Bangiya Sahitya Parishad, Kolkata

Samaj Bivrat O Kolki Abotar Ed.2

Ray, Dwijendralal · 2009/09/22

PDF Proofread

Front matter

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

সমাজবিভ্রাট
কল্কি-অবতার।
দ্বিজেন্দ্রলাল রায় প্রণীত।
সুরধাম, ২নং নন্দকুমার চৌধুরীর দ্বিতীয় লেন,
কলিকাতা।
দ্বিজীয় সংস্করণ]
১৩২১।
মূল্য ১ এক টাকা মাত্র।

কলিকাতা, ২০১, কর্ণওয়ালিস্ স্ত্রী,
বেঙ্গল মেডিকেল লাইব্রেরী হইতে
শ্রী গুরুদাস চট্টোপাধ্যায়-কর্তৃক প্রকাশিত।
কলিকাতা, ১২, সিমলা স্ট্রীট,
এমারেল্ড, প্রিন্টিং ওয়ার্ক হইতে
শ্রীবিহারীলাল নাথ-কর্তৃক মুদ্রিত।

পাত্র ও পাত্রীগণ।
রাজা বিমলেন্দু
বিধুভূষণ (বৈজ্ঞানিক)
নিধিরাম (ডাক্তার)
নীলমণি (উকিল )
নব্যহিন্দু ও রাজার বস্ত।
হারাধন (মুন্সেফ )
ভূতনাথ (সম্পাদক)
গোঁড়াহিন্দু।
চতুরানন ( বক্তা)
শিরােমণি
চূড়ামণি
ন্যায়রত্ন
পণ্ডিত।
স্মৃতির
বিদ্যানিধি
গঙ্গারাম (ব্রাহ্ম)
মিষ্টর দাস (বিলেতফেরত )
গােবর্ধন ( মিষ্টার দাসের পিতা )
অন্যান্য নব্যহিন্দু, গোঁড়া ও পণ্ডিতগণ।
ইন্দ্র ও অন্যান্য দেবদেবীগণ। বসুমতী।
শীতলা, মনসা, ওলা ও অন্য দেবদেবীগণ।
যক্ষ কন্যাগণ ও কনষ্টেবল।
বানর ও বানরীগণ।
ব্ৰহ্মা, সরস্বতী ও বিশ্বকৰ্ম্মা।
তেঁড়দার ও ঘােষণাকারী।
কল্কি, বৃহস্পতি, ধর্ম ও অনুচরবর্গ ইত্যাদি

No text on this page.

পদ্যগুলি পড়িবার নিয়ম। কথােপকথনে শব্দগুলির যেরূপ উচ্চারণ হইয়া থাকে, সেইরূপ উচ্চারণ করিতে হইবে। যেমন ‘সমাজ’ কথাটি সমাজ এরূপ না পড়িয়া সমাজ এইরূপ পড়িতে হইবে। পদ্যগুলি অবিকল গদ্যের মত করিয়া পড়িতে হইবে। যদিও ছত্রে ছত্রে মিল আছে, সে মিলের প্রতি লক্ষ্য না রাখিয়া পড়িয়া যাইতে হইবে। গল্পের আভাষ। ( PLOT ) এ প্রহসনে গল্পের ভাগ বড়ই কম। সংক্ষেপতঃ, সমাজ-বিভ্রাট দেখিয়া পণ্ডিতগণ গোড়াগণের সহিত মিলিত হইলেন ; অপর দিকে বিলেতফেরত, ও নব্যহিন্দুগণ এক ম্লেচ্ছাচারী রাজার সহিত যােগদান করিয়াছেন। পণ্ডিতদিগের মধ্যে একজন সুরসিক সৰ্ব্বভুক পণ্ডিত রাজার কুলপুরােহিত ছিলেন। তাহার নাম বিদ্যানিধি। পণ্ডিতগণ ও গোঁড়াগণ যে দিন রাজাকে ম্লেচ্ছাচার হইতে সৎপথে লইয়া যাইবার জন্য তাঁহাকে তাহার বাগানবাড়ীতে আক্রমণ করেন, সে দিন বিদ্যানিধি ও রাজা, বিলেতফেরত ও নব্যহিন্দুগণের সহিত খানায় বসিয়াছিলেন। সেখানে পণ্ডিতগণ খানিক রাজা ও বিলেতফেরতের সহিত বচসা করিয়া, শেষে সেই সমিতিতে যখন বিদ্যানিধিকেও দেখিলেন তখন পরাজয় অনিবার্য দেখিয়া রণে ভঙ্গ দিলেন। গোঁড়াহিন্দুগণ তাহাতেও হতাশ্বাস না দেখিয়া এক মহতী সভা ডাকিয়া বক্তৃতা শুরু করিলেন। তাঁহাদের বক্তৃতার খাদ্য সম্বন্ধে উপদেশটুকু জনসাধারণের প্রীতিকর না হওয়ায় তাহারা ক্রুদ্ধ হইয়া yo চলিয়া গেল। পণ্ডিতরা খাদ্য সম্বন্ধে তাঁহাদের ব্যবস্থা পরিবর্তনে ব্যস্ত, এমন সময়ে শুনিলেন যে রাজা বিলেত যাইতেছেন। এইখানে সমাজ- বিভ্রাট শেষ! এদিকে ইন্দ্রদেব স্বর্গ হইতে প্রতাড়িত হইয়া, মনসাদি দেবদেবীগণ হিন্দুধর্ম প্রচার সত্ত্বেও উপযুক্ত পূজা না পাইয়া, যক্ষগণ রাজ্য হইতে দূরীকৃত হইয়া, বানর বানরীগণ রম্ভা প্রসাদ হইতে বঞ্চিত হইয়া, ও বসুমতী পাপের ও অনাচারের ভারে ব্যথিত হইয়া, ব্রহ্মাদেবের আশ্রয় গ্রহণ করেন। ব্রহ্মা কল্কি অবতার হইবার জন্য বিষ্ণুকে অনুরােধ করেন। দ্বিতীয় অভিনয়ে বিষ্ণু কল্কি রূপে অবতীর্ণ হইয়াছেন, ও তঁাহার কাছে পণ্ডিত, গোঁড়, নব্যহিন্দু, ব্রাহ্ম ও বিলেতফেরতের বিচার হইতেছে। স্থানে স্থানে দেব দেবী লইয়া একটু আধটু রহস্য আছে। তাহ। ব্যঙ্গ করিবার অভিপ্রায় নহে। গ্রন্থখানির দেখান উদ্দেশ্য, সমাজ-বিভ্রাট। তাহা দেখাইতে গেলেই দেবদেবীবিষয়ক একটু আধটু কথার অবতারণা অপরিহার্য। কারণ হিন্দুসমাজ ধৰ্ম্মের সহিত এত দৃঢ় সংশ্লিষ্ট যে, একের কথা বলিতে গেলে অন্যের কথা অনিবার্যরূপে আসিয়া পড়ে। আর তাহা না হইলেও, বঙ্কিম বাবু ও দীনবন্ধু বাবুর লেখনীপ্রসুত দেবদেবী- বিষয়ক রহস্যে যখন কাহাকেও কখন আপত্তি করিতে শােনা যায় নাই যখন “ছিঃ মা কালী তামাসাও বােঝ না” এরূপ রহস্য আবাল-বৃদ্ধ-বনিতা সকলকেই উপভােগ করিতে দেখা যায়, তখন এ দীনের দুই এক স্থলে অতি সামান্য রহস্যগুলিতে কাহারও আপত্তি প্রকাশ করা ‘রাগের কথা। অতি বিশুদ্ধ হিন্দুও জগন্মাতাকে ‘পাষাণী’, শ্যামকে ‘লম্পট’ বলেন অথচ পূজাও করেন। ইহার সহিত তুলনা করিয়া পাঠক মহাশয় দেখিবেন, এ নাটকের রহস্যগুলি কি নিরীহ। বর্তমান সমাজের চিত্র সম্পূর্ণ করিবার জন্য সমাজের সৰ্বশ্ৰেণীর অর্থাৎ ७९

Jo
পণ্ডিত, গোঁড়া, নব্যহিন্দু, ব্রাহ্ম, বিলেতফেরত এই পঞ্চ সম্প্রদায়ের চিত্রই
অপক্ষপাতিতার সহিত এই প্রহসনের অন্তভূত করা হইয়াছে।
কোন চরিত্র কাহাকেও লক্ষ্য করিয়া রচিত হয় নাই। কখন কখন
কোন কোন ব্যক্তি বা পত্রিকা উক্ত কথা কাহারও মুখে দেওয়া হইয়াছে
সত্য, কিন্তু সে শুদ্ধ কোন্ পক্ষ হইতে কি কথা বলা হইতেছে তাহাই
দেখাইবার জন্য, উক্ত ব্যক্তি বা পত্রিকাকে ব্যঙ্গ করিবার জন্য নহে।
স্থান ও পােষাক।
প্রহসনের স্থান কলিকাতা।
দৃশ্য ও পােষাক সমস্ত আধুনিক।

No text on this page.

কর্লি-অবতার। == প্রস্তাবনা। পাঠিকা ও পাঠক। আমার এই নাটক- প্রহসনই বলুন, পাছে না মিষ্টি না টক’ কোন এক রূপসী এ কথা বােলে, করেন রসিকতা ; প্রহসনই বলুন-তা’তে দিবনাক আটক ; কথা নিয়ে মিছে তর্ক,—আপনাদের কাছে এ দীনের গুটিকতক নিবেদন আছে। v প্রথমতঃ, গ্রন্থখানি সমাজের চিত্র। হয়েছে অঙ্কিত ত’তে যে সব চরিত্র, উদ্দেশ্য নয় এ প্রকার, যে ব্যক্তিবিশেষ, লক্ষ্য করে তারে করা ব্যঙ্গ কিংবা শ্লেষ । নিয়ে নব্য বঙ্গ করা একটু রঙ্গ উদ্দেশ্যটা ; হােয়ে পড়ে সঙ্গে একটু ব্যঙ্গ, নেবেন ভালভাবে, তা’লেই চুকে যাবে । কেন নেবেন উড়োর্ক নিজের নিজের ঘাড়ে ; বিবাদ বিসংবাদ যতই করেন ততই বাড়ে।

কন্ধি-অবতার।]
[ প্রস্তাবনা
?
বানিয়ে আহাম্মক, এ বিলেত ফেৰ্ত্ত, ও ব্রাহ্মকে,
বেরােয় কত পদ্য গদ্য,নানা কথাও রটে ;
তাতে তারা মারা যায় ?—না তাতে তারা চটে
এ জীবনে আমােদ প্রায়ই দেখি, না মদ
খেয়ে পাওয়া দুষ্কর (প্রবাদ); যদি তা না খাওয়া যায়,
( যেহেতু সে স্বাস্থ্যনাশক ), আমােদটাও তার পাওয়া যায়,
মন্দই কি ? না হয় একটুকু কাহায়
চড়ই দিলাম, কিংবা দুটো গালই দিলাম, যা হয়,
ভাল, বন্ধুভাবে ;-সে কি মােরে’ যাবে ?
বন্ধুভাবে চড় কি গালে কাহারই বা অরুচি ?
বেশ আমােদ হােল একটা বিনা বেশী খরচে।
দ্বিতীয়তঃ এখন, আপনারা দেখুন,
পড়ন এই গ্রন্থ, আদি থেকে অন্ত ;
দশ জন ডেকে নিয়েও আসুন ; উপরন্ত,
--বইয়ের কোণা, ধার, মলাট করুন সব তদন্ত ;
দেখুঁতে পান কি না কোন স্থানে একটা শক্ত,
অন্যায়, কি দ্বেষবান্ মত অভিব্যক্ত।
আমার মত (সে যাই হােক্ )—এ নাটকেতে দেখান,
উদ্দেশ্যই নয়। তবে এ জায়গায় এ কেন ?”
“অমুক পাতে এ কথা বা কেন টেনে আনা ?”
—হ্যা—এ রকম প্রশ্ন, তর্ক হােতে পারে না।
*
• }

প্রস্তাবনা। ]
[ কল্কি-অবতার।
;
হতে পারে ত উত্তরও এ প্রশ্নেরও বহুত্তরে। ;
তার একটি এই-যে হাতে গেলে ভাই,
(এ নাটকের উদ্দেশ্যটা অনেকটা তাই )
‘এটা বাচালতা’, ‘ওটা মিছে কথা,
এ রকম ‘বাছবিচার কর্তে কিছু নাই ;
দরকার হয়ত একটু রং দেওয়াও চাই।
মানুষের কি রকম একটা গাম্ভীর্যের যে অভাব,
ঘুমােচ্ছ কেউ, গিয়ে (তার) নাকে কাটি দিয়ে
অর্থাৎ একটু কষ্ট দিয়েও হাসা তার স্বভাব।
কিন্তু তাই বােলে কারুর কাণ মােলে
দেওয়া উচিত?—স্ত্রীর বােনরা তাহাই ছাড়েন কৈ ?
যদিও ওটার আমি পক্ষপাতী নই।
আবার দেখুন যেমন, মানুষের কেমন
নিহিত দুষ্টমি এ,যে কেউ যদি ঘুমিয়ে
নাক ডাকায় -কিংবা যদি কেউ বর্ষার কাদায়
পিছলে পড়ে বেশ একটু গােযােগ বাধায় ;
(আর) দৈবদুর্বিপাকে যদি কেউ থাকে
উপস্থিত, একটু হেসে নেয়ই সেই ফাঁকে।
কিংবা কোন ছেলে সারাদিন খেলে,
গল্প কোরে, দেরি কোরে, পাঠশালায় এলে,
গুরু মশায় বলেন যথন “বলত হতভাগা-
[elo

কল্কি-অবতার।]
[ প্রস্তাবনা।
বন্ত দেখি,-না বলতে পারি ত আগা
থেকে গােড়া পৰ্যন্ত পিটোব—বত রে
‘শিবের বাহন কি ?’--কিছু মনস্থ না কোরে,
সে যদি শুধু একটা দেরির ওজোর শুরু
কর্তে গিয়ে, গেঙ্গরে গেরে বলে-আ-আজ্ঞে গুরু-
গুরুমশায়—” অমনি যারা একটু দুষ্ট ছাত্র,
আর গুরু মশায়ের নয় বিশেষ প্রিয়পাত্র,
চেঁচিয়ে হেসে ওঠে ; সে হাসির চোটে
গুরুত নেই অথচ তার দোষ নেই মােটে।
এই সব নিয়ে যদি কেউ গিয়ে
গল্প বানায় ; তা হােলে এ সিদ্ধান্তটি দোষবান,-
যে সে এই মতাবলম্বী, ও মতে আক্রোশবান্।
শুধু একটু মজা করা (বিনা ভাঙ্গ মধ্যে )
মত প্রকাশ কৰ্তে গেলে কর্ব কি আর পদ্যে ?
তৃতীয়ত, মানি এ নাটক খানি
সনাতন প্রথাত্যাগী-—প্রায় পদ্যের মতন ;
বিশেষ মিত্রাক্ষরে-বটে, এটা খুব ‘নতুন।
আবার মিত্রাক্ষরও কিছু নুতনতরাে;-
অক্ষরের বিপৰ্যয় গরমিল হােল এ
এ ছত্রটা তেরােয়, ওটা বিশে, সেটা যােলয় ;
পূর্ধ্বতন প্রথা হয়েছে অন্যথা
• ]

প্রস্তাবনা।]
[ কল্কি-অবতার।
;
এরূপে ; অস্বীকার করি না এ কথা।
“গদ্য কি পদ্যয় আগে বেশ চৌদ্দয়
চেনা যেত; কি প্রকার হােল আবার অন্য এ ?
বেল্লিকামি, বেয়াদবি, বে-আক্কেলি সদ্যঃ এ
এখন পদ্যের মাত্রাবােধ কি কাণের উপর বিশ্বাস।”
হয়ত বলতে পারেন কেউ বা ফেলে দীর্ঘ নিঃশ্বাস ।
এর উত্তর “ছন্দ স্থানে স্থানে মন্দ
হােতে পারে, কিন্তু পড়তে স্বাভাবিক নিঃসন্দো’ ;
থাকলই বা একটু খানি বেল্লিকামির গন্ধ।”
এর উত্তর এও—“যেটা অভিনেয়
সেটা কতক গদ্যের মত তৈর করাই শ্রেয়ঃ ;
নির্দোষ ও কড়া ছন্দোবন্ধ প্রতি মাত্রায়,
* আবশ্যক নেই কথায়, থিয়েটরে যাত্রায়।
তবে গদ্য থেকে দেখবেন পড়ে একে,
এটা অনেক ফারাক—অর্থাৎ শুতে একটু মিষ্ট ;
যেখানে তা হয়নি তা সে আমার দুরদৃষ্ট।”
আরও একটি কথা “নাটকের প্রথা
নয় যে কৰ্ব্বেন গ্রন্থকার দীর্ঘ ও প্রশস্ত
ক্রিয়াযুক্ত মত ব্যাখ্যা ;-এও একটা মস্ত
বেয়াদবি হােতে পারে—কেউ এরূপ ক’তে পারে—
কিন্তু বােধ হয় তারা এটা জানেন নাক যে আদবেই’
[\/

কল্কি-অবতার।]
[ প্রস্তাবনা।
আমি এরূপ মত প্রকাশ মানি নাক বেয়াদবি'।
এই যেমন, একা ভাবা, স্বপ্ন দেখা
স্বপ্নে মরা, ওড়া, ধন ও স্ত্রী লাভ হয় সবারই ;
(হয়ত কারো কারাে কারণ নেই এরূপ হ’বারই ;
কারো কারাে আছেও ত, আর মরা বাঁচাও ত
অনেক সময় নির্ভর করে এই স্বপ্নের উপরে)-
কেউ আবার এরূপ স্বপ্ন দেখে দিনে দু’পরে।
এখন তার চেঁচিয়ে ভাবতেই হবে; কিংবা সেই
স্বপ্ন ব্যক্ত কর্তেই হবে ; এরূপ কড়ার নেই।
(আর) দীনের মতে তারে লেখা যেতেও পারে ;
বিশেষ যখন প্রাসঙ্গিক করে কিছু ব্যাখ্যা;-
দেন ত নাই দিলেন এরে নাটক আখ্যা।
;
পাঠক ও পাঠিকা, কল্লাম এ যা টাকা,
দিবেন আমার মেফে ; হাসি রাখেন চেপে,
ভালই ; না রাখেন যদি আরাে ভালো, কারণ
আমারও সেই উদ্দেশ্য-তায় করি না নিবারণ।
শুধু এক কথা শেষে বােলে হই বিদায়
( লাখ কথার এক কথা);-হবেন নাক নিয়
এ দীনের প্রতি ; তাবেদার অতি
বেচারী ; আর আপনারা গরিবের মা বাপ ;
এ বালক নাটক খানি কৰ্ব্বেন নাক কাবাব।
p3

প্রথম অভিনয়।
প্রথম দৃশ্য।
[ স্থান—শিরােমণির বহিৰ্বাটী। কাল-প্রভাত। দক্ষিণ জানু
উচু করিয়া তদুপরি দক্ষিণ বাহু প্রসারিত রাখিয়া শিরােমণি ;
ও সম্মুখে উপুড় হইয়া চূড়ামণি আসীন।]
শিরাে।
[ হতাশভাবে চূড়ামণির মুখের দিকে তাকাইয়া ]
সামাজ আর টেকে না যেরূপ গতিক দেখি।
চূড়া। [ মাথা নাড়িয়া ] নাঃ কোনমতেই না—কেমন করেই টেকে ?
একে, বহিছে ইংরাজি শিক্ষার খরত স্রোত ;
তদুপরি প্রবল বাত্যা—থাকে না আর পােত।
শিরাে। বিষম সঙ্কট [ নস্য গ্রহণ
চূড়া। শুধু সঙ্কট?-বাত্যাৰিঘূর্ণিত
জীমূত-পটলযােগে—প্রলয় উপস্থিত।
শিরাে। উপায়
চূড়া। (নৃশ্য লইয়া ] উপায় আর কি ?--মহা কলির আবির্ভাব
ইষ্টদেবের নাম জপ ; যত দিন এ পাপ

কল্কি অবতার।] [ প্রথম দৃশ্য। ঘুচান অবতীর্ণ হয়ে দেব কল্কি ; ঘুচাতে এ মনুষ্যের সাধ্য কি,বল্ কি- বিদ্যা। [ বিদ্যানিধির প্রবেশ } বিদ্যা । [ উচ্চৈঃস্বরে ] কৈ শিরােমণি মশায় কৈ ?-বাঃ এই যে । [ চূড়ামণিকে ঠেলিয়া ] কি উভয়ে ধ্যান হচ্ছে হে? কথা নেই যে। শিরাে। [ মাথা হেঁট করিয়া । আর কি ভাই মাথা মুণ্ডু—সমাজ টেকে না। তাই ভাবছি ভাই, আর সমাজ টেকে না। [ দীর্ঘ নিশ্বাস তা বটে তা বটে। তবে কৰ্ব্বেন নাক রােষ, এত—ওর নাম কি—সব আপনাদেরই দোষ। [ সাগ্রহে ] কিসে কিসে ? এত আপনাদেরই শ্রাদ্ধ গড়াচ্ছে ;-দেখুন দেখি, এমন সুখাদ্য কুকুট-তা ছেড়ে কি না শুনাে পাটা আহার! কল্লেন যে এ ব্যবস্থাটি। -এ দোষটি কাহার ? শিরাে। ও যে স্নেচ্ছে খায়, ভাই—কুকুট ও পেঁয়াজ খেলে যদি হিন্দু তবে পড়ুক না নেওয়াজ ; মুসলমান হতে তবে বাকি রইল কি আর ? বিদ্যা। [ হাত নাড়িয়া ] কি আর? তােমার মাথামুণ্ডু !-শােন বলি এয়ার, উভয়ে। বিদ্যা। কিসে ? চুড়া। ৮]

প্রথম দৃশ্য। ]
[ কল্কি-অবতার।
মুরগী মানুষের খাদ্য করেছেন যে ব্রহ্মা,
প্রমাণ তার দিব খুব চওড়া ও লম্বা।
চূড়া। ওঁ বিষ্ণু! বিদ্যানিধি তুমি নিশ্চয় যবন,
অথবা খেয়েছ তুমি তাহাদের লবণ ;
শিরাে। আচ্ছ। শুনুনই দেখি—কি দেয় ও প্রমাণ—
বিদ্যা। [ মাদুর চাপড়াইয়া ]
প্রমাণ—প্রমাণ দেব আমি হিমালয় সমান ;
প্রথমতঃ, দেখুন, পাখা দিয়াছেন বিধি
সব পাখীর।-দেন নি কি ? [ চূড়ামণিকে ধাক্কা দিলেন ।
চূড়া। হা হা বিদ্যানিধি,
বটে বটে।
বিদ্যা। [ মুখ নাড়িয়া ] কেন ? [ মাদুরে টোকা দিতে লাগিলেন ]
চূড়া।
[ মাথায় হাত দিয়া ভাবিয়া ] বােধ হয় উড়িবার জন্য।
বিদ্যা। [ উঠিয়া গলবস্ত্র হইয়া ভূমিষ্ঠ হইয়া চূড়ামণিকে প্রণাম করিয়া !
চূড়ামণি মহাশয় ! অপিনি পণ্ডিতগ্রগণ্য।
আচ্ছা—পাখা দিয়াছেন মুরগীরও ;-নয় ?
দেন নি কি ?-বলুত দাদা মহাশয় [ শিরােমণিকে ]
শিরাে। [ একটু বিমনা হইয়া ] অবশ্য অবশ্য ।
তবে পারে না কেন উড়তে?
বলুন দেখি কেন ? ( কঠিন সমস্যাসূচক ঘাড় নাড়িলেন ]
কেন ?
বিদ্যা। [ মাথা ঘুরাইয়া ] : হঁ-পাল্লেন নাক ফুড়তে
বিদ্যা।
উভয়ে।
৯

কল্কি-অবতার। প্রথম দৃশ্য। এই প্রশ্ন দাদা মশয়ঃ হুঁচুড়ামণি, সােজা কথা--এর উত্তর-ওর নাম কি-ননী ? খাওয়ার মত সােজা।-তবে বলি, বলি এ- এ-এ-এটি বিধাতার সঙ্কেত ; বাঃ তলিয়ে বুঝছেন না? তিনি দিলেন মুরগীরে এ লক্ষণ, অর্থ— সভঙ্গি ] মানুষ তারে কাট এবং কর ভক্ষণ। [ উভয়ের হাস্য ] বিদ্যা। নইলে সব পাখী ওড়ে-মুরগী পাখা থেকেও উড়তে পারে না বা কেন? বােঝাতে হয় একেও ? চূড়া। [ নস্য লইয়া ] কিঞ্চিৎ কূট বটে। বিদ্যা। দেখুন আরো ; দ্বিতীয়তঃ, কুকুটের মাংস কেন বিধি কল্লেন অত রসাল ও মধুর ? শিরাে। [ আশ্চৰ্য্য] হঁা!! সে কি তুমি তবে খাও বুঝি! বিদ্যা। [ ঘাড় চুলকাইয়া ] তা কি বলছি-জানি অনুভবে। [ বাচস্পতি, স্মৃতির, ন্যায়রত্ন ইত্যাদি পণ্ডিতের প্রবেশ ] বিদ্যা। [ হাত বাড়াইয়া ] আদতে আজ্ঞা হােক হেঁ হেঁ। স্মৃতি। বসতে আজ্ঞা হােক, বচ। কি হচ্ছে সব ?-বিদ্যানিধি লাল কেন চোখ ? ১০ ]

প্রথম দৃশ্য।
[ ককি-অবতার।
এই যে শিরােমণি ম’শয়-একবারে কোণে ?
কচ্ছেন কি ? [ উত্তর না পাইয়া ] এতই যে চিন্তাকুলমনে?
বিদ্যা। কৰ্ব্বেন আর কি ? কেন দে’ক করেন কে ?
ইনি ভাবছেন সমাজটা টেকে কি না টেকে।
স্মৃতি। কেন ? সমাজ হয়েছে কি ?
বিদ্যা। { ঘাড় চুলকাইয়া ] নাঃ হবে আর কি,
তবে কি না, যায়।তা সে গেলেই বা কার কি ?
ন্যায়। যাবে কি হে ? কত ধৰ্ম্ম এল গেল আবার,
এ ধৰ্ম্ম কি যায় বাপু—এ ধৰ্ম্ম কি যা’বার ?
[ অন্যান্য পণ্ডিতেরা হেঁ হেঁ করিলেন ও সম্মতিসূচক ঘাড় নাড়িলেন।
বিদ্যা। স্মৃতিরত্ন, ন্যায়রত্ন মিছামিছি আর [ বৃদ্ধাঙ্গুলি নাড়িয়া ]
নব্যসম্প্রদায়ের কাছে টেকেন না এবার,
জানেন ? রাজা-~-ওর নাম কি—বিমলেন্দ্র রায়,
আচে দুর্গোৎসবে—হুঁ হুঁ—সপ্তমী পূজায়,
দিচ্ছেন সাহেবদের ডেকে ভয়ঙ্কর খান ;
খাদ্য সব হবে এক হােটেল থেকে আনা ;
আসচে শ্যাম্পেন-(দুই হস্তের দুই বৃদ্ধাঙ্গুলি হেলাইয়া)
সােমরস কোথায় বা লাগে ?
এমন সুধা দেখেনি কেউ আর্যাবর্তে আগে।
সকলে। (সাগ্রহে) বটে বটে তালেই ত সঙ্কট এবারে,
বাচ। চল যাওয়া যাক গিয়ে বােঝইগে তারে--
{
১১

কল্কি-অবতার।
[ প্রথম দৃশ্য।
[ হরির মালা হস্তে, দীর্ঘ টিকীসমন্বিত, গলদেশে মালাসুশােভিত
গুম্ফদাড়িবিবর্জিত, নামাবলী উত্তরীয় পরিধেয়ী
গগাবর্ধনের প্রবেশ ]
[ শিরােমণিকে সাষ্টাঙ্গ প্রণাম ]
শিরাে। এই যে শিষ্য যে। কি হে গােবর্ধন দাস।
দীর্ঘজীবী হও।
গগাবর্ধন। [ দন্তহীন কম্পিতস্বরে ] গুরাে আজ সৰ্ব্বনাশ,
অভয় দেন, অভয় দেন।
শিরো।
কেন ? হয়েছে কি ?
গােব। আর হয়েছে কি ? গুরাে আঁধার জগৎ দেখি ;
আমার বৃদ্ধের এক পুত্র হরিহর দাস
নিরুদ্দেশ হয়েছিল। পরে কত মাস
কোন খোঁজ পাইনি কোরে বিবিধ তল্লাস।
পরে এক দিন চিঠি এল হঠাৎ—কি না—লম্পট
বুড় বাপের টাকা ভেঙ্গে বিলেতে চম্পট
!!!
এত দিন তা ভাঙ্গিনি ; ওঃ দয়াময় হরি!
কাল যে সে বাড়ী ফিরছে ; এখন কি করি ?
{ কপালে হাত দিয়া বসিয়া পড়িলেন }
সকলে। এ্যা এ্যা বল কি গো ।
{ আশ্চর্যে পরস্পরের মুখাবলােকন ]
১২]

প্রথম দৃশ্য। [ কল্কি অবতার। গােব। আর মাথামুণ্ড গুরাে ! কি বলবাে ! বৃদ্ধ বয়েস-যজ্ঞেশ্বর খুড়াে ঠিক বলেছিল, বেটা কালি দেবে কুলে, —দীনবন্ধু-গুরাে আপনি শাস্ত্রফাস্ত্র খুলে, কোরে দিন একটা যাহােক ব্যবস্থা, যাহাতে প্রায়শ্চিত্ত কোরে টোরে উঠতে পারে জাতে। -হরিহে, দীনবন্ধু—দুর্গা—শিব শিব [ মালা জপন ] শিরো। তাইত, তাইত, এর ব্যবস্থা কি দিব। যেত যদি রেঙ্গুন মেসুন, খেত ঘরে বসে যা খুসী তাই, দেখা যেত; কিন্তু শিষ দোষ এ এক টু বিশেষ গুরুতর ;-বিলেত যাওয়া ; আর বিশেষতঃ, সাত সমুদ্র তের নদী পার ;- এর প্রায়শ্চিত্ত আছে কিনা দেখুব সেটা ;- আচ্ছা কুলাঙ্গার !—এমন ভালাে মানূষের বেটা এমনও হয়। গােব। [ উঠিয়া ] দেখবেন গুরাে এর ব্যবস্থাটা দিতে পাল্লে, যথাসাধ্য, একশটি পাঁটা, বিশটা মাে’ষ গুণে মায়ের পায়ে নিবেদিব ; আর আপনাদের জানেন সবই,—দুর্গা—শিব- দেব প্রতি জনে, জানেন আমার কথা খাঁটি, এক এক শ টাকা আর রূপপার থালা বাটি। [ ১৩

বিদ্য।
কল্কি অবতার।]
[ প্রথম দৃশ্য।
সকলে। [ হর্ষে, পরস্পরের মুখে সহর্ষে চাহিয়া ] নারায়ণ !
[ মুখ অবনতকরণ ]
শিরাে। আচ্ছা যাও, দেব ভালাে কোরে,
প্রায়শ্চিত্ত ব্যবস্থাটা—এখন যাও ঘরে ;
[ গােবর্ধনের প্রস্থান ]
বৃদ্ধ বেশ্যা তপস্বী এই—কত যে এর পেটে
সকলে। যা যা দরকার কি আর ওসব কথা ঘেঁটে
স্মৃতি। শিরােমণি ভায়া, একটা শীকার পেলে ভালো,
কিছু গাঁটে আসবে।
শিরাে।
হাঁ হাঁ শীকারটা জাঁকালাে
বটে, কিন্তু ভাই এ সব কলিকালের ছেলে,
প্রায়শ্চিত্ত কৰ্বে নাই বা যদি বলে ফেলে।
বাচ। ত’লে কৰ্ব্ব একঘরে।
বিদ্যা।
করে ভারি লাভ হে।
ফিরে এসে রােষ্ট চপ্ বেশী করে খাবে।
শিরাে। তা বটে। এখন ওসব একঘরে করে
লাভ নাই। ইংরেজমুলুক, খাটে না ত জোর হে;
বলতে কি সত্যি কথাটা নিজেদের মধ্যে,
হিদুয়ানির অবস্থাটা, বলবে সব বৈদ্যে,
দাড়িয়েছে খারাপ ; দেখ, আসল পাপ সব বাদ দিয়ে,
সমাজটা করেছি খাড়া ভ্রমণ এবং খাদ্যে ;-
আরও সেটাও একরকম স্নেচ্ছের উপর ক্রোধে ;
।
১৪ ]

চূড়া।
প্রথম দৃশ্য।
[ কল্কি-অবতার।
যেন মুসলমানী অত্যাচারের প্রতিশােধ এ।
মুরগী, পেঁয়াজ, দাড়ি রাখা ইত্যাদি নিষিদ্ধ
মুসলমানী বােলেইত—যারা কৃতবিদ্য
তারা এ সব মান্‌বে কেন ! [ চিন্তা ]
[ হতাশভাবে নস্য লইয়া ] কূটপ্রশ্ন, কূট!
শিরাে।
আমার বােধ হয় হিন্দুয়ানির একটু ছাট ছুট
দরকার হচ্ছে। এই দেখুন বিলেতযাত্রা এ ত
লক্ষণটা ভাল নয় ; দু এক জন যেত
হয় যেত ;-সবাই গেলে কাকে নিয়ে থাকি
তা’লেই একঘরে হ’ল যারা রৈল বাকি।
হা হতােস্মি [ নস্যগ্রহণ ] তবু আৰ্য ঋষিগণের কথা—
আর সত্যযুগের সব সনাতন প্রথা—[ নস্যগ্রহণ ]
বাচ। আচ্ছা, আপাততঃ এক পরামর্শ আছে ;
ভূতনাথ খুব গোঁড়া হিন্দু, বক্তা, তার কাছে
যাওয়া যাক। সে যদিও নব্যহিন্দুদলে
আমাদের হয়ে দুকথা বুঝিয়ে বলে।
চুড়া।
( পণ্ডিতদিগের গীত ]
ঐ সে দিন নাইরে ভাই আর সে দিন নাইরে ভাই,
ঐ ব্রাহ্মণের প্রভুত্বের সে দিন আর নাই ।
ঐ ক্ষত্র হক, বৈশ্য হক, শূদ্ৰ হ’ক—সবে
ঐ ব্রাহ্মণের শাপভয়ে কাঁপিতরে যবে ।
যবে গণ্ডষে সাগরজল করিলাম পান;
-)
[১৫

কল্কি-অবতার।
[ প্রথম দৃশ্য।
}
সবে কটাক্ষে করিলাম ভস্ম সগরসন্তান ;
যবে দ্বিপদাঘাতচিহ্ন বক্ষঃস্থলে ধরি,
স্বয়ং পরম গৌরবান্বিত হতেন শ্রীহরি।
[ একত্রে ক্রন্দন ] ইয়া, ইয়া, ইয়া, ইয়া। *
ঐ সে দিন নাইরে ভাই আর সে দিন নাইরে ভাই,
ঐ ব্রাহ্মণের গৌরবের সে দিন আর নাই;
ঐ গেয়েছিনু যেই দিন সামবেদ গান
ঐ রচেছিনু যেই দিন দর্শন, পুরাণ ;
ঐ লিখেছিনু যেই দিন মনুর সংহিতা,
ঐ শকুন্তলা, রামায়ণ, জ্যোতিষ ও গীতা ;
ঐ ম্লেচ্ছ নব্যহিন্দু যত মিলে আজ সবাই,
ঐ অনায়াসে গােব্ৰাহ্মণে কর্তে চায় জবাই।
[ একত্রে ক্রন্দন ] ইয়া, ইয়া, ইয়া, ইয়া।
ঐ সে দিন নাইরে ভাই আর সে দিন নাইরে ভাই,
ঐ ব্রাহ্মণের আহারের সে দিন আর নাই ;--
ঐ উঠে গেল যাগযজ্ঞ কলিকালের ফেরে ;
ঐ প্রণামও করে না শূদ্র দেখি ব্রাহ্মণেরে ;
বরং বিলেত থেকে ফিরে এসে, পাইলে সুবিধা,
ঐ ব্রাহ্মণেরে জেলে দিতেও করে নাক দ্বিধা ;
আর আমরাই তাদের করি নতশিরে সেলাম ;
ঐ কলিকালের মহাঘোরে-এবার আমরা গেলাম।
( একত্রে ক্রন্দন ] ইয়া, ইয়া, ইয়া, ইয়া
[ ক্রন্দন করিতে করিতে নিষ্ক্রান্ত ?
৩
* ক্রনটি ‘ই’ নিশ্বাস ফেলিয়া ও ‘য়া” নিশ্বাস টানিয়া উচ্চারণ করিতে হইবে।
১৬]

দ্বিতীয় দৃশ্য।
[ স্থান—অমরাবতী। কালরাত্রি। ইন্দ্র বসিয়া সুধা-
পান করিতেছেন। চারিদিকে দেবদেবীগণ যথা-
স্থানে আসীন। সম্মুখে নর্তকীগণ নৃত্যগীত
করিতেছে। পার্শ্বে:চিত্ররথ দণ্ডায়মান।]
[ অপরাগণের গীত ]
আয়রে বসন্ত ও তাের কিরণমাখা পাখা তুলে
নিয়ে আয় তাের নূতন হাসি, গানের পাতা, গানের ফুলে।
বলে, পড়ি’ প্রেমফদে, তারা সব হাসে কাঁদে রে ।
মােরা শুধু কুড়ােই হাসি সুখনদীর উপকুলে।
জানি না প্রেম কি সে, চাহি না সে মধুবিধে রে ;
মােরা শুধু বেড়িয়ে বেড়াই--নেচে গেয়ে প্রাণ খুলে।
নিয়ে আয় তাের কুসুমরাশি, তারার কিরণ, চাঁদের হাসি রে ;
মায়ের ঢেউ নিয়ে আয় উড়িয়ে দে এই এলােচুলে।
। বাহবা—বেড়ে [ সুধাপান ] বেড়ে [ সুধাপান }
রম্ভা। [ হাসিয়া ] প্রভু! বেড়ে ঐ গানটা না সুধাটা ?
। এই সুধাটা অবশ্য বেশী বেড়ে! আহা আজকাল কি সােমরসই
আর্য ঋষিগণ তৈর কচ্ছেন।
চিত্ররথ। প্রভু!—এটি সােমরসও নয়, আৰ্য ঋষিদিগের তৈরও নয়।
ইন্দ্র। তবে এ কি ?
[ ১৭ ।

কল্কি-অবতার।] [ দ্বিতীয় দৃশ্য। • – চিত্র। এ বিলাতি মদ, নাম—Rum, ইন্দ্র। উৰ্বশী ! এ কি ইংরাজী সুরা ?-হ’তেই পারে না। উৰ্বশী। না, তাও কি হয় প্রভু !-রময়তি ইতি রম্ (Rum). ইংরাজেরা শুধু আৰ্য ঋষিগণের মদগুলাের নাম ইংরাজী করে নিয়েছেন মাত্র। এই যেমন Champagne, কি না সােম- পানীয় অর্থাৎ সোমমদ্যম্। Beer বীরার অপভ্রংশ বৈ আর কি ?_Madeira আর মদিরা একই আর Sherryও দেখাই যাচ্ছে সুরা ভিন্ন আর কিছু হইতেই পারে না। দেব বৃহস্পতি এইরূপ ব্যাখ্যা করেন। সকলে। বাঃ বাঃ কি গবেষণা ! বাঃ- [ চিত্ররথের প্রতি হৃৎশশাষী দৃষ্টিনিক্ষেপ ! যাহাতে চিত্ররথ একেবারে মুষড়ে গেলেন ] ইন্দ্র। আমি ত তাই বলি। ঋষিরা নইলে কি কেউ এমন মদ্য তৈর কৰ্ত্তে পারে। অতএব যখন ঋষিদিগের মান্য অক্ষুন্ন রৈল, তখন নর্তকীকুল, পুনরায় গাও- [ অপ্সরাদিগের নৃত্য ও গীত ] প্রেম যে লো মাখা বিষে জানতাম কি তায় তা’ হ'লে কি পান করে মরি যাতনায়। প্রেমের সুখ যে সখি পলকে ফুরায়, প্রেমের যাতনা হৃদে চিরকাল বয় ; প্রেমের কুসুম সে ত পরশে শুকায়, প্রেমের কণ্টকজালা ঘুচিবার নয়। ( ১৮ ]

দ্বিতীয় দৃশ্য।]
[ কল্কি-অবতার।
ইন্দ্র। বহুৎ আচ্ছা। আহা! আর্য ঋষিগণ কি স্বর্গটাই করেছিলেন।
মরে আছি, বুঝলে উৰ্বশী—মরে আছি।
উৰ্বশী। হ্যা, তা বটেইত।
[ বেগে বসুমতীর প্রবেশ }
বসু। দেব ! ধরাতলে ঘাের বিশৃঙ্খলতা। একটা উপায় বিধান করুন,
উপায় বিধান করুন।
ইন্দ্র। [ চমকিয়া ] কেন ? কি হয়েছে ? কি হয়েছে ?
বসু। প্রভাে, প্রথমতঃ পণ্ডিতেরা আমাকে যাহােক বাসুকির
স্কন্ধের উপর থাবার একটা ব্যবস্থা করে দিইছিলেন।
বাসুকি কিন্তু আজ মােটে সে কথা আমলই দেয় না। বলে,
আধুনিক বৈজ্ঞানিক
বৈজ্ঞানিক আবিষ্কার অনুসারে তাহার স্কন্ধে
আমার কোন প্রকার মৌরশী দাবী নাই। সেত পালিয়েছে।
আর, নিরুপায় ভাবে আমি এখন শূন্যে ঝুছি।
ইন্দ্র। [ বিস্ময়বিস্ফারিত নেত্রে ] ঝুলছ কি রকম !
বসু। আজ্ঞা হাঁ বুলিছি—এক অলক্ষিত মাধ্যাকর্ষণ শক্তিতে শূন্তে
ঝুলছি—এখনকার বিজ্ঞান এই বলছে। শুধু তাই নয়,
আবার সূৰ্য্যদেবের চারিদিকে ঘুরছি শুন্তে পাই।
ইন্দ্র। সেটা একটু অসুবিধাকর বটে। [ মস্তক-কয়ন ]
গ্রহগণ। [ উঠিয়া ] প্রভু, আমরা গ্রহগণ, আমাদেরও সেই দুর্দশা !
বিজ্ঞান বলছে, আমরাও সূর্যের চারিদিকে ঘুরছি। হয়
এর কিছু প্রতিবিধান করুন-নয় আপনার চাকরিতে
[১৯

কল্কি অবতার।]
[ দ্বিতীয় দৃশ্য।
ইস্তফা [ হাত দিয়া ইস্তফা দিলেন ]। আমরা ঘুরব, আবার
এখানে হাজিরিও দেব, এ ত পেরে উঠিনে।
চন্দ্র। [ উঠিয়া ] আর আমি হলেম চন্দ্র, আমাকে কিনা ঐ অপদার্থ
বসুমতীটাকে পরিক্রমণ কৰ্ত্তে বলে। আমি ইন্দ্রের সুধা-
ভাণ্ড বহন করি—আমাকে কি না একটা মেয়ে মানুষের
আঁচল ধরে বেড়াতে বলে। উপরন্তু বলে আমি একটা
মরা উপগ্রহ মাত্র, এ অপমান অসহ-অসহ।
দেবদেবীগণ। ( উঠিয়া কোলাহল করিয়া আর আমাদের ‘মিথ”
(myth) বলে উড়িয়ে দিতে চায়। আমরা এই আপনার
স্বর্গ ছেড়ে চল্লাম [ উত্থান ] এই রইল আপনার অমরাবতী,
করুন আপনি রাজত্ব।
ইন্দ্র। আরে মােস রােস, ব্যস্ত হও কেন ? কি বলছ, মােটেই
আমার মাথার মধ্যে সেঁধদচ্ছে না।-কে উড়িয়ে দিতে
চায় ?
সকলে। এই বৈজ্ঞানিকগণ ; আবার কে ?
ইন্দ্র। বৈজ্ঞানিকদল কারা ?
বসু। তারা একদল নূতন দ্বিহস্তপদবিশিষ্ট অদ্ভুত জাতি।
বলতে ভয় হয় প্রভু, তারা আপনাকে রাজ্যচ্যুত কৰ্বার
প্রস্তাব কচ্ছে। বছে আপনি এ স্বৰ্গশাসনে অযােগ্য।
তারা একথাও বলছে যে, আপনি একটি সুন্দর খাদ্য।
ইন্দ্র। [ সভয়ে ]-এ-আমি-খাদ্য ?-কার খাদ্য ?
বসু। আপনি’ অর্থ, আপনার রাজ্য। অতএব আপনি যখন খাই,
২০ ]

দ্বিতীয় দৃশ্য।
[ কল্কি-অবতার।
তখন অপরের খাদ্য না হয়ে বৈজ্ঞানিকগণের খাদ্য হলে
আপনার মান অনেকটা বজায় থাকবে। তাই, আপনার
হিতৈষিতাপ্রণােদিত হয়ে
ইন্দ্র। [ উঠিয়া সক্রোধে ] বৰ্জ কোথায়? বজ্র !
[ বজ্রের প্রবেশ ]
বজ্র। আজ্ঞা প্রভু মাপ কৰ্বেন। আমি আর নেই।
ইন্দ্র। [ সাশ্চর্য্যে } সে কিরূপ! নেই !
বজ্র। কৈ আর আছি। বৈজ্ঞানিকেরা বল্‌ছে যে, আমিও যে বিদ্যুৎও
সে। আমি চলুম। [ প্রস্থানােত ]
ইন্দ্র। শােন শােন! না হয় তুমি বিদ্যুৎই
বজ। না, আমি কিছুই না। বুঝলেন না, বিদ্যুৎই আছে, আমি
f
নেই।
ইন্দ্র। সেকি! আচ্ছা বিদ্যুৎ কোথায় ?
বজ। Franklin সাহেব ঘুড়ি উড়িয়ে তাকে ধরে নিয়ে গিয়েছে।
সে এখন Eden Gardensএ আলো দিচ্ছে।
[ প্রস্থান]
ইন্দ্র। আচ্ছা আমি যাচ্ছি ব্ৰহ্মদেবের কাছে, দেখি-এর প্রতিবিধান
আছে কি না। বজও আমাকে ত্যাগ কলে।
বায়ু। (সব্যঙ্গস্বরে) আর এক বজ্র নিয়ে কৰ্বে কি? বৈজ্ঞানিকেরা
যে Maxim gun করেছে—মিনিটে ৫০০ বার আওয়াজ
হয়।
[ ২১

কল্কি অবতার।] [ দ্বিতীয় দৃশ্য। ইন্দ্র। [ সবিস্ময়ে ] -- অগ্নি। “এ” কি ?-ঘুমােও, তুমি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমােও—কেবল দিবারাত্র রম্ভা আর উৰ্বশী—উর্বশী আর রম্ভা-ঘুমােও ইন্দ্র। আচ্ছা দেছি ব্ৰহ্মাদেবের কাছে গিয়ে বায়ু। তার কাছে যাবে কি, বৈজ্ঞানিকেরা তাঁকেই বড় মাছে ! ইন্দ্র। [ একবারে আকাশ থেকে পড়িয়া ] এ- যম। বেটা সম্পদে শুধু সম্ভোগ আর বিপত্তৌ মধুসূদন। বীর ত ভারি, কেউ স্বর্গ আক্রমণ কল্লেই মার দৌড় ; বজ্রও গ্যাছে এখন কৰ্বে কি। বেটাকে দুঘা দিয়ে দেব নাকি। অগ্নি। হ্যা মার বেটাকে। বেটা কাপুরুষের চরম। ইন্দ্র। ওমা বলে কি সব, বজ কোথা! ( পলায়নােত ] সকলে। মার বেটাকে— ইন্দ্র। ওরে বাবারে [ পলায়ন ] সকলে। মা মা মার [ পশ্চাদ্ধাবন ও নিষ্ক্রান্ত। [ নর্তকীদিগের গীত ] – ঐ যায় যায় যায়, পড়ে’ এ, কলির ফেরে সবই যে রেভেঙ্গে চুরে ভেসে যায়। ঐ যায়, ব্রহ্মা যায়, বিষ্ণু যায়, ভােলানাথ চিৎ; ঐ যায়, দৈত্য রক্ষঃ, দেব যক্ষ, হয়ে যায়রে মিথ (myth); ঐ যায়, রাম, রাবণ, পতিতপাবন কৃষ্ণ, আছেন এক ঈশ্বর মাত্র ; দিবারাত্র টানাটানি তারেও শেষে। শ্রীগৌরাঙ্গ ভেসে ;- ২২]

তৃতীয় দৃশ্য।]
[ কল্কি-অবতার।
ঐ যায় ৮৪ নরক সপ্ত স্বরগ-এক সঙ্গে মিশি ;
ঐ যায় ভীষ্ম, দ্রোণ, দুৰ্য্যোধন, ব্যাস নারদ ঋষি ;-
ঐ যায় গােপীর মেলা, ব্রজের খেলা, সঙ্গে শ্যামের বাঁশরীটি ;-
রৈল শুধু আপিস, থানা, হােটেলখানা, রেল ও মিউনিসিপ্যালিটি।
ঐ যায় পুরাণ, তন্ত্র, বেদমন্ত্র,
শাস্ত্রফা পুড়ে ;
ঐ যায় গীতামর্শ, ক্রিয়াকৰ্ম্ম, হিন্দুধৰ্ম্ম উড়ে ;
রৈল শুধু ডারুইন, মিল, আর গেটে শিলার—ছেলের খরচ মেয়ের ‘বিয়া ;
রৈল শুধু ভাৰ্যার দ্বন্দ্ব, ড়েনের গন্ধ, জলে দুধ আর ম্যালেরিয়া।
[ নিষ্ক্রান্ত }
তৃতীয় দৃশ্য।
[ স্থান-ভূতনাথের বহিৰ্বাটী। কাল-বৈকাল। ভূতনাথ,
চতুরানন ও রাধা, শ্যাম, হরি ইত্যাদি গোড়া
হিন্দুগণ একটি ফরাসে নানারূপে উপবিষ্ট।
সম্মুখে হুকা, গুড়গুড়ি ইত্যাদি। ]
চতু। [ হাই তুলিয়া কাজ নেই, কৰ্ম্ম নেই,-কাহাতক কাটে বসে
আর হাই তুলে ?—সময়টা হাঁটে ঠিক যেন সুয়ােপােকা।
বসে কিই বা করি।
| ‘তা না না না করিয়া গানের সুর করুণ }
[ ২৩

–
কল্কি-অবতার।]
( তৃতীয় দৃশ্য।
ভূত। করা—তাইত। তামাক দেরে ;-তাকিয়াটা হরি সরিয়ে
দেও ত-[ তাকিয়া গ্রহণ ] তামাক দেরে-
হরি। [ সস্মিতমুখে, বােধ হয় তিনি গত বাজি জিতিয়াছিলেন ]
আর একবার হবে?
চতু। [ বিরক্তভাবে ] কি ? পাশা?—কত খেলবে?
হরি। কি আর কৰ্ব্বে তবে।
[ বিদ্যানিধির প্রবেশ ও ক্ৰমে উপবেশন ]
চতু। ( সুর করিয়া ] এস এস বঁধু এস, আধ ফরাসে বােসস ;
কিনিয়ে রেখেছি কলসি দড়ি ; (তােমার জন্যে হে)
তুমি হাতি নও, ঘোড়া নও,
যে সােয়ার করিয়ে ঘাড়ে চড়ি।
তুমি চিড়ে নও বঁধু, তুমি, চিড়ে নও
যে খাই দধি গুড় মেখে ;
যদি তােমায় লেজ একটা দিত বিধি,
তােমা হেন গুণনিধি,
চিড়িয়াখানায় দিতাম রেখে।
এস বাপধন এস-ভাবছিলাম বাবা,
সময় কি রকম কাটে
বিদ্যা। ও তাই নিয়ে ভাবা ?-
পরনিন্দা কর না হে আধ্যাত্মিক ভাবে
সময়টা সন্ধ্যাতক বেশ কেটে যাবে। [ ধূমপান ]
২৪

•
তৃতীয় দৃশ্য।]
[ কল্কি-অবতার ।
ভূত। [ নিশ্বাস ছাড়িয়া ]
এলে গিইছি পরনিন্দা করে করে নিয়ত
গুড়গুড়িটা বিদ্যানিধি একবার সরিয়ে দিও তা-
[ বিদ্যানিধি তদ্রুপ করিলেন ও শুইয়া পড়িয়া ভূতনাথের ধূমপান ]
বাকি আছে কে আর এই দুনিয়ার পারে,
অন্ততঃ তিন শ বার পাঠাইনি যারে
জাহান্নমে
হরি। হ্যা একটা কথা গিইছিলাম ভুলে।
সকলে। [ ব্যগ্রভাবে ) কি ? কি ?
হরি। ( হাসি চাপিয়া ] ভারি মজা!—বলব ?
চতু। বল না হে খুলে।
হরি। [ গুঢ়ভাবে ] ফিরেছে বিলেত থেকে গােবর্ধনের ছেলে।
[ বিদ্যানিধি ভিন্ন সকলে ] বটে বটে! ব্যস্ তারে দেও
জাতে ঠেলে।
ভূত। গােবর্ধনকে শুদ্ধ।
হরি। [ করুণাপ্রকাশক স্বরে ] কেন, বেচারির কি দোষ ?
ভূত। দোষ ?—সমূহ দোষ ;-ওঠ—
[ উঠিয়া চাদর গায়ে দিলেন ]
বিদ্যা। [ চাদর ধরিয়া টানিয়া ] আরে বােস বােস ; ব্যস্ত কেন ?
ভূত। [ কুদ্ধ স্বরে ] কর তারে একঘরে উপবেশন ]
চতু। { উত্তেজিত স্বরে ] পুড়ােক কোট পেন্টেলুন—[ হর্ষে তাহার
প্রায় চক্ষে জল আসিল)
[ ২৫

কল্কি-অবতার।] [ তৃতীয় দৃশ্য। • শ্যাম। গােবর খা-[ অগ্রসর হইলেন ] রাধা। [ অগ্রসর হইয়া ; সে শারীরিক ক্রিয়ায় একটি হুক্কার পতন ) মাথা মুডােক- ঘােল ঢালু [ তাহার গায়ে আগুন পড়িয়াছিল, ঝাড়িলেন ] চতু। আর হােক্ সব ব্রাহ্মণদের ডাকা দেক রূপপার থালা আর এক এক শ টাকা। তা ত দেবেই --নেব কি হে না করে জখম শ্যাম। কর দলাদলি-[ ফরাস চাপড়াইলেন ] রাধা। [ তাকিয়া কোলে তুলিয়া লইয়া ] একটু পাকাপাকি রকম- ভূত। হেঁঃ সময় কাটা ?—ফুঃ—এও নিয়ে ভাবে ? এখন দুই দশ দিন বেশ কেটে যাবে। হরি। দু দশ দিন ?—একটি মাস কেটে যাবে বেশ। চতু। এক মাস কি ? একটি বছর।–এর শেষ দেখে ছাড়া হবে না- [ ফরাস চাপড়াইয়া ] বিদ্যানিধি তুমি দুনিয়ার খবর রাখ জুড়ে ভারতভূমি, রাখনি ক বাড়ীর পাশে জবর খবর হেন! বিদ্যা। [ তিনি এতক্ষণ প্রতি বক্তার পানে তাকাইয়া মুচকি হাসিতেছিলেন ? রাখিনি কি তবে এটা ভূয়াে খবর [ ফরাসে টোকা দিতে লাগিলেন ] সকলে। [ বিদ্যানিধির দিকে মুখ বাড়াইয়া ] কেন ? ২৬ ]

তৃতীয় দৃশ্য।
[ কল্কি-অবতার
;
বিদ্যা। [ বিজ্ঞভাবে ] কেন আর ? তােমাদের এ মিছে গণ্ডগােল ;
সে ছেলে কি তেমন ? ঢালবে তার মাথায় ঘোেল ।
অবিলম্বে--ওর নাম কি—তােমাদেরই মাথায়
ঘােল ঢালবে-ঘােল খাওয়াবে—পেলে পরে হাতায়।
সকলে। [ ভীতস্বরে ] সে কি গাে ।
বিদ্যা। [ আত্মবিশেষত্ব বুঝাইতে আগাইয়া বসিলেন ]
একবারে সে তেরিয়া মেজাজ,
তার পূৰ্ব্বকার ‘ইস্কুল ফেরেরা আজ
সকালে গিইছিলেন সব’ দেখা কর্তে যেই ;
সে বল্লে ‘বাবু লােক কো বােলােফুরসৎ নেই’ ;
ইরির মধ্যেই বাড়ীতে সে মহা হুলস্থূল,
লাগিয়ে দিয়েছে। -বুড়াে বাপকে বলে ‘ফুল,
কারণ, সে বছিল “বাবা প্রায়শ্চিত্ত করে’
আমার সােণার ঘরের ছেলে ফিরে এস ঘরে।”
শিরােমণি গিইছিলেন-বােলেন কত বােঝায়ে---
কোরে দিল ‘হট’, ছেলে বুঝি বড় সােজ। এ ?
প্রায়শ্চিত্ত-ওর নাম কি-বল্লে—“আমি আগে
ছিলাম যে এ সমাজে ঘুম হয় না সে রাগে।”
ভূত। এ ছেলেটা গােল্লায় গেছে ।
চতু। [ তাকিয়া হেলান দিয়া ] একবারে অজ।
অজ না হে—ম্যাজিষ্টর-কবে হবে জজ ।
সামলাও আগে-ওর নাম কি নিজের নিজের শির,
বিদ্যা।

কল্কি-অবতার। [ তৃতীয় দৃশ্য। কবে চেয়ে দেখবে নেই, তখন চক্ষুঃস্থির আর কি-হেঁঃ— [ চুমকুড়ি ] সকলে। [ ভীতস্বরে ] কেন ? বিদ্যা। কেন আবার ? তুলিয়ে কোন্ দিন দেবে কারে ফাঁসিকাঠে ঝুলিয়ে [ সকলে স্ব স্ব মন্তকে হাত দিয়া তাহার অস্তিত্ব বিশ্বাস দৃঢ়ীভূত করিয়া লইলেন ] বিদ্যা। প্রায়শ্চিত্ত কৰ্ব্বে—ওর নাম কি—নিয়ে লাঠি বাগান বাড়ীর জিনিষ পত্তর—সিন্দুক, তক্তা, পাটা, তােষক, বালিশ, বাসন কুসন ফেলে দিচ্ছে টেনে ; বলে ল্যাজারসের বাড়ী থেকে জিনিষ এনে ঘর সাজাবে সে দশ হাজার টাকা দিয়ে। প্রায়শ্চিত্ত!ভাল যে সে করেনি মেম বিয়ে। শাম। [ জ কুঞ্চিত করিয়া ] তবেই ত, ফস্কে গেল সব মতলব সবার, রাধা। ফস্কে গেল শুধু !—আর কথাটি নেই ক’বার ; 'ভূত। [ হতাশ হইয়া শুইয়া পড়িয়া — নেও কি কৰ্ব্বে কর। ফুরিয়ে গেল হুজুগ- এখন সবাই নিজে নিজে নিজের কর্ম বুঝুক ; [ গুড়গুড়ির এতক্ষণ অনাদৃত নল মুখে দিয়া টানিলেন ও নির্বাণ কলিকা হেতু ধূম না পাইয়া ফেলিয়া দিলেন ] হরি। কেন ? গােবর্ধনকে তবে কর না একঘরে। ২৮ } ;

তৃতীয় দৃশ্য। [ কল্কি-অবতার। বিদ্যা। বাপের পৃথক্‌ সাবেক বাড়ী আছে যে সে, হরি ; হরি। একটা কিছু করা চাই তা-নইলে কি করি। ভূত। [ পুনৰ্ব্বার ভুলিয়া নল মুখে করিয়া ও রাখিয়া- না ওটা রেখে দেও, ওটা গেছে ফেঁসে ; আর কেউ কিছু জানাে !-না সে ছেলে সৰ্বনেশে, বােঝা গেছে। সাত সমুদ্র তের নদী পার হয়ে, চায় না প্রায়শ্চিত্ত কৰ্ত্তে। সহানুভূতি কার হয় এ বিলেত ফেৰ্ত্তার সঙ্গে ?—গেছে একবারে ব’য়ে- চতু। আসে এরা সব এক এক জানােয়ার হয়ে। ভূত। রােস না হে দিচ্ছি একটা আর্টিকেল’ ঝেড়ে। গোঁড়া হিন্দুগণ। হাঁ হাঁ দেও ত একটা–বেশ বলেছ হে,-বেড়ে ! [ শিরােমণি আদি পণ্ডিতগণের প্রবেশ ] শিরাে। ওহে ভূতনাথ বাড়ী আছ ? ভূত। এই যে আসুন [ সকলের যথারীতি প্রণাম ] শিরো। [ সকলকে যথারীতি আশীৰ্বাদ করিয়া ] বিদ্যানিধি কোহ্ থেকে? বিদ্যা। [ মাথা চুলকাইয়া ) এই আমার অন্নপ্রাশন- এদের নিমন্ত্রণ কৰ্ত্তে এইছিলাম আমি। স্মৃতি। নিজেই যে- শিরাে। না না এখন রাখো ফাজলামি আমরা এলাম জান্তে যে কি কোন উপায় আছে যাতে এই দুর্বিপাকে হিন্দুধর্ম বাঁচে। [২৯ কল্কি-অবতার। [ তৃতীয় দৃশ্য। বাচ। তােমরা ত সব ইংরাজীতে এক একটি জজ, বিদ্যা। আর হিন্দুশাস্ত্রজ্ঞানে এক একটি অজ ; শিরো। চুপ কর বিদ্যানিধি-বােধ হয় কি কারাে, হিঁদুয়ানীর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারো ? ভূত ও চতুরানন। [ একত্রে সাগ্রহে ] এখনই, এখনই ; শুধু এই- চূড়া। সাধু সাধু। [ নস্যগ্রহণ বিদ্যা। বেঁচে থাক বাপধন বেঁচে থাক যাদু। এমনি একটা ব্যাখ্যা দেবে যাতে অমনি সটাং নব্য হিন্দু-ওর নাম কি-হয় চিৎপটাং। ভূত। আমি প্রচার ক চমকি, সাজি মাটি, বব গর্হিত সাবান আর দেশলাই-কাটি। যত সব, বিলেত-ফেৰ্ত্তাদের গাল’ দেব ঝেড়ে, বিদ্যা। অবশ্য যতক্ষণ পুলিস না আসে তেড়ে। চতু। আমি বল্ এ জগতে আমরাই ধন্য, আর আধ্যাত্মিকতা বিষয়ে অন্য সব বন্য । বিদ্যা । [ ঘাড় নাড়িয়া ] ই’তে যদি হিন্দুধৰ্ম্ম না বাঁচে, নিঃসন্দ’, হিন্দুধর্মের কপালটা নিতান্তই মন্দ। এ বিষয় প্রমাণ দিব মােলর থেকেই [ আলমারি হইতে একখানি কেতাব আনিয়া খুলিয়া দেখিতে লাগিলেন ] স্মৃতি। হু’ আসল শিক্ষা যা সে বলে একেই, বিদ্যা। [ মাথা কাৎ করিয়া ] বইখান ধরেছ বাবা বেশী কাৎ করে’, দেখ আধ্যাত্মিকতাটা গড়িয়ে না পড়ে। ৩০ 4

তৃতীয় দৃশ্য।
[ কল্কি-অবতার।
শিরাে। আচ্ছা তবে এখন আসি | উত্থান ]
বাচ।
দেখ সবাই দেখ,
হিন্দুধৰ্ম্ম কোনরূপে টেনে টুনে রেখ। [ পণ্ডিতদের প্রস্থান |
এ একটা মন্দ নয়, আধ্যাত্মিকভাবে
এখন দুই দশ দিন বেশ কেটে যাবে।
ভূত। আমারও কাগজে অনেক লিখবার জিনিষ হল,
হরি। কাগজও বেশ কাটতি হবে। ওঠা যা চল। [ নিষ্ক্রান্ত ]
[ বিদ্যানিধির গীত ]
বলি ত হাসব না, হাসি রাতে চাই ত চেপে ;
কিন্তু এ ব্যাপার দেখে, থেকে থেকে যেতে হয় প্রায় ক্ষেপে ; [ হাস্য ]
পাহারা-তাড়াহত থতমত অঞ্চলস্থ স্ত্রীর ;
ও, ভূত-ভয়গ্রস্ত, পগারস্থ, মস্ত মস্ত বীর ;
যবে সব কলম ধােরে, গলার জোরে, দেশােদ্ধারে ধায়,
তখনও হাসির চোটে বাঁচাই মােটে, হয়ে ওঠে দায়। [ হাস্য ]
যবে নিয়ে উড়ো তর্ক শাস্ত্রীবর্গ টিকি দীর্ঘ নাড়ে-
একটু ইংরাজি পড়ে, কেহ চড়ে বিজ্ঞানের ঘড়ে-
কোত্তে এক-ঘরের মস্ত বন্দোবস্ত ব্যস্ত কোন ভায়া ;
তথন আমি হাসি জোরে গুফ ভরে ছেড়ে প্রাণের মায়া। [ হাস্য ]
নিয়ে কেউ বৈদ্যুতিকী পৰু টিকি ভাগবত পড়ে ;
যবে কেউ মতিভ্রান্ত ভেড়া কান্ত ধৰ্ম্ম ভাঙ্গে গড়ে ;
যবে কেউ প্রবীণ ভণ্ড, মহাষণ্ড পরে হরির মালা
তখন ভাই নাহি ক্ষেপে, হাসি চেপে রাখতে পারে কো---
[ হাস্য ও দৌড় ]
r
.-

চতুর্থ দৃশ্য।
[ স্থান-কলিজা ষ্ট্রীট। কাল—প্রভাত।
মনসা, শীতলা ও ওলা আসীনা।]
শীতল। এবার ভােজ!
ওলা। দস্তুর মত ফলার !
মনসা। কৈ ? আমি ত কিছুই দেখিনে।
শীতলা। আমি ত নিশ্বাস ফেলবার অবসর পাই নে।
ওলা। নিশ্বাস !—আমি মৰ্বার অবসরটুকু পাই নে।
মনসা। সেটা দুঃখের বিষয়। তা এ আর বেশী দিনের জন্যে নয়।
কলকাতায় যে ডাক্তারের ধূম।
শীতলা ও ওলা। [ একত্রে ] তারা কৰ্বে কি ?
মনসা। কৰ্বে আর কি!—তবে কলকাতা সহরে এত রকম ‘প্যাথির
অধিষ্ঠান হয়েছে—কাতায় যে মানুষ বেঁচে আছে, এইটেই
বিস্ময়ের কথা।
শীতলা ও ওলা। হু’:-তারা কৰ্বে কি !
মনসা। নব্যহিন্দু যে ঘােতর অনাধ্যাত্মিক হয়ে দাঁড়াচ্ছে। এখন
কলেরা হলে ওলাবিবিকে পূজো দিয়ে মরা অপেক্ষা, তবু
৩৪]

কল্কি-অবতার।]
[ চতুর্থ দৃশ্য।
ডাক্তার ডেকে বাঁচুবার চেষ্টা করাটা লােকের এক রকম
রােগ হয়ে দাড়াচ্ছে।
ওলা। এ-সে কি গো !
মনসা। আর ডাক্তাররা ‘ভ্যাকসিনেশন্ নামক এক প্রকার ঔষধ
বের করে বসন্ত লােপ কৰ্ব্বার চেষ্টা করছে।
শীতলা। সে কি বল !
মনসা। আমাদের শীঘ্রই বােধ হয় পথ দেতে হচ্ছে।
শীতলা ও ওলা। সে কি ?—তবে উপায় !
মনসা। উপায়—হিন্দুধর্ম প্রচার। কিন্তু হিন্দুধৰ্ম্মটা সাবেক আকারে
পুনৰ্ব্বার খাড়া করা শ্রেয়ঃ নয় ! ব্রহ্মা আদি দেবগণ যেরূপ
নাকে তেল দিয়ে ঘুমােচ্ছন, সেইরূপই ঘুমােন্। তাদের
জাগিয়ে কাজ কি ?
শীতলা ও ওলা। [ বিজ্ঞভাবে ] ঠিক।
মনসা। আর আজ কাল তাদের খোঁজ খবরই বা রাখে কে। তার
যদিও হলেন আমাদের ওপরে, কিন্তু তাদের চেয়ে লােকে
এখন আমাদেরই বেশী ডরায়।
শীতলা। এই লাট সাহেবের চেয়ে লােকে যেমন পুলিশকে ডরায়।
মনসা। হ্যা ঐ রকম।
ওলা। কিংবা যেমন রােদের চেয়ে লােকে তপ্ত বালিকে ডরায়।
মনসা। হা ঠিক ঠি।সেই রকম। তাই বলছি তাদের ঘুমােতে
দেও। আর কেউ যদি তাদের পূজো করেই, ত করুক,
কিন্তু আমাদের প্রাপ্য দক্ষিণাটি পেলেই হােল।
[ ৩

উভয়ে।
ককি-অবতার।)
[ চতুর্থ দৃশ্য।
চল তবে হিন্দুধর্ম প্রচার করা যাক।
মনসা। রােস, আমি অন্য দেবদেবীদেরও ডেকে নিয়ে সব আসি।
[ প্রস্থান ]
শীতলা। বেশ বলেছে মনসা।
ওলা। বেশ বলেছে ভাই ।
( ক্রমে ঢাক ঢােল চড়বড়ি ইত্যাদি বাজনা সহ নানা মর্ত্যদেবদেবী
লইয়া মনসার পুনঃ প্রবেশ
মনসা। এই বার চল আমরা হিন্দুধর্ম প্রচার কর্তে বেরুই।
[ সদ্য গীত ; গাইতে গাইতে গমন ]
ঐ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হাে কার্ত্তিক গণপতি ;
আর দুর্গা, কালী, জগদ্ধাত্রী, লক্ষ্মী, সরস্বতী ;
আর শচী, উষা, ইন্দ্র, চন্দ্র, বায়ু, অগ্নি, যম ;-
সবই আছে ;-হিন্দুধৰ্ম্ম তবে কিসে কম।
[ কোরাস ছেড়ো নাক এমন ধর্ম ছেড়াে নাক ভাই ;
এমন ধৰ্ম্ম নাই আর দাদা, এমন ধৰ্ম্ম নাই।
[ বাদ্য তড়লা তড়ালা তড়ালাক্ তড়ালাক্ ডুম।
কৃষ্ণরাধা, কৃষ্ণের দাদা বলরাম বীর,
আর শ্রীরাম, বুদ্ধ, শ্রীচৈত, নানক ও কবীর
নিত্য নিত্য উদয় নব নব অবতার ।
मामा বেছে নেও-মনােমত যিনি হন যার।
ছেড়াে নাক [ ইত্যাদি)
হন
৩৪]

চতুর্থ দৃশ্য।]
[ কল্কি-অবতার।
অাছে
আর
দেখ
সবই
আর
আর
বানর, কুমীর, কাঠবিড়ালী, ময়ূর, পেঁচা, গাই;
তুলসী, অশথ, বেল, বট, পাথর-কি এ ধর্মে নাই।
বসন্ত, কলেরা, হাম-ইত্যাদি ‘বেবাক্ ;
রোগের ব্যবস্থা আছে—কিছু যায় নি ফাক।
ছেড়াে নাক [ ইত্যাদি ]
ত্রিভুবন স্তব্ধ শুনে গাণ্ডীবের শব্দ
হনুমানের বগলেতে সূর্যিমামা জব্দ;
গােপীসহ কুঞ্জে কেলি করেন কানাই ;
অদ্ভুত আদি,বীররস -তােমার বলনা কি চাই?
ছেড়াে নাক [ ইত্যাদি)
চোর হও, ডাকাত হও-গঙ্গায় দেও ডুব ;
গয়া, কাশী, পুরী যাও-পুণ্যি হবে খুব।
মদ্য মাংস খাও যদি হয়ে পড় শৈব ;
খাও যদি বৈষ্ণব হও ;-এর গুণ কত কইব।
ছেড়ো নাক [ ইত্যাদি)
( নিষ্ক্রান্ত ]
मामा
যদি
আর
[ ৩৫

পঞ্চম দৃশ্য। [ স্থান—রাজার বহির্বাটী। কাল-রাত্রি। চেয়ারে বিধুভূষণ, নিধিরাম, নীলমণি ও হারাধন ও অন্যান্য নব্যহিন্দু আসীন। সম্মুখে টেবিলে ডিনারের আয়ােজন। নেপথ্যে মধ্যে মধ্যে পূজার বাজনার শব্দ পাওয়া যাইতেছে ] [ নব্যহিন্দুদিগের গীত] যদি জানতে চাও আমরা কে 1991 Refcrmed Hindoos আমাদের চেনে না যে Surely he is an awful goose. 699 971 1970 Reformed Hindoos. It must be understood যে একটু heterodox আমাদের food ; কারণ, চলে মাঝে মাঝে ‘এ’টা, ওটা, সেটা যখন we choose- কিন্তু, সমাজে তা স্বীকার করি if you think, It'697 you are an awful goose. আমাদের dress হবে English কি Greek তা এখনাে কর্তে পারিনি ঠিক ; (৬) পঞ্চম দৃশ্য। [ কবিতার। আর ছেড়েছি টিকি, নইলে সাহেবরা বলে সব superstitious ও obtuse -কিন্তু টিকিতে electricity নেই if you think, otta you are an awful goose. আমাদের ভাষা একটু quaint as you see, 977 English to Bengali ; pfo English e Bengalis feefy affacer conversation, use- কিন্তু একটিও ঠিক কইতে পারি if you think, তালে you are an awful goose. মােটা তাকিয়ায় দিয়া ঠেস আমরা নবাবী করি বেশ ; আর among friends সব মুরুব্বিদিগে করি খুব hate ও abuse- কিন্তু সামনে সেলাম না করি if you think, তালে you are an awful goose. 31 afiç Mill, Hume, Spencer, কোন ধর্মের ধারি না ধার ; #fhoot alike the Hindoos, the Buddhists, the Mohamedans, Christians & Jews- কিন্তু বিয়েয় পৈতেয় হিন্দু নই if you think, ut'te you are an awful goose. About female education, ও female emancipation, আর infant marriage আর widow-remarriage আমাদের খুব enlightened views [৩৭ কল্কি-অবতার।] [ পঞ্চম দৃশ্য। কিন্তু views মতে কাজ করি if you think, otch you are an awful goose. you You are not far wrong if think যে আমরা করি একটু বেশী drink ; fou considering our evolution 7 state আমাদের morals নয় খুব loose; eta about morals we care a hang if you think, তা'হলে you are an awful goose From the above দেখতে পাচ্ছেন বেশ 69 optat neither fish nor flesh; আমরা curious commodities, human oddities, denominated 'the Baboos' ; আমরা বক্তৃতায় বুঝি ও কবিতায় কাঁদি কিন্তু কাজের সময় সব টুট- * beautiful muddle, a queer amalgam of শশধর, Huxley, and goose, [ বিদ্যানিধির প্রবেশ বিধু। কি হে বিদ্যানিধি তুমি এত দেরি করে । নিধি। এতক্ষণ ছিলেন বােধ হয় আফিঙের ঘােরে হারা। ও সব ছাড় বিদ্যানিধি—গাজা-গুলি চর এ সব চেয়ে হুইস্কি সােড়া শতগুণে সরস ; তা আর বলতে! তবে কি না নানা দলে মেশা, তাই কাজেই কৰ্তে হয় নানা রকম নেশা; [ গ্লাসে সুরা ঢালিয়া পান ৩৮ ] বিদ্যা।

পঞ্চম দৃশ্য।]
[ কঞ্চি-অবতার।
[ রাজার প্রবেশ
রাজা। এই যে সব। কতক্ষণ?—বিদ্যানিধি গুরু
কটি গ্লাস পার কল্লে ?
নিধি। এই সবে শুরু
হারা। এখনও নতুন কি না ক্রমে বােতল স’বে।
বিধু। ক্রমে ও একজন পাকা হুইস্কিখাের, হবে।
রাজা। দাস কোথায় ?--তাকে কাল ত invite করে এইচি।
নীল। তা –ই–ত মস্তক-কণ্ডয়ন ]
বিধু। তা তার সঙ্গে দু একবার ত খেইচি।
নিধি।
তা কেইবা টের পাবে ?—বেশ খাওয়া যাবে বৈকি।
হারা। বিদ্যানিধি সহায় যখন, তখন আর ভয় কি ?
বিদ্যা। “:”আজ কাল তাদের সঙ্গে কেই বা খায় না-
বিধু। তাদের সঙ্গে এ সব খানা খেলে ‘জাত’ যায় না।
রাজা। তার স্ত্রীটি, বিদ্যানিধি, দেখতে বড় খাসা।
বিধু। তাই তার বাড়ী তােমার এত ঘন যাওয়া আসা-
রাজা। কিন্তু মিসেস্ দাস একটু বেশী bashful যেন।
হারা। আমাদের introduce করে দেয় না কেন?
[ দাসের প্রবেশ }
রাজা। এই যে দাস-- অভিবাদন ]
বােস ; না না,এস, আমার এই
দু’ এক বন্ধুর সঙ্গে introduce করে দেই--
[ দাসের সকলের সঙ্গে অভিবাদন )
-

কফি-অবতার।] [ পঞ্চম দৃশ্য। রাজা। [ নেপথ্যে চাহিয়া ] এই জদি খানা লে আও- (নেপথ্যে } বহুত আচ্ছা-হুজুর। ( ক্রমে খানা আনয়ন ও সকলের খানা খাইতে আরম্ভ ; নেপথ্যে পূজার বাজনা ] দাস। [ কাণে হাত দিয়া ] ওঃ কি barbarous এই বাজনা এ সব পূজোর! বিলেতেতে হ'লে এরে public nuisance বলে’ নালিশ চত্ত—Well Rajah do you dance? রাজা। ভাল partner পেলেই আমি খুব ভাল নাচি, বিধু। ভাল partner পেলে আমরাও নাচতে রাজি আছি। দাস। [ বিধু বাবুকে ] Well, আপনারা শুনি তালগাছ সমান Reforined; কিন্তু তার দেন কৈ প্রমাণ ? কেন?—টিকি নেই ; এত মুরগীর প্রভাব ; কোট পেন্টেলুন—তবু সংস্কারের অভাব ! স্ত্রীশিক্ষা, স্ত্রীস্বাধীনতা এ সব নিয়ে অনিবার, Speech দেই এমন কি প্রায়ই প্রতি শনিবার অমন অমন- লেচর’-হু, শুনি আমি ঢের,- নিজের স্ত্রীকে বন্ধ করে পরের স্ত্রীকে বের। নিধি। সে আর বেশী দিন নয় ; স্ত্রীরা এখন খুঁজে নিজের নিজের পোঁটলাপুটলি নিচ্ছে বেশ বুঝে। হার। দুদিন পরে বাড়ী থেকে মেরে ধরে’ ভাই— স্বামীদের তাড়িয়ে না দিলে বেঁচে যাই- ৪•] . বিধু। বিদ্যা।

•
•ন
পঞ্চম দৃশ্য।]
[ কল্কি অবতার।
রাজা। এতদূর না কি ?—বিদ্যানিধি,—খাচ্ছ কৈ ?
বিদ্যা। এই যে খাচ্ছি বৈকি—এই খানসামা—ঐ
—ওর নাম কি-শ্যাম্পেন আর এক গেলাস ঢালো
বিধু। যাই বল, বিদ্যানিধি লােক অতি ভালাে।
নীল।
ভাল বােলে'!—বলতে গেলে এ ত ওঁরই জোরে
খাচ্ছি আমরা এই সব এত সাহস করে’
নিধি। তাইতেই ত ঔয়াকে এ দলে মিশিয়ে নেওয়া।
বিদ্যা। [ সগর্বে ] খাও দেখি, কে কি বলে ; নেই ‘কুছ পরেওয়া।
নীল। শুছি চতুরানন না কি আজ কাল ভারি
হিদুয়ানী প্রচার কচ্ছে ; কাল মহা জারি
করে বলেছে যে সব যা’র মুর্গীখাের
তাদের হুকোয় তামাক খাবে না।
দাস। [ ব্যঙ্গস্বরে। উঃ কি কঠোর
নীল। আর, বিলেত ফেৰ্ত্ত, আর ব্রাহ্মদের নাম ধরে
ভূতু অনর্গল গাল দিচ্ছে ভারি জোরে।
বিদ্যা। আরে দুৎ—ওর নাম কি--এ মুর্গী বিপাকে
আর কি ও পচা তাদের হিন্দুয়ানি থাকে।
কেন ভয় কর ; যত পার খাও ছাই,
তার পর আমি আছি--কুছ, পরেওয়া নাই।
| নেপথ্যে সিড়ি হইতে) হরিশ বাবু বাড়ী আছেন।
বিদ্যা। [ চেয়ার হইতে তাড়াতাড়ি উঠিয়া ] মরেছে রে-ঐ
তারাই আবার { ক্রন্দনস্বরে ] ও সাহেব কোথায় লুকোই।
[ ৪১

কল্কি-অবতার।]
[ পঞ্চম দৃশ্য।
[ বিদ্যানিধি টেবিলের নীচে লুকাইতে গেলেন, তাহার লম্বা শরীর
তাহার মধ্যে ঢুকিল না; তিনি মহা বিপদগ্রস্ত হইলেন ]
নীল। লুকোবে কি তুমি ? তুমিই আমাদের ভরসা।
বিদ্যা। ( দৌড়াদৌড়ি ] বল বুদ্ধি ভরসা, সব কারে পড়লেই ফরসা।
[ নেপথ্যে ] হরিশ বাবু বাড়ী আছেন ? [ দরােয়ানের সহিত তর্ক ।
বিদ্যা। [ বিকৃত স্বরে ] না গাে বাড়ী নাই—
হারা। [ চেঁচাইয়া ? হা আছেন। [ হারাধনের কন্যা ছিল না ]
[ নেপথ্যে জুতা ও খড়মের শব্দ ]
বিদ্যা। [ হারাধনকে ] লুকোই কোথা বলে’ দেনা ভাই।
হারা। কেন? তুমি ওই কোণে কেষ্ট ঠাকুর হয়ে
দাঁড়াও না;-বাঁশি নেও [ একটি কালাে ছড়ি দিয়া ]
সময় যায় বয়ে,
শীগগির যাও—এসে পড়ল পণ্ডিতের দল ও
বিদ্যা। [ সন্দিগ্ধ স্বরে ] এত বড় কেষ্ট ঠাকুর হয় ?
হারা।
নাই বা হল।
আমরা সবাই বলব এই কেষ্ট ঠাকুর খানি
সম্প্রতি indent করা—বিলাতি আমদানি।
[ বিদ্যানিধি অগত্যা লাঠিটা লইয়া সুদূর কতক অন্ধকার কোণে
কৃষ্ণ ঠাকুরের ন্যায় ত্রিভঙ্গে দাড়াইলেন। বলা বাহুল্য, নীলমণি,
৪২]

পঞ্চম দৃশ্য।]
[ কল্কি-অবতার।
বিধু ও নিধিরাম বিশেষ আরাম অনুভব করিতে ছিলেন না, তথাপি
নিরুপায় ভাবে বসিয়া রহিলেন।]
নীল। এটা একটু বেশ uncomfortable নয় কি?
নিধি। তা যখন বিদ্যানিধি আছে, তখন ভয় কি ?
রাজা।
এ আবার এক গেরাে—এরা কেন আবার ?—কি দায়!
[ দাসকে ] ওহে এদের দুঘা দিয়ে করে দিও বিদায়।--
দরােয়ানটাই এদেরকেন দুঘা দিলে নাক।
দাস। আসুক না, তুমি চুপ করে বসে থাক।
[ পণ্ডিতগণসহ শিরােমণি ও স্বীয় গুণগ্রাহিগণের সহিত
ভূতনাথ ও চতুরাননের প্রবেশ ]
শিরাে। [ আসিয়াই আক্রমণ শুরু করিলেন; তিনি রাজার পানে
চাহিয়া কঠিনস্বরে কহিলেন ]
দেখ বাপু তুমি একটু বেশী বাড়াবাড়ি
সুরু করেছ এদেখ—সেদিন সাহেব-বাড়ী
প্রকাশ্যতঃ খেলে, আবার আজ পূজোর দিন
দিচ্ছ খানা-
দাস। [ খাইতে খাইতে ] এসব খাওয়া অন্যায়, বুঝিয়ে দিন।
চতু। আমি দিচ্ছি—শুনুন, ওসব নয়ক সাত্ত্বিক খাদ্য।
দাস। [ মুখ খিচাইয়া ]
আরে দুৎ সাত্ত্বিক খাদ্য, না সব তােমার শ্রাদ্ধ।
সাত্বিক আহার করে করে সবই এক এক জন
হাউয়ার্ড, সক্রেটিস, হার্বার্ট স্পেন্সার, নিউটন ;
[ ৪৩

কল্কি অবতার।] [ পঞ্চম দৃশ্য। ;- - ধৰ্ম্ম, বিজ্ঞান জগতে যা—এদেরই একচেটে তাই দু' তিন হাজার বছর খেটে খেটে খেটে শেষে কল্লেন কি না ঠিক—যা সব অতি bosh- যে হাঁস খেলে দোষ নেই, মুর্গী খেলে দোষ ; পাজ খাওয়া দোষ, আর হিং খাওয়া নয় ; চীন গেলে ধৰ্ম্ম থাকে, বিলেত গেলে যায় ; ভূত। ( উঠিয়া গম্ভীরস্বরে ] ইংরাজি পড়ার দোষ—মহাশয় আপনি আজ বােলে ফেল্লেন ‘হিন্দু মূখ’,—কিন্তু জগৎ শুদ্ধ মানে, ভক্তি করে, পূজে-চৈতন্য ও বুদ্ধ। [ পুনরুপবেশন ] শিরাে। ওসব তর্ক ছেড়ে দেও [ মােলায়েমভাবে ] সমাজে যা করে, ভুল হক--সেটা বাপু থাকা উচিত ধরে। স্মৃতি। [ রাজাকে । দেখ তােমার বাপ ছিলেন সমাজের মাখা, তােমার কি উচিত তারে করা ফাতানাতা? ভূত। আর আমাদের এই সমাজটাকে কাদান ? চতু। আর সমাজেতে শুধু জোড়াপটকে বাধান ? ন্যায়। আর কভু চলবেনাও সমাজেতে এ ত দাস। চলুবেনাই বা কেন ?—মড়াকাটাও চলেছে ত স্ত্রীদের রেলভ্রমণ, স্ত্রীশিক্ষাও চলে গেছে ;- পাওরুটি, বিলাতি মুন, পেঁয়াজও চলেছে। সীলােন, রেঙ্গুন গেলে এখন জাত যায় না কারো, বিলেত যাওয়া, মুর্গী কেন চলবে না-- ৪৪ } পঞ্চম দৃশ্য।] [ কল্কি অবতার। ; রাজা। [ জড়িত স্বরে ] হ্যা আরো কত কি—নিজেই চলবে, তােমরা নাই বা চালাও ; এখন পোঁটলাপুটলি বাঁধ ;-আর কেন—পালাও- চূড়া। ( বিধুকে ওহে বাপু ঐ কোণে ঐ জিনিষটা কি ? বিধু। ওটি কেষ্ট ঠাকুর। ( নিধিকে চোখ টিপিলেন } চূড়া। [ সাগ্রহে ] সত্যি ?-বটে ?—সত্যি না কি হারা। হ্যা, এ কেষ্টঠাকুরখানি বিলাতি আমদানী ও আবার বাঁশী বাজায় ;-বলতে কি হানি— কল টিপে দিলে আবার নাচেও চূড়া। [ সকৌতূহলে ] সত্যি?-না— আচ্ছা টিপে দেও দেখি- { হারাধন গিয়া সজোরে বিদ্যানিধির পশ্চাদ্ভাগে চিমটি দেওয়ায় বিদ্যানিধি—নিরুপায় হইয়া মস্তক এদিক ওদিক ফিরাইতে লাগিলেন ও লাফাইতে লাগিলেন ] চূড়া। [ সস্মিত, ও প্রীতস্বরে ] সত্যিই ত—বাঃ কই বংশী বাজাল না- { হারাধন পুনৰ্বার গিয়া বিদ্যানিধির কানে কানে কি কহিলেন ও কান সজোরে মলিয়া দিলেন। বিদ্যানিধি—তাহাতে গলায় বাঁশীর সুর করিতে লাগিলেন; ও সকলে বিস্মিত হইয়া তাহার পানে তাকাইলেন। চূড়া। [ মাথা নাড়িয়া ] বংশী নয় খুব সুস্বর— নস্যগ্রহণ ] -কিন্তু বাঁশীটা যে বাপু উল্টো দিকে ধরা— হারা। কলিকালে সব, মশয়, উল্টোইত হবে- l's ৪৫ কল্কি-অবতার।] [ পঞ্চম দৃশ্য। চূড়া। [ এ ব্যাখ্যায় তুষ্ট হইয়া ] বটে বটে। সত্যিইত। ঠিকই বটে তবে [ নস্যগ্রহণ ] হারা। আবার পেটে খোঁচা মাল্লে কেঁাৎ করায় কলে; [ বলিয়া গিয়া বিদ্যানিধির পেটে সজোরে খোঁচা মারিলেন ও বিদ্যানিধি অগত্যা কেঁাৎ করিলেন ] আবার নাক ধরে টালে “রাধা রাধা” বলে। [ বলিয়া বিদ্যানিধির নাক ধরিয়া সজোরে টানিলেন, বিদ্যানিধি নাকী সুরে “রাধা রাধা” ডাকিয়া উঠিলেন । চূড়া। ( অতি বিস্মিত ] বাঃ এটা ভারি মজার কেষ্টঠাকুর বটে— অতি সুন্দর [ নস্যগ্রহণ ] দেখি গিয়া একটু নিকটে। [ চূড়ামণি নিতান্ত নিকটে গিয়া দেখিতে লাগিলেন ও তাহার কল- কৌশল পরীক্ষার মানসে তাহার মুখের কাছে মুখ লইয়া গেলেন ; তাহাতে বিদ্যানিধি হঠাৎ মুখ সূচলল করিয়া চূড়ামণির দিকে অগ্রসারিত করিলেন ; চূড়ামণি বিদ্যানিধির এই আকস্মিক অভাবিতপূৰ্ব্ব শারীরিক প্রক্রিয়ায় ভীতচকিত হইয়া পিছাইয়া আসিলেন; এবং চুড়ামণি তৎক্ষণাৎ পূৰ্ব্ববৎ স্বীয় প্রশান্ত মূর্তি ধারণ করিলেন। চূড়ামণি আশ্বস্ত হইয়া পুনৰ্ব্বার বিদ্যানিধির মুখের নিকট মুখ লইয়া গেলেন ও তাহাতে বিদ্যানিধির পূর্ব অঙ্গভঙ্গির পুনরাবৃত্তি হইল। চূড়ামণি পুনৰ্ব্বার হটিলেন।] হারা। দেখছেন না এর মুখে চুম্বক পাথর আছে। চূড়া। সত্যি? পাশ দিয়েই তবে যাই ওর কাছে ৪৬ :

পঞ্চম দৃশ্য।] [ কল্কি-অবতার। [ তিনি এবার বিদ্যানিধির দক্ষিণ দিক দিয়া তাহার নিকটবর্তী হইলেন ; তাহার স্কন্ধের নিকট পঁহুছিবামাত্র বিদ্যানিধির মুখ তদ্দিকে সূচলল হইয়া ফিরিল। চূড়ামণি পিছাইয়া বামদিক দিয়া অগ্রসর হইলে, তাহাতে বিদ্যানিধির মুখ পূৰ্ব্ববৎ ভাবে দক্ষিণ দিক হইতে সবেগে বামে ফিরিল। চূড়ামণি মহা বিপদগ্রস্ত । একটু ভাবিলেন ; পরে বিদ্যানিধির মস্তক ধরিয়া দক্ষিণ দিকে জোরে ফিরাইলেন; কিন্তু ছাড়িবামাত্র সে দুর্দান্ত নাসিকা পুনরায় তাহার দিকে পূৰ্ব্ববৎ ফিরিল। চুড়ামণি ত অবাক্‌। হারাধনের দিকে জিজ্ঞাসুভাবে তাকাইলেন।] হারা। [ চূড়ামণিকে ] আপনার নাকে লােহা আছে নাকি? চূড়া। কেন ? হারা। চুম্বক পাথরটাকে টাছে বেশী জোরে যেন। চূড়া। [ ভাবিয়া ] তা হবে, তা সবার নাকেই লােহা আছে তবে ? মিত্র। লম্বা নাকে বেশী আছে— চূড়া। [ ভাবিয়া ] তা হবে, তা হবে। [ চূড়ামণি এখন সম্মুখে আসিয়া নিজের নাক নিচু করিয়া হেঁট হইয়া ঠাকুরের দক্ষিণ পা দেখিতে ব্যাপৃত হইলেন। তাহাতে বিদ্যানিধির দক্ষিণ পা তাহার দিকে প্রসারিত হইল ; চূড়ামণি ভয়ে পিছাইলেন ও হারাধনের দিকে সপ্রশ্ন নয়নে চাহিলেন। পরে গিয়া ঠাকুরের ডান পাটি যথাস্থানে রাখিলে, বিদ্যানিধির বাম পদ প্রসারিত হইল। বাম পদ যথাস্থানে রাখিতে যাওয়ায় এক তুমুল ব্যাপার উপস্থিত। বিদ্যানিধি ছড়ি ফেলিয়া দক্ষিণ হস্তে চুড়ামণির চূড়া পাকড়াইয়া ধরিয়া তাহার ঘাড়ে [ ৪৭

কলি-অবতার।]
[ পঞ্চম দৃশ্য।
চড়িলেন। চূড়ামণি ভয়ে বিস্ময়ে, চেঁচাইয়া পড়িয়া গিয়া মূৰ্ছোপক্রান্ত
হইলেন। বিদ্যানিধি তখন উঠিয়া নিজমূর্তিতে পণ্ডিতদের কাছে
গিয়া দাড়াইলেন।]
চূড়া। [ আশ্বস্ত হইয়া ] বিদ্যানিধি বটে
সেটা আগে বলতে হয়।
শিরাে। ( কঠিন স্বরে ] তুমি নদেয় যাও নি-
বিদ্যা। [ ঘাড় চুলকাইয়া ] আমি মুর্গীরে নয়।
অর্থাৎ খেলেও-ওর নাম কি—হজম করি নাক
শিরাে। বােঝা গেছে, এখন তােমার ফাজলামি রাখ।
বিদ্যা। [ নিরুপায়ভাবে ] তবে বলব এক কথা? আৰ্যর্ষিগণ নাকি,
মুর্গী গরু খেতে কিছু রেখেছিলেন বাকি ?
[ শিরােমণি ইত্যাদি দেখিলেন পরাজয় অনিবাৰ্য, আর যুদ্ধ বৃথা;
তাই তাহারা চম্পট দিবার উদ্যোগ দেখিতে লাগিলেন ]
স্মৃতি। ( হতাশভাবে রাজাকে । না হয় খেলেনই ; কিন্তু মুসলমান,
হাড়ি, এই এ সব রাঁধুনি কেন ?
রাজা। দিতাম ত সব ছাড়িয়েই
কিন্তু ব্রাহ্মণেতে মুর্গীটুর্গী রাঁধে না যে [ মদ্যপান 1
ন্যায়। আর হাড়ি? [ এটি নেপােলিয়ানের শেষ উদ্যমের “যা থাকে
কপালে” ভাবে ।
রাজা। মুসলমানে শূয়র রাঁধে না যে
স্মৃতি। এ সবই খান বুঝি-বিলেত-ফেরত দলে
মিশে এখন বুঝি ও, সব গুলােই চলে ?
;
৪৮]

পঞ্চম দৃশ্য। [ কল্কি-অবতার। শিরো। তা’লে আর আমাদের এখানেতে আসাই ভালাে দেখায় না। রাজা। [ জড়িত স্বরে ] বাবা, ফিরে যাও বাসায় কেন গােলােযােগ কর ?—এ সব মিছে সাধা ; ক্ষণিক অামাকে এসে কেন দেও বাধা ? শিরাে। চল চল ; এ সব ম্লেচ্ছ, যবন; চল চল চূড়া। হা হতােস্মি [ নস্য গ্রহণ ] অন্য পণ্ডিতরা। চল তবে ; দুর্গা দুর্গা বল- [ পণ্ডিতদের ও গোঁড়াহিগণের প্রস্থান ] রাজা। বাঁচা গেল !–আঃ-তােমরা তাড়িয়েছ খাসা। কেন এদের মিছামিছি দেক্‌ কৰ্তে আসা। দাস। I say রাজা তুমি এদের শিক্ষা দেবার জন্যে বিলেত যেতে পার ? বিধু। না না সেটা বড় অন্যায়। দাস। কিসে ?ঐটস্ শুধু এক principleএর জন্যে ছেলের বধের হুকুম দিল—আর এইটে অন্যায় । নিধি। আমাদের দেশেও দশরথ মতে মতে রামকে পাঠাল বনে সত্য রক্ষা কর্তে। বিধু। দশরথের কাযটি বড় ভালাে হয় নি। নিধি। কেন? বিধু। কেন ?—মূখ দশরথ-রামচন্দ্র হেন সুপুত্রকে—গােবেচারী,—কোন দোষ নাই— দিলেন বনবাস ;-হ’ল সত্যরক্ষা ছাই! [ রাজাকে ] [ ৪৯ ৪

ককিঅবতার।]
[ পঞ্চম দৃশ্য।
রাজা। হা হা সেটা ভালো হয় নি--একি নীলু ঢুলো না
বিধু। এর সঙ্গে হয় কি আর টসের তুলনা?
ব্রট অন্য অপরাধীর সঙ্গে সমান বিচার
করে’, দিলে ছেলের দণ্ড-এর সঙ্গে কি ছার—
রাজা। এ কি নীলমণি-ও নীলু-রাত কত-নাক ডাকে যে।
নীল। [ চমকিয়া ] কৈ? [ সকলের হাস্য ]
[ এখন নাকডাকা এত গুরুতর অপরাধ নয় কিন্তু এই দৌর্বল্যটুকুও
কেহ স্বীকার করিতে চাহে না?
রাজা। চোক যে জবাফুলের মত।
হারা। তবে যাবার আগে সব এক এক গ্লাস ঢালাে।
[ সকলে সুরাপাত্র পূর্ণ করিয়া লইলেন ও পান করিয়া উঠিলেন )
দাস। হা-হা I say রাজা-well! কি বলছিলাম ভালাে-
বিলেত চল না হে--একটা সব সহরময়
হুলস্থুল হয়ে যায়-এরাও জব্দ হয়।
রাজা। বটে! বটে! কি বল হে বিদ্যানিধি
বিদ্যা। [ মাথা চুলকাইয়া ] হাঁ তা
ওর নাম কি—তবে যদি পণ্ডিতরা-না তা-
বিলেতই ত একরকম কলিকালের কাশী।
রাজা। মন্দই কি একবার না হয় বিলেত ঘুরে আসি।
আরও এই পণ্ডিতগুলােও জ্বালিয়েছে ভারি ;
তা’লেও যদি তাদের আসা বন্ধ কর্তে পারি।
[ নির্জাত)
৫. ]

ষষ্ট দৃশ্য। { স্থান—যক্ষদেশ। হিমালয়ের পদপ্রান্তে উপবন। কাল- জ্যোৎস্না রাত্রি। যক্ষকন্যারা বিহার করিতেছেন।] [ সবাদ্য যক্ষকন্যাদিগের গীত ] নীল গগন, চন্দ্র কিরণ, তারক’ গণ রে, হের নয়ন, হর্ষ মগন, চারু ভুবন রে। নিদ্রিত সব কুজন রব, নীরব ভব রে; সুন্দর নৰ হেরি বিভব, মেদিনী তব রে। ধীর পবন, বাহিত ঘন,--প্লাবিত বন রে ; নন্দন বন, তুল্য গহন-মােহিত মন রে । { এক জন কনষ্টেবিলের প্রবেশ ] কনষ্টেবিল। [ স্বগত) এ সব ত আচ্ছা নাচ আওলি হয়, মগ্ৰ, সাহাব ত বহুৎ ক্ষাপা হােত হয়। [ প্রকাশ্যে ] এই মাইয়া লােক সব, এ দুপর রাতমে কাহে হল্লা কতা হয়—হমারা সাহাবকা ডেরাকা এব্রা নগীজুমে। সাহাবকে নি যানে দেগা নেই ? ১ম যুকন্যা। কে এ উলুক—আবার এ সময় এসে বিড়ির বিড়ির বকৃতে আরম্ভ কৰূলে। ২য় যক। এ দেখা যাচ্ছে নিতান্ত কবিত্বহীন। ৩য় য-ক। দেখেছ, বেটার পাগড়ী থেকে জুতাে পৰ্য্যন্ত সব গদ্য। [৫১

কল্কি-অবতার।]
[ ষষ্ঠ দৃশ্য।
৪র্থ ষ-ক। বােধ হচ্ছে, এ খাম্বাজ রাগিণী মােটে বােঝে না।
কনষ্টেবিল। এই, চুপ করূকে খাড়া রহিলি কাহে রে ? তােমারা হুস
নেহি হয়। এ জায়গাকা নদী সাহাবক। তাম্বু হয়।
১ম য-ক। কে তোর সাহেব ?
সিপাহী। [ সগর্বে ] কমিশনর সা’ব, জান্তা নেই ।
২য় য-ক। রেখে দে তাের কমিশনর সা’ব।
সিপাহী। [ সাশ্চর্য্যে। আরে!—ডতা নেই ? তােমলােক জাহান্নম যানে
মাঙ্গতা ?-আরে হিয়া সা’বক। ডেরা হয়-সমতা নেই ?
৩য় যক। তাের সাহেব এখানে ডেরা কল্লে কেন ? সে কি মক্কার
আর জায়গা পেলে না?
সিপাহী। [ অতি বিস্ময়ে ] কেয়া ?
জান্তা নেই সা’ব হিয়াক।
রাজাকো সাথ লড়নে আয়া ?
কেন আমাদের রাজা তােদের কি করেছে ?
সিপাহী। কি করেছে !-কি আবার কৰ্ব্বে !–সা’ব এ মুলুক লেনে
মাঙ্গতা। তােমার রাজা কুছ, কাকা নেই, ইস্কো ওয়াস্তে ;
আওর কে ? লড়াইকা খবর নেহি রাস্তা ?
৫ম য-ক। হাঁ হাঁ জানি, জানি। আচ্ছা তুই যা, আমরা বাড়ী যাচ্ছি,
রাতও হয়েছে ; [ অন্য যক্ষকন্যাদিগকে ? চল— গমনােত ।
সিপাহী। আরে গােসা কাহেথােড়া দারু পিও-চিল্লানেসে ফয়দা,
কেয়া?-দারু পিও—হামকো সাথ ঘােড়া পিয়ার করাে—
হম্ কুছ, নেই কহে গা। [ অগ্রসর হইল ]
১ম য-ক। ম উল্লুক!
৫২]
৪র্থ যক।

ষষ্ঠ দৃশ্য। ] [ কল্কি-অবতার” • ২য় য-ক। আবার দাত বের করে হাসছে। ৩য় য-ক। এ যে যায় না ; দুঘ দিয়ে দেও না। ৪র্থ যক। নেও বেটার তলওয়ার কেড়ে ৫ম য-ক। মার বেটাকে [ সকলে অগ্রসর হইয়া তাহার তরােয়াল কাড়িয়া লইয়া, পাগড়ি খুলিয়া, প্রহার সুরু করিল ? সিপাহী। আরে কর কি ভাইয়া সব—এ কেইসে তামাসা -আরে ছােড়-ছােড়-দাড়ি ছােড়—তরােয়াল দেও। [ ক্রমে যক্ষ- কন্যাগণ সিপাহীকে গুরুতর প্রহার আরম্ভ করায় ‘উরে বাবারে এত সব মাইয়া নােক নেহি, মাইয়া লােককা বাবা ইত্যাদি বলিয়া, কোন প্রকারে নিষ্কৃতি পাইয়া, সিপাহী পাগড়ি তরােয়াল ইত্যাদি ফেলিয়াই উৰ্দ্ধশ্বাসে দৌড় দিল।] ১ম য-ক। বেটা বীর ত ভারি, আবার এ দেশে লড়াই কর্তে এসেছে।—চল-[ সকলে গৃহাভিমুখিনী ) ২য় যু-ক। কিন্তু এ দেশ কি সত্যিই সাহেবেরা নিতে এসেছে ? ৩য় য-ক। হঁা নিতে এসেছে, আর নেবেও যে, সে বিষয়ে সন্দেহ নেই। তারা ভারি পরাক্রান্ত জাতি। শুছি তারা অমরাবতী একরকম দখল করে বসে আছে। আর ইন্দ্র এক দৌড়ে ব্ৰহ্মার কাছে চম্পট দিয়েছেন। ৪র্থ য-ক। দৌড় ত তার চিরাভ্যস্ত! হায়! এমন সুন্দর অমরা আজ অনাথা। ৫ম য-ক। আমাদের অবস্থাও শীঘ্রই সমান শােচনীয় হবে। তার জন্যে চিন্তা কৰ্ত্তে হবে না। [ নিষ্ক্রান্ত ] [৫৩

সপ্তম দৃশ্য ।
[ স্থান-রাজার বাগানবাটী। কালরাত্রি। বিধু, নিধিরাম,
হারাধন, নীলমণি, বিদ্যানিধি দণ্ডায়মান ও রাজা
উপবিষ্ট, সম্মুখে সুরার বােতল ও গ্লাস
ইত্যাদি।
নব্যহিন্দুগণ ও বিদ্যানিধির গীত।
আমরা পাঁচটি এয়ার
আমরা পাঁচটি এয়ার দাদা, আমরা পাঁচটি এয়ার।
আমরা পাঁচটি সখের মাঝি ভবসিন্ধু খেয়ার ;-
কিন্তু পার করি শুধু বােতল গেলাস আমরা পাঁচটি এয়ার ।
দেখ, ব্র্যাণ্ডি মােদের রাজা, অার শ্যাম্পেন মােদের রাণী,
আমরা, করিনে কাহারে ড, আমরা করিনে কাহারো হানি ;
আমরা, রাখিনে কাহারও বক্কা, আমরা করিনে কাউরে কেয়ার ;
এ ভবমাঝে সবই ফক্কা-জেনেছি আমরা পাঁচটি এরার।
*
কেন, নদীর জলে কাদা আর সাগর জলে নুন ?
পাছে, মেলা সাদা জল খেয়ে হয় মানুষগুলো খুন :
কেন, তুমি হলে নাক কবি হলাে সেপীয়ার ?
আর সে সব কথা কাজ কি বলে আমরা পাঁচটি এয়ার।
কেন, দেবতা দিল তাড়িয়ে দৈত্যে বল দেখি দাদা?-
কারণ, দেবতা খেত লাল পানি আর দৈত্য খেত সাদা।
এ ভবারণ্যের ফেরে এমন সুহৃদ আছে কে আর ?
এ জীবনের যা সার বুঝেছি—আমরা পাঁচটি এয়ার ।
==
৫৪)

সপ্তম ।]
[ কল্কি-অবতার।
মমাদের দিও নাক কেউ গালি, মােদের কোনাে না কেউ মানা,
আমরা, খাব নাক কারাে চুরি করে দুগ্ধ, ননী, ছানা;
শুধু লুঠিব একটু মা, শুধু করিব একটু পেয়ার ;
শুধু নাচিব একটু গাইব একটু-আমরা পাঁচটি এয়ার ।
[ পুনঃ পুনঃ শেষ পদ গাইতে গাইতে ঘাের নৃত্য
[ গঙ্গারামের প্রবেশ
হারা। কে গাে এয়ার কোথা থেকে-বল দেখি নাম।
গঙ্গা। আমার নাম গঙ্গারাম।
বিধু।
নিবাস কোন গ্রাম ?
গঙ্গা। সাবেক নিবাস ‘উলে’
বিধু।
হা |--উলাে- নিধিকে ] নিধি, সে কি !
নিধি। [ গঙ্গাকে । আচ্ছা বাপু তােমার গ্রামের জেলা বল দেখি ।
গঙ্গা। জেলা ?
হারা। নাও, বােঝা গেছে, অতি পাড়াগেঁয়ে।
নীল। একটা উজবুক এল আবার কোথা থেকে, কে এ ?
রাজা। যা’হক শুনি এখানেতে মশয়ের কি কাজ আছে ?
গঙ্গা। [ বসিয়া ] এলাম আমি হেঁ, হেঁ-রাজা বিমলেন্দ্রের কাছে
রাজা।
কেন মশম, আমি কোন দোষ ত করিনি-
বিদ্যা। [ স্বগত ] এ দেখছি সেই ব্রাহ্মভ্রাতা-এরে বেশ চিনি
[ গঙ্গারামের প্রতি পশ্চাৎ দিয়া বসিয়া মদ্যপান ]
রাজা। কি চান শীঘির বলে ফেলুন। কাণ পেতে আছি-
নীল। হ্যা হ্যা শীঘূঘির সেরে ফেলুন--তা’লে আমরাও বাঁচি।
[.৫৫

কল্কি-অবতার। 1 [ সপ্তম দৃশ্য। গঙ্গা। মহারাজার সঙ্গে—হেঁ হেঁ—আলাপ কৰ্ত্তে এলাম— হারা। হয় সেটা পরে হবে—এখন তবে—সেলাম- [ দ্বার দর্শাওন ] গঙ্গা। [ না দেখিয়া, রাজাকে ] হেঁ হেঁ কবে আসা হোল ? রাজা। -হেঁ হেঁ দিন চারিক [ উন্মনা । গঙ্গা। হেঁ হেঁ কুশল শারীরিক এবং পারিবারিক ? রাজা। হেঁ হেঁ—আজ্ঞে খুব ভাল-হেঁ হেঁ-তবে কি না শূলের ব্যারাম--এমন কি বাঁচি কি বাচিনা- এইরকম। { অধিকতর উন্মনা । গঙ্গা। পরিবার ?-হেঁ হেঁ- রাজা। [ অধীর ]-হেঁ হেঁ তিনি ভালাে ; তবে- তার কাল হয়েছে এই দুই বছর হবে [ সকলের হাস্য ] গঙ্গা। ছেলে পিলে- রাজা। [আরও অধীর ] তারাও ভালো—কি বছিলাম ছাই- অ-অর্থাৎ—আমার কোন ছেলে পিলে নাই-- বিধু। অর্থাৎ কি রকমে বুঝবেন বুঝিয়ে না দিলে ? হারা। তবে অর্থাৎএর গানটা গাও সবাই মিলে == ; [ নব্যহিন্দুদিগের গীত ] হাে বিক্রমাদিত্য রাজার ছিল নব রত্ন ন ভাই । অার তানসন ছিলেন মহা ওস্তাদ—এলেন তাহার সভায় ; অ-অর্থাৎ আসতেন নিশ্চয় তানসান বিক্রমাদিত্যের কোর্টে, কিন্তু দুঃখের বিষয় তখন তানান জন্মাননিক মোটে।

সপ্তম দৃশ্য।
[ কল্কি-অবতার।
[ কোরাস ) তা ধিনতাকি ধিনতাকি ধিনতাকি ধিনতাকি-
মেও এও এও।
যাহােক এলেন তানসান কলিকাতায় চড়ে রেলের গাড়ী ;
আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ী;
অ—অর্থাৎ উঠতেন নিশ্চয়, কিন্তু রেল পুল তখন হয় নি ;
অার বিক্রমাদিত্যের ছিল অন্ধ রাজধানী-উজ্জয়িনী।
তা ধিনতাকি ধিনহাকি ধিনতাকি ধিনতাকিমেও এও এও।
যাহােক্ এলেন তানসীন রাজার কাছে দেখাতে ওস্তাদি ।
আর নিয়ে এলেন নানা বাদ্য-পিয়ান ইত্যাদি ;-
অ—অর্থাৎ অাতেন নিশ্চয়, কিন্তু হলো হঠাৎ দৃষ্টি,
যে হয় নিক তানসানের সময় পিয়ানোর সৃষ্টি।
তা ধিনতাকি ধিনতাকি ধিনতাকি ধিনতাকি,-মেও এও এও।
যাহােক তানসান গাইলেন এমন ‘মল্লার রাজা গেলেন ভিজে ।
আর গাইলেন এমন দীপক, তানসান জ্বলে উঠলেন নিজে ;-
অ—অর্থাৎ যেতেন রাজা ভিজে, তানসন উঠতেন জ্বলে ;
কিন্তু রাজা গেলেন দিগ্বিজয়ে আর তানসান এলেন চলে।
তা ধিনতাকি ধিনতাকি ধিনতাকি ধিনতাকিমেও এও এও।
হােল সেই দিন থেকে প্রসিদ্ধ তানসানের গীতি বাদ্য ;
আর আজও রোজ রোজ অনেক ওস্তাদ করেন তাহার শ্রাদ্ধ ;
অ—অর্থাৎ তার গানের শ্রাদ্ধ—তার ত হয়ে গ্যাছে কবে ?
আর তানসান মুসলমান, তার শ্রাদ্ধ কেমন করে হবে ?
তা ধিনতাকি ধিনতাকি ধিনতাকি ধিনতাকি,-মেও এও এও।
[ নিষ্ক্রান্ত
[ ৫৭
৫৭

কল্কি অবতার।] [ সপ্তম দৃখ। - গঙ্গা। [ তথাপি সপ্রতিভভাবে হাসিয়া ] হা হা-তা—তা- মহারাজ আপনি যে সুন্দর লােক পাওয়া দুষ্কর এমন একটি বােধ হয় খুঁজে নরলােক আপনি কেন ব্রাহ্ম হােন না। রাজা। ভাল লােকটা কিসে দেখুলেন আমায় সেটা শুনি গঙ্গা। তা দেছি মিশে ; অতি উদার লােক, নেইক অহঙ্কার লেশ ; আর খাওয়া সম্পর্কে খােলাখুলি বেশ ; কারু রাখেন নাক তক্কা-সমাজের ধার ধারেন নাক একরকম। অতি পরিষ্কার। ব্রাহ্ম হন না, সমাজ ত ছেড়েছেনই নিজে। রাজা। কিন্তু সমাজটা আমাকে তবু ছাড়ে নি যে আচ্ছা বল দেখি ব্রাহ্ম ধর্মটা কি রকম ? গঙ্গা। ধৰ্ম্মটা ? ধৰ্ম্মটা অতি উচ্চ এবং নয় কম নীতি অঙ্গে—“একমেবাদ্বিতীয়”—তা সেওয়া- নিধি। সে ত তােমাদের হিন্দুধর্ম থেকেই নেওয়া গঙ্গা। এ ত—হেঁ হেঁ–হিন্দুধর্মের সারটুকুই নিয়ে তা যদি হয়, তবে ব্রাহ্ম নাম টাম দিয়ে কাণ্ড মাও দরকার কি? হি দুই বল না হে- গঙ্গা। হিন্দুধর্ম পৌত্তলিক। বিশেষতঃ তাহে,- বিধু। ব্রাহ্মধর্ম পৌত্তলিক নয় ? ৫৮] নিধি। নীল। ----

সপ্তম দৃশ্য।]
[ কক্কি-অবতার ।
গঙ্গা। দেখলেন কিসে?
বিধু। কিসে? সব তাতেই। তফাৎ উনিশ আর বিশে।
হিন্দু না হয় একেশ্বরে পূজে, দিয়া মাটি ;
তােমরা না হয় পূজ, দিয়ে ভাষা পরিপাটি।
তােমরা পিতার চরণ ধােরে কঁাদ নাক ছড়ায় ?
তারা না হয় মাটিতে সে চরণটা গড়ায়।
তারা যেটা বাইরে গড়ায় খড় মাটি দিয়ে,
তােমরা না হয় ভজ সেটা মনে গড়ে নিয়ে।
ভজকেউ চোখ বুজে, কেউ চোখ মেলি
তারা না হয় বাইরণ, তােমরা না হয় সেলি।
তফাৎটা কোথায় ? [ মদ্যপান ]
গঙ্গা।
মশা তফাৎ আছে--
আছে।
আর একটু—তােমার পিতা ঢালা বিলাতি ছাঁচে।
আর হিদুর পিতামাতা অন্যায়রূপে দেশী।
নীল। তােমাদের খরচ কম, আর তাদের খরচ বেশী। [মদ্যপান)
হারা। আরও একটু তফাৎ আছে, বােল্লেন না ক সেটা।
গঙ্গা। কি প্রকার ? (স্বগত ] এ ত দেখছি বাধে ভারি লেঠা।
হারা। বােল্লেন না যে ব্রাহ্মগণ ভজেন চোখ বুজে।
আর হিন্দু চোখ খুলে দেবতারে পূজে।
অর্থাৎ—যখন হিন্দু পূজেন ঢাক ঢােলে জাকিয়ে ;
আমার ব্রাহ্মাতা পূজা দিচ্ছেন নাক ডাকিয়ে। [সকলের হাস্য
নিধি।
[৫৯

কল্কি-অবতার।]
[ সপ্তম দৃশ্য।
গঙ্গা। না তা আপনারা যদি করেন তামাস। ;-
নিধি। কেন মিছে বক ভাই। পা দোলাও খাসা ;
সােজা ধৰ্ম্ম-কারো মনে দিও না ক কষ্ট
;
কেন মাথা ঘামাও, নিয়ে যা অতি অস্পষ্ট—
ঈশ্বর ভালো কিংবা মন্দ, সগুণ কি বিগুণ,
এ সব ভেবে কেন মিছে ক্ষিধে বাড়াও দ্বিগুণ ?
গরম গরম ফুলকো লুচি খাও গ্যাসের আলােয় ;
যদি সঙ্গে থাকে মুরগীর ক্যরি, আরাে ভালই।
মজাফরপুরি লিচু, পাকা অব বােম্বাই,
ভাল খাজা কাটাল, আর মৰ্ত্তমান রম্ভায় ।
রাতে মিলে দশ জনে খাও টপাটপ্‌-
রােষ্ট আর কাটলেট, ৪, আর চপ,
মেজাজ হবে ঠাণ্ডা, দেহে হবে শক্তি
আর ঈশ্বরে বাড়বে বৈ কমবে ন ক ভক্তি;
আর বেড়ে যাবে তােমার পরমায়ু ছােট ;
কেন মাথা ঘামাও ভায়া–যাও এখন ওঠ।
হার। কেন তর্ক কর বাবা, খাবে এক গেলাস ?
খাবেত খাও নইলে উঠে যাও থার্ড কেলাস’-
নীল। আমাদের আমােদর উপর কোরাে না ক
Trespass, বাবা যদি আইনের ভয় রাখ ;
করে দেব ৪৪৮ ধারায় নালিশ
তখন শশাবার জন্য পাবে একটু শক্ত বালিশ।
৬০ ]
}
;
–

কি ও ?
সপ্তম দৃশ্য।]
[ কল্কি-অবতার।
হারা। [ এক গেলাস মদ্য দিয়া ] নেও-খাও।
গঙ্গা।
হারা। বাবা বুদ্ধি কর পালিশ।
কেন তর্ক কর, বাবা, ঢক্‌ করে গিলে ফেল ;
আর আমাদের সঙ্গে ফক্ করে মিলে ফেল।
এ সংসারের সার হচ্চে পরের উপকার,
তাই করে দিচ্ছি তােমায় ভবসিন্ধু পার।
নেও—এস-[ মদ্য প্রদান ]
গঙ্গা। [ ধাৰ্মিকভাবে ] আচ্ছা কিইবা হবে একটু খেলে,
দেখাই যাক না যে কি রকম ( গেলাস লইয়া পান }
হারা।
এই নক্ষি ছেলে।
এখন একটা গান ধর—গাও-কর্তাভজা হয়,
তরজা হয়, কবি, টকা—যা হয়--যাতে মজা হয়--
বাবা থিয়েটরের গান জানাে?
[ গঙ্গারাম উক্ত গান অনভিজ্ঞতা প্রকাশক ঘাড় নাড়িলেন।
-ভালো, না জানে।
নাই জানাে-পাঁচালি ?—যাত্রা ?-বাবা বেয়ালা বাজান
শােন যদি মতির দলের, বলবে “বাঃ বাঃ আ মরি
মরিরে।” [ কণ্ঠে বেহালার সুর অনুকরণ করিতে করিতে
রিক্তহস্তে বেহালা বাজান অনুকরণ
বিদ্যা। [ মদালস স্বরে] বেঁচে থাক—শুনে যেন না মরি ;
হারা। সত্যি কথা বলতে কি আঃ—কিবে যাত্রা মতির ?
[ ৬১
-
।

কল্কি-অবতার।] { সপ্তম দৃশ্য। —আহা সেই গানটা জানাে ? [ সুর করিয়া ] ‘হে গতি অগতির’- একটা তুমি গাওনা হে, গঙ্গারাম ভাই- গঙ্গা। কি গাইব ? [ চিন্তা ] ভাল, একটা আত্মা বিষয় গাই [ সুর করণ ] বিধু। ও কি হচ্ছে গঙ্গারাম ?-ও যে—না গঙ্গা না রাম— নিধি। গা’না একটা ভাই, আমরা করি একটু আরাম। হারা। পড় বাবা গঙ্গারাম-গঙ্গারাম পড় [ চুমকুড়ি ) কৃষ্ণ কৃষ্ণ রাম রাম !–গঙ্গারামপড় [ চুমকুড়ি । বিদ্যা। [ উঠিয়া ] গঙ্গারাম—আমার প্রাণের গঙ্গারাম—এস, এস ভায়া উড়ি; [ উচ্চতর স্বরে ] উড়ি [ উড়িতে উদ্যত ] প্রাণকান্ত মেসো বলেছিলে “খেয়ে না ক মদ, যদি টলো— গঙ্গারাম ভায়া তুমি টছ—যাই বলো, টছ ;-নয় ?—দেখি আমি স্বর্গ মর্ত্য পাতাল, আমার কাছে মিছে কথা? ভায়া তুমি মাতাল হােয়েছ ;—আর খেয়ে না ! দেখ শোন বলি [ টলিতে টলিতে ] আমি খাই বটে, কিন্তু কদাপি না টলি। আমি মাতাল হই নি ;-দেখ দাড়াই এক পা তুলে ; [ এক পা তুলিয়া দণ্ডায়মান ] দুপা তুলেও পারি ; [ তৎচেষ্টা ও পতন ]. এা পড়ে গিইছি ভুলে, ৬২] সপ্তম দৃশ্য।] [ কল্কি-অবতার। হেসনা ক; ফের দাড়াই [ পুনঃ তৎ চেষ্টা ও পতন ] এ্যা এ কি রকম— [ উঠিয়া ] পশ্চাদ্ভাগটা দেখছি এবার হয়েছে বেশ জখম ? তা পা যা হকৃ—মাথা ঠিক্‌-দেখ বাপধন—নয় ? আন ভটি কাব্য সব করে দেব অন্বয়। তুমি পার ?—বােধ হয় না;—কর দেখি ভাই- -“নিরাকরিষ্ণু বৰ্টিষ্ণু” [ গঙ্গারাম অক্ষমতাপ্রকাশক ঘাড় নাড়িলেন ] তা না পার নাই-ই- তাই ত বাপু !-পানিনি পড়া বিদ্যে—একি যে সে- গঙ্গারাম ভায়া—তােমার নাকটি ত বেশ হে। একটু টেনে দেই [ গঙ্গারামের নাসিকা আকর্ষণ ] গঙ্গা। বাপরে মলাম [ চীৎকার ] বিদ্যা। [ তন্দ্রাজড়িত স্বরে] মরে কে যায়- কি চীৎকার—গঙ্গারাম ভায়া তুমি বেজায় খেয়েছ ; আর খেয়ো না-যাও, শােও গে যাও হারা। কিংবা যদি ভাল চাও—একটা গান গাও। গঙ্গা। [ নিরুপায় ভাবে ] আপনার গান আমি যােগ দেব’খনি। হারা। আচ্ছা তাই-ই সই [ অন্য সকলকে | গাও—ধর নীলমণি। [ সুর করিয়া শেষে গীত ধরিলেন ] -এ কি হেরি সর্বনাশ। রাম তুই হবি বনবাস-এ কি হেরি সর্বনাশ। তােরে ছেড়ে রবে না এাণ-আমার ধ্রুব এ বিশ্বাস। এ কি [ইত্যাদি। [ ৬৩

কল্কি-অবতার। ]
[ সপ্তম দৃশ্য।
যদি, নিতান্ত যাইবি বনে, সঙ্গে নে’ সীতা লক্ষ্মণে,
ভালো এক জোড় পাশা আর ঐ (ওরে) ভালাে দুজোড় তাস। এ কি [ইত্যাদি।
ওরে, আমি যদি তুই হইতাম, পাের্টমাটর ভিতরে নিতাম
বঙ্কিমের খানকতক (ওরে) ভালো উপন্যাস। এ কি [ ইত্যাদি ]
হারা। গাও না সঙ্গে—ওঠ না সব [ গঙ্গারামকে] ওঠ না হে ভাই।
সকলে। [ উঠিয়া নৃত্য করিতে করিতে ]
রাম তুই হবি বনবাস, এ কি [ ইত্যাদি ।
হারা। ও রাম, দেখিস তোর বাপ মাকে চিঠি লিখিস্ প্রতি ডাকে,
আর রোজ রােজ সন্ধ্যা হলে (ওরে) দুই এক ডোজ খাস্।
এ কি [ ইত্যাদি ]
[ পটক্ষেপ )
সকলে-
৬৪।

অষ্টম দৃশ্য।
;
[ স্থান-ময়দান। কাল-বিকাল। গোঁড়া হিন্দুগণ ও পণ্ডিতগণ
কেন্দ্রে স্থিত। চারি দিকে মহতী জনতা ভূতনাথের
লিখিত বক্তৃতা শ্রবণ করিতেছে।]
ভূতনাথ। আর্যঋষিগণ ছিলেন আর্য ঋষি যারা
বল প্রাণের ভ্রাতৃগণ কি না জানে তারা ?
ধরণী যে মহী ; তড়াগ নদী ; আকাশ ব্যোম
নক্ষত্র যে তারা ; সূৰ্য্য রবি ; চন্দ্র সােম ;
সবই জান্তেন—সবই এই হিন্দুশাস্ত্রে পাবে ।
—এই অনাদৃত—তােমার নিজের শাস্ত্রেই পাবে ।
শ্যাম। সাবাস্সাবাস!
রাধা। বেশ-বাঃ!
চূড়া। [ সহর্ষে বারংবার নস্য লইয়া] সাধু! সাধু!
বিদ্যা। [ উচ্চস্বরে ] বলিহারি! [ জনান্তিকে ] আর এক ছিলম
টেনে নেও যাদু ।
ভূত। ভূ-বিদ্যাবিৎ কি জানে যে ছিল না এ দেশ ?
টেলিগ্রাফ ? রেল ? ষ্টীমার ? জলের কল ? গ্যাস ?
ম্প্রিঙের গাড়ি ? ঘড়ি? ফনােগ্রাফ? টেলিস্কোপ ?
সবই ছিল—কালে কালে হয়েছে সব লােপ।
[ ৬৫

কল্কি-অবতার। ]
[ অষ্টম দৃশ্য।
১ম শ্রোতা। ঐ গুলােই লােপ কল্লে !আর দিলে রাখি
গরুর গাড়ি, চরকা, ঘানি, কপিকল, আর ঢেকি।
ভূত। ( বিরক্ত হইয়া ] আঃ ধর নাই ছিল। হিন্দুধর্মের কাছে কি
এরা লাগে ?—এ গুলােয় আধ্যাত্মিকতার আছে কি?
এগুলি বিজ্ঞানের কৌশল, বিজ্ঞানেরি ফিকির,
শুদ্ধ বিনাশিতে আধ্যাত্মিকতা যা টিকির।
চতু। ও যে আমি বলব হে [ ভূতনাথকে টানিতে লাগিলেন ]
-বস না হে ছাই
আমাকেও একটু খানি বলতে দিও দিও ভাই।
ভূত। আরাে বলি, দেশী ময়লা অন্ধকারও ভালো-
এনাে না এমন না দেশে বিদেশী আলাে।
[ অনিচ্ছায় উপবেশন ]
খাম। ওঃ কি ভাষা ! [ সবেগে পা চুলকাইতে লাগিলেন ]
রাধা। কি তেজ! { সবেগে দুহাতে মস্তক কয়ন ]
২য় শ্রোতা। [ ১ম শ্রোতাকে জনান্তিকে ] না, কথাগুলো ঠিক।
চূড়া। [ সােল্লাসে ] গভীর গভীর [ নস্য গ্রহণ ]
স্মৃতি। চমৎকার [ নস্য গ্রহণ ]
বাচস্পতি। অলৌকিক।
চতু। [ উঠিয়া ] হিন্দুধর্ম আধ্যাত্মিক যা অন্য ধর্ম নহে,
চুরি করা দোষ কি আর কোন শাস্ত্রে কহে ?
দ্বেষ, হিংসা ছেড়ে—উচিত দয়া, ধর্ম শেখা,
৬৬।

•
অষ্টম দৃশ্য।]
[ কল্কি-অবতার।
এ সব আৰ্য ঋষিগণই বুঝেছিলেন একা
সতীত্ব যে ধর্ম শুধু—হিন্দুশাস্ত্রেই লেখা।
[ করতালি ও জলপান ]
আমিষাশী যেই জাতি, আৰ্যর্ষিদের কায,
তাদের আধ্যাত্মিকতা কি বুঝিবে সে আজ ?
ভাইগণ তােমরা যাজ্ঞবল্ক, কপিল, খনা, জানকী ;
মনু, ব্যাস, দুর্গাবতী—এদের কথা জান কি ?
ভাই তােমরা ইংরাজীজ্ঞতােমরা সবাই জান বেকন ও
মিল, মিণ্টন, আর্ষিদের পুরাণ কথা মানিবে কেন!
২য় শ্রোতা। ভারি বলছে।
চতু। গুটিকত নব্যহিন্দু দুরাচার আজ
ভাঙ্গিতে উদ্যত এই পবিত্র সমাজ।
ভাই—ছাড় ম্লেচ্ছাচার ও মুর্গী পেঁয়াজ ঘাটা—
ধর কচু, কলা, শাগ—হদ্দ না হয় পাটা ।
৪র্থ শ্রোতা। আর মাঝে মাঝে মিষ্টি বারাঙ্গনার ঝাঁটা।
শিরো। [ কুপিত হইয়া ] কে তুই ?
৪র্থ শ্রোতা। আনি যে হই সে হই—এ যেন মহারাজ,
—মুর্গীই যদি ছাড়ব ত জীবনে কি কায ।
শিরাে। মুর্গী এতই মধুর ?
৪র্থ শ্রোতা। [ মুখ খিঁচাইয়া ] তােমার কচুর চেয়ে ভালো।
অন্য শ্রোতারা। শত গুণে ভালো, হাজার, লক্ষ গুণে ভালাে।
[ ৬৭

কল্কি অবতার।] [ অষ্টম দৃশ্য ১ম শ্রোতা। হিন্দুয়ানির প্রশংসাতে খুব রাজি আছি কিন্তু মুর্গী-আমুর্গী ছাড়লে কি বাঁচি। চতু। ওহে শােন সেটা নয় যে আধ্যাত্মিক আহার । ৪র্থ শ্রোতা। দুৎ [ চলিয়া গেল ] চতু। আধ্যাত্মিকতাই যে হিন্দুধর্মের বাহার। ২য় শ্রোতা। বাহার নিয়ে ধুয়ে খাওগে’—চল সব চল- অন্য সকলে। বােঝা গেছে বৃদ্ধ বেশ্যার তপস্বীর দল ও। [ শ্রোতাদিগের প্রস্থান ] শিরো। [ হতাশ ভাবে ] এ মিছামিছি—ওহে মুর্গী চালিয়ে নেও হে। চূড়া। [ দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া ? হা হতােস্মি !—স্মৃতিরত্ন নস্যদানটা দেও হে। শিরাে। তবে শাস্ত্র এই রকম খাড়া করা যাক যে মুর্গীকে হাস বলে” যার খুসী খা। সকলে। [স্বর্গ হাতে পাওয়া গেল, এই ভাবে ] ঠিক ঠি। শিরাে। আর মুর্গীর ডিম-কেউ তারে হাঁসের ডিম বলে’ খেতে চায়—খেতে পারে। বিদ্যা। [ সহর্ষে ] বাঃ বাঃ। আর বাকি গুলাে ? শিরাে। [ একটু চিন্তা করিয়া ] গাে আর শূয়র বােধ হয় খাওয়া যেতে পারে দিয়ে ঘরের দুয়োর ; কিংবা হােটেলেতে বসে—মার্কও পুরাণেও

অষ্টম দৃশ্য। ]
[ কল্কি-অবতার।
এইরূপই লেখে ; মনুসংহিতার এক স্থানেও
এ বিধান আছে।
বিদ্যা। { স্বীয় ওষ্ঠ লেহন করিতে করিতে ]
কেয়াবাৎ! কি শাস্ত্রজ্ঞান। আঃ-
ন্যায়। কি ধীশক্তি।
চূড়া। কি গভীর গবেষণা। [ নগ্রহণ ]
অন্য সকলে। বাঃ!
শিরাে। আপাততঃ বিলেতফেৰ্ত্তা ব্রাহ্ম ফ্রাহ্ম হল
একঘরে। বাকিটাকে হিন্দুসমাজ বল।
স্মৃতি। কিন্তু সে গুড়ে বালি। এ দিকেও দুর্যোগ
শুনি, রাজা কচ্ছেন, এবার বিলেত যাবার উদ্যোগ।
পণ্ডিতেরা সকলে। সে কি ? সত্যি না কি ?-[ বিদ্যানিধিকে )
বিদ্যা। না না [ স্মৃতিরত্নকে ] তামাসা বােঝ না ?
হরি। না সে তামাসা নয় বড়—আমারও তাই শােনা।
ভূত। সত্য না কি ? হ্যা !! ওঃ! শেষে কিনা বিলেত ।
শ্যাম। চীন নয়, ব্ৰহ্ম নয়, কাবুল নয়—বিলে-এ-ত, !
রাধা। তাও রেলেও নয়-জাহাজে চড়ে—বিলে—এত, !
চতু। হা ব্যাস-হা মনু-ও-দয়াময় হরি।
[ উন্মত্তের ন্যায় বেগে ঘুরিয়া বহির্গমন ]
ভূত। হে বসুধে দ্বিধা হও—আমি প্রবেশ করি। [ পতন ও মুচ্ছ। ]
হরি, শ্যাম ও রাধা। হা হা ভূতনাথ মূৰ্ছায়—ধরুন ওকে ধরুন।
[ ধরাধরি করিয়া তাহাকে বাহিরে লইয়া গেলেন ]
[ ৬৯

কল্কি-অবতার।]
[ নবম দৃশ্য।
বিদ্যা। [ পশ্চাতে যাইতে যাইতে রিক্তহস্তে যেন ভুতনাথের মাথা
ধরিতেছেন এইরূপে ] আহা হা হা দেখি—দেখি—
[ পণ্ডিতদিগকে ] সরুন মশায় সরুন।
[ নিষ্ক্রান্ত ]
নবম দৃশ্য।
{ স্থান—ব্রহ্মালয়। উচ্চে দূরে নিঝর-প্রপাত। কাল—প্রভাত।
ব্ৰহ্মা চেয়ারে বসিয়া চা পান করিতেছেন। সরস্বতীর
দাড়াইয়া বেহালা বাজাইয়া গীত।]
হে সুধাংশু, কেন পাংশু বদন তােমার ?
বিষাদের রেখা কেন বা অননে ?
নিরখি অরুপােদয় হাসে বিশ্ব সমুদয়,
ও মুখ প্রফুল্ল নহে সে কিরণে।
ধীরে ধীরে রবিপানে, চাহিয়ে বিষন্ন প্রাণে
পড়িছ ঢলিয়া পশ্চিম প্রাঙ্গণে।
এই ছিলে হাসি হাসি ঢালি কর সুধারাশি
ভাসি নীলাম্বরে শত তার সনে ।
লুকালাে সে তার সব, অস্তমিত সে গৌরব,
আর কি হে শশী ফিরিবে গগনে।
৭০]

নবম দৃশ্য।
[ কল্কি অবতার।
ব্ৰহ্মা। সরস্বতি, তুমি এখন বীণা ছেড়ে আবার বেহাল ধল্লে
কেন ?
সর। এখনকার ফ্যাসন’ হচ্ছে বেহালা। মেয়েদের বেহালা
বাজান লােকে ভারি পছন্দ কচ্ছে।
ব্রহ্মা। কিন্তু, আমার কাছে মেয়েদের বেহালা বাজানাের দৃশ্যটা
মনােরম বােধ হয় না। কি একটা অদ্ভুত পদার্থকে নাকের
নীচে বঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে এক গাছ ছড়ি
নাড়ার চেয়ে, বীণায় হেলে স্বর্ণবলয়নিকণসহ বামহাতের
অঙ্গুলিগুলি বীণার তারের উপর ঈষৎ বক্রভাবে সঞ্চালন
দেখতে বেশী ভাল বােধ হয়। তাহাতে শরীরের ও হাতের
মাধুৰ্য যেন বেশী পরিস্ফুট করে তােলে।
সর। কিন্তু ‘ফ্যাসন’ মাফিক চলতে হবে ত।
ব্রহ্মা। তাও বটে।—তা সে যা হাে’ক তুমি এখন একটা ছাঁকা
ভৈরবী গাও দেখি।
সর। তা পাবাে না। এখন শুদ্ধ রাগ-রাগিণী গাওয়া ‘ফ্যাসন
নয়। মিশ্র ভৈরবী বলেন ত একটা গা’ই।
ব্ৰহ্মা। [ চটিয়া ] তবে এখন কি খিচুড়ি ফ্যাসন হয়েছে ? আচ্ছা
না হয় মিশ্রই গাও।
সর। [ বেহালার কান মােচড়াইতে আরম্ভ করিলেন ]
ব্রহ্মা। একটা চা’র বিষয় গান জানো?
সর। তা আর জানি নে !
ব্ৰহ্মা। তবে তাই গাও।
[ ৭
-

কল্কি-অবতার।]
[ নবম দৃশ্য।
[ বেহালা বাজাইয়া সরস্বতীর গান ]
বিভব সম্পদ ধন নাহি চাই, যশ মন চাহি না ;
শুধু বিধি যেন প্রাতে উঠে পাই এক ‘প্যালা’ চা।
তার সঙ্গে দুখান সরভাজা থাকে আপত্তিকর নয় ,
শুধু বিধি যেন নাহি যায় ফাকে প্রাতে এক প্যাল চা।
( তনি, যাহাতে ব্রহ্মা যোগ দিলেন ] চা-চা-চা—প্রাতে এক প্যাল চা
শ্যাম্পেন, ক্লারেট পাের্ট স্যেরি আর খাও যার খুসী যা
শুধু কেড়ে কুড়ে নিও না আমার প্রাতে এক প্যালা চা।
অসার সংসার কেবা বল কার-দারা সুত বাপ মা ;
অসর জগতে যাহা কিছু সারপ্রাতে এক প্যালা চা।
[ পুৰ্ব্ববৎ তান] চা-চা-চা—প্রাতে এক প্যাল চা।
ব্ৰহ্মা[ মুগ্ধ হইয়া ] বাঃ চমৎকার! এটি বড় চমৎকার গান।
| তান করিয়া ] চা-চা–চা—আহা।
[ শশব্যন্তে ইন্দ্রের প্রবেশ ]
ব্ৰহ্মা। কি হে ইন্দ্র, কি মনে করে? এত ব্যস্ত কেন ?
ইন্দ্র। [ প্রণাম করিয়া করযােড়ে ) প্রভো আজ মহা বিপদ!
আমাকে স্বর্গচ্যুত কৰ্ত্তে চায়।
ব্রহ্মা। আবার দৈত্যরা এসেছে বুঝি। কেন তােমার বজ্র সহায়
আছে ত।
এ সব দৈত্য বজ্রে নিরস্ত হ’বার নয় শুন্তে পাই।
ব্রহ্মা। দৈত্যরা স্বর্গ আক্রমণ করেছে বুঝি।
ইন্দ্র। না, কৰ্ব্বে বলেছে।
৭২]

নবম দৃশ্য। ]
[ কল্কি-অবতার।
ব্ৰহ্ম। তাতেই তুমি পালিয়েছ ? তুমি তা হলে ত দেখছি ভারি
বীর। [ হাস্য ]
ইন্দ্র। আজ্ঞে না। আমার দেবতারাও বিদ্রোহ করেছে এবং আমাকে
ধরে বেশ দু ঘা দিয়ে দিয়েছে ; আর বজ্র ও চম্পট।
ব্ৰহ্মা। [ সাশ্চার্য্যে] বল কি! সরস্বতি আর এক ‘ক চা ঢাল
ত। [ সরস্বতী তাহাই করিলেন |
ইন্দ্র। আর এই দৈত্যরা আমাকে মানা দূরে থাকুক, আপনাকেও
মান্তে চাচ্ছে না। বলছে যে আপনার অস্তিত্ব শুদ্ধ ঋষিদিগের
মস্তিষ্কে।
সে কি! [ চা-পান ]
[ শীতলা মনসা আদি মত্ত দেব-দেবীগণের প্রবেশ ]
শীতলা। [ দূর হইতে সাষ্টাঙ্গে প্রণিপাত করিয়া ] ব্ৰহ্মন্ ধরাতলে
আমাদের পরমায়ু শেষ হয়েছে। আমাদের সেখানে আর
কেউ মাছে না। আদেশ করেন ত আমরা মরি।
[ ক্রন্দন ]
ব্ৰহ্মা। সে কি ! ব্যাপারখানাটা কি বল দেখি।
মনসা। দেশে এত রকম ‘প্যাথি সৃষ্টি হয়েছে যে, সব মানুষগুলো
তারাই মেরে ফেলে ;
আমাদের পূজা দিবার জন্য আর
কেউ রৈল না। ( ক্রন্দন ) এক কথায় পাশ্চাত্য শিক্ষা
পেলেই লােকে আমাদের হুটু কোরে দিচ্ছে।
ব্রহ্মা। [ বিস্ময়াভিভূত ] বল কি ?
[৭৩

কল্কি অবতার।
( নবম দৃশ্য।
[ যক্ষ ও যক্ষবালাদের প্রবেশ
১ম যক্ষ। [ যথারীতি প্রণাম করিয়া ] প্রজাপতে! আমরা অসুর
কর্তৃক রাজ্য হইতে প্রতাড়িত।
সে কি! [ চা-পান ] যক্ষরাজ কোথায় ?
২য় যক্ষ। তিনি অসুরহস্তে বন্দী। সম্প্রতি অনুরো তাহাকে
ফাঁসিকাষ্ঠে লম্বমান কৰ্বার অসুবিধার প্রস্তাব করেছে।
ব্ৰহ্মা। বল কি ?
[ বানর ও বানরীগণের প্রবেশ ]
১ম বানর। ( যথারীতি প্রণামাদি করিয়া ] প্রভাে! ধরাতলে
চিরপূজ্য বানরজাতি আজ তাহাদের বংশােস্তৃত সন্তানগণ
কর্তৃক পরাজিত, পরাভূত, ও গুলীকৃত। একটা যা হােক
ব্যবস্থা করুন, নহিলে আমরা এবার গেলাম।
[ বসুমতীর প্রবেশ ]
বসু। [ যথারীতি প্রণাম করিয়া ] চতুর্মুখ, আমি আর পাপের
ভাের সইতে পারি না। ধরাতলে ভয়ঙ্কর বিশৃঙ্খলতা তার
উপর বাকিও পালিয়েছে। আমি একা আর কত সইব।
ব্ৰহ্মা। সে কি বসুমতি।
বসু। হঁ্যা প্রভাে, আমি ইন্দ্রদেবের কাছে গিয়াছিলাম ত তিনি
নিজেই রাজ্য হতে প্রতাড়িত। [ ইন্দ্রকে দেখিল ] এই যে
তিনিও এখানে।
৭৪]

নবম দৃশ্য।]
[ কল্কি-অবতার।
ব্রহ্মা। তবে কি কলিকাল পূর্ণ হয়েছে। ডাক ত কেউ বিশ্বকর্মাকে।
[ এক জনের বহির্গমন ]
ব্রহ্মা। এ হােল কি — চা-পান ] সরস্বতি এবার চা’টা একটু
তেত হয়ে গিয়েছে।
সর। দেখি [ ব্ৰহ্মার কল্ হইতে একটু পান করিয়া ] হা tannic
acid হয়ে গিয়েছে ; আর খাবেন না।
( কল্কিপুরাণ লইয়া তাহার পানে চাহিতে চাহিতে ধীর পদবিক্ষেপে,
গম্ভীর ও বিজ্ঞভাবে বিশ্বকর্মার প্রবেশ ]
ব্ৰহ্মা। বিশ্বকর্মা ধরাতলে এখন কলিকালের কোন্ ভাগ ?
বিশ্ব। [ গম্ভীর স্বরে, পুস্তক হইতে মুখ তুলিয়া ] এখন কলিকালের
শেষভাগ।
ব্ৰহ্মা। কলির শেষে পৃথিবীর কিরূপ অবস্থা হবে, পুরাণ থেকে
পড় দেখি।
বিশ্ব। [ পুস্তকের দিকে চক্ষু রাখিয়া গম্ভীর স্বরে ] কলিকালের
শেষভাগে নব্যহিন্দু নামক এক প্রকার মনুষ্যজীব জন্মগ্রহণ
করিবে। তাহারা বাক্যে অপরিমিত বলশালী ও কাৰ্য্যে
অচিন্তিতপূৰ্বরূপে পৃষ্ঠপ্রদর্শক হইবে। তাহারা ইংরাজী
পড়িবে ; তিন পােয় পরিমাণে ইংরাজী পােষাক পরিবে
কদাচিৎ গােপনে ইংরাজী খাদ্য খাইবে ; অর্ধ ইংরাজী
কহিবে; মসীযুদ্ধে কেহ তাহাদের সমকক্ষ হইবে না;
ও বাকযুদ্ধে তাহারা অদ্বিতীয় হইবে।
'[ ৭৫
•
;

কল্কি-অবতার।] [ নবম দৃশ্য। হিন্দুধৰ্ম্মের শাখা অবলম্বন করিয়া ‘ব্রাহ্ম নামধারী কতিপয় যুবক ‘হিন্দু নাম পরিত্যাগ করিয়া আপনাদিগকে গৌরবান্বিত মনে করিবে ; এবং তাহা- দিগের মনে মনে এরূপ জ্ঞান জন্মিবে যে, তাহারা এক নূতন ধর্মপ্রচার করিবার পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছে। বিলেতফেৰ্ত্তা নামক আর এক আর এক সম্প্রদায় হইবে; তাহার ভিতরে সাহস প্রভৃতি সদ্গুণ ও বাহিরে বর্ণ ভিন্ন অন্য সব বিষয়ে সাহেবদিগের যােল আনা মাত্রায় অনুবর্তী হইবে। তাহারা ধুতি চাদর নিষিদ্ধ বিবেচনা করিয়া বাড়ীতে পাজামা ও বাহিরে হাট কোট পরিয়া আত্ম- বিশেষত্ব অনুভব করিবে। তাল চৰ্ব্বণ, গুড়গুড়িতে ধূমপান, গুরুজনকে প্রণাম—এক কথায় প্রণাম—এক কথায় সমস্ত দেশীয় রীতি নীতির প্রতি তাহাদের দারুণ বিতৃষ্ণা জন্মিবে। তাহারা মাতৃভাষায় কথা কহিতে কুণ্ঠিত হইবে; এবং কেবল ‘কুলি’ সম্প্রদায়ের সহিত এড়াে ভাষায় বাঙ্গলা বা হিন্দী কহিতে সক্ষম হইবে। তাহারা ইংরাজী ‘সাং ( slang) প্রচুর পরিমাণে ব্যবহার করিবে ; ইংরাজী সুরে শিষ দিবে; ছড়ি ঘুরাইয়া বীরদর্পে চলিবে। হুইস্কি খাইবে, এবং পদদ্বয় যতদূর সম্ভব দ্বিধা প্রসারিত করিয়া চুৱােট টানিবে। ব্রাহ্মণ-পণ্ডিতগণ শাস্ত্র-চৰ্চ্চা ছাড়িয়া দিয়া দলাদলি ; ৭৬] নবম দৃশ্য।] [ কল্কি অবতার। লইয়া ব্যস্ত থাকিবে ; এবং নীতি ও ধৰ্ম্ম অপেক্ষা খাদ্যে ও ভ্রমণে অধিক মনােযােগ দিবে—অর্থাৎ মিথ্যা, চুরি, নরহত্যা ইত্যাদি অপেক্ষা ম্লেচ্ছ আহার ও ম্লেচ্ছ-দেশভ্রমণ অধিক অশাস্ত্রীয় বলিয়া বিবেচিত হইবে। শিক্ষিত শূদ্র তাহাদিগকে প্রণাম করিতে চাহিবে না ; ও তাহারাও তাই টিকি রাখিয়া ও ফোঁটা কাটিয়া আত্ম-ব্রাহ্মণত্ব প্রতি- পন্ন করিতে চেষ্টা করিবে। জন কতক ব্যক্তি বৃদ্ধ বয়সে -হিন্দুধৰ্ম্মের প্রাধান্য ও অবান্তর ধর্মের ধৰ্ম্মের হীনতা, জগতে ঘােষণা করিতে ব্যস্ত হইবে ; ও নব্য সম্প্রদায়কে সভ্য ও অসভ্য দুই প্রকার গালিই অকার্পণ্য বর্ষণ করিবে। ইহাদের নাম হইবে ‘গোঁড়া। ইহারা টিকি রাখিবে, ও কুকুটভক্ষণ পরিত্যাগ করিবে। স্বর্গীয় দেব-দেবীতে ক্রমে সাধারণের অবিশ্বাস জন্মিবে ও ক্রমে কতকগুলি মৰ্ত্ত-দেবদেবী উদ্ভূত হইয়া নিরক্ষর অপগণ্ড ব্রাহ্মণের জীবিকার উপায় স্বরূপ হইবে। ক্রমে.. সর্ব দেবদেবীতে অবিশ্বাস জন্মিবে। এবং জগতে স্বার্থ পূজা প্রধান পূজা বলিয়া গণ্য হইবে। ক্রমে সমাজে সৰ্ব্ব প্রকার খাদ্য চলিবে; ও মহারাজারা বিলাত যাইতে আরম্ভ করিবে ; তখন বিলাত- যাত্রা আর দূষ্য বলিয়া গণ্য হইবে না। বিধবা-বিবাহ সমাজে চলিবে ; বহুবিবাহ ও বাল্যবিবাহ উঠিয়া যাইবে। হিন্দু সমাজ এইরূপ হইলে কলিকালের শেষ হইবে। [ ৭

কল্কি অবতার।]
( নবম দৃশ্য।
ব্ৰহ্মা। ধরাতলে সমাজ এখন এই রকম হয়েছে নাকি ?
সকলে। আজ্ঞা হ—ঠিক ঐ রকম হয়েছে।
ব্ৰহ্মা। বােঝা গেছে ; কলিকাল
কলিকাল পূর্ণ হয়েছে। আমি যাচ্ছি
বিষ্ণুকে কল্কি-অবতার হতে আদেশ দিচ্ছি গিয়ে। তােমরা
নির্ভয়ে বাড়ী যাও।
[ ব্রহ্মার প্রস্থান ]
{ ক্রমে সরস্বতী ভিন্ন অন্য সকলের সােল্লাসে প্রস্থান ]
[ সরস্বতীর বীণা লইয়া গীত]
কেন আর এ ভাঙ্গাঘরে মারিস্ তােদের সিধ কাটি?
ছিন্ন তরুর মূলে হতে কেন তুলে দিস মাটি ?
বিষে জ্বর জ্বর প্রাণে কেন হানিস্ বিষ বাণে ?
পাপের বধ্যভরা দেশে আনিস নরক খাল কাটি ?
কেন শীর্ণ মলিন দুখে মরিস কুঠার মায়ের বুকে ?
দু’দিন গেলে দিসরে ফেলে—পুরাস প্রাণের আকাজটি ।
[ যবনিকা পতন।]
৮]

দ্বিতীয় অভিনয়
প্রথম দৃশ্য।
[ স্থান-নবরচিত কল্কিদেবের বিচিত্র আদালত।
কাল—দ্বিপ্রহর বেলা। বিরাট জনতা।
সম্মুখে তেঁড়াদার ও ঘােষণাকারী।]
ঘােষণাকারী। শুন শুন সবে পাপাত্মা মানবে-
কল্কিদেব অবতীর্ণ হয়েছেন ভবে ;
সকলের তাঁর কাছে আজ বিচার হবে ;
ভাইগণ এই ক্ষণ প্রস্তুত হও তবে ;
চুপ করে বসে থাক, করাে না ক গােল ;
সকলেরই ডাক হবে— তেঁড়াদারকে ]
বাজা রে ভাই ডােল।
[ দামামা ধ্বনি।
যত আছেন ভাট, জোচ্চোরের হাট,
করেছেন যারা হিন্দুসমাজ বিভ্রাট,
[ ৭৯

কল্কি-অবতার।
[ প্রথম দৃশ্য।
দেবেন তাদের সাজা দেব কল্কি সম্রাট,
-রাজার উপর রাজা যিনি, লাটের উপর লাট।
নয়ক এ মুসলমান কি ইংরাজের আমােল,
এবার শান্তি শূল বাবা-[ ঢেড়াদারকে ]
বাজা রে ভাই ডােল।
[ দামামা ধ্বনি ]
বিলেতফেৰ্ত্তা চয়, দেখবে কি হয় ;
বড় পা ফাঁক করে দাড়িয়ে চুৱােট খাওয়া নয়
চোখ বুজে পার পাবে না ব্রাহ্ম সমুদয় ।
নব্যহিন্দু-মুকিয়ে খাওয়া কত দিন সয় ?
দিন রাত এর ওর ঠ্যাং আর বােল~-
নেও এবার ঠেলা সব-[ তেঁড়াদারকে ]
বাজা রে ভাই ডােল।
[ দামামা ধ্বনি ]
গোঁড়া হিন্দুরাই হাছ কি ছাই ।
ছেলে বেলার খাদ্য বুঝি মনে নাই ভাই ?
পণ্ডিতগণ তুড়ি দিয়ে হাজার তােল হাই,
শাস্ত্র মনে না থাকে ত পরিত্রাণ নাই—
হাজার নড় টিকি, হাজার বল হরিবােল,
রক্ষা নাই কোন দিকে—[ ঢোঁড়াদারকে ]
বাজা রে ভাই ঢোল ।
[ দামামা ধ্বনি ]
৮.)

দ্বিতীয় দৃশ্য।] [ কল্কি-অবতার। এই বঙ্গদেশ আজ হবে পেষ ; সমাজে পাকিয়েছ তােমরা গােযােগ বেশ ; তােমাদের অনাচারে কলিকালের শেষ ; তাই এসেছেন ফল্কি—ব্রহ্মারই আদেশ- ঐ শােন কল্কিদেবের আগমনের রােল ; নিজের নিজের পথ দেখ–[ ঢেড়াদারকে বাজা রে ভাই ডােল। [ দামামা ধ্বনি ; ও উভয়ের প্রস্থান । দ্বিতীয় দৃশ্য। [ স্থান-ময়দানে বিরাট তাম্বুর অভ্যন্তর। কাল—প্রভাত। সিংহাসনারূঢ় কল্কিদেব। চারিদিকে সশস্ত্র অনুচরবর্গ। ‘মন্ত্রী’ বৃহস্পতি, কল্কিদেবের দক্ষিণ পার্শ্বে আসীন। সম্মুখে অভিযােগী ধৰ্ম্ম দণ্ডায়মান। কল্কি। [ গম্ভীর স্বরে - হিন্দুসমাজ ভাঙ্গার জন্য প্রধান দোষী কে কে ? তাদের দেখা যাক নিয়ে এস একে একে। [ ৮১

ককি-অবতার।
[ দ্বিতীয় দৃশ্য।
ধৰ্ম্ম। [ করযােড়ে ] সমাজ ভাঙ্গার জন্য, প্রভাে দেব, সিন্ধু ।
বিলাত ফেরৎ, ব্রাহ্ম, গোঁড়া, পণ্ডিত, নহিন্দু-
এই পঞ্চ সম্প্রদায়কে অভিযােগ করি।
কল্কি। আচ্ছা, নব্যহিন্দুদলে বােলাও প্রহরী।
[ প্রহরীর প্রস্থান ও ক্রমে বিধু, নিধিরাম, নীলমণি, হারাধন, ও
পশ্চাতে বিদ্যানিধিকে হেঁছড়াইতে হেঁছড়াইতে
লইয়া প্রহরীর প্রবেশ।]
বিদ্যা। আমায় কেন টান—আমি নব্যহিন্দু নই বাবা,
হারা। তুমি নব্যহিন্দুর বাবা, আমরা যাই হই, বাবা
তুমি নব্যহিন্দুর চেয়ে তিলার্ধও নও কম ;
ফাউল খাবার রাক্ষস, আর মদ খাবার যম।
বিদ্যা। আহা যদি রাজার সঙ্গে বিলেত যেতাম চলে
পড়তে হত না-ওর নাম কি—এ বিষম গােলে।
[ নব্যহিন্দুরা কল্কিদেরের সম্মুখে দাড়াইলেন।]
ধৰ্ম্ম। এরাই নব্যহিন্দু-ওফে Reformed Hindoos ;
এরা বাক্যে বৃহস্পতি, তর্কে মহাভুজ,
বক্তৃতায় সরস্বতী, মসীযুদ্ধে ভীষ্ম,
প্রতিজ্ঞায় ভীমস্পর্ধী, ও কাৰ্য্যে অদৃশ্য।
কাগজ এদের যুদ্ধক্ষেত্র, কলম এদের অসি ;
রণবাদ্য হুকারব; রক্তপাত মসী।
এদের পরাজয় শুধু গৃহিণীর গালি ;
এদের জয় টাউন হলে ঘােষে করতালি।
৮২]

দ্বিতীয় দৃ।]
[ কক্কি-কাতায়।
এদেয় ধৰ্ম্ম-জীবনেতে যাতে কম ক্ষতি,
—যেই দিকে কম বাধা সেই দিকে গতি।
এরা মেয়ের বিয়ে হিন্দু, ব্রাহ্ম চোখ বেজায় ;
নাস্তিক ফাউল খাবার সময়-ই’তে যাই বােঝায় ;
এরা খান,–গৃহে ভাত, পূজা গৃহে পাঁটা,
বন্ধুগৃহে ‘ফাউল’, এবং বেশ্যাগৃহে ঝাঁটা ;
নব্য হিন্দুদলে প্রভু করিলাম পেষ—
দাড়ি গৰ্ব্ব, মুখ সৰ্ব্ব, খৰ্ব্ব
বন্দিগণ। [ সমস্বরে ]
আহা বেশ।
বৃহ। বা এর ত অপরূপ —কানাে এক ছুট ;
কারো ধুতি, উড়ােনি আর পায়ে দীর্ঘ ‘বুট ;
কারো ধুতির উপর ঝোলে একটি পিরাণ মােটে;
কারাে সেটি অর্ধ ঢাকা দীর্ঘ চায়না কোটে
বিলাতী পিরাণ ‘কোট' কারে চারু অঙ্গে;
দেখি আবার ‘নেকটাই’, কাপড়ের সঙ্গে ;
কল্কি। বা এরা ত বেশ !-এর শাস্তু টাস্ত্র জানে?
[ বৃহস্পতিকে জিজ্ঞাসা কর ত এর কোন ধর্ম মানে?
বৃহ। ভাে-ভভা-নব্য হিন্দু-তােমরা কোন্ শাস্ত্র জানো?
কোন্ ভাষায় কথা কও, কোন্ ধৰ্ম্ম মানাে ?
ধৰ্ম্ম ?-হােঙ! ধৰ্ম্ম ! pooh! ধর্ষ কৰ্ম্ম কার ?
আজ কাল ত ধৰ্ম্ম কর্ম করে কর্মকার ;
রাজমিস্ত্রি, সূত্রধর এবং চর্মকার।
;
বিধু।

কল্কি অবতার।] [ দ্বিতীয় দৃশ্য। বৃহ। ধৰ্ম্ম ?-হােঙ!—তাই যদি মানব তবে Ganot হুবােল্ড, লালা আর ডারুইন পড় কেন ? জলে ফেলে দিলেই হয়। বৃহ। ধিক্‌-অহে'-ধিক্‌ শতধি—কে তুমি হে ? বিধু আমি বৈজ্ঞানিক Physical Sciencegg 5775 Lecturer- নাম বিধুভূষণ-ধৰ্ম্মর ধারি নাক ধার। ধৰ্ম্ম নেই ত সমাজ থাকে কেমন কোরে পাগল । fari The iron law of necessity, the beautiful struggle For existence-এই ধৰ্ম্মthe survival of The fittest- কল্কি। [ হতাশভাবে বৃহস্পতির মুখের দিকে তাকাইয়া] এ কি বলে ? { বিধুকে ] রাখ হে ও সব তুমি সমাজতঃ কি হে ? সমাজতঃ ?—হিদু। সমাজতঃ আবার কি? বৃহ। বেশ! তা যদি হও বিধু। তবে হিন্দু ধৰ্ম্মও মানে- বিধু। মােটই না।আমার বিশ্বাস যে, বিশ্বাস করুন যাকে ইচ্ছা।-শ্যামার, বিধু। ৮৪ ] ; ; দ্বিতীয় দৃশ্য।] [ কল্কি-অবতার। দুর্গার, শিবের, বিষ্ণুর, ইন্দ্রের অস্তিত্বে ; কি বরুণ, অগ্নি, বট, পাথর,—যাকে খুসী বিশ্বাস করুন- শীতলা কি মনসা—কিংবা তেলাপােকা, ইন্দুর, ছারপােকা,-যত আছে দেব দেবী হিন্দুর ; একেশ্বর মানুন ; ভূত মানুন, নাই মানুন ; কিংবা নেন থিয়সফিষ্টদের আইন কানুন ; কিংবা নাই’ নেন ; দুনিয়ার বয়েসী বাড়ান ধাপ্পাবাজি, চুরি করুন; স্ত্রীকে মারুন, তাড়ান ; বিয়ে কোরে দশ বিশ গণ্ডা বাঁধা বেশ্যা রাখুন । তবু ৰেশ চোলে যাবেন।অর্থাৎ যদি না খান গাে, মুগী, শূয়র, পেঁয়াজ ; বিশেষ কুংড়াে সিদ্ধ বুধবারে রাতে খাওয়া নিতান্ত নিষিদ্ধ ; টিকি রাখেন আরাে ভালো, না রাখেন, নাই- কিন্তু একটু বয়স হলে সেটা শুদ্ধ চাই। কল্কি। সে কি! এরূপ হিন্দুধৰ্ম্ম পেলে কোথা থেকে ? বিধু। পণ্ডিতেরা শিক্ষা দেন তাদের পুথি দেখে কল্কি। ( ধৰ্ম্মর দিকে তাকাইয়া] সত্যি। হয় জিজ্ঞাসুন পণ্ডিতদের ডেকে কল্কি। লােকাচার মানে ? বিধু। মানি বটে প্রকাত: একঘরে না হবার জন্যে দরকার যত। মুগী যদি থাই—I would tell a lie, ; বিধু। - [ ৮৫

করি।]
[ দ্বিতীয় দৃশ্য
Aş soon, as easily as I would eat a pie.
তার উদ্দেশ্য নয়ক কাউকে ফাঁকি দেও বিশেষ
উদ্দেশ্য—not to hurt society's prejudices,
এটা একটা white lie কারণ society সব জানে ।
জিজ্ঞাসুন বিদ্যারত্নে -আছেন ঐখানে।
বৃহ। সমাজ যদি জানে তবে ঢাকাঢাকি কেন?
বিধু। কি জানেন । societyটা অবিকল যেন
Old father; বলে ডেকে নব্যহিন্দু দলের
Headদের, “বাবা জুতাে মারাে। মেলােনা সকলের
সম্মুখে। মাবে ত জানিই। এখন হইছি বৃদ্ধ ;
জড়িয়ে দিও দুটো আলােচাল সিদ্ধ ।
আর মাঝে মাঝে—মেয়ে Dawson বাড়ীর জুততা,
আস্তে, পীটে-ঘরে বােসে।” Society বস্তুত
এক রকম reasonable, আমরাও তাই
তাকে তাচ্ছিল্য না কোরে ঘরে বসে খাই।
কল্কি। তােমার ওসব ফাজলামি এখন দে রেখে ;
বােঝা গেছে—[প্রহরীকে) আচ্ছা এখন গিয়া সাও একে
নিয়ে এস দেখি,—ওই লােকটা বলে কি।
বৃহ।
কে হে তুমি ?
নিধি। আমি ডাক্তার।
বৃহ। আচ্ছা এস দেখি ;
তুমি ধৰ্ম্মটৰ্ম্ম জানো?
৮৬]

দ্বিতীয় দৃশ্য। [ কবিতার। উঃ-বাপ- নিধি। আমি ধর্ম মানি। বৃহ। সে কিধি বল, যদি বলতে নাহি হানি। নিধি। আমার ধর্ম -Humanitarianism. কল্কি। অর্থ টা কি কুমীর না বা না কি সাপ ? নিধি। ওর অর্থ এই কি না বিশ্ব প্রতি কল্কি। এত বড় কথাটা কি ঐটুকু ভারি ? সে কিরূপ প্রকাশ কোরে বল এই খানে। fafe! The greatest good of the greatest number-মানে বেশীলােকের যেইটেতে বেশী উপকার তাই ধৰ্ম্ম। কল্কি। [ স্বগত ] মন্দ নয় অর্থ কথাটার। যা হােক হিন্দু ধর্ম বিষয় তােমার কি মন্তব্য। নিধি। হিন্দুধর্ম অতি Foolish; অতীব অসভ্য। কল্কি। [ সাতিবিস্ময়ে কেন ? নিধি। দেখুন medically, vegetable চেয়ে Meat ঢের digestable। নামােজ একঘেয়ে কুংড়ােঘণ্ট, শাগচচ্চড়ি। ঘােড়বড়ি খাড়, আর খাড়া বড়িঘােড়-হায়! এ জাতটা মড়া হােল-মশায়, বলব কি, কেবল না খেয়ে ;- [৮৭

কল্কি অবতার।
[ দ্বিতীয় দৃশ্য।
ভাত আর শাগ আধ্যাত্মিক আহার !!! তার চেয়ে
খেতাে যদি ছাতু কিংবা পশ্চিমে চাপাটি,
যেত তবু পেটে খানিক নাইট্রোজেন খাটি।
, কি ?—শুধু ঘি আর ভাত, সন্দেশ আর মুড়ি,
Starch আর fat খেয়ে বাড়াচ্চেন ভূড়ি।
আরাে দেখুন sea breezeটা সব চেয়ে খাঁটি,
, সমুদ্র একবারে পার হলেই—মাটি।
তাই বুঝি নদীতেই টানুক গিয়ে দাঁড় !
না আঁধারে বসে সবাই যত ধৰ্ম্মের ষাঁড়
দাবার বড়ে টেপা-আর হাতে হুকো ধরা--
আমার বিশ্বাস, উচিত তাদের একঘরে করা
তাই না হক বাড়ীটাই হােক একটু ভালাে ।
তা সে এমন-যেন বাঘ বাতাস আর আলাে ;
জানালাটা বড় করা যেন একটা পাপ,
গিন্নীদের দেখা যাবে—কি ভীষণ বাপ, !
31-Ventillation Indian hot climates
Essential-এ বুদ্ধিটাও নাই তাদের পেটে।
অর্থাৎ brain ( ভুলিছিলাম)-দেখুন দিখি ছাই
এই কি ভুল notion-পেটে বুদ্ধি !!! আরে ভাই,
Anatomy জাননাক; Physiologyর ধার
ধার নাক ; Microscopeটা ভাব বিধির খেল্ কি।
Chemistry, Physics এর ব্যাপার দেখুলে ভাব ভেল্কি ;
৮৮ ]
৮৮ ]

দ্বিতীয় দৃশ্য।
[ কল্কি-অবতার।
•
Hygiene বোেঝ নাক ; আছ চিরকাল ধরে
পাঁচন আর হরিতকী; অমি ফক্‌ কোরে
খাবার ব্যবস্থা দিলে ; কল্লে ধৰ্ম্ম সেটা,
হয় নাক হিদুয়ানি না মানিলে যেটা।
এই মশায় হিন্দুয়ানি, পণ্ডিতের রচা—
শুটকোঃ চিসেঃ ছাতধাঃ পচাঃ-
মাবে বলুন কেবা তাদের এই হিদুয়ানি
Nineteenth Centuryর বিদ্বান্ ও জ্ঞানী।
বৃহ। তবে-হিদু নও—
নিধি। না, সে সমাজতঃ মানি,
কেন না যখন আমার মত সভ্য বেশ,
তখন যায় আসে নাক what I profess
সব তারি থাকা ভাল ভেতর আর সদর,
এই যে দেচেন আমার এই, সুগােল ও নধর
চেহারাটি—তারে যদি উল্টে দেখেন ভিতর,
দেখবেন সেটা কিরূপ বীভৎস, ও কি ইতর।
কল্কি। আচ্ছা ও সব নিয়ে তুমি ধুয়ে খেও গিয়ে।
মাথা ঘামিয়েছ কভু স্বর্গ নরক নিয়ে ?
নিধি। সে বিষয়ে আমার জ্ঞান অতীব ধোঁয়াটে।
তবে—কটুলেট, চপ, ও ক্যরিভবসিন্ধুর ঘাটে
অনেকটা এনে দেয় স্বর্গের আভাষ ;
আর ঝাঁঝ খিদেতে,-নিরস্তু উপবাস
;
(৯

ককি-অবতার।]
[ দ্বিতীয় দৃশ্য
যারে বলে, সেই নরক-এই সােজাসুজি,
স্বৰ্গও নরক-আমি যত দুর বুঝি।
কল্কি। না হে না, তুমি ত দেখি অতীব বেল্লিক।
মানুষ মলে কি হয়—সেটা জানাে কিছু ঠিক ?
নিধি। তা ঠিক জানি।
কল্কি। বল দেখি মানুষ মরুলে কি হয়।
নিধি। আড়ষ্ট হয়।
বৃহ। না না তার পরকালে কি হয় ?
নিধি। পরকালে ? হয় উপােষ না হয় ভাল খান।
কল্কি। তুমি যাও, তুমি অতি পেটুক—গ্যাছে জানা।
আচ্ছা ওকে ডাক, যে ঐ কি ভেবে মনে
লুকিয়ে লুকিয়ে গিয়ে হাছে এক কোণে
[ হারাধন আজি ঘটনাক্রমে মদিরায় ‘চুর হইয়া আসিয়াছিলেন ]
বৃহ। তােমার নাম কি ?
হার। [ হাসিয়া ] হিঃ হিঃ-হারাধন-গোঁসাই
বৃহ। হাস কেন?
হারা। হিঃ হিঃ হিঃ হিঃ-হাসি কেন?-মশয়-
নীল। হারাধন আদালতে জবাব দিও না হেসে,
আদালতে হাসতে আছে ? fine হবে শেষে।
বৃহ। তুমি কেহে আবার?
নীল। ( সগর্বে ] হাইকোর্টের উকিল আমি।
বৃহ। এখন তুমি চুপ কর, রাখ ফাজলামি—
৫

দ্বিতীয় স্তৃপ্ত।
[ কক্কি-অবতার।
কল্কি।
[ হারাধনের প্রতি ] নাম কি তােমার ?
হারা। হারাধন।
বৃহ। বয়স ?
হারা। দেড় কুড়ি।
বৃহ। পেশা ?
হারা। [ হাই তুলিয়া ] বাবা হাই তুলি—আর দেই তুড়ি-
করি মুনসেফি, দিনে আপিসেতে যাই,
রাতে এসে কখনও বা দু এক dose খাই;
তুমি বাবা কি কর ? হি-হি-হি-
ফের হাসি ?
অমন যদি কর তবে তােমায় দেব ফাঁসি
বৃহ। উত্তর দেও। God মানে ? তােমার হাসি রাখ।
হারা। [ গম্ভীরভাবে ] না বাবা goddess মানি-God মানিক।
বৃহ। কিরূপ তােমার দেৰী ? কিরূপ আকৃতি ।
হারা। নিরাকার ; সচ্চিদানন্দ, বােতলেতে স্থিতি
কল্কি। নিরাকার তিনি?
হারা। [ পূৰ্ব্ববৎ ] তিনি নিরাকারই, তবে-
ধরেন আকার যাতে ঢাল তারে যাবে।
কল্কি। [ সবিস্ময়ে ] সে কি রকম?
হারা। [ বােতল ও গ্লাস বাহির করিয়া ]
-এই ঢাল বােতলেতে যখন,
নধর বােতলাকৃতি মা আমার তখন বােতল দেখাইয়া ]
——
১১

কল্কি-অবতার।]
[ দ্বিতীয় দৃশ্য।
গেলাসেতে ঢাল যখন গেলাস-আকৃতি [ দেখাইলেন ]
পেটে ঢাল [ খাইলেন } ব্যস্-বাবা বাহুল্য বিস্তৃতি।
কল্কি। [ সবিস্ময়ে বৃহস্পতির পানে চাহিয়া ]
বলে কি এ ?—বৃহস্পতি হুইস্কি’ এরই নাম ?
হারা। একটু খেয়ে দেখ বাব; না হয় তার দাম
নেবনাক; খাও বাবা, রাগ কেন ?—আমাদের mission
প্রত্যেকে অন্তত ১০ জন convert করা ফি সন।
খৃষ্টান পারে, ব্রাহ্ম পারে (মােটে লাইসেন্স না নিয়ে )
যত ভালমাষের ছেলে দিতে বানর বানিয়ে ;
আমরা পারিনাক ? নেও, খাও বাপধন এস ;
গিলে ফেল নাম কোরে সিদ্ধিদাতা গণেশ।
[ গ্লাস ও বােতল কল্কিদেবের সম্মুখে রাখিলেন }
জনৈক প্রহরী। বছি কিরে গণ্ডমূখ অৰ্বাচীন—আ মর
—স্বয়ং বােসে কল্কিদেব এ যে জানি, পামর ?
[ হারাধনকে ঘাড় ধরিয়া নাড়িয়া দিলেন ।
হারা। হলেই বা! কথাটা কি বলেছি অমন ?
ইঃ রাগ দেখ—ছাড়-তাের মুখে গন্ধঃ-
প্রহরী। আমার না তাের মুখে ? মাতালের ডিম।
হারা। মাতাল কিসে? তুই মাতাল [ সজোরে ] মাতালের ডিম।
[ ফিরিয়া যাইতে উদ্যত ]
কল্কি। ছেড়ে দেও ওকে এখন ; ক্রমে শাস্তি ওর
বিধান কচ্ছি ; বেটা মাতাল, বদমায়েস ঘাের।
৯২।

দ্বিতীয় দৃশ্য।] [ কল্কি-অবতার। হারা। আমি বদমায়েস ? offer কল্লাম গেলাস মদ্যর ; গাল দেও? কল্কি তুমি বেজায় অভদ্দর। চিরকাল ধেনাে খেয়ে মরেছ ত খালি, দিলাম যদি খাটি মদ—তাতে দেও গালি- কখন ত হয়নি তােমার ভদ্দরদলে মেশা, কখন করনি একটু উচু রকম নেশা, তুমি খাও ধেননা, তােমার শ্বশুর খান ভাঙ, ই’তে আর কত হবে ? তাই সব বিদ্যে চতুরাং, বৃহস্পতি! তােমার কাছা খুলে গ্যাছে, ভাই-[ হাস্য । বৃহ। [ শশব্যস্তে ] কৈ ? | কচ্ছ ঠিক করিতে ব্যস্ত ] হারা। ঐ যে নীচে পড়ে।-কাছার ঠিক নাই মােকর্দমা কর্তে এলে বাবা; যাও, যাও ধেনাে খেয়ে কত হবে ?-নেও, বাবা খাও- [ গেলাস প্রদান ] বৃহ। আবার ? কল্কি। [ প্রহরীকে দেওত ওর সজোরে কামুটি ; [ প্রহরীর তদ্রুপ করণ ও ইত্যবসরে কল্কিদেবের লুকাইয়া দু এক ঢােক পান।] কান ধােরে দশ বার করাও ছুটাছুটি। হারা। [ দৌড়াইতে দৌড়াইতে ] কেন বাবা ?—এমনই কি ! তাের বেনাে খাগে যেয়ে ৯৩

কল্কি-অবতার।]
[ দ্বিতীয় দৃশ্য।
হুইস্কি খাবিনে ত’ খানে,-[ উচ্চৈঃস্বরে ।
ছেড়ে দেনা লাগে যে-
( সকলের হাস্য ]
বিদ্যা। লাগছে নাকি? আমি ভাবছিলাম বুঝি আরাম হচ্ছে ।
তুমি কল্কির বােনাই কি না--তাই তামাসা কচ্ছে-
[ হারাধন নিষ্কৃতি পাইয়া চারিদিকে তাকাইয়া উকিলকে ।
হারা। দেখ ভাই বেইজ্জৎটা কল্লে—শুধু রাগে
নীল। হ্যা, ইতে ৩৫২ ধারা বেশ লাগে--
কল্কি। [ সক্রোধে ) নিয়ে এস উকিলটাকে। দেখি কিরূপ সেটা
বৃহ। -এস দেখি উকিল ভায়া দেখি তুমি কার বেটা
নামটা কি ?
নীল। লােকে ভাকে নীলমণি ঘােষ
বৃহ। বাপের নাম ?
নীল। [ ভাবিয়া ] মশয়, যদি না থাকে দোষ
তবে বলি, বাপের বিষয় চাক্ষুষ evidence
পারিনাক দিতে। তবে শােনা কথা ( hence
আদালতে অগ্রাহ) যে নীলাম্বর ঘােষ
আমার পিতা। এ বিষয়ে-করিবেন না রােষ
আমার পিতার জবানবন্দি নেওয়া হয় যেন
বৃহ। ব্যস্,
নীলাম্বর ‘ঘােষ। জাতি ? ভাব কেন ?
নীল। জাতি ? জাতি ? তা--যদি না ভাবেন দূষ,
ও বিশ্বাস করেন—ত আমি জাতিতে মনুষ।
৯৪ ']

দ্বিতীয় দৃশ্য।]
[ কল্কি-কাতার।
নীল।
,
।
কল্কি। [ হাস্য ] অবিশ্বাসের কারণ?
সত্যি কথাটা কি-
আমরা সর্পজাতি। তবে দিয়ে ফাঁকি টাকি-
আর বিধাতার চখে ধূলো টুলে দিয়ে,
হয়েছি, মনুষ্য জাতি
কল্কি। [ বৃহস্পতিকে ] হ্যাহে—-বলে কি এ ?
[ আর এক ঢোক পান ।
বৃহ। আচ্ছা পেষা ?
নীল। { ভাবিয়া ] পেষা? পেষা ?—বল্লেই বা কি ক্ষতি
মক্কেলের ঘাড়ভঙ্গ-নাম ওকালতি।
বৃহ। পেষা উকিল। বল এখন তােমারে শুধাই ;-
ঈশ্বরে বিশ্বাস কর ? কি কর না ?—তাই।
নীল। ঈশ্বরে বিশ্বাস করি
বৃহ। তার কিরূপ আকার ?
নীল। শুভ্রবর্ণ, গােলাকার, অবিকল টাকার
মত
সে কি প্রকার ?
নীল। অর্থাৎ কি না—টাকাই ঈশ্বর।
কল্কি। টাকাই ঈশ্বর !!
নীল। প্রভু! টাকাই ঈশ্বর।
-স্বর্ণে নীচ হয় উচ্চ, যােক বুদ্ধিমান,
পাপী, সাধু ; ঘৃণ্য, প্রিয় ; গােমূখ বিদ্বান্ ;

কল্কি-অবতার।] [ দ্বিতীয় দৃশ্য । বৃদ্ধ যুবা আমরা একটি দেখিছি চাক্ষুষ, আদালতে আমলাদের মাঝে মাঝে ঘুষ অত্যাশ্চর্য কাৰ্য্য করে। যাহা অসম্ভব, মিছে কথা কওয়ার মত হয় সাধ্য সব। কোন কোন জজেরও—এমন কি প্রকাশ্যে গােল গোঁফ বিস্ফারিত হয়ে যায় হাস্যে ;- মােকর্দমার যে pointটা যাচ্ছে নাক বােঝা ; হয়ে যায় হাস্যকর রূপে সোজা। প্রকাশ্যে অভােজ্য-ভােজীর বােঝা যায় না দোষ, বেত্রাঘাতেও পণ্ডিতদের আশ্চর্য সন্তোষ ;- কল্কি। আচ্ছা ওসব রেখে দেও; তুমি ত হে হিঁদু ? নীল। কি জানেন, অবিকল যে রকম বিধু ; জানিওনে, পােয়ও না ধৰ্ম্ম নিয়ে খোঁজা সুবিধাই ধৰ্ম্ম, আমার এত মত সােজা। আর প্রভু, আমি অতি গােবেচারি প্রজা। —বিলেতেও যাইনি, ভূতেটুতেও পাইনি, আর ঢাক ঢােল বাজিয়ে কটুলেটুও খাইনি আমি বিধুবাবুর মত তক্ক ফক্কও করিনে ; Herbert Spencer কি ভাগবতও পড়িনে ; এ এ বাড়ীও যাই—এ এ্যা গুলােও খাই- তবে গণ্ডগােল কোরে কাজ কিরে ভাই ? সমাজ চোখ বুজে, আছে নাক গুজে, ৯৬ ] • •

দ্বিতীয় দৃশ্য।]
[ কবিতার।
}
'
কেন তাকে খোঁচাখুচি-সব জানে,-বুঝে।
তবে রাখিনাক টিকি—সভ্যরা সব চটে
আর একটুখানি চক্ষুলজ্জা-;-সেটাও বটে।
বুঝলেন কি না। যতদূর দরকার তা চেয়ে
কেন বেশী ভণ্ডামী। গুটিকতক মেয়ে
পার করা নিয়ে বিষয় ; হয়ে গেলে সেটা,
চুকে গেল সব, আর ফুরিয়ে গেল লেঠা ;
তার পর--বুঝলেন কি না—আর কোন বেটা
হিন্দুয়ানির ধার ধারে, আখেই বা তক্কা ;-
হিদুয়ানিও অচিরাৎ পাইবেন অক্কা-
কল্কি। বােঝা গেছে—প্ৰকাশ কচ্ছি ক্ৰমে অভিপ্রায় [ পান)
[ প্রহরীকে] এখন নিয়ে এস দেখি ব্রাহ্ম সম্প্রদায়ে
[ প্রহরীর প্রস্থান ]
[ অন্যান্য ব্রাহ্মগণের সহিত গঙ্গারামের প্রবেশ ]
ধৰ্ম্ম। হায় হায় আসছেন ঐ সব ব্রাহ্ম সম্প্রদায়।
বেশ ভূষার পারিপাট্য, চাকচিক্য নাই ;
নির্বিরােধী, নিবিলাসী নিষ্কাম, নিরেট
প্রমাণ-বােতামহীন ক্যফ, বােতামহীন প্লেট।
এরা অতি অনুতপ্ত গতিশুদ্ধ রুচি ;
প্রমাণ—থান কঁাচা গােল্লা, সরপুরি ও লুচি ;-
সুবিধা থাকিলেই করেন রম্য গৃহে বাস ;
আর, সেবন করেন কভু সিমলার বাতাস ;
[ ১৭
৬
;

কল্কি-অবতার।] [ দ্বিতীয় দৃশ্য এরা পরেন গরদ, মাখেন চন্দন এবং আতর ;- কিন্তু মনে এরা অতি দীন, অতি কাতর। ব্রাহ্ম সম্প্রদায়ে প্রভু করিলাম পেষ- চসমাদাড়িবান, লুচিপ্রাণ, বন্দিগণ। [ সমস্বরে আহা বেশ। কল্কি। আচ্ছা তােমাদের মধ্যে প্রধান কে বল ব্রাহ্মগণ। সবাই স্বস্বপ্রধান। কল্কি। [ সাশ্চর্য্যে সে কি রকম হ’ল ? ( গঙ্গারামকে] তুমি নিশ্চয় সৰ্ব্বপ্রধান—প্রশ্ন করি বল। কি প্রকার তােমাদের ধর্ম ? গঙ্গা। [ চক্ষু মুদ্রিত করিয়া ] পরিষ্কার- আমাদের এক ব্ৰহ্ম-নিগুণ, নিরাকার, সর্বশক্তিমান্, সৰ্বব্যাপী ; কল্কি। তােমাদের ধৰ্ম্মেতে কি আর কিছু নেই। গঙ্গা। আবার কি ?-পর ব্রহ্ম ওঁকার মহান্, নিত্য, সত্য, পূর্ণ, প্রভু, সৰ্ব্বজ্ঞানবান্ এ ত হিন্দু ধর্ম । কেন তােমরা সকলে হিন্দু নাম ছেড়ে নাচ ব্রাহ্ম ব্রাহ্ম বােল। গঙ্গা। নামে কি যায় আসে? বৃহ। নামে ?-মতৈতে না যত চটায়, নামে তত চটায়-এই যদি ধরি ১৯৮] শুধু এই ?

দ্বিতীয় দৃশ্য।]
[ কল্কি-অবতার।
তােমার আছে এক মেয়ে, সুশীলা সুন্দরী,
রাখ দেখি তার নাম গলগণ্ড বেওয়া
হাজারই অপর হােতার বিয়ে দেওয়া
সৌখীন সমাজে হবে ভয়ঙ্কর লেঠা ;
প্রথমতঃ নাম শুনেই পালাবে সব বেটা।
আর নাম দেও দেখি মিস প্রভা-রায়
অমনি বরের হুড়াহুড়ি—যায়গা পাওয়া দায় ;
হােক না সে কদাকারা—টেরা এবং বোচা,
অর্ধেক বাঙ্গালী—প্রেমে মূচ্ছ। যাবে চোচা
দেখেই তারে। আর সে বিকিয়ে যাবে হেসে
হয়ত এক কবিই তারে ফেলবে ভালবেসে।
বিদ্যা। আরে—যেমন ;-থিয়েটরে actress হলাে রাণী
অমনি stallএ ঘেঁষাঘেঁষি, কেমনই না জানি।
-অভিনেত্রী দেখে আসা যাক—এই রকম
অথচ হয় ত act কল্লেন [ দেখাইয়া ] যেন বক বকম !
বৃহ। ওকি হলো ?
কল্কি। [ স্বগত ] এটা একটা হতভাগা কে রে ?
বিদ্যা। ওটা—ওর নাম কি—প্রভু মিলােতে না পেরে
কল্কি। এ কে? [ ধর্মকে জিজ্ঞাসা করিলেন ]
ধৰ্ম্ম। ইনি বিদ্যানিধি—একজন পাকা রসিক লােক ;
সৰ্বনেশা-পক্ষপাতী এবং সর্বভুক
ভােজই হাে-খানাই হাে-খাবার পেলেই নাচেন ;

কবিতার।] [ দ্বিতীয় দৃশ্য। শাকেও আছেন, মাছেও আছেন, ভুতুড়িতেও আছেন। কল্কি। ইনি পণ্ডিত না ? ধৰ্ম্ম। হা ইনি নামেশটে পণ্ডিত কিন্তু সব দলেই আছেন— সৰ্বগুণে মণ্ডিত বৃহ। [ গঙ্গারামকে ] না হয় ব্রাহ্ম হিন্দু ধৰ্ম্মই নাম দেও ছাই ! হিন্দু ধর্মের শাক্ত শাখা বৈষ্ণব শাখা নাই ? হয় আর একটা তাতে ব্রাহ্মশাখা হল। হয় ধর্মটাকে ‘ব্রাহ্ম হিন্দু ধৰ্ম্ম’ বল। গঙ্গা। [ চিন্তা করিয়া] হিন্দু বল্লেই যেন সে জাতীয় ধৰ্ম হয়, ব্রাহ্মধর্ম কোন বিশেষ জাতিবদ্ধ নয় ; ঈশ্বরের নামেতেই নামকরণ তার ; সব জাতির এ ধৰ্ম্মেতে সমান অধিকার। কল্কি। [ স্বগত) এরা সবাই এক একজন মন্দ তার্কিক নয় আমার বুঝি এদের কাছে ঘােল খেতে হয়- [গঙ্গারামকে] আচ্ছা বােস। বিলেতফের্কা নিয়ে এস এখন। (একজন প্রহরীর প্রস্থান । বিন্যা। [সহর্ষে) হ্যা সে জীবটা একবার কি রকম দেখুন। [ প্রহরীর প্রস্থান ও অন্যান্য বিলেতফেৰ্তাসহ মিষ্টার দাসের সহিত পুনঃপ্রবেশ ] ধর্ম। হায় হায় অচেন সব বিলেতফো ই- সমাজ ভাজার জঙ্ক এরা-প্রধানতঃ দায়ী।

দ্বিতীয়।
[ কবিতায়
খেয়েছেন অনামিক অখাস্ত;প্রচুর।
রেঙ্গুন; ব্ৰহ্ম পার হয়ে গেছেন বেশী:দুর;
হাট কোট পরিধেয়ী, চুয়ােটক পায়ী,
টেবিলে ভক্ষক—এরাই প্রধানতঃ দায়ী।
অশাস্ত্রীয়, অনাচারে, অনামুখাের সেরা,
পাপী এবং ঘােতর একঘুরে’ এরা?
এদের একঘরে হওয়ার আছে ভারি কেতা;
‘একঘরে হয়েও এরা বহুঘরের নেতা।
এদেরই বক্তৃতায় প্রায় ‘টাউন হল-ফাটে ;
এরাই নির্বাচিত হন লেজিসলেটিভ হাটে।
বিলেতফেৰ্তার দলে প্রভু করিলাম পেষ ;
বুদ্ধিহীন, অর্বাচীন, দীন--
বনিগণ।
আহা, বেশ।
বৃহ। ভাে ভাে বিলেতফেৰ্মৰ দল ধর্মটৰ্ম্ম মাননা।
কি ভাষায় কথা কও এবং কি জানো?
দাস। Waltz নাচতে জানি, Biliards জানি, Tennis জানি।
ইংরাজি গান জানি ও হাভানা চুয়ােট, টানি।
বৃহ। বাঙ্গলা গান:
দাস। বাঙ্গলা tunes-oh by gad।
So horrid, monotonous, nasal and sad. :
বৃহ। বাঙ্গালা তামাক ছাড় কেন, সেটা কিসে মন।
দাস। সস্তা, ঠাণ্ডা, দেশী, গন্ধ।
[ ১১.

দ্বিতীয় দৃশ্য।
[ কল্কি-অবতার।
কল্কি। যা হিন্দুধর্ম বিষয়—তােমার মতটা কি ?
দাস। [ নাসিকার উপর বামহন্তের বৃদ্ধাঙ্গুলি রাখিয়া কনিষ্ঠাঙ্গুলি
প্রসারণ করিয়া দেখাইয়া ) This much.
কল্কি। { সবিস্ময়ে ] ও কি !
দাস। ধৰ্ম্ম টর্মর খোঁজ নাহি রাখি ;
তবে old কৃষ্ণের বিষয় কিছু কিছু জানি ;
পড়া গিইছিল ছেলেবেলায় মহাভারতখানি।
মনে আছে বইখানার দু একটা শ্লোক ?
দাস। না, তবে যা বুঝি-কৃষ্ণ অতি পাকা লােক
ছিলেন। Political economy পড়া ছিল।
আর যদিও তার amours একটু অশ্লীল
(বােধ হয় পড়ে যেরূপ জয়দেবের diction ),
But I have read worse things in
Reynolds' fiction.
And, I trust যে জয়দেব ছিলেন, Reynolds ভায়ার
ata great or even a much greater liar )
আমার কৃষ্ণের উপর আছে respect immense, আর
In philosophy, he would lick Herbert Spencer
আর politics চাই—আমার বিশ্বাস যে,
He would beat, Bismark or Gladstone any day.
কল্কি। [ বৃহস্পতিকে কি বলে এ ?—অধিকাংশই গেল
ক বােঝ,
১০২]

[ কল্কি-অবতার। দ্বিতীয় দৃশ্য। কেঁদে ফেল্লে উড়ােতর্ক, নিয়ে এমন সােজ। বিষয়। বৃহ। হচ্ছে না সে কথা, এখন রাখ সব ব্যাখান ও ; শ্রীকৃষ্ণকে কি হে তুমি ঈশ্বর বলে মানাে ? চতু। তা মানি না; মানি তার বুদ্ধি বড় ছিল সাফ, আর He was a great politician ও ফিলসফর। And a wee bit spoony on the fair sex- ata a বিদ্যা। [ না বুঝিয়া ]- কেন গােলযােগ কর যা মাননা না তা নিয়ে বৃহ। আচ্ছা, বল দেখি, তুমি সমাজ করে’ ‘হট’ কেন দিলে একবারে বিলেতেতে ছুট ? দাস। সমাজ ‘হট’ করিনি ক, বিলেত গিইছি বটে। And I care a hang যদি সমাজ তাতে চটে । সে যা বলে শুন্তে হবে ?—সমাজ যদি তবে উচু দিকে চাইতে মানা করে, শুন্তে হবে। আমরা reasonable men, আমরা sheep নই ; যে না বুঝে দশ জনে যা বলে, তাইই সই। কি কারণ আছে, সমাজ কি কেউ বুঝিয়ে দিন, যে বিলেত যাওয়াটা একটা গুরুতর sin যখন কোনই কারণ নেই, এ rule সমুদয় চাষায় মাতে পারে বটে, ভদ্রলােকে নয়। বৃহ। আগে কারণ ছিল- [১০৩ কবি।] [ দ্বিতীয় দৃশ্য। দাস। ব্যস্ এখন ত নেই, তবে Timeএর সঙ্গে সমাজকে মিলে চলতে হবে। কোন্ জিনিষ unchangeable আছে পৃথিবীর Circumstances change'কচ্ছে, সমাজ রবে স্থির ? বৃহ। বােস বােস অত বেশী হও না অধীর ; সমাজও চিরদিন এক থাকি নি ত বঙ্গে; ক্রমেই পরিবর্তন হচ্ছে সময়ের সঙ্গে। তুমি বেশী আগিয়ে গেলে সমাজে কি স’বে? সমাজকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। দাস। Excuse me বৃহস্পতি ; বছেন, কি তবে যে এক সঙ্গে ত্রিশ কোটি বিলেত যেতে হবে ? বৃহ। না না কমে যাও- দাস। Aden প্রথম বছরে ? পরের বছর Suez পরে Gibralter, পরে- বৃহ। না না যাও সমাজের নিয়ে অনুমতি দাস। কার মত নিয়ে যাব, কে সমাজপতি ? ভাটপাড়া মত দিতে পারেন; নবদ্বীপ দেবেন না । পিসে ঘরে নিতে পারেন, মেসসা ঘরে নেবেন না। পঞ্চাশ জন কৰ্ত্তা আহয়েছে যে দেশে। বৃহ। [ ভাবিয়া ] প্রায়শ্চিত্ত কল্লে না ক কেন ফিরে এসে ? দাস। কিসের প্রায়শ্চিত্ত ? theft, murderও করিনি। কারুর wife seduce করে নিয়েও আসি নি- ১০] –

দ্বিতীয় দৃশ্য।]
[ কল্কি-অষতার
তবু দেখুন প্রায়শ্চিত্ত দরকার নাই
আসল এ Sin গুলাের জন্যে। প্রায়শ্চিত্ত চাই।
মুরূগী আর শূকর খেলে, বিলেত গেলে চলে,
কিংবা বাপ Cholera কি বাজ পড়ে মলে।
এ প্রায়শ্চিত্তের অর্থ যে কি পাইনেক খুজে,
এ প্রায়শ্চিত্তের value বা কি উঠিনিও বুঝে---
এ Society মানবে কে? Priests সব চোর
আর এ Societyও আজ rotten to the core...
কল্কি। [ হতাশভাবে ] আচ্ছা, এখন আন দেখি হিন্দুধৰ্ম্ম রক্ষকে।
বৃহ। [ প্রহরীকে ডেকে আন আসতে চায় গোঁড়া হিন্দুর
পক্ষে কে ?
[ প্রহরীর প্রস্থান—চতুরানন ও ভূতনাথ অন্ত, গোড়া
হিন্দুগণের সহিত পুনঃ প্রবেশ ]
ধৰ্ম্ম। এরাই সব আধুনিক হিন্দুধৰ্ম্মের রক্ষক,
এরা বাল্যে পাটাহারী, যৌবনে গােভক্ষক,
বার্ধক্যে তপস্বী ; এবং পরি’ হরি-মাল,
সুরু করেন ধ্রুব এবং প্রহলাদের পালা।
যতই ঘরেতে কন্যা বাড়ে এদের ক্রমে,
ততই হিদুয়ানিটা আসে এদের জমে।
এদের যেমন নানামত সুবিধা বিশেষে,
ভিন্ন সময় প্রকাশ এরা হন নানাবেশে ;-
[ ১০৫

কি-অবতার। [ দ্বিতীয় দৃশ্য। ; এদের মাথায় বাল্যে তেড়ী, ক্রমে বারাঙ্গনা, শেষে চৈতন্ ;-করেন তখন ধৰ্ম্ম আলােচনা। এরা শাস্ত্রজ্ঞানে টুটু বটে; কিন্তু তার গূঢ়তত্ত্ব আবিষ্কারে এক এক ঢিচিকার। এরা ঘটান্‘গীতা এবং স্পেন্সর’ কোরে পাঠ বৈজ্ঞানিক জগতে এক তুমুল বিভ্রাট। হিন্দুধৰ্ম্ম রক্ষকগণে করিলাম পেষ ধর্মষ, অশ্ব-অন্ত, ভণ্ড- - বন্দিগণ। আহা বেশ। বৃহ। ভাে ভাে ধৰ্ম্মনেতৃগণ প্রচার কর কোন ধর্ম ? [ সকলে ] সনাতন হিন্দুধৰ্ম্ম, সনাতন হিন্দুধৰ্ম্ম । বৃহ। হিন্দুধর্ম সম্বন্ধেতে তােমরা কি জানাে? [ সকলে নিস্তব্ধ হইয়া পরস্পরের মুখতাকাতাকি করিতে লাগিলেন। চতু। সত্যি কথা—শাস্ত্র ফাস্ত্র বড় এক খানও পড়িনিক ; সংস্কৃতের জ্ঞানও অস্পষ্ট ;- তবে, ফরাসেতে বসে, বিনে বেশী কষ্ট, পাছড়িয়ে গোঁফ মােড়া দিয়ে, হুকো টেনে, গীতার দু এক পাত উন্টে, পুরাণ একটু জেনে, যত দূর হয়—দেশের হিন্দুয়ানি রাখি অবশ্য প্রধান উদ্দেশ্য সময় দেওয়া ফাঁকি ; ১০৬ ]

দ্বিতীয় দৃশ্য।
[ কল্কি-অবতার।
আর আমরা বার করেছি ‘আধ্যাত্মিক’, এক শব্দ,
যার কাছে মুগীভক্ষী হিদুরা খুব জব্দ
বৃহ। তুমি তা খাও না ?
[ মাথা চুলকাইয়া ] এ যখন দাত ছিল শক্ত,
মেয়েও হয়নি এতগুলো, গরম ছিল রক্ত,
খেতাম নাক বল্লে মিছে কথা বলা হয় ;
এখন খাইনে—বলতে পারি এ কথা নিশ্চয়।
বৃহ। প্রচার কর হিদুয়ানী কি রকম সূক্ষ্ম
চতু। বলি হিন্দুরাই সব আর সবাই মুখ
বিদ্যা। কেউ সেটা বুঝল নাক এইটেই যা দুঃখ ;
বৃহ। তােমার মত কি বিধবার বিবাহ সম্বন্ধে ?
চতু। একবারে চটে যাই তার নাম গন্ধে-
বৃহ। কেন ?
চতু। এও কি একটা কথা-তাদের আপনাদের পাপে,
তাদের স্বামী যদি মরে-সেই মনস্তাপে
তাদের উচিত কাজ হচ্ছে চিরকাল কাদা
তাদের উচিত নিষ্কাম হ'য়ে ব্রহ্মচর্য সাধা ;
তাদের উচিত যে যা দেবে খাওয়া তাই নিয়ে ;
তাদের উচিত এয়ে স্ত্রীদের সেবা করা গিয়ে
পুণ্যাত্মাদের বাতাস করা, তাদের চুল বাঁধা,
ঝাঁট দেওয়া, বাসন কুসন মাজা, ভাত রাঁধা—
পুরুষরা বিয়ে করে দশবার যে-
[১৭

কল্কি অবতা ।]
[ দ্বিতীয় দৃশ্য।
চতু।
তা জানি,
তাতে তাদের ধর্মের কিন্তু হয় নাক হানি।
পুরুষ বিয়ে করে বেলে-এও কি একটা প্রমাণ
হােল মশয় ? পুরুষ আর স্ত্রীলােক কি সমান ?
পুরুষের গোঁফ আছে ; স্ত্রীলােকের আছে ?
স্ত্রীলােক কি বিষয়ে লাগে পুরুষের কাছে?
বিদ্যা। বটে; এমন--ওর নাম কি-মা সহকারে,
মনিবের পদাঘাত হজম কর্তে পারে ?
বেশ্যার বিরস বাক্যগুলি ফিরে রাত দুপরে :
বয়ে এনে ঝাড়তে পারে সতী স্ত্রীর উপরে ?
এমন সুন্দর ঘোঁট কর্তে পারে জোট হয়ে ?
বােতল পার কৰ্তে পারে? কি কোন সময়ে
পুরুষের সমান ছিল সাহসে কি দৌড়ে
দেখুন যখন ১৭ জন তুরকসােয়ার গৌড়ে
প্রবেশ কল্লে তখন লক্ষ্মণ সেন যেমন ছাড়তেকে
—চম্পট দিলেন কচুবনে, স্ত্রীলােক হলে’ পাৰ্ত্ত কি?
বােধ হয় না ; দাত কপাটিই যেত তার লেগে,
অন্ততঃ পলাতে পাৰ্ত্ত না সে অত বেগে।
কল্কি। [ সহাস্যে ] তুমি চুপ কর সব’তেই ফাজলামি ।
বিদ্যা। [ কুঁকড়িয়া ] না না যেটা সত্যি কথা তাই বলছি আমি
কল্কি। আচ্ছা, দেখি [ ভুতনাথকে.] তুমি কেহে ?
তৃত। [ গম্ভীরবে ] স্বদেশহিতৈষী।
১০৮]

দ্বিতীয় দৃশ্য।] (কল্কি-অবতার। - বৃহ। বয়স ? ভূত। ঐ চতুরই প্রায় সমানই বয়সী। বৃহ। কি কাজ কর ? ভূত। প্রতি হপ্তা দিবারাত্র ধরি খেটে খেটে ধৰ্ম্ম রাখিদেশ উদ্ধার করি বৃহ। শুনি—তুমি দেশ উদ্ধার কর কেমন করে ভুত। (গম্ভীর স্বরে কলমের জোরে, প্রভু কলমের জোরে একখানি সাপ্তাহিক ভালাে কাগজ চালাই- বিদ্যা। সময় বুঝে লড়ি এবং সময় বুঝে পালাই ভূত। আমি একজন ভয়ঙ্কর বীর মসীযুদ্ধের বৃহ [ [ সাশ্চর্য্যে] কলমের জোরে কভু দেশ হয় উদ্ধার গ্রীসয়ােম কি মসীযুদ্ধে হ’ল বলীয়ান্ ? কতলােক দেশের জন্যে দিয়ে গেল প্রাণ ভূত। তা সে শীতের দেশে বোধ হয় পরে’, জুতােমােজা দেশের জন্যে প্রাণ দেওয়া অনেকটা সােজা। এখানে -ঐ-গরম দেশে প্রাণদান করা : সােজা বুঝি-প্রথমতঃ ঘেমেই হবে মরা- কল্কি। যােঝা গেছে--হিন্দুধর্ম মাননা? ভূত। মানি বৈ কি দেখুন আমি দেখতে ঠিক হিন্দুর মত নই কি? সেই রকম চেহারা—সেই রঙের বাহার ; সেইরকম ভূড়ি, করে আধ্যাত্মিক আহার । [ ১১৯

কল্কি-অবতার।]
[ দ্বিতীয় দৃশ্য।
সেই রকম গড়ন, ও সেই রকম স্বভাব,
গলায় মালা, মাথায় টিকী, বলুন কিসের অভাব ?
কল্কি। হিন্দুধৰ্ম্মটা যে রাখ, কি রকম শুনি।
বিদ্যা। [ সকৌতূহলে ] হা হা বেশ বেশ, শুনুন কি বলেন
গালি দেই সভ্য ও বিলেতফেত্তাকে।
বিদ্যা। তাতে তারা সব বাসায় গিয়ে মরে থাকে-
[ বৃহস্পতিকে ] শুনলেন উনি এই রকমে হি দুয়ানী রাখেন
—জিজ্ঞাসা করুন ত উনি গুলি খেয়ে থাকেন
.
কিনা ?
বৃহ। [ ভূতনাথকে ] গুলি খাও?
ভূত। না
বিদ্যা। গাঁজা, চরস ?
না-
বিদ্যা। মিছে কথা কইলে ভাই ?—আমার কি নেই জানা ?
একসঙ্গে—ওর নাম কি—আমরা সব থেইছি—
আমার সামনে মিছে কথা ? ছিঃ ভূতু—এইঃ-ছিঃ।
কল্কি। বােঝা গেছে—[ স্বগত) তা দোষ কি আমার শ্বশুর খানও
[ প্রকাশ্যে ] আচ্ছ—এখন দেখি সব পণ্ডিতদের আনন।
[ প্রহরীর প্রস্থান ও পণ্ডিতগণ সহ পুনঃ প্রবেশ ]
ধর্ম। এরা সেই আর্যঋষির বংশধরগণ ;
রচেছিলেন যারা বেদ, পুরাণ, দরশন।
১১০)

; ; দ্বিতীয় দৃশ্য। [ কল্কি-অবতার। এরা দীর্ঘ টিকীশালী ; নামাবলিধারী; ধুমপায়ী ; ফোটাবান্ ; ও দুগ্ধ ফলাহারী। এদের অমায়িক ভুড়ি সগৌরবে দোলে, নন্দের নন্দন যথা যশােদার কোলে। জীবনের সারকৰ্ম্মএয়াদের জ্ঞান- নস্য নেওয়া ; কড়িবাধা হ'কোয় ধূমপান ; কভু পৈতা কাণে দেওয়া ; এবং তা ছাড়া ফোঁটা কাটা ;—আর মাঝে মাঝে টিকী নাড়া। পৃথিবী যে সভ্যতর হয় রােজ রােজ, এয়াদের কাৰ্য্য নহে রাখা তার খোঁজ। এদের কাৰ্য অতি সােজা--দু একটা শ্লোক, পাণিনি মুখস্থ কোরে—এরা জ্ঞানীলােক। এদেরই প্রসাদে সব শাস্ত্রের অপমান ; বেদ, পুরাণ, ঈশ্বর, ধর্ম গড়াগড়ি যান; হােল বেদ নীতি স্মৃতি-ফোঁটা আর টিকী ; মুরগী আর পঁয়াজ, তুড়ি, হাঁছি ও টিকটিকী। শাস্ত্রজ্ঞ পণ্ডিতে এই করিলাম পেষ- গােলাকার, টিকি মালা সার- বন্দিগণ। [ সমস্বরে ] আহা বেশ বৃহ। এরাই পণ্ডিত ?—[ স্বগত ] ইঃ কি জবর ফোঁটা বুকে, নাকে, হাতে, কাণে—স এবং মােটা গায়ে জবর নামাবলি-গলায় আবার মালা [ ১১১ কক-অবতার।] [ দ্বিতীয় দৃশ্য। আর এত বড় টিকী দেখেছে কোন্ শাস্ত্র জানে ? বৃহস্পতি করত জিজ্ঞাসা ; দেখে হচ্ছে বোধ—এরা ভয়ঙ্কর চাষ। [ প্রকাশ্যে ] ভােঃ পণ্ডিতপুঞ্জ—তােমরা শাস্ত্র ফাস্ত্র জানো? সকলে। জানি। হাঁঃ তা আর জানিনে ?-- বেদ পুরাণ-ও- সব মুখস্ত। কল্কি। দুটো শ্লোক বলত বেদ থেকে চূড়া। ন্যায়রত্ন বল ত হে একটা ভাল দেখে ন্যায়। শ্লোক ?—তাই ত—অহঁঃ-বল নাহে শিরােমণি। শিরো। শ্লোক ?—বেদ থেকে–আঃ হচ্ছে না যে মনে শ্লোক ? [ মন্তক কও অন ] কল্কি। দেখ যদি বেদ গিয়া থাক ভুলে একে একে তােমাদের চােব সব শূলে। বিদ্যা। [ লম্ফ দিয়া ওরে বাবা–ও শিরােমণি—বলে কিগাে? বাবা এবার দেখছি সবাই তােমরা জাহামে যাবা। এত দিন খেয়েছ বােসে চাল আর কেলা ; নেও তার ঠেলা,-এখন নেও তার ঠেল। [ তর্করত্নকে বলি ও তর্কচঞ্চু আয় না চলে কাছে। বনা একটা শ্লোক ; আরে মনে কি ছাই আছে ? বিদ্যা। বলি ও স্মৃতিরত্ন ও চূড়ামণি চাচা, একটা শ্লোক বােলে ভাই এইবারটি বঁাচা । ১১২]

দ্বিতীয় দৃশ্য।
[ কল্কি-অবতার।
কল্কি। তােমাদের মধ্যেতে কে পণ্ডিত প্রধান ?
বৃহ। অর্থাৎ চাল কলা টলা সব কে বেশী খান ?
সকলে। ঐ শালা [পরস্পরকে দেখাইতে লাগিলেন, পরে চুড়ামণিকে
দেখাইয়া ] না না মশায়—ঐ কালো বুড়ো
যার মাথায় সবার চেয়ে দেথুচেন লম্বা চূড়ো।
কল্কি। [ হাসিয়া ] বটে চূড়ামণি ! তুমিই প্রধান সবার
চূড়া। কোন্ শালা প্রধান, প্রভু, ধৰ্ম্ম-অবতার।
কল্কি। হা তুমিই প্রধান, তােমায় শ্লোক বলতে হবে।
চূড়া। শ্লোক ?—আচ্ছা শ্লোক বলি দু একটা তবে।
*ধনা বলে চাচি
বাড়ী থেকে বেরােতে যদি পড়ে হাঁচি।
বেরিও না বাবা ;
বেরও যদি, একবারে জাহান্নমে যাবা।”
সকলে। বাঃ বাঃ বাঃ বাঃ।
কল্কি। বা শাস্ত্র। [ ন্যায়রত্নকে ] তুমি একটা শ্লোক বল দেখি,
ন্যায়। [ নাক চুলকাইতে চুলকাইতে ]
শ্লোক ?—তাই ত—বলি একটা উদ্ভুটি শাস্ত্র থেকে
“জীবনের সার বস্তু টিকী,
খনা বলে রাখ আর নস্য নেও দেখি,
পরে দেও মাঝারি রকমের এক লাফ ;
দেখবে বুদ্ধি হয়ে যাবে অনেকটা সাফ
বিদ্যা। সাবাস্ সাবা বেঁচে থাক মাের বাপ।
৮
[ ১১৩

কচি-অবতার।]
[ দ্বিতীয় দৃশ্য।
নূতন ব্যাখ্যান
কল্কি। [ সহাস্যে) দেখ তােমাদের ধর্মের
শুনে, একবারে আমার ঠাণ্ডা হ’ল প্রাণ।
ভেবেছিলাম শান্তি দিব—কাউরে শূন্যে তুলে
আছাড় দিব ; কাউরে বা চড়াইব শূলে ;
গদাঘাতে কারাে ক মস্তক বিচুর্ণ ;
-কিন্তু দেখছি সব ঘাের হাস্যরসপূর্ণ ;
তাই ভেবে চিন্তে সবায় করিলাম মাফ
অতএব তােমরা একটা দিতে পার লাফ।
[ সকলের সােল্লাসে লম্ফ প্রদান ও নৃত্য }
ধৰ্ম্ম হক, সত্য হ—যে টুকু তার মধ্যে
হাস্যকর আছে—সেটা গদ্যে কি পন্তে
হাসা কিছু মন্দ নয়—ধৰ্ম্ম তায় কি ক্ষয়ে যায় ?
তার যেটা সত্য সেটা চিরকালই রয়ে যায়
হাসি মানেই গাল’ নয়—এরূপ হাস্য সন্দ কি
সকলে। বটেই ত বটেই ত, তাতে আবার মন্দ কি ?
কল্কি। সমাজটাও কতক বিলাতি কতক দেশী
দাড়িয়েছে একটু খানি হাস্য কর বেশী
-তার বিষয় বলতে গেলে প্রহসনই হয়ে যায়
সকলে। হলেই বা প্রহসন তাতেই বা কার বয়ে যায়
কল্কি। বিলেতফেরত, নব্য, ব্রাহ্ম, গোড়া, পণ্ডিত হাঁদা,
যেন সব বানর, মর্কট, বিড়াল, কুকুর, গাধা।
বানর যেন লন্ধরম্ভা-দিয়া লম্ফ যােজন
১১৪]

দ্বিতীয়
দৃশ্য।
[ কল্কি-অবতার।
পেয়েছেন যা-গাছে চড়ে করিছেন ভােজন।
মর্কটটা লম্ফ দিতে অসমর্থভাবে
কচ্চেন কিচিমিচি-অর্থ-“আচ্ছা দেখা যাবে-
লম্ফ দিতে পারি নাই বটে, এটা মানি,
কিন্তু ওসব আমরাও কতক পারি—আমরাও জানি।”
কুকুর নীচে বৃথা কচ্ছেন ‘ভেউ ভেক্ ভে’
ওঁরা দাঁত খিচোন, অর্থ—“কেন কর দে”।
বিড়াল এদিক ওদিক ঘুরে কচ্চেন ‘মেউ মেউ
আর অর্থ “মাছ ত কৈ দিলে না ক কেউ।
গর্দভ ঘাস খেতে খেতে, কাণ তুলে চা’চ্চেন,
অর্থ ব্যাপার খানাটা কি ?—আবার ঘাস খাচ্ছেন।
সমাজটা ত এই রকম দাড়িয়েছে ভাই
কারুর সঙ্গে কারুর বড় মতের তফাৎ নাই ;
সকলেই সমান নিজের আহারটি খোজেন
আর ভালো আহারটি কি,—তাও বেশ বােঝেন।
তথাপি এ দিন রাত সদাই খিচির খিচির,
ঘুস ঘু, ফিসফিস এবং কিচির মিচির;
আমার ‘রায় তােমরা এখন ওসব গিয়ে ভুলে,
একবার কোলাকুলি কর প্রাণ খুলে।
[ সকলে কোলাকুলি করিলেন ]
কদিন সমাজ একঘরের ভয়ে টিকে থাকে
বিশ্বাস, প্রেম, মনুষ্যত্বই সমাজকে রাখে।
[ ১১৫

কল্কি-অবতার।]
[ দ্বিতীয় দৃশ্য
খাওয়া, শশাওয়া, পরা, নিয়ে কেন ঘুষােঘুষি
সেটা কর বাড়ী গিয়ে যা’র যেমন খুসী-
জাতি রাখতে চাও-থেকে। এই সত্য ধরি’
ভুলে নাক মনুষ্যত্ব স্বদেশ ও হরি।
-এখন একটা গান গাও দেখি সবাই মিলে
যাতে বুঝব দলাদলি করা ছেড়ে দিলে ।
সকলের গীত।
নাঃ এ জীবনটা কিছু না
শুধু একটা ঈঃ আর একটা উঃ আর একটা আঃ
এ ছাড়া জীবনটা কিছু নাঃ
সবই বাড়াবাড়ি, আর তাড়াতাড়ি,
আর কাড়াকাড়ি, আর ছাড়াছাড়ি ;
এ সব কোরাে নাক, খাসা বেসে থাক
ভায়া ছাড়িয়ে দিয়ে পাঃ ;
আর বল জীবনটা কিছু না।
কেন চটাচটি আর রেষারেষি,
আর গালাগালি আর দোষাদোষী ?
কর হাসাহাসি ভালবাসাবাসি
আর বসে’ গোঁফে দাও তা
ছেড়ে দলাদলি কর গলাগলি,
ছেড়ে রেষারেষি কর মেশামেশি,
ছেড়ে ঢাকাঢাকি কর মাখামাখি,
আর সবাইকে বল ‘বাঃ';
নইলে জীবনটা কিছু না।
১১৬ ]

তীয় দৃশ্য।]
[ কল্কি-অবতার।
ছেড়ে দাদাতি আর হাতাহাতি,
আর চুলোচুলি আর লাথালাথি,
আর গুতোগুতি, আর জুতোজুতি,-
কর চুমমাচুমি- সার যাঃ,
হয়ে মুখােমুখি, হ'রে বুকেবুকি,
হয়ে খােলাখুলি, কর কোলাকুলি ;
প্রেমে ঠেলাঠেসি বােস ঘেষাঘেষি
যেন শীতে বিড়ালের ছাঃ ;-
নইলে জীবনটা কিছু না।
এত বকাবকি, চোখ-রাঙ্গামাঙ্গি,
আর হুড়ােহুড়ি, ঘাড়-ভাঙ্গাভাঙ্গি,
প্রাণ কাজেই তাই করে ‘আই ঢাই’
আর সদাই ‘
বারে মাঃ-
ছেড়ে কিচিমিচি আর 'ছি ছি ছি ছি
আর মুহুর্মুহু হায়!—উহু---উহু
প্রাণের সার যাহা কর ‘আহা আহা
আর হােঃ হােঃ হােঃ, হিঃ হিঃ হিঃ, হাঃ ;
তা নইলে জীবনটা কিছু না।
[ যবনিকা পতন।]
{ ১১৭

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

গ্রন্থকারের প্রণীত নিম্নলিখিত পুস্তকগুলি ২০১, কর্ণওয়ানি
| গুরুদাস চট্টোপাধ্যায়ের পুস্তকালয়ে পাওয়া যায়।
১। দুর্গাদাস ( মিনার্ভায় অভিনীত )
২। তারাবাই ( মিনার্ভা, ক্লাসিক, ও ইউনিকে 'অভিনীত)
৩। নুরজাহান ( মিনার্ভায় অভিনীত )
৪। মেবার পতন (ঐ)
সাজাহান
(ঐ)
৬। বিরহ ( নাটিকা) (ষ্টারে অভিনীত )
৭। প্রায়শ্চিত্ত (প্রহসন) (ক্লাসিকে অভিনীত }
পাষাণী ( গীতি নাটিকা )
কল্কি অবতার { প্রহসন }
১৫। সােরাব রুস্তম নাট্য রাসক মিনার্ভায় ‘অভিনীত )
১১। সীতা (নাট্য কাব্য )
মত্র (কবিতা)
আলেখ্য (কবিতা)
১৪। আষাঢ়ে (হাস্য কবিতা)
১৫। হাসির গান
একঘরে বিলেতফের্তাদের একঘরে কব্র বিষয়ে মতামত
চন্দ্র গুপ্ত ('মিনার্ভায় অভিনীত )
পুনর্জন্ম { প্রহসন } { মিনার্ভায় অভিনীত )
পরপারে (ষ্টারে অভিনীত )
আনন্দ-বিদায় { পারডি }( ষ্টারে অভিনীত )
৪
I.essons in English ( in three parks) (
Crups of Bengal published by Messrs Thacket Spin
(নানা ফসল উৎপাদন প্রণালী ইহাতে বিস্তৃতভাবে লিখিত আছে

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

Samaj Bivrat O Kolki Abotar Ed.2

Author
Ray, Dwijendralal
Title
Samaj Bivrat O Kolki Abotar Ed.2
File name
Samaj Bivrat O Kolki Abotar Ed.2
Text
OCR done
Citation
1914
Published
2009/09/22
Publisher
Bengal Medical Library,calcutta
Language
Sanskrit
Pages
142
Library
Bangiya Sahitya Parishad, Kolkata
Classification
Bengali Plays
Keywords
Haradhan
DLI number
513208
Barcode
4990010020207.00
Scanning centre
C-DAK, Kolkata
Digital publisher
Digital Library Of India
Rights
In Public Domain
VMLT id
JYf7Tro6vBz
Download PDF

Samaj Bivrat O Kolki Abotar Ed.2