Bangiya Sahitya Parishad, Kolkata

Prabhab Singha Ed.1

Majumdar,shashibhushan · 2009/10/10

PDF Proofread

Front matter

No text on this page.

No text on this page.

No text on this page.

প্রভাব সিংহ।
শ্ৰীশশিভূষণ মজুমদার কর্তৃক
প্রণীত।
শ্ৰীযুক্ত গুরুদাস চট্টোপাধ্যায় কর্তৃক
প্রকাশিত।
প্রথম সংস্করণ।
কলিকাতা,
২২২ নং আমহাঃ স্ট্রীট, রাধারমণ যন্ত্রে”
শ্রীনৃত্যগােপাল চক্রবর্তীর দ্বারা মুদ্রিত।
১৩৩৯ সন।
মূল্য দ আনা।

উৎসর্গ পত্র। যাহার অাদর্শ রচনা প্রণালী বাঙ্গালীর শিক্ষাস্থল, যাহার নাটকাভিনয় দর্শনে সকলে বিস্মিত ও বিমােহিত ; ও যাহার প্রতিভা-প্রদীপ্ত বদন মণ্ডলের সর- ল তাময় গাম্ভীর্যপূর্ণ উদার ভাব অবলােকনে স্বভাবতঃ তৎ প্রতি হৃদয় আকৃষ্ট হয়, সেই নাট্যাচাৰ্য্য কবিবর » যুক্ত গিরিশ চন্দ্র ঘোষ মহােদয়ের করকমলে এই ক্ষুদ্র গ্রন্থ খানি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সহিত উৎসর্গীকৃত হইল। ঐশশিভূষণ মজুমদার।

নিবেদন। মহাকবি সেক্ষপীর প্রণীত কোন কোন নাটক-চরিত্রের কোন কোন অংশের কিঞ্চিৎ আভাস অবলম্বনে এই পুস্তক খানি বিরচিত। চিন্তা ও কর্মের একত্র সমবায় প্রদর্শন করার ইচ্ছ, সে ইচ্ছা কতটুকু সফল হইয়াছে বলিতে পারি না। যতদূর সাধ্য সরল ভাষায় লিখিতে চেষ্টা করিয়াছি। মুদ্রাযন্ত্রের ভ্ৰম ক্রুট ছাড়াও, অামার নিজের অনবধানতা বা অনভিজ্ঞ তার জন্য হয়ত অনেক স্থলে দোষ দৃষ্ট হইবে; ভরসা করি বঙ্গীয় পাঠক মহোদয়গণের উদার হৃদয়ের ক্ষমা ও সহানুভূতি সেগুলি সংশোধন করিয়া লইবেন। শ্ৰীযুক্ত দ্বিপদ বন্দ্যোপাধ্যায় বি, এ, মহাশয় এই গ্রন্থের পাণ্ডুলিপির অনেকাংশ দেখি। ছিলেন, ও বিবিধ বিষয়ক সঙ্গীত রচয়িতা শ্রী যুক্ত বেগে ঐ নারায়ণ মুন্সী মহাশয় অনেক নি গানের সুর ঠিক করিয়া দিয়াছিলেন, এ জন্য তাহাদের নিকট কৃতজ্ঞতা পাশে বন্ধ থাকলাম। এক হাজার পুস্তক ছাপা হইল, লাভের অর্ধাংশ ন্যাশনাল ফণ্ডে প্রদত্ত হইবে। अंशकाद्र- কতিপয় ভুল সংশােধন। পৃষ্ঠা- = এ ক'দিন ১৯ লাইনে এক দিন স্থলে ২১ লাইনে আইবড় স্থলে আইবুড় ১১ ৫ লাইনে আধার স্থলে অধাির ২১ ২ ১২ লাইনে দৃশ্য-স্থলে দৃশ্য—কক্ষ- ২২ লাইনের পর সুশীলা ও রণেন্দ্রের প্রস্থান। ১৬ লাইনের পর দৃশ্য-পুষ্পোদ্যান। ১১ লাইনে রয়েছে স্থলে রয়েছ ৬ লাইনে ভান স্থলে ভাণ ৬ লাইনে নয়লে স্থলে নয়নে ৬ লাইনে আন স্থলে আনন্দ ৫ লাইনে প্রবােধ স্থলে উন্মাদ বেশে প্রবোধ। ২৪ লাইনে পাইয়াছি, পাইয়াছে ১ লাইনে ভান ১১৬ নাট্যোল্লিখিত ব্যক্তিগণ। অমর সিংহ, বীরবল, পুরুষগণ। চিত্রলের রাজা। প্রভাব, অমরের ভ্রাতপুত্র, যুবরাজ । রণে, অমরের প্রথম পক্ষের পুত্র। রুপেন্দ্র, দ্বিতীয় পক্ষের বিক্রম, পমীরের রাজা, প্রভাবের শ্বশুর প্রবােধ, প্রভাবের সখা। বিপ্রদাস, মন্ত্রীপুত্রের সহচর। সুবল সরদার, জনৈক প্রধান সামন্ত। সুবলের পুত্র। বিজয়, রাজ্যভ্রষ্ট আশ্রিত রাজপুত। (উষার ভাবী স্বামী। অভয়, মন্ত্রী পুত্র। লছমন, পুরাতন ভৃত্য। মন্ত্রী, সেনাপতি, পুরোহিত, ভৃত্যগণ, ঘাতকগণ, সৈন্যগণ, চিকিৎসক ও সামন্তগণ ইত্যাদি। স্ত্রীগণ। রাণী অমর সিংহের দ্বিতীয় পক্ষের স্ত্রী। ইন্দুমতী, প্রভাবের স্ত্রী। সুশীলা, বিধবা ভগ্নী। সুরমা, মন্ত্রীর কন্যা। উষা, অমর সিংহের প্রথম পক্ষের কন্যা শ্যামার মা, পুরাতন চাকরাণী। রাণী দাসী, সখিগণ, নর্তকীগণ ইত্যাদি।

No text on this page.

প্রভাব সিংহ।
প্রথম অঙ্ক।
প্রথম গর্ভাঙ্ক।
[ দৃশ্য-রাজ অন্তঃপুর সংলগ্ন দেবালয় সম্মুখস্থ পথ।
শ্যামার মার প্রবেশ ।
গ্রামার মা।–আরত পারিনে, একে রাত্তির জাগা, তায় আবার
ভােরে ওঠা, সকালে যে একটুক ঘুমুব, তারােযযা নেই।
রাজার বাড়ী, এত দাস দাসী, তাদের বক্তা, না,-সৰ
যেন আমারই ঘাড়ে, রাজা একটুক ভাল হলে আর কোন
আরাগী থাকে ?
পুরােহিতের প্রবেশ।
পুরােহিত।-কি হয়েছে ও শ্যামার মা! এত সকালে কি
*
ৰছ ?
;
স্যা-মা।—এই যে পুরুত ঠাকুর আবার এসে প’ল। এখনো
পর দোর নিকান হয়নি। ওঁর ত আর রাত্তির জাগা নেই
তাই রাত পােয়াতে না পােয়াতেই এসে হাজির।
পুরােহিত।-কি হয়েছে?
শ্যামা।–কি হয়েছে’-মজার কথা ? কিছুই যেন জানেন না,

প্রভাব সিংহ।
ঠাকুর মশায় ! এত সকালেই পূজো কত্তে এলে? এখনো
বাসি কাজ কৰ্ম্ম সারা হয়নি?
পু। -ব্যস্ত হয়ােনা, আমি পূজো কোরতে আসি নাই। তুমি
এত চেচাচ্ছ কেন ?
শ্যামা।–এই নিজের দুঃখের কথা বলছি— রাত্তিরেও চোখ
বুজতে পারিনে, দিনেও তাই।
লছমনের প্রবেশ।
লছমন।-শ্যামার মা ! গােলমাল কোচ্ছ কেন?
পুরােহিত।কে ও লছমন রাজা কেমন আজ।
লছমন।ঠাকুর মশায়! আমরা চাকর বাকর মানুষ কেমন
করে জান্তে পারবো ; আচ্ছা শ্যামার মাকে জিজ্ঞাসা করুন,
তাহলে আমিও কিছু শুনতে পাবো।
পুরােহিত।--শ্যামার মা! আজ রাজা কেমন আছেন ?
শ্যাম-কেমন আবার, এক ভাবেই দেখছি, কিছুত ভাল
বুঝিনে ; আচ্ছা ঠাকুর মশাই! আপনি এত স্তব স্তুতি
পড়েন শান্তি স্বস্ত্যন করেন, দেবতা কি প্রসন্ন হয় না?
রাজার জ্বালা যন্ত্রণা কমে না, রাজা আরাম হবে ত ?
পুরােহিত।-শ্যামার মা ! কোবরাজ মশায়রা দেখে কি বলেন ?
শ্যামা-এক দিনত আর বৈদ্য কোরেজ আসে নি, শুনছি
বড় রাজ কুমারের শ্বশুর নাকি এক জন ভাল বৈদ্য পাঠিয়ে
দিবেন।
পুরােহিত।–এতদিন তবে বিনা ঔষধেই আছেন ?
=ামার ম! |-~ওষুদের কি বাদ আছে! ছােট রাণীর কাছেই ওষদ,
ছােট রাণী বের করে দেয়, বড় রাজ কন্যা সুশীলা খাওয়ায়।
;

প্রথম অঙ্ক।
পুরােহিত।ছােট রাণী নিজে আর ওষুধ খাওয়ান না?
শ্যা-মা!—আর কত! ভাগ্যি সুশীলা আছে বলে, নৈলে রাজার
বড় কষ্ট হত।
পুরােহিত।-সুশীলার মত মেয়ে আর হয় না, এ দিকে রাজার
শুশ্রুষা, ও দিকে পূজোর আয়ােজন ও লােক জনের
খাওয়ান দাওয়ানের তদ্বির সকল বিষয়েই দৃষ্টি। আহা!
এমন লক্ষ্মী মেয়ে ও কি বিধবা হয় ?
শ্যামা-ঠাকুর মশায় ! আপনি ঠিক বলেছেন সুশীলার মত
মেয়ে আর কোথায়ও নেই।
পুরােহিত।--যাই সুশীলাকেই বলিগে স্বস্ত্যয়নের আয়োজনট।
একটুক সকাল সকাল করে দেয়, শরীরটা যেন কেমন
কেমন ক’চ্ছে আর বড় ক্ষুধাও পেয়েছে।
শ্যামা।—ও মা! আমি যে অনেকক্ষণ এসেছি, যাই অনেক
কাজ কৰ্ম্ম কত্তে হবে।
প্রস্থান।
লছমন।-ঠাকুর মশায়! বড় রাজ কুমার এখানে না থাকলে
মনটা যেন ফাকা ফাকা লাগে। তার কেবল যুদ্ধ। কেন ?
নিজের রাজ্য, রাজ্যটাও ত দেখতে হয় ? না ঠাকুর ১শয় ?
পুরােহিত।-তাইত, স্বয়ং যুবরাজ এখন রাজ কাৰ্য্য নিয়ে থাক
লেইত হয়,মহারাজ ত অনেক দিন থেকেই ইচ্ছা করছেন।
ল ছমন-সেই রূপই ত শুনেছিলাম যে বড় রাজ কুমার রাজা
হবেন; কিন্তু পামীর থেকে আবার যেমন বুদ্ধের নিমন্ত্রণ
পত্র এল, আর অমনি বড় রাজকুমার লােক লস্কর নিয়ে যুদ্ধ
ক’ত্তে চলে গেলেন।

প্রভাব সিংহ।
পুরােহিত।—সে যুদ্ধে জয় লাভ হয়েছে, তবে পামীরে এত
বিলম্ব হচ্ছে কেন?
লছমন।-হা, সেখানে শ্বশুরের সঙ্গে দেখা করে রওনা হয়েছেন
শুনেছি।
পুরােহিত।-মন্ত্রীইত রাজ কাৰ্য সব দেখছেন?
লছমন। -তা দেখলে কি হয় মন্ত্রীর উপর সকলেই নারাজ
হামেসা গােলযোেগ শুনতে পাই। ঠাকুর মশাই! আমরা
পুরণে লােক রাজ্যের ভাল দেখলেই খুসী হই। বড়
রাজার আমলে আমরা বড় সুখে ছিলাম।
পুরােহিত।-কেন এখন কি তােমাদের কোন অসুবিধা হচ্ছে ?
লছমন।-না, এ রাজার আমলে আমরা এতদিন বেশ ছিলেম
এই ঘােট রাণী আসার পর থেকেই পুরণাে লােক সব ছেড়ে
ছেড়ে যাচ্ছে।
পুরােহিত।--তা সাবধানেই থেক বড় ভাল বােধ হচ্ছে না।
যাই সুশীলাকে বলিগে।
ছমন—আপনি বাড়ীর ভিতর পূজো করতে যান যা জানতে
পান আমিও যেন একটু শুতে পাই।
দ্বিতীয় গর্ভাঙ্ক।
( দৃশ্য রাজ অন্তঃপুরস্থ ইন্দুমতীর কক্ষ। ]
ইন্দুমতী
ইন্দুমতী।--
তিল মাত্র যদি না দেখি প্রাণেশে,
জ্ঞান হয় কত যুগ গিয়াছে চলিয়া।

প্রথম অঙ্ক।
-
কত কষ্ট সহি প্রাণে তার অদর্শনে।
আহা! রূপে গুণে শ্রেষ্ঠ করে যেন,
গড়েছে বিধাতা তারে ।
ভাগ্যক্রমে মিলিয়াছে মাের।
কিন্তু হায় ! সদা ভয় হয়
হারাই হারাই বলে,
কাপে হিয়া অমঙ্গল আশঙ্কা করিয়া ।
সেও ত বলেছে কতদিন মােরে-
“প্রাণাধিকে তুমি যে আমার
তােমা ছাড়া হয়ে প্রিয়ে।
তিলেক থাকিতে নারি।”
তবে কেন হয় এত বিলম্ব পামীরে ?
দয়াময় দেব! দুখিনীরে কর দয়া
রাখিও নাথেরে মাের কুশলে সর্তত ;
না ফুটে কন্টক যেন চরণে তাহার ।
সুশীলার প্রবেশ ।
বল দিদি ! এসেছে কি কোন সমাচার ?
এসেছে সংবাদ লগ্ন পত্র তরে।
সুশীলা।
ইন্দু।
সুশীল?
ছাড় লো তামাসা বল মােরে ত্বরা,
পেয়েছ কি সমাচার দাদার তোমার ?
আইবড় কন্যা এক সুরূপা সুন্দরী,
ছিল এক রাজকুলে, জনক তাহার,
দেখিয়া দাদার গুণ, দিবে তার করে।
হাতে ধরি দিদি ! রাখহ তামাসা
ইন্দু

প্রভাব সিংহ। সুশীলা। রণে। ইন্দু।-- সত্য যদি হয় কিবা ক্ষতি তায়, কনিষ্ঠা ভগিনী হবে মাের, দুইজনে মিলি সেবিব চ রণ তার। আহা! সে রূপ সে গুণরাশি একাধারে সমবেত দেখে, কে না চাহে কন্যা দিতে ? না, না, বৌ দিদি! বলেছি তামাসা করে রণেরে প্রবেশ। কি সংবাদ পাইয়াছ দাদার রণেন্ ! বৌ দিদি হয়েছে ব্যাকুল। আশা করি আজি পাব দর্শন তাদের । মহারাজ কেমন দেবর ? হয়েছে কি ব্যাধি আজ কিছু উপশম । উপশম কিছুই না দেখি, বাড়িতেছে যন্ত্রনা ক্রমশঃ । আহা কয় মাস হ’ল শয্যাগত রাজা অস্থি চর্ম সার হয়েছে তাহার, স্বর্ণ জিনি কান্তি মলিন হয়েছে এবে, দেখিলে বিদরে প্রাণ, যবে যাই দেখিতে তাহারে কত স্নেহময় বাক্যে সন্তাষেণ মােরে পদ সেবা করি যবে বসি পদতলে, কতই আরাম বোধ করেন তখন। কত আশীর্বাদ তিনি করেন আমায় । রণে । প' ইন্দু।~-

প্রথম অঙ্ক।
৭
সুশীলা।-
ঔষধ সেবনে কাকা কি যে কষ্ট পান,
দেখনি ত বো দিদি তুমি ?
সে কষ্ট দেখিলে আহা! পাষাণ.বিদরে।
যবে দেই ঔষধ মুখেতে,
গিলিতে না পারে, চক্ষু যেন
উল্টাইয়া যায় উপর দিকেতে;
জ্বলে গেল জ্বলে গেল বলে কতক্ষণ।
পরেতে কহেন কত করিয়ে মেলানি,
সুশীলে! লয়ে চল তীর্থ স্থানে মােরে,
আর এ যাতনা আমি পারিনে সহিতে।
রণ!-~ আমিও শুনেছি দিদি !
জ্যেষ্ঠ রাজ কুমারেরে দিয়ে রাজ্য-ভার,
কোন এক তীর্থে তিনি করিবেন বাস।
তুমি আমি সঙ্গে যাব শুশ্রুষার তরে।
লছমনের প্রবেশ।
লছমন-মধ্যম কুমার। ক এক জন মানী প্রজার পর মন্ত্রী
মশায় অন্যায় বিচার কচ্ছেন, তাদের বড় সাজা দেবেন,
তারা আপনার বিচার চায় ।
বণেন্দ্র।-এখন তাদের বিচার স্থগিত থাক, দাদা এলে তাদের
বিচার হবে।
লছমন।তারা কয়েদ আছে, আপনি না গেলে তাদের উপায়
নাই; তারা কত কাকুতি মিনতি করে বল্লে । আপনাকে
গিয়ে তাদের রক্ষা কত্তে হবে।
রণ।-চল, তবে।

প্রভাব সিংহ।
ইন্দু,।
দিওনাক দিদি ! ও ঔষধ আর।
রণেন্দ্র ও লছমনের প্রস্থান।
সুশীলা।-কয় দিন হল দেখ বৌ দিদি।
কাকী মা আমায় না সম্ভাষে পূৰ্বমত ;
কিবা যেন ভাবান্তর।
ইন্দু।- বুঝিতে কি পার কিছু দিদি ?
সুশীলা।কিবা যেন নিগুঢ় চিন্তায় রতা,
অন্যমনা দেখি তারে সদা,
চাপিয়া রাখিতে নারে হৃদয়ের ভাব।
শুনেছি দাসীর কাছে কিঞ্চিৎ আভাস,
যুক্তি হয় মন্ত্রী সহ রাজ কাৰ্য্য তরে।
রাজ কাৰ্য্য তরে তার কিবা প্রয়ােজন?
স্বামী তার নরপতি এখনো জীবিত,
রয়েছে কুমারগণ সদা অনুগত,
আজ্ঞামাত্র পূর্ণ হয় যে বাসনা তার।
আমিত দেখিনে দিদি!.কিবা দুঃখ আর ?
সুশীলা।-আমি ও ত তাই ভাবি দিদি !
আমরা রমণী, পুরুষের কাৰ্যে বল
প্রয়ােজন কিবা আর আছে আমাদের ?
জনৈক দাসীর প্রবেশ ।
দাসী।-রাণী মা বড় রাজ কন্যাকে মহারাজের নিকট যেতে
বলছেন।
দাসী ও সুশীলার প্রস্থান ।
ইন্দু।— শুনেছি নাথের কাছে মন্ত্রী বড় জুর,

প্রথম অঞ্চ। তাতে যুক্তি রাণীর সহিত। এ রাজ্যের নাহিক প্রতুল। [ প্রস্থান। বাণী। তৃতীয় গর্ভাঙ্ক। [ দৃশ্য—রাণীর কক্ষ।] রাণী ও দাসী। সবে বলে নিজপুত্র হ'তে মােরে মান্যকরে ভক্তি করে রণে অধিক ; তাও কি সম্ভব হয় ? সপত্নি তনয়, সে কি হয় আপনার ? যার তার কাছে শুনিবারে পাই রণেন্দ্রের প্রশংসা কেবল ? শেল যেন বিধে বুকে মাের। আজি ও করিল সবে সুখ্যাতি তাহার? অবােধ সন্তান মাের- তাও যেতে চায় তাহার সহিত, বুঝে না যে গৌরবের কিসে হানি হয়, অনুগত ভৃত্য সম সঙ্গে সঙ্গে থাকে। ছি ছি ঘৃণা নাহি হয়। কোন মুখে বলিল আপনি- “মেজ দাদা” দেখ মাতঃ ! “দয়ার আধার হিতৈষী প্রজার পর উপকারে রত,

প্রভাব সিংহ।
দাসী!
রাণী।
স্বয়ং জামীন হয়ে রক্ষিল প্রজায়
অবিচারী মন্ত্রী হতে।”
হিংসা ক্রোধে একেবারে জ্বলিয়া উঠি
হউক আপন পুত্র, শিশু যদি হত,
পদাঘাতে পাঠাতেম যমের দুয়ারে।
ছি ছি ! আমারি হিতের চেষ্টা করে যেই,
তাহারি বিচারে দোষ দেয় কুলাঙ্গার !
তােমারি সন্তান দেবি ! তােমারি নিকট
বলিয়াছে ভাল মন্দ যা কিছু ঘটেছে ;
সেত আর মন্ত্রীবরে দোষে নাই কভু।
দুই চক্ষে য়ারে আমি পারিনে দেখিতে,
নিজ পুত্র হয়ে করে প্রশংসা তাহার ?
আরে যে দুৰ্ম্মতি মধ্যম কুমার !
প্রাণ ভয় নাহি কিরে তাের ?
কি সাহসে করিবারে চাস, হস্তাৰ্পণ
মন্ত্রীর বিচারে তুই ?
অভিমানে মন্ত্রী যদি নাহি আসে আজ,
জানিস, রণেন তাের নিকট শমন।
দাসী (স্বগত) একি সর্বনেশে কথা! এত বড় হিংসা
দেখিনি কখন আমি মেয়ে মানুষের।
রাজার কুমার আছে অধিকার
রাখিয়াছে প্রজাদের মান,
তাই তার নাশিবে জীবন রাণী ?
আমি যে রাণীর দাসী—আমার হৃদয়

প্রথম অঞ্চ। ১১ রাণী।-- দাসী। রাণী !- - মন্ত্রী-- নহেত নিষ্ঠুর এত ? আসিবেত মন্ত্রী আজ? দিয়েছি সংবাদ দেবি। ওই বুঝি আসে মন্ত্রীবর । দাসীর প্রস্থান ও দাসীবেশে মন্ত্রীর প্রবেশ । এস প্রাণনাথ চেয়ে আছি পথ পানে, আসিবার কালে বিলম্ব হইলে, কতই দুশ্চিন্তা আসে মনে, দেখিলে তােমায় সুস্থ হই তবে। (বেশ পরিবর্তন করিতে করিতে) সভা মাঝে বড় ব্যথা পাইয়াছি রাণি । মধ্যম কুমার বিচার সভায় অপমান করেছে আমায়। বুঝেছি বুঝেছি আর বলিতে হবে না, সেই হেতু হৃদি মাের জ্বলিছে ঈর্ষায় সপত্নীর সুত সেত কোন ছার। হয় যদি আপন নন্দন, নিবাইতে পারি জ্বালা শােণিতে তাহার । সে যদি হইত রাণি ! তােমার সন্তান তা হইলে এত দুঃখ হইত না মাের। রাণী -- মন্ত্রী। রাণী - তাজ ব্যথা প্রাণেশ্বর। এত নহে তব অপমান অপমান হইয়াছে মাের প্রতিশােধ উপায় গােপনে কহিতােম।।

প্রভাব সিংহ। মন্ত্রী রাণী। মন্ত্রী। কাণী। মন্ত্রী।-- দেখ যেন কেহ নাহি জানে, সর্বনাশ ঘটিবে তা হলে। ধৈর্য্য ধর, ধীরে ধীরে গােছইৰ কাজ, রমণী প্রেমের আশে, হেন কাজ নাহি যাহা করিতে না পারে। অনুগত দাস আমি তব মহারাণী । নতুরা কি হেন অপমানে কেহ আসিবারে পারে হেথা আর ? ছি নাথ ও কথা আর মনেতে ক’র না, বড় ব্যথা পাই আমি। অসীম করুণা তব ক্ষুদ্র দাস প্রতি, কিন্তু আমি সুখী তােমা নারিনু করিতে আশঙ্কা সতত জাগে প্রাণে। কে জানিবে ? কেবা কি বলিবে । অনুগত দাসী মাের সতর্কেতে দ্বারে ; ভয় কি প্রাণেশ তৰ। ভয়! ভয় শুধু যুবরাজে, এসেছে সে সঙ্গে লয়ে বিজ্ঞ চিকিৎসক। তাতেই বা কিবা ভয় ? ঔষধ রাখার ভার আছে মম হাতে। কিছুদিন রাজা যাহে থাকেন জীবিত, করিতে হইবে তার উপায় মােদের, যাবৎ প্রধান বিঘ্ন নাহি হয় দূর। কেন ? রাজা ছাড়া বিঘ্ন কেবা আর রাণী। s মন্ত্রী। রাণী।-- সন্ত্রী। রাণী।

প্রথম অঙ্ক।
রাণী।
মন্ত্রী।
রাণী।--
যুবরাজ, যার তরে শঙ্কিত পরাণ,
রাজ্যের সকল লােক তুষ্ট যার প্রতি,
সে থাকিতে আমাদের শুভ কি কখন ?
যুবরাজ রূপে গুণে শ্রেষ্ঠ যে সে ।
কেমনে প্রধান বিপ্ন হ’ল সে মােদের?
জান না সুন্দরি ! সেই হবে রাজা,
এখনি বসা’তে তারে রাজ সিংহাসনে
নৃপতির হয়েছে বাসনা।
ইচ্ছা মম, তব পুত্র হয় রাজা।
প্রাণ নাহি চাহে অনিষ্ট সাধিতে তার।
যুক্তি করি করিব উপায় এর।
এসেছে মাহেন্দ্র যােগ,
সেই উপায়েতে হবে অভীষ্ট সাধন,
পশ্চাতে জানিতে পাবে, থেক সাবধানে।
যাই এবে, রাজ কাৰ্য অনেক রয়েছে,
ছদ্মবেশ গ্রহণ ও প্রস্থান।
যুবরাজ ! আহা কি মােহন রূপ!
দিব না পড়িতে তারে মন্ত্রীর কুহকে।
প্রস্থান।
রাণী।
চতুর্থ গর্ভাঙ্ক।
( দৃশ্য --মন্ত্রীর অন্তঃপুরস্থ পুষ্পোদ্যান ]
সুরমা ও সখীগণ।

১৪
প্রভাব সিংহ।
গীত।
-
সখী।
!
সুরমা-
দেখিতে দেখিতে দিবস যায়, অস্তাচলে তপন, লুকায়,
বাসা নিল পাথী হেলে দুলে শাখী মৃদুল, মধুর সাজের বায়।
মুদিল কমল সরসীর কোলে, হাসিল কুমুদ প্রমােদ হিল্লোলে,
ভূতল গগন, অধারে মুগন, সঘনে পেচক ডাকে উভরায়।
ধীরে ধীরে চঁাদ উঠিল, আকাশে, ত্বরা, সে আধার লুকাল তরাসে,
হৃদয়ের ঘাের ঘুচিল না মাের আমার সে ছাদ এখন কোথায়।
সুররম। শুনেছ ত সখি আজ আসিবে কুমার ?
আপনি কুমার দেবি ! বলিয়াছে মােরে ।
রাজকাৰ্য, হেতু আসিবেন যবে,
সেই অবসরে, দেখে যাবে তঅমা।
রণেরে প্রবেশ।
সখীগণ (গৗত) ওই এল, সাধের, পাখী আদর কর না,
হৃদপিঞ্জরে পুরে রাখ উড়তে দিও না।
পাখীরে—আদর করবি, যত পােষ মানিবে তত,
অনাদরে চ'লে যাবে আরত পাবে না।
সখীগণের প্রস্থান।
প্রণে। কতক্ষণ সুর তুমি রয়েছ হেথায় ?
সুরমা। ঢেরক্ষণ হ’ল এসেছি যে মােরা
বিকালে আসার কথা, কেন দেরি তব ?
বণেন্দ্র। পিতার শুশ্রুষাতরে থাকি নিশি দিন
আসিতে পারি নে সুর তাই।
ঘটনা ক্রমেতে আজ আবশ্যক হল,
ডাকিতে পিতায় তব পিতার আদেশে,

প্রথম অঙ্ক। মুররমা। রণে। সুররম। রণে।- - মুররমা। বণে- তাই আমি শইনু সে ভার। প্রণাধিকে সে কাৰ্য্যে না হ’ক যত, তোমায় দেখিতে তত আইনু হেথায়। ভাবিলাম এতক্ষণ গেছ বুঝি চলে। সখি মোর আছে ত স্কুলে ? আসে না সে কেন বা এখন? উষা প্রায় পিতার নিকট থাকে। মহারাজ কেমন এখন ? দেখিতেছি আরোগ্য লক্ষণ। সখীর বিবাহ হবে কবে ? হবে তব পরিণয় ধবে। তুমিও রয়েছ সুর উৎসুক যেমন, ততােধিক হইছি আমি, ভাবি সদা কবে তুমি হইবে আমার ? কবে তােমা হৃদয়েতে করিৰ ধারণ। হয়েছে পিতার মত মম, এখৰ পিতার হব। সে কি না ? পিতা মম বলেছেত ! কিন্তু এবে ইতস্ততঃ তাঁর। প্রাণাধিকে! তুমি যদি হও মাের, অশ্য হইবে গত পিতার তোমার। জীবনে মরণে প্রভু তুমি মাের স্বামী, দিও স্থান চরণে তােমায়। বড় তুষ্ট হইলাম তােমার কথায়। মুররমা। রণে। . সুররমা ।- রণে।

প্রভাব সিংহ।
সখীগণ
যাই এবে, আসিয়াছি রাজকাৰ্য হেতু।
প্রস্থান।
গান করিতে করিতে সখীগণের প্রবেশ ।
এস সখি ! চললাে ত্বরায়
(আর) হেথা থাকা উচিত ত নয়।
হের ওই শশধর ছড়া’য়ে সুধার কর
উঠিয়াছে কত দূর গগনের গায়।
একটী একটা করি কিরণের মালা পরি
ফুটেছে তারকা রাজি ওই নীলিমায় ।
প্রস্থান।
রাণী।
পঞ্চম গর্ভাঙ্ক:
[ দৃশ্য—রুগ্ন রাজা শায়িত, সুশীলা শুশ্রুষায় নিযুক্ত। ]
রাণীর প্রবেশ।
নরনাথ ! কত দিনে ব্যাধিমুক্ত হবে।
আহা! কি ভীষণ যান পেতেছ প্রভু।
সুন্দর বদন তব লাবণ্য বিহীন,
শীর্ণ কলেবর হেরিয়া তােমার,
বিদরে হৃদয় মম।
কয় মাস হ’ল আছ শয্যাগত,
জানে দেব, কি যে জ্বালা সহি প্রাণে।
আমি অভাগিনী মরি ভেবে ভেবে
কি হবে কি হবে বলে ;
নিশি দিন দেবতার কাছে,
..

প্রথম অঙ্ক।
রাজা।
সুশীলা।
কায় মন প্রাণে কত
আরাধনা করি তব আরােগ্যের তরে।
নিয়তির গতি প্রিয়ে কে রােধিতে পারে ?
এ সংসারে অমর নহে কেহ,
জন্মিলে মরিতে হয় জানত নিশ্চয়,
তবে কেন চিন্তা এত কর প্রিয়তমে ?
তব দুঃখে হয় সদা অস্থির পরাণী,
বৃদ্ধি করে ব্যাকুলতা মাের।
কেন মাতঃ অমল আশঙ্কা করিছ ?
অবশ্য প্রসন্ন হবে দেবতা মােদের।
আনিয়াছে দাদা মাের বিজ্ঞ চিকিৎসক,
তাহার ঔষধ কাকা করিলে সেবন,
অচিরে দেখিবে রােগ উপশম হবে।
জাননা সুশীলে! কিযে করে প্রাণ।
ভাবি সদ। কবে হবে সুস্থ নরপতি,
কবে বা বসিবে রাজ সিংহাসনে ;
রাজ কাৰ্য কত গুরুতর।
ভাগ্যক্রমে ভাল মন্ত্রী মিলা’য়েছে বিধি ;
তবু কত গােলযােগ বিদ্রোহ সংবাদ
মাঝে মাঝে পশিছে রাজার কাণে।
রাজ কার্যে আমাদের কিবা প্রয়ােজন ?
রাজকাৰ্য্য রাজকার্য বলে,
বাড়া’ওনা মাতঃ আর ভাবনা কাকার।
রাজকাৰ্য দেখিতেছে মন্ত্রী এবে,
রাণী।
সুশীলা।

১৮
প্রভাব সিংহ।
রাজা ~
রাণী।
দেখিবেন দাদা, আমরা কেবল
সান্ত্বনা শুশ্রুষা মাত্র করিব তঁাহার।
নিদ্ৰা নাই, শান্তি নাই সুশীলে তােমার
দিবানিশি করিতেছ শুশ্রষা আমার ;
উপযুক্ত ঔষধাদি করিলে সেবন
নিশ্চয় আরোগ্য হব নাহিক সংশয়।
কেন রাণি ! ভাব তুমি এত ?
এখনো হয়নি ব্যাধি অসাধ্য আমার ।
ইচ্ছা করে সদা কাল কাছে থেকে নাথ।
রত থাকি ষায় তুব।
কিন্তু নাথ! রাজকাৰ্য হেতু
প্রায়শঃ আসেন হেথা মন্ত্রীবর তব,
সামন্ত সভ্রান্ত আরো কত কত জন
দর্শন করিতে তােমা আসেন সতত
তাই তােম। প্রায় আমি সেবিতে বঞ্চিত।
হয়নি ত কাকা সেই ঔষধ সেবন ?
, সুশীলে, কিন্তু আজ নাই তত জ্বালা।
সে ঔষধ সেবনেতে দেখহ সুশীলে ।
বড়ই যাতনা হয় প্রাণে ;
মনে হয় হলাহল দহিছে শরীর
দারুণ পিপাসা করে শুষ্ক কী তালু।
প্রভাব ও বিজয়ের প্রবেশ।
বৎস প্রভাব বংশের গৌরব তুমি,
ইচ্ছা মম সিংহাসনে দেখিয়া তােমায়
সুশীলা।
রাজা।

প্রথম অঙ্ক। ১৯ ; - জীবন সফল করি ; কিন্তু হায়! দুরদৃষ্ট মাের তাই বিলম্ব ঘটিছে। প্রভাব। মহারাজ! বাল্যকাল হ'তে তােমারেই পিতা বলে জানি, সুস্থ হ'ন আগে, কেন ব্যস্ত সে কারণ? রাজা। প্রাণাধিক স্নেহের বিজয় ! রয়েছি পীড়িত আমি, পারি নাই উদ্ধারিতে পিতৃরাজ্য তব । বিজয় । মহারাজ! চিন্তা নাই সে কারণ ; লয়েছেন যুবরাজ সে কার্যের ভার । রণের প্রবেশ। রণে। এসেছেন চিকিৎসক পিতঃ । রাঙ্গা। যাও রাণী অন্তরালে। রাণী ও সুশীলার অন্তরালে গমন। চিকিৎসকের প্রবেশ। রাজা। বৈদ্যরাজ ! উঠিবার নাহিক শকতি, বল মােরে অসাধ্য কি সুসাধ্য এ ব্যাধি ? চিকিৎসক। (পরীক্ষান্তে) একি! (পরীক্ষান্তে) একি! যুবরাজ! রাজদেহে বিষের লক্ষ্মণ কেন দৃষ্ট হয় ? কে দিয়েছে ঔষধ মহারাজে ? আছে কি তাহার কিছু ? রাজা। ছিল এক বৈদ্য মম শ্বশুর আলয় সেই এসে দিয়েছিল ঔষধ আমায়। চিকিৎসক। মহারাজ! আর কিছুদিন পর

প্রভাব সিংহ।
দাসী।
-
অসাধ্য হইত ব্যাধি তব ;
এবে চিন্তা নাই আর ।
(দূর হইতে) মহারাজ আরােগ্য হইলে,
বহু পুরস্কার রাণী করিবেন দান।
চিকিৎসক। পুরস্কার নহে কিছু কর্তব্যের কাছে।
যথা সাধ্য করিব যতন,
অবশ্য ঈশ্বর নৃপে করিবেন কৃপা।
এই ঔষধ মহারাজ করুন সেবন,
( ঔষধ সেবনান্তর রাজার নিদ্রাবেশ)
অপর ঔষধ দিব পরে,
ইক্ষুরস দুগ্ধ পথ্য ব্যবস্থা এখন,
অন্ন পথ্য ক্ষুধা অনুসারে।
আসি তবে যুবরাজ!
সাবধানে হয় যেন নিয়ম পালন।
( চিকিৎসক, প্রভাব ও বিজয়ের প্রস্থান ।
রাণী ও সুশীলার পুনঃপ্রবেশ।
সুশীলা। এ ঔষধ সেবনেতে হয়নি যাতনা ?
রণে।
দিদি ! হয়নি কষ্ট
আরাম হতেছে বােধ এ ঔষধে যেন।
যাই মাতঃ! মাের। এবে ;
থাক হেথা পিতার নিকট,
ডাকিওনা তারে আর হতেছে নিদ্রিত।
রাণী। যথার্থ নিদ্রিত রাজা!
( নৃপতির গাৰস্পৰ্শ ও ইতঃস্তত দৃষ্টি )।
==

২১
দেখিলাম যুবরাজে, মূর্তি অনুপম ;
দ্বিগুণ শােভিছে যেন মধুর যৌবনে
পূর্ণ শশধর যিনি বদন কমল।
লাবণ্যের আভা যেন ফুটিতেছে রূপে।
ফিরিতে না চায় আঁখি হেরিয়া সে রূপ।
এ হেন সৌন্দৰ্য্য ধ্বংস হায় !
কেমনে করিতে চাহে মন্ত্রীবর মাের
জাগেনি ত রাজা, শুনেনি ত কেহ ?
খামার মার প্রবেশ।
শ্যামার মা।ছােট রাণি ! মহারাজের পতির সময় হয়েছে যে।
ৰাণী অ্যা—পত্তি।
শামার মা।-পত্তির সময় হয়েছে।
রাণী –অা—আচ্ছা—যাই চল।
প্রস্থান।
দ্বিতীয় অঙ্ক।
•
প্রথম গর্ভাঙ্ক।
উষাবতী ও সখীগণ।
উষা।—(গীত)
যত দেখি তারে চাই দেখিবারে ততই যে বাড়ে আশা,
দেখিতে দেখিতে আঁকিলো আঁখিতে মিটেনা তবু পিয়াসা।
হৃদয় চিবিয়ে মরম মাঝারে সাধ যে সতত রাখিতে তাহারে,
ও রূপ মাধুরী কিসে পূজা করি আছে ভালবাসা।

প্ৰাব সিংহ।
!
সরমে ফোটেনা তার কাছে কথা সেত জানেনারে পরাণের ব্যথা,
যত দিন যায় মরি হতাশায় শুধু আঁখি জলে ভাসা ।
কে আছে সুহৃং কার কাছে কই, বিরলে বিরলে কেদে সারা হই,
কে ঘুচাবে মোর এ বিরহ ঘাের, কে বুঝে নীরব ভাষা।
বিজয়ের প্রবেশ ।
বিজয় ।
কি মধুর সঙ্গীত শুনি।
কি ব্যথা কইনা উষে ! কহিবে কি মােরে ?
পারিব কি নিধারিতে তাহা।
শুনিনু সঙ্গীত তব অয়ি ! অনিন্দিতে।
আহা! সুধা যেন বরষে শ্রবণে;
প্রাণ মম যেতে চায় মিশিবারে
সে মধুর সঙ্গীতের মূল প্রস্রবণে ।
কিন্তু মম অদৃষ্টের নাহি বল,
ভয় হয় সে বাসনা না হয় পূরণ।
কি লজ্জা! কি করি এখন ?
সখীগণ,-গীত।
ফুল ফুল দলে, অলি দুলে দুলে, পুলকে পুলকে মধুর গুঞ্জরে।
লতিকা আদরে চাহে তরুবরে ধরিতে যতনে সােহাগ ভরে।
চাহে সখি! মন তেমতি এখন সুখের যুগল মিলন তরে
সরম আসিয়া মরমে পশিয়া বলিতে কেন লো বারণ করে।
সখীগণের প্রস্থান ।
বিজয়। কার আশা তরে আমি রহেছি হেথায় ?
কার রূপে বিমােহিত হৃদয় আমার ?
নিজ রাজা শক্ৰকৰগত, কায় হেতু আমি
উষা।

দ্বিতীয় অঙ্ক। উষা। বিজয়। উষ। না করি উপায় কিছু উদ্ধারিতে তায়। কি করি? কই সখীগণ গেল কোথা? হয়েছে কি লজ্জা তব উষে । কিম্বা কি অপরিচিত বলে ভয় যদি হয়ে থাকে, কহ সুলােচনে। যাইব এখনি আমি নিজ রাজ্যে চলি, দিব ঝাপ সমর সাগরে শত্রু সহ। কুলের কুমারী আমি জানিতেছ দেব । হৃদয়ের ভাব আর নাহিত গােপন, যেই দিন রাজপুত্র! হেরেছে তােমায় মন প্রাণ সপেছি চরণে ; স্বামী তুমি, আমি কি অপরিচিত পর ভাবি তােমা? আমি স্বামী তব ! বড় ভাগ্য মম। কত দিনে হবে বল মিলন মােদের ? কত দিনে হবে মাের প্রসন্ন দেবতা ? সুস্থ হ'লে পিতা মম। প্রাণ মম অধৈৰ্য্য হতেছে ; বিলম্ব হইলে নারিব থাকিতে আর । তব মুখ পানে শুধু চাহিয়া চাহিয়া করিতেছি কর্তব্যেতে অবহেলা আমি । পিতৃরাজ্য শত্রুর অধীন, আমি এবে পথের ভিখারী ? যেওনা ছাড়িয়ে প্রভু! পিতা দিবে সৈন্যবল তোম, বিজয়। ক উষা বিজয়। উষা।

প্রভাব সিংহ। বিজয়। উষ।।-- বির।:- উষi- 'দাদারে লইয়ে যাব সঙ্গেতে মােদের, সহজে উদ্ধার হবে নিজ রাজ্য তব। তুমি মম আশা নিরাশার জীবনের ধ্রুব তারা তুমি মম প্রিয়ে। তােমারে লইয়ে সুখী হইব সংসারে। ক্ষীণ বুদ্ধি গুণহীনা রমণী যে আমি, কেমনে পারিব তােমা করিবারে সুখী? তােমারি আশ্বাসে উষে ! রহিনু হেথায়, যাই এবে, দেখ যেন, ভুলি ওনা মােরে । বিজয়ের প্রস্থান অভয়ের প্রবেশ । এ কদিন কেমন রয়েছে উষে আছি ভাল দাদা! কখন আসিলে ? এই মাত্র আসিনু হেথায়। সখী মাের এসেছে কি হেথা ? আসিয়াছে সুর, রয়েছে রাজার কাছে। শুনিনু উদ্যানে তুমি রয়েছ এখন, তাই তােমা দেখিতে আইনু। এক সঙ্গে বাল্যকালে খেলেছি আমরা, কত ভালবাসা বাসি আছিল মােদের, মনে পড়ে কভু উষে ! সে সকল এবে ? হ, দাদা ! এখনাে রয়েছে মনে ; ছােট দাদা রূপেন তুমি আমি সখী এক সাথে সবে মােরা খেলিতাম সদা ; নাচিম হাসিতাম করিতাম গান ; উ। 1: উষা--

দ্বিতীয় অঙ্ক।
তুলিতাম কত ফুল গাঁথিতাম মালা,
সাজাতেম সাজিতাম পরস্পরে মােরা ;
কি আনজে যেত দাদা! সেই সব দিন।
অভ।
কিন্তু উযে! নাই আর সেই ভালবাসা,
সেই মাখামাখি ভাব লুকা’য়েছে হায় !
এবে যেন দুখের মাঝারে।
উষে।-
কেন দাদা, যাবে কেন সেই ভালবাসা ?
যত দিন বেঁচে থাকি রবে তত দিন,
সেই ভালবাসা সেই মাখামাখি ভাব।
অভয়। কহ উষে ! সত্য করে তুমি,
ভাল বাস মােরে তেমন কি আর ?
কেন ভাল বাসিব না দাদা।
কত ভাল বাসি আমি তােমায় যে উষে ।
বুঝিবারে পারিবে কি তাই?
হৃদে মম মুৰ্ত্তি তব আঁকা,
পারিলে দেখা’তে তােমায় দেখাতেম আমি
ছিল আশা মনে রব একসনে,
কখন না হইব অন্তর ;
কিন্তু তুমি করিলে নিরাশ !
বিজয়েরে বাস ভাল মােরে না বাসিয়া!-
( গান করিতে করিতে সখীগণের প্রবেশ।)
ছি ছি! ভালবাসা কেন এত ভাল বাসা চায় ?
পেলে বাসনা নলে হৃদয়ে পোড়ায় ।
যার প্রতি অভিলাষ না থাকিলে তার আশ,

প্রভাব সিংহ।
!
উষা।
।
নাহি কিরে কার পাশ (যেথা) জীবন জুড়ায়।
এই ভাল বাসা যদি সমভাবে নিরবধি,
পুরা’ত সবার আশা, কি সুখ যে হত, তায়।
ছােট দাদা বড় দাদা যেমন আমার
তােমায় দেখি যে আমি সেই মত দাদা!
তােমাকেও বাসি ভাল তাদেক যেমন।
যেই ভালবাসা যে দিবে বিজয়েরে,
কণা মাত্র হায় পাবনা কি তার ?
হায় উষে ! বিজয়েরে দেখ যেইমত,
আমারে কি সেইমত দেখিবে না তুমি?
সে কি দাদা?
আমি তব ছােটবােন শুরুর মতন?
তারে তুমি দেখ’ যেই মত,
আমারেও দেখ দাদা! সেই মত তুমি,
বাসিও আমায় ভাল তাহারে যেমন ।
জ্ঞান হীনা কুলবালা আমি;
ইহা ছাড়া অন্য কিছু বুঝিতে না পারি ।
প্রস্থান।
যে আশা কৌমুদী, ভেবেছিনু মনে,
আলােকিবে জীবন আমার,
সে আশা কৌমদী ডুবিবে কি হায় !
নিরাশার ঘাের অন্ধকারে।
যেই প্রেম তরু রােপিনু হৃদয়ে,
সেই প্রেম তরু না ফলিতে উষে ?
+

দ্বিতীয় অঙ্ক।
বিরহের দাবানলে দগ্ধ হবে ।
আমায় করিয়ে দুখী পাইবে,কি সুখ ।
হবে নাকি কষ্ট তব উষে ?
প্রস্থান।
-খীগণ।
ছি ছি ভালবাসা কোন ইত্যাদি
গান করিতে করিতে প্রস্থান ।
দ্বিতীয় গর্ভাঙ্ক।
ইন্দুমতীর কক্ষ।
ইন্দুমতী।
ইন্দুমতী। এখনাে না পাইলাম প্রাণেশের দেখা;
আমি অভাগিনী সদা অভিলাষি,
সেবিবারে তার চরণ দুখানি ;
কিন্তু নাথ ব্ৰত সদা কাজে,
প্রজার হিতের তরে ব্যাকুল সতত,
রাজ্যের মঙ্গল চিন্তা করে নিশি দিন।
ভালবাসে সবে তারে ; আহা!
কতই আনন্দে মম উথলে হৃদয়,
প্রশংসা তাহার যবে শুনিবারে পাই।
আমি দাসী, অর্ধাঙ্গিণী তার,
বাধা নাহি দিব তার কাৰ্য্যে কভু।

২৮ প্রভাব সিংহ। । প্রভাব। ইন্দুমতী। প্রভা |- == ইন্দু প্রভাবের প্রবেশ। ক্ষম বিয়ে! পারিনি আসিতে এতক্ষণ। সে কি নাথ। আমি ক্ষমা করিব তােমায় ? দাসী আমি, দয়া করে. আসিবে যখনি, কৃতার্থ হইবে দাসী। নানা কার্যে ব্যস্ত ছিনু, তাই এ বিলম্ব হ’ল প্রিয়ে। জানি প্রভু, রত থাক সদা রাথিতে প্রজার মন তুমি, করিতে দশের হিত ব্যাকুলসেতত, তাই আসিতে পার না । দয়া করে দেখা দিও অবসর মত, দাসী যেন সেবিবারে পায় তব চরণ যুগল, সুস্থ থাকে যেন, হেরে ওই প্রফুল্ল বদন। করিবে না মানা দাসী কর্তব্য পালনে। ক্ষুদ্র নর আমি, ঘটনার স্রোতে , তৃণ সম ভাসি প্রিয়ে! আমা হতে কেমনে হইতে পারে কর্তব্য পালন। বাল্যকালে ভেবেছিনু পিতৃ মাতৃ সেবা সার কাৰ্য্য সন্তানের ; কিন্তু ভাগ্যে ঘটিল না তাহা। তাজিলেন পিতৃদেব, লক্ষ্মীরূপ। মাতা, এক চিতানলে ত্যজি দেহ, প্রভাব।

দ্বিতীয় অঙ্ক।
.
চলি গেলা বৈকুণ্ঠেতে পিতার সাহওঁ।
ভাই ভগ্নি করিনু ক্রন্দন কত !
পিতৃ সম খুল্লতাত ভুলাতেন সদ,
করিতে# রাজকাৰ্য্য তিনি,
সিংহাসনে বসিতাম কভু তার সহ।
ক্রমে হ’ল শিক্ষার সময়,
পাইলাম সরে তখন।
দুই বন্ধু শিখিতে লাগিনু যুদ্ধ বিদ্যা,
রাজনীতি, ধৰ্ম্মনীতি, বিবিধ কৌশল।
বিদ্যার চর্চায় কেটে যেত দিন।
তবু মনে হলে তাদের মুরতি,
অশ্রুজলে ভরে যেত অাখি ।
ইন্দুমতী। পূর্বকথা স্মরি নাথ ! কেন দুঃখ কর,
ভুলে যাও সে সকল, আনিও না মনে।
, না, প্রিয়ে ! ভুলেছি সে দুখ,
তােমা পেয়ে বড় সুখী হইয়াছি একে।
সেই প্রথম মিলন হতে,
কত ভাবে কেটে গেছে দিন।
সেই যবে নব প্রেমে ভরিল হৃদয়,
ব্যস্ত দেহে দোহাকার সুখে,
মিটিত না তৃষ্ণা কভু রূপ সুধাপানে,
কণ্ঠস্বর যবে কত মাধুরী ছড়াত,
অপরূপ স্বপ্নরাজ্যে ছিনু সে সময় ;
দেখিতাম অনুপম সৌন্দর্য্যের ছবি,

প্রভাব সিংহ।
1
-
নিতাম মনােহর সঙ্গীতের ধ্বনি,
মনোহর স্বপনের মত, কত দিন
উল্লাসে আবেশে গেছে চলে।
সেই এক দিন, মনে পjে, ছাদে বসি,
নিদাঘের নিরমল পূর্ণিমা নিশায়,
আকাশের পানে কভু, কভু মাের পানে,
চাহিয়া চাহিয়া তুমি প্রশ্ন জিজ্ঞাসিতে,
অনিমেখ অাখি মাের হেরিত কেবল
চন্দ্র কর মাত তব বদন চন্দ্র মা।
আর এক দিন, আছে কি মনেতে ?
দেখিতেছ শােভা তুমি সান্ধ্য গগনের,
চুপে চুপে পাশে তব বসিয়া কহিনু,
একি সন্ধ্যা দেবী হেথা?—অমনি লুকালে
আজ মাখা স্মিত মুখ অঙ্কেতে আমার
হাসিয়া অধর সুধা করিলাম পান।
আছে নাথ! সকলি মনেতে গাঁথা।
শরতের কত রাতে বাতায়ন খুলি,
শশধর পানে তুমি চাহিয়া থাকিতে,
তব অঙ্কে শির রাখি শুনিতাম আমি
সুমধুর উপদেশবাণী তব মুখে ;
নিতে শুনিতে আমি যেতেম ঘুমা’য়ে ;
নিমিষে পােহা’য়ে যেত সুদীর্ঘ রজনী।
সখীর আহ্বানে আমি জেগে উঠে দেখি,
সূয্যকর স্পর্শে তব বদন সরসে,
ইন্দুমতী।

দ্বিতীয় অঙ্ক। ৩৮ প্রভাব। - ; রক্তোৎপল দুটা যেন উঠিল ফুটিয়ে, ভাসিল অমনি হাসি অধর পল্লবে। আরো কতদিন, আসে মনে, না, না, কাজ নাই স্মৃতিরে জাগা’য়ে আর। যা প্রিয়ে ! কাজ নাই মনে করে, যাক চ'লে, বাল্য খেলাসম সে সকল স্বার্থপর দিন তৃপ্তি নাহি হয় আর সীমাবদ্ধ মুখে। লক্ষ্য এবে উন্নতির তরে, হৃদি ইচ্ছা অন্তঃপুর গুহা ছাড়ি, ৬ শত মুখী ভাগিরথী মত, কর্তব্যের শত পথে যেয়ে, : মহান অসীমে মিশিবারে। প্রাণেশ্বর ! সেই উদ্দেশ্য জীবনের, বিভুপদ সকল কর্তব্য সার, কেন না হইবে ইচ্ছা যেতে সেই দিকে? অয়ি ! চিত্ত বিনােদিনি! বাঁধিয়াছ মােরে স্বভাব সুন্দর তব সদ্ গুণ রাশিতে ; সরলতা পবিত্রতা ভালবাসা তব "বিমােহিত করেছে আমায়। উৎসাহ উপদেশ মন্ত্রণা প্রদানে, কত মত তুষিতেছ মােরে। কষ্ট তুমি দেওনা ভাবিতে ; যখনি বিষাদ চিহু দেথ এবদনে, লুম। ভাৰ-

প্রভাব সিংহ।
ইন্দু।
।
অমনি তখন দিতেছ মুছায়ে
সান্ত্বনার অমৃত ধারায়।
তুম পত্নী মাের, কত সুখে সুখী আমি !
কিন্তু প্রিয়ে ! সুশীলাবৈধব্য যুন্ত্রণ।
বড় ব্যথা দেয় প্রাণে ; সুশীল, সুশালা
আহা! মূর্তিমতী দয়া যেন এসংসারে।
কঁদে প্রাণ সদা মাের সে দুঃখ স্মরিয়া
ধৰ্ম্ম নিষ্ঠা নারী আর তাহার মতন
দেখি নাই কভু আমি ।
সারল্যের ছবিখানি যেন ;
কিছু যেন কষ্ট নাই তার!
সদাকাল রত থাকে কাজে।
কিন্তু নাথ ! উপায় ত নাহিক ইহার,
সে দুঃখ তাহার কেমনে নিবারি মােরা ?
সে দুঃখ ভাবিয়া ই ওনা ব্যাকুল।
আমি তারে করিব সান্ত্বনা,
দিব ধৰ্ম্ম উপদেশ তারে,
শিখা'য়েছ যাহা তুমি মােরে ;
ধর্মে মতি ভিন্ন এর নাহি প্রতিকার ।
প্রাণাধিকে তুমি মম জীবন তােমিণী,
তব বাক্যে শান্তি সুধা ঢালে মম প্রাণে।
রাজ্যের মঙ্গলে আমি চিন্তা-ক্লান্ত যবে,
তখনি মনেতে করি প্রাণ ময়ি। তব
সরল লাবণ্য মাখা সুন্দর বদন,
!
প্রভাব।

দ্বিতীয় অঙ্ক। ইন্দু। ই সহস্র জনের ' . প্রভাব। বড় শান্তি পাই প্রিয়ে সে সময় প! সে কি প্রিয়তম! সহস্র জনের কাছে আমি কোন ছার ? হিত চিন্তা কালে কেন মােরে ভাব তুমি ? আমারে না ভাবি, যদি ভাব সে সময় জ্ঞান দাতা শুভ দাতা অনন্ত ঈশ্বরে, ক্লান্তি দূরে যাবে, সুস্থ হবে প্রাণে, অনন্ত শক্তির বলে কার্যক্ষম হবে তুমি পুন। রমণীকুলর তুমি শ্রেষ্ঠ রত্ন প্রিয়ে। বহু তপস্যার ফলে পাইয়াছি তোমা; প্রেম ভক্তি পরিপূর্ণ হৃদয় তােমার ; গুণবতি! তব গুণে হব গুণবান, তব প্রেমে হবে মন উন্নত হৃদয়, অনন্ত প্রেমের পথে যাইতে পারিব । অবােধ রমণী আমি কি বুঝিতে পারি, তােমারি কৃপায় প্রভু যা কিছু শিখেছি ; তুমি মম বিদ্যা বুদ্ধি আরাধ্য দেবতা, আমি দাসী ক্রীতা ওই পদে। যখনি তােমারে ভাবি প্রিয়ে। তখনি আনন্দ উৎসে উথলে হৃদয়। মনে হয়, সে আনন্দ স্রোতে ভাসিতে ভাসিতে, যাইতেছি চলে যেন নিশ্চিন্ত মানসে ইন্দু। প্রভাব। ।

। প্রভাব সিংহ। সুশীল। প্রভাব। { প্রভাব সুশীলা। "কান এক অভিনব আনন্দ সাগরে। সুশীলার প্রবেশ। দাদা, দাদা, রাজা হবে কবে তুমি ? বৌ দিদি ! রাণী হবে মি। আহ কিবা সরলতাময় ভাব। বলেছেন খুল্লতাত বুঝি ? তাই আর আনন্দ ধরে না সুশীলার। আমি রাজা হলে যেন কতখুসী হবে । কি শুনেছ,-বলনা সুশীলে ? কেন দাদা! শুননি কি তুমি ? রাজ্য দিয়া তােমা বলেছেন কাকা, যাবে এক তীর্থ স্থানে, আমি ও রণেন্ যাব শুশ্রুষার তরে। বৌ দিদি! তুমি কি জান না? পিতৃ সম খুল্লতাত দেখহ সুশীলে! আশৈশব করেছেন মােদের পালন, রাজপদে রয়েছেন তিনি, করেছেন হিতকার্য নিঃস্বার্থ ভাবেতে ; এবে তিনি কয় মাস আছেন পীড়িত, সবিশেষ না বলিলে, উচিত কি মম, সহসা সে রাজ্যভার করিতে গ্রহণ ? দিব না হইতে রাজা দাদারে তােমার, হবনাক রাণী আর, আমি রাণী হলে, ছেড়ে যে যাইবে দিদি ! তুমি আমাদের । । প্রভাব। . ইন্দু।

দ্বিতীয় অঙ্ক ৩৫ সুশীলা- প্রভাব। ইন্দু। প্রভাব। ছাড়িয়া কি থাকিতে পারিব ? যাই যদি বৌ দিদি! আসিব সত্বর। বলিগে কাকার কাছে যাইয়া এখনি, কবে যাব তার সাথে তীর্থ স্থানে আমি । প্রস্থান। সুশীলে ! সুশীলে!-গিয়াছে চলিয়া। আমার দেখিলে ভাল কি আনন্দ ওর। প্রজাগণ প্রপীড়িত মন্ত্রীর বিচারে, অন্তঃপুরে প্রবেশে তাদের আর্তনাদ , নাথ! প্রতিকার কি করিছ তার ? কি করিব ?—জানি সব চেয়ে আছি শুধু নৃপতির অনুমতি পানে। ভয় হয় প্রাণনাথ ! অমঙ্গল ভেবে; আমিও শুনেছি বিশ্বস্ত সূত্রেতে, পরামর্শ করে মন্ত্রী রাণী মার সহ। সন্দেহের কথা বটে, যে যা বলে কর্ণ দিও তায়। রসনারে রাখিও সংযত। গমনােম্মুখ । উষার ত বিজয়েরি সহ পরিণয় ? তাইত সবার মত। ইন্দু। ইন্দু। ইন্দু- রণেরে ;- কেন, মন্ত্রীর তনয়া ? উভয়ের প্রস্থান।

প্রভাব সিংহ।
তৃতীয় গর্ভাঙ্ক।
( দৃশ্য-অন্তঃপুর সংলগ্ন উদ্যান পথ ।]
রাণী।
রাণী।
ধন্য ইন্দু, অমূল্য রত্নের অধিশ্বরী ;
ভাল বাসে সবে তারে;
আহা! নারীকুলে হেন রত্ন পেলে,
কে না চাহে ভাল হতে ?
আমিও হতেম ভাল মনোমত হলে,
আমাকেও প্রশংসা করিত সবে ;
কিন্তু পােড়। ভাগ্য-রুগ্ন বৃদ্ধ পতি তাই
যুবরাজ! অনুপম রূপরাশি তব
অঙ্কিত হতেছে.মম হৃদে,
মুছিতে না পারি আর চেষ্টা করি যত ;
নিকট সম্বন্ধ আমি যাইতেছি ভুল।।
প্রজাগণ তুষ্ট তব প্রতি,
সবারে ত ভালবাস তুমি,
আমারে কি বাসিবে না ভাল ?
দয়ালু বলিয়া তােমা কহেত সকলে,
আমারে কি করিবে না দয়া?
বলিতে ত পারিব না সাক্ষাতে তােমার,
ছি, ছি! কেমনে বলিব তােমা,
আমি তব প্রেম ভিখারিণী।
{

দ্বিতীয় অঙ্ক।--
4
উষা।
যুবরাজ! যুবরাজ! ক্ষমহ ধৃষ্টতা,
লিখিনু তােমায় আমি হৃদয়ের ব্যথা।
রূপেন্দ্র ও উষার প্রবেশ ।
রূপেন। ছােট দাদা যাবে মাতঃ! মন্ত্রীর আলয়ে ;
যাই মাতঃ! তাহার সহিত ?
রাণী।~-
রাজার কাতরে আমি চিন্তিতা সতত,
হু হু করে প্রাণ সদা মাের ;
আইনু হেথায় আমি শান্তির কারণ,
তােরা কেন এলি হেথা জালা’তে আবার?
আজ্ঞা কর মাতঃ!
রাণী “আজ্ঞা কর মাতঃ ”—তাের কি লো তায় ?
তুই বুঝি দিছিস শিখায়ে ?
বিরক্ত করিসনে আর যা চ'লে এখন।
কি উৎপাত এসে প’ল,
কখন বা এসে পড়ে দাসী।
আরে রে অবাধ্য মেয়ে, এখনাে আছিস ?
{ উষার প্রস্থান, গমনােন্মুখ রূপেনের হস্তধারণ।)
হারে রে অবােধ ছেলে বুঝিস, না কিছু ?
শত্রু সনে কেন যেতে চাস, ?
রূপেন। সে কি মাতঃ! শত্রু কেবা মাের ?
যাব আমি মেজ দাদা সনে।
সে ত নহে সহােদর ভাই,
শত্রু সে যে তাের, অনিষ্ট করিবে।
রূপে। মিথ্যা বল তুমি মাতঃ !
রাণী-
ক

৩৮
প্রভাব সিংহ।
রাণী।
তেমা চেয়ে মেজ দাদা ভালবাসে মেয়ে।
কি বল্লিরে, আমা চেয়ে ?
দুর, দূর হতভাগা ছেলে!
ধাক্কা খাইয়া রূপেত্রের প্রস্থান।
কি বলিবে যুবরাজ দেখে লিপি মাের ;
যদি সে উপেক্ষা করে,
সৰ্ব্বনাশ ঘটিবে তাহলে,
মরমে মরিয়া যাব দারুণ লজ্জায়,
ভীষণ অনল হৃদে জ্বলিবে তখন ;
একের শােণিতে তাহা হবে নির্বাপন ;
ভাবিতে কাপিয়া উঠে অন্তর আমার ।
যুবরাজ! যুবরাজ! করিও না ঘৃণা,
পূরাও প্রার্থনা মাের।
দাসীর প্রবেশ।
থাক লিপি লয়ে, যাই আমি অন্তরালে।
প্রস্থান।
দাসী।
মেয়ে লােক অসতী হইলে,
কিছুই অসাধ্যি নাই তার।
ওই আসিছে একাকী যুবরাজ ;
আমি দাসী, দিব লিপি, যা খাকে কপালে।
(প্রভাবের প্রবেশ ও দাসীর লিপি প্রদান।)
প্রেম লিপি এ যে, কে দিয়েছে, কার ?
কে সে দুশ্চরিত্রা, কার হেন দুৰ্ব্বদ্ধি ঘটিল ?
দিয়েছে রাণী মা যুবরাজ ! [ প্রস্থান।
দাসী।

দ্বিতীয় অঙ্ক।
রাণী মা! এ! তার এই লিপি ?
, না—দেখি, অন্য কার হবে।
এ! তাইত এত কলুষিত মন ?
লিখিতে কি কপিল না হৃদি ?
হস্তচ্যুত হ’ল না লেখনী ?
শত বস্ত্র পড়িল না শিরে?
হেন না: পশে যেই গৃহ,
উকি মারে শৃগাল শকুন তথা ;
নকাগ্নি জ্বলে মুহুমূহু!
সদাশিব খুল্লতাত,তার এই স্ত্রী?
ছি ছি ! ঘৃণা করে খুড়ি মা বলিতে।
থাক্ পাপ লিপি এবে, ফেলিব না তােরে ;
যাই দেখি সখা মাের কোথা।
প্রস্থান।
রাণীর পুনঃ প্রবেশ।
-কি লজ্জা! কি ঘৃণা! ক্ষোভ মনস্তাপ।
কেন বা মরিতে আমি লিখেছিনু লিপি ?
ছি ছি এত অপমান করিল আমায় !
শুধু রূপে মুগ্ধ হয়ে ভাবিলাম আমি ।
রবি তাহারে যত ষড়যন্ত্র হতে।
ধিক্ রূপ তার, ধিক মম বুঝিবার ভ্রম!
মৃণাল বলিয়া আমি চাহি কি
কাল সর্প করিতে ধারণ ?
মলয় মারুত বলে ভাবিলাম যারে,
রাণী।

প্রভাব সিংহ
তাপদগ্ধ মরুর সে প্রতপ্ত প্রশ্বাস ?
থাকে যদি রমণীর প্রেমের সম্মান,
অমৃত প্রসব করে রমণী হৃদয় ;
কিন্তু যদি সে প্রেমের হয়, অপমান,
হলাহল উদগীরণ হইয়ে তা হতে,
ছারখার করে দেয় সুখের সংসার।
অনাদর করিল দুৰ্ম্মতি ?
মাথিনু কলঙ্ক শুধু আপনার গায় ?
কহে যদি সে নির্বোধ এ সকল কথা,
কি হবে উপায় তবে ?
গণিকার মত কিরে থাকিয়ে সংসারে
ঘৃণিত লাঞ্ছিত আমি হইতে থাকিব?
অথবা কি আত্ম হত্যা করিয়া তখন
মিটাইব দুঃখ ক্ষোভ জনমের মত?
আত্ম হত্যা ! আত্ম হত্যা করিব কি আমি
সে রবে জীবিত মােরে করে অপমান ?
না, না-প্রতিশোধ লইব ইহার।
প্রকাশিতে সময় না পাবে।
আরে রে গর্বিত যুবরাজ।
রূপ যৌবনের গৰ্ব কিসে তাের এত ?
অপমান করিয়ে আমায়
প্রজ্জলিত করে দিলি ক্রোধানল মম।
এর প্রতিফল তুই পাইবি সত্বর।
মন্ত্রীর চক্রেতে আমি হব অধিষ্ঠিতা,

দ্বিতীয় অঙ্ক।
৪১
ঘাতকের অন্ত্রে দিব দ্বিগুণ শকতি ;
নারিবে রক্ষিতে তােরে স্বয়ং দেবতা।
অতল জলধিতলে ডুবিস, যদ্যপি,
মম রোষানল তোরে
বাড়ব অনলরূপে দহিবেরে তথা
গভীর অরণ্য মাঝে থাকিস যদ্যপি,
দাদান রূপে তথা বিনাশিবে তােরে ;
আকাশে মেঘের মাঝে লুকায়ে থাকিলে
ঝাবাত সহ রােষবহ্রি মম,
ছিন্ন ভিন্ন করি তােরে,
অণু পরমাণু সহ দিবে মিশাইয়ে।
এক পাপে শত পাপ করিতে হইলে,
বিরত না হব আমি কভু।
তাতে যদি নাহি হয়,
সহস্র পাপের কাৰ্য্য করিতে থাকিব,
তবুও অনিষ্ট তাের করিব সাধন,
দেখিবিরে নারী হৃদে কত শক্তি ধরে।
বেগে প্রস্থান।
চতুর্থ গর্ভাঙ্ক।
[ দৃশ্যমন্ত্রীর মন্ত্রণ গৃহ ]
মন্ত্রী।
রণত্রের প্রবেশ।
রণে। মন্ত্রীবর! গুরুতর কাৰ্য্য উপস্থিত,

প্রভাব সিংহ।
মন্ত্রী।
রণে।
প্রয়ােজন উপস্থিতি তব।
কিবা গুরুতর কাৰ্য্য-জান কি কুমার ?
এ রাজ্যের প্রান্ত হতে
আসিয়াছে দূত লয়ে বিদ্রোহ সংবাদ
তাই পিতা তব সহ করিবে মন্ত্রণা।
যত শীঘ্র পারি আমি, কহিও কুমার।
মহারাজে করিব দর্শন।
যাই তবে মন্ত্রীবর।
মন্ত্রী।
রণে।
প্রস্থান।
মন্ত্রী।
ধন্য ধন্য বুদ্ধিবল ! ধন্য শিক্ষা মাের।
কি কৌশলে করিতেছি, রাজকাৰ্য আমি ;
ঘুণাক্ষরে কেহ নাহি পারে জানিবারে।
কে বুঝিকে কি কৌশলে রাখিয়াছি আমি
কাঠের পুত্তলীমত যত প্রজাগণে।
সেনাপতি বশে মম; আজ্ঞাধীনা রাণী,
প্রণয় প্রলােতে তারে রেখেছি ভুলা'য়ে।
জীবন্তে মরার মত রেখেছি বাজারে।
মুষ্টিমেয় সৈন্য আছে নিরপেক্ষ ভাবে,
যে দিক প্রবল দেখে, যাবে সেই দিকে।
এখন প্রধান বিঘ্ন মাত্র যুবরাজ,
অপনীত হবে সে সত্বর।
(ঈষৎ হাস্য) সেই দিন রাজা তারে দেয় সিংহাসন,
কত করে রাখিনু স্থগিত। কহিলাম
চিন্তা নাই মহারাজ! আরােগ্য হইলে,

দ্বিতীয় হাঙ্ক
৪৩
রাজ্যের সামন্তবর্গে করি আমন্ত্রণ
প্রকাশ্য সাভয় তারে দিয়ে সিংহাসন,
পুণ্যময় তীর্থ স্থানে করিবেন বাস ;
অনুমতি হয় যদি সঙ্গে যাবে দাস।
সরল নৃপতি মম ছল বুঝিল না।
নতুবা কৌশল সব হইত বিফল।
বিপ্রদাসের প্রবেশ।
কহ তাত! হয়েছ কি কৃতকাৰ্য্য কিছু ?
কেমন বুঝিলে মাের তনয়ে এখন?
বি প্রদাস। মন্ত্রীবর ! রাজ কন্যা উষার লাগিয়া
পূত্র তব ব্যাকুল সতত।
মন্ত্রী।
ব’ল তারে, উষা হতে শ্রেষ্ঠ রূপে গুণে
কন্যারত্ন আনি দিব বিবাহ তাহার ।
বিপ্রদাস। তাও বলিয়াছি, কিন্তু ফল নাহি হ’ল ।
কহিল সে-“বাল্যকাল হ'তে
উষারে যে ভালবেসে আসিয়াছি আমি,
রয়েছে মূরতি তার হৃদয়েতে অাঁকা,
ভুলিবারে শক্তি নাই মম।”
পরিণীতা হবে ঊষা বিজয়ের সহ,
আমিও দিয়েছি মত তায়,
কেমনে অন্যথা করি এবে ?
এক মাত্র উপায় ইহার,
অনুরাগ থাকিলে উযার।
মন্ত্রী।

৪৪
প্রভাব সিংহ।
?
মন্ত্রী।
দেখ—যদি ফিরাইতে পার তার মন।
বি প্রদাসের প্রস্থান।
ভাবিলাম করিব কন্টক সব দূর,
কিন্তু দেখি বাড়িতেছে সংখ্যা কণ্টকের।
সেনাপতির প্রবেশ।
সেনাপতি! মঙ্গলত সব ?
উপস্থিত বিষয়ের কিবা যুক্তি তব ?
সেনাপতি।- যুবরাজ সম্বন্ধীয় জিজ্ঞাস্য কি এবে?
সেইত প্রধান বিঘ্ন গন্তব্য পথের।
সেনাপতি। রাজ্যের সকল প্রজা অনুরক্ত তার,
আপনি সে মহাবল রণে সুনিপুণ ;
স্বচক্ষে দেখেছি রণ তার,
বিদ্রোহ দমনে যবে স্বল্প সৈন্য লয়ে
দিল যােগ আসি মম সাহায্য কারণ,
ভগ্ন প্রায় ক্লান্ত শ্রান্ত সৈন্যগণ মম,
অমনি বুঝিল সবে শ্রেণীবদ্ধ হয়ে।
কভু সে শত্রুর মাঝে, কভু নিজ দলে,
এই আছে, এই নাই, এই যুবরাজ
নিমিষে নিমিষে করি ভীম আক্রমণ
বিদ্ধস্ত করিয়া দিল। বিপক্ষের দল
শুধু উপস্থিতি তার সমর ক্ষেত্রেতে
কি যেন তাড়িত বল দেয় সৈন্যগণে ;
তার সহ সম্মুখীন কে হইবে রণে?
মন্ত্রী।
বুদ্ধিবল সকলের শ্রেষ্ঠ সেনাপতি।

দ্বিতীয় অঙ্ক ৪৪ মন্ত্রী। মন্ত্রী। দেখাইব কি কৌশলে হবে কার্যোদ্ধার। সেনাপতি।- কি কৌশল বুঝিতে না পারি মন্ত্রীবর ! মন্ত্রী। দষপতি হইয়ে প্রবল আক্রমিছে প্রান্ত দেশ, নিত্য নিত্য আসিছে সংবাদ বিদ্রোহের। সেনাপতি। আমিও ত জ্ঞাত আছি তাহা। রাজার আদেশে সেই স্থলে যুবরাজে করিব প্রেরণ। সেনাপতি।- কেন যাবে যুবরাজ আমরা থাকিতে ? কহিবে সকলে তব অসুখের কথা । সেনাপতি।- মানিলাম, কিন্তু সৈন্যসহ যুবরাজ পশিলে'সংগ্রামে, দস্যুদল-বল কোথায় উড়িয়া যাবে চক্ষুর নিমিষে। ন্যায় যুদ্ধে যুবরাজ অজেয় যদিও, ছল যুদ্ধে দম্যগণ জিনিবে নিশ্চয়। লুকাইয়া থাকি তারা অরণ্য মাঝারে, সহসা আসিয়া পড়ে অল্প সৈন্যপর, মূহুর্তে জিনিয়া রণ পালায় আবার। সেনাপতি। দুই এক যুদ্ধ ভাল জিনিবে তাহারা, তার পর কি হবে উপায় মন্ত্রীবর । তীক্ষ্ণ-বুদ্ধি যুবরাজ হইলে সতর্ক কি করিবে তাহাদের ক্ষুদ্র বুদ্ধি আর ? মন্ত্রী। স্বল্প সংখ্য সৈন্য দিব সাতে। সেনাপতি। তাহলে হইতে পারে উদ্দেশ্য সাধন। মন্ত্রী।

প্রভাব সিংহ। * মন্ত্রী। মন্ত্রী। মন্ত্রী। আর যাহা আবশ্যক করিব উপায় । সৈন্যগণ যেন তব আজ্ঞাধীন থাকে। সেনাপতি। ভাল, তার পর শেষ যুক্তি কিবা ? অর্ধেক রাজ্যের রাজা স্বয়ং আপনি ; প্রাণের অধিক মম তনয়ারে তব করে করিব প্রদান। সেনাপতি। বড়ই কঠিন কাৰ্য্য, ভয় হয় রাজ্যের বিপ্লব পাছে ঘটে। সেনাপতি! একি কথা সাজে আপনার। এত ভীত কেন দেখি বীরের হৃদয় ? সিংহাসন লাভ নহে কুসুম চয়ন ; বিনা ক্লেশে কহিনুর কেলভিতে পারে ? ঘটুক ঘটুক এই রাজ্যের বিপ্লব, কি ভয় কি ভয় আর তাহাতে মােদের। অবশ্য সাধিব যাহে হইয়াছি ব্ৰতী । সেনাপতি। ভয়! ভয় নাহি বিন্দুমাত্র মম। রাজ্যের সুদৃঢ় স্তম্ভ আমরা দুজন থাকি যদি এক মতে অটল হইয়া, কাঁপিলেও কোন অংশ টলিবে না কভু। মন্ত্রী। ধন্য সেনাপতি। এই উপযুক্ত তব। এ হেন সাহস বল না থাকিলে তব করিতাম হত্যার্পণ কভু কি এ কাজে ? সেনাপতি। ধন্য! ধন্য মন্ত্রীবর! কৌশল তােমার, বুঝিলাম বুদ্ধিবল শ্রেষ্ঠ সকলের, !

দ্বিতীয় অঙ্ক।
৪৭
আজি হতে এ রাজ্যের মস্তক আপনি,
আমি হস্ত মাত্র তব আদেশ-চালিত।
মন্ত্রী। সেনাপতি। অন্যায় এ প্রশংসা আমার,
হব বল তব বুদ্ধি ভরসা কেবল।
সেনাপতি।- আসি তবে মন্ত্রীবর !
সেনাপতির প্রস্থান।
মন্ত্রী সেনাপতি! থাক কিছু দিন আর ।
আছে মাত্র কিছু তব শরীরেতে বল,
সামান্য বুদ্ধির কাৰ্য্য করিতে না পার।
রাজপুত্র প্রার্থী সদা যে কনার করে,
ভাবিয়াছ তারে তােমা করিব প্রদান ?
ভৃত্যের প্রবেশ।
প্রভু এসেছে সে দুটী লােক,
আসিতে বলহ হেথা, আর যতক্ষণ
নাহি যায় তারা, থেকে দ্বারে সাবধানে।
ভৃত্যের প্রস্থান।
কৌশলের পর কৌশল প্রয়ােগ ।
যুবরাজ! এবার নিস্তার নাহি তব ;
দুইবার দুই যুদ্ধে প্রেরিণু তােমায়,
লতিলে বিজয় লক্ষ্মী অক্ষত শরীরে ?
মন্ত্রী।
-
ঘাতক দ্বয়ের প্রবেশ ।
কেমন, তোমাদের মনে আছে ত?
১ম ঘাতক। আজ্ঞে, তা মুইরাত হুজুরের গােলাম
আছে-তবে কিনা কাজটা বড় শক্ত।

৪৮ প্রভাব সিংহ। মন্ত্রী। হয় ঘা। মন্ত্রী শক্ত বলেইত তােমাদেক ডেকেছি, এর পর ও তােমাদেক দরকার হবে। (মুদ্রা প্রদান আজ্ঞে তা মুইরা হুজুরের যে হুকুম তা তামিল করে দিব কিন্তু—কাজটা ( আর এক তােড়া মুদ্রা প্রদান ) দে’থ খুব হুসিয়ার, এর পর ও পুরস্কার আছে। তা মুইরা খুব হুসিয়ার আছে; পুরস্কারটা কিছু বেশী দিতে হবে হুজুর ! ঘাতক দ্বয়ের প্রস্থান। পুরস্কার শিরচ্ছেদ হবে তােমাদের। প্রস্থান। ১ম ঘা- — মন্ত্রী। পঞ্চম গর্ভাঙ্ক। '। [ দৃশ্য—উদ্যান মধ্যস্থ পাঠাগার । ] ঘূর্ণমান মস্তিষ্ক আমার, কি করি এখন—কোন দিকে যাই ? করিব কি রাজার গােচর দুর্বিনীতা রাণীর পাপের ব্যবহার ? করিব কি দুঃশীলার দণ্ডের বিধান। দেখাইয়া প্রেম লিপি তার ? অথবা কি অপযশ আশঙ্কা করিয়া নীরবে গােপন করি সহিয়া এ সব, পাপের প্রবাহ বৃদ্ধি দেখিতে থাকিব?

দ্বিতীয় অঙ্ক।
৯
কি কি সতর্ক থাকি বুঝা’য়ে রাণীরে
উভয়ের মধ্যপথ করিব আশ্রয় ?
না, না চায় যে পাবে।
পাপিয়সী নারীকুল গ্লানি,
প্রবলন্ত নরকের জীবন্ত আকৃতি।
নারীর ভূষণ লজ্জা দিয়ে বিসর্জন
কি সাহসে লিখেছিল লিপি ?
বিন্দুমাত্র শঙ্কা নাহি হল ?
এত পাপ হৃদয়ে যাহার,
কেমনে তাহার ভার সহিবে মেদিনী।
বাড়িছে সলেহ মম মন্ত্রীর উপর ;
রাজ কার্যে বিশৃঙ্খলা ঘটিছে সতত,
অবিচার অত্যাচার পশিছে শ্রবণে,
নির্দোষীর আর্তনাদে ব্যথিত পরাণ।
পাপিষ্ঠ কেবল রত থার্থ সাধনেতে ।
তার পর তার পর কি শুনিতে পাই।
রাণী সহ পরামর্শ রাজকার্য হলে ?
একি ব্যবহার তার,-কি রহস্য এতে ?
কি গুঢ় অভিসন্ধি আছে ভয়ঙ্কর ?
উঃ-সহিতে না পারি আর,
ইচ্ছা করে লয়ে আসি করে
এই দণ্ডে করি দণ্ড পাপিষ্ঠের-না, না,
নিঃসন্দেহ করি আগে সন্দেহ আমার ;
বিন্দু মাত্র প্রতীতি হইলে কোন ক্রমে,

প্রভাব সিংহ এবোধ। - প্রবোধ। - তখনি লুণ্ঠিবে তার মস্তক ধুলার। ( প্রবােধের প্রবেশ।) সামন্ত মণ্ডলী যত ছিল এত দিন যুবরাজ মুখপানে চাহিয়া চাহিয়া, আর না থাকিবে তারা—অসহ্য তাদের। দিন দিন সুবিচারে হতেছে বঞ্চিত। রাজ্যের হিতৈষী যারা,-উৎপীড়িত সবে ; সখা যদি রাজ্যভার না লয় এখন, অচিরে বিদ্রোহী দলে মিলিবে তাহারা। এই যে হেথা মোর সখা। সখে, সখে! হলাহল নারীর হৃদয়ে ? বিষম বিপত্তি যেন ঘটিয়াছে কিবা ? সামান্য কারণে নাহি উছলে সাগর। সজল রক্তিম নেত্র, কুঞ্চিত ললাট, তপ্ত শ্বাস ঘন ঘন, বিবর্ণ বদন, প্রকাশিছে যেন এক গভীর যাতনা কোন হৃদয়ের তব। কি যাতনা, কিবা ব্যথা, শুনিতে কি পাব ? মাতৃ সম নিত্য যারে সেবিতাম আমি, ভৃত্য সম আজ যার পালিতাম সদ, পাশবিক ভাবে তার গঠিত হৃদয় ? জঘন্য রিপুর করে চালিত সে জন? সে কি কথা, সখে! বল, কি হয়েছে? বলিবার কথা নহে, কিন্তু সথা তুমি, তা।-- প্রবোধ। প্রভাব।

শ অবশ্য বলি তোমাঙ্গিরে; বলিব কি গরি ও পাপ হই। পিশাচিনী খুড়ীম বুঝি বা বিপদে ফেলে মেরে ; এই দেখ সখে প্রেম লিপি তার ? প্রবােধ। (লিপিপাঠ) একি সর্বনাশ! এ যে বিপদ ঘটাবে। মহারাজে করেছ জ্ঞাপণ ? প্রভাব। করি নাই, করিব কি তঁাহারে জ্ঞাপন? বােধ। উপেক্ষিত নহে ইহা কভু। গুপ্ত অভিসন্ধি এতে থাকিবার পারে। লছমনের প্রবেশ। লছমন-যুবরাজ! মহারাজ তােমায় এখনি যেতে বলছেন। থাক সখে! এখনি আসিব ফিরে। প্রস্থান। এবােধ।-মহারাজের কাছে এখন আর কে কে আছে লছমন ! লছমন।-মন্ত্রী মশায় আছেন, আর ও দুজন কর্মচারী আছে। প্রবােধ।—কি জন্য লছমন, বলতে পার ? লছমন—গুলেম বিদ্রোহ খবর এসেছে, তা বােধ হয় বড় রাজকুমারকে সেখানে যেতে হবে। প্রবােধ।-কেন, সেনাপতি ? লছমন।-মন্ত্রী মশায় বল্লেন তার অসুখ। কাজেই বড় রাজ- কুমারকেই যেতে হবে। এই যুদ্ধ থেকে এল, কেন, দুদিন বিশ্রাম করুক, না, আবার যুদ্ধ। প্রবােধ।--আর কি শুনলে লছমন?

প্রভাব সিংহ। . ** লছমন।রাজ্যের সীমানায় বিদ্রোহী দল সব এক জোট হয়ে চড়াও করেছে। যাই:নিগে। প্রস্থান। প্রবােধ। বিষম সন্দেহ হল; সত্যই কি সেনাপতি হয়েছে পীড়িত? , না-এ কেবল ভাৰ- কিবা যেন ঘড়যন্ত্র মন্ত্রী কে তার । এ যুদ্ধে যাইতে আমি দিব না সখরে, কিন্তু যুদ্ধ তার কাছে সাধারণ ক্রীড়া, শুনিবে না কভু সে ত করিলে বারণ । ( জনৈক নগরবাসীর প্রবেশ ।) নগরবাসী। মহাশয় ! কুশল ত সব ? এবোধ রাজ্যের কুশলে দেখি মেদের কুশল। নগরবাসী। গুরুতর কার্যে এক আসিয়াছি হেথা যুবরাজে করিব দর্শন। প্রবোধ ! - প্রান্ত হতে বিদ্রোহ সংবাদ লয়ে বুঝি ? নগরবাসী।- আপনি কি শুনেছে কিছু? প্রবােধ। নিলাম কতক কতক। প্রভাবের পুনঃ প্রবেশ। প্রভাব। কি সংবাদ সীমান্তের বল আমায়? যাব আমি সৈন্যসহ তথা । নগরবাসী। যুবরাজ! প্রধান সামন্ত এক জন, যার পর মন্ত্রী তব করে উৎপীড়ন, বিদ্রোহী দলের সহ হয়েছে মিলিত ।

দ্বিতীয় অঙ্ক
আরো দুইজনে মন্ত্রী করে অপমান,
তারা ও সাহায্যকারী হবে বিদ্রোহীর,
অচিরে যদ্যপি নাহি হয় প্রতিকার ।
বােধ যুদ্ধ সজ্জা এবে সখে রাখিয়া স্থগিত,
স্বহস্তে রাজ্যের ভার করহ গ্রহণ।
প্রজাগণ অসন্তুষ্ট মন্ত্রীর বিচারে ;
সুশাসন সুবিচার হইলে রাজ্যেতে,
না আনিবে কেহ আর বিদ্রোহ সংবাদ।
নগরবাসী। যুবরাজ! ইহাই মােদের মত।
প্রভাব। বুঝিলাম, কিন্তু সখে! রাজার আদেশ,
নিশ্চয় যাই আমি তথা।
কাজ নাই যেয়ে তব, আমি যাব সেথ।।
প্রভাব। না, না, সখে ! তােমায় পাকিতে হবে হেথা
প্রবো।- যাবে যদি, সহসা না করি আক্রমণ,
প্রেরণ করি ও দুত বিদ্রোহী সমীপে।
মিত্রভাবে বশীভূত করিবে তাদের।
প্রভাব।- আমিও তাহাই যুক্তি করিয়াছি স্থির।
বিনা যুদ্ধে হয় যদি মিত্রতা স্থাপন,
কেন না হইব সখে! সম্মত তাহায় ?
রাজ্যের হিতৈষী বন্ধু যারা,
সহিয়াছে এতদিন সহুক দু দিন,
দুই দিনে কিবা আর অধিক হইবে ।
নগরবাসী। যে আদেশ, যুবরাজ! করিব পালন।
প্রস্থান।
প্রবােধ।

প্রভাব সিংহ।
প্রবোধ
প্রভাব।
প্রবােধ
দুই দিন ! দুই দিন অধিক সময়,
মুহুর্তের মাঝে সখে! কত কি না হয় ?
যাবে তুমি, যাও, বাধা নাহি দিব।
অতি সাবধানে থাকিবে সতত,
গতি বিধি স্থিতি যেন বিপক্ষে না জানে।
তুমিই দক্ষিণ হস্ত মম চিরদিন,
বিপদে সম্পদে তুমি সহায় কেবল ;
যাই আমি সখে! বিশ্রাম করিগে ;
প্রাতে যেন পাই তােমা যাইবার আগে ।
প্রস্থান।
রাজ্যের অদৃষ্টাকাশে এই মেঘ গুলি,
ভেবেছিনু একে একে অন্তহিত হলে,
ভাতিৰে সৌভাগ্য-চন্দ্র বিমল কিরণে।
কিন্তু যেন কোথা হতে আরো মেঘ আসি,
আরো গাঢ়তর করি ঢাকিছে অস্বর ।
সহসা কি মেঘরাশি যাইবে সরিয়া ?
প্রাণ যেন কাদিতেছে অমঙ্গল ভেবে।
ফোন দিন সখা মােরে করেনি বারণ
রণস্থলে যাহতে আমায় ;
আজি কেন হইল; 'এমন ?
জগদীশ.! তুমি জান প্রভু!
কি ঘটিবে কাহার কপালে!
ভবিষ্যৎ অন্ধকারে, ঢাকা।
সসীম মানব, যতই ভাবিতে চায়

দ্বিতীয় অঙ্ক।
জানিবার তরে, ততই সে
শান্ত ক্লান্ত অবসন্ন হতে থাকে ;
অবশেষে দিশাহারা পথ হারা হয়ে
চাহে প্রভু ধ্রুব আঁখি তােম। পানে,
লুটাইয়া পড়ে তব
অপার সান্ত্বনাপ্রদ অভয় চরণে।
এমনি করুণা তব দেব ।
ক্ষণমাত্র বিশ্রামের পর
শান্তি-হর স্নিগ্ধ পদে ওই,
লভে সে নূতন শক্তি অনুকূল তার ;
অথবা সে সুস্থ হয় আপনি আপনা,
আপন যােগ্যতা আর অদৃষ্ট ভাবিয়া।
প্রস্থান।
যষ্ঠ গর্ভাঙ্ক।
সখী।
( দৃশ্য-ইন্দুমতীর কক্ষের বারেন্দ। ]
চকিত ভাবে চক্ষু মুছিতে মুছিতে ইন্দুমতীর প্রবেশ ।
ইন্দুমতী। নাথ! কৈ নাথ, কোথা. নাথ সখি
( ব্যস্তভাবে প্রবেশ পূৰ্ব্বক) দেবি !
ইন্দুমতী সখি! প্রাণ মম হতেছে অস্থির,
কোথা না বলনা ত্বরায়,
ধৈৰ্য্য নাহি ধরে আর।
স্বপ্ন দেখেছেন দেবি।
সখী।

প্রভাব সিংহ। ইন্দুমতী চিন্তা নাই, যুবরাজ যাননি কোথায়। ডাকহ ত্বরায় তারে সখি । নাহি যেন যুদ্ধে যান এবে। ওই যে আসিছে যুবরাজ কৈ, কৈ সথি ! কোথা যুবরাজ? সখি। ইন্দুমতী।-- ( প্রভাবের প্রবেশ।) সখী। প্রভাব। ইন্দু। প্রভাব। ইন্দু।- প্রভাব। | স্বপ্ন দেখে অস্থির হয়েছে দেবী । কি হয়েছে প্রিয়তমে! কেন হেরি বিষন্ন এমন ? সেকি নাথ ! এখনি যে, যুদ্ধ বেশ তব ? বলেছিত বিদ্রোহ দমনে যাব। কেন তবে ব্যাকুলতা প্রিয়ে। সত্যই কি এখনি যাইবে রণে ? এখনি যাইতে হবে প্রিয়ে। একি ? আরাে যে বিষন্ন হলে ? কত দিন রণ সাজে দ্ভিয়েছ সাজায়ে, আজি কেন হতেছ ব্যাকুল এত ? ক্ষত্রিয় নন্দিনী আমি, বীরপতি মোের, ফুল্ল মনে যুদ্ধে তােমা দেখেছি বাইতে; কিন্তু আজি স্বপ্ন দেখে হতেছি ব্যাকুল। স্বপনের কথা প্রিয়ে প্রত্যয় কি হয় ? এখনো প্রত্যক্ষ যেন দেখিতেছি আমি, তুমি আমি ভ্রমিতে ভ্রমিতে গিয়ে ইন্দুমতী। প্রভাব।

দ্বিতীয় অঞ্চ।
৫৭
পড়িলাম যেন এক বিজন বিপিনে।
ক্লান্ত হয়ে বসি দুজনে
মনােহর ক্ষুদ্র এক তটিণীর তীরে।
তরু লতা ফল ফুলে শােভিত সে তীর,
শ্যাম বর্ণ দুৰ্ব্বাদল গালিচার মত
রহিয়াছে স্থানে স্থানে তথা।
দেখিতে লাগি বসি শােভ দুই জন ;
অকস্মাৎ আসি এক বিকট পিশাচ
লয়ে গেল উঠায়ে তোমায় ;
কাদিতে লাগিনু কত !
দূরে আর্তনাদ শুনে চলি ছুটিয়া,
যাইয়া দেখিনু তুমি অচেতন প্রায়।
উচ্চৈঃস্বরে ডাকিনু সাহায্য করে;
কৃপা করি আসি এক সাধু মহাজন
কম গুলু জলে করে তোমায়!চেতন,
তবে প্রাণ পাইলাম হৃদে।
অমনি জাগিয়া দেখি তুমি কাছে নাই ।
ভীত হয়ে কোথা তুমি জিজ্ঞাসি সখীরে ;
এখনো কাঁপিছে প্রাণ মম।
জ্ঞানবতী বুদ্ধিমতী তুমি,
স্বপ্ন কথা কেন সতি কর বিশ্বাস ?
স্বভাব-দুৰ্বল নারী,
সহজে আকুল তার প্রাণ,
তাই প্রভু! বুঝেও বুঝিতে নারি।
প্রভাব।
।
ইন্দুমতী।-

৫৮ প্রভাব সিংহ। প্রভাব - রূপেন্দ্র। প্রভাব। - রূপে। প্রভাব।--- রূপে ! প্রভাব। ( রূপে ও প্রবােধের প্রবেশ। এস সখে। ভালই হয়েছে। তুমি নাকি যুদ্ধে যাবে দাদা? আমি যাব ! বড় হও ভাই। কত যুদ্ধে ল'য়ে যাব তােমা। তুমিও যেওনা তবে অন্য কেহ যাক। মহারাজ আমাকেই বলেছেন যেতে ; না যাইয়া রণে এবে থাকা কি উচিত? আজ তবে থাক তুমি দাদা। এই এলে যুদ্ধ হতে, এরি মাঝে যাবে ? আমি যদি থাকি হেথা এবে, আদেশ পালনে করি বিল এমন। অন্য কর্মচারী তবে কিবা না করিবে ? কহিব তােমার তবে অসুখের কথা। তা হলে যে মিথ্যা কথা বলিতে হইবে। দুই দিন পরে মােরা হব রাজা ; রাজ্যের আদর্শ সবে ভাবিবে মােদের, মিথ্যার করিতে হবে দণ্ডের বিধান, সেই মিথ্যা আমরা বলিব ? এমনি থাকনা কেন তবে। কাপুরুষ ভীরু মােরে বলিবে সকলে। (নেপথ্যে রণবাদ্য ) ওই শুন, সৈন্যগণ প্রস্তুত সকলে, রণবাদ্য আনিছে মােরে। সখে! দেখিও সকল, রূপেন্দ্র- প্রভাব- রূপেন।

দ্বিতীয় অঙ্ক ।
৫৯
স্বাধীন বুদ্ধিতে কাৰ্য্য করিবে সতত।
সকলিত জান তুমি, কি আর কহিব।
প্রাণাধিক রূপে! দেখ মহারাজে সদা ;
আসি প্রিয়ে! অলীক স্বপ্ন স্মরি
করিও না হৃদয় আকুল।
সখী।
( প্রভাব, প্রবােৰ ও রূপেনের প্রস্থান।)
দেব! যেতে দিলে যুবরাজে ।
ইন্দুবতী - সখি ! আমি কেন বাধা দিব
কৰ্তব্য কৰ্ম্মেতে তঁার ?
জগদীশ, দেবদেব! অন্তর্যামী তুমি,
সকলি তােমার কাৰ্য, রাখিও চরণে।
এস্থান।
তৃতীয় অঙ্ক।
প্রথম গর্ভাঙ্ক।
( দৃশ্য-পাৰ্ব্বত্য অরণ্য পথ।
দুই জন ঘাতকের প্রবেশ ।
১ম ঘাতক-ভাগ্যি ভাগ্যি কেউ দেখিতি পায়নি রে। ভাগ্যি
কেউ দেখতি পায়নি। দেখিলি পরেত একবারেই কম
সাবাড় করে দিত।
২য় ঘাতক—তুই যেমনি থােকা, চারি দিক দেখতি হয় না কেউ
আসে কি না? মুই যেই শব্দ শুতি পালাম অমনি এক
জঙ্গলের মধ্যি লুকালাম।

এগৰ চিংহ। ১ম-ঘা-অয়ে, দুইত এক জঙ্গলের মধ্যি গেলি, মুই কি করি যেই আসে পল দেখলাম, অমনি এক গাছের সাথি মিশে গ্যালাম। ২য়-ঘা-আরে ভাই ! গাছের সাথি আবার মিশে গেলি ক্যামন ? ১ম-ঘা—তা জানিস নে ? এই দ্যাখ তবে, এই য্যান গাছ খাড়া আছে, (দুই হস্ত উৰ্দ্ধ করিয়া বৃক্ষের সহিত সমান্তর ভাবে সংলগ্ন প্রদর্থন) এই এমনি করে। এমনি করে। একে রাতের অাঁধার, তাতে আবার গাছের আধার, আর মুইত আঁধার আছেই, দ্যাখ একেবারে ঠিক হয়ে গ্যাল। আর কোন, শালা জানতি পায়। ২য় ঘ-তবেত ভাই ! তাের বুদ্ধি আছে । ১ম ঘা-তুই কি মােকে বােকা ঠাওরাইছি নাকি? (সচকিতে) ওকি। আবার যেন ঘোড়ার পায়ের শব্দ শােনা যাচ্ছেরে। ওই ! দাড়া না দেখ আসি (গমন ও পুনরাগমন) পােষাক- পরা একটা নােক এই দিকে আতিছেরে পালারে, পালা! ২য়-ঘা–আরে ভাই! আগেই ভয় পাচ্ছিস, ক্যান মুইরা আছি কি জন্যি? মুই একবার দেখি, (কিঞ্চিত গমন ও পুনরাগম) আরে ওই ডাই মুছগরে শিকার রে! ওই ভাই শিকার ! ভালই হয়েচে রে ভালই হয়েছে, নােক নস্কর সব আগি আগি চল্যে গ্যাছে ও অ্যাকলা পড়েছে। ১ম ঘা-রােস, আগে ভাল করে দেখে আসি। ২য় ধা।আর দেখতি হবে না রে, দ্যাও বার জিলিকেই মুই চিতি পাছি।

তৃতীয় অঙ্ক।
১ম ধা—বেশ, বেশ! তবে আয় মােরা লুকায় থাকি।
যেমনি রাস্তা বয়ে যাবি, দ্যাখ, অমনি এক সাতি ছুড়বি।
বহুৎ শিরপা ! মন্ত্রী মশাই বল্যাছেরে বহুং বকসিস,চল, শিগ্‌-
গির, ওই কাছে এল।
( অন্তরালে প্রস্থান।)
প্রভাবের প্রবেশ।
প্রভাব। ও—কি দুৰ্যোগ!
মেঘ মালা গাঢ় হয়ে ঢাকিছে অম্বুর ;
চমকিছে চপলা সঘনে, দেখাইতে
গাঢ়তর অন্ধকার গ্রাসিছে মেদিনী।
বিন্দু বিন্দু বৃষ্টিজল পড়িছে ধরায় ;
কিছুই না দৃষ্ট হয়,—ওই বুঝি পথ ?
সৈন্যগণ গেল কতদূর!
সহসা কাপিছে কেন হৃদি ?
ভীষণ শত্রুর সনে যুঝিবার কালে
হয়নিত কখন এরূপ !
আজি কেন এ বিজন বন পথে
বিপদ ভাবিয়া মনে জনমিছে কার ?
জগদীশ ! তুমি হে ভরসা মম ;
( তীরবিদ্ধ হইয়া পতন ও মূচ্ছ, এবং ঘাতক দ্বয়ের নিকটে
আগমন ও মৃদুস্বরে)
১ম ঘা।-আরে! আগে দ্যাখ ত মরূছে কি না!
২য় ঘা। মস্তক ও নাসিকা স্পর্শ) মছে রে মরছে ! যে
জোরে ছুড়ছি আর কি জান্ থাকে ।

প্রভাব সিংহ। ১ম বা এ-দ্যা ভাল করে দ্যাখ, কি আছে, সবুর-থলিয়া দেখি (উভয়ের অনুসন্ধান ও অপহরণ।) ২য় ঘা।-আরে টুপি নিতি হবি, মন্ত্রী মশাইকে যে দেখাতি হবি। ১ম ঘা-টুপিতি কি মন্ত্রী মশাই মাবি ? মাথাটা নিতি হবি যে । ২য় ধা।-আরে ভাইয়া! কাল্লা নিলে ধরা পড়বি যে। চল শিগগির পলাই । (নেপথ্যে শব্দ) ওই কে ডা যেন আস, তছে ! মুই পলাই, তুই জলদি আয়। ১ম বা।একটু দাড়। এই নিয়া আসি। বহুত বসি যে পাবি। ( ছােরা দ্বারা কাটিতে উদ্যত, ২য় ঘাতকের প্রস্থান। অনুচরগণ সহ সুবল ও বীরবলের প্রবেশ। দোহাই হুজুর, মুই না, দোহাই রাজা, রক্ষা কর। ( পলায়নের চেষ্টা ) সুবল।-( ঘাতককে দৃঢ়রূপে ধরিয়া) ওরে পাপিষ্ঠ ! বল কাকে মেরেছিস ? নচেৎ এখনি তােকে নচেৎ এখনি তােকে বধ করব ( অসি প্রদশন)। ঘাতক-দোহাই ধৰ্ম্মের মুইগরে দোষ নাই বাবা! মন্ত্রী মশাই হুকুম করেছিল। সুবল।--বল শী কাকে মেরেছিস, ? ঘাতক।--যুবরাজকে মাতি বলেছিল। দোহাই- সুবল।-যুবরাজ ! রাজ্যের কৌস্তুভ রত্ন ! কি বল্লিরে পাপাত্ম। যুবরাজকে ? ( সজোরে ধাক্কা প্রদান ও ঘাতক অনুচর কর্তৃক ধৃত) যুবরাজ! যুবরাজ! একেবারে সজ্ঞাহীন! ক তৃতীয় অঙ্ক। যুবরাজ! সত্যই কি আমাদেক ত্যাগ কলে! বিদ্যা, বুদ্ধি, শােৰ্য্য বীৰ্য্য আর কাকে আশ্রয় করে থাকবে! যুবরাজ! এই আমি দস্যপতি উপস্থিত, আমাকে দণ্ড কর । বীরবল।-এখনাে প্রাণ আছে, শ্বাস প্রশ্বাস একটু একটু বােব হচে- সুবল।-প্রাণ আছে ? এ-প্রাণ আছে, দেখি, হাঁ ঠিক বটে জ্ঞানের সঞ্চার হলেই বাঁচতে পারেন। ভগবন্ রক্ষা কর! বীরবল।-উষ্ণীষে লাগায় মস্তকে তীর বেশী বিদ্ধ হতে পারিনি। অত ব্যস্ত হবেন না, শীঘ্রই আরােগ্য হবেন। সুবল। --চল, শীঘ্র ইহাকে গৃহে ল’য়ে শুশ্রুষা করি গে। আম- দের আশা ভরসা সমস্তই এখন ইহার জীবনের উপর নিভর করূছে ; ওই দুরাচারকে দৃঢ়রূপে বন্ধন করে লয়ে এস। উঃ—কি ভীষণ মন্ত্রী। কতদূর সাহস! অবিলম্বে রাজধানীর খবর আনতে হবে। না জানি পাপিষ্ঠ সেখানে কি অনর্থ” ঘটা’য়েছে ! সকলের প্রস্থান। দ্বিতীয় গর্ভাঙ্ক। [ দৃশ্যমন্ত্রীর বাটীর নিকটস্থ একটা পথ ] দুইদিক দিয়া দুইজন রাজ কর্মচারীর প্রবেশ । ১ম রাক।—এই যে, এত বিলম্ব কেন ? ২য় রাক।-আর বিলম্ব ! মন্ত্রী মশায় কেবল সেনাপতির

৬৪
প্রভাব সিংহ।
সঙ্গে বেরুলেন এখন কি আর মহারাজের কাছে যাবেন ?
১ম রাক।-আজ কাল মন্ত্রীর সঙ্গে সেনাপতির বড় মেশামিশি,
দেখে বােধ হয় যেন দুজনে রাজ্যটা বেঁটে নেবে।
২য় রাক।-যুবরাজের কি সংবাদ পেয়েছ ?
১ম রাক।-এখন কি আর কোন সংবাদ রাজ বাড়ীতে আসে
যে জাতে পাবো? মন্ত্রীর বাড়ীতেই কাচারী মন্ত্রীর বাড়ীতেই
বিচার ; মন্ত্রী কি আর কাকে বলবে ?
২য় রাক।--আচ্ছা মহারাজ ত এখন একটু সুস্থ হয়েছেন,
তিনি কেন যুবরাজের খবর আনান না।
১ম রাক।—তিনি কি তা না ক’চ্ছেন। এখন মন্ত্রীর উপর তার
ভারি সন্দে’ হয়েছে।
২য় রাক।- যুবরাজ-সখা কি ক’চ্ছেন,তাকে ত এখন বড় একটা
দেখতে পাই নে।
১ম রাক।—তিনি যেন এখন কেমন কেমন হয়েছেন।
স্থানে স্থির হয়ে থাকতে দেখিনে। কখন দুর্গের মাঠে,
কখন নগরের বাহিরে ; কখন এ পথে ও পথে কেবল সখা
সখা বলে ঘুরে বেড়ান। মাথায় উষ্ণীব থাকে না, পােষাক
থাকে ত তার বােতাম থাকে না। এক দিন দেখি তিনি
পরিখার সাঁকোর ধরে শুয়ে গান ক’চ্ছেন।
২য় র ‘ক।~-যুবরাজের সঙ্গে ওঁর খুব ভাব, তঁাকে না দেখতে
পেয়েই উনি ওরূপ হয়েছেন যুবরাজ এলেই ভাল হবেন।
১ম রাক।- ওই দেখ কে আসছে মন্ত্রীপুত্র অভয়!
২য় রাক।তাই ত তরাল হাতে করে যে, চল, না আসতে
আসতে আমরা সরে পড়ি।

তৃতীয় অঙ্ক।
অভয়।
( উভয়ের প্রস্থান ও অভয়ের প্রবেশ।)
ভেবেছিনু এতদিন যেই রূপরাশি
হৃদয়ে ধারণ করি কৃতার্থ হইব,
সেই রূপরাশি আহা! অতুল জগতে,
লইবে কাড়িয়া অঙ্গে সাক্ষাতে আমার ?
কি কারণ অবজ্ঞা সে করিল আমায়?
অতুল ঐশ্বর্য-বল রয়েছে আমার ;
পিতা তার কৃপাপ্রার্থী পিতার আমার,
নাম মাত্র এবে রাজা, ক্ষমতা-বিহীন।
রাজ্যভ্রষ্ট রাজপুত্র, সদা শান্বিত,
করুণা ভিখারী হয়ে আসিয়াছে হেথা,
দুই দিন হ’ল মাত্র,এরি মাঝে দেখি
ভুগাইল মন তার? ভাবিয়াছে সেকি
তারে লয়ে সুখে বুঝি কাটাইবে কাল ?
দেখিব কে পারে আজ রক্ষিতে বিজয়ে ?
শত্রুর সাহায্যকারী শত্রু হবে মাের।
প্রণয়ের প্রতিদ্বন্দ্বী ভাবি নাই কভু ;
ভাবি নাই উষা লাভে বাধা দিবে কেহ।
রয়েছে এ ধরাধামে অনেক সুন্দরী,
অনুপম রূপে যেন অনঙ্গ মােহিনী,
কিন্তু উষা সম কেহ নাহি হবে আর ।
উষারে লভিলে হবে জীবন সুখের ;
নতুবা কেবল মম বিফল জীবন ;
বিফল জীবন লয়ে কি ফল আবার ?

প্রভাব.সিংহ।
বিনাশিব প্রতিদ্বন্দ্বী, হয় হব সুখী,
হয় হইয়ে হত হত তাহার হস্তেতে,
নিষ্কণ্টক ক'রে আমি দিব তার পথ।
একের প্রণয় প্রার্থী না রবে দু’জন।
বেগে প্রস্থান।
(ক এক জন অনুচরের প্রবেশ।)
১ম অনু -কোন দিক্ দে’ গেল?
২য়-অনু--আরে, এই দিক দে’ গেছে।
( বিপ্রদাসের প্রবেশ।
বিপ্রদাস।--তােমরা কাকে খুজছ ?
১ম অনু।আমাদের যে সঙ্গে যেতে হবে।
৩য় অনু।-এই বাগানের দিক গেছে, চল, শিগগির।
বিপ্রদাস।-দেখ যেন
যেন তােমরা কোন গােলমালের মধ্যে
যেও না।
অনুচরগণের প্রস্থান।
বিপ্রদাস —দিব্যি দিব্যি সুন্দরী মেয়ে আছে, তা, না, রাজ
কন্যা উযা না হলে হবে না। বিজয়ের সঙ্গে উষার বে
হবে, তা হতে দেবে না; তার অপরাধ ? রাজ্য আছে,
সুপুরুষ, কুলে শীলে ভাল, তার সঙ্গে বে না দিয়ে, রাজা
কি তার চাকরের পুত্রের সঙ্গে দেবেন? কি আশ্চর্য !
একেবারে যেন ক্ষেপে উঠেছে। আমরা আর কি ক ?
বন্ধু লােক,দু কথা বলব, শুনে ভাল,না শুনে,দূরে থেকে দুঃখ
করবে, এ ভিন্ন ত আর কোন ক্ষমতা নেই। যাই, দেখিগে
কোন দিক গেল। রাজপুত্র বিজয়কে সতর্ক করতে

তৃতীয় অঙ্ক।
৬৭
পালে হত।
অন্তত: মধ্যম কুমারকে পেলেও হয়।
বেগে প্রস্থান ।
তৃতীয় গর্ভাঙ্ক।
[ দৃশ্য-দুগের মাঠের পাশ্বস্থ রাজ পথ। ]
প্রবােধ।
প্রবােধ।আজকে ও সখার কোন সংবাদ পেলেম না । কেমন
করে অনুসন্ধান করি! রাজপুরী ফেলেও যেতে পা চ্ছিনে।
সেনাপতি ও মন্ত্রী রাজ্যের বিরুদ্ধে দণ্ডায়মান, কখন বা
কি করে । সখার যুদ্ধে যাওয়ার পর হতে আমায় যেন
নজরবন্দী ভাবে রাখতে চায়। কি করব কাকেই বা
জিজ্ঞাস করি। রাজ পুত্র বিজয়ের
রাজ পুত্র বিজয়ের প্রধান শত্রুর মৃত্যু
হওয়ায় তার রাজ্য এখন প্রায় শত্রু শূন্য ; প্রধান প্রধান
ব্যক্তিগণ তাকে নেবার জন্য সংবাদ দিয়েছে ; সেইবা আর
কতদিন থাকবে ? (নপথ্যে দৃষ্টি) অনেক গুলি পশু জুটেছে,
একটা শেয়াল ও একটা কুকুরের ভারি মিল। শৃগালের
(ফকীর বেশে বীরবলের প্রবেশ ।)
সাধ এক বার পশুরাজ সাজে, কিন্তু তার স্বাভাবিক স্বরে
মারা পড়বে বুঝতে পারে না।
বীরবল।-- এইত যুবরাজ সখা, এ বেশ কেন ?
প্রবােধ।কুকুরের পাকস্থলিতে যজ্ঞের ঘৃত হজম করতে পারে
না, কিন্তু তবু ইচ্ছাটা,--সখা কোথায়-সখ? সখা?-
বীরবল।-হা জগদীশ্বর ! এ যে সম্পূর্ণ উন্মাদের ভাব দেখছি ।

প্রভাব সিংহ। = প্রবোধ।দখে শুনে দুঃখ হয় তাই কাদি, আবার হাসিও পায়। সখা দেখলে না সখা? সখা ? বীরবল।-না, না, এমন নিৰ্ম্মল স্বভাব, বুদ্ধিমান ও উন্নতমনা ব্যক্তি ও কি উন্মাদ গ্রস্থ হয়? অবশ্যই কোন কারণ আছে। আল্লার ছল একটু বসি। প্রবােধ।—ধৰ্ম্ম কেবল পরীক্ষা করে, কিন্তু পাপ শীঘ্রই ফল প্রদান করে। যাই সখাকে দেখি, সে যে রাজা হবে। বীরবল।কথা গুলি উন্মাদের মত অসংলগ্ন কিন্তু ভাবপূর্ণ। এ আল্লা আর কত ঘুরব। লায় লাহা এলেল্লাহ- এবােধ।-তুমি কে, ফকির? ফকির হলে কি যা চায় তাই পায়? আমি তবে ফকির হব ! না, না, ফকির হলে যে পাগল বলে। বীরবল।-আপনি না যুবরাজ সখা? আপনার কেন? আমার কাছে ওষুধ আছে দেখবেন কি ? এই দেখুন। প্রবোধ ।-ও যে সখার নিদর্শণ,ফকির! তুমি যথার্থ ফকির নও, দেও, শীঘ্র দেও দেখি, (পত্র অবলােকনে) উঃ রে পাপিষ্ঠ মন্ত্রী। অচিরেই এর সমুচিত প্রতিফল পাবি। ভাই । প্রাণ দিলে সকলের, তােমরাই যুবরাজের প্রকৃত বন্ধু, এস ভাই । হৃদয়ের আলিঙ্গন দিই। বীরবল আমায় উত্তর দিন,আমি বিলম্ব করতে পারব না। প্রবােধ।—পথশ্রান্ত তুমি, রাত্রিতে বিশ্রাম করে, প্রত্যুৰে গমন কবে, নিশীথে উত্তর পাবে। বীরবলের প্রস্থান।

তৃতীয় অঙ্ক।
হায় সখে! তােমার এই দশা? সতী ইন্দুমতীর স্বপ্ন যথার্থ
হ’ল। এখন উপায় ! রাজবাড়ীতে এ কথা শুনলে সকলেই
অস্থির হয়ে উঠবেন। মন্ত্রী জানতে পেলে এখনি আক্রমণ
করে বসবে। তাহলে আর প্রতি বিধানের সময় পাব
। যাই মধ্যম কুমার ও রাজপুত্র বিজয়ের সহিত একটা
পরামর্শ করিগে ; তাড়াতাড়ি গেলে হয়ত উদ্যানের মধ্যেই
তাদের দেখা পাব।
লছমনের প্রবেশ ।
লছমন।-বধুমাতা ইন্দুমতী যুবরাজের সংবাদ জাবার জন্য
বড় ব্যস্ত হয়েছেন, আপনাকে অনেকক্ষণ হ’ল তালাশ
কছি, আপনি একবার চলুন।
প্রবােধ।-লছমন !, তুমি গিয়ে বল যুবরাজের অসুখ হয়েছিল
ভাল হয়েছে, একটু সবল হলেই আসবেন। এ সংবাদ
যেন অন্য কেহ না শুনে নিষেধ আছে।
এক এক দিকে প্রস্থান ।
ইন্দুমতী।-
চতুর্থ ভর্ভাঙ্ক।
| দৃশ্য-ইন্দুমতীর কক্ষের বারেন্দ। ]
ইন্দুমতী। সখীর প্রবেশ।
সখি ! এক দিন যদি মা দেখি নাথেরে,
কি যে করে প্রাণ মম বলিতে না পারি ।
কুরঙ্গ বিহীন। কুরঙ্গিনী মত,
চেয়ে থাকি পথ পানে চকিত নয়নে ;

প্রভাব সিংহ।
সখী।
ইন্দুমতী।
কতুবা ব্যাকুল থাকি উন্মাদিনী মত,
বিরহ বিধুর। কপােতী যেমতি।
এত দিন হল, তার সংবাদ না পেয়ে,
কেমনে সুস্থির থাকি আর ।
স্বপ্ননের কথা যেন জাগিতেছে মনে,
কাঁপিছে হৃদয় মম কঁদিতেছে প্রাণ।
লিখেছি পিতার কাছে আসিতে হেথায়,
তারােত জানি না কিবা হ'ল।
দেবি যুবরাজ-সখা জানে না সংবাদ ?
আজকে ও লছমনে দিয়েছি পাঠায়ে
জানিতে তাহার কাছে নাথের বারতা।
এখনি আসিবে তবে, দেখ সে কি বলে।
আপনি যদ্যপি তুমি অধৈৰ্য্য এমন,
কে আর রাখিবে সুস্থ অন্য জনে তবে?
রাজা ও অস্থির সদা যুবরাজ তরে,
বাড়িবে তাহার পীড়া তব ব্যস্ততায় ।
বলিয়াছি কুলদেবে বিষ্ণু মন্দিরেতে,
তব পাঠ হ'লে মােরে দিতে দরশন ;
যাও সখি! মনে করে দিয়ে এস তারে।
সুশীলা ও উষা-সহ আসে যেন ত্বরা।
সখীর প্রস্থান ।
সখী
ইন্দুমতী।
ইন্দুমতী
গীত।
দয়াময়ি! দুর্গে মাগাে কর মােরে পরিত্রাণ,
সভয়ে অভয়ে তােমা ডাকে দুখিনী সন্তান।

তৃতীয় অঙ্ক।
হৃদয় বেদনা যত জান তুমি সকলিত
অমঙ্গল ভেবে মাতঃ কঁদিছে ব্যাকুল প্রাণ।
জীবন সর্বস্ব ধন গেছে করিবারে রণ,
এ ঘাের সঙ্কটে তারা কর তারে অভয় দান।
নিশ্চয় তার কোন বিপদ ঘটেছে, নতুবা কয় দিন হল প্রাণ
কেন এত ব্যাকুল হয়েছে।
( পুরােহিতের প্রবেশ।)
কুলদেব! প্রণাম।
পুরােহিত।-মাতঃ! রাজলক্ষ্ম ! আশীৰ্ব্বাদ করি সমস্ত বিপদ
হ’তে উত্তীর্ণ হয়ে স্বামীসহ রাজ সিংহাসন উজ্জ্বল কর।
ইন্দুমতী কুলদেব! পিতার নিকট কি সংবাদ গিয়েছে ?
পুরােহিত।-মা! আমিই তােমার পিতার নিকট সংবাদ
পাঠা’য়েছি। বােধ হয় তিনি আসবেন বলেই কোন উত্তর
দেন নাই । মা ! কোন চিন্তা কর না, নারায়ণ রক্ষা,
করবেন, বিপদ ভঞ্জন মধুসূদন সমস্ত বিপদ দূর করূবেন।
( লছমনের প্রবেশ।)
লছমন।-দেবি! যুবরাজের অসুখ হয়েছিল, ভাল হয়েছে
একটুক সবল হলেই আসবে ।
ইন্দু। -সংবাদ কে দিলে লছমন! যুবরাজ সখা !
লছমন।-আজ্ঞে তিনিই আমায় বলতে বল্লেন, আর এ সংবাদ
অন্য কাকে জানাতে নিষেধ করেছেন।
পুরােহিত।প্রবােধ অত্যন্ত বুদ্ধিমান, অবশ্য কোন বিশেষ
কারণ আছে । যুবরাজ যুদ্ধে যাওয়ার পর হতে তাকে আর
রাজ বাড়ীতে বড় একটা দেখতে পাই না।

৭২
প্রভাব সিংহ ।
লছন। ---রাজ বাড়ীতে আমার সঙ্গে কেবল দেখা করেন, আর
সর্দার প্রহরীর সাতে এক বার দেখা ক'রে, কি যেন বলে
আবার চলে যান।
( আহত রণেন্দ্র ও বিজয়কে লইয়া প্রহরীগণ সহ
প্রবােধের প্রবেশ।)
প্রবােধকুলদেব প্রণাম। দোব এরা দুজনেই আহত।
শীঘ্র শু শ্ৰষার উপায় করুণ
ইন্দু।-হ! নারায়ণ! এ কি করলে? কুলদেব ! একি হল!
যুবরাজ:সখা! কিসে এমন হল?
পুরােহিত। স্বগত) কি সব্বনাশ ! বিপদের উপর বিপদ ।
মধ্যম কুমার ও রাজপুত্র উভয়েরই শরীর হতে এখনো
শােণিত নির্গত হচ্ছে। মা! কোন চিন্তা করবেন না, অবশ্য
নারায়ণ রক্ষা করবেন।
লছমন।-মধ্যম কুমার! তােমারা দুজনেই যে আঘাত পেলে
কে এমন কল্পে হায় !
(দোড়ে রূপেত্রের প্রবেশ।)
রূপে।-ছোট দাদা! ছােট দাদা! কে তােমাকে আঘাত
কলে, কার এতদূর সাহস ?
রণে।-মন্ত্রীপুত্র, কয়েক জন-অনুচর সহ পথিমধ্যে লুকিয়ে
ছিল-অগ্রে কুমার বিজয়কে পেমে -কে-শারবার
জন্য আক্রমণ করে। তৎক্ষণাৎ বাধা দিয়ে—উভয়কে
বিরত হ'তে ব'লেম-কিন্তু তা না শুনে—আমাকেও
আক্ৰমণ (জল প্রদান ) কল্লে। দুরাচার উপযুক্ত প্রতিফল
পেয়েছে।

তৃতীয় অঙ্ক। ৭৩ ? (উষা ও সুশীলার প্রবেশ।) সুশীলা।-একি ? হায়! কি সর্বনাশ! উষা।-ওকে ?-দাদা! শুয়ে কেন ? একে ? রাজপুত্র ! একি ? রক্ত যে-এ! ( পতন ও মূচ্ছ।।) ইন্দুমতী।-দিদি! দেখ কি ? উষা যে মূচ্ছিতা হ’ল ! কোথায় শুশ্রুষা কৰ্বে -না, নিজেই অস্থির হ'লে! উষে! উষে! (জল সিঞ্চন) উষে! ঐ দেখ রাজপুত্র বিজয় উঠে বসছে ; উষে ! কথা কও, তােমার মেজ দাদা যে, ডাকছেন। (উষাকে কোলে লইয়া শুশ্রুষা।) পুরােহিত।—( উষাকে পরীক্ষা করিয়া) চিন্তা নাই, চৈতন্য হয়েছে। তােমরা যদি এত ব্যাকুল হও, তবে তা দেখছি এদেক বাচান কঠিন। প্রবােধ! তুমি রণেন্দ্র ও বিজয়কে কমধ্যে ভাল বিছানায় রেখে এস। ( লছমন ও প্রহরীগণের সাহায্যে রণেন্দ্র ও বিজয়কে লইয়া প্রবােধের প্রস্থান। রূপে।-ছােটু দিদি ! ছােটু দিদি ! পুরােহিত।-উষাকে এখন আর ডেকো না, ভালরূপ জ্ঞান হওয়ার বিলম্ব আছে। ওকেও এখান হতে ল'য়ে যাওয়া উচিত। ( হাপাইতেই জনৈক প্রহরীর প্রবেশ।) প্রহরী।-যুবরাজ সা! যুবরাজ সখা!-মধ্যম কুমার। পুরােহিত।-কেন? কি হয়েছে ? প্রহরী।--মন্ত্রী মশাই পুত্রশােকে পাগলের ন্যায় হয়ে কতক- গুলি লােক নিয়ে তরাল হাতে করে রাজপুরীর দিকে ৭৪ প্রভাব সিংহ। আসছে,আমি দৌড়ে অন্য পথ দিয়ে আগে বলতে এলেম- এতক্ষণ তারা এল প্রায়। পুরোহিত-মা! তোমরা থাক, আমি মহারাজকে বলিগে। সুশীলা।-না কুলদেব, আপনি যাবেন না। আপনি থাকুন। আপনি থাকলে আমাদের অনেকটা সাহস থাকে। পুরােহিত - স্বগত) আমিও ত দেখছি এসে বিপদেই প’লেম, এখন কেমন করে এদেক এ অবস্থায় ফেলে যাই। শেষে কি বুড়বয়সে অপমৃত্যুটা হবে না কি ? ( প্রবােধ, লছমন ও ক্ষকগণের প্রবেশ।) ইন্দুমতী'—মন্ত্রী কি এতই জ্ঞানশূন্য হয়েছেন যে সদলে রাজপুরী মধ্যে প্রবেশ করতে সাহস করছেন ! মহারাজ পীড়িত, যুবরাজ অনুপস্থিত, রণেন্দ্র ও বিজয় আহত বলিয়াই কি তিনি ভেবেছেন কেহ তাকে বাধা দিতে পাবে না। তিনি কি বুঝতে পারেন নি যে যুবরাজ সখা আছেন? কনিষ্ঠ কুমার আছে? আর প্রহরীগণই কি একেবারে ঘুমায়ে থাকবে? (দ্বিতীয় প্রহরীর প্রবেশ ।) পুরােহিত।-প্রহরাগণ সকলে সতর্ক আছে ত ? দ্বি-৪ - প্রহরীগণ লৌহের অর্গলমত দ্বারদেশে অবস্থান করূছে। মন্ত্রীর দলবল কেহই প্রবেশ করে নাই। কিন্তু মন্ত্রীকে দেখতে পেলেম না । প্রবোধ।—গুপ্ত দ্বার দিয়ে অন্তঃপুরে প্রবেশ করতে পারে। ইন্দুমতী।—রূপে! তুমি প্রহরীগণের সহিত সেইদিকে যাও। অন্তঃপুরে প্রবেশ কলেই মন্ত্রীকে আবদ্ধ কৰে।

দ্বিতীয় অঙ্ক।
৭৫
পুরােহিত আমি মহারাজকে সতর্ক করে দিতে চল্লেম
প্রস্থান।
এবােধ। -রূপে! ভাই! দেবীর আদেশ পালন কর।
( ৰূপেন ও প্রহরীগণের প্রস্থান।)
ইন্দুমতী'—এস দিদি। আমরা উষাকে ল’য়ে ভিতরে যাই।
এবােধ।-লছমন !তুমি এস্থান হতে কোথায় ও যেও না,
যার সাহায্য করগে ।
( প্রধােধ ব্যতীত সকলের প্রস্থান।)
যাই , আমি অলক্ষ্যে থেকে সব দেখব, যাতে মন্ত্রী বন্দী হয়
তাই করতে হবে।
প্রস্থান।
পঞ্চম গর্ভাঙ্ক।
রাজা।
( দৃশ্য -রাজার কক্ষ।]
রাজা ও রাণী ।
নাহি করে মন্ত্রী আর আদেশ পালন ;
দেখিলেত মহিষি ! তাহার ব্যবহার।
সেনাপতি-সেও দেখি মন্ত্রীর মন ?
ডাকিলে সাক্ষাৎ নাহি করে মাের সহ ।
নাৰী আমি, কি বুঝিব রাজনীতি প্রভু,
দেখিতেছি কা মাস হল,
আসিছে সকলে হেথা রাকাৰ্য্য তরে ;
আমি দাসী, বঞ্চিত হতেছি শুধু .
রাণী ।

প্রভাব সিংহ। রাজা। রাণী। . রাজা। সেবিবারে নাথ। তব চরণ যুগল। বড়ই উদ্বিগ্ন মন হতেছে আমার, জ্যেষ্ঠ কুমারেরে করি যুদ্ধেতে প্রেরণ, মন্ত্রীর কথার পর বিশ্বাস স্থাপিয়া। কি আশ্চর্য! কেহ নাহি আনিল সংবাদ ? কেন বা উদ্বিগ্ন হয় মন ? ক্ষুদ্র বুদ্ধি আমি বুঝিতে না পারি । রাজপুত্র-ক্ষত্রিয় সন্তান, গিয়েছে যুদ্ধেতে, তাতে কেন ক্ষোভ? হয় সম্মুখ রণে ত্যজিবে জীবন? বুঝনা, বুঝনা প্রিয়ে! তুমি, রাজ্যের সকল লােক চেয়ে তার পানে ; রাজ সিংহাসন দিব তারে আমি, তা না করে যুদ্ধে তারে করেছি প্রেরণ ? কি বলিবে সবে মােরে কি ভাবিবে মনে ? কেন তবে যুদ্ধে তারে দিলে যাইবারে ? স্বয়ং কেন না তুমি গেলে হে রাজন্ ! অথবা যদ্যপি তুমি বলিতে আমায়, নিজপুত্র রূপেৰ্হেরে দিতাম পাঠায়ে; এবে কেন, মহারাজ করহ আক্ষেপ ? ভাবিতে উচিত ছিল অগ্রেতে তখন। ( ব্যস্তভাবে পুরােহিতের প্রবেশ ।) প্রণমি চরণে দেব! কর আশীৰ্বাদ । পেয়েছ কি সমাচার জ্যেষ্ঠ কুমারের। রাণী। রাজা। ;

তৃতীয় অঙ্ক। ৭৭ পুরোহিত মহারাজ! উপস্থিত বিপদ তোমার ; আহত বিজয় রণে, মন্ত্রীপুত্র হত ; * পুত্র শােকাতুর মন্ত্রী উন্মত্তের ন্যায় নিষ্কাশিত অসি হন্তে আসিছে ধাইয়া, রাণী ।- কেন, কেন? কুলদেব! এমন হইল ? রাজা। "সে কি দেব! অকস্মাৎ কেন দুর্ঘটনা? পুরােহিত। বলিবার নাহিক সময় । যাই আমি হও সাবধান করা। (দ্বার পর্যন্ত অগ্রসর হইয়া।) নারিনু যাইতে আর- ওই বুঝি আসে মন্ত্রী, বক্ষ মহারাজ । (অসি হন্তে মন্ত্রীর প্রবেশ ; রাণীর প্রস্থান) মন্ত্রী। কোথা পুত্ৰহন্তা মম কহ মহারাজ। হানিব শাণিত অসি হৃদয়ে তাহার । নিবাইব পুত্রশোেক মম। বসাইলে অসি তব অন্যের হৃদয়ে, পার যদি ভুলিবারে পুত্রশােক তব, মন্ত্রীবর! তাহলে বসাও মম হৃদে। মহারাজ! বল ত্বরা কোথা পুত্র হস্তা, নতুবা বিলম্ব হলে ঘটিবে প্রমাদ। ( বেগে রূপেন্দ্র ও একজন প্রহরীর প্রবেশ ও মন্ত্রীকে নিরস্ত্র করণ :) রাজা। সামান্য নরের মত হওনা অধীর, কর শোক সম্বরণ মন্ত্রীবর তুমি । মন্ত্রী।

৭৮ প্রভাব সিংহ। = বিচার করিয়া শাস্তি দিও যেবা হয়; কুষ্ঠিত না হৰ কা’য় প্রাণদণ্ড হলে। রূপে। সেকি পিতঃ ! রাজপুত্র ইচ্ছামত যদি বিনাশে কাহারে, কিছু নাহি হয় কাছে ; সেই রাজপুত্র আঘাতিত হলে আত্মরক্ষা হেতু দুষ্টে করে প্রতিঘাত; মরুক তাহাতে দুষ্ট কিবা ক্ষতি তায়? এরি তরে প্রাণদণ্ড রাজ কুমারের। বধ তবে মম প্রাণ, একি অবিচার। রাজা। দেখিছনা মন্ত্রী এবে হয়েছে উন্মাদ ? মন্ত্রী। কোন্ স্থানে লুকা’য়েছে সেই দুরাচার, বল, বল ত্বরা মেরে ? করিব তপণ আমি শােণিতে তাহার । রূপে। কর ন লঙ্ঘন আয় মৰ্যদার সীমা। চাহ ক্ষমা নৃপতির চরণ ধরিয়া এখনো বাঁচিতে পার অপরাধ হতে নতুবা পুত্রের কাছে করিবে গমন। তেরে নাহি বিনাশিব নির্বোধ বালক। রে ব্রাহ্মণ বল ত্বর কোথা দুরাচার ? এখনাে জীবিত? ( প্রহরীর নিকট হইতে জোরে অসি গ্রহণ। পুরােহিত।-মহারাজ! রক্ষা কর! কুমার! কুমার! রক্ষা কর। রূপে। বাঁধ, বাঁধ এই উন্মত্ত মন্ত্রীরে, বয়ে এস কারাগারে আজিকার মত। মন্ত্রী। ।

দ্বিতীয় অঙ্ক।
--
"L
রাণী।
( মন্ত্রীকে বাধিয়া লইয়া প্রহরীগণ ও রূপেরে স্থান।)
পুরােহিত ।-বাপরে! বাপ! ভগবান রক্ষা করেছেন; ধন্য
কুমার! চিরজীবী হয়ে থাক্। এখনি মহারাজকে
সেরেছিল। কুমার এসেছিল বলে রক্ষা।
রাণীর পুনঃপ্রবেশ।
রাণী।
মহারাজ! ভাল কাজ করেনি কুমার ?
উন্মত্ত মন্ত্রীরে কারাগায়ে দিলে কেন?
রাজা করেছে উচিত কাৰ্য কুমার তাহার,
রাখিয়াছে কুল মান মােদের জীবন,
নতুবা অনর্থ মন্ত্রী ঘটাইত আজ।
পুত্র শােকে মন্ত্রী এবে নিতান্ত অস্থির,
করে সান্ত্বনা তারে আরো নির্যাতন ?
অধৰ্ম্ম হইবে প্রভু, নিবার কুমারে।
রাজা। ক্ষুব্ধ হবে কুমার তাহলে।
উচিত কাৰ্যেতে কেন বাধা দিব ?
রাণী।
অধৰ্ম্ম হইলে নাথ ! দেবতা কষিৰে ;
দেবতার অনুগ্রহে শুধু
দেখিতেছি তোমা এবে সু-দেহ প্রভু।
নিবার কুমারে মহারাজ!
পুরােহিত।-স্বগত) রাণীর দেখছি মন্ত্রীর উপর ভারি টান ;
এত দোষ সত্বেও এত দয়া! রাজা কি এতই নৈ? কিছুই
বুঝতে পারেন নি ?
অভিমানী কুমার আমার।
অপমান ভাৰিৰে তাহলে;

প্রভাব: সিংহ।
রাণী।
নারিব বলিতে আমি যাহা ইচ্ছা কর।
প্রস্থান।
কুলদেব! কহিও কুমারে ।
রয়েছে অন্ত্যেষ্ঠি ক্রিয়া মন্ত্রীর পুত্রের।
উভয়ের প্রস্থান।
যষ্ঠ গর্ভাঙ্ক।
[ দৃশ্য—কারাগৃহের সন্মুখস্থ পথ, কারারক্ষক।]
কারারক্ষক।রাত ত দুপুর হয়ে গেছে, আমার পালার সময়ত
হয়ে গেল; এতক্ষণও ত কেউ এলাে না, আর কতক্ষণ বা
থাকতে হয় ? আজ আর
আজ আর একটুকো জিরুতে পাইনি
একেবারে খাড়া পাহারা।
(ছদ্মবেশে রাণী ও তাহার দাসীর প্রবেশ
এরা দুজন আবার কে এল ! দুজনেই মেয়ে মানুষ, মন্ত্রীর
বুঝি পিয়ারের লােক হবে ?
রাণী।-মন্ত্রী কোথায় আছে? মন্ত্রীর সঙ্গে দেখা করাও।
কারারক্ষক।-আপনাদের ভাল করে চিনতে পাচিনে,
আপনারা কি মন্ত্রীর কেউ হন? তা আমাদের উপর
হুকুম নাই যে রাত্তির করে কারাগারের দরজা খুলি।
(২য় কারারক্ষকের প্রবেশ ।)
কি ভাই! এত দেরি হল যে ?
২য় কারারক্ষক--আর দেরি! রাজ বাড়ীতে ভাই। যে সব
কাণ্ড, যে সব হুলুস্থুল গােলমাল তাই শুনতে শুনতে দেরি
হয়ে গেল।

১ম-কা-।-দেখ, ভাই! এই দুইজন মেয়ে লােক এসে বড় উৎপাত কচ্চে। বলছে মন্ত্রীর সঙ্গে দেখা করাও। হ ভাই! এদেক চিনতে পারিস, কি ? দেখতে মন্ত্রীর কোন রাখা লােক নাকি ? মন্ত্রীরত ঘরের লােক নাই। ২য়-কা-র।-(আলাে ধরিয়া হু দেখেছি বলে যেন বােধ হচ্চে ? দেখি—ছােট রাণীর দাসীর মত যেন ১ম কা-।-। ঠিক, তাই বটে, তাই বটে, আর দেখ ( কানে কানে)—ঠেকে না? ২য়কার।তাইত তাইত- ১ম-কা-র।-তুই আবার কবে চিনি, আমি যেন সে দিন দেখেছিলেম। দেখ,, ঠিক, না? ২য়-কা-র।-হা, হাঁ, ঠিক—তাই তাই (প্রণাম করণ ) রাণী মা!—আমাদের অপরাধ লবেন না, আমরা মুখ লােক, তা এত রাতে কেন ? দাসী।-বড় জরুরি কাজ, মন্ত্রীকে বলতে হবে। ১ম-কা-র।-তা আপনারা কেন ? দাসী !– বড় রাজকুমার যুদ্ধে গেছে, মধ্যম কুমারদের এখনো গা দিয়ে রক্ত বেরুচ্চে, শুতে পাওনি ? ২ কা-।-আজ্ঞে তাত জানি, তাত জানি। দাসী।-এত রাত্তিরে কি লােক মেলে ? মহারাজের অসুখ বেড়েছে তাই মন্ত্রীকে কিবা বলতে হবে। মহারাজের আদেশ বড় দরকার ( মুদ্রা প্রদান) ২য়-কা-র।—তা বুঝেছি, তা বুঝেছি, কিন্তু আমাদের গর্দান * যাবে যে! (উভয় কারারক্ষকের পরামর্শ কি করিবি রে বল?

৮২
প্রভাষ সিংহ।
।
রাণী।~-
১মকা:র।-আমরা শেফ মারা পড়বে। ছোট কুমারের যে
রাগ আর যে হুকুম, তাতে কেমন কল্পে চাবি খুলি?
রাণী।--তােমাদের কোন ভয় নাই ( মুদ্রা প্রদান )
১মকার।—কি করবি ভাই! এযে রাণী মা নিজে এসেছেন;
রাণী মা। আমাদের ত কোন অপরাধ হবে না?
রাণী।তােমাদের কোন ভয় নাই, চাবি খুলে দাও।
২য়-কায়।-( প্রথম জনের ইঙ্গিতে) তবে আনুন, দেখবেন
আমরা যেন কোন বিপদে না পড়ি। (দ্বার উদঘাটন)
( রাণীর ভিতরে গমন ও মন্ত্রীসহ বাহিরে আগমন।)
মন্ত্রী। এখনো জীবিত আছে পুত্রহস্তা মম ?
রয়েছে মুমূর্ষ প্রায় মধ্যম কুমার ।
নাহি মরে যদি কভু খুন মন্ত্রীবর ।
আমি লব সেই ভার যাহ তুমি ত্বয়া।
সশস্ত্র প্রহরীগণ রয়েছে হেথায় ?
রাণী।
বশীভূত করেছি তাদেরে :
যাহ ত্বরা, নতুবা কি জানি,
অবােৰ কুমার মাের এসে কি করে ।
বিলম্ব না ক’র আর,
নিদ্রিত রাজারে আমি আসিয়াছি রেখে,
জাগিয়া থাকে সে যদি হইবে সঙ্কট।
যাই দ্রুত, রহিব হেথায়,
যাবৎ না হও তুমি দৃষ্টির বাহির।
মন্ত্রীর প্রস্থান ।
মন্ত্রী।

দ্বিতীয় অঙ্ক।
কা--দ্বয়।-এ-একি? রাণী মা, মন্ত্রী যে গালা’ল! আমাদের
গর্দান যাবে যে !
রাণী -ভয় নাই, যদি কেহ জানতে পেয়ে জিজ্ঞাসা করে, তবে
তাকে ৰ'ল, যে মন্ত্রীর লােকজন এসে জোর করে নিয়ে
গেছে। আমাদের কথা বল্পে মুস্কিলে পড়বে।
(গমনােদ্যতা ও পুরােহিতকে দেখিয়া এক পাশ্বে দণ্ডায়মান।)
পুরােহিতের প্রবেশ ।
পুরােহিত।-ভাবলেম যে রাত্তিরটে বেশী হয়েছে, কারাগৃহের
কাছ দিয়ে সােজা যাই ; তা ভালই হয়েছে, এরা এখনো
কথা ক'ছে। কি গো প্রহরী ?-ওদিকে কে দুজনা? মেয়ে
মানুষের মত কথা কচ্চে-পেত্নি নাকি?-রাম রাম।
কারারক্ষক, ও গো এদিকে এস, দেখি—( নিকটে যাইয়া)
হু বুঝেছি, রাণী ও তার দাসী! ছদ্মবেশ কেন? হু’, যাও ।
বুঝেছি ? রাজার অনুমতির ও অপেক্ষা কল্লে না?-যাও,
ভয় নেই, আমি কার কাছে বলব না।
রাণী ও দাসীর প্রস্থান।
ক
১মকা-।-পুরুত ঠাকুর মশাই নাকি! আপনি এত রাত্তিরে
কেন ?
পুরােহিত।-আর রাজরাণীই যদি এত রাতে কারাগৃহে
আসতে পারে, তবে কি আর আমি পাৰিনে?
১ম-কার দেখুন মশাই! আমরা কি করি, রাণীমার কথা
অমান্যি করা যায় না।
পুরােহিত।-বলি কিছু লভ্য হয়েছে। গরীব মানুষ তােমরা

৮৪
প্রভাব সিংহ।
কিছু পেয়ে যাও ভালই। আমি আর কেড়ে ল’ব না।
বলি, চাকরী না করলেও চলবেত ?
উভয়কার।-দোহাই মশাই আপনার পায়ে পড়ি আপনি যে
কারো কাছে বলবেন না; আমরা গরীব, মারা পড়ব।
পুরােহিত বলি পেয়েছত? না শুধুই মন্ত্রীকে ছেড়ে দিলে?
উ কার।-দোহাই মশাই! আপনি-
পুরােহিত।-কোন ভয় নাই, আমি কার কাছে বলব না
এখন আমায় একটু এগিয়ে দিয়ে এস ।
১ম-কা-র।-যে আজ্ঞে, চলুন আপনাকে বাড়ী রেখে আসি ।
প্রস্থান ।
চতুর্থ অঙ্ক।
প্রথম গর্ভাঙ্ক।
[ দৃশ্য-পাৰ্বত্য অরণ্য-প্লদেশ, সুবল সবদারের
গৃহের অনতি দুরস্থ পথ। ]
প্রভাব।
প্রভাব। এত দয়া অরণ্য প্রদেশে!
স্বপনেও ভাবি নাই কভু।
তরুলতা ফল ফুলে হয়ে সুশােভিত
করিতেছে চিত্তবিনোদন মম।
বিহঙ্গম গণ সুমধুর গীত ছলে
করিছে সান্ত্বনা মােরে।

চতুর্থ অঙ্ক।
সমীরণ মৃদুল হিল্লোলে,
হাত বুলাইয়ে যেন অলক্ষেতে আসি,
করিছে দেহের মম জ্বালা নিবারণ।
ওই গিরি সম দুখী হয়ে
চেয়ে আছে মাের পানে আনত আননে,
ঢালিছে অাখির বারি নিঝর রূপেতে ;
যাহা দেখি তাহাতেই সুস্থ হয় মন।
জননী প্রকৃতি দেবী আপনি হেথায়,
প্রবােধিতে সন্তাপিত শ্রান্ত জীবগণে,
খুলে দেছে অনন্ত ভাণ্ডার করুণার।
স্নিগ্ধ জল, মিষ্ট ফল, শ্যামল আসন,
শ্রান্তি নিবারিণী নিদ্রা, বিমল বাতাস,
জীবনের যাহা যাহা প্রয়ােজন,
সব যেন রয়েছে হেথায়,
সব যেন পবিত্র ভাবেতে গড়া !
কত স্নেহ, কত প্রীতি! ক্ষমা, ভালবাসা।
কতই সহানুভুতি! কত আহা উহুঃ ।
অবিরাম অযাচিত ভাবে,
স্বর্গের সুধার সম হতেছে বর্ষণ।
কি মহান্ ভাব! কত উদার গম্ভীর।
শান্তিময় মাধুরী অপার!
মনে হয়, কর্তব্য ভুলিয়ে,
ডুবে যাই একেবারে মাধুরী সাগরে;
কিন্তু ভেসে যদি উঠি পুনঃ,-তবে?

প্রভাব সিংহ।
অতৃপ্ত বাসনায় উঠিবে জাগিয়া ।
যাৰে মন অসম্পন্ন কর্তব্যের পানে।
আক্ষেপ কি হবে না তখন
অনুকুল সুযােগের উপেক্ষা কারণ?
কৰ্ম্মক্ষেত্রে মানব ও কর্তব্য অধীন ;
সে কৰ্তব্য ভুলে কি সে নিশ্চেষ্ট মানসে
থাকিবেক প্রকৃতির সম্পূর্ণ অধীন?
শক্তি বুদ্ধি সত্বে রবে জড়ের মতন ?
নিবারিতে আর্তনাদ হাহাকার কভু
উৎপীড়ন সমূলে করিতে উৎপাটন,
মুছাইতে অশ্রুধারা প্রাণপণে সে কি
যত্নশ্রমে বিরত থাকিবে ?
পুণ্যের পবিত্র পথে থাকিতে সতত
পাপ সহ যুঝিবে না বীরের মতন।
সেই ত মানব ঈশ্বরে বিশ্বাস রাখি,
যথা সাধ্য কর্তব্য যে সাধিতে সাধিতে,
অনন্ত উন্নতি পথে হয় অগ্রসর।
সুবলের প্রবেশ।
দস্যপতি! নহ তুমি দস্যপতি,
কাৰ্য্য তব দেবার মত ।
প্রাণদাতা তুমি মাের, পিতৃ তুল্য গণি।
কেবা তুমি মহাজন, কহ মােরে ত্বর ?
পারিব কি করিবারে উপকার তব ?
যুবরাজ! নাহি দ আমি,
সুবল।

চতুর্থ অঙ্ক।
৮৭
রাজ্যের হিতৈষী তব জানিও আমায় ;
প্রধান সামন্ত মাঝে ছিল খ্যাতি মম,
পাপিষ্ঠ মন্ত্রীর হেতু এই দশা মাের।
প্রভাব। কি আশ্চর্য্য! বুঝি নাই মােরা এত দিন !
কেমনে করিল মন্ত্রী তব দশান্তর ?
সুবল। পরলােক হ’ল যবে পিতার তােমার,
ক্রর মন্ত্রী রাজ্য ল’তে করিয়া মনন,
কহিলা আমায় তার সাহায্যের তরে।
প্রতিবাদ করি তারে বুঝাইনু কত,
ফিরাইতে চেষ্টা করি অধৰ্ম্ম হইতে।
বিশ্বাস ঘাতক দুষ্ট দেখাইয়ে ভয়,
করিল ভৎসনা মােরে কঠোর বচনে।
কিন্তু মম জ্যেষ্ঠ পুত্র তেজস্বী যুবক
সহিতে না পারি তারে করে তিরস্কার।
সেই হেতুকহিতে না পারি যুবরাজ!
বুক ফেটে যায় মাের-সেই হেতু মাত্র
বিনাশিল দুষ্ট মাের সেই তনয়েরে।
তথাপি ছিলাম মােরা তব পানে চেয়ে,
কিন্তু মম অনুগত প্রজাগণ পর,
দুর্বিসহ অত্যাচার করিতে লাগিল ;
তাই আমি ল'য়ে পত্নি কনিষ্ঠ সন্তান,
লয়েছি আশ্রয় বনে নিজ দল সহ।
শৃগালের মত হেথা থাকি যুবরাজ!
অনেকেরই এই দশা আমার মতন ;
;

৮৮
প্রভাব সিংহ।
তারাও আমার সহ মিলিবে সত্বর।
প্রভাব। তােমারি উপর এত অত্যাচার ?
দেহ অনুমতি, ছিন্ন মুণ্ড এনে দেই তার।
প্রবল। যুবরাজ! শরীর দুর্বল তব এবে ।
আরো কয় দিন হেথা করহ বিশ্রাম।
অচিরে পাপীর দণ্ড দিবেন ঈশ্বর।
বীরবলের প্রবেশ।
প্রভাব।- বল ভাই! কুশলেত রয়েছে সকলে?
বীরবল। মন্ত্রীপুত্র অনুচর সহ,
রাজপুত্র বিজয়েরে করে আক্রমণ ;
উষার প্রণয় লাভ এক মাত্র হেতু।
আহত হয়েছে তব রণেন্দ্র বিজয় ;
মন্ত্রীপুত্র গত প্রাণ সেই ঘটনায়।
পুত্র শোকাকুল মন্ত্রী অসি লয়ে করে,
প্রবেশিল অন্তঃপুরে প্রতিহিংসা লতে।
কনিষ্ঠ কুমার এসে বাচায় সকলে।
প্রভাব। আরে দুরাচার মন্ত্রী, এতই সাহস ?
দস্যুসম প্রবেশিলি রাজ অন্তঃপুরে ?
অচিরে পাবিরে তুই এর প্রতিফল।
বীরবল। দুষ্ট মন্ত্রী রাজ্য সতে করেছে প্রয়াশ,
সেনাপতি সহায় হইবে।
বিনাশিতে মধ্যম কুমারে,
করিবে বিচার তার।
প্রভাব। শৃগাল হইয়ে বাদ সিংহের সহিত ?

চতুর্থ অঙ্ক।
৮৯
খদোৎ হইয়ে সাধ লভিতে চন্দ্রিকা ?
ভৃত্য হয়ে প্রভু পুত্রে করিবে বিনাশ ?
যাইব দণ্ডিতে আমি এখনি তাহারে ?
সুবল।
হ’ওনা অধীর যুবরাজ!
বিপদে কেবল ধৈৰ্য্য সহায় জানিবে।
বীরবল। একাকী গমনে প্রতুল না হবে
যুবরাজ! বিপদ ঘটিতে পারে।
প্রভাব।- কি করিছে সখা মাের।
বীরবল। প্রকাশ্য উন্মাদ ভাবে ঢাকি আপনারে,
সুকৌশলে প্রতিকার উপায় খুজিছে।
পাগল বলিয়া মন্ত্রী বলে নাই কিছু,
নতুবা তাহারাে ভাগ্য হত তব মত।
যুবল। চিন্তা নাই যুবরাজ! পুত্র মম
বিশ্বস্ত সামগণে জানাবে এ সব
প্রাণপণে তারা তব সাহায্য করবে।
অচিরে বাসনা তব হইবে পূরণ ।
প্রভাব - সামন্ত প্রবর! নারিব শশাধিতে ঋণ তব ।
সুবল। যুবরাজ কর্তব্য যে ইহা মাের ;
রাজ্যের মঙ্গল তরে, রাজার রক্ষণে,
প্রাণ যদি দিতে হয় তাহাও উচিত।
যাও বৎস! বিশ্রাম করগে।
এস যুবরাজ! গৃহে যাই চল।
বীরবল ও সুবলের প্রস্থান।
প্রব। ইমতি! প্রাণাধিকে।

প্রভাব সিংহ।
স্বপ্ন তব যথার্থ হইল।
পিশাচিনী রাণী
ষড়যন্ত্রে আহুতি দিতেছে ।
দুষ্ট মন্ত্রী বিনাশিয়া মমাদের সকলে,
ভাবিয়াছে নিষ্কণ্টকে লবে রাজ্য ধন?
কিন্তু তাহা হবে কি সফল ?
জগদীশ ! দয়াময়! বল দেও হৃদে।
প্রস্থান।
দ্বিতীয় গর্ভাঙ্ক।
[ দৃশ্য-রাণীর কক্ষ।]
রাণী।
রাণী। সেই দিন পুত্রশােকে আকুল হইয়া
করিয়াছে মন্ত্রী বড় নির্বোধের কাজ ।
ভাগ্যক্রমে ছদ্মবেশে উদ্ধারিনু তারে,
কিন্তু কুল পুরােহিত দেখেছে মােদেরে।
যদি সে প্রকাশ করে—তাতেই বা কিবা ?
বৃদ্ধ সে যে, ভূত দেখে করে থাকে ভয় ;
নিশীথে দেখেছে ধাদা বলিবে সকলে।
থাকে যদি দুই জন রক্ষক বশেতে
নাহি ডরি কিছুমাত্র পুরােহিতে আমি।
ধূলিসম উড়াইয়া দিব তার কথা।
যুবরাজ সখা,-পরমায়ু শেষ তার,

চতুর্থ অঙ্ক।
পাগল বলিয়া মন্ত্রী বলে নাই কিছু।
দেখেনি সে আমাদের যাইতে তখন ;
দেখিলেও পারে নাই চিনিতে মােদের ;
যদিই বা চিনে থাকে, বলেই বা যদি,
তাতেই বা কিবা ভয় আর ?
কে শুনিবে উন্মাদের কথা?
নেপথ্যে। “ওগাে সর্বনাশ হ’ল! সর্বনাশ হল। তােমরা
এসো গাে এদে! ছােট কুমার কেমন করছে, শীগগির
আহা !
বাছার আমার সােনার রবণ কাল
হয়ে গেল।”
রাণী।
;
সেই দিন হতে দেখি না মন্ত্রীকে।
যা কিছু দিন, কমে যাক পুত্র শােক ;
করুক সপত্নি সূত লীলা সম্বরণ।
নাহি দোষ কুমারের মম ;
মন্ত্রীর অন্যায় দেখে করেছিল রাগ।
অন্যায় দেখিয়া কেহ থাকে কি সুস্থির ?
(নেপথ্যে) “ও ছােটরাণি।-আবাগী কান খেয়েছে নাকি ?
ছােট রাণি ! তােমার ছােট কুমার রূপেন মরে যে এক বার
দেখে যাও। আহা! বাছা আমায় কত ভাল বাসত।
ছােট কুমার ! রূপেন আমার !
না, না, ভুল বলিয়াছে বুড়ী ;
হবে বুঝি মধ্যম কুমার।
ব্ৰহ্ম অস্ত্র সুকৌশলে রেখেছি সন্ধানে।
রাণী।

৯
প্রভাব সিংহ।
দাসীর প্রবেশ।
দাসী । রাণী মা! শিগগির এসাে, তােমার ছােট কুমার
রূপেন বিষ খেয়েছে বুঝি, ছটফট কচ্চে আর বুঝি বাঁচেনা।
প্রস্থান।
ছােট কুমার রূপেন ! এ কি হল তার?
সে আবার কি খেয়েছে ।
রাণী।
বেগে রাজার প্রবেশ।
রাজা।
হা মহিষি
কি করিছ হেথা তুমি?
দেখে যাও প্রাণের রূপেনে
ছেড়ে যায় বাছা আমাদের।
হায়! ভেবেছিনু তারে রেখে আমি
ত্যজিব সংসার,উহু! বুক ফেটে যায়,
বিধাতার একি বিপরীত খেলা!
আহা বৎস মম গুণের আধার ;
অল্প বয়সেতে কত বুদ্ধি ধরে,
দুষ্ট মন্ত্রী হ’তে রক্ষিল মােদের প্রাণ।
হায়! হায়! বাছা মােরে সত্যই ত্যজিবে ?
হা অদৃষ্ট বৃদ্ধ কালে পুত্রশোেক পাব !
কোথা! কোথা মম প্রাণের রূপেন, ?
মহারাজ কি হ’ল কপালে ।
হয় ৰাছা তাের এই হল ?
প্রস্থান।
রাণী।

চতুর্থ অঙ্ক।
;
তৃতীয় গর্ভাঙ্ক।
[ দৃশ্যমন্ত্রীর বাটীর একটী কক্ষ ।]
মন্ত্রী। এক জন সৈনিক পুরুষের প্রবেশ ।
সৈ-পু।-- আজ্ঞা তব হয়েছে পালন ;
একটি কথাও প্রভু! দেইনি বলিতে ।
আসা মাত্র দূর বনে লয়ে গিয়ে,
গলা টিপে মেরেছি তাহারে।
মন্ত্রী। ভাল, অপর ঘাতক যখনি যাইবে,
তখনি তারেও দিবে এই পুরস্কার।
(স্বগত) তারপর, এ ঘটনা রাখিতে গােপন,
তােমাকেও স্বহস্তে সরা’ব ধরা হ'তে।
যাও, সাবধানে পালিবে আদেশ।
সৈনিক পুরুষের প্রস্থান ।
বহু দূর অগ্রসর হইয়াছি আমি,
আরােহিতে ধরণীর সর্বশ্রেষ্ঠ পদ।
প্রধান কণ্টক মম ছিল যুবরাজ,
অপনীত সে কণ্টক এবে।
সেনাপতি, যে প্রলােভ দিয়েছি তাহারে,
সঙ্গে সঙ্গে রবে মাের, বিরত না হবে
যাবৎ না শেষ সীমা করি পদার্পণ।
সামন্ত বর্গেরে সব করেছি জ্ঞাপন,
সাধারণ তন্ত্রে হবে রাজ্যের শাসন
তুল্য স্বাধীনতা তুল্য সৰ্ত্ত সবাকার ;-
মধ্যম কুমার, প্রাণ দণ্ড হবে তার

৯৪
প্রভাব সিংহ।
নরহত্যা অপরাধে।
রাজ্য চূত হবে রাজা জীবিত থাকিলে ।
(সহসা কম্পিত ও চমকিত)
শিহরিল কলেবর কেন বা সহস,
কাপিয়া উঠিল বুক মম ?
কেহই ত নাহি হেথা আর ?
( ইতস্তত দৃষ্টি ও চমকিত )
একি ? হৃদয়ের অভ্যন্তর হ'তে
কেবা যেন করিছে আঘাত পুনঃ পুনঃ
কহিছে অস্ফুট স্বরে যেন
‘ক্ষান্ত হও, ক্ষান্ত হও পাপি !
অনুতাপ কর, কর উপাসনা,
পাবে যদি পরিত্রাণ তুমি।”
একি আত্মা! আত্মাত অমর ।
নিলিপ্ত সতত সে যে,
গতিহীন কাৰ্য্যহীন চিন্তাহীন সদা,
তবে কি বিবেক—হিতাহিত জ্ঞান ?
( পুনঃ চমকিত) একি ? আবার কহিছে,
ক্ষান্ত হও পাপ হতে পাপি !
পাপ।-কোন পাপ ?
নরহত্যা, ব্যভিচার, মিথ্যা প্রতারণা,
অবিচার, অন্যায় বিশ্বাস ঘাতকতা,
সকলিত পাপ কাৰ্য্য-পাপী আমি তবে ?
কোন্ পাপ হেতু এবে করি অনুতাপ ?
2

চতুর্থ অঙ্ক।
কোন পাপ মুক্ত হতে করি উপাসনা ?
অনুতাপ-উন্মর নিষ্ফল প্রলাপ,
মূখ লােক করে অনুতপ্ত
অনুতাপে বিনাশে কি পাপ ?
বৃদ্ধি করে কেবল সন্তাপ ।
উপাসনা,-উপাসনা করিব কি আমি ?
এতই অমৃত উৎস ঝরে কি তা হতে
পাপের অনল যাহে হয় নির্বাপিত ?
হয় যদি, দেখি তবে হে ঈশ্বর
, না, মন রত রাজ্যের চিন্তায়
দূর হ’ক উপাসনা।
শুনিব না কথা আর ভ্রান্ত বিবেকের ।
উপাসনা করিবারে পারে কি শীতল
পাপীর হৃদয় জ্বালা হায় !
কৰ্ম্মফল নাশে তার আছে কি শকতি ?
কৰ্ম্মফল শ্রেষ্ঠ সকলের ;
নাহি পারে উপাসনা পাপ বিনাশিতে।
সুরমার প্রবেশ।
সুরমাপিতঃ ! পিতঃ !একি ভাব পিতার আমার ।
পুত্রশােকে করেছে কি ইহারে এমন !
, না, পুৰ্ব্ব হতে দেখি এই রূপ ;
অন্য কিবা চিন্তা আছে নিশ্চয় ইহার ।
সিংহাসনে সমাসীন হইব যখন,
সৎকৰ্ম্ম সলিলে আমি প্ৰক্ষালিব পাপ ।
মন্ত্রী।

প্রভাব সিংহ।
ভুলে যাব কঠোরতা কোমল আচারে,
হিংসা দ্বেষ না রবে দয়ালু ব্যবহারে।
অসাধু কল্পনা যত পাবে না সময়
সাধুতার কাৰ্যে যদি লিপ্ত রাখি মন।
আরে ভীরু হিতাহিত জ্ঞান।
সহস্র নয়লে দেখ অজস্র দুষ্কর্ম ?
সহস্র জিহ্বায় কর সুতীব্র ভৎসনা ?
নিস্তেজ করিছ মােরে তুমি ?
আনিয়া চিত্রিত পটে যেন,
ভীষণ পাপের পরিণাম,
বাধা দাও গন্তব্য পথেতে ?
হৃদয়ের দুর্বলতা তুমি,
শনিব না ভ্রান্ত কথা তব,
শুনিলে দিবে হে তুমি অধিক যন্ত্রণা ;
কাপুরুষ ভীরু মােরে বলিবে সকলে ;
ঘৃণিত লাঞ্ছিত হয়ে হ’ব নির্বাসিত,
অথবা ঘাতক করে হারা’ব জীবন ।
হ’তে থাকি অগ্রসর, হয় হবে জয়,
হয় হইরে মৃত্যু বীরের মতন।
কি বলিছ, কি ভাবিছ ? বুঝিতে না পারি,
পিতঃ ভয় হয় মনে দেখিয়ে তােমায়।
কেও, সুররম !
এস মা! আনন্দ মমি
তােমারে দেখিয়ে ভুলি জ্বালা।
।
সুররম।
মন্ত্রী।
=

চতুর্থ অঙ্ক।
=
মন্ত্রী।
-
ভৃত্যের প্রবেশ।
ত্য।
সেনাপতি দ্বার দেশে প্রভু!
মাগিছে সাক্ষাৎ তব সনে।
ভূতের প্রস্থান।
থাক গিয়ে কিছুক্ষণ সখীগণ কাছে,
এখনি আসিব আমি মর!
মুররম। নিবেদন করি পিত। ক্ষম অপরাধ,
সেনাপতি সহ এত পরামর্শ কি?
ভ্রাতৃ বিয়ােগের পূর্ব হতে তােমা,
দেখিতেছি সদা তুমি থাক অন্যমনে,
কি যেন দুষ্কর কাৰ্য্যে হইয়াছ ব্ৰতী।
যেওনা অন্যায়ে পিতঃ! মিনতি আমার ;
ছেড়ে গেছে জননী শৈশবে,
হারালেম প্রাণের সােদরে,
ভয় হয় পিতঃ পাছে হারাই তােমায়।
ৰাজ কাৰ্যে কত যুক্তি কত যে মন্ত্রণা,
বালিকা হইয়া কেমনে বুঝিবে তাহা ?
রাজার কাতরে, আমায় দেথিতে হয় সব,
তাই দিন রাত নাহি অবসর।
থাক বৎসে! আসিব এখনি।
প্রস্থান।
সুরমা। জগদীশ ! অন্যায় হইতে
রাখিও পিতারে মাের সদা,
সুমতি সুবুদ্ধি দেও তারে।
মন্ত্রী।

প্রভাব সিংহ।
মন্ত্রী।
চতুর্থ গভাঙ্ক।
( দৃশ্য-দুর্গদ্বার ।]
মন্ত্রী ও সেনাপতির প্রবেশ।
সেনাপতি! বৃথা কেন করহ সন্দেহ ?
যদিই বা থাকে সে জীবিত,
কোথা পাবে সৈন্য বল তার ?
কি করিবে যুবরাজ মােদের এখন?
( নেপথ্যে গীত )।-কোথা প্রাণ সখ দিবে না কি দেখা,
ঘুরে ঘুরে আর কত ফিরিব।
গহন কান্তারে,
বিটপী মাঝারে,
কোন্ খানে তােমা আমি খুজিব।
সেনা।- সখার উদ্দেশে
কে গাহিছে করুণ সঙ্গীত ?
দূরে কি অদূরে, দুর্গের ভিতরে,
তােমার প্রভাব দেখা পাইব।
পাইলে তােমায়
হৃদয় জুড়ায়,
না পেলে কেমনে দুখ সহিব।
সখা! সখা !
প্রবােধ সিংহ, যুবরাজ সখা।
তীক্ষ্ণ বুদ্ধি ধরে যুবা,
কাৰ্য্য-পটু রণ-দক্ষ অতি ;
সৌভাগ্য মােদের তাই দেখি ভাবান্তর।
সেনা।- আসে হেথা জানিবারে সখার বারতা।
মন্ত্রী।

চতুর্থ অঙ্ক।
মন্ত্রী।
যুবরাজে না দেখে সে হয়েছে উন্মাদ ;
কভু কভু যায় মম গৃহে,
অনিষ্ট না করে কা’র আর ।
( প্রবোধের প্রবেশ, হাতে ভাঙ্গা ছড়ি,
ছড়ির অগ্রভাগে টুপি।
বােধ।-সখা আমার রাজা হবে-ঘৃণিত পশু গুলাের স্পর্ধা
বেড়ে গিয়ে সব ক্ষেপে উঠেছিল। ঠাণ্ডা মন্ত্রে ওষুধটা জল
দিয়ে দেওয়া হয়—সখা দেখলে না।—অনেক গুলাে ভয়ে
খেল না,-হা, হা,– হাস্য) বুদ্ধি নেই,তারা সরবে কেন?
আর জলে আমার আশঙ্কা, ভাল হবে না; এবার আগুনে
মন্ত্রে ওষুধটা গরম করে দিব, ভাল হবে না ? সখা কি
কাগবে?-সখা !--
সেনা । দংশেনিত শৃগাল ইহারে ?
প্রবােধ।-আমায় দেখতে পেলে সেরে উঠবে, সখা! সখা
কোথায় ? সখা এ রাজ বাড়ীতে নেই ? অ্যা-
সেনা।-এটা রাজ বাড়ী নয়, দুর্গ, এখানে সৈন্য সামন্ত থাকে।
প্রবােধ।—কেন ?-আপনারা কি রাজা নন? না,না,আপনারা
রাজা হবেন। আপনাদের এত লােক লস্কর, আমার
সখাকে রাজা কৰ্বেন, না? আমি এই মুকুট এনেছি।
তার মাথায় দেব।
( ঈষৎ হাস্য-শুনিলেত সেনাপতি ?
রাজা ব৯ে ভাবিছে মােদেক।
সেনা। - অসম্ভব নহে কিছু।
তােমার সখা এখানে নাই।
মন্ত্রী।

প্রভাব সিংহ।
এ
মন্ত্রী।
মন্ত্রী।
প্রবােধ। না, না, সে আছে, গাছতলা লুকিয়ে আছে, আমি
তাকে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব; সখা! সখা !
প্রস্থান।
সেনা।- অনিষ্টের নাহিক আশঙ্কা
দেখুক যথায় ইচ্ছা ওর।
দেখিলেত সেনাপতি! সম্পূর্ণ উন্মাদ ;
সুস্থ যদি হত তবে আসিত কি আর
রাজ বাটী হ’তে, ছেড়ে কনিই কুমারে?
সেনা । কেন? কি হয়েছে ছােট কুমারের ?
হলাহল পান করি শয্যাশায়ী এবে।
উপস্থিত মহেন্দ্র সুযােগ,
অধীর শোকেতে রাজা মধ্যম কুমার,
অ প্রস্তুত সবে। এ হেন সুযােগে
প্রস্তুত হইব মােরা আক্রমণ তরে।
এ রাজ্যের কর্ণধর তুমি মন্ত্রীবর,
আমি মাঝি ব’ব দাড় ইঙ্গিতে তােমার।
প্রস্তুত সতত আমি আদেশ পালনে।
এখন হইতে তবে কর আয়োজন
সময় বুঝিলে আমি আসিয়া মিলিব।
প্রস্থান।
নাহি আর মন্ত্রীর তনয়।
এক মাত্র কন্যা তার দেয় যদি মােরে,
আমিই হইব রাজা সম্পূর্ণ রাজ্যের।
মন্ত্ৰীরে রাখিতে হবে কিছু দিন আর।
মন্ত্রী।

চতুর্থ অঙ্ক।
এবোধ
==
বুদ্ধিবল আছে ওর, কিন্তু নহে ভাল।
দেখি আগে কিছুদিন সতর্ক থাকিয়া,
কি ভাবে গড়ায় এই ঘটনার স্রোত ;
মন মম এখনো বলিছে যেন
জীবিত রয়েছে যুবরাজ।
কখন বা আসিয়া সে সিংহের বিক্রমে
বিফল করিয়া দেয় শৃগাল ধূর্ততা।
ধার্মিক রাজার প্রতি এত অত্যাচার ।
প্রতিফল আছে যেন নিশ্চিত ইহার ।
প্রস্থান।
(প্ৰবােধের পুনঃপ্রবেশ।)
পাপ মন্ত্রী! লােভে তব বুদ্ধি বিচলিত,
ভাবিছনা আপনার সীমা? স্বার্থ হেতু
করিছ দুষ্কাৰ্য কত! পারিয়াছ কভু
তৃষ্ণা নিবারিতে ? পদে পদে অপ্রতি
তুমি, তবু শক্তির অতীত কার্যে আশ ?
পেতে যদি দেবতার পরমায়ু, তবে
কিবা না করিতে তুমি ? সুখময় ধরা
অত্যাচারে নরকে হইত পরিণত।
উ: কি ভয়ঙ্কর ষড়যন্ত্র। রাজ ভূত
রাজ সেনাবল ল'য়ে কোন প্রাণে চাহে
আজমিতে অপ্রস্তুত আৰ্ত্ত রাজপুরী ?
সিংহের আসনে চাহে বসিতে শৃগাল!
যজ্ঞের পবিত্র হবি ভক্ষিবে কুকুট!

১০২
প্রভাব সিংহ।
চিত্রবৎ দেখিব দাঁড়ায়ে আমি ? না, না
যথাসাধ্য যত্ন হবে প্রতিবিধানিতে।
মুষ্টিমেয় সৈন্য, ক্ষতি নাই, প্রতি জনে
হৃদয় শােণিত দিবে আমার আদেশে।
সখা ! সখা ! পাবনা কি দেখা তব মােরা ?
জনৈক সেনানীর প্রবেশ।
স্নেহ দয়া আছে কি তােমার ? ভালবাস
কুমারগণেরে ? চিত্রলের শুভ ইচ্ছা
কর কি কখন তুমি? কি বিশ্বাস তােমা ?
সেনানী।- কেন দেব! হেন সম্ভাষণ ?
হৃদয় বিদীর্ণ করে দেই,
প্রবেশিয়া দেখহ তথায়,
বিশ্বাসের কি অভাব আছে ? (বক্ষে অসি প্রদান )
প্রবােদ। ক্ষম বীর! ক্ষান্ত হও, না বুঝে বলেছি।
সেনানী।~ রাজ ভক্তি অটুট রয়েছে,
প্রাণ বিনিময়ে মােরা রক্ষিব কুমারে।
প্রবোধ।-- এস ত্বর, সেনাপতি রাজ্যের স্বপনে,
অন্য চিন্তা স্থান নাহি পাবে তার মনে।
এস ত্বরা, যেতে হবে যুবরাজ কাছে,
মুহূর্তের বিলম্ব ঘটাবে পরমাদ ।
বেগে প্রস্থান।

চতুর্থ অঙ্ক।
পঞ্চম গর্ভাঙ্ক।
[ দৃশ্যমন্ত্রীর অন্তঃপুরস্থ একটী কক্ষ ।]
সুরমা ও সখী ।
সখী।
সুররমা।-- বাঁচি বেত কনিষ্ঠ কুমার ?
সখী।
আশা কম জীবনের তার।
সুররম। আর সকলেরে সুস্থত দেখিলে ?
আরােগ্যত হয়েছে কুমার ?
রাজপুত্র বিজয় কেমন ?
সখী ।
হইয়াছে সুস্থ দেবি! মধ্যম কুমার,
রয়েছে দুৰ্বল কিছু কুমার বিজয় ।
সুররমা। বলেছে কি কোন কথা কুমার আমায় ?
কহিলা সে-“মন মম অস্থির সতত,
সংসারেতে ঘৃণা বােধ হতেছে আমার,
বলিও সুররে—“পিতার অমতে তার
কেমনে হইতে পারে মিলন মােদের ?
ভুলিবারে চেষ্টা আমি করিব তাহারে,
সেও যেন ভুলে যায় মােরে।”
সুররম। হায়! সখি ! বল তবে কি হবে আমার ?
সত্যই কি এইরূপ বলেছে কুমার ?
কেন এত ব্যস্ত বলে কুমার কুমার,
এমন নিষ্ঠুর দেখি যার ব্যবহার ?
সুররমা। আমিত দেখিনে সখি । অন্যায় তাহার ।
কেন সে মারিল তবে দাদারে তােমার ?
সখী।
সখী।

প্রভাব সিংহ।
সখী।
সখী।
সুররম।- না মরিলে দাদা, সখি! মরিত কুমার।
সখী।
ভাতার নিধনে দুঃখ হয়নি তােমার ?
সুরমা।- ততােধিক দুঃখ হ’ত মরিলে কুমার।
নিষ্ঠুর কি নহে সে যে কাদায় তােমারে ?
প্রতারক বলিব না তারে ?
ররম। কেন লাে নিষ্ঠুর, সখি ! বলিবে তাহারে,
মন প্রাণ সপিয়াছি যারে ?
কেমনে বলিব বল তারে ভাল আমি,
ভুলিবারে চাহে যে তােমারে ?
সুরমা। বলিব কি মন তারে যে হইবে স্বামী,
ভুলিলেও ভুলিব না যারে ?
সখী।- ভ্রাতুশােক একেবারে ভুলেছ এখন ?
সুররমা। নারিব ভুলিতে তাহা কভু আজীবন।
কিন্তু রমণীর স্বামী শ্রেষ্ঠ সকলের,
শত ভ্রাতা নহে কিছু তাহার সমান
শত ভ্রাতৃ শােক সখি! নহে সমতুল
স্বামীর বিরহ সনে কভু।
কিন্তু দেবি। বধিয়া আত্মীয় জনে,
অন্যায় কি করেনি কুমার ?
নহে কি এ নির্দয়ের কাজ ।
অযশ কি হবে না ইহাতে ?
সুররমা। কেন সা! বার বার দুষিছ তাহারে ?
দোষ কি স্পর্শিতে পারে মধ্যম কুমারে ?
পৃথিবীর স্বর্গে তার গঠিত শরীর ।
সখী।

চতুর্থ অঙ্ক।
সে দেব মন্দীরে নাই প্রতারণা লেষ,
সর্বদা সততা দয়া বিরাজে তথায় ;
সে ললাটে সে ভুৰুতে সে মুখ মণ্ডলে
অবিশ্বাস অপযশ থাকিতে কি পারে ?
পবিত্র সৌন্দর্যে প্রেমে ভরা সে হৃদয়,
ঘৃণিত অসার তায় থাকিবে কেমনে?
ত্যজ কুমারের আশা,
পিতার আদেশ তব,
ভুলিবারে চেষ্টা কর তারে।
সখী।
।
সুররমা।
গীত।
আমি তারে হৃদি মাঝে সদা ভাবিক।
প্রাণে প্রাণে গাঁথা সে যে কিসে ভুলিব ।
চাহে বা না চাহে মােরে, না ভাবে কভু অনুরে ।
আমিত তাহারি তরে চেয়ে থাকিব।
আসে বা না কাছে আসে, সে যদি না ভালবাসে,
আমিত, তাহারি আশে প্রাণ রাখিব ।
হৃদয় আসনােপরে, বসায়ে যতন করে
মনের নয়নে তারে সদা দেখিব ।
ক্ষম দেবি! অপরাধ মম,
বলেছি অপ্রিয় তােমা,
ব্যথা বুঝি পাইয়াছে প্রাণে।
মন্ত্রীর প্রবেশ।
একি আঁখি ছল ছল, বিষন্ন বদন,
কেন মা! তােমার হেরি ?
সখী।
भदौ

প্রভাব সিংহ। সখী। মন্ত্রী। = কি হয়েছে ?-কি অভাব বলনা আমায় ? কিবা হেতু করিছ ক্রন্দন । মধ্যম কুমার তরে-- মন্ত্রী। মধ্যম কুমার ?-পুত্ৰইন্তা মম ? সে যে এবে বিচার অধীন। (স্বগত) কি আশ্চর্য! এখনাে ভোলেনি তারে? ভেবেছিনু রূপে গুণে শ্রেষ্ঠ বর আনি রাখিব জামাতা করি গৃহে। কিন্তু এ যে ব্যাকুল কুমার তরে! সুররম। সে কি পিতঃ! রাজপুত্র বিচার অধীন ? ভ্রাতৃহন্তা তব তাই হইবে বিচার। সুররম।। কি বিচার হইবে তাহার ? মন্ত্রী। হত্যাকারী জন যেই, প্রাণদণ্ড তার। সুরমা। হত্যাকারী হ’ত মাের দাদা, প্রাণদণ্ড হইত তাহার, সেই প্রাণদণ্ড হ’তে রক্ষিতে তাহারে, আত্মরক্ষা করেছে কুমার। ইহাতে ত কুমারের দোষ নাই পিতঃ। মন্ত্রী। রাজপুত্র বলিয়া কি হবে না বিচার ? বধিয়া পুত্রেরে মম অক্ষত থাকিবে ? সুররম।- পিতদেহ ভিক্ষা কুমারের প্রাণ। আমি কি করিব বল রাজার বিচার, রাজা যদি দয়া করে করে অবিচার অধৰ্ম্ম অযশ হবে তায়। মন্ত্রী।

চতুর্থ অঙ্ক। মন্ত্রী। - সুররম।।- স্বর্গীয় পদার্থ দয়া মহত্বের চির সহচরী, সুবিচারে রিজে সতত, নৃপতির আসনের গৌরব বাড়ায় । দয়াতে কি হয় পিতঃ! কভু অবিচার? কেমনে করিবে রাজা নিয়ম লঙ্ঘন ? অসন্তুষ্ট হইবে সকলে। সুররম। হায়! পিতঃ! কুর দুয়া দুখিনী সন্তানে, ল’য়ে চল তুমি মােরে রাজার নিকট, পড়িব চরণে তার, করিব প্রার্থনা, দয়া ভিক্ষা লব তার কাছে, অবশ্য বাচিবে তাহে কুমারের প্রাণ। महौ ত্যজ আশা কুমারের, ভুলে যাও তারে, বৃথা কেন কর বৎসে! অরণ্যে রােদন ? সুর। (সুরে)। হায় পিতঃ ! হায়! হ’ওনা নিদয়, বলনা বলনা অরণ্যে রোদন ; জনকের পাশে যুড়াবার আশে তনয়া জানায় তার প্রাণের বেদন। ছাড় বৎসে! প্রতিহিংসা ভুলব না কভু। সুর। (সুরে)।(জোড় হাতে) পাষাণ হইয়ে জামতা বধিয়ে, ভাসা’ওনা পিতঃ দুখিনী সন্তান। মন্ত্রী। নর ঘাতকের করে করিব প্রদান একমাত্র তনয়ারে মাের । তুমি বলেছ পিতঃ! কত দিন মােরে, মন্ত্রী। -

প্রভাব সিংহ।
কুমারের করে মোরে করিবে প্রদান।
এবে কেন অবিচার কর তুমি পিতঃ ।
বধিতে চাহিছ তুমি জামাতার প্রাণ?
বধ’ তবে তৃনমারে আগে।
মন্ত্রী।
শুন বৎসে! রাখ মাের কথা,
ভুলে যাও কুমারেরে, ত্যজ আশা তার,
অবাধ্য হওনা আর বলি বার বার।
প্রস্থান।
হায়! সখি ! কি হবে উপায় ?
কেমনে বাঁচিবে বল কুমারের প্রাণ?
সখী।
চল মােরা পড়িগে পিতার পায় তব,
তার দয়া হলে কিছু নাহি হবে আর।
সুর-(গীত) ক্ষীণ আলাে টুকু যা আছে সমুখে,
সখি ! তাও বুঝি মম নিবে যায়
যে সুধা কণিকা আশায় রয়েছি,
পােড়া ভালে বুঝি তাও বা সুকায় ;
হৃদয় আকাশে যে চঁাদ নেহারি,
তাও বুঝি সখি ! আঁধারে লুকায় ;
সখি । আশা যদি ডােবে নিরাশায়,
তবে ছার প্রাণ কেন না ফুরায়।
প্রস্থান।

চতুর্থ অঙ্ক।
যষ্ঠ গর্ভাঙ্ক।
( দৃশ্য—নদীতীরে শ্মশান। কনিষ্ঠ কুমারের প্রজ্বলিত চিত।
দাহকারীগণ, রণেন্দ্র, বিজয় পুরােহিত প্রভৃতি। ]
রণেন্দ্র। কুসুম কোরক মাঝে বিষধর কীট?
সুরম্য প্রাসাদে কি রে রাক্ষসীর বাস ?
মরতের শ্রেষ্ঠ জীব মানবের দেহে
শয়তানের আত্মা কিরে থাকিবার পারে ?
পিশাচিনী বিমাতার এই ব্যবহার
মর্মাহত করিয়াছে মােরে।
আমারি নিধন হেতু রাখা-বিষ হায় !
বিনাশিল প্রাণের রূপেনে ?
ইচ্ছা করে পাপিণীরে আনিয়া এখন
জীবন্ত ফেলিয়া দেই জ্বলন্ত চিতায়।
কিন্তু তাতে দণ্ড আর হবে কি তাহার ?
জুড়াবে যে জ্বালা জীবনের ।
থাকুক সে দুষ্টা নারী, বলিব না কিছু,
আজীবন দগ্ধ হ’ক সন্তাপ অনলে
হা! ভ্রাতু বৎসল বাছা।
ভ্রাতৃ ভক্তি-পরাকাষ্ঠা দেখাইলে তুমি ;
নহে ভুলক্রমে, স্ব ইচ্ছায় তুমি,
হলাহল পিয়ে তুৰ দাদারে বাঁচালে।
যাও ভ্রাতা, যাও পাপ সংসার হইতে।
স্বরগের ফুল তুমি,

প্রভাৰ সিংহ।
ধরাধামে কেন বা ফুটিবে?
যাও চলি পুণ্যময় খামে,
চিরকাল ফুটে থাক সেথা
পাষাণে বাঁধিব বুক আমি ।
পুরােহিত।-মধ্যম কুমার। অত ব্যাকুল হওনা, শােক সক্ষরণ
রণেন্দ্র। কুলদেব। ভাঙ্গিছে হৃদয় আমার,
সংসায়েতে জনমিছে ঘৃণা, হায় !
আমি যদি সেই বিষ করিতাম পান,
জীবিত থাকিত মাের প্রাণের রূপে,
শান্তি পাইতাম আমি মৃত্যুর কোলেতে।
পুরােহিত।-সংসারে জন্ম গ্রহণ কল্লেই কোন না কোন হেতুক্তে
মৃত্যু নিশ্চিত। অকাল মৃত্যু বা অস্বাভাবিক মৃত্যু ব'লে
বুদ্ধিমান লােক তত শােকাভিভূত হন না। অতএব কুমার।
শােক সম্বরণ কর। বিশেষতঃ ছােট কুমারকেত আর পাবে
, তার জন্য শােক করে ফল কি? এখন শীঘ্র গিয়ে
মহারাজকে সুস্থ কয়। কেমন হে বাপু-সকল! দাহ
কাৰ্য কত দূর ?
দাহ-কা। এইত প্রায় শেষ হয়েছে।
পুরােহিত।এখন গঙ্গা সমর্পন করে তাড়াতাড়ি চিতা সংস্কার
করে চল।
(ন্তে জনৈক কর্মচারীর প্রবেশ।)
কর্মচারী-রাজপুত্র। রাজপুত্র। মধ্যম কুমার।
হয়েছে বাহির মন্ত্রী সৈন্যৰ সঙ্গে,

চতুর্থ অঙ্ক।
আক্ৰমিতে রাজপুরী ; সেনাপতি লয়ে
অন্য দল এল প্রায় এই দিকে,
যেবা হয় করহ উপায় ত্বরা।
পুরােহিত।ও বাবা! এ শ্মশানেও যে বেটাদের আকোষ !
ওদের কি একটু দয়া মায়া নাই ।
রণেন্দ্র। কে আছে রাজার কাছে এবে ?
কেবা আছে পুরী রক্ষা করে ?
কর্মচারী। যুবরাজ সখা সশস্ত্র রয়েছে তথা,
কতিপয় বিশ্বস্ত পামীর সৈন্য লয়ে।
পুর রক্ষিগণ হতেছে সজ্জিত।
প্রেরিলেন তিনিই আমায়,
এস ত্বরা মিলিতে তাহার সহ।
রণেন্দ্র। মােদেরে আবদ্ধ রাখি হেথা,
দুষ্ট মন্ত্রী আমিছে পুরী।
তুমি কেন শুনিলে না কথা সে সময়?
রাজ্য তব শক্তশূন্য নিরাপদ শুনে,
কেন বা থাকিলে হেথা ?
তুমিও কি দিবে প্রাণ ?
বিজয়। একি কথা কহ তুমি মধ্যম কুমার ?
রাজা মােরে দিয়েছে আশ্রয়,
রাখিয়াছ তুমি মাের প্রাণ,
সেই প্রাণ ল'য়ে যাইব কি আমি ?
রেখে তােমা সবে এই বিপদ সাগরে ।
রণে।- সব সৈন্য হয়েছে কি মন্ত্রীর অধীন ?

প্রভাব সিংহ।
সকলে কি বিশ্বাস ঘাতক ?
নাহি দয়া কাহারে হৃদয়ে ?
দাহকারীগণ।—এইত চিতা সংস্কার হয়েছে আমরা এখন
চলেম।
* *
প্রস্থান।
পুরােহিত।-মধ্যম কুমার। এখানে আর থাকা উচিত নহে।
ব্যাপারটা ভাল বােধ হচ্ছে না।
রণেন্দ্র।-কুলদেব! আপনার কোন ভয় নাই, আপনি
ব্রাহ্মণ, আপনাকে কিছু বলবে না।
পুরােহিত।ও বাবা! ওরা যে নিষ্ঠুর, তাতে কি আর ব্রাহ্মণ
বলে ছেড়ে দেবে ?—ভাগ্যক্রমে সে দিন ছােট কুমার এসে
রক্ষা করেছিল বলে বাঁচি, নৈলেত সেরেছিল।
কর্মচারী।-মধ্যম কুমার! বিলম্ব কর না আর।
রণেন্দ্র। অন্য পথে গিয়ে তবে পশি সিংহ দ্বারে।
(সকলের গমনােপক্রম। সভয়ে দাহকারীগণের প্রবেশ।)
দা-কা।-আর রক্ষা নাই, ওই সব সৈন্য ঘিরে এসে পল ! সব
শুদ্ধ মারা গেলাম।
পুরােহিত।- হা ভগব, শেষ কাণ্ডে কি অপমৃত্যু লেখা ছিল ।
(সসৈন্যে সেনাপতির প্রবেশ।)
দা-কা।-মধ্যম কুমার! রক্ষা কর! রক্ষা কর! দোহাই বাবা
সেনাপতি আমাদেক কিছু বলনা।
সেনা। মন্ত্রীর আদেশ, বন্দী করিব সবারে।
বিজয়। সেনাপতি ? এতই নির্দয় তুমি
সৈন্যগণ ! নাহি দয়া তােমাদের হৃদে ?

চতুর্থ অঙ্ক।
বিজয়।
শত্রুওত এ সময় করে না শক্রতা।
সেনা। সৈন্যগণ ধূরুহ কুমারে।
বিজয়। সেনাপতি। একি কাৰ্য্য তব ?
বিশ্বাস ঘাতক মন্ত্রী, তারি কথামত
আসিয়াছ বধিবারে কুমারের প্রাণ।
ধিক তােমা। ধিক তব এ বীরত্বে?
সেনা। সৈন্যগণ কি দেখিছ সবে?
আদেশ পালনে কেন বিলম্ব করিছ ?
(সৈন্যগণের অগ্রসর)
ক্ষান্ত হও সৈন্যগণ !
করিও না স্পর্শ কুমারেরে ।
সেনা। আদেশ পালনে যুদি কর ভয়
সরে যাও হেথা হতে, এই দেখ আমি-
(সেনাপতি কুমারকে ধরিতে উদ্যত।)
রণে।- আরেরে দুর্মতি ক্ষত্ৰকুল গ্লানি !
বাড়িয়াছে এতই আস্পর্ধা ?
(সেনাপতিকে পদাঘাত )
সেনা। আর না করিব দয়া ! ( হস্ত ধারণ )
বিজয়।- আছে কি তোমার হৃদে দয়া ?
পুরো। সেনাপতি। ছেড়ে দেও কুমারেরে,
মঙ্গল হইবে তুব।
বেঁধে লও এদের দুজনে।
( বিজয় ও পুরােহিতকে বাধিতে
সৈন্যগণের উদ্যম বেগে, সসৈন্যে যুবরাতে প্রবেশ ! )
-
-

১১৪
প্রভাব সিংহ।
প্রভাব।- আরে রে দুর্বত্ত সেনাপতি,
চণ্ডাল অধিক তুই হইলি অধম ?
বৃত্তি দিয়ে নরপতি পুষিয়াছে তােরে
নিরস্ত্র কুমারগণে বধিবার তরে?
সেনা। সৈন্যগণ কর আক্রমণ।
বিদ্যুৎ বেগেতে কর অসি সঞ্চালন,
কাহাকেও করিওনা ক্ষমা।
প্রভাব। এ রাজ্যের হিতকাঙ্ক্ষা সৈন্যগণ যারা,
বিন্দু মাত্র রাজভক্তি যাদের হৃদয়ে,
এখনাে বলিছি আমি ক্ষমিব তাদেরে
নত হয়ে অন্ত্র এবে রাখুক তাহারা।
আয় পাপি! কত বল ধরে তাের আসি।
( অধিকাংশ সৈন্যর অস্ত্র ত্যাগ, কতিপয় সৈন্যসহ সেনাপতির
আত্মরক্ষা করিতে করিতে পলায়ন ও বন্দীকৃত
হইয়া পুনরাগমন।)
পুরোহিত।-বাপরে! বেটা যেন হাতী দেখেছিল, এখন
হয়েছে ? পাপের শান্তি অবশ্যই আছে।
প্রভাব। কুলদেব ! আর কি পাবনা রূপেনেরে ?
আহা! ননীর পুতুল, অনুগত মাের।
(চিতার নিকট গিয়া) আয় ভাই! বন্দী সেনাপতি,
এখনো হয়নি দণ্ড পাপিষ্ঠ মন্ত্রীর।
তুই গেলে কে করিবে রক্ষা নৃপতিরে;
প্রান্তের যুদ্ধেতে তােরে লই নাই সাতে
তাই বুঝি হয়েছেরে অভিমান তাের ?

চতুর্থ অঙ্ক।
লুকাইয়ে আছি বুঝি কোথা?
দেখা দেরে একবার মেরে;
সঙ্গে সঙ্গে রাখিব রে তােরে ।
আয় ভাই ত্বরা ক'রে,
দিয়ে যারে দণ্ড তাের পাপিণী মাতার,
তুই না দণ্ডিলে তারে কে আর দণ্ডিবে ।
উঃ।—হৃদয় বিদীর্ণ হয়ে যায়,
এ আক্ষেপ রাখিব কোথায় ?
বিজয়। যুবরাজ! এত নহে শশাকের সময়,
সসৈন্য জীবিত শক্ত রয়েছে এখনো।
জনৈক বাৰ্তাবহের প্রবেশ।
বার্তাবহ। যুবরাজ! তুমুল সংগ্রামে,
বার বার বিপক্ষের ভীম আক্রমণ
ব্যর্থ হতেছিল তব সখার বিক্রমে ;
আচম্বিতে সামন্ত প্রধান, পুত্রসহ
পড়িল শত্রুর পর প্রচণ্ড বেগেতে ;
পলায়িত মন্ত্রী সৈন্য ছত্ৰ ভঙ্গ হয়ে।
প্রভাব। রাজপুত্র! এস তুমি রণেন্দ্রের সহ
দেখ যেন না পালায় ধূৰ্ত্ত সেনাপতি।
করিগে সাহায্য আমি সামন্ত প্রবরে।
অগ্রে প্রভাব পরে সকলের প্রস্থান।
সপ্তম গর্ভাঙ্ক।
[ দৃশ্য উপত্যকা, মন্ত্রীর শিবির।

১১৬
প্রভাব সিংহ।
মন্ত্রী
=
মন্ত্রী।
কে বলে উন্মাদ ? ভুল বুঝেছিনু আমি ;
মুষ্টিমেয় সৈন্য লয়ে কি প্রচণ্ড বেগে
বাধা দিল মােরে ? যদি উপেক্ষা না করে,
নাশিম তারে আমি, অন্য ফল হত।
সেনাপতি বন্দী হ’ল । ফুরাইল সব
আশা ! কি হবে উপায় ?—অবসন্ন হৃদি,
চারিদিক অন্ধকারময় ওকি হেরি ?
কার ছায়া! অসি করে কে যুবক ওই ?
চিনেছি, চিনেছি তােমা; বিনা দোষে আমি
বধেছি তােমায়-ভাই কাটিতে এসেছ ?
ক্ষমা কর, ক্ষমা কর কেন আমায় ?
কে তুমি মনের মুক্তি যজ্ঞসূত্র গলে?
উৰ্দ্ধ মুখ, বিস্ফারিত মেদ্বয় হতে
বাহিরিছে তেজ যেন-বুঝেছি বুঝেছি,
অপমান প্রতিশোধ বইতে এসেছ ?
দয়া কর, দয়া কর, ভস্ম করিও না।
আবার তােমরা, দগ্ধ জীর্ণ বস্তুপরা।
ভষ্ম চিনু, ফোস্কা গা, ওহহ ! ভয় করে।
জলন্ত কাঠের খণ্ড ছুড়িতেছ মাের ?
গৃহ দগ্ধ সর্বস্বান্ত করেছে বলিয়া ?
বলেছিত, সব ক্ষতি পূরে দিব, তাও
মানিলে না ? হা ! রক্ষা কর, রক্ষা কর ।
তপ্ত স্রোত বহিতেছে—একি ?-~-অগ্নিময়ী

চতুর্থ অঙ্ক দূত। ত - রমণী মূরতি! বাহু প্রসারিয়া ওই ধেয়ে আসে মাের পানে! ওহহ! তুমি কি নাশিবে আমায় ? ভুলে গেলে সে সকল ? প্রতিদান এই তার? হায়! কোথাযাব? কোথা যাব তবে । দূতের প্রবেশ । কে, ও ?- প্রভেদাস তব আমি- মন্ত্রী। কতক্ষণ হেথা তুমি ? দেখেছ কি ভীষণ মূরতি ? শুনেছ কি চিৎকার আমার ? দূত। প্রভু ! দেখি নাই, শুনি নাই কিছু। भदौ তবে কি এ উত্তপ্ত মনের ভ্রান্তি ? না, না, অবশ্য শুনেছ। একি?-শব্দ! যুদ্ধ ?—কোথা সৈন্যগণ মম ? দূত সৈন্যগণ একত্র হয়েছে প্রভু ! প্রাণপণে যুঝিতেছে সবে। চল তবে ভীষণ সমরানল আলি তাপ দগ্ধ জীবণের পূর্ণাহতি দেই। বেগে প্রস্থান ও বীরবলের সহিত যুদ্ধ করিতে করিতে প্রবেশ ও ধৃত হন। বীরবল - মিটিয়াছে রাজ্যের লালসা ? কি সাহসে করেছিলি ঘাতক প্রেরণ যুবরাজে বধিতে গােপনে ? - মন্ত্রী।

১১৮ প্রভার সিংহ। কোথা যাবে পলাইয়া পাপি, দুরাত্মন ! কোন দোষে বধেছিলি দাদারে আমার ? করিব ক্ষমা তােরে আর। ( অসি উত্তোলন ও পশ্চাৎ হইতে প্রবােধ, প্রভাব ও সুবলের প্রবেশ।) প্রভাব। ক্ষান্ত হও সামন্ত তনয়, যুদ্ধক্ষেত্রে মারিয়া মন্ত্রীরে করিও না উর্ধগতি আত্মারে উহার ; হউক পাপের শান্তি আগে দুরাত্মার। মন্ত্রী। যমালয় হতে কিহে এলে যুবরাজ! বহু পরমায়ু তব, প্রসন্ন দেবতা, তাই তুমি বাঁচিয়াছ প্রাণে। বালক যে তুমি, কি বুঝিবে বল, আমায় যন্ত্রনা দিতে নাহি শক্তি তব । প্রবােধ ।- হয়েছে সাক্ষাৎ তব যুবরাজ সনে? মন্ত্রীবর। শক্তির পরীক্ষা কর এবে। মন্ত্রী। কে, ও! চতুর যুবক ? পাইয়া খারে তাের গেছে উন্মত্ততা ? বড় ভাগ্য, রয়েছিস, এখনো জীবিত। সুবল। সাবধানে বল, কথা ওরে দুরাচার! দুই দিন আগে আমার ভয়েতে বনে বনে ফিরিতিস, শৃগালের মত, আজি এ আম্পর্ধা তাের কেন ? সুবল। বিনাশিতে মধ্যম কুমারে মন্ত্রী। -

চতুর্থ অঙ্ক।
.
কি সাহসে তুলেছিস, বিচারের ভান ?
রাজদ্রোহী হতে তােরে কে বলেছে বল ?
মন্ত্রী। স্বার্থ হেতু করেছি এ সব।
উন্নতির তরে লােক কত কি না করে ?
চেয়ে দেখ, মুখ তুই ইতিহাস পানে,
দুষ্কর দুঞ্জিয়া যুত কে না করেছে ?
চেয়ে দেখ ভারতের কুরুকুলপতি
স্বার্থ হেতু করে, যতু গৃহের নির্মাণ,
অক্ষক্রিয়া, বিষদান পাণ্ডব বিনাশে।
চেয়ে দেখ দশানন লঙ্কার ঈশ্বর
ব্যর্থ হেতু করে কত রাজ্য নাশ,
রাখে দেবগণে নিজের অধীনে।
আরেরে পাপিষ্ঠ তুই কি দেখাবি বল,
সেই দুর্যোধন সেই লঙ্কার রাবণ
স্ববংশে নিধন হ’ল গেল রাজ্য ধন।
নীতিধর্ম শিরে তুই করি পদাঘাত,
অধােগতি করিয়া আত্মারে,
জীবন্ত দৃষ্টান্ত রাখি ভীষণ পাপের,
কি উন্নতি লতিবিরে বলনা পামর ?
প্রভাব।- বৃথা কেন বাক্য-ব্যয় সমস্ত প্রবর!
ল’য়ে চল পাপিষ্ট্রেরে পিঞ্জরে পূরিয়া ;
গ্রামে গ্রামে পথে পথে দেখুক সকলে
রাজদ্রোহী জনের এই পরিণাম।
(বীরবলের মন্ত্রীকে বাঁধিতে উদ্যম।)
সুবল।
•

প্রভাব সিংহ।
মন্ত্রী।
আসিসূনে হেথা ওরে অবােধ বালক।
দেরে সামন্ত, দেখ যুবরাজ।
যন্ত্রনা জনক মৃত্যু কেমনে বিধান।
( বক্ষে ছোরার আঘাত, পতন ও মৃত্যু।
প্রভাব। সখে! যাহ ত্বরা, দিয়ে সমাচার নৃপে,
মন্ত্রীর কন্যারে এন রাজ অন্তঃপুরে ;
এ সংবাদ যেন নাহি শুনে।
প্রবােধের প্রস্থান।
( মন্ত্রীর নিকট গিয়া) মন্ত্রীবর !
প্রাণ বায়ু নাহি আর। ফুরায়েছে সব।
জনৈক কর্মচারীর প্রবেশ ।
যুবরাজ! শােকেতে অস্থির মহারাজ।
উন্মাদিণী হইয়াছে রাণী ।
প্রভাব। লয়ে যাও বন্দীগণে, রেখ যথাস্থানে,
মৃতদেহ একসঙ্গে হইবে সৎকার ;
এস সবে রেখে হেথা সতর্ক প্রহরী।
প্রস্থান।

পঞ্চম অঙ্ক।
প্রথম গর্ভাঙ্ক।
[ দৃশ্য-রাজ অন্তঃপুরস্থ একটা কক্ষের বারো। ]
প্রভাব ও ইন্দুমতী
ইন্দুমতী। এত বড় বিপদ গিয়েছে তব
মাথার উপর দিয়া ঝড়ের মতন,
একটুকো দেওনি জানিতে ?
প্রভাব। সঙ্কেতে সখারে সব লিখেছিনু আমি।
ইন্দুমতী। তিনি কিছুই মােরে বলেন নি এত ?
তারে শুধু চিন্তাশীল দেখিতাম মােরা ;
কি যে করিতেন তিনি কি যে ভাবিতেন,
কেহ কিছু বুঝিত না তার।
প্রভাব। বুদ্ধিমান সখা মাের
দিয়েছিল জানিতে তােমায়
যে টুকু সে ভেবেছিল উচিত জানিতে।
সেইত জানায় মােরে আসন্ন বিপদ ;
রাজপুরী রক্ষা তার প্রধান কর্তব্য,
অতি সাবধানে মৃত্যুরে না ডরি,
সাধিয়াছে সে কৰ্তব্য প্রাণপণে সখা।
ইন্দুমতী।- কাৰ্য্য তার দেবতার মত।
ঈশ্বরকে দেহ ধন্যবাদ,
নিঃস্বার্থ হিতৈষী সখা পেয়েছ অমন।
;

১২২
প্রভাব সিংহ।
প্রভাব।-- সখা যদি না থাকিত হেথা,
জীবিত কি পাইতাম কভু তােমাদেক ?
উদ্ধারের উপায় না দেখে
আত্মহত্যা করিতে নিশ্চয়।
ইন্দুমতী। সঙ্গে গেলে, সেবা শুশ্রুষায়
যন্ত্রণার বেগ কত দিতাম কমা’য়ে
দূরে থেকে চিন্তার সঙ্গিণী হবে দাসী,
তাও তুমি দেওনা হইতে ?
প্রভাব - সে চিন্তার ভার নারিতে সহিতে সতি।
ভাঙ্গিয়া পড়িত এই কোমল হৃদয়।
ইন্দুমতী - আপনার কেহ ছিল না ক কাছে ।
কে করেছে শুশ্রুষা তখন।
প্রভা। প্রধান সামন্তু এক বাঁচায় আমায়।
পত্নী তার মূর্তিমতী লক্ষী যেন ;
স্নেহ দয়া কতই তাহার ।
জননীর মত তিনি করেন অশ্রুষা।
তনযু হার কনিষ্ঠ ভ্রাতার মত
আজ্ঞাকারী ছিল মাের সদা;-
মনে হত বাল্যকাল পাই ফিরিয়া ।
কোন কষ্ট হয়নি আমার।
রাজ্যের বিপদ রে ব্যথা দিত মনে,
যুড়াতাম বিজন কানুন শােভা হেরি।
গিরিকুঞ্জে লতাকুঞ্জ, সবুজ প্রাঙ্গন,
ঝরণা বহিছে প্রায় পঙ্খিার মত,

পঞ্চম অঞ্চ।
উচ্চ তরুরাজি সতত প্রহরী।
মৃগ শিশু চরে সেখা করত করভী,
কেকা রবে মােহে প্রাণ ময়ূর ময়ুরী ;
নাচে ফুল কুল সদা সমীরণ ভরে।
তুমি যদি থাকিতে সেথায়,
আসিবারে চাহিতে না আর।
এমনি সুন্দর স্থান, আপনি প্রকৃতি
গড়িয়াছে মনােমত করি তাহ
আপন আবাস তরে যেন ।
ইন্দুমতী। সেই ভীষণ স্বপনে, এমনি প্রদেশ,
এমনি সুন্দর স্থান দেখেছি আমি।
( বিপ্রদাসের প্রবেশ।)
প্রভাব।~~ তুমি না কি থাকিতে চাহনা হেথা,
কিবা ত্রুটি দেখিলে মােদের ?
বিপ্রদাস ! হৃদয়ের ভালবাসা তোম।
রাখিতে কি পারে না হেথায় ?
বিপ্রদাস । যুবরাজ ! ইচ্ছ। মম
মহারাজ সনে যাই তীর্থ পৰ্য্যটনে।
প্রভাব। আমি দিব করে তব যাবার উদ্যোগ,
সুস্থ হক সুররম। আগে।
বিদাসের প্রস্থান।
ইন্দুমতী। বলেছি দেবরে নাথ বুঝাইয়ে সব,
প্রভাব। পারিলে কি বুঝিবারে কিছু?
ইন্দুমতী। রূপেন্দ্রের মৃত্যু ও রাণীর ব্যবহার

১২৪
প্রভাব সিংহ।
শুধু তারে করেছে এরূপ ।
প্রতিকুল হবে না মােদের।
প্রভাব। চল প্রিয়ে দেখিগে সুরে।
ইন্দুমতী। নাথ !-ইচ্ছা মম সামন্ত পত্নীরে
বিবিধ সৎকারে আমি তুষি সমাদরে।
প্রভাব।-যবে ইচ্ছা, পূরাইবে সাধ তব ।
প্রস্থান।
দ্বিতীয় গর্ভাঙ্ক।
[ দৃশ্য—রাজ অন্তঃপুরের একটি কক্ষ ]
উষা ও সুরমা।
সুররমা।- হা পিতঃ ! কোথায় গেলে ছাড়িয়া আমায় ?
তােমা বিনা কেহ নাই এ সংসারে মাের ;
লয়ে যাও দুথিণী সন্তানে তব,
হবেনা অবাধ্য আর ;
তখনি বলেছি পিতঃ!
ত্যজ অভিসন্ধি তুমি যেওনা অন্যায়ে,
কিন্তু তুমি শুনিলে না বালিকা বলিয়া ?
(রণেন্দ্রের প্রবেশ।)
রণেন্দ্র। (দূর হইতে) স্বভাব সুন্দরী সুরমা ওই ;
না ভুলিতে ভ্রাতৃ শােক তার,
পিতৃ শােকে হয়েছে আকুল।
আহা! সদা হাসি মুখ বিষাদে ঢাকিছে,
''

পঞ্চম অঞ্চ। ১২৫ শিশির নিসিক্ত কমলিনী যথা ; কম কলেবর শুকা’য়েছে তার তাপ দগ্ধ। লতার মতন। স্বর্ণ জিনি কান্তি হয়। প্রভাত চন্দ্রমা যেন হয়েছে মলিন। আমি যদি এবে না তুষি তাহারে, পরাণে মরিবে বালা, উষা ও তাহার দুঃখে কঁদিবে সতত। যাই আমি, আসি আগে, অভিষেক আয়ােজন দেখে। উৰা।- ধন- প্রস্থান। সুররম। | তবু তােমা বাঁচাতেম আমি রাজার চরণে পড়ি ; হায়! হায়! আত্মহত্যা কি হেতু করিলে ? ভাবিলে না কি হবে আমার দশ ? কোথা যাব, কার কাছে দাড়াব এখন ? (স্বগত) হায়! আমি যদি মরিতাম আগে, তা হলেত এত দুঃখ হত না সখীর ; বাঁচিয়া থাকিত তার দাদা। আমি সব অনর্থের মূল। (প্রকাশ্যে) ত্যজ শােক প্রাণ সখি! কাদিওনা আর, বড় ব্যথা পাই তোমা কাদিতে দেখিলে। সুররম।- আমা হতে অভাগিনী কে আছে ধরায়, আমি না কাদিলে সখি । কে কাদিবে আর ? ;

প্রভাব সিংহ।
উষা।--
এক মাত্র পিতা ছিল মাের,
সেও তেয়াগিল মােরে সংসার পাথারে ?
কাহাকে আশ্রয় করি ভাসিব লাে আর ?
উদাস মানস সখি ! দাদার তোমার,
ভুলিবারে চেয়েছে আমায়
কার আশা পানে আর রবে এ জীবন ?
বৌ দিদি বলেছে দাদারে,
দিদি ও বলেছে তারে বুঝাইয়ে কত ;
নাই আর বিরাগ তাহার,
সমাদরে তুষিবে তােমায় হৃদে ।
এ ক'দিন হইত মিলন,
কিন্তু তোম। শোকাকুলা দেখে,
শুভকাৰ্যে বিলম্ব ঘটিছে ;
তবু কয় দিন থেকে হতেছে উৎসব।
(ইন্দুমতীর প্রবেশ।)
ইন্দুমতী। উঠ দিদি ! মুছ অশ্রুজল
কেঁদে কেঁদে হইলে যে সারা।
( নেপথ্যে সুশীলা) বৌ দিদি! পুরুত ঠাকুর মশায় তােমায়
যেতে বলছেন। সমস্ত যোগাড় হয়েছে, তুমি এস,
বৌ দিদি! আমি সুরকে নিয়ে আসছি।
ইন্দুমতীর প্রস্থান।
সুররম।- যাও সখি ! দেখগে উৎসব।
তুমি না গেলেত আমি যাব নাক সথি !
সুররম। একেলা থাকিব কিছুক্ষণ।
উষা।

পঞ্চম অঙ্ক।
উ
উষ।।
জারাে যে অস্থির হবে একেলা থাকিলে ।
ওকি?—আবার কঁদিছ ?
সুররমা - না না, সখি! কাদিনিক আর ।
(সুশীলার প্রবেশ ।)
সুশীলা।-(স্বগত) হায় ! কি দুঃখ ! কেমন ক'রে সহ্য করবে ।
উপরি উপরি দুটি শোকে সোণার কমল একেবারে স্নান
হয়ে গেছে। আহা। প্রাণাধিক রূপেনের শােকে কয়দিন
আমার হৃদয় এতদূর আকুল হয়েছিল যে তখন বােধ হ'ল
আমি আর বাচব না—এ যে তার চেয়ে কত বেশী!
সুরর দিক আর তাকান যাচ্ছে না, কি বলে তাকে প্রবােধ
দেই? ভাবলে আমরাই চখের জল রাখতে পারি না।
রণেনের সঙ্গে বিয়েটা হলে অনেক সুস্থ হবে। (প্রকাশ্যে
আর কেঁদনা দিদি ! কেঁদনা, বড় দুঃখ তােমার তা বুঝি ;
তােমার দুঃখে আমাদেরই বুক ফেটে যায়, কিন্তু তা বলেত
আর উপায় নাই। কঁাদলেত আর তাদেক ফিরে পাবে না।
এস দিদি! আমরা তােমার তাদের স্থানে হব, এস আমার
সাথে এস।
সকলের প্রস্থান।
তৃতীয় গর্ভাঙ্ক।
[ দৃশ্য-রাণীর কক্ষের দরদালান।]
বাতি হস্তে রাণীর দাসী, সুশীলা ও শ্যামার মার প্রবেশ ।
দাসী।—যেমন কর্ম তেমনি ফুল। এত পাপ কি ধৰ্ম্মে সয় ?

১২৮
প্ৰাৰ সিংহ।
আমরা চেপে রাখলে কি হয় ? রাণী নিজেই প্রকাশ করে
ফেলেন। এখন রাণীর মরণই মঙ্গল। নিজেও যন্ত্রণা হতে
মুক্ত হন, রাজাও কলঙ্ক হতে রক্ষা পান, আর আমরাও
বাঁচি।
সুশীলা।-আহা! অমন কথা বলতে নেই, উনি পাগল হয়েছেন
বৈত নয় ভাল রকম তেল ওষুধ দিলেই সেরে উঠবেন।
শ্যামার মা।-ই ! একি সারবার ব্যম, কেবল সুরু ? আরাে
কত কষ্ট পাবে, আমাদেক আরো কত জ্বালাবে, তবে ত ?
ভাল থাকতে ও আলা’নের বাকী রাখে নাই।
দাসী।-দেখছত তোমরা রাণী মা নিত্যি নিত্যি ঘােমের ঘােরে
বার বার উঠে আসেন, আপনা আপনি কত কি বলে, কার
সাতে যেন কথা কয়—ঠিক যেন তাকে ভূতে পেয়েছে,
দেখতে ভয় হয়।
সুশীলা।-না না, ভূতে পায়নি, এ সব পাগলের লক্ষণ, তোমরা
খুব নিখামান কর, শীঘ্রই ভাল হয়ে উঠবেন।
শ্যামার মা।–তােমার যেন দেবতার শরীর, দিন রাত নিথামান
কলেও কষ্ট হয় না। সকলেরইত মানুষের শরীর ! কার
প্রাণে কত সয় ?
সুশীলা।--ব্যম হলে লােকে কত কি বলে, তাতে কি মনে
কিছু করতে হয়? এখন কাকী মা একটুক ঘুমচ্ছে, চল
শ্যামার মা আমরা যাই।
সুশীলা ও শ্যামার মার প্রস্থান।
দাসী।ঘুমন আবার! ঘুম হলে ব্যমই সারে; এই উঠে
এল বলে। কিন্তু, কেউ ডালে উত্তর করে না, ঠিক যেন

পঞ্চম অঙ্ক।
অজ্ঞানের মতন। তবে কি স্বপন দেখে উঠে আসে ? এমন
ত দেখিনি। কবরেজ মশায় আসছেন ওই তঁাকে জিজ্ঞাসা
করব কিসে এমন হয় ?
(কবিরাজ ও লণ্ঠন-হস্ত লছমনের প্রবেশ ।)
কবিরাজ - রাণী মা কেমন এখন ?
দাসী।—কিছুইত কমেনি,—ওই দেখুন ঘুম থেকে উঠে আসছেন।
(বাটী কচলাইতে কচলাইতে রাণীর প্রবেশ ও বাতি হস্তে
দাসীর রাণীর পার্শ্বে গমন।
ও রাণীর বাটী
রাথিয়া হস্ত আঘ্রাণ।)
কবিরাজ।-দেখ, দেখ বাটী রেখে হন্ত আড্রাণ কচ্চেন।
আচ্ছা, কদিন থেকে এরূপ হয়েছেন।
দাসী।ছােট কুমারের বিষ খেয়ে মরার পর থেকেই ।
কবিরাজ।-অ্যা—বিষ খেয়ে মরা ?
দাসী।-হা, সেই থেকেই এমনি হয়েছেন।
রাণী ।—বিষের কি তীব্র গন্ধ ! এখনো যায়নি ?
( মাথায় হাত মোছা)
দাসী।-ওই দেখুন মাথায় হাত মুচ্চেন।
রাণী -উঃ-এখনো জ্বলে! ( হস্ত আঘ্রাণ ) কি দুর্গন্ধ !
স্ত্রী হয়ে–না, মন্ত্রী না—এখনাে গেলনা?—মাথার সুগন্ধ
তেলেও গেলনা।-যুবরাজ কি বেঁচে? কি মধুর !–গেল
জ্বলে উঃ-(হস্ত প্রক্ষালন )।
কবিরাজ।-ওই বুঝি হস্ত প্রক্ষালন কচ্চেন। আহা! অত্যন্ত
যন্ত্রণা বােধ কচ্চেন। আচ্ছা, মহারাজকে দেখে কি রকম
করেন ?

প্রভাব সিংহ।
ঘুমের ঘােরে কা'কেত দেখতে পান না। তাঁর ঔরকম
ভাব দেখে মহারাজ অবাক, সতর্ক প্রহরী রেখে চলে যান।
কবিরাজ। -জাগ্রত অবস্থায় কি রকম কি করেন ?
দাসী।—জেগে থাকার সময় এক একবার ভয়ানক চিৎকার
ক'রে ওঠেন—এ মাতে এল ও ধরুতে এল বলে মহারাজের
নিকট ছুটে ছুটে যান ; ওই শুনুন আবার কি বলছেন।
কবিরাজ।অবশ্য শুনব, বিশেষ মনোধােগের সহিত অব।
আমার ঔষধ নির্বাচনে সহায়তা কৰে।
রাণী।—দূর দূর বুড়ী, ভুল কি বকছিস -রূপেন কেন বিষ—
উঃ বিষের কি বিষম জ্বালা!—ঠিক, মন্ত্রী তাই হবে—জ্বলে
গেল উঃ-পৃথিবীর সমস্ত সুগন্ধ দ্রব্যেও কি এ তীব্র দুর্গন্ধ
যাবে না ?-যাও, মন্ত্রী যাও কুমার আসবে হস্ত আম্রাণ)
বিষম দুর্গন্ধ !-( হস্ত প্রক্ষালন )।
কবিরাজ।-আহা! কি ভয়ানক যন্ত্রণা! মন যেন ভীষণ
অনুতাপে দগ্ধ হচ্চে। হিতাহিত জ্ঞান এককালে লুপ্ত প্রায়।
গুপ্ত কথা সব ব্যক্ত হয়ে পড়ছে।
রাণী।-এখনো আছে ? এখনাে জলে ?--উঃ কিসে যাবে ?
•-মন্দাকিণীর অমৃত ধারায় কি এ জাল। জুড়ায় ? স্বর্গের
পারিজাত ফুলের সুগন্ধে কি এ দুর্গন্ধ যায় !-স্বর্গ!-হা!
হা!~-কোথায় স্বর্গ ?-নরক, নরক!—উঃ জ্বলে গেল,
নরক, নরক!
প্রস্থান।
কবিরাজ।-বুঝলে এ ব্যাধি আরােগ্য করা আমার সাধ্য নয়,
এবং সমস্ত বৈদ্য শাস্ত্রের ও সাধ্যাতীত। দয়া, ভগবানের
।

পঞ্চম অঙ্ক। দয়া আবশ্যক। যাও, তুমি রাণীর কাছে যাও। দাসী।-এমন ব্যম কিসে হ’ল যে সারে না? প্রস্থান। কবিরাজ।-কিসে হ’ল তুমি বিলক্ষণ জান, তুমি নিশ্চয়ই রাণীর পাপ কাৰ্য্যের একজন সাহায্য কারুিণী ছিলে। লছমন-কবরেজ মশায় ঠিক বুঝেছেন, বেশী পাপ না হলে কি এ ব্যম হয়? সােনার রাজ সংসারটা একেবারে ছার- খার করতে বছিলেন। এখন দেবতাদের দয়া ভিন্ন আর গতি নাই। উভয়ের প্রস্থান। চতুর্থ গর্ভাঙ্ক। [ দৃশ্য—বিচার সভা ] দুই জন ভৃত্যের আসনাদি স্থাপন। ১ম ভৃত্যরাজধানীতে আর আনন্দ ধছে না, কত রকম তামাসা, নাচ গাওনা, কত রকম খেলা আজ কয় দিন থেকে চলছে, এক দণ্ডও বিশ্রাম নেই। আর কেবল দেও দেও, নেও নেও এই রবই শুনা যাচ্চে। ২য় ভৃত্য।—না হবে কেন? যুবরাজের রাজ্যাভিষেক হয়ে গেল, তাতেই কত ধুম, তার পর আবার দুই বিয়ে, এক সঙ্গে ; অনেক দিন পর্যন্ত ব্যাপারের গড়া চলবে। ১ম ভৃত্য।-এ রকম আমােদ আর এ রাজ্যে হয়নি, ইচ্ছা করে চিরটা দিনই এমনি ধারা আমােদে ডুবে থাকি।

১৩২
প্রভাব সিংহ।
২য় ভৃত্য।কিন্তু ভাই! অনেক দিন আমােদে থাকলে শেষে
আমােদে আর আমোদ দেয় না।
১ম ভৃত্য।-আমার ত ভাই আর ছমাসের খাবার ভাবনা
ভাবতে হবে না।
২য় ভৃত্য।-আমার এক বছরের। দেখ ভাই ! এই ব্যাপারে
কত জন লাল হয়ে যাবে; অন্ধ খঞ্জের ত আর কারাে দ্বারে
যেতে হবে না।
১ম ভৃত্য।-এইত হয়েছে, চল, ভাই এখন যাই।
২য় ভৃত্য।-আরে অনেক দিনের সাধ বিচার আসনে বসে
একবার দেখি যে মেজাজটা কিরকম হয় তা ভয় করে
পাছে আবার মেজাজ চড়া হবে আর চলনটা আমিরী
গোছের হয়ে যাবে।
১ম ভৃত্য।—ঠিক বলছিস ভাই! ঐ আসনটার যেন কেমন
একটা গুণ আছে, বলেই হাকিমী ধরণটা এসে পড়ে,
আর বুদ্ধি না থাকলেও যেন বুদ্ধিটা গজা’য়ে ওঠে। আমি
একবার বসি, তুই দেখিস, যেন হাকিম হ’য়ে না পড়ি ।
২য় ভৃত্য।—আমাকে ভাই তুই একটুক ধরে রাখিস, আমার
মেজাজ যেন বিগড়ে না যায়-(ধরাধরি করিয়া বসিবার
উপক্রম)-ওই যা, আর হ’ল না, কৰ্ম্মচারী মশায়রা আবার
এসে পল।
(প্রস্থান ও দুই জন কর্মচারীর প্রবেশ।)
১ম কর্মচারী।—এ উৎসবের দিন বন্দীদের বিচারটা না হলেই
হ’ত, বেশ আমেদ দেখে বেড়ান যেত।
২য় কর্মচারী।-মহারাজ পামীর পতি
পামীর পতি এই রাজ্যাভিষেকে

পঞ্চম অঙ্ক।
এসেছেন তার উপর বিচারের ভার, তিনি শীঘ্রই নিজ
রাজ্যে যাবেন বলে আজকেই বিচার হবে। আর আমা-
দের মহারাজও যে এই বিয়ের পরই তীর্থ পর্যটনে যাবেন।
১ম কর্মচারী।—অনেক গুলাে বন্দী সৈন্যকে মুক্তি দেওয়া
হ’ল কেন ?
১ম কর্মচারী।—যাদের সামান্য অপরাধ ছিল, এই আন;
উৎসবের জন্য তাদেক মুক্ত করা হয়েছে।
১ম কর্মচারী।-মন্ত্রীর পদে নাকি যুবরাজ সখা নিযুক্ত হলেন।
বয়স কিন্তু অল্প।
২য় কর্মচারী বিদ্যা বুদ্ধি ও কাৰ্য্য দক্ষতা থাকলে, অল্প বয়স
' বলে কিছু আসে যায় না।
১ম কৰ্মচারী।- বীরবলকে সেনাপতি পদ দিলে বেশ হত ।
সে খুব যােদ্ধা ও বুদ্ধিমান।
২য় কর্মচারী-সেনাপতির ত বিচার হয়নি; বিচারে কি দণ্ড
হয় দেখে সেনাপতি নিযুক্ত হবে।
(নেপথ্যে তুর্য্যধ্বনি।)
মহারাজ আসছেন, এক পার্শ্বে সরে থাকি।
( অমরসিংহ, বিক্রমসিংহ, প্রভাব, প্রবােধ, সুবল বীরবল ও
কতিপয় সামন্ত ও সম্রান্ত সভ্যগণের প্রবেশ।)
অমর। সামন্তু সম্রান্ত সভ্যগণ !
জ্যেষ্ঠ রাজ কুমারের আমি
পিতৃরাজ্যে অভিষেক করিয়াছি তার
ভরসা সকলে তার হইবে সহায়।
সুবল। বাধা আছি চিরদিন রাজভক্তি ডোরে,
;

প্রভাব সিংহ।
প্রাণপণে পালিব আদেশ যে হয়।
সভ্যগণ। মহারাজ! সৰ্ব্ব গুণান্বিত যুবরাজ,
বাধিবে সে নিজ গুণে সবে ।
'অমর। লয়ে এস বন্দীগণে।
সুবিচারী ন্যায়পর পামীর ভূপতি,
দয়ালু অপক্ষপাত সদা,
করিবেন বিচার তাদের।
প্রবােধ। লয়ে এস ঘাতকের আগে।
( প্রহরী সহ শৃঙ্খলাবদ্ধ ঘাতকের প্রবেশ ।)
সাতক-দোহাই হুজুর মুই এরে দোষ নাই, মন্ত্রী মশাই মুইগরে
বল্যাছিল, রক্ষা কর হুজুর !
অমর।-মন্ত্রী কি বলেছিল ?
সাতক।-আজ্ঞে যুবরাজকে মারতি বল্যাছিল ।
বিক্রম। তাের সঙ্গে আর কে ছিল
লাতক।-হুজুর, আর একজন ছিল, সে আগেই পুলায় মন্ত্রীর
কাছে বকসিস নিতি গিয়াছিল।
জনৈক সভ্য-মন্ত্রী তাকে শিচ্ছেদ পুরস্কার দিয়েছিল শুনেছি।
বিক্রম!~ সত্যগণ ! কি দণ্ড হইবে ইহার ?
সভ্যগণ প্রাণ দণ্ড বিধান উচিত।
বিক্রম।- উচিত তাহাই, কিন্তু এই
উৎসবের উপলক্ষে,
প্রাণ দণ্ড রহিত হইয়া
চির নির্বাসন দণ্ড হইল বিহিত।
( প্রহরী সহ ঘাতকের প্রস্থান ও কএক জন

পঞ্চম অঙ্ক।
!
বন্দী সেনানীর প্রবেশ ।)
সেনানী।-মহারাজ! নহি দোষী মাের,
সেনাপতি ঈঙ্গিতে চালিত।
বিক্রম।
কৰ্ম্মচূত হইবে তােমরা,
পঞ্চবর্ষ কারাবাস কঠোর শ্রমেতে ।
( বন্দী সেনানীর প্রস্থান ও ক এক জন
বন্দী সৈন্যের প্রবেশ ।
বন্দী সৈন্য।—মহারাজ । আমরা নির্দোষী, আগে মক
কিছুই জানতেন না।
বিক্রম।- কেন ছিলে রাজদ্রোহীগণের সহিত ?
কেন বা হলেন। নত জানিলে যখন ?
২য় বন্দী সৈন্য।-ধর্মাবতার ! আমরা সঙ্গে ছিলাম মাত্র ।
বিক্রম। বৎসরেক কারাবাস পরিশ্রম সহ
তিন বর্ষ রাজকার্যে বঞ্চিত থাকিবে।
(বন্দী সৈন্যগণের প্রস্থান ও শৃঙ্খলাবদ্ধ
সেনাপতির প্রবেশ । )
বিক্রম।- সেনাপতি। গুরুতর অপরাধী তুমি,
থাকে যদি কোন হেতু বাঁচিবার তব,
কহ সব সত্যগণ কাছে ।
সেনাপতি। -মহারাজ! মন্ত্রীর কথায় শুধু
হইয়াছি অপরাধী এবে।
বাঁচিবার নাহি হেতু বিনা তব দয়া ।
বিক্রম। প্রাণ দণ্ড উচিত তােমার।
সেনাপতি। মহারাজ! আনন্দের দিনে

প্রভাব সিংহ। == কত পাপী মুক্ত হবে তব দয়াগুণে। আমি শুধু পাইবনা দয়? বিক্রম।- ভাল, প্রাণদণ্ড রহিত হইল, সমস্ত সম্পত্তি রাজ্যে বাজাপ্ত হইবে, চির নির্বাসন দণ্ড হইল বিহিত সেনাপতি।-এর চেয়ে মৃত্যু ছিল ভাল- ( সেনাপতিকে লইয়া প্রহরীর প্রস্থান ও দুই জন সামন্তের প্রবেশ।} সামন্তদ্বয়।-মন্ত্রীর পীড়নে শুধু মহারাজ ! হয়েছিনু বাধ্য মােরা রাজদ্রোহী হতে, কিন্তু মােরা করি নাই রাজ্যের অন্যায় বিক্রম। অর্ধেক সম্পত্তি হতে বঞ্চিত হইবে । উপস্থিত হবে নিত্য বিচার সভায় যাবৎ না জানা যাবে রাজভক্ত বলে। সময় দ্বয়ের প্রস্থান। যে যে সৈন্য ছিল এই রাজ্যের সাপক্ষ পাইবে উন্নত পদ ক্রম অনুসারে ; সামন্ত বর্গের মাঝে রাজভক্ত যারা, রাজ কাৰ্যে উচ্চপদ পাবে। পুরস্কার সম্মান পাবে সর্বজন। সভ্যগণ।- মহারাজ! সকলেই তুষ্ট সুবিচারে। অমর সামন্ত প্রবর! তব গুণে শুধু পাইয়াছি জ্যেষ্ঠ রাজ কুমারেরে আমি; রক্ষা পাইয়াছি রাজপুরী।

পঞ্চম অঙ্ক।
==
}
ইচ্ছা মম রাজ কার্যে এক,
উচ্চ পদ করিয়া গ্রহন
সাহায্য করিতে থাক যুজে তব ।
সু বল। রাজাদেশ কেমনে বা প্রত্যাখান করি।
মহারাজ! বৃদ্ধ আমি নাহি শক্তি মম
গুরুতর কার্যভার করিতে গ্রহণ।
তবে যদি অনুগ্রহ হয়ে থাকে তব,
পুত্রে মম দিতে পারি রাজ্যের মঙ্গলে।
সভ্যগণ।~ মহারাজ! রণদক্ষ সামন্ত তনয়,
সেনাপতি পদ তায়ে কক্ষণ প্রদান ;
পিতা পুত্রে সাধিবে মঙ্গল।
অমর।- বীরবল! বরিশু তােমায়
রাজ্যের প্রধান সেনাপতি পদে।
ইচ্ছা করি কাষে তব সুশ হইবে।
বীরবল। রাজাদেশ শিরোধার্য্য মূম ।
বিক্রম।- নব মন্ত্রী, নব সেনাপতি। ।
নবীন বয়স তােমাদের ;
রাজ কাৰ্য্য গুরুতর অতি,
লক্ষ্য ধৰ্ম্মে সদা গতি কর্তব্যের দিকে
থাকে যেন তোম। সবাকার।
অমর। বৎস প্রভাব।
সর্ব শ্রেষ্ঠ রাজ পদে অবস্থিত তুমি,
হয় নাক মনে যেন অভিমান তব,
দাস তুমি সকলের কর্তব্য অধীন।

প্রভাৰ সিংহ।
জানিও, ঈশ্বরদত্ত এই রাজ পদ
রক্ষিবারে তরে সদা দুর্বল অনেরে।
ঈশ্বরে বিশ্বাস রাখি সদা,
কর্তব্য কার্য্যেতে ব্ৰতী থেকে সাবধানে।
প্রভাব। এ বিশাল রাজ্য মহারাজ ।
কেমনে পারি। আমি একাকী শাসিতে।
বিক্রম। সহায় হইবে তব কুমার রণেন।
ভঙ্গ হক সভা একে,
অমর।- চল যাই সভ্যগণ উৎসব উল্লাসে।
সকলের প্রস্থান।
পঞ্চম গর্ভাঙ্ক।
[ দৃশ্য-বিবাহ প্রাঙ্গন ] .
পুরােহিত ও লছমন।
লছমন।—যুবরাজের রাজ্যাভিষেকে সকলেই খুসী হয়েছে।
পুরো।আজ আরাে বেশী খুসী হবে ; দুঃখের পর সুখ
বড়ই মধুর।
( অমরসিংহ, বিক্রমসিংহ, রণেন্দ্র, বিজয়, প্রভৃতির প্রবেশ ।)
পুরােহিত।-মহারাজ! শুভলগ্ন উপস্থিত এবে,
শুভ কাৰ্য্যে বিলম্বে কি ফল ?
(সখী সহ উষা ও সুরমার প্রবেশ।)
অমর। এস মুররমে! কেন মা! বিষন্ন আজ ?
হলেও পিতার তব শত অপরাধ,

পঞ্চম অঙ্ক। ক্ষমিতেন দয়াবান পামীর ভূপতি ; কিন্তু মন্ত্রী অপমান ভয়ে ত্যজিয়াছে প্রাণ তার বীরের মতন। এস মা, এস মা! রাজলক্ষ্মী তুমি, প্রাণাধিক রণেেের দিলাম তােমায়, ইহাকে লইয়ে বৎসে! ভুলে যাও শােক। ( উভয়ের কর সম্মিলন।) পুত্ৰাধিক মেহের বিজয়। আজ মম বাসনা সফল ; এক মাত্র তনয়ারে মাের তব করে করি সম্প্রদান। ( উভয়ের কর সম্মিলন।) শিশু কালে মাতৃ হারা উষা, স্নেহের পুতলী মাের, করিও আদর। নেপথ্যে রাণী।—ঐ-ঐ এল—মহারাজ। রক্ষা কর রক্ষা কর – ঐ যুবরাজ কাটতে এল-কে দিয়েছে লিপি ? আমি- ছি ছি –কেট—কেটন- নেপথ্যে শ্যামার মা।–ছােট রাণীকে ধরে রাখ ধরে রাখ- রাজা। মহিষী যে একেবারে জ্ঞান শূন্য! কেবা আছ! লয়ে যাও হেথা হতে। ( রাণী ও শ্যামার মার দ্বার পর্যন্ত প্রবেশ। রাণী।-রণেন মরণি ?উঃ যাই যাই—বিষ ?-না-ঐ মহারাজ! রক্ষা কর—মেরনামেরনা—যাই । রাজা।- লছমন! ল'য়ে যাও হেথা হতে, ?

প্রভাব সিংহ।
-
}
আনন্দ উৎসবে কেন বাধা দেয় ?
শ্যামার মা।—চিরটা দিন কেবল কাহিল টানতে টানতেই গেল।
ভাবলেম এই আনন্দের দিনে একটু আমােদ আলাদ করে
বেড়াব, শরীরটা কিছু জুড়াবে; তা আবার ছােট রাণী
ক্ষেপে উঠল। (রাণীকে ধরিয়া লইয়া) কপালে সুখ না
থাকলে কি আর সুখ হয় ?
লছমন, শ্যামার মা ও রাণীর প্রস্থান ।
কত দিন পর, আজ
আনন্দে হাসিল রাজপুরী;
দ্বিগুণ আনন্দে রাজ্য করিছে উৎসব।
বিক্রম।
বৎসে উযে, বৎসে সুররমে!
নূতন সংসারে এবে করিছ প্রবেশ ;
সচ্চরিত্রে বশীভূত করিও সবায়,
গুরুজনে কায় মনে সেবিকে যতনে।
“পতির মঙ্গল চিন্তা করি সত;
পতি ধ্যান পতি জ্ঞান সতী রমণীর,
পতি মাত্র পরম দেবতা।
সুবল। মধ্যম কুমার !
আহা! অভাগিনী সুরমা,
নাই তার পিতৃ কুলে কেহ ।
তুষিও যতনে তারে করিও আদর,
পূরা ও প্রার্থনা যেবা হয়।
পুরাে । মহারাজ! যাই মােয়া সবে,
করুক উৎসব এষে পুরাঙ্গনাগণ
==

পঞ্চম অঙ্ক।
১৪১
দম্পতি যুগল ও সহচরীগণ ব্যতীত সকালের
প্রস্থান (নর্তকীগণের প্রবেশ);
গীত।
নকীগণ কি মধুর মিলন।
যুগল ঘুগল প্রেমে ঢল ঢল
(হের) হের হের নয়ন।
হাসরে কুসুম বিলাও সুবাস,
বহরে মৃদুল মলয় বাতাস,
হাস তরু কুহু। দোলাইয়ে পাতা
( হাস) হাস হাস ভুবন।
হাসরে যামিনি! তারকা ভূষণে,
হাসরে গগন সুনীল বসনে,
হাসরে চন্দ্রমা, ছড়াও সুষমা,
(কর) কর সুধা বর্ষণ।
স্বরগ হইতে দেবতা সকলে
করহ আশীষ দম্পতি যুগলে ;
প্রেম পোরা বুকে থাকে যেন সুখে,
হােক আশা (সব) পূরণ ।
যবনিকা।

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

Prabhab Singha Ed.1

Author
Majumdar,shashibhushan
Title
Prabhab Singha Ed.1
File name
Prabhab Singha Ed.1
Text
OCR done
Citation
1932
Published
2009/10/10
Publisher
Gurudas Chattopadhyay,calcutta
Language
Sanskrit
Pages
154
Library
Bangiya Sahitya Parishad, Kolkata
Classification
Bengali Drama
Keywords
Indumati
DLI number
513071
Barcode
4990010020083.00
Scanning centre
C-DAK, Kolkata
Digital publisher
Digital Library Of India
Rights
In Public Domain
VMLT id
NP3Q0uaOjT1
Download PDF

Prabhab Singha Ed.1