়া দিয়ে আমাদের পাঠিয়ে দিলেন। তার পর সেই এখানে এসে পৌছেছেন, আর বাই রোগ কিনা, হঠাৎ চেগে উঠলো, আর দৌড়, ভোঁ ভোঁ দৌড়, সে দৌড় দেখে কে ? একেবারে রাজবাড়ী অবধি ; তার পর ফের ফিরে এইখান অবধি এসই মুচ্ছা।

মতিয়া ।
৪৫
বীর। আঁ! বল কি হে মথুর। কাশী ঠাকুরের আবার মূৰ্ছাগত
: ই রোগ আছে নাকি ?
মথু। আর আছে নাকি? তা তােমার কোথায় যাওয়া হচ্ছে
ভাই বীরবল।
বীর। ই। ভাল কথা রাজবাড়ী অবধি কাশী ঠাকুর দৌড়েছেল
বলে না।
মধু। হাঁ।
বীর।
বীর। পথটা কোন্‌দিকে হে?
মধু। কেন বল দেখি?
বীর। ওহে তােমার সঙ্গে দেখা হয়েছে ভালই হয়েছে, আমাদের
যুবরাজ সিন্ধুরাজের মেয়েকে দেখে একেবারে মুগ্ধ হয়ে
গেছেন। সেই জন্যেই ঘটকালী করবার জন্যই আমি
রাজবাড়ী যাচ্ছি, তা পথটা কোন্‌দিকে বলে ?
মথু। কি বখর। দেবে বল দেখি?
ত। কি জান ভাই :-
মথু। ও আমি শুনতে চাই না।
বীর। আচ্ছা অর্ধেক বন্দোবস্ত রইল (স্বগতঃ) একটা আধলাও নয়।
মথ। আচ্ছা বলে দিচ্ছি ঠিক এই রাস্তা ধরে তার পরই ডাইনে
যে বড় রাস্তা পাবে সেই রাস্তা ধরে বরাবর উত্তর মুখে
গেলেই রাজবাড়ী পাবে। তবে কথা বার্তা পাকা ত ?
বীর। হাঁ, ঠিক।
ম। তা ঠিক জেন, যখন কথা দিলে তখন মথর শৰ্ম্মা আদায়
কৰ্বেই কৰ্বে। এইরে সর্বনাশ হয়েছে।
র। কি সৰ্ব্বনাশ হল ?

৪৬
মতিয়া ।
মথু। এইরে কাশী ঠাকুরের হাত পা নড়ছে।
বীর। হাত পা নড়ছে কি ?
মধু। আর নড়ছে কি, ঐ ত কুয়ের গোড়া, এখনি উঠবে আর
বেধড়ক ঘুসি ঘসা চালাবে। এই দেখ না আমার পিটটা
দেখ না ভাই, আমায় কি আর রেখেছে।
বীর। আঁ, সে কি হে ?
মধু। আর সে কি হে, পালাও, পালাও ঐ উঠলা উঠলোপালাও।
(বেগে বীরবলের প্রস্থান)
মধু। ঠাকুর মশাই, আর কেন, উঠুন, এই বার স্বকা উদ্ধারের
চেষ্টা দেখা যাক।
কাশী। সাবাস, বাবা, তােমার বুদ্ধি আছে বটে।
মথু। আচ্ছ৷ সে সব বিচার পরে হবে এখন মানে মানে দুর্গার
ইচ্ছেয় পালাতে পাল্লে হয়।
কাশী।
তবে চলে চল।
মথু। আর বড় একটা সুবিধা হয়েছে।
কাশী। কি রকম ?
মধু। রাজকুমারী মতিয়ার সঙ্গে যে যুবরাজের বিয়ে হবে এত
একেবারে ঠিক। আমরা এখন যুবরাজের সৈন্যের মধ্যে
মিশে গােটা দুই ঘােড়া না জুটিয়ে একদম, অযােধ্যার দিকে
রওনা হব। তার পর সুবিধে বুঝে একটা খবর দেব ।
কাশী। তবে দুর্গা বলে চলে এস ; কিন্তু আমার শরীর কঁপিছে ।
মধু।' তা কাপুকগ। আমায় ধরে ধরে আসুন।
( উভয়ের প্রস্থান)

মতিয়া।
৪৭
তৃতীয় গর্ভাঙ্ক।
সিন্ধু-রাজ্য।
মন্ত্রীর বাটী ।
রামদাসের 'চক্ষ।
রামাস ও বন্ধুগণ। অম্বিকা ।
রাম। হ্যা অম্বিকে, তুই বল সত্য কথা বল, 'এ খবর কোথা থেকে
অস্ব। কোথা থেকে আবার শুনব গা, রাজার বাড়ী থেকে
শুনেছি। আমি কি তােমার কাছে মিথ্যে কথা বলতে
পারি গা ।
১ম ব । তা হবে ভায়া, বুঝলে, যুদ্ধের কাল কত সাজ সরঞ্জাম
পড়ে গিয়েছিল জানত? তার পর হঠাৎ যে, সে সমস্ত স্থগিত
হয়ে গেল তার কি আর কিছু কারণ নেই। অন্সিকে
কখনই মিথ্যে কথা বলে না।
২য় ব। অবিশ্যি আছে, অবশ্য আছে। অম্বিকে ঠিক কথা বলেছে।
অ স্ব। বম্ব কি বাবা, শুনে আমাদের প্রাণ চমকে ওঠে, একলা
রেতের বেলা-মাগো ভয় হয়, এমনি ভঁাহাবাজ মেয়ে যে
একলা রেতের বেলা রাজপুরের সঙ্গে দেখা করে নিজের
বিয়ের ঠিক ঠাক নিজে করে এয়েছে।
রাম। আঁ, বলি কি অম্বিকে ?

৪৮
মতিয়া ।
অম্বি আর বলি কি অম্বিকে। ওগো, অম্বিকেতে কি আর অস্বিক
আছে গা?
রাম। কিছু ভেবনা অশ্বিকে, আমি এর উপায় করবে।।
অম্বি। তা যদি না কর বাবা, তা হলে তােমাদের সামনে আমি
স্ত্রী হত্যে হয়ে যাব।
রাম। তুমি যাও, আমি উপায় কচ্ছি।
অম্বি। (স্বগতঃ ) আর কি অসুধ ধরেছে।
( অম্বিকার প্রস্থান)
রাম। যখন যুদ্ধের কথা শুনেছিলুম, ভাই, তখন কত কথাই মনে
করেছিলুম। প্রথমে মনে কলুম মতিয়াকে লুকিয়ে নিয়ে
আসি। তার পর মনে কলুম, যদি একান্তই কেটে ফেলে
তবে সেই সঙ্গে আমিও জান দেব। সেই মতিয়া, আমি
যাকে এত ভালবাসি, ভাইরে সেই মতিয়ার কিনা এই কাজ,
অ্যা। সে যে মরে যেত ভাল হত, সে পরের হবে এও
আবার চোখে দেখতে হবে ? যখন দেখব না ভাই কখন
দেখব না।
৩য় ব। কিছুতেই দেখছি না, যদি কানা হতে হয়, যদি দু চোকের
মাথা খেতে হয়, তবুও না, কেমন ?
রাম। ভাই আমার সৰ্ব্বনাশ হতে বসেছে উপায় কর। আচ্ছ।
কুছ পরােয়া নেই আমিই উপায় করবে। হায়রে মতিয়া
তুমি মরে যেতে সে যে ছিল ভাল, অ্যা।
( প্রস্থান)
২ম বঃ। চল ভাই আজ এই পর্য্যন্তই। ফিরে যাওয়া যাক।
( সকলের প্রস্থান)।

মতিয়া।
৪৯
(অম্বিকার প্রবেশ)
অস্থি। ওষুধ ধরেছে, ঠিক ধরেছে। যদি রামদাস কিছু কতে পারে
তবে ত গােল মিটেই গেল, আর যদি না পারে ত অম্বিকে,
শেষে অাছে। এ বিয়েতে গােল বাধাবো বাধাবো বাধাবো।
( প্রস্থান)
চতুর্থ গর্ভাঙ্ক।
অযােধ্যা।
প্রাসাদ।
শয়ন মন্দির।
পালঙ্কোপরি প্রতাপ সিংহ।
নর্তকীগণ।
গীত।
নঃ গণ।
আলিস পরিহর, উঠ হে নরবর,
ডাকে বিটপে বসি বিহগ মধুর তানে।
ধীর মলয় বায়, ধীরে বহিয়ে যায়,
উঠিতে চায় নব মিহির গগন পানে।
পােহাল যামিনী, উঠ নরমণি
কেন আর ঘুমে অচেতন ?
ত্যজি শয়ন, উঠি ভাব হে ভগবানে।
( নর্তকীগণের প্রস্থান)

মতিয়া। প্রত। ( নিদ্রান্তে) স্বপ্নে আমায় উন্মাদ কত্তে চায় নাকি ? একবার দেখে ছ, সিন্ধুপতি আমায় অপমান করেছে, আমায় পদাঘাত করেছে। আর আজ এ আবার কি ? দেখলম, কুমার কিষণলালের সঙ্গে যেন জিতসিংহের কন্যার বিবাহ হচ্ছে ; সিন্ধুরাজ যেন আমার কাছে করঘােড়ে দাড়িয়ে রয়েছে। তবে কি স্বপ্ন সত্য হয় না। তবে কি গামার ভ্রান্তর প্রতিফল স্বরূপ একটা রাজবংশ নিৰ্ম্মল হয়ে গেল। কি প্রম! কে জানে এ সুস্বপ্নে এই দারূণ দুর্যোগ ঘটবে। হে ভগবান্ বাধা দাও, প্রভু, যেন জিত- সিংহের বংশ নাশ না হয়। ( চন্দ্র শেখর ও মথুরের প্রবেশ} মন্ত্ৰ, সৰ্ব্বনাশ করেছি। এখন আমি বুঝতে পেরেছি স্বপ্ন সত্য হয় না। যাও; এখনি সিন্ধুদেশে লােক পাঠাও, যদি এ ভয়ানক ঘটনা না ঘটে থাকে, তবে বাধা দিতে লোক পাঠন। কেন মহারাজ, হয়েছে কি ? প্রতা সমস্ত বিপরীত হয়েছে, আজ স্বপ্ন দেখেছি, সিন্ধুপতি কত নমভাবে, কত ধীরভাবে, যেন সােড়করে আম"। সম্মুখে দাড়িয়ে রয়েছে ; আরও দেখে ছ যেন কুমার কিষণ- লালের সঙ্গে রাজ কন্যার বিবাহ হচ্চে। চন্দ্র । তবে কি, আপনি সিন্ধুরাজকে ক্ষমা কন্তে চান কি ? তা। নিশ্চই চাই, মন্ত্র, নিরপরাধী দণ্ড পায় এটা কি একটা ভাল কথা মনে করেন ? চন্দ্র। আজ্ঞে, না মহারাজ।

ময়াি।
প্রতা। তব, দেখুন, যদি কোন উপায় হয়, আমার প্রাণ বড়
ব্যাকুল হয়েছে।
চন্দ্র। মহারাজ অত উতলা হবেন না। আমি বহুক্ষণ আগেই
জাতে পেরেছিলেন, যে পরে অনুতাপ কতে হবে।
আমি সে বন্দোবস্ত প্রথম হ'তেই করে রেখে ছ।
যুবরাজের যাত্রার পূর্বেই একে পাঠিয়েছিলেম, এখন
ইনি ফিরে এয়েছেন ।
সত্যই যুদ্ধ স্থগিত আ.ছ, আর
সত্যই যুবরাজ, রাজকন্যার সঙ্গে বিবাহের প্রস্তাব
করেছেন।
প্রতা। আমার সম্পূর্ণ মত, যাতে এ বিবাহ সুসম্পন্ন হয়। এই
সৈন্য প্রেরণ, যেন প্রত্যেক লােকে কুমারের বিবাহােৎসব
বলে মনে করে।
চল। আমি এখন লােক পাঠাব।
মথু। মহাশয়, আমার যাবার ব্যবস্থাটা করেই দিন না কেন।
চন্দ্র। ভাল কথা ; উত্তম পাত্রেই, উত্তম কার্যের ভার দেওয়া
উচিত।
মথু। তবে মহারাজ, আমি যে শুভ সংবাদ এনেছি আমার
পারিভােষকের ব্যবস্থাটা।
তার জন্য কিছুমাত্র চিন্তা নাই। আপনাকে উপযুক্ত
পুরস্কারে মহারাজ পুরস্কৃত কৰ্বেন। কাল বিলম্ব না করে
আপনি রাজা জিতসিংহের নিকট এ শুভ সংবাদ জ্ঞাপন
।
করুন।
মথু। যে আজ্ঞে।
(মধুরের প্রস্থান)

মতিয়া । প্রত। মন্ত্রিবর! আপনার জন্য অজি একটা রাজবংশ রক্ষণ হ’ল। চন্দ্র। সমস্তই ভগবানের ইচ্ছা, মহারাজ। যাই, সমস্ত নগর- বাসী যাতে এ সংবাদে তৃপ্ত হয় তার ব্যবস্থা করি গে। ( চন্দ্রশেখরের প্রস্থান) পঞ্চম গর্ভাঙ্ক। শিবির। কিষণলাল ও বীরবল। কিষ। কেবলমাত্র মহারাজের আদেশের অপেক্ষা, বীরবল; কিন্তু তিনি যদি ক্রুদ্ধ হন কিম্বা অমত করেন, তাহা হ'লে আমার দশা যে কি হবে তা বলতে পারি না। বীর। তাইত যুবরাজ, তা হলে কি হবে ? কিষ। এখনও ঠিক জানিনা বীরবল, তা হলে কি হবে । তবে এইমাত্র বলতে পারি যে, প্রাণ যারে চায়, তারে পাবার জন্য মানুষ যা করে তাই করব, আর না পেলে যা হয় । তাই হবে। বীর। সে কি যুবরাজ ? কিষ । ঠিক বছ বীরবল। বীর। আমার বােধ হয়, মহারাজ নিশ্চয়ই মত দেবেন।

মতিয়া। ----- কিষ। কিন্তু আমার তা বােধ হয় না, কারণ আমার বুকের ভেতর কেমন যেন কি কচ্চে। কত যুদ্ধ দেখেছি, কিছুতেই ভয় হয়নি, কিছুতেই প্রাণ এত চঞ্চল হয়নি ; আজ যেমন হয়েছে। প্রাণের ভেতর কি যেন বয়ে যাচে, কত যেন তুফান হচ্ছে। কি হবে, কিছু যেন বুঝতে পাচি না। মনে কর নােক ফিরে এলো--আমায় বলে, মহারাজ মত দিলেন না, তা হ'লে ----উ: বীরবল সরে যাও, তুমি আমার কাছ থেকে সরে যাও; আমি ভাবি, উপায় স্থির করি, তুমি সরে যাও। যে অজ্ঞ (স্বগতঃ) কাজ নেই বাবা, কি বলতে কি বলে ফেলবো। (প্রস্থান) কিষ। হৃদয় স্থির হও। ( প্রহরীর প্রবেশ) প্রহ। যুবরাজ সিন্ধুরজের মন্ত্রীপুত্র আপনার সঙ্গে সাক্ষাৎ কত বীর। চান। কিয় । আচ্ছা নিয়ে এস। প্রহ। যে আজ্ঞা। কিষ। মীপূত্র ! কি গভিপ্রায় ! কিছু বুয়তে * না। তিন আমার সম্পূর্ণ অপরিচিত। যাই হোক চিয়ই কোন কারণ আছে। ( রমদাসের প্রবেশ ।। রাম। (অভিবাদন করতঃ ; মুবরাজ, বিশেষ কারণ বশত আপ- ৫৪ মতিয়া । নার সঙ্গে সাক্ষাৎ কৰে এয়েছি। কিব। কি কথা মহাশয় ? রাম। একটা বড় আশ্চর্য জনরব শুনে সে বিষয়ের সত্য মিথ্যা জানবার উদ্দেশ্যে, আপনার কাছে এসেছি। কিষ । কি জনরব শুনেছেন ? রাম। যদি আপনি ক্রুদ্ধ না হন, যদি আপনি নির্ভয় দেন, তা হলে আমি বলতে সাহসী হই। কিষ। আপনি নির্ভয়ে বলুন, আমার বড় কৌতুহল হচ্চে। শুনলেম নাকি, যে আপনি রাজকুমারী মতিয়ার প্রণয় প্রাণী ? ; কিষ। হাঁ, সে কথা সত্য। কেন আপনার এ প্রশ্নের উদ্দেশ্য কি ? রাম। যুবরাজ উদ্দেশ্য আছে। তা না হলে আমার আবার প্রয়ােজন কি ? কিষ। কি উদ্দেশ্য ; আপনি শীঘ্র বলুন। রাম। যুবরাজ, ব্যস্ত হবেন না। স্থির হ’ন আমায় বলতে দিন। কিষ। বলুন। রাম। এ বিবাহে আপনি অমত করুন। কারণ রাজকুমারী মতিয়া কুলটা। কিষ। সে কি! আপনি বলেন কি! কুলটা ! মতিয়া কুলটা ! রাম। কেন এ কথা কি আপনি একবারও ধারণা কতে পারেন নি? যুবরাজ বলুন দেখি, কোন স্ত্রীলােক, কোন, কুল- ললনা, রাত্রিকালে অপর পুরুষের সঙ্গে সাক্ষাৎ কত্তে সাহসী হয় ?

মতিয়া ।
কিষ। আপনার ভুল। খুব পারে, নিশ্চয় পারে, অন্ততঃ মতিয়ার
মত বুদ্ধিমতী হলে নিশ্চয়ই পারে। আমি আপনার কথা
বিশ্বাস করি ন!।
রাম। ভাল যদি চাক্ষুষ দেখাতে পারি, তা হলে :-
কিম। আপনি কি আমায় ইন্দ্রজাল দেখাতে চান নাকি ?
যদি প্রমাণ দেখাতে পারেন, তা হলে আমিও, বিশ্বাস কতে
পারি।
রাম।
তবে আমি এখন আসি। সন্ধ্যার সময় আপনার কাছে
এসে প্রমাণ দেখাব।
কিব।
তবে কি, সত্যই মতিয়া কুলটা ! না না কখনই নয়; কিন্তু
যদি হয়, তা হলে ; যদি সত্যই মন্ত্রীপুত্র প্রমাণ দেখায়,
যে রাজকুমারী কুলটা, তাহলে? ও একটা বেশ্যার
কুচক্রে পড়ে আমি পিতার আদেশ লঙ্ঘন করেছি ; ধিক
আমাকে, ধিক্ আমার বুদ্ধিকে, ধিক্ আমার প্রবৃত্তিকে।
( বেগে প্রস্থান )

মতিয়া।
ষষ্ঠ গর্ভাঙ্ক।
উপবন।
সখীগণের প্রবেশ।
গীত।
সর্থীগণ।
হেসে কুসুম আড়নয়নে চায়।
কোথা মান রাখবে অলি প্রাণ রাখা দায়।
টলে চলে মলয় বায়,
দুলে ফুল সােহাগ জানায়
আকুল অলি ফিরে ফিরে চায়
সাবে বাদ সেধে পবন উড়িয়ে নে যায় তায় ।
১ম সঃ। আয় ভাই, এখনও সই আসেনি, এই বেলা ওখান
থেকে ফুল তুলে মালা গেঁথে আনিগে।
সকলে। চুল ভাই।
( সখীগণের প্রস্থান)
( মতিয়ার প্রবেশ )
মতি। সখীরা বােব করি উপবনের ভেতর গেল।
আমার যেন নির্জনে থাকলেই মন ভাল থাকে। নির্জনে
থাকলে একমনে সে রূপ ভাবতে পারি, কিন্তু সখীরা থাকলে
তাতে বাধা পড়ে। বাধা পড়ে বলে কি
ভুলে
যাই ; বাবা
পড়ে বলে কি সে রূপ একেবারে ভাবতে বাধা পড়ে, তা
পড়ে না, তা পড়বে না। সে যে আমার প্রাণময় ছবি,
সে ছবি যে হৃদয়ের ভেতর নিজের হাতে একেছি, সে যে
ত। যা

মতিয়া। বড় সুখময় ছবি। নিজের হাতের আক, সাধের ছবি কি সদা সর্বদা দেখতে ইচ্ছা করে না? সে সুন্দর প্রেম- ময় ছবি ভােলাবার নয়, ভােলাবার নয়। গীত। মতিয়া। মজেছে আমারি মন। করি তার রূপ দরশন। একেছি হৃদয় পটে রেখেছি তায় অকপটে। ভেবেছি জেনেছি তায় সে অমূল্য রতন। তবে কি তারে ভুলতে পারি। কিষণলাল আমারই হবে আমি কিষণলালেরই হ’ব । (পুরুষ বেশে অম্বিকার প্রবেশ ) একি অম্বিকে পুরুষের বেশে কেন ? অম্বি। (স্বগতঃ) লোভে, লােভে। যদি এতে ভাল না হয়ে সৰ্ব্বনাশও হয় তাও স্বীকাব তবু একবার দেখতে হবে কত দূরের জল কত দূরে গিয়ে মরে। মতি। কথা কইছ না যে অম্বিকে ? অধি। কেন গা রাজকুমারি, সাধ কি আমার হয় না? পুরুষ মানুষ হতে আমার একটা বারও ইচ্ছে কি যায় না? দাসী বাদী বলে কি আর আমার প্রাণে সক্ নেই ? তাতে আবার তােমার বিয়ে। যেমন তেমন বিয়ে নয়, এ আর সেই মন্ত্রীর ছেলের সঙ্গে বিয়ে নয়। একেবারে সব টেক্কা বিয়ে, একেবারে মহারাজার ছেলের সঙ্গে বিয়ে। এতেও যদি

মতিয়া।
একটু ফুর্তি করি, এতেও যদি না একটু আমােদ আলাদ
করি, তবে করব কবে বল দেখি? তা কথাটা হচ্ছে না কি
জান, যদি তােমার দেখতে কষ্ট হয় তো বল, না হয় এ
সাজটা ছেড়েই আসি। কি জান রাজকুমারী তোমার
আহলাদেই আমাদের আহলাদ। তা এ বেশে থাকলে
তােমারই যদি মনে কষ্ট হয় তবে আর বেঁচেই ফল কি ?
মতি। সেকি অম্বিকে কষ্ট কি আমার ?
অম্বি। (স্বগতঃ ) রাজপুরের আশা ছেড়ে দিতে হবেই হবে।
এ বড় কেও কেটা নয়, অম্বিকে দাসী, হাঁ হাঁ বাবা। এই
যে রঙ্গিনী সঙ্গিনীরা আসছেন একটু সরে থাকি।
( প্রস্থান ।
(মালা হস্তে সখীগণের প্রবেশ)
গীত।
সােহগে হার গেঁথেছি আজ।
ফুলের রাণী তুমি লে। সই, পর ফুলের সাজ ।
মালা দিলে লাে গলায়,
দেখি কেমন দেখায়,
দেখি, রূপ ধরে কিনা ধরে সই
দেখি, দেখে তােমায়, রতিপতি পায় কিনা লাজ।

মতিয়া।
সপ্তম গর্ভাঙ্ক।
সিন্ধুদেশ।
শিবির বহির্ভাগ।
সৈন্যগণ।
গীত।
সৈন্যগন ।
ও হাে হো হো হবেনা লড়াই
কাটাকাটি মারামারি এবার হবেনাকো নাই ।
গুড়, গুড়, গুড়, দামামা ত বাজনা,
ভোঁ ভোঁপাে ভো ভোঁ ভোঁপে। ভে,
ভেরী ত বাজে না,
তবে আয় ভাই, চল যাই চল যাই, চল যাই।
১ম সৈ। ওরে ভাই রাজারাজার কাণ্ড বুঝে ওঠাই ভার ।
১য় সৈঃ। ঠিক বলেছ ভাই। সেখানে হুকুম হ’ল এক রকম।
এখানে হ’ল আর এক রকম। তার পর তাও গেল উল্টে,
এখন কি রকম আবার হবে কে জানে।
৩য় সৈনঃ। আমরা ভাই হুকুমের চাকর। যা হুকুম হবে তাই
করবাে কি বল ভাই ?
৪র্থ সৈ। আর তা না ত কি ভাই। প্রাণ ত দেবার জন্যে

মতিয়া । অমির। মুখিয়ে রয়েছি বল্লেই হয়। তবে এ রকম যুদ্ধ বন্ধ করবার যে হুকুম হয়েছে তা এক রকম জোর বরাত বলতে ৫ম সৈ। তা আর নয়! ৬ষ্ঠ সৈঃ। যদি লাগতাে, বুঝলে, তা হলে একটা খুব বড় রকমই। যুদ্ধ বাধতাে। ১ম সৈঃ। ওহে ভাই যুবরাজ, আসছেন চল আমরা ওদিকে যাই। ( সকলের প্রস্থান) কিষণলালের প্রবেশ। কিষ। (স্বগতঃ) মানুষ যা স্বপ্নেও ভাবতে পারে না, মানুষ যা কল্পনাতে আতে পারে না, রামদাস সেই দৃশ্য আজ আমার দেখিয়েছে। সত্যই দেখেছি, স্বচক্ষে দেখেছি, জাগ্রত অব- স্থায়, নিশ্চল অবস্থায় দেখেছি, স্পন্দহীন হয়ে দেখেছি, মতিয়া পুরুষসঙ্গে উপবনে রয়েছে। এক দিনের দর্শনে যাকে প্রাণভরে ভালবেসেছিলুম, হৃদয়ের অগাধ ভালবাসা যাকে প্রাণে প্রাণে উপহার দিয়েছিলুম; যার প্রেমময়ী মূর্তি হৃদয়-কলকে চিরদিনের জন্য অঙ্কিত কবুতে স্থিরপ্রতিজ্ঞ হয়েছিলুম, সেই মতিয়া, সেই সাধের মতিয়া কুলটা ! যে দৃশ্য দেখলে পাষাণেরও হৃৎকম্প হয়, পিশাচেরও হৃৎ- কম্প হয়, সেই দৃশ্য নির্ভীক হৃদয়ে দেখেছি, দেখেছি, সে প্রেমময়ী, সুন্দরী কুমারী, মতিয়া নয়, রাক্ষসী, নরপিশাচী কলঙ্কিনী মতিয়া। হােক, মতিয়া কলঙ্কিনী হােক, ক্ষতি নাই তাতে, কিন্তু আমি এখন কি করব। যাই অযােধ্যায় ফিরে যাই।

মতিয়া। ( মথরের প্রবেশ) মঃ। (অভিবাদন করিয়া) যুবরাজ আমি অযধ্য হ'তে মহা- রাজার আদেশ অনুসারে আছি । এহে তার সম্পূর্ণ মত। কিষ। কোন্ বিবাহে মথুর ? মধু। সেকি সুবরজ ? কেন রাজকুমারীর সঙ্গে আপনার বিবা- ১. কিষ। ভুলে যাও মথুর, ভুলে ও। ও চুথা অ + ত;', মতিয়া কুলটা। মতিয়া বে , মতিয়া কলঙ্কিনী। মথু। সেকি যুবরাজ ! আপনি বলেন কি ! কিষ। .আমি স্বচক্ষে দেখেছি মধুর। এই মাত্র দেখে আছি, মতিয়া হাতে হাতে একজন পুরুষের সঙ্গে উপবনে কথা কচে। মন্ত্রীপুত্র আমার এ দৃশ্য এই মাত্র দেখিয়ে এনেছে মথু। (স্বগতঃ কি সর্বনাশ! বােধ করি মন্ত্রীপুত্রই এ সৰ্ব্ব- নাশের মূল। কিষ । এখন গম কি কহন মথুর ? রাজা জিতসিংহকে বলেছি, মতিয়া ক'বাহরবাে। পিতার আদেশে মতিয়াকে বিবাহ করবাে, পিতার আদেশে মতিয়াকে বিবাহ করা। বদি এ বিবাহে অসম্মতি জনাই তা হলে প্রতিজ্ঞা ভঙ্গ করা হবে, তার আদেশ লন করা হবে, আর যদি বিবাহ করি তব কুলটাকে বিবাহ করা হবে। এখন তবে আমি কি করব মথুর ? যে কি যাই সে দিকেই পাপ, রাশি রাশি পাপ ! মথু। যুবরাজ স্রি হন, আমি উপায় করব।

মতিয়া । ক কিষ। শােন মথুর, আমি এক উপায় স্থির করেছি। মতিয়াকে বিবাহ করবাে, প্রতিজ্ঞা রক্ষা কবােপিতার আদেশ পালন করবো। বিবাহের পর মতিয়ার প্রাণদণ্ড করবে। কল- ঙ্কিমীর উচিত শাস্তি দেব। এই ঠিক, এই ঠিক। ( উভয়ের প্রস্থান) অষ্টম গর্ভাঙ্ক। সিন্ধুদেশ রামদাসের কক্ষ। রামদাস ও অম্বিকা। রাম। অম্বিকে এত গুলিয়ে দিয়েছিলুম, আবার কিন! অই হল। আবার সেই বিয়েই হ’ল যে অম্বিকে। অধি। ওগাে কাকে জিজ্ঞেসা কচ্চ তুমি। শুনে যে আমার বুক ফেটে যাচ্চে, আঁ আমি কি গলায় দড়ী দিয়ে মরবাে নাকি ? রাম। আমি ও অম্বিকে ওকথা শুন্য পাবো? যাই বাজার থেকে নিজের হাতে খানিকটা নিব কিনে নিয়ে এসে খেয়ে ফেলিগে যাই। অস্ব। তাই যাওগাে, তাই যাও। এসব দেখতে শুনতে আমরা পারবো না। ওরে বাবারে বুক যে ফেটে যায়রে, দম্ যে বেরিয়ে যায়রে। মতিয়ার সঙ্গে কিষণলালের বিয়ে হবে

মতিয়া ।
যে রে। আঁ হ’ল কি, আমাদের হ’ল কি গো, এস গো
এস, তুমি এস। চল, চল, বিষ খাবে চল, না হয়ত আমায়
বল, আমি কিনে এনে দি।
রাম। তাই ভাল, চল তুই অধিকে, আমি তাের জন্যে দড়ীর
যােগার দেথিগে, তুইও মর আমিও মরি।
অম্বি। সেই ভাল গো, সেই ভাল ; আর দেরী করতে পারবাে না,
চলে এস চলে এস। প্রাণ বেরিয়ে গেল গো, বুক জ্বলে
গেল, গো। ওরে বাবারে আমাদের কি হলরে ।
রাম। তাই ত রে হাত রে।
নবম গর্ভাঙ্ক।
বিলাস-কক্ষ।
সিংহাসনােপরি কিষণলাল ও মতিয়া।
সখীগণ দণ্ডায়মানা।
গীত।
সখীগণ। চাদে চাদে, ফাঁদ পেতেছে, চানি লাে চাসনি।
হলে আপন হারা, পড় বি ধরা, যানি হােথা যান।
সুধা ভরা চাদ, ছড়িয়ে সুধা
চাদের সনে ফিকির করে ;-
নেবে প্রাণ কেড়ে, ওলাে আয় সরে
আঁখি ঠেরে চললে ও সই, দিনি ধরা দিনি।
(সখীগণের প্রস্থান)

৬৪ মতিয়া। 2 কিষণ। মতিয়া তােমার দুশ্চরিত্রের প্রতিশােধ নেবার জন্য আমি উদ্যত ! (তরবারি উন্মােচন করতঃ ) জনমের মত ভগ- বানের নাম স্মরণ করে নাও। মতি। ( বিস্মিত ভাবে ) সেকি প্রাণেশ্বর, আমার দুশ্চরিত্রের প্রতিশোধ! কিষ। । আমি স্বচক্ষে তােমাদের মন্ত্রীপুত্র রামদাসের সঙ্গে এসে দেখেছি, তুমি একজন পুরুষের সঙ্গে হেসে হেসে কথা কচ্চ। মত। ওঃ তাই বটে যুবরাজ, ভ্ৰম আপনার। পাপাত্মারা এই ভয়ানক কাণ্ড করেছে! আগে রামদাসের সঙ্গে আমার বিবাহ স্থির হয়; কিন্তু সে ঘটনা না ঘটায় তারা এই কাণ্ড করেছে। যাকে উপবনে দেখেছেন, সে পুরুষ নয় স্ত্রীলােক। আমাদের দাসী অম্বিকা । আর একটা কথা যুবরাজ, সমস্ত বিষয় বিশেষ রকমে না জেনে কোন কাজ করা কি আপনার পক্ষে উচিত হয় ? আরও বলি যুবরাজ, আপনাকে বলেছিলুম, আবার বলি, আপনি ত প্রাণ দণ্ড করূতে উদ্যত কিন্তু বলুন দেখি—যে লােক একদিনও বােধ হয় আপনার উপার্জিত অন্নে প্রাণ ধারণ করেনি, সেই লােক অনায়াসে হাসতে হাসতে একজনের প্রাণ নষ্ট কত্তে চায় এটা কি আশ্চর্য কথা নয় ? বলুন দেখি যুব- রাজ এক দিনও আপনি আপনার অর্থে আপনাকে প্রতি পালন করেছেন কি ? যদি তা করে থাকেন তবে বিলম্বের আবশ্যক কি ? এখনি আমার প্রাণদণ্ড করুন আর তা যদি না করে থাকেন তবে আমি জিজ্ঞাসা করি যে এটা

মতিয়া।
কিষ ।
কি আপনার পক্ষে আশ্চর্যজনক কাজ হবে না?
( তরবারি ভুতলে ফেলিয়া) আচ্ছা মতিয়া, তােমার বুদ্ধি
এবারও তােমার প্রাণ রক্ষা করলে। আমি যাব। আগে
অর্থ উপার্জন করব, তারপর তােমার প্রাণদণ্ড করব ।
(জনৈক সখীর প্রবেশ)
সখী। সখী বড় আশ্চর্য্য কাণ্ড ঘটেছে। রাজপুত্রের সঙ্গে
তােমার বিবাহ হওয়ায়, রামদাস হিংসা করে বিষ খেয়ে
মরেছে আর অম্বিকে গলায় দড়ী দিয়ে মরেছে।
কিষ ।
তাহােক মতিয়া আমি অর্থোপার্জনের জন্য যাচ্ছি। যদি
মনােবাঞ্ছা পূর্ণ হয় তখন বিবেচনা করব।
মতি। আমি কোথায় থাকবে প্রাণেশ্বর ? এখন যে আমি
তােমারই ; সিন্ধুরাজ্যে যদি এরা থাকতে না দেয় ?
কিষ। (স্বগতঃ ) মতিয়াকে অযােধ্যায় নিয়ে যাই। সেখানে
কারাগারে রেখে, অর্থোপার্জন করে ফিয়ে এসে যা
উচিত হয় তাই করবো। ( প্রকাশ্যে ) ভাল মতিয়া
তােমাকেও আমি অযােধ্যায় রেখে যাব।
দ্বিতীয় অঙ্ক সমাপ্ত।

মতিয়া । তৃতীয় অঙ্ক। প্রথম গর্ভাঙ্ক। গুজরাট। কক্ষ। মধুর আসীন। মথু। হয়ে ও হ’লনা। যুবরাজ বুঝেও বুঝতে পাল্লেন না। রাজ- কুমারী যে কলঙ্কিনী নন, তা রামদাস আর অম্বিকের অপঘাত মৃত্যুতে তিনি বুঝতে পেরেছিলেন, কিন্তু নিজের উপার্জিত অর্থে আপনাকে প্রতিপালন কৰ্ব্বেন এ প্রতিজ্ঞায় কিছুতেই বাধা দিতে পারা গেলনা। কুমারী মতিয়ার সেই কথা তাকে এতই উত্তেজিত করেছিল যে তাতে বাধা দেওয়া সকলের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াল। কিন্তু তাই বলে কি এই চঞ্চল প্রকৃতি যুবকের পক্ষে ব্যবসা বাণিজ্য, করা সম্ভব। সামান্য কারণে যার হৃদয়ে চিন্তার তরঙ্গ বহে যায়, সামান্য কারণে যার মানসিক বৃত্তি নিস্তেজ হয়ে যায় ; সামান্য কারণেই যার চিত্ত চাঞ্চল্য জন্মায়, তার পক্ষে কি ব্যবসা করা সম্ভব ! বিদেশে এসে একটা কুহকে পড়ে প্রাণ পৰ্য্যন্ত নষ্ট হতে পারে। আমিও ছাড়বার পাত্ত নই। মন্ত্রী মহাশয়কে বলে, মহারাজের মত নিয়ে সখীদের সঙ্গে কুমারীকে গুজরাটে নিয়ে এয়েছি। যুবরাজও আজ

মতিয়া ।
গুজরাটে এসে পৌঁছেছেন। যাই হােক্ এ ব্যবসায় তার
শিক্ষার চূড়ান্ত করে দেব।
( প্রস্থান)
( মতিয়ার প্রবেশ)
মতি। (স্বগতঃ ) এখনওত কই কোন খবর এলনা! পথে কি
কোন বিপদ ঘটলো নাকি। আর বিপদ ঘটাই সম্ভব।
তাই যদি না হবে, তবে কেন আমার মুখ থেকে অমন কথা
বার হল! অভাগিনী আমি—প্রাণের দায়ে যে ক'শ
কথা বলেছিলেম তার পরিণাম এইবার বুঝতে পারব।
মথুর বলেছে—আজ যদি জাহাজ না আসে তবে ফিরে যেতে
হবে। কারণ আজ তার এখানে পৌছােবার শেষ দিন।
গুজরাটে আসতে হলে এর চেয়ে বেশী সময় লাগেনা
আজ না এলে জানা যাবে যে তিনি গুজরাটে এলেন না,
আজ কোন সংবাদ না পেলে জানতে পার্বাে যে মতিয়ার
মাথায় বাজ পড়েছে। মতিয়ার সুখ-স্বচ্ছন্দে বিধাতা বাদ
সেধেছেন। ভগবান! দয়াময় দোহাই তােমার প্রভু
দয়া কর দেখােপ্ৰভু যেন আশায় জলাঞ্জলি দিতে না হয় ।
বিধি কি সাধিবে সাধে বাদ।
আশার আশে কি ঘটিবে পরমাদ।
মিনতি তােমায় হে
কর করুণা হরি অধিনীরে রাখ রাঙ্গাপায়,
রাখ বিপদে প্রাণনাথে ঘুচাও অবসাদ
(সখীদ্বয়ের প্রবেশ)

মতিয়া।
১ম স। সই ভাবনা কি ভাই? সদা সর্বক্ষণ এমন করে ভাবা
কি উচিত ?
২য় স। তাইত ভাই এতে শরীর যে খারাপ হয়ে যাবে।
মতি।
সই দেখ দেখি মধুর এল কি না? মথুরের আশাপথ
চেয়ে আমি রয়েছি।
(মথুরের প্রবেশ)
এই যে মথুর খবর কি?
মথু। খবর ? কিসের খবর ?
মতি। সেকি মধুর ? তােমারও মুখ থেকে কি সত্যই একথা
বার হ’ল। বল, সত্য করে বল কোন সংবাদ পেয়েছ কি
।
মথু। উতলা হবেন না। কতক সংবাদ আজ পেয়েছি।
মতি। কতক সংবাদ ? ভাল, কি জাতে পেরেছ আমায় বল ।
মধু। অত ব্যস্ত হলে আমি বলতে পারবােনা, সমস্ত ভুলে যাব।
মতি। আচ্ছা তুমি আস্তে আস্তে বল।
মধু। আজ অন্দরে গিয়েছিলুম, সেখানে দেখে এলুম যে আমাদের
যুবরাজের জাহাজ এসে পৌছেছে, অম্‌নি খবর দিতে ছুটে
এয়েছি।
১ম স্। দেখুন ত আমাদের সই ভেবেই সারা হচ্ছিল।
মধু। তা এখন কি পুরস্কার পাব বলুন!
মতি। মথুর-তােমার যাতে তৃপ্তি হয় সেই পুরস্কারই তুমি পাবে
তােমার ঋণ মতিয়া ইহজন্মে কখন ভুলতে পারবে না।
মধু। এখন এই পর্যন্ত জেনে থাকুন। তারপর আরও খবর
বা হয় কিছুপরে জাতে পাবেন।

মতিয়া।
মতি।
তৰে তুমি যাও।
মথু। ঐত বলুম আপনি ব্যস্ত হবেন না। আমি যাচ্ছি কিছু
পরে কত কি খবর জানতে পাব্বেন।
মতি। দেখবেন, সাবধান।
মথু। যদি মথুরের সে ভয়ই থাকতাে তা হলে আর এ কাজে
হাত দিতনা। আপনি নির্ভাবনায় থাকুন। যখন জানতে
পেরেছি, তখন নিশ্চয়ই জাবেন যে আমার বাসনা
পরিপূর্ণ হবেই হবে।
( প্রস্থান)
২য় স। আর কি ভাই চল এখন একটু হাওয়ায় বসিগে।
মতি। এখনও সমস্ত ভাবনাই রয়েছে সই। যদি যুবরাজকে
মথুর কৌশলে ফেলতে পারে তবে ?
১ম স। তােমার কি বিশ্বাস হয় যে তিনি একাজ কত্তে পারবেন
নাকি?
মতি। তা কি ভাই, তবে কি জান।
( সকলের প্রস্থান)

৭০ মতিয়া দ্বিতীয় গর্ভাঙ্ক। গুজরাট। ফের দরদালান। অম্বু ও জম্বু আসীন। অম্বু। বুঝলে জম্বু ভায়া। বাবা এ মাছ যদি একবার চারে পড়ে, বুঝলে—আর যদি একবার টোপটা মা কালীর ইচ্ছেয় গেলে, বুঝলে বাবা- তা হলে এস। খেচ লাগাব যে এ কাটামােয় আর ভাবতে না হয়। বুঝলে বাবা। যখন পয়সা আসে তখন চোখে কাণে দেখতে পাই না খুব খরচ করি। দেদার খরচের ধমকে সব ফুরিয়ে যায়। টান পড়ে, খাক্তির চোটে মাথা খারাপ হয়ে যায়, প্রাণে বড় কষ্ট হয়। এবারে যদি কিছু পাইত বাবা এমনি বাঁধুনি করব, যে এ উমাের ভাের আর কিছু ভাবতে না হয়। শুচি নাকি এ হচ্চে অযােধ্যার মহারাজের ছেলে। স করে ব্যবসাদারি করূতে এয়েছে। জন্ধু। রেখে দাও তােমার মহারাজের ছেলে। ওরে বাবা এই বয়সে কত গণ্ডা রাজা উজীর দেখলুম, কত বড় বড় লাখ- পতি, ক্রোরপতিকে পথের কাঙ্গাল করে সর্বস্ব নিলুম তাতেই বড় কিছু জমাতে পেরেছি, তা এই বার । বাবা কার পয়সা কে খায়, তা কি কেউ বলতে পারে ? কত ব্যাটার পয়সা আমাদের কাছে এসে জুটে যায়। আবার ওরে

মতিয়া।
৭১
আমর সে সব মদে আর মেয়ে মানুষের পায়ে ঢেলে দি।
তা যদি না হত ত আমাদের নাগাল পায় কে । এই বয়সে
কত উপায় করেছি, আবার উড়িয়ে দিয়ে যে কে সেই হ'য়ে
গেছি। সেই মনে হয়, সেই সে বারে কে একজন রাজা
না মহারাজা নাকি আসে ?
অম্বু। হা হা মনে পড়ে।
জধু। তার সঙ্গে লাক টাকা করে বাজীর জুয়া খেলা আরম্ভ হয়।
এক রাত্তিরে প্রায় আমি দুক্রের টাকা জিতি। বলি বাবা
সে টাকা রইল কি ? সেই হতভাগা মাগীটের পাল্লায় পড়ে
সব ধুলাের মতন উড়ে গেল আবার যে কে সেই হয়ে
গেলুম।
অম্বু। সেই দুঃথেই ত আমি প্রতিজ্ঞা করেছি যে এবার পেলে
নষ্ট করব না।
জন্ধু। তুমি প্রতিজ্ঞা করলে হবে কি? যদি যাবার হয় ত ফের
যাবে। সে তুমি হাজারই ওড়াবে না বল আর হাজারই
লুকিয়ে রাখ, ষাবেই যাবে ।
অধু। ওহে জম্বু ভায়া চুপ কর, তিনি আসছেন। আপাতত
একটা ব্যবসা ট্যবসার কথা কও ও সব বাজে কথা এখন
একেবারে চেপে যাও।
জধু। কিছু চিন্তা নেই, অধু ভায়। আমি হুসিয়ার আছি তুমি
সাবধান।
অম্বু। ( উচ্চৈঃস্বরে ) আরে মশাই আপনি বােঝেন না আমার
কথার অমত করাটা আপনার সেবার নিতান্ত অন্যায় হয়ে
ছিল তা জানেন।

৭২
মতিয়া।
জন্ধু। আজ্ঞে, আগে কি আর তা বুঝতে পেরেছিলুম্ ? এখন,
জানতে পাচ্ছি যে নিতান্ত অন্যায় কাজ করেছিলুম। তা
যাই হােক এবার থেকে আমি আর আপনার কথা না
শুনে আর কোন ব্যবসাই করবো না।
অম্বু। তবে ঐ যে তুলাে টা আমি কিনিয়ে দিয়েছি ও থেকে যেমন
করেই হােক মণকরা একটা টাকা এ নির্ঘাত লাভ হবেই
হবে, তা যদি না হয়, তবে আমার নাম অম্বই নয় জা-
বেন।
জস্ব। তা দেখুন, আপনার অনুগ্রহ।
কিষ। এই যে আপনারা এসেছেন। তা ভালই হয়েছে আমার
সম্বন্ধে আপনারা কি রকম ব্যবস্থা কল্লেন ? আমি শীঘ্রই
বিনিময় আরম্ভ করবে মনে করছি।
অম্ব,। অজ্ঞে, সমস্তই ঠিক ঠাক করেছি। প্রথমে আমি মনে
করছি আপনাকে দিয়ে কিছু এলাচ কেনাব।
কিষণ। তা মন্দ কি।
অম্ব,। কারণ গুজরুটী এলাচের দর, দিন দিন যে রকম বাড়ছে
তাতে শীঘ্রই দেখতে পাবেন, যে রাজ্যময় একটা হুলুস্থুল
লেগে যাবে। সুতরাং যদি খুব বেশী রকম এলাচ ধরে
রাখা যায়, তা হলে বিলক্ষণ লাভ হওয়া খুবই সম্ভব।
জম্ব। মহাশয় আমিও কিছু কিম্বাে কিন্বাে মনে করছি কি
বলেন ?
অম্ব, । ভালই ত, খুব উত্তম কথা। ব্যবসা কত্তে কি আবার
বাধা আছে নাকি ? খুব কিনুন, খুব কিনুন, দেদার কিনুন।
লাভ হতেই হবে, আর বিশেষ আমি যখন এর মধ্যে আছি
4

মতিয়া ।
তখনির্ভাবনায় কিনুন। আমি খুব এ করে বলতে পারি, যে
অাপনাদের লােক্সন, তা কিছুতেই, কোন প্রকারেই হবেনা।
জন্ধু। তা আপনি যা মত করবেন, আমার তাতে সম্পূর্ণ মত।
কিষণ। আমারও মত। আপনি যাতে সুবিধা হয় সেই রকম
করে আমার ব্যবসার সূত্রপাত করিয়ে দিন। আমি
আপনাকে বিলক্ষণ রূপে পুরস্কার দেব ।
অধু। আজ্ঞে দেখুন, আমার বরাতের উপরই সে সমস্ত নির্ভর
কচ্চে, কি বলেন মশাই ?
জন্ধু। তার আর সন্দেহ আছে।
অম্বু। তবে আমাদের আজকের মত ক্ষমা করুন, আজকের মত
আমাদের বিদায় দিন । কাল আপনার সঙ্গে এ বিষয়ের
একটা খুব পাকা
খুব পাকা বন্দোবস্ত করবো বুঝলেন।
আমাদের একটু বিশেষ প্রয়ােজন আছে,
কিষণ। কি প্রয়োজন ?
অম্বু। আজ্ঞে হেঃ হেঃ হেঃ।
জন্ধু। আজ্ঞে হঁ্যা একটু প্রয়ােজন আছে।
কিষণ। আমি কি তা শুনতে পাইনা ?
অম্বু। আজ্ঞে হ্যা, কি জানেন, আমাদের আজ একটা বড়
খেলা আছে।
কিষণ। কি খেলা ?
অম্বু। আজ রাত্রে একটা ভারি মজলিস আছে।
কিষণ। কিসের মজলিস ?
অধু। আজ্ঞে আজ রাত্রে দুজন রাজায় রাজায় পাশা খেলা
হবে, সেই জন্য আমাদের যেতে হবে।
৭

৭৪ মতিয়া। কিষণ। পাশা খেলা হবে তার জন্য যেতে হবে ? অম্বু। আজ্ঞে হাঁ, বাজী রেখে পাশা খেলা কিনা! খুব আমােদর খেলা। যদিও জুয়াখেলা নয় তবে বাজী রেখে খেলা এই যা বলেন। বাজী রেখে পাশা খেলা হবে। অনেক বড় বড় লােক আসবে। কিষণ। (স্বগতঃ ) রাজায় রাজায় খেলা হবে অনেক বড় বড় লােক আসবে, গেলে হয়, দেখলে হয়, বিদেশে বিশেষ ব্যব- সার পক্ষে পাঁচজন সম্ভ্রান্ত লােকের সঙ্গে আলাপ রাখা নিতান্ত কর্তব্য। জন্ধু । ( জনান্তিকে) অম্বুহে মাছ বুঝি জালে পড়লো। অধু। (জনান্তিকে) তা হলেত দফারফা করেদি ( প্রকাশ্যে ) মহাশয় ভাবছেন কি ? আমাদের বিদায় দিন। আজ্ঞে আমি বলছিলুম কি যে, আমার সেখানে যেতে কোন বাধা আছে কি ? অসু। বাধ! কিসের বাধা ? কোন বাধা নেই। সেখানে কারুরই যাবার আপত্তি নাই। আপনার মত ভদ্রলােক গেলে তারা সকলেই আরও কত আনন্দিত হবেন। কম। তবে আমি যেতে ইচ্ছা করি । কিষণ। যে আজ্ঞে । কিষণ। খেলা কখন আরম্ভ হবে ? অম্বু। আপনার যখন যাওয়া মত হয়েছে, তখন আমি সুসং : খেলা আরম্ভ হবার আগেই আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। ( প্রহরীর প্রবেশ) প্রহ। যুবরাজ এক জন স্ত্রীলােক আপনার সঙ্গে সাক্ষাৎ কন্ডে চায় ।

মতিয়া।
কিষণ ।
কিষণ। স্ত্রীলােককে আবার ? আচ্ছা নিয়ে এস।
প্রহ। যে আজ্ঞা।
( প্রহরীর প্রস্থান)
অম্বু! তবে আমি এখন আসি।
কিষণ। যে আজ্ঞে । যেন মনে থাকে।
জন্ধু। আমি ও আসি ।
যে আজ্ঞে।
( উভয়ের প্রস্থান)
(স্ত্রীবেশে মথুরের প্রবেশ)
কিষণ। কে তুমি?
মধু । আজ্ঞে আমার পরিচয় জিজ্ঞাসা করবেন না, সে অনেক
কথা। তবে যে জন্য এয়েছি, যদি দয়া করে শােনেন তা
হলে বড় উপকার হয়।
কিষণ। ভাল তাই বল।
মথু। শুলেম আপনি একজন রাজা লােক। আমার মনিব
মারা গিয়াছেন, মনিব ঠাকরণ বড় বিপদাপন্ন হয়েছেন,
তার যদি একটু উপকার করেন তাহলে ভগবান আপনার
ভাল কর্নেন। আপনি ভিন্ন সে উপকার পাবার আশা
অন্য কারুর নিকট নাই। সেই জন্যই আপনার কাছে
এয়েছি।
কিষণ। কি প্রয়ােজন বল।
মথু। আজ্ঞে মনিব মারা যেতে মনিব ঠাকরণের অবস্থা বড়
ধারাপ হয়ে গেছে হঠাৎ তার অনেক গুলি দেনা বেরিয়েছে।
আমার মনিব ঠাকরণ কিন্তু বড় ভাল লােক তিনি সে

৭৬
মতিয়া ।
দেনাগুলি শােধ কত্তে ইচ্ছে করেন। তার অনেকগুলি ভাল
ভাল জড়ােয়া গহনা আছে, সে গুলি বেচেও যদি দেন। শােধ
যায় তাও তিনি কৰ্বেন, মতিমুক্তার হীরার সেই সমস্ত গহনা
গুলি কেনবার লােক আপনি ভিন্ন আর কেউ নাই। যদি
আপনি দয়া করেন তবেই সে বিষয়ের কিছু কিনারা হয় আর
বিশেষ, তিনি সে গুলি অর্ধেক দামে বেচতেও রাজী আছেন।
কিষণ। ভাল কথা। তা তুমি সে গুলি নিয়ে এস, আমি প্রতিজ্ঞা
কচ্চি সে গুলি কিনবাে।
মথু। আজ্ঞে তা হলে আর ভাবনা ছিল কি ? সেই কথাই ত
বলছি। তিনি সে গুলি বিশ্বাস করে কারুর হাতে দিতে
চান না। যদি দয়া করে কষ্ট স্বীকার করে একবার
আসেন তাহলে বড় ভাল হয়।
কিষণ। আচ্ছা সে বিষয়ে আমি বিবেচনা করবো। কখন গেলে
সুবিধা হবে ?
মথু। আপনার সুবিধা অসুবিধাতেই আমাদের সুবিধা অসুবিধা।
আপনি যখন যেতে ইচ্ছা করেন তখনি আপনাকে নিয়ে
যেতে পারি।
কিষণ। অাচ্ছা তুমি বৈকালে এসে আমার সঙ্গে সাক্ষাৎ কর
আমি যাব, গিয়ে দেখে আসব।
মথু। যে অজ্ঞা তবে এখন আমি আসি। (স্বগতঃ ) বাবা
এইবার ফাঁদে ফেলবােই ফে। সদাগরী, সাগরের
জলে ভাসিয়ে দিয়ে মনের সাধ পরিপূর্ণ করব। গিন্নীর
মতির মালার সাধ এবার মেটাবই মেটাব ।
(প্রস্থান)

তয়া ।
৭৭
কিষণ। (গতঃ ) যখন ব্যবসা করতে বেরিয়েছি তখন জিনিষ
কিনৃতে কিছুমাত্র দোষ নাই। আর বিশেষ যে রকম
শুনলেম তাতে অর্ধেক দামে যদি পাই তা হলে বোধ
করি বিশেষ রকমই লাভ হতে পারে।
(প্রস্থান)
(রাজ ভৃত্যের প্রবেশ )
রা-খৃঃ ।
এইবারে প্রাণটা বেরিয়ে যাবে। অল্প জায়গা, আর
ভাড়াটে বাড়ী --বেশী যায়গাই বা পাব কোথা ? এত
আর রাজবাড়ী নয়, সে এক একটা ঘর পাঁচ সাত শ হ :
করে খা। এ থােকার জিনিষ হােগা নিয়ে !
আবার হােথাকার জিনিষ হেথা নিয়ে আয়।
নাড়াচাড় আর নড়াচাড়ি ; ঘাই এ আস্ব :
নিয়ে যাবার হুকুম হয়েছে ও ঘরে এগুলাে নিয়ে যাই।
তৃতীয় গর্ভা।
গুজরাট।
(স্ত্রীবেশী মথুরকে লইয়া অঙ্কু ও জন্ধুর প্রবেশ ) ।
তন্তু। বল্ বেটা বল, তুই কোথায় ছোড়াটাকে লুকিয়ে ফেলি ?
জন্ধু ! (ছােরা বাহির করি) ব বল, নইলে বসালুম ছে;

৭৮
মতিয়া ।
আশা
দেখতে পাচ্ছি ত? আঁা বেটী এতটা
ভরসা
একেবারে জল করে দিতে বসেছিস ?
মথু। (স্বগতঃ ) এইরে সেরেছে। ওরে বাবা! দুটো আকাট
গোয়ার গুণ্ডা • যে ! এইবারে বুঝি বুদ্ধি সুদ্ধি লােপ
পাইয়ে দেয়। ( প্রকাশ্যে ক্রন্দনের সুরে) ওগো গিন্নীগো
এইবার তােমার মতির মালার জন্য প্রাণ বুঝি যায় গো
বাবা-
অধু। ন্যাকা বেটী কঁদতে শুরু কলে ! রেখেদে তাের পাগলামো
রেখেদে তাের ন্যাকামাে। যা জিজ্ঞেস কচ্চি তার জবাব
দে। বেটা কোথা থেকে কিনা মতির মালার কথা বের কল্লে।
মথু। বলি ধমকাও কেন বাবা। ঐ কথাইত বছিলুম। যার
কথা বলছ বাবা-ওগাে বল্লে কি তােমরা বিশ্বেস কবে গা ?
জন্ধু। কব, কব। বলে যা, কাদুনী রেখেদে।
মথু। তবে শোন বাপ সকল। সেই-তিনি বাবা, এক জায়গায়
এক ছড়া মালা কিতে গিয়ে, যেই মালায় হাত দিয়েছেন
আর অনি পাথর।
অম্বু। পাজী বেটীর যত বদমায়েসী কথা। ব সত্যি বল
নইলে মলি।
মথু। ও বাবা হয় না হয় দেখবে চল।
জধু। চল্ হতভাগা মাগী শিল্পীর চল্। সব গেল বাবা সব গেল
আঁা বেটী সব মাটী করেছি।
মথু। (স্বগতঃ ) আজ তােমাদেরি একদিন আর আমারই
একদিন।
( সকলের প্রস্থান)

মতিয়া ।
৭৯
| চতুর্থ গর্ভাঙ্ক।
গুজরাট
কক্ষ।
?
চামেলী (মতিয়া) ও কিষণলাল আসীন।
চামে। কই প্রাণের টাকাত এখনও এল না। তুমি বলে
এসে পড়বে, তারপর কই । ছিঃ একজন অবলাকে
ফাঁকি দেওয়া কি পুরুষমানুষের উচিত
কিষণ ! চামেলি ! প্রিয়তমে । আমার মনে ভাল রকমই বিশ্বাস
আছে, যে টাকা শীঘ্রই এসে পৌছবে। আমি যে রকম
ভাবে লােক পাঠিয়েছি তাতে যত শীঘ্র সম্ভব টাকা পাঠান
এবং পাওয়া উচিত। যাই হােক তুমি কি আমার কথায়
বিশ্বাস স্থাপন করতে পাচ্চনা চামেলী ? তুমি কি আমায়
অবিশ্বাস কর ?
চামে। সত্য সত্যই এখন যেন তােমায় কেমন এক রকম বলে
বােধ হয়। এখন তােমার কথায় যেন আমার বিশ্বাস
কত্তে ইচ্ছে হয় না। আর বিশেষ রাজা রাজড়ার কথায়
বিশ্বাস করা বড় আহকির কাজ। কারণ তারা
এই বলে আবার তখনি তােল। যাদের এমন কাজ
তাদের বিশ্বাস করা কি উচিত?
কিষণ। সেকি চামেলী! আমি কি তােমার সঙ্গে একদিনও
প্রতারণার কথা কয়েছি, একদিনও কি তােমায় প্রবঞ্চনা

মতিয়া ।
করেছি ? চামেলি! তুমি অমন কক্কশ কথা ব’লনা তােমার
মুখ থেকে অমন কথা শুলে আমার প্রাণে"বড় কষ্ট হয়।
চামেলী। তুমি প্রবঞ্চনা করনি সত্য, কিন্তু যখন মিথ্যা কথা
বলেছ, তখন প্রবঞ্চনা করতেই বা কতক্ষণ।
কিষণ। ভুল তোমার চামেলী।
চামলী। কখনই ভুল নয়, আচ্ছা মনে কর তুমি মহারাজের
কাছে লােক পাঠিয়েছ কেমন ? বেশ, তিনি যদি এবার
টাকা না দেন।
কিষণ। তা কখন হতে পারেনা।
চামেলী। মনে করনা পারে। এই ধর তুমি এয়েছ সদাগরী
কত্তে, এখন আমায় ভালবেসে তােমার সব গুলিয়ে
গেল, লাভ ত উথলে উঠলো
ওদিকে মহারাজ মনে
কচেন যে যুবরাজ সদাগরীটা জাঁকিয়েছেন ভাল।
কারণ হপ্তায় হপ্তায় টাকা চাই। হপ্তায় হপ্তায় টাকার
জন্য লােক যাচ্ছে, সে লােক না ফিতে ফিতে আবার
লোেক যাচ্ছে। অর্থাৎ মােটের উপর টাকার জন্য সেখানে
বর একটা লোক হাজির আছেই। এখন তিনি যদি
বিরক্ত হয়ে টাকা বন্ধ দেন তখন উপায়? তােমার
উপায় কি হবে? তুমি রাজা, আমি ভিখারিণী, আমার কি
হবে তা বতে পার ?
কিষণ।
ভােমার ? তােমার চামেলী ? যতদিন কিষণলালের
দেহে প্রাণ থাকবে, ততদিন তুমি ভেবনা; ততদিন
তােমায় সুখের সাগরে ডুবিয়ে রেখে দেব, ততদিন তোমায়
রাজরাণী করে রাখবে।

মতিয়া।
চামেলী। তুমি কি আমায় এতই ভাল বাস ?
কিষণ। বাসি চামেলী।
(নেপথ্যে শব্দ)।
চা। ওকি, কি শব্দ হ’ল ? নয়না! নয়না! কই নয়না কোথায় ?
অনেক ক্ষণ সেত গেছে, এখনও কি সে ফেরেনি ?
কিষণ। দেখি চামেলী কি শব্দ হ'ল।
(নয়নার বেশে মথুরের প্রবেশ)।
।
নয়।
এই যে নয়না।
কেন গাঁ।
কিষ। কি শব্দ হ’ল জানিস্ কি ?
নয়। (স্বগতঃ ) এখন ভাঙ্গছি না! সময় থােক তখন বলব।
( প্রকাশ্যে) ও কিছু নয় আমিই শব্দ করেছি। শুনে-
ছিলুম্ এদেশে বড় চোর ডাকাতের ভয় বলে, নাকি-সকলে
চোর কুটুরী করে রেখে দেয়। আজ হঠাৎ কেমন তাই
দেখবার ইচ্ছে হ’ল। সেই ঘর খােলা আর বন্ধ করায় ঐ
শব্দ হয়ে ছিল।
চামে। বাঁচলু, আমি মনে করেছিলুম কি, না, কি হয়েছে ।
কিষ। আমিও ত মনে করেছিলুম।
নয়। (স্বগতঃ ) আমিও মনে করেছিল যে আজ যাহােক একটা
কাও ঘটবে।
কিষ। চামেলী একটা গান বল।
চামে।
গান ? আচ্ছা-

৮২ মতিয়া। চামেলী! ভাল বেসে যেন ভুলনা আমায়। ফেলিয়ে প্রেমফাঁদে ভাসাইওনা অবলয় । জীবন যৌবন সকলি তােমার জেনেছি নাগর তুমি হে আমার মজিয়ে ও রূপে যেন পরাণ না যায় । কিষণ। চামেলী অনেকক্ষণ হয়ে গেল এখানে এয়েছি একবার যাই ঘুরে আসি। একবার দেখিগে অযােধ্যা থেকে লােক ফিরেছে কি না। চামে। তবে তুমি আমায় ভাল বাস না ? কিষ। সে কি চামেলী প্রিয়তমে তুমি বল কি ? তােমায় ভালবাসি না ? তােমার জন্য প্রতিজ্ঞা ভুলেছি, সৰ্ব্বস্বান্ত হতে বসেছি, উন্মত্ত হয়েছি আর- চামে। আর কি থামলে যে ? কিষ। রাজার ছেলে হয়ে ভিখারী হতেও কুণ্ঠিত হইনি। চামেলী, দিন রাত আমার জ্ঞান নাই, চৈতন্য নাই, খালি ঐ ঐরূপ, ঐ সুন্দর রূপ দেখি। জ্ঞানহারা হয়ে যাই, তবু দেখি, তবু তােমার প্রেমময়ী মূৰ্ত্তি দেখি। তবু কি চামেলী তােমার বিশ্বাস হয় না যে আমি তােমায় ভাল বাসি ? চা। তবে যেতে চাও কেন ? কিষণ। তােমারই জন্য। তুমি বল তােমার অনাটন হবে। প্রাণে বড় কষ্ট হয়। ইচ্ছে হয় উড়ে যাই, গিয়ে তােমার অভাব পূরণ কর। যাতে তােমার তৃপ্তি হয় তাই এনে দি। তা না হলে তােমায় ফেলে যেতে কি আমার এক দণ্ড ও ইচ্ছা করে।

মতিয়া।
বিপদ
চা। তবে ধও কিন্তু যত শীঘ্র পার তােমায় আসতে হবে।
আচ্ছা।
(কিষণলালের প্রস্থান)
চামে। মথুর আর নয়, আর কৌতুকের সময় নাই। এইবার
যে সমস্ত পরামর্শ হয়েছিল তার উদ্যোগ করগে ! না
হলে ক্রমশঃ আবার নতুন ঘটতে পারে ।
মথু। তবে আমি আবার সাজিগে যাই।
চামে। যাও। আমি ও যাই।
( মথুরের প্রস্থান)
চামে। অভাবে মানুষ সব কতে পারে ! চুরি কতে পারে,
ডাকাতি কতে পারে, খুন করতে পারে। পৃথিবীতে যে
কোন দুষ্কর্মের দ্বারা উপায় হতে পারে, তা সমস্তই কতে
পারে, তবে যখন যুবরাজের অভাব হয়েছে, তখন আমাদের
আর দেরী করা উচিত হয় না।
( প্রস্থান)
পঞ্চম
গর্ভাঙ্ক।
গুজরাট।
কিষণলাল আনা।
কিষণ ! তাইত কি হল ? এখন ২ লেক ফিরে এলান।
লােকের আশায়, অর্থের আর দিকে চেয়ে চেয়ে প্রাণ

মতিয়া ।
ওষ্ঠাগত হয়ে গেল, কই তবুও ত কেউ এল। ওঃ তারা
বােঝেনা যে আমার প্রাণ কি রকম হচ্ছে। তারা যদি ব্যথার
ব্যথী হ'ত, তা হলে বুঝতে পাতাে যে আমার অবস্থা কেমন
এখন। টাকা না পেলে চামেলীর কাছে যাবার কোন উপায়
মাই। টাকা এলে তবে যাব, না হলে সে বড় অপমান
করবার ইচ্ছা করে, বড় কর্কশ কথা বলে। কিন্তু না দেখেও
যে থাকতে পারিনা; যারে না দেখলে পলকে প্রলয় হবে
ভাবতুম্ তারে না দেখেই বা কিরকম করে থাকবো। আর
আজ মতিয়ার কথা মনে পড়েছে সেই সুন্দর মুখ, সেই
অনুপম সৌন্দৰ্য আজ মনে পড়েছে; এইকি আমার ব্যবসা ?
এইকি আমার উপার্জন ? চামেলী, সৰ্ব্বনাশী তুইই আমার
সৰ্ব্বনাশের মূল।
(প্রহরীর প্রবেশ)
প্রহ। যুবরাজ তিনি এয়েছেন।
কিষ। তিনি কে?
প্রহ। আজ্ঞে নামটা স্মরণ হচ্চেনা সেই মধুর মশাই না কি মশাই।
কিষ। ওঃ বুঝতে পেরেছি, মথুর এয়েছে ?
প্রহ। আস্তে হাঁ, ঐ নামই বটে, তিনিই বটে তিনি দাড়িয়ে
রয়েছেন, আপনার আদেশ হলে এসে আপনার সঙ্গে দেখা
কত্তে ইচ্ছা করেন।
কিষ । যাও নিয়ে এস।
প্রহ। যে আজ্ঞ।
(প্রহরীর প্রস্থান)
যখন মথুর এয়েছে, তখন একটা যাহােক কিছু হয়েছে।

মতিয়া । বাবা যখন মথুরকে পাঠিয়েছেন তখন কিছু একটা কাণ্ড ঘটেছে। হয়ত তিনি জিজ্ঞাসা করতে পাঠিয়েছেন, যে, এত টাকা খরচ হচ্ছে কেন? আমি বােবো, এটা ত ব্যবসা। আমিত ব্যবসা কত্তে এয়েছি তা ব্যবসা কভে গেলে লাভ লােকসান তা হয়েই থাকে তবে আমার এই প্রথম উদ্যোগ কাজেই বড় লোকসান হয়ে গেছে। কিন্তু সম্ভবতঃ আর লােকসান হবেনা। কিন্তু তাই বা ববব কেমন করে ? আবার ত টাকার দরকার হবে তখন ? হায়! হায়! ধিক্‌ আমাকে। তা হলে কি জবাব দেব, কি উত্তরে পিতাকে সন্তুষ্ট করব! ওঃ অমি চামেলীর রূপে মুগ্ধ হয়ে কি ভয়ানক সৰ্ব্ব- নাশই করেছি। পিতার কাছে অপমানিত হতে হবে লাঞ্ছিত হতে হবে। না আর যাবনা, আর চামেলীর বাড়ীর পথ দিয়েও যাবনা। এবার যদি টাকা পাই তবে প্রকৃত ব্যবসা কব, টাকা উপার্জন করে অযােধ্যায় ফিরে যাব। রাজ- কুমারী মতিয়ার প্রণয়ে আবদ্ধ হব। (মথুরের প্রবেশ।) কিব। কি মথুর যে রাজ্যের সংবাদ ভালত ? মথু। আজ্ঞে যুবরাজ ক্ষমা কৰ্বেন। রাজ্যের খবর আমি ঠিক আর ঠিকই বা কেন, আমি কিছুই জানিনা। তবে তুমি কোথা থেকে আছ। মথু। আজ্ঞে আপাতত: আমি অনেক দূর থেকেই আছি কিষ। তবু কোথা থেকে ? মথু। আজ্ঞে আমি লঙ্কা থেকে আসছি। কিষ। লঙ্কা থেকে ! সে কিরকম কথা ? কিষ।

মতিয়া ।
?
মধু। আজ্ঞে হাঁ। আশ্চর্য হচ্ছেন যে দেখছি ? তা হপােরে।
আপনি আশ্চৰ্য্য বােধ কন্তে পারেন। কিন্তু আমি প্রকৃত
কথাই বলছি, তবে শুনুন, আপনি যেদিন অযযাধ্যায় গিয়ে
মহারাজের আদেশ নিয়ে, বাণিজ্যের জন্য রাজ্য ছেড়ে চলে
আসেন, আমিত সেই দিন আমার জিনিষ পত্র বেচে কিনে
ব্যবসা করবার জন্য বাড়ী থেকে বেরিয়ে এসে, বরাবর
সােজা দক্ষিণ মুখাে হয়ে একেবারে লঙ্কায় চলে গিয়ে এক
দড়ীর কারবার করে, আর একখানা ডােবা জাহাজ কিনে
এত লাভ করেছি, যে, কি আর বলবে আপনাকে। বিশেষ
ডােবা জাহাজ খানায় এত মতি মুক্তা পেয়েছি যে একটা
ৰাজার রাজ্যে তত আছে কি না সন্দেহ। লাভ হতেই চলে
এলুম, তারপর এখান দিয়ে যেতে যেতে জাহাজ দেখে
সঁন্দে হ’ল। মনে কলুম এ জাহাজ আমাদের যুবরাজের
ভি আর কারাে হতে পারে না। এই ভেবে খুঁজে খুঁজে
আপনার সঙ্গে দেখা কতে এয়েছি। তা আপনার কেমন
লাভ টাভ হল।
কিষ। বটে! তুমি এত লাভ করেছ। আমার ত সমস্তই লােক
সান হয়ে গেছে। আবার টাকার জন্য লােক পাঠিয়েছি।
মযু । দেখুন যুবরাজ, আমি বাড়ী ফিরে যাব মনে করছি কিন্তু
আমার যাওয়া হল না। আশায় আমায় বড় ব্যতিব্যস্ত
করে তুলেছে। মনে কছি আরও কিছুদিন ব্যবসা করে
তবে দেশে ফিরবে তা আপনার সঙ্গে দেখা হ’ল ভালই
হ’ল। আমার সে সমস্ত টাকা, সে সব মতি, মুক্তা, হীরে
টীরে গুলাে নিয়ে ঘুরতে ফিতে বড় সাহস হয় না কারণ

মতিয়া ।
শেষকালে ডাকাত টাকাতের হাতে পড়ে কি, প্রাণটা অবধি
খোয়াব ? তা আপনি যদি এগুলির ভার নেন, তা হলে
আমি কিছুদিন তুরস্ক দেশে বাণিজ্য কভে যাই।
কিষ। (স্বগতঃ ) মলকি ? আমারও টাকার দরকার পড়েছে।
এখন না হয় এর টাকা থেকেই খরচ চালাব, তারপর মহা-
রাজ টাকা পাঠিয়ে দিলে শােধ দেব।
মথু। কি যুবরাজ, ভাবছে কি ? আমার আশা কি সফল হবেনা?
আর আপনার দয়া ভিন্ন উপায়ও দেতে পাচ্ছি না, কারণ
কার কাছে সাহস করে এ সমস্ত রাখবে।
কিষ। বেশ কথা তুমি রাখতে পার। কিন্তু যদি তােমার ফিরে
আবার পূর্বে আমি রাজ্যে ফিরে যাই তা হলে কি হবে ?
মথু। তা হলে আপনি যদি দয়া করে, আপনার জাহাজে ভুলিয়ে
নিয়ে যান ত কোন গোলই থাকবে না।
কিষ।
তবে তুমি চল দেখি কি রকম লাভই তােমার হয়েছে ।
মথু। যে আজ্ঞে আসুন।
( উভয়ের প্রস্থান)
( ভৃত্যের প্রবেশ )
ভূ। আঃ বাঁচা গেল। পেত্নীটা পালিয়েছে না হাড় জুড়িয়েছে ।
বাপরে বাপরে বাপরে বাপরে টাকা গুলাে যেন জলের
মত বেরিয়ে গেল। উঁড়ীটা একেবারে চোকে ধুলো দিয়ে
যেন একটা কাণ্ড করে গেল ।
( প্রহরীর প্রবেশ। )
প্র। কি হে, কি হয়েছে, অমন কচ্চ কেন ?
ভূ। আরে চুপ কর, চুপ কর। আমার প্রাণে বড ফুৰ্ত্তি চেগেছে।
.

مطاط মতিয়া । প্র। কেন যে ব্যাপার কি ? ভূ। আরে সেই পেত্নীটা। হা হা হা (উচ্চহাস্য) প্র। পেত্নীটা কিহে ? ভূ। আরে, তাই হে, তাই, হা হা হা সেই যে কি ছাই চামেলী চামেলী। প্র। চামেলী ! কি হয়েছে। ভূ। পালিয়েছে, খানিক আগে পালিয়েছে। বঁাচা গেছে, বল কি হে, এতদিন মহারাজের নেমক খেয়ে এটা দেখতে প্রাণ ক ক করে না? টাকা গুলো যেন উড়িয়ে নিয়ে গেল। আঁা বেটী, বল কিহে, বেটী পালাল। এত গুলা হীরে জহ- রৎ মহারাজের তা কি না ফাকি দিয়ে নিলে ! তা নিগৃগে। পালিয়ে যখন গেছে তখন আর ত নিতে পারবে না যা গেছে তাই ঢের কি বল ? প্র। তার আর সন্দেহ আছে। ভূ। আমাদের ও প্রাণ বাঁচলল। খালি চামেলীর বাড়ী, টানা আর পড়েন; বাবা প্রাণ যেন ওষ্ঠাগত হয়ে উঠেছিল। প্র। তা বাবা বাঁচলুম্ বটে কিন্তু যুবরাজ যদি আর কারুর পাল্লায় পড়েন। ভূ। সে ভয় আর করােনা। এটা দেখে কি যুবরাজের চেতন হবেনা ! আমাদের যে হয় হে। প্র। তবে এই বার গেয়াে কাটলাে। ভূ। তাইতাে বছি হে। ৩। ওহে যুবরাজ আসছেন আমি পালাই (প্রহরীর প্রস্থান)

মতিয়া ।
। যা হােক এখন মা দুর্গা করুন যুবরাজের সুবুদ্ধি হােক্ তা
হলেই বাঁচি।
( কিষণ লালের প্রবেশ)
কিষ। চামেলীর খবর এনেছ!
ভূ। আজ্ঞে না যুবরাজ।
কিষ। কেন ?
ভূ। তিনি এখানে নাই। আমি কত খুঁজলুম কত লােককে
জিজ্ঞাসা কলুম সকলেই বলে তিনি নাই !
কিষ। নাই কি ? দেখা হলনা ত, খানিকটা বসে দেখা করে
এলেনা কেন ?
ভূ। আজ্ঞে যুবরাজ যদি সে উপায় থাকতাে তা হলে কি আর
দেখা করে আনতুম না। আজ সকালে তিনি সমস্ত
জিনিষ পত্র নিয়ে এদেশ থেকে চলে গেছেন, সকলেই বলে
চলে গেছেন, কিন্তু কোথায় যে গেছেন, আর কেন যে
গেলেন, তা ত কই কেউই বলতে পারলে না যুবরাজ।
কাজেই অমি ফিরে এলুম।
কিষ! (স্বগতঃ ) চামেলী গেছে, আচ্ছ। যাক্। আর আমি
সে রূপের প্রত্যাশী নই। যাকে প্রাণ ভরে ভাল বেসেছি-
লেম, যার জন্য সামান্য লােকের মত হয়েছিলেম, যারে না
দেখলে প্রাণ থাকবে কিনা ভাবতুম, সে আমায় ফাঁকি
দিয়ে পালাল। যে আমার কাছে বলেছে আমি তােমায়
বড় ভালবাসি, তুমি কাছে না থাকলে আমি ঘরে থাকতে
পারিনা, সেই চামেলী পালাল। যা ক্ষতি নাই আমি
যে পাপ করেছিলেম তার উপযুক্ত প্রায়শ্চিত্তই হয়েছে।

মতিয়া ।
ও?
যাও চামেলী তােমায় বড় ভাল বেসেছিলেম, তাই এখনও
বছি যদি অন্য কোথাও গিয়ে তােমার প্রাপ্ত পরিতৃপ্ত হয়
তা হােক তাতে আমি মনে দুঃখ করবাে না।
এখন সেই মতিয়ার কথা মনে পড়ছে। রাজকন্যা মতিয়া
বােধ করি তােমার শাপে আমায় এমন করেছে, বিনাদোষে
তােমায় কলঙ্কিণী বলেছিলেম এই কি তার পরিণাম ? এখন
কি করবো, আমি সত্যই কি আবার মহারাজ প্রদত্ত অর্থের
আশায় থাকবাে ! যদি টাকা পাই তৰে সত্যই কি ব্যবসা
করে তবে অযোধ্যায় ফিরে যাব ? মা তা নয় এবার এক
নূতন কাণ্ড করূব। রাজপুত্র হয়ে, মহারাজ প্রতাপসিংহের
পুত্র হয়ে যা করা উচিত হয় না, তাই করবো, চুরি করবে ;
না-না-চুরি নয়,—ডাকাতি করবো, বিশ্বাসঘাতকতা কবো
মহাপাপ দিয়ে নিজের কলঙ্ক ঘােচাব। মথুরের টাকা
নিয়ে সিন্ধুরাজ্যে যাব। আপনি উপার্জন করেছি বলে
লােককে জানাব। এ ধনরত্ন আমার নয়, এ কথা কে
বিশ্বাস কবে ? মথুরের অর্থ যে আমি অপহরণ করেছি এ
কথা বলতেই বা কে সাহসী হবে ? তবে এই পরামর্শই
ঠিক। আজই পলায়ন যুক্তি সঙ্গত।
(প্রস্থান)

মতিয়া ।
ষষ্ঠ গর্ভাঙ্ক।
অযােধ্যা।
মতিয়ার কক্ষ।
( পরদায় চামেলী বেশে মতিয়া ও নয়না বেশে মধুর চিত্রিত।
(সখীগণের প্রবেশ )
গীত।
সখীগণ। হাসিয়ে গগণ হাসছে লাে শশী ।
হাসে তারা সােহাগ ভরে হাসি দেখে হাসে নিশি ।
হৃদয় চাদ পড়েছে ধরা
পুলকে প্রেমে প্রাণ মাতুয়ারা
দেখবো মােরা হেসে হেসে, চাদে চাদে মেশামিশি ।
( সখীগণের প্রস্থান)
( কিষণ লালের প্রবেশ )
কিষ। মতিয়া ! প্রাণেশ্বরী ! কই মতিয়া কোথা গেলে ? এস
মতিয়া দেখে যাও আমি কত অর্থ উপার্জন করে এনেছি।
(' চিত্রের প্রতি দৃষ্টিপাত করিয়া) আঁ একি! এ ছবি কে
আঁকলে ! এযে সেই ছবি ! সেই কুহকিণী চামেলী, সেই

৯২ মতিয়া নয়না। একি এ ! আমি কি জাগ্রত ! না আমি স্বপ্ন দেখছি! না এটা ইন্দ্রজাল ! কাকে জিজ্ঞাসা করবো কই কেউত এখানে নাই। নাই! মতিয়াই বা গেল কোথায় ? (উচ্চৈঃস্বরে) মতিয়া, মতিয়া ! (মতিয়ার প্রবেশ) মতি। কেন প্রাণেশ্বর। এই যে আমি; কেন তুমি অত চিৎ- কার কচ, কেন ভয় হয়েছে কি ? কিষ। হয়েছে মতিয়া। আমার প্রাণ যেন হঠাৎ কি রকম হয়ে গেল। আমি তােমায় একটা কথা জিজ্ঞাসা কচ্চি মতিয়া, এ ছবি তুমি কোথায় পেলে ? মতি। কেন ? তুমিই তাে পাঠিয়ে দিয়েছ। কিষ। সত্য বল মতিয়া, প্রবঞ্চনা করনা, যথার্থ বল, এ ছবি তােমায় কে এনে দিলে ? মতি। প্রাণেশ্বর তােমার সঙ্গে প্রবঞ্চনা! যথার্থই বলছি তুমিই ত পাঠিয়ে দিয়েছ। গুজরাট থেকে আমার সই চামেলী এসেছে, সে বলে তুমি গুজরাটে এই ছবি আমায় দেবার জন্য তার হাতে দিয়েছিলে। কেন, তুমি চমকে উঠছ যে ? কিষ। চামেলী কোথা আছে এখন ? মতি আমি কিছু মাত্র বুঝতে পাচ্চিনা, আমি কি স্বপ্ন দেখছি, না আমি পাগল হয়েছি। মতি। না প্রাণেশ্বর তুমি স্বপ্নও দেখছো না তুমি পাগলও হওন, সমস্তই সত্য। কেন তুমি কি বিশ্বাস কত্তে পচনা ? আর যদি চামেলী আর নয়না এখনি তােমার সামনে এসে দাড়ায় তা হলে বুঝতে পাবে ত যে আমি সত্য কথা বচি। কিষ। হাঁ তা হলে আমার প্রাণ কতকটা স্থির হবে।

মতিয়া।
মতি। কিন্তু একটি কথা আছে।
কিষ। কি বল।
মতি। তারা তােমার সঙ্গে দেখা করতে ভয় পায়। যদি তাদের
প্রতি কোন অত্যাচার না কর, তা হলে তারা আসতে পারে।
কিষ। আচ্ছা আমি প্রতিজ্ঞা কচি কোন অত্যাচার করবো না।
মতি। ভাল আমিও ডেকে নিয়ে আছি।
( মতিয়ার প্রস্থান)
কিষ। (স্বগতঃ) তবেত চামেলী, মতিয়ার কাছে সমস্ত কথাই
বলবে। ছি, ছি, কি লজ্জার কথা। মতিয়া তা হলে ত
আমায় ঘৃণার চক্ষে দেখাবে।
( চামেলী বেশে মতিয়া ও নয়না বেশে মথুরের প্রবেশ)
চা। যুবরাজ, আমাদের ক্ষমা করবেন। মতিয়া আমার সতী।
তার বিশেষ অনুরােধে পড়েই আমাদের চলে আসতে
হয়েছে।
ন। আজ্ঞে হাঁ যুবরাজ বড় তাড়াতাড়ি আসার জন্য আমরা
অাপনার সঙ্গে দেখা করে আতে পারিনি।
কি। চামেলী, নয়না, তােমরা আমায় বাঁচাও, আমি তােমাদের
ক্ষমা করবার পাত্র নই। তােমরা আমায় ক্ষমা কর ।
মতিয়া যেন কিছু না জানতে পারে।
চা। সে কি যুবরাজ, ও কি কথা আপনি বলেন ? মতিয়ার সঙ্গে
আপনার বিবাহ হয়েছে যখন, তখন আমরা কি আর কোন
কথা প্রকাশ করি, তবে সাধ করে ছবি খানি আঁকিয়ে
ছিলুম তাই প্রিয় সখী মতিয়াকে উপহার দিয়েছি।

মতিয়া ।
ন। সত্যিই তাই প্রিয়সখী মতিয়াকে উপহার দিয়েছি।
সমস্ত কথা কি প্রকাশ করা যায় ?
(নয়নার প্রস্থান)
কি। চামেলী তবে তুমি আমার আর একটী উপােধ রক্ষা কর
এ ছবি থানি তুমি নিয়ে যাও।
চা। আচ্ছা তাই হবে। তবে আমি মতিয়ার কাছে যাই।
(চামেলীর প্রস্থান)
কি। কি সর্বনাশ! রাজকুমারী মতিয়া যদি একথা জানতে
পারে তাহলে অত্যন্ত লজ্জার কথা হবে।
(মথুরের প্রবেশ)
মথু। যুবরাজ আপনি এখানে। আমি কত খুঁজতে খুঁজতে
আছি, অনুগ্রহ করে আমার সমুদয় অর্থ ফিরিয়ে দিন।
কিষ। এ কি মথুর, তােমার এ কিরূপ ব্যাভার ? এটা অন্তঃপুর
তা জান ? এখান থেকে বাহিরে যাও।
(মতিয়ার প্রবেশ)
গীত।
মতি।
ভালবেসেছি তােমায় ভুলিবনা প্রাণ গেলে।
হেরিব-হে আঁখি মুদে যদি তুমি থাক ভুলে।
মজায়েছ মন প্রাণ
গুণমণি হৃদয় রতন,
একেছি এ হৃদিমাঝে
ও ছবি করি যতন,
ভাবিতে হে দিবানিশি রেখেছি যতনে তুলে ।

মতিয়া।
কিষ। (সক্রোধ) একি মতিয়া, এ কি ব্যবহার তােমার ? একজন
অপরিচিত লােকের কাছে তােমার এ গান কি সঙ্গত
হ'ল ! ছিঃ ছিঃ ছিঃ তােমার ব্যবহারে ধিক্। আর মথুর
তােমাকেও ধিক্‌! তুমি নৃত্য কলে! তােমার কি লজ্জা
নাই। যাও মতিয়া আর আমি তােমর মুখ দর্শন কত্তে
চাইনা। যাও মধুর তােমার সমস্ত অর্থ আছে নাওগে
আমি যাই আর পৃথিবীতে কারুর সঙ্গে দেখা করব না।
( প্রস্থানােদ্যত )
মথু। শুনুন্ যুবরাজ, একটা কথা শুনুন, স্থির হ’ রাগ কৰ্ব্বেন না ।
এই যে মতিয়াকে দেখছেন, ইনিই চামেলী।
মতি। আর প্রাণেশ্বর এই যে মথুরকে দেখেছ, ইনিই সেই নয়ন।
দাসী।
কিষ। সত্যই কি তাই মতিয়া ?
মতি। সত্যই তাই প্রাণেশ্বর ! যে দিন প্রাণের উদ্বেগে তুমি
অযােধ্যা ছেড়ে চলে গেলে, সেই দিনই মথুরের পরামর্শে,
তােমায় পাবার আশায়, আমি রাজ্য ছেড়ে গুজরাটে
গেলুম। মথুরের বুদ্ধিতেই তােমায় পেলুম্। মথুর আমার
বিপদের সহায় ; মথুর না থাকলে কি সিন্ধুরাজ ব্লগ।
হ’ত? মধুর না থাকলে কি তােমায় পেতুম্ ? এখনও
কি মথুরের কাছে আমার লজ্জা কতে বলেন যুবরাজ?
কিষ। সে কি মতিয়া ? সে কি মথুর ? তােমাদের এত কাণ্ড!
তােমরাই এই অদ্ভুত
ঘটনা ঘটিয়েছ ?
মথু। আজ্ঞা হাঁ যুবরাজ, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমায়
ক্ষমা করবেন।

মতিয়া। কিষ। ওঃ, আমাৱও তাই যেন সন্দেহ হ'য়েছেল। তা ভালই হয়েছে। আমি চামেলীকেও ভালবাসি মতিয়াকেও ভাল- বাসি। আমি মথুরের গুণেও বশীভূত নয়নার গুণেও বশীভূত। তােমরা খানিক চামেলী আর নয়না হও, খানিক মথুর আর মতিয়া হ'ও। মথু। খুব ভাল কথা যুবরাজ, কিন্তু আমার ধন রত্ন গুলাে যদি দয়া ক'রে ফিরিয়ে দেন। না হলে গরীব লােক মারা যাব যে যুবরাজ। কিষ। আর কেন যন্ত্রণা দাও মথুর ? আচ্ছা যদি সে সমস্ত তােমার হয় তুমি নাও। মথু। আজ্ঞে তবে থাক যুবরাজ। কিন্তু আপনাকে যে মতিয়ার পরিণয়ে আবদ্ধ কত্তে পেরেছি, এই আমার পক্ষে যথেষ্ট ; এইতেই আমি যথেষ্ট ধন রত্ন পেয়েছি। কিষ। তবে তােমরা একবার চামেলী আর নয়না বেশে এস। মতি। আচ্ছা। আচ্ছা। এস মথুর। (মতিয়া ও মথুরের প্রস্থান) কিষ। (স্বগতঃ) আঃ একটা মস্ত প্রাণের জ্বালা নিভল। বুদ্ধিমান্ মথুর না থাকলে কি যে একটা কাণ্ড ঘটতো তা বিধাতাই জানেন। ( প্রস্থান।)

মতিয়া ।
৯৭
সপ্তম
গর্ভাঙ্ক।
অযােধ্যা ।
নৃত্যশালা।
(প্রতাপসিংহ ও চন্দ্রশেখরেরর প্রবেশ ।)
চন্দ্র। এই দেখুন মহারাজ, আপনার স্বপ্নের ফল এতদিনে
ফলেছে; এই নিন আপনার পুত্র, আর এই নি আপনার
পুত্রবধু।
(মতিয়া ও কিষণ লালের প্রবেশ ।)
প্রতা। মন্ত্রিবর, আপনার বুদ্ধিবলে আমার সমস্ত মঙ্গল ঘটেছে।
এই দারুণ দুর্ঘটনা হ’তে আমি আপনার বুদ্ধিবলেই ত্রাণ
পেয়েছি। (মতিয়া ও কিষণলালের দিকে ফিরিয়া)
আশীৰ্ব্বাদ করি যেন ভগবান তােমাদের সুখে রাখেন।
যেন জীবনে বিপদের হাতে না পড়তে হয়। মন্ত্রির
আপনাকে আর অধিক কি বলবাে, আপনি একটা নিরীহ
রাজবংশকে রক্ষা করেছেন, ভগবান্ আপনার মঙ্গল বিধান
করবেন।
(শৃঙ্খলাবদ্ধ অম্বু ও জম্বুকে লইয়া মথুরের প্রবেশ ।)
মথু। মহারাজ এ আনন্দের দিনে এইই আমার উপহার।
মহা। এরা কারা ?

১৮
মতিয়া ।
মথু। আজ্ঞে গুজরাটে এরাই যুবরাজের সর্বনাশের চেষ্টায় ছিল।
প্রত। মথুর তােমার গুণে অযােধ্যারাজসংসার আবন্ধ রইল।
তােমার ঋণ পরিশােধ করবার নয়। দাও আজ আমার
বড় আনন্দের দিন, এ শুভদিনে ওদের ক্ষমা কর, নিস্কৃতি
দাও।
(উভয়কে লইয়া মথুরের প্রস্থান ও একাকী পুনঃ প্রবেশ ।)
মথু। মহারাজ আমার পারিতােষিকের বিষয়ে
প্রতা। তুমি, তুমি মথুর উপযুক্ত পুরস্কার পাবার উপযুক্ত পাত্র
এই নাও, (হীরকঙ্গুিরীয়ক প্রদান) মন্ত্রির কোষাধ্যক্ষকে
বলে মথুরের জীবনে, মথুরের বংশধরগণের জীবনে, যাতে
কেউ অন্নবস্ত্রের কষ্ট না পায় তার ব্যবস্থা করে দিন।
মথু। জয় হােক মহারাজের। আর এই দেখুন মহারাজ, রাণীমা
আমায় মতির মালা দিয়েছেন। এইটী না পেলে আমার
গৃহিণীর হাতে প্রাণী যেত।
জয় মহারাজ অবােধ্যাধিপতির জয় । জয় মহারাণীর জয়।
জয় যুবরাজ কিযণলালের জয়। জয় যুবরাজ পত্নীর জয় ।
(প্রতাপসিংহ ও চন্দ্রশেখরের প্রস্থান।)
নর্তকীগণের প্রবেশ।
কীগণ। মিলেছে ভাল দুজনে।
রূপ হেরি লাজ পায় রতি মদনে

মতিয়া ।
হেরিয়ে শশী
সুধা পিয়াসা
চকোরীর মন,
হয়েছে খুসী
মধুর হাসিতে)
ভরেছে বদন;
দেখে দেহে, দোহারে হরষিত মনে ।
যবনিকা পতন।
সমাপ্ত।

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

Matiya

Author
Chattopadhyay,mrinal Chandra
Title
Natyaranga
File name
Matiya
Text
OCR done
Citation
1899
Published
2009/10/10
Publisher
Jisuspress
Language
Sanskrit
Pages
112
Library
Bangiya Sahitya Parishad, Kolkata
Classification
Bengali Plays
Keywords
Bhabani
DLI number
512923
Barcode
4990010019951.00
Scanning centre
C-DAK, Kolkata
Digital publisher
Digital Library Of India
Rights
In Public Domain
VMLT id
G76YMUIgmvO
Download PDF

Matiya