Bangiya Sahitya Parishad, Kolkata

Pratipatti

Goswami,nanigopal · 2009/10/13

PDF Proofread

Front matter

No text on this page.

No text on this page.

No text on this page.

প্রতিপত্তি।
( প্রহসন1)
শ্রীননীগােপাল গােস্বামী প্রণীত
ও প্রকাশিত
১১ গােলক দত্তের লেন।
কলিকাতা।
১৩১৮।
মূল্য ছয় আনা

• • • • • • • । । । । । । । । ।
ক
=====
কলিকাতা,
৬৪১ ও ৬৪২ নং সুকিয়া ষ্ট্রীট,
“লক্ষ্মী প্রিন্টিং ওয়ার্ক” হইতে
সতীশচন্দ্র ঘােষ দ্বারা মুদ্রিত।

ভূমিকা।
কলাকুশলীদিগের জীবন-কাহিনী লইয়া প্রহসন লেখায়,
এই গ্রন্থই বােধ হয় বাঙ্গালা ভাষায় প্রথম। অতএব সহৃদয়
ব্যক্তিবর্গের নিকট আমার বিনীত নিবেদন এই যে, যাহার
সম্প্রদায় বিশেষকে না চিনিবেন, তাঁহাদের রহস্য ( humour)
গ্রহণে বাধা পড়িবে না—উহা অত্যন্ত সাধারণ ও শ্লেষ-বিহীন
হাস্য রস।
এই গ্রন্থ বর্ণিত সম্প্রদায়, অন্যদেশে সকলের পরি-
চিত—কিন্তু, আমাদের দেশে তাহা না হইলেও,—তাহারা
আছে। ইতি-
প্রণেতা।

চরিত্রগণ।
হেমেন
কবি।
রমেন
চিত্রকর।
অধর
দার্শনিক পণ্ডিত।
নগেন
দলে নবাগত ব্যক্তি।
জরদূগব
একাধারে কবি, চিত্রকর
দার্শনিক।
বিমল
যুবা জমীদার।
চঞ্চলা
হেমেনের স্ত্রী।
অঞ্চলা
রমেনের স্ত্রী।
শ্যামলা
অধরের স্ত্রী।
সভাপতি, সভ্যগণ, বাইজী, গায়কগণ,
দার্শনিক রমণীগণ, সংবাদ
পত্রের সম্পাদক,
থিয়েটারের ম্যানেজার
ইত্যাদি।

প্রতিপত্তি।
১ম দৃশ্য।
হেমেনের বহির্বাটী। সকাল বেলা।
হেমেন। সমালােচকেরা যে রকম জালাতন আরম্ভ করেছে,
তাতে আমার হিমালয়ের অত্যুচ্চগিরি শিরে বসে না লিখলে-
আর, তাদের হাত হতে নিষ্কৃতি নেই।আর আমার স্ত্রীর
তাড়নায় কবিতা সুন্দরীও মুখ ফিরিয়ে রয়েছে-
(চঞ্চলার প্রবেশ)
চঞ্চলা।—সে রয়েছে থাক।
হেমেন। দেখ,
চঞ্চলা। দেখেছি।এক পয়সা আনবার ক্ষমতা নেই,
আবার—বােধ।
হেমেন। রােখ, কৰ্বো না—আমি যে কি, তা তত তুমি
বুঝতে পাচ্ছে না।
চঞ্চলা। খুব পাচি
হেমেন। তাই বুঝি আমাকে, একটা প্রতিভাকে, এই
রকম করে অবহেলা কচ্চো। প্রতিভার একতিল অবমাননা
হ'লে, জানাে-সে কত অভিমান করে ?

অতিথি। %ANAN চঞ্চলা। পেটে ভাত নেই—আবার প্রতিভার অভি- মান- হেমেন। পেটে ভাত না থাকুক, কিন্তু মাথায় কত রকম কি ঘুরচেতা জানাে ? চঞ্চলা। হা ভগবান—আমি এমন কপাল করেছিলাম কেন গাে- হেমেন। তােমার ভাগগি -যে আমি তােমার স্বামী হয়ে ছিলাম। চঞ্চলা। আ-মর পােড়র মুখাে, খেতে দেবার ক্ষমতা নেই—এয়েছেন স্বামী হতে। হেমেন। আসবাে কি রকম—আমি তােমার স্বামী কি ? অস্বীকার কর্তে চাও নাকি ? চঞ্চলা। তােমার পয়সা কড়ি আনবার ক্ষমতা নেই, আমি তা বেশ বুঝতে পেরেছি।-যাও, আমি রােজ রােজ আর এ জ্বালা সহ কর্তে পারি না। হেমেন। আহা—তুমি সহ্য কর সহ কর। রাই ধৈৰ্যং রাই ধৈৰ্যং- চঞ্চলা। মরণ আর কি, রেখে দাও তােমার ফাজলামি। আমি তােমায় জব্দ করে দিচ্চি—আমি আত্মহত্যা করে মৰ্বো না কি তােমার আশায় ?-বুঝে কাজ কর, কেননা আজ হাঁড়ি চোড়বে না। হেমেন। না চড়ে কুছপরােয়া নেই—উপােস করে থাকবে। চঞ্চলা। আহা কি বীরপুরুষ,কিন্তু ছেলেমেয়ে ওলাে ?

প্রতিপত্তি। হেমেন। সে তাে আমার ছেলে মেয়ে তােমার সে জয়ে ভাবতে হবে না। চঞ্চলা। তােমার তার প্রমাণ কি ? হেমেন। কেন—আমি তাদের বাপ কি না? চঞ্চল। আমি তা জানি না। হেমেন। কি—স্বীকার কচ্চো না ? চলা। না। হেমেন। তা হলে আমিও তােমায় স্ত্রী বলে স্বীকার কচি -জেনে। চঞ্চলা। বেশ। আমার জোগাড় আমি ক'রে নেবাে। দেখি, না খেয়ে থাক কি করে। (বেগে প্রস্থান। হেমেন। যাও—আমি মলে তখন বুঝতে পাৰ্ব্বে,—দেখবে কি নাম বেরােবে, আর কি হৈ চৈ হবে। আহা-এসাে আমার কবিতা সুন্দরি ! তুমি আমার মন জুড়ে বসাে। এই আকাশ, এই বাতাস, নদী নদ সাগর পর্বত প্রভৃতি, বিধাতা কি আনন্দময় করেই সৃষ্টি করেছেন। আমি যখন, তার শােভ দেখি, সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাই-আর বিস্মিত হ'য়ে, শূন্য পানে চেয়ে থাকি। ( গুন্ গুন্ করিতে করিতে প্রস্থান- ও কন্যা সমভিব্যাহারে পুনঃ প্রবেশ।) গা তাে মা এই গানটা, আমি লিখলাম- ( লিপি প্রদান।)

প্রতিপতি।
গান।
ননঃ নমঃ নমো সুন্দর শুভ, শ্যামল শোভা ধরণি।
কত কাল তুমি রয়েছ অয়ি—কোলেতে ল’য়ে জননি--
পুষ্পিত বন, সুনীল গগন, জ্যোৎস্না স্নিগ্ধ ছবি
এখন কিরণ চালিয়া যেতেছে দিবসে তপ্ত রবি।
—চির কল্যাণ সাধিতেছ তুমি দেবতা আশীষ সম,
আমি থাকিয়া ফোলেতে তােমার—কোথা অমঙ্গল মম।
ভ্রমর গুঞ্জন, পাখীর কুজন—নিত্য অপূর্ব সঙ্গীত,
গিরি, নদী, নীর, শীতল সমীর, ছায়া সুচিত।
যার প্রয়ােজন তারি আয়ােজন-রেখেছ অঙ্কেতে ধ'মি,
দিতেছ শরীরে জীবনের রস তুমি সঞ্চারণ করি।
-চির কল্যাণ- ইত্যাদি।
শত তারকারা ফুটিয়া আকাশে, নাশিছে তিমির পুঞ্জে।
শত ভাব আসি শত দুঃখ নাশে-আমার হৃদয় কুঞ্জে।
যত কিছু সব বাঁধা সাথে তব-অনন্ত নিখিল বিশ্ব,
কত আসে সব, কত নব রব, কত নৰ নৰ দৃশ্য।
--চির কল্যাণ-ইত্যাদি।
( কন্যার প্রস্থান।)
( নগেনের প্রবেশ।
হেমেন।-মনের মধ্যে যখন একটা ভাব আসে, একটা
ভারি উত্তেজনা আনে। আবার যখন সেটা নেমে যায়—মনটা
অমনি নানা দুর্ভাবনায় এসে পড়ে। একটা ভাব আসছিল,
এমন সময় স্ত্রীটা এসে ঝগড়া বাধিয়ে দিলে-কবিতা সুন্দরী যাই
আমার প্রতি বিমুখ না, তাই।—নাটকখানা কিন্তু ক’দিন ধরে
লেখা হচ্ছে না।

প্রতিপত্তি।
নগেন।-আমাকে আপনাদের দলে নিন।
হেমেন।-কলা, সাহিত্য, দর্শন প্রভৃতির আলােচনা
আমাদের মধ্যে হচ্ছে। আর যে সকল খ্যাতনামা পুরুষ,
যাদের নাম আজ পর্যন্ত কেউ, দুর্ভাগ্য বশতঃ জান্তে পারেনি
তাদেরই নাম আমাদের মধ্য হতে প্রকাশ পাবে। বুঝলেন ?
নগেন। তা হলে আমাকে-আপনাদের মধ্যে করে নিন।
হেমেন। আমাদের নিয়ম পদ্ধতি বড় কঠিন। আপনি
কি তা পার্বেন ?
নগেন।-আজ্ঞে তা পার্নো।
হেমেন। আমাদের মধ্যে বিবাহ নিষিদ্ধ হয়ে গিয়েছে।
-যারা করে ফেলেছে তাদের আর হাত নেই, কিন্তু যারা
করেনি তারা আর পার্কে না। এই বিবাহের দরুণ,
স্ত্রীগুলাের দ্বারা, আমাদের মধ্যে বড় বিঘ্ন আছে।
নগেন। সে কি রকম ?
হেমেন। স্ত্রীদের উপর আমরা প্রায় সকলেই চটে
গিয়েছি। তারা কেবল খরচার জন্য পয়সা চায়, আর অত্যন্ত
অসভ্য রকমে কথা কয়, যথা—“চাল নেই, হাঁড়ি চ'ড়বে না”
—ইত্যাদি।
নগেন।-আমার আজও বিয়ে হয়নি।
হেমেন।-তা হলে আপনার কতকটা আশা আছে।
আমাদের সকলকে জানাবো, দেখি-তারা রাজি হন কি না।
নগেন। আপনি আমার জন্য একটু অনুরােধ কৰ্বেন।
হেমেন। অনুরােধ করা আমাদের মধ্যে নেই, পাছে
কেউ যদি কাওকে, ধারের জন্য অনুরােধ করে

প্রতিপত্তি।
নগেন। আপনাদের মধ্যে কি ধার দেওয়া নিষেধ?
হেমেন। হ্যা—তা হলেও আপনি আমাদের খুব খার
দিতে পারবেন, আপনার তাতে বাধবে না। ওটা শুধু
আমাদের পক্ষেই নিষেধ
নগেন। আপনাদের মধ্যে বােধ হয় ধনী লােক অনেকেই
আছেন ?
হেমেন। না। আমরা ধনী লোেকদের উপর ভারি চটে
গিয়েছি।
নগেন। কেন ?
হেমেন। তাদের অনেকেই রুচিবিহীন, দুরভিসন্ধিপূর্ণ।
নগেন। তা ঠিক। বড় লােকদের সঙ্গে আলাপ না
রাখাই ভাল।
হেমেন। শুধু তা নয়—একেবারে যুদ্ধ উপস্থিত ক'ৰ্ত্তে হবে।
আমাদের মধ্যস্থিত কোন ভদ্রলােককে—অতি প্রবঞ্চনার সহিত
একজন বড়লােক টাকা ফাকি দিয়েছে। --আপনি আমাদের
সঙ্গে যোগ দিতে রাজি আছেন কি না?
নগেন।-আজ্ঞে যুদ্ধ তাে আমি জানি না।
হেমেন। আমরা তা শিখিয়ে নেবে। বলুন, আপনি
রাজি আছেন কি না?
নগেন। আছি।
হেমেন। তবে আসুন-প্রতিবিধান করুন, যােগ দিন।
আমরা প্রতিভার বলে বলীয়ান হয়ে যাই তাদের কাছে অর্থের
সন্ধানে, আর তারা কি না আমাদের অভাব বুঝে সুবিধা নেয়,
কঁকি দেয়। তাদের সঙ্গে আমাদের যুদ্ধ অনিবাৰ্য্য।আপনি
।

প্রতিপতি ৭ একগাছ পাকা বাঁশের লাঠি নিয়ে তার গৃহে প্রবেশ ক'ৰ্বেন- আমরা অবশ্য আপনার পিছনে থাকব,-পাৰ্বেন ? নগেন। পার্বার মত আমাকে করে নেবেন। হেমেন।-আচ্ছা সে হয়ে যাবে। (অধরের প্রবেশ।) —ইনি একজন মস্ত বড় দার্শনিক পণ্ডিত। আর আমাদের দলের। নগেন।-তবে কি ওর সঙ্গে আমার আলাপ হওয়া সম্ভব ? অধর। আমার সঙ্গে আপনি আলাপের জন্য ব্যস্ত, আচ্ছা দাড়ান-আমি একটু হাঁপ ছেড়ে নিই।আমাকে যে কত খাটতে হয় তার ঠিকানা নেই। আমি এই মােট ব’য়ে এলাম। জগৎ একদিন জানবে যে আমি অধরচন্দ্র বিদ্যার মােট বয়ে জীবন কাটাচ্চি। দেখেছেন কি, আমি মােটা নয়,বােগা। আমার আষ্টেপৃষ্টে বই বাঁধা রয়েছে বলে আমায় মােট। দেখাচ্ছে। কিন্তু, তা হলেও আমি বিদ্যা-গর্দভ নই।—যাদের সঙ্গে জ্ঞানের পরিচয় মােটে নেই, যারা কেবল শুধুই মােট ব’য়ে বেড়াচ্ছে। হেমেন। আর জেনে রাখুন, যখন Library বন্ধ হয়ে যায়—তখন এর কাছে বই চাইলে, পড়তে পাওয়া যায়। অধর। আমার সঙ্গে আলাপ কর্তে চাইছিলেন, আসুন এইবার। আমি আমার পরিচয় দিলাম-আপনি আপনার দিন। বলুন—কি উদ্দেশ্য নিয়ে, আপনি জগতের কি মহৎ কাজে লেগেছেন?

৮
প্রতিপত্তি।
নগেন। আমি এইবার আপনাদের সঙ্গে যােগ দিচ্চি।
-তাতে যা হয় কিছু ক'ৰ্ত্তে হবে।
হেমেন। উনি আমাদের দলে আসতে চান।
অধর। যখন উনি এসে জুটেছেন, তখন একটা নিয়ম
করে দাও, নুতন কেহ আমাদের দলে এলে—তিন দিন
আমাদের সকলকে খাওয়াতে হবে।
হেমেন। তিনদিন কেন—পাঁচদিন, না—আটদিন, না—
নগেন। আমি অত পেরে উঠবো না।
অধর। পাৰ্বেন বৈ কি—নিশ্চয় পার্বেন, আমরা বুঝতে
পাচ্ছি।
হেমেন। আপনি খাওয়াবেন বৈ তাে নয়—আর আমাদের
কত কি কাজ ক'ৰ্ত্তে হবে।
নগেন। আজ্ঞে আমি অত পেরে উঠবে না, ওতে খরচা
আছে। আমি না হয় কাজ ক'ৰ্ব্বো।
অধর। না-আপনি তা পাব্বেন না।
হেমেন। হা-আপনি কখনও মনে ভাব বা চিন্তা আতে
পাৰ্ব্বেন না।
অধর। আর কখনই—এ রকম বই বয়ে বেড়াতে পার্কেন
।—দেখেছেন, আমার শরীর আড়ষ্ট মেরে গিয়েছে। এ
বিদ্যার ভার, আপনি একদিনও বয়ে চলতে পাৰ্ব্বেন না।-আর
যদি ব’ তাে জানতে পাৰ্বেন-যে কি কষ্টকর।-আজ অনেক
দিনের পর এ ভার, ঝেড়ে ফেলবার মতলব ঠাওরেছি।এত
বই আর বইতে হবে না, কেবল এক পকেটে একখানি ব্যাকরণ
আর, অন্য পকেটে একখানি অভিধান -বাস। সমস্ত ভাষাই

প্রতিপত্তি। তা হলে, আমার হস্তগত রৈল—কিন্তু, ভয় হচ্ছে পাছে সর্ববিষয় জ্ঞান বিবর্জিত—অজ্ঞান বৈয়াকরণিক হয়ে পড়ি। নগেন।-আজ্ঞে আমি একদিন খাওয়াতে পারি। অধর।কিন্তু দেশের লােকগুলাে কি আহাম্মক ছিল, দুনিয়ার জিনিস ছেড়ে দিয়ে, কেবল ব্যাকরণ মুখস্থ কতে। হেমেন। না—ওই তিনদিন রৈল। নগেন। মাপ ক'ৰ্বেন,আমি পেরে উঠবাে না। অথর।-তবে দু’দিন ক'রে দাও। নগেন।-আমি একদিনের বেশী কিছুতেই পার্বো না। হেমেন। আর কি করা যায় তাই হােক- অধর। আপনি ঈশ্বর মানেন ? নগেন।—তা মানি বৈ কি। অধর। ঈশ্বর কি তা জানেন ? নগেন। যাঁকে আমারা উপাসনা করি—সেই ঈশ্বর অথর। না- “যাচানভূদিতং যেন বাগভদ্যতে। তবে ব্ৰহ্ম ত্বং বিদ্ধি নেদং যদিমুপাসতে ।” বুঝেছেন ? নগেন।-আজ্ঞে ? অধর। “যন্মনসা ন মনুতে যেনাহুমনাে মত। তদেব ব্রহ্ম ত্বং বিদ্ধি নেদং যদিদমুপাসতে।” বুঝলেন। “চ্চক্ষুষ ন পশ্যতি যেন চক্ষুংষি পতি। তবে ব্ৰহ্ম ত্বং বিদ্ধি নেদং যদিমুপাসতে।

প্রক্রিপত্তি ।
যজ্জোত্রেণ ন শৃণােতি যেন শ্রোত্ৰমিদং তম্।
তদেব ব্ৰহ্ম ত্বং বিদ্ধি নেদং যদিমুপাসতে।
যৎ প্রাণেন ন প্রাণিতি যেন প্রাণঃ প্ৰণীয়তে।
তবে ব্ৰহ্ম ত্বং বিদ্ধি নেদং যদিদমুপাসতে।”
বুঝতে পাল্লেন ?
নগেন। বড় গভীর তত্ত্ব ।
হেমেন।—ঠিক্ Geometryর Pointএর মত।
(বেগে রমেনের প্রবেশ।
হেমেন। কি হে—তুমি যে অমন, হাঁপাতে হাঁপাতে ?
রমেন। আরে বল কি আমার স্ত্রী পালিয়েছে।
অধর। পালিয়েছে ?--বড় অবাধ্য স্ত্রী তাে-হিন্দু স্ত্রীর এই
কাজ।
হেমেন। খোঁজ-আগে। তারপর-ধ'রে, বেঁধে, আচ্ছা।
করে-
অধর। না--তাতে তত সুবিধা হবে না। আমি বলি
রেগে আর বাড়ীতে ঢুকতে দিওনা।—তাতে তােমার বেশ
খরচা কমে যাবে।
রমেন। নাহে—খরচ বাড়তেও তাে পারে,-স্ত্রীর অভাব
সব দিকের যে-
অধর। খরচ বাড়বে কি--পয়সা যখন আমাদের কাছে
নিরাকার ব্ৰহ্ম ।
নগেন : মশাই-আজ
বেলা হয়েছে, আমি আসি
তবে-
হেমেন। ও--আপনার খাওয়া হয় নি, আমাদের ওসব

প্রতিপত্তি। একেবারে মনেই নেই। আমরা প্রায়ই গভীর বিষয়ের আলাে- চনায় থাকি—তাতে প্রায়ই খেতে ভুলে যাই- অধর। তা ছাড়া আমরা-উপােস ক’তেও খুব পারি। নগেন।আজ আমি আসি তা হলে। হেমেন। আসুন-কিন্তু খাওয়াবার বিষয় ভাবছেন কি ? নগেন। খাওয়াতে যখন হবেই, তখন পয়সার যােগাড় দেখি। অধর। তাতে যদি ঘটি বাটি বেচতে হয়—নিয়ে আসবেন। (নগেনের প্রস্থান। হেমেন। ওহে, ক'দিন থেকে মনে কেমন ভাব আসছে না- কি করি বল তাে? অধর। আমারও কেমন, দর্শনের একটা প্রশ্ন মীমাংসা ক’ৰ্তে গিয়ে আটকে গিয়েছে— রমেন। আমার কিন্তু ভাই স্ত্রী পালালাে,—এযে বিষম ব্যাপার- হেমেন। তা-পালাপালা, ওতে কিছু যায় আসে না। রমেন। তা না আসুক, কিন্তু পালালো কেন? অধর। আচ্ছা—এর আমি একটা দার্শনিক মানে, বের করে দিচ্ছি। রমেন।-আমি কিন্তু ক্রমশঃ ভয়ানক রেগে যাচি।

প্রতিপত্তি। ২য় দৃশ্য। রমেনের শশুর বাড়ী-রাত্রি। অঞ্চলা। হাড় আলাতন করে তুলেছে। ছবি আঁকবে —তা বিক্রি ক’ৰ্বার নাম নেই। আর যে বড় বড় আরম্ভ করে—একখানা আঁকতেই জীবন কেটে যাবার জোগাড়। তার উপর লােকের ঘরে ধরে না—প্রকাণ্ড প্রকাণ্ড ছবি। একটু বুদ্ধি নেই, বােঝে না কিছু-বড় ছবি আঁকতে খরচা বেশী, অথচ পয়সা আসে না! ক্রমাগত ঘরে জড় করে রাখছে-বলে, মলে দামে বিক্রি হবে। ওঁর পরকালে সাক্ষি দেবে। -একটি পয়সা আবার নাম নেই,আমি রেগে মেগে বাপের বাড়ী চোলে এলাম-কাহাতক আর সহ ক'ৰ্বো। (রমেনের প্রবেশ।) রমেন। জানাে আমি রেগেছি—ভয়ানক রেগেছি। অঞ্চলা। রেগেছ তাে বয়ে গেল—নিজের বাড়ী গিয়ে রাগ’গে, এখানে কি ? রমেন। তুমি জানাে-যে তুমি পালিয়েছ ? অঞ্চলা। হ্যা, তা পালিয়েছি—পালাব না,-বাবা। রমেন। পালাবি-তা এখানে কেন ? অঞ্চল। পালিয়েছি--এখানে, আর এদের সব ব'লে দিয়েছি। রমেন।-রে বিপ্লবকারিণি ! স্বামীভক্তিবিহীন। কুল- কলঙ্কিনি তুই অঞ্চলা। মুখ সামলে কথা কও ব’চি।

প্রতিপত্তি।
রমেন।—তুই পালিয়েছিস, আর আমি মুখ সামলে কথা
কবে-কখন নয়। আরে রে
অঞ্চলা। “আরে—রে আবার কি-খেতে দেবে না,
আমি কি না খেয়ে মর্বো।-এখানে চলে এসে বড় মন্দ
করেছি।
রমেন। কিন্তু, না ব'লে—ওরে পলায়নকারিণি।
অঞ্চল। এখানে এলাম তাও সােয়ান্তি নেই।-“রে
পলায়নকারিনি”-বলে, আবার জুলুম !
রমেন। খুব ক’ৰ্বো জুলুম ক'ৰ্বো—এই এখানে বসে
রৈলাম, দ্যাখ
অঞ্চলা। তা থাকোগে।
রমেন। না-থাকবো না।
অঞ্চল।-তবে যাও।
রমেন। যাবও না--
অঞ্চল। তবে কি ক'ৰ্বে ?
রমেন। না—“কি” ও কর্বো না।
অঞ্চলা। তুমি ক্ষেপেছ।
রমেন। ক্ষেপিনি’--ভয়ানক রেগেছি। আমার মনে
ক্রোধের উদয় হয়েছে।
অঞ্চল। থামাে-ঠাণ্ডা হও।
রমেন। উ:-~~এমন স্ত্রীর বাপের বাড়ী কখন আসতে
আছে।
অঞ্চল। নেই,তো এলে কেন ?

প্রতিপত্তি।
।
রমেন। আচ্ছা এই চ’ল্লাম—দেখবি তাের কি ভয়ঙ্কর
“বিরহ হবে।
অঞ্চলা। তা হয়-হবে।
(রমেনের বেগে প্রস্থান।)
৩য় দৃশ্য ।
পথ।--সন্ধ্যা।
নগেন। এদের মাথার একটু আধটু গােলমাল থাকলেও
এরা এক এক জন মস্ত লােক। কি উদ্যম!—সমস্ত দিন
ঘুরে
বেড়াচ্চে এই দুপুর রােদে, একটু ক্লান্ত নয়। আমি কিন্তু আর
পেরে উঠছিনা। কোথায় সেই সকাল
কোথায় সেই সকাল বেলা দুটো খেয়ে
বেরিয়েছি—আর রােদে এই সমস্ত দিন।-বাবা।
(হেমেনের প্রবেশ।)
হেমেন। চলুন, পথে একজনের সঙ্গে একটু কথা কয়ে
নিলাম।-আপনার দাঁড়াতে বিরক্ত বােধ হয় নি ?
নগেন। না—বরং একটু জিরেন পেলাম।
হেমেন। চলুন-ফের।
নগেন। আমি আর পাচ্ছি না মশাই,-না হয় একখানা
গাড়ী দেখুন।
হেমেন। গাড়ী ভাড়া করে চলা আমাদের দলের পক্ষে
নিষিদ্ধ, নৈলে আমরা ভাড়া দিতে সক্ষম নয়।
নগেন। তবে একটু জিরিয়ে কিছু জলযােগ করে নেওয়া
যা না হয়।

প্রতিপত্তি।
হেমেন। না না-আমরা যে সে তােক নয়।
রাস্তায় দাঁড়িয়ে জল খাওয়া কি জানি যদি কেউ দেখতে পায়,
অমনি খবরের কাগজে লিখে দেবে।-আমাদের অনেক
সামলে চলতে হয়।
নগেন। জল খাবেন তা তা খবরের কাগজে লিখবে
কেন ?
হেমেন। লিখবে মশাই—তা লিখবে।-আমি জল খেলে
তা লিখবে—আর লােকে পড়ে তা আশ্চর্য্য হবে।
নগেন। আপনি যদি কোন দোষ না নেন তাে,-আমি
কিছু খেয়ে নিই।
হেমেন। আমি খাবােনা, আর আপনি খাবেন—আপনি
যখন আমার সঙ্গে রয়েছেন-তা কি কখন হতে পারে।
নগেন। আপনি যদি অনুগ্রহ করে অনুমতি দেন ?
হেমেন। আদৎ কথা –ও ময়রাকে আমি চিনি, ও একজন
গ্রাজুয়েট।-এখনি যদি দার্শনিক তর্ক আরম্ভ হয়, -টেনে
ছাড়ান দায় হবে।
নগেন। খেতে যাবেন তা, দার্শনিক তর্ক হবে কেন ?
আসুন আপনি।
হেমেন। আমি--ওরে বাবা! ওকি, আপনি যে-পয়সা
বার কচ্চে।
নগেন। আমিই না হয় দিলাম।
হেমেন। আপনি দেবেন-সে কি।
নগেন।-তা থােক।
হেমেন। দেখুন। আপনার খাওয়ার দরকারটা,

প্রতিপত্তি
সময়ে হয়ে পড়েছে-নৈলে আমি এখানে কখনই খেতাম না।
আমার স্ত্রীর সঙ্গে চটাচটি হওয়ায়—কাল রাত থেকে আমি
খাইনি, তাই
নগেন। করেছেন কি-কাল রাত থেকে খানি, অনাহারে,
সমস্ত দিন এই প্রচণ্ড রৌদ্রে ঘুরে বেড়াচ্চেন!
হেমেন। একেবারে খাইনি—এমন নয়।-বার দু’তিন
গেলাস কতক জল খেয়ে নিয়েছি।
নগেন। আশ্চৰ্য-যে আপনি এখনও বেঁচে রয়েছেন।
হেমেন। বেঁচে রয়েছি, বেঁচে থাকবাে। কীৰ্ত্তিস্তম্ভ
বুঝেছেন? আমাদের নাম চিরকাল থাকবে। বলুন আপনি
থাকবে কি না ?
নগেন।—তা নিশ্চয় থাকবে ।
হেমেন। আপনি আমাদের দলে আসবার উপযুক্ত
ব্যক্তি।
নগেন। আপনি কিন্তু ধুকছেন, একজন ডাক্তারের
কাছে চলুন।
হেমেন। না-আমরা কখন ডাক্তার দেখাই না।
ডাক্তারের সঙ্গে আমরা আলাপ পৰ্যন্ত রাখি না, পাছে কেউ
বিনা রােগে আমাদের চিকিৎসা আরম্ভ করে।

প্রতিপত্তি। ৪র্থ দৃশ্য চিত্রশালা। সকাল। রমেন। এই আলেখ্য-বস্ত্রখানাকে ঘরে ঢোকাতে কি কষ্টই পেতে হয়েছে। ছবি একটু বড় করে না আঁকলে—একে সুখ হয় না। আর বড় করে আঁকলে বেশী আকর্ষণ করে। এমন সুন্দর শুভ্র অঙ্কন-বাস দর্শনে আমার মন যেন আঁক- বার জন্য ছুটে বার হচ্চে। আহা ভগবান শ্রীকৃষ্ণের সেই অনন্ত বিশ্বরূপ। অর্জুন বিস্মিত ও পুলকিত হয়ে যায় স্তব কচেন।-কি অনন্ত কি বিরাট ভাব! মনের মধ্যে কেবল এই ভাব জেগে রয়েছে—অহরহঃ চিন্তা ক'চ্চি। না জানি কত হৃদয়- আবেগে, কত উত্তেজনায়, মন হ'তে এ জিনিস প্রসূত হবে? সহস্র সূর্যের প্রভা আমার বর্ণে দাও মা -অনন্ত কল্পনার আশ্রয় আমাকে দাও,—চিত্রদেবি, সরস্বতি! এই ঐশিকরূপ অাকতে পাল্লে আমার জীবন বৃথা। কি বিরাট পুরুষ দাঁড়িয়ে রয়েছেন। আর কি অনন্তের ছবি! দৃশ্যান্তর—রমেনের বহিৰ্বাটী। হেমেন। কি হে—তােমার স্ত্রী পালালো তার খবর কি? রমেন। পালালো তাতে দুঃখ ছিল না, কিন্তু বাপের বাড়ী হেমেন। মাল্লে না ছেড়ে দিলে? রমেন। ভয়ানক রেগে গিয়েছিলাম, কি কাম-ঠাওরাতে পাচ্ছি না।

১৮
প্রতিপত্তি।
হেমেন। খুব রেগে গিয়েছিলে বুঝি—তা হলে ভয় পেয়ে
গিয়েছে।
রমেন। মেটে নয়—আজকাল স্ত্রীলােকদের ভারি সাহস
বেড়ে উঠেছে।
হেমেন। তার উপর বীরত্বও দেখা দিয়েছে।
রমেন। বীরত্ব কি রকম?
হেমেন। স্ত্রী যে স্বামীকে ধরে মাৰ্তে পারে আমি তা
জানতাম না।
রমেন। তারপর।
হেমেন। তারপর আর কি, রাত্রে শুয়ে রৈলাম—উঃ
সকালে গায়ে কি ব্যথা।
রমেন। আরে—স্ত্রীর সঙ্গে তুমি পাল্লে না।
হেমেন। আমি কি পাৰ্ত্তাম না-খাইনি যে সে দিন।
ভরা পেটে থাকলে এবার আমি---তার দেখিয়ে দেবাে মজা।
রমেন। বাড়ী থেকে তাড়িয়ে দাও।
হেমেন। যাচ্ছে না কিছুতে- আচ্ছা আপদ জুটেছে।
রমেন। এ বিষয় একটা কিছু ক’ৰ্ত্তে হচ্ছে। স্ত্রী স্বামীকে
মার্বে—আর এও অসহ, স্ত্রী বাপেরবাড়ী গিয়ে স্বামীর ঘরের
সব কথা বলে দেবে। এবার এলে, বেশ বা কতক উত্তম
মধ্যম দিয়ে দেবাে।
হেমেন। এই স্ত্রীগুলাে নিয়ে বড় আপদে পড়া গেছে।
বােঝে কবিতা, না বােঝে গান-না দর্শন।
রমেন। কিছু না, খবরের কাগজ পৰ্যন্ত পড়তে
পারে না।

প্রতিপত্তি। হেমেন। যা বলেছ—একেবারে গদ্য পৰ্য্যন্ত জানে না। (অধরের প্রবেশ) অধর। ব্যাপার কি ? রমেন। কিসের? অধর। দেখ, আমাদের নামগুলাে খুব জাঁকিয়ে তুলতে হবে। হেমেন। কিন্তু,--আগে টাকার জোগাড় কিছু ক’র্তেই হবে। কিছু হচ্ছে না কোন দিকে। রমেন। টাকার জোগাড় -ও আপনি হয়ে যাবে। আমার সেই ছবিখানা বেচলেই, কিছু টাকা আসবেই -আসবে। অধর। আমিও একখানা মাসিক পত্রিকার সঙ্গে বন্দোবস্ত করে ক্রমাগত দার্শনিক প্রবন্ধ লিখতে আরম্ভ করে দিচ্ছি। হেমেন। আর আমার নাটক থিয়েটারে অভিনয় কর্তে দিলেই টাকা আসবে।তারা আজকাল বেশ পয়সা দিচ্ছে। রমেন। বেশ লাগাও। অধর। খুব ক'রে লাগাও তবে। হেসেন। বাস- ( নগেনের প্রবেশ।) এই যে নগেনবাবু এসেছেন। রমেন।-দেখুন স্ত্রীগুলাে আমাদের বড়ই বেয়াড়া হয়ে দাড়িয়েছে। হেমেন। আমরা ম'লেই যেন তারা স্বাচে, এই রকম হয়ে দাড়িয়েছে।

২৩
প্রতিপত্তি।
অধর। আমরা মলে কিন্তু তখন বুঝতে পার্কে, দেখবে,
যে কি স্বামীরই স্ত্রী ছিলাম।
রমেন।—একটা গর্ব অনুভব কৰ্বে। এখন ঝগড়া কচ্চেন
আর বিশ্বাস কচ্চেন না,মলে যখন ভয়ঙ্কর দামে ছবি বিক্তি
হবে, তখন আক্ষেপ ক'ৰ্ত্তে হবে।
হেমেন। উঃ—কি নাম বেরােবে—আর কি হৈ চৈ হবে।
রমেন। মনটা কেমন দ’মে আছে-~এখন কোন রকমে
একটু আমােদ করা যায় কিসে?
হেমেন। একটা সভা করে দাও, তাতে বেশ আমােদ
হবে।
অধর। আমি কিন্তু তা হলে প্রথমে উঠেই এক প্রবন্ধ
পাঠ ক'ৰ্বো।-প্রবন্ধের নাম হবে “অস্থিত চিন্তা।
হেসেন। আমরাও—তা হলে নাটকের দু’চারটা দৃশ্য
অভিনয় ক'ৰ্ত্তে হবে।
রমেন। আমার যে কোন একখান - প্রসিদ্ধ চিত্র প্রদর্শন
করে দেওয়া যাবে।
নগেন। কোথায় হবে ?
হেমেন। তাই তাে—এটা তো, ঠিক করে উঠতে পার।
যাচে না।
অধর। দার্শনিক মতে, আমাদের স্থানাভাবেই—এটা ঠিক
ক'রে উঠতে পারা যাচ্ছে না।
হেমেন। দর্শন একটা মহাশাস্ত্র,-মেনে চলতে হবেই।
অধর। আর, প্রশ্ন যে রকম ভাবেই পড়ক-দর্শনে তার
মীমাংসা হয়ে যাবে ।

প্রতিপত্তি।
রমেন। কিন্তু
অধর। কিন্তু মিন্তু নয়,-চুপ।
রমেন। আচ্ছ।-আপনি তা হলে খাওয়াচেন কবে ?
অধর। হ্যা, খাওয়াটা ঐ দিনেই লাগিয়ে দিন।-আমি
কেমন ও কথাটা ভুলেই গিয়েছিলাম।
নগেন। আজ্ঞে -সে দিন লােক বেশী হবে।-আমি
শুধু
অধর। কাজের আশ্চৰ্য্য ফল,-মহা দার্শনিক ভাব।
রমেন।সকলে চেঁচাও-হাততালি দাও। লাফাও।
নগেন আমি শুধু আপনাদের ক’জনকেই খাওয়াতে
পারি।
হেমেন। আমরা সে চালিয়ে নেবাে। একদিনই দুই
হবে--কি আমােদ!
নগেন। আমি আসি তা হলে-
অধর। আসুন।
( নগেনের প্রস্থান।)
হেমেন। এত করা যাচ্ছে—কিন্তু স্ত্রীগুলাে কিছু বুঝতে
পাচ্ছে না।
রমেন। বুঝতে পার্কে তারা যখন জগৎ জানবে
আমাদের নাম।
হেমেন। ওহেসে দিন বদ্ধ জরদূগবের সঙ্গে, রাস্তায়
দেখা হয়েছিল আমার।
রমেন। সকলে বল-জয় বৃদ্ধ জরদগবে জয়!-(সকলের
চীৎকার)
অধর। ও রকম চেঁচিও না, আমাদের খুব গম্ভীর হতে

২২ প্রতিপত্তি। \d, *, %। ** A/\\\/\/\/\/\/\/\/\/\/\/\\\\/\/\/\/\\A, হবে। কিন্তু জাগব নামটা যেহেতু দার্শনিক, চেঁচাতে পারা। রমেন। তবে আবার তিনবার বল-জয় বৃদ্ধ জবের জয় !- তিনবার ) ( জরদগরের প্রবেশ।) জরদব। তােমাদের হ'ছে কি সব ? হেমেন।-হচ্চে যে একটা কীৰ্ত্তি রেখে যেতে হবে । অধর। জগৎকে জানিয়ে দিতে হবে, আমি Fire- আমার গা গরম হয়ে উঠেছে। কিছুদিন বাদে Bay of Bengalএর ধারে সুন্দরবনের মধ্যে বসে থাকবাে;—দুরে সমুদ্রের উপর দিয়ে জাহাজে করে লােক চলে যাবে, দেখবে, যে একটা Fire বসে আছে। আমার প্রকৃত পরিচয় পাবে; আমি আগুন–বহ্নি, সকল ক্লেদ ভস্ম করে দেবো। বুঝেছেন? রমেন। ছবিতে এমন এক বিরাট ভাব একে যেতে হবে—যে সকলে দেখে স্তম্ভিত হয়ে থাকবে। হেমেন। বর্ষার জলপ্লাবিত ভূমির ঘ্রাণে মন যেমন আলস্যে, তার প্রান্তভাগে এসে দাড়ায়--আমার কবিত্বের উচ্ছাসে মানব হৃদয়, সেইরূপ, নব বস সিঞ্চিত তট হ’তে ফিরে যেতে পারে না। জরদ। তােমরা ছেলের দল হলেও—আমি তােমাদের সঙ্গে যোেগ দিতে রাজি আছি। তােমরা যখন মহৎ উদ্দেশ্য নিয়ে কাজে লেগেছ। হেমেন। হ্যা, আমরা তা উঠে পড়ে লেগেছি।

প্রতিপত্তি।
জরদ। আমি একটা গান রচনা করেছি-শুনবে?
সকলে। শুনি, শুনি
জরদ।-“কৃষ্ণ হে কোথা তুমি গেছ হে—রাধিকার প্রাণ
চুরি করিয়ে-ওহে )
(সকলের উচ্চ হা।)
জর।-এ ছবি খানা কি দেখি, দেখি ।
রমেন।—“সীতা”—
রমেন। নন্দলাল বাবু ওখানা আমায় আঁকতে বলেছেন।
সেখানে গেলেই টাকা।
জরদ। আচ্ছা--আমি আসি তা হলে।
হেমেন। আন-আনুন। ( জরদগবের প্রস্থান।)
কলসী দড়ি তুমি বুঝি ভুলে এসেছ হে—ওহে জরদগব হে-
৫ম দৃশ্য।
নন্দলালের বহির্বাটী।—বৈকাল।
নন্দ। আমি যে আপনার ছবি নেবাে তা ঠিক-কিন্তু
সময় আসুক, এখন সময় আসে নি।
রমেন। আপনি যে নেবেন আমি তা জানি, তাই সময়
আসবার আগেই—আমি একে এনেছি।
নন্দ। আপনি করেছেন কি-আমার ছবির যে আই
দরকার, তা তাে নয়।

প্রতিপত্তি।
রমেন। কিন্তু আমার দরকার যে আজই-তা তাে
বুঝতে পাচ্ছেন।
নন্দ। তাই তাে আপনি বলেন কি!
রমেন। আপনার কাছে এলেই টাকা পাবে—এই।
নন্দ। টাকা পাবেন আবার কি।
রমেন। এই ছবি অাঁকায়—আর কি।
নন্দ। তবে কি ছবির দাম দিতে হবে নাকি ?
রমেন। আজ্ঞে, দাম দিতে হবে সে কি—তবে কিছু টাকা
দিতে হবে।
নন্দ। ছবি আঁকালে যে টাকা দিতে হয়—এ আমি কোন
কালেই জানতাম না।
রমেন। কিন্তু আপনি যখন অাকতে বলেছেন—আমি
তথনই বেশ জানতাম।
নন্দ। আগে জানলে-কোন শালা আপনাকে কিছু
আঁকতে বলতাে।
রমেন। কিন্তু যখন বলেছেন-তখন আর বৃথা দুঃখ
ক'ৰ্বেন না।
নন্দ। আপনি যে আমাকে মহা ফ্যাসাদেই ফেলছেন।
রমেন। আর আপনিও যে আমাকে-ফ্যাসাদে ফেলতে
চাইছেন।
(জরদগবের প্রবেশ।)
জর। আমি এসেছি।-আমার ছবি দেখেছেন ?-কি
সুন্দর ছবি, দেখেছেন ?
নন্দ। আপনি আবার কে ---আশ্চৰ্য্য করেন যে!

প্রতিপত্তি।
২৫
জর। আপনার ছবির দরকার আমি তা জানতে
পেরেছি। আমি কেবল সন্ধানে ফিরি। আপনার ছেলের
দল ডেকে ছবি আঁকাবেন তাই শুনে ছুটে এসেছি। আমায়
চিনতে পাচ্ছেন না বুঝি ?
নন্দ। না বাবা—আর চিনে কাজ নেই।
জর। আমি চিত্রকর-জানেন কি ?
নন্দ। এই পাশে আর একজন দাড়িয়ে রয়েছে, দেখে-
ছেন কি?
জর। দেখেছি,-আপনি দেখেছেন, আমার এই পাকা
নন্দ। দাড়ি দেখে কি কৰ্ব্বো-যান ।
জরদ। এই দাড়ি দেখিয়ে আমি অনেক পয়সা এনেছি
-আর চুল পাকালাম।
নন্দ। কিন্তু আপনার, বিদ্যে বুদ্ধি একটুও পাকিনি—তা
বুঝেছেন?
জর। ফের দেখুন আমার-দাড়ি।
নন্দ। আপনি—কে।
রমেন। মশাই-ও রেষােভাটের ছেলে।
জর। কি—আমি দার্শনিক, তা ছাড়া কবি, আর
আমার শ্বশুর মহাধনী, আমি তার পালিত জামাতা ছিলাম,
বুঝেছেন-এই ছেলের দল আমার প্রতিদ্বন্দ্বী, জোধানলে
আমার হৃদয় দগ্ধ হচ্ছে। আমার প্রতিষ্ঠা হরণ করে, এরা
আপনাদের গুণপনা জাহির কণ্ঠে চায়।
রমেন। মশাই ওকে তাড়িয়ে দিন, ওর নাম জরগব।

প্রতিপত্তি।
ওর কামাবার পয়সা জোটে না বলে দাড়ি রেখেছে। আর ও
ভয়ানক খল তাই, ওর শরীরটা রােগা হ'য়ে লম্বা হয়ে উঠেছে।
জরদ। জানিস—আমার বয়ঃবৃদ্ধির সঙ্গে সঙ্গে আমার
ঈর্ষা প্রতি কি রকম বৃদ্ধি হয়েছে ? আমি কেবল শক্রতা
ক’ক্তে চাই। আমি জরদগব, ল্যাজের ঝাপটা মেরে ব্যাটাদের
অস্থির করে দেবাে। ব্যাটারা—
রমেন। দেখেছেন মশাই, ল্যাজের ঝাপটা মার্কে-আর
ব্যাটারা ব’লচে।
জর। আমি লােক ঠকিয়ে খেতুম, দাড়ি দেখে আর
কেউ ভুলছে না—সে তােদর জন্যে।
{ অধর ও হেমেনের প্রবেশ।
অধর। এই যে শালা এখানে-মারাে শালাকে। আমার
নামে কাগজে লিখে, আমার বদনাম করে ব্যাটা নিজের নাম
জাহির কৰ্বে।
হেমেন। আমার সঙ্গেও লেগেছ --শালা---
নন্দ। কি হয়েছে মশাই—ব্যাপার খানাটা কি ?
অধর। আমার সঙ্গে লাগা—জানিস আমি Fire!
হেমেন। আমার একখানা নাটক—মশাই, থিয়েটারে
দিয়েছিলাম—ব্যাটা সেখানে গিয়ে বলে এসেছে বই ফেরত
দিও না, আমি ফেরত চাওয়াতে ম্যানেজার বল্লে, বই খানা
মশাই খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর দেখি যে, আমার
বই Rehearsal হচ্চে।
রমেন। আর আমার কাছে শুনে, আমার ছবি দেখে
একে, এই মাত্র আপনার কাছে বেচতে এসেছে।

প্রতিপত্তি। নন্দ। অতি পাজি লােক তো- অধর।—তাড়িয়ে দিন ব্যাটাকে। হেমেন। মশাই-- তাড়িয়ে দিন শালাকে। জর। আমি তাড়ালে যাবাে না,-আমার ছবি নি। গান। আমি একটা মস্ত পেণ্টার মনে মনে তাহা জানি, যদিও অপরে কেউ বলে না তা—আমি’ই বা কারে মানি। মানিতে যে মহা কষ্ট, আমাপেক্ষা সবাই শ্রেষ্ঠ বুঝিনা কিছুই, তবু আকিতে ধরেছি প্রকৃতি মানুষ ও কেষ্ট, তা ছাড়া আমার-কবিত্বে, দর্শনে, স্থান মহা উচ্চ--- (কোরাস) হিংসার অনলে আপনি দহিছ, সবারে করিছ তুচ্ছ কে তুমি হে মহাদিগগজ---আছাড়িছ কেন পুচ্ছ ? ২ তুলির চালনা রংয়ের খেলনা, আমার তুলনা নাই- বুদ্ধিতে বিষম, বিদ্যায় অশেষ, উচ্চে আমার ঠাই। গম্ভীর হয়েছি নৈলে চলে না, বিদ্যা পাছে যায় বেটে, -বেজায় আম্বা—দাড়াও দেখাচ্চি, কলাটা ক’চ্চি একচেটে। তা ছাড়া আমার কবিত্বে, দর্শনে, খান মহা উচ্চ (কোরাস) হিংসার অনলে—ইত্যাদি। Nature-Nature চেঁচিয়ে পাচার ক’চ্চি সবই জেনাে (কিন্তু) Nature এর এক বিন্দু যদি, কি বলিব—আমায় সকলে মেলা। বাহির কচি রংবেরঙ্গের বীভৎস বিরাট ছবি, দেশের লােকে বােঝেনা বলে জারিজুরি খাটে মাের সবি। তা ছাড়া আমার-কবিত্বে, দর্শনে, স্থান মহা উচ্চ- (কোরাস্ ) হিংসার অনলে—ইত্যাদি। - ২৮ প্রতিপত্তি। , ,,।।।।।।। । । । । ৪ ধনীর দুয়ারে ঘুরে ঘুরে মরি কোথাও যােটেনা অন্ন। আমি জানিনা করিতে সুখ্যাতি—ছলে নিলা ভিন্ন, অন্যের চিত্রের যদিও মিত্রের, তবু ছাড়ি না তারে, আপন মনের দিই পরিচয় বা মেহৎ নাই কারেও। তা ছাড়া আমায়—কবিত্বে, দর্শনে, স্থান মহা উচ্চ- (কোরাস) হিংসার অনলে—ইত্যাদি। ৬ষ্ঠ দৃশ্য । রাজেন বাবুর বহিৰ্বাটী। সন্ধ্যা। অধর। বাক্য মন প্রভৃতির দ্বারা তার অনুভূতি হয় না। কিন্তু আবার, সৃষ্টির কারণ খুজিলেই তিনি ভিন্ন আর অন্য কিছুও পাওয়া যায় না। জগতই তিনি বা তার ব্যাপ্ততায় ; জানেতেই তাকে উপলব্ধি করা যায়। অনন্ত জ্ঞানের দ্বারা যখন, আমি আছি সৃষ্টির কারণ মাত্র বােধে সকল প্রকার মায়া হতে আপনাকে মুক্ত কর্তে পারা যায়,—শােক, তাপ, দুঃখ, সুখ প্রভৃতি কিছুই যখন বিচলিত ক'ৰ্তে পারে না; তখন চিত্তের সমাধি হয়। আপনার কোন সত্ত্বাই থাকে না কেবল চৈতন্যটুকু থাকে—তাহাতেই ব্ৰহ্মজ্ঞান লাভ হয় বা ব্রহ্ম লাভ হয়। রমেন। কিন্তু নগেন বাবুর জন্য আমাদের খুব সুবিধা হয়ে গেল। নগেন। আমি এখানেই থাকি। আর রাজেন বাবুর প্রতিপত্তি। ছেলেকে পড়াই। রাজেন বাবুর এই বাড়ী—তিনি বেশ বড় লােক। রমেন। ঘঁাতা দেখতেই পাচ্ছি। অধর। তারপর নগেন বাবু ? দর্শন বড় দুরূহ।--হার- মােনিয়মটার ওখানে একখান চেয়ার দিন। নগেন। আজ্ঞে তা দিচ্ছি । রমেন। নগেনবাবু না হলে কি আমাদের জোগাড় হতাে এত—এই হারমােনিয়ম টোনিম। অধর। কিন্তু আমরা খানকতক চেয়ার এনেছি,তার পায়া দুই একটা ভাঙ্গা থাকতে পারে। যদি কেউ বসলে ভেঙ্গে পড়ে,-অমনি সেরে দেবে, হাতুড়ি পেরেক হাতে ক'রে একজন লােক ঠিক থাকুক। রমেন। হাঁ ওটা আগে দরকার। নগেন। আচ্ছা আমি ঠিক করে রাখছি। ( হেমনের প্রবেশ।) অধর। কি হে—তুমি ও রকম আড়ষ্ট মেরে রয়েছ হেমেন। আরে ভাই কাপড় খানা কেচে দিয়েছিলাম, সমস্ত দিন ধরেও শুকোলাে না। শেষে বিছানার চাদর মুড়ি দিয়ে এলাম। রমেন। আরে যাও যাও শিগগির,-কাপড় পরে এসাে। হেমেন। কিন্তু আমি না এলে যেন আরম্ভ করে দিও । ( হেমেনের প্রস্থান।)

প্রতিপত্তি।
অধর। কটা আলাদা আলাদা বিভাগ করে দেওয়া
যাক। কবি সম্প্রদায় এক জায়গায়, গদ্য লেখকগণ এক জায়-
গায়, ঐতিহাসিকগণ এক জায়গায়, পৌরাণিকগণ এক জায়গায়,
দার্শনিকগণ এক জায়গায়
রমেন। আর চিত্রকরগণ এক জায়গায়, সমালােচকগণ
এক জায়গায়। গাইয়েরা আসবে আমি তাদের ব’ল এসেছি।
অধর। আর বাইজী হেমেন বলে এসেছে। কিন্তু
তারা পয়সা নেবে।
রমেন। তবে তাদের দরকার নেই। আমাদের কাছে
পয়সা চায় তারা—এত দূর আস্পর্ধা!
অধর। আমি সেইজন্য জনকতক দার্শনিক রমণীকে
বলে এসেছি। তারা কিন্তু এসেই গাহিবে—“বিভব সম্পদ
ধন যশ মান কিছুই চাই না, শুধু এক পেয়ালা চা।”
রমেন। চায়ের খরচ যে রকম বেড়ে উঠছে তাতে
সকলের কুলিয়ে উঠ। কিন্তু মুস্কিল হবে। দার্শনিক মতে কাৰ্য
সম্পন্ন ভিন্ন আর অন্য উপায় নেই।-আমার ছবিখানা ভালাে
রকম টাঙ্গানাে হয়েছে তো, দেখি। বাঃ-ঠিক এই রকম
(হেমেন ও অন্যান্য সভ্যগণের প্রবেশ।)
হেমেন। দাও, কাজ আরম্ভ করে দাও। বাইজী আসছে
আমি রাস্তায় দেখে এলাম।-কৈ সভাপতি এখনাে আসেন
নি যে ?
( সভাপতির প্রবেশ।)
সকলে! আসুন-আমু।

প্রতিপত্তি।
অধর। আপনার জন্য আমরা সভা আরম্ভ কৰ্তে পাচ্ছি-
নাম না।
হেমেন। ইনি আমাদের সভাপতি হলেন।
রমেন। তাহােন, কেউ আপত্তি কর্বে না।
সভা। তা হলে সভা আরম্ভ হ’লল!
(বাইজীর প্রবেশ ।)
হেমেন। এই যে বাইজী এসেছে, তবে আগে বাইজীর
গান থােক।
সকলে। তাই হােক।
বাইজী।—একটু জিরােতে দিন।
অধর।
ও জিয়ােনাে ফিরােনাে নয়, গান আরম্ভ করে
দাও।
বাইজী। আচ্ছা—আপনাদের যা ইচ্ছা।
{ গান আরম্ভ)-“আরে সে ইয়া”
রমেন। ও সেইয়া মেইয়া নয়, দূর করে তাড়িয়ে দাও।
অধর। হ্যা আমরা সকলে ব’লচি সভাপতি মহাশয় ওকে
তাড়িয়ে দিন। শিগগির দি।
বাইজী। তা আমার পয়সা দিন, আমি এখনি চলে
যাচ্চি।
রমেন। চলে যাও বলছি,ও পয়সা টয়সা এখানে হবে না
ভয়ানক রাগাচ্চো।
অধর। আমাদের চেনে না, জানাে রাগলে আমাদের
জ্ঞান থাকে না ?
বাইজী।
{ হেগেনের কাপড় পরিয়া আমার পয়সা

প্রতিপত্তি। ** ৭,544 । দাও। জানাে আমার কত লােকসান হলাে, আমি ঘরে না থাকায় কত লােক এতক্ষণ এসে ফিরে গেল। হেমেন। আমার কাপড় ধরে টানা?-ছাড়, শিগগির অধর। ওহে-নিয়ে এসাে আমার লাঠি। সকলে। (চীৎকার ) ছেড়ে দাও ছেড়ে দাও- ( বল প্রয়ােগে বাইজীকে দুরীভুত করণ ও গালাগালি দিতে দিতে বাইজীর প্রস্থান।) অধর। এইবার দাড়িয়ে উঠে ঘরের মধ্যে সকলের পরি- ভ্রমণ ও গৃহ মধ্যস্থিত দ্রব্যাদির প্রতি দৃষ্টি নিক্ষেপ করা। কিন্তু কেহ কিছু অনুগ্রহ পূর্বক যেন আত্মসাৎ কৰ্ব্বেন না। এর উদ্দেশ্য আমরা বলবাে না, আপনারা বুঝে নেবেন। রমেন। এর উদ্দেশ্য শুধু আমার প্রসিদ্ধ চিত্র দর্শন করা আর আপনাদের বিচার করা যে, চিত্রখানি প্রদর্শনিতে গিয়ে ফেরােৎ এসেছে, এ অন্যায় কাজের জন্য প্রদর্শনির কর্তাদের গা দিতে পারা যায় কিনা ? ( সকলের পরিভ্রমণ ও চিত্র দর্শন, পরে) সকলে। খুব যায়—খুব যায়। সভা। তবে এখন সেটা থাক।--এইবার বােধ হয় কবিতা পাঠ ? অধর। না, যে কবিতা পাঠ কৰ্ব্বে, তাকে তৎক্ষণাৎ দূর করে পুলিস ধরিয়ে দেওয়া হবে। কবিতা পাঠ একেবারে হবেনা এখানে।

প্রতিপত্তি। * ** ** *** ** ** *** হেমেন। এইবার আমার নাটক আরম্ভ। সভাপতি মহা- শয় সকলকে বলে দিন যে, আপনি বিশেষ রূপে জানেন, এবং সে জানার দরুণ সকলে যেন ঠিক বলে মানতে বাধ্য হয় যে আজ এখানে আমার প্রণীত “কিদন্তী” নাটকের ও “বুদ্ধি হীন- বিপুল এম” প্রহসনের মিলিত অভিনয়, জীবিত ব্যক্তিগণের দ্বারা যবনিকার অন্তরালে করা হবে। তাদের লাফালাফির শব্দ ও ঘােতর চীৎকার ধ্বনি শােনা যাবে কেবল। সভ্য। কিসের জন্য—যবনিকার অন্তরালে, এই রূপ অভিনয় হচ্চে, সভাপতি মহাশয়কে কি আমি জিজ্ঞাসা কর্তে পারি? সভা।-আমি তা কিছুই জানিনা। হেমেন। শুনু, আমি বলছি—দৃশ্যপট ও সাজপােষাকা- দির জন্য টাকা দিতে না পারায়, সে সব এসে পৌছয়নি। তাই যবনিকার অন্তরালে, অভিনেতা অভিনেত্রিগণ নগ্ন শরীরে, সুন্দর ভাবে সজ্জিত হয়ে--এই অভিনয় কচ্চেন। ( দৃশ্যপটের অন্তরালে লাফালাফি ও চীৎকার।) সকলে শুনুন যবনিকার অন্তরালে যুদ্ধ হচ্ছে। হারলাে কে জিতলাে জানতে হলে—আমার বই কিনে পড়বেন কিন্তু দুঃখের বিষয় প্রথম সংস্করণের পর গ্রন্থের আর দ্বিতীয় সংস্করণ হয়নি। অতএব বাজারে পাওয়া যাবে না। আর আমার নাটকে কি হলাে কি হলাে ভাব নেই। ( গায়কগণের প্রবেশ।) অধর। এই যে গায়ক মহাশয়েরা এসেছেন। এইবার গান হবে। গুন সকলে-গান আপনারা।

৩৪
প্রতিপত্তি।
গান।
বল -টাকা বিনা চলে স্ত্রী কি উদয় কাহার,
কিন্তু জানতো যে, সেটা আনা কি কঠিন ব্যাপার :
টাকার অভাবে পড়ে তাই ভদ্র লােক জন কত,
শেষে, করিল বাহির ভেবে ভেবে অবিরত
একটা উপায় খাসাবিনা শ্রমে টাকা আনার।
যে ক'রে ধার-পেলেই করা, খরচপত্রাদি আহার ।
তার পর আহা, কেয়া মজা বাহা, কি যে সে ব্যাপার
তাগাদা করিয়া মরিবে তাহারা উপায় নাই ফিরে পাবার
হেঁটে হেঁটে তারা, যখন হয়ে যাবে বেঁটে--অপেক্ষা চক্ষুবোজার
আদায়ের আশা ইহলােকে নাই—সেটা বিষয় হবে ভাব্বার
তাদের ঝুলে যাবে গোপ, হবে বুদ্ধি শুদ্ধি লােপ --
ছেড়ে চলে যাবে টাকা --বলে “দুত্তর”।
দফাটি করিয়া সাফ খালি মারা একটি লাফ,
দমে গিয়ে তারা দেবেন। “উত্তর”।
হেমেন । বাঃ বেড়ে গান।
রমেন।--“তাগাদা করিয়া মরিবে তাহারা উপায় নাই
ফিরে পাবার।”
অধর। অনেকটা ঠিক আমাদের সঙ্গে মিলে যাবার ।
রমেন। কৈ দার্শনিক রমণীগণ এখনো এলেন না ?
অধর। আসবেন—নিশ্চয় আসবেন। সিড়ী দিয়ে নেবে-
ছেন, দরজা দিয়ে বেরিয়েছেন--এসে পড়লেন বােলে, তাদের
দেখলে মনে হবে চল নৃত্য ক’চ্ছেন, আর চারি পাশে সুধা ঝরে
পড়চে।
সভ্য।--চন্দ্র কি নৃত্য করে ?

প্রতিপত্তি।
*** * *
অধর। করে, করে-চুপ।
সভা। আচ্ছ-যাক।
( দার্শনিক রমণীগণের প্রবেশ।)
অথর। (অগ্রসর হইয়া) আসুন, আসুন-- আমাদের
সৌভাগ্য-সুৰ্য উদিত হওয়াতে আজ এখানে আপনাদের দর্শন
পেলাম। আমি মহা দার্শনিক ভাবে যে আনন্দ না পেয়েছি ।
আজ আপনাদের দেখে তা পেলাম।
হেমেন। সভাপতি মহাশয় আপনাদের অনুমতির জন্য
অপেক্ষা কচ্চেন।
নারী। অনুমতি কিসের ?
হেমেন। আপনাদের অনুমতি পেলে তবে তিনি আপনা-
দের গাইতে বলবেন।
নারী। আচ্ছ। তিনি গাইতে বলুন-কিম্বা তিনি বাবার
আগেই আমরা গাচ্চি। আপনারা কিন্তু গান শুনে বিরক্ত
হবেন না।
সকলে।
না-আপনারা গান।
আমরা হাঁটিতে পারি খাটিতে পারি
ঝাঁপাতে পারি লাফাতে পারি
উদর ঠেসিয়া খাইতে পারি
নাচিতে পারি গাহিতে পারি,
চোখ দুটি তুলে চাহিতে পারি
আবার আমরা ভালবাসিতে পারি।
এ তো গেল দার্শনিক গান।

৩৬ প্রতিপতি হেমেন। কিন্তু এতগুলাে পারি ? নারী।ইনি, চন্দ্ৰবিৰ মহাশয়া, বেশ ভাল কীর্তন গাইতে পারেন। রমেন। আচ্ছা গান্ উনি। চন্দ্রবিষ। গাচ্চি–গানটা হেমেনবাবুর। হেমেন। বলেন কি আপনারা আমার গান গাইবেন! গান । আমি যে রমণী- কহিতে কি পারি, সে কথা কেমনে কহিব গাে - ( মরম কথা কেমনে কহিবে ?) সে চাঁদ ধরিয়া পিয়িতে সে শুধ, অধরে অধর মিলিল গাে --- •গর উছসি জোছনায় ভাসি, সুধায় পরল আনিল গাে। আমি যে মজিনু মরিনু তাহাতে অবশ শরীর করিল গো। হেমেন। বা, বেশ—আপনি ভারি সুন্দরী তো! রমেন। এ যে বিদ্যাপতির ভাব দেখছি। সকলে। সুন্দর সুন্দর। অধর। এইবার দার্শনিক তর্ক। তারপর চা খাওয়া, . তারপর সভা ভঙ্গ। কিন্তু যে পর্যন্ত না ক্ষমতাশালী সম- লােচক মহাশয় আসছেন সে পর্যন্ত চা পান হবেনা। সভা। তর্কের বিষয় কি ? অধর। আমি অস্থিত-চিন্তা” নামক প্রবন্ধ পড়বে কথা ছিল—কিন্তু যখন আমার প্রতিদ্বন্দ্বী উপস্থিত রয়েছেন, তখন

প্রতিপত্তি।
তর্ক না হয়ে যেতে পারেনা। তাই বৃথা সময় নষ্ট না করে
শুধু তর্কই হবে।
সকলে।তবে আরম্ভ করে দিন।
অধর। (তর্ক আরম্ভ ) -ঈশ্বর আছেন। স্বীকার করুন
ব’লছি।
প্রতি। না নেই। কখনই নয়।
অধর। হা আছেন।
প্রতি। নেই ।
অধর।
প্রতি। দেখবি তবে?
অধর। মার্বো থাপ্পড়
প্রতি। দেবাে লাথি।
সকলে। মশাইরা করেন কি-ধামুন থামুন! ছেড়ে দিন।
অধর। খবর্দার আমাদের কেউ ছাড়াবেন না—তর্ক
মােটে আরম্ভ হয়েছে।
হেমেন। না, এ তর্ক থামাবার যাে নেই। তবে হাতাহাতি
হয়, দুজনকে দড়ি দিয়ে দুইদিকে বেঁধে দাও—তর্ক
(দুজনকে দুই দিকে বন্ধন।)
অধর। এই বার আয় তবে।
প্রতি। ফের, বদমায়েস-ষড়।
অধর। তুই—উল্লুক, ভেড়া, ভল্লুক।
(ক্ষমতাশালী সমালােচকের প্রবেশ।
রমেন। সমালােচক মহাশয় এসেছেন, এইবার চা খাওয়া
হবে, সকলে উঠে যান—আমাদের চা অতি অল্প।
}

প্রতিপত্তি।
সকলে। কি-আমাদের ডেকে এনে অপমান ! আমরা
চা খেতে চাইনা-দিলেও খাবনা। আমরা না মেরে যাবােনা-
এ অপমানের শােধ নিয়ে তবে ছাড়বে।
(নারীগণের পলায়ন।)
অধর। ওহে-আমার লাঠি নিয়ে এসো।-বেধে গেছে।
রমেন। কুছপরােয়া নেই—লাগাও।—চা অল্প ।
হেমেন। লাগাও—কিছুতেই চা আমরা বেশী দিতে
পারব না।
( মারামারি করিতে করিতে সকলের প্রস্থান।)
নগেন। মশাইরা ফিরুন্ ফিরুন—আপনাদের আহার
প্রস্তুত।
সমালো।—আর ফিরু।
( উভয় কর্তৃক সকলের পশ্চাৎ অনুসরণ।)
‘ম দৃশ্য।
অধরের অন্তঃপুর। রাত্র !
চঞ্চল।--একজন কবি।
অঞ্চল।আর একজন চিত্রকর।
শ্যামলা।অপর একজন দার্শনিক।
চঞ্চলা। কি ভয়ানক মিলনই বিধাতা ঘটিয়েছেন।
অঞ্চলা। সংসার যাত্রা নির্বাহ ক'ৰ্ত্তে-এর কোন মতেই
উপযুক্ত নয়।

প্রতিপত্তি।
. . . . . ।।
শ্যামলা। কিছু বােঝেনা।-সৰ্ব্বদাই যেন খেপে আছে।
চঞ্চলা । আবার বলে কি না—আমরা মলে দেখবে কিহয়-
অঞ্চলা। তার মানে বেঁচে থাকতে কিছু হবেনা।
শ্যামলা। মানুষ হয়ে যখন এত জ্ঞান শূন্য, তখন কোন
ভদ্রস্থই আর নেই।
অঞ্চল। বল কি! বিয়ে করে খেতে দিতে পারে না ?
চঞ্চল। আর সে বিষয়ে একটু ভাবেও না।
শ্যামলা। সবকটাকে বাড়ী থেকে তাড়িয়ে দিয়ে আমরা
এখানে জোট বেঁধেছি ; দেখি কি হয়।
চঞ্চলা । হা- এবার কোন একটা উপায় না কর্তে পালে
আর বাড়ীতে ঢুকতে দিচ্ছি না। তিন দিন তাে হলো, বাড়ী
ঢোকে নি।
অঞ্চল। রাগ করে বাপেরবাড়ী চলে গেলাম--সেখানে
গিয়েও জুলুম।
শ্যামলা। না—এবার বাছাধনদের কিছু ক’ত্তেই হবে।
তাড়িয়ে দিয়ে ভালই করেছি। যখন অন্য কোন উপায়েই
কিছু ক’ৰ্তে পারা গেল না।
চঞ্চলা। বেশ করেছি—বল কি! ঠ্যালাটা বুঝুন এখন।
আমার তাে যা গহনাপত্র ছিল তাই বেচে, সেই টাকায় কোন
রকম করে চালাচ্ছিলাম।
শ্যামলা। আমার তাে বাড়ীর চারি পাশ খুঁড়ে রেখেছে।
যত পয়সার জন্য বলি, তত গিয়ে মাটি খোঁড়ে-বলে পয়সা
বেরােবে।
অঞ্চলা। বাস্তবিক এরা পয়সার জন্য মাটি খুঁড়ছেই

৪০
প্রতিপতি।
বটে।-আমার কিন্তু ভাই বাপের বাড়ী গিয়ে থাকা আর
চলে না।
হামলা। এখন চুরি করুক, ডাকাতি করুক, যা হয় একটা
কিছু করে দুপয়সা আনুক—নৈলে আর সংসার চলে না।
অঞ্চল।। চুরি কৰ্ত্তে খুব পারে যদি নিজের স্ত্রীর গহনা
হয়, আর সে কিছু না বলে ।
( জনৈক প্রতিবেশীর প্রবেশ।)
এতি। ওগগা বাড়ীতে কে আছ,-রমেন, অধর, হেমেন
মারা গিয়েছে শুনে এলাম।
চঞ্চলা। ওগাে বল কি গাে-তারা এ রকম মারা কেন
গেল গো-( ক্রন্দন)
অঞ্চলা। এই যে কত রকম করে বেড়াচ্ছিল গাে
( ক্রন্দন )
প্রতি । কি জানি খবরের কাগজে তাই লিখেছে।
শ্যামলা। খবরের কাগজেরা বুঝি তাই চায়—আমরা কেন
তাদের তাড়িয়ে দিলাম গাে-( ক্রন্দন )
প্রতি। ঈদের জন্য শােক সভা হচ্ছে।
চঞ্চলা। তা খাবার কেন হচ্চে গাে।
অঞ্চল। তিন দিন আগে সকলেই যে, সকলকে দেখেছি
গগা একজন তারই মধ্যে ছিল চিত্রকর, আমি যে তারই
স্ত্রী গাে-(ক্রন্দন )
চঞ্চলা। কবি যে আর একজন ছিল গাে-
শ্যামলা। দার্শনিক পণ্ডিত সে যে আমার ছিল গাে।
( ক্রন্দন )

প্রতিপত্তি।
।।।।।।।।।।।।
৮ম দৃশ্য ।
অন্ধকার পথ। রাত্র।
জর। আমি সেজে বেরিয়েছি। পাণ্ডিত্বে কি আমি কম,
আমার প্রণীত “সনাতন-ধৰ্ম্ম-উল্কা” শীঘ্র প্রকাশিত হবে। বড়
লােকদের কাছ হতে এই ছুতােয়, এই গেরুয়া পরে, দু’পয়সা
আদায় কৰ্তে হবে। সেজে বেশ সুবিধা আছে, ভণ্ডের
ভণ্ডামীতে সাধুর চেয়ে সত্য বলে মনে হয়। মনে ধৰ্ম্মভাব
আনতে হচ্ছে কি কষ্টকর! একা মানুষ তিন রকম করে
বেড়াচ্চি-বােঝে কে ? অদ্ভুত! আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী
পরম সৌভাগ্যশালিনী। আমি তার প্রেমে অন্ধ। আমি
আমার প্রথম পক্ষের ছেলেদের দূর করে দিয়েছি, আর প্রথম
পক্ষের স্ত্রীর গহনাপত্রে তােমার ও বপু সাজিয়েছি।-আহা মজে
আছি ম'রে আছি, তােমায় বড় সুন্দর দেখি—প্রিয়ে আমার।
তুমি আমার প্রাণে খিদের পর আহারের মত সুন্দর, ঝগড়ার
মত মধুর। তােমার মা তােমায় দাসী বৃত্তি করে মানুষ
করেছিল, তুমি খেতে পেতে না-আমি তাই যত ইতরােমি
করে তােমার জন্যে সঞ্চয় ক’চ্চি। তুমি আমার প্রাণের ঈর্ষা,
ক্ষুধার জ্বালা। আমি প্রথম পক্ষের স্ত্রীতে এতটা উপভােগ
করিনি প্রিয়ে—তুমি আমার উপযুক্ত স্ত্রী এসেছ। আমার
প্রতিদ্বন্দ্বীরা মরেছে' আমি তােমার প্রেমে অন্ধ—তুমি কৈ
প্রেয়সি ?
( অধর হেমেন ও রমেনের প্রবেশ।
হেমেন। এই যে প্রাণনাথ

৪২
প্রতিপত্তি।
র। কে বাবা তােমরা?
রমেন। আমরা ভূত ( জয়গবকে প্রহার।)
জরদ। ভূত তাে এ রকম মাচ্চো কেন বাবা ?
হেমেন। কেমন যােগ দাড়িয়ে গিয়েছে বাবা।
(জরগৰকে প্রহার ও মার খাইতে খাইতে
জরদূগবের পলায়ন।)
এ ব্যাটা একটা মস্ত Tragedy.
অধর। কিন্তু বাবা–কি Comedyই হচ্চে।
রমেন। স্বীগুলাে বড় বেড়ে উঠেছিল—কোন যুক্তি তর্কই
মানছিল না আর।
অধয়। অধম স্ত্রী জাতি-- দর্শন জানে না যে।
হেমেন। পয়সা-পয়সা করে জ্বালাতন করে তুলেছিল,
মনে করেছে যেন আমরা এক একটা পয়সার গাছ।
অধর!—কিন্তু যে ফল শূন্য তা বুঝতে পেরেছে।
রমেন । আমি তাদের উপর বড়ই চোটে গিয়েছি—বলে
কি না পয়সা না আনলে বাড়ী ঢুকতে দেবো না।
হেমেন। আমরাই বা ঢুকতে চাইছি কোন্‌-শুধু এই মরা
গিয়েছে, বাস। এখন দেখুক কি নাম—আর হৈ চৈ
রমেন। আমার ছবি বােধ হয় খুব দামে বিক্রী হচ্ছে।
একবার দেখলে হতাে, কি কচ্চে তার সব।
অধর। খুব কাঁদছে, খুব কাঁদছে-
রমেন। কঁাদু কাঁদু-এইবার একটু বুঝতে পাঝেই।
খবরের কাগজে কি লিখেছে তা জানো?
হেমেন। না ।

প্রতিপত্তি।
অধর। লিখেছে, তিনজন প্রতিভাবান পুরুষ রাস্তা দিয়ে
যাচ্ছিল, তাদের মধ্যে একজনকে কুকুরে কামড়ায়, তারপর
তারা তিনজনেই—পরস্পরে কামড়াকামড়ি করে ম'রেছে।
হেমেন। বল কিলােকেও তাই বিশ্বাস কচ্চে।
তা না হলে কি আর স্ত্রীগুলাে কাঁদতে সুরু
করে-
রমেন।-ধন্য সম্পাদক মহাশয় !
হেমেন। এখন আমাদের কেবল গা ঢাকা হয়ে থাকা।
শােফ-সাদি যা হচ্ছে হ’কগে।
রমেন। কিন্তু মাঝে মাঝে ঐ জরদগব শালাকে ঠেঙ্গানো।
অধর। আমরা কিন্তু এখন মরে আছি।—দার্শনিক ভাবে
চলাঃ কি মজা দেখেছ ?
হেমেন। এটা খুব দার্শনিক হয়েছে।
{ নগেনের প্রবেশ।)
নগেন। মশাই, আপনারা আমার হাতে লাঠি দিয়ে
পরের বাড়ীতে সাঁধ করিয়ে দিলেন, তারপর তারা যেই
আমাকে ধরে মাৰ্ত্তে আরম্ভ কল্লে,—আর আপনারা পালা-
লেন।
হেমেন। আমরা কি পালাতাম! আপনি মার খেলেন
যে। আপনি যদি মাৰ্তে পারতেন—তাে দেখতেন আমরা কি
ক’র্তাম। যুদ্ধ শিখিয়ে দেওয়াতেও আপনি মাৰ্তে পাল্লেন না।
অধর। যা-ও। “ন কাক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি
চ”। আপনি মার খান, তবু তারা বুঝতে পারুলে যে,
আমরা মাঠুে গিছলাম।

৪৪
প্রতিপত্তি।
রমেন। হ্যা, এতে বেশ প্রমাণ হলাে যে, আমাদের সাহস
খুব আছে।-আপনাকে কি বড় মেরেছে ?
নগেন। আর থাক সে কথা।
হেমেন।-গায়ে ব্যথা হবে বলে কি মনে কচ্চেন ?
নগেন। আর যাক্।
রমেন। তাই তাে আমরা মার্কে গিয়েছি দেখেওভয়
কল্পে না তারা।
হেমেন। যুদ্ধে জয় পরাজয় আছেই, এ পালান’তে দোষ
হয়নি আমাদের।
অধর। মারু --ওতে আপনার গা শক্ত হয়ে যাবে।
রমেন। তবে এ মার খাওয়া আপনার পক্ষে ভালই
হয়েছে।
৯ম দৃশ্য।
অধরের বাটীর সম্মুখ। সন্ধ্যা।
( থিয়েটারের ম্যানেজার, সম্পাদক, হেমেন প্রভৃতি।
থি-ম্যানে। আহা মরে গেল, কি নাটকই লিখে গিয়েছে।
অতি উচু দরের কবি, আমরা থিয়েটার করে এ রকম কখন
ফল পাইনি। নাটকের মতন নাটক লিখে গিয়েছে।
সম্পা। আহা কি অল্প বয়েসেই মারা গেল। ভাষার
একটা গৌরব।
বিমল। রমেন বাবুর ছবি গুলােও একটা জিনিস।

প্রতিপতি।
৪৫
এ রকম সুন্দর ছবি, আর আমি কারও হাতের দেখি নি।
ভাবে, কল্পনায় ও আঁকায়, অতি উচ্চ।
সম্পা। অধর বাবুর ঈশ্বর-ভক্তি-প্রবন্ধ পড়েও আমরা
ভারি তৃপ্তি পেয়েছি। ভক্তির দ্বারা সম্যক জ্ঞান উপলব্ধি
ক’ৰ্তে পারা যায় ; ভক্তি—অন্ধতা বা গোঁড়ামি নয়। ভক্তি বিনা
কাহার সহিত সম্পূর্ণ পরিচয় হওয়া অসম্ভব। তর্কের কুটিল
গতি ভক্তিতে সরল করে দেয়। কিন্তু হায়! মরে গেল এমন
লােক—
বিমল। দিনের পর দিন যায় আবার সে আসে। কিন্তু
মানুষ যায় আর আসে না। মানুষ গুণের পূজা করে, কিন্তু
যার গুণ তাকে চায় না।
থি-ম্যানে। কোন একটা জিনিস ঠিক বােঝা বড় কঠিন,
কটা লােকে তা বুঝতে পারে! কদাচ একজন বােঝে আর
সকলে তার পেছনে ধুয়াে ধরে বৈ তাে নয়।
বিমল।—সেই দেশেরই উন্নতি হয় যে দেশের লােকে
গুণের পূজায় গুণীকে বাড়ায়। যাতে গুণ শুকিয়ে না মরে।
অজ্ঞাতে কত প্রতিভার যে মৃত্যু হয়, তা কে জানে।
সম্পা। একজন কে আসছে এই দিকে না ?
(জনৈক ব্যক্তির প্রবেশ।)
মশাই, আপনি কি চেনেন-এই অধর বাবুর বাড়ী না?
ব্যক্তি। হাসে আমার আত্মীয় হয়।
সম্প।। তবে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালই হয়েছে।
আমরা শােক-সভাদি ক'রে—আর ইনি একজন থিয়েটারের
ম্যানেজার, সাহায্য-রজনী উপলক্ষে কিছু অর্থ সংগ্রহ কৰ্ত্তে,

s
প্রতিপত্তি ।
পেরেছি--আর এই বিমলবাবু স্বনামখ্যাত, মহা সম্পদশালী,
উৎসাহদাতা, গুণগ্রাহী যুবা। ইনি একাই সকলের অধিক।
যা হােক আমরা সকলে যৎসামান্য কিছু এনেছি-রমেনবাবু,
অধরবাবু ও হেমেনবাবুর স্ত্রীদের দিতে, তারা গ্রহণ কল্লে,
আমরা বড় সুখী হবে।
বিমল। তা ছাড়া, আমরা আরও দুঃখ জানাতে এসেছি
যে, তারা কি রত্নই সব হারিয়েছেন।
( নেপথ্যে) ওগো, তােমরা কোথায় গেলে গােএরা যে
আমাদের পয়সা দিতে এসেছে। তােমরা যে পয়সা কখন
চোখে দেখতে পাওনি গো-
বিমল। আহা-তাদের জীবিত অবস্থায় যদি আমরা
তাদের চিনতে পাৰ্ত্তাম ।
( হেমেন রমেন ও অধরের পার্শ্ব হইতে প্রবেশ।)
অধর।-তা হলে কি আর আমরাই মৰ্ত্তাম।
থি-ম্যানে। আপনারা কে ?
রমেন। আমরা কেউ নই। শুধু একটা ভুল করে
গিয়েছিলাম তাই শােধরাতে এসেছি।
হেমেন। বুঝতে পাচ্ছেন না ? আমরা আপনাদের
আত্মজীবনী লিখে রেখে যেতে ভুলে গিছলাম।
বিমল "পনারা কে ?
অধর। আমরা একটা মহাগােলমেলে দল। আর তার
মধ্যে আমি Fire, বুঝেছেন ?
( ব্যক্তির প্রস্থান।)
প্নমেন। আর যাদের জন্য শােকসভাদি হয়ে গিয়েছে।

প্রতিপতি।
০৭
।
হেমেন। যারা ভুত হয়ে মরে রয়েছে।
সম্পা। আপনারা কি তা হলে বেঁচে আছেন ?
অধর। না কোন মতেই না। স্ত্রীদের তাড়নায় আমরা
ম’রে আছি।
রমেন। আমরা ম'রে এ বেশ আছি।
হেমেন। নাম-টাম যখন ম’লেই হয়—আমাদের এ মরেই
থাকতে হবে। •-ও বেঁচে কোন সুবিধা নেই।
বিমল। আশ্চৰ্য্য। যারা এই 'রকম পাগলের মত ঘুরে
বেড়ায়, তারাই দিয়ে যায় জগতে কত অমূল্য জিনিস। প্রতি-
ভার গতি বিধি কি এই রকমই হয় ?
অধর। ঐ জগব আসছে—আপনারা ওকে চেনে
কি ? দেখুন—আসছে।
বিমল। আমরা ওকে বিলক্ষণ চিনি।
ও ভড়ং দেখিয়ে
লোেক ঠকাতে খুব পারে। চকচকানিতে পেতলও অনেক
সময় খাঁটি সােনাকে হার মানায়।
থি- ম্যানে। আর আপনাদের উপর ওর ভয়ানক ঈর্ষা।
আপনাদের প্রতিপত্তি দেখলে ও জ্বলে মৰ্বে। মৃত্যু ওর’ই
হলাে দেখছি।
সম্পা।—এই সরল উদাস ভাব-রাজ্যে আপনাদেরই
অধিকার, ওর সেখানে স্থান নেই।
জরদূগবের প্রবেশ।)
হেমেন। এসে চাদ—আমরা ম'রেছি ভেবে তুমি ভারি
লাফাচ্চিলে যে—মারটা মনে আছে ?
( পার্শ্বে জরদূগব দণ্ডায়মানও সকলের গান আরম্ভ।)

৪৮
প্রতিপত্তি।
গান।
আপদ দাপট, তুমি বিপদ,
তােমায় কি আর কবে-
ওহে জাগবে!
তুমি দাড়াও এসে, তােমায় চিনুক সবাই
গুণীর আদর হয় না সেথা
ধনীর দ্বারে, তােমার গমন গেথা।
আপদ দাপট--ইত্যাদি।
তােমার আছে পাকা দাড়ি
পায়ের রোয়া কাড়ি কাড়ি,
তুমি তাই দেখিয়ে তােক ঠকিয়ে, খাচ্চ খাস---
তোমায় কবে চিড়িয়াখানায় নিয়ে যাবে
-হে জাগবাে !
তোমার বিষে আমরা বুঝি জর্জরিত হয়ে যাবো,
তুমি ভাবছ ব'সে কবে মর্বে কেব।
তাহার গায়ের মাংস খাবাে-
( ওহে) আপদ দাপট ইত্যাদি ।
জরদ। আমি ফিরে চল্লাম-কিন্তু জগব আছি,থাকবেও।
( জরদূগবের প্রস্থান।)
সম্পা। আপনারা আবার দেশের কল্যাণে কাজ করুন,
দীর্ঘজীবি হউ, ভগবানের কাছে এই প্রার্থনা করি।
হেমেন। বেশ তা করুন, আপনাদের এ অনুগ্রহ।
রমেন। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞতা-পাশে
বদ্ধ রৈলাম।
অধর। আর আপনারা যে আমাদের মর্ম বুঝতে পারলেন
তাতে সুখী হ’লাম।

প্রতিপত্তি।
৪৯
৫. '', '' ।। ।। ।। ।।।
।।।।।।।।।।।।
••••••••••••
"..।।
বিমল। আপনারা জীবিত আছেন দেখে আজ আমরা
অত্যন্ত আনন্দের সহিত ফিরে চল্লাম।
রমেন।--স্ত্রী গুলােদের জব্দ ক’ তে—শেষে না ম'লে আৰু
কিছুতেই হ’ল না।
অধর। তা ছাড়া এটা একটা দার্শনিক আবিষ্কার ।
হেমেন। আমরা বলতাম,তারা বিশ্বাস ক’ত্তে। না--এখন
দেখুক কি নাম আর হৈ চৈ।
রমেন। কিন্তু এখন আমাদের একটা বেশ প্রতিপত্তি
দাড়িয়ে গেল।
অধর। এই মানুষ কিছু বলা যায় না কখন কি কার হয়,
নাম বেরােতে তাে বেশীক্ষণ নয়।
১০ম দৃশ্য।
হেমেনের বহিব্বাটী ।
সকাল।
হেমেন। কি দেখলে তাে কেমন মজা। মিথ্যে মরেই
এই।
চঞ্চলা। আমরা আগে ভাবতুম যে তােমরা মলেই বাঁচি,
কিন্তু এখন দেখছি যে—তাতে আমাদের একটু আধটু কষ্ট হয় ।
আর এত হবে কে জানতাে!
হেমেন। এখন যদি বলি তো আমার বুচিত একটা গান
গাইতে পারাে বােধ হয় ?
চঞ্চল। তা পারি।
হেমেন। আচ্ছা গাও।

প্রতিপত্তি গান। ঐ চাদের কিরণে পাপিয়ার গানে কোথা ভেসে যায় প্রাণ। সুখ-যামিনী আজি আসিয়াছে— ধীরে মলয় রায়--পুলকিয়া ধরায় - পুষ্পিত-বন-সৌরভ ঐ ভেসে যায় তায় মধুভরা প্রাণ এনেছে তাহার তােমারে সে ভাল বাসিয়াছে- বলগো সজনি, এ সুখ-রজনী তুমি কেন ম্রিয়মান। হেমেন। পালাও পালাও শিগগির, এখানে আসছে সবাই- (স্ত্রীকে তাড়া করিয়া বিদায় করণ এবং বিমল, অধর ও রমেনের প্রবেশ। হেগেন । আসুন—আসুন সব। বিমল। এই যে এসেছি সব। ওহে—আজ দিনটা বেশ মন্দ লাগছে না এসে একটা গান গাওয়া যাক তার পর কথা বার্তা হবে । হেমেন। তাই তাে কি গাওয়া যায় ? রমেন। কেন-“যদি পারি ক'রে হৃদয় দান”..সেই গানটা ? বিমল। বেশ গান, আমিও যােগ দেবােখন- গান । যদি মাথার উপরে গঞ্জে অশনি, পরাণ কাঁপে গাে ভয়েতে জননি । মের চরণ সেৰিয়া মরণ, ~~সেও ভাল দেৰি, সেও ভাল।

প্রতিপত্তি । যদি পারি করে হৃদয় দান- ভাষায় বর্ণে সঙ্গীতে জ্ঞানে, মানব মনের অনল নিভায়ে করিতে শীতল পরের প্রাণ। লহ গাে মােদের অশ্রুসিক্ত হৃদয় ভক্তি- ও গো মােদের দুঃখ-দৈন্তে অসীম শক্তি। নমঃ--নমস্তে দিব্যজ্যোতি -নমস্তুতে সরস্বতি । যবনিকা

No text on this page.

Pratipatti

Author
Goswami,nanigopal
Title
Prahasan
File name
Pratipatti
Text
OCR done
Citation
1911
Published
2009/10/13
Publisher
Nanigopal Goswami,calcutta
Language
Sanskrit
Pages
59
Library
Bangiya Sahitya Parishad, Kolkata
Classification
Bengali Drama
Keywords
Shyamala
DLI number
513096
Barcode
4990010020106.00
Scanning centre
C-DAK, Kolkata
Digital publisher
Digital Library Of India
Rights
In Public Domain
VMLT id
XGKqW2MRed3
Download PDF

Pratipatti