Bangiya Sahitya Parishad, Kolkata

Punorjanmo Ed.3

Ray,dejendralal · 2009/09/16

PDF Proofread

Front matter

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

মুনর্জন্স।

প্রকাশক–এগুরুদাস চট্টোপাধ্যায়,
“গুরুদাচটাপাধ্যায় এও ”
২১, কর্ণওয়ালিস ধ্রুট, কলিকাতা।
THE
Emerald
Gprinting
Works
CALCUTTA.
প্রিন্টার—ঐবিহারীলাল নাথ
“এমারেল্ড প্রিন্টিং ওয়ার্ক”
১, নন্দকুর চৌধুরীর দ্বিতীয় লেন, কলিকাতা।

পুনজন্ম
(প্রহসন )
দ্বিজেন্দ্রলাল রায়
[ তৃতীয় সংস্করণ
১৩২৪
মূল্য। চারি আনা মাত্র

No text on this page.

ভূমিকা
ডীন সুইফটু সত্য সত্যই একজন জীবিত জ্যোতিষী পঞ্জিকা-
কারকে মৃত বলিয়া সাব্যস্ত করিয়াছিলেন। তাঁহার অত্যাচারে
নিরুপায় হইয়া পঞ্জিকাকার শেষে আপনাকে জীবিত প্রমাণ
করিবার উদ্দেশ্যে একজন উকীল নিযুক্ত করেন। কথিত আছে
যে তথাপি ঐ পঞ্জিকাকার স্বীয় অস্তিত্ব সন্তোষকররূপে প্রমাণ
করিতে পারেন নাই। সেই আখ্যানকে অবলম্বন করিয়া বর্তমান
প্রহসনখানি রচিত হইয়াছে।
এই প্রহসনের মর্ম কি পাঠক যদি জানিতে চাহেন, তাহা
হইলে তিনি অনুগ্রহ করিয়া যেন একটু চিন্তা করিয়া দেখেন।
ইহাতে নীতি কথার অভাব নাই।

No text on this page.

পুনর্জন্ম। স্থান—যাদব চক্রবর্তীর বহিঃকক্ষ। কাল রাত্রি। ফরাস, টেবিল ও চেয়ার ঘরটিতে ছড়ানো। পার্শ্বে একখানি খাটিয়া। দেওল ঘড়িতে সাতটা বাজিয়া সতেরাে মিনিট। যাদবের বিপত্নীক ভগ্নীপতি অশ্বিনী এবং যাদবের দ্বিতীয় পক্ষের স্ত্রী সৌদামিনী দণ্ডায়মান। অশ্বিনী। আজ সেই দো বৈশাখ। আমি সব বুঝিয়ে পড়িয়ে রেখেছি। সৌদামিনী। কিন্তু—আমি এখন ভাবছি, যে এতে ফল কি হবে? অশ্বিনী। ফল ! বেশী কিছু নয়, ওর প্রাণরক্ষা হবে। খাতকেরা। তােমার স্বামীকে একদিন উত্তম মধ্যম দেবে বলেছে জানাে? সৌদামিনী। তা ওঁর অপরাধ কি ? সুদে টাকা ধার দিয়েছেন- সুদ নেবেন না? যখন মহাজনি কর্তে বসেছেন- অশ্বিনী। অভাগাদের ভিটে মাটি উচ্ছন্ন করে। এর নাম মহা- জনি ! না রাহাজানি। সকালে উঠে কেউ এ নাম করে না। পাছে ভাতের হাঁড়ি ফেটে যায়; ওর মুখ দেখেনা—অযাত্রা! অনেকে সকালে বিকালে ওর মৃত্যু কামনা করে। এ কি বড় সুখের অবস্থা ।

১০
।
পুনর্জন্ম।
সৌদামিনী। তবে আহার ঔষধ দুই হবে !—কিন্তু বিধূলে হয় !
অশ্বিনী। তা ঠিক বিবে! শালার জ্যোতিষ শাস্ত্রে ভারি বিশ্বাস।
গণৎকার যখন বলেছে যে ও দো বৈশাখ দুপরে নিজের বাড়ীতে
সাপে কামড়ে মৰ্ব্বে, ও বিশ্বাস করে বসে রয়েছে।
সৌদামিনী। তিনি এখন কোথায় ?
অশ্বিনী। মল্লিক পুকুরে গিয়ে একগলা জলে চুপ করে বসে আছে।
পুকুরে থাকলে আর নিজের বাড়ীতে কেমন করে সাপে কামড়াবে?
সৌদামিনী। [ সহাস্যে ] আশ্চৰ্য্য
অশ্বিনী। আজ বেশ একটু মজা হবে।
সৌদামিনী। ওঃ! কি মজাই হবে!-কৈ এখনও আসছেন না যে !
অশ্বিনী। এলাে বলে।-তােমায় যা যা কর্তে বলে দিয়েছি,
মনে আছে ত?
সৌদামিনী। খুব আছে !
অশ্বিনী। আচ্ছা, এখন বাড়ীর ভিতরে যাও।
সৌদামিনী। ওঃ ভারি মজা হবে। আর তর সৈছে না—
=
বঁধু হে--আর কোরোনা রাত।
শুকিয়ে যাচ্ছে তােমার বাড়া ভাত।
তুমি খেলে আমি খাবাে, এ কথা না মূলে ভাবো,
কখন আমি শুতে যাব (তাই) ভাবছি দিয়ে মাথায় হাত।
ছেলেরা সব নাইক বাড়ী, মেয়ে আছে জেগে,
দাসী কচ্ছে বকাবকি—আমি যাচ্ছি রেগে ;-
ঘরের মধ্যে বিষম মশা, অসাধ্য এখানে বসা,
বিরহিণীর দশশা জানােইত প্রাণনাথ।
-

পুনর্জন্ম।
অশ্বিনী। যাদব পূৰ্বজন্মে অনেক তপস্যা করেছিল, তাই এমন
স্ত্রী পেয়েছে ! শালার টাকার ইয়ত্তা নাই; কিন্তু স্ত্রীকে পৰ্যন্ত পেট
ভরে খেতে দেবেনা! তবু সৌদামিনীর মুখে হাসিটি লেগেই আছে।
আর একটা মজা পেলে হয়। হাসতে হাসতে ঢলে পড়ে।শালা
কঞ্জুষের সর্দার! অধম ! বুড়ােবয়সে বিয়ে করেছে—এক সুন্দরী
শিক্ষিত স্ত্রীকে—একটা নিরেট মূখ, নৈলে কোষ্ঠী বিশ্বাস করে।
নন্দ, জ্যোতিষ, জলধর ও জীবনকৃষ্ণের প্রবেশ।
অশ্বিনী। এই যে তােমরা এসেছ! ঠিক সময়ে এসেছে।
যাদব এক্ষণেই আসবে।
জ্যোতিষ। এদিকে সব তৈরি?
অশ্বিনী। সব তৈরি। কেবল ছেলে দুটোকে বলা হয়নি। তিন
দিন তারা বাড়ীমুখখা হয় নি। পয়সা খরচ হবে বলে শালা
তাদেরও শিক্ষা দেবে না। তা তারা বিগৃড়ে যাবে না ? দুটো
কুম্মা হয়ে দাড়িয়েছে।
জ্যোতিষ। [ সন্দিগ্ধভাবে ] তবেই ত !
অশ্বিনী। কিন্তু তারা সহজেই টোপ গিলবে এখন। বাপ কবে
মৰ্ব্বে বলে’ ‘হা প্রত্যাশ’ করে বসে আছে—কৃপণের ছেলে যা হয়।
বাপ মরেছে শুনে ছেলে দুটো কি করে তাও দেখুক শালা।-ঐ যে
আছে ! জলধর, শােও, শশাও।
জলধর গুইলেন।
অশ্বিনী। তােমরা সব ঘিরে বােস।
সকলে ঘিরিয়া বসিলেন। অশ্বিনী জলধরের উপর চাদর বিছাইলেন
অশ্বিনী। খুব দুঃখিতভাবে বােস।-জলধর। নােড় না।

পুনর্জন্ম। সকলে খুব দুঃখিত ভাবে বসিলেন। অশ্বিনী। প্রস্তুত ? সকলে। প্রস্তুত। অশ্বিনী। তবে আমি আসি। ঠিক সময়ে এসে উপস্থিত হ'ব। -খুব দুঃখ প্রকাশ কর। [ প্রস্থান: যাদবের প্রবেশ। - যাদব। খুব ফাকি দিয়েছি। তাহলে দেখা যাচ্ছে কোষ্ঠীও মিথ্যে হয়। আমি ভেবেছিলাম ঠিক দিবা দ্বিপ্রহরে অক্কা পাবাে তা { ঘড়ি দেখিয়া ] দুপুর যখন বেজে গেছে, তখন আর ভয় নেই। জ্যোতিষ। আহা হা হা! বেচারী মােলো । নন্দ। দুপুর বেলা জীবন। সাপে কাম্‌ড়ে! যাদব। কে মােললা ? জ্যোতিষ। অদৃষ্ট- নন। কেউ খণ্ডাতে পারে না। জীবন। তবুও লােকে জ্যোতিষ শাস্ত্র মানেনা। যাদব। মােললা কে ? নন্দ। কৈ! ছেলেরা কেউ এখনও এলােনা ত ! জ্যোতিষ। কতক্ষণ ধরে বসে আছি। জীবন। আর কতক্ষণ অপেক্ষা কৰ্ব্ব ? চল, শশান-খাটে নিয়ে যাই। যাদব। আরে কাকে শ্মশান-ঘাটে নিয়ে যাবে? ཙམའི་

পুনর্জন্ম।
১৩
জ্যোতিষ। আহা! যাদব চক্রবর্তী
নন। শেষে কি না-
জীবন। মােলাে।
যাদব। এ। যাদব চক্রবর্তী মােলল! কোন্ যাদব চক্রবর্তী ?
জ্যোতিষ। এমন ঘর বাড়ী-
নন্দ। দ্বিতীয় পক্ষের পরমাসুন্দরী স্ত্রী-
জীবন। আহা হা হা !
যাদব। কে মরেছে ?
জ্যোতিষ। আজ্ঞে, যাদব চক্রবর্তী।
যাদব। যাদব চক্রবর্তী মৰ্ত্তে যাবে কেন, মহাশয় ?
নন্দ। কেন যাবে তা কি করে বলবাে, মহাশয়!তবে মরেছে।
যাদব। সে কি!
সকলে। আহা হা হা !
যাদব। আপনারা কি বলছেন? এইত আমি বেঁচে রয়েছি।
জ্যোতিষ। আপনি কে মহাশয় ?
যাদব। আমিই ত যাদব চক্রবর্তী।
নন্দ। বটে।
যাদব। বটে কি রকম ?
জীবন। সােনার চাদ আমার।
যাদব। মহাশয়, আপনারা কি ক্ষেপেছেন? আপনারা দেখতে
পাচ্ছেন না যে আমিই যাদব
জ্যোতিষ। যান, মশায়। এ শশাকের সময় ভাড়ামি কৰ্বেন না।
নন্দ। গাঁজাখাের নাকি।

১৪
পুনর্জন্ম।
জীবন। যাও এখান থেকে।
যাদব। কি জ্বাল! আপনারা কি ক্ষেপেছেন ? আমিই কে
যাদব চক্রবর্তী। চেয়েই দেখুন না-
জ্যোতিষ। বটে!--আচ্ছা দেখি। [ নিরীক্ষণ ]
নন্দ তাহার মস্তক ঘুরাইয়া তাহাকে আপাদমস্তক নিরীক্ষণ
করিলেন।
জীবন তাহার চারিদিক ঘুরিয়া পৰ্যবেক্ষণ করিলেন।
নন্দ। ওহে! অনেকটা তার মত দেখতে বটে
জীবন। সেজেছে ত বেশ!
জ্যোতিষ। বাঃ!
যাদব। সেজেছি কি রকম ?
জ্যোতিষ। হু চমৎকার ! তবে ঐ নাকটা হয় নি।
যাদব। নাকটা হয়নি কি রকম? [ নাকে হাত দিয়া দেখিলেন ]
নন্দ। রংটা—তা একরকম করে তুলেছে।
যাদব। করে তুলেছি ?
জীবন। টিকিও রেখেছে।--বাহাদুরী আছে।
জ্যোতিষ। কিন্তু ঐ নাকটা।
নদ ও জীবন। [ সঙ্গে সঙ্গে ] ঐ নাকটা।
যাদব। নাকটা কি হয়েছে ?
জ্যোতিষ। না, হয় নি
নন্দ। উহু।
জীবন। খাতক ঠকাতে পাঝেনা।
L

পুনর্জন্ম।
যাদব। কি! আপনারা কি বলতে চান যে আমি যাদব চক্রবর্তী
নই ?
জ্যোতিষ। বেশ বাবা! বাক্য গুলাে বেশ তৈরি করেছে ত?
নন্দ। চমৎকার!
জীবন। মন্দ নয়!
জ্যোতিষ। আহা, নূতন দ্বিতীয় পক্ষের স্ত্রী।
নন্দ। শিক্ষিতা—
জীবন। যুবতী।
যাদব। যুবতীই হোক, বুড়ীই হৌক তােমাদের তাতে কি ? সে
আমার স্ত্রী।
জ্যোতিষ। বেশ বাবা! শুধু খাতক ঠকাবার মতলব নয়-
নন্দ। আবার
জীবন। হু! ১
যাদব। আপনাকে আপনারা?
ক
14
খাতকদিগের প্রবেশ।
১ম খাতক। মহাশয়, যাদব চক্রবর্তী নাকি মারা গিয়েছেন?
জ্যোতিষ। আজ্ঞে । আমরা তাকে এই শ্মশান-ঘাটে
নিয়ে যাচ্ছি।
যাদব। আজ্ঞে না—যাদব চক্রবর্তী আপাতত আপনাদের সম্মুখে
সশরীরে বর্তমান।
২য় খাতক। ও! এই সেই নােকটা-না?
নন। কোন্ লােকটা ?

পুনর্জন্ম।
৩য় খাতক। যে যাদব চক্রবর্তী সেজেছে।
যাদব। সেজেছে ?
জীবন। আজ্ঞে হাঁ, সেই লােকটা।
৪র্থ খাতক। ভণ্ড!
যাদব। ভণ্ড!-আমার বাড়ী থেকে বেরিয়ে যাও বছি।
১ম খাতক। তুমি বেরােও।
যাদব। এ আমার বাড়ী।
ও ! আমাদের ফাঁকি দিতে এসেছে। তা হচ্ছেনা।
৪র্থ খাতক। একটি পয়সা দিচ্ছিনে।
যাদব। নালিশ কলে এক পয়সার অনেক বেশী দিতে হবে।
৩য় খাতক। নালিশ কৰ্ব্বে ! স্পর্ধা দেখ !
১ম খাতক। তােমায় আমরা পুলিশে দেবে।
৩য় খাতক। ডাকো পুলিশ।
৪র্থ খাতক। তোমার বুজরুকি বের কচ্ছি।
২য় খাতক। যাও ত হে, পুলিশ ডাকত।
[ ১ম খাতকের প্রস্থান ]
জ্যোতিষ। চল, নন্দ। আমরা যাই।
যাই। আর কতক্ষণ ; বসে
থাকবে।
জীবন। ওঠাও।
নন্দ। হাঃ। তােলো--
তাহারা জলধরকে খাটিয়া শুদ্ধ উঠাইলেন।
সকলে। বল হরি-হরিবােল।
* প্রস্থান ]

পুনর্জন্ম। ১৭ যাদব। তাইত ! এরা কাকে শ্মশান-ঘাটে নিয়ে গেল ! যাদব চক্রবর্তীকে ? তবে আমি কে ? ২য় খাতক। ধাপ্পাবাজ । যাদব। গালাগালি দিওনা বলছি- ৩য় খাতক। সং! যাদব। ফের ! ৪র্থ খাতক। মারে বেটাকে যাদব। মহাশয়- সকলে। চোও। ক্রমে সকলে মিলিয়া তাহাকে প্রহার আরম্ভ করিল। যাদব। এই পাহারাওয়ালা! পাহারাওয়ালা। ! একদিক দিয়া যাদরের কন্যা ও অপরদিক দিয়া অশ্বিনীর প্রবেশ। . অশ্বিনী। কিহে ! কিহে ! এত গােলমাল কিসের ? যাদব। এই এসেছে, অশ্বিনী-দেখত ভাই- সকলে। চোপও। অশ্বিনী। ব্যাপার খানাটা কি ? যাদব। এই এদেখত- সকলে। চোও ! অশ্বিনী। ব্যাপার খানাটা কি? ২য় খাতক। আজে! যাদব চক্রবর্তী মারা গিয়েছেন- ৩য় খাতক। তাই শুনে আমরাও এসেছি। ৪র্থ খাতক। কিন্তু এ বেটা যাদব চক্রবর্তী সেজে এসেছে।

১৮
পুনর্জন্ম।
যাদব। আমি কিন্তু
সকলে। চোও।
অশ্বিনী। আঃ—গােলমাল করেন কেন, মহাশয় ! আমি ঠিক
করে দিচ্ছি !—যাদব চক্রবর্তী মহাশয় মারা গিয়েছেন?
২য় খাতক। আজ্ঞে হাঁ।
অশ্বিনী। কৈ আমি ত শুনিনি। হতেই পারে না।
যাদব। দেখত! আমি এই জলজ্যান্ত
সকলে। চোও।
অশ্বিনী। আঃ কি কর!—যাদব বাবু ঠিক মারা গিয়েছেন?
৩য় খাতক। আজ্ঞে হাঁ। এই আপনার আসবার একটু আগে
তার মৃতদেহ শ্মশানে নিয়ে গেল।
অশ্বিনী। কখন্ ?
৪র্থ খাতক। এই দুপুর বেলা।
অশ্বিনী। কিসে মারা গেলেন ?
২য় খাতক। সাপে কামড়ে।
অশ্বিনী। দুপর বেলা
বেলা সাপে কামড়ালে ! হতেই পারে
যাদব। দেখত ভাই! এরকম অত্যাচার দেখেছো ? আমি
বেঁচে থাকতে থাকতেই
সকলে। চোরও।
অশ্বিনী। দুপুর বেলা সাপে কামড়ে ম’লেন কি রকম?
২য় ধাতক। তাঁর কোন হাত ছিল না। কোষ্ঠীতে তাই লেখা
ছিল। কি কৰ্বেন ।

,,
পুনর্জন্ম।
অশ্বিনী। আচ্ছা, কোষ্ঠী বের কর।—নিয়ে এসাে ত, মা! তােমার
মায়ের কাছে থেকে তােমার বাবার কোষ্ঠীটা।
বালিকা চলিয়া গেল।
অশ্বিনী। কোষ্টীতে আছে ?—ঠিক?
৪র্থ খাতক। অবিকল ।
৩য় খাতক। আমরা কি মিছে কথা কচ্ছি ?
যাদব। আমি কিন্তু বেঁচে আছি।
অশ্বিনী। আচ্ছা, কোষ্ঠী দেখলেই বােঝা যাবে।
যাদব। এ-বিষম ফ্যাসাদে ফেল্লে দেখছি—তুমিও কি আমাকে
চিন্তে পাচ্ছ না?
অশ্বিনী। ব্যস্ত হন কেন, মশায়—এই যে !
বালিকা কোষ্ঠ লইয়া অশ্বিনীকে দিন।
অশ্বিনী। কৈ।
৪র্থ খাতক। দেখি—এই দেখুন—২রা বৈশাখ ! তার পরে এই
কোষ্ঠীর পাশে গণৎকারের টীকা ঐ দিন দিবা দ্বিপ্রহরে কেতুর
দশা ছাড়বার আগেই নিজের বাড়ীতে
সর্পাঘাতে মৃত্যু
দেখছেন না ?
অশ্বিনী। তাই তা—যাও, মা, তুমি ভিতরে যাও [ বালিকা চলিয়া
পেল ।
অশ্বিনী। [ চিন্তিত ভাবে পড়িতে পড়িতে ও গোঁপে তা দিতে
দিতে ] হু! ঠিক লেখা আছে বটে।
যাদব। কিন্তু তুমি ভাই আমাকে তু চেনাে।
অশ্বিনী। [ধীরে ধীরে ঘাড় নাড়িয়া ] উহু-case খারাপ।
।

পুনর্জন্ম।
জ্যোতিষের পুনঃ প্রবেশ।
জ্যোতিষ। তার উপর এই দেখুন ডাক্তারের সার্টিফিকেট।
অশ্বিনী। কি সার্টিফিকেট ?
জ্যোতিষ। যে যাদব চক্রবর্তী মরেছে—এই লিখছে দেখুন
I certify that Jadab Chundra Chackerburty is defunct.
He is as dead as a doornail.
যাদব।
ও বাবা !
অশ্বিনী। তাইত!—মহাশয়—আপনার case ক্রমে খারাপ থেকে
খারাপতর’এ দাড়াচ্ছে। বুঝি টেকেনা।
যাদব। কেন?
অশ্বিনী। এদিকে কোষ্ঠী, ওদিকে ডাক্তারের সার্টিফিকেট।
৩য় খাতক। তার উপর আমরা সকলে স্বচক্ষে দেখেছি—যে ।
যাদব চক্রবর্তীকে শ্মশানে নিয়ে যাচ্ছে।
অশ্বিনী। সকলে দেখেছ ?
থাতকগণ। সকলে!
অশ্বিনী। উহুঃ-case কোন মতেই টেকেনা।এতেও যদি
কেউ বাঁচে তা হলে--
যাদব। [ সাগ্রহে ] তা হলে? তা হলে?
অশ্বিনী। তা হলে সে বঁচা মঞ্জুর নয়।
যাদব। অশ্বিনী! শেষে তুমিও—তুমিও আমায় চিন্তে পাচ্ছ না?
অশ্বিনী। দেখুন, আমি স্বীকার কর্তে প্রস্তুত যে, আপনি দেখতে
কতক যাদব চক্রবর্তীর মত ।
যাদব। কতক!-মত-মাথা ঘুলিয়ে দিলো-
। '

পুনর্জন্ম।
অশ্বিনী। তার চেয়ে বেশী বলা অসম্ভব। পৃথিবীতে দেখা যায়
যে দুজন মানুষ কখন কখন অবিকল একরকম দেখতে হয়। যেমন
যমজ সন্তান। যাদবের পিতার যে যমজ সন্তান ছিল না তার কোনই
প্রমাণ নাই। তাঁর পিতাকে (তিনি এখন স্বর্গে) সেকথা কখন
জিজ্ঞাসা করা হয়নি। আর এখন জিজ্ঞাসা করাও অসম্ভব--যেহেতু
তিনি এখন স্বর্গে।
যাদব। কিন্তু আমি যে বলছি।
অশ্বিনী। আপনার কথা ধৰ্ত্তব্যই নয়। আপনি কে এই ত
সমস্যা ! যদি আপনাকে যাদব চক্রবর্তী বলে’ ধরেই নিলাম তা হলে
আপনি আর প্রমাণ কৰ্বেন কি ?—এতে কিছু প্রমাণ হচ্ছে না।
যাদব। তবে কিসে প্রমাণ হবে ?
অশ্বিনী। আপনার কোন সাক্ষী আছে ?
যাদব। না, কৈ-
অশ্বিনী। এরা সকলে একবাক্যে বছেন যে আপনি যাদব
চক্রবর্তী নন। কেমন ? আপনারা বলছেন কিনা ?
খাতক। হাঁ, আমরা সকলেই বছি।
যাদব। আপনারা কি গম্ভীর ভাবে এই কথা বলছেন?
সকলে। গম্ভীর! চেয়ে দেখ [ অত্যন্ত গম্ভীর ভাবে ] তুমি যাদব
চক্রবর্তী নও।
যাদব। তাইত। তবে লত্যই কি আমি যাদব চক্রবর্তী নই ?
২য় খাতক। কোন পুরুষে নও।
৩য় খাতক। যাদবের ঐ চেহারা
৪র্থ খাতক। জাল যাদব সেজে এসেছে, চাদ-খাতক ঠকাতে ?

২২ পুনর্জন্ম। ৫ম খাতক। দেনার একটি পয়সা দিচ্ছিনে। যাদব। আমি নালিশ কর্ব । অশ্বিনী। আদালতে তােমার নালিশ নেবে কেন! এর ধার করেছিলেন যাদব চক্রবর্তীর কাছে। আপনি ত যাদব চক্রবর্তী নন। যাদব। প্রমাণ ক। অশ্বিনী। প্রমাণ করা শক্ত হবে। আপনারা সকলেই সাক্ষ্য দেবেন বােধ হয় যে ইনি যাদব চক্রবর্তী নন। খাতকগণ একসঙ্গে “নিশ্চয়” বলিয়া উঠিলেন। অশ্বিনী। প্রতিজ্ঞা রাখতে পালেত। যাদব হতাশাব্যঞ্জক অঙ্গভঙ্গী করিলেন। অশ্বিনী। মহাশয়। আমি উকিল। আপনাকে বন্ধুভাবে পরামর্শ দিচ্ছি, অমন কাজ কৰ্ব্বেন না ! শেষে জেলে যাবেন। । যাদব। জেলে! অশ্বিনী। মানুষ জাল ! চারটি বৎসর ! যাদব। ও বাবা! অশ্বিনী। আপনাকে বন্ধুভাবে উপদেশ দিচ্ছি—যদিও আমি আপনাকে চিনিনা—ও বিপদের মধ্যে যাবেন না। আর—শুনুন- আপনি যে যাদব চক্রবর্তী তা কখনই খুব সন্তোষকভাবে প্রমাণ কৰ্ত্তে পাব্বেন না। যাদব। কেন ? অশ্বিনী। এই কোষ্ঠী আপনার সর্বনাশ করেছে। কোষ্ঠী কথন মিথ্যা হয়?-আপনিই বলুন। .

পুনর্জন্ম।
যাদব। তা হয় না বটে।
অশ্বিনী। তার উপর ডাক্তারের সার্টিফিকেট—যা’রা মরা মানুষ
বঁচাতে পারেনা বটে, কিন্তু জলজ্যান্ত মানুষ অনায়াসে মেরে ফেলতে
পারে। আমি বছি, আপনি যে যাদব
চক্রবর্তী—সে
বিষয়ে
ঘােরতর সন্দেহ ; যদিও হন, প্রমাণ কৰ্তে পাব্বেন না ।
যাদব। তােমারও সন্দেহ !
অশ্বিনী। আপনিই ভেবে দেখুন না ! আপনার নিজেরই কি
সন্দেহ হচ্ছে না। এদিকে কোষ্টী ওদিকে ডাক্তারের সার্টিফিকেট।
যাদব। ডাক্তার সত্য বলেছে যে আমি মরেছি ?
অশ্বিনী। এই দেখুন না। [ সার্টিফিকেট দিলেন ]
যাদব। [ পড়িয়া মস্তককণ্ডয়ন করিয়া ] তাইত ।
অশ্বিনী। আপনার নিজেরই সন্দেহ হচ্ছে না? তার উপর যাদব
চক্রবর্তীকে আপনার সম্মুখে শ্মশানে নিয়ে গেল।
যাদব। তা ত গেল। [ পুনরায় মস্তককয়নসহকারে ] আমার
মাথা ঘুলিয়ে যাচ্ছে।
খবরের কাগজ পড়িতে পড়িতে নদের পুনঃ প্রবেশ।
যাদব চক্রবর্তী মােললা, দেশের লােকের প্রাণ জুড়ােলাে। সুদ সে ।
আদায় ক’ত্ত শুষে, জোঁকের মত রক্ত চুষে। ওহে যাদব যে সব টাকা,
( তােমার অনেক কষ্টে জমিয়ে রাখা ; এখন সে সব দেখুছছা ভেবে,
বারভূতে উড়িয়ে দেবে। তুমি এখন যাত্রা কর, (এবং গিয়ে)
নরকেতে পচে মর।
অশ্বিনী। একি! খবরের কাগজেও লিখেছে নাকি?
নন্দ। আজ্ঞে হ।

২৪
পুনর্জন্ম।
অশ্বিনী। বলেন কি ।ছাপার অক্ষরে ?
নন্দ। দেখুন না--
অশ্বিনী। [ খবরের কাগজ দেখিয়া ] মহাশয় আপনার case
hopeless !
সঙ্গে সঙ্গে যাদব বসিয়া পড়িলেন।
অশ্বিনী। [ খাতকদিগকে ] মহাশয়গণ ! আপনারা এখন বাড়ী
যান। আমি এখন যাদবের estateএর administration নেবার
যােগাড় করি গে যাই।
যাদব। [ উঠিয়া ] Letter of administration ! কে নেবে?
অশ্বিনী। যাদব বাবুর বিধবা পত্নী। এখন আমারই এ বিষয় পত্তর
দেখতে হবে। আর কি কৰ্ব্ব --আপনাদের দেনার সুদ দিতে
হবে না।
যাদব। সে কি
খাতকগণ। জয় হৌক। অশ্বিনী বাবুকি জয় । [ প্রস্থান ]
যাদব। সুদ দিতে হবে না কি রকম?
অশ্বিনী। দরকার কি? যাদব বাবু অনেক টাকা রেখে গিয়েছেন।
যাদব। গিয়েছেন! [ সানুনয়ে ] অশ্বিনী! ভাই, আমি কিন্তু
মরিনি—দোহাই।
অশ্বিনী। কি কৰ্ব মহাশয় ! আইনে আপনি টিকছেন না !
[ প্রস্থান ]
==
?
প্রতিবেশিনীগুণের প্রবেশ ।
১ প্রতিবেশিনী। বেশ হয়েছে।

পুনর্জন্ম।
২৫
t
২ প্রতিবেশিনী। আপদ গিয়েছে।
৩ প্রতিবেশিনী। অনেক টাকা জমিয়ে রেখে গিয়েছে না? নিজে
না খেয়ে
৪ প্রতিবেশিনী। এখন দশ জনে লুটে পুটে খাবে।
৫ প্রতিবেশিনী। কেপ্পনের সম্পত্তি ঐ রকমেই যায়।
যাদব। না, যত শুছি ততই যে সন্দেহ হচ্ছে বেঁচে আছে কি না!
—প্রতিবেশিনীগণ!-
১ প্রতিবেশিনী। এ কে!
যাদব। আমি
২ প্রতিবেশিনী। সং।
যাদব। যাদব।
৩ প্রতিবেশিনী।
যাদব। চক্রবর্তী
৪ প্রতিবেশিনী। মরেছে ?
যাদব। না এখনও মরিনি।
৫ প্রতিবেশিনী। বেরাে মিন্সে।
যাদব। আমি বেরােবো এ আমার বাড়ী, তােমরা বেরােও।
১ প্রতিবেশিনী। এ আবার কে রে!
২ প্রতিবেশিনী। কেন, বেরিয়ে যাব কেন?
৩ প্রতিবেশিনী। কিসের জন্য ?
৪ প্রতিবেশিনী। হাঁ বল ত ?
৫ প্রতিবেশিনী। ম মিন্সে।
যাদব। তাইত ।
আ ম !

২৬
পুনজন্ম।
১ প্রতিবেশিনী। উননমুখাে মরে গিয়েছে বেশ হয়েছে [ বসিল ]
২ প্রতিবেশিনী। দেশশুদ্ধ লােকগুলাে বাঁচলাে [ বসিল ]
৩ প্রতিবেশিনী। ছেলে দুটো খেয়ে বাঁচবে [ বসিল ]
৪ প্রতিবেশিনী। মেয়েটা কিন্তু খেতে পাবে না [ বসিল ]
৫ প্রতিবেশিনী। ওর নরকেও গতি হবে না ( বসিল ]
যাদব। আবার বসে যে!—যাদব চক্রবর্তী জায়গা। তোমার
অস্তিত্ব লােপ পেতে বসেছে। এই বেলায় উদ্ধার কর, নৈলে
গেলে !-তােমরা বেরােও এখান থেকে । বেরােও, বেরােও!
বেরোবেনা ?-রােস তবে [ বাহিরে গিয়া যষ্টি আনিয়া, যষ্টি দেখাইয়া ]
ভালােয় ভালােয় বেরােবে ত বেরােও-নইলে এই দেখছ !
১ প্রতিবেশিনী। ঈঃ! একেবারে মহিষমর্দিনী মূর্তি।
যাদব। বেরােও।
২ প্রতিবেশিনী। মাৰ্বে নাকি ?
যাদব। নিশুম্ভ বধ কৰ্ব্ব। [ লাঠি ঘুরাইয়া ] বেরােও।
৩ প্রতিবেশিনী। ক না দেখি কত সাধ্য। [ আঁচল ঘুরাইয়া
পরিল ]
যাদব। ও বাবা [ পিছাইলেন ]
৪ প্রতিবেশিনী। বেটে মিলে, বেরাে বলছি-নইলে এই মুখ
ছাড়লাম।
যাদব। [ সভয়ে ] না, না—আমি যাচ্ছি।
৫ প্রতিবেশিনী। নইলে [ বাহিরে যাইয়া একগাছি সম্মার্জনী
লইয়া পুনঃ প্রবেশ ] এই খেংরা দেখুছি।

পুনর্জন্ম।
যাদব।
ও বাবা! [ পলায়ন; পশ্চাতে পশ্চাতে প্রতিবেশিনীগণ
ধাবমান হইয়া সকলে নিষ্ক্রান্ত ]
যাদবের কন্যার পুনঃপ্রবেশ।
কন্যা। বাবা! বাবা! মা কঁদছে।
যাদবের পুনঃ প্রবেশ।
যাদব।
কে কাছে ?
কন্যা।
মা।
যাদব। কেন ?
কন্যা। তা কি জানি।
[ নেপথ্যে ক্রন্দন ] ওগাে তুমি কোথায় গেলে গাে-মুখের বাড়া
ভাত ফেলে তুমি কোথা গেলে—ওগাে তুমি কোথায় গেলে
গাে-
যাদব। আরে দুত্তর-স্ত্রী পর্যন্ত কঁদতে সুরু করে দিল।
ওগাে—আমি বেঁচে আছি। এই আমি যাচ্ছি—যাচ্ছি। চল, মা-
=
কন্যার প্রস্থান, পশ্চাতে যাদব গমনােস্থত
শ্যালক-সম্প্রদায়ের প্রবেশ।
সঙ্গে সিন্ধুক, পেট, বাক্স ইত্যাদি।
১ শ্যালক। নিয়ে চল। নিয়ে চল।
যাদব। একি আবার।
২ শ্যালক। ওহে কুলী ডাক।

পুনর্জন্ম। ৩ শ্যালক। কুলী! কুলী! [ নিষ্ক্রান্ত ] যাদব। কুলী কেন ? জিনিষ পত্তর সব বাইরে টেনে এনে ফেলছো কেন ? ২ শ্যালক। নিয়ে যাবে । যাদব। কোথায় ? ১ শ্যালক। কোথায় আবার ? আমাদের বাড়ী- যাদব। কি রকম! আমার জিনিষ পত্তর তােমাদের বাড়ীতে নিয়ে যাবে কি রকম? ২ শ্যালক। আপনার জিনিষ! যাদব। আজ্ঞে। ১ শ্যালক। [ ব্যঙ্গস্বরে ] আজ্ঞে ;—এই যে কুলী এসেছে। - তিন চারজন কুলীসহ তৃতীয় শ্যালকের পুনঃ প্রবেশ। ২ শ্যালক। ওঠাও আগে এই লােহার সিন্দুকটা। ( কুলীগণ লােহার সিন্ধুক উঠাইতে ব্যস্ত ] যাদব। খবর্দার—[ অগ্রসর হইলেন ] শ্যালক। চোও [ প্রহারােত ] যাদব। অশ্বিনী। অশ্বিনী ! [ নিষ্ক্রান্ত ] শ্যালকবর্গ পরস্পরের প্রতি চাহিয়া ইঙ্গিত করিয়া ক্রমাগত মুখে হাত দিয়া হাস্য করিতে লাগিলেন। ১ শ্যালক। ঐ অশ্বিনীকে নিয়ে আবার আছে। ২ শ্যালক। এই ওঠাও- ৩ খালক। শিগ্‌গির, শিগগির।

পুনর্জন্ম ।
২৯
.
অশ্বিনীর সহিত যাদবের পুনঃ প্রবেশ।
যাদব। অশ্বিনী, দেখ ত, দেখ ত, অত্যাচারটা দেখ ত--
অশ্বিনী। মহাশয়, আপনারা বাড়ীর জিনিষ পত্তর সব টেনে নিয়ে
যাচ্ছেন যে ?
১ শ্যালক। কেন যাবােনা ? এসব এখন আমাদের বােনের।
২ শ্যালক। তিনি আমাদের তত্ত্বাবধানে বাস কৰ্ত্তে যাচ্ছেন।
৩ শ্যালক। কারণ যাদব চক্রবর্ত্তী মারা গিয়েছেন।
যাদব। দেখ ত অত্যাচার! আমি বেঁচে থাকতে থাকতেই এই
অত্যাচার! এদিকে আমার স্ত্রী যায়, ওদিকে আমার যা কিছু ক্রন্দন]
অশ্বিনী। মহাশয়গণ! এই যাদব বাবুর পরিবার এখন আমার
পরিবার। যেহেতু আমার সম্প্রতি পত্নী-বিয়ােগ এবং আপনাদের
ভগ্নীর পতি-বিয়ােগ ।
যাদব। তাতে প্রমাণ হয় যে আমার পরিবার তােমার পরিবার ?
অশ্বিনী। অন্ততঃ তা প্রমাণ করা শক্ত নয়। মহাশয়েরা আপা-
ততঃ বাড়ী যান। লােহার সিন্ধুকের ভার আমি নিচ্ছি।
স্যালকগণ। সে কি মহাশয় !
অশ্বিনী। বেশী চালাকি কৰ্ব্বেন না। আমি উকীল—যান বছি।
শ্যালকবর্গ। যদি না যাই ?
অশ্বিনী। আইনের তর্কে আপনাদের
তর্কে আপনাদের উড়িয়ে দেব। সাক্ষী
দিয়ে ভস্ম করে দেব।
স্যালকগণ। ও বাবা! চল, চল। [ প্রস্থান ]
অশ্বিনী। আপনিও এখন যান। এ বাড়ী এখন আমার।
যাদব চক্রবর্তীর মৃত্যু হয়েছে।

পুনর্জন্ম।
যাদব। আমি কিন্তু মরিনি।
অশ্বিনী। প্রমাণসাপেক্ষ। সাক্ষী আছে ?
যাদব। কেন, স্ত্রী সাক্ষী দেবেন।
অশ্বিনী। বেশ ! আপনার স্ত্রীকে ডাকুন।
যাদব। ওগোবলি ও বাড়ীর মধ্যে। তুমি একবার এদিকে
এসাে। আর লজ্জা করে কি হবে? আমি ধনে প্রাণে মারা যেতে
বসেছি। বাইরে এসাে।
গাহিতে গাহিতে সৌদামিনীর প্রবেশ ।
ওহে প্রাণনাথ পতি তুমি কোথায় গেলে গাে।
এ ভব সংসার মাঝে আমায় একা ফেলে গো।
রাস্তা ভারি একাকো, কেমনে চলিব একা,
প্রাণপতি দেও হে দেখা (পায়ে ) দিওনাক ঠেলে গােয়
=
যাদব। না, না, দেবাে না, পায়ে ঠেলে দেবােন।-আহা সতী সাধ্বী।
সৌদামিনীর গীত চলিল—
বেঁধেছি ইলিশ মৎস্য, খিচুড়ি, ও ছাগ-বৎস,
একা আমারই খেতে হবে (ওগো) তুমি নাহি খেলে গাে৷
যাদব। বেঁধেছ! বেঁধেছ ! আহা সতী লক্ষ্মী!—সতী লক্ষ্মী! না,
, আমিও খাব, আমিও খাব।
সৌদামিনীর গীত চলিল—
পাকা কলপ দিয়ে মাখে, কে হাঁসবে আর বাধা দাঁতে,
পরে মিহি কালার্পেড়ে যেন কচি ছেলে গাে।

পুনর্জন্ম।
যাদব। এই যে আমি হাসবাে আমি হাসবে। এই যে হাঁসছি
( দাত বাহির করিলেন ]
সৌদামিনীর গীত চলিল—
হাত দুই খানি ধরি’, কে ডাকিবে ‘প্রাণেশ্বরি’
আহা, উহু, ওহাে মরি—তুমি নাহি এলে গাে ।
TF
যাদব। এই যে আমি এইছি। এই যে তােমার হাত ধরে
ডাকছি—“প্রাণেশ্বরি?” [ সৌদামিনীর হস্ত ধারণ ]
সৌদামিনী। ও বাবা। এ কে আবার!
যাদব। আমি তােমার স্বামী, তােমার বল্লভ, তােমার নাথ
তােমার প্রাণেশ্বর, তােমার হদয়-সৰ্বস্ব—যাদবচন্দ্র চক্রবর্তী। চেয়ে
দেখ, একবার চেয়ে দেখ।
সৌদামিনী। [ অবগুণ্ঠন খুলিয়া দেখিয়া ] ওরে বাবারে—মা-রে
গিয়েছি [ মূচ্ছিতভাবে পতন )
যাদব। এ ! এ কি রকম।
অশ্বিনী। কে তুমি হে অভদ্র! ভদ্রলােকের পরিবারের গায়ে
হাত দাও।
যাদব। উনি আমার পরিবার।
অশ্বিনী। তােমার !
যাদব। আজ্ঞে ।
অশ্বিনী। তুমি ভদ্রলােক ?
যাদব। উনি আমার পরিবার।
সৌদামিনী উঠিলেন।

পুনর্জন্ম।
যাদব। এই যে জ্ঞান হয়েছে।
সৌদামিনী। আমি পতিবিহনে বাঁচবাে না।
অশ্বিনী। সতী লক্ষ্মী।
সৌদামিনী। আমি অবলা সরলা বিহ্বলা বালা–
অশ্বিনী। আহা হা হা !
সৌদামিনী। অকূল বাত্যাকুল প্রতিকূল সমুদ্রে কেমন করে কুল
রাখি ?
-
অশ্বিনী। আহা! কেমন করে রাখে।
সৌদামিনী। আমি বিরহিণী কামিনী একাকিনী থাকতে
পাৰ্বনা।
অশ্বিনী। দরকার কি? মােহিনী মায়াবিনী ! তােমার অশ্বিনী
নন্দন বেঁচে থাকতে তােমার কোন ভাবনা নেই।
যাদব। অশ্বিনী ! তােমার এই কাজ ।
সৌদামিনী। আমার সম্প্রতি পতিবিয়ােগে—
অশ্বিনী। আমারও স্ত্রীবিয়ােগে-
সৌদামিনী। মনের অবস্থা-
অশ্বিনী। অত্যন্ত
যাদব। খারাপ! তা ত বুঝেছি কিন্তু তাই বলে-
অশ্বিনী। যাও, এখন তুমি ভিতরে যাও! আমি বিবাহের
'আয়ােজন করিগে যাই।
[ সৌদামিনীর প্রস্থান ]
যাদব। কি রকম! বিয়ে আর শ্রাদ্ধ এক সঙ্গেই! তাই বা কৈ।
শ্রাদ্ধ কৰ্ত্তেই বা তর সৈল কৈ। হা জগদীশ ! [ বসিয়া পড়িলেন।]
{

পুনর্জন্ম ।
অশ্বিনী। লাঠিগাছটা ? এই যে [ যষ্টি গ্রহণ ]
যাদব। লাঠি
কেন ?
অশ্বিনী। স্ত্রী বশ কব্বার আয়ােজনটা আগে থেকেই ঠিক করে
রাখি। ৫০০ টাকার গহনা। দশ হাজার টাকা ত যাদবের স্ত্রীরই
আছে। তাতে যদি ঘাড় নাড়িলেন ] তা—একরকম হবে।
যাদব। অশ্বিনী ! দেখ তুমি আমার ভগ্নীপতি—উকিল-তুমি-
এত নীচ হবে না, যে আমি বেঁচে থাকতেই আমার স্ত্রীকে বিবাহ
কৰ্বে।
অশ্বিনী। নীচ কি রকম! বিধবাবিবাহে আমার কোনই আপত্তি নাই।
যাদব। কিন্তু উনি আমার স্ত্রী।
অশ্বিনী। উনি নিজেই স্বীকার করেন না। তা কি হবে।
যাদব। দয়াময় [ কঁদিতে লাগিলেন ]
অশ্বিনী। দেখুন মহাশয়, আপনাকে দেখে আমার দুঃখ হচ্ছে।
হয়ত আপনি যাদব চক্রবর্তী। কিন্তু প্রমাণাভাব। আইনে আপনি
টিক্‌ছেন না। কি কৰ্ব্ব বলুন।
[ প্রস্থান ]
যাদব। তাইত। স্ত্রী চিলে না! অথবা আমি সত্যই মরেছি।
দেখি। আমি মরেছি কি বেঁচে আছি এই হচ্ছে সমস্যা। আমি ।
উৰ্ম্মিসন্তাড়িত হয়ে বাত্যাবিক্ষুব্ধ সংসারসমুদ্রে আন্দোলিত হচ্ছি ? না
ঘুষি খেলছি ? আমি শার্দল-সিংহ-বরাহ-ব্যালসঙ্কুল অরণ্যের সূচিভেদ্য
অন্ধকারে কাঁদছি ? না গান গাচ্ছি? দেখি চিমটি কেটে।
[ আপনাকে চিটি কাটিয়া ] লাগে ত ! আচ্ছা দেখি মাথাটা ঘুরিয়ে
[ মাথায় হাত দিয়া ঘুরাইয়া ] কৈ কিছুই ত বুঝতে পাচ্ছিনে
, এ বাঁচাও না, মরাও না। এ বাঁচাও মরার একটা খিচুড়ি।
.
৩

se
৩৪
পুনর্জন্ম।
কি ভয়ানক! এ রকম অবস্থা যে শেষে আমার হবে তা স্বপ্নেও
ভাবিনি—এরা করা? তাইত ! এরা আমার জ্ঞাতি কুটুম্ব ! শুকিয়ে
মুকিয়ে দেখি কি করে ! [ লুক্কায়িতভাবে অবস্থিতি ]
বাদ্যাদিসহ যাদবের জ্ঞাতিকুটুম্বের প্রবেশ ।
১ম ব্যক্তি। এখানেই বােস! [ উপবেশন ]
২য় ব্যক্তি। হ—আজ একটু প্রাণ ভরে ফুর্তি করা যাক।
| উপবেশন ]
৩য় ব্যক্তি। [ উপবেশন ] বুড়ো এতদিন পরে মরেছে।
৪র্থ ব্যক্তি। হাড় জুড়িয়েছে। [ উপবেশন ]
৫ম ব্যক্তি। এক পয়সা কাউকে দেয়নি। [ উপবেশন ]
১ম ব্যক্তি। কঞ্জুষের সর্দার !
৩য় ব্যক্তি। বুড়াে মৰ্ব্বেনা বলে ঠিক করে বসেছিল।
২য় ব্যক্তি। তা হলে দেখা যাচ্ছে যে যাদব চক্রবর্তীও মরে,!
৪র্থ ব্যক্তি। বেশ বলেছে-হাঃ হাঃ হাঃ হাঃ-
৫ম ব্যক্তি। হাঃ হাঃ হাঃ হাঃ-
যাদব। এরা বেশ খুসী আছে দেখা যাচ্ছে।
১ম ব্যক্তি। মাটি কামড়ে পড়েছিল।
যাদব। অন্যায় হয়েছিল।
২য় ব্যক্তি। আপদ গিয়েছে।
যাদব। বাধিত হলাম।
৩য় ব্যক্তি। উইলে আমাদের নিশ্চয়ই কিছু
কিছু রেখে
গিয়েছে।
।

পুনর্জন্ম।
৩৫
যাদব। [ বৃদ্ধাঙ্গুষ্ঠ নাড়িল ] এক পয়সাও নয়—
৪র্থ ব্যক্তি। তা গিয়েছে! জ্ঞাতি ত !
যাদব। বয়ে গেল।
৫ম ব্যক্তি। কাউকেত দিয়ে যেতেই হবে।
যাদব। দেবো না।
১ম ব্যক্তি। সঙ্গে করে নিয়ে যেতে পাৰ্বে না ত।
যাদব। না পারি লােহার সিন্ধুকের চাবিটা ত নিয়ে যাচ্ছি।
২য় ব্যক্তি। পরকালে গিয়ে মাথা কুটবে।
যাদব। এখনই কুটতে ইচ্ছা হচ্ছে।
৩য় ব্যক্তি। নিজে না খেয়ে দেয়ে-দেখত!
যাদব। আর হচ্ছে না। এবার দিনে নেংড়া আঁব আর রাতে
বােম্বাই পুড়িং!
৪র্থ ব্যক্তি। ও তার ছেলে দুটো কি টাকাটাই ওড়াবে।
যাদব। রেখে গেলে ত!
৫ম ব্যক্তি। ধর, গান ধর।
যাদব। ধর!—শােনা যাক।
সকলের গীত।
প্রাণ রাখিতে সদাই যে প্রাণান্ত।
জন্মিতে কে চাইত যদি আগে সেটা জান্ত।
ভােরট হ'লেই ঘুমটি নষ্ট, তা পরেতে যে সব কষ্ট,
বর্ণিতে অক্ষম আমি সে সব বৃত্তান্ত।
স্নানাদির পর নিত্য নিত্য, ক্ষুধায় জ্বলে যায় পিত্ত,
খেতে বসলে চর্বণ কৰ্ত্তে কর্তে পরিশ্রান্ত।

৩৬
পুনর্জন্ম।
যদিই বা খাই যথাসাধ্য, খেলেই যায় ফুরায়ে খাদ্য,
পান্ত আন্তে লবণ ফুরায়-লবণ আন্তে পান্ত।
দিনে গা গড়াবা মাত্র, বসে মাছি সৰ্বগাত্র,
রাত্রে মশার ব্যবহারও অভদ্র নিতান্ত।
তদুপৰি ভাৰ্যার অন্ধ-রজনীতে গহনার ফর্দ,
নাসিকাডাকা পর্যন্ত নাহি হন ক্ষান্ত।
কিনিলেই কোন দ্রব্য, দাম চাহে যত অসভ্য,
রাস্তা যুড়ে বসে আছে পাওনাদার দুর্দান্ত।
বিয়ে কলেই পুত্র কন্যা, আসে যেন প্রবল বন্যা,
পড়াতে ও বিয়ে দিতে হই সর্বস্বান্ত।
}
যাদবের পুত্রদ্বয়ের প্রবেশ।
।
১ম পুত্র। বিষয় অর্ধেক আমার।
২য় পুত্র। এক পয়সাও তােমার নয়। বাবা উইল করে সব
আমার নামে রেখে গিয়েছেন।
যাদব। গিইছি নাকি! কৈ আমি ত জানি না।
১ম পুত্র। জাল উইল-আমি প্রমাণ কৰ্ব্ব জাল উইল !
২য় পুত্র। কভি নেই
১ম পুত্র। আলবৎ।
২য় পুত্র। আমি চক্রবর্তী সাহেবকে ব্যারিষ্টার দেবাে।
১ম পুত্র। আমি চৌধুরী সাহেবকে দেবাে।
২য় পুত্র। আমি দশ হাজার টাকা খরচ কৰ্ব ।
১ম পুত্র। আমি পনেরাে হাজার টাকা খরচা কৰ্ব।
২য় পুত্র। জোচ্চোর।

পুনর্জন্ম। ৩৭ * = ১ম পুত্র। ধাপ্পাবাজ ! ২য় পুত্র। নেংটে ইন্দুর- ১ম পুত্র। তেলাপােকা। ২য় পুত্র। আমার বাড়ী থেকে বেরিয়ে যাও। ১ম পুত্র। তােমার বাড়ী!—তােমার বাবার বাড়ী। ২য় পুত্র। নিকালে ১ম পুত্র। চোরাও- ১ম জ্ঞাতি। ওহে ঝগড়া কচ্ছ কেন! আজ আমােদ কর। এমন আনন্দের দিন, তােমার বাবা মরেছে। ৩য় জ্ঞাতি। হাঁ, পেট ভরে খাও। ৪র্থ জ্ঞাতি। প্রাণ ভরে স্ফুর্তি কর। ৫ম জ্ঞাতি। নাচো। ২য় জ্ঞাতি। গাও। ১ম জ্ঞাতি। আমি একটা গান বেঁধেছি। ২য় জ্ঞাতি। হাঁ, গাও ত সেই গানটা- ৩য় জ্ঞাতি। কোষ্টা? ৪র্থ জ্ঞাতি। ঐ যে! যেটা তৈরী করেছে বেচু। বুড়াে মরেছে।'—গাও। যাদব। এর মধ্যে গান তৈরী হয়ে গিয়েছে। বলিহারি ! শােনা যা গানটা। সকলের গীত (কীৰ্ত্তন) বুড়ো মরেছে বুড়ো মরেছে বুড়ো মরেছে মরেছে মরেছে। '। .

পুনর্জন্ম।
যাদব। না আর সহ্য হয় না।
সকলের গীত
বুড়ো মরেছে মরেছে মরেছে,
যাদব যষ্টি হস্তে গাইতে গাইতে অগ্রসর হইয়া
বুড়ো মরেনি বুড়ো মরেনি
কৈ এখনও ত বুড়ো মরেনি-
১ম পুত্র। ঐ এ্যা! এ কে ?
২য় পুত্র। তাইত—এ কে ?
যাদব
যাদব। যুবকদ্বয় ! তােমরা যত পারাে আশ্চর্য হও। কিন্তু আমার
বিশ্বাস যে বুড়াে মরেনি-সে তােমাদের সম্মুখে এই সশরীরে বর্তমান।
১ম পুত্র। কি রকম!
২য় পুত্র। এ! তাইত ।
[ উভয়ের পলায়ন ]
জাতিবর্গ। কে তুমি হে—আসরটা ভেঙ্গে দিলে ? বেরােও।
কে তুমি ?
যাদব। আমি ঐ যুবকদ্বয়ের বাবা।
জ্ঞাতিবর্গ। “বাবা”। হতেই পারে না। বিশ্বাস করি না।
প্রমাণ কর যে তুমি বাবা।
যাদব। সবই প্রমাণ কৰ্ত্তে হবে—জ্ঞাতিবর্গ । শুনুন-কোন
বেটাই প্রমাণ কৰ্তে পারে না যে সে বাবা। তবে ওটা বিশ্বাস করে
ধরে নিতে হয়।
জ্ঞাতিব। না, আমরা বিশ্বাস করি না। বেরিয়ে যাও।
{

পুনর্জন্ম। যাদব। কোথায় যাবাে ? জ্ঞাতিবর্গ। তা আমরা কি জানি ? আমরা তা জানি না। যাদব। ছেলে দুটো চিনেছে। শুধু মুখে স্বীকার কৰ্বে না। হা রে ছেলে। আমরা নিজে না খেয়ে আর দশজনকে বঞ্চিত করে টাকা রেখে যাই তােদের ওড়াবার জন্য ? কৃপণ কে কোথায় আছছা ! দেখে শেখ, কারণ ঠেকে শিবার অবকাশ পাবে না। ১ম ব্যক্তি। কি চাঁদ! ভাবছো কি? খাবে একটু ?—নাও। [ মদ্য প্রদান ] যাদব। [ কিঞ্চিৎ চিন্তা করিয়া ] দুত্তর হৌক্‌-দাও | মদ্যগ্রহণ ও পান ] ২য় ব্যক্তি। গাইতে জানাে ? যাদব। আমি যাদব চক্রবর্তী। ৩য় ব্যক্তি। কে অস্বীকার কচ্ছে! যাদব। কিন্তু ৪র্থ ব্যক্তি। এর মধ্যে কিন্তু টিন্তু নেই বাবা—সব এবং আর একটু খাও। যাদব। [ পান ] আমি কিন্তু বাদব- ৫ম ব্যক্তি। চক্রবর্তী বেঁচে থাকো বাবা। ১ম ব্যক্তি। নাও নাও, একটা গান ধর। বইজির প্রবেশ। ১ম ব্যক্তি। এই যে বাইজি এসেছে [ সুর করিয়া ] “এসো এসাে বঁধু এসাে।

৪০
পুনর্জন্ম।
২য় ব্যক্তি। [ সুরে ] “আধ আঁচরে বােস”
৩য় ব্যক্তি। [ সুরে] “নয়ন ভরিয়ে তােমায় দেখি
৪র্থ ব্যক্তি। হােল না [ অন্য সুরে ] “নয়ন ভরিয়ে তােমায় দেখি ।
৫ ব্যক্তি। শেষে কীৰ্ত্তনের টান কৈ--“দেখি-ই-ই-ই”
যাদব। সকলেই ওস্তাদ।
১ম ব্যক্তি। দেখছাে কি !
২য় ব্যক্তি। বাইজিকে গাইতে দাও।
৩ ব্যক্তি। আগে আমি গাইব–“নয়ন ভরিয়ে
৪র্থ ব্যক্তি। চুপ [ সুরে ] “নয়ন ভরিয়ে”—
৫ম ব্যক্তি। গাও, বাইজি-
==
বাইজির গীত।
আরে আরে সেঁইয়া ইসমে কেয়া কাম্।
ইসি জাড়ামে মুঝকো কুছ দেনা ইনাম্ ;
হাতমে দে চুড়ি আর কাণমে দে দুল,
গলামে হালি আওর নামে দে ফুল,
মেরি জান হো যায়গি বঢ়ি মসগুল,
বঢ়ি পিয়ার তুমকো করেঙ্গী হাম্।
।
-
নই ;
ক্রমে সকলের নৃত্য। সঙ্গে সঙ্গে যাদবের নৃত্য ও পতন।
সকলে। কি বাপ, পড়লে !
যাদব। আমি—যাদব-চকবতি-না,
তবে—আমি কে?—কে ভাই যাদব এলি!-
অশ্বিনী দারােগা এবং জমাদার ও দু’জন কনষ্টেবল সাজিয়া
জ্যোতিষ, নন্দ, জীবন ও জুলধরের প্রবেশ।

*
পুনর্জন্ম।
৪১
অশ্বিনী। এলাম বৈকি, দাদা-
জ্ঞাতি কুটুম্ব। ও বাবা পুলিশ-পালা-পাল। [ পলায়ন ]
অশ্বিনী। এই জাল যাদব সেজে এসেছে—দেনদার ঠকাতে।
দারােগ। এই টো-টো বােটা
বােল্টা হায় যে তােম্ যাদব
চকটি হায় !
যাদব। আজ্ঞে, জমাদার সাহেব।
দারােগা। পাড়া-
কনষ্টেবলগণ বাঁধিল।
যাদব। আজ্ঞে আমি—
দারােগা। যাদব চক্কট্টি হায় ?
যাদব। কোন পুরুষে নই বাবা!
দাবােগা। টভ, ওর মত করূকে সাজকে আয়া কাহে ?
যাদব। আজ্ঞে+
দাবােগা। ঝুটু—সচ্ বােলল।
যাদব। দারােগা সাহেব! আমি বলবার আগেই সেট। ঝুট
হােললা কেমন করে ?
দারােগা। ও হাম্ জাল্টা হায়।
যাদব। দারােগা সাহেব! আপনারা সৰ্বশক্তিমান্ তা জান্তাম,
কিন্তু তার উপর যে সর্বজ্ঞ তা জান্তাম না।
দাবােগা। সচু কহহ [ রুলের গুতা দিলেন ]
যাদব। আজ্ঞে, সেই মতলবই ছিল,
মতলবই ছিল, কিন্তু গুতার চোটে যা
সত্য কথা সেটা ক্রমে ভুলে যাচ্ছি। এখন আমি কি বল্লে আপনি
খুসি হন?

૨૨ পুনর্জন্ম। দারােগা। যে টোম্ যাদব চক্রবর্তী নেই হায়। [ রুল দেখাইলেন ? যাদব। কভি নেই। মেয়ােনা, বাবা! দারােগা। তবু তােম্ কোন্ হায় ? যাদব। মাধব চক্রবর্তী দারােগা। ও কোন্ হায়— যাদব। যাদবের ছােট ভাই মাধব। দারােগা। তবে যাদব চক্রবর্তীর মত চেহারা ককে কাহে {: আয়া? যাদব। আজ্ঞে--[ চিন্তা ] দারােগা। সচ বােলাে ( কুলের গুতা ] ওর চেহারা করূকে যাদব। আজ্ঞে, যমজ। দারােগা। 'চোপ্ রও- যাদব। এই চুপ কচ্ছি। দারােগা। আর কখন কহেগা যে টোম্ যাদব চকটি হায়— যাদব। কভি নেই- দাবােগা। ইয়ে কোন্ হায় ? যাদব। আগে ছিলেন আমার—অর্থাৎ যাদবের ভগ্নীর স্বামী ; এখন তাঁর বিধবার স্বামী। দাবােগা। আভি ঠিক বােন্ত হায় । যাদব। আজ্ঞে, আমি মিথ্যা কথাকদাচ কই। দারােগা। নামে খৎ দেও। যাদব। কেন জমাদার সাহেব ?

পুনর্জন্ম।
৪
দারােগা। চোও।খৎ দেও।
যাদব। এই দিচ্ছি। [ নাকে খৎ ]
দারােগা। বােলােহাম কোন
যাদব চক্রবর্তী
নেহি হায়।
যাদব। কোন পুরুষে নই। যদি কখন ছিলাম সে মান্ধাতার
আমলে-
অশ্বিনী। Barred by limitation.
দারােগা। আচ্ছা, ছােড় দেও।
অশ্বিনী। চলুন—জলযােগ করিগে।
যাদব। আর ভূতপূৰ্ব আমার
আমার বিধবার সঙ্গে দারােগা বাবুর
আলাপটাও করিয়ে দিও।
দারােগা। চোও !
যাদব। [ সভয়ে আজ্ঞে ।
যাদব ভিন্ন সকলের প্রস্থান।
যাদব। যাক্। শেষে রুলের তিন গুতায় প্রমাণ হয়ে গেল যে
আমি যাদব চক্রবর্তী নই। গুতার চোটে বাবা বলায়-এ ত তুচ্ছ
কথা। না—আমি মরেছিলাম, এ মিথ্যা কথা নয়। মরেছিলাম।
এ আমার পুনর্জন্ম ! আজ নূতন বিশ্বাস নিয়ে আবার বেঁচে উঠেছি।
মৃত্যুর পরে যা যা
ঘটবে আজ চক্ষের সম্মুখে তার অভিনয়
দেখলাম। গরীব দুঃখীকে আর নিজেকে বঞ্চিত করে—না খেয়ে দেয়ে ।
পরের ওড়াবার জন্য টাকা রেখে যাচ্ছি। না—আর না! এবার যদি
আমার অস্তিত্ব প্রমাণ কর্তে পারি ত, গরীব দুঃখীকে খেতে দেবাে,
আর নিজে পেট ভরে খাবাে। হেসে, নাও-এ দুদিন বৈত নয়।

৪৪
পুনর্জন্ম।
আর প্রমাণ না কর্তে পারি ত বনে যাবে—আর তপস্যা কৰ্ব্ব, যেন
আর পুনর্জন্ম না হয়।
[ অশ্বিনী ও সৌদামিনীর প্রবেশ।]
সৌদামিনীর গীত।
তাই তারে নয়নে নয়নে রাখি।
গা ঢাকা হন অমনই বঁধু–একটু যদি ফিরাই আঁখি।
একটু যদি ফিরে তাকাই,
একটু যদি ঘাড়টি বাঁকাই,
অমনি ওড়েন উধাও হয়ে আমার প্রাণ পিঞ্জরের পাখী।
না জানি যে মন্তর দিয়ে আমার বঁধুর ঘাড়ে চড়েন;
কথ বা অঞ্চলের নিধি অঞ্চল হতে খসে পড়েন।
তাই যদি তার হেলায় ফেলায় আসতে দেরি রাত্রি বেলায়,
বকে ঝকে’ কেঁদে কেটে ‘কুরুক্ষেত্র করে থাকি
সৌদামিনী। কি ভাবছো ?
যাদব। এই যে ! [ করজোড়ে অশ্বিনীকে মহাশয়, প্রণাম !
[ প্রণাম। পরে করজোড়ে সৌদামিনীকে প্রণাম ] কি আজ্ঞা হয় ?
অশ্বিনী। যাদব বাবু!
যাদব। কে যাদব বাবু ?
অশ্বিনী।
যাদব। কে বল্লে ? তােমরা দশজনে মিলে এক্ষণেই প্রমাণ
করে দিলে যে আমি যাদব চক্রবর্তী নই ; এখন আমি যাদব? না
আমি যাদব নই।
v
সৈৗদামিনী। আহা চটোকেন! তুমি আমার প্রাণেশ্বর।
তুমি!

৪৫
.
.
পুনর্জন্ম ।
যাদব। কিসে? এখনই প্রমাণ হয়ে গেল। কোষ্ঠী, ডাক্তারের
সার্টিফিকেট, খবরের কাগজ, সাক্ষী—আর—প্রমাণের সেরা প্রমাণ
রুলের গুতো। এর পরেও—আমি তােমার প্রাণেশ্বর ! আমি কে?-
আমি নেই।
সৌদামিনী। না, তুমি আছো।
যাদব। শুনে সুখী হ’লাম।
সৌদামিনী। আহা রাগ কর কেন?
যাদব। আমার অভিমান হয়েছে। আমি রেগেছি। আমায়
বিরক্ত কোরােনা। আমি বনে যাবাে।
সৌদামিনী। আমিও যাবাে।
যাদব। আমি তপস্বী হব।
সৌদামিনী। আমি তপস্বিনী হব।
যাদব। আর তপস্যা কৰ্ব্ব, যেন পুনর্জন্মে আমায় আর বিয়ে না কর্তে
হয়। আর যদিই বা বিয়ে করি যেন তােমাকে ঘাড়ে না কৰ্তে হয়।
সৌদামিনী। আমি যেন তােমারই ঘাড়ে পড়ি।
যাদব। না তুমি আমায় ভালাে বাসােনা।
সৌদামিনী। ভালো বাসি—
অশ্বিনী ঘাড় নাড়িলেন।
যাদব। ঘাড় নাড়ছে যে! আর একটা মতলব আঁটছে।
নাকি? এদিকে চাইছ কি ! এ আমার স্ত্রী [ কর ধারণ ]।
অশ্বিনী। তােমার তাই বিশ্বাস ?
যাদব। বিশ্বাস ! এখন কি প্রমাণ কৰ্ত্তে চাও নাকি যে আমার স্ত্রীও
নেই। কোষ্ঠী বের কর- সাটিফিকেট যােগাড় কর, কাগজে লেখ।

৪৬
পুনর্জন্ম।
অশ্বিনী। আচ্ছা, স্ত্রী তােমায় দিলাম।
যাদব। অনুগ্রহ !
অশ্বিনী। সে যাহোক! এখন যাদব বাবু—কিছু শিক্ষা হােল ।
যাদব। অনেক।-এ আমার পুনর্জন্ম।
- - - -
গীত।
ওরে সিন্ধুক ভরা টাকা-
মিছে বন্ধ করে রাখা।
যদি, লাল না কার উপকারে, এলেনাক ব্যবহারে,
সে টাকা ত ধনীর ঘাড়ে শুধুই মুটের আঁকা।
যে টাকার জন্য মচ্ছ ভেবে
বারভূতে উড়িয়ে দেবে,
তােমার ভাগ্যে রৈল শুধুই উপােষ করে’ থাকা।
ওরে টাকার উচিত ব্যবহারে
রীতিমত আয়ু বাড়ে,
এই কথাটি একেবাৱে বুলে’ গেলাম পাকা।
+
যবানকা পতন।

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

No text on this page.

Punorjanmo Ed.3

Author
Ray,dejendralal
Title
Prohosan
File name
Punorjanmo Ed.3
Text
OCR done
Citation
1917
Published
2009/09/16
Publisher
Gurudas Chattopadhyay,calcutta
Language
Sanskrit
Pages
54
Library
Bangiya Sahitya Parishad, Kolkata
Classification
Bengali Drama
Keywords
Jiban
DLI number
513115
Barcode
4990010020123.00
Scanning centre
C-DAK, Kolkata
Digital publisher
Digital Library Of India
Rights
In Public Domain
VMLT id
WvF1243e9rw
Download PDF

Punorjanmo Ed.3