Bangiya Sahitya Parishad, Kolkata

Singhal-bijay

Chattopadhyay,jitendra Nath · 2009/09/5

PDF Proofread

Front matter

No text on this page.

No text on this page.

-

No text on this page.

No text on this page.

সিংহল-বিজয়।
শ্রীজিতেন্দ্র নাথ চট্টোপাধ্যায়
প্রণীত
উত্তরপাড়া ও সাহিত্য সম্মিলনীর” উদ্যোগে
প্রকাশিত।
কলিকাতা,
বি; এণ্ড বি, ডাইরি প্রেস, ৮৯ নং ও বেন্টিঙ্ক ফ্লট হইতে
আগরওয়া বা দ্বারা মুদ্রিত।

No text on this page.

নিবেদন- আমাদের দেশের প্রাচীন ঐশ্বয্যের কাহিণী আজ আমাদের কাছে গল্প ও কিম্বদন্তিতে পরিণত হইয়াছে। পাশ্চাত্য গবেষণায় মুগ্ধ হইয়া পৌরাণিক ঘটনাকে আমরা ঐতিহাসিক সত্য বলিয়া গ্রাহ্য করিতে কুষ্ঠিত। ভারত মহাসাগরে যে কত শত অপরিজ্ঞাত রত্ন প্রছন্ন আছে, তাহার ইয়ত্তা ও নির্ণয় করিবার ক্ষমতা এখনও এ বিশ্বে হয় নাই । ভারতবর্ষের ও বঙ্গের যথার্থ ইতিহাস নাই বলিলেও অত্যুক্তি হয় । শ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত রাধাকুমুদ মুখােপাধ্যায়, এম, এ, পি, আর, এস্ মহাশয় প্রকৃষ্ট প্রতিভাবলে তাহার লিখিত “S:unitime Activities at India ” শীর্ষক গ্রন্থে প্রাচীন ভারতের নৌ-শক্তি ও সামুদ্র কাৰ্যকলাপ সম্বন্ধে ঐতিহাসিক ঘটনাগুলি লিপিবদ্ধ করিয়া কেবল, মাত্র বঙ্গবাসীর নহে, সমগ্র ভারতবাসীর মুখােজ্জল করিয়াছেন। রাধাকুমুদ বায়ুর উক্ত গ্রন্থ ও ৬ রাজ নারায়ণ বসু মহাশয়, কবিগুরু ৬ মাইকেল মধুসুদন দত্ত মহাশয়কে “সিংহল-বিজয়” কাব্য লিখিতে যে অনুরােধ পত্র লিখেন, ' এতদ উভয়ের সামঞ্জস্যের' অবলম্বনে ই ক্ষুদ্র “সিংহল-বিজয়” গ্রন্থ নাটকাকারে লিখিত। গুণগ্রাহী নাট্টামােদী সুধীবৃন্দ আমার যথেষ্ট ক্রটি সত্বেও এই গ্রন্থ পাঠে একটুও আনন্দ অনুভব করিলে আপনাকে সফল প্রযত্ন বোধ করিব। ইতি- উত্তরপাড়া, গ্রহকার। ১৫ ফাল্গুন ১৩৯৯}

No text on this page.

'। গৌতম। *) । ; নাটোল্লিখিত ব্যক্তিগণ। পুরুষ। সিংহবাহু। (বঙ্গের রাজা, রাজধানী লালপুর ) বিজয় কুমার সিংহ ( সিংহবাহুর পুত্রদ্বয় ) সুমিত্র সিংহ। ( বিজয় কুমার সিংহের বন্ধু ) পারাজ। (পাণ্ডুমালা দেশের রাজা) সর্দার। ( তাম্রপর্ণ দেশ বা সিংহলের সর্দার ) যাঙ্ক। ( সর্দারের পালিত পুত্র ) শুভঙ্কর ব্রহ্মচারী। (সুমিত্ৰ সিংহের গুরু) মন্ত্রী, সেনাপতি, নাবাধ্যক্ষ, বঙ্গ-সৈনিকগণ ; উদো, মাদা ( ধীবর- দ্বয় ); নগরপাল, অঙ্গাধিপতি, কলিঙ্গাধিপতি প্রভৃতি রাজগণ; কাণ্ডারী, দুত ও চরগণ ; অম্ব, ভেমাে, বেগগা প্রভৃতি অন্যান্য পর্ণ অধিবাসীগণ ; মণ্ডলগণ, পুরােহিত, হােতা প্রভৃতি ব্রাহ্মণগণ ; বৌদ্ধ ভিক্ষু, মঠধারী ও ধর্মযাজকগণ। নারী। বঙ্গের রাজমহিষী। ( সিংহবাহুর স্ত্রী) পাণ্ডু রাজমহিষী। (পাণ্ডুমালা দেশের রাণী) ইন্দুবালা। (পাণ্ডু রাজকুমারী ) অনুপমা ( পাণ্ডু রাজকুমারীর সখীদ্বয় ) নিরূপমা। মানি, জানি। ( ধীবর-দ্বয়ের স্ত্রী) বঙ্গ ললনাগণ। (রঙ্গ সৈন্যগণের স্ত্রী) কুবেণী। ( সর্দারের কন্যা) সহচরীগণ। (পাণ্ডু রাজকুমারীর অন্যান্য সহচরীগণ) * :

No text on this page.

শুদ্ধ। s } সংশােধন। অশুদ্ধ। ( প্রস্তাবনা) “ভারত গৌরব রবি ডুবেছে এখনি ” “তােমার গৌরব রবি ডুবেছে জননী” (৪ পৃষ্ঠা) “কর্ম অনুসরি” “কৰ্ম্ম আচরিয়া” “অলসের দল” ( পরে) *; ” চিহ্ (৫ পৃষ্ঠা) “মহামন্ত্র যার” (পরে) “, ” চিঃ হেন ধর্ম গ্লানি * * * হেন ধর্ম করা অনুচিত তব মন্ত্রি।” । গ্লানি, মহাপাপ অনুচিত তব মন্ত্রি’ “কৰ্ম্ম অনুসরি ” “কৰ্ম্ম আচরিয়া” “সকলের (পরে) “,” চিহু (৬ পৃষ্ঠা) সুবিশাল (৭ পৃষ্ঠা) “গতজীব, আমারে সম্ভাসি” “গতজীব আমারে সম্ভাষি,” (৯ পৃষ্ঠা) “ইতিহাস মাঝে” “ইতিহাস মাঝে।” (১• পৃষ্ঠা) “তারে বন্ধু ভাবে” “তারে বন্ধু ভাবে” “যােগ দিতে বঙ্গসেন সনে।” যোগ দিতে সদা মম বঙ্গসেনা সনে।” “কি সংবাদ তব ?” “কি সংবাদ ?” “দে আসিয়াছে হেথা “দেব ! আসিয়াছে” (১১ পৃষ্ঠা) “অহহ! কি আশ্চৰ্য” “কি আশ্চর্য্য।” (১৪ পৃষ্ঠা) “শাসিত “শাসিত, “নিজ কাৰ্যে” “নিজ কার্য্যে, (১৫ পৃষ্ঠা) “নিজ ব্যয়ে” “নিজ ব্যয়ে,” “সবাকার” সবাকার।” “পক্ষপাতে অনুসরি সূত বল তবে কোন পক্ষপাত আচরণে; বল তবে কোন্‌” *মােরে অকারণ।” “মােরে। অকার” ০ । (১৬ পৃষ্ঠা) “হে কুমার!” “কুমার!” (১৯ পৃষ্ঠা) “তরী, এই সব তত্ত্ব” “তরণী, এই সব তত্ব” (২২ পৃষ্ঠা) “পার নাহি তার” “পার নাহি তার,” (২৬ পৃষ্ঠা) “মুখ চেয়ে” মুখ চেয়ে, (৩০ পৃষ্ঠা) “এস সথা উৎসাহি সৈন্যগণে” “এস সখা উৎসাহি” এবে, বহে যায় বিদায়ের সৈন্যগণে এবে, বহে যায় বিদায়ের” (৩১ পৃষ্ঠা) “সন্তানের, দল” সন্তানের দল, (৩৩ পৃষ্ঠা) “পােতগুলি “পােতগুলি, *(৪০ পৃষ্ঠা) “ভক্ষ” (৪১ পৃষ্ঠা) “আগার, পথে,” আগার পথে, (৬১ পৃষ্ঠা) “আক্রমন” আক্রমণ” “যাথ” যথা” ৬৪ পৃষ্ঠা ত্যাজি কায়া করিব “ত্যজি কায়া, করিব তােমার তােমার তপ,” গুপ” (৬৭ পৃষ্ঠা) “রােধে তার গতি,” “রােধে তার গতি;” (৭১ পৃষ্ঠা) “এত আয়জন শুধু “৫মা। এত আয়ােজন শুধু (৭৩ পৃষ্ঠা) “আশু কর নির্বাপিত” “ললনা। আশু কর নির্বাপিত (৮০ পৃষ্ঠা) “মােরও তব” “মােয়, তব” (৮১ পৃষ্ঠা) তার ভালবাসা তােম, “তার ভালবাসা তোেমা পরে একবার পেয়ে” শেবে পেয়ে আমি নাহি যাবে ফিরি* “আমি, নাহি আবে ফিরি” (৯৩ পৃষ্ঠা) “পাপাত্মার” “পাপাত্মার!” (৯৬ পৃষ্ঠা) “নিরপরাধী “নিরপরাধ (৯৯ পৃষ্ঠা) “যুদ্ধক্ষেত্রে।” “যুদ্ধক্ষেত্রে” (১০৩ পৃষ্ঠা) “পশায়ণ” (১১০ পৃষ্ঠা) “হচ্ছি” (১২৭ পৃষ্ঠা) “শিরমনি (১৩০ পৃষ্ঠা) 'অনুতাপ (১৩৫ পৃষ্ঠা) “মহাত্মনগণ

প্রস্তাবনা।
গীত।
.
আঁধার ভারতে আজি ঘাের রজনী
ভারত-গৌরব-রবি ডুবেছে এখনি।
ভারত ধরমভূমি,
ভারত স্বরগ,
অতীত ভারত-গাথা প্রাণে আজি জাগে গাে ;-
ভারত শিখাল ধর্ম,
ভারত শিখল কৰ্ম্ম,
সসাগরা বসুন্ধরা হয়ে আছে ঋণী।
ভারতের নৌবাহিনী,. যেত সদা স্বর্ণভূমি, .
সিংহল মিশর ঘাভা রাৈম ও ইরাণী—
উচ্চ করি উচ্চ শিরে, নাহি বাঁধা মানি নীরে,
ল’য়ে যেত দেশে দেশে পণ্যবাহিনী।
ভারতের বীরগণ, করেছিল কত রণ,
ভারত-সাগর-মাঝে কত জাতি সনে ;-
এখনও রয়েছে তথা,
সিংহল বিজয় গাথা
বঙ্গের বিজয়সিংহ গিয়া নির্বাসনে |
-
p

No text on this page.

সিধু হল-বিজয়।
(৩)—
প্রথম অঙ্ক।
প্রথম গর্ভাঙ্ক।
মন্ত্রী।
লালপুর-রাজপ্রাসাদস্থ মন্ত্রণা-গৃহ-মহারাজ সিংহবাহু ও
মন্ত্রী আসীন।
সিংহবাহু। মন্ত্রিবর, কহ মােরে রাজ্যের কুশল।
মহারাজ, বিধি-ইচ্ছাক্রমে বঙ্গভূমি
ধরামাঝে শ্রেষ্ঠ স্থান ; তব রাজ্যে কভু
অভাব নাহিক কিছু! রাজকোষ এবে
পরিপূর্ণ ধন-ধান্যে। প্রজাগণ নিজ
ধনে সুখী। জানে নাক দুর্ভিক্ষ কেমন
কিংবা ব্যাধি-ক্লেশ। মহাবৃক্ষ-ছায়াতলে
বসি, ঘর্মাক্ত পথিক যথা অপনীত
করে পথশ্রম ; সেই মত প্রজাগণ
সুশীতল রাজ্য-ছায়া-তলে, হরে নিজ
জীবনের ভার। তব পুণ্যফলে, ধর্মে
প্রতিষ্ঠিত রাজ্য তব। নিকৃষ্ট স্বার্থের
মায়া দিয়া জলাঞ্জলি ভ্ৰাতৃভাবে করে
জীবিকা-নিৰ্বাহ সবে। বল হইয়া
কেহ নাহি করে দুর্বলেরে অত্যাচার।

8 সিংহল-বিজয়। সিংহ। মন্ত্রী। মন্ত্রি! নহে সত্য ইহা ; বাহ্যিক দৃশ্যেতে হওয়া ভ্রান্ত, উচিত কি তব মন্ত্রিবর ? দুৰ্বল নর, জড়িত সদা কামনার দাসত্ব-শৃঙ্খলে, মুগ্ধ কামনার বশে হয়ে ভ্রান্ত সবে, প্রতিক্ষণ করে মনে পৃথিবীর যা কিছু সম্পদ হোক শুধু মম ভোগ্য।-নাহি দেখে চেয়ে, নিজ স্বার্থ আচৰ্বিতে দেয় বলি স্বার্থ অপরের। জীব যতদিন ভবে, না বুঝিবে বৌদ্ধ ধৰ্ম প্ৰকৃত মহিমা ততদিন সবে আচরিবে হিংসা দ্বন্দ্ব দ্বেষ পরস্পরে । মহারাজ, বাল্যকাল হতে শিখি নাই মিথ্যা চাটুকার-ভাষা। সত্য, প্রজাগণ তব সুখী ; কিন্তু নহে শুধু ধৰ্ম্ম-জ্ঞান- বৃলে।অনাদি অনন্ত কাল হতে আর্য- ভূমি মাঝে প্রচলিত জ্ঞান কৰ্ম্ম এক যােগে শিক্ষা। স্বীয় কৰ্ম্ম অনুসরি লভে উপযুক্ত জ্ঞান সবে—নাহি দেয় মনে স্থান দুরাশায়। তাই অজি নিৰ্বিরোধে করে সবে নিজ নিজ কর্ম । কিন্তু যদি অনুসরি নব ধৰ্ম্ম-নীতি—সৰ্ব-কর্ম ত্যাগ করি ভাবে শুধু নির্বাণের পথ, প্রকৃত বিবেকহীন জন নিশ্চয় হবে, শুধু অকর্মণ্য অলসের দল

১ম গর্ভা।]
সিংহল-বিজয়।
সিংহ।
মন্ত্রী।
হৃদয়ে কামনানলে প্রতিক্ষণ হ'য়ে
জর্জরিত, মুখে শুধু উচ্চারিবে সবে,
এজগতে অনিত্য সকলি ;-ধার্মিকের ভাণ
করি আচরিবে যা কিছু অধৰ্ম্ম । হবে
বিশৃঙ্খল শান্তিপূর্ণ রাজ্য তব সদা।
নাহি নিল নূতন ধৰ্ম্মেরে “অহিংসা
পরম ধৰ্ম্মঃ” মহামন্ত্র যার ঈশ্বর
স্বয়ং বুদ্ধ প্রবর্তক যার, হেন ধর্ম গ্লানি
করা অনুচিত তব মন্ত্রি।
মহারাজ, ধর্ম-গ্লানি করি নাই কভু,
আমি শুধু বুঝি—নীচ-উচ্চ-অধিকার
ভেদে ভিন্ন ভিন্ন ধৰ্ম্ম-শিক্ষা প্রচলিত
করা। জীবনের যাহা কিছু কৰ্ম্ম, স্বীয়
ধৰ্ম্ম অনুসারে তােক সদা নিয়মিত ;
কিন্তু সকল ধর্মের লক্ষ্য এক সেই
হৃষীকেশ! বিনা নিজ কর্ম অনুসরি '
নাহি পায় কেহ কভু তঁারে এ জগতে।
হেন ধৰ্ম্ম, ভেদজ্ঞান লয়ে আসে মনে,
বর্ণাশ্রম-ধৰ্ম্ম-হেতু, বিরােধ হইবে
অবশ্যম্ভাবী সদা, ফল অবনতি ;
কিন্তু যদি এক জাতি মাঝে, জাগে এক
ভাব,একই মন্ত্রেতে হয় সুদীক্ষিত,
এক উচ্চ আদর্শ, লক্ষ্য সকলের এই
ধরা মাঝে স্বীয় ধৰ্ম্ম করিতে প্রচার
সিংহ।

৬
সিংহল-বিজয়।
[১ম অঙ্ক
৪
মন্ত্রী।
বাসনা সবার, সেই জাতি হয় উচ্চ
মহান দুঃসাধ্য কৰ্ম্ম সম্ভবে তাদের।
মানিলাম তব যুক্তি প্রভাে, কিন্তু যেই
সেই ভাব হয় অন্তর্হিত,অমনি সে
জাতি মাঝে আসে অবনতি, লুপ্তপ্রায়
হয় ধৰ্ম্ম সবাকার ;-প্রভাে, চিরস্থায়ী
বর্ণাশ্রম ধৰ্ম্ম ; যত কেন অবনতি
হক জাতি মাঝে, ভিত্তি তার টলিবে না
কভু ;—অবশ্য হইবে তার অভ্যুত্থান পুনঃ।
সকল ধর্মের মাঝে রয়েছে নিহিত,
এক সেই মহান্ ভাব সুবিশাল বৃথা
তর্কে কালক্ষেপ, কাল-ধৰ্ম্ম কেহ নাহি
পারিবে রােধিতে, চল রাজ-সভা-মাঝে ।
সিংহ।
( প্রস্থান)
দ্বিতীয় গর্ভাঙ্ক।
রাজসভা—মন্ত্রী, সেনাপতি ও অন্যান্য সভাসদগণ।
সিংহ।
সেনাপতি, সুসংক্মদ আজি, কলিঙ্গেরা
এবে হয়েছে শাসিত ; ইচ্ছা ছিল নিজ
হস্তে দণ্ড দেইসবে। ভাল, বলি তুমি
কর নাই অবশিষ্ট জনে?

২য় গর্ভা।] সিংহল-বিজয়। ৭ সিংহ। সেনাপতি। মহারাজ, অবশিষ্ট ছিল দুটী মাত্র প্রাণী, তারা হয়েছিল গত-জীব, আমারে সস্তাৰি আর সব যুঝেছিল, যতক্ষণ ছিল এক বিন্দু ধমনীতে, কেবল প্রজারা সবে করেছিল, অন্তর্হিত পূৰ্ব হতে রাজ-পরিবারে। অদ্ভুত ত বীরত্ব-কাহিনী, বিস্তারি। কই গুনি বিবরণ তার ! সেনাপতি। তব জ্ঞ মত দেব, করিলাম সৈন্য- সংস্থাপন নীলগিরি অধিত্যকা-ভূমে, অকস্মাৎ নৈশ অন্ধকারে বরিষার ধারা মত করি তীর-বরিষণ, গুপ্ত- ভাবে, অস্থির করিল মাের চমু, অশ্ব- হস্তি-পদ-তলে, মরে কত শত জন। জানিলাম পৰ্ব্বতের উপত্যকা-ভূমে অসংখ্য পৰ্বত-গুহা-মাঝে আছে শত্রু। কঠিন সমস্যা অতি যােঝা গুপ্ত শত্রু সনে, কেমনে জিনিলে তবে রণ ? সেনা। সহস্ৰ সৈন্যের হস্তে দীপাবলি দিয়া শিবির হইতে দূরে করিয়া প্রেরণ আবােহিতে দিনু অজ্ঞা শৈলােপরি সবে। জানি অনিবাৰ্য মৃত্যু। অবশিষ্ট সৈন্য অন্য গিরি পথে আমি প্রচ্ছন্ন ভাবে সিংহ।

সিংহল-বিজয়। [১ম অঙ্ক সিংহ। সেনা। তাড়াইল শত্রু-সৈন্য উপত্যকা হতে। পৰ্বত হইতে যথা স্রোতস্বিনী ধায় সিন্ধু পানে, সেইমত প্রচণ্ড বেগেতে বাহিরিয়া সবে উৰ্দ্ধশ্বাসে দিল রড়। নারিলে রােধিতে একজনে ? নহে প্রভাে । মম সৈন্যগণে পুনঃ করি সংযােজিত আসিলাম গােদাবরী-তীরে, কিন্তু হায় নাহি তরী মাত্র তীরে, নাহি চিহ্ন কোন অরাতির, অতি কষ্টে হয়ে পার, দেখি- যতেক কলিঙ্গবাসী ছিল সে প্রদেশে, লয়েছে আশ্রয় গিয়া অমরাবতীর দুর্গে ; অবরােধি দাড়ালাম দুর্গ-দ্বারে, কত যে হইল যুদ্ধ উভ’ দলে, নাহি পারি প্রকাশিতে তাহা , সামান্য অরাতি নহে কলিঙ্গের বীর, শুনেছি তিন মাস পরে হয়েছিল আহরীর শেষ দুর্গ মাঝে। তথাপিও দেয় নাই ধরা ? ধরা! একদিন অবসর লয় নাই রণে। ষষ্ঠ মাস হলে গত, পাই নাই শব্দমাত্র দুর্গের ভিতর। প্রবেশিলে তার পর দুর্গে ? ; সিংহ। ৫ সিংহ।

২য় গর্ভা। সিংহল বিজয়। ও সেনা। সিংহ। সেনা। বজ্ৰ সম রূদ্ধ দ্বার। প্রাচীর উপরে উঠি হেরিনু যে দৃশ্য এখনও রােমাঞ্চ হয় মনে হলে সে দিনের কথা ; রাজ-পথ ছেয়ে গেছে শব রাশি দিয়া, অসংখ্য মাংসাশী বসি শবের উপর, প্রাণ ভরি মিটাইছে ক্ষুধা । কি ভীষণ দৃশ্য ! ছিল না জীবিত কে ? শুধু দুটী বৃদ্ধ, শব সম উঠি বসি, সম্বােধিল মােরে, স্বাগত হে বঙ্গ- সেনাপতি! আছিমাের দুটি প্রাণি বেঁচে, তব জয়ােল্লাস হেরিবার তরে ; কর অধিকার অসি কলিঙ্গ, অমরাবতী ; ঘুমুক জগতে কলিঙ্গের এক প্রাণী দেয় নাই ধরা, অধীনতা এত হেয় জ্ঞান করে তারা। এত বলি ধরা মাঝে পড়িল লুটায়ে তারা শব হয়ে শব- রাশি মাঝে। ধন্য ধন্য কলিঙ্গের বীর মরণে অমর সব ইতিহাস মাঝে মন্ত্রী। রাজকোষ করি মুক্ত দাও অর্থ যত সৈন্য-পরিবারে আজ হতে কর দিতে নাহি হবে কভূ সিংহ। ; আৰু দিনু আজ্ঞা ১০ সিংহল-বিজয়। (১ম অঙ্ক প্রতি। কলিঙ্গের রাজে, তারে বন্ধু-ভাবে এবে করিনু বরণ। শুধু বিদেশীয় শত্রু- আগমনে আসে যেন কলিঙ্গের সেনা যােগ দিতে বঙ্গ সেনা সনে। [ প্রতিহারীর প্রবেশ। প্রতিহারী, কি সংবাদ তব ? দেব আসিয়াছে হেথা রাজদূত স্বর্ণভূম হতে, আজ্ঞা হলে লয়ে আসি ত্বরা দুতে। বৃথা এ প্রতীক্ষা জান তুমি চর, দূত গুণে অবারিত রাজ-দ্বার মম, সমাদরে লয়ে এস। ( দূত, স্বর্ণভূমবাসী ও বাসিনীর প্রবেশ) অভিবাদি মহারাজ, মাের। জয় হক। শুন মহারাজ, আমাদের সম্ভাষণ। সিংহ স্বর্ণভূম। সিংহ। স্বর্ণ । গীত। ৩ কাননে পশুর রাজা সিংহ যেমন আছে গো ধরাতে সিংহবাহু মানুষের রাজা গাে ! জলে তারেসবাই ডরে, স্থলে নাম শুনেই মরে, দস্যু তার সামনে এলে এমনি করে কঁপে গাে’ | ২য় গর্ভা। সিংহল বিজয় উপহার সিংহ। স্বর্ণভূমি রাজার তরে, আরাকানি দস্যু মেরে, পেয়েছ কত যশ গাে। কি আর মােরা তােমায় দিব, তােমায় দিতে কোথায় পাব, সামান্য এ লয়ে ধন্য কর গাে ॥ (অঙ্গভঙ্গে নৃত্যগীত) মগের নৃত্য মনােহর অঙ্গভঙ্গী নৃত্য, সুললিত স্বর অতি, মনােলােভা আহা! এই মুক্তা- আর প্রবালের হারে কিবা শােভা হবে বুদ্ধ-অঙ্গে। মন্ত্রী রাজকোষে রাখ এই হার, দূত বহুদুর হতে আসিয়াছ হেথা, আশা করি, আমাদের অতিথির শালে লভি উপযুক্ত পরিচর্যা, পথ- শ্রম করিয়াছ’অপনীত। স্বর্ণভূমি- মহারাজ, আছেন কুশলে সদা ; কোন দৌত্যকাৰ্য্য তরে আগমন হেথা তব ? মহারাজ সিংহবাহু বন্ধু যে রাজার সদাই কুশল তার ; শুধু আরাকানি জলদস্যগণ-মাঝে মাঝে অসি করে উৎপীড়িত; প্রয়ােজন শুধু উপহার দিতে। অহো! কি আশ্চর্য : দুষ্ট জলদস্যগণ স্বর্ণ। ; সিংহ।

সিংহল-বিজয়। [১ম অঙ্ক। | দূত স্বর্ণ। - সিংহ। মন্ত্রী। এখনও হলনা দমিত। নাহি পারি তায় প্রতিবিধিৎসিতে ? এই বার হবে শেষ চেষ্টা মাের। কহিয়ে। সে স্বর্ণ- ভূমি-রাজে, অচিরেই দিব শিক্ষা ভাল দস্যগণে ; আর মহামূল্য উপহার লভি হইয়াছি, অতি আনন্দিত আজি। অকৃত্রিম প্রণয়ের তার নাহি মূল্য, আজীবন ধরিব হৃদয়ে তাহা অতি সধতনে। যথা আজ্ঞা , নমি তব পদে। [ প্রস্থান । মন্ত্রি, যাইতেছি এবে বিশ্রাম-আগারে। মহারাজ, বিশ্রাম- আগার কোথা তব ? সারা দিন করি রাজকাৰ্য্য, আরত্তিতে পুন, তাহা নিরজন মাকে হয় তব বিশ্রাম-আগার ; প্রভাে, নহে ভাল এত পরিশ্রম ; নিবেদন মাের, এবে লন অবসর কঠোর এ রাজ কাৰ্য্য হতে। ভাল বলিয়াছ মন্ত্রি ! নাহি যদি যান মহারাজ ভোজন-আগারে এবে, হবে এ রাজ্যের অশ্লীম বিপদ! একেই ত ক্ষীণ কটি সিংহ, কিছুদিন পধে হবে দ্বিখণ্ডিতযস্ত ইচ্ছামাত্রেণ প্রাপ্তব্যং ভক্ষ্যং ভােজ্যং পেয়ং সদা,কেমনে সে থাকে বিদূষক।

৩য় গর্ভা।
সিংহল বিজয়।
হইয়া বিভাের শুধু চরুগণ-কথা-
মৃত পানে।
ক্ষান্ত হও,
পণ্ডিতপ্রবর।
তৃতীর গর্ভাঙ্ক
বিশ্রাম-কক্ষ।
সিংহ।
সিংহবাহু ও চর।
কি সংবাদ দূত! সত্য বিজয় কুমার
করেছে কি অত্যাচার প্রজাগণে মাের ?
উৎপীড়িত করিয়াছে ব্রাহ্মণের দলে,
দিয়া সবে বৌদ্ধ-মঠ নির্মাণের ভার ?
কারাবদ্ধ করিয়াছে সবে সেই অজ্ঞ
অবহেলা-হেতু ?
সব সত্য ইহা প্রভাে।
এসেছে কি বিজয় কুমার মম আজ্ঞা
মত ? অহাে আকুল কি প্রাণ মম এবে।
কেমনে শুনাব তারে রাজ-বিধি-মতে
নিৰ্বাসন-দণ্ড তার ভাগ্যে, অকারণ
প্রজাগণে উৎপীড়িত করে যেই জন।
তথাপিও প্রিয়জন যদি করে দোষ
তখনি সে হয় ত্যাজ্য, লয়ে ধ্বস তারে।
[ দূতের প্রস্থান।
সিংহ।

১৪
সিংহল-বিজয়।
[১ম অঙ্ক
সিংহ।
;
(স্বগত) রাজবিধানের কাছে নাহি উচ্চ নীচ
(বিজয় সিংহের প্রবেশ।)
তাত, প্ৰণত ও পদে দাস, কোন কার্য্য
তরে দেব আহ্বান মােরে ? শুনিয়াছি,
হইয়াছে কলিঙ্গ শাসিত প্রভু বুদ্ধ
দেবের ইচ্ছায়, শান্তিময় রাজ্য তব ;
বুঝি কোন বিদেশীয় শত্ৰু-আগমন
রােধিবার তরে সৈন্য ভার অর্পিবেন
মােরে ; একি—কেন হেরি মৌন ভাব?
বিস্ফারিত নেত্রে তব নাহি আনন্দাশ্রু-
ধারা মম আগমনে,
-ব্যাকুলিত চিত্ত
মাের,-কর সুশীল প্রিয়-সম্বােধনে।
বাল্যকাল হ'তে সদা লালিত পালিত
তব স্নেহে; শিক্ষা দীক্ষা তব পদতলে।
তব আজ্ঞামত শাসিতেছি সপ্তগ্রাম
বঙ্গভূমি-মাঝে গৌরবের স্থল ; বৌদ্ধ
প্রজাগণ শান্ত অতি, রত নিজ কাৰ্য্যে
অদ্ভুত নৈপুণ্য সহ সৃজি মনােহর
বস্ত্ৰ আদি পণ্য, বেচে তায়লয়ে আসে
ধন-রত্নরাশি দেশ-দেশান্তর হতে।
প্রভুর মহিমা করিতে প্রচার যত্ন
সদা মম ; কিন্তু শুধু ভণ্ড ব্রাহ্মণের
কুশিক্ষার ফলে প্রবর্তিত এখনও
যাগ-যজ্ঞ-বিধি ; পশুঘাতী করে সদা

২য় গর্ভা।] সিংহল-বিজয়। ; সিংহ। । কলুষিত রাজ্য তব, সেই হেতু দিমু আজ্ঞা প্রতিষ্ঠিতে বৌদ্ধ-মঠ তাহাদের নিজ-ব্যয়ে পাষণ্ডেরা করি অবহেলা মমাদেশ, করে নিন্দা মহান ধর্মের সেই কৰ্ম্মফলে সবে ভুঞ্জি কারা-ক্লেশ হয়েছে শাসিত এবে। হেন কাৰ্যে কেন অনুমােদনের ভাব নাহি হেরি তুব মুখে ; অপরাধ করেছি কি পিতঃ ? • অপরাধ! মহা অপরাধ তব, পুত্র। নিরীহ স্বধৰ্ম্মরত ব্রাহ্মণের দল কোন্ দোষে দোষী তারা? তারাও তােমার প্রজা; স্বীয় ধৰ্ম আচরিয়া করে নাই কাহারও অনিষ্ট ; স্বীয় ধৰ্ম্ম আচরিতে তুল্য অধিকার সবাকার রাজার কৰ্ত্তব্য শুধু প্রজার রঞ্জন, বিনা পক্ষপাতে অনুসরি সূত! বল তবে কোন নীতি-বলে করিয়াছ ভেদ আচরণ প্রজাদের মাঝে ? আৰ্যগণ ভ্রান্ত সদা, পূর্ণ কুসংস্কারে, যদি এই ধারণার বশে দণ্ড দিয়ে থাক; তা'হলেও দোষ তব । বিদ্বেষপ্রসূত এই কৰ্ম্ম তব দেন, অতি বিগহিত, সপ্তগ্রাম বাসিগণ ধিক্কার দিতেছে সদা মােরে, অকারণ। করি বিচার কারাবাস-দণ্ড দিয়া , ) সিংহল-বিজয়। (১ম অঙ্ক বিজয়। ব্রাহ্মণের দলে বধেছ অনেক প্রাণী পরিবার তাহাদের বৃদ্ধ পিতা মাতা শিশু পুত্র কন্যা পাইয়াছে অনশনে কত ক্লেশ, জেনেছ কি তাহা ? পশে নাই তাহাদের আর্তনাদ কলেব ? হেন হীন কৰ্ম্ম করি হয় নাই আত্মগ্লানি ? পিতঃ ! অপরাধ করে থাকি দণ্ড দাও মােরে। মুছে যাক্ তব রেষদীপ্ত নয়নের ভাব ! শান্ত হো’ ক্রোধ-বহি ! অপরাধী হয়ে তব হস্তে লব দণ্ড এ’ত মাের সৌভাগ্যের কথা ! কি ছার এ রাজ্য ভােগ, তব আজ্ঞা হলে দেব, তুচ্ছ করি প্রাণ! অতি উচ্চ শেল শৃঙ্গ হতে পড়ি-ভূমি তলে, পশি অতল সলিলে কিংবা অবহেলে এবে প্রবেশি অনলে ? কিবা দণ্ড মাের । হে কুমার, দণ্ড দিয়া আমি তােম, যে দণ্ড ভুঞ্জিব স্বয়ং ঈশ্বর বিনা কে আর জানিবে ? রাজবিধি অনুসারি নির্বাসন-দণ্ড ! বল বল দেব, সিংহ। বিজ। মম পক্ষে সব দণ্ড চেয়ে পিতঃ, কঠিন এ দণ্ড! তব পদছায়া হতে শেল সম বাজে দেব, হব অন্তর্হিত, ৩য় গর্ভা। সিংহল-বিজয়। ১৭ - সিংহ। বিজ। সিংহ। মাের প্রাণে। তার চেয়ে মৃত্যু ছিল ভাল। তুষানলে প্রায়শ্চিত্ত দণ্ড দাও প্রভাে। না প্রভাে নাহি হবে তাহা, ভাঙ্গিবনা কভু রাজবিধি ; দুরে যাব তব রাজ্য হতে। নিবিড় কাননে পশি’ হিংস্র জন্তু সম পালিব এ হিংস্রক জীবন। বৎস, কভু ঘটিবেনা তাহা। তাত! রাজবিধি হবে কি লঙ্ঘিত ? সেই ইচ্ছা জাগে প্রাণে, কিন্তু হায় নিয়মের দাস আমি সদা, রাজবিধি অনুসৰি নিৰ্বাসিত এবে করিব তােমায়। রাজ-নির্বাসন হবে উপযুক্ত ভাবে। জলে স্থলে যধা যাবে চতুরঙ্গ বল তব যাবে সদা সাথে, এবে রচিয়া নূতন রাজ্য যথা ইচ্ছ। কর উপভােগ। আসিবেন। শুধু নিজ- রাজ্যের ত্রিসীমানা মাঝে। যথা আজ্ঞা। বহুদিন হতে ছিল সাধ মম মনে বাহিৰিৰ দিগ্বিজয় তরে, তাই ভারি এs আজম যে শান্তি বিরাজে এরে আর্যভুমি মাঝে * বিজ।

১৮ সিংহল-বিজয়। [১ম অঙ্ক। প্রভু বুদ্ধের কৃপায়, নাহি সাধ তথা পুনঃ করি দাবানল প্রজ্জ্বলিত যুদ্ধ- বিগ্রহেরে করি আবাহন, একমাত্র স্থান আছে মাের অনন্ত সলিল রাশি মাঝে ;ব্রত মম জীবনের এবে, আছে যত স্থান সুদূর সাগর মাঝে, গিয়া তথা বিতরিব জ্ঞানালােক। অজ্ঞান ও তিমিরাচ্ছন্ন জনে শিখাইব মহিমা বুদ্ধের, লয়ে আনি সভ্যতা আলােকে। হায় পিতঃ! সসাগরা বসুন্ধরা হয় যদি মম অধিকার, তিল মাত্র নাহি সুখ তাহে। তব পদছায়াহীন হয়ে এ জীবনভার হইবে দুৰ্বহ, চিত্ত সদা বাধা রবে তব সিংহাসন পদ- তলে। পিতঃ ! নিৰ্বাসিত হই যদি তব গ্রাজ্য দেশ হ’তে, তবু যেন নাহি হই নিৰ্বাসিত কভু তব স্নেহ হ’তে। দেব হয়ােনা কাতর স্নেহভরে। রাষ্ট্র হক এই দণ্ডে আজ্ঞা তব, সপ্তগ্রামে আর লালপুরে কালি হবে বিজয়কুমার নির্বাসিত, শেষ বার দিয়া আলিঙ্গন বিদায় দিউন মােরে মহারাজ এবে। [ আলিঙ্গন ও প্রস্থান। মৃত্যু, মৃত্যু মাের একমাত্র মহৌষধি। সিংহ

৪র্থ গর্ভা।]
সিংহল-বিজয়।
চতুর্থ গর্ভাব্দ
লালপুর রাজপথ।
নাবাধ্যক্ষ। পারি বুঝিতে রাজ আজ্ঞা, নির্বাসনে
যাবে একা বিজয় কুমার--পঞ্চদশ •
উৰ্দ্ধতের কিবা প্রয়ােজন, শত শত
যােগ্য পােতকার অহরহ পরিশ্রম
করি, গঠিতেছে কত শত পােত তবু
এ রাজ্যের মিটেনা অভাব। নিশিদিন
খেটে নিজে নাহি পাই একদণ্ড তরে
অবসর ; কোথা বিনা শুল্কে লয়ে যায়
পণ্য, কোথা বিদেশী বণিক আসি পায়না
আশ্রয়, কোথা নদী হয়েগেছে অগম্য
পোতের, কোথা নদী তরিবারে নাহিক
• তরী, এই সবই তত্ত্ব সদা করেছে
পাগল মােরে ; ওঃ কোথা হতে কোলাহল
আসে এই দিকে ?
{পদাতিক সৈন্যগণের প্রবেশ ।)
নাবাধ্যক্ষ মহাশয়, আমাদের জন্য কোন বন্দরে উৰ্দ্ধত প্রস্তুত
রাখা হয়েছে ? আমরা সকলেই রাজকুমারের সঙ্গে যাব।
নাবা। উন্মাদ হয়েছ নাকি ? নির্বাসন ‘ত অপরাধীরই হয়ে থাকে
তােমরা সকলেই কি অপরাধী ?

সিংহল-বিজয়। (১ম অঙ্ক। ৫ সৈন্য। আজ্ঞে না মহাশয় ! অমুরা সকলেই স্বইচ্ছায় তার সঙ্গে যাচ্ছি। নাবা। সেকি ? সৈন্য। কেন আপনি কি রাজাদেশ শুনেন নাই যে, বিজয়কুমা- রের সৈন্য মধ্যে যার ইচ্ছা তার সঙ্গে যেতে পারে। নাবা। হ’ল কি ? রাজাও কি উন্মাদ হলেন নাকি ? সৈন্য। কেন মহাশয় ? মহারাজ ত অন্যায় বলেননি যারা যাবে সকলকে এক বৎসরের খাদ্য সামগ্রী সঙ্গে দেবেন, আর জন্মের মত তাদের বৃদ্ধ বাপ মা ও অসহায় পরিবারবর্গকে খেতে দিবেন। নাবা। এতে আর কার না যেতে সাধ হয় ? সৈন্য। কি বলেন মহাশয় ? মহারাজ যদি ব্যবস্থা নাও করতেন তা হলেও আমরা যেতেম। যিনি আমাদের আপদে বিপদে সহায় আমাদের জন্য অকাতরে প্রাণ দিতে পারেন সেই কুমারের জন্য আমরা কি না করিতে পারি ; এসময়ে তার সঙ্গে যাওয়া ত আহলাদের কথা। নাবা। ধন্য তোমাদের প্রভুভক্তি হায় ! যে দেশ থেকে এরূপ বীর- হৃদয় ব্যক্তিগণ বিদায় হচ্ছে সে দেশের শীঘ্রই অবনতি হবে, মহারাজের এরূপ আজ্ঞা দেওয়া ভাল হয় নাই। সৈন্য। মহাশয়, আমাদের সময় নাই, বলুন কোন বন্দরে গেলে আমা- দের উদ্ধভ দেখতে পাব ? নাবা। তাম্রলিপ্ত বন্দর। [ বিজয়কুমারের প্রবেশ ] নৗবা'। কুমার, একি নির্মম নিষ্ঠুর রাজ আজ্ঞা, ;

৪র্থ গর্ভা। সিংহল বিজয়। ২১ বিজ। নাবা। হেন রাজবিধি মনে হয় সদা নিশ্চয় অবিধি, দুষ্ট ব্রাহ্মণের মন- স্তুষ্টি জন্য করেছেন নির্বাসিত তােমা। কুমার ! এ নহে শুধু নিৰ্বাসন তব, করিলেন মহারাজ নির্বাসিত স্বীয় রাজলক্ষ্মী। রব শুধু মােরা হতভাগ্য। হেন অশুভ আশঙ্কা নাহি দাও ঠাই মনে। কি দোষ পিতার, রাজবিধি পরে •কে লঙ্ঘিতে ? স্বীয় পুত্রে করিয়া দণ্ডিত প্রতিষ্ঠিত করিলেন কীৰ্ত্তি ধরামাঝে ; করেছ কি আয়ােজন এবে পঞ্চদশ উদ্ধাভের ? অবশ্যই করিয়াছি প্রভু। তাম্রলিপ্ত নগর বন্দরে শােভিতেছে। পঞ্চদশ পপাত, বঙ্গের মহার্ঘ্য রত্ন বহিতে বিদেশে। সৈন্য তব গাভী অশ্ব হস্তী আহারীয় দ্রব্য বহিবে অবাধে তাহা। ঐ সব উৰ্দ্ধভের তলে নাহি লৌহ সংস্পর্শ অতি নিপুনতা সহ, গঠিত হয়েছে সবে ক্ষাত্ৰ কাষ্ঠ দিয়া। ঘাের ঝক্কাবাতে উত্তাল তরঙ্গাঘাতে গিরি শৃঙ্গ সম রহিবে অটল স্থির। প্রভু, তব নির্বাসনে ব্যাকুল হয়েছি, যদি ত্রুটি হয়ে থাকে কিছু, ক্ষমা কর মােরে।

সিংহল-বিজয়।
[১ম অঙ্ক
বিজ ।
নাবাধ্যক্ষ। জানি আমি সদা
এ রাজ্যের অতিশয় বিশ্বস্ত বন্ধু তুমি,
তাই করিয়াছ এত কষ্ট রাজ আজ্ঞা
করিতে পালন। আমি গেলে চলি, দিয়ে
তােমা সবে সান্তনা, বৃদ্ধ মহারাজে।
নাবা।
বিজ।
তােমার অভাব দেব ঘুচিবেনা কভু
যাই এবে আয়ােজন করিবারে শেষ ।
প্রিতম, বঙ্গ বীরগণ যাব আমি
নিৰ্বাসন রাজ-বিধি করিতে পালন,
নহে রাজাদেশ, নিৰ্বাসন তােমাদের।
কেন তবে পুত্ৰ ফলত্রের মায়া, দিয়া
বিসর্জন, হবে মম অনুগামী, ঝাঁপ
দিবে সাগরের মাঝে ? বিপদ সঙ্কুল
সিন্ধু, পার নাহি তার যাত্রা মম আজি
• ত্যাজি জীবনের মায়া। যাহাদের শিশু
বদ্ধ আছে প্রতিপাল্য ফিরে যাও তারা
হৃষ্ট চিত্তে দিতেছি বিদায়, আর যারা
যেতে চাহ যুঝিবারে বায়ু উস্কা সহ
লভিতে বিজয় মাল্য যুদ্ধক্ষেত্র মাঝে
স্বীয় কৃপানের করিয়া নির্ভর, হও
আগুয়ান।
সবে মােরা হব অগ্রসর।
[সকলের প্রস্থান।

৪র্থ গর্ভা।]
সিংহল-বিজয়।
১মা।
(বঙ্গ ললনাগণের প্রবেশ ।)
বল বােন একি হয়ে থাকে কভু, পতি
যাবে স্বেচ্ছা নির্বাসনে, হতে নিজ প্রভু
সহচর, আর মেরা রব গৃহ কোণে
অকর্মণ্য অপদার্থ হয়ে ? ছায়া কায়া
আশৈশব হতে শিখিয়াছে যারা, রবে
পতি হীনা চির বিধবার প্রায় ? সত্য
নিষেধ করেছে সবে যেতে, নিষেধ না
মানি হবে লঘু পাপ, তার চেয়ে হবে
মহাপাপ যদি স্বইচ্ছায় কর ত্যাগ
পতি সঙ্গ। না মানিব হেন আজ্ঞা।
হয়ে পতিহীনা এ জীবনে মরা পলে
পলে, তার চেয়ে একবার মরা ভাল।
যদি নাহি যাও সাথে এ ধরার মাঝে
নিন্দা হবে বঙ্গ ললনার, অগ্নিকুণ্ডে
ঝাপ দিতে ডরেনা যাহারা, হবে ভীরু
অপবাদে কলঙ্কিত-ধিক্ হেন প্রাণে।
বীরপত্নী বীরাঙ্গনা বীর প্রসবিনী,
কি ছার মরণে ভয় চল যাই সবে
পতি সাথে জলে স্থলে অনলে অনিলে।
[ প্রস্থান।
২য়।
৩য়া।
৪র্থ

২৪
সিংহল-বিজয়।
[১ম অঙ্ক
পঞ্চম গর্ভাঙ্ক।
তাম্রলিপ্ত নগর বন্দর।
বিজয়কুমারের চিন্তিত
ভবে পদচারণ।
রাণী।
(রাণীর প্রবেশ ।)
কৈ, কোথায় কুমার আমার, বিজয় রে
কি দোষে ত্যজিলি, বৎস অভাগিনী মায়ে,
দুঃখিনী জননী তাের, বল শুনি বৎস
কেমনে ভুলিলে মােরে ? আশৈশব তােরে
দিয়াছিনু বুকভরা স্নেহ ভালবাসা, দিলি
কিরে বৎস তার এই প্রতিফল ? চলে
যাবি জনমের মত আমারে না দিয়ে
দেখা ? ভুলেছ কি বৎস, মহারাজ
রুষ্ট হলে কভু, অভিমানে আনত
বদনে মা বলিয়া সম্ভাষি আমায়
আসিতে যখন কাছে, শত বার চুমিয়া
বদন তাের, আবেদন করি, আশু
পাঠাতাম মহারাজ কাছে, তুষিতে
তােমারে সুমিষ্ট বচনে ; রাজা আসি
তব স্নেহ পরবশে অন্তঃপুরে মম
কত বুঝতেন তােমা। জানি এখন
বৎস, পাষাণের উপাদানে গড়েছেন
ধাতা পুরুষের হিয়া, কেমনে নতুবা

৫ম গর্ভা।]
সিংহল-বিজয়।
বিজ ।
ভুলি পুত্রস্নেহ পাঠালেন নির্বাসনে
মহারাজ, কেমনে তুমিও বৎস, না
বলিয়া মায়ে, উপেক্ষিয়া মাতৃস্নেহ
চলে এলে মাের কাছ হতে, মনে হয়
এবে, জঠরে ধরিনি তােরে, তাই হেন
স্নেহ পাশ করিয়া ছেদন, দলিয়া
মায়ের প্রাণ, যাইতেছ নির্বাসনে।
মাতঃ, নাহি নিন্দ মােরে, নির্বাসন
আজ্ঞা পেয়ে মূহমান পুত্তলিকা সম
আসিয়াছি চলি পিতার প্রাসাদ হতে।
মনে হ’লমাতঃ আজ হতে রব আমি
আত্মীয় স্বজন কাছে চির জীবনের
তরে মৃত ; ভেবেছিনু মাগাে, যদি যাই
তব পদে লইতে বিদায়, শুনি এই
নিদারুণ আজ্ঞা হইতে আকুল তুমি,
ডাকি মহারাজ ঘটাতে প্রমাদ, হেরি
• কাতরতা তব, ব্যাকুলিত চিতে পিতা
ভাল মন্দ না করি বিচার ফিরাতেন
নিৰ্বাসন আজ্ঞা, মাগাে তাের স্নেহ-স্রোতে
যেত সব ভেসে, হত সত্য ভঙ্গ মম।
তাই হ’ক তাই হক, এস ফিরে এস
হৃদয়ে আমার। করি বােধ এই আজ্ঞা
দেওয়াইব রাজ্য ভার তােম। মম বাক্য
হবেনা লজঘন কভু, একান্তই
রাণী।

সিংহল-বিজয়।
[১ম অঙ্ক।
বিজ ।
মানেন মহারাজ, তখনি যাইব
চলি তােরে লয়ে বৎস রাজগৃহ হতে,
বঁধিয়া কুটীর রাজ্যের সুদূর প্রান্তে,
রব সদা তাের মুখ চেয়ে পশিবেনা
তথা পুনঃ নিঠুর নির্মম রাজদণ্ড।
এস তবে ফিরে যাই গৃহে প্রাণাধিক।
মাগো, ভুলায়ােনা তব সন্তানে আজি ।
জানি আমি তব স্নেহ আবরণে কভু
পশিবেন৷ রাজদণ্ড মাের হৃদে, কিন্তু ।
বুটিবে বিষম নিন্দা প্রজাগণ মাঝে,
অমঙ্গল হবে রাজ্যে চির, একবার
যদি, রাজদণ্ডবিধুি হয় প্রতিহত,
হইবে দৃষ্টান্ত তাহা বিচারের কালে ;
কেমনে মা সব প্রাণে দুষ্ট প্রজাগণে
যবে, দুষিবে রাজারে, বলি স্ত্রৈণ মূঢ়
দুৰ্বল হৃদয় ; সামান্য অনৰ্থ হেতু
তব, বহুল অনর্থ হবে, মাতঃ তবে
কর আশীৰ্বাদ, বীরপুত্র তব, বীর
সম দেখাই জগতে রাজদণ্ডে হলেও
দণ্ডিত পালিয়াছি তাহা বীরােচিত
* ভাবে, যাও মাত সন্তাপিত মহারাজ
এবে মম অদর্শনে, সতত নিকটে
থাকি ভুলাওতাহারে, দেহ মা বিদায়।
জেনেছি আমি, ফিরাতে তােমারে বৎস
•
বাণী ।

৫ম গর্ভা। সিংহল বিজয়। ২৭ '। পারিব কভু, একবার শুধু শেষ দেখা দেখে যাব বলি, আসিয়াছি হেথা, কিন্তু স্থির জেনাে বৎস! যদি আমি শূন্য হৃদে যাই গৃহে ফিরি, আশু নিবারিব শােকানল ভস্ম করি কায়া মম। প্রতে। দয়াময়, রাখুন কুশলে তােমা সদা ( দূতের দ্রুত প্রবেশ) দূত। রাজ্ঞী! মহারাজ কুমারের শশাকে কাতর হয়ে একেবারে মুচ্ছিত হয়েছেন, আমরা শত চেষ্টাতেও মুচ্ছা ভাঙ্গাতে পাচ্ছিনা, কি করব কিছু ভেবে পাই নাই মন্ত্রী মহাশয়, আপনাকে সংবাদ দিতে বল্লেন। বিজ। যাও মাত ত্বরা ভাল যেতেছি এখনি, প্রভাে ইচ্ছ। তব হক পূর্ণ। (দীর্ঘশ্বাস সহিত) [ প্রস্থান। অহহ কি আকুল প্রাণ মম আজি, নিজে বুদ্ধদেব বিনা কে পারে ছিড়িতে মায়া ডাের, হেন দুদ্দিনের মাঝে সখা বিনা কে পারে সান্তনা দিতে। (গৌতমের প্রবেশ) আসিয়াছি সখা, সত্যই কি করেছেন তােমা নির্বাসিত মহারাজ ? এ বড় রহস্য বন্ধু, নিজে হয়ে বৌদ্ধ মহারাজ, বুদ্ধ-ধর্ম দ্বেষী রাণী। বিজ ।। গৌতম।

সিংহল-বিজয়। [১ম অঙ্ক। ৫ ব্রাহ্মণের কারাবাসে, করেছেন স্বীয় উপযুক্ত পুত্ৰে নিৰ্বাসিত, ভাল যদি একজন করে থাকে অপরাধ, হেন দণ্ড হয়েছে বিধান যাহে, হবে লক্ষ লক্ষ জন সদা ফলভােগী তার, অতি চমৎকার এ বিচার। সামান্য বুদ্ধিতে মাের এই লয় মনে, রাজ দণ্ড ছল করি, পাঠালেন তােমা মহারাজ নব রাজ্য অধিকার তরে ; শত্রুগণ যাহে রহে অতর্কিত ভাবে না পেয়ে সন্ধান তব জলধির মাঝে, বলিহারি রাজ- বুদ্ধি। যাই বলিহারি তােমার বুদ্ধির। এত সৈন্য লয়ে নিঃশব্দে যাব আমি অরাতির দেশে, আর তার সব রবে নিন্দ্রামগ্ন হয়ে, এত বড় মিথ্যা এক, মহারাজ করিবে প্রচার, অগ্রগণ্য ধার্মিকের ! সত্য তবে নির্বাসন তব ? ফিরিবে না কভূ স্বর্গাদপি গরিয়সী মতৃসমা জন্মভূমি মাঝে ? বড় আশা মাের হ’ল জলাঞ্জলী। সাধ ছিল মনে তুমি পেলে রাজ্যভার বসিতাম তব পাশে রাজমন্ত্রী হয়ে ; রাজত্ব পালিতে বিজ। ? গৌতম।

৫ম গর্ভা।] সিংহল-বিজয়। বিজ। গৌতম। বিজ । তুমি সদা, আমি শুধু সকল কাৰ্যেতে তব দিইতাম সায়, আর মাঝে মাঝে পণ্ডিতের মত কহিতাম “সাবধান মহারাজ!” অপরূপ বাক্যের বিন্যাসে মুখ ভীরুজনে করিতাম চমৎকৃত, যেতে হবে কবে ? অদ্য মধ্যাহ্নের পুৰ্বে। সারারাত দিন চলি আসিয়াছি সপ্ত- গ্রাম হতে, পুনঃ এখনি চলিতে হবে অবিশ্রান্ত পথে ? ফিরে যাও তবে সখা। কেন যাবে মাের সাথে নির্বাসিত হতে ? হয়ােন৷ নিষ্ঠুর বন্ধু ! আশৈশব হয়ে তােমার প্রণয়ে বাঁধা, আজ মােরা হব ভিন্ন ? কোন কার্ষে তব হইনি সহায় ? বুঝিয়াঝি, গৌরবের ডালি চাহিছ লভিতে তুমি, একা নিজ শিরােপরি, অংশ তার নাহি দিতে চাহ মােরে। মিথ্যা এ আশঙ্কা, তব, জানি আমি আমা ছাড়া রহিবেনা কভু, অসম্পূর্ণ রবে আমার একার কাৰ্য, নাহি গেলে সাথে। বাহুবলে যদি জিনি রাজ্য দেশ, একা তুমি ক’র জয় হৃদয় তাদের দিয়া প্রেম ধর্ম। ৩ গৌতম। ১) বিজ।

সিংহল-বিজয়।
[১ম অঙ্ক
সৈন্যগণের প্রবেশ (জয় বিজয়সিংহের জয়)
এস সখা উৎসাহি সৈন্যগণে
এবে, বহে যায়বিদায়ের
বেলা। প্রাণাপেক্ষা প্রিয়তর এরা মাের।
আমা হেতু, দেয় প্রাণ অকাতরে সদা।
অপ্রতুল ধরা মাঝে হেন বীর সেনা।
(সৈন্যগণকে সম্বােধন করিয়া।)
বিজ। বন্ধুগণ! একবার শেষ দেখা দেখে
লও মায়ে। বিদায় দেহ মা তব
অধম সন্তানে। মাগ’ বড় আশা ছিল
মনে, চিরকাল সেবিব যুগল পদ,
তব তরে দিয়া প্রাণ করি ধন্য মােরে।
অলঙ্ঘ্য বিধির লিপি, না হলে জননী
দেখাতাম সবে এ জগতে আছে দেশ
যত, তা সবার মাঝে তুমি মহীয়সী
রাজলক্ষ্মী বলে পূজ্য সবাকার। মাগ’
জগদ্ধাত্রী অন্নদাত্রী তুমি, আপন পণ্যে
দেশে দেশে করিয়া প্রচার পালিতেছ
জগতের জনে। মাতঃ শান্তি প্রদায়িনী
তােমার শ্যামল অঞ্চল ব্যজনে ভুলে
যাই জীবনের যত দুঃখ শােক, অয়ি
ধৰ্ম প্রসবিনী, তােমার সন্তানগণ
পৃথিবীর শ্রেষ্ঠ ধৰ্ম্ম করিছে প্রচার
দেশে দেশে। অয়ি বীর প্রসবিনী

৫ম গর্ভা।]
সিংহল-বিজয়।
৩১
।
তব সন্তানের, দল কভু সহে নাই
অধীনতা অপমান, জননী গাে আজি
বিদায়ের দিনে, মর্মস্থল ভেদি হায়
বাহিরিছে শােকোচ্ছাস, আর না হেরিব
কভু ও চাৰু আনন তব, বিটপীর
স্নিগ্ধ ছায়ে বসি, আর না জুড়াব হিয়া,
প্রভাতের বিহঙ্গ কাকলী, মর্মভেদী
পাপিয়ার গান, কোকিলের কুহু কুহু
রব আর না শুনিব কভু, মৃদুমন্দ
মলয়ের সনে, কুসুম সৌরভ, আর
না সেবিব কভু। তব ধর্মপ্রাণ বীর
সন্তানের দল, মাের ডাকে দিবেনাক
সাড়া। কোন কৰ্ম্মফলে মাতঃ দিলে মেরে
এ যাতনা ? কেন মাতঃ বহে অশ্রুধারা
নয়নের কোণে ? কেন কঁাদ জননী আমার ?
নাহি দুঃখ নির্বাসনে মাের, আশিষ মা
তােমার মুরতী যেন রাজে সদা মম
হৃদয়ের মাঝে শুধু সাবিয়া তােমার
কাৰ্য্য জীবনের শেষ হয়ে গেলে, লভিগাে
বিশ্রাম কোলে তব। এস এস বীরগণ
সবে মিলি করি আজি মায়ের বন্দনা।
(সকলে মিলিয়া গীত।)
চরণ কমলে তর প্রণমিং গ জননী
আশিষ মােদের সবে চির-কল্যাগ-দায়িনী।

৩২
সিংহল-বিজয়।
[ ১ম অঙ্ক
হৃদয়ে লইয়া মাগ’ মােহিনী মুরতী তব,
তব কাৰ্য্য সাধি মােরা, আজি সব ধন্য হব,
দাও , দাও মা'শক্তি সদা শক্তি প্রদায়িনী; ,
নাশ মা নাশ মা বিঘ্ন ওমা বিঘ্নবিনাশিনী ।
অভয়া তুমি মা সদা, ভয় মােরা নাহি করি,
শমনে করিনা শঙ্কা কি ছার সে নর অরি,
মােদের শােণিতপাতে তােমার মুখ উজলি ;
দাও মা এই ভিক্ষা সে মরণে নাহি ভুলি।
(যবনিকা পতন!)

দ্বিতীয় অঙ্ক
গৌতম।
v
প্রথম গর্ভাঙ্ক।
সমুদ্রতট।
সখা! বহুদিন পরে স্থলে আসি, মনে
হয় যেন পাইয়াছি নূতন জীবন।
সাগরের জল নিশিদিন উদ্বেলিত,
নাচায়ে দোলায়ে পােত গুলি এমনি
বিকার লয়ে আসে, যেন মনে হয়
উঠিতে নাপারি কোন মতে ; বিঘুর্ণিত
সদা হতেছে মস্তক; ভক্ষ্য ভােজ্য, লয়ে
এলে কাছে, ইচ্ছা হত ফেলে দিতে
দূরে
একদিনও যায় নাই কিছু জঠরের
মাঝে, লবণাম্বুরাশি বিনা, বরং ছিল
যাহা কিছু অন্নপ্রাশনের অন্ন, বমন
করেছি তাহা । গত হল দুই দিন,
তবু মনে হয় মাথা করে টল মল ;
কেন সখা হেরি সদা সাগরের জল
সচঞ্চল ? তরঙ্গের পর অবিশ্রান্ত
আসিছে তরঙ্গ, শিরে ওঁৰ কেন রাশি,
নাচিতেছে যেন পরি শত যুথিকার
মালা।
৩

৩৪ সিংহল-বিজয়। [২য় বিজ। স্থির কভু ? গৌত । বােঝ নাই সখা! সেই মহাপ্রেমে মজিয়াছে যার মন, পরে কি থাকিতে মহানন্দে মত্ত হয়ে চলে সে আপন মনে নাচিয়া নাচিয়া সদা, করিতে সে আনন্দে ব্যাপ্ত চরাচরে। ভ্রান্ত যুক্তি তব, যদি হত সে, প্রকৃত আনন্দের অধিকারী রাখিত সে তারে বাঁধি নিজ সীমা মাঝে, থাকিত বিভাের হয়ে আপন আনন্দে সদা, শান্ত মগ্ন সুপ্ত ভাবে, নির্বাণ লভিতে শেষে। আমি বুঝি সখা, সদা অভিমান-রুষ্ট সাগরের দেব, নিজে কিছু নাহি লন অপরের, সেই হেতু ব্ৰস্ত সদা পাছে হরে লয় কেহ তার ধন রত্নরাজি। কিন্তু কার সাধ্য অটে তস্করে! যাই হক সখা, কিছু দিন থাকি এই স্থানে ছাড় সাগরের মায়া, পরিশ্রান্ত নাবিকের দল ভুক বিশ্রাম এবে, এই বেলা ভূমি মাঝে। অতি মনােরম স্থান, অগুরু চন্দন তরু, ছড়ায়ে সৌরভ কণা করিয়াছে আমােদিত, শিরােপরি অবনত শাখা নারিকেল দল, রয়েছে দাড়ায়ে যেন জটা জুট বিলম্বিত সাং, অদূরে কভু মানব- বিজ।

১ম গর্ভ।]
সিংহল-বিজয়।
পৰ্বত পশি সাগরের জলে, উচ্চ
করি গিরিশৃঙ্গ, সদৰ শাসিতেছে তারে,
আপনি তপন দেব সারাদিন হয়ে
দগ্ধ, জুড়াইতে হিয়া ডুবে সাগরের
মাঝে, হের সখা কি সুন্দর সলিলে অনল
ভাব হইয়াছে তাহে! কোন দেশ ইহা
জান বন্ধু ডাকি ঐ ধীবরের দলে।
উদো।
( ধীবরদ্বয়ের প্রবেশ)
ওরে মাদা, আজ কার মুখ দেখে উঠেছি রে, ফেলতে
ফেলতেই যে জালভরে গেল।
মাদা। নে নে আজ যত পারিস ধরে নে আজিই তাের শেষ ?
উদো। কেনরে মাদা সাগর কি তাের বাপের ধন যে
সে-তুই
আজ বই আর কাল মাছ ধরূতে দিবিনি।
মাদা। কার ধন হয় তাই এখন দেখ, আমার ত নয়ই, আর
আমার বাপের কোন কালে ছিলও না, আর হবেও না
উদো। এ ব্যাটা কি পাগল হ’ল নাকি? কি বকছিস রে ?
মাদা। 'আমি কেন পাগল হবরে ? তাের কি চোখ নেই, ওদিকে
একবার তাকিয়ে দেখ দেখি, কত জাহাজ এসেছে, তীরে হাজার
হাজার লােক, চুলির আগুনে মনে হচ্ছে ওদিকটাতে আগুন
লেগে গেছে।
উদো। তাই ত রে যাদা কি হবে রে? এরা আমাদের মুল্লুকটা লুটে
নিয়ে যাবে, সেপাই দুটো যে আমাদের দিকেই তাকাচ্ছেরে
ওরে কি করবিরে ?

সিংহল-বিজয়।
[২য় অঙ্ক।
মাদা। ওরে আয় আমরা এই বেলা মুড়ি দিয়ে একপাশে লুকুই।
c ( উভয়ের মুড়ি দিয়ে শয়ন।)
( ধীবরণীদ্বয়ের প্রবেশ।)
মানি। ওলল মিন্সেরা কি আজ ডুবে মরেছে নাকি, এই যে এখানে
শুয়ে আছে দেখছি না।
জানি। ওগাে, তােমরা এত মাছ ধরেছ, উঠে বাজারে গিয়ে বেচে
ফেল না কত পয়সা হবে এখন, আর আসবার সময় আমাদের
জন্যে দুপাত্র রকি কিনে নিয়ে এস।
মানি। কি হয়েছে রে মিন্সেরা, ওঠ শিগগির, ঠ, ওলাে এদের
নিশ্চয়ই ভূতে পেয়েছে, র’স আজি তােদের ভূত ছাড়িয়ে দিচ্ছি
( প্রহার।)
উদা। ওরে মাদা, সেপাইয়ের চেয়ে এ যে এককাটি সরেশ, এরা
মাগি নয়রে, সেপাইয়ের বাবা।
( উঠিয়া গায়ে হাত বুলান।)
সখা, নহেত গতিক ভাল, উগ্রচণ্ডা
ধীবর রমণী আসি যদি দেয় রণ,
হবে উত্তম মধ্যম, ভঙ্গ দিতে হবে
রণে, এই বেলা, ত্বরা পথ দেখ বন্ধু।
বিজ।
নাহি হবে তাহা কভু, অগ্রসর হয়ে
জিজ্ঞাস ওদের আসিয়াছি কোন দেশে?
গোত। এক মুণ্ড বিনা দুই নাই স্কন্ধে মাের,
বড়ই কাতর সেটা দিতে ভয়ঙ্করা
ধীবর রমণী হস্তে, হওয়া অগ্রসর
গৌত।

৩৭ ১ম গর্ভা।] সিংহল-বিজয়। উচিৎ তােমার, বীর সদা হয় রণে অগ্রসর, আমি পারি যেতে তব পিছে। বিজ। ভাল আমিই দিইব প্রাণ অগ্রে তব। ( অগ্রসর হওন) ধীবরদ্বয়। ঐ এলরে ধরলেরে, পালা পালা মাগী পালা। ( পলায়ন।) জানি। ওলল মানি দেখ ভাই দুইজন সেপাহি এদিকে আসছে। মানি। ভয় কিলাে! ওরা ত আর ধরে গিলে খাবে না। জানি। ওরা কোন মুলুকের লােক ভাই—খুব বড় লােক বলে মনে হচ্ছে। বিজ। শুভে, আসিয়াছি মাের দৈব বশে, নাহি জানি কোন দেশ ইহা, কেবা রাজা এই দেশে, কি নাম তাহার, বল শুনি মােরা। মানি। ওমা! তােমরা কেমন লােক গাে, এ দেশকে আবার কেনা জানে! অত বড় মহারাজকে আবার কে না চেনে? বৎসে, বিদেশী মােরা নাহি জানি কিছু। জানি। তা আমরা অতশত জানিনা বাপু, দেশ টেশ যাহক, আমাদের পাড়ু দেশের রাজার মেয়ের সংবর হবে। হেগা তােমরা কি রাজকন্যার সংবর হতে এসেছ ? নগরে যাওনা একটু এগিয়ে গেলেই দেখতে প্লাবে। ওঃ ভারি ধুম গাে ভারি ধুম। তা আজ না যেতে পার কাল সকালাই যেয়াে। মানি। চুপ কর মাগি, কথা আর ফুরায় না, পণ্ডিত আর কি হেঁগা, তােমরা মাছ নেবেগা, নাওনা খুব সুবিধা করে দিযু। এত মাছ ধরে দিব যে সব সেপাই খেয়েও ফুরাতে পারবে না। গৌতম। • ৩৮ সিংহল-বিজয়। [২য় অঙ্ক। গৌত। t . বৎসে, মৎস্যাশী নহিক মােরা, জীব হত্যা নাহি করি কভু, চাহ কত দাম ? মানি। তা জেনে আর তােমাদের কি হবে বাপু, আমাদের সঙ্গে ন্যাকরা করছ বুঝি ? বিজ। বৎসে, রহস্য করি নাই মােরা, লহ দুই স্বর্ণ মুদ্রা দুই জনা, মৎস্য গুলি দাও ফেলি সাগরের জলে, লহ মুদ্রা। জানি! ওমা! সই তগ’ তােমরা দেখছি বড়লােক, চা বড় লােকের অমন কত খেয়াল হয়, আচ্ছা মাছ ফেলে দিচ্ছি। ( জলে মৎস্য নিক্ষেপ ) বিজ। শুনিয়াছি সখা, পা মালাধিপ অতীব উদার চেতা যেতে হবে রাজধানী কালি। বুঝিয়াছি সখা, সয়ম্বর নাম শুনে হয়েছ অধীর, যেন ভুলনা আমায়, রাজকন্যা পেয়ে চল ফিরে যাই মাের। ( উভয়ের প্রস্থান) ( ধীবর দ্বয়ের অন্তরাল হইতে আগমন) উদো। দে মাগি দে আমার টাকা দে, এ্যাঃ আমি শালা সারাদিন ধরে মাছ ধরব, আর উনি উড়ে এসে জুড়ে বসবেন ? মানি। কে তাের মাছ নিয়েছে রে মিন্সে, তাের মাছ ত সব জলে ফেলে দিয়েছি টাকা ত আমাকে দিয়েছেরে আকেল থেক মিলে। উদো। তাের রূপ দেখে দিয়েছে। দিবিনিত কি, তাের বাবাকে দিতে হবে। গৌত।

১ম গর্ভা।
সিংহল-বিজয়
৩৯
মানি। খেংরা মুড়াে দেবাে।
উদো। র বেটী আজ তাের একদিন কি আমার একদিন। দাড়া
আগে একটা ঠেঙ্গা নিয়ে আসি।
মানি। আমিও যাচ্ছি ত, তাের ঘাড় মটকাইগে।
( উদো ও মানির প্রস্থান)
মানি। ওরে জানি, তুই কি করবি রে আজ সমস্ত দিন ত কিছু
জোটেনি, চ বাজারে গিয়ে রমকি কিনে নিয়ে আসি। আয়
একটু ফুর্তি করা যাক।
(নৃত্য)-(গীত )
উদো।
( জানি)=তুইরে আমার প্রাণ, তুইরে আমার জান
তাের পয়সায় রকি কিনে, করি মােরা পান।
জানি। মিন্সে তাের মুখে আগুন নাই কোন গুণ,
কেবল নাক ডাকিয়ে থাকবি শুয়ে,
ফাটাবি মাের কান।
তেরি গুণে মরে থাকি, দিন রাত শুয়ে থাকি,
মিন্সে বলে ডাকলে পরে, হই আঙ্গাদে আটখান,
মিন্সে তুইরে বড় কান, তুইরে বড় কান
ভাল কথায় ভুলিয়ে সদা নিলি রে মাের প্রাণ।
তবে আয় দুজনে রমকি কিনে করি গিয়ে পান।
উদো।
জানি।

সিংহল-বিজয়।
[ ২য় অঙ্ক।
দ্বিতীয় গর্ভাঙ্ক।
(পাণ্ডুনগর রাজোস্থানের সম্মুখস্থ পথ।)
নগরপালের প্রবেশ।
নগর। আঃ!--কি বিপদেই পড়েছি, সয়ম্বর উৎসবে সকলেই আমােদ
আজাদ করছে, আর আমার এক দণ্ড বিশ্রাম কি আমােদ
করবার সময় নাই। দেশ দেশান্তর হতে লক্ষ লােকের
সমাগম হয়েছে আয়ােজনও কিছু কম করা হয় নাই
স্থানে স্থানে চন্দ্রাতপে কত ভক্ষ ভােজ্য বিতরণ করা
হচ্ছে, দরিদ্র লােকেরা সাধ মিটিয়ে উত্তম উত্তম খাদ্য ভােজন
কচ্ছে, মধ্যে মধ্যে তােরণ প্রস্তুত করে, তাতে আবার মালা ও
দীপ সজ্জিত করা হয়েছে, বৃক্ষের তলায় শ্বেত কৃষ্ণ পাথর দিয়া
বাঁধাইয়ে দিয়ে পরিশ্রান্ত ললাকের জন্য সুখাসন প্রস্তুত হয়েছে,
তাহার পার্শে ব্যজনকারীও রাখা হইয়াছে। নাট্যশালার
চাপের ঝালরে মুক্ত গেঁথে দিয়ে অতি সুন্দর দেখাচ্চে
তার উপর সুন্দর যুবতীগণ তান-লয় সমন্বিত গানে শােতাদের
মন একেবারে হরণ কচ্ছে। বাটীতে উদ্যানে বৃক্ষে তােরণে
• চতুর্দিকে লাল নীল শ্বেতবর্ণ পতাকা গুলি বায়ুতে যেন অগ্নি
শিখার ন্যায় দুলে দুলে উড়ছে। জল ক্রীড়ার আয়ােজন
শুনেছি আরও ভাল করে করা হয়েছে, একবার সেইদিকে
গিয়ে দেখা যাক।
[ প্রস্থান।
[ বিজয় ও গৌতমের প্রবেশ ]
বিজ।
পরিক্রমি বহু পথ সখা হইয়াছি
শ্রান্ত এবে, এস কোথা লভিগে বিশ্রাম।
- -

২য় গর্ভ।] সিংহল-বিজয়। ' ৪১ গৌতম। পরিহাস কর বুঝি সখা? ত্যজি বহু বিশ্রাম আগার, পথে, পাছে কেহ পায় তব পরিচয়, এসেছ এমন স্থানে যথা বিশ্রামের নাহিকোন আশা তব। বিজয়। নাহি প্রয়ােজন বিশ্রম আগারে কিছু ক্ষণমাত্র বসি ঐ কাননের বৃক্ষ ছায়ে ঘুচাইব পথ-শ্রম। আহা সখা দেখ চেয়ে প্রস্ফুটিত কুসুমের শােভা ঐ লতা মণ্ডপের গায়ে, হেথা বসি শিলা তলে জুড়াইব হিয়া ; চল যাই সখা। গেলে অযাচিত ভাবে ঘটে যদি কোন গৌতম। অমঙ্গল তােম। বিজ । গৌতম। ; বৃথ। এ আশঙ্কা তব, রয়েছে উন্মুক্ত দ্বার।-যদি থাকে কোন বাধা, বিদেশীয়গণ কেমনে জানিবে তাহা, নাহি দোষ কিছু। ধীরে ধীরে আসে। সন্ধ্যা, এখনি ফিরিতে হবে সখা; চল। [ কাননে প্রবেশ ও শিলা তলে উপবেশন ] হায় সখা পড়ে আজি মনে, রাজোদ্যানে মম, বসি শিলাসনে হেরিতম শােভা প্রকৃতির, সুনীল আকাশ মাঝে কত, নিশানাথ খেলিতেন লুকচুরি তারা- রাজি সহ; শুভ্র মে রাশি দিয়া আবরি। বিজ। s ৪২। সিংহল-বিজয়। [২য় অঙ্ক গৌত। নিজেরে, কঁাদাতেন্ন তা সবায়, দিয়া পুন দেখা, হাসাতেন সবে। হাসিত কুসুম রাশি মেখে সে চঁাদের হাসি, চুমিয়া মলয় ফুলে, বহে যেত কোন অজানিত দেশে, কি এক মােহিণী সুধা ঢালিয়া পরাণে; অজি কেন তবে সখা স্বভাবের শোভা জাগাতেছে প্রাণে এক অজানা অভাব, অতৃপ্ত আকাঙ্ক্ষা মম ? সখা! আগে আমা পেয়ে মিটিত সকল অভাব তব, কি জানি কেন, স্বয়ম্বর নাম শুনাবধি জেগেছে তােমার যত অতৃপ্ত আকাঙ্ক্ষা আর প্রাণের অভাব, কালি তােমা লয়ে যাব স্বয়ম্বর সভা। রমা। বাতুল হয়েছ সখা! নাহি জান রাজ- কুল প্রথা, বিনা আহ্বানে স্বয়ম্বরে যাওয়া অতিশয় হেয়।—নির্বাসিত আমি, স্বয়ম্বরে যাওয়া অসম্ভব। গৌত। আমি হয়ে ভাট, দিব তব পরিচয়, আপনি আসিয়া পাণ্ডু-রাজ লয়ে যাবে সমাদরে স্বয়ম্বরে, সখা হয়াে’ না। অধীর, কর শান্ত অশান্ত হৃদয় তব হেরি প্রকৃতির শােভ ক্ষণেকের তরে। [ উভয়ে একদৃষ্টে সরােবরের দিকে অবলােকন পূর্বক অবস্থান। [ অপর দিক হইতে পাণ্ডু রাজকন্যা ও সখীদ্বয়ের প্রবেশ

৫ম থর্জা।]
সিংহল-বিজয়।
৪৩
রাজকুমারী।
আজি কেন প্রাণ আবুল আমার
গভীর বেদনা মম নাহি পারাপার ;
কেঁদে কেঁদে উঠেপ্রাণ মাঝে মাঝে
নাহি ভূলি হেরি প্রকৃতির সাজে।
কেন বাধা নাহি মানে অবােধ এ মন
বুঝি আজি হবে কোন অশুভ ঘটন।
সখি আজ আমার প্রাণ অতি আকুল হয়েছে, মলয়
বাতাসেও শান্তি পাচ্ছি না, চল আমরা লতা-মণ্ডপে গিয়া
একটু বিশ্রাম করিগে।
অনু। সখি, তােমার মনােচার আসতে না আসতেই এত ব্যাক
হ®, না জানি এলে কি করবে, বােধ হয় আমাদের সঙ্গে
দেখাই করবে না।
রাজকু। জানত সখি যতদিন পর্যন্ত মরণ না হচ্ছে ততদিন পর্যন্ত
একদিনও তােমাদের ছেড়ে থাকব না।
নিজ। তুমিত ছাড়চনা, তােমার বর যদি এদুটা আপদকে তােমার
সঙ্গে নিয়ে যেতে রাজি না হয় ?
রাজকু। তাহলে আমিও তার সঙ্গে যেতে রাজি
( অকস্মাৎ সরােবর দিকে চাহিয়া )
হের সখি সৌম্য মুৰ্ত্তি যুবরাজ কোন,
লভিছে বিশ্রাম বসি, লতা মণ্ডপের
শিলাতলে ; নিৰ্ণিমেষ আঁখি নেহারিছে
সবােবর শােভা ; এত আনমন সখি ।
বুৰি বিরহ ব্যথায় রয়েছে ব্যথিত।

৪৪ সিংহল-বিজয়। [২য় অঙ্ক 6 রাজকু। ।" নিরূ। C ০ (স্বগত) একি হল মম! নাহি পারি নিবারিতে আঁখি ; চল যাই মােরা এ কানন হতে। সখি ধর ধর আমা ( সখীদ্বয়ের বক্ষে নির্ভর ) ডাকিব কি রক্ষীগণে। নানা ডেকোনা তাদের, নাহি প্রয়ােজন। আর একবার দেখি সখি পারি যদি ফিরে যেতে গৃহে। হ’রন। কাতর সখি হেন কমনীয় দেহ সস্তবে কি কভু অশিষ্ট জনের ? [ বিজয়সিংহ অকস্মাৎ রাজকুমারীকে অবলােকন পূৰ্ব্বক ] বিজ। সখা একি, কোথা মােরা এবে! কোথা হতে এলএই অপরূপ সৌন্দর্য্যের ডালি! কেন ধায় মম মন আজি পিইতে ও মধু! কেন হেরিতেছি কাতরা বাসায় ? যাও সখা জেনে এস কি কারণ আনত-বদনা বালা ম্লান মুখী এবে; প্রাণ বিনিময়ে হয় যদি কোন উপশম, এখনি সাধিব তাহা আমি। গৌত। ধৈৰ্য্য ধর সখা, নহি পরিচিত মােরা ; কেমনে কহিব কথা পুরাঙ্গনা সনে। বিচারের নহেক সময় হিয়া মাের যায় বুঝি ভেঙ্গে হায় সখা নিদাঘের বিজ। --- "E.'- ১

২য় গর্ভা।]
সিংহল-বিজয়।
৫
তাপে, বিকচ পঙ্কজ যথা হয়ে জ্যোতি
হীনা, না পারে হেস্ট্রিতে দিন নাথে, সেই
মত হেরিতেছি বালে অহাে নিজ সখি
অঙ্গে শশাতে বালা বিকসিত কূপুষ্প
যথা হয় বিকীরিত চম্পকের দামে।
কেন বিধি লয়ে যাও মােরে মৃগ তৃষ্ণা
মাঝে, যদি না মিটাবে কভু আশা মম !
( অবনত মস্তকে অবস্থান ) :
অনু। রাজকুমারি অপরিচিত যুবাকে দেখে এক কাতর হওয়া কি
তােমার উচিত হচ্চে? কি ‘কুক্ষণেই আজ কাননে আসা
হয়েছে।
রাজকু। সখি, আমি ফেকিছুতেই শান্ত হতে পারছি না, বর
আমার জীবন কেন এখনই শেষ হল না।
অনু। দেখ নিরূপমা রাজকুমারী যে রকম কাত হয়েছেন এখন
আশ্বাস দিয়ে রাজবাটীতে ফিরিয়ে নেযেতে পাল্লেই ভাল
হয়। কোন উপায়ে ঐ যুবকের পরিচয় নিতে হবে; যদি
কোন রাজা কিংবা রাজপুত্র হয়, তাহলেই সব গােল মিটে
যাবে। উনি কাল স্বয়ম্বর সভায় এলে, রাজকুমারী আর
কারু পানে না চেয়ে একেবারে ওঁর গলায় মালা দিবেন।
(গৌতমের অগ্রসর হওন)
এই যে ওঁর সঙ্গীটি এই দিকেই আসছেন না? পরিচয়
নিতে আর দোষ কি?
( অগ্রসর হওন)
গৌত। ভদ্রে, আমরা না জেনে এই কাননে প্রবেশ করেছি

t
৪৬
সিংহল- বিজয়। [ ২য় অঙ্ক।
নির। মহাশয়, কাননে আসতে আমরা কাহাকেও নিষেধ করি
নাই। পাণ্ডুরাজকুমারী " আমাদের সঙ্গে এই কাননে এসে
হঠাৎ পীড়িত হয়েছেন"; মহাশয়েরা যদি এই কাননের বাহিরে
গিয়া আমাদের বাহক ও রক্ষীগণকে সংবাদ দেন তাহলে
বিশেষ উপকৃত হই। আপনারা বােধ হয় স্বয়ম্বর সভায়
নিমন্ত্রিত হয়ে এই নগরে এসেছেন ?
গৌত। না দেবি। আমরা নিমন্ত্রিত হয়ে আসি নাই।
নিরূ। আপনার সঙ্গীর আকৃতিতে ও পরিচ্ছদে রাজকুমার বলে
মনে হয়, উনিও কি স্বয়ম্বর সভায় নিমন্ত্রিত হয়ে আসেননি?
গৌত। দেবি। আপনার অনুমান যথার্থ হয়েছে । আমার সহচর,
বঙ্গাধিপ মহারাজ সিংহবাহু পুত্র বিজয় কুমার, কিন্তু উনি
কেবল দৈব-বশেই এ নগরে উপস্থিত হয়েছেন।
নিরূ। মহারাজ সিংহবাহুর নিকট কি নিমন্ত্রণ পাঠান হয় নাই ?
হলেও বােধ হয় আপনারা জ্ঞাত নন, যাই হক উনি যখন
রাজকুমার ওঁর মর্যাদা রক্ষা হওয়াই উচিত; রাজকুমারী
স্বয়ং কুমারকে স্বয়ম্বর সভায় নিমন্ত্রিত করিতে ইচ্ছা প্রকাশ
করেছেন। আশা করি, তার এই অনুরোেধ রক্ষা হবে।
গৗত। দেবি! অধিক আর কি বলিব আমার সখা এই নিমন্ত্রণ
সংবাদ পেয়ে মৃত দেহে পুনর্জীবন প্রাপ্ত হবেন। তিনি
রাজকুমারীর নিমিত্ত অতিশয় কাতর হয়েছেন।
নি। তবে, উভয়েই এক ব্যাধিগ্রস্ত। আচ্ছা আপনারা এখন
কাননের বাহিরে যেতে পারেন; কিন্তু দেখবেন যেন ভুলবেন
. , কাল আপনার সথা যেন নিশ্চয়ই সয়ম্বর সভায় উপস্থিত
;
.

২য় গর্ভা।
সিংহল-বিজয়।
| ৪৭
গৌত। আপনি সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন।
( বিজয়ের নিকট আগমন)
কুমার! আপনি প্রজাপতি, কোন ছলে
সাধে নিজ কাৰ্য্য, নহে বােধ-গম্য তাহা
সামান্য এ মানব বুদ্ধিতে। শত শত
রাজগণ সেধে ছিল সিংহ-বাহু রাজে
সমর্পিতে কন্যা তব করে। একদিন
চাহ নাই সখা প্রেমের নিগড় নিজ
পায়ে পরাইতে। অদৃষ্টের বশে কোথা
হতে লয়ে এল তােমা পাণ্ডুমালা দেশে,
ক্ষণিকের তরে হেরি পাণ্ডু রাজকন্যা,
একেবারে জর্জরিত প্রণয় বিকারে ?
সত্য সখা ঘেরিয়াছে মােরে প্রণয়
বিকার ঘাের ; হও তুমি রাজবৈদ্য
এবে, দাও হেন মহৌষধি সুশীতল
হয় যাহে অঙ্গ মাের, বল সখা বল,
আছে কি আশ্বাস মম কিছু! মিটিবে কি
এ পিয়াসা মাের ?
অচিরে মিটিবে আশা
তব। হইয়াছ নিমন্ত্রিত যােগ দিতে
স্বয়ম্বর সভা। আপনি রাজবালা
সাদরে ডেকেছে তােমা পরাইতে কঠে
ফুলহার স্বয়ম্বর মাঝে। চল যাই
বিজ।
+
গৌত।

৪৮।
সিংহল-বিজয়।
[ ২য় অঙ্ক
f
এ কানন হতে, রাজবালা রক্ষীগণে।
বিজ।
রাজকু।
দিতে ডেকে।
( রাজ কুমারীকে দৃষ্টিপূৰ্বক)
যাব আমি প্রাণ মম রাখি।
( উভয়ের প্রস্থান)
চলে গেল সখি না শুধায়ে কারে, হায়
সখি কি কঠিন প্রাণ তব কেমনে
বিদায় দিলে তারে।
হ’য়ােনা কাতর ।
কালি তুমি পাবে দেখা স্বয়ম্বর মাঝে
চল এবে ফিরে যাই মােরা গৃহে সখি।
( সকলের প্রস্থান)
নি ।
t
তৃতীয় গর্ভাঙ্ক।
পাণ্ডুরাজকুমারীর স্বয়ম্বর সভা।
পারাজ, অঙ্গাধিপতি, কলিঙ্গাধিপতি, চেলরাজকুমার, মিথিলাধিপতি,
মৌৰ্য্যাধিপতি, অন্যান্য রাজা ও রাজকুমারগণ, ভাট, দূত ও
রক্ষীগণ ও অন্যান্য সভাসদগণ উপস্থিত।
পাণ্ডু। স্বাগত হে রাজগণ এই সভা মাঝে,
স্বাগত হে রাজসূতগণ স্বয়ম্বরে,
আমন্ত্রণে সবে ছাড়ি নিজ রাজ্য দেশ,
অতিক্রমি বহুপথ সহি কত ক্লেশ

৩য় গর্ভা।] সিংহল-বিজয়। কলি। পাণ্ডু। ৮ কলি। এসেছেন এ দীন ভবনে আজি। অতি ধন্য হইয়াছি আমি, করেছেন ধন্য মম পুরী। আকিঞ্চন সদা, যাহে হয় সবাকার মর্যাদারক্ষিত। কিন্তু ত্রুটি মম পদে পদে, ক্ষম অপরাধ মম। নাহি কোনটি তব পাণ্ডু মালাধিপ। দূত! আমন্ত্রিত রাজগণ সমাগত সবে, স্বয়ম্বর কাল উপস্থিত, লয়ে এস প্রাণাধিকা তনয়ারে মাের। রাজন! বহু রাজা রাজপুত্রগণ, হয়েছেন সমবেত। কি কার নাহি হেরি আজি, সিংহ বাহু রাজা কিম্বা কুমার তাহার? শ্রীহীন এস বিনা সেই রাজ শ্রেষ্ঠ, কিম্বা বংশধর র। নিমন্ত্রিত হন। নাই তারা ? পাঠায়েছি নিমন্ত্রণ যথা যােগ্য ভাবে। সিংহবাহ রাজা এবে শােক ভারে নিতান্ত কাতর, নিজ সুতে করি। নির্বাসিত। অতি নিরিশ বাণী। সত্য এ সংবাদ ? এত বিচক্ষণ হ'য়ে এত ভ্ৰান্ত তিনি। মহারাজ! আসি মাইনােল পাণ্ডু। কলি।

৫
সিংহল-বিজয়।
[২য় অঙ্ক।
t
শনিবারে সিংহবাহু গুণ গান কি
অপবাদ তার। উপস্থিত রাজগণ
মাঝে কন্যা আসি বরিবেক যারে, সেই
হবে গুণবান।
(রাজকুমারী ও সখীদ্বয়ের প্রবেশ)।
পাণ্ডু।
ভাল, ভাটগণ তবে
দিন পরিচয় কুমার ও রাজগণে।
১ম ভাট। হের আঁখি মিলি রাজবালা, অগ্রে তব
অঙ্গদের রাজ, শৌর্যে বীর্যে শ্রেষ্ঠ ধরা
মাঝে, পরম ধার্মিক ইনি, রাজ্যে এর
জ্ঞানান তপস্বী ব্রাহ্মণ নিরুদ্বেগে
রত সদা ব্রহ্মের সাধনে। প্রজাগণ
লয়ে ধনধান্য স্বেচ্ছাক্রমে দেয় রাজ
কোযে; রণ মত্ত শত শত হস্তী, রাজা
করেন পালন সহ সৈন্য অগনন,
সমরে দুর্বার সবে। বর এই রাজে।
হয় ভা। যদি চাও বলা উপহার পৃথিবীর
* শ্রেষ্ঠ ধনরত্ন, প্রবাল আর হীরক
আকর, বর বালা চেল রাজকুমার,
নিজ ধ্বতন ভাণ্ডার করেন রক্ষণ
যিনি নিজ বাহু বলে, যার রত্নরাজি
প্রভা ছড়ায়ে পড়েছে দেশ দেশান্তর,
আকৃষ্ট বিদেশী পণ্যজীবী জগতের
চার হি তে হয়ে, স্থায় তার লােভে।

৩য় গর্ভা।] সিংহল-বিজয়। ৫১ ৩য় ভাট। ৪র্থ ভাট। ইনি মৌৰ্যরাজ, শত্রুর পীড়নকারী রণে, নাহি সমতুল্য কেহ রূপে গুণে। মুগ্ধ প্রজাগণ, সদা পুলকিত মনে নাহি করে ব্যতিক্রম দৃঢ় রাজ বিধি, তঙ্করতা হইয়াছে অপহৃত রাজ্য হতে, বিদেশী বণিক আসি, রাখি পণ্য রাজপথে, নিদ্রা যায় সুখে; সমৃঞ্জির নাহি সীমা, হও মৌৰ্য্য-রাজলক্ষ্মী দেবী। ইনি মিথিলার পতি, পবিত্র এ রাজ কুল, অনাদি অনন্ত কাল হ’তে পুজ্য সদা ধরামাঝে। দেবগণ পরিতুষ্ট, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দৈব অধিতাপ, নাহি জানে প্রজাগণ কভু, অকাতরে দেয় প্রাণ শক্র আগমনে; দাও মালা রাজবালা এরে। বর বালা কলিঙ্গের অধিপতি, বীর জাতি মাঝে বীর রাজা। শিশু বৃদ্ধ যুবা নাহি ডরে শমনেরে। শাল প্রাংশু মহাবাহু, যার বাহুবলে ব্ৰস্ত সদা, ( অকস্মাৎ কোলাহল) কিসের ওই কোলাহল! (গৌতম ও বিজয়কুমারের প্রবেশ)। (স্বগত) কে এই দীপ্তিমান দুতিমান যু, . ৫ম ভাট।

সিংহল-বিজয়।
[ ২য় অঙ্ক।
রূপের প্রভায় যার হয়েছে মলিন
রাজগণ।
ৰাজকুমারী। (স্বগত) এসেছে কি বিজয়কুমার
রাখিয়াছি প্রাণ শুধু তার আশে।
(পতন ও মূৰ্ছা।)
পাণ্ডু। কেন হ'ল অচেতন তনয়া আমার ?
ত্বরা লয়ে এস রাজবৈদ্য। বৎসেগণ
কর সেবা পরম যতনে যাহে হয়
জ্ঞামের সঞ্চার, কর সলিল সিঞ্চন।
বিজয়। ( রাজকুমারীর নিকট আগমন পূৰ্ব্বক)
আমিও রেখেছি প্রাণ শুধু আর একবার
হেরিতে তােমায়। কেন আছ শুয়ে
ধরাতলে ? উঠ দেবী কর সম্ভাষণ।
বাতুল এ যুবা, কাহার উদ্দেশে কহে
অসংলগ্ন প্রলাপ বচন। নাহি দেয়
পরিচয় মােরে।
গল।
আমি জানি পরিচয়,
রাজা সিংহবাহু পুত্র বিজয় কুমার
আপাততঃ নির্বাসিত ইনি। রাজবিধি
অনুসারে হয়ে নির্বাসিত, কেমনে
এসেছে এবে সমাজের মাঝে ? বুঝি
করিয়াছে প্রতারিত তব তনয়ারে,
বামন হইয়া আশা লভিতে সুধাংশু!
কলি। ক্ষান্ত হও অঙ্গ অধিপতি, বৃথা নিন্দ
পাণ্ডু।

৩য় গর্ভা।] সিংহল-বিজয়। " বিজয় কুমারে, আপনি মিলান বিধি যােগ্যেতে যােপ্যেতে , স্বেচ্ছায় বরেছে বালা আপনার পতি, পুনঃ স্বয়ম্বর সভা কিবা প্রয়ােজন ? ভঙ্গ হ’ক এই সভা। আপনি মাধবীলতা বেড়িয়াছে তরু সহকারে। ফিরে নাহি যাব মােরা ব আজ্ঞামত। শুনি পাণ্ডু রাজের কি মত? পাণ্ডু। (স্বগত) যােগ্য পতি বটে কিন্তু নির্বাসিত যুবা। ( প্রকাশ্যে ) শুন রাজগণ, ধরণীর শ্রেষ্ঠ রাজ- বংশে জন্ম কুমারের, তস্কর সদৃশ যুব পশি মম অন্তঃপুরে, ভূলায়েছে সরলা বালায়। লভিতে যে চায় তারে দিয়া কলঙ্কের ডালি বংশে মম, হেন হীন জনে ব্রজদণ্ডে করিব দণ্ডিত। নির্বাসিত যেই যুবা ধরা মাঝে স্থান কোথা তার ? নিমন্ত্রিত রাজগণ বিনা নাহি দিব কন্যা। কিন্তু তনয়া আমার রয়েছে পীড়িতা এবে, যথাকালে পুনঃ স্বয়ম্বর সভা করিব ঘােষণা; বৎসে লয়ে যাও এরে অন্তঃপুরে ; রক্ষী- গণ, বাধ এই নিলজ্জ যুবারে ত্বরা। (সথিদ্বয় ও রাজকুমারীর প্রস্থান।) কলি। শান্ত হন মহারাজ হটকারিতার

সিংহল-বিজয়।
[২য় অঙ্ক।
বিজ।
কিবা প্রয়ােজন। .
নির্বাসিত হলেও
কুমার আমি বন্ধু তার, যদি স্পর্শে কেহ
কেশাগ্রের ভাগ, হবে চির শত্রু মাের।
সাধু, সাধু, কলিঙ্গেরপতি, বাঁধিয়াছ
চির কৃতজ্ঞতা পাশে। নাহি প্রয়ােজন
কলহের পাণ্ডুরাজ সনে। হে রাজন!
বিচার করুণ অগ্রে মম অপরাধ ।
পশি নাই তস্কর সদৃশ তব গেহে,
আসি নাই স্বয়ম্বরে বিনা আমন্ত্রণে।
অকস্মাৎ, কানন মাঝারে হেরি তব
তনয়ায়, পশিয়াছে মরমের মাঝে
সে পবিত্র রূপ রাশি। শুধু হেরিয়াছি
তায় নিশ্চল নিস্পন্দ ভাবে। জানি আম।
রাজপুত্র সহচরী পাশে, করিলেন
নিমন্ত্রিত মােরে, তব প্রতিনিধি হয়ে।
আমন্ত্রণ পাঠাইতে রাজগণে, আছে
শুধু মম অধিকার। লজ্জাহীনা মম
কনয়ার আচরণে অতি সন্তাপিত
আমি। কিন্তু নির্বাসিত তুমি, নাহি স্থান
তব ব্রজবালা স্বয়ম্বরে কোন মতে।
শুন তবে পাণ্ডুমালাধিপ! নির্বাসিত
সত্য, কিন্তু আছে চতুরঙ্গ বল সুদা
সঙ্গে মাের, যদি ইচ্ছা হয় মুম, এই
দণ্ডে করি অধিকার তর রাজ্য দেশ।
পাণ্ডু।
ৰিজ।

৩য় গর্ভ।] সিংহল-বিজয়। --- 1 ; পাণ্ডু। ধরা মাঝে নাহি হেন স্থান, যথা কই মম অধিকার। যদি বন্দি কর মােরে রাজা, মম অনুচর প্রত্যেকেই সম- তুল্য বীর; মূহর্তেকে পশি, রাজ্য তৰ দিবে ছারখার ; উপস্থিত রাজগণ যদি হয় সম্মিলিত না পারে রক্ষিতে তােমা। শুধু তব তনয়ার তরে নীরবে সহিব বদি কর শত অপমান, পিতৃ- সম মানি তােমা প্রভু। জানিলাম আজি, ব্যভিচারিণী’কন্যা মম কলঙ্কের মূল। কিন্তু নহে ভীত তব আস্ফালনে, নাহি দিব কন্যা তােমা। যদি ধরা পুনঃ পাই, তব যােগ্যর পরিচয়, শত যদি কোন রাজ্য দেশ নিজ বাহুবলে, হয়ে , নিমন্ত্রিত, যােগ্যভাবে আসি লভ কন্যা মম, এবে যাও ফিরি নির্বাসনে যুবা। সখা! ভিক্ষুকের সম হয়ে বিতাড়িত এখনও দাড়ায়ে আছ ? এস স এস। (বলপূর্বক আকর্ষণ) কুক্ষণে আহুত সভা ভঙ্গ হ’ক এবে। (সকলের প্রস্থান। গৌত। রাজা।

সিংহল-বিজয়।
[ ২য় অঙ্ক।
চতুর্থ গর্ভাঙ্ক।
পাণ্ডুরাজ-অন্তঃপুর রাজকন্যা, অনুপমা ও নিরূপমা।
অনু। সখি, তােমার উষ্ণ শ্বাসে আমার মুখ জ্বলে যাচ্চে। একবার
স্থির হও কেন এত উতলা হচ্ছ, তার ন্যায় সহৃদয় ব্যক্তি
কখনই একেবারে নিশ্চিন্ত হয়ে থাকবেন না।
রাজকু। আর বৃথা মােরে দিওনা আশ্বাস সখি,
আমা হারা হয়ে সে, যে, হারায়েছে জ্ঞান
তার। কে দিবে সান্তনা তারে, বন্ধুহীন
গৃহহীন রাজার কুমার! অভাগিনী
আমি, কেন নিরখিলে মােরে প্রিয়তম ?
ইচ্ছা হয় এই দণ্ডে যাই তথা যথা
আছ তুমি, কেমনে যাইব নাথ আমি
পুরবালা! যদি নাহি পাই দেখা তব
হৃদয়েশ, আঁকিয়া মুরতি তব হৃদয়ের
মাঝে, পুজিব হে সদা। শুনিয়াছি তুমি
বীর ধরা মাঝে, লয়ে নিজ সৈন্যগণে
কর মুক্ত মােরে এই কারাবাস হতে।
ধিকু মােরে পাপিয়সী আমি, করি
বা পিতৃ অমঙ্গল এবে। মরণই
মঙ্গল মাের।
( অবনতমস্তকে অবস্থান।
নির্ম। সখি, একটু প্রকৃতিস্থ হও স্বয়ং মহারাণী তােমায় সংবাদ
নিতে এই দিকেই অচেন।
.

৪র্থ গর্ভা।]
সিংহল বিজয়।
৫৭
(পাণ্ডুমালা রাণীর প্রবেশ ।)
রাণী। হেন দশা কে করিল তনয়ার মাের ;
আলুলায়িত-কেশা, বিবশা পাগলিনী
প্রায়, স্পন্দন বিহীন আঁখি, বাহ্যজ্ঞান
শুন্যা। জানে নাই বালা আসিয়াছি আমি,
কি বলে সান্তনা দিব বাছারে আমার ?
কেমনে জানাব তারে পাণ্ডুরাজ ইচ্ছা
পুন, স্বয়ম্বর সভা হয় আয়ােজন
রাজগণে করিতে সন্তোষ। হ’ল দায়।
অনু। মহারাণী আপনি বুদ্ধিমতী হয়ে সখীকে যদি এই সংবাদ
দেন, তাহলে নিশ্চয়ই কোন অমঙ্গল ঘটবে রাজ্ঞী, আমরা
আর আপনাকে কি বুঝাব।
রাণী। একবার ডেকে দেখি যদি দেয় সাড়া,
ইন্দুবালা! উঠ হের জননীরে তব।
রাজকু। ক্ষম অপরাধ মাতঃ হেরি নাই তােমা,
সেই ধ্যানে আছি মগ্ন হয়ে। কি কারণ—
ছিছি বৎসে ছাড় তার আশ, কুলে কালি
দিয়’না তনয়া। রাজবংশে জন্ম তব
উপস্থিত রাজগণ শুধু উপযুক্ত
তব। নির্বাসিত যুবা, আসি লয়ে যাবে
তােমা ? স্থান কোথা তার? পােত মাত্র
আশ্রয় যাহার, কোথা তার জীবনের
আশা। মগ্ন হয় পােত সদা বা বায়ে।
রাজকু। {.. মাতৃঃ, মাতঃ হেন নিদারুণ বাণী শুনি,
বাণী।

৮
সিংহল-বিজয়।
(২য় অঙ্ক।
ইচ্ছি মরিবারে। বীর ভােগ্যা বসুন্ধরা
কি অভাব তার বসুন্ধরা মাঝে? কিন্তু
দৈব যদি হয় প্রতিকুল, যদি বায়ু ।
ভারে মগ্ন হয় পােত ? হা বিধাতঃ এই
আছে মনে, তার আগে লয়ে যাও মােরে।
(পতন ও মূৰ্ছা।)
রাণী। একি হল, একি হল, বাছা যে আমার একেবারে মুচ্ছিত
হয়ে পড়ল। ওঃ আমার কি নিষ্ঠুর প্রাণ, যে কোমল-প্রাণ ।
রাজকুমারীকে এমন করে যাতনা দিলাম।
অ নিরু, তুমি একবার সখীকে দেখ। মহারাণী, সখীর অবস্থা
যে রকম হয়েছে তাতে আর, সখীকে বিজয়কুমারের আশা
হতে কিছুতেই নিরস্ত করা যেতে পারে না। রাজকুমারী
অহরহ তার চিন্তায় আহার নিদ্রা ত্যাগ করেছেন, শরীর যে
রকম কৃশ হয়ে গেছে বােধ হয় আর বেশী দিন বাঁচবেন না
মা, শীঘ্র কোন উপায় করুন।
রাণী। তােমরা রাজকুমারীকে যথার্থই সহােদর অপেক্ষা ভালবাস,
বাছা এজীবনে আর তােমাদের ঋণ পরিশােধ করতে
পারব না। রাজবালার অবস্থা যে রকম সঙ্কটাপন্ন হয়েছে
তাতে আর কোন ক্রমেই, কোন কঠিন কথা বলা হবেনা।
তােমরা যেরূপে পার ওকে সান্তনা দিতে চেষ্টা কর; আর
আমিও যে রকমে পারি মহারাজকে স্বয়ম্বর আয়ােজন হতে
নিরস্ত করব। এই যে, জ্ঞান পুনরায় ফিরে আসছে, আমারে
দেখলে এখনি কাতর হবে; মা তােমরা বাছাকে দেখ, আমি
এখন যাই।
( প্রস্থান)

৪র্থ গর্ভা।]
সিংহল-বিজয়।
।
অনু। দেখ নিরূপমা, এদের মিলন না হলে নিশ্চয় বিপদ ঘটবে।
কোন সদুপায় কর, যাতে অন্ততঃ এরা উভয়ে পরস্পর সংবাদ
পায় আর মনের ইচ্ছা উভয়ে উভয়কে জানাতে পারে;
তাহলেও কিছু শান্তি পাবে।
নিরূ। দেখ ভগ্নি রাজপুরীর নিকটে আমার এক দরিদ্র ব্রাহ্মণ
আত্মীয় আছে, সে অতি বিশ্বস্ত, রাজকুমারী যদি কোন রকমে
একখানা পত্র লিখে দিতে পারেন তাহৰুে সে নিশ্চয়ই বিজয়
কুমারকে দিয়া আসতে পারে ।
অনু। সেই ভাল কথা, রাজকুমারী! একবার উঠ তােমার আশা
শীঘ্রই মিটাব। শােন, আমরা তােমার জন্য কি উপায় করেছি,
একবার শান্ত হয়ে বসু, সুসংবাদ শুনে আদিতা হও।
(রাজকুমারী উপবেশনপূর্বক)
রাজ-কু। বৃথা চেষ্টা তব ভুলাতে আমার মন,
সেকি আর আসিবেল’ ফিরে—চলে গেছে
আমা তরে হইয়া লাঞ্ছিত। অভিমানে
ক্ষোভে গেছে ছাড়ি এই দেশ, তােমরাও
ছাড় মম আশা, কিহেতু রাখিব প্রাণ
বিনা সেই প্রাণেশ্বরে ? আমি গেলে চলি
সে যদি আসে ফিরে কভু, ব’ল সখি
ব’ল তারে, তারই নাম করে জপ
মালা, হয়েছিল শ্বাস রােধ মাের। পারি :
সখি মরিতে এখনি, যদি শুধু আর
একবার তারে হেরি এ নয়নে মম।
আর বৃথা কেন ভাব সুবদনী কাণ্ড

সিংহল-বিজয়।
[২য় অঙ্ক।
আজ-কু।
পুরাইব মনসাধ। পত্র লিখি মনভাব
জানাও তাহারে, দেখি কেমনে সে
রসরাজ নাহি আসে হেথা, আপনি
প্রেমের ফাঁদে দিইবেন ধরা। আমার
আত্মীয়, লয়ে যাবে পত্র তার পাশে।
সখি, মনে হয় ভুলে গেছি ভাষা, মনে
মনে তবু, কহিতেছি কথা তার সনে
এক অব্যক্ত ভাষায়, এক বিন্দু তার
নাহি পারি প্রকাশিতে।
কর চেষ্টা, চল
যাই নিরজন মাঝে, বাঁধ'নিজ মনে।
( প্রস্থান)
পঞ্চম গর্ভা, ।
1
.
।
সমুদ্রতীর।
বিজয়কুমার ও গৌতমের একপার্শ্বে চিন্তিতভাবে অবস্থান,
: জনৈক ব্রাহ্মণের প্রবেশ।
ব্রাহ্মণ। অর্থের লােভে অন্ধকার রাত্রে একলা সমুদ্রের ধারে এসে, ভাল
করিনি। ওখানে শ্মশান, ওখানে মশান, মনে হচ্ছে যেন
সৰ্ব্বদাই কে সঙ্গ নিয়েছে। আঃ কি বিপদ। একেতে এক
পা এগুতে তিন পা পেছুই তার উপর আবার বালিতে পা
দুটা দশ মন ভারি হয়েছে; ফিরে যাওয়াই ভাল, ফিরবােই

৫ম গর্ভা। সিংহল-বিজয়। ৬১ গৌত। বা কি করে ? অনেক দূর এসে পড়িছি। যাই হক চোখ কান বুজে রাম রাম করতে, করতে, আর একটু এগুনাে যাক। রাম, রাম, রাম, রাম ঐ যে গাে-ওখানে কে-দাঁড়িয়ে রয়েছে ! ও বাবা–পড়টাই কেবল চক্‌চক্‌ কচ্ছে। গেছি গাে গেছি! একেবারে কন্ধকাটার হাতে পড়তে হ’ল—রাম ! রাম! রাম! (চক্ষু মুদিয়া উপবেশন)। সখা অদুরেই শুনিয়াছি মনুষ্যের বাণী, হেন নৈশ অন্ধকারে; কেবা আসে সাগরের তটে বিনা দুষ্ট অভিসন্ধি ; বােধ হয় পাণ্ড-অধিপতি পাঠায়েছে চর, তব করিতে সন্ধান, অতর্কিত ভাবে তােমা করি আক্রমন, লবে নিজ অপমান প্রতিশােধ। হেন ঔদাসীন্য উপেক্ষার ভাব নাহি সাজে এসময়ে। সুশীতল সমীরণে না জুড়াল আলা মম আজি ; যে দিকে ফিরাই আঁখি শুধু হেরি সেই মুখছবি, যুক্ত ইন্দ্রধনু সম ভুব্ধ আয়ত লােচন পরে,হেরে ছিল বালা শক্লিষ্ট প্রণয়ীরে তার হেরে যাথা সরলা হরিণী কাতরতা- পুর্ণ দীন করুণ নয়নে ; এলায়িতা বেণী, কুচরে ঈষৎ নমিতা বালা করযুগে লয়ে বরমাল্য, আলেখ্যের .. প্রায় ছিল দাঁড়াইয়া বিকসিত-স্থল- বিজ। ৮

সিংহল-বিজয়।
[২য় অঙ্ক।
গৌত।
!
পন্ন যথা বায় ভরে হয়ে ভগ্ন-শাখা,
হয় ধরাশায়ী, আবেগের ভরে, আমা
হেরে বালা পড়িল লুটায়ে ধরামাঝে
এখনও রয়েছে গাঁথা সেই মধুমাখা
কথা হিয়ার ভিতর। দেবতা দুলত
নিধি এলাে অযাচিত ভাবে, অভিমানে
ফেলে দিয়ে তায় কেমনে এসেছি চলি
ভুঞ্জি এবে শত বৃশ্চিকের জ্বালা, ছেড়ে
দাও সখা যাব আমি পাণ্ডু-রাজ গৃহে, '
যদি করে বন্দী,°সেও ভাল তবু রব
তার পাশে।
এত মত্ত নারী প্রেমে! বিধি
হেন তীক্ষ্ণ উপাদানে গঠে ছিল নারী
মুখ, হেরিলেই নর তারে দেয় ঢালি
উগ্র হলাহল প্রাণ মাঝে । আকৃষ্ট
‘সতত নর পতঙ্গের প্রায় নারী
বহি মাঝে! হয়েছে কি হিতাহিত জ্ঞান
তিরােহিত তব ? সম্মুখে তােমার আছে
মহান কর্তব্য, অসম্পন্ন রাখি তায়
ভূলিলে হে কামিনীর বিলােল কটাক্ষে?
অগ্রে তব আছে; ন্যস্ত তােমা হস্তে
অসংখ্য জীবন তার, তব অনুচর
আর কত শত বললনার, মগ্ন
এবে রমণী মায়ায় ? সখা একবার

৫ম গর্ভা। সিংহল-বিজয়। বিজ। - মনে কর প্রভুর আদর্শ, পরহিত ব্রতে, নিজ রূপসী রমণী, শশিকলা সম সুতমায়া-পাশ, অনায়াসে ছেদি, চলিলেন গৃহ হতে। • বৃথা এ বােদন মম, একবার ফিরে চাহ সখা। সখা, আপনার পেয়েছি ফিরায়ে, মধুময় তব বাণ, ঢালিয়াছে মৃতসঞ্জিবনী সুধা প্রাণে। প্রভুর আদর্শে জেগেছে কৰ্তব্য জ্ঞান মম। অজ্ঞান তিমির আচ্ছন্ন জনে, লয়ে আনি, জ্ঞানালােকে শিখাইব জীবনের মূল পশিয়া তাদের মাঝে পারি যাতে বিন্দু মাত্র নিবারিতে জীবনের ক্লেশ, হেন কার্যে সপিব জীবন আজি ; তবু স্মৃতি তার ভুলেও যে পারিনা ভুলিতে, এ জনমে বুঝি নাহি হ’ল দেখা। ভুলিও না এবে, আছে অগ্রে গুপ্ত শত্রু তব অপেক্ষায়, হেরিতেছি তারে, হের রয়েছে অদুরে। কোথা শক্ত, রণসাধ মিটাৰ এখনি। ( অগ্রসর হওন) বা। ও বাবা এযে কন্ধকাটা ভুত নয় এঘে সেপাই ভুত, হে কাবা সেপাই ভুত খামার মেরনা । আমি কি জানিনা বাবা ; গৌত। বিজ।

গৌত। ৬৪. সিংহল-বিজয়। [ ২য় অঙ্ক। আমার কোন দোষ নেই বাবা। হায় হায় কেন অর্থের লােভে রাজকুমারীর পত্র নিয়ে আসতে রাজি হলাম। কে বিজয়সিং আমি তার বাপ চৌদ্দ পুরুষকেও চিনি না কেন মেয়েমানুষের কথায় ভুলে তার কাছে আসতে রাজি হলাম। আমি দরিদ্র ব্রাহ্মণ বাবা। বিজ। কে তুমি ব্রাহ্মণ কার পত্রের কথা বলছিলে ? ব্রাহ্ম। হাগা তুমি মানুষ না ভুত আগে সত্যি করে বল। বিজ। ভয় নাই ব্রাহ্মণ, পত্র কাকে দিবে বিজয়সিংহকে ? আমায় দাও। ( পত্র গ্রহন)। (স্বগত) আবার বিপদ কি ঘটে দেখা যাক। বিজ। সখা দীপ শীখা কর প্রজ্জ্বলিত ত্বরা। (গৌতমের দীপ জ্বালন।) ভাসিতেছি নয়নের জলে, না পারি হেরিতে কিছু, তুমি ত্বরা কুর পাঠ। (পত্র পাঠ ।) “হে বীরচুড়ামণি ! যদি নাহি দাও পুনঃ দেখা ত্যজিব জীবন। বৎসরেক তবু রব আমি তব আশে, পূজিয়া মুরতি তব মম হৃদি মাঝে। নাহি যদি, লয়ে যাও দাসীরে তােমার বৎসরান্তে, ত্যাজি কায়া করিব তােমার তপ, জন্ম- জন্মান্তরে পাই যেন তােমা প্রভু ভাবে।”

৫ম গর্ভা।
সিংহল-বিজয়।
বিজ।
অহহ! এই লিপি পাঠে পেয়েছি দ্বিগুণ
শক্তি। দেখায়েছে রাজবালা গন্তব্য
পথ মম। বৎসরেক মধ্যে করি নিজ
রাজ্য প্রতিষ্ঠিত লয়ে যাব তারে ; সেই
ভাল। কিন্তু কেমনে কাটাব অনন্ত
যুগ ব্যাপী একটি বৎসর। চল সখা
শিবির মাঝারে করি আয়ােজন যাহে
কালি মােরা করি যাত্রা প্রতিষ্ঠিতে নব
রাজ্য ; হে ব্রাহ্মণ, লহ দুই স্বর্ণমুদ্রা,
এস মাের সাথে দিব প্রত্যুত্তর পত্রে,
লয়ে যেও এমনি বিশ্বস্তৃভাবে তাহা।
ব্রাহ্ম। অ যাচ্চি বটে, কিন্তু আপনারা যে বিজয়-কুমার-সিং, আগে
তার প্রমাণ দিন, তবে পত্ৰখানা নিন, নাহলে আমায় ফিরিয়ে
দিন।
( সকলের প্রস্থান)।
;
(যবনিকা পতন।)

তৃতীয় অঙ্ক।
প্রথম গভঙ্ক
তাম্রপর্ণ সমুদ্রতীর।
কুমার ও অনুচরগণ অচেতনভাবে শায়িত।
কুবেণীর প্রবেশ।
গীত।
মিশেছে আকাশে
সুনীল সাগরে
মহা প্রেমে মুগ্ধ দুজনায় !
অদুরে
শিথর
চুমিয়া অম্বর
প্রেমে স্তব্ধ হয়ে রয় ।
হৃদয়ে হৃদয় মিশাবার তরে,
কত উচাটন, প্রাণ মম করে ;
এমনি মিলন ক্ষণিকের তরে
করিবে জীবন মধুরময়।
কুবেণী । ব’য়েছে যে ঝড় সাগরের পরে, বহে
মম হৃদিমাঝে তার চেয়ে, কি ভীষণ
দুৰ্যোগ! দিবারাত্র শুধু এক তমসা
আচ্ছন্ন। ঘন কৃষ্ণ মেঘরাশি কোথা হতে
আসি উড়ে, স্তরে স্তরে হ'য়ে সন্নিবিষ্ট,
ঘেরে ফেলে অনন্ত আকাশ ; যেই দিকে
চাই শুধু আঁধার, আঁধার, মাঝে মাঝে

১ম গর্ভা।]
সিংহল-বিজয়।
৬৭
চমকি তড়িৎ, অন্ধকার আরও করে
ঘনীভূত। অকস্মাৎ নেচে উঠে পঞ্চ
মহাভূত, যেন প্রলয়ের কালে নাশিতে
প্রকৃতি, কৃষিয়া পবনদেব নাশে তারে
যেবা রােধে তার গতি, জীব, জন্তু, হৰ্ম্ম
বৃক্ষ আদি টেনে ফেলে দেয় সাগরের
জলে ; না পারি সহিতে তেজ করে যুদ্ধ
সাগরের দেব, সলিল অনিলে রণ
মহাভয়ঙ্কর, বিস্তারি তরঙ্গমালা
ধায় উর্দ্ধে বিশ্ব গ্রাসিবারে ; উভয়ের
ভীষণ গর্জনে মনে হয়, হ’ল সৃষ্টি
লেপি, স্বয়ং বিধাতা ছাড়ি বজ্র শত
শত, না পারেন শাসিতে তাহাদের।
অদৃষ্টের বশে, হেন কালে থাকে যদি
নর পােত মাঝে, পবনের ভরে লয়ে
যায় নিমিষে যােজন পথ ; মার্জার
মুষিকে লয়ে যথা করে ক্রীড়া, তেলে
ফেলে পুনঃ তরঙ্গের মাঝে, শেষে করে
ভগ্ন তায়। কিন্তু কে পারে নাশিতে তারে
আয়ু আছে যার। আপনি বিধাতা করি
নিজ কোলে তারে, ফেলে দেন বেলাভূমি
মাঝে। মগ্ন-তরি চিহু হেরি চারিতিতে ।
( অগ্রসর হওন)
মরি মরি আছে কারা শুয়ে? আঁয়হীন

সিংহল-বিজয়।
[৩য় অঙ্ক।
সবে ? ডেকে আনি অনুচরগণে, সেবা
করি পারি যদি বাচাইতে কারে আমি।
(যাস্ক ও অনুচরগণের প্রবেশ।)
যাঙ্ক । কি করচ কুবেণী, এখানে বসে কেন ? এখন তুমি এমন হয়ে
গেছ কেন বল দেখি ; এখন আর তােমার মৃগয়া ভাল লাগেনা,
একলা একলা বেড়াও, গান গাও। পণ্ডিতের কাছে বই
পড়ে এমন হয়ে গেছ বুঝি ? আচ্ছা, এই মড়াগুলাকে ছুয়ে
কি করছিলে ?
কৃবে।
যাঙ্ক ! জানিয়াছি আমি নহে মৃত এরা
বল, তব অনুচরগণে, লয়ে যেতে
আমাদের গৃহে, • যদি পায় প্রাণ এরা
হবে বন্ধু আমাদের চির জীবনের।
যাস্ক। না কুবেণী, তুমি এখনও ঠাওরাতে পারচ না, এরা সত্য
দেশের লােক, এদের এমনি রীত যে উপকার শীঘ্রই ভুলে
যায়, কেবল নিজের সুবিধা টুকুই খোঁজে, কখন অপরের মুখ
চেয়ে কাজ করে না।
স্কুবে। কেন যা হইতেছ ভীত, বৃথা ভাবি
ভবিষ্যতে। আছে মাত্র সপ্তজন, যদি
পায় প্রাণ, অপকার কি করিবে এরা ?
হেরি কভু অনিষ্টের সম্ভাবনা, বন্দি
করি রেখে দিব দুর্গ মাঝে। কিন্তু শুধু
সেবার অভাবে হয় যদি গত জীব
সবে, বিষম পাপেরবােৰা লয়ে, যেতে

২য় গর্ভা।] সিংহল-বিজয় । হবে অনন্ত নরকে। যদি থাকে স্নেহ আমা প্রতি, আজ্ঞা কর তব অনুচরে। যাক। কুবেণী! তুমি আমাকে পাগল করেছ, আচ্ছা, যদি সর্দার এর জন্য আমাকে ভৎসনা করেন, তাহলে সব দোষ তােমায়। নিতে হবে। কুবে। পরম দয়াল পি, নাহি দুষিবেন তােমা কভু। পর উপকার জীবনের ব্রত যার, জলমগ্ন অল্পায়, জনে হেরি, পরিচৰ্য্যা ভার লবে পিতা নিজ হস্তে, চিকিৎসকে ডাকি ঔষধ প্রদানে, করিবেন শত চেষ্টা বাঁচাতে এদের প্রাণ, বিলম্ব না সয়, বল। মাস্ক। তোমার কথা মত আড্ডা দিচ্ছি বটে, আমার কিন্তু ভাল বােধ হচ্চে না, যদি বেঁচে উঠেত’ দেখবে দুধ কলা দিয়ে ঘরে কাল সাপ পুষতে নিয়ে যাচ্চ। নাওত’ হে এদের কাধে করে। ( স্কন্ধে বহন ও সকলের প্রস্থান।) ১মা। দ্বিতীয় গর্ভাঙ্ক। তাম্রপর্ণ-সমুদ্রতীর, বঙ্গললনাগণের বিলাপ। হায় বিধি, কেন নাহি ডুবালে সাগর জলে ? কেন বাঁচালে মােদের ? ভুলি পিতা মাতা আত্মীয় স্বজনে, ত্যজিয়াছি জন্ম- ভূমি শুধু পতি মুখ চাহি। ওরে দুষ্ট

সিংহল-বিজয়।
[৩য় অঙ্ক
২য়া।
বিধি কেড়ে নিক্সি তারে ! অসহায় মােরা,
এবে কে দিবে আশ্রয়। ধিক নারী জন্মে,
ছাড় পতি পদাশয় এখনও বাঙা
আশ্রয়ের। হে জলধি, বলে দাও মােরে
হেরেছ কি পতি মাের ? না দিবে উত্তর ?
অহহ! বুঝিয়াছি, হরিয়াছ মহামূল্য
রপ্ন গর্ভে তব, তাই এত রয়েছ
গম্ভীর। বল ভগ্নী, কি উপায় এবে ?
উপায়, কি উপায় অবলার আছে,
বিনা পতি পদাশ্রয়। পতি মাত্ৰ গতি,
অবলার। থাক তার আশে, যদি পাও
দেখা কোন মতে। ভগ্নি। আমাদের পােত
ছিল বাঁধা তাহাদের পােত সনে সদা,
ধা ছিনু দৃঢ় যথা অন্তরে অন্তরে।
ছার রঞ্জুর বল ! সহস্র করী যদি
বাঁধা যায় তাহে, তবু না সহিতে পারে
পবনের বেগ। নিমেষের মাঝে হয়ে
ভিন্ন মােরা, না পাই দেখিতে তাহাদের।
আঁখি হ’ল অন্ধ লবণের জলে, কর্ণে
শুধু শুনিয়াছি ভীষণ গর্জন ; মাঝে
মাঝে আসিয়া তরঙ্গ, প্রবেশিল পােত
গৃহ মাঝে, সকলেই ছিল অচেতন,
একে একে ভেঙ্গে গেল দণ্ড, ভেঙ্গে গেল
উর্ধভের আদি অন্ত ভাগ। কি আশ্চৰ্য্য
৮

২য় গর্ভা ।]
সিংহল-বিজয়।
৭১
৩য়া।
•
৪র্থ।
নির্মাণ কৌশল, তবু নাহি ডুবে পােত ।
শুধু মধ্যভাগ লাগিল ভাসিতে শেষে ;
হেলায়ে দোলায়ে তারে ছুড়ে দিল ফেলি
বেলাভূমি মাঝে প্রাণ যদি রেখেছেন
বিধি, মনে হয় বােন, মিলাবেন পুনঃ
সবে নিজ পতি সনে।
বৃথা আশা তব,
গিয়াছে কাণ্ডারী কালি হাতে অন্বেষণে ;
তথাপি, এখনও আসে নাই ফিরি, বল’
এবে কি উপায়ে রাখিবে জীবন সবে !
বঙ্গের ললনা মােরা, যদি বাঁচিবারে
হয় পতি আশে, অবশ্য উপায় হবে।
হ’ব উপযুক্ত পত্নী মােরা বঙ্গ-সন্তানের ;
ত্যজি ছিন্ন বাস, পর সবে বৃক্ষের
বল্কল ; বন হতে ফল মুল কর
আহরণ ; হৃদয়ের রক্তে রাখ সবে
সীমন্তের চিহ্ন ; গড়িয়া কামুক কর
নিজ রক্ষার উপায়। বীর পত্নী মােরা।
এত আয়ােজন শুধু, ছার পতিহীন
জীবনের তরে? জেনেছ কি কোন দেশে
আসিয়াছি মােরা! কোন জাতি করে বাস ?
আসে যদি শত শত শত্ৰু, মুষ্টিমেয়
মােরা নিশ্চয় হইব বন্দি তাহাদের
করে ; হবে কিবা দশা তখন মােদের ?

সিংহল-বিজয় ।
[৩য় অঙ্ক
সকলে।
তার চেয়ে বন হতে করি আহরণ
কাষ্ঠ, সাজাইয়া চিতা, প্রজ্জ্বলিত অগ্নি
মাঝে ভষ্ম কর জীবনের জ্বালা সবে।
সেই ভাল, সেই ভাল, বন হতে করি
কাষ্ঠ আহরণ, সাজাও লাে চিতা সবে।
( চিতা সজ্জিত করণ )
ভগ্নীগণ, বঙ্গের ললনা মােরা, কর
মাতৃ আরাধনা আজি আসন্ন সময়ে।
( প্রজ্জ্বলিত চিতা বেষ্টন'করিয়া)
অয়ি স্নেহময়ি মাতঃ তব কোলে ছি
মােরা সবে পরম যতনে সদা। জানি
নাই কভু অভাবের লেশ, আদরিণী
পতিবাসে পেয়ে মান পতির সােহাগে।
কিন্তু আজি অদৃষ্টের দোষে, হয়ে পতি-
হীনা জলমগ্না নিরাশ্রয়া মােরা, অতি
দীনহীন কাঙ্গালিনী বেশে, কোন এক
দূর অজানিত দেশে, দুষ্ট সাগরের
বেলাভূমি মাঝে, রয়েছি দাড়ায়ে সবে
সতৃষ্ণ নয়নে মা’গ চাহি তােমা পানে।
দাও মা হৃদয়ে বল পশি চিতানলে।
ভগ্নিগণ ডাক ঊরে সকাতরে এবে।
(সকলে)
কোথায় রহিলে মাতঃ হের দুঃখ দুহিতার ।
পতিহীনা হয়ে মােরা ত্যজিতেছি এ সংসার।

২য় গর্ভা।]
সিংহল বিজয়
৭৩
ছিলাম যখন তােমার কোলে,
জানতাম না দুখ, কারে বলে ;
শুধু পতিপদ সেবি, পেতাম সুখ অনিবার।
সাগরে দৈবের বশে এলাম সবে পতিবাসে,
তায় বিধি নিল হরি, অকালে কালের গ্রাসে।
পতিব্রতা বঙ্গসুতা, খ্যাত সবে এ ধরায়,
ত্যজি প্রাণ আজি মাের জ্বলন্ত চিতায়।
করি.পতিধ্যান দাও ঝাঁপ চিতানলে
(দ্রুতবেগে কাণ্ডারীর প্রবেশ।)
কাণ্ডারী। তিষ্ঠ, তিষ্ঠ, সবে ;
পাইয়াছি সুসংবাদ
হ’ক নিৰ্বাপিত চিতা; অচিরে নিভাবে
সবে মনাগুণে, মিলিয়া পতির সনে।
ললনা।
কাণ্ডারী সত্যই তুমি হয়েছ কাণ্ডারী ;
প্রভু তব করুন মঙ্গল ; বল দেব
কি সংবাদ পেয়েছ তাদের ? বল, বল ।
কাণ্ডারী .অদূরে পৰ্বত শিখরে উঠি, হেরেছি
তাদের, হেরিয়াছি বহুতরি ভ্রষ্টশ্রী
হয়ে রয়েছে দাড়ায়ে। আমাদের পূর্ধ্ব
স্থলভাগে আরােহীরা নেমেছে ভূভাগে,
কিন্তু ক্লিষ্টদেহে রয়েছে শায়িত সবে,
দুর হতে মনে হল আমাদের সঙ্গী
আশু কর নির্বাপিত পাবকের শিখা,
চল ত্বরা যথা আছে তারা ; যুদ্ধকালে

৭৪
সিংহল-বিজয়।
[ ৩য় অঙ্ক ।
কিম্বা প্রবাসেতে আহত আতুর সেবা
কৰ্ম্ম বঙ্গ ললনার ; চল যাই ত্বরা।
(সকলের প্রস্থান।)
তৃতীয় গর্ভাঙ্ক।
তাম্ৰপৰ্ণ--সর্দারের কক্ষ।
কুমার।
কুবেণী, কুমার ও অনুচরগণ।
কুমার হয়েছ সুস্থ কিছু ? মুচে গেছে
জলমগ্ন ক্লেশ, অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা ?
কেন হেরি বিষাদিত ? পড়েছে কি মনে
জীবন সঙ্গিনী তব ?
জীবন সঙ্গিনী
নাহি মম।
নাহি তব জীবন সঙ্গিনী ?
তবে থাক কিছু দিন আমাদের দেশে,
ভুলায়ে রাখিব তােমা পরম্ যতনে।
দেবি ! যতনের কি আছে অভাব, তব
অবিরাম সেবা পরিচর্যা গুণে আছি
চির ঋণী হয়ে। পুনঃ বাচায়েছ সঙ্গী-
গণে মাের, সেই হেতু আরও ঋণী আমি,
কভু নাহি ছিল আশা মম, এ জীবনে
আর ককথা সহচর সনে। হায়
কুমার

৩য় গর্ভা।] সিংহল-বিজয়। ৭৫ কুবে। •• দেবি ! কেন বাঁচালে আমায়, কোথা গেল মম অনুগামী সৈন্যগণ চতুরঙ্গ বল, সখা মম। হেরিয়াছি নিজে, তরী সহ বায়ুভরে জলমগ্ন হতে, সবে। হ'য়ােনা চিন্তিত কিছু, ঘাের ঝঙ্কাবাতে ঘটে ইহা। আঁখি প্রায় হয় প্রতারিত হেরেছ যাদের যেতে সাগরের তলে অর্ধমগ্ন ভাবে পােতসহ বিতাড়িত হয় তারা সাগরের উপকূলে কভু'। তােমার অমৃতময়ী বাণী ঢালে কর্ণে সুধা। তােমার আতিথ্য লভি মনে হয় রব এই দেশে চির জীবনের মত । দেব! এখনও মুছেনি কেন বিষাদ কালিমা তব মুখ হ’তে। সঙ্গীগণ সব বিষাদের প্রতিমূর্তি। করি উল্লাসিত তমা সবে, ডাকি সহচরীগণে মম। (প্রস্থান ও সহচরীগণের সহিত পুনঃ প্রবেশ।) কুমার। কুবে। গীত। এসেছ যদি হে সখা থাক দুদিনের তরে। চলে যাবে দেশান্তরে নাহি তােমা রাখবাে ধরে। (এবে) ভুলে যাও আপনারে, ছিলে যাদের আপন করে, শুধু মােদের মুখ হেরে থাক এখানে। নয়ন ভরে হেরব তােমায়, আর কারে ভাগ দিব না তায় ভুলায়ে রাখব তােমা পরম যতনে।

সিংহল-বিজয়। (তয় অঙ্ক। (যাঙ্কের প্রবেশ।) মাস্ক। বাঃ! বাঃ! বেশ হচ্ছে বিদেশী বঁধু তােদের খুব ভাল বাসবে। আচ্ছা তােদের কি সরম ভরম কিছুই নেই ? তদেরই বা দোষ কি! এত বড় সর্দারের মেয়ে হয়ে কুবেণীই যখন এ কাজ কচ্ছে, তখন তােদের আর কি বলব। কুবেণী, একজন অজানা অচেনা বিদেশীকে নিয়ে এ রকম আমােদ করা কি ভাল হচ্ছে ? ছি ! কুবেণী ছি !! কুবে। কি হয়েছে দোষ, বৃথা কেন রােষ যাস্ক ? যদি নাহি লাগে ভাল, চলে যাও দূরে। যাঙ্ক। তা ত যাবই, আগে তাের ঐ বিদেশী যুবা, আর তার সঙ্গীদের সরাইয়ে দিই তার পর নিজে যাব। এমন যায়গায় রেখে আসব যে কোন সন্ধান পাবি না। কুবে। সাবধান যাস্ক! যদি এই বিদেশীর কিম্বা তার কোন অনুচরে ঘটে কোন অমঙ্গল, দণ্ড দিয়া তােমা তাড়াইব পিতৃ রাজ্য হ'তে। এই যুবা রাজবংশ- ধর, সিংহবাহু পুত্র বিজয়কুমার ; বরিব ইহারে রাজপদে এদেশের ! যাঙ্ক। আর তুমি হবে রাণী, কুবেণী তােমার মনে এই ছিল ? তােমাকে যে আমি ছেলে বেলা হ’তে ভাল বেসে আসছি। আচ্ছা চল আমিও সর্দারকে জানাই, দেখি কোনও বিধান করতে পারি কি না ? আচ্ছা দেখব কে রাজা হয়। (যাস্কের প্রস্থান।)

৩য় গর্ভা ]
সিংহল-বিজয়।
৭৭
কুমার।
অহহ, কি ভীষণ ঈর্ষানল প্রজ্জ্বলিত
নয়নের কোনে ; দেবী মিত্রভাবে কেন
লয়ে এলে মােরে, রাখি আমাদের প্রাণ
দিতে হবে নিজের জীবন শেষে, কেন
কুবেণী।
কর দয়া হেন হতভাগ্য জনে ? হক
যাই থাকে মম ভাগ্যে, কর তুষ্ট নিজ
আত্মীয় স্বজনে, নাহি এস হেথা কভু।
নাহি হও ভীত দেব। তিলমাত্র করে ?
যদি অপকার যাস্ক, পাবে প্রতিফল
তার। থেক অতি সতর্কিত ভাবে, আমা-
তরে হ’য়ােনা চিন্তিত, জেনে শুনে কে
চায় পশিতে সিংহের সম সর্দারের
ক্রোধানলে। দেওয়াইব আদেশ আজি,
যাহে নাহি পারে যাস্ক প্রবেশিতে মম
পুরে। নাহি হও ম্রিয়মাণ, পাঠাইৰ
দূত তব সৈন্যগণ সন্ধানের তরে।
(এহান),
কুমার।
হায় বিধি কেন চাও মিলাতে বালারে
মম সম অভাগার সনে? এ হৃদয়
হয়েছে শ্মশান ; বন্ধুগণ রই সদা
সাবধানে।
মােরা সবে হয়েছি চিন্তিত

সিংহল-বিজয়।
[ ৩য় অঙ্ক।
কেমনে তােমারে লয়ে যাব এ বিপদ।
সঙ্কুল পুরী হ’তে। ভগবন! কর রক্ষা।
( সকলের প্রস্থান)
চতুর্থ গর্ভাঙ্ক।
সন্দার।
যাঙ্ক।
দুর্গের বর্হিকক্ষ সর্দার ও যাস্ক।
উত্তেজিত ভাবে কভু ক’রনা বিচার,
ঈর্ষাবশে, নাহি হও ভ্রান্ত, মিত্রভাবে
বর বিদেশী যুবারে, চাহ যদি নিজ
দেশ করিতে উন্নত, শিখ রাজনীতি
তার পাশ হতে।
“উন্নতি চাহি না মােৰা
আছি সুখী সবে, না জানি অভাব। নিজে
মাছ ভাল হৃষ্টচিত্তে প্রজাগণ তর,
দিয়ে যায় ধান্য ভাগ আপন ইচ্ছায়।
তারা সুখী, নহে কভু রুষ্ট তােমা পরে।
বন্য পশুসম চিরকাল এক ভাবে
কাটান জীবন, অনুচিত মানবের ।
নিজ বুদ্ধি বলে নর শ্রেষ্ঠ ধরা মাঝে ;
দৈবশক্তি ধরে নর নিজ বুদ্ধি বলে।
বুদ্ধিহীন মােরা নাহি জানি কি অভাব,
নাহি জানি মিটাইতে তাহা। জেনে লও
সর্দার।

৪র্থ গর্ভা। ]
সিংহল-বজয়।
সব বিদেশীর পাশে, চাহ যদি সত্য
সুখী হ’তে, কর গ্রাহ্য বৃদ্ধের বচন।
বাস্ক।
সর্দার ! এ বৃদ্ধ বয়সে পড়িয়াছ
মিটাতে অভাব তব ডাকিতেছ
বিদেশী যুবারে ? ভাল কথা, যে অভাব
আছে তব সহজে মােচন হয় তার ;
কিন্তু করি নিত্য নব অভাব সৃজন
শত শত, পুনঃ মিটাইতে তাহে মদি
বাসনা তােমার, স্থির জেন, সে অভাব
মিটিবে না কভু। শুন প্রভু মােরে ; নিজ
তনয়া মায়ায় হয়ে মুগ্ধ, দেখাও না
ঘরের সন্ধান কভু বিদেশী যুবকে।
;
পর্দার।
মানি বটে তব কথা যাস্ক, কিন্তু যদি
হয় সে আপন, পরিহরি স্বদেশের
মায়া এই দেশে করে বাস, চাহে শুধু
এ দেশ কল্যাণ, হেন জনে ন্যস্ত করা
রাজ্যভার অতি সৌভাগ্যের কথা।
বাঙ্ক।
হেন আশা বাতুলের সম।

৮০
সিংহল-বিজয়।
[ ৩য় অঙ্ক।
সর্দার।
পার
বুঝিতে বিধিলিপি, হয় যদি তার
স্বার্থ বিজড়িত সদা আমাদের সনে,
অবশ্যই হবে শুভ কানে এদেশের।
যাক।
অন্ধ তুমি, এত মায়া বিদেশীর, পরে।
সর্দার।
তবে শুন যাস্ক, আশৈশব মাতৃহীনা
কন্যা মম পালিয়াছি পরম যতনে,
শিখায়েছি বিদ্যা শাস্ত্রবি ব্রাহ্মণের •
পাশে। প্রাণাধিকা কুবেণীর মাের, নহে
রীতি নীতি এদেশের মত, তাই বিধি
মিলালেন আনি উপযুক্ত পাত্র তার।
যাঙ্ক।
সর্দার। সর্দার। কেমনে কহিলে এই
নিদারুণ বাণী ; পুত্রসম পালিয়াছ
মােরে ; তব শিক্ষা গুণে নাহি মম সম
যােদ্ধা, শিখায়েছ ল’তে রাজ্যভার তব ;
আশৈশব মােরা এক বৃন্তে যুগ্ম পুষ্প,
ছিন্ন করি তায় দিবে অর্ঘ্য বিদেশীর
পদে? হেন অবিচারে নাহি হবে রাজ্য।

৪র্থ গর্ভা।
সিংহল বিজয়।
১১
তব। ভূলেছ কি আমি যাস্ক! সাধিতে
নিজের কাজ প্রাণপণ মম ? ধিক!
সর্দার।
কুবেণী।
সর্দার।
অতি অবিমৃশ্যকাৰি যাস্ক, নিজ দুষ্ট
অভিসন্ধি সাধিবারে চলে গেছে এবে।
বন্দি করি তায়, অন্দকার গুহাবাস
দণ্ড দিয়া, মিটাইব রাজ্য তৃষা তার।
( কুবেণীর প্রবেশ)
পিতঃ: পিতঃ ! নাহি মানে যাস্ক, নিষেধ
আমার, পশি মম পুরে, শাসায়েছে
মােরে, কহিয়াছে কটু, দণ্ড দাও পিতা।
আশু দিব দণ্ড তারে! কিন্তু বৎসে! জান
'তাল বিদেশীর মন, ভুলিওনা কভু
তার প্রলােভনে, দেখ যেন আচরি
শঠতা, লতিতে এই রাজ্য দেশ শুধু,
তার, ভালবালা তােমা, একবার পেয়ে
রাজ্যভার, দেখাইবে নিজ মূৰ্ত্তি সবে।
বিদেশী যুবক কভু বলে নাই মােরে,
কিবা ইচ্ছা তার ; ভাবে শুধু জানিয়াছি
আমি নাহি যাবে ফিরি নিজ দেশে পুনঃ।
প্রতিষ্ঠিতে নব রাজ্য, নিজু সৈন্য
সহ এসেছিল জলধির মাঝে ; হয়ে
জলমগ্ন হয়েছে নিরাশ এবে। আমি
স্বইচ্ছায় রাখিব এ দেশে তারে, জন্ম
কুবেণী।

২ সিংহল-বিজয়। [৩য় অৰু যার ধরণীর শ্রেষ্ঠ রাজবংশে, কতু নীচ ভাব সাজে কি তাহারে পিতঃ! রাখ তারে তােমা পাশে। সর্দার। দিয়া রাজ্যভার মিলাইব তায় তােমা সনে, চল বসে। (প্রস্থান।) পন্সে গর্ভাঙ্ক । e দুর্গের সম্মুখস্থ পথ,-নিদ্রিত রক্ষীগণ । যাঙ্ক ও তাহার অনুচরবর্গের প্রবেশ । দেখ, ভাল করে দেখ, রক্ষীগণ সব নিদ্রিত হয়েছে ? অনুচর। (রক্ষীগণকে ধাক্কা দিয়া) হ প্রভু, সব ঘাের নিদ্রায় অচেতন হয়ে আছে। বাঙ্ক। • (স্বগত) দ্বারও ত খােলা আছে। এইবার, দেখ সর্দার, কেমন করে যাস্ক স্বকাৰ্য্য সাধন করে ; আগে তােমায় বেঁধে, তার পর তােমার সৰ্বস্বধন সেই কুবেণীকে, আর তার বিদেশী যুবাকে এমন জায়গায় বন্দি করে রেখে আসব, যে যমেও সন্ধান পাবেনা, তাহলেই শােকে তুমি অন্ধ হয়ে মরবে। দেখি, কেমন করে তুমি কুবেণীর সঙ্গে তার বে দাও, রাজ্য- ভার ত দূরের কথা। ( প্রকাশ্যে) আগে এই রক্ষীদের ৫ম গর্ভা।] সিংহল-বিজয়। ( একজন রক্ষীর প্রলাপ)। যা শালা কুকুর, নাই পেয়ে একেবারে মাথায় উঠেছে, এসব ভাল ভাল মেঠাই ঘিয়ে পাক করা, এসব কি তাের পেটে হজম হবে ? আঃ, তবু আসচিস, গা চাটচি। কাল তাের লেজ কেটে মাথা মুড়িয়ে দেশ থেকে বিদেয় করে দেব। ওগাে কুবেণী ! তােমার মেঠাই সব কুকুরে খায় গাে। (যাস্কের অনুচর দণ্ডাঘাত করন) গুতােও কেন বাবা, তুমি মহাদেবের ষাঁড় ? তােমার লেজে বেধে আমায় স্বর্গে নিয়ে চল, অত লম্প ঝম্প কেন ? দাড়া শালা, আর বেশি দিন নয়, শিগগির তােমায় সিঙ্গে *কৃতে হবে । তবুও টানাটানি করচিস, দাঁড়া বেটা, আগে চোদ্দপাে হই তার পর চার পায়া নিয়ে আসিস। [ সর্দারের গৃহের সম্মুখে অগ্রসর হইয়া ) প্রতিফল! এইবার পাবে প্রতিফল ; দেখ, যাস্ক কেমনে সাধিবে প্রতিহিংসা। রক্ষীগণ অচেতন সবে মাদক মিশ্রনে, অপরূপ শক্তি”! জলপাত্রে করিয়াছি সামান্য মিশ্রিত, পান করি সবে মৃত- প্রায়, সর্দার কুবেণী ভিন্ন, তারা শুধু করিবেনা সেই জলপান ; কি করিবে সর্দার একাকী ? কতক্ষণ যুঝিবেক মম অনুচরগণ সহ। আরএইবার রাক্ষসী কুবেণী, দিব তােরে প্রতিশােধ ; রাখি অগ্রে তাের, সেই প্রণয়ভাজনে দিব বলি ; তার পর মা তজিসমােরে, •

৮৪
সিংহল-বিজয়।
[৩য় অঙ্ক।
রেখে দিব তােরে চিরবন্দী করে।
দ্বিারােদঘাটন পূৰ্ব্বক সর্দারের প্রবেশ।]
সর্দার।
যাঙ্ক।
কেন আসিয়াছ এই নিশীথ সময়ে
অনুচরগণ সহ ? একি। রক্ষীগণ মম
অচেতন। রয়েছে শায়িত ? অহহ, এবে
বুঝিয়াছি সকলি কৌশল তব। মত্ত
করি মম রক্ষীগণে, দ্য সম আসি
হেথা, বধিয়া আমায়, চাহ লভিবারে
সৰ্বস্ব আমার। অতি ভ্রান্ত আমি, তাই
দিয়াছি আশ্রয় তেরে নরকের কীট।
মম অন্নে হয়ে পুষ্টদেহ আসিয়াছ
মম শক্ত ভাবে ? একা আমি দিব দণ্ড
তােরে নরাধম । কুবেণী ! কুবেণী ! উঠ
জানাও মণ্ডলগণে, যাস্ক একা পেয়ে
আমা, হরিতেছে মাের রাজ্য ধন।
যাঙ্ক।
যাও
শিদ্র রােধ কুবেণীর পথ, প্রয়ােজন
বােপে কর হত্যা তায়।
(অনুচরগণের অগ্রসর হওন।)
সর্দার।
কোথা যাবি তােরা
পাপিষ্ঠ নারকী! অগ্রে যুঝ মাের সনে।
৫ (সকলের যুদ্ধ করিতে করিতে প্রস্থান।)

৫ম গর্ভা।] সিংহল-বিজয়। কুমার। [মত্তভাবে কুমারের, কুবেণীর সহিত প্রবেশ।] কোথা লয়ে যাও মােরে, পা যে মাের বড় হয়েছে অবশ, অগ্রসর হতে নারি এক পদ, ছেড়ে দাও, করিব শয়ন। কুমার ! কুমার !! হয়ােনা বিকল, দূর কর শ্লথ ভাব, ত্যজ মত্ত জড়তায় তব। যাঙ্ক আসি বধিবে এখনি।' কুবে। কুমার। বাঙ্ক কুবে। কুমা। কোথা যাস্ক ? দাও অস্ত্রকরি আমি বণ। একা তুমি কি করিবে রণে, আশু যাও হস্ত পদ রাখিয়া স্ববশে, অদূরেই আছে বাধা পিতৃ অশ্ব মম, যাবে লয়ে তােমা নিরাপদ স্থানে। একা আমি নাহি যাব রাখি তােমা সবে বিপদ মাঝারে । যাও শীঘ্র যাও, তিলমাত্র না সহে বিলম্ব, আমি তব পিছে যাব ডাকিতে মণ্ডলগণে, শীঘ্র হবে দেখা পুনঃ। (উভয়ের প্রস্থান। [যাঙ্কের প্রবেশ ।] বৃদ্ধের দুর্বল হস্তে এত বল ধরে ? যুঝেছিল সিংহ পরাক্রমে, ভঙ্গ দিল অনুচরগণ ; অজস্র শােণিত পাতে যদি নাহি হ’ত বলয়, কোথা ছিল ;

সিংহল-বিজয়। [৫ম অঙ্ক। জয় আশা মম ? কে পারে জিনিতে তারে যদি না হত নিরস্ত্র ? কিন্তু পলায়েছে রাক্ষসী কুবেণী, আর তার সেই বিদেশী প্রেমিক ; বড় সাধে মাের হ’ল বাদ এবে ; কোথা যাবে ? পাতি পাতি করিয়া সন্ধান লব তার প্রাণ ; আমি রাজা এ রাজ্যের ! (স্বগত) বধিয়া সর্দারে করি নাই ভাল ; হ'তে পারে প্রজাগণ দ্রোহী, র শােকে এৰে । সন্দা। তুমি ; .[যাস্কের অনুচরগণকে অবলম্বন পূৰ্ব্বক আহত সর্দারের প্রবেশ। যা ! মাস্ক ! কেন ম্রিয়মান, পূরায়েছ নিজ মনস্কাম। অতি শীঘ্র নিভে যাবে জীবন প্রদীপ মম ; আর কিছু নাহি আশা আছে এ জগতে ; শুধু তব হিত তরে কহিতেছি কথা, সাহসে দুৰ্ব্বার কিন্তু নাহি হিতাহিত জ্ঞান তব, আমার শত্রুতা সাধি হইয়াছ দেশ- শত্রু আজি ; প্রজাগণ নাহি দিবে রাজ্য তােমা। দাঁড়াইয়া মৃত্যু সাগরের পারে দিই উপদেশ, তুষিও প্রজারে সবে, দিয়া অর্ধরাজ্য কুবেণীরে আর সেই বিদেশী যুবারে। যদি নাহি কর তাহা, সেই হবে রাজা এদেশের। ক’র স্নেহ ভগ্নি সম কুবেণীরে, হয়ে এল শেষ । ৫

৫ম গর্ভা।)
সিংহল-বিজয়।
৮৭
মাগাে, মৃত্যুকালে না পেলাম তাের দেখা।
প্রভাে! দয়া কর তারে, যা! মিলাম ।
( পতন ও মৃত্যু।
সর্দার! সর্দার !! আহা চলে গেছে এবে
ইহলােক হ’তে, বন্ধুগণ কর গতি
এর উপযুক্ত ভাবে। কিন্তু প্রাণে মাের
বুঝতে না পারি কেমনে সম্ভাষি আজি
ভগ্নিভাবে কুবেণীরে, হবে শেষে পত্নী
বিদেশী যুবার! আমাসম অৰ্ধরাজ্য
অধিকারী ? না সহিব তাহা, বিনা যুদ্ধে
নাহি দিব সূচ্যগ্র-ভূমি। সর্দারের
ধনে পুষ্ট করি নিজ সৈন্যে, যুঝিব
প্রজাগণ-সহ, যদি তারা হয় ভদ্রাহী।
( যবনিকা পতন )

চতুর্থ অঙ্ক ।
প্রথম গর্ভাঙ্ক ।
স্নিগ্ধ হ’ল দেহ ।
সমুদ্রতীর।
কুমারের প্রবেশ ।
লয়ে এল অশ্ব সাগরের উপকূলে
অতি মনােহর দৃশ্য ; বুঝি অভাগিনী
কুবেণীর পিতা আসে এইস্থানে লতিতে ।
বিশ্রাম।
আহা! কিবা সুশীতল উষাবায়,
যেন এবে লভিতেছি
নবীন জীবন, তথাপি আঁখি জড়িত
নিদ্রায়, কি ভীষণ গেছে গত নিশি ।
মনে হয় এ জীবনে মম নাহি সীমা
বিপদের। অপরূপ বিধাতার লীলা।
ছিনু আমি রাজ্যেশ্বর, অকারণে পড়ি
পিতৃ কোপানলে, নির্বাসিত আজি, কোথা
মহারাজ, দিয়া মােরে রাজ্যভার হইবে
নিশ্চিন্ত, মম শােকে হ'য়ে অভিভূত অতি
ক্লেশে পালিছেন রাজ্য। নির্বাসনে কোথা
হ'তে এল পাণ্ডু মালাধিপ কন্যা, প্রেমে
৫

১ম গর্ভা।] সিংহল-বিজয়। ৮৯ প্রাণ হইল প্রফুল্ল, কিন্তু পরক্ষণে সহি ঘাের অপমান. হইয়া লাঞ্ছিত, চলে এ তথা হ’তে ; পুনঃ করি জল মগ্ন, নিরাশ্রয় সহায় বিহীন, দিল ফেলি বিধি তাম্রপর্ণদ্বীপ উপকুলে ; কোথা হতে আনি কুবেণী বালায় করি সেবা, বাঁচালেন প্রাণ । তার স্নেহ দয়া করেছিল আবরিত-- যত দুঃখ শােক, কোথা হতে আসি যাস্ক, হরিল সে সুখ ; শেযে নিতে চায় প্রাণ। হেন হেয় প্রাণ- রাখিব আর ; যথা গেছে মম প্রিয় "সৈন্যগণ, জীবনের চিরসাথী গৌতম আমার, যাব তথা। হে তপন, কেন হেরি তব রক্তবর্ণ আঁখি ? জলধীর নীল জল হতে করি গ্রীবা উত্তােলন, ধীরে, ধীরে উদিছ হে সুনীল আকাশে। অর্থ মগ্ন জলে, অৰ্দ্ধদেহ আকাশের প্রান্ত রেখা মাঝে, তব রাঙ্গা মুখ-ছবি, মুছি সাগরের নীল আভা, নিজরাগে করেছে রঞ্জিত, হেরি এবে দ্রুতগতি উদিয়া আকাশে পুনঃ আরস্থিলে তব কাৰ্য্য। তাই বুঝি ভৎসনা আমায় ? কিন্তু দেব! এ জীবনের কাৰ্য হয়ে গেছে শেষ ; পশিব সাগর জলে আলিঙ্গিতে মৃত্যু!

৯০ সিংহল-বিজয়। [ ৪র্থ অঙ্ক। (দ্রুতগতি সমুদ্রের দিকে অগ্রসর হওন ও দুইজন সৈনিক দুই- দিক হইতে হস্ত ধারণ।) সৈনিকদ্বয় প্রভু ! প্রভু! এসেছি আমরা। কুমার। কে তােমরা, কেন আমায় বাধা দাও ? সৈনিক। আমরা আপনার দাশ, গত রাত্র হতে আপনার সন্ধানে এই খানেই ছিলাম। শেষ রাত্রে নিদ্রিত হয়ে আপনাকেই স্বপ্নে দেখছিলাম। ওঃ, কি সৌভাগ্য! স্বপ্ন আমার সফল হল, আজ আপনাকে জীবিত দেখে এ দেহ ধন্য হল । (অপর সৈনিকের প্রতি) বন্ধু তুমি এই দণ্ডেই গৌতম দেবকে সংবাদ দাও। (সৈনিকের প্রস্থান।) ! কুমার। কি বল্লে গৌতম দেব। জীবিত। আর সব ? সৈনিক। সকলেই জীবিত কেহই জলমগ্ন হয় নি। কুমার। বৎস! এস আমায় আলিঙ্গন কর। মঙ্গলময়। এই জন্যই আমার জীবন রেখেছেন। বল বল কেমন করে তােমরা এখানে এসে। সৈনিক। একে একে সকলই বলচি, সেই ঝড়ের সময়, গৌতম দেব আমাদের উদ্ধাভে এসে, সকলকে সাহস দিতে লাগলেন। কিছুক্ষণ পরে কি যে হ’ল তা কিছুই জানিতে পারলাম না। জ্ঞান হতে দেখলেম যে, আমাদের পােত ভেঙ্গে চুরে গিয়ে এই তীরে এসে লেগেছে। তাহার পর যে পােতে স্ত্রীলােকেরা ছিল, তাহারও কোন সন্ধান হলনা, দু একদিন গত হলে কাণ্ডারী স্ত্রীলােকদের নিয়ে আমাদের নিকট উপস্থিত হ’ল ;

১ম গর্ভা।]
সিংহল-বিজয়।
কিন্তু আপনাকে না দেখতে পেয়ে সকলেই হশ্বাস ও
ম্রিয়মান হয়ে রইল।
কুমার।
গৌতম কি ক'ল্লে ল্লে ?
সৈনিক। তিনিত কেঁদেই অস্থির, শয্যা থেকে উঠতে চান না।
আমরা অনেক কাকুতি মিনতি করায়, তিনি সমস্ত বন্দোবস্ত
করে, আজ্ঞা দিলেন ছয়মাস সমুদ্রতীরে আপনার জন্য অনু-
সন্ধান করতে হবে ; তাই আমরা এখানে আপনার সন্ধানে
এসেছি। প্রভো! আপনার উদ্ধাভের কি হল ?
কুমার। আমার উর্ধভের নাবিকগণের মহামূল্য জীবন হারিয়েছি।
উদ্ধভখানি জলমগ্ন হয়েছে, কিন্তু তাহাতে বিশেষ ক্ষত্তি হয়
নি। আমাদের সাত জনকে সমুদ্রের তরঙ্গ, এই তীরে
অচেতন ভাবে ফেলে দিয়েছিল।
সৈনিক। প্রভু আপনাকে যে ফিরিয়ে পেয়েছি এই আমাদের পরম
সৌভাগ্য।
কুমার। বৎস! যে আনন্দ দিলে মাের প্রাণে,
কি দিব তােমায়, রিক্তহস্ত এবে, যথা
কালে করায়ে স্মরণ, চল ত্বরা যাই
গৌতমের পাশে, করি আলিঙ্গন তারে
হেরি মম প্রিয়তম সৈন্যগণ মুখ ।
সৈনিক।
এই যে গৌতম দেব ও সৈন্যগণ এই দিকেই আসছে।
( সৈন্যগণের প্রবেশ)
সৈন্যগণ। জয় বিজয় সিংহের জয়।
( গৌতমের প্রবেশ)
সখ ! একি সপ্ন! সত্যই কি হেরিতেছি
গৌতম ।

সিংহল-বিজয়।
(৪র্থ অঙ্ক।
গৌতম।
f
তােমা? কেন আসে অশ্রু নয়নে আমার
আজি এ সুখের দিনে? এস সখা এস
মাের হৃদে।
কুমার।
সখা হরে গেছে বা আজি,
প্রাণ মম চায় শুধু তােমারে করিতে
আলিঙ্গন, এস সখা দাও আলিঙ্গন।
(উভয়ের আলিঙ্গন) ( সৈন্যগনের প্রতি )
কোথ! মম বীর সেনা, জুড়াক নয়ন
আজি হেরি কাহাদের প্রফুল্ল বদন।
তােমা তরে আসিয়াছে সবে, নাই কেহ
এক প্রাণী নর কিম্বা নারী, শিবিরের
মাঝে।
কুমার।
নারীগণে রক্ষিয়া যতনে, এবে
দাও আজ্ঞা সৈন্যগণে হ’তে সুসজ্জিত,
জীবনের মাহেন্দ্ৰ ক্ষণ উপস্থিত মম।
পরম সুহৃদ মম জীবন রক্ষক,
সর্দার ও কন্যা কুবেণীরে আসিয়াছি
রাখিয়া বিপন্ন ; না জানি কি ঘটেছে
এখন, পরিচয় দিব তােমা পরে। হক
ভেরী উচ্চ নিনাদিত, কঁপে যাহে হিয়া
অরাতির, বীরগণ হও অগ্রসর।
( সৈন্যগণ ভেরী নিনাদিত করতঃ অগ্রসর হওন )
( প্রস্থান)

২য় গর্ভা।] সিংহল-বিজয়। দ্বিতীয় গুর্ভাঙ্ক। দুর্গের সম্মুখস্থ ভূমি। তাম্রপর্ণবাসীগণ, মঙুলগণ, কুবেণী ও যাস্ক । ওই মম পিতৃহন্তা, আততায়ী, নীচ, অকৃতজ্ঞ, কৃতঘ্ন যাস্ক, হে মণ্ডল- গণ! বধ প্রাণ পাপাত্মার, যার অরে আজন্ম পালিত, করেছে যে দান, স্নেহ, ভালবাসা পিতৃ সম, চির জীবনের মত ঋণী যার পাশে, এ হেন হিতৈষী অন্নদাতা জনে, নিশীথ সময় পেয়ে একা, বধে যেই জন, এখনও জীবিত 'সে ? সহিতেছে ধরা এত পাপ ভার ? আছ এখনও দাড়ায়ে সবে ? স্থির ও বালা , করিব বিচাৰু মােরা। সর্দারের হন্তা যেই, কি বিচার তার ? অবশ্য বিচার আছে, মণ্ডলগণ! মানি বটে ছিল বৃদ্ধ উদার হৃদয়, পিতৃসম মানিতাম তারে, কিন্তু করে মন তার কলুষিত পাপিষ্ঠা কুবেণী, ডেকে আনি বিদেশী যুবারে, গুপ্ত প্রেম করে তার সনে। মওলগণ। কুবে। যাঙ্ক।

সিংহল-বিজয়। [ ৪র্থ অঙ্ক। সদা গুপ্ত মন্ত্র দানে বুঝায় সে বৃদ্ধ সর্দারে, মহারাজ বংশােদ্ভব সেই, উপযুক্ত রাজা এদেশের। মুগ্ধ হয়ে তনয়া মায়ায়, দিতে রাজ্য ভার তায়, নিজ তনয়ারে তার করে, রেখেছিল আপন আলয়ে ; নাহি চাহি স্বদেশের মুখ, সমর্পিতে তােমা সবাকারে সেই অজ্ঞাত যুবকে, ছিল ইচ্ছা সর্দারের । কহ শুনি তােমাদেরও সেই মত ? নহে। সে যদি পাইত রাজ্যভার কি হইত অবস্থা দেশের ? ডেকে আনি আত্মীয় স্বজনে, হয়ে ধনী তােমাদেরই ধনে, পালিত তাদের। রাজপ্রাসাদ দুর্গ আদি করিয়া নির্মাণ, দেখাইত তােমা সবে মহত্ব নিজের। আর তােমরা ? তােমরা শুধু বন্য পশু সম পালিতে আদেশ ; যত কেন অত্যাচার অবিচার হত মণ্ডলগণ। যাঙ্ক। তােমা পরে, যত কেন আবেদন আর নিবেদন করিতে রাজারে, বিমুখ হইয়া শুধু আসিতে ফিরিয়া ; হত শেষ রােষ অভিমান তব, নিজ গৃহ { কোনে। মণ্ডলগণ। অতি অত্যাচার! অতি অবিচার।

২য় গর্ভা। সিংহল-বিজয়। যাঙ্ক। কুবেণী। আমি হ'য়ে বাদী সর্দারের মতে, পড়ি তার ক্রোধানলে ; নিজ দুষ্ট অভিসন্ধি করিতে সফল বধিত আমায় ; তাই শুধু স্বদেশের তরে,নিজ প্রাণ করিয়া উৎসর্গ, করি রণ সর্দারের সনে একা। বিধির ইচ্ছায় নিবারিত অমঙ্গল দেশে, ত্যজিয়াছে প্রাণ বৃদ্ধ, মম হস্তে ; হয়ে থাকে অপরাধ, দণ্ড দাও মােরে। ( মলগণ পরস্পর মুখাবলােকন ) হে মণ্ডলগণ! তােমরাও দু’লে প্রতারিত পাপাত্মায় মিথ্যা ভাষে ? রে কর দ্বিজি, রটাইতে হেন মিধ্যা নিরপরাধী জনে, মাহি হল দ্বিখণ্ডিত জিহ্বা তাের এই দণ্ডে ? মণ্ডলেশগণ ! ভুলিলে কি তব সর্দারের দেশহিতৈষিতা কভু দেশ— অমঙ্গল পেয়েছ কি স্থান তার মনে? ধনী গৃহে কি দরিদ্র কুটীরে সদা, সম্পদে বিপদে নিজ প্রাণ দিয়া, হতেন সহায় পিতা ; ভুলেছ কি পীড়িতের সেবা তরে পাঠাতেন মােরে তােমাদের গৃহে ? অতি দয়াবান্ ছিল সর্দার মােদের। আমি কন্যা তার, ধর মম বাণী, পিতা কভু ডাকে নাই বিদেশীরে দিতে রাজ্য ভার। শুধু দেশের মঙ্গল তরে, যাহে ; মণ্ডলগণ। কুবে।

সিংহল-বিজয়।
[ ৪র্থঅঙ্ক।
মণ্ডলগণ।
বে।
হও চির সুখী সবে, তার তরে সেই
শিক্ষিত যুবারে, করিতেন নিয়ােজিত
তােমা সবাকার কাৰ্যে। কেবা সেই যুবা ?
বঙ্গাধিপ মহারাজ সিংহবাহু পুত্র
বিজয়কুমার।
অতি উচ্চবংশােদ্ভব ।
ছিল শায়ী সেই যুবা অচেতন হয়ে
সাগরের কূলে ;
আনি পিতৃগৃহে তারে
কবিতাম সেবা; সেই হেতু দুষ্ট যাস্ক
হ’র রাগে অন্ধ। পিতা মাের করে নাই
তারে বিতাড়িত নিজ গৃহ হতে, দেন
নাই যাঙ্কে বধি েতাহার প্রাণ, শুধু
এই অপরাধ তার। সে কারণ যাস্ক,
মাদক মিশ্রনে করি অচেতন রক্ষী-
গণে, নিজ অনুচর সনে গভীর
নিশীথে পেয়ে একা, হরিয়াছে তার
প্রাণ। নাহি দিবে প্রতিফল হেন দুষ্ট,
নৃশংস জনে।
দণ্ড দিব যাঙ্কে মােরা।
যদি দণ্ড দাও সবে, নব নিজ শিরে ।
কিন্তু কভু বসায়ােনা বিদেশীরে রাজ
সিংহাসনে। সােনার শিকল হেরি, যদি
হয়ে থাকে সাধ, পরিতে নিগড় পায়,
কিছুদিন হ'লে গত, যাবে মােহ ভেঙ্গে,
মণ্ডলগণ

২য় গর্ভা।] সিংহল-বিজয়। ৯৭ মণ্ডলগণ। যাঙ্ক। হেরিবে তখনি অটুট শৃঙ্খল তাহা, লৌহ বিনির্মিত। সত্য যাহা কহে যাস্ক ! [ দুতের ব্যগ্রভাবে প্রবেশ ]। কেন এত ব্যগ্র দূত, বল কি সংবাদ ? প্রভু, পেয়েছি সন্ধান সেই বিদেশীর, অকস্মাৎ কোথা হতে লয়ে নিজ সেনা ভীমবেগে আসে দুর্গ পথে! না রােধিলে তারে, শীঘ্র হবে অবরুদ্ধ নিজে। দুত। যাস্ক। দাও সৈন্যগণে বােধিতে তাহারে পথে। ( মণ্ডলগণের প্রতি) মণ্ডলগণ। • হে মণ্ডলগণ, দেশশ যুবা, রয়েছে দাঁড়ায়ে আসি দেশের দুয়ারে। বল, বল ত্বরা, নির্বিবাদে তারে ছাড়িবে কি রাজ্য তব। নহে, নহে, কভু, নাহি হবে তাহা ! তবে চলে এস মাের সাথে রণক্ষেত্র মাঝে। অগ্রে করি বৈরী নির্যাতন পরে যারে ইচ্ছা দিও রাজ্যভার। চুল ত্বরা। [ সকলে অগ্রসর হওন ] নাহি য়াও যাঙ্ক সাথে। একা আমি নিবারিব রণে। কুবেণী। ৭

১৮
সিংহল-বিজয়।
[ ৪র্থ অঙ্ক
যাঙ্ক।
নারীর মন্ত্রণা নহে
গ্রাহ বিপদ সময়ে কভু।
( সকলের প্রস্থান)
হা বিধাতঃ।
( প্রস্থান)
কুবেণী।
তৃতীয়
গর্ভাঙ্ক।
কুমার।
দুর্গ কক্ষ গৌতম ও বিজয়কুমার।
সখা, করিয়াছি সত্য, দুর্গ অধিকার,
এখনও দেশ জয় করি নাই মােরা।
এদেশের অধিবাসী নহে সুশিক্ষিত,
কিন্তু অব্যর্থ সন্ধান। কতবার মম
উষ্ণীষ উপরি, চলে গেছে সুতীক্ষ্ম
শায়ক ; তুমি না থাকিলে পাশে মম,
কালি মাের হ’ত আয়ুশেষ ; সেও ছিল
ভাল, নাহি যদি হারাতাম অমূল্য
জীবন শত, শত ; হায় সখা, ইচ্ছা-
মৃত্যু আলিঙ্গিয়া, পুরাইতে দুর্গ খাদে,
খেয়ে এল শত শত বীর; বুক ভেঙ্গে
গেছে সখা, হতে পার দুর্গের পরিখা,
সেই সব শবরাশি দলি; অতীব

৩য় গর্ভা ।] . সিংহল-বিজয়। দুৰ্জেয় দুর্গ; কিন্তু, পলায়েছে যাস্ক লয়ে নিজ সৈন্যগণ, সেই চিন্তা মাের ; গত নিশি রণে হইয়াছে কত সেনা হত ? গৌত। কুন। গৌত। দুই শত সৈন্য তব গেছে স্বর্গে চলি, আর একশত হয়েছে আহত ; কিন্তু বিপক্ষের তব, শুধু শতজন আহত, ত্যজি তাহাদের যুদ্ধক্ষেত্রে। অবশিষ্ট শত্রু, হয়ে গেল নিরুদ্দেশ । মম সৈন্যগণ করে নাইঅবরােধ বিপক্ষের সেনা ? জানে ই পূৰ্ব্ব হতে সন্ধান তাদের ; পঞ্চশত সৈন্য তব, গিয়াছিল গ্রাম মাঝে খাদ্য আহরণ তরে, দেখে অকস্মাৎ জ্বলিতেছে অগ্নি চারি ধরে শুধু এক দিকে হেরি পথ, নির্গমন কালে, হেরে সম্মুখে রয়েছে শত্রু; বাধিল তুমুল বণ, উভ দলে ; শেষে তাম্রপর্ণবাসী না পারি সহিতে তব বসেনা বীৰ্য্য, হইল অদৃশ্য। অতি ক্লেশে ফিরে ছিল তব যােদ্ধাগণ, হতাহতে রাখি রণস্থলে। কি হল তাদের সখা ? ; কুমার।

সিংহল-বিজয়। [৪র্থ অঙ্ক। গৌত। কুমার। গৌত। কুমার। অনিয়াছি দুর্গমাঝে আহত জনেরে, মৃতজনে করিয়া প্রােথিত। আর শত্রুর আহত জনে ? ভুলি নাই সখা, ভুলেছি যদিও আমি মাধ্যমিক শূন্য-যুক্তি বাদ ; হয়ে তব সহচর, রাজবুদ্ধি লভিয়াছি সখা। শত্রুর আহত জনে আনিয়াছি শিবির মাঝারে, করি সেবা পরম যতনে সবে, লভিয়াছি মাের। হৃদয় তাদের এবে। এ জীবনে শুধিবেনা ঋণ তব সখা; তুমি আছ সহায় ‘বাহার কি অভাব তার ? অভাব অনেক আছে, এই যদি তুমি হও রাজা, রাণীর অভাব, কিন্তু আছে দুই প্রতিদ্বন্দ্বী তব প্রণয়ের, পাণ্ডুমালাধিপ কন্যা, আর কুবেণী, হবে কুবেণীরই জয়, অন্তর্হিত হয় প্রেম অন্তরে অন্তরে। হেন ঔৎসুক্যের দিনে, কেন সখ বাড়াও যাতনা বৃথা ? বল, কেমনে করিবে জয় এই দেশ ? থাকে যদি গুপ্তশত্রু তব পিছে, কোথা জয় আশা তব! ভেবে দেখ মনে এই গৌত । কুমার। গৌত। * ৩য় গর্ভা।] । সিংহল-বিজয়। ১০১ ; দুর্গ জয়ে হইয়াছেহত অর্ধ সেনা ; হবে রণ যা সনে সদা, নাহি জানি কেমনে জিনিবে তারে। বুঝায়ে মণ্ডলে, করি সহায় তাদের, জিনিব এদেশ। সেই মম শেষ আশা ; তাই কর সখা, থাকে যদি যাঙ্ক গুপ্ত ভাবে, ভূজঙ্গম সম রহিয়া অদৃশ্য, কোথা হতে করি আক্ৰমণ, করিবে সে বলক্ষয় মম। যথার্থ শাস্ত্রের কথা, “সর্পসহ করা গৃহবাস”, অনুচিত সদা। শেষে অল্প সৈন্য সহ, হতে হবে বন্দী তার পাশে। নাহি জানি পাৰ্বতীয় পথ, কেবা দিবে মােরে যাঙ্কের সন্ধান ? দিইবেন তিনি যিনি দিয়াছেন এদেশ সন্ধান তােমা, যিনি দিয়াছেন তব, হৃত সৈন্যের সন্ধান, হারানিধি প্রাপ্তি সম পুনঃ। ( দূতের প্রবেশ)। প্রভাে! আসিয়াছে তাম্রপর্ণ যুবা, তব পাশে; আজ্ঞা হলে লয়ে আসি। লয়ে এস। (দুতের প্রস্থান)। সথা! থাক সাবধানে মাহি জানি কেব আসে কোন ছলে; কেন মার্সে হেথা ? গৌত। * দূত। কুমার। গৌত।

১০২ সিংহল-বিজয়। [ ৪র্থ অঙ্ক। কুমার। নির্ভয় হৃদয় মম। “তুমি আছ পাশে, আছে অস্ত্র সাথে, কি আশঙ্কা এবে। [ তাম্রপর্ণ যুবার প্রবেশ ] হে রাজন! আছকি নিশ্চিন্ত এবে করি দুর্গ অধিকার ? জেনেছ কি কোথা যুবা। যাস্ক ? যুবা। (স্বগতঃ ) যেন কুবেণীর স্বর ; ভ্রান্তি মম। অতি ক্রমতি যাক, কৌশলী সদা, বৃথা তব রাজ্য আশা, যদি রহে সে জীবিত, বিপন্ন জীবন তব, যদি বন্দী, নাহি কর তরে, কিম্বা অন্তর্হিত ইহলাক হতে। হয়ে তব শুভাকাঙ্ক্ষী আসিয়াছি হেথা। হে যুবক! যদি হয়েছ * সদয়, বল মােরে যাঙ্কের সন্ধান। কুমার। যুবা। অতীব দুর্গম সেই পাৰ্বতীয় পথ, পর্বতের অধিত্যকা মাঝে আছে বসে। পারি তােমা লয়ে যেতে ; সহ সঙ্গে তব সাহসিক সেনা, মরণে ডরেনা যায়। সখা, সহজে বিশ্বাস কভু না কর যুবারে। আসিয়াছে শক্তভাবে, কিম্বা মিত্রভাবে, কিবা নিদর্শন তার। ৮ গৌত।

৩য় গর্ভ। সিংহল-বিজয়। ১০৩ কুমার। যুবা। '] কুমার যুবা। নাহি শঙ্কা তব, রাখিব সতত পাশে এরে, হেরি যদি বিন্দুমাত্র চিহু শত্রুতার, অমনি বধিব প্রাণে। পরে বিপদের হ’ব সম্মুখীন। তাই কর, রেখ সঙ্গে তব, বিলম্বে বিফল হবে মনােরথ । এই দণ্ডে কর যাত্রা, আজ্ঞা দাও সৈন্যে। লয়ে চল সাথে তব, যথা’যেতে হবে। ভিন্ন ভিন্ন, দলে, দলে হক সন্মিলীত সৈন্যগণ, পৰ্ব্বতের পূর্বভাগে ; গুপ্ত ভাবে যেতে হবে সবে ; অগ্রে যদি জানে যাঙ্ক কভু, তব আক্রমণ, পলায়ণ করিবে তখনি, যদি বন্দী নাহি হয়, হবে সব পণ্ড। রুধিয়া সকল পথ তার, ধেয়ে যাব রণে প্রভঞ্জন বেগে। যুবা! পার যদি সফল করিতে মম আশা, দিব তােমা উপযুক্ত পুরস্কার। তব দয়া বিনা দেব, নাহি চাহি কিছু যেতে হবে বহুপথ, চল ত্বরা করি। যুবা। ( সকলের প্রস্থান)

১০৪
সিংহল-বিজয়।
[৪র্থ
চতুর্থ গর্ভাঙ্ক।
তাম্রপর্ণ কুটীরবাসীগণ কুটীরের সম্মুখস্থ ভূমিতে দণ্ডায়মান !
.
ভেমাে৷ হরে অখুড়াে, কোথা থেকে আমাদের দেশটা এখন হ’ল বল
দেখি ? কোথা থেকে এক বেটা বিজয়সিং, সাত সমুদ্র তের
নদী পার হয়ে এসে, তিড়িং মৃড়িং করে দেশটাকে উচ্ছন্ন
দিলে।
অম্ব। বরাৎ বাবা! বরাৎ! তার আর দোষ কি ? ঐ যুকেই ত
যত দোষ, কেন সে, বুড়া সর্দারকে খুন কল্লে বল দেখি ।
বুড়াে যদি বিজয়সিংফৈ জামাই করত, কার আর কি ক্ষতি
হত! কেন? যাঙ্কের কি এদেশে আর কনে মিলত না, যে ঐ
রূপের ধুচুনী কুবেণীর জন্য এত হাঙ্গাম ফেসাদ ?
বেগগা। ওগগা ভেমাে দাদা! তা বুঝি কিছু জান না। তােমরা এত
পাঁচ কথা কও—আর এইটে বুঝি শােননি? তােমরা কি কানে
তালা দিয়ে থাক নাকি ?
ভেমাে। আরে কি হয়েছে রে বেগাে ! বলেই ফেলনা, অত ভণিতে
করচি কেন ?
বেগগা। তা তােমরা যদি কারুকে না বলত, আমি বলতে পারি।
মড়লরা গুলে আর, আমায় আস্ত রাখবে না।
ভেমাে। বলিবিত ব শিগ্যির।
বেগগা। বলচি, আমাকে বতে বারণ করেছে, ও সব বড় ঘরের
কথায় আমার আর কাজ কি বাপ।
ভেমাে। এ হোজ্ব আলালে, ববি ত বল, নইলে মেরে তাড়াব।
?

৪র্থ গর্ভা।]
সিংহল-বিজয়।
Q
বেগগা। মারই, ধরই চটকরে কাউকে বলছিনা।
অথ। না বাবা বেগে তােমায় কেউ মারবে না। সােণার উঁদ
আমার, বলত বাবা—আমরা কাউকে বলব না।
বেগে। ওগাে সেই বিজয়সিঙ্গি, না ধিঙ্গি, যে যাস্ককে দুগগ থেকে
তাড়িয়ে দিয়েছে তার কথা গাে, তার কথা।
'ধ। কি হয়েছে বাবা?
বেগগা। হবে আর কি, সেই নাকি দিনের বেলায় মানুষ হয়, আর
রাত্তির বেলায় সিঙ্গি হয়ে মানুষ খায়। (অনুচ্চস্বরে) দেখ
কাউকে বলনা—সেই নাকি কুবেণীকে গিলে খেয়েছে।
শ। দুর মুখ খু, তাকি কখন হতে পারে ? এ সব গােলমাল দেখে
কুবেণী এখন লুকিয়ে পড়েছে ; যেই কেউ রাজা হবে, অমনি
তাকেই বে করবে। বিজয়সিঙ্গি কিন্তু মােড়লদের যে রকম
হাত করেছে, সেই রাজা দুবে।
বেগগা। বিজয়সিঙ্গির মতিরিটী কিন্তু খুব ভাল। কত ওষুধ জানে।
কারুর বেয়ারাম হ'লে নিজেই আসে, বলে, আমরা তােমাদের
বন্ধু, এখন আমরা তােমাদের দেশের লােক হয়েছি। আমার
ছেলেটীর বেয়ারাম, কিন্তু খুব চটু আরাম কল্লে বাবা।
ভেমাে। বিজয়সিংও খুব ভাল লােক। সে যদি রাজা হয় তাহলেও
আমাদের ভাল হবে।
অম্ব। বাবা! এখনও ত বােঝনি, অমনি করে ভুলিয়ে ভালিয়ে সেদুবে,
তার পর একটু জেকে বসতে পারলেই, বেণাে জল ঢুকে
ঘরে জল গুদ বের করে নিয়ে যাবে।
বেগগা। না গাে ! যাঙ্কের সেপাইদের যে জুলুম, কার চেরে এরা ভাল।

; সিংহল-বিজয়। [৪র্থ অঙ্ক। এরা কলাটী মুলটীর পর্যন্ত দাম দেয় ; আর মেয়ে ছেলে দেখলে সরে দাঁড়ায়। অধ। বরাতে যা আছে তাই হবে। যাও চুপ করে বসে নেই । দেখা যাক এ যুদ্ধে কি হয়। তার পরই বােঝা যাবে কে কেমন লােক। বেগগা। ওগগা দেখ, ওদিক থেকে মােড়লরা, আর সেপাইরা সব, এই দিকে আসছে। ভেমে।। ওগাে ও যে গুতাে মন্তিরী! এরা যে সব ওদেরই সেপাই গাে । অর্ধ। তাইত বটে; তবে যাস্ক হেরে গিয়েছে রে, এরাই রাজা হ’ল ! আয় আমরা একটু একপর্দশে দাড়িয়ে দেখি। (মণ্ডলগণ, সৈন্যগণ ও গৌতমের প্রবেশ।) সৈন্যগণ। জয় রাজা বিজয়সিংহের জয়। (ঢক্কা বাদন।) ১ম মণ্ডল। শুন সবে তাম্রপর্ণবাসী, দুষ্ট যা বন্দী এবে সর্দারের বধ অপরাধে ; শীঘ্র তার বিচারের সভা হইবে আহত ; মৃত সর্দারের স্থলে, মােরা পাইয়াছি নূতন সর্দার; এ নহে বিদেশী, এবে স্বদেশী মােদের ; যিনি সর্দার, তিনি রাজা এদেশের ; আজি হ’তে ইনি রাজা, নহে শুধু রাজা, বন্ধু আমাদের। ২য় মণ্ডল। শাসিবেন তাম্রপর্ণ এবে মঙ্গলের তরে, যুদ্ধ হেতু ক্ষতিগ্রস্ত ৫ ; ;

৪র্থ গর্ভা।
সিংহল-বিজয়।
১০৭
-
যারা, রাজকোষ হতে করিবেন দান,
তাহাদের কল্যাণ বিধানে। ইনি এবে
পুত্রসম স্নেহে পালিবেন তােমা সবে।
৩য় মণ্ডল। ছিলে যথা বশীভূত মৃত সর্দারের,
ভক্তি শ্রদ্ধা দিয়া উপহার, সেইমত
দিও সবে ভক্তি শ্রদ্ধা, বিজয়সিংহ রাজে।
(ঢক্কা বাদন।)
সকলে। জয় রাজা বিজয়সিংহের জয়।
গৌতম
হে তাম্রপর্ণবাসী ! হে স্বদেশবাসী
মাের, তাম্রপর্ণ এবে হয়েছে আমার
দেশ, ভ্রাতৃগণ ! তব শৌর্য বীৰ্য্য সদা
রয়েছে বর্ণিত ইতিহাসে। লঙ্কাবাসী
করেছিল জয় দেবরে। আৰ্যাবৰ্ত্ত
সনে করিয়াছ বিনিময় জ্ঞানশাস্ত্র,
নহে বিজিত তােমরা কভু। আজিও হে
বন্ধুগণ নহে জিত অস্ত্র শস্ত্রে । শুধু
প্রেমে জিনিয়াছি তােমা। প্রেম অবতার
বুদ্ধদেব করেছেন, দয়া তােমাপরে।
আমি দাস তার , বিলাইতে সে রতন
গৃহে, গৃহে তব আসিয়াছি হেথা। শুন
সবে যে অমৃতময়ী বাণী ; প্রভুর
করুণ প্রাণে বেজেছিল, হেরি জীব
দুঃখ, ক্লেশ, জন্ম, মৃত্যু, ব্যাধি জরা, ভবে।
রাজার তনয় ছাড়ি রাজসুখ লােগ,
৪

Sob
সিংহল-বিজয়
নিজ যােড়ষী কামিনী, সুকুমার শিশু,
চলিলেন তপস্যায় গহন কাননে।
করি শুষ্ক দেহ, শুষ্ক প্রাণে আসিলেন
প্ৰেমনদী তীরে, ভরিল সে প্রেম সুধা
হৃদয় তাহার। উছলিয়া সেই হৃদি
ভেসে গেল সমগ্র ভারত সেই প্রেমে।
ভারতের কুল ছাপি আসিয়াছে, সেই
প্রেমবন্যা তােমাদের মাঝে। ধর, ধর
পিয়, সবে আজি সেই প্রেমসুধা। কর
চিরদাস মােরে তােমাদের ।
মণ্ডল।
ধন্য প্রভাে!
তােমার মুখারবিন্দ হ’তে পিইয়াছি
যেই সুধা, ভরে গেছে হৃদয় মােদের।
এস তবে করি তাঁর মহিমা কীৰ্ত্তন।
(সকলে মিলিয়া কীৰ্ত্তন করিতে করিতে প্রস্থান।)
গৌতম।
গীত।
দয়াময় বুদ্ধ আজি হয়েছেন সদয় হে;
এস, এস, সবে আজি, করি মৃত্যু জরা জয় হে;
নিজ মায়া আবরণে, পাও দুঃখ অকারণে,
ছিড়ি মায়াডাের এবে, জীবনমুক্তি লভ হে।
লয়ে পারহিত ব্ৰত, ছাড় ভোগ, সুখ যত,
অহিংসা, জীবে দয়ায় চির শান্তি পাবে হে।
:

৫ম গর্ভা।]
সিংহল-বিজয়।
১০৯
পঞ্চম গর্ভাঙ্ক।
দুর্গ-মধ্যস্থ বিচার সভা—রাজা বিজয়সিংহ, গৌতম, তাম্রপর্ণ যুবা ও
মগুলগণ আসীন! প্রহরীগণ ও বন্দীভাবে যা দণ্ডায়মান।
;
বিজয় রাজ। যুবা ! কিবা উপহার বাঞ্ছা তব আজি ?
অচিরেই দিব তাহা, বল ; কেন মৌন ?
যুবা। দেব! তব স্নেহ, দয়া, বিনা নাহি চাহি
কিছু। পাইয়াছি আশাতীত ভাবে।
বিজয়।
আছে তব হৃদিমাঝে গভীর যাতনা,
যার তরে হইয়াছ বীতরাগ নিজ
শুভাশুভে। অগ্রে করি যাঙ্কের বিচার
পরে দিব উপহার।
বুবা।
সেই ভাল প্রভু।
বিজয়।
হে মণ্ডলগণ ! করুন বিচার এবে
বাস্কের অপরাধ, বৃদ্ধ সর্দারের
বা।
দেব দণ্ড দাও যেবা ইচ্ছা তব।
ধিক্ ! ধিক্ ! মণ্ডলেশগণ ! শতধিক্।
শত ধিক! পদলেহীগণ ! সাজিয়াছ
চাটুকার রাজ সভাসদ, তব রাজ
বাক্যে দিতে সায় ? প্রাণে নাহি হয় লজ্জ),
ও বিদেশী যুবারে বরিষ্ঠে রাজপদে, ঃ

সিংহল-বিজয়।
[ ৪র্থ অঙ্ক।
বিজয়।
যাঙ্ক।
বিজয়।
ধিক্ মম প্রাণে ! হেন হীন জাতি মাঝে
জন্ম মম ! এই দণ্ডে ইচ্ছি মরিবারে।
অচিরেই পুরাব সে সাধ তব যাস্ক।
কে তুমি বিদেশী যুবা, করিবে বিচার
তাম্রপর্ণ সর্দারের ? ভাগ্যবলে জিনি
রণে লভিয়াছ সিংহাসন। তা’না হলে
হ’ত স্থান বিনিময় তােমার আমার।
ধিক্ রে দুরাত্মা! অতর্কিত পেয়ে মােরে
জিনিয়াছ রণ। শৃগাল হইয়া ব’স
সিংহের আসনে ! কর যথা ইচ্ছা তব।
হেন দুর্বিনীত জনে দণ্ড দিন রাজা।
মম কলহের বশে না করি বিচার
তব যা ; তাম্রপর্ণবাসী ডাকিয়াছে
মােরে সর্দারের সিংহাসনে। তাঁর
প্রত আত্মা কহিতেছে সদা, “এই
মাস্ক বধিয়াছে মােরে, নৃশংসেরে দাও
সমুচিত হও।” হে মণ্ডলগণ ! ইচ্ছা
মম বধিতে যাঙ্কের প্রাণ, সর্দারের
প্রাণ বিনিময়ে।
একবাক্যে দিনু মত।
জানিলে কেমনে, আমি করিয়াছি হত্যা
বৃদ্ধ সর্দারের? নিজে নাহি জান কিছু।
তুমি করেছিলে প্রাণ লয়ে পলায়ন,
মওলগণ।
•

৫ম গর্ভা।]
সিংহল-বিজয়।
১১১
বিজয়।
শুধু কুবেণী কৃপায় ; নারীর দয়ায়
রক্ষিত জীবন যার,কেমনে সে দেয়
পরিচয় বীর বলে! বীরের সম্মান
কেমনে জানিবে সেই ? উত্তম বিচার।
(স্বগত) সত্য অপরাধ এখনও হয় নাই
প্রমাণিত। সামান্য অপরাধী সম,
রেখেছি দাড়ায়ে যাঙ্কে।( প্রকাশ্যে ) রক্ষীগণ ! কর
মুক্ত অবিলম্বে যাঙ্কে। লহ তব অস্ত্র ; (অস্ত্র প্রদান)
বল, কে করেছে সর্দারের হত্যা? নাহি
করে থাক, মিব্রভাবে সম্ভাষিব তােমা,
তুষিব তােমায় দিয়া রাজ্য; মৌন কেন?
রাজা! যা কহেছিল কুবেণী সম্মুখে,
সর্দারের হত্যাকারী নিজে।
বিজয়।
হায় যদি
অভাগিনী থাকিত হেথায়, হ’ত কত
উল্লাসিতা!
( তাম্রপর্ণ যুবা ছদ্মবেশ পরিত্যাগ পূৰ্ব্বক)
কুবেণী।
বিজয়।
দেব! আসিয়াছি আমি, কিন্তু
নহে উল্লাসিতা আজি।
একি! কুবেণীই
সেই অজানিত তাম্রপর্ণ বন্ধু যুবা ?
দেব। মনে হয় আজি সাধিয়াছি দেশ
কুবেণী।

সিংহল-বিজয়। [৪র্থ অঙ্ক অকল্যাণ নিজ স্বার্থ আশে, দিইয়াছি যাঙ্কের সন্ধান তােম; পিতৃহত্যা দোষে দিতে যাঙ্কে প্রতিফল, অধীনতা পাশে বাঁধিয়াছি মাতৃভূমি। ভাল করি নাই প্রভাে। বিজয়। কুবেণী। ৫ যাঙ্ক। , কুবেণী! লহ ফিরি তব পিতৃ- রাজ্য, শুধু তব অতিথির সম, রহি কিছুদিন চলে যাব মােরা। নাহি চাই তায়, ইচ্ছা মম, তুমি থাক রাজা, চির দিন এই দেশে। রাক্ষসী, মায়াবিনী, এত ছল তাের ? হেরি তব চতুরতা মনে হয় ধিক্‌ নারী জন্মে, এতদিনে জানিলাম, কেবা দিয়েছিল বিদেশীরে আমার সন্ধান, কেমনে সে করে বশ দেশ বাসীগণে। একা আমি করে থাকি অপরাধ তব, সমগ্র জনম ভুমি করেছে কি দোষ ? এত দিন, জেনেছিলে হবে তব বিদেশী যুবার রাণী,এবে হয়েছ নিরাশ। তাই কর ভাণ আজি স্বদেশের হিত। নাহি কহ কটু যাস্ক। বিজয়।

৫ম গর্ভা।] সিংহল-বিজয়। ১১৩ যাঙ্ক। সরলা বালায়, কুবেণী দয়ায় স্বর্গ তুল্য তাম্রপর্ণ দেশ। কেন জানে তাহা ? বিজয় ! হয়েছে অন্যায় অতি, তুমি এরে দিতে উপহার, তার পূৰ্ব্বে, আমি দিব উপহার কুবেণীরে। সৰ্ব্বনাশী, বিশ্বাসঘাতিনী, লহ তব উপযুক্ত উপহার। (কুবেণীর বক্ষে অস্ত্রাঘাত ও কুবেণীর পতন।) কুবেণী। বিজয় প্রভাে! ক্ষম এবে যাঙ্কে, নিভিল সকল আল মম। জ্বালা (মৃত্যু।) যাস্ক! এক অপরাধে হেয়েছ দণ্ডিত ; পুনঃ কর অপরাধ? মম অগ্রে কর নারী হত্যা ? রে বৰ্ব্বর! ধর অস্ত্র, এখনি হরিব তব পাপভার নিজ হস্তে ; হেন পাপী হ’ক অপসৃত } ধরা হতে। (উভয়ে যুদ্ধ—যাঙ্কের পতন ও মৃত্যু। গৌতম। মৃত যা নহে মাের শত্রু, বন্ধুগণ! সর্দার সম্ভ্রমে কর এর গতি। সখা! এতদিনে হ’ল নিষ্কণ্টক রাজ্য তব। শিশু, বৃদ্ধ, যুবা বরিয়াছে তােমা রাজপদে, প্রসন্ন অন্তরে সবে। আজি

১১৪
সিংহল-বিজয়।
[ ৪র্থ অঙ্ক।
হ’তে তব বংশধারা নাম অনুসরি
“সিংহল” নামে হক অভিহিত এই
তাম্রপর্ণ দেশ। সিংহল বিজয় তব
রবে খ্যাত পৃথিবীর চারি ভিতে, ব্যাপি
অনাদি অনন্ত যুগ, সুবর্ণ অক্ষরে ।
(যবনিকা পতন।)

পঞ্চম অঙ্ক।
প্রথম গর্ভাঙ্ক ।
পাণ্ডুনগরস্থ রাজঅন্তঃপুর রাজকুমারীর কক্ষ।
অনুপমা আসীন। বিদেশিনীর প্রবেশ ।
বিদে।
কে তুমি গ’ বিদেশিনী ? কি চাহ এখানে ?
আসিয়াছি রাজকুমারীর পাশে, কিছু
ভিক্ষা আশে ।
রহ অপেক্ষায় এক ধারে।
(নিরূপম। ও রাজকুমারীর প্রবেশ।
অক্ষু।
গীত।
এস, এস, নাথ হৃদয়ে আমার, এস সখা আজি এস হে।
অাখি শুধু চায় হেরিতে তােমারে, তােমা বিনা নাহিচাহি হে।
চলে গেলে পুনঃ আসিৰে বলিয়া, এখনও নাএলে ফিরি হে।
প্রাণ আছে শুধু হেরিতে তােমারে দেখা দিয়া প্রাণ রাখ হে।
অষ্ণু।
সখি, ছাড় তার আশ, সেকি আর আসিবে
ফিরিয়া ; করেছেন মহারাজ সন্ধান
হার, দেশে, দেশে, নগরে, নগরে, এক
জনও নাহি জানে কিছু ; সকলেই কহে,
পঞ্চদশ পােত তার ভুবেছে সাগর
জলে, উঠেছিল যেই কাবাত, তব

১১৬ সিংহল-বিজয়। [৫ম অঙ্ক। স্বয়ম্বর সভা পরে, সেই ঝঞ্চাবায়ে । কেন তবে নিশি দিন থাক তার লাগি । কমণীয় কান্তি তব হয়েছে মলিন, জটা হয়ে কেশ রাশি পড়েছে এলায়ে ; তব ছায়া সম হেরিলাে তােমারে, কেন আর দুঃখ দাও সখি? নিরূ। শুনেছ কি, হেথা এসেছেন অঙ্গরাজ, নিমন্ত্রিত হয়ে ? থাকে যদি তব মত, হয় পরিণয় ; মনােহর অঙ্গরাজ, যােগ্য তব দেবী, ভুষিত গৌরবে তিনি, এ নব বয়সে, নন কিসে কুমারের সমকক্ষ ? রাজ- বালা বর তরে ; হেরে জুড়াক নয়ন। রাজকুমারী। সখি ! জ্বালার উপর জ্বালা বাড়ায়না অরি ; তিলে, তিলে মরিতেছি আমি, মন মাঝে বাড়িছে আঁধার, শুধু আর দুই দিন পরে হবে সব শেষ। তার পর ডেকে এন অঙ্গরাজে তব। এ জীবনে কভু, আর কারাে হইব না দাসী। যদি নাথ, নাহি আসে ফিরে, মম মরণের কালে লয়ে যেও সখি । সেই কাননের মাঝে, সেই শিলাতলে রেখে অঙ্গ মাের, কয়াে শুধু তারি কথা কাণে, চেয়ে সেই সবােবর পানে, সরমিয়া সেই মুখ, ১ম গর্ভা।] সিংহল-বিজয়। ১১৭ নিরা। ! যাব সেই শান্তিময় রাজ্যে, যথা নাহি আছে বিরহ প্রণয়ে, শুধু ভালবাসা। সখি ! হয়না অধীর, বােধ হয় লয়ে অঙ্গরাজে, অসিছেন মহারাজ এবে, হয়না লাে বিষাদিনী। রাজ-কু। নিবার, নিবার সখি ! মহারাজে, কেন আসে অঙ্গরাজ ? অহাে ! প্রাণ যায় মম। ( পতন ও মূৰ্ছা) ( পারাজ ও অঙ্গরাজের প্রবেশ )। পাণ্ডুরাজ। ফেটে যায় বুক মাের, অঙ্গরাজ ! হেরি অভাগিনী কন্যা মম। পাই যদি সেই নিষ্ঠুর বিজয়ে দেখা, দেখাতাম তায়। কি দশা করেছে মম, অবলা বালায় । বেঁচে নাই নিৰ্বাসিত যুবা। (সখীদের প্রতি) কর চেষ্টা বৎসে, ভুলাতে বালারে ; চলিলাম এবে। ( প্রস্থান)। । রাজকুমারীর উপবেশন)। রাজ-কু। সখি ! এসেছে কি বিজয়কুমার মাের ? অঙ্গরাজ। সুন্দুরি! কোথা তবর্ণবিজয় কুমার ? নিৰ্বাসিত যুবা হইয়াছে সুনিশ্চিত জলমগ্ন। বৃথা তার আশা, আসিয়াছি তব পিতৃরাজ্যে অভ্যাগত অতিথির সম, কর, এবে - } অতিথি পূজন, , ১১৮ সিংহল-বিজয়। [ ৫ম অঙ্ক। .... রাজ-কু। * অঙ্গরাজ। । লােচন কৌমুদী জুড়াক আমার হিয়া, সুধা মাখা ভাষে কর আজ্ঞা বসিতে আমায়, দাস ভাবে করি নিয়ােজিত, দাও আজ্ঞা সুবদনী, করি তব সেবা। সখি ! কেবা এই প্রগলভ যুবক ? এসে থাকে অতিথির সম, অন্তঃপুর নহে স্থান অতিথির। যাক অতিথির শালে লভিবে সে উপযুক্ত পরিচর্যা। আসি নাই সামান্য অতিথি সম, তব পিতৃ রাজ্যে ; আসিয়াছি লভিতে তােমায়। রাজ- বালা, যে অবধি হেরিয়াছি ও চারু আনন তব, সেই মম চিন্তা নিশি দিন ; রাজকুমারী, বিশাল সাম্রাজ্য মাের, সহ দণ্ড, কোষ, সিংহাসন, দিমু আজি তব পদে, নিদয় হইয়া যদি নাহি লহ তাহা, আত্মঘাতি জুড়াইব জীবনের জ্বালা। বৃথা আকিঞ্চন তব ; আমি আর নহেক আমার ; প্রাণ মন মম, যাহা কিছু ছিল, সপিয়াছি তারে, আর কারে নাহি পারি দিতে, যদি ভুলে সে আমায় জনমের মত, তবু তারি তৰে গুg রাখিব জীবন। ছাড় আশা রাজকু।

১ম গর্ভা।
লিংহল-বিজয় ।
১১৯
মম, অঙ্গঅধিপতি। কর দয়া এবে
সরলা অবলা জনে ; যাও চলি রাজা।
অঙ্গ। দেবী! একান্তই মদি নইে ইচ্ছা তব
বরিতে আমায়, চলিনু এখন ; তবু
রব আমি তব আশে, যদি একদিন
কভু, পড়ে মােরে মনে ডেক তব পাশে।
(প্রস্থান।)
রাজকু। অহহ ! অজি আমি জুড়াইব এ জ্ঞীবন
জ্বালা; মাতা, পিতা, শ্রাতা সদা দিতেছে
গঞ্জনা, অজানিত যুবা আসি কহে
কথা মাের সনে, চেষ্টা
ভুলাতে আমারে,
পিতা হয়ে নাহি মানা তাহে ? যত গত
হবে দিন, হব সদা তত জ্বালাতন ;
তার চেয়ে করি তীব্র বিষপান, যাক
নিতে হৃদয়ের জ্বালা ; শুধু একদিন
রব তার আশে।
অনু ।
তােমার যাতনা হেরি
ইচ্ছা হয় আমরাও করি বিষপান ।
সখি । আছে বিদেশিনী তব অপেক্ষায়।
রাজকু।
কি চাহ তুমি বিদেশিনী বল ত্বরা,
মানব সংসর্গ মম, নাহি লাগে ভাল।
বিদেশিনী। আসিয়াছি বহু দুর হতে তব পাশে,
লহ আশীৰ্বাদ হও চির সুখী এবে।
(ধান্য দুর্বার সহিত পত্র প্রদান ও প্রস্থান

১২০ সিংহল-বিজয়। [৫ম অঙ্ক। রাজকু। একি কোথা গেল সেই বিদেশিনী ? কার পত্র দিলে মােরে ? এযে তারই হস্তলিপি। একি সত্য ! নহে স্বপ্ন ও হেরি শূন্য ধরা। (পতন ও মূচ্ছ।।) দ্বিতীয় গর্ভাঙ্ক। মন্ত্রী। । পাণ্ডু রাজার মন্ত্রণাগৃহ—রাজা ও মন্ত্রী আসীন। মহারাজ। এখনও নাহি হ’ল তব তনয়ার পরিণয়, সেই কথা লয়ে প্রজাগণ কহে কত কথা। হ’ক পুনঃ স্বয়ম্বরে নিমন্ত্রিত রাজগণ এবে। পাণ্ডুরাজ। মন্ত্রি ! বৃথা তার আয়ােজন, কন্যা মম বরিবেনা করে, বিনা সেই বিজয়- কুমারে, কোথা পাব তত্ত্ব সেই জল- মগ্ন যুবকের ? দিন আজ্ঞা স্বয়ম্বরা হ’তে ; না মানেন রাজবালা, কর তারে নিৰ্বাসিত তব রাজ্য হতে, যতদিন কন্যা তব রবে গৃহে, তব তত দিন হবে সহিতে গঞ্জনা সবে। তার চেয়ে নিৰ্বাসিত করি তনয়ারে, পানি এবে পরিত্রাণ। জেনে থা’ প্রজাগণ সবে, কন্যা তব গিছে পরলােকে। মন্ত্রী।

২য় গর্ভা। সিংহল-বিজয়। ১২১ পাণ্ডু। মন্ত্রী। অসম্ভব ! যথা ইচ্ছা মহারাজ ; যাই নিজ কার্য্যে। ( প্রস্থান) ( দূতের প্রবেশ)। মহারাজ : অপরূপ যুবা এক লয়ে উপহার চাহে তব দেখা। ‘পা । লয়ে এস। ( সিংহলরাজ দূতের প্রবেশ ) : রাজন! এসেছি সিংহ হতে দিতে উপহার ; আমি সিংহলের রাজদূত। সিংহল ! নাহি জানি হৈন দেশ, কোথায় সিংহল ? নহে ভারতের মাঝে। পাণ্ডু। অগ্র '} পাণ্ডু। ভাগে ভারতের, আছে জলধির মাঝে। পুরাণের কালে “লঙ্কা” নামে অভিহিত পরে, “তাম্রপর্ণ” এবে হয়েছে “সিংহল”। কিহেতু সিংহল নামে হ’ল অভিহিত ? রাজা এবে বিজয় কুমার সিংহ, সেই দেশে। তাঁর বংশগত নাম অনুযায়ি ধরে এই নাম। বিজয়সিংহ ? বঙ্গাধিপ পুত্র বিজয় কুমার ? কোথা সে বিজয় ? পােত সহ হ'য়ে জলমগ্ন, ভাগ্যক্রমে হন বিতাড়িত সাগরের উপইলে, পাও, ১২২ সিংহল-বিজয়। [ ৫ম অঙ্ক এবে হয়েছেন রাজা, করি জয় সেই দেশ। পাণ্ডু। দৃত । 4) পাণ্ডু। অতি সুসংবাদ দুত শুনি তব মুখে। লহ উপহার মম কণ্ঠহার । ( কণ্ঠহার গ্রহণ)। ধন্য আমি ; ধর দেব তব উপহার। ( উপহার প্রদান)। হেন শ্রেষ্ঠ উপহার হেরি নাই কভু ; হস্তীদন্তে অতি চমৎকার কারুকার্য। প্রবাল খচিত স্বর্ণ রৌপ্য দান অতি মনােহর। দিয়াছেন লিপি পুনঃ মােরে। ( লিপি পাঠ )। “মহারাজ! লভিয়াছি তাম্রপর্ণ রাজ্য বৎসরেক মধ্যে। হয়ে থাকি যদি তব তনয়ার যােগ্য পতি এবে, এই মম বিশ্বস্ত অনুচর সহ, প্রেরিবেন তারে । পূৰ্ব্বে বরেছেন মােরে গান্ধর্ব বিধানে, লৌকিক আচারে এবে হবে পরিণীত। আসে যদি তার সাথে সহচরীগণ, দিব শুভ পরিণয় সবে, অভিীত যােদ্ধাগণ সহ। বাঞ্ছা তব মঙ্গলের ।” (স্বগতঃ) কোন দুর অজানিত দেশে হয়েছেন রাজা, কেমুনে দিইব তারে তনয়ায় ? রাজন! ঈমার সহেছেন অপমান পাণ্ডু। দূত।

২য় গর্ভা।]
সিংহল-বিজয়।
১২৩
পা
রাজকু।
শত, শুধু তব তনয়ার তরে। কিন্তু
সহিবেনা অপমান পুনঃ। শত, শত,
পােত তাঁর লয়ে আনি সৈন্য অগনন :
প্রজ্জ্বলিত করিবেন সমর অনল
তব রাজ্যে, আমি যদি ফিরে যাই একা।
নহে ভীত তাহে আমি। শুভ পরিণয়
সূত্রে হবে যে গ্রথিত, হেন রুষ্টভাব
সাজে কি তাহারে ? যাও দূত এবে ভগে
বিশ্রাম ; পুনঃ আসি হবে জ্ঞাত মমাদেশ।
(দূতের প্রস্থান।)
(রাজকুমারীর প্রবেশ ।)
পিতঃ, আমি শুনিয়াছি সব, অন্তরাল
হ’তে। হয়না নিদয় পিতা। যাব আমি
যথা আছে প্রাণপতি মম। হয় যদি
গহন কাননেকিংবা জলধির অতল
প্রদেশে তবু রব আমি তার পাশে।
দাও আজ্ঞা পিতঃ অচিরেই করি যাত্রা
সিংহলের দেশে সহচরীগণ সহ।
হায় বিধি ! দুর্বোধ্য তােমার লীলা, শিশু-
কাল হ'তে এত স্নেহে পালিয়াছি যারে,
একদিন শুধু, হেরি নিজ প্রণয়ীরে,
এত মুগ্ধ তার প্রেমে ! পিতামাতা
ভালবাসা অকাতরে দেয় বিসর্জন!
এত সে আপন! সেই হেতু শাস্ত্রে আছে,
পাণ্ডু।

২৪
সিংহল-বিজয়।
[৫ম অঙ্ক
.
রাজকু।
“কন্যা আর গচ্ছিত রতন, থাকে পাশে,
ততদিন, অধিকারী যাবৎ না আসে।”
মন্ত্রীবাক্য হয়েছে সফল এবে, সেচ্ছা
নির্বাসনে যাবে কন্যা মম। দিব অজ্ঞ
আজি, জাগাতে উৎসব নগরের মাঝে।
আছে যত আম সম ভাগ্যহীন পিতা
তনয়ার, শুভক্ষণ তাহাদের, কোথা
বে, এমন সুযােগ দিতে পরিণয়
সবে । হ'বোরা অর্ধাঙ্গভাগিনী, বীর
বঙ্গ যুবকের, রাজবালা সহচরী সদা।
কেমনে দিব প্রবােধ রাণীরে আজি ?
পিতঃ, তবে ফুল্লচিত্তে দিবেন বিদায়
মােরে। ক্ষমিলেন করিয়াছি অপরাধ
যত। যাব এবে সহচরী পাশে পিতা।
বৎসে ! মুছে ফেল তব শোক ভাব, হাসি
দেখা দিক পুনঃ প্রফুল্ল বদনে তব। কর
এবে উৎসবের আয়ােজন সহচরী
গণ সাথে ; অচিরে পাঠাব তােমা বৎসে
সিংহল প্রদেশে। দিওমা প্রবােধ তব
জননীরে হে পাষাণী! পতিবাসে, সদা
তুষিও সবার মন মধুর বচনে।
করি আশীৰ্বাদ, হও যেন মাতৃরূপা
তব প্রজাদের, রাজ্যে লক্ষ্মীরূপা।
হয়ে দাসীপতিপদে, থাক চিরসুখী
পাণ্ডু।

৩য় গর্ভা।]
সিংহল-বিজয়।
উতে। পড়ে যদি মনে তব অভাগা
পিতারে, আসিও মা পুনঃ, হেরি তব
মুখই, আবার জুড়াব মম হিয়া।
চল, যাই তব জননীর পাশে বৎসে !
(উভয়ের প্রস্থান ।
সুমিত্র।
তৃতীয় গর্ভাঙ্ক।
বঙ্গভূমি, লালপুরস্থ রাজপ্রাসাদ, যজ্ঞাগর রাজাসুমিত্ৰসিংহ
ও পুরােহিত অসীন।
করিয়াছি অশ্বমেধ যজ্ঞ আয়ােজন,
কিন্তু প্রাণ মম হয়েছে আকুল আজি,
গত হ’ল এতদিন, নাহি ফিরে এল
‘অশ্ব। গুরুদেব! সকলি তােমার ইচ্ছা ;
করিয়াছ মােরে আর্য ঋষিগণ মতে
প্রবর্তিত, বেদবিধি অনুসরি লভিতে
অব্যর্থ মুক্তি। হয়েছিল কর্মহীন মম
জীবনের গতি, শিখেছিনু একমাত্র
শবে দয়া ; রাজকাৰ্য্য সনে সদাই
বিরােধ তার। নাহি জানি কভু ব্রহ্মের
স্বরূপ,কেমনে জীব হবে মুক্ত ? ভ্রান্ত
বৌদ্ধগণ, থাকে সদা শূন্য মনে বসি।
নিৰ্বাণত’ নিভে যাওয়া, চাহিনা সে
v

সিংহল-বিজয়। [৫ম অঙ্ক ৫ নিৰ্ব্বাণ মােক্ষপদ। সম্পন্ন করি এই যজ্ঞে, পুনঃ জাগাইব আর্য ঋষি ধৰ্ম্ম । (ঋত্বিক, হােত, শ্রোতা, যাজক ও অন্যান্য ব্রাহ্মণগণের প্রবেশ ।) সকলে। জয় হক মহারাজ। সুমিত্র। নমি আমি পদে। স্বস্তি, স্বস্তি, সদা তব ধাৰ্মিক প্রবর, হক সৰ্বাঙ্গীন কুশল রাজ্যে তব । পুরােহিত। রাজন! প্রস্তুত সব যজ্ঞ আয়ােজন, আসে নাই তব পূজ্য গুরুদেব, আর যজ্ঞ অশ্ব । কেন এবে হতেছে বিলম্ব । গুরুদেব তব আসিবেন যথাকালে, কোন মূঢ়জন রােধিবে বা যজ্ঞ অশে ? তব পরাক্রমে দেব, নির্বীৰ্য ব্রাহ্মণ হইয়াছে তেজোদ্দীপ্ত পুনঃ। হও ব্রতী হে ঋত্বিক, হােত, শ্রোতা, পাঠক, যাজক ! (দূতের প্রবেশ ।) মহারাজ : অজপার বৌদ্ধমঠধারী, বাঁধিয়াছে তব যজ্ঞ অশ্ব । সুমিত্র। আছে সেনাপতি কাষ্ঠপুত্তলিকা সম ? দৃত। মহারাজ! রাজ আজ্ঞা বিনা কে করি অস্ত্রাঘাত ভিক্ষু, বৌদ্ধগণে? দিন আজ্ঞা। সুমিত্র। এই দণ্ডে লয়ে এস, বন্দি করি সবে মম যজ্ঞ অশ্বসহ। ত্বরা যাও দুত! ( দূতের প্রস্থান) দূত। মঠধারী ? ?

৩য় গর্ভা।]
সিংহল-বিজয়।
১২৭
শির। দেখলে হে স্মৃতির ভায়া, ঐ যে সব নেড়া মাথা, কাছ
খােলার দল আছে, ওরা হিংসায় ফেটে মরছে, যে মহারাজ
এখন আমাদের মতেই সব কাজ করছেন, এ্যাঃ পাষগুদের
কি–একটু ভয় হ’লনা যে, মহারাজ সুমিত্ৰসিংহের সঙ্গে
বিবাদ করবে ?
স্মৃতি। আর বলতে হবে না শিরমনি ভায়া, পাষণ্ডরা যেমন বেড়ে
উঠেছে তেমনি প্রতিফল হাতে হাতে পাবে, ওরাই না বলে
মে, যেমন কর্ম করবে তেমনি ফল পাবে। এখন ফল ভােগ
করুক।
শির। যাক একেবারে উচ্ছন্ন যাক। ওদের জ্বালায়, ধর্ম একেবারে
তিরােহিত হয়েছিল। কেউ আর মা পূজা মাকাল পুজাটি
পৰ্য্যন্ত করতে চাইত না।
বিদ্যার্ণব। তা আর বলতে। শুভঙ্কর ব্রহ্মচারী যদি মহারাজকে
পুনরায় দীক্ষিত না করতেন তাহলে এতদিন আমাদের এদেশ
থেকে পাঁজি পুথি নিয়ে বেরিয়ে যেতে হত।
স্মৃতি। দেখ বিদ্যার্ণব, পাপিষ্ঠেরা যদি এতটা বাড়াবাড়ি না করত
তাহলে ওদেরও চলত, আমাদেরও চলত, বাড়াবাড়ি করলেই
পতন হবে। সৰ্ব্বং অত্যন্তং গহিতং ।
জনৈক ব্রাহ্মণ। ভােঃ ভােঃ স্মৃতিরত্ন ঘৃতং কিঞ্চিৎ নুন্যং পশ্যাম্যহং ।
স্মৃতি। আরে আগে যজ্ঞই হক তার পর তােমার নং কি অধিকং
( যজ্ঞশ্ব আলিঙ্গন পূর্বক বন্দীভাবে মঠধারী ও ভিক্ষুকগণের প্রবেশ)।
সকলে।
বুদ্ধ, বুদ্ধ, বুদ্ধদেব, বুদ্ধ প্রবুদ্ধ সিদ্ধদেব।
মঠধারী।
অহিংসা পরমেধৰ্ম্ম,

১২৮ সিংহল-বিজয়। [৫ম অঙ্ক। জীবে দয়া ভিন্ন কর্ম, নাহি কিছু আর এ জীবনে। দয়া কর মহারাজ, পশুঘাতি কিবা, কাজ, হবে পাপ অশ্বের মরণে ॥ শুনিব না তব মুখে পাপ পুণ্য কথা, অবিলম্বে ত্যজ মম অশ্ব, মঠধারী। যদি নাহি ত্যজ অশ্ব, আশু দিব বলি অশ্ব সহ যুপ কাষ্ঠে। রক্ষীগণ কর ভিন্ন ইহাদের, বল প্রয়ােগিয়া, যজ্ঞ সুমিত্র । অশ্ব হতে। t : প্রভাে! আছে তব রাজশক্তি, আজ্ঞা দিতে অনুচরগণে, দিন আজ্ঞা। অগ্রে বধি আমাদেৰ, করে ছিন্ন যজ্ঞ অশ্ব হতে ; প্রাণ যায় সেও ভাল, নাহি দিব অশ্ব মােরা। এমন সুন্দর গ্রীবা হবে ছিন্ন, দেহ হতে, ভাবিলেও ফেটে যায় বুক। ক্ষান্ত হন মহারাজ, বধে। স্মৃতি । চুপ কর ভণ্ড, যত দুঃখ ওর যজ্ঞাশ্বের জন্য, আর আমরা যদি খেতে পেয়েও মরে যাই, তথাপিও ওদের ছেলেটি পৰ্যন্ত একবার উকি মারেন না। জাননা রাজআজ্ঞা লঙ্ঘন করে মহাপাপের অর্জন করেছ। হে ব্রাহ্মণ ! বৃথা কেন কহ কটু ! বঁধি এই অশ্বে, করিবে যে পাপের সঞ্চয় মঠ।

৩য় গর্ভা।] সিংহল-বিজয়। ১২৯ অবশ্য ভুঞ্জিবে তার ফল। দেবাৰ্চ্চনা করি লভ যদি পুণ্য শতগুণ তার, মুছিবেনা তাহে কভু এই পাপ। হে বৌদ্ধ ! বেদ বিধি আচরিয়া অবশ্য পালিব স্বীয় ধৰ্ম্ম। নিঃসৃত যে বাণী ব্ৰহ্মমুখ হতে, স্বয়ং ঈশ্বর যদি করেন আদেশ, লঘিতে তাহারে, তবু মানিব তাহা। নাহি করি লক্ষ্য মােরা ফলাফলে। সৰ্ব্ব ফল অপিয়াছি সেই হৃষিকেশে। কিবা ক্ষতি, তায় যদি ভুঞ্জি অশ্বমেধ প্লাপ। ক্ষাত্ররাজোচিত, যজ্ঞ অশ্বমেধ, নাহি করি তার অনুষ্ঠান, হবে লুপ্ত ক্ষত্ৰধৰ্ম, হবে ব্যভিচার সমাজের মাঝে, হবে বর্ণের সঙ্কর। করি নিষেধ মােরা পালিতে কর্তব্য। কারে। অহিংসা ও জীবে দয়া মানবের সনাতন ধৰ্ম্ম ; সমাজ কর্তব্য যদি হয়, বিরােধী তাহার, অকৰ্ত্তব্য তাহা। বিতণ্ডার কিবা প্রয়ােজন ? জয় বুদ্ধ দেব, প্রভাে কর দয়া এবে এই জীবে। (বৌদ্ধগণ যুপকাষ্ঠের নিকট অগ্রসর হইয়া। মহারাজ অগ্রে কর বধ আমাদের। ফেলে রাখ সবে যুপকাষ্ঠ অন্তরালে। (স্বগত) ঘাের এ বিপদে, রক্ষা কর গুরুদেব । ০ মঠধারী। সকলে। সুমিত্র।

সিংহল-বিজয়। [৫ম অঙ্ক। N আরস্তিয়া যজ্ঞ, হবে সব পণ্ড শেষে ? স্মৃতিরত্ন। ওহে বিদ্যার্ণব ভায়া, একটু এগিয়ে, এক এক জনকে ধরনা, দেখি কি করে ? বিদ্যার্ণব। কাজ নেই ভায়া, যদি কামড়ে দেয় ত ক্ষত অবস্থায় আর যজ্ঞ করতে পারা যাবে না। (শুভঙ্কর ব্রহ্মচারীর প্রবেশ। বৎস, হয়েছ কাতর ? কি আশঙ্কা তব ? রক্ষীগণ, অবিলম্বে কর মুক্ত বৌদ্ধ ভিক্ষুগণে। (মঠধারীর প্রতি) মহাত্মন; লয়ে যাও এই অশ্বে, যদি বাজে তব সকরুণ প্রাণে। মহারাজ! থাকে যদি মম মতি ব্রহ্ম- পদে, কুশ অশ্বকরিয়া নির্মাণ দিব পুর্ণাহুতি যজ্ঞে তব। শুন বৌদ্ধগণ ! আৰ্যভূমি মাঝে সনাতন আৰ্য্যধৰ্ম্ম হবে নিধন কভু। রুধিয়া সে আৰ্য- ধৰ্ম্ম হবে বিতাড়িত আর্যাবর্ত হতে। । . সকলে। জয় শুভঙ্কর দেবের জয়। চতুর্থ গর্ভাঙ্ক। লালপুর রাজপ্রাসাদ। সিংহবাহু মহিষীরাপ্রবেশ। শুনিয়াছি আসিয়াছে বিজয়ের দূত, বাছা মাের নির্বাসিত, দীর্ঘবর্ষ ব্যাপি; মহিষী।

৪র্থ গর্ভা।] সিংহল-বিজয়। • ? তৃষিত চাতক সম সদা চেয়ে আছি তার আশে ; জিজ্ঞাসিয়া বিদেশী বণিকে নাহি পাই তার কোন সমাচার কভু ; একমাত্র বাসনা আমার, শুনিতে সে, আছে বেঁচে। কোথা মহারাজ! হের আসি হেথ, সাধিয়াছ নিজ সৰ্ব্বনাশ নিজে হেন মুঢ়জন আছে ধরামাঝে! স্বহস্তে বৰ্ধিনা অমৃতের তরু, তারে করিবে , ছেদন, যেমনি সে হয় ফলােম্মুখ! গেছ চলি ইহলােক হ’তে, কুমারের শােকে, হয়েছে শ্মশান এবে তব রাজ্য। কুমার সুমিত্ৰসিংহ, নহে দৃঢ়মতি, কুচক্রী ব্রাহ্মণ হরিয়াছে তার মন ; ঈর্ষানল জ্বলায়েছে বৌদ্ধ হৃদি মাঝে কুমার বিহনে অরাজক তারা সবে। (সুমিত্ৰসিংহের প্রবেশ ।) বৃথা কেন কর শােক মাতঃ ? নিৰ্বাসিত হয়ে কেবা আসে ফিরে ? আসিয়াছে দূত জ্যেষ্ঠ পাশ হতে লয়ে নিমন্ত্রণ, র শুভ পরিণয়ে। না পারি যাইতে তথা ত্যজি এ বিশাল রাজ্যর। একা তােমা নাহিদব যেতে। লয়ে এস দুতে; ও জুড়াই তাপিত প্রাণ তার কথা শুনি। (সুমিত্ৰসিংহের স্থান।) সুমিত্র। মহিষী।

১৩২ মহিষী। দূত সিংহল-বিজয়। [ ৫ম অঙ্ক। (দূতের প্রবেশ ।) প্রণাম জননী তব পদে। বহুদিন মােরা হেরি নাই মাঃ শ্ৰীচরণ তব। কে তুমি বৎস, এসেছ কুমারের পাশ হ’তে ? বল, বল, বৎস, কোথা সে কুমার মাের? আছেত কুশলে ? বর্ষ হ’ল গত, হেরি নাই তার চাদমুখ ; কোথা গেলে পাব তার দেখা ? বলে দাও মােরে বৎস। তব আশীর্বাদে সদাই কুশল তার, দৈবদুর্বিপাক মাতঃ, লয়ে যায় তারে তাম্রপর্ণ দ্বীপে, আমরাও সবে, হই উপনীত সেই দেশে ; মিলি আমাদের সনে, করেছেন জয় সেই দেশ। তুষি অধিবাসীগণে, হয়েছেন রাজা সেই দ্বীপে। এবে হয়েছে সিংহল নাম তার, স্বর্গ- গত রাজা সিংহবাহু নামে। পাঠালেন মােরে তােমাদের পাশে এ শুভ বারতা দিতে, আছেন চিন্তিত সদা কুশলের তরে, দিই সুসংবাদ মাতঃ, হবে তার পরিণয় পাণ্ডুমালাধিপ কন্যা সনে। হায় যদি থাকিতেন মহারাজ আজি, কি আনন্দ আমাদের ; হত সে সিংহল, বঙ্গভূমি,উপরাজ্য।কি আর কহিব। হায় মহারাজ! কোথায় রহিলে এবে, মহিষী।

৪র্থ গর্ভা।]
সিংহল-বিজয়
।
করেছিলে নিৰ্বাসিত যারে, সেই তব
বিজয়কুমার হয়েছে উদিত আজি,
সিংহল গগনে ? শােভে যথা শশধর
চিত্রাসহ হিমানীর অন্তে, রাজিবেন
তথা পাণ্ডুমালাধিপ কন্যা তার বামে।
কে আনিবে ফিরায়ে কুমারে, মাতাইতে
নিরানন্দ বঙ্গবাসী জনে, মিলন
উৎসবে তার ? বল তারে দূত, রিনা
সেই নয়নের মণি হইয়াছি তারা
হার আমি, মৃত মহারাজ শুধু তারি
শােকে ত্যজেছেন প্রাণ, করি “অনুতাপ”
ব’ল তারে, এই দূর দূরান্তর হতে
পাঠাতেছি অব্যর্থ আশিষ মম, থাকে
যেন চিরসুখী উভে। অভাগিনী আমি,
হেরিব বধুমাতা মুখশশী কভূ।
( বৌদ্ধ ভিক্ষুকগণের প্রবেশ )।
এসেছেন কুমারের রাজদূত হেথা ?
আসিয়াছে প্রভাে! করি সবে নমস্কার।
দয়াময়গণ, ল’ন বিনীত প্রণাম ।
জয় হ’ক বৎস! আছেন কুশলে তিনি,
গ্ৰেীতম কুশলে সদা? এরাজ্যে মােদের
নাহি স্থান, অত্যাচার করে দ্বিজ, বৌদ্ধ
ধর্মযাজকের প্রতি, করি অবিচার
নাহি দেন দণ্ড তার রাজা অরাজক
বৌদ্ধ।
মহিষী।
বৌদ্ধ।

১৩৪ সিংহল-বিজয়। [৫ম অঙ্ক এই রাজ্য। নায়ক বিহীন মােরা সবে গৌতম বিহনে। যাব তব সাথে । মহাত্মনগণ! অতি সোভাগ্য আমার । যদি যান সাথে, কি আনন্দ সবাকার। সিংহল হইবে কেন্দ্রস্থল, বৌদ্ধ ধর্ম- যাজকের, পৃথিবীর চারি ভিতে সেই মহাধৰ্ম্ম করিতে প্রচার। যান মাতঃ অন্তঃপুরে এবে, মাগি মা বিদায়। (প্রস্থান)। হা বিধাতঃ, এই ছিল মনে (দীর্ঘশ্বাস সহিত)। ( প্রস্থান)। { মহিষী! পঞ্চম গর্ভাঙ্ক। শ " । বিজয়। সিংহল রাজদুর্গ,—রাজা বিজয়সিংহ ও গৌতম । গৌতম। সখা ! কেন হেরি এত বিষাদিত আজি উৎসবের দিনে ? বুঝি এখনও হের নাই পাণ্ডুমালাধিপ-বালা মুখইন্দু ? সখা ! আজি মাের পড়িয়াছে মনে, সেই অভাগিনী জননীরে মম ; আর সেই কুবেণী বালায়। আমা তরে হারায়েছে নিজ পিতার জীবন, চির কৃতজ্ঞতা পাশে বাধিয়া আমায়, চুলে গেছে স্বর্গে বানা, সাধিয়া আমার কাজ। হায় সখ ?

৫ম গর্ভা।]
সিংহল-বিজয়।
গৌতম।
আজি চলে গেছে পরলোকে পিতা মম,
শুধু আমা তরে হ'য়ে শােকে অভিভূত।
ভাগ্যহীন আমি, হারালাম এসবায়।
নশ্বর জগতে নহে চিরস্থায়ী কেহ,
শুধু কৰ্ম্মফল ভোেগ হেতু, এ জগতে
আসা মানবের। হলে ভােগ ক্ষয় তার,
কে পারে রাখিতে তারে ? বৃথা শােক তব।
আজি উৎসবের দিনে, কর ভােগ শুধু,
বিমল আনন্দ
সেই ভাল বন্ধুবর ।
হের সখা, আসিছেন মরাল গমনে,
তব আনন্দের প্রস্রবন, নিঝরিণী,
কিম্বা পবন হিল্লোলে নাচে কল্লোলিনী
যথা, হেলিতে দুলিতে এবে, আসিছেন
বিজয়।
গৌতম ।
ধনী?
বিজয়।
নহে ভাল অতিশয় ; সাবধান।
( সিংহলরাণী ইন্দুবালার প্রবেশ)
ইন্দুবালা। গৌতম দেব, আমি আপনাদের নিকট এলেই, ধত—
বিদ্রুপের হাসি আপনাদের মুখে দেখা দেয়। আপনারা যে
বিশেষ গুণবান তা সকলেই জানে। সেই জন্যই কি আমায়
গিরি, প্রথম, নিঝরিণী, কল্লোলিনী বলে উপহাস কতে
হয়? তা বলবেনইত, আমিত, আপনাকে কিছু বলতে
জানিনা।

১৩৬ সিংহল-বিজয়। [৫ম অঙ্ক গৌতম। গৌতম। দেবী! কেন আর সে দুঃখ রাখেন, আপনার যা মনে আসে সব বলে ফেলুন। আচ্ছা বলছি। আপনার ঐ খঞ্জনকে গঞ্জন দিয়ে চলন দেখে অবধি, আমার সেই তাঙ্গী সখীটী, আপনার গুণের পক্ষপাতিনী হয়ে পড়েছেন। এখন তাকে অর্ধাঙ্গভাগিনী করলেই, যেন পূর্ণচন্দ্রের পাশে অর্ধচন্দ্রের শােভা, যেন, রজত- গিরির পাশে হেম গিরির, যেন, জলধির সহ স্রোতস্বিনী, যেন, দিননাথের সহ পদ্মরাণীর, আর যেন কি অনির্বচনীয়ের সঙ্গে অনির্বচনীয়ের মিলন হয়। দেবী! ধৃষ্টতা' মার্জনা করবেন, ধর্মযাজকের পক্ষে গৃহস্থাশ্রমে প্রবেশ করা শাস্ত্রনিষিদ্ধ। তবে আপনার কবিতা- দেবীর বীণার ঝঙ্কারে, আমি প্রায় মূচ্ছিত হয়ে পড়েছিলাম। তিনি আপনার স্কন্ধেই অবস্থান করুন, এ দরিদ্রের উপর কৃপা করলেই ভাল হয়। বিজয়। সখা! মিলন উৎসব আজি, হয় যাহে সৰ্ব্ব মনােনীত, ক’র সে উপায় এবে ; নিমন্ত্রিতগণ হ'বে উপনীত সবে। গৌতম। বসি নির্দিষ্ট আসনে, হের উতে, কিবা আয়ােজন করিয়াছি আমি। যদি নাহি হয় পরিতুষ্ট সবে, বৃথা মন্ত্রীপদে বরিয়াছ মােরে ; মিলন উৎসব দৃশ্য রবে আজীবন স্মৃতিপটে সবাকার। (রাজা ও রাণীর সিংহাসনে উপবেশন )

৫ম গর্ভা।]
সিংহল-বিজয়।
( সিংহল অধিবাসীগণের প্রবেশ)
সিংহল অধিবাসী। হে রাজন সিংহলের, বীর শ্রেষ্ঠ ধরণীর,
শ্রেষ্ঠ রাজবংশ
জন্ম তব,
লভিয়া
তােমারে সর্দারের স্থলে, এবে হব মােরা
শ্রেষ্ঠজাতি ধরামাঝে। রহ চিরদিন
রাজা এদেশের। হে জননী! রহ তুমি
চিরদিন সিংহলের রাজলক্ষ্মী হয়ে।
তােমাদের সিংহাসন তলে রবে বাধা
ভক্তি, শ্রদ্ধা, আমাদের।' ধর নিদর্শন।
( অভিবাদন ও উপহার প্রদান ) ।
( মণ্ডলগণের প্রবেশ )।
মণ্ডলগণের
শুল। প্রভো! বরিয়াছি রাজপদে এদেশের,
কি আছে মােদের দিব উপযুক্ততব,
আছে শুধু রাজভক্তি হৃদে ; আজীবন
উৎসবে বিপদে তব, অকাতরে দিব
তাহা সবে। ল’ন নিদর্শন, উপহার।
( অভিবাদন ও উপহার প্রদান )।
( বৌদ্ধ ধর্মযাজকগণের প্রবেশ)।
যাজক। হে রাজন! অসিয়াছি তব সুদূর
জনমভুমি বঙ্গভুমি হতে, দিইতে
আশীষ তােমা। নব ভুপালের যশ
হ’ক ব্যাপ্ত দিগ, দিগন্তরে, চিরশান্তি
মাঝে যাপিয়া জীবন ভে, পাল তব

সিংহল-বিজয়। (৫ম অঙ্ক । 1 রাজা। গশে। বুয়ার হু’ক প্রেম- পুর্ণ রাজ্য তব ও ধৰলে বন পৃথ্বীশ্বর, ন্য এ জীবন গম, তব ও আগমনে। যৈমিকগণে বশবাদ্য বাদন। অস্ত্র পরিচালনা প্রদর্শন। দীপ লীলা প্রদর্শন। পুষ্পবৃষ্টি করিতে কবিতে সখীগণের প্রবেশ গত। মােহন, মােহন, মােহন বামে। মােহিনী, মােহিনী, মােহিনী ঠামে মােহনরাজা, মােহিনী রাণী। হেরে নয়নে জুড়াব প্রাণী। মােহন সাজে সেজেছে ধরা। { মােহিনী সাজে সেজেছি মােরা । মােহিত সবে হেরি দুজনায়। বােন মিশন আজি এ ধরায়। (যুৱনিকা পতন।)

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

Singhal-bijay

Author
Chattopadhyay,jitendra Nath
Title
Singhal-bijay
File name
Singhal-bijay
Text
OCR done
Citation
1912
Published
2009/09/5
Publisher
Sahitya Sammilani,uttarpara
Language
Sanskrit
Pages
158
Library
Bangiya Sahitya Parishad, Kolkata
Classification
Bengali Poetry
Keywords
Indubala
DLI number
513299
Barcode
4990010020290.00
Scanning centre
C-DAK, Kolkata
Digital publisher
Digital Library Of India
Rights
In Public Domain
VMLT id
V7Q3Od0oCGJ
Download PDF

Singhal-bijay