Makardah Saraswat Library, Howrah
Sinthir Sindur
Front matter
No text on this page.
No text on this page.
No text on this page.
সিঁথির সিঁদুর
শ্রীজলধর চট্টোপাধ্যায়
নাট্যভাৱীতে অভিনীত
শুভ-উদ্বোধন—৮ই ভাদ্র শনিবার
১৩৪৭
গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্স
২০৩১১, কর্ণওয়ালিস্ট, কলিকাতা
দান—একটাকা
নাট্যকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
রস চাপায় এও সন্সের পক্ষে ভারতবর্ষ প্রিন্টিং ওয়ার্কস হইতে
গোবিন্দপদ ভট্টাচায্য দ্বারা মুদ্রিত ও প্রকাশিত
২• ৩।১।১. কর্ণওয়ালিস্ টু, কলিকাতা
=
অমল ও চিত্রলেখা!
তােমাদের শুভ-বিবাহের স্মৃতি
-আমার এই
সিথির সিদূর
তোমাদের সেজমামা
‘সিথির সিদূর’ পরিচালনা করেছেন-- বঙ্গ-রঙ্গমঞ্চের
সুপ্রসিদ্ধ শক্তিমান-নট নিম্মলেন্দু শাড়িী। ঠাকে সাহায্য
করেছেন--রতীন বন্দ্যোপাধ্যায়, সন্তোষ সি ও জহর
গঙ্গোপাধ্যায়। ইহাদের নট-নৈপুণ্য রঙ্গমঞ্চে সুবিদিত।
ব্যক্তিগতভাবে প্রত্যেকের নিকট আমি আমার আন্তরিক
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বন্ধুবর তুলসী লাহিড়ী আমার গানে সুর দিয়েছেন
ও দৃশ্যপট সাজিয়েছেন ---মণীন্দ্রনাথ
দাস।
ইহাদের
ऋषि नमन ना ।। ভগবানের নিকট প্রার্থনা করি ---
নাট্য ভারতীয় শিল্পীসত্যের এই চেষ্টা ও সাফল্যমণ্ডিত
জলধর চট্টোপাধ্যায়
—চরিত্র— সেকেলে জমিদার মাধব রায় কনক রায় মহীতােষ অশােক সেন নিবারণ কৈলাশ লালু রামকানু তাহার নাতি-এম-এসসি ••• প্রফেসর—দার্শনিক •• : অপরিচিত যুবক-এম-এ জমিদারের কর্মচারী লাঠিয়াল প্রজা চাকর পুরােহিত দাবােগা, বরকন্দাজ প্রভৃতি মহীতােষের কন্যা–বি-এ কনকের স্ত্রী মনীষা রাণী মানদা সুন্দরী •• কনকের মা ঝি কৈলাশের মেয়ে নালা •••
সিঁথির সিঁদর
প্রথম অঙ্ক
প্রথম দৃশ্য
হান-মানদার কক্ষ
কাল--স্য
দৃশ্য-একটি সুসজ্জিত কক্ষ। কক্ষের আসবাবপত্র সেকেলে-দেওয়ালে দেবদেবীর
মূৰ্ত্তি। সন্ধ্যার অন্ধকারে--গৃহাভ্যন্তরে কিছুই দেখা যাইতেছিল না—একটি যুদীপ হাতে
লইয়া, কনকের স্ত্রী রা প্রবেশ করলেন। দেবদেবীর মূর্থিগুলিকে প্রণাম করিতে
লাগিলেন।
হাসিতে হাসিতে গৃহের নিস্তব্ধতা ভঙ্গ করিয়া সুন্দরী-ঝি প্রবেশ করিল। সুন্দরী
অত্যন্ত কুৎসিত।
সুন্দরী। দিদিমণি... ও দিদিমণি .....হি হি হি হি
রাণ। অতত হাসছিস্ কেন? কি হয়েছে বল্ না?
প্রথম দৃশ্য
প্রথম অঙ্ক
সিথির সিদূর
সুন্দরী। বলছি শােননা, একটা মেয়ে এসেছে, তার পায়ে জুতাে, ( মৃদু
হাসি) হাতে ছাতা ( হাসি বৃদ্ধি ) চোখে চশমা•••হা হা হা হা হা.••
রাণী। আঃ পরেই না হয় হাসি-আগে বা কোথায় এসেছে ?
সুন্দরী। হন্ হন্ করে এসে বৈঠকখানা ঘরে ঢুকে, এই ভাবে কপালে
দুটো হাত ঠেকিয়ে দাদাবাবুকে নমস্কার করলাে—তার পর যে কীর্তি
করলাে দিদিমণি !.
রাণী। কি ?
সুন্দরী। হাডুডুডু বলতে বলতে—এমনি এমনি করে ( দেখাইয়া) বুড়াে
কত্তার হাতখানা ধরে ঝাঁকি দিতে লাগলাে। ও মাগাে, কি
মেয়ে গাে!
রাণী। তার সঙ্গে আর কেউ আছে ?
সুন্দরী। হ্যা, আছে—একটি আধাবয়েসী ভদ্দর লােক—বােধ হয়
তার বাবা ।
রাণী। মেয়েটার কপালে সিদুর দেখলি?
সুন্দরী। তা’তত লক্ষ্য করিনি!.. দাড়াও, এখুনি দেখে আছি...
ব্যস্তভাবে প্রস্থান
রাণী। রােধ হয় মনীষা সরকার—যার সুখ্যাতির কথা ওঁর মুখে
লেগেই আছে।
সুন্দরী।
সুন্দরীর পুনঃপ্রবেশ
ও দিদিমণি, দাদাবাবু আর সেই মেয়েটা এই দিকেই আছে-
আমি পালাই...
প্রস্থান
প্রথম অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
কনকের প্রবেশ
৩
কনক। এই যে রাণী ! বাঃ, তােমাকে আমরা খুঁজে খুঁজে হয়রাণ, আর
তুমি এখানে এসে চুপটি করে দাড়িয়ে আছ ?
মনীষার প্রবেশ
এসাে মনীষা, এই দেখাে আমার বৌ ।
মনীষাকে দেখিয়াই রাণী ঘােমটা টানিল
কনক। ( হাসিয়া ) কেমন দেখছে ?
মনীষা বিস্মিতভাবে তাহার মুখের দিকে চাহিয়া রহিল
মনীষা। Strange indeed! তােমার বৌকে যে এভাবে দেখব
তা’তাে আশা করিনি কনকদা?
কনক। আমিও কি আশা করেছি—এই ভাবে দেখাবাে ? তবু
ঠাকুরদা বলেন—নাতবৌ নাকি তাঁর—পরমা লক্ষ্মী।
মনীষা। লেখাপড়া কিছু জানেন ?
কনক। লক্ষ্মীর সঙ্গে সরস্বতীর যে কি ভয়ানক বিবাদ তা কি তুমি জাননা
না মনীষা ? তাতে আবার, ওঁর বাবা করতেন কৃষিকাৰ্য্য! বাড়িতে
ওদের গরু ছিল অনেক। সেই সঙ্গেই প্রতিপালিত হয়েছিলেন
উনি:
রাণী চলিয়া যাইতেছিল, মনীষা তাহার হাত টানিয়া ধরিল
মনীষা। • বাঃ, তুমি যে চলে যাচ্ছ বৌদি ? আমার সঙ্গে কথা বলবে
বুঝি ?
প্রথম অঙ্ক সিথির সিদূর প্রথম দৃশ্য কনক। কথা, তােমার সঙ্গে নিশ্চয়ই বলবেন, এবং খুব বেশীই বলবেন। তবে, এখুনি, এই মুহূর্তে, তা তুমি কিছুতেই আশা করতে পার না। আমার লেগেছিল পুরাে একটি উইক। মনীষা। Disappointing--( হাসিল) কনক। But marriage is a parmanent appointment -you know? মনীষা। বৌদি । রাণী। (নিরুত্তর) মনীষা। আমার সঙ্গে কথা বলল বৌদি? ওকি-তুমি আছ কেন কনকদা ? কনক। চাণক্য-শ্লোক মনে পড়ছে মনীষা—তাবচ্চ শােততে বৌদি। যাবৎ কিঞ্চিভাষতে। মনীষা। কনকদার এত বিপ কেন সহ্য করছ বৌদি ? হঠাৎ রাগ করে, মুখের কাপড়টা ফেলে দাড়াও না একবার—চমৎকার ড্রামাটিক শি হয়ে যাক- কমক। আমার সানে? impossible-simply impossible••• মনীষা। তাহলে তুমিই যাও এখান থেকে, বৌদির সঙ্গে আমি একটু আলাপ-পরিচয় করি... কনক। Very well, অয়মার শুভায় ভবতু ! মনীষা। বৌদি। ৪
প্রথম অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
রাণী ধীরে ধীরে ঘােমটা সরাইল-তার চোখে জল
ওকি বৌদি ? তুমি কাঁদছ ?
রাণী। (চোখ মুছিয়া ) আপনি এখানে কদিন থাকবেন ?
মনীষা। ছিঃ তুমি আমাকে আপনি বলল না। কনকদা যে আমার
আপন দাদার চেয়েও বেশী।
ওঃ ভুল হয়ে গেছে, তােমার পায়ের
ধূলাে নিইনি তাে•••
প্রণাম করিল
রাণী। থাক, থাক্, ক’দিন এখানে থাকবে ভাই ?
মনীষা। কালই চলে যাবে। কিন্তু, আমার আর কোনাে পরিচয় তত
জিজ্ঞেস্ করলে না?
রাণী। আমি তােমাকে চিনি।
মনীষা। তাই নাকি? (হাসিল) আচ্ছা, তুমি কখনাে কলকাতা যাওনি
বােধ হয় ?
রাণী। না।
মনীষা। আমিও কখনাে পাড়াগাঁ দেখিনি। আমার খুব ভাল লাগছে।
পথে আসবার সময়, দুধারে সবুজ ধানের খেতগুলি দেখতে দেখতে
আমার ইচ্ছে হচ্ছিল, আঁচলটা পেতে সেখানেই বসে থাকি। তুমি
নাকি ওদিকে বেড়াতে যাওনা কখনন, কনকদা বলছিল।
রাণী। কি করে যাবাে ভাই ? আমি যে এই রায়-পরিবারের বৌরাণী !
পাল্কী-বেহারা ছাড়া ঘরের বার হলেই আমার নিতে হবে—
মনীষা। তা’ কেন হবে ? সীতা যে রামচন্দ্রের সঙ্গে বনে গিয়েছিলেন,
তাকে কি কেউ বাধা দিতে পেরেছিল ?
প্রথম অক্ষ
সিথির সিদূর
প্রথম দৃশ্য
মাধব রায়ের প্রবেশ
মাধব। লােকনিন্দা উপেক্ষা করে সীতা যে রামচন্দ্রের সঙ্গে বনে
গিয়েছিলেন তার ফলটা তাে খুব ভালাে হয়নি—বিবিসাহেব !
প্রথমে হলাে সীতা-হরণ, তারপর রাবণ-বধ, তারপর সীতার
পাতাল-প্রবেশ!
মনীষা। সীতা-হরণের কারণ, সীতার বনে-গমন নয় ঠাকুরদা...
মাধব। তবে ?
মনীষা। অতিরিক্ত নীতিজ্ঞানসম্পন্ন—লক্ষ্মণ-ঠাকুরের নারী-নির্যাতন।
কি প্রয়ােজন হয়েছিল তাঁর, একটি ভদ্রমহিলার নাক-কান কেটে
দেওয়ার ?
মাধব। হা হা হা হা...সূর্পণখা একটি ভদ্রমহিলাই বটে! পুরুষ মানুষের
উপর চড়াও হয়ে প্রেমনিবেদন করতে পারা, একটী মহিলার পক্ষে
যথেষ্ট ভদ্রতার পরিচয়...কি বললা নাতবৌ
মনীষা। দেখুন ঠাকুরদা, প্রেমনিবেদনের শাস্তিটা যদি নাক-কান কেটে
দেওয়া ছাড়া আর কিছু না হয় তা হলে এ কালের মেয়েদের সুধু
জাতী বা বঁটা নিয়েই দাড়িয়ে থাকা উচিৎ।
রাণী। আপনি কিন্তু হেরে গেলেন ঠাকুরদা।
মাধব। একালের সূর্পণখাদের কাছে তাে হারতেই হবে নাতবৌ-
উপায় কি ?
মনীষা। আপনার লক্ষ্মণঠাকুরটি হারতে চাননি বলেই তােত সাতকাণ্ড
রামায়ণ ।
মাধব। আমার বয়স এখন সাতের কোঠায়। হারতে চাওয়াই এখন
?
প্রথম অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
আমার মস্ত জিৎ। কিন্তু যারা শুধু জিততেই ভালবাসে, তাদের
বেলায় একটু বুঝেসুঝে চলল বিবিসাহেব।
রাণী। মনীষা বি, এ, পাশ মেয়ে, আমাদের মত মুখ নয় ঠাকুরদা•••
মাধব। বি, এ, পাশ মেয়ের মুখে লাগাম পরাবার মততা, এম, এ, পাশ
ছেলেরাও তত আছে ?
মনীষা লজ্জিত হইল
সুন্দরীর প্রবেশ
সুন্দরী। দেখুন দাদামশাই, আপনার ওই চশমা পরা নাতনীটি দেখছি
জুতাে পায়ে এঘরে ঢুকেছেন। মা বলেন—জুতাে জোড়া বাইরে
খুলে রাখতে।
এ ঘরে কি.....
সুন্দরী। হা এ ঘরে বসে মা ঠাকৃরুণ সন্ধ্যে-পূজো করেন।
মনীষা। ( বিব্রত ভাবে ) তাই নাকি? এ অন্যায়টা তােমার বৌদি,
তুমি কেন এতক্ষণ বললানি আমাকে ?
মনীষা।
জুতা বাহিরে রাখিল
সুন্দরী। (স্বগত, ভঙ্গীসহকারে) ধুমসাে মাগী, চোখের মাথা খেয়ে চশমা
পরেছি—চোখে দেখতে পাস্ না ?
মাধবের প্রবেশ
রাণী। ঠাকুরদা ওঁরা নাকি কালই চলে যাবেন ?
মাধব। হ্যা, তাইতাে শুনছি
প্রথম দৃশ্য
প্রথম অঙ্ক
সিথির সিদূর
রাণী। আপনার পায় পড়ি ঠাকুরদা মনীষাদিকে যেতে দেবেন না। উনি
কিছুদিন থাকবেন এখানে। আমার বড় ভাল লাগছে ওঁকে...
মাধব। এ বেড়ালের কাছে মাছ রেখে যেতে মহীতােষ কি রাজী হবে?
মনীষা।
যে মাছের কাঁটা খুব শক্ত তা চিবুতে গেলে-বেড়ালকেও জব্দ
হতে হয়--
ঘােষ্টা টানিয়া রাণীর প্রস্থান
কনকের প্রবেশ
কনক-ঠাকুরদা, আপাতত আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে।
আমি আজই কলকাতায় যাবাে•••
মাধব। পঞ্চাশ হাজার টাকা
কনক। হ্যা, আমি একটা ছবি তুলবাে-খুব ভালাে ছবি ।
মধব। আজকাল তাে শুছি একটাকায় আটখানা ছবি তােলা যায়।
তােমার ছবি তুলতে পঞ্চাশ হাজার টাকা লাগবে কেন?
কনক। সে ছবি নয়, ফিমের ছবি! আমি একখানা ইংরিজি নভেলের
বাংলা-“এডাপ টেসা করেছি।
মাধর। ইংরেজি নাটকের কি করেছ ?
কনক। এডাপটেসান! যাকে বলে—যাকে বলে—“এডাপ টেসানের
বাংলা প্রতিশব্দ কি মনীষা ?
মনী। আমি জানি না।
মাধব। হা হা হা হা.. উনি বি,এ-তুমি এম, এ! যে ভাষার একটা বাংলা
প্রতিশব্দ খুঁজে পাচ্ছ না, তার তুলবে বাংলা ছবি ? আগে বাংলাকে
চেনাে, বাংলার স্বরূপটা বােবঝা, তারপর তােললা বাংলা-ছবি।
প্রথম অঙ্ক সিথির সিদূর প্রথম দৃশ্য কনক। যাক গে আমি একটা কিছু করবই। এভাবে লাইফটাকে spoil করতে পারবাে না। মাধব। স্বর্গীয় যদুরায়ের হতভাগ্য পিতা আমি মাধব রায় তার একমাত্র পৌত্র তুমি কনক রায়! তােমার জমিদারীর নেট মুনফা পাঁচলাখ টাকা। এহেন কনক রায়ের লাইফটা ‘পায়েল না ঘায়েল’ কি একটা হয়ে গেল—যেহেতু তিনি ছবি তুলতে পারছেন না? কথাটার মানে আমাকে বুঝিয়ে দিতে পার মনীষা-বিবি ? মনীষা। হা পারি.•• মাধব। পার নাকি ? বেশ, বেশ, আচ্ছা বলােত শুনি ব্যাপারটা কি ? মনীষা। কনকদা ব্যাটা ছেলে—শিক্ষিত ও স্বাস্থ্যবান। সে চায় নিজের সামর্থ্যের পরিচয় দিতে। বাপ-ঠাকুরদার অর্থ-সামর্থ্যের দিকে চেয়ে বসে থাকে, যারা আমাদের মত অবলা—শেয়াল-কুকুরেও অধম। মাধব। তাই নাকি—হা হা হা হা... কনক। হাবেন না ঠাকুরদা। মেয়েদের আপনারা কি করে রেখেছেন জানেন? বাক্স-বিছানার মতই Stationary goods ! মনীষা। ব্যক্তিই বলুন, আর জাতিই বলুন–ইকনমিক স্যালভেসান ছাড়া কারাে স্বাধীন-সত্ত্বা বজায় থাকতে পারে না। কথা হচ্ছে: মাধব। থামাে থামাে। মাধব রায় ছিলেন জমিদার, আর তার পরিবার ছিলেন—ক্ষেমঙ্করী দাসী। ক্ষেমঙ্করী যখনি বলেছেন—উঠে দাড়াও -দাড়িয়েছি। বসে-বসেছি। এই ক্ষেমঙ্করী আর মাধব রায়ের মধ্যে কে কার অধীন ছিলেন বল্তে পার ?
প্রথম অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
মনীষা। আপনাদের সে কালের কথা ছেড়ে দিন—
মাধব। শােনাে মনীষা-বিবি ! মেয়েমানুষ কোন কালেই পুরুষের
অধীন নয়। এই দুনিয়াটাকে যারা বৃদ্ধাঙ্গুষ্ঠের উপর চর্কি করে
ঘােরাচ্ছে, তারা যদি পরাধীন হয় তাহলে তােমরা স্বাধীনতার
মানেই জানাে না।
কর্মচারী নিবারণের প্রবেশ
খবর কি নিবারণ ?
নিবারণ। আজ্ঞে তিনি এলেন না।
মাধব। (বিস্মিতভাবে ) এলেন না ?
নিবারণ। ( ভীতভাবে ) আজ্ঞে না.••
মাধব। কি বলেন?
নিবারণ। বললেন—জমিদার মাধব রায়ের যদি কোনাে প্রয়ােজন থাকে,
তাহলে তিনি নিজেই এসে আমার সঙ্গে দেখা করতে পারেন।
মাধব। ( উত্তেজিতভাবে ). বটে ? বটে? আচ্ছা, পাঁচজন বরকন্দাজ
পাঠিয়ে দাও—এখুনি তাকে বেঁধে নিয়ে আসবে।
নিবারণ। ( ভীতভাবে ) বেঁধে নিয়ে ?
মাধব। (অত্যন্ত উত্তেজিতভাবে ) হঁ্যা, হঁ্যা, বেঁধে নিয়ে। আমি মাধব
রায় আমি যাব তার সঙ্গে দেখা করতে, আর তিনি আসতে পারবেন
, আমার এখানে ? বলি, কোথাকার লাটসাহেব তিনি? যাও
যা বলছি তাই কাে••
নিবারণের প্রস্থান
t
প্রথম অঙ্ক
সিথির সিঁদুর
প্রথম দৃশ্য
মনীষা। কে ঠাকুরদা ?
মাধব। কেউ নয়। হঁ্যা, কি বছিলাম? স্ত্রী-স্বাধীনতার কথা।
তাই হবে কনক। আমার সমস্ত জমিদারী আমি নাতবৌয়ের নামে
উইল করবাে, আর তার তহবিল থেকে তােমাকে দেব পঞ্চাশহাজার
টাকা কর্জ। তাই নিয়ে তুমি ছবি তুলবে—রাজী আছ ?
মনীষা। নিশ্চয়ই আছেন...
কনক। ( বিশেষ চিন্তিত ভাবে) কাজটা কি ভাল হবে ঠাকুরদা ?
মাধব। কোন্ কাজটা ?
কনক। অশােকবাবুকে এই ভাবে বেঁধে আনা ?
মাধব। কেন ভাল হবে না? আমি মাধব রায় আমার জমিদারীর
এলেকায় এসে আমাকে অগ্রাহ্য করবে ? আমার উপর চোখ
রাঙাবে? আমি দেখে নেবতার ঘাড়ে ক’টা মাথা!
মনীষা। ( চিন্তিত ভাবে ) কে এই অশােকবাবু কনকদা?
মাধব। কত বড় দুঃসাহসের কথা! আমি মাধব রায়--আমার
জমিদারীতে দাড়িয়ে আমার প্রজাদের বলছে—জমিদার কেউ নয় ।
তাকে অমান্য করলে কোনাে অপরাধ হয় না! বাছাধন বােধহয়
মাধব রায়কে চেনেন না। আজই ধরিয়ে এনে ঠাণ্ডা গারদে পুরবাে-
চিনিয়ে দেব—এই মাধব রায় লােকটা কে ?
নিবারণ আসিয়া ভীতভাবে দাড়াইল
আবার কি নিবারণ ?
নিবারণ, বরকন্দাজরা কি শুধু লাঠি সােটা নিয়েই যাবে, না দু’একটা
বন্দুকও থাকবে তাদের সাথে ?
প্রথম অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
মাধব। (বিরক্তভাবে) তােমাদের কোনাে কাণ্ডজ্ঞান নেই। কোথাকার
একটা কে—তার জন্যে হাতী, ঘােড়া, কামান, বন্দুক—যেন একেবারে
চীন-জাপানের লড়াই বেধে উঠেছে। মাত্তর দু’জন বরকন্দাজ পাঠিয়ে
দাওছােরার কান দুটো ধরে হিড়, হিড় করে টেনে আনু
নিবারণ।
যে আজ্ঞে
যাইতেছিল
মাধব। শােননা নিবারণ ।
ফিরিল
( চিন্তা করিয়া) আচ্ছা, এখন থাক। কাল সকালে সূর্যোদয়ের
পূৰ্বেই বরকন্দাজদের পাঠিয়ে দিও
নিবারণ। যে আজ্ঞে•••
এস্থান
মাধব। তাহলে আমি এখন আসি—দাদা-দিদি? সেই কথাই ঠিক
রইলাে—আমার এই জমিদারী পাবে নাতবৌ...
প্রস্থান
মনীষা।
কে এই অশােকবাবু কনকদা?
কনক। কি জানি ! লােকটাকে আমি এখনাে দেখিনি—শুতে পাই
—একটা মস্ত স্কলার, চাষাদের সঙ্গে মাঠে মাঠে ঘুরে বেড়ায়—কখনাে
কোনাে ভদ্রলােকের সঙ্গে কথা বলে না।
চিন্তিতভাবে মনীষার প্রস্থান
প্রথম অঙ্ক সিথির সিঁদূর প্রথম দৃশ্য রাণীর প্রবেশ রাণী। তুমি ক্ষেপেছ? কনক। কেন রাণী ? রাণী। তুমি থাকতে আমি হবাে এই জমিদায়ীর মালিক? কি যে বলল- যাও যাও, দাদামশাইকে বলে এসাে তা কিছুতেই হতে পারে না। কনক। কেন ? চাষার মেয়ে তুমি জমিদারী পাবে, আর জমিদারের ছেলে আমি চাষামাে করে বেড়াবাে, এই তত দুনিয়ার নিয়ম। রাণী। আচ্ছা, ( চিন্তা করিয়া) একটা কথা ববব ? কনক। কি ? রাণী। এই মনীষাদিকে তুমি বিয়ে করাে। কনক। এখন আর সে সম্ভাবনা নেই বলেই, বােধহয় পরিহাস করছ ? রাণী। না, না, পরিহাস নয়। আমি যে তােমার কত অনুপযুক্ত তা কি আমি বুঝি না? আমি মরলে, তুমি নিশ্চয়ই মনীষাদিকে বিয়ে • করবে? বেঁচে থেকেই বা তােমার সে সুখটুকু কেন দেখবাে না ? আমাকে তুমি ভালবাসাে না.. ভালবাসতে পারে না কিন্তু আমি কাদিল রাণী। কনক। (হাসিয়া ) মনীষার সঙ্গে এখন আমাকে বিয়ে দিতে পার রাণী ? কেন পারব না? তােমাকে সুখী করতে তােমার মুখে একটু হাসি দেখতে—আমি কি না পারি? (কাদিল) কনক। তাহলে জমিদারীটা তােমার নামেই লেখাপড়া হােক— তারপর প্রথম অঙ্ক সিথির সিঁদুর প্রথম দৃশ্য রাণী। না, না, আমি জমিদারী চাই না—আমি শুধু চাই—এই সিথির সিদূরটুকু নিয়ে, দিনান্তে, তােমার পায়ের উপর আমার মাথাটা একবার রাখতে প্রণাম করিল-কনক হাসিল লালুর সঙ্গে ছদ্মবেশী অশােকের প্রবেশ কক। কে ? রাণী চকিত ভাবে ঘােট। টানিয়া চলিয়া গেল লালু। (একটু তােতলা) এই লােকটা আপনার সঙ্গে একবার দেখা, করতে চায়-- কনক। ( বিস্মিতভাবে ) দেখা করতে চায় বলে একটা অপরিচিত। লােককে তুই এই অন্দর মহলে নিয়ে এলি ? কী আশ্চর্য্য। লালু। আজ্ঞে, আমার কোনাে দোষ নেই। লােকটা কিছুতেই শুলো , আমার সঙ্গে সঙ্গে চলে এলাে... কনক। কি চাও তুমি ? অশােক। না, আর কিছুই চাই না। জমিদার মাধব রায়কে দূর থেকে দেখে এসেছি—আপনাকে একটু কাছে এসে দেখবার সাধ হয়েছিল —কিন্তু সে সাধ আর নেই— কনক। কেন ? অশােক। নিজের পরিবারটিকেই যিনি ‘চাষার মেয়ে বলে ঘৃণা করেন- তার কাছে আর কোনাে প্রার্থনাই নেই আমার। ১৪ প্ৰথম অঙ্ক সিথির সিদূর প্রথম দৃশ্য চনক। তুমি একজন চাষা? মশােক। আজ্ঞে হ্যা। নিক। কি তােমার প্রার্থনা ? বললা:•• মশােক। চরণ-বিলের জল-নিকাশের ব্যবস্থা করে না দিলে—চাষী প্রজাদের দুর্গতির সীমা থাকবেনা কনক। তােমাদের আশােক সেন নাকি জমিদারকে অগ্রাহ্য করেই সে ব্যবস্থা করবেন ? মশােক। আজ্ঞে হ্যা, জমিদার যদি না-করেন, তাহলে নিশ্চয়ই করবেন তিনি। কনক । তবে আর এখানে এসেছ কেন? তার কাছেই যাও অশােক। তা ছাড়া আর উপায় কি ? আচ্ছা, আসি তাহলে, নমস্কার। যাইতেছিল কনক। শােনাে। জমিদারের স্বার্থের দিকে চেয়ে চরণ-বিলের জল নিকাশ করা হবে না। একথাটা অশােকবুকে বুঝিয়ে বলল- অশােক। প্রজাকে বাঁচিয়ে রাখার চেয়ে বড় স্বার্থ জমিদারের আর থাকতে পারে ? কনক। সে তর্ক আমি তােমার সাথে করতে চাই না। মােটের উপর তােমাদের অশােক সেনকে জমিদার মাধব রায় একবার দেখে নেবেন —একথাটাও বলাে ত’কে •• অশােক। যে আজ্ঞে—বলবাে• প্রস্থান
প্রথম অঙ্ক
সিথির সিদুর
প্রথম দৃশ্য
কনক। হেই লালু ! কোনাে চাষাকে যদি এই ভাবে অন্দরে নিয়ে
আসি—তাহলে তােকে জুতিয়ে সােজা করবে।
ভীতভাবে লালুর প্রস্থান
রাণীর প্রবেশ
রাণী। কে লােকটা ?
কনক। বে-আক্কেলে চাষা! বােধহয় তােমাদের সােজা বাড়ি-
রাণী। তাকে তুমি ওভাবে তাড়িয়ে দিলে কেন ? আহাহা, বেচারা
বহুদূর থেকে এসেছে--চোখ মুখ শুকিয়ে গেছে—ডাকো না, আমি
কিছু খাবার এনে দি...
কনক। চাষাদের সঙ্গে ওসব আত্মীয়তা তুমি সেই দিন করে রাণী,
যেদিন নিজে জমিদারী পাবে।
ও কথাটা বার বার বলে কেন আমাকে দুঃখ দিচ্ছ? সত্যিই
যদি দাদামশাই আমার নামে কোনাে উইল করেন—সে উইল আমি
টুকরাে টুকরাে করে ছিড়ে ফেলবাে-
রাণী ।
মনীষার প্রবেশ—রাণী ঘােটা টানিল
মনীষা। ছিঃ বৌদি, তুমি ভারি সে-কেলে! কেন ওভাবে বারবার ঘােমটা
টাছ? আমার অসাক্ষাতে তাে কনকদার সঙ্গে বেশ ঝাড়া করছিলে?
ঘােষ্টা সরাইয়া দিল—রাণী প্রতিবাদ করিল না
আচ্ছা কনকদা, বৌদিকে তুমি চাষার মেয়ে’ বলল কেন? সত্যিই
কি ওঁর বাবা চাষা ছিলেন ?
প্রথম দৃশ্য
প্রথম অঙ্ক
সিথির সিদূর
কনক। একেবারেই raw, uncultnred.আমার বিয়ের দুর্ঘটনাটা
বােধ হয় শােনননি তুমি ?
মনীষা। দুর্ঘটনা ?
কনক। হঁ্যা, বিয়ের একটা দিন আগেও আমি জানতাম না যে কাল
আমার বিয়ে। মফস্বলে যাবার পথে দাদামশাই একদিন হঠাৎ ঘােড়
থেকে পড়ে যা। সেখানকার চাষারা তাকে ধরাধরি করে, এক
মাতব্বর—গেরস্থের বাড়িতে নিয়ে যায়—সেই মাতব্বরের মেয়েই
তােমার এই বৌদি ! চাষাদের গাঁয়ের মাতব্বর কিনা, তাই নামটাও
দস্তখৎ করতে জাতেন না—সুতরাং মেয়েটিকেও একটু লেখাপড়া
শেখাবার আবশ্যকতা বােধ করেন নি।
মনীষা। বিয়েটা হলাে কি করে তাতে বললে না ?
কনক। বলছি, শােননা। পায়ের ব্যথায় দাদামশাই অস্থির হয়ে
পড়েছিলেন। তােমার এই বৌদিই সারারাত জেগে পদসেবা
করেছিলেন তার। মহাদেব তখন পাৰ্বতীকে বলেন—“বরং বৃণু !”
• পার্শ্বতী লজ্জায় অধােবদন হয়ে রইলেন—
মনীষা। Romantic !
কনক। হ্যা, romantic, কিন্তু এ romanceএর Victim হতে হলাে
আমাকে। বুড়াে দাদামশাই তাে বয়েসের নাগাল পেলেন না, কি
আর করবেন ?
মনীষা। চাষার মেয়ে বলে বৌদির উপর তুমি আর অবিচার
করােনা কনকদা-She is an emblem of innocence
and.purity.
প্রথম অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
কনক। দাদামশাই তাে ওর পর সুবিচার করবেন—জমিদারী দিয়ে।
তবে আর ভাবনা কি ?
মনীষা। বৌদি সে মেয়ে নয় কনকদা ! স্বামীর ভালবাসার চেয়েও,
পাঁচলাখ টাকার জমিদারীকে বেশী পছন্দ করে—আমাদের মত
কলেজে-পড়া মেয়েরা—জগৎকে যারা টাকা-আনা-পাই দিয়ে বিচার
করতে শিখেছে—বৌদি তে তা’ শেখেনি? কেঁদনা বৌদি! (চোখ
মুছাইল ) বাপের বাড়িতে তােমার আর কে আছে ?
কনক। কেউ নেই। জমিদারবাড়িতে কন্যাসম্প্রদান করে ওঁর বাপ-মা
সবাই স্বর্গে গেছেন—শুনতে পাই এক গুণধর দাদা আছেন লক্ষৌ
সহরে—কোন্ এক বাইজীর বাড়িতে ডুগি-তবলা বাজা-
মনীষা। ছিঃ কনকদা, কি যাতা বলছ ?
কনক। যা সত্যি তাই বছি—মনীষা !
মাধবের প্রবেশ
রাণীর প্রস্থান
মাধব। কনক, একটা লােক এসেছিল তােমার এখানে ?
কনক। হ্যা, লালু সঙ্গে করে নিয়ে এসেছিল।
মাধব। ( উত্তেজিতভাবে ) লালু ! লালু !
লালু ভীতভাবে সামনে আসিয়া দাড়াইল
বল্ সে কোন দিকে গেল ?
লালু। আজ্ঞে সিড়িঘর পর্যন্ত যেতে দেখেছি—তারপর যে কোন্ দিকে
গেছে ঠাওর করতে পারিনি।
১৮
প্রথম দৃশ্য
প্রথম অঙ্ক
সিথির সিদূর
মাধব। আমি তােকে জুতিয়ে লম্বা করবাে পাজি, হারামজাদা! একটা
অপরিচিত লােককে এনে অন্দরমহলে ঢুকিয়েছিলি, এখন সে
কোনদিকে গেল বলতে পারবিনে? যা’ শীগগীর খুঁজে দেখু—
সমস্ত বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে দেখ—কোথায়ও লুকিয়ে
আছে কি না?
লালুর প্রস্থান
নিবারণের প্রবেশ
কোনাে খোঁজ পেলে নিবারণ ?
নিবারণ। আজ্ঞে না।
মাধব। কী আশ্চর্য ! আচ্ছা, তুমি কি ঠিকই দেখেছ, লােকটা
অশােক সেন
নিবারণ। আজ্ঞে হ্যা..
কনক। ( চকিয়া ) অশােক সেন?
মাধব। আমাকে বলতে না এসে, আগে দারােয়ানদের খবর দিলেনা
কেন—পিচ মােড়া দিয়ে বেঁধে ফেলতে
নিবারণ। আজ্ঞে ভুল হয়ে গেছে !
মাধব। (ভেঙাইয়া) ভুল হয়ে গেছে—যত অপদার্থ নেমকহারামের দল!
যাও এখন ভাল করে খুঁজে দেখাে, চারদিকে লােক পাঠাও,
নিশ্চয়ই বেশীদূর যেতে পারেনি। কী আশ্চর্য, এই বাঘের ঘরে
ঢুকে, অনায়াসে বেরিয়ে গেল একটা শেয়ালের বাচ্চা? কেউ তার
প্রথম অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
টুটি কামড়ে ধরতে পারলে না? . আমি তাকে চাই—কাল সূর্যোদয়ের
পূৰ্বেই চাই—যাও-ব্যবস্থা করগে—
একদিকে নিবারণ অশ্যদিকে মাধবের প্রস্থান
কনক। সত্যিই মনীষা, আমি অত্যন্ত বিস্মিত হয়েছি। কী দুঃসাহস
এই অশােক সেরে
মনীষা। তুমি ঠিক জানাে কনকদা—এই অশােক সেন। একজন
মস্ত স্কলার ?
( চিন্তিত হইল )
কনক। হঁ্যা। কেন বলাে তাে?
মহীতােষের প্রবেশ
মনীষা। বাবা, অশােকদা এখানে ?
মহীতােষ। হঁা, তাইতাে শুছি—কিন্তু ব্যাপার কি? কিছুতাে বুঝতে
পারছিনে! কনক! বাবা এদিকে একবার এসােতাে—মনীষা,
আমাদের জিনিষপত্তর সব গুছিয়ে ফেকাল ভােরের ট্রেনেই
কাতা রওনা হবাে••
কনক ও মহীতােষের প্রস্থান
রাণী । ( ব্যাকুল ভাবে মনীষার হাত ধরিয়া ) তুমি চলে যাবে ?
মনীষা। হা—বাবা তাে তাই বলেন। কিন্তু—বৌদি! আমি বােধহয়
যাবনা—যেতে পারবনা—আমার অশােকদা এখানে।
রাণী। কে তােমার অশােকদা ?
মনীষা। আমার ? কেউ নয়। তিনি এই দেশের ও দশের সেবক
তাই আমি তাকে শ্রদ্ধা করি— ( প্রণাম করিল )
দ্বিতীয় দৃশ্য স্থান-জমিদার বাড়ির সম্মুখস্থ পুষ্পেদ্যান কাল—প্রভাত ৪ দৃশ্য—পুষ্পেদ্যানের মধ্যে একটি টিপয়ের দুই পার্শে—মহীতােষ ও কনক—চা-পান করিতেছিলেন—ও সংবাদপত্র দেখিতেছিলেন— মহীতােষ। শােনাে কনক! আসল ব্যাপারটা তােমাকে খুলেই বলি— এই অশােক সেনকেই মনীষা ভালবাসে। অশােক যে খুব উচ্চশিক্ষিত ও চরিত্রবান সে বিষয়ে কোনাে সন্দেহ নেই— কনক। আপনি ভুল বুঝেছেন জ্যাঠামশাই চরিত্রবান সে মােটেই নয় । মহীতােষ। কেন—কেন ? কনক। তার এই প্রজাহিতৈষণার মূলে কি আছে জানেন ? মহীতােষ। কি ? কনক। একটা ‘চাষার মেয়ের প্রেম! মহীতােষ। অসম্ভব হতেই পারেনা। সে যে আমার ছাত্র ছিল- He was the most disciplined boy of my class... কনক। ছাত্রজীবন দিয়ে মানুষকে বিচার করা চলে না, জ্যেঠামশাই- মহীতোষ। তুমি তাে আমাকে বড্ডই ভাবিয়ে তুললে কনক! আমি যে তার সঙ্গেই মনীষার বিয়ে দেব ঠিক করেছি-সুকসুংযদি আজ
প্রথম অঙ্ক
সিথির সিদূর
দ্বিতীয় দৃশ্য
?
একটা ‘চাষার মেয়ের প্রেমে পড়ে থাকে—নাঃ, বড়ই মুস্কিলের কথা
হ’লাে দেখছি-
কনক। কেন, মুস্কিলের কথাটা কি হলাে? অশােক ছাড়া কি দেশে
আর ছেলে নেই
মহীতােষ। আহাহা, তুমি বুঝতে পারছ না, মেয়েটা তাকে ভালবাসে যে
কে কাকে ভালবাসে সে খবর রাখার কি কোনাে প্রয়ােজন
আছে আপনাদের সমাজে ?
মহীতােষ। শােনাে কনক! মনীষা যখন আই, এ, পড়তােতখন
তােমার বাবার সঙ্গেই আমার কথা হয়েছিল—ওকে বিয়ে দেব তমার
সঙ্গে। কিন্তু তােমার মা বলেন—ইংরেজি লেখাপড়া-জানা মেয়ে,
ঘরে আবেন না। তারপর যদু মারা গেল, তােমারও বিয়ে হয়ে
গেল—মনীষাও বড় হয়ে উঠলাে।
কনক। মনীষাকেই বা এতদিন একটা বিয়ে দিলেন না কেন ?
মহীতােষ। আহা-হা-হা, তুমি বুঝতে পারছ না, মেয়ে আমার ক্রমে
বড় হয়ে উঠলাে,—বি, এ,. পাশ করলে—এখন কি আর তার
মতামতটা উপেক্ষা করা চলে ?
মনীষার প্রবেশ
মনীষা। বাবা ! বরকন্দাজরা নাকি গেছে—অশােকদাকে বেঁধে আতে?
আমাদের সামনেই—তাঁকে—অপমান করা হবে?
মহীতােষ। না, না, না—তাকি হতে পারে? আমি এখুনি যাচ্ছি
বুড়ােকর্তার কাছে।
প্রস্থান
২২
প্রথম অঙ্ক
দ্বিতীয় দৃশ্য
০
সিথির সিদূর
কনক। ব’সাে মনীষা, আচ্ছা, এই অশােক সেনকেই তুমি খুব
ভালবাসাে, না ?
মনীষা। হঁ্যা কনকদা, আমি তাকে খুব ভক্তি করি। সত্যিই তিনি
একটা মানুষের মত মানুষ
কনক। (হাসিয়া) তাই নাকি? কতদিনের আলাপ-পরিচয় তােমাদের ?
মনীষা। বেশীদিনের নয়.••
কনক। তাহলে তার সম্বন্ধে বেশী-কিছু জানােনা
নিশ্চয়ই ?
কি বলে ?
মনীষা।
এত সরল তার চোখের দৃষ্টি—এত সােজা তার মুখের ভাষা
আর, এত স্পষ্ট ও পবিত্র তার প্রত্যেকটি কাজ যে—তাকে বুঝে নিতে
খুব বেশী দিনের প্রয়ােজন হয় না—
কনক। ( হাসিয়া ) তাই নাকি-হা হা হা
মনীষা। তুমি হাছ কেন কনকদা?
কনক। আচ্ছা, আমাদের এই রায়গা তােমাদের কেমন লাগছে?
মনীষা ! খুব ভালো। জীবনে আমি এই প্রথম পাড়াগা দেখলাম। এত
জল, এত আলাে, এত বাতাস, সত্যি কনকদা এখানকার মানুষগুলাে
খুব সুখী।
ভয়ানক ক্রুদ্ধমূৰ্ত্তিতে টিকি ও নামাবলী উড়াইয়া রামকানু
ঠাকুরের প্রবেশ—পিছনে সুন্দরী
রামকানু। না, না, না, আমি আর কিছুতেই থাকৃপাে না এহানে—আজই
চলে যাবাে
প্রথম অঙ্ক
সিথির সিদূর
দ্বিতীয় দৃশ্য
কনক। কেন, কি হয়েছে ঠাকুরমশাই ?
সুন্দরী। আপনি নাকি কি বলেছেন?
কনক। ( বিস্মিতভাবে ) আমি ?
রামকানু। হ্যা, আপনি। আমি রামকাঃ শৰ্ম্মা—আমার ঠাকুরদা
অমাবস্তের রাত্তিরি চঁদ দেখাইছেলাে, তার ঠাকুরদা নবগঙ্গার বাক্
ফিরােইছেলে, তার ঠাকুরদা রাগ করে এমন এক লাথি মারিছেলে।
এই মাটিতি যে, তাতেই হইছেলে তােমাগে—ওই শ্রীচরণের
দীঘি! আর তুমি ইংরেজি নবিশ, আমারে চেন না...
কনক। আপনার ক্রোধের কারণ তাে আমি কিছু বুঝতে পারছিনে
ঠাকুরমশাই !
রামকানু। বাওনের ছাওয়াল ভিক্ষে করে খাবাে। বড়লােকের কি
ধার ধারি? তুমি ইংরেজি-নবীশ আমারে কও পুয়াের-ম্যান’?
কনক। ও,সেই কথা ?
হাসিল
মনীষা। কিন্তু ঠাকুরমশাই, ব্রাহ্মণকে পুয়াের-ম্যান বলে তাে গালাগালি
দেওয়া হয় না, খুব উচ্চপ্রশংসাই করা হয়।
রামকানু। আরে মণি, তুমি তার কি বােঝাে ? “গরীব-বাওন’ কলি হয়
, কিন্তু ‘পূয়ােরম্যান’ 'কলি হয়। আচ্ছা, মণি, কাল যে তােমরা
ঠাকুরবাড়ির বারান্দায় বসে, হালে, রসূলে, আর ছরবেছর ইংরেজিতে
বাওচালি করলে-বলি, তার মানে কি ? যার পনর-আনাই
আমি বুঝতি পারলাম না, তা যে গালাগালি না, তা আমি বােঝ বাে
কেমন করে ?
২৪
প্রথম অঙ্ক সিথির সি দূর দ্বিতীয় দৃশ্য কনক ও মনীষা হাসিতেছিল ( গম্ভীর ভাবে ) দেখাে—দেখাে যে হাসির ঘটা! দেখিছ ? আচ্ছা জিজ্ঞাসা করি—এ হাসির মানে কি? তাহাদের হাসি আরও বৃদ্ধি হইল একি সহ্য করা যায়? কোনাে মানুষ কি পারে এই নছল্লা সহ করতি ? নাঃ—আমি আর কিছুইতেই থাকূপাে না এহানে। সুন্দরী। না, না, আপনি রাগ করবেন না—চলুন ঠাকুরবাড়িতে রামকানু। আরে মণি, তুই আর ফ্যাচ, ফ্যাচ, করিসূনে—আমার ভালাে ঠ্যাকে না- একটা তাম্ৰকমণ্ডলু ও ফুলের সাজি হাতে লইয়া সদ্যস্নাত ও পট্টবস্ত্র পরিহিত মাধব রায়ের প্রবেশ মাধব। (কমণ্ডলু হইতে হাতে একটু জল লইয়া) দিন ঠাকুরমশাই একটু পাদোদক দিন— রামকানু। (পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ জলে ডুবাইয়া) শুদো, আপনার ভক্তির বাঁধন ছিড়তি পাতিছি নে—রায়মশায় ! তা না হলি এদ্দিন কবে চলে যাতাম্। আপনি মরে গেলি-হিদুয়ানী আর থাকূপে না। এই রায়বাড়ির মায়েপুরুষ সব খীষ্টেন হয়ে যাবে মাধব। আমার মৃত্যুর পর যা হয় হবে। আপনি এখন যা ঠাকুর- বাড়িতে। যে মুখ দিয়ে কনক আপনাকে ইংরেজি কথা বলেছে- তার সেই মুখ আমি পঞ্চগব্য দিয়ে শােধন করবে
প্রথম অঙ্ক
সিথির সিদূর
দ্বিতীয় দৃশ্য
রামকানু। না, না, রায়মশায়—ততদূর করতি হবে না।
মাধব। ( কৃত্রিম ক্রোধে ) নিশ্চয়ই হবে। আমি মাধব রায়, আমার
পুরােহিতকে অসম্মান করে যদুরায়ের বেটা কনক রায় ? এত বড়
আস্পর্ধা তার, এ আমি কিছুতেই সহ্য করব না:
রামকানু। শুদো আপনার ভক্তির বাঁধনে বাঁধা পড়িছি রায়মশায়—তা’
হলি---হা-
সুন্দরীসহ প্রস্থান
কনক। একটা উদ্ধত উন্মাদকে আপনি অত্যন্ত বাড়িয়ে তুলছেন
ঠাকুরদা-
মাধব। ( গায়ে হাত বুলাইয়া) উন্মাদকে যদি সামলে নিতে না পারাে,
তােমরা যে প্রকৃতিস্থতাও তাে প্রমাণ হয় না...
মহীতােষের প্রবেশ
এস মহীতােষ ! ব’সােব’সাে-
একটা দারােয়ান দু'খান, চেয়ার দিয়া গেল—সকলেই বসিলেন
ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না মহীতােষ ! এই অশােক
সেন যদি তােমাদের সেই অশােক সেন হয়, তাহলে কি তার এমন
অধঃপতন হতে পারে ?
মনীষা। অধঃপতন মানে ?
মাধব। একটা চাষার মেয়ের প্রেমে পড়ে, চাষাভুষােদের মধ্যে গিয়ে
পড়ে থাকা কি তার মত উচ্চশিক্ষিতের পক্ষে অধঃপতন নয়? তুমি
কি বলল মহীতােষ ?
প্রথম অঙ্ক
সিথির সি দূর
দ্বিতীয় দৃশ্য
মনীষা। মিথ্যা কথা।
মাধব। বটে ?
হাসিলেন
দুইজন বরকন্দাজের সঙ্গে অশােকের প্রবেশ । তাহার হাতে পায়ে
জলকাদা-কাধে একটা মাটি-মাখা কোদাল
যা। ( দেখিয়াই ) অশােকদা !
পদধূলি লইল
অশােক। ( সকলকে লক্ষ্য করিয়া) নমস্কার:
মহীতােযের পদধূলি লইয়া
আপনি এখানে কেন সা?
মহীতােষ। এই মাধববাবুর ছেলে যদুবাবু ছিলেন আমার বাল্যবন্ধু-
সহপাঠী।
অশােক। ও। তা’ আমাকে ধরে আবার জন্যে নাত্তর দু’জন
বরকন্দাজ পাঠালেন কেন মাধববাবু ? আমি নিজে না-এলে ওরা তাে
আমাকে কিছুতেই আতে পারতো না।
মাধব। তার মানে ?
অশােক। ওরা যে একলা আমার সঙ্গেই পারে না! তা ছাড়া আমার
সঙ্গে আছে এমনি কোদাল কঁাধে আরাে পাঁচশােলােক।
একটি দারােয়ান-অশােকের নিকট একখানা চেয়ার আনিয়া দিতেছিল
মাধব। না, না, কুরশী দিতে হবে না—নিয়ে যা। আমার একটা চাষ
প্রজা বসবে—আমার সামনে কুরশীতে ?
২৭
প্রথম অঙ্ক
সিথির সিদূর
দ্বিতীয় দৃশ্য
অশোেক। (হাসিয়া) আপনি ভুল করছেন মাধববাবু—আমি আপনার
প্রজা নই...
মাধব। আজ এক মাসের উপর তুমি আমার জমিদারীর এলেকায় বাস
করছ ?
অশােক। আজ্ঞে হঁা, কিছুদিনের জন্যে আপনার কোনাে-এক প্রজার
আতিথ্য গ্রহণ করেছি মাত্র—প্রজাত্ব স্বীকার করিনি...
মাধব।
কেন? তােনার উদ্দেশ্য কি ?
অশােক। চরণ-বিলের জল নিকাশের ব্যবস্থা করা—চাষার দুর্গতি
দূর করা।
মাধব। কাল তুমি আমার অন্দরমহলে এসে ঢুকেছিলে ?
অশােক। আজ্ঞে হ্যা।
মাধব। কেন ?
অশােক। সে কথা তত এই কনকবাবুকে বলে গিয়েছিলাম—এই
জমিদারবাড়িটা, আর তার বিলাসিতার উপকরণগুলি দেখ বার সাধ
হয়েছিল। যে জমিদারের হাজার হাজার প্রজারা অন্ন-বস্ত্রের অভাবে
কুকুর-শেয়ালের মত বাস করছে—তার সুখৈশ্বৰ্য কত—তাই দেখতে
এসেছিলাম।
মাধব। বিনা অনুমতিতে—কোন্ সাহসে, তুমি আমার অন্দরমহলে
ঢুকেছিলে? বলল।
অশােক। পরের মা-বােনকে যে তার নিজের মা-বােন্ মনে করতে
পারে, সে তার নিজের বুকের সাহসেই পারে পরের অন্দরমহলে
২৮
প্রথম অঙ্ক
সিথির সিদূর
দ্বিতীয় দৃশ্য
মাধব। কিন্তু জমিদারের একটা আভিজাত্য আছে—বংশমর্যাদা আছে।
-আত্মসম্মানের দাবী আছে ?
• অশােক। থাক্, থাক্, মাধববাবু সে সব কথা আর তুলবেন না।
হাসিল
মাধব। কেন কেন ?
সশাক। আপনার জমিদারীর ইতিহাস আমি জানি।
মাধব। কি জানাে ?
অশােক। ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানী যখন এদেশে বাণিজ্য করতে আসে
তখন আপনার পূর্বপুরুষ করতেন কোনাে এক মুসলমান মৌজাদারের
মােসাহেবী। তার পর যখন কোম্পানীর সঙ্গে নবাবের লড়াই বেধে
ওঠে—তখন তিনি সেই মেজাদারকে বন্দী করবার সহায়তা করেন
—কোম্পানীর ফৌজকে পেছন দরজা দিয়ে অন্দরমহলে ঢুকিয়ে।
এই জমিদারী, আপনার সেই পূৰ্বপুরুষের বিশ্বাসঘাতকতার পুরস্কার
এ কথা কি অস্বীকার করতে পারেন আপনি?
মাধব। ( অস্থির ভাবে ) তুমি, তুমি, আজি, আজই আমার এলাকার
বাইরে চলে যাবে কিনা, বলে...
অশােক। না।
মাধব। যাবে না ?
অশােক। আজ্ঞে না।
মাধব। আমার বিরুদ্ধে আমার
প্রজাদের
মধ্যে উত্তেজনা সৃষ্টি
করবে ?
দ্বিতীয় দৃশ্য
প্রথম অঙ্ক
সিথির সিদূর
অশােক। যতদিন চরণ-বিলের জল-নিকাশ না হবে—প্রজাদের দুর্গতি দূর
হবে ততদিন করবাে।
মাধব। আমি যদি তােমাকে আর সেখানে ফিরে যেতে না দিই—
এখানেই বেঁধে রাখি ?
অশােক। পারবেন না। বলেছি তাে, ঠিক এম্নি কোদাল কঁাধে
পাঁচশাে চাষা এসেছে আমার সঙ্গে
মাধব। তারা সব কোথায় ?
অশােক। ওই দীঘির পাড়ে অপেক্ষা করছে আমার জন্যে।
মাধব। কনক।
কনক! আমার বন্দুকটা নিয়ে এসো—যাও, আঃ
যাও বলছি:
অশােক। (হাসিয়া) মাধববাবু! ভেবেছিলাম আপনি বুড়ােমানুষ,
কিন্তু এখন দেখছি—আমাদের চেয়েও আপনার রক্ত অনেক বেশী
তরল ! আচ্ছা, আপনার ঘরে যে দু’চারটে বন্দুক আছে, তাকি
আমি জানি না ?
মহীতােষ। অশােক! বাবা, তুমি এখন এসাে। এখানে আর কোনাে
প্রয়ােজন নেই তােমার
অশােক। দেখুন মাধববাবু! বন্দুক যদি কখনাে ছােড়েন, আমার এই
বুকটা লক্ষ্য করেই ছুড়বেন। কারণ, আপনার প্রজারা নিরপরাধ ।
প্রস্থান
মাধব। মহীতােষ ! সত্যিই এ ছেলেটি অসাধারণ।
একে যদি
তাড়াতে না পারি তাহলে আমার জমিদারীর এই শেষ—কী লজ্জা
কী অপমান
প্রস্থান
প্রথম অঙ্ক সিথির সিঁদুর দ্বিতীয় দৃশ্য ৮ . প্রস্থান মহীতােষ। কনক, যাবে আমার সঙ্গে ? কনক। কোথায় ? মহীতােষ। ওই দীঘির পাড়ে গিয়ে অশােকের সঙ্গে একবারটি দেখা করবাে। কনক। না জ্যেঠামশাই, আমি যাবাে না। মহীতােষ। কেন ? কনক। আমার পকেটে একটা রিভলবার আছে—মনীযার মুখের দিকে চেয়ে আমি অনেক সহ্য করেছি—হয়তাে আর পারবাে না মহীতােষ। আচ্ছা, আচ্ছা, তুমি যেয়াে না, আমিই যাচ্ছি— মনীষা। আমিও যাবাে অশােকদার সঙ্গে দেখা করতে কণক। আমি বুঝতে পারছি না মনীষা, একটা চরিত্রহীন লম্পটের উপর তােমার এ সহানুভূতির কারণ কি? তার এ প্রজাহিতৈষণার মূলে আছে—“একটা চাষার মেয়ের প্রেম’–এ কথাটা কি তুমি বিশ্বাস করছ না ? মনীষা। তাই যদি বিশ্বাস করতে হয়—বেশ, তাহলে রিভলবারটা আমাকেই দাও—আমিই তাকে গুলি করবাে। দেশহিতৈষণার মুখখাস্ পরে—মূর্থ জনসাধারণকে ভুল বুঝিয়ে—যারা নিজের স্বার্থসিদ্ধি করতে পারে—তাদের গুলি করতে—আমার হাত একটুও কঁপবে না কনকদা ! দাও, দাও—রিভলবার দাও—আমিই যাবে সেই দীঘির পাড়ে কনক চুপ করিয়া দাড়াইয়া রহিল-হাতে রিভলবার নাড়িতে লাগিল ৪ দাও, দাও- রিভলবার ধরিল
তৃতীয় দৃশ্য
স্থান—“আশশাকের কুটির
কাল-পূর্বাহ্ন
দৃশ্য—অশােক একটা লেখড় বিছানো শয্যায় বসিয়াছিল। ঘরে অতি দরিদ্রভাবের
নানাপ্রকার আসবাব। মেটে হাঁড়ি-কলস—প্রভৃতি। ঘরের এক কোণে একটা ভােলা
উনুনে আশোকের ভাত রান্না হইতেছিল। মালা নামে কৈলাশ সরদারের একটা দশ
বছরের মেয়ে উনুনে কাঠ জোগাইতে ছিল। কৈলাশ ঘরে প্রবেশ করিয়া ক্রুদ্ধভাবে
মেয়েটির দিকে চাহিল ।
কৈলাশ। হেই। তােকে যে আমি পাঁচশাে বার নিষেধ করিছি—
অশােকবাবুর ভাতের হাঁড়ি ছুনে
মালা। কই, আমি তাে ভাতের হাঁড়ি ছুই নাই বাবা ! উনুনে কাঠ
দিচ্ছি।
কৈলাশ। যা’ যা’ এখন এখান থেকে যা।
অশােক। কেন ওকে তাড়িয়ে দিচ্ছ—সরদার ?
কৈলাশ। আপনি হচ্ছে লেখাপড়া-জানা ভদ্দরলােক—আর, আমরা
.
চাষা !
অশােক। ভুলে যাও কেন সরদার—আমিও চাষার ছেলে। আমার
বাবার হালখামার ছিল। নিজের হাতেই জমি চাষ করতেন তিনি।
আমাদের না গরু ছিল তিন জোড়া। বিশ্ববিদ্যালয় থেকে এম-এ,
প্রথম অঙ্ক
সিথির সিদূর
তৃতীয় দৃশ্য
পি-এইচডি’ হয়ে বেরিয়ে এসেছি বটে কিন্তু আমার বুকে এখন
সেই চাষার রক্ত আছে।
কৈলাশ। আমরা যে ছােট জাত ! সে কথাটা তত অস্বীকার করতে
পারিনে ?
অশােক। শােনাে সরদার! এই পরাধীন দেশে একটিমাত্র জাতি
* আছে—তার নাম গােলামের জাতি। যে জাতির আত্মনিয়ন্ত্রণ
ক্ষমতা নেই, তার আবার জাতি-বিচার কি ? মালা ! ওই কলস
থেকে আমাকে এক গ্লাস খাবার জল দাও তাে-লক্ষ্মী ।
মালা। বাবা! দেব ?
কৈলাশ। দে, বাবু যখন শুবেই না—তখন আর কি করবি? দে। কিন্তু
শুধু জল দিনে—তাের মার কাছ থেকে একটু গুড় চেয়ে নিয়ায়।
মালার প্রস্থান
অশােক। কাল কত লােক কাজে আসবে সরদার ?
কৈলাশ। প্রায় দশ হাজার।
অশােক। তাহলে, কালই বােধ হয় আমরা খালটাকে সম্পূর্ণ কেটে
ফেলতে পারবাে
কৈলাশ। নিশ্চয়ই
অশােক। কিন্তু জমিদার নিশ্চয়ই গুলি চালাবে। প্রথম গুলির আঘাতটা
বােধ হয় আমার বুকেই লাগবে। আজই তােমাকে গােটা কতাে
কথা বলে রাখি...
কৈলাশ। বাজে কথা বলল না অশােকবাবু! গুলি যদি চালায়--
প্রথস অঙ্ক
সিথির সিঁদুর
তৃতীয় দৃশ্য
তাহলে তােমাকে রাখবাে সকলের পেছনে। আমাদের বুক নেই ?
আমরা মরতে জানিনে?
অশােক। সেই কথাই বছি সরদার—ওই অস্বাস্থ্যকর জলাভূমিটার জন্যে
—প্রতি বৎসর তােমাদের এই অঞ্চলের বহুলােক মরছে ম্যালেরিয়ায়
জমিগুলাে অনাবাদী পড়ে আছে—অথচ জমিদার খাজনা আদায়
করছে। এ অত্যাচার তােমরা কিছুতেই সহ্য করে না। বন্দুকের
গুলিতে আজ হয়তাে দুটো বা দশটা লােক মরবে—কিন্তু হাজার
হাজার লােক বাঁচবে, তােমাদের এই সঙ্কল্পের দৃঢ়তা থাকলে...
কৈলাশ। সব ঠিক আছে অশােকবাবু।
তুমি শুধু আমাদের পথ দেখিয়ে
দিও—আমরা কোন্ পথে হাঁটবাে...
অশােক। শােনাে সরদার, তােমাদের এই অঞ্চলেই আমার বাড়ি ছিল—
আমার মা, আমার বাবা, আমার ভাই, সবাই মরে গেছে
ম্যালেরিয়ায়। বেঁচে আছি শুধু আমি। কেন জানেন? ছছাট বেলায়
আমি বড় দুর্দান্ত ছিলাম—কারাে কোনাে অন্যায় সহ্য করতে পারতাম
না। বাবা আমাকে মেরে তাড়িয়ে দিয়েছিলেন বাড়ি থেকে:
কৈলাশ। ভালই করিছেলেন—তা না হলে তাে তুমিও মরতে ?
অশােক। হ্যা, কিন্তু আমার এ বেঁচে থাকার তাে কোনাে মানে হয়না
সরদার—আজ যে আমার নিজের বলতে আর কেউ নেই ••
কৈলাশ। কেন বাবু, আমরা তাে আছি—আমাদের কি তুমি পর মনে
ভাবাে ?
অশােক। না।
মাল। অশােকের হাতে এক ডিস গুড় ও এক ঘটি জল দিল
৩৪
তৃতীয় দৃশ্য প্রথম অঙ্ক সিথির সিদূর কৈলাশ। আমি এখন আসি অশােকবাবু ! গরুগুলাে মাঠে রয়েছে। মালা, তুই কিন্তু এখানেই থাকি, দেখিস্ বাবুর যেন কোনাে কষ্ট না হয়। অশােক। কাছে এসাে মালা,—সেই গানটা গাও তাে, আবার শুনি মালা গাহিল- । গান কথা বলবাে না ও কথা বলবাে না রে ! ফিরিয়ে নে তাের রূপের বাজু পরবো না রে। কথা••• কুচবরণ কন্যে আমি, মেঘবরণ চুল ! আমার হাতে লােহার খাড়-কানে রূপপার ফুল ! জুটলো না মাের কপালে আজ একরতি সােন, কথা••••• কথা বলবাে নারে ! ঘেটু ফুলের খোপা আমার হিজ ফুলের মালা ! চাষার ছেলে বুঝলি না তুই আমার বুকের জ্বালা। আমি, পরবে ডুরে ঢাকাই শাড়ী- মিহি সুতােয় বােনা।
প্রথম অঙ্ক
সিথির সিদূর
তৃতীয় দৃশ্য
গানান্তে মণীষা ও কনকের প্রবেশ
মনীষা।
মনীষা। অশােকদা, তুমি এখানে থাকো? ওই বুঝি তােনার রান্না হচ্ছে ?
অশােক। হ্যা।
কে রাঁধছে ?
অশােক। কে আর রাঁধবে নী? ডাল-চালের সঙ্গে দুটো শাকপাতা
চড়িয়ে দিয়েছি—আগুন আছে, জল আছে, রাধুনীর তদ্বির না
থাকলেও—সিদ্ধ হয়ে থাকবে নিশ্চয়ই।
মনীষা। তােমার কোলের কাছে ও মেয়েটি কে?
অশােক। আমি যার অতিথি হয়ে এখানে আছি—তাঁরই মেয়ে। তুমি
কি শােনন নি ? এই মেয়েটির প্রেমে পড়েই আমি চাষী-পল্লী ছেড়ে
আর কোথাও যেতে পারছি নে ?
মনীষা সগর্বে কনকের মুখের দিকে চাহিল
কনক। কৈলাশ সরদারের আর কোনাে মেয়ে নেই ?
অশােক। মালা ! বাবু কি জিজ্ঞেস্ করছেন—উত্তর দাও ?
মালা। কি ?
অশােক। তােমরা ক’ভাই বােন্ ?
মালা। পাঁচ ভাই, এক বােন্—
মনীষা পায়ের জুতা খুলিয়া ভাতের হাঁড়ির সরাটা তুলিল
মনীষা। বাঃ—জল শুকিয়ে ভাত পুড়ে গেছে যে-
অশােক। জল একটু কম করেই দিইছি। পােড়া ভাতের গন্ধটা আমার
খুব ভাল লাগে।
প্রথম অঙ্ক
সিথির সিদূর
তৃতীয় দৃশ্য
মনীষা। তাে বটেই, ভাত না-পুড়লে বােধ হয় তােমার খাওয়াই
হয় না? যা সে কথা। কলকাতা ছেড়ে এভাবে এখানে এসে
পড়ে আছ কেন বললা তাে ?
অশােক। উপস্থিত তােমরাই বা এখানে কেন এসেছ মনীষা? জমিদার
কনকবাবুকে বতে দেবার মত কোনাে আপন তাে নেই এখানে ?
কনক। কোনাে ভদ্দরলােক, এ রকম Nasty quarter-এ এসে বদ্বার
আসন চায় না।
অশােক।
ও, আপনি বােধ হয় এ চাষাদের পাড়ায় আর কখনাে
আসেন নি কনকবাবু ?
কনক। আজ্ঞে না।
অশােক। হঠাৎ আজ কি মনে করে ?
কনক। মনীষার অনুরােধে। মনীষা এসেছে আপনাকে নেমন্তন্ন করতে
•কৈলাশ প্রবেশ করিয়াই—বিস্মিত ও বিরক্তভাবে—কথাগুলি শুনিল
অশােক। (বিস্মিত ভাবে ) নেমন্তন্ন ?
মনীষা। হ্যা অশােকদা, জমিদারবাড়িতে আজ তােমার নেমন্তন্ন।
ও পােড়া ভাতগুলাে না হয় কুকুর-শেয়ালেই খাবে—এখন চলল
আমাদের সঙ্গে
অশােক। জমিদার বাড়িতে ?
মনীষা। হঁ্যা। জমিদার মাধব রায় সেদিন জানতেন না যে তুমি
আমাদের কত আপন। সেদিনকার সে অপমানটা তুমি ভুলে যাও
আজ তিনি তােমাকে খুব আদর-যত্ন করবেন।
প্রথম অঙ্ক
সিথির সিদূর
তৃতীয় দৃশ্য
কৈলাশ। (গর্জন করিয়া উঠিল) না, না, না। তা হতেই পারে না।
জমিদার মাধব রায়কে আমি চিনি
কনক। (বিস্মিতভাবে ) তার মানে ?
কৈলাশ। আমার মাথার চুল পেকে গেছে থােকাবাবু! তােমাদের এ
নেমন্তন্নের মানে আমি বুঝি...
কনক। কি বুঝলে সরদার ?
কৈলাশ। সে সব কথায় আর দরকার কি? এখন বাড়ি যাও
অশােকবাবু যাবে না।
অশােক। (হাসিয়া) জমিদারের এ সাদর আহবান কি প্রত্যাখ্যান
করা উচিত?
কৈলাশ। তারা যে তােমাকে বিষ খাইয়ে মারবে না—তা তুমি কি
করে জালে ?
কনক। (উত্তেজিত ভাবে ) কৈলাশ সরদার।
কৈলাশ। চোখ রাঙিয়ে না খােকাবাবু ! শােনাে। আজ পর্যন্ত
তােমাদের কাছে পাঁচখানা দরখাস্ত করিছি-চরণ-বিলের খালটা
কেটে দাও—দাওনি। আমরা মরে যাই ম্যালেরিয়ায়--
জমিতে ধান হয় না—তােমরা লাঠির গুতােয় খাজনা আদায়
করাে:••
অশােক। ওসব কথা এখন থাক্ সরদার।
কৈলাশ। না অশােকবাবু! আজ একটু ববাে। তুমিই আমাদের
মুখ-চোখ ফুটিয়ে দিয়েছ—আজ কি আর আমরা ওঁদের ভয়
করি?
৩7
প্রথম অঙ্ক
সিথির সিদূর
তৃতীয় দৃশ্য
কনক। মনীষা ! এখানে দাড়িয়ে আর কত অপমান সহ্য করবাে,
তােমার জন্যে ?
মনীষা। চলাে কনকদা। অশােকদা, তুমি যাবে না?
অশােক। সরদার! জমিদারের নেমন্তন্ন রক্ষে করতে গিয়ে যদি আমার
মৃত্যু হয়, হবে। তাতে আর ক্ষতি কি? আমার তাে কেউ নেই—
আমার জন্যে কে কঁদবে—যদি এই মালা একটু কঁদে মালাকে
আদর করিল ) কঁদিবি মালা ?
কৈলাশ। তােমার জন্য আজ যত লােক কাদবে অশােকবাবু, ওই
খোকাবাবুর জন্যে তত লােক কঁদিবে না। নিজের ছেলের জন্যে
ততা সব মা-বাপই কঁদে, কিন্তু এমন ছেলে কোন্ দেশে কটা
জন্মের জন্যে সকল দেশের সকল মা-বাপ, কঁাদে একসঙ্গে?
তােমাকে আমি কিছুতেই যেতে দেব না অশােকবাবু !
আড়াল করিল
কনক। মাধব রায়কে তাে চেন কৈলাশ? পারবে তুমি—তার ছােবল
থেকে ওই অশােক সেনকে রক্ষে করতে?
কৈলাশ। কেন পারবাে না থােকাবাবু? পাইক-বরকন্দাজদের ভয়
দেখাচ্ছ ? তারা ক'জন? একশাে, দুশো, তিনশাে? কিন্তু, আমরা
দশ হাজার! দশ হাজার লাঠি আর দশ হাজার মাথা না ভেঙে,
তােমার লোকজন এই তাে অশােকবাবুর কাছে পৌছতেই পারবে না ?
কনক। তাহলে বুঝে দেখাে মনীষা-অশােকবাবুর উদ্দেশ্য প্রজাদের
কল্যাণ-সাধন নয়—রায়গার জমিদারি ধ্বংস করা।
অস্থিতি
প্রথম অঙ্ক
সিথির সিদূর
তৃতীয় দৃশ্য
অশােক। আপনি আমাকে ভুল বুঝবেন না কনকবাবু !
মনীষা। তা যদি না হয় কনকদাতা’ হলে তুমি একবার চলাে।
দাদামশাই খুব অসৎ লােক নন্-
কৈলাশ। তুমি কে তা আমি জানি না মা-লক্ষ্মী! যেই হও—মাধব রায়কে
তুমি চেন না। জমিদারবাড়ির ঠাণ্ডা গারদ দেখেছ? কাচারী-
কোঠার দেওয়ালে এক সুড়ঙ্গ-পথ আছে। মাটির নীচেয় আছে
এক অন্ধকার ঘর। কোনোদিন কোননা প্রজা যদি মাথা তুলে
দাড়ায়, তাহলে তাকে ধরে নিয়ে ফেলা হয় সেই ঠাণ্ডা গারদে ।
সেখানে সে না-খেয়ে শুকিয়ে মরে।
মনীষা। একথা কি সত্যি কনকদা ?
কনক। জানি না।
অশােক। আপনি অনেক কিছুই জানেন না কনকবাবু! তবু আমি
আর একবার যাবো মাধব রায়ের সঙ্গে দেখা করতে-চলুন:
কৈলাশ। অশােকবাবু!
অশােক। চুপ করে সরদার। আমি সন্ধ্যার আগেই ফিরে আসব।
যদি না আসি, তােমাদের দশ হাজার লাঠি কি আমাকে উদ্ধার করতে
পারবে না, কাল সূর্যোদয়ের পূর্বে ? একরাত্রি ঠাণ্ডা গারদে
থাকলে—আমার মৃত্যু হবে না নিশ্চয়ই...
মনীষা। না, না,তােমাকে যেতে হবে না,অশোেকদা! আমি এখন আসি-
অশােক।
কেন মনীষা ?
কৈলাশ। (হাসিয়া ) এতক্ষণে বুঝলাম মা-লক্ষ্মী! সত্যিই তুমি
অশােকবাবুর আপনজন।
৪০
প্রথম অঙ্ক
সিথির সি দূর
চতুর্থ দৃশ্য
মনীষা। কিন্তু সরদার, এই ভাবে পােড়া-ভাত খাইয়ে—আর কতদিন
তােমরা অশােকদাকে বাঁচিয়ে রাখবে ? জমিদারের ঠাণ্ডা গারদের
চেয়ে—তােমাদের এই কুঁড়েঘরের অত্যাচার ওঁর স্বাস্থ্যের পক্ষে তাে
খুব অনুকূল নয় ?
কনক। তুমিও এখানে থাকোনা মনীষা ! আমি একাই ফিরে যাই। তােমার
সেবা ও যত্নে অশােকবাবুর প্রজাহিতৈষণা আরাে বেড়ে যাবে...
মনীষা। তােমার উদ্দেশ্যটা তাে আমিও ঠিক বুঝতে পারছিনে
অশােকদা ?
অশোক। আনি চাই—জমিদার মাধব রায়ের নিগ্রহ থেকে—মূখ চাষী
প্রজাদের উদ্ধার করতে।
কনক। আপনিও যে কাল জমিদার সেজে মাধব রায়ের মতই নিগ্রহ
চালাবেন না, তার কোন নিশ্চয়তা আছে ?
অশােক। না, তা নেই। আমার ওই পােড়া ভাত যেদিন পােলাও
হয়ে উঠবে—অনাহারীদের সামনে আমিও যেদিন পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে
আহার করতে বসবাে—সেদিন যেন ওরা আমাকেও লাথি মেরে
তাড়িয়ে দেয়। আমি চাই ওদের মধ্যে শুধু সেই চেতনাটুকু
জাগাতে--
কনক। You are a cheat ! a cut-throat dog!
অশােক হাসিল
কৈলাশ। সাবধান থােকাবাবু ! মেজাজ দেখিও না। আমরা চা!
মনীষা। চলাে কনকদা•••
৪১
প্রথম অঙ্ক
সিথির সি দূর
চতুর্থ দৃশ্য
মালা। (একরেকাবী গুড় ও এক ঘটি জল লইয়া নিকটে গেল। একটু
গুড় আর জল খেয়ে, যাবে না তােমরা ?
মনীষা ফিরিয়া বিস্মিতভাবে মালার মুখের দিকে চাহির।
রহিল—অশোক হাসিতেছিল
কনক। দাড়িয়ে দাড়িয়ে এসব বিদ্রুপ সহ্য করতে পারবাে না মনীষা-
আমি চল্লাম
'
প্রস্থান
মনীষা। ( অশােকের একটু নিকটে গিয়া) এই রিভলবারটা রেখে দাও
অশােকদা ! তােমার কাজে লাগবে:
অশােক। রিভলবার ?
মনীষা। হা। সাবধানে থেকো
প্রণাম করিয়া প্রস্থান
চতুর্থ দৃশ্য
স্থান—মাধব রায়ের বসিবার ঘর
কাল—অপরাহ্ন
দৃশ্য-মাধব একটা তাকিয়া ঠেসান দিয়া গড়গড়া টানি:তছিলেন। পার্শ্বে নিবারণ
মাধব। দরজা-জানলাগুলাে বন্দ করে দাও তত নিবারণ.••
নিবারণ তাহাই করিল
শােনন। ওই থানার ভেত” তত বহু চুরি ডাকাতি ও খুন
জখম হচ্ছে ?
৪২
প্রথম অঙ্ক
সিথির সিদূর
চতুর্থ দৃশ্য
নিবারণ। আজ্ঞে হ্যা, তা হচ্ছে বৈকি—
মাধব। তার যে-কোনাে একটার সঙ্গে ওই অশােক ছােকরাকে
জড়াতে হবে।
নিবারণ। আজ্ঞে আপনার আদেশ পেলে, আমি দশহাত জলের তলেও
নাতে রাজী আছি। কিন্তু আজকালকার দাবােগাগুলাে মেয়েমানুষ !
উপরওয়ালাদের কৈফিয়ৎ তলবের ভয়ে—মিথ্যে তাে দূরের কথা
সত্যি চোর-ডাকাতগুলােকেও ছেড়ে দিচ্ছে !
মাধব। দারােগা মাইনে পায় কত ?
নিবারণ। বােধ হয় সত্তর-পচাত্তর টাকা
মাধব। আমি যদি তাকে নগদ দশ বছরের মাইনে দিয়ে দি? তারপর
কার্যোদ্ধার হলে আরো কিছু পুরস্কার ! রাজী আছে কিনা জেনে
এসাে..
নিবারণ ।
যে অজ্ঞে•••
মাধব। দরজা জাগুলো খুলে দিয়ে যাও—আর লালুকে বলে যাও--
ককেটা পালটে দিতে।
নিবারণের প্রস্থান
কনকের প্রবেশ
কনক। দাদামশাই একটা ক' বলব?
মাধব। কি ?
কনক। জ্যাঠামশাই বলেন—মনাের সঙ্গে বিয়ে দিতে পারলেই
অশােকের মতিগতি ভাল হয়ে যাবে।
৪৩
=
প্রথম অঙ্ক
সিথির সিঁদূর
চতুর্থ দৃশ্য
মাধব। না, না, না, তা হতে পারে না। শােনাে কনক! চরণ-বিলের
খালে আজ দশ হাজার কোদাল পড়েছে—তার প্রত্যেক আঘাতটি
এসে লাগছে আমার বুকে ! এ অপমানের প্রতীকার আমাকে
করতেই হবে !
লালু তামাক দিয়া গেল
হেই লালু ! মহীতােষকে ডেকে আতাে?
লালুর প্রস্থান
যদু আর মহীতোষকে আমি কখনাে পৃথক দেখিনি। সেই
মহীতােষের মেয়ে মনীষার বিয়ে হবে—ওই গোঁয়ার-গােবিন্দের সঙ্গে ?
তুমি কি বছ কনক ?
কনক। আমি বছি না ঠাকুরদা
মনীষা মাধবের পিছনে দাঁড়াইয়াছিল—সে কনককে কিল দেখাইল ও জিব
কাটিল-উদ্দেশ্য সে যেন তার নামটা না বলে—
মাধব। তবে কে বল্ছে ? তােমরা কি বুঝতে পারছ না কনক, কি
ভয়ানক ছেলে ওই অশােক। আমি মাধব রায়, আমার চোখের
সানে দাড়িয়ে ওভাবে হেসে হেসে কথা বলতে পারে, এমন একটা
দুঃসাহসী লােক তাে আজ পর্যন্ত দেখিনি আমি
মনীষা সুমুখে আ
মনীষা। কেন ঠাকুরদা, আমিও তাে পার?
মাধব। হ্যা, তুমি পার, নাতবৌ পারে, কনক পারে, আর পারতাে
যদুর গর্ভধারিণী ! কিন্তু মনীবিবি! আমি মাধব রায়—আমার
ল
; ৪৪
প্রথম অঙ্ক
সিথির সিদূর
চতুর্থ দৃশ্য
একটা হুহুঙ্কার শুনলে যে সব চাষারা থরথর করে কাপতে তারাই
এসেছিল—কোদাল ঘাড়ে নিয়ে আমার বাড়ী পর্যন্ত। তারাই
আজ চরণ-বিলের খাল কাটছে--আর জয়ধ্বনী দিচ্ছে অশােকের।
আমি কি এখনাে বেঁচে আছি, না মরে গেছি ?
মহীতােষের প্রবেশ
-
তুমি তাে আজ সন্ধ্যের ট্রেণেই কলকাতা যাচ্ছ মহীতােষ ?
মহীতােষ। আজ্ঞে হ্যা।
মাধব। মনীষাকে এখানে রেখে যাও•••
মহীতােষ। মনীষাও থাকতে চাইছে•••
মাধব। হ্যা, রেখে যাও। আমি বেঁচে থাকতে আমার নাতনীর বিয়ের
দুর্ভাবনা আমার—তােমার নয়। মনীষাকে আমি একটি খুব ভাল
ছেলের সঙ্গে বিয়ে দেব। আর, তেমন ভাল ছেলে যদি না-জোটে
আমি নিজেও তাে খুব মন্দ ছেলে নই—কি বলে বিবিসাহেব ?
মহীতােষ। আপনি একটা কথা বিবেচনা করুন•••••
মাধব। কি ?
মহীতোেষ। এই অশােককে মনীষা অত্যন্ত ভালবাসে।
মনীষার প্রস্থান
মাধব। দেখাে মই তােষ, তুমি দর্শনশাস্ত্রের অধ্যাপক। এ সম্বন্ধে
তােনাকে বেশী-কিছু বলতে যাওয়া—আমার মত একটা মূর্খ লােকের
পক্ষে সঙ্গত হবে না। কিন্তু জিজ্ঞাসা করি—এই সব তরুণ-তরুণীদের
ভালবাসা আর মন্দবাসার কি কোনাে মানে হয় ? একটা ছােটো মেয়ে
৪৫
প্রথম অঙ্ক
সিথির সিদূর
চতুর্থ দৃশ্য
হয়তাে কেউটে সাপের মাথাটা ধরে মুখে পুরতে চাইবে। তা’
বলে কি সেই সাপটা ধরে এনে দেবে তার হাতে তুলে ?
মহীতােষ। অশোককে আপনি কেউটে সাপ মনে করেন ?
হাসিলেন
মাধব। নিশ্চয়ই ; আমি তােমাকে ভবিষ্যৎবাণী করছি। ওই বকাটে
ছােকরার জীবনটা শেষ হবে দ্বীপান্তরে বা ফাসি কাঠে! তুমি কি
মেয়েটাকে বিধবা সাজাতে চাও? মােটের উপর, মনীষার বিয়ের
দুর্ভাবনা—তােমার নয়, আমার। তােনার জিনিষ-পত্তর গুছিয়ে
ফেল—আমি একটু ঘুরে আসি
প্রস্থান
মহীতােষ। তাইতাে, কনক! সমস্যা যে বড় জঠিল হয়ে উঠলাে...
কনক। আপনি মনীষাকে এখানে রেখে বান্। আমি চেষ্টা করবাে—যাতে
সে অশােককে ভুলতে পারে। অশােকের মত একটা উচ্ছঙ্খল ছেলের,
দিক থেকে তার মনটাকে ফিরিয়ে আন্তেই হবে।
মহীতােষ। দেখাে কনক!
দেখাে কনক! তােমাদের সঙ্গে স্বার্থবিরােধ ঘটেছে বলেই
—অশােককে তােমরা উচ্ছঙ্খল ভাবছ—কিন্তু সত্যিই কি তাই?
এই সব ঘটনার ভেতর দিয়ে মনীষার নিরপেক্ষ মনটা তাে অশােকের
দিকে আরাে ছুটে যাচ্ছে ।
নিবারণের প্রবেশ
আপনি কি বলেন নিবারণবাবু ?**
নিবারণ। কি সম্বন্ধে ?
মহীতোেষ। মনীষাকে কি আমি এখানে রেখে যাবাে ?
৪৬
প্রথম অঙ্ক
সিথির সিঁদূর
চতুর্থ দৃশ্য
মনীষার প্রবেশ
• নিবারণ। কখখনাে না।
“মনীষা। আমি এখানেই কিছুদিন থাকবাে বাবা! কলকাতায় গিয়েই
তুমি আমাকে সেই বইগুলাে পাঠিয়ে দিও ।
নিবারণ। মা-লক্ষ্মী! তুমি ঠিক বুঝতে পারছ না যে অশােকের উপর
কি ভীষণ অত্যাচার ও উৎপীড়ন হবে...
মনীষা। হােক না। তাতে আমার কি ? দাদা মশাই ও অশােকদার
মধ্যে কে বেশী শক্তিমান তাইতাে দেখবাে
মানদার প্রবেশ
মানদা। খাবার দেওয়া হয়েছে। কনক! মহীতােষবাবুকে সঙ্গে নিয়ে
আয়।
মহীতােষ। দেখুন, আপনার সঙ্গে আমার একটা ঝগড়া আছে। কেন
আপনি—স্ত্রী-শিক্ষার এত বিরােধী ? কনক বছিল—আপনার
পুত্রবধু নাকি বই হাতে তুতে পারেন না, শুধু আপনার শাসনের ভয়ে।
মানদা। খাবার দেওয়া হয়েছে:
মহীতােষ। তা’ হাে। যদু ছিল আমার অভিন্ন-হৃদয় বন্ধু। আমার
এই মেয়েটিকে আপনি ঘর আলেন না—যেহেতু সে কলেজে
পড়ছিলাে। তাতে যে আমি কত দুঃখ পেয়েছি তা কি আপনি
ববাঝেন না ?
মনীষার প্রস্থান
৪৭
প্রথম অঙ্ক
সিথির সি দূর
চতুর্থ দৃশ্য
{
মানদা। খাবার ঠাণ্ডা হয়ে যাচ্ছে-
মহীতােষ। বিশ্বপ্রসবিণী জননীর জাতি আপনারা ! সন্তানের কল্যাণ
বা অকল্যাণ যতটা আপনাদের উপর নির্ভর করে—ততটা
করেনা আমাদের উপর। সে হিসাবে, আমার মনে হয়, শিক্ষার
আবশ্যকতা আমাদের চেয়েও আপনাদের ঢের বেশী ! জাতির মস্তিষ্ক
জাতির মেরুদণ্ড, জাতির মাংসপেশীর সবই তাে গঠন করেন
আপনারা—আপনারাই তাে•••••
কনক। আপনি কাকে এ বক্তৃতা শােনাচ্ছেন জ্যেঠামশাই—
হাসিতে হাসিতে নিবারণের প্রস্থান
মহীতােষ। কেন, তােমার মাকে ?
কনক। তিনি তাে বহুক্ষণ চলে গেছেন
মহীতােষ। তাই নাকি? কী ভয়ানক কথা ! তাহলে চলল, দুটো
খেয়েই আসি-
উভয়ের প্রস্থান
মানদা ও সুন্দরীর প্রবেশ
মানদা। জ্বালাতন ! স্ত্রী-শিক্ষা না ওঁর শ্রাদ্ধ আর পিণ্ডি !
সুন্দরী। আচ্ছা মা, ওই চশমা আঁটা বি,এ, পাশ মেয়েটি নাকি কিছুদিন
থাকবেন এখানে?
মানদা। তাই তাে শুছি—
সুন্দরী। ও বিষ এখানে কিছুতেই রেখনা মা! বিদেয় করে দাও নইলে
সৰ্ব্বনাশ
হবে।
৪৮
"এই অঙ্ক সিথির সিদূর চতুর্থ দৃশ্য মানদা। ইচ্ছে হচ্ছিল—হতচ্ছাড়া মিসেকে দুটো শক্ত কথা শুনিয়ে দি। স্ত্রীশিক্ষা ! আহাহা কি শিক্ষাই দিয়েছেন নিজের মেয়েটিকে—গা যেন জ্বলে যায়। ধিঙ্গি মেয়ে ঘুরে-ফিরে বেড়ায় যেন পাঁচ বছরের বাহিরে মাধব কাশিলেন সুন্দরী। ওমা, বুড়াে কৰ্তা: উভয়ের প্রস্থান মাধবের প্রবেশ মাধব। ওরে লালু! তামাক দে•• মনীষার প্রবেশ কে? বিবিসাহেব ? আসুন, অসুন-বসুন—একটা কবিতা বলি শুনুন- নাতিনীর প্রেমে ডগমগ বুড়ো পাকা চুল তবু বাঁধিয়াছে চুড়ড়া ! বাঁধা-দাত আর ধুতি কালাে-পেড়ে দেখিয়া নাতিনী কহে নৎ নেড়ে- ওরে বুড়াে তাের সখ, দেখে মরি ওই শশান্ বাজে ব্ৰজের বাঁশরী ! হা হা হা হা ৪৯ ৪
সিথির সি দূর
প্রথম অঙ্ক
চতুত
মনীষা। সত্যি দাদামশাই, আমি আপনাকে খুব ভালবাসি...
মাধব। চুপ,—কথাটা অতত জোরে ব’লােনা, নাতবৌ শুনতে পাবে।
তারও তাে নজর আছে আমার উপর ?
দুই গিন্নি ঝগড়া করে
ভাঙবে আমার ভাণ্ড-বাসন্
চোখের জলে বলতে হবে-
চল্ যাই মন শ্রীবৃন্দাবন।
?
মনীষা।
মনীষা। আচ্ছা, আপনার সে উইল কি হয়ে গেছে ?
মাধব। কোন্ উইল
যে উইলে আপনার সমস্ত জমিদারীর মালিক করবেন বৌদিকে ?
মাধব। জমিদারীটে আগে রক্ষে হবে তবে তাে ?
মনীষা। কেন, কি হয়েছে ?
মাধব। একটা ধূমকেতুর আবির্ভাব !
মনীষা। ও, অশােকদার কথা বলছেন? কেন, তিনি আপনার কি
করতে পারেন? আপনার চোদ্দপুরুষে জমিদারী—কত লােক বল,
অর্থ বল, আপনার। আপনি কেন ভয় করবেন সেই অশােকদার মত
একটা পথের লােককে ?
মাধব। ভয় আমি কাউকে করিনা বিবিসাহেব! সে শিক্ষা আমার
নেই। তবে বড্ডই বুড়াে হয়ে পড়েছি কিনা, তাই একটু শক্তি ও
সামর্থ্যের অভাব ঘটেছে।
মনীষা। আচ্ছা, অশােকদা আপনার কি ক্ষতিটা কছে বলুন তাে?
•প্রথম অঙ্ক
সিথির সিদূর
চতুর্থ দৃশ্য
মাধব। চাষাদের চোখ ফুটিয়ে দিচ্ছে। হাতীর ঘাড়ে মাহুত বসে থাকে,
তার কারণ হাতীর চোখ দুটো অত্যন্ত ছােটো—সে দেখতেই পায়না
যে সে একটা-কতবড় জানােয়ার ! বুঝেছ?
একটা দারােয়ানের কাধে সুটকেশ চাপাইয়া মহীতােকের প্রবেশ
মহীতােষ। (মাধবকে প্রণাম করিয়া ) আমি তাহলে এখন আসি-
মনীষা তাহাকে প্রণাম করিল
!
খুব সাবধানে থেকো মনীষা
মাধব। দুর্গা, দুর্গা, দুর্গা, সিদ্ধিদাতা গণেশ !
মহীতােম ও তাহার পেছনে মনীষার প্রস্থান
নিবারণের প্রবেশ
খবর কি নিবারণ? দারােগা রাজী আছে ?
নিবারণ। আজ্ঞে হ্যা।
মাধব। দেখাে, আমার সঙ্গে কিন্তু দারােগার কোনাে কথাই হবেনা সে
সম্বন্ধে।
নিবারণ। আজ্ঞে না, কোনাে প্রয়ােজন নেই।
মাধব। খাল কাটা কি হয়ে গেছে ?
নিবারণ। আজ্ঞে হ্যা, হু হু-শব্দে—বিলের সমস্ত জল বেরিয়ে
যাচ্ছে !
মাধব।
জেলেরা এবার তাহলে আর বিল বন্দোবস্ত করবেনা ?
প্রথম অঙ্ক
সিথির সি দূর
চতুর্থ দৃশ্য .
কনকের প্রবেশ
নিবারণ। আজ্ঞে, কি করে করবে—বিলে তাে এখন আর মাছ
থাকবে না !
মাধব। হু। আচ্ছা-যাও।
নিবারণের প্রস্থান
-
কনক। ঠাকুরদা ! আমার যেন মনে হচ্ছে—অশােক সম্বন্ধে আপনি বড়
বেশী চিন্তিত হয়ে পড়েছেন।
মাধব। হ্যা।
কনক। চাষাদের ক্ষেপিয়ে, শুধু সেই বিলের জল-নিকাশ করা ছাড়া
সে আর কি ক্ষতি করতে পারে আমাদের ?
মাধব। কি না-পারে তাই বলে ?
কনক। আমার যেন মনে হয় ••
মাধব। তােমার কি মনে হয় সে কথাটা আমাকে শােনাবার আগে
আমার কি মনে হয় তাই শোনাে। অশোক তােমার এই জমিদার
বাড়ির অট্টালিকাটিকে তাসের বাড়ির মত ভেঙে দিতে পারে। আমি
মাধব রায়—আমাকে সে তার বুকটা দেখিয়ে বলে গুলি করতে?
চরণ-বিলের জল নিকাশ করে—প্রজারা আমাকে কি বুঝিয়ে দিয়েছে
জানাে ?
কনক। কি ?
মাধব। এই জমিদারীর মালিক মাধব রায় নয়, অশােক সেন!
।
' প্রথম অঙ্ক
সিথির সিদূর
চতুর্থ দৃশ্য
অশােকের প্রবেশ
কে?
কে ?
বিস্মিতভাবে চাহিয়া রহিলেন
অশােক। আমি অশােক সেন
কনকও চমকিত ভাবে উঠিয়া দাড়াইল
মাধব। অশােক সেন? তুমি? তুমি--এখানে কেন ? কে তােমাকে
এখানে আতে বলেছে ? কি প্রয়ােজন তােমার এখানে ? কেন,
কেন এসেছ তুমি ?
অশােক। আমি যে উদ্দেশ্য নিয়ে আপনার জমিদারীর এলাকায় এসে
ছিলাম, সে উদ্দেশ্য সিদ্ধ হয়েছে—এখন এখান থেকে চলে যাচ্ছি।
মাধব। তাই নাকি? কোথায় যাচ্ছ ?
অশােক। কল্কাতায়।
মাধব। বেশ, যাও। তােমার আগমন বা প্রত্যাবর্তন কোনােটাই তাে
আমি প্রার্থনা করিনি ? তবে আর সে কথা আমাকে বলতে এসেছ
কেন ?
অশােক। আপনার কাছে আমি একটা প্রতিশ্রুতি চাই...
মাধব। প্রতিশ্রুতি।
অশােক। হ্যা, প্রতিশ্রুতি। চরণ-বিলের জল-নিকাশের কাজে,
আপনার যে সকল প্রজারা আমার সঙ্গে যােগদান করেছিল, তাদের
উপর আর কোনাে অত্যাচার করবেন না আপনি।
প্রথম অঙ্ক
সিথির সিদূর
চতুর্থ দৃশ্য
মাধব। তুমি বেরিয়ে যাও এখান থেকে--বেরিয়ে যাও। প্রতিশ্রুতি।
উনি যেন এই জমিদারীর মালিক—আর আমি র গােমস্তা—
কনক! দারােয়ানরা কেউ নেই এখানে?
কনক। হ্যা আছে, শুধু আপনার আদেশের অপেক্ষায় দাড়িয়ে
আছে•••
মাধব। আচ্ছা, দরকার নেই। শােনাে অশোক! তুমি খুব বাহাদুর
ছেলে। তােমার বুকের বল আর বুদ্ধির কৌশলকে আমি খুব তারিফ
করছি। তােমার মত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বিবাদ করেও আনন্দ আছে।
তুমি এখন, এখান থেকে যাও—আমি তােমাকে কোনাে প্রতিশ্রুতি
দেবনা।
অশােক। তাহলে আপনি আমাকে বাধ্য করবেন--এখানে আরাে
কিছুদিন থাকতে ?
মাধব। প্রতিশ্রুতি না-দেওয়ার অর্থ যদি তাই হয়—উপায় কি ?
অশােক। আচ্ছা, আসি তাহলে—নমস্কার
একটা রেকাবীতে দুটো সন্দেশ ও একগ্লাস জল লইয়া মনীষার প্রবেশ
মনীষা। অশােক দা! সেদিন যখন তােমার ওখান থেকে আমি আর
কনকদা ফিরে আসি-মালা তখন আমাদের মিষ্টিমুখ না-করিয়ে
ছাড়েনি—আমিই বা কেন ছাড়ব ?
অশােক। মালা দিয়েছিল গুড়—আর তুমি দিচ্ছ সন্দেশ! সন্দেশ আমি
খাইনা:
* * *
৫৪
প্রথম অঙ্ক
সিথির সিদূর
চতুর্থ দৃশ্য
মনীষা দুঃখিতভাবে ফিরিয়া যাইতেছিল
মাধব। দাড়াও বিবিসাহেব। সন্দেশ আমি খাইআমাকেই দাও•••
মাধব একটি সন্দেশ মুখে ছোয়াইয়া—এক গ্লাস জল খাইলেন
শােনাে মনীষা। সন্দেশ ও খায় না-খাওয়ায়। যে সন্দেশ আজ
আমাকে খাইয়ে গেল—তেমন মিষ্টি-সন্দেশ এ মাধবরায় জীবনে কখনাে
খায়নি।
প্রস্থান
দ্বিতীয় অঙ্ক
প্রথম দৃশ্য
স্থান-রাণীর কক্ষ
কাল—অপবাহ্ন
দৃশ্য-মনীষা হাতে মাফলার বুনিতেছিল—ও গাহিতেছিল—রাণ। চুপ করিয়া বসিয়া
তাহার মুখের দিকে চাহিয়াছিল।
গান
বিদায় বন্ধু ! মনে রেখাে
আকুল প্রাণে, মনবিতানে, গানে গানে—
আমারে ডেকো।
চঁদিনী রাতে জ্যোছনা আলো,
যখনি তােমার লাগবে ভালাে-
কালো কোকিল ডাকলে কুহু !
সে রাঙা চোখে আমারে দেখাে
শারদে সুপ্রভাতে, আমারি আঙিনাতে-
শেফালি ঝরবে যবে,
তুমি তার তলায় থেকো।
নদীর ওপারে দীপালি রাতি
এ পারে আমার নিতেছে বাতি—
নয়ন-জলে, জীবন সাথী।
আমার এ ব্যথার কবিতা লেখাে।
দ্বিতীয় অঙ্ক
সিথির সি দূর
প্রথম দৃশ্য
?
মনীষা। কেমন শুনলে বৌদি ?
রাণী। সত্যি, এ গান তুমি লিখেছ ?
মনীষা। হঁ্যা। তােমাদের এখানে আসবার পর আমার মনে এত কবিতা
জাগছে যে লিখেই শেষ করতে পারছিনে—
রাণী। আমাকে কবিতা লিখতে শিখিয়ে দেবে?
মনীষা। নিশ্চয়ই দেবাে। উপস্থিত এখন তুমি একটি গান গাও,
এইবার তােমার পালা !
রাণী। না ভাই, আমাকে মাপ করাে—আমার শাশুড়ী রাগ করবেন।
মনীষা। কাল যখন ঠাকুরবাড়িতে আমি কেত্তন গাই—তখন তাে তিনি
রাগ করে উঠে আসেননি?
রাণী। তুমি মেয়ে আর আমি বৌ!
মনীষা। বারে, মেয়েরাই তাে বৌ হয়। কনকদার সঙ্গে আমারাে বিয়ের
কথা হয়েছিল বৌদি! বৌ হলে, আমিও হতে পারতাম।
রাণী। তা’ জানি। তােমার সঙ্গে বিয়ে হলে তােমার দাদা আজ কত
সুখী হতেন...
মনী। ছিঃ, ও কথা বলেনা। তােমাকে যে বিয়ে করেছে—সে শুধু
সুখী নয়—ভাগ্যবানও বটে।
রাণী। কি যে বলো, আমি একটা অশিক্ষিত চাষার মেয়ে—আমাকে
তিনি সহ্য করবেন কি করে ?
কনকের প্রবেশ
কনক। কি কথা হচ্ছে ?
রাণী একটু ঘােট। টানিয়া একধারে সরিয়া দাড়াইল
দ্বিতীয় অঙ্ক সিথির সিদূর প্রথম দৃশ্য মনীষা। আবার তুমি কেন এলে এখানে? যাও, যাও, আমি বৌদির একটা গান শুনবাে - কনক। তােমার বোদি তত গান গাইতে জানেনা? মনীষা। না, জানেনা। বৌটি তােমার কিছুই জানেনা, ন্যাকা মেয়ে ! কি যে ভাবাে, আর কি যে বলাে! শুধু তােমাদের শাসনের ভয়ে— ওঁর প্রাণের সব রস—শুকিয়ে যাচ্ছে। উঃ, কী ভয়ানক লােক তোমরা ! রাণীর হাত ধরিয়া টানিয়া লইয়া একটা অর্গানের কাছে বসাইল কনক। জানােই যদি, গাওনা রাণী ? মনীষা। যদি নয়। আমার চেয়ে ভালাে গাইতে জানেন। কাল যে আমি “গােকুলচন্দ্র ব্রজে না এলে” গেয়েছিলাম—তার কোথায় কোন্ ভুল হয়েছিল, তা পর্যন্ত ধরে ফেলেছেন। কনক। ( হাসিয়া ) তাই নাকি? মনীষা। আজ্ঞে হ্যা। কনক। বেশ, তাহলে Let Columbus discover America ! মনীষা। বকামাে করােনা! হয় ভন্দর লােকের মত চুপটি করে বসাে, আর না হয়—বেরিয়ে যাও। গাও বৌদি... রাণী নিস্পন্দভাবে চুপ করিয়া বসিয়া রহিল আঃ হেসােনা কনকদা ! গাও বৌদি! লক্ষ্মীটি আমার, একটা গান গাও- ৫৮ দ্বিতীয় অঙ্ক সিথির সিদূর প্রথম দৃশ্য কনক। গাহিল ফুটবে না ওই হসনু হানা- ভরদুপুরের অত্যাচারে ! গন্ধ যে তার লুটবে ভ্রমর সাঁঝের গােপন তন্ধকারে। মনীষা। আঃ থামাে। গাও বোদি—আমার সঙ্গে গাও— দেব-দেউলের পুজারিকে ! ডেকোনা পথিক, পথের দিকে। দোলে দেবতার-গলে ফুলহার- বুক ভাসে তার অশ্রুধারে । হাতে মালা জপিতে জপিতে গারভাবে—মানদার প্রবেশ মানদা। বােম ! উঠে এসাে—ও ঘরে চলাে- নক। ওকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ মা? মানদা। এটা রায়বাড়ি ! তােমার সামনে বসে তােমার বৌ গান গাইবে—সেটি সম্ভব হবেনা বাছা! মেয়েদের বেহায়াপণার একটা সীমা থাকা উচিত... রাণীকে লইয়া প্রস্থান মনীষা। ব্যাপার কি কনকদা ? কনক। রায়-বাড়িতে এখনাে Ninteenth Century চলছে। মেডি- ক্যাল কলেজে মধুসূদন নামে একটি বাঙলীর ছেলে deadbotly
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
disect করেছিল, তার সম্মানের জন্যে তােপ দাগা হয়েছিল। আর
তুমি এত সহজেই রাণীর একটা গান শুনবে?
মনীষা। কী আশ্চর্য !
কনক। আশ্চর্য হবার কিছুই নেই ! আমার ঠাকুরদার মা তার
স্বামীর জ্বলন্ত চিতায় পুড়ে মরেছিলেন। রাণী হয়তাে সে বাদুরীটা
দেখাতে পারবে-কিন্তু আমাকে একটা গান গেয়ে শােনাতে
পারবেনা।
মনীষা। আচ্ছা, গান গাওয়াটা বেহায়াপণ হ'লল কিসে ?
কনক। কেন বাজে বকছ মনীষা? তুমি একটা গান গাও, আমি
শুনি...
আমি আর কখনাে তােমাদের এ বাড়িতে গান
গাইবনা।
কনক। তাহলে আমিই গাই, তুমি শােনন:
মনীষা। না, আমার ভাল লাগছেনা।
মনীষা।
মাধবের প্রবেশ
মাধব। আজ ঠাকুরবাড়িতে কোন্ পালা গাওনা হবে বিবিসাহেব ?
সখী-সংবাদ, না সুবল-মিলন ?
মনীষা। দাদামশায়ের ‘শিখা-সংহার’!
মাধব। বেশ, বেশ, তাই হবে। কাল তােমার গানের যেরূপ সুখ্যাতি
হয়েছে তাতে করে, আজও একটু মুজরাে করতে হবে।
মনীষা। রক্ষে করুন—এই নাক মছি—কান্ মছি। আপনার
অনুরােধে আমি আর কখ খনাে কোথায়ও গান গাইব না।
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
মাধব।
কেন সুগায়িকে।
অধমে নিদয়া কেন ?
কিসে অপরাধী ?
পক্ককেশ? কি করিব ?
বিধি প্রতিবাদী !
অন্তরে যৌবন যার
বাহিরেতে জরা,
প্রেমিকার অকৰ্ত্তব্য
তারে ঘৃণা করা:••
বুঝলে বিবিসাহেব ! প্রেমিকার অকৰ্তব্য তারে ঘৃণা করা।
মনীষা। তা’তাে বটেই। আচ্ছা দাদামশাই! নাতবৌ গান গাইলে
যার জাত যায়—তার নাতনী গাইলে যায় না বুঝি ?
মাধব। নাতবৌ তাে গান গাইতে জানে না ?
মনীষা। না, জানে না। চমৎকার কেত্তন গাইতে জানে।
মাধব। তাই নাকি ?
মনীষা। আজ্ঞে হ্যা, শুনুন আমি বলে রাখছি—বৌদি যদি আজ অন্তত
একটা কেত্তন গায় তবেই আমি গাইব—নতুবা কারাে অনুরােধ
শুনবাে না।
কনক। হঁ্যা, হ্যা, রাণী গান গাইবে—আর তার সঙ্গে হবে—আমাদের
এই দাদামহাশয়ের Oriental dance! চলল মনীষা-আমরা একটু
বেড়িয়ে আসি।
মাধব। কোথায় ?
৬১
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
কনক। খােলা মাঠে—যেখানে অফুরন্ত আলাে-বাতাসের ঢেউ বয়ে
যাচ্ছে—পাখী উড়ছে—গরু চরছে—রাখাল বালকেরা বাঁশী বাজাচ্ছে !
যেখানে মাতাঠাকুরাণীর কড়া শাসন নেই—সুন্দরী ঝির কুৎসিত হাসি
নেই—আর বৌ-রাণীর প্যাষ্প্যানানি নেই.••
মাধব। হু! আচ্ছা এসাে-
কনক ও মনীষার প্রস্থান
অন্যদিক হইতে রার প্রবেশ
রাণী। দাদামশাই।
মাধব। কি দিদিমণি ?
রাণী। ( নিরুত্তর)
মাধব। বাঃ কথা বলছ না যে? ওকি চোখে জল কেন?
রাণী। ( চোখ মুছিয়া । কিছু না। (একটু হাসিতে চেষ্টা করিয়া)
আচ্ছা এখন আমাকে ইস্কুলে ভর্তি করে দিলে, আমি কি এক বছরের
ভেতর বি, এ, পাশ করতে পারি না?
মাধব। কেন পারাে না, নিশ্চয়ই পারে। কিন্তু হঠাৎ তােমার বি, এ,
পাশ করবার সখ হলাে’কেন নাতবৌ ? কনক কিছু বলেছে বুঝি ?
রাণী। যা আপনার কেবল ওই দিকেই নজর ! কেন, আমার কি
কোনাে সখ হতে নেই ?
মাধব। হু! আচ্ছা—দেখি চেষ্টা করে তুমি আর আমি দু’জনেই
এক ক্লাসে ভর্তি হতে পারি কিনা? আমারাে তত বি, এ, পাশ করা
দরকার ? কি বলে?
ঠাট্টা করবেন না:
রাণী।
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
মাধব। ঠাট্টা নয়, নাতবৌ! যে দিনকাল পড়েছে তাতে আমাদের
মত মুখাবা-ঠাকুরদাকেও বােধহয় ওরা তালাক দেবে! আচ্ছা,
আসি তাহলে--দেখি, কোথায় একটা ইস্কুল পাওয়া যায়,
প্রস্থান
সুন্দরীর প্রবেশ
সুন্দরী। শােনাে দিদিমণি, নিজের কল্যেণ যদি চাও, ওই বি, এ, পাশ
মেয়েটাকে দূর করে তাড়িয়ে দাও।
রাণী ।
কেন, কি অপরাধ তার ?
সুন্দরী। মেয়েটার স্বভাব-চরিত্তির ভাল নয়...
রাণী। দেখ, সুন্দরী! তাের ভাল হবে না কিন্তু! তার মত ভাল
মেয়ে তাে, আজ পর্যন্ত আমি দেখিনি কোথায়ও। কেন মিছিমিছি
তুই তার পেছনে লেগেছিস্?
সুন্দরী। ভাল মেয়েই বটে...
রাণী। যার কাছে আমার চব্বিশ ঘণ্টাই বসে থাকতে ইচ্ছে করে-
খাওয়া-নাওয়া জ্ঞান থাকে না—সে তাের কি ক্ষতিটা করেছে ?
সুন্দরী। দেখাে বৌ-রাণী! আনি কাউলিডাঙ্গার মেয়ে। আমার ক্ষতি
করতে কেউ পারবে না
r
-
এক দরজা বন্দ আমার--দশ দরজা খােলা!
হাত নাড়বাে পাত পাড় বােকাড়বাে আমার নােলা।
কিন্তু তােমাকে একটা কথা বলে রাখছি—সময় থাকতে ভাতারটিকে
সাল্লাও-নইলে অনেক দুঃখু আছে তােমার কপালে !
দ্বিতীয় অঙ্ক
সিথির সি দূর
প্রথম দৃশ্য
মানদার প্রবেশ
মানদা। বৌমা ! তুমি নাকি ইংরিজি শিখতে চাও?
সুন্দরী। সে বৌ আর নেই মা, সে বৌ আর নেই...
মানদা। ইংরেজি যদি শেখ বাছা! তাহলে কখখনাে আর আমার ঘরে
ঢুকো না। আমার বাক্স-বিছানা খাট-পালঙ্ক কিচ্ছু ছুয়াে না।
রাণী । ( কাদিয়া) । তাহলে আপনার ছেলেটিকে এত ইংরেজি
শিখিয়েছিলেন কেন ?
মানদা। সে বেটাছেলে, তার যা খুসি সে তা করতে পারে।
রাণী। কিন্তু মনীষাদি, সেও তাে আমারি মত একটি মেয়ে,
সুন্দরী। শুনলে? তাহলে বুঝে দেখাে মা, আমি যা বলিছি তা সত্যি
কিনা? পায়রা তাে সেই রাজরাজেশ্বরীকে দূর করে তাড়িয়ে দাও
লেঠা চুকে যাক্।
মানদা। ওরে সর্বনাশ, ও যে মহীতােষবাবুর মেয়ে !
সুন্দরী। মহীতােষবাবুর মেয়েই তােক আর ভবতােষবাবুর মেয়েই হােক
—ও যে ভদ্দর লােকের মেয়ে নয়—একথা আমি হাজার বার ববব !
ও মা মা, সেদিন যা দেখিছি—কি লজ্জা, কি ঘেন্না, কি কেলেঙ্কারী।
রাণী। ( কঁদিয়া উত্তেজিতভাবে ) কি দেখেছিস তুই—ব কি
দেখিছিস্?
সুন্দরী। দেখেছি--একদিকে কান্নাকাটি—আর
কাছে মুখ নিয়ে—গন্ধওলা রুমাল দিয়ে—চোখ মােছানাে, মুখ
মােছানাে। বলি, আর কি দেখব? দাদামশাই বলেন—দাদা
আর দিদি। ঘেন্নায় মরি মাঘেন্নায় মরি.••
একদিকে মুখের
৬৪
দ্বিতীয় অঙ্ক
সিথির সি দূর
প্রথম দৃশ্য
রাণী। দেখ, সুন্দরী ! ঠাকুর-দেবতার নামে মিছে কথা বলে কি হয়
জানি? জিভ খসে যায়, মুখে পােকা পড়ে।
সুন্দরী। ঠাকুর দেবতাই বটে...
রাণী। ফোটা-তিলক কাটি—মালা জপি-তবু তাের নজর ওই
ভাগাড়ের দিকে ? কী দুর্গতি যে তাের হবে—তা’ তুই দেখিস্••
প্রস্থান
.
সুন্দরী। শােনাে মা! তােমাকে একটা কথা বলি। ঠাকুরমশাই
বলেছেন—তিনি একটু সিদূর পড়ে দেবেন। সেই পড়া-সিদূরের
টিপ, পরিয়ে দিলেই ছেলে তােমার বৌকে ভালবাসবে—কুদিষ্টি
কেটে যাবে।
মানদা। কি জানি বাছা, ও ঘােটলােকের মেয়ে হয়তাে, সে সিদূরটুকু
পরতেই চাইবে না।
সুন্দরী। জোর করে পরিয়ে দিও। বলি, তুমি কেমন শাশুড়ী গা?
শাশুড়ী একটা দেখেছি আমাদের কাউলিডাঙ্গায়। সাত বেটারবৌ
তার থর থর করে কাপ তাে, তাকে দেখলেই। উনুনে থাকতে
সাতগাছা হাতা। একটু বেচাল দেখলেই অমনি ছাৎ...
মানদা।
ওরে বাবা বলি কি ? না, না, তেমন শাশুড়ী হয়ে কাজ
নেই আমার।
কনকের প্রবেশ
মনীষা কোথায় কনক ?
কনক। ঠাকুরদার সঙ্গে ঠাকুর বাড়িতে গেছে-
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
মানদা। তাহলে ব’স এখানে, একটা কথা শােন। বৌন—সুন্দরী
-তােরা যা’ এখান থেকে।
কনক একটা ইজিচেয়ারে শুইয়া ভ্রমণের ক্লান্তি দূর করিতে লাগিল
কনক। কি বলবে বলল -
মানদা। তুই আমার একাত্তর ছেলে, এই রায়-বাড়ির মান, প্রতিপত্তি,
সুখ্যাতি-অখ্যাতি সবই নির্ভর করছে—তাের ওপর
কনক। অত ভনিতায় প্রয়ােজন কি? সােজাসুজি কথাটা কি তাই
বলল না ?
মানদা। কথাটা তেমন বিশেষ কিছুই নয়। তবে ওই মনীষা মেয়েটার
হালচাল দেখেঝি-চাকররাও পাচজনে পাঁচ কথা বলছে...
কনক। অতএব কি করতে হবে ?
মানদা। তাের বিয়ে হয়েছে—ঘরজোড়া একটা বৌ রয়েছে—তার মনের
অবস্থাটাও তাে বিবেচনা করা উচিত ?
কনক। { বিস্মিতভাবে ) কে বলে রাণীর মনের অবস্থা খারাপ ?
সেকি কিছু বলেছে তােমাকে ?
মানদা। মুখ ফুটে না বলে কি তা বােঝা যায় না? ঘরের লক্ষ্মী বৌমা
আমার কেন দিনদিন শুকিয়ে যাচ্ছে ? কেন—কেঁদে কেঁদে বুক
ভাসাচ্ছে ?
কনক। ( বিস্মিতভাবে ) রাণী কঁদছে ?
মানদা। শুধু কি কঁদছে? সে আজ লেখাপড়া শিখতে চায়, বি, এ
পাশ করতে চায়
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
কনক। Damn it ! আচ্ছা, তুমি এখন যাও—আমি একটু বিশ্রাম
করবাে।
মানদা। গরীবের মেয়ে...
কনক। শুধু গরীবের মেয়ে নয়—চাষার মেয়ে.••unrefined, rustic !
মানদা। আমার মাথা খা—তুই ওই মনীষা-মেয়েটার সঙ্গে আর
মেলামেশা করি নে। মেয়েমানুষ যতই শিক্ষিতা হােক—তবু সে
মেয়েমানুন।
কনক। আচ্ছা, আচ্ছা, এখন যাও,
মানদা চলিয়া গেলেন-কনক চোখ বুজিয়া কি ভাবিতে লাগিল। রাণী
ধীরে ধীরে প্রবেশ করিয়া কনকের কপালে হাত রাখিল
রাণী। অসুখ করেছে ?
কনক। না।
রাণী। হাঁটু অবধি মেঠো ধূলাে, চাকরদের কাউকে ডেকে জুতাে জোড়া
খুরও তাগিদ নেই—বলি, কি হয়েছে তােমার?
নিজেই জুতা খুলিয়া আঁচল দিয়া পা ঝাড়িতে লাগিল
কনক। রাণী ! শুনছি নাকি তোমার মনের অবস্থা খুব খারাপ ?
রাণী। হঁ্যা।
কনক। কেন?
রাণী। কেন তুমি সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়াও? রােদে পুড়ে
চোখ-মুখের চেহারা কি বিশ্র কালাে হয়ে উঠেছে। আয়না
আবাে, দেখবে একবার ?
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
কনক। মুখ যখন পুড়েই গেছে—তখন আর তা দেখে কি লাভ?
রাণী। কিছু খাবার এনে দিই খাও। মনীষাদি গেল কোথায়? সে
কাছে বলে বেশ একপেট খেতে পার-নইলে একটু মুখে দিয়েই
পালাবে। লালু !
লালুর প্রবেশ
মনীষাদিকে ডেকে আন্ত!
একদিকে লালু অন্যদিকে রাণীর প্রস্থান
কনক। Yes, jealousy! Nonsense !
সুন্দরীর প্রবেশ
সুন্দরী। দিদিমণি জিজ্ঞেস্ করছেন—একখানা রেকাবীতেই দু’জনের
খাবার দেবেন—না, দু’খানা পৃথক রেকাবী আবেন ?
কনক। তােমার দিদিমণিকে বলল, আমি খাবার খাবাে না, আমার
খিদে নেই।
সুন্দরী। (চোখ মুখ ঘুরাইয়া—স্বগত) হু ! খিদে মাৎ হয়ে গেছে...
প্রস্থান
মনীষার প্রবেশ
মনীষা। তুমি নাকি আমাকে ডেকেছ কনকদা?
কনক। না, তােমার বৌদি ডেকেছেন। তুমি আর কতদিন থাকবে
এখানে, মনীষা ?
মনীষা। কেন ?
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
কনক। এনিই জিজ্ঞেস করছি...
মনীষা। তা কি করে বলব? আমি তাে এখন দাদামহাশয়ের
বন্দিনী! তােমাকে এত গম্ভীর দেখছি কেন, কি হয়েছে ?
কনক। কিছুই হয়নি।
মনীষা। নিশ্চয়ই কিছু হয়েছে
ঈষৎ ঘেণ্টা টানিয়া খাবার লইয়া রাণীর প্রবেশ
দেখাে বৌদি কনকদার 'কি অন্যায়। আমাকে এখান থেকে তাড়িয়ে
দিচ্ছেন। তুমি আমাকে ভালবাসা না কনকদা, তা আমি জানি
কিন্তু আমি চলে যাবার দিন—বৌদি আমার গলাটা জড়িয়ে ধরে
কঁদিবে। কঁাবে না বৌদি ? বাঃ এখুনি যে কেঁদে ফেলেছিঃ
কেঁদ না।
আদর করিয়া চোখ মুছাইল
কনক। শােনাে মনীষা। আজই আমি South Africa যাত্রা করছি।
আমার এক বন্ধু আছেন Mining Engineer—তারই সাথে ।
মনীষা। (বিস্মিত ভাবে ) South Africaয় ? কেন ? তােমার
সে ছবি-তােলার কি হলাে?
কনক। মাঠের রােদে পুড়ে আনার চেহারা বিশ্রী কালাে হয়ে
উঠেছে !
মনীষা। ও, সেই কারণেই নেগ্রোদের সঙ্গে বন্ধুত্ব পাতাবার সখ হয়েছে ?
তাই বললা—বৌদি কিছু বলেছে বুঝি? কিন্তু কনকদা, বৌদি আমার
An emblem of innocence and purity !
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
কনক। তা বটে...
মনীষা। তা’ বটে, মানে? তুমি কি প্রতিবাদ করতে চাও?
কনক। নিপ্রয়ােজন। আচ্ছা, মীযা !
বলতে পার—এ জীবনে
মানুষের কাম্য কি মানুষ কি চায়?
লালু আসিয়া চায়ের সরঞ্জাম রাখিয়া গেল-রণা দূর হইতে মনীষাকে
ইঙ্গিতে ডাকিল। মনীষা নিকটে গেল। রাণী তাহার
কানে কানে কি বলিয়া চলিয়া গেল
মনীষা। হ্যা, তুমি কি বলছিলে কনকদা? মানুষ কি চায়?
কনক। Yes.
মনীষা। ভদ্রলােকের গলা শুকিয়ে গেলে প্রথমেই চায়—এক কাপ,
চা। আগে আমি চা-টা তৈরি করে নিই—তার পর বলছি...
চা তৈরি করিতে করিতে মনীষা গাহিল
গান
ঠুন ঠন ঠন ঠন—বাজে পেয়ালা
চা-চামচ চিনি।
বাজে ব্যুরো চুড়ি রিণি ঝিনি ঝিনি
চা-চামচে চিনি।
সরম লাগিয়া বুঝি গরম জলে
রাঙিয়া উঠেছ তুমি ওগো তরলে !
তবু, মৃদু-মধু সৌরভে গরবিনী
চা-চামচে চিনি।
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
a
প্রথম দৃশ্য
কত তৃষাতুর চাতকের প্রায়
এ ভরা পেয়ালা পানে-
ফিরে ফিরে চায়।
কম্পিত করলে টলমলিয়া
যাও তুমি তারই কাছে নীরব প্রিয়।
চটিয়া নিকটে বসি আছেন যিনি
চা-চামচে চিনি।
কনক। হা হা হা—ভেবেছিলাম হাবাে না। কিন্তু তােমার গান শুনে
—পেরে উঠলাম না।
মনীষা। তাই নাকি? আমার ভাগ্যি:
কনক। আচ্ছা, তুমি নাকি এ বাড়ীতে আর কখখনন গান গাইবে না?
“মনীষা। ওঃ! ভুল হয়ে গেছে।
নিজের নাক ও কান মলিল
উভয়ে চা-পান করিতে লাগিল-ধীরে ধীরে ঘরের মধ্যে অন্ধকার
ঘনাইয়া আসিতেছিল
রাণীর প্রবেশ
কনক। এখন বলল মনীষা, মানুষ কি চায় ?
মনীষা। Peace and happiness—সুখ ও শান্তি !
palo I Certainly not. মানুষ চায়—Cares,
troubles and unrest !
মনীষা। (হাসিয়া ) তাই নাকি? সত্যি?
anxieties,
৭১
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
।
মনীষা।
কনক। নতুবা অশােকের মত একটা brilliant scholar-who never
stood second in any examination-040 934 fa
হবে কেন ?
মনীষা। দুৰ্বদ্ধিটা কি হলাে ?
কনক। না, থাক—তার সম্বন্ধে কোনাে অপ্রিয় আলােচনা করব না
তোমার সঙ্গে।
অন্যের সঙ্গে করবে তাে ? দেখাে কনকদা, অশােক সেনকে
তুমি চেন না। তার aspiration, তার ambition, এমকি তার
iterpretation of life is quite different from that
of yours......
কনক। Will you kindly be a little more explicit ?
মনীষা। Yes, I will.•••••
তখন ঘরের মধ্যে অত্যন্ত অন্ধকার হইয়াছিল। মাধব ধীরে ধীরে প্রবেশ
করিলেন। রাণী বহুক্ষণ নীরবে এক কোণে
দাড়াইয়াছিল
মাধব। কি গাে দাদা দিদি ! আজকালকার ইংরেজি দর্শনশাস্ত্রের
আলােচনা বুঝি অন্ধকারেই জমে ভালাে?
মনীষা। রাত্রির হয়ে গেছে নাকি ?
রাণী ব্যস্তভাবে একটা আলো আনিল–ঘর আলােকিত হইল
মাধব। দার্শনিক মহীতােষের মেয়ে তুমি তােমার কাছে আলো-আঁধার
একই কথা। কিন্তু তুমি তাে এই মাধব রায়ের নাতি? পাশের ঘরে
ঝি চাকর গুলাে হাসাহাসি করছিল, তাও কি শুনতে পাওনি ?
ক
।
१२
সিথির সিদূর
. দ্বিতীয় অঙ্ক
প্রথম দৃশ্য।
কনক। তারা হাসাহাসি করতে পারে—অথচ একটা আলাে এনে রেখে
যেতে পারে না ?
মনীষা। আচ্ছা, বৌদি তুমি তাে এখন একটা আলাে নিয়ে এলে, কিন্তু
কিছু আগে আনলে না কেন?
কনক,। তােমার বৌদি যে Emblein of innocence and purity!
মাধব। নাতবৌ তাে এই ঘরের ভেতরেই দাড়িয়ে ছিল, তাও বুঝি দেখতে
পাওনি তােমরা ?
Pap! Just see the fun...
মাধব। যাকগে, তাতে আর হয়েছে কি ? এখন চলল তাে মনীষা বিবি
আমরা একটু ঠাকুরবাড়িতে যাই...
মনীষা। চলুন::
উভয়ের প্রস্থান
* রাণী। তুমি যাবে না ঠাকুরবাড়িতে?
কনক। না।
রাণী ।
কেন ?
কনক। এখনাে জমিদারী পাওনি যে কৈফিয়ৎ তলব করছ:••
রাণী। রাগ করেছ?
কনক। হা করেছি। কেন তুমি অন্ধকারে চুপটি করে দাড়িয়ে ছিলে ?
বললা:
রাণী। সত্যি বলবাে, বিশ্বাস করবে ?
কনক। সত্যি হলে, নিশ্চয়ই বিশ্বাস করবে।
রাণী। তােমার মত আমিও ভুলে গিয়েছিলাম ঘরের ভেতর এত অন্ধকার
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
প্রথম দৃশ্য
হয়েছে। আমি শুধু ভাবছিলাম—তােমাদের ওই কথাগুলাে যদি
বুঝতে পারতাম—আমিও যদি পারতাম মনীষাদির মত ইংরেজি
বতে-তােমার সঙ্গে তর্ক করতে•••
Dunn it—আমার শ্লিপার জোড়া দাও...
রাণী দিল
রাণী। কোথায় যাচ্ছ ?
কনক। যমের বাড়ী।
রাণী। ইস্,
হাত টানিয়া ধরিল
কনক। আঃ ছাড়াে-রিহার্সেল আছে:
রাণী। না, আজ আর কোথায়ও যেতে পারবে না, এখানেই বসে
থাকবে।
কনক। আবদার ?
রাণী। হ্যা আবদার। কেন বললে-যমের বাড়ী যাচ্ছ ? আমার
বুকের ভেতর এখনাে কাপছে। কেন? আমি কি করেছি যে,
আমাকে এভাবে কাদাবে ?
কনক। আঃ ছাড়াে, দেরি হয়ে যাচ্ছে,
ঝাঁকি দিয়া হাত ছাড়াইয়া প্রস্থান
রাণী। উঃ ভগবান্।
( কঁাদিল )
৭৪
দ্বিতীয় অঙ্ক
সিথির সি দূর
দ্বিতীয় দৃশ্য
সুন্দরীর প্রবেশ
সুন্দরী। ওগাে ঢেকি, এখন আর কেঁদে কি লাভ?
“যখন ধাত্রী কাটে নাড়ী
তখনি কি ওঠে দাড়ি ?
কাল পেয়ে যৌবনে দাড়ি ওঠে।
যখনি কুপথ্য-যােগ --
তখনি কি বাড়ে রােগ ?
কুপথ্য রােগের নিদান বটে।”
রাণী। সুন্দরী, তুই এখান থেকে চলে যা—চলে যা—- আমি তাের মুখ
দেখবে না।
সুন্দরী। ইস্! এক ফোটা বিষ নেই---কুলােপানা চক্কর !
দ্বিতীয় দৃশ্য
স্থান--মাধব রায়ের কক্ষ
কাল-পূৰ্বাহ্ন
দৃশ্য-মাধব রায় একটা তাকিয়া ঠেসান দিয়া গড়গড়া টানিতেছিলেন—রাণী তাহার
পদসেবা করিতেছিল ও নীরবে অশ্রুবৰ্ষণ করিতেছিল। লালুর প্রবেশ
মাধব। তুমি কেঁদনা নাতবে, কনক যদি ভাল না বাসে, না বাসবে—আমি
তত আছি ?
৭৫
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
দ্বিতীয় দৃশ্য
রূপ যৌবন জোয়ারের জল, .
আজ আসে কাল যায়-
কনকের চেয়ে ঢের সুরসিক
এ বুড়াে মাধব রায়।
কি বলল, তাই নয় কি ?
রাণী। মনীষাদির সঙ্গেওঁর বিয়ে দি—সত্যিই উনি তাকে ভালবাসেন।
মাধব। তুমি সহ্য করতে পারবে ?
রাণী। কেন পারবাে না। ওঁকে সুখী করবার জন্যে আমি কি না-
পারি দাদামশাই ?
মাধব। আচ্ছা ! আমার জমিদারীটা আগে তােমার নামে উইল করি—
তারপর দেখে নেবাে ওসব বি-এ-এম-এ-দের কেরামতি কত !
রাণী। না, না, না—আমার নামে কোনাে উইল করবেন না—তাহলে
উনি এ বাড়ি ছেড়েই চলে যাবেন—দিনান্তে একবার দেখতেও.
পাবনা ওঁকে •••
মাধব। হু! আচ্ছা তুমি কেঁদ না—আমি ব্যবস্থা করছি,
লালুর প্রবেশ
লালু। নিবারণ বাবু এসেছেন।
মাধব। ডেকে আন্।
একদিকে লালু ও অন্যদিকে রাণীর প্রস্থান। মাধব বালিশের নীচু হইতে
একটা দলিল বাহির করিয়া পড়িতে লাগিলেন—নিবারণের প্রবেশ
খবর কি নিবারণ ?
নিবারণ। আজ্ঞে, ঠিক হয়েছে:..
দ্বিতীয় দৃশ্য
দ্বিতীয় অঙ্ক
সিথির সি দূর
মাধব। কি ঠিক হয়েছে ?
নিবারণ। আজ্ঞে, কে যেন কাল রাত্রে বাজারের একটা বেশ্যাকে খুন
করে, তার গয়নাগাঠি নিয়ে পালিয়েছে।
মাধব। চুপ। আগে দরজা-
জাগুলাে বন্ধ করাে।
নিবারণ তাহাই করিল
হ্যা, বলল, তারপর ?
নিবারণ। দারােগা নিজেই অশােককে সন্দেহ করেছে:
মাধব। কারণ ?
নিবারণ। সাড়ে বারােটার ট্রেণে অশােক কলকাতায় গেছে—ঘটনাটাও
ঘটেছে—ঠিক এগারােটা থেকে বারােটার মধ্যে। তদন্তের সময় আমি
দুটো সাক্ষী উপস্থিত করে দিইছি-যারা স্বচক্ষে দেখেছে—অশােককে
সেই বেশ্যার ঘরে বসে মদ খেতে
মাধব। তাই নাকি?
নিবারণ। আজ্ঞে হ্যা, তাদের দুজনকে দুশাে টাকা দিতে হবে
ধব। (ফতুয়ার পকেট হইতে বাহির করিয়া ) এই নাও—আর
দারােগাকে কিছু দিতে হবে না?
নিবারণ। আজ্ঞে হ্যা, তা হবে বৈকি।
মাধব। কত? পাঁচহাজার না দশ হাজার ?
নিবারণ। আজ্ঞে, আপাতত পাঁচ হাজার দিলেই চলবে—তারপর
আচ্ছা—এখন থাক, আমি সঠিক জেনে বলব।
৭৭
দ্বিতীয় অঙ্ক
সিথির সি দূর
দ্বিতীয় দৃশ্য
মাধব। মােটের উপর যেন ফেঁসে যায় না, খুব সাবধান ! যতটাকা
লাগবে—আমি দেব। যত সাক্ষী দরকার—লাগাও !
নিবারণ।
যে আজ্ঞে।
যাইতেছিল
মাধব। শােননা নিবারণ ! আমি একটা খুনে জমিদার। আমার হুকুমে
বহু দাঙ্গা হাঙ্গামা ওন-জখন হয়ে গেছে। কিন্তু কোনােদিন কোনো
ঘটনার ভেতরে নিজ জড়িয়ে পড়িনি। বিশ্বাসী কৰ্ম্মচারীরাই সব
করেছে প্রয়ােজন হলে জেলও খেটেছে।
নিবারণ। আজ্ঞে বলেছি তত, নিবারণ আপনার জন্যে দশহাত জলের
তলে নাবতেও প্রস্তুত ! দু’এক বছর জেল হয়—ছেলে-মেয়ে-বৌ--
আপনার পায়ে পৌছে দিয়ে, চলে যাবে।
মাবব। আচ্ছা, তাহলে এখন এসাে, জাল্লা দরজাগুলাে খুলে দাও
নিবারণের প্রস্থান
মানদার প্রবেশ
মানদা। বাবা, একটা কথা বলবো-রাগ করবেন না?
মাধব। কি ?
মানদা। মনীষা-মেয়েটাকে কলকাতায় পাঠিয়ে দিন্।
মাধব। হু', দেখাে বৌমা ! এ জগতে সবাই মনে করে আমি খুব বুদ্ধিমান
বা বুদ্ধিমতী। কেউ কেউ যদি মনে করতাে আমার বুদ্ধিটা কারাে
কারাে অপেক্ষা কম—তাহলে সংসার-ধৰ্ম্ম করা খুব সােজা হতে
৭৮
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
দ্বিতীয় দৃশ্য
হাসিতে হাসিতে কনকের প্রবেশ
কনক।
কেমন ? হয়েছে ? পাচশােবার বলেছি—অততা বাড়াবাড়ি
করনা•••
মানদা। বাড়াবাড়ি করছি আমি ?
মনীষার প্রবেশ
এতক্ষণ।
কনক। এই যে মনীষা, কোথায় ছিলে এতক্ষণ'
মনীষা। রান্না করছিলাম...
কনক। রান্না ? কি সর্বনাশ! কি রান্না করলে ?
মনীষা। দাদামশাই ‘মােচার চপ’ খেতে চেয়েছেন।
কনক। দাদামশায় পেতে চানিবােধ হয়, তােমাকে যারা দেখতে
আছেন, তাদের খাওয়াবেন বলেই, তৈরি করতে বলেছেন।
মনীষা।
কে আমাকে দেখতে আসছে ?
কনক। রাণনগরের জমিদার।
মনীষা। তাই নাকি? তাতে আমি জানি না। আচ্ছা কনকদা,
আমার একটা বিয়ে দেবার জন্যে তােনাদের বাড়িশুদ্ধ সবাই এভাবে
ক্ষেপে উঠেছে, কেন বলতে পার?
মানদা। মেয়ে-মানুষ জন্ম পেয়ে—চিরদিন তাে বাপের বাড়িতে হৈ হৈ
করে বেড়াননা চলে না বাছা ?
মনীষা। বৌদিকে দেখে আমার বিয়ের সখ মিটে গেছে জ্যাঠাইমা ।
কনক। আমি তাহলে এখন আসি মনীষা, তুমি আমার মার সঙ্গে একটু
ঝগড়া করাে•••
০৫
৭৯
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
দ্বিতীয় দৃশ্য
•মানদা। কি জানি বা তােমরা কি লেখাপড়া শিখেছ। আমরা ছােট
বেলায় কত ব্ৰতানয়ম করেছি—চন্দ্রসূৰ্য্য সাক্ষী রেখে বলেছি-সীতার
মত সতী হবাে, রামের মত পতি পাবাে•••
সুন্দরীর প্রবেশ
সুন্দরী। ওসব কি ছপাশ বলছ মা? বলল যে—“চশমা চোখে জুত
পায়ে, ধেই ধেই ধেই নেচে বেড়াবাে’—
মনীষা। (হাসিয়া) বাঃ সুন্দরী তত বেশ নাচতেও জানে দেখছি
সুন্দরী। অনেক কিছু জানি আমি—কাউলিডাঙ্গার মেয়ে ! উচিত
কথা বলতে বাপকেও ছাড়িনে।
তুমি একটা সােমত্ত বয়সের ধুমসাে
মাগী, লজ্জা করেনা তােমার—দাদাবাবুর হাতখানা ধরে মাঠে মাঠে
ঘুরে বেড়াতে ?
রাণীর প্রবেশ
মনীষা। আচ্ছা বৌদি, তুমিই বলােনা ভাই, এতে আমার এমন কি লজ্জার
কারণ হতে পারে? কনকদা যে আমার দাদা •••
সুন্দরী। তাতাে বটেই দাদা আর দিদি।
মানদা। চুপ কর মাগী, কি যাতা’ বাজে বছিস্?
সুন্দরী। সহ হয়না মা। দিদিমণি আমাদের ন্যাকা মেয়েনইলে কি
ঘটনাটা এতদূর গড়ায় ?
রাণী। সুন্দরী, তুই কি আমাকে পথে না বসিয়েই ছাড়বি নে? কি
ক্ষতিটা করেছি আমি তাের ::( কাঁদিল )
মনীষা। ছিঃ বৌদি কেঁদনা। এসব অশিক্ষা ও কুশিক্ষার ফল তাে
৮০
• দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
দ্বিতীয় দৃশ্য
আমাদের সইতেই হবে। আচ্ছা সুন্দ ততা আর আমি
কনকদার সঙ্গে মাঠে বেড়াতে যাই না, কেন তুমি যা’’ বলছে?
“সুন্দরী। মাঠে যাবার আর দরকার কি? এখন তাে আর অন্ধকার
ঘরে আলাে না থাকলেও, তােমাদের আপত্তি নেই ?
মনীষা লজ্জিত হইল
রাণী। তুই ভেবেছিস্ কি? আমি এখুনি দাদামশায়ের কাছে যাচ্ছি।
হয় তােকে এবাড়ি থেকে তাড়াবাে, আর না হয় আমি নিজেই
চলে যাবে।
মানদা। ওবাবা! বৌয়ের তাে রাগও আছে দেখছি।
মনীষা। সবার ভেতরেই সব আছে—খুঁচিয়ে তুললে সবই পাওয়া যায়।
সুন্দরী। দেখাে বাছা, তােমাকে একটা কথা বলি
মানদা। না, আর কোনাে কথা বলার দরকার নেই—চ আমার সঙ্গে,
আমি একবার ঠাকুর বাড়িতে যাব।
উভয়ের প্রস্থান
কনকের প্রবেশ
কনক। রাণী কঁদছে কেন মনীষা ?
মনীষা। জানিনা।
কনক। তােমার মেজাজটাও তাে ভাল দেখছি না—ব্যাপার কি ?
মনীষা। তুমি আর আমার সঙ্গে কথা বলতে এসােনা কনকদা !
কনক। কেন, কি হয়েছে ?
মনীষা। আঃ, you are very unreasonable
৮১
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
দ্বিতীয়
দৃশ্য
কনক। আমার রিভলবারটা কোথায় মনীষা
মনীষা। আছে আমার কাছে। এখন পাবে না.••
রাণীর প্রবেশ
কনক তাহার নিকটে গেল
yo
কনক। Will you kindly tell me madam, what has
happened ?
রাণী। সবাই মিলে যদি দিনরাত আমাকে কাদাও, সত্যি বলছি, আমি
পাগল হয়ে যাবাে-পাগল হয়ে যাবে – কঁদিল.)
কনক। ও, বুঝেছি-“আসি তাহলে—Good bye...
প্রস্থান
রাণী। ওগাে, শােনােশােনন—উঃ ভগবান! মৃত্যু ছাড়া আমার বুঝি
আর কোনাে উপায় নেই...
মনীষা। বৌদি, শোনাে এরকম করলে চলবেনা। তােমাকে শক্ত হতে হবে,
সবল হতে হবে। অন্যায়ের কাছে, অত্যাচারের কাছে—আত্মসমর্পণ
করতে নেই। তাতে সেই অন্যায়-অত্যাচার আরাে বেড়ে ওঠে।
কনকের হাত ধরিয়া টানিতে টানিতে মাধবের প্রবেশ
মাধব। আমার এই নাতবৌ কঁদছে কেন কনক ?
কনক। জানিনা।
মনীষা। কেন মিছে কথা বলছ কনকদা? তুমি সবই জানাে। বৌদিকে
সব চেয়ে বেশী কদাচ্ছ তুমি
মাধব। আদর করাে, চোখ মুখ মুছিয়ে দাও, আমার লক্ষ্মী যদি দিনরাত
৮২
- দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
তৃতীয় দৃশ্য
কঁদে-তাহলে এই সােনার জমিদারীতে আগুন লেগে যাবে সে—এসস
বিবিসাহেব, আমরা ঠাকুরবাড়িতে যাই...
উভয়ের প্রস্থান
কনক। ( রাণীর কাছে করজোড়ে—নতজানু হইয়া) মহামহিম
মহিমার্ণব এল শ্রীযুক্ত মাধব রায়—জমিদার-মহাশয়ের আদেশ পালন
করতে এসেছি—রাণী! তুমি প্রসন্না হ3 !
রাণী। আনি কি অপরাধ করেছি—কেন আমাকে এত শান্তি দিচ্ছ ?
দাদামশাই অন্যায় করনে, মা অন্যায় করবেন, সুন্দরী অন্যায় করবে-
এসব অন্যায়ের জন্যেই কি দায়ী হবাে আমি ? তােমার পায় পড়ি,
আমাকে আর কদিও না, আমি আর সহ্য করে উঠতে পারছিনে।
পদতলে পড়িয়া কাদিতে লাগিল
তৃতীয় দৃশ্য
স্থান—ঠাকুরবাড়ি
কাল–অপরাহ্ন
দৃশ্য-মন্দিরের বােয়াকে অজিনাসনে রামকানু উপবিষ্ট-পদপ্রান্তে সুন্দরী
রামকানু কীৰ্ত্তনের ছলে সুন্দরীকে প্রেমতত্ত্ব শুনাইতেছিলেন
“সজল-জলদাঙ্গ-ত্রিভঙ্গ-বাকা-
দেখি উন্মাদিনী রাধা ছুটে এলে
এলােচুলে।
মাধবের প্রবেশ
ক
সুন্দরী। (দূর হইতে তাহাকে দেখিয়াই ) বুড়ােকর্তা এদিকে আসছেন
আমি পালাই...
এস্থান
দ্বিতীয় অঙ্গ
সিথির সিদূর
তৃতীয়-দৃশ্য
মাধব। কি হচ্ছে ঠাকুরমশাই ?
রামকান্ত। আজ্ঞে, সুন্দরকে একটু ‘কৃষ্ণতত শােনাচ্ছিলাম।
মাধব। হু। আচ্ছা, কাল রাত্তির বারােটার পর, সুন্দরী কেন এসেছিল
আপনার এখানে ?
রামকানু। ঠাকুরের এই চরণামৃত নিতি।
মাধব। অত রাত্রে চরণামৃত ?
রামকান্ত। চরণামৃতের কি কোনাে সদর-অসময় আহে রায়মশাই ?
ভক্তের তেষ্টা নিয়েই কথা।
মাধব। তা’ বটে। ভক্ত যদি একবার অমৃতের সন্ধান পায়, তাহলে
বােধ হয়, গলাটা তার চব্বিশ ঘণ্টাই শুকিয়ে থাকে। “অমৃত স্বর্গেতে
থাকে, লােকে এই বলে-তাতাে নয় আমাদের আমগাছে ফলে।
যখন মুকুলগুলি ফুটে উঠে ভাই—তখনি তাে অমৃতের গন্ধ
টের পাই।”
রামকাঃ । হা হা হা হা...
মাধব। থাক্, পাকু, আর হবেন না-শুন—অমৃতের গন্ধ কেউ লুকিয়ে
রাখতে পারে না। যথাসময়ে ওটা টের পাওয়াই যায়—বুঝলেন ?
রামকানু। আজ্ঞে কথাডার মানে তাে ঠিক বুঝতি পারলাম না।
মাধব। আর ন্যাকামাে করতে হবে না। মাধব রায়ের কথার মানে
বােঝা যায়, তার কথা শুব্বর অনেক আগে—এখন চলুন একবার
আমার সঙ্গে
রামকা। কোথায় ?
মাধব। কাছারী বাড়িতে।
৮৪
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
তৃতীয় দৃশ্য
রাণীর হাত ধরিয়া মনসার প্রবেশ
মনীষা। আচ্ছা দাদামশাই, আপনারা কি এই মেয়েটিকে মেরে ফেলবেন ?
মাধব। কেন—কেন ?
মনীষা। দিনরাত ঘরে বসে কাদবে, বাইরে একটু বেরুবে না—হাসি
ঠাট্টা, গান-বাজনা, কোনাে তাতেই যেন কোনাে অধিকার নেই !
বৌ-সাজা কি এতই অমার্জনীয় অপরাধ?
মাধব।
কে বলেছে সে কথা ?
মনীষা। এই ঠাকুরবাড়িতে বসে একটা গান গাইলে নাকি ওর
জাত যাবে ?
মাধব। না, না, না, তা’ কেন যাবে? আমিই আজ তােমার গান
শুনবাে নাতবৌ! তােমরা এখানেই একটু অপেক্ষা করাে—আমি
আছি—আসুন ঠাকুরমশাই...
উভয়ের প্রস্থান
।
রাণী। সত্যিই কি তুমি কাল চলে যাবে ?
মনীষা। হা বৌদি, আনি বেশ বুঝতে পারছি—শুধু আমার জন্যেই তুমি
আজ এত বিপন্ন হয়ে উঠেছ।
রাণী। আচ্ছা, ফাও...
মনীষা। রাগ করলে ?
রাণী। কি অধিকার আছে আমার—তােমার উপর রাগ করবার ?
কাদিল
মনীষা। বৌদি, শােনাে•••
রাণী। কি আবার শুনবাে? দুদিনের জন্যে, কেন এসেছিলে এখানে ?
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
তৃতীয় দৃশ্য
সত্যিই যদি ভালবাসােতা’হলে কখখনাে বেয়ােনা আমাকে এ
অবস্থায় ফেলে। আজ যদি তুমি চলে যাও—তাহলে আমার অবস্থা
কি দাড়াবে—জানাে ?
মনীষা। কি ?
রাণী। তােমার সঙ্গে সঙ্গে'আমি ওঁকেও হারাবাে ।
মনীষা। তার মানে? তুমিও কি সুন্দরীর মতাে•••
রাণী। পাগল ! দাদা তার ছােটবােনের গুণপনায় মুগ্ধ হতে পারে-তাতে
দোষ কি? সে ভালবাসা যে কত পবিত্র, তা সুন্দরী বােঝেনা
আমি বুঝি। আমার যে একটা দাদা ছিল:
চোখ মুছিল
মনীষা। হঁা, তা’তে শুনেছি। কিন্তু তিনি এখন কোথায় ?
রাণী। কি করে বলবাে?
মনীষা। কি নাম ছিল তার?
রাণী। অজয়। অজয়দার গায়ে শক্তি ছিল অসুরের মত। আমার
বয়স যখন পাঁচবছর, তখন তিনি আমাকে কোলে নিয়ে—গাছে
উঠতেন—পিঠে চড়িয়ে নদী পার হতেন! বয়স ছিল আমার
চেয়ে—দশ কি বারাে বছর বেশী। আমার মনে হয়, তিনি এখন
বেঁচে নেই—বেঁচে থাকলে
চোখ মুছিল
মাধবের প্রবেশ
মাধব। এইবার—নাতবৌ, তােমার একটা গান শুনবাে•••
রাণী। সত্যি ঠাকুরদা, আমি গান গাইতে জানিনা।
৮৬
দ্বিতীয় অঙ্ক
সিথির সি দূর
তৃতীয় দৃশ্য
মনীষা। মিছেকথা বলােনা—এই দেবমন্দিরে বসে। কেত্তন যা গায়—
দাদামশাই ! Splendid ! Beautiful !
মাধব। আবার এই ঠাকুরবাড়িতে—ইংরেজি কথা ?
মনীষা। ওঃ—ভুল হয়ে গেছে'
নিজের নাক কান মলিল
সুন্দরীর প্রবেশ
সুন্দরী। মাঠারুণ দিদিমণিকে ডাকছেন।
মাধব। কেন ?
সুন্দরী। দিদিমণি গিয়ে তার লক্ষ্মীপূজোর জিনিষপত্তর গুছিয়ে দেবেন।
মাধব। আচ্ছা, তুই এখন যা এখান থেকে।
সুন্দরী। মা-ঠাকরুণ রাগ করবেন যে
মাধব। বটে? তাের মাঠ রুণকে গিয়ে বল্“মাধব রায় নিজেই আজ
লক্ষ্মীপূজো করছেন—তার আর দরকার নেই—ঢের করেছেন।
সুন্দরী। দিদিমণিকে এখুনি নিয়ে যেতে বলেছেন তিনি।
মাধব। ( হাতের লাঠি উচাইয়া) বেরােবেয়রা এখান থেকে—বজ্জাত
মাগী ! তুই জানিস্ না, আমি কে? 'তাের মা-ঠাকুরুণকে গিয়ে
বল্যদুরায়ের বাবা মাধব রায়—এখন তার নাতবৌয়ের গান
শুছে—লক্ষ্মীপূজোই হােক আর দুর্গোৎসবের পাঠাবলিই হােক—
এবাড়ির সবকিছুই এখন বন্দ থাকবে...
সুন্দরীর প্রস্থান
মাগী বােধ হয় মনে ভেবেছে—আমি একটা লালু! যেদিন দুঃশাসনের
মত কেশাকর্ষণ করে, লক্ষ্মণের মত নাক-কান কেটে ছেড়ে দেব—ও
৮৭
তৃতীয় দৃশ্য
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
শয়তানী সেইদিন বুঝবে—এ মাধব রায় লােকটা কে ।
নাতবৌ! একটা গান গাও—
গাও
রাণী ও মনীষা গাহিল
সখি, কানু লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া
অন্ধ নয়ন মণি !
আমি, শুনি আনমনে বসি নিরজনে
কানুর নুপুর-ধ্বনী।
আজি, মলয়-পবনে, কানু-পরশনে
শিহরে এ দেহলতা,
ওগো, জানেন রসনা, কোনো আলােচনা
বিনা সে কানুর কথা।
এই, দেহমন দিয়া কানুরে সেবিয়া
শ্ৰীমতী অকুলে ভাসে-
সখি, বলে দে সবারে-কেহ যেন তারে
আর নাহি ভালবাসে।
কনকের প্রবেশ
কনক। দাদামশাই, অশােক নাকি একটা
বেশ্যাকে খুন করে
পালিয়েছে ?
মাধব। হঁ্যা।
কনক। শুনেছ মনীষা অশােকের কীৰ্ত্তি ? তার মত একটা চরিত্রহীন
লম্পটকে তুমি ভক্তি করাে, ভালবাসাে? ছি ছি ছি !
মনীষা। মিথ্যে কথা, অশােকদা এমন কাজ করতেই পারে না।
bib
দ্বিতীয় অঙ্ক সিথির সিদূর তৃতীয় দৃশ্য মাধব। লােকচরিত্র-সম্বন্ধে তােমার কোনাে অভিজ্ঞতা নেই মনীষা—যাক সে কথা। আজই তােশকে কলকাতায় যেতে হবে: মীযা। আমি যাবােনা। মাধব। যাবে না ? মনীষা, না। আমি বেশ বুঝতে পারছি দাদামশাই-এসব আপনাদের যড়যন্ত্র। জমিদারের শত্রু অশােকদাকে বিপন্ন করবার জন্যে আপনারা তাকে খুনী-আসানী সাজাতে চান্। যে অশােকদা মেয়ে-মানুষের মুখের দিকে চায়না—সে আজ মদ খেয়েছে, একটা বেশ্যাকে খুন করেছে—এ সব কথা আমাকে বিশ্বাস করতে হবে ? মাধব। তােমার বিশ্বাস বা অবিশ্বাসের ফলে অশােকের প্রাণ-রক্ষা হবে না। তাকে আজ ফাসি কাঠে ঝুলতেই হবে-কনক ! মহীতােষকে একখানা তার করে দাও—মনীষাকে এখান থেকে নিয়ে যেতে প্রস্থান চতুর্থ দৃশ্য স্থান-মনীষার শয়ন কক্ষ। কালরাত্রি দৃশ্য—মনীষা একটা চেয়ারে বসিয়া টেবিল-ল্যাম্পের সাহায্যে একখানা বই পড়িতেছিল- একটা খােলা জালা পথে বাহিরের দিকে চাহিল উঃ কী ভয়ানক অন্ধকার ! মেঘ করেছে—বিদ্যুৎ চমকাচ্ছে অশােকদা যদি এ কাজ করে থাকে, তাহলে সৃষ্টি আজ ধ্বংস হয়ে যাবে । ধ্বংস হয়ে যাবে- ৮৯
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
চতুর্থ দৃশ্য
রাণীর প্রবেশ
রাণী। মনীষাদি, তুমি নাকি আজ রাত্রেই চলে যাচ্ছ ?
মনীষা।
কে বলে ? এই দুর্যোগের রাতে তােমাকে ছেড়ে আমি কি:
চলে যেতে পারি ? তুমিই তাে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে
বৌদি ! সতীমায়ের সতী মেয়ে তুমি—তােমার কপালের ওই আলাে-
টুকুই যে আমার জীবনের লক্ষ্য...
রাণী। রাত্রে কিছু খাবে না তুমি ?
মনীষা। না, আমার খিদে নেই। বড় ঘুম পাচ্ছে—আমি একটু
ঘুমুবাে। সবাইকে বলে দিও--কেউ যেন আমাকে আর বিরক্ত
না করে-
রাণী। আচ্ছা
প্রস্থান
মনীষা জালাপথে বাহিরের দিকে চাহিল, আলো নিভাইল, শয্যায় শয়ন করিল
ঘরের একটা বারান্দা ছিল—তার একট। দরজা ছিল-কে যেন হঠাৎ
সেই দরজায় আঘাত করিল। মনীষা অতি বিরক্তির
সঙ্গে “আঃ” বলিয়া উঠিল—আলো জ্বলিল,
দরজা খুলিল। অশােক গৃহ মধ্যে
প্রবেশ করিল
মনীষা। (বিস্মিতভাবে তাহার সেই বিশ্রী চেহারা দেখিয়া ) অশােকদা !
অশােক। চুপ,
দরজা বন্ধ করিল
দ্বিতীয় অঙ্ক সিথির সিদূর চতুর্থ দৃশ্য মনীষা। কি করে এলে এখানে ? অশোক। ওই জাল্লা দিয়ে তোমাকে দেখিছি, তারপর পাইপ বেয়ে * উঠিছি ওপরে... মনীষা। কী সর্বনাশ! তােনার এ ঘরে খাবার কিছু আছে ? কড্ড খিদে পেয়েছে। মনীষা। না, এ ঘরে তাে•• অশােক। এক গ্লাস জল ? মনীষা একটা কুজো হইতে এক গ্লাস জল আনিয়া দিল অশােক। (জল পান করিয়া) আঃ! সবই বােধ হয় শুনেছ ? মনীষা। হা। অশােক। বিশ্বাস করেছ ? মনীষা। না। অশােক। All right! ( শয্যায় উঠিয়া শয়ন করিল ) কলকাতা থেকে বাইকে আছি—শরীরটা অবসন্ন হয়ে পড়েছে। এখন একটু ঘুমুবাে, তারপর ভােরে উঠে ধরা দেব-ফাসি হবে বাস্ finished! মনীষা। আমার এই ঘরে সারারাত ঘুমুবে ? অশােক। কেন, আপত্তি আছে ? ও-( হাসিয়া ) Very well, take this revolver, it is loaded. If you find any brute in mejust shoot it down....... রিভলবারটা টেবিলের উপর রাখিয়া চোখ বুজিল দ্বিতীয় অঙ্ক সিথির সিদূর চতুর্থ দৃশ্য মনীষা। ( বহুক্ষণ নিষ্পন্দের মত বসিয়া রহিল। হঠাৎ অশােককে উন্মত্তের মত টানিয়া তুলিল) না, না, অশােকদা ! তােমাকে বাঁচতেই হবে--তুনি পালাও-তুমি পালাও- অশােক। অসম্ভব--জমিদারের ষড়যন্ত্র । মনীষা। (কাদিয়া, তুমি জাননা অশােকদা, আমি তােমাকে কত ভালবাসি ? অশােক। জানি। মনীষা। আমি কি পারি না—তােমাকে বাঁচাতে ? অশােক। খিদেতে পেট জলে যাচ্ছে,কিছু খাবার এনে খাওয়াতেই পারলে না, তার আবার বাঁচাবে ? হাসিল মনীষা। তুমি কেন এলে এখানে ? অশোক। শুধু তুমি বিশ্বাস করেছ কিনা, সেই কথাটা জাতে—আর... মনীষা। আর কি ? অশােক। ওই রিভলবারটা নিয়ে এসেছিলাম জমিদার মাধব রায়কে খুন করতে••• মনীষা। কেন করলে না ? অশােক। নাঃ, কোনাে লাভ নেই:.. মনীষা। সেই পাইপ বেয়ে আবার নাতে পারবে? অশােক। অসম্ভব। হাত-পা কাপছে—পঞ্চাশ মাইল বাইক করেছি মনীষা। আচ্ছা, তুমি ঘুমােও...
দ্বিতীয় অঙ্ক সিথির সিঁদূর চতুর্থ দৃশ্য শিওরে বসিয়া মাথায় হাত বুলাইতে লাগিল—অশোক ঘুমাইল। মনীষা হঠাৎ দরজা খুলির বাহিরে গেল—দূরে নদীবক্ষে গান শোনা যাইতেছিল ওরে ও অবুঝ, নেয়ে ! মাঝ গাঙে তুই নাও বেয়ে যাস- পালের বাতাস পেয়ে ! তুই দেখলি তুফান ভারি তাের সাহস বলিহারি এই অবেলায় ভরা গাঙে ধরলি উজান পাড়ি। ঢেউ নাচে ওই --- নাও নাচে তার সাথে ও মাঝি তুই বৈঠে ধরে থাকি নিপুণ হাতে। ভয় কিরে তাের••••••( যদি ) মরণ-জয়ীর গানখানি যাস গেয়ে। এক হাতে খাবার আর এক হাতে-কনকের ‘সুট’ লইয়া ঘরে ঢুকিল মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ অশােকের মুখের দিকে চাহিয়া রহিল মনীষা। অশােকদা! 'অশােকদা । অশােক। (চমকিয়া উঠিল) কে ?
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
চতুর্থ দৃশ্য
মণীষা। খাবার খাও...
অশােক। খাবার ? কই ? সত্যি মনীষা বড়ই খিদে পেয়েছে—
{
টেবিলের কাছে গিয়া বসিল-খাবার খাইতে লাগিল
৭
ওগুলাে কি ?
মনীষা। কনকদার সুট।
অশােক। ও দিয়ে কি হবে ?
মনীষা। ভাের পাঁচটায় ঠাকুরদা ঘুম থেকে ওঠেন, বাগানে ফুল তুলতে
যান্। দারােয়ানরা তখন দেউড়ীর দরজা খােলে—তখনাে একটু
একটু অন্ধকার থাকে—ঠিক সেই সময় এই সুট পরে তুমি বেরিয়ে
যাবে—কেউ বাধা দেবে না।
অশােক। বেরিয়ে কোথায় যাব মনীষা ?
মনীষা। কলকাতায়...
অশােক। কলকাতায় গেলেও তােপুলিশের হাত এড়াতে পারবাে না।
আমার বিরুদ্ধে কি ভয়ানক ষড়যন্ত্র চলছে—তা’ তুমি ঠিক বুঝতে
পারছ না। আমি মদ খেয়েছি তার সাক্ষী, একটা ভেণ্ডার ও দুটো
মাতাল! আমি বেশ্যালয়ে গিয়েছি, তার সাক্ষী একদল বেশ্যা।
আর আমি খুন করেছি—তার সাক্ষী একটা পান-বিড়িওলা আর
তােমাদের এই ঠাকুরবাড়ির পুরােহিত।
মনীষা। পুরুংঠাকুর মিছে কথা বলবেন ?
অশােক। মিছে কথা বলার অধিকার তাে তার তত বেশী, যে যত ধৰ্ম্মের
ভণ্ডামি আর নীতি কথার বাহাদুরী দেখায়।
৯৪
দ্বিতীয় অঙ্ক
সিথির সি দূর
চতুর্থ দৃশ্য
মনীষা। আমি ঠিক বুঝতে পারছি না অশােকদা, এতগুলাে লােক ফ্রেম
মিছে কথা বলবে তােমার বিরুদ্ধে ?
-- শােক। সেসান জাজের মনেও সেই সন্দেহ জাগবে। জুরীরাও ঠিক
সেই প্রশ্ন নিয়ে মাথা ঘামাবে। কিন্তু, কেউ বুঝবে- যে টাকা দিয়ে
এ জগতে সবই হতে পারে। আর সেই টাকার মানুষ মাধব রায় যে
কোথায় আছেন—তা কেউ খুঁজেও পাবে না।
মনীষা। তাহলে কি তুমি বলতে চাও—আইন-আদালতে বিচার নেই ?
অশােক। কেন থাকবে না? Justice is sold, and bought by
the highest bilder ! যার পয়সা আছে, সে বিচার কেনে।
যার নেই—হয় সে কাদতে কাদতে জেলে যায়—আর না হয়—তে
হাতে ফঁাসি-কাঠে ঝোলে ।
মনীষা। কি ভয়ানক কথা ?
Prosper those who steal and lic,
Truthful siinply starve and dic !
মনীষা। তবু তুনি পুলিশের হাতে ধরা দিওনা, কিছুদিন লুকিয়ে থাকো,
দেখি আমি কি করতে পারি
অশােক। (হাসিয়া) তুমি কি করবে ?
মনীষা। একটা কিছু নিশ্চয়ই করবাে-নিরপরাধ তুমি, তােমার ফাসি
হবে, আর তা জেনে-শুনে নিশ্চিন্ত মনে ঘরে বসে থাকবাে আমি?
অশােক। দু’ফোটা চোখের জল ফেলা-ছাড়া তুমি আর কিছুই করতে
পারবে না মনীষা !
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
wী।
মেয়েদের চোখে শুধু জল থাকে না অশােকদা, আগুনও থাকে।
ইচ্ছে করলে, যে-কোনো-নেয়ে তার চোখের আগুনে বিশ্বসৃষ্টি জ্বালিয়ে
পুড়িয়ে ছারখার করে দিতে পারে !!
অশােক।
515w7el-beautiful ! dramatic !
হেসােনা শোকদা ! তুমি মরবে, আর আমি দাড়িয়ে দেখব?
এ কথা তুমি ভাবতে পার ?
অশােক। যখন মরতই দেবেন, তখন নিশ্চিন্ত মনে একটু ঘুমুতে দাও।
ধডড ঘুম পাচ্ছে।
মনীষা। আচ্ছা, ঘুমােও:
মনীষা।
মনীষা আলােটা ডিম্ করিল এমন সময়
দরজায় নকিং-এর শব্দ
অশোক। কে ?
মনীষা। বােধ হয় বৌদি
অশােক। তিনি জানেন, আমি এখানে আছি-
মনীষা। হঁ্যা জানেন—আমার এক দাদা এসেছেন। তার কাছ থেকেই
তাে খাবার নিয়ে এসেছি তুমি ঘুমােও।
মনীষা বাহিরে গিয়াই ফিরিয়া আসিল
শীগগির ওঠো অশােকদা, পুলিশ !
অশােক।
মনীষা। হঁা, বৌদি বলে গেল—পুলিশ এসেছে:
পুলিশ ?
দ্বিতীয় অঙ্ক সিথির সিঁদুর চতুর্থ দৃশ্য অশােক। তবে আর ওঠার প্রয়ােজন কি? শুয়েই থাকি... মনীষা। না, না, ওঠো, এদিকে এসাে- ঘরের যে দরজা দিয়া আসিয়াছিল, মনীষা অশােককে সেখা7ে দাড় করাইয়া নিজে আড়াল করিল, রিভলবারটা হাতে লইল আ লাটা সম্পূর্ণ নিভাইয়া দিল। দরজায় নকিং হইল- দরজা খুলিল- মাধব ও দারােগা প্রবেশ করিলেন মাধব। তমার ঘরে আলাে নেই মনীষা ? মনীষা। ছিল, নিভে গেছে। দাবােগা। টর্চ রয়েছে আর আলাের প্রয়ােজন কি ? টর্চ ফেলিয়া ঘরের চারিদিকে দেখিলেন দেখুন, সাইকেলটা পড়ে আছে—ঠিক কনকবাবুর ঘরের সােজাসুজি নীচেয়। চলুন, আমরা সামনের ছাতটা আর একবার ভাল করে দেখে আসি.•• মাধব। কোথায়ও লুকিয়ে রাখে নি তাে ? মনীষা। কাকে ? মাধব। তােমার প্রিয়তম খুনী আসামীকে। মনীষা। তিনি তােত একটা সুচ নন্- ৭
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
'। হ্যা, সূচ হয়েই ঢুকেছেন। এখন কি হয়ে বেরুবেন তাই তাে
ভাবছি:••
দাবােগা। চলুন, চলুন, সে এখানে নেই।
উভয়ের এ
মনীষা দরজা বন্ধাকলি-তারপর অশােককে হাত ধরিয়া শয্যায় উঠাইল
মনীষা। এখন নিশ্চিন্ত মনে ঘুমােও...
অশােক। আলােটা জ্বালবার কোন উপায় নেই ?
মনীষা। না। আমি এই শিওরে বসেই বাকি রাতটুকু জেগে থাকুবাে••
অশােক। (শুইয়া ) Oh, my beloved lady with the revolver,
how beautiful you are in this dreadful darkness!
মনীষা। থাক—আর উচ্ছ্বাসের প্রয়ােজন নেই—ঘুমিয়ে থাকো...
ঢং ঢং ঢং ঢং ঢং-পাঁচটা বাজিল
অশােক। পাঁচটা বাজলাে ?
মনীষা। হ্যা।
একটা জানালা খুলিতেই ভােরের আলো ঘরের মধ্যে প্রবেশ করিল
ঘুম আর হবে না, অশােকদা ! ড্রে করে নাও
অশােক উঠিল, ঘরের মধ্যে যে সামান্য আলো আসিয়াছিল—তাহার,
সাহায্যেই ডেস করিল-মনীষা মাথার টুপটাকে
একটু সামনের দিকে টানিয়া দিল
মনীষা। টুপিটা যেন এইভাবে থাকে—বিভলবারটা হাতে নাও.••
অশােক। কেন ?
১৮
চতুর্থ দৃশ্য
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
মনীষা। খুনের অপরাধে যার ফাসি হবে, প্রয়ােজন হলে, সে একটা-দুটো
খুন না-করেই বা কেন মরবে ?
অশােক। তা’ বটে। আচ্ছা, তাহলে আমি এখন আসি ? তােমার
উন্মাদনা দেখে মনে হচ্ছে, যেন বাঁচবে:
•)
এস্থান
মনীষা জানলার দিকে চাহিয়া রহিল
রাণীর হাত ধরিয়া মানদার প্রবেশ
?
মানদা। মনীষা! এত ভােরে তােমার ঘর থেকে বেরিয়ে গেল কে ?
মনীষা। কই, কেউ তাে যায়নি ?
মানদা। কেউ যায়নি ? কাল রাত্রে কনক কোথায় ছিল বৌমা
রাণী। বোস-পাড়ায় থিয়টার করতে গেছেন, আর ফেরেন নি।
মানদা। থিয়েটার করতে গেছেন, না তােমার শ্রাদ্ধ করতে গেছেন ?
ন্যাকা মেয়ে! আজই তুমি এ বাড়ি থেকে চলে যাও মনীষা! নইলে
আমি অনর্থ ঘটাববা...
ব্যস্তভাবে মাধবের প্রবেশ
মাধব। চুপ! চেঁচামেচি কর না।
মানদা। আমি স্বচক্ষে দেখেছি বাবা! কনক এই ঘর থেকে বেরিয়ে
গেছে•••
মাধব। আঃ চুপ করে বৌমা, কেলেঙ্কারী হবে, জাত যাবে—এদিকে,
এসে একটা কথা শুনে যাও...
মাধৰ ও মানদার এবান
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
মনীষা। বৌদি ! শীগগীর তােমার সিদূরের কৌটোটা নিয়ে এসে তাে-..
রাণী। কেন ?
মনীষা। দরকার আছে:
রাণী আনিল
আমার সিথিন্তে একফোটা সিদূর পরিয়ে দাও...
রাণী। সে কি, তুমি কি বলছ ?
মনীষা। হ্যা, হঁা, আমি যা বলছি তাই করাে। দাদামশায় এসে
পড়বেন। শীগগীর-শীগগীর...
রাণী। তুমি যে কুমারী মেয়ে !
মনীষা। আঃ দাও, আমি নিজেই পরছি...
কৌটাটা লইয়া আয়নার সুমুখে গেল—সিদূর পরিল
কেমন দেখাচ্ছে বৌদি ? হা হা হা...
রাণী। তােমার কি মাথা খারাপ হয়েছে-মনীষাদি ?
মনীষা। মাধব রায় জমিদার, আর অশােক সেন সামান্য চাষা
হা হা হা.••
রাণী। কিন্তু, তুমি সিদূর পরলে কেন?
মনীষা। কাল রাত্রে আমার বিয়ে হয়ে গেছে যে—আমার বরকে তুমি
খাবার পাঠিয়ে দিলে, পােষাক পাঠিয়ে দিলে, মনে নেই ?
রাণী। তুমি তাে বলেছিলে তােমার দাদা এসেছিল—ভাই-বােনে বিয়ে
হয়ে গেল? বেশ মজার কথা তাে!
দ্বিতীয় অঙ্ক
সিথির সিঁদুর
চতুর্থ দৃশ্য
কনকের প্রবেশ
কনক। মনীষা।
মনীষা। এসস কনকদা, কাল সারারাত কোথায় ছিলে ?
কক। বােস-পাড়ায় থিয়েটার ছিল যে।' ওঃ কী চমৎকার বীরেন্দ্র
সিংহের পাট প্লে করেছি—সবাই বলেছে—একেবারে সার হেরি
আরভিং !
মনীষা। বাঃ, তুমি পাড়ায় পাড়ায়--বীরেন্দ্র সিংহ সেজে বেড়াবে—আর
তােমার ‘ইন্দিরা কেঁদে কেঁদে বালিশ ভেজাবে ?
মাধবের প্রবেশ
মাধব। মনীষা, তােমার বাবা তার করেছেন, তােমাকে অবিলম্বে
কল্কাতায় পাঠিয়ে দিতে—তুমি যাবে ?
মনীষা। হঁা, যাবাে।
প্রণাম করিল
মাধব। ওকি! তােমার কপালে সিঁদুর কেন?
মনীষা। কাল রাত্রে আমার বিয়ে হয়ে গেছে ঠাকুরদা ।
\
হাসিল
মাধব। (চকিয়া) বিয়ে হয়ে গেছে ? কার সঙ্গে?
মনীষা। খুনী আসামী অশােক সেনের সঙ্গে।
মাধব। অশােক তাহলে তােমার ঘরেই ছিল ?
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
চতুর্থ দৃশ্য
মনীষ। আজ্ঞে হ্যা। আমি আজই কলকাতায় যাচ্ছি দাদামশাই !
দে" বেন—আমার সিথির এই সিদূর যেন মােছে না।
মাধব। ! শগগীর নিবারণকে ডেকে আন্ তাে•••
কেন ?
মাধব। দেখছিস্ না, মনীষার কপালে সি দূর ! সতী-সীমন্তিনীর ও
সিদূর আবি মুছব কি করে ?
কনক। • দারােগা কি এখন আর সে কথা শুনবে?
মাধব। কেন শুনবে না, নিশ্চয়ই শুনবে। দশ হাজার নিয়েছে—না
হয়—আরাে দশ হাজার নেবে--নিবারণ! নিবারণ!
কনক।
এস্থান
কনক। আশ্চর্য্য মেয়ে তুমি মনীষা !
মনীষা। (পদধূলি লইয়া) তােমাদের চেয়ে বেশী আশ্চৰ্য্য নই ! কনকদা,
অশােক সেনকে ফঁসিকাঠে ঝােলাবে? আমি বেঁচে থাকতে পারবে
—কিছুতেই পারবে না। তুমিও দেখাে কনকদা! আমার এই
সিথির সিদূর যেন মােছে না। যদি মােছে—তাহলে তােমাদের
এই জমিদারীকে জ্বালিয়ে-পুড়িয়ে ছাই করে দেব আমি। আমার
স্বামীর অসম্পূর্ণ কাজের ভারটা আমিই গ্রহণ করবাে•••
পঞ্চম দৃশ্য
স্থান-মাধব রায়ের কক্ষ
কাল-পূর্বাহ্ন
পার্শ্বে মনীষা
দৃশ্য-মাধব উদ্বিগ্নভাবে গড়গড়ায় তামাক টানিতেছিলেন।
দাড়াইয়া ছিল।
মাধব। আমি আবার একখানা জরুরী তার করেছি মহীতােষকে
আজই সে আবে। আমার অনুবােধ রাখে দিদিমণি, তুমি আজ
আর কলকাতায় যেয়াে না। ( অন্যদিকে) ওরে লালু ! নিবারণ
কি এখনাে থানা থেকে ফিরলাে না ?
• লালুর প্রবেশ
কনক। আজ্ঞে না।
মাধব। ( ক্রুদ্ধভাবে ) বলি, থানায় কি আমার শ্রদ্ধের নিমন্ত্রণ খেতে
গেছেন তিনি? কনককে বল বরকন্দাজ পাঠাতে•••
লালুর প্রস্থান
হা, কি বলছিলে দিদিমণি ?
। মনীষা। আমার দুঃশ্চিন্তার কারণ আপনি ঠিক বুঝতে পারছেন না।
মাধব। ঠিক বুঝতে পারছি—তুমি নিশ্চিন্ত হও। আমি মাধব রায়
‘না’কে ‘হ করতে পারি--আবার হুঁ’কেও ‘না’ করতে পারি।
অশােকের আর কোনাে ভয় নেই।
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
পঞ্চম দৃশ্য
মনীষা। কিন্তু তিনি এখন কোথায় কি অবস্থায় আছেন, না-জানা
মনীষা।
মাধব।' দেখাে বিবিসাহেব! সবে তাে কাল রাত্রে ‘সয়ম্বরা হয়েছ।
নতুন বিয়ে কনে তুমি—ভাতারের জন্যে অতত দরদ দেখাতে লজ্জা
করছে না তাের?'।
। ( কঁদিয়া) কেন আপনি এমন কাজ করলেন দাদামশাই ?
মাধব। সে কথা তুলে কেন আর লজ্জা দিচ্ছ আমাকে? চোদ্দ-পুরুষের
জমিদারী, কত খুন-জখম আর মামলা-মােকদ্দমার ফলে রক্ষে-করা
জমিদারী, আমার ভয় হলাে, অশােক ইচ্ছে করলে, আমাকেই দূর
করে তাড়িয়ে দিতে পারে। সত্যি দিদিমণি—আমি স্বীকার
করছি—তুমি একটি মানুষের মত মানুষকে বিয়ে করেছ।
মনীষা। তাহলে আমি কোনাে অন্যায় করিনি বলুন?
মাধব। নিশ্চয়ই না। মহীতােষ যে এই ছেলের সঙ্গেই তােমাকে
বিয়ে দেবে বলে পাগল হয়ে উঠেছিল। তুমি তাে তােমার
বাবার অমতে কোনাে কাজ করনি! সে তােমার এ সয়ম্বরার কথা
শুলে আনন্দে অধীর হয়ে উঠবে। ওরে লালু! নিবারণ কি
এখনাে ফিরলাে না ?
কনকের প্রবেশ
৫ ০ ০
কনক। দাদামশাই! জ্যেঠামশাই এসেছেন
মাধব। কে ? মহীতােষ ? কোথায় সে ? আমার লাঠিটা...
ব্যস্তভাবে প্রস্থান
১০৪
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
পঞ্চম দৃশ্য
মনীষা। আচ্ছা, অশােকবাবু তাে ভােরের ট্রেনেই কলকাতায়
পালিয়েছেন?
কনক। না, পালাতে পারেন নি, ষ্টেশানেই ধরা পড়েছেন। “সিল )
মনীষা। হাছ কেন?
কনক। কাল যাকে বলেছ অশােক দাদা, আজ তাকে বলছ অশােকবাবু।
মেয়েদের এই যখন-যেমন তখন-তেমন ভাবটি ভারি চমৎকার।
মাধব ও মহীতােষের প্রবেশ
মহীতােষ। মনীষা !
মনীষা কিছুক্ষণ লজ্জায় অপােবদন রহিল, মহীতোষ তাহার মাথায় হাত
বুলাইতে লাগিলেন—হঠাৎ সে কাঁদিয়া ফেলিল
মনীষা। বাবা এখন উপায়?
মাধব। তাইতাে, নিবারণ এখনাে থানা থেকে ফিরছে না কেন?
অস্থিরভাবে পদচারণা করিতে লাগিলেন
মহীতােষ। চলুন না—আমরা একবার থানায় যাই...
মাধর। কেন?
কেন? তুমি ভাবছ—দাবােগা আবে না? দশটি হাজার
টাকা দিয়েছি। মহামান্য ভারতসম্রাটের একজন প্রতিনিধি সে,
ঘুস খেয়ে নিরপরাধীকে ফাসি দিতে পারা কি তার পক্ষে সম্ভব ?
আমি তাহলে বিলেত পৰ্যন্ত লড়বাে না ?
মহীতােষ। আপনিই তাে ঘুস দিয়েছেন
মাধব। হঁ্যা দিয়েছি, কিন্তু সে কেন নিয়েছে ? আমার জমিদারী-রক্ষার
১০৫
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
পম দৃশ্য
| প্রয়ােজনে আমি ঘুস দিতে পারি কিন্তু সে তা কিছুতেই নিতে
সরে না। হুহুশব্দে-চরণ-বিলের জলগুলাে যেদিন বেরিয়ে গেল
রে
কি আমার মাথা ঠিক ছিল: মহীতােষ ? অশােকের নাম
শুলেই যে আগুন জ্বলে উঠতাে এই মাথার ভেতর ।
মনীষা। আজ আপনি তার কাছে হেরে গেছেন বলুন?
।
হাসিল
মাধব। কখখনাে না। আমি হেরে গেছি তােমার কপালের ওই :
একফোটা সি দূরের কাছে। তুমি যদি সেই সতী-সীমন্তিনীর মততা,
আমার ইষ্টদেবী মা-জগদম্বার মত, আমার সামনে এসে না-দাড়াতে,
তাহলে আজ আর কারাে সাধ্য ছিল না যে অশােককে রক্ষে করে।
নিবারণের প্রবেশ
কই সে দাবােগা কই ?
নিবারণ। (অত্যন্ত ভীতভাবে ) এলেন না। বললেন, এখন আর
কোনাে হাত নেই তার
মাধব। ( ক্রুদ্ধভাবে ) ' হাত নেই ? আচ্ছা, মহীতােষ ! একখানা
টেলিগ্রাম লেখ তাে। আমি বাংলায় বলি—তুমি তরজমা করাে-
“রায় গ্রাম থানার দারােগা, জমিদার মাধব রায়ের কাছ থেকে দশ
হাজার টাকা ঘুস খেয়ে—নিরপরাধ অশােক সেনকে গ্রেপ্তার
করেছেন। অবিলম্বে আপনার উপস্থিতি প্রার্থনীয়।” দস্তখৎ করে
তােমার নাম।
মহীতােষ। এতে কিন্তু আপনিও বিপন্ন হবেন।
১০৬
দ্বতঅঙ্ক সিথির সিদূর পঞ্চম দৃশ্য মাধব। তা হই হবে। তা বলে কি—আমার নাতনীকে বিধবা করবাে আমি? তুমি কি বলছ মহীতােষ ? আমি নিজে জেল টবে —তবু অশােককে তাে বাঁচাতে হবে ? ‘দারােগার প্রবেশ কি হে নবাব সিরাজদ্দৌলা! ডেকে পাঠালাম গ্রাহই হলাে না? অশােককে এখন ছেড়ে দাও••• দারােগা। কি বছেন আপনি? মাধব। যা বলছি তাই করো—অশােকের বিরুদ্ধে কোনাে প্রমাণ নেই- তাকে ছেড়ে দাও। যদি না দাও-এই টেলিগ্রাম ! কালেক্টর সাহেবের কাছে• • • দিলেন দাবােগা। ( দেখিয়া) কে আপনার কাছ থেকে দশ হাজার টাকা ঘুস খেয়েছে ? মাধব। তুমি খেয়েছ। ওই নিবারণ—দিয়েছে হাতে করে... দারােগা। এই নিবারণ দিয়েছে? মাধব। হ্যা। দশহাজার পেয়েছ,—আরাে দশহাজার পাবে—ছেড়ে দাও- নিবারণ ভীতভাবে এদিক ওদিক চাহিতেছিল- দারােগা তাহা লক্ষ্য করিলেন দাবােগা। (একজন কনেষ্টবলকে ইঙ্গিত করিল ) হাণ্ডকাপ লাগাও- শুনুন মাধববাবু! আপনাকে আমি পিতার মত শ্রদ্ধা করি। আজ ১০৭
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
পাঁচ বছর এখানে আছি—বহুভাবে আপনার স্নেহ ও যত্ন লাভ
করেছি—কিন্তু এ কথা নিশ্চয়ই জাবেন—আমি কথখনাে ঘুস
খাইনা, আমি একয়ারি করে দেখ বাে—স্বাক্ষীরা যদি ঘুস খেয়ে
অশােকবাবুর নামে মিথ্যা জবানবন্দী দিয়ে থাকে—তাহলে আমি
তাকে এখুনি ছেড়ে দেব—কিন্তু এই নিবারণবাবুকে কিছুতেই
ছাড়বোনা••
নিবারণ। (কঁদিতে কঁাদিতে মাধব রায়ের পা জড়াইয়া ধরিল ),
আমাকে রক্ষে করুন
মাধব। টাকাগুলাে কোথায় ?
নিবারণ। আমার বাড়ির পেছনে আমবাগানে পুতে রেখেছি
দারােগা। পুলীশের নাম করে যারা ঘুস্ খায়--তারাই পুলীশের বড়
শত্রু! নিবারণবাবুকে আমি কিছুতেই ছাড়বােনা—চলল...
নিবারণকে লইয়া দারােগা ও কনেষ্টবলের প্রস্থান
মাধব। মহীতােষ! আমি অবাক হয়ে গেছি—এত বড় বিশ্বাসঘাতক
ওই নিবারণ? অপচ লােকটাকে আমি অত্যন্ত বিশ্বাস করতা-
কী আশ্চর্য ! টাকাগুলাে নিয়ে—আমগাছের গােড়ায় সার দিয়েছে ?
মাধব ও মহীতােষের প্রস্থান
১০৮
কাল—অপরাহ্ন
দৃশ্য—থানার লক আপে-নিবারণ ! বাহিরে একটা টেবিল—দুইপাশে অশােক,
ও দারােগা। কনেষ্টবল দাড়াইয়াছিল।
দারােগা। একটা মিথ্যা এজাহারের ফলে আপনার মত একজন সদাশয়
ও সুপণ্ডিত লােককে লকআপে আটকে রেখেছি—এজন্যে আমি
আন্তরিক দুঃখিত—আমাকে ক্ষমা করবেন।
অশােক। আপনি আপনার কর্তব্য করেছেন।
দাবােগা। আজ্ঞে হ্যা, সেইটুকুই আমার সান্ত্বনা। আমাদের কর্তব্য
বড়ই জটিল। শান্তি ও শৃঙ্খলা রাখবার জন্যে দেশের লােক যদি
সাহায্য না করে, আমরা কি করতে পারি বলুন?
রক্তাক্ত দেহে মাধব আসিয়া তাহাদের সামনে দাড়াইলেন
একি মাধববাবু! আপনার এ অবস্থা কে করলে?
মাধব। তার নাম বল্বােনা। এখানে আবার সময় পথে দেখা হলাে
তার সঙ্গে। বেশ শান্ত ও সংযতভাবে সে আমাকে একটা প্রণাম
করলােতার পর হঠাৎ আমার হাতের লাঠিটা কেড়ে নিয়ে, আঘাত
করলাে আমার মাথায়।
১০৯
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
দৃশ্য
বােগা। কে সে তার নাম বলুন—আমি তাকে এখুনি গ্রেপ্তার
করব
রবাে।
মাধব। না, না, না নাম প্রকাশ করবােনা। আমার বরকন্দাজরা
তাকে পাকড় করেছিল কিন্তু আমি ছেড়ে দিয়েছি। তার মত
একটা সামান্য লােক আমাকে মেরেছে—এ কথা প্রকাশ হওয়ার
আগে আমার মৃত্যু হওয়াই
বাঞ্ছনীয়।
বুঝলে দারােগা—এ
জমিদারীর মালিক এখন অশােক সেন—মাধব রায় নয়।
দারােগা। আপনার বােধ হয় খুব কষ্ট হচ্ছে ?
মাধব। না, না, তেমন বেশী আঘাত লাগেনি। সামান্যই একটু কেটে
গেছে। এই রক্তের দাগটা মুছে দিতে পার? আর কেউ না
দেখে-বড় লজ্জা করছে।
দারােগার স্থান
অশােক। আপনাকে মেরেছে বােধ হয় কৈলাশ সরদার ?
মাধব। হ্যা। শুলাম পরগণার চাষারা সবাই ক্ষেপে উঠেছে! তােমাকে
ফিরিয়ে নিতে না-পারলে, তারা সব জমিদার বাড়িতেই চড়াও হবে।
আমিও গুলি চালাতে বাধ্য হবে। মিছেমিছি কেন আর সে অনর্থ টা
ঘটাবে ? এখন চলল আমার সঙ্গে:
মাধবের রক্তের
দারােগা তুলা, জল ও টিচার আইডিন আনিলেন।
দাগ মুছাইয়া দিলেন
দাবােগা। বলুন লোকটার নাম কি? আমি তাকে ধরিয়ে এনে, একটু
ধমকে দেব।
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
যষ্ঠ
মাধব। তুমি ধমকে দেবে? হা হা হা হারায়গার জমিদার মাধ
রায়কে আর লজ্জা দিওনা—দাবােগা ! এখন অশােকবাবুকে ছেড়ে
দাও-নাতজামাই সাজিয়ে নাক আর কান দুটো বাচাবার চেষ্টা
করি...
দারােগা,। আমি তাে ওঁকে ছেড়ে দিয়েছি•••
।
কৈলাস সরদারকে বঁধিয়া লইয়া, দুইজন বরকশা ও কনকের প্রবেশ
কনক। দাদামশাই! এই কৈলাশ নাকি আপনাকে অপমান করেছে ?
মাধব। চুপ ! হেই হারামজাদারা আমি যে বলে এলাম ওকে ছেড়ে ,
দিতে?
কনক। আমি বলেছি বেঁধে আনতে।
মাধব। খুব বুদ্ধিমান তুমি
অশােক। ছি, ছি, সরদার-কেন তুমি এমন কাজ করলে?
কৈলাশ। জোয়ান-বয়েসে ওই মাধববাবুর হুকুমে অনেক মাথা ভেঙেছি।
সেই পাপের প্রাচিত্তির করলাম আজ, মাধববাবুর মাথাটা ভেঙে
দোহাই বাবু! আমাকে ক্ষমা করা
পদতলে পড়িল
১
মাধব। আঃ, আমি যে বলছি, আমার মাথা ভাঙেনি—তবু তােমরা
শুবেনা ? (কপালের রক্ত চাপিয়া ধরিয়া ) উঃ আবার রক্ত বেরুচ্ছে।
জমিদারের রক্ত। আমি জমিদার ! চলল অশােক, আর দেরি
করনা—কৈলাশ ! তুমিও চলাে, জমিদারবাড়িতে আজ তােমাদের
নেমন্তন্ন ! চলােচলল—সবাই চলল।
১১১
সপ্তম দৃশ্য
স্থান-মনীষার কক্ষ
কাল-সন্ধ্যা
দৃশ্য-মনীষ রাণাকে পাউডার এসেন্স প্রভৃতির সাহায্যে সাজাইতেছিল
রাণী।
। বর আসবে তােমার, তুমি কেন আমাকে এত করে সাজাচ্ছ ,
মনীষাদি ?
মনীষা। তােমাকে আজ নূতন করে কনকদার সঙ্গে বিয়ে দেব। ছানা-
তলায় যে বিয়ে হয়েছিল—সে বিয়েতে শালগ্রাম ছিল, মন্তর ছিল, কিন্তু
সত্যকার বিয়ে ছিলনা। হাতে হাত বাঁধা হয়েছিল বটে, কিন্তু মনে
সঙ্গে মনের কোনাে মিল হয়নি। সত্যিকার মিলন মনের পরিচয়,
শুধু এই দেহের বাঁধন নয়।
রাণী। তুমিতাে আমার দেহটাকেই সাজাচ্ছ ? মনের সঙ্গে এর সম্বন্ধ কি ?
মনীষা।
একদল মুখ পুরুষ মানুষ আছে যারা বাইরের সাজসজ্জা দেখেই
ভােলে—মনটা তাদের আগে নয়। বাইরের রূপ-রসে আকৃষ্ট না-হলে,
বৌকে তারা সহ্য করতেই পারেনা।
কনকের প্রবেশ
দেখাে তাে কনকদা, বৌদিকে আজ কেমন সাজিয়েছি ? ভাল
লাগছে ? ভালবাসতে ইচ্ছে হচ্ছে? বৌদি! সেই ইংরেজি
কথাগুলাে বলল তােতােমাকে যা শিখিয়ে দিইছি-
১১২
তীয় অঙ্ক
সিথির সিদূর
সপ্তম দৃশ্য
। ইংরেজিও শিখিয়েছ নাকি ?
মনীষা। হা-নইলে তুমি ভালবাবে কি করে? বলে বৌদি, বল্লো-
তােমার পায় পড়ি বলাে•••
stal One morn I met a laine man-in a lane close to
my.
firin
কনক। Ridiculous !
বনক চলিয়া যাইতেছিল
মনীষা। যেয়েনা কনকদা, দাড়াও। আচ্ছা, জিজ্ঞাসা করি—দুটো ইংরেজি
বুনি ছাড়া বৌদির আর কি অভাব আছে ? আর কি চাও তুমি
তার কাছে ? এত সুন্দর, এত পবিত্র, এত মধুর
কনক। রক্ষে করে। মনীষা! আমি তােমার বৌদির কাছে কিছুই
• চাইনা।
যাইতেছিল
মনীষা। দাড়াও, যেয়ােনা। কেন তুমি তাকে বিষ খেয়ে মরতে
বলেছিলে ?
কনক। আমি বলেই কি সে মবুবে ?
মনীষা। হ্যা মরবে। বৌদি আমার সেই মেয়ে—যে তার স্বামীকে সুখী
করবার জন্যে নিজেকে সম্পূর্ণভাবে অস্বীকার করতে পারে।
কনক। তুমি পারনা ?
মনীষা। না। আমি যদি তােমার বৌ হতাম, তাহলে তােমার
৮
দ্বিতীয় অঙ্ক সিথির সিদূর সপ্তম দৃশ্য কৈফিয়ৎ প্রত্যেকটি ব্যবহারের জন্যে আজ আদালতে দাড়িয়ে দিতে হতাে— কনক। তাই বুঝি বিয়ের আগেই সিদূর পরে অশােক সেনের প্রাণরক্ষা করলে ? মনীষা। এ অভিযান' তো মিথ্যার বিরুদ্ধে-অন্যায়ের বিরুদ্ধে। সত্যিই যদি অশােকর মাতাল হতেন, বেশ্যা খুন করতেন, তাহলে আমার এ দৈন্য নিশ্চয়ই ধরা পড়তােনা। He is a saint and you are a satan ! তার প্রাণরক্ষার জন্যে শুধু সিদূর পরা কেন, মরতেও তােত পারি কনকদা ! কনক। বেশ-মহাে•• প্রস্থান একটা কাপড়ের পুটুলী বগলে সুন্দরীর প্রবেশ সুন্দরী। দিদিমণি আমি চল্লাম। তােমার কাছে যদি কোনাে অপরাধ করে থাকি, আমাকে ক্ষমা করাে... রাণী। কোথায় চলি ? সুন্দরী। চাকরীতে আমার জবাব হয়ে গেছে। মা-ঠাকরুণ আমাকে বিদেয় করে দিয়েছেন••• রাণী। কেন ? সুন্দরী। ওই বি, এ, পাশ মেয়ে নাকি—দাদামশায়ের কাছে বলেছেন- আমার চরিত্তির ভালনা। আমিই নাকি যত অনর্থের গােড়া। আমি যদি—সতীমায়ের সতী মেয়ে হই-তাহলে ওর চোখ দুটো অন্ধ - ১১৪
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
সপ্তম দৃশ্য
হবে—কুষ্ঠব্যাধি মহাবােগ হবে—হে মা ওলাইচণ্ডী ! হে বাবা বুড়াে
ঠাকুর! আমার কথা শুনাে•••
আঙ্গুল ভাঙিয়া অভিশাপ দিতে লাগিল
মনীষা হাসিতেছিল
.
-
রাণী। তুমি তাে হাছ মনীষাদি, কিন্তু আমার বুকের ভেতর
কাপছে':
মনীষা। ঠাকুর-দেবতারা তাে ওর খাস তালুকের প্রজা নন্? ভয় কি ?
আচ্ছা, সুন্দরী ! বৌদিকে বিষ এনে দিয়েছিলে কেন?
সুন্দরী। আমি বিষ এনে দিয়েছি ? ওমা কি হবে ! ওমা, এ কি
কলঙ্কের কথা গাে ! ওরে হাড়ির মেয়ে, বাগদীর মেয়ে, কাওরার
মেয়ে, তাের সর্বনাশ হবে—সৰ্ব্বনাশ হবে—সর্বনাশ হবে—
প্রস্থান
রাণী। তুমি হাসছ ?
মনীষা। কি করব বৌদি! এদের অবস্থা দেখলে দুঃখ হয়—কিন্তু
উপায় নেই।
রাণীর প্রস্থান
অশােকের হােত ধরিয়া পথ হইতে চিৎকার করিতে করিতে মাধবের প্রবেশ
মাধব। ওরে কনক। ও কনক! বলি-কনক কোথায় গেল?
তােমরা কেউ জানাে ?
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
সপ্তম দৃশ্য
ককের প্রবেশ
এই যে—কোথায় ছিলে এতক্ষণ? বলি—একখানা কাপড়, একটা
জামা, আর একজোড়া জুতাে! জোগাড় করা কি সম্ভব হলাে না ?
কনক। কই আমাকে তো বলেন নি ?
মাধব। তােমাকে না বলেছি—তােমার মাকে তাে বলেছি ? এখন
দয়া করে তুমিই না হয় নিয়ে এসো ? আমার মনীষাকে যে বিয়ে
করবে, তার এই বাদুরে-চেহারা!
মহীতােষের প্রবেশ
তুমিই বলাে মহীতােষ ! এমন ময়লা কাপড়-জামা আর ছেড়া জুতাে
কি ভদ্দর লােকে পরে? দিদিমণি আমার সিদূর পরে বসে আছে।
শাস্ত্রোক্ত বিয়েটা যে আজই হওয়া দরকার—কলিতে তত সয়ম্বরা-
প্রথা নেই...
অশােক। কে বলেছে আপনার মনীষাকে আমি বিয়ে করবাে ?
মাধব। বটে? বিয়ে করবে না? আবদার ? বলি, দারােগা তােমাকে
আমার বাড়ি পর্যন্ত পৌছে দিয়ে গেল কেন ?
অশােক। দশ হাজার টাকা ব্যয় করেও আমার বিরুদ্ধে সেই মিথ্যা
অভিযােগটা টেকাতে পারেননি বলে...
মাধব। ওসব বাজে কথা রেখে দাও-অভিযােগ টিক্ততা কি না-
টিতে
সে আমি দেখিয়ে দিতাম, যদি-না আমার এই দিদিমণি এক ফোটা
সিদূর পরে বসে থাক্ততা।
রাগে কাঁপিতেছিলেন
দ্বিতীয় অঙ্ক সিথির সি দূর সপ্তম দৃশ্য অশােক। আপনার নিগ্রহ বা অনু গ্রহ কোনটাই তাে আমি চাইনি ? আপনি আমার উপর চোখ রাঙাচ্ছেন কেন ? মাধব। নিশ্চই চেয়েছ। নইলে রাত-দুপুরের চোরের মত আমার এই দিদিমণির ঘরে গিয়ে উঠতে না। সারারাত একটা কুমারী-মেয়ের ঘরে লুকিয়ে থেকে, এখন বিয়ে করবাে না! কামাে হচ্ছে ? পাজি বায়েস্! কি করবাে, দিদিমণি আমার হাত দু'খানা বেঁধে রেখেছে নইলে জুতিয়ে লম্বা করতাম তােমাকে... অশােক। (হাসিয়া) কিন্তু মাধববাবু আপনি ভুলে যাচ্ছেন—আমি আপনার কাছে একটা প্রতিশ্রুতি চেয়েছি:•• মাধব। কি প্রতিশ্রুতি ? অশােক। প্রজাদের উপর আপনি আর কোনও অত্যাচার করবেন না। মাধব। বটে ? বটে ? আবার সেই প্রতিশ্রুতি! তাহলে কি মনীষার সঙ্গে সঙ্গে আমার এ জমিদারীটাও আমি তােমাকে দিচ্ছি? এ জমিদারীতে তােমার উড়বে জয় পতাকা! আর তার সামনে নতজানু হয়ে রইবে এই মাধব রায় ? না না নামহীতােষ ! বাইরে চলে উভয়ের প্রস্থান মনীষা। অশােকবাবু! সে প্রতিশ্রুতি আমিই দিচ্ছি- অশােক। (হাসিয়া) তুমি খুব চটে গেছ দেখছি মনীষা। কেন চটবাে না? আপনি তাে জানেন, আমি সমাজ মানি ? অশােক। (হাসিয়া ) তাই বুঝি বিয়ের আগেই এক ফোঁটা সিদূর পরে বসে আছ ? মনীষা। আপনার মুখে শুনেছি—আপনার মা নেই, বাপ নেই, আত্মীয় ১১৭
দ্বিতীয় অঙ্ক
সিথির সিঁদূর
সপ্তম দৃশ্য
दृश
স্বজন কেউ নেই। এই সিথির সিদূরটুকু অগ্রাহ্য করা আপনার
পক্ষে খুবই সােজা। কিন্তু আমার উপায় কি?
অশােক। কেন যে তুমি এত নিরুপায় হয়ে পড়লে, তাতে ঠিক বুঝতে
পারছিনে ?
মনীষা। আমি কুমারী মেয়ে, সারারাত আপনি আমার ঘরে কাটিয়েছেন,
এ কথা আজ সবাই জানে।
অশােক।' সেই কারণেই তাে তােমার হাতে একটা রিভলবার
দিয়েছিলাম•••
মনীষা। কে দেখেছে সেই রিভলবার ? অন্ধকার ঘরের ভেতর, কোন
নারী ও পুরুষের মাঝখানে একটা রিভলবারের ব্যবধান ছিল, একথা
কে বিশ্বাস করবে ?
অশােক। জাল্লা দিয়ে উকি দিচ্ছে, ওই মেয়েটিই বুঝি তােমার বৌদি ?
মনীষা। হ্যা।
অশােক। ওকে একবার ডাকোনা এখানে:
মনীষা। ওতাে আমার মত বি,এ, পাশ করেনি ? পুরুষকে ভয় করবার
স্বাভাবিক প্রবৃত্তি ওর ভেতর এখনাে আছে। তাই দূর থেকেই দেখে,
কাছে এসে বিপন্ন হয়না আমাদের মত।
অশােক। ( হাসিয়া ) তুমি বিপন্ন হয়েছ ?
। নিশ্চয়ই। তুমি হাসছ ? কিন্তু আমার কান্না পাচ্ছে। কেন।
তুমি আমাকে এভাবে বিপন্ন করলে ? মৃত্যু ছাড়া এখন আর আমার
কোনাে উপায় নেই...
কাদিল
।
১১৮
দ্বিতীয় অঙ্ক
সিথির সি দূর
সপ্তম দৃষ্ট
অশােক। তােমার বৌদিকে একবার ডাকো, আমি ওর কাছেই শুনবো
-তােমার সঙ্গে আমার বিয়ে হতে পারে কিনা ?
মনীষা। তার মানে ?
অশােক। তুমি জমিদারের নাতনী, আমি চাষার ছেলে। ওই চাষার
মেয়েটি আমার ছােট বাে, আমি ওর দাদা!
মনীষা। ( বিস্মিতভাবে ) তুমি ওর দাদা?
অশােক। হ্যা, আমার ছােটবেলাকার নাম ছিল, অজয় ।
রাণী বিস্মিতভাবে কাছে আসিল
রাণী। তুমি, তুমি আমার দাদা?
অশােক। হ্যা রাণী ! তুই আমার ছােট বােন্। তাের বয়স যখন
ছ’সাত বছর—তখন আমি বাড়ি ছেড়ে পালিয়েছিলাম।
আদর করিতে লাগিল
রাণী। দাদা! দাদা এতদিন কোথায় ছিলে ?
কাদিতে লাগিল
অশােক। কঁদিসনে রাণী ! আমার জীবনে উচ্চাকাঙ্খ ছিল। বহু
দুঃখ ও কষ্ট সহ্য করে বিদেশে লেখাপড়া শিখেছিলাম। তারপর দেশে
ফিরে দেখলাম—মা-বাবা কেউ বেঁচে নেই—আমাদের গায়ের লােক
ভীষণ ম্যালেরিয়ায় ভুগছে—মনে মনে সঙ্কল্প করলাম, চরণ-বিলের
জল-নিকাশ না করে, কারাে কাছে আত্মপরিচয় দেব না।
১১৯
দ্বিতীয় অঙ্ক সিথির সিদূর সপ্তম দৃশ্য কনক প্রবেশ করিয়া দেখিল অশােক রাণীকে বুকের কাছে টানিয়া লইয়া আদর করিতেছে কি দেখছেন কনকবাবু? এই রাণী আমার ছােট বােন্। • আপনি এই চাষার বােনকেই বিয়ে করেছেন। আপনার বােন্ মনীষাকে এখন এই চাষার ছেলের সঙ্গে বিয়ে দেবেন কিনা, সে কথাটা দাদাশাইকে জিজ্ঞাসা করুন ? মাধব ও মহীতােষের প্রবেশ মাধব। ( বিস্মিত ভাবে ) তুমি অজয় ? আমরা তাে শুনিছি, অজয় এখন—লক্ষ্ণৌ-সহরে কোন্ বাইজীর বাড়িতে ডুগিতবলা বাজায় ? অশােক। দুর্ভাগ্য নিয়ে যারা জন্মগ্রহণ করে মানুষ তাদের সম্বন্ধে ওই রকম কথাই শােনে। মাধব। তুমি এত বড় হয়েছ, লেখাপড়া শিখেছ, তা” আমরা কি করে জান্বাে ? এতদিন পরিচয় দিলে না কেন? তােমার বাবা কত ভাল-মানুষ ছিল তার ছেলে তুমি ! এমন বদমাইস্? অশােক। পরিচয় দিতেই এসেছিলাম একদিন। দেখলাম—আপনার জমিদার নাতি, আমার বােনকে ‘চাষার মেয়ে বলে ঘৃণা করছেন- তাই আর ইচ্ছে হলাে না:••••• মাধব। না, না, না, নাতবৌ আমার ঘরের লক্ষ্মী। কনক তাকে নিশ্চয়ই ভালবাসবে—নইলে আমি উইল করব! হ্যা...
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
সপ্তম দৃশ্য
লালুর প্রবেশ
লালু। একটি ‘াষার মেয়ে এখানে আসতে চায়...
মাধব। কে সে?
লালু। কৈলাশ সরদারের মেয়ে...
মাধব। যে মেয়েটার সম্বন্ধে—অশােকের একটা অপবাদ রটেছিল ?
ছি-ছি-ছি, মহীতােষ ! জমিদার বাড়ির মান-সম্ভম কিছুই আর
রইলাে না।
মনীষা। আপনি ভুল করছেন দাদামশাই—মেয়েটিকে আমি নিয়ে
আছি...
মনীষার প্রস্থান
মাধব। দেখাে অজয়! জমিদার মাধব রায়ের নাতি এই কনকতার
সম্বন্ধী তুমি ! তােমার কি উচিত হয়েছিল, সেই চাষাদের মধ্যে গিয়ে
পড়ে থাকা ? সত্যিই হােক আর মিথ্যেই হােক—কৈলাশের মেয়ে
যদি এখানে এসে, তােমার চরিত্র-সম্বন্ধে দুটো কথা বলে—তাহলে কি
--আমাদের মাথা-কাটা যাবে না ?
অশােক। সেই জন্যেই তাে বলছি—এখন বিবেচনা করে দেখুন আমার
মত একটা চরিত্রহীন চাষার সঙ্গে মনীষার বিয়ে দেবেন কিনা ?
মাধব। ( উত্তেজিত ভাবে) ন-দিয়ে আর উপায় কি? দিদিমণি আমার
যে—সিদূর পরে বসে আছেন...
.
মালাকে কোলে লইয়া মনীষার প্রবেশ
ওকে ?
মনীষা। এই তাে কৈলাশ সরদারের মেয়ে মালা.•••••
দ্বিতীয় অঙ্ক
সিথির সিদূর
সপ্তম দৃশ্য
মাধব। ওই এক রত্তি মেয়ে সম্বন্ধে••
অশােক। আজ্ঞে হ্যা—আপনারা জমিদার, ভদ্দর, আর ওরা গরীব,
চাষা, ওদের সম্বন্ধে আপনারা যা’ রটাবেন—তাইতাে রবে ?
প্রতিবাদ করবে কে ?
মালা। বাবু! তােমার নাকি বিয়ে ? এই দেখাে বর-কণের জন্যি
আমি দুই ছড়া মালা গাঁথে আনিছি—
মাধব। পরিয়ে দাও—পরিয়ে দাও—ওরে শখ বাজা! উলু দে...
উধ্বনী ও শঙ্খধ্বনী হইল—মালা দু’জনের গলায় দু’ছড়া মালা পরাইয়া দিল
মনীষা ও রাণী মাধবকে প্রণাম করিল
মনীষা। ( অশােকের কাছে গিয়া ) যাও, দাদামশাইকে প্রণাম করাে...
অশােক। উনি কি আমার প্রণাম গ্রহণ করবেন ?
মাধব। হু, আশীর্বাদের প্রতিশ্রুতি না পেলে তুমি বুঝি কাউকে
প্রণাম করাে না ?
অশােক। (হাসিয়া ) আজ্ঞে না। তবে আপনাকে।
হাসিতে হাসিতে প্রণাম করিল
মাধব। ফাজিল ! না, না, তােমাকে আমি কোনাে আশীৰ্বাদ করবাে
। কিন্তু কিন্তু—আমার এই দিদিমণির সিথির সিদূর যেন
অক্ষয় হয়।
( কঁদিলেন)
যবনিকা
সংগঠনকারিগণ নাট্যকার -সুর-সংযােজকু মঞ্চ-শিল্পী পরিচালক বাঁশী বেহালা ট্রামপেট হারমােনিয়ম পিয়াননা তবলা স্মারক সহকারী আলােক সম্পাতকারি শ্রীজলধর চট্টোপাধ্যায় শ্রীতুলসী লাহিড়ী বি, এল শ্ৰমণীন্দ্রনাথ দাস ( নানুবাবু) শ্ৰীনিৰ্ম্মলেন্দু লাহিড়ী শ্ৰধীরেন্দ্র বন্দ্যোপধ্যায় শ্রীকমল বন্দ্যোপাধ্যায় শ্ৰাজীতেন্দ্র চক্রবর্তী শ্রীঘণ্টেশ্বর প্রামাণিক শ্ৰীকালীপদ বন্দ্যোপাধ্যায় ( ২নং ) শ্ৰকুমারকৃষ্ণ মিত্র শাকালীপদ বন্দ্যোপাধ্যায় (১নং) শ্ৰজ্যোৎকুমার মুখােপাধ্যায় শাপ্রফুল্লচন্দ্র ঘােষ শ্ৰীশঙ্কর ভট্টাচাৰ্য্য এদুলাল দাস শ্ৰাপচকড়ি দত্ত শ্রীপূর্ণ দে ( এ) এ অমূল্য নন্দী নৃপেন রায় গােবিন্দ দাস শ্রীরামকৃষ্ণ মহাপাত্র নাট্য ভারতীর যন্ত্ৰী-সজ সেক বেচু ঐবিজয় মুখােপাধ্যায় মঞ্চাধ্যক্ষ সহকারী বেশকারী ব্যাকগ্রাউণ্ড মিউজিক মেকআপ প্রচারক প্রথম রজনীতে কে কোন অংশ গ্রহণ করিয়াছেন মাধব রায় শ্ৰীনির্মলেন্দু লাহিড়ী আশােক শ্ৰীরতীন বন্দ্যোপাধ্যায় কনক জহর গাঙ্গুলী মহীতােষ শ্ৰীসকােষ সিংহ কৈলাশ ঐবিজধকার্তিক দাস রামকানু তুলসী চক্রবর্তী দারোগা শ্ৰজ্যোৎকুমার মুখােপাধ্যায় -নিবারণ শ্ৰীশান্তি দাসগুপ্ত লালু শ্ৰীযতীন্দ্রনাথ দাস দরােয়ান শ্রাবটকৃষ্ণ দে বরকন্দাজদ্বয় শ্রীজ্ঞান চট্টোপাধ্যায়, কমল বর্ধন কনেষ্টবল শ্ৰীগিরীন দে, অলিন দে গিরীশ দে মুটে শ্ৰীযতীনদ আবহ সঙ্গীত শ্রীঘন্টের প্রামাণিক মানদা শ্ৰীমতী রাজলক্ষ্মী (বড়) মনীষা শ্ৰীমতী সুহাসিনী রাণী শ্ৰীমতী নিৰ্মলা ( যুথিকা ) সুন্দরী শ্ৰীমতী রাজলক্ষ্মী (পচি ) মালা শ্ৰীমতী বিজলী
No text on this page.
No text on this page.
No text on this page.