Bangiya Sahitya Parishad, Kolkata
Maloti Madhob Natak
Front matter
No text on this page.
No text on this page.
No text on this page.
মালতীমাধব নাটক
শ্রীরামনারায়ণ তর্করত্ন
কলিকাতা।
শ্ৰীযুক্ত’ ঈশ্বরচন্দ্র বসু কোং বহুবাজারস্থ
১৭২ সংখ্যক ভবনে ফ্যাহােপ যন্ত্রে
মুদ্রিত।
বাং ১২৭৪। ইং ১৮৬৭
No text on this page.
বিজ্ঞান। এতদ্দেশে যে সকল সংস্কৃত নাটক প্রচ- লিত আছে মালতীমাধবও তন্মধ্যে এক- খানি উৎকৃষ্ট নাটক, ইহা সহৃদয়সম্বেদ্য ও অতীব মনােহর। ইহার আখ্যায়িকা অতি চমৎকারিণী। মহাকবি ভবভূতি এই নাটকে একপ্রকার প্রণয়-রসের পরাকাষ্ঠা প্রদর্শন করিয়া গিয়াছেন। আমি ইহার বঙ্গভাষায় অনুবাদ করিলাম। অনুবাদ অবিকল হয় নাই, অভিনয়ের উপযােগী করিবার নিমিত্ত স্থানে স্থানে অনেক পরি- বৰ্ত্ত পরিত্যক্ত ও প্রক্ষিপ্ত করিতে হইয়াছে, পরন্তু মূলগ্রন্থের অবিকল রস ভাবাদি ভাষান্তরে অবতীর্ণ করা সুদূরপরাহত, তবে অনুবাদে সাধ্যমতে যে পর্যন্ত পরি- রক্ষিত হইতে পারে তাহা আমি চেষ্টা
[! ?
করিয়াছি। এক্ষণে সাধারণের নিকট গ্রাহ
হয় ইহাই প্রত্যাশা। নাটকের সঙ্গীত
কয়েকটী শ্ৰীযুত বাবু বনহারীলাল রায়
মহাশয় রচনা করিয়া দিয়াছেন ইতি।
১২৭৪ সাল তারিখ ১৫ আশ্বিন।
শ্রীরামনারায়ণ শৰ্ম্মা।
সংস্কৃত কলেজ।
[ / ] নাট্যোল্লিখিত ব্যক্তিগণ । মাধব... বিদর্ভ দেশাধিপতির মন্ত্রী- ১ ০ ০ দেবরাতের পুত্র। মকরল . মাধবের সখা। কলহংস ভূরিব মাধবের ভৃত্য। পদ্মবতী অর্থাৎ উজ্জ- য়িনীর অধীশ্বরের প্রধান মন্ত্রী। অঘােরঘন্ট যােগী ছাত্র, রাজদূত, রক্ষিপুৰুষ, প্রতীহারী প্রভৃতি। মালতী লবঙ্গিকা... মন্দারিকা ভূরিবসুর কন্যা। মালতীর সখী। মালতীর দাসী । প্রতিবাসিনী ও মালতীর সঙ্গিনী। মদয়ন্তিকা ••• ।
[ lov০ ] .
পরিব্রাজিকা !
কান্দকী...
অবলােকিতা
কামন্দকীর শিষ্যা।
বুদ্ধরক্ষিতা
.... অঘােরঘণ্টের শিষ্যা
।
কপালকুণ্ডলা
সৌদামিনী
যােগিনী।
মালতীমাধব নাটক। প্রথমাস্ক। প্রথম গর্ভাঙ্ক। পবিতীনগরী-কাম-কীর বাসস্থান সন্নিহিত প্রদেশ। ( কামন্দকী দণ্ডায়মানা। অবলােকিতার প্রবেশ।) কাম। ( দেখিয়া ) এই যে,আঃ বালেম ; আমি তােমারি আসবার অপেক্ষায় . এখানে দাঁড়িয়ে আছি ; এসো বাছা এসাে। তবে মাধ- বের সঙ্গে সাক্ষাৎ হয়ে ছিল ত ? অব। আজ্ঞে হাঁ, সাক্ষাৎ হয়েছিল ; তঁাকে মদনটদ্যানে শীঘ যেতে বল্যে এলেম । কাম। তবে বােধ হয় মাধব এতক্ষণ সেখানে গিয়ে থাকবেন ; কি বল ?
মালতীমাধব নাটক।
অব। হাঁ, এতক্ষণ গেছেন তার সন্দেহ
নাই, তা ভগবতি, আপনাকে একটা কথা
জিজ্ঞাসা করি, - ভাল, আপনি যে মাধবকে
মদনােৎসব দেখাতে এত ব্যগ্র হয়েছেন, এর
কারণ কি ?
কাম। বাছা, এত দিন তােমাকে কিছুই
বলি নাই তার কারণ এই, পাছে কথাটি প্রকাশ
হয়ে পড়ে; কিন্তু তােমার কাছে সে বিষয় গােপন
করা আর উচিত হয় না। দেখ, আমার একান্ত
বাসনা যে মালতীতে আর মাধবেতে বিবাহ
হয়, তা আজ না কি মালতী মদনােৎসব দেখতে
যাবেন তাই মাধবও মদনােদ্যানে যান এই
আমার আকিঞ্চন; কেননা তা হলে সেখানে
তাদের পরস্পর দেখা শােনা হবে, আর
তাতে পরস্পরের প্রণয়সঞ্চারও হতে পারবে।
{ অগত) একি! আমার বামচক্ষু স্পন্দন
হয়ে উঠলাে যে? এ যে অতি সুনিমিত্ত ।
( প্রকাশে) অবলােকিতে, এতে বােধ হয়
আমার মনােবাঞ্ছা পূর্ণ হতে পারে ।
অব । ( ঈষৎহাস্যবদনে) ভাল ভগবতি,
এ তাে অতি আশ্চর্যের বিষয় ; আপনি
মালতীমাধব নাটক।
ও বিষয়ে বিব্রত কেন? ও আপনার চীরবাসের ·
বিৰুদ্ধ, ওতে আপনার ইষ্ট কি?
কাম। না, আমার ইষ্ট কি, তা নয়, তবে
কি না অমাত্য ভূরিব আমার অতি আত্মীয়,
তঁার অনুরােধই আমাকে আবদ্ধ কচ্চে।
দেখ, চন্দ্রমূৰ্য্যের কোন আবরণই নাই, কিন্তু
তাঁরাও সময়ে
সময়ে পরিধি-বেষ্টিত হয়ে
থাকেন। আর তাও বলি, মিত্রও যে আমাকে
অনুরােধ করেছেন সে ভঁর অকপট স্নেহেরই
কাৰ্য, সুতরাং ওবিষয়ে কৃতকার্য হতে আমা-
কে প্রাণ পণ করতে হবে।
অব। হাঁ, তা বটে, কিন্তু কেবল অমাত্য
ভূরিবই আপনার মিত্র কেন, আপনি যে
ধৰ্ম আশ্রয় করেছেন তাতে জগৎ শুদ্ধ সকলেই
ত এক্ষণে আপনার মিত্র।
কাম । সে সত্য, কিন্তু আমি এখনকার
কথা বলছি না। আমি যখন বাল্যাবস্থায় এই
পদ্মবতীতে অধ্যয়ন করি, তখন অমাত্য ভূরি-
বসুও আমার সঙ্গে পড়ে ছিলেন ; উনি আমার
সহাধ্যায়ী মিত্র।
অব। ভাল, অমাত্য ভূরিব মাধবকে
A
মালতীমাধব নাটক।
জানলেন কেমন করে? আর তাকেই যে মনঃ-
পূত করেছেন, এর কারণ কি?
কাম। না, তিনি যে মাধবকে দেখে শুনে
মনঃপূত করেছেন তা নয় ; তবে পূর্ব কথা
সকল বলি শােন। আমাদের সঙ্গে দেবরাতও
সেই সময়ে পড়তেন ;-দেবরাত
তুমি চিন্তে পালে ত ?
অব। আজ্ঞে হাঁ, তাকে আমি জানি;
তিনি এক্ষণে বিদর্ভদেশের রাজার প্রধান মন্ত্রী
হয়েছেন।
কাম। হাঁ; আমাদের সেই পাঠশালায়
অমাত্য ভূরিবসুর সঙ্গে তারও অত্যন্ত প্রণয়
হয়েছিল। য়খন পাঠ সমাপন হয় সেই সময়ে কি
একটা কথা উপলক্ষে ভূরিবসু সেই দেবরাতকে
বলেছিলেন আমাদের পরস্পর যেরূপ মিত্রতা
জন্মেছে এটা যাতে চিরকাল থাকে তাই কত্তে
হবে, অতএব আমাদের পুত্র কন্যা জন্মিলে
তাদের পরস্পর বিবাহ দিব এই আমাদের
প্রতিজ্ঞা রইল।
অব। হাঁ, এ বিবেচনা ভাল করেছিলেন।
সংসারীদের মিত্ৰতা কোন একটা বিষয় সম্বন্ধ
মালতীমাধব নাটক ব্যতীত চিরস্থায়ী হয় না। তা সে ত ভালই, হয়েছে, অমাত্য দেবরাতের পুত্র মাধব ত রূপে গুণে অতি সুপাত্র, অমাত্য ভূরিব তাকে কন্যাদানকৰুন্ না কেন? এতে এত গােপনই বা কি, আর আপনাকে এতে অনুবােধই বা কাম। তার কারণ একর্মে কোন বিশেষ প্রতিবন্ধক উপস্থিত হয়েছে। অব। কি প্রতিবন্ধক ? কাম। রাজা সম্প্রতি নন্দন নামে তার নৰ্ম্ম- সচিবের সঙ্গে মালতীর বিবাহ দিতে অনুরােধ করেছেন, সে অনুরােধও ছাড়াতে পারেন না, এদিগে পূৰ্বপ্ৰতিজ্ঞাও আছে, তাই গোপনে এর কোন উপায় কত্তে আমাকে অনুরােধ জানিয়েছেন। আর অমাত্য দেবরাতও এই উদ্দেশে মাধবকে ন্যায় শাস্ত্র পড়বার ছল করে এখানে পাঠিয়ে দেছেন। আমাকেও এবিষয়ে একটু যত্ন কতে অনুরােধ জানিয়েছেন। অব। ভাল ভগবতি, অমাত্য দেবরাত বিদর্ভ দেশ থেকে মাধবকে যে উদ্দেশে এখানে পাঠিয়েছেন মাধব তা জানেন ?
মালতীমাধব নাটক।
কাম। না, না, আমার সরল-বুদ্ধি মাধব
তার কিছুই জানতে পারেন নাই, তিনি একান্ত
মনে কেবল আপনার পাঠাদি কাৰ্যই সাধন
কোরে থাকেন। সুতরাং একথা তাকে এখনও
জানান উচিত নয়, তাদের এখন অল্প বয়স, তরল
বুদ্ধি, কি জানি যদি বিপরীত ঘােটে ওঠে।
তা আমাদের অতি সাবধানে কাৰ্য কোতে হবে,
যেন কোন ক্রমেই না প্রকাশ হয়, আর এমনি
উপায় কত্তে হবে যাতে রাজা ও নন্দন উভয়েই
প্রতারিত হন, মাধবের সঙ্গে মালতীর বিবাহ
হয়, অথচ অমাত্য ভূরিবকে কোন দোষ
স্পর্শে ।
অব। তা ভগবতি, আপনার বুদ্ধির অসাধ্য
কি আছে ?
কাম। আমি ত যথাশক্তি চেষ্টা করবাে,
কিন্তু এতে তােমারও কিঞ্চিৎ সাহায্যের প্রয়াে-
জন হবে।
অব। ( ঈষৎস্য মুখে) ভগবতি বলেন
কি, আপনার বুদ্ধির উপর আমার আবার
সাহায্য কবার ক্ষমতা আছে ?
কাম। বাছা, অমন কথা বােলােনা, দাবা-
==
মালতীমাধব নাটক। নল স্বয়ং প্রবল বটে কিন্তু সমীরণের সহায়তাও তাে চাই। অব। আপনকার কৌশল-সৃষ্টির উপর আমার সাহায্য দাবানলে ফুৎকার প্রদান মাত্র। তা সে যা হােক, অমাত্য ভূরিব মাধ- বের পরিচয় পেয়েছেন, তাঁর সঙ্গে মালতীর বিবাহ দিতেও উদ্যত আছেন, কিন্তু বাহে সে রূপ কোচ্চে না, যেন কিছুরই মধ্যে নন, মাধ- বের নামও যেন জানে না, এতে আশ্চর্য সামান্য নয় ! কাম। এ আর আশ্চর্য্য কি ? বিষয়-চতুর বিজ্ঞ ব্যক্তির ঐ রূপই তাে কৰ্ত্তব্য। তাদের অভিপ্রায় কি সকলে বুঝতে পারে ? তাঁরা প্রকাশে ঔদাস্য ভাব দেখান যেন কিছুই জানে না, কিন্তু গােপনে সমীহিত সিদ্ধি করে লয়ে থাকেন। অব। হাঁ, তা বটে, তবে আপনি যে আমাকে অমাত্য ভূরিবসুর ভবন-সন্নিহিত পথ দিয়ে মাধবকে সর্বদা লয়ে যেতে আদেশ করে- ছেন তার কারণ এখন বুঝতে পারলেম ।
মালতীমাধব নাটক। কাম। কারণ আর কি? মাধব মালতীর দৃষ্টিপথে পতিত হন এই আমার অভিপ্রায়। অব। হাঁ, ও উত্তম অভিপ্রায় বটে। বর কন্যা পরস্পরের প্রতি পরস্পরের প্রয় সঞ্চারই বিবাহ বন্ধনের মূলীভূত। তা আপনার ও অভিপ্রায় অবশ্যই সিদ্ধ হবে। মাধবের যেরূপ ভুবনমােহন মূর্তি তাতে এমন কে কামিনী আছে যার মন নয়ন আকৃষ্ট না হয়। কাম। হাঁ, একথা সত্য বটে, আর আমিও শুনেছি যে মালতী প্রাসাদ-বাতায়ন-তল হতে মাধবের মনােহর রূপ লাবণ্য দেখে অবধি তদ. গত অভিলাষের একান্ত বশীভূত হয়ে পড়েছেন, এখন তাঁর বিলক্ষণ পূর্বরাগ উপস্থিত, দিবসে আহার নাই, রাত্রিতে নিদ্ৰা নাই, মাধবের সমাগম চিন্তায় তার মুখমণ্ডল পাণ্ডুবর্ণ হয়ে আসছে, আর নব অনুরাগের যা যা লক্ষণ তা সকলি ক্রমে প্রকাশ হচ্ছে। শুনলেন, তাঁকে দেখলেই এমন বােধ হয় যেন কোন অসহ আন্তরিক যাতনা ভােগ কচ্চেন। অব। ও! তবে তাই বুঝি মালতী আপ- নার চিত্তবিনােদনের নিমিত্ত স্বহস্তে মাধবের
মালত মাধব নাটক।
/
প্রতিমূর্তি পর্যন্ত চিত্রিত করেছেন, আজ
আবার লঙ্গিকা না কি সেই ছবিখানি মন্দারি-
কার হস্তে দিয়েছেন।
কাম • ( কিঞ্চিৎ চিন্তা করিয়া } বটে।
তা লঙ্গিকার এ যুক্তি মন্দ নয় ; মাধবের ভৃত্য
কলহংসের সঙ্গে মন্দারিকার প্রণয় আছে,
লবঙ্গিকা বিলক্ষণ জানে, সে তাকে অবশ্যই
দেখাবে, তা হলে ঐ ছবি মাধবের নয়নগােচর
হতে পারবে।
অব। বােধ হয় ঐ অভিপ্রায়েই লঙ্গিক
ওরূপ করে থাকবে। তবে আজ মদনােৎসব
দেখতে মাধবকে মদনটদানে পাঠান হয়েছে
বেস হয়েছে, মালতী সেখানে গেছেন সেখানেই
পরস্পরের চারি
চক্ষু একত্র হতে পারবে ।
কাম। তা নৈলে আমি আর তােমাকে
পাঠাবে। কেন ;-আহা! এইসকল কৰ্ম্মেতে
আমি সৌদামিনীকে পাঠাতাম, সৌদামিনী
এবিষয়ের পূর্ব কথা সকল জাতে, সে থাকলে
আমাকে অনেক সাহায্য করতাে। আহা!
বাছা সৌদামিনী আমার এখন না জানি কোথায়
আছে, অনেক দিন সংবাদ পাই নাই।
, মালতীমাধব নাটক। অব। শুনেছি আপনার সৌদামিনী - পৰ্বতে আছেন। কাম। কার নিকট শুনলে ? অব। ঐ বড় শ্মশানে যে চামুণ্ডাদেবীর মন্দির আছে কাম। হাঁ, হাঁ, ঐ দারুণ ভয়ঙ্করী মূর্তি, যাঁর উপাসকেরা বলেন তিনি বড় নরবলি- প্রিয়া ? অব। আজ্ঞে হাঁ, সেই মন্দিরে যে অঘাের- ঘন্ট যােগী থাকেন তারি শিষ্যা কপালকুণ্ডলার সঙ্গে হঠাৎ সে দিন সায়ংকালে সাক্ষাৎ হও- যাতে তিনি আমাকে কথায় কথায় বল্লেন যে সৌদামিনী, এখন শ্রীপৰ্বতে মন্ত্র সিদ্ধি কচেন, অঘােরন্ট অনতিপূর্বে তাঁকে সেই স্থানে দেখে এসেছেন। কাম। হতে পারে, আমার সৌদামিনীতে সকলি সম্ভবে। অব। ভাল, আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি,আপনার মকরনের যে মদয়ন্তি- কার প্রতি অনুরাগ সঞ্চার হয়েছে তার আপনি কি করছেন ?
মালভীমাধব নাটক। কাম। ( সহাস্য বদনে) বাছা, আমি কি নিশ্চিন্ত আছি, তারও উপায় করেছি। ঐ উদ্দেশে বুদ্ধরক্ষিতাকে “মদয়ন্তিকার নিকটে নিযুক্ত করে দিয়েছি। অব। হাঁ, সে ভাল হয়েছে। বুদ্ধরক্ষিত অতি চতুরা, তাকে যে কর্মে নিযুক্ত করবেন, তাই সফল করতে পারে। কাম। তা যা যা কত্যে হয় সকলি হচ্চে, কিন্তু বিধাতার ভবিতব্যই প্রধান। যা হােক, মদনােদ্যানে আজ মাধব মালতীর পরস্পর দেখা শােনা হলে বুঝতে পাবাে। অব। (নেপথ্যে দৃষ্টি করিয়া) ভগবতি, মদনােৎসব বুঝি সমাপন হলাে, • দেখুন পুরবাসিনীগণ ক্রমে ক্রমে নগরাভিমুখে পুন- রাগমন কচ্যে। কাম। হাঁ, তাই তাে, তবে চল আমরা এই সময় গিয়ে তত্ত্ব নিই, আজকার উৎসবে মাধব কি প্রকার ব্যবহার কল্যে, আর মালতীকে দেখে কি অবস্থাতেই বা এখন আছে; তার পর মালতীকেও একবার দেখতে যেতে হবে, তারও মনের ভাবটা জানতে হবে। যত্ন তাে করা যাক্,
মালতীমাধব নাটক।
তার পর বিধাতার নির্বন্ধ যা আছে তাই হবে।
আহা, এমন দিন কি হবে, যে আমার মাধবের
সঙ্গে মালতীর বিবাহ আমি চক্ষে দেখতে
পাবো !
[ উভয়ের প্রস্থান।
দ্বিতীয় গর্ভা
মদনেদিন।
(বকুল বৃক্ষতলে মাধব উপবিষ্ট।)
মাধব? ( দীর্ঘ নিশ্বাসে স্বগত )
কি
আশ্চর্য্য! একটা সামান্য বিষয় আমার মনকে
এক্কালে প্রকৃতিভ্রষ্ট কলে! আমার মনতত
কখন এমন অস্থির হয় না, সর্বদাই স্ববশে থাকে,
এখন কেন এমন হলো? আমি যত তাকে আয়ত্ত
কতে চাই সে ততই সেই অনুপম রূপরাশির
প্রতি ধাবমান হয়! ভাবি যে, দূর হােক, আর এ
অনর্থক চিন্তা কবে না; কিন্তু তা পারি
কই? আবার সেই সকল চিন্তাই মনে উদয়
হয়ে পড়ে। মনের আবেগ তত সম্বরণ কত্যে
মালতীমাধব নাটক। কিছুতেই পাচ্চিনে, আমার জ্ঞান, মান, লজ্জা, ভয়, ধৈৰ্য, গাম্ভীৰ্য, সকলই সেই রূপ-সাগরে নিমগ্ন হয়ে পড়েছে, আমি যেন আর আমি নই, যা হোক এঁরা কি আমাকে ছলনা কত্যেই এসেছিলেন, আমি যে কিছুই বুঝতে পাচ্ছিনে। নামটি কি ভাল-হা, হাঁ, মালতী, মালতীকি মনােহর নামটি, ভূরিবসুর কন্যা মালতী। এমন কমনীয় কন্যা কৈ আমি তাে কখন নয়নে দেখি নাই । কি দেখলেম ! ( দীর্ঘনিশ্বাস ) আহা! সে লােচনানদায়িনী আর কি আমার নয়ন-পথে উদিত হবেন ! ( চিন্তিতভাবে অবস্থিতি )। ( কিঞ্চিদ্দ রে মকরন্দের প্রবেশ।) মক। (স্বগত) অবলোকিত বল্যে, সখা এই উদ্যানে— নিরীক্ষণ করিয়া ) এইযে বসে আছেন । এ কি? আজ সখাকে এমন চিন্তিত ভাব দেখচি কেন? শূন্য দৃষ্টি, শরীর অবসন্ন, মুখ বিষন্ন, ক্ষণে ক্ষণে দীর্ঘ নিশ্বাস,—এ কি ? এতে ব্যাকুল হয়েছেন কেন? –(চিন্তা করিয়া) হাঁ, হতেও পারে, যে দুঃসহ সুরভি সময় সমাগত, তাতে আবার আজ মদননাৎসব উপ- মালতীমাধব নাটক। অপ্রস্তুত ‘লক্ষে যাবতীয় সুরূপা কামিনী একত্রিত হয়ে ছিলেন, এ সকলেতে দীর্ঘতপা তপস্বীরাও চিত্ত- চাপল্য সম্বরণ কত্ত্যে পারে না, তাতে সামান্য যুবজনের মন ব্যাকুল হবে আশ্চৰ্য্য কি? তা দেখিই দেখি ব্যাপার টা কি হয়েছে। ( নিকটে গিয়া প্রকাশে) সখা, কি হচ্ছে ? ( আত্মগত) কৈ, উত্তর করেন না যে, দেখচি কি একটা ভাবছেন। (প্রকাশে) বলি সখা, একাকী এখানে বসে কি কচ্চো ? মাধ। ( মকরন্দকে দেখিয়া ভাবে) সখা, এসো এসাে বসো,-বসাে ভাই বসাে। মক। (বসিয়া) তা ভাই, কি ভাবছিলে বল দেখি? মাধ। কৈ, আমি তাে বি ভাবি নি। মক। সাত ডাকে উত্তর দেও না, আবার ভাব নি কেমন করে ; ভাব নি তবে অমন অন্য- মনস্ক হয়ে বসে আছ কেন ? মাধ। হাঁ সখা, আজ যেন কিছু অন্যমনস্ক হয়েই পড়েছি বটে, কিছুই ভাল লাগছে না। মক। এর কারণ কি বল দেখি?
মালম্ভীমাধব নাটক।
মাধ। কারণ আর কি।
মক। (হাস্য বদনে) কারণ আছে বৈ কি।
ভাই, কারণ ব্যতীত কার্য্যের উৎপত্তি, ন্যায়শাস্ত্র
পড়ে এমন অন্যায় কথা বল? যাহোক আমার
কাছে তুমি গােপন কচ্চো, কিন্তু আমি কতক
কতক বুঝতে পেরেছি।
মাধ। কি বুঝেছ ?
মক। বলি মদনােৎসবের এ দিনটি বড়
বিষম দিন গেলাে। আজ মদনােদানের
ব্যাপার সন্দর্শন করে কত যুবজনের মন অস্থির,
হয়ে উঠলাে, তা ভাই বলতে কি, তােমার
আকার দেখে আমি অনুমান কচ্চি তুমিও দুর্জয়
মদনের শাসনের লক্ষ্য হয়েছ। (মাধবকে
অধােমুখ দেখিয়া তায় লজ্জা কি ভাই? কন্দর্পের
কুমবাণের বশবর্তী দেবতারাও হয়ে থাকেন,
আমরা সামান্য মনুষ্য বৈ ত নয়। তা কি
হয়েছে বল, আমার কাছে গােপন কি।
মাধব। সখা, যদি নিতান্তই বলতে হবে,
তবে বলি শােন।
মক। হাঁ, ব্যাপারটা কি বল দেখি ভাই।
মাধ। এই দেখ সখা, আজ মদনােৎসব
• ?
মালতীমাধব নাটক।
দেখতে বিস্তর জনতা হয়েছিল, অনেকগুলি
পুরবাসিনীও এসেছিল, তার মধ্যে একটি
নবীনা কামিনী—আহা! সখা, এমন আশ্চর্য্য
রূপ আমি কখন দেখি নাই। সেই মােহন মূর্তি
যখন আমার নয়নপথে পড় লাে, ভাই, অয়স্কান্ত
মণির ন্যায় আমার লৌহ কঠিন মনকে অমনি
আকৃষ্ট করে তুল্লে, তার আকার প্রকার বসন
ভূষণ কিঙ্করী সহচরী প্রভৃতি দেখে বােধ হলাে
তিনি কোন প্রধানকুলােদ্ভবা হবেন। যা হাে
ভাই, এমন অপরূপ রূপ বােধ হয় জগতে আর
নাই। বিধাতা কি উপাদানে সেই কমনীয় কন্যা-
রত্ন যে নির্মাণ করেছেন তা কিছুই বলতেপারিনে,
বােধ হয় তাকে নির্মাণ করে অবশিষ্ট সাধন
দ্বারাই চন্দ্র, চন্দন, কাঞ্চন, কপূর, কমল,
কুমুদ, তড়িত, নবনীতাদির সৃষ্টি করেছেন অথবা
অগ্রে সেই সকল মনােহর বস্তু নির্মাণ করে
নিৰ্মাণ-কৌশল শিক্ষায় নৈপুণ্য লাভ হওয়ায়
অবশেষে ঐ কন্যাটিকে নির্মাণ করে থাকবেন,
আর এমনও বােধ হলাে যে, মদন আপনি মনাে-
ভিনিবেশ করে জগদ্বিজয়ের নিমিত্ত দুর্জয়
অস্ত্র স্বরূপে তাকে নির্মাণ করে থাকবেন । ভাই,
মালতীমাধব নাটক। এমন প্রেমার্জ কটাক্ষ আমি কখন নিরীক্ষণ করি নাই। এমন স্নিগ্ধ-দৃষ্টি, মধুর-মূর্তি, মানবীতে অসম্ভব । ভাই, অধিক বলব কি, সেই অপরূপ রূপ-সাগরে আমার মন নয়ন মগ্ন হয়ে গেছে। এখন উপায় কি করি বল । মক। সখা, তুমি দেখচি দর্শৰ্ম করেই তার আশপথের পথিক হয়েছ, কিন্তু তার মনের ভাব কিছু জান্তে পেরেছ? তােমার প্রতি তার ভাবভঙ্গি কিছু হয়েছিল ? মাধ। ভাব ভঙ্গি কেমন ? মক। রমণী জাতির অভিপ্রায় নয়নেই প্রায় প্রকাশ পায়,যুবজন তাকেই প্রধান উপায় জ্ঞান করে, তাও কি ভাই তুমি জাননা আজও। মাধ। সখা, সে কথাও তােমাকে আনু- পূর্বিক বলি শােন। ও দিগে লােকের অত্যন্ত জন, ভারি কোলাহল, আমি এই স্থান- টীতে বসে উৎসব দেখছি, আর এই বকুল গাছ থেকে ফুল পড়ছে তাই নিয়ে যদৃচ্ছাক্রমে এক ছড়া মালা গাথুচি, এমন সময় উৎসব সমাজের মধ্যে হতে সেই নবীনা সর্বাঙ্গসুন্দরী কএক জন সখী সঙ্গে ( অঙ্গুলি দ্বারা নির্দেশ ) এই দিগের
s
১৮
মালতীমাধব নাটক।
পুষ্প চয়ন করতে করতে এসে এই বৃক্ষতলে
দাঁড়ালাে ; দাঁড়ালে একটি সখী অমনি বলে
উঠলাে “সেই তিনি লৈ তিনি” এই কথা শুনে
তারা সকলেই আমার প্রতি চেয়ে দেখলে।
মক। তবে বােধ হয় পূর্বে তারা তােমাকে
কোথাও দেখে থাকবে, এ নুতন দেখা নয় ।
মাধ। হাঁ ভাই, সেই রূপ বােধ হলাে, কিন্তু
আমি ভাই তাদের কখন দেখি নাই।
মক। তা হবে, তার পর।
মাধ। তার পর আর একটি সখী আমা-
প্রতি অঙ্গুলি নির্দেশ করে সেই নবীনাকে বল্যে
“ কেমন প্রিয়সখি, বলি চিন্তে পার ” এই কথা
বলে সে হাসতে লাগলাে, তাতে সেই নবীনা
যেন লজ্জা পেয়ে অমনি অধােবদন হলেন।
অধােবদন হলেন সত্য, কিন্তু তাও বলি, আমার
প্রতি তার দৃষ্টির বিরতি হলাে না, কখন সেই
মােহন নয়নযুগল বিকশিত ইন্দীবরের ন্যায়
প্রকটিত মাধুৰ্য-লাবণ্য প্রকাশ কতে লাগলাে,
কখন জ্বরূপ লকৃত মুকুলিত কুসুমের ন্যায়
বক্রভাবে মুগ্ধ কত্তে লাগলাে, আর কখন বা
আমার নয়নগােচর হলে, তড়িতের ন্যায়
৫০
মালতীমাধব নাটক।
,
চমকিত হয়ে নোচ্ছদের আশ্রয় অবলম্বন কত্যে
লাগলাে। সখা, সে মনােহর ভাবটি এখনাে
আমার অন্তঃকরণে জাগরিত রয়েছে, সে স্নিগ্ধ
দৃষ্টি, মধুর মূর্তি আমি কখনই বিস্মৃত হতে
পাবদা না। সে যা হােক, আমাকে দেখেই
তঁাদের পুষ্পচয়ন গেলাে, অন্য আলাপ গেল,
নুপুরধ্বনি বিরত হলাে, কঙ্কনের ধ্বনি নিবৃত্ত
হলাে, সকলে অমনি স্থির ভাবে দাঁড়িয়ে
কানাকানি করতে লাগলাে, তাতে ভাই আমার
যেন কিছু লজ্জা হলাে, আমি যেন কত
অন্য মনে আছি, মালা গাঁথা যেন আমার
বড়ই প্রয়ােজন, না হলেই যেন নয়, আমি এমনি
ভাবটি প্রকাশ কবার চেষ্টা কতে লাগলাম,
কিন্তু তা কল্যে কি হবে ? মন কি আমার আছে
যে আমি তাকে বশীভূত করে রাখবাে?
আর মনই যখন পরবশ হলাে তখন নয়ন আর
আমার অনুগত থাকবে কেন ? নয়নও মনের
সঙ্গে সেই সুরূপার রূপামৃত-সাগরে সন্তরণ
দিতে লাগলাে, ফলতঃ ইন্দ্রিয়গণকে আর আমি
আয়ত্ত কত্ত্যে পালেম না, অমনি হতচৈতন্য
হয়ে চিত্রাপিতের ন্যায় রৈলেম !
মালতীমাধব নাটক। মাধ। মক। তা এমন তা এমন স্ত্রীর সন্দর্শনে জ্ঞান সামান্য শূন্য হবে আশ্চৰ্য্য কি ? মাধ। সখা, তদবধি সেই মােহিনীমূর্তি আমার অন্তঃকরণে কি মিশ্রিত হয়ে পড়েছে, কি প্রতিবিম্বিত বা মুদ্রিত হয়ে গিয়েছে, অথবা ভগবান পঞ্চশর নিজ পঞ্চশরে আমার হৃদয়ে সেই লাবণ্যময়ী মূৰ্ত্তিটি প্রােথিত করে দিয়ে- ছেন, আমি কিছুই বুঝতে পাচিনে। মক। কন্যাটি কতক্ষণ সেখানে ছিল ? তা বড় অধিক ক্ষণ নয়। কিঞ্চিৎ পরে পরিজনের অনুরােধে একটি সুসজ্জিত -পৃষ্ঠে আরােহণ করে সেই গজেন্দ্রগামিনী কিঙ্করী:সহচরীগণ লয়ে গমন করলেন। গমন- কালে সেই মুলােচনা, যেমন মৃণালের উপর প্রফুল্লপদ্ম পবনহিল্লোলে এক এক বার বিবর্তিত ভাবে দোলায়মান হয় সেই রূপ, আমার প্রতি মুখ-কমল ফিরিয়ে সুধাধিক স্নিগ্ধ কটাক্ষ নিক্ষেপ করতে কতে জনতামধ্যে প্রবিষ্ট হলেন আর আমি দেখতে পেলেন না। ( দীর্ঘনিশ্বাস)। মক। (স্বগত) উঃ! মন যত দূর আকৃষ্ট হতে পারে তাতে হয়েছে, এখন কি প্রবােধ মালতীমাধব নাটক। দিব ?—( চিন্তা করিয়া ) না, এখন উপদেশের সময় নয়। (প্রকাশে) সখা, কন্যাটি কি এমনি সুন্দরী ? মাধ• ভাই, এমন মধুরমূর্তি জিলােকীতলে দেখা যায় না, কিন্তু দেখ ভাই, তার অঙ্গলতা মৃদিত মৃণালের ন্যায় অতি ম্লান ও অবসন্ন কেন দেখলাম বল দেখি? মক। তবে বুঝি তিনি কোন নায়ক-রত্নের নিমিত্ত দীর্ঘকাল বিরহ-বেদনা ভােগ কচ্চেন। মাধ। ঠিক বলেছ, তাই বটে, যেমন পূৰ্ব্বদিগ পাণ্ডুবর্ণ হলে তার অভ্যন্তরে চন্দ্রো- দয়ের অনুমান হয়, তেমনি সেই নবীনার শরীর- মণ্ডল পাণ্ডুবর্ণ দেখে বােধ হলাে কোন ক্ষণ- জন্মার বদন তার অন্তরে সমুদিত হয়ে থাকবে, তার সন্দেহ নাই। মক। ভাল সখা, তার পরিচয় কিছু পেয়েছ ? মাধ। হাঁ, পরে পেলেম,তাও বলি শােন। সেই রমণীরভু আমার নয়নপথের বহির্ভূত হয়ে গেলে আমি কি করি, পূর্বে যে,বকুলমাল গাথতে আরম্ভ করেছিলেম তা অমনি যেমন
২
মালতীমাধব নাটক।
তেমন করে সমাপন করে আপনার গলায়
দিলাম; দিয়ে সেই সৰ্বাঙ্গসুন্দরী এসে যে
স্থানে দাঁড়িয়ে ছিলেন সেই স্থানের প্রতি নয়ন
সমর্পণ করে আছি, এমন সময়ে ভঁার একটি
সখী পুনৰ্বার ফিরে এসে এই বকুল বৃক্ষের
পুষ্প চয়নচ্ছলে ক্রমে আমার নিকটে এলাে,
এসে আমাকে একটি প্রণাম করে দাঁড়ালাে।
দাঁড়িয়ে হেঁসে হেঁসে বল্লে, মশায়, আপনার
এই কুসুমহার ছড়াটি বড় সুন্দর গাথা হয়েছে,
তা এই দেখুন এই মাত্র যিনি হস্তিতে আরােহণ
করে গেলেন উনি অমাত্য ভূরিবসুর কন্যা,
ওর নাম মালতী, আপনি বােধ করি দেখে
থাকবে, ওর গাথুনিও বড় চমৎকার, কিন্তু তা
হলে হবে কি, আপনার গাঁথা ওর বড় মনে
ধরেছে, কত ব্যাখ্যা করুলেন, তা আমি ওর
সখী, অভিপ্রায় বুঝে আপনার কাছে এলেম,
তা আপনি ঐ মালা ছড়াটি যদি অনুগ্রহ করে
ওকে দেন, আমরা বড় বাধিত হই। আর
তাও বলি এমন মনােহর বস্তু মালতীর কণ্ঠার
হার হলে, নিৰ্মাণ-কৌশলও সার্থক হয়। আর
মালতীমাধব নাটক।
২৩
দেখুন, দিলেই পায়, সকল সামগ্রীরই বিনিময়
আছে।
মক। হাঁ কি বল্যে, অমাত্য ভূরিবসুর
কন্যা মালতী? হাঁ হাঁ! ভগবতীর মুখে তার নাম
সর্বদাই শুনি, অভিলাষের যােগ্য সামগ্রী
বটে, কিন্তু শুনিছি রাজা না কি তাঁর নৰ্মসচিব
নন্দনের সঙ্গে মালতীর বিবাহের যত্ন কচ্ছেন।
( সহাস্যবদনে) তা সে যা হউক, সখা, সহচরীর
কথা গুলির বিশেষ ভাব বুঝেছাে তো, দেখাে
সমুদয় কথা গুলিই দুই অর্থ প্রতিপন্ন করে
আছে -বেস -উত্তম,
-চতুরা।
তুমি ভাই কি বল্লে ?
মাধ। আমি কি বললেন তা এখনু স্মরণ
হচ্ছে না, বাস্তবিক আমার মনটা সে সময় কেমন
অনবস্থিত হয়েছিল। যা হােক, আমি মালা
গলায় থেকে খুলে তার হাতে দিলে সে
আমাকে প্রণাম করে মালাছড়াটি অতিযত্নে
নিয়ে ঈষৎ হাস্য করে চলে গেলাে।
দেখ সখা, আমার অনুমান হচ্চে
তুমি যে তাঁর শরীর অবসন্ন, আর মুখমণ্ডল
বিবর্ণ দেখেছিলে, বােধ হয় সে সকলি ভােমার
--------
মক।
;. २४ মালতীমাধব নাটক। জন্যে। তােমাকে অবশ্যই পূৰ্ব্বে দেখে থাবেন, আর দেখে অবধি তােমার প্রতি অনু- মুক্ত হয়েছেন তার সন্দেহ নাই, নতুবা সখীরাই তােমাকে দেখে কানাকানি করবে কেন, মাল- তীই বা তােমার প্রতি সভৃষ্ণে কটাক্ষ নিক্ষেপ করবেন কেন, আর তার সখীই বা মালা চাইবার ছল করে এসে ভঙ্গিক্রমে মালতীর মনােগত ভাব তােমার কাছে ব্যক্ত কবে কেন? মাধ। হু! ভাই, এমন কি আমার অদৃষ্ট। আমাকে মিথ্যা আশ্বাস দিচ্চ, ও কোন ক্ষণ- জন্মা পুৰুষ তাঁর অনুরাগপত্র হয়ে থাকবে । আমি --কলহংস এখানে আসছে কেন? মেনিবলম্বন )। ( কলহংসের প্রবেশ) কল। মশায়, এই পটখানি কেমন লিখেছে এবার দেখুন দেখি। (পট অর্পণ)। মক। ( লইয়া) এ যে সখার প্রতিমূর্তি, কলহংস, জানিস্ কে লিখেছে ? কল। আজ্ঞে জানি বৈ কি, মন্ত্রী মহা- শয়ের কন্যা মালতী লিখেছেন।
মালতীমাধব নাটক। মাধ। কৈ? কৈ ? দেখি, দেখি । ( আপন হুস্তে লইয়া) তাই তাে, মালভী লিখেছেন ? তা তুই এপট কোথায় পেলি ? কল। আজ্ঞে, আমি মন্দারিকার কাছে পেয়েছি, তাকে মালতীর সখী লঙ্গিকা দেখতে দিয়েছিল। মাধ। হাঁ, হ, লবঙ্গিকা, লবঙ্গিকা, সেই যে সখীটি আমার কাছে হতে মালা চেয়ে নিয়ে গেছিলাে তার নাম লঙ্গিক বটে, নামটি আমার মনে ছিলনা। যা তােক সখা শুলে? এতে কি বােধ হয়? আমার অনুমান হচ্যে আমাকে ব্যঙ্গ করেছেন। সে কি সখা ? তাও কি হয়? ব্যঙ্গ করে কেউ কারাে প্রতিমূর্তি লেখে? বিশেষতঃ এটি দেছি তাের অবিকল আকৃতি, যদি ব্যঙ্গ করে লিখবেন তা হলে অন্য প্রকার এটা কদাকার আকৃতি লিখতেন। তা সে যা হােক, তুমি এক কৰ্ম্ম করাে, তুমিও তােত চিত্র বিষয়ে বিলক্ষণ নিপুণ, তা তুমিও কেন মাল- তীর এক্খানি প্রতিমূর্তি লিখে দাওনা? মাধ। তা হােলে কি হবে ? গ মালতীমাধব নাটক। মক। যা হবে তা পরে বলবাে।-কলহংস, ওরে একবার রং তুলিগুলাে শীঘ্র এখানে আন্ত। কল। যে আজ্ঞে । [ প্রস্থান। মক। ( সহাস্যবদনে ) কেমন সখা, হােলাে তাে! আমি যা বলেছি এখন তার প্রমাণ পেলে? মাধ। কি প্রমাণ ? মক। আর ভাই ও কথা বললাে কেন? মাল- তীর যে তােমার প্রতিই অনুরাগ হয়েছে তার আর কোন সন্দেহ নাই। তিনি যে শীর্ণ আর বিবর্ণ হয়েছেন তার কারণই তুমি; তােমারই চিন্তাতে তাঁর অন্তঃকরণ জড়িত হয়ে আছে, আর তুমি যে ক্ষণজন্মার কথা বলছিলে সে অন্য কেউ নয়, (ঈষৎহাস্যবদনে) সে আমা- রই সখা মাধব। এই দেখ সখা, মালতী যে পুনঃ পুনঃ তােমার প্রতি সভৃষ্ণে কটাক্ষ নিক্ষেপ করেছিলেন আর সেই সখীরে তােমাকে দেখে যে কানাকানি করেছিলাে সে যে নুতন দেখা তা নয়, এই চিত্রপটেতেই তা স্পষ্ট বােধ হচ্যে। আবার মালতীর সেই সখীটি যে ;
মালতীমাধব নাটক।
তােমার নিকটে মালা চাইতে এসে বলেছিলাে
দেখাে দিলেই পায়” সেটিতেও মালতীর
এক প্রকার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে, যে
মালার বিনিময়ে মালাই পাবে, তবে আর কি
বাকি আছে ভাই?
মাধ। ভাই, বিধাতা কি আমার প্রতি
এমন অনুকুল হবেন ?
মক। হয়েছেন আর হবেন কি ? কেবল
বিধাতাই কেন, মদনও তােমার সহায়তা
কচেন, আর ভাবনা কি?
মাধ। ভাই, ও সকল কেবল স্তোভ বাক্য
মাত্র, রাজাই যখন এ বিষয়ে প্রতিকূল,তখন আর
ভাবনার বাকি কি বল দেখি। রাজার অনভি-
মতে কি মন্ত্রীমহাশয় কোন কৰ্ম্ম কত্তে পারেন ।
মক। হাঁ তা বটে, মন্ত্রীমহাশয় রাজার
আজ্ঞানুবর্তী বটে, কিন্তু সখা, বিধাতা তত আর
রাজার আজ্ঞানুবর্তী নন, আর মদনও রাজার
হাত ধরা নন্।
(রং তুলি লইয়া কলহংসের পুনঃপ্রবেশ।)
তা যা হােক্ সখা, এখন এই নেও রং তুলি
নিয়ে লেখাে দেখি, যে মনােমমাহিনী তােমার
মালতীমাধব নাটক।
|
মন হরণ করেছেন তার সেই মােহিনী মূর্তিটি
লিখে আমাকে একবার দেখাও দেখি, আমারও
সয়ন সার্থক হােক।
মাধ। ভাই, যে মূর্তি বিধাতা যত্ন সাধনে
সৃজন করেছেন, তার যথার্থ প্রতিরূপ চিত্র
করা কি মনুষ্যের সাধ্য ? সখা, এমন রং কোথায়
পাবাে? আর তুলিরই বা তত দূর ক্ষমতা কি ?
যদি অভিলাষানুরূপ রং ফলাতে পারা যায়,
আর মনের সহিত তুলির অভেদ হয়, এবং
নির্জনে শত বর্ষ সেই কার্যে নিযুক্ত থাকতে
পারি, তবুও তার স্বরূপ লেখা সাধ্য হয় কি না
সন্দেহ।
মক'। দৈখ সখা, তিনি অনুরক্ত হয়ে তােমার
প্রতিমূর্তি লিখেছেন, তােমাকেও তাে তার
পরিশােধ দেওয়া উচিত, তা যতদূর পার লেখ ।
মাধ। ভাল, তবে লিখি; কিন্তু ভাই, আমার
হৃদয়-পটে সে নিৰুপমার রূপ যেরূপ চিত্রিত
আছে, তার অনুরূপ এ পটে কখনই হবে না।
( লিখনারম্ভ ) ।
মক। ঘরে কলহংস, ভগবতী এখন কোথায়
জানিস ?
মলিতীমাধব নাটক।
কল।
কল। আজ্ঞে, তিনি মন্ত্রীমহাশয়ের বাড়ী
গেলেন, এইমাত্র আমি দেখে আসূচি।
মক। বটে, তা তুই যা, তিনি ফিরে
এলেই বলিস আমি তার সঙ্গে একবার সাক্ষাৎ
করূতে যাচ্যি কিছু বিশেষ কথা আছে।
যে আজ্ঞে, আমি বলি গে।
[প্রস্থান।
মক। (উঠিয়া পরিক্রমণ করিতে করিতে
স্বগত) ভগবতীকে আনুপূর্বিক ঐ সকল
কথা গিয়ে বলি, দেখি তিনিই বা কি বলেন,
তিনি বােধ করি কোন সৎযুক্তি স্থির করে
দিতে পাবেন, বিশেষতঃ শুনেছি মন্ত্রীমহা-
শয়ের সঙ্গে তাঁর না কি যথেষ্ট প্রণয়
আছে। (মাধবের প্রতি দৃষ্টিপাত করিয়া)
আহা! সখা দেখচি অত্যন্ত ব্যাকুল হয়ে-
ছেন ! হাঃ! যতই ধৈৰ্য্য
গম্ভীৰ্যগুণ থাকুক
না কেন, সৰ্বজয়ী কন্দর্পের শরাসনে মুগ্ধ না
হয় এমন লােকই নাই। আমি ভেবেছিলাম
আমি লঘুপ্রকৃতি, কিন্তু কাৰ্যগতিকে সখাও
যে দেখি আমার চেয়ে বাড়িয়ে তুললেন।
সে যা হােক, এখন কি করা যায় ? বােধ
৩০
মালতীমাধব নাটক।
হয় ভগবতী কাম-কী ব্যতীত এর কোন উপায়
হবে না।
মাধ। এই নাও ভাই, তােমার কথা
খুলেম। (পটার্পণ )।
মক। (পুনৰ্বার বসিয়া ও দেখিয়া) আহা!
কি চমৎকার রূপ! বােধ করি ভূমণ্ডলে এরূপের
উপমা নাই। ভাই, এমন রূপে তােমার মন মুগ্ধ
হবে আশ্চৰ্য্য কি ? (শ্লোক দেখিয়া) নীচে
আবার কি লিখেছ ? এ একটি শ্লোক যে?
(শ্লোকপাঠ)।
শশধর ইন্দীবর আর কত কত
সুখকর বস্তু আছে এ জগতে। হয়
কিছু কারাে মনােগত, কেহ কাতে রত
বিশেষে। লাগিল কিন্তু মনে যে সময়
অনুপম রূপ তব আর কিছু নয়
মনােমত সে অবধি মাের, অন্য জন
যা বলে বলু, মম চিতে এই লয়
ভুবন-সুন্দর, মন-নয়ন-রঞ্জন
জীব-সৰ্বস্ব নিধি হৃদয়ের ধন।
আহা! শ্লোকটিও দিব্য রচনা হয়েছে।
মালতীমাধব নাটক ।
( নেপথ্য হইতে সঙ্গীত করিতে করিতে
মন্দারিকার প্রবেশ।)
খাম্বাজ-খেমটা ।
গেলো প্রাণ রে স্বজনি, তারে সঁপে মন ধন্।
পরের বেদনা পরেতো তা জানে না,
তবু বোঝেনা অবােধ মন।
ছিল যে বাসনা সফল তা হলো না,
সুদু হতে হলো জ্বালাতন।
মন্দা। (প্রণয়কোপে) ম! আবার
মত্তে কোথায় গেলাে,
সৈতে পারিনে, রঙ্গ
দেখে গা জ্বালা করে, যা বারণ করুবাে তাই
করবে, বললেম বলি ছবি খানা কোথাও নিয়ে
যানে, তা আমার কথা শুনবে। এই বাগানের
ভিতর এলাে দেখলেম, আবার কে জানে কোন্
দিকে মত্যে গেলাে। (দেখিয়া সচকিতে) ও মা!
এখানে এরা বসে আছেন! (দন্তে জিহ্বা কৰ্ত্তন)।
মক। কিগো মন্দারিকা, এত রাগত কেন ?
মন্দা। , এইবলি বলি আপনাদের
কলহংস এদিকে এসেছে?
মক। হাঁ, কেন সে কি করেছে ?
মন্দা। অগাে বল্বাে কি অভাগ্যির কথা।
এই দেখ মন্ত্রী মহাশয়ের মেয়ে মালতী আপন
৫ : মালতীমাধব নাটক। । ; হাতে একখানি ছবি লিখেছেন, সেখানি তাঁর বড়ই প্রিয়, তার সখী লঙ্গিক সেই ছবি খানি আমাকে একবার দেখতে দিয়েছিলাে, আমি ঘরে রেখেছিলাম ; কলহংস তাই কেমন করে দেখতে পেয়ে সেখানি নিয়ে পালিয়েছে। কি জানি কোথা গেলাে, এখন কত খুজলাম, লঙ্গিকা না পেলে কত রাগ করবে, মালতী কত গা দিবেন তাই ভেবে মচি। মক। কলহংসকে আমি এক কর্মে পাঠিয়ে- ছি, তা সে ছবিখানি এই যে এখানে রয়েছে, নিয়ে যাবে যাও। মন্দা। ( আনন্দিতার ন্যায় ) আঃ! বাঁচ- লুম, এখন যার সামগ্রী তাকে গিয়ে দিই, তা হলেই আমার দায় খালাস। (পট গ্রহণ ও দর্শন করিয়া শঙ্কিতার ন্যায় ) ওমা একি সর্বনাশ ? কে আমার মাথা খেলে ? এতে আবার কে কারে লিখলে গা ? মক। মালতী যাঁকে লিখেছেন তিনিই আবার মালতীকে লিখেছেন, তায় ক্ষতি কি? মন্দা। (হাস্যমুখে) তবেই ত গাে, এ যে বিষম বিভ্রাট ঘটলাে। ওমা! এ আবার কি? এর মালতীমাধব নাটক। নীচে আবার কতগুলাে কি হিজি বিজি কেটেছেন ! কি দায় গা ! এখন কি হবে, সে দেখে যে এখন মহা অনর্থ করবে । মক। 'না, না, তােমার কিছুই ভয় নাই, এতে কেউ বিরক্ত হবে না। ভাল মন্দারিকা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, সত্য বল দেখি, মালতী সখাকে কেমন করে দেখলেন, আর কোথায় দেখলেন, যে তিনি এঁর প্রতিরূপ লিখলেন। মন্দা। ও মা! আমি তা কেমন করে জান- বাে, তবে বুঝি উনি ঐ পথ দিয়ে যান এসেন, তাই লবব্দিকা জানালার কাছে ডেকে দেখিয়ে থাকবে ? মক। হাঁ, ঠিক বলেছো, আমিও তাই মনে ভেবেছিলেন, আমরা মন্ত্রীমহাশয়ের বাড়ীর নিকট দিয়ে সর্বদা যাতায়াত করি বটে। তা কোন কথাবার্তা নেই মালতী যে অনায়াসে এক ব্যক্তির প্রতিমূর্তি লেখেন, এ তার অতি অন্যায়, এর কারণ কিছু জানাে । মন্দা। এর কারণ আমি কেমন করে জাবাে, যিনি লিখেছেন আর যাকে লিখেছেন মালতীমাধব নাটক। তাঁরাই বুঝবেন। আমরা এই বুঝি যে মাল- তীর গলায় একটা বুড় বর পড়বে, সেই মনের দুঃখ ভােলবার জন্যেই একে লিখে থাকবেন। আর তাও বলি ভর রং, তার তুলি, তাঁর মন, তিনি লিখেছেন, এতে অন্যায়ই বা কি? আমি এখন যাই, আবার লঙ্গিক আমায় খুজবে। [ প্রস্থান। কেমন সখা ? বলি সব শুনলে তাে? তবে আর কি ? এখন মনােবাঞ্ছা পূর্ণ হবার অনেক উপায় হলাে । মাধ। (দীর্ঘনিশ্বাস) ভাই, ও উপায়ে কি হতে পারে বল ? ( চিন্তা)। নেপথ্যে মাধ্যাত্মিক সঙ্গীত। মক। সৗরঙ্গ- তলি অাড়া। ভানুতাপে তাপিত ধরণী, বিহগ সব হয়ে নীরব হরে কাল অমনি। হইল ম্লানতর ফুল্ল ফুলদল, সুখী কেবল নীরে নলিনী, পতি সােহগে চারু হাসিনী। নিভৃত শীতল বনে মৃগ নিকরে, প্রবেশ করে কাতর স্বরে, শাখী উপরে ডাকে চাতকিনী। দহিছে চরাচর খরতর কিরণে, পথিকগণে ছায়া বিহনে, শাপে তপনে যম সম গণি।
মলিতীমাধব নাটক।
তবে চল যাই।
মক। চল সখা, এখন বাসায় যাই, অনেক
বেলা হয়েছে।
মাধ।
কি আশ্চর্য্য, যখন
মদনটদ্যানে এসেছিলেন, তখন মন প্রাণ সকলি
আপনার ছিল, এখন যাবার সময় সে সব
কোথায় হারিয়ে চল্লেম । আমার এ কি হলাে ?
আমি যে দিগে চাই, সেই কনক-পদ্মই আমার
নয়ন-পথে উপস্থিত হয়। সখা, সেই চাৰু-
শীলার চিন্তায় আমার মন দগ্ধ হচ্যে। ভাই,
আমি এখন কিরূপে শীতল হই বল ।
[ উভয়ের প্রস্থান।
তৃতীয় গর্ভাঙ্ক।
মালতীব্র গৃহ সম্মুখস্থ অলিন্দ।
(উৎকণ্ঠিতভাবে মালতীর পরিক্রমণ)
মাল। (স্বগত) লঙ্গিকা এখনাে এলাে না।
তার এত বিলম্ব হচ্যে কেন? আমরা কোন্
কালে, এসেছি, তার এখনাে দেখা নাই। তাঁর
মালতীমাধব নাটক। কাছে মালা ছড়াটি চেয়ে নিয়ে চলে আসবে, তাতে এত বিলম্ব ? কি কচ্যে কে জানে। তাঁর সঙ্গে দেখা অবশ্য হয়েছে। তিনি বুঝি বা আমারি কথা জিজ্ঞাসাবাদ কচেন তাই বিলম্ব হচ্যে। ভাল, তঁারও মনটা কি কিছু অস্থির হয়েছে ?- আর আমার মতন তারও মন কি পুনরায় দেখতে বাসনা কচ্যে ? হয় তাে সেই সব কথাই লঙ্গিকার সঙ্গে হচ্যে--- হয় তাে মালাছড়া তার হাতে দিয়ে বল্চেন, “সখি, এই নেও মালা, আমার মালতীর গলায় দিও, আর তাকে বলল, যে ‘এই বকুল-মালার সঙ্গে আজ অবধি আমিও তঁার হলেম ---- ঈস! 'আমার মনের অভিলাষ ভাে কম নয় । আহা! বিধাতা এমন দিন কি দিবেন, যে প্রাণ- নাথের সঙ্গে আমার মিলন হবে, হয়ে আমি প্রাণেশ্বরকে নিয়ে আনন্দসাগরে ভাসবাে : যা হাে, এবার দেখা হােলে অমনি তাকে কণ্ঠহার করে পবাে, আর যত দিন বাবাে আপনার হৃদয়নিধি করে রাখুবাে। সচকিতে ) এ কি ! ছি! ছি! আমি কি উন্মত্ত হয়েছি, না আমি সপ্ন দেচি? (উপবেশন) আমি যে কাল্পনিক
মালতীমাধব নাটক।
মুখে মত্ত হলেম। মনে কতাে আশা
হচ্যে, কত সাধ হচ্যে; কিন্তু এ সকল সাধ তাে
পূর্ণ হবার নয় ; আমি তাকে ভাল বাসি”
বলে কি তিনিও আমাকে ভালবাসেন।
ইঃ! লঙ্গিকার হাতে কি তিনি মালা দিবেন ?
এমন তাে বােধ হয় না; বরঞ্চ উপহাস
কৌতুক করে উড়িয়ে দিবেন, হয় তােত বিরক্ত
হবেন, কি দুটো অপমানের কথা বলবেন।
ওমা! ছি, ছি! কি লজ্জার কথা! বড় কুকৰ্ম্ম
হয়েছে ! আমি কেন লঙ্গিকাকে পাঠালেম ?
তিনি কি মনে করূবেন ?
লােকে শুনলে
কত নিন্দা করবে, পরিজন সকলে গঞ্জনা
দিবে, গুৰুজন তিরস্কার কবেন, 'আমি
আর কারো কাছে মুখ দেখাতে পারুবাে
না। ছি, ছি! আমি কেন এমন কর্ম কল্যেম ?
ধিক্ আমাকে ! আমি ভাল মন্দ ফলাফল
বিবেচনা কল্যেম না, অগ্রপশ্চাৎ চিন্তা কল্যেম
কেবল সেই সুধাময় মনােহর রূপ
দেখেই একালে কুল, মান, জ্ঞান, সকলকে
জলাঞ্জলি দিয়ে বসলেম। আমার এ কি হলাে ?
আমার মন যে কোন ক্রমেই স্থির হচ্যে না।
;
ঘ
৩৮
মালতীমাধব নাটক।
হায়, হায়! আমি কেন তাঁকে দেখেছিলেম ।
( অধােমুখী হইয়া সঙ্গীত।)
শঙ্করাভরণ-অড়।।
হায় কি লাগি হলে মন নয়নের অধীন,
এ কেমন ব্যবহার।
জানত যেমন, আঁখির গুণ,
আমার হইয়ে নহে আমার।
হয়ে মম ধন কেন রে মন,
ভুলিলে তুমিও কুহকে তার ।
নয়ন কারণে ভাব যে ধনে,
সে কি এ ভাবের ভাবি তােমার।
আঁখির মন্ত্রণা, বুঝে বােঝ না,
দিও না যাতনা সহে না আর ।
আঃ । ( দীর্ঘনিশ্বাস ) আর কি। সেই
ভুবনমােহন মূৰ্ত্তিই আমার কালস্বরূপ হয়ে
উঠলাে। এখন কি করি?
-দূর হােক! আর
ভেবে কি কব ? যা অদৃষ্টে আছে তাই হবে।
(মাল্য পশ্চাতে গােপন করিয়া লঙ্গিকার
প্রবেশ এবং কল্পিত স্নানভাবে
অবস্থিতি।)
মাল। (লবঙ্গিকাকে দেখিয়া) এই যে, এস
এস সখি, তবে সম্বাদ কি বল?কেন ?
তােমাকে এমন ম্লান দেখচি কেন ? -কিছু
মালতীমাধব নাটক। বলছো না যে? যার জন্যে গেলে তার কি করে এলে বলাে দেখি? লব। আর ভাই, আমার পরিশ্রমই সার- হলাে, মাল তােল পেলেন না। তিনি বলেন মালতী আবার কে? আমি চিনিনে, কাকে মালা দোবাে। তা তাতে আর আমি কি বলবাে? চেয়ে ভারি অপ্রস্তুত হলেম ; তার পর অনেকক্ষণ দাড়িয়ে দাড়িয়ে শেষে ফিরে এলেম, আর কি করবো? মাল। হা বিধাতঃ! আমি যা ভেবেছিলেম তাই হলাে। (অধধামুখে অবস্থিতি)। লব। ( ঈষৎ হাস্য বদনে) আর ভাই, মিছে দুঃখ করে কি হবে, পরের ধন না দিলে কি কবে বল-তা আর ভেবে চিন্তে কাজ নাই, এই নেও, তােমার সাধের মালা নেও। ( মাল্য প্রদান )। মাল। ( সহাস্য বদনে) আঁাঃ, এতেও জানাে ? আমি একে আপনার জ্বালায় মচি তােমার কি এখন কৌতুকের সময় ? লব। কেন ভাই, তােমার আবার এতাে জ্বালা কি হলাে ?
মালতীমাধব নাটক।
মাল। (সহাস্য বদনে) আর তােমার
কথায় কাজ নাই, এখন বসাে।
লব। হাঁ বসি এই। (উপবেশন)।
মাল। (মাল্য গ্রহণ ও দর্শন করত) সখি,
ঠাউরে দেখেছ মালা ছড়াটিী কেমন চিকণ
-
গাথা হয়েছে।
লব। তা হবে না কেন ভাই? যার অমন রূপ,
তার যে তেম্নি গুণ হবে তা আর আশ্চৰ্য্য কি?
মাল। ভাল সখি, বল দেখি মালাছড়াটীর
এ দিক্টা এমন সুন্দর হয়েছে ও দিক্টে অমন
হয় নি কেন?
লব। তা বলবো ? কিন্তু ভাই বল্যে রাগ টাগ
করবে না বল ?
মাল। না সখি, রাগ করুবাে কেন।
লব। দেখ প্রিয়সখি, সে কিন্তু ভাই তােমা-
রই দোষ।
মাল।
কেন ? আমি আবার কি করলেম ?.
লব। নয় কেন ? তিনি আপন মনে
গাধূছিলেন ভাল হচ্ছিলাে, তা তুমি গিয়ে যে
ঘন ঘন কটাক্ষপাত করতে লাগলে তাতে তার
মনটী তুমি কেড়ে নিলে, কেমন করে আর ভাল
মালতীমাধব নাটক।
হয় ? ও কটাক্ষ কি সামান্য কটাক্ষ, ওতে কত
মুনি ঋষির মন ভুলে যায়, তা সে তত এক জন
সামান্য পুৰুষ।
মাল। সখি, ক্ষান্ত হও, আর তােমার
ব্যঙ্গয় কাজ নাই । তিনি কি আমাকে
একবার দেখেই জ্ঞানশূন্য হলেন?
লব। প্রিয়সখি, আমি ব্যঙ্গ করিনে, তাে-
মাকে দেখে অবধি যথার্থই তিনি অস্থির হয়ে-
চেন, আর সেই জন্যই মালার আধখানা ভাল
গাঁথা হয় নাই।
মাল। তাতে যদি ভাই অমন হয়ে থাকে
তা হলে ঐ মন্দ দিই আমার ভাল ।
লব। (সহাস্য বদনে) হাঁ, তা তাে হবেই
গাে, তা এখন গলায় পরাে।
মাল। হাঁ সখি পরি (মাল্য পরিধান)।
তা আর কোন কথা হলাে ?
লব। না ভাই, আর কথা বার্তা কি হবে ?
আমি তোমার পরিচয় দিয়ে মালা চাইলে
অমনি গলায় থেকে খুলে দিলেন।
মাল। কিছুই বলেন না।
লব। বলবেন আর কি ? তবে একটি কথা
মালতীমাধব নাটক।
ভাই বেস্ বলেছেন, সেটি লক্ষ কথার এক কথা,
কিন্তু তা আমি তােমার কাছে বল্বােনা।
মাল। ( আগ্রহাতিশয়ে ) কি বল না সখি,
তােমার পায়ে পড়ি বলো।
লব। ও কি কথা ভাই, অমন করে বলতে
আছে ? তা শােন বচি। আমি বললেম
মালা ছড়াতে আপনার গলাটীর কেমন
শােভা হয়েছিলাে, খুলে দিলেন যেন শূন্য শূন্য
বােধ হচ্যে, তা তিনি বললেন কেন সখি,
বকুল-মালা খুলে দিলেম এখন আশা যে এইবার
মালতী-মালা পরুবাে, তা শূন্য হবে কেন?”
( সহাস্য বদনে) কেমন কথাটী বলেচেন বলাে?
মাল। তা ওতে কি হলো? এমনও তাে
হতে পারে তার আর এক ছড়া মালতীফুলের
মালা আছে তাই এখন পরবেন, ওতে পষ্টতত
কিছুই বােঝা গেলাে না?
লব। প্রথম দর্শনে এ অপেক্ষা পষ্ট আর
কি চাও ভাই ? তুমি যেন তাকে আর পাঁচ
বার দেখেছে, তাঁর এই নুতন দেখা বৈ ত নয় ।
মাল। “ ভাই তুমি আমাকে যা বলে
ভােলাও।
মালতীমাধব নাটক।
৪ ০
কেন, এ আর ভােলানাে কি? তুমিও
তাে স্বচক্ষে সে ভাবভঙ্গী দেখে এসেছ?
মাল। হাঁ দেখিছি, কিন্তু সে তার স্বাভাবিক।
হলেও তাে হতে পারে ?
লব। (হাস্য করিয়া) তবে ভাই তােমারও
ওগুলি স্বাভাবিক।
মাল। তা সে যা হােক। তার পর কি
হলাে? আর কোন কথা হয়েছিল ?
লব। প্রিয়সখি, আর বড় আমি সে
কথায় দাঁড়াতে পাল্যেম না ।
মাল। কেন, আর একটু থাকলে না কেন?
লব। থাকবে কি, আবার মন্দারিকার
হাতে তােমার লেখা সেই চিত্রপট খানি দিতে
যেতে হলো।
মাল। কেন, তার হাতে দিতে গেলে কেন ?
লব। কেন তা বলবাে, এই কলহংস বলে
মাধবের একটা ভৃত্য আছে, তার সঙ্গে মন্দারি-
কার না কি বড় ভাব; অতএব মন্দারিকা অবশ্যই
তাকে দেখাবে, তা হলে মাধবও দেখুঁতে
পাবেন, এই ভেবেই আমি তার হাতে দিয়ে
এলেম।
৫
মালতীমাধব নাটক।
মাল। (স্বগত) সে কি তাঁকে দেখাবে ?
(প্রকাশে) চিত্রপট দেখে মাধবের কি লাভ হবে ?
ছি ভাই, সেটা ভাল হয় নাই। তা কেন করলে?
তিনি না জানি কি মনে কবেন।
লব। মনে আর করবেন কি? তিনি তােমার
অদর্শন দুঃখে অত্যন্ত দুঃখিত আছেন, তা
তােমার হস্তলিখিত আপনার প্রতিমূর্তি
দেখলে তার সন্তাপিত হৃদয় কিঞ্চিৎ সুশীতল
হতে পারবে এই অভিপ্রায়ে আমি চিত্রপট
খানি-
মাল। না না, সে ভাল হয় নাই,আমার ভাই
ভারি লজ্জা কচ্যে, তুমি সে খানি মন্দারিকার
কাছ থেকে নিয়ে এসে গে-যাও।
লব। (হাস্যমুখে ) আচ্ছা তবে যাই।
[ প্রস্থান।
মাল। (স্বগত) ভরসাও দেখচি, ভয়ও
দেখচি, কিন্তু ভরসা অপেক্ষা ভয়ের ভাগই
কি করি এখন উপায় তাে কিছু
দেখতে পাইনে ; অন্তঃকরণটা কি হয়ে
উঠলাে কি জানি, আমাকে অত্যন্ত অস্থির
কল্যে যে !
অধিক।
মালতীমাধব নাটক। : ৫ ৫ ০ (সঙ্গীতচ্ছলে রােদন।) কীৰ্ত্তন—তেহট। কেন এমন হইলো মন্ তাহারে হেরিয়ে নয়নে, করি কি এখন। আমি যার সুখে হব সুখী, বল সে বিনে কেমনে থাকি, বােঝে না নয়ন। বিধি করেছে অবলা নারী, তাতে দুখানলে জ্বলে মরি, না হয় নিবারণ। কৈনে মনদুখ কারকাছে, পাছে প্রকাশ্রিলে লােকে হাসে, হলেম জ্বালাতন। (লবঙ্গিকার পুনঃপ্রবেশ।) লব। এই নেও, আমাকে আর বড় যেতেও হলাে না, মন্দারিকা আপনিই দিতে আস- ছিল, পথে দেখা হলাে, তিনি শুলেম এর মধ্যে দেখে ফেলেছেন (চিত্রপট অর্পণ)। যা হােক এই নেও, ভাই, ভােমার ধন তুমি পেলে। মাল। ( গ্রহণ করত দেখিয়া ) এ কি? এ আবার কে কল্যে? আমার প্রতিমূর্তি এর পাশে কে আঁকূলে? লব। কৈ দেখি ? -তাই তাে; তা আর কে
মালতীমাধব নাটক।
আঁকবে, তুমি যাকে একেছ তিনিই তােমাকে
একে থাবেন।
মাল। তবে কি বিধাতা আমার মনােবাঞ্ছা
পূর্ণ করলেন, না সেটি ছলনা মাত্র ? এর নীচে
আবার লেখা কি? একটি শ্লোক যে । এই দেখ
সখি, কেমন একটি শ্লোক লিখেছেন। (শ্লোক
পাঠ)।
শশধর ইন্দীবর আর কত কত
সুখকর বস্তু আছে এ জগতে। হয়
কিছু কারাে মননগত কেহ কাতে রত
বিশেষে। লাগিল কিন্তু মনে যে সময়
অনুপম রূপ তব আর কিছু নয়
মনােমত সে অবধি মাের ; অন্য জন
যা বলে বলু মম চিতে এই লয়
ভুবন-সুন্দর, মন-নয়ন-রঞ্জন
জীবন-সৰ্বস্ব নিধি হৃদয়ের ধন!
লব। এই তত পড়লে সখি, এখন কি
বােধ হয় ?
মাল। আহা হা হা! রচনার কি মাধুৰ্য্য !
ভাল, বিধাতা যাকে গুণ দেন তাঁকে কি সকল
মালতীমাধব নাটক। ৪৭ গুণই দিয়ে থাকেন! (স্বগত) আহা নাথ! তােমার সকলি ভাল কেবল তােমার অদর্শনই ভয়ানক দুঃসহ সন্তাপদায়ক! তােমাকে যে না, দেখেছে সেই নারীই ধন্য। (অধােমুখে অব- স্থিতি)। লব, কেন প্রিয়সখি এমন ম্লান-মুখে রৈলে, এত সদুপায় হচ্যে তবে তুমি দুঃখ কচ্যো কেন? তুমি যার জন্য এত কাতরা, ভগবান কন্দর্প তাঁকেও তাে তােমার বিচ্ছেদে কাতর করে তুলেছেন, তবে আর ভাবনা কি? তিনিই আপনি ক্লেশ দূর করবার জন্য ভগবান কন্দর্পকে সাধনার দ্বারা প্রসন্ন করূবেন, সুতরাং তােমার ও ক্লেশ দুর হতে পারবে। মাল । না না সখি, তার ক্লেশ যেন না হয়, আমারি অদৃষ্টে যা আছে হােক। আমার আর ভরসাই বা কি বল ? রাজাও বিৰুদ্ধ আর পিতা মাতা ও আমার প্রতি বিমুখ হয়েছেন, তবে তােরাই বা এতে কি সহায়তা করুতে পাবে; ফলে এ যে দুরাশা মাত্র তা আমি বিলক্ষণ বুঝতে পাচ্যি, কিন্তু কি করি, সখি আমার মন কোন মতেই বােঝে না। হায়!
৪৮
মালতীমাধব নাটক।
আমার এ কি হলাে? যে বস্তু আমার হবার
নয় তাতে আমার এত অনুরাগ হলাে কেন ?
সেই অনুরাগ নিধূম অনলের ন্যায় নিরন্তর
আমার অন্তঃকরণ দগ্ধ কচ্যে। সখি, এ যাতনা
আমি আর সহ্য কত্যে পারিনে। (যােদন)।
লব। প্রিয়সখি, অতত ব্যাকুল হও কেন ?
অবশ্য তােমার মনােবাঞ্ছা পূর্ণ হবে, কিঞ্চিৎ
কাল সহ কর ; এ অনল তােমাদের উভয়ে
একত্র হলেই নির্বাণ হবে। ভাল সখি, তা
গােপনে কোন উপায় ককূলে হয় না? তুমি
যদি বলাে তাে তারই কোন চেষ্টা করি—কি
বল-কৈ, তাওতো কিছু বলছো না; তবে আর
কি কাবােবল, শুধু এতে ব্যাকুল হলে কি হবে,
ব্যাকুল হওয়ায় কেবল আপনার শরীর নষ্ট
হবে বৈ তত নয়।
মাল। যাও, যাও, আর তােমার উপদেশ
দিতে হবে না, মালতীর শরীরই বুঝি বড়
বুঝেছ ? প্রাণধন বিনা শরীর থেকে কি লাভ ।
আর এমন জীবন থেকেই কি হবে ? যার সং-
সর্গই আমার সুখের মূল, তাঁর বিহনে আমার
জীবন ধারণ করা কেবল যন্ত্রণা ভােগ বৈ
মালতীমাধব নাটক।
ত নয়। দেখ সখি, এখন নিশিতে শশিকলা
আমার প্রতি অগ্নিকল্প কিরণ বর্ষণ কচ্যে,
সুশীতল চন্দন-রস দেহ দাহ কচ্যে, কোকিল
কর্ণমুলে বজ্রাঘাত কচ্যে, দুর্দান্ত মদন পঞ্চশরে
অন্তঃকরণ জর্জরীভূত কচ্যে।——কৰু!
দেখি এরা কতদূর করতে পারে ! মৃতু পৰ্যন্ত
বৈ তাে নয়, আর কি করবে? দেখ, জীবন কিছু
চিরস্থায়ী নয়, দেহও নিত্য পদার্থ নয়, গ
বলে, যাতে পিতা মাতার অপমান হবে, কুলে
কলঙ্ক জন্মিবে এমন কর্ম আমি কখনই কতে
পাবে না। তাতে জীবন না থাকে সেও
স্বীকার। আর দেখ সখি, মৃত্যুই এখন আমার
বাসনা, কারণ এখন বেঁচে থাকাই আমার মরণ,
আর মরণই আমার পক্ষে পরম বিশ্রাম লাভ।
লব। তবেইতাে, এখন উপায় কি হবে? তা—
( মন্দারিকার প্রবেশ।)
মন্দা। দিদি ঠাকুৰুণের সঙ্গে ভগবতী দেখা
কতে আছেন।
লব। কে? ভগবতী কাম-কী?
মন্দা। হাঁ?
:
৬
মালতীমাধব নাটক। ( চিত্রপট মাল। আচ্ছা, এখানেই আসতে বলল। মন্দা। যে আজ্ঞে । [ প্রস্থান। মাল। সখি, শীঘ্র ঐ চিত্রপট খানা গােপন করে রাখ, কি জানি ভগবতী দেখতে পেলে কি মনে করবেন। মন্দা। হাঁ, ভাল বলেছ। গােপন)। ভাল প্রিয়সখি, একটা কথা বলি, ভগবতীকে এর কোন উপায় করূতে বলে হয় ? আমি বলি ওঁকে এ কথা বলা যাক্। মাল। না, না, ওঁকে ও কথা বলে কি হবে। (অধােমুখে অবস্থিতি)। লব। তবেই তাে কি করা যায় ? (চিন্তা)। (কামন্দকী ও অবলােকিতার প্রবেশ।) কাম। ( প্রবেশ করিতে করিতে জন- ত্তিকে) আহা অমাত্যের উত্তরের কি কৌশল! বলেছেন * মহারাজ, আপনার কন্যা, আপনি যা করেন” এতে রাজাও অত্যন্ত সন্তুষ্ট হয়ে ছেন, অথচ তার কিছুই স্বীকার করা হয় নাই, কারণ মালতী ত রাজার কন্যা নন।
মালতীমাধব নাটক। অব। ( জনান্তিকে) ভগবতি, এ দিগে ? মালতীর অবস্থাটা একবার দেখুন্ । কাম। ( দেখিয়া জনান্তিকে) তাই তাে, মুখমণ্ডল বিবর্ণ, শরীর শীর্ণ ও অবসন্ন, কেশ সকল আলু থালু, বসন শৈথিল্য, নিশ্বাস দ্বারা যেন হৃৎ-সরােবরে ক্ষণে ক্ষণে তরঙ্গ উত্থিত হচ্যে। এই যে, আবার সেই বকুল ফুলের মালা ছড়াটিও যত্ন করে গলায় পরেছেন। আহা! দেখে আহলাদ ও হয়, দুঃখও হয়। ( উভয়ের আগমন)। মাল। ( দেখিয়া গাত্রোত্থান ) এই যে ভগবতী এসেছেন। আসুন, আসুন, প্রণাম করি। (প্রণাম করিয়া) বসুন্। কাম। এসসা বাছা, মনােবাঞ্ছা পূর্ণ হােক, বসাে ( সকলের উপবেশন)। মাল। ভগবতি, ভাল আছেন ? কাম। (সনিশ্বাসে) ই- —আছি অমনি। অব। ওঁর আর ভাল মন্দ কি? তােমা- দের ভালতেই ওঁর ভাল । কাম। (পুনৰ্বার দীর্ঘনিশ্বাস গুৰুদেব, গুৰুদেব, গুৰুদেব ।
৫২
মালতীমাধব নাটক।
মাল। ভগবতি, আপনাকে আ
মমন
বিষন্ন দেখচি কেন ?
কাম। না, বিষঃ আর কি, তা নয়, তবে
কি না এই মাত্র একটা কথা শুনে অবধি মনটা
যেন কেমন চঞ্চল হয়ে উঠেছে।
লব। আপনার মন চঞ্চল হয়েছে, এমন
কথা কি শুনলেন?
কাম। বলবাে কি বাছা, বলতে গেলে
আমার এ চীরবাসের বিৰুদ্ধ পরিচয় দিতে হয়।
লব। কি, হয়েছে কি?
কাম। শুলেম রাজার অনুরােধে না কি
অমাত্য ভূরিবসু নন্দনের করে মালতীকে সমর্পণ
কবেন, স্থির করেছেন।
মাল। ( স্বগত) পিতা তবে যথার্থই
আমাকে রাজার উপহার করলেন।
লব। হাঁ, আমিও শুনেচি বটে। আঃ!
লােকে যে কর্তাকে নিন্দাটা কচ্যে, এ কাণে
শুনতে নাই।
কাম। হাঁ, বর পাত্রটা মালতীর যােগ্য
হলােনা বটে, তা আর কি হবে, পিতার যা
মালতীমাধব নাটক।
অভিপ্রায় তাতে অবশ্যই স্বীকার কতে হয়,
বিশেষ বিধাতার নির্বন্ধ খণ্ডন হবার নয়।
অব। কি আশ্চর্য্য। অমাত্যের মনে কি
দয়ার লেশ মাত্রও নাই? এ কি; এমন রূপ,এমন
গুণ মেয়ের, এ বিবেচনা করলেন না ? আর
বিবেচনাই বা কে করবে, যারা কুটিল বিষয়-
বুদ্ধিতেই মগ্ন, আর যাদের অর্ধতেই পরমার্থ
বােধ, তাদের কি আর বিবেচনা আছে, না মেহ
মমতাই আছে ? তা থাকলে অমন কুৎসিত
কদাকার বুড়াে ধেড়ে এক মিযেকে কেউ মেয়ে
দেয় ? নন্দনকে মেয়ে দিয়ে মনে করেছেন
রাজার প্রিয় হবেন, তাই দিচ্যেন আর কি।
লব। (সানুনয়ে) ভগবতি, অাপনি অনু-
গ্রহ করে যদি এর কোন উপায় করতে পারেন,
হলেই তাে রক্ষা; নচেৎ এ ঘাের বিপদে
পরিত্রাণ নাই। আপনি একে যে রূপ
স্নেহ করেন তাতে আপনি এ বিষয়ে মনােযােগ
না করুলে, আমাদের আর কে আছে ?
কাম। আমি কি করবাে বল। এ কাৰ্য্যের
কর্তা পিতা আর বিধাতা; তাঁদের উভয়ের
ইচ্ছানুবর্তিনী এঁকে হতে হবে। যদি বল যে,
মালতীমাধব নাটক। ঊর্বশী শকুন্তলা প্রভৃতি কন্যারাপিতার অজ্ঞাত সারে আপনারাই ইচ্ছাবরী হয়েছেন অথবা বাসবদত্তা তাঁর পিতার অবাধ্য হয়ে স্ব-ইচ্ছায় উদয়ন রাজাকে বিবাহ করেছিলেন, আর মনন- মত পতি পেয়ে চির সুখে কালাতিপাতও করে- ছিলেন, এ সকল প্রমাণ আছে বটে, কিন্তু সে সকল উপদেশত আমি দিতে পারিনে। তা আর কি হবে ? যখন রাজার এতে অনুরােধ আর পিতারও একান্ত মানস, তখন আর এর নন্দনের সঙ্গে বিবাহে অমত হওয়া বৃথা। (দীর্ঘ- নিশ্বাস) গুৰুদেব, গুৰুদেব। যা হােক, অমাত্যের পক্ষে বড় ভালই হলাে, মিত্রলাভ করলেন, এর পর কি আছে, তবে কি না আমার মালতী শশীকলার ন্যায় সেই রাহু স্বরূপ নন্দনের করে পতিত হলেন, এই বড় দুঃখ। অব। ভগবতি এত বিলম্ব কচেন, মাধব যে অসুখী আছেন, তা কি আপনার মনে নাই। চলুন আজ যাওয়া যাক। কাম। হাঁ এঁদের একবার দেখা শােনা হলো, এখন তবে চল। মালতি, বাছা আজ আমি আসি ; এই বিবাহের সম্বাদটা পেয়ে, মালতীমাধব নাটক। ৫৫ ? বড় মনটা উতলা হলাে, তাই একবার এলে, বলি দেখে আসিগে, মালতী কেমন আছে। মাল। ভগবতি, এখুনি যাবেন? বসুন না একটু। লব। ( মালতীর প্রতি জনান্তিকে) মাধ- বের পরিচয়টা এই সময় জেনে নেবাে ? মাল।(জনান্তিকে) তােমার যা ইচ্ছা হয় । লব। (প্রকাশে) ভগবতি, আপনি সর্বদা মাধব মাধব করেন; ভাল, মাধব কে ? কাম। বাছা, সে কথা তােমাদের শুনে আর কি হবে ? লব। বলুন না শুনি। কাম। সে যে অনেক কথার কথা। বল্ববা ? তবে শােন বলি। দেবরা নামে কোন মহাত্মা বুদ্ধিজীবী ধর্মপরায়ণ অতি যশস্বী ব্যক্তি, তিনি বিদর্ভাধিপতির প্রধান মন্ত্রী। মালতি, কেন তিনি যে তােমার পিতার সহধ্যায়ী মিত্র, তাঁর নাম কি তুমি শােন নাই ? মাল। হাঁ হাঁ, পি তার নাম সর্বদা করে থাকেন বটে, শুনেছি। কাম। শুনেছ তাে? সেই দেবরাতেরই পুত্র মাধব।.আহা! বাছা, মাধবের রূপ গুণের কথা ৬ মালতীমাধব নাটক। সেটি সে একমুখে বলে শেষ করা যায় না, দেশ হতে এসে আমার কাছে ন্যায় শাস্ত্র অধ্য- য়ন কচ্যে, আমার কাছেই আছে। আমার মাধবের এমনি সরল প্রকৃতি, যে এই নগরের মধ্যে কত শত কুল-কামিনী তার প্রতি মােহন কটাক্ষ বাণ নিক্ষেপ করে, কিন্তু বাছা আমার কারােদিগে দৃষ্টিপাতও করে না, কেবল মকরন্দ নামে তাঁর যে একটি মিত্র আছে, তারই সঙ্গে সর্বদা শাস্ত্রের আলােচনা করে। আহা ! আমার বাছা মাধবের শরীরে দোষটি মাত্র নাই । লব। (জনান্তিকে) প্রিয়সখি শুনলে ? আমি আগেই তো বলেছি, পারিজাত নন্দনকাননেই (নেপথ্যে বৈতালিক সঙ্গীত।) অালাহিয়া-কাওয়ালী । শােষিত কুসুম দিনকর তাপ বাড়িল, ভূমি আপিল, নীহার। আকুল করিগণ, মজ্জন কারণ, ছাড়িল বিপিন বিহার। কতর মহিষ, সবােবর পূরিল, শতদল মর্দিত তাহে। ভ্রমর নিকর, হইয়ে অতি দীন, বিলাপ করে অনিবার।
মালতীমাধব নাটক।
কাম। আর আমি বসতে পারিনে, এ
দিকে বেলাটাও হলাে আবার মাধব অসুস্থ
আছেন, আমার প্রাণটি সৈখানেই পড়ে রয়েছে,
(গাত্রোত্থান)। বাছা মালতি, তবে আজ আমি
আসি।
মাল। চলেন, তবে প্রণাম করি। (প্রণি-
পাত)। আবার শীঘ্র যেন দর্শন পাই?
কাম। হাঁ, আসবাে এক দিন ।
লব। প্রিয়সখি, চল, আমরাও তবে গৃহা-
স্তরে যাই।
মাল। হাঁ চল তবে?
[ মালতী ও লঙ্গিকার একদিকে প্রস্থান।
কাম। ( অবলােকিতার সহিত অন্য দিকে
গমন করিতে করিতে) অবলােকিতে ?
অব। আজ্ঞে ।
কাম। এই তাে, নিরপেক্ষভাবে এক প্রকার
সূত্রপাত করা হলাে, কেমন কথা বার্তাগুলি
হলে বলল, ভাল হয়েছে কি না ? প্রথমতঃ
নন্দনের প্রতি বিলক্ষণ দ্বেষ জন্মে দিয়েছি,
এঁর পিতার স্নেহের প্রতিও কতক সন্দেহ
জন্মেছে, আবার ইতিহাসচ্ছলে প্রমাণ প্রদর্শন
৫৮
মালতীমাধব নাটক।
করে সমীহিত সাধনের পথও দেখিয়ে দিলেম।
আমাদের মনােত ইচ্ছাও ব্যক্ত করা হলাে,
প্রসঙ্গ ক্রমে মাধবের পরিচয়টাও এক প্রকার
দেওয়া হলাে,এতে করে মাধব যে মহাকুলােব,
তা জানান হয়েছে, এবং মালতীর মনও
বিশেষ আকৃষ্ট করা গেছে, এক্ষণে বিধাতার
ভবিতব্য।
অব। হাঁ, তা বৈ কি।
[ হাস্যবদনে উভয়ের প্রস্থান।
( ৫৯ ]
দ্বিতীয়াঙ্ক।
প্রথম গর্ভাঙ্ক।
শিবালয় সমীপস্থ পুষ্পোদ্যনি।
(এক দিক দিয়া বুদ্ধরক্ষিতা ও অন্য দিক
দিয়া অবলােকিতার প্রবেশ।)
বুদ্ধ। ( দেখিয়া) ও অবলােকিতে, বলি
ভগবতী কামন্দকী কোথায় জানাে ? তাঁকে
বাড়িতে তাে দেখতে পেলেম না ?
অব। কেন? তুমি কি কিছু জান না,
আকাশ থেকে পড়লে না কি? এখন তিনি দিবা
নিশি কেবল মালতীরই কাছে আছেন, সকল
দিন স্নান ভােজনও তার সময়ে হয় না ।
বুদ্ধ। হাঁ, তাতত জানি, তবে বুঝি এখনাে
সেই খানেই আছেন, তা তুমি গিছিলে
কোথায় ?
অব । আমি এক কর্মে গিছিলেম, তা
তােমার কাছে বলতেই কি? আমি ভগবতীর
আদেশে মাধবকে এই রাশােক কুঞ্জে আসতে
বলে এলেম ?
০
মালতীমাধব নাটক।
বুদ্ধ। কেন ?
অব । আজ কৃষ্ণচতুর্দশী, তাই ভগবতী
শিবপূজা করবার ছল করে মালতীকে এখানে
আনবেন, এনে কোন ছলে কৌশলে তার সঙ্গে
আবার মাধবের সাক্ষাৎ করিয়ে দিবেন—যেন সে
ঘটনাটা হঠাৎ হয়ে উঠলাে, তা তুমি, এখন
কোথা যাচ্য ?
বুদ্ধ । আমিও মদয়ান্তিকাকে এই শঙ্করের
মন্দিরে শিব পূজা করবার নাম করে আনতে
যাচ্ছি ? তাই ভাবলেম, যে এক বার ভগবতীর
সঙ্গে দেখা করে যাই, তা কৈ, তিনি তাে
এখানে নাই, আর দেখা হলাে না।
অব। ভাল, ভগবতী তােমাকে যে কর্মের
ভার দিয়েছেন তার কি হলাে বল দেখি শুনি?
বুদ্ধ। তার অনেক সুযােগ হয়ে এসেছে,
মকরনের গুণ-কথা সর্বদা প্রসঙ্গ করতে
করতে মদয়ন্তিকার মন এমনি আকৃষ্ট হয়ে
পড়েছে যে তাঁকে একবার দেখবার জন্যে সে
অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছে।
অব। ভাল ভাল, তবে তাে কাজ এগিয়েছে,
তা তুমি যে কর্মে যাচ্য যাও, আর বিলম্ব করা
মালতীমাধব নাটক। । আমিও যাই, পূজার সকল উদ্যোগ করি গে। [উভয়ের ভিন্নপথে প্রস্থান। (কামন্দকীর প্রবেশ।) কাম। (স্বগত) মালতী স্বভাবতই সলজ্জ- প্রকৃতি, বিশেষতঃ আমাকে অতিশয় সন্ত্রম করে, কিন্তু এই কয়েক দিবস আমি অনবরত যাতায়াত করায় এক প্রকার বিশ্বস্ত সখীর ন্যায় হয়ে উঠিছি। নানা উপদেশে অন্তঃকরণ এমনি আকৃষ্ট করেছি যে, এখন আর আমাকে না দেখলে বাঁচে না, নিকটে গেলে যেন প্রাণ পায়, আসতে চাইলে হঠাৎ ছেড়ে দেয় না, কত অনুরােধ করে, কত মাথার দিব্যি দেয়, দিয়ে আবার কখন্ যাব স্বীকার করিয়ে নেয়, যা চাই তাই দেয়, যা বলি তাই করে, আবার আমি যখন শকুন্তলা প্রভৃতির প্রণয়ঘটিত উপাখ্যানগুলি অবান্তরে বর্ণন করি, অবহিত মনে তা শােনে, শুনে মনের অভিলাষ তাে একেবারে প্রকাশ করতে পারে না, কেবল দীর্ঘ নিশ্বাস ফেলে আমার কোলেতেই অমনি মাথাটি
মালতীমাধব নাটক।
রেখে শয়ন করে, করে আবার সেই সকল কথা
পুনঃ পুনঃ প্রসঙ্গ করে। তাদের কি হয়েছিল,
পরিণামেই বা কি হলো, সব আদ্যোপান্ত
শােনে, শুনে নীরব হয়ে থাকে। দেখুঁলে এমনি
ভাবটি বােধ হয় যেন কি মনে ভাবছে। এতে
দূর তত হয়েছে, এখন দেখি আজকার ঘটনায়
আর কি হয়ে উঠে। (দূরে দেখিয়া) ঐ যে
মালতী আসছেন। (প্রকাশে) এস বাছা,
এই দিগে এস।
(লবঙ্গিকা-সহ মালতীর প্রবেশ।)
আগে যাও দেখি, পূজার জন্যে ঐ গাছগুলি
থেকে চাটি ফুল তুলে নিয়ে এসাে। আমি
ততক্ষণ কিঞ্চিৎ বিল্বপত্র গন্ধাদি আহরণ করি,
তার পর তােমাকে পূজা কত্তে নিয়ে যাব।
মাল। যে আজ্ঞে ।
[ কামন্দকীর প্রস্থান।
মাল। (লবঙ্গিকা-সহ পুষ্পচয়ন করিতে
করিতে চতুর্দিষ্ম দেখিয়া) হাঁ সখি, তাই
বছিলেম, বলি পিতা আমার কি নির্দয় ?
তাঁর কিছুমাত্র দয়া নাই।
মালতীমাধব নাটক। লব। তা বৈ কি ভাই, দয়া যদি থাকবে, তবে আর ভাবনা কি ? তা আর কি করবে বল? অন্য কোন উপায়ও তাে দেখতে পাচ্চিনে। তবে ভগবতী যদি এর কিছু উপায় করতে পারেন তা হলেই তাে রক্ষা, তা আমি ওঁকেই একবার ভাল করে ধরি, কি বলে ? মাল । ( দীর্ঘ নিশ্বাস) উনিই বা এর কি উপায় কবেন ? সখি, আমার মত হতভাগিনী কি আর আছে ? (পুষ্পচয়ন।) (মাধবের প্রবেশ) মাধ। (স্বগত) ভগবতী আমাকে এখানে আসতে আদেশ করেছেন, তা তিনি কোথায় ? ( দেখিয়া ) লবঙ্গিক যে এখানে? ( দেখিয়া সচকিতে ) মালতীও যে ? বুঝেচি; এ ভগবতীর বুদ্ধির কৌশল । আহা! প্রিয়ার মূর্তি আমার নয়নের রসাঞ্জন, অন্তঃকরণেরও অয়স্কাত্ত মণি — (ক্ষণকাল দেখিয়া) ভাল, আজ মালতীর এ নুতন ভাব দেখছি কেন ? সন্তাপ- সম্পর্কে মৃদিত চম্পক-কুসুম-দলের ন্যায় অঙ্গ অতি অলস অথচ অপূৰ্ব্ব লাবণ্যময়। আহা!
'..
মালতীমাধব নাটক।
কি মনােহর ভাব ! তা এখানে লুকিয়ে থেকে
একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি । ( বৃক্ষের অন্তরালে
অবস্থিতিপূৰ্ব্বক সাভিলাষে দৃষ্টিদান।)
/
(পুষ্পচয়ন করিতে করিতে মালতীর
মৃদুস্বরে সঙ্গীত।)
লুম ঝিঝোটী-অড়ি।
কেন হলো হেন বিচলিত মন,
সে জনে হেরে পাপ নয়নে।
হেরিলে ছিল ভাল,
হেরে হল কাল,
একি ঘটিলো জ্বল। বাঁচি কেমনে।
প্রকাশিতে নারি ত্রাসে, পাছে লােকে হাসে,
আর না সহে এতো দুখ জীবনে।
মমতা স্বজনগণে, মান গুরু জনে,
গেল সকল মাের, তার কারণে।
কিছুতে না সুখ বাসি, আঁখি নীরে ভাসি,
প্রাণ দহিছে সদা দুখ দহনে।
লব। প্রিয়সখি, এত ব্যাকুল হয়াে না,
দেখা যাক, এতই নিরাশ হচ্যো কেন? চল,
ঐ গাছ কটিতে অনেকগুলি ফুল ফুটেছে তুলে
আনি গে।
মালতীমধিব নাটক। মাল। চল সখি, যাই। (সেই দিগে গমন ও পুষ্পচয়ন)। মাধ। আ মরি মরি, প্রিয়ার কণ্ঠের কি মধুর ধ্বনি! শুনে আমার শরীর কদম্বকোর- কের ন্যায় লােমাঞ্চিত হয়ে উঠলাে। (বিল্বপত্রাদি লইয়া কামন্দকীর প্রবেশ।) কাম। মালতি ? মাল। আজ্ঞে । কাম। বাছা! যথেষ্ট হয়েছে । এসে, সুকুমার শরীরে আর পরিশ্রম করে না, দেখ তােমার অঙ্গ অবসন্ন প্রায় হয়ে পড়েছে, মুখমণ্ডলে ঘৰ্ম্মবিন্দুগুলি মুক্তাশ্রেণীর ন্যায় উদয় হয়েছে, নয়ন দুটিও যেন মুকুলিত হয়ে এসেছে। (হাস্যবদনে) বলতে কি, বল্লভজন- সন্দর্শনে নব নায়িকার যেমন ভাবটি হয়, বাছা, তােমার যেন ঠিক তাই হয়েছে। লব। (হাস্য করিয়া) ভগবতী ঠিক বলে- ছেন; আমিও তাই দেখচি । ( মালতীর লজ্জায় অধােবদন)। কাম। বাছা, এই আমার নিকটে এসে বসাে,
মালতীমাধব নাটক।
লব।
দেখচি তােমার অত্যন্ত পরিশ্রম হয়েছে, তা
এখানে এসে বরং একটু বিশ্রাম কর, আমি
'ততক্ষণ একটী গল্প করি শােন ।
মাল।
(লবঙ্গিকা-সহ নিকটে আসিয়া
উপবেশন) আজ্ঞা কৰুন্।
কাম। এই দেখ বাছা, বিদর্ভ দেশের রাজার
প্রধান মন্ত্রীর পুত্র মাধব নামে একটী সুকুমার
কুমার আছে। এই তােমাকে আমি যেমন
ভাল বাসি, তাকেও তেমনি ভাল বেসে থাকি।
আমরা তা শুনেছি।
কাম। হাঁ, শুনবে বৈ কি, আমি তার কথা
এক দিন তােমাদের কাছে প্রসঙ্গক্রমে বলে-
ছিলেম না ?
লব। হাঁ, বলেছিলেন বটে।
মাধ। (স্বগত) বােধ হয় ভগবতীর এটা
কপট নাটকের প্রস্তাবনা ।
কাম। তারি কথা বলছি। এই মদনটদ্যান
যাত্রার দিন অবধি সেই মাধবের অন্তরে কি এক
প্রকার পীড়া হয়েছে, সর্বদাই বিমর্ষ থাকে,
জিজ্ঞাসা করূলে কিছুই বলে না, কিন্তু সকল
বিষয়েই যেন ভগ্নোৎসাহ, কোন রম্য বস্তুতেও
৫
মালতীমাধব নাটক।
তার আর প্রীতি নাই, যেন সুখাভিলাষ সমুদয়
বিসর্জন করেছে, এমন যে মনােহর বর্ণ তা যেন
চিন্তায় দিন দিন পাণ্ডুবর্ণ হয়ে আসছে, শরীরও
ক্রমে কৃশ হয়ে পড়েছে, অধিক বলবাে কি, সে
যেন আপনাতে আর আপনি নাই।
• মাল।
এর কারণ কি ?
কাম। (হাস্যবদনে) এর কারণ—তুমি-
লােকে তাে এই বলে। আর তা হলেও হতে
পারে। সেই মদনােদান যাত্রার দিন ( অঙ্গু-
ল্যগ্রে মালতীর চিবুক উত্তোলন করিয়া) মাধব
কি এই মুখ-শশী নিরীক্ষণ করেছিলাে?
লব। হাঁ ভগবতি, করেছিলেন বটে, আমি
দেখেছি।
কাম। তবে আর সন্দেহ কি আছে? এতাে
মুখ নয়, এ যুবজনের মন বশীকরণের রত্ন
বিশেষ, তবে আর বাছা—মাধবের দোষই বা
কি? যতই ধৈৰ্য্য গম্ভীৰ্যশালী হােক্ না কেন,
এ মােহিনী মূর্তি নিরীক্ষণ করলে, কোন্ পুৰুষ
আপনাকে আপনি না হারায়। আহা!
অভিলাষ তাে পূর্ণ হবার নয়, বাছা-মাধব
তাইতেই একেবারে জীবনাশা পরিত্যাগ করে
মালতীমাধব নাটক। বসেছে। এখন কপালে কি ঘটে বলতে পারিনে। ( দীর্ঘ নিশ্বাস ) গুৰুদেব, গুৰুদেব ! মাধ। (স্বগত) কি আশ্চর্য! ভগবতী আমার মনের ভাব সকলই জেনেছেন। লব। ভগবতি, আপনি মাধবের কথা যদি বলেন, তবে আমাকেও লজ্জা খেয়ে বলতে হলাে । দেখুন, এক দিন প্রিয়সখী প্রথমে গবাক্ষ-দ্বারথেকে সেই মাধবকে পথে যেতে দেখে ছিলেন, দেখবামাত্র এঁর নয়ন মন মাধবে এমনি আকৃষ্ট হয়ে পড়েছে যে তদবধি সেই চিন্তাতেই আছেন, আর কারো সঙ্গে ভাল করে কথা কন্না, ক্রীড়া কৌতুক তদবধিই প্রায় সকলি পরিত্যাগ করেছেন, কেবল কর- কমলে কপােল সমর্পণ করে তদমত চিত্তে তারই চিন্তায় দিন যাপন করেন, রাত্রি- তেও নিদ্ৰা নাই তাও দেখেছি, মাধবের মুখচন্দ্র ইনি নিজ হৃদয়ে সদা সমুদিত রেখেছেন, তথাপি সর্বদাই মােহ-তিমিরে আবৃত, সম্প্রতি আবার মদন-যাত্রার দিন সেখানে উভয়েরই পরস্পর চারি চক্ষু একত্র হয়েছিল, তাতে প্রিয়- সখী ভগবান্ অঙ্গের শরাসন-গােচর হয়ে যে মালতীমাধব নাটক। কতদূর ব্যাকুল হয়ে পড়েছেন তা বর্ণনা করা যায় না। কাম। ( ঈষদ্ধাস্যমুখে) বল কি লব- ঙ্গিকে ? লব। ভগবতি বলবাে কি? প্রিয়সখী এখন শরীরে চন্দ্রকিরণ স্পৃষ্ট হলে কমলিনীর ন্যায় ম্লান হয়ে পড়েন, মাধবের প্রতি এর এমন অনু- রাগ জন্মেছে এই স্বচক্ষে দেখুন, সে মুখশ্রী কোথায়? সে স্বর্ণের ন্যায় বর্ণ, দেখুন দেখি, ক্রমে ক্রমে বিবর্ণ হয়ে আসছে কি না? প্রিয়সখী এখন কৃষ্ণপক্ষের শশিকলার ন্যায় দিন দিন কৃশ হয়ে পড় চেন,আর পূর্ব হাস্য পরিহাস যেন একেবারে ভুলে গিয়েছেন ; আমরা সেই মধুর ইস্ট দেখ- বার নিমিত্ত কতই যত্ন করি, কিন্তু ঐ আস্য-চন্দ্রে আর হাস্য-সুধা ক্ষরিত হয় না। যে পথ দিয়ে মাধব গমন করেছিলেন সেই পথেই দৃষ্টি দিয়ে কালক্ষেপ করেন, ডালে ডাক্ শােনেন না, মাধবের কথা যে সখী সৰ্ব্বদা বলতে পারে সেই এর প্রিয়, অধিক প্রমাণ আর কি দেখাবাে ; মাধবের হন্ত-গ্রথিত এই বকুল-মালা ছড়াটী দেখুন (বকুল মালা প্রদর্শন)। এ ছড়াটী শুষ্ক
মালতীমাধব নাটক।
৭ ১
?
হয়ে পড়েছে তথাপি যত্নে হৃদয়ে ধারণ করে
রেখেছেন।
কাম। (বিস্মিতার ন্যায়) ওমা, তাই তাে৷
এ কি? ( মালতীর মুখপ্রতি দৃষ্টি )
মাধ। ( দেখিয়া স্বগত) ভাই বকুল-মাল্য,
ভােমারই সার্থক জন্ম, আমার করে নির্মিত
হয়ে গিয়ে প্রিয়ার হৃদয়ের সামগ্রী হলে, কিন্তু
আমি কোথায় রৈলেম বল দেখি।
লব। ভগবতি, আপনাকে আর অধিক কি
বলবাে ? মাধবের প্রতি যে রূপ এঁর অনুরাগ
দেখা যাচ্যে, অভিলাষ যদি পূর্ণ না হয় তা
হােলে এরও জীবনে সন্দেহ।
কাম (সহাস্য বদনে) তবেই ভাে গো,
এখন কি করা যায় ? (কিঞ্চিৎ চিন্তিীর ন্যায়
থাকিয়া) আর তাও কিন্তু বলি, মালতী যে
গুণ চেনেন, গুণপক্ষপাতিনী হয়েছেন, এতে
আমি বড়ই সন্তুষ্ট হলেম। না হবে কেন বলাে?
এমন কন্যার যদি ওরূপ পাত্রে অনুরাগ না
জন্মিবে তবে বিধাতা : যােগ্য যােজনার আর
উপায় কি পাবেন ?
লব। এখন আমাদের আশু উপায় কি তা
মালতীমাধব নাটক
বলুন, এর উপায় আপনি না কলে আমাদের
আর কে আছে?
• কাম। হাঁ, তা তাে বটে, কিন্তু বাছা, আমিই ,
বা এর উপায় কি করতে পারি বলল।
বিষয়ের কর্তা বিধাতা, তার পর পিতা; আর
রাজা ও বটে, কিন্তু মালতীর অদৃষ্টক্রমে এঁর
পিতা আর রাজা এঁরা দুজনেই বিবেচনা-
বিহীন হয়েছেন।
এখন বিধাতাও যে কি
করেন, তাঁর মনে কি আছে, কে বলতে
পারে।
লব। ও কথা আমরা শুবােনা, আপনাকেই
এ বিষয়ের কোন উপায় করে দিতে হবে।
কাম। তাই তাে, তােমরাতে তামাকেই
বলবে, তা আমি এখন উপায় কি করি তাই
ভাবচি ( চিন্তা)।
নেপথ্যে। ও বাপ রে, গেলেম্ রে, ধরূলে রে,
খেলে রে, ঐ বাঘ, ঐ এলাে, ঐ ঐ এলাে, এলাে,
বাঘ-বাঘ-বাঘ, ও মা ও মা হায়! কি হবে?
আমি কোথা যাবে! বাঘ-বাঘ, উঃ! কি
সর্বনাশ! খেলে আর কি! আজ গোলম আর
কি ! ( সকলে সশঙ্কিত)।
ܕ܃ মালতীমাধব নাটক। মাল। (সভয়ে) কি সর্বনাশ! আমরা কোথা যাবে। মাধ। বৃক্ষের অন্তরাল হইতে হঠাৎ বেগে বহির্গত হইয়া প্রকাশে) কৈ, কৈ, বাঘ কোথা । (কটি-বন্ধন ও করবাল নিকোষ করণ। সমুখে দেখিয়া) এ কি, তােমরা এখানে যে ? কি সর্বনাশ! তা ভয় নাই, ভয় নাই, আমি আছি, স্থির হও, স্থির হও। (মালতী লজ্জায় অধােবদন)। ( সত্বর সভয়ে বুদ্ধরক্ষিতার প্রবেশ।) বুদ্ধ। (শ্বাস পরিত্যাগ করিতে করিতে ) বা----আ-আগ? কি হবে, মদয়- ত্তিকা গেল। ( সকলের অত্যন্ত ত্ৰাস)। মাধ। কৈ বাঘ, কৈ বাঘ। বুদ্ধ। (সভয়ে) ওগাে, ঐ গো ঐ ! কি হবে গা! (দেখিয়া) ঐ যে মদয়ন্তিকা, কি সর্ব- নাশ! বাঘটা পিছনে-পিছনে দৌড়েছে, কি হবে হায়, হায়, তােমরা দেখনা গা (রােদন )। মাধ। হাঁ ভাে, ঐ ধরূলে ধলে, কি সর্বনাশ, এদের ফেলে যাই বা কেমন করে, কিন্তু না
মালতীমাধব নাটক।
গেলেও তাে নয়। আমি যাই। (গমনে উদ্যত)।
মাল। (লবঙ্গিকার প্রতি জনান্তিকে) কি
সর্বনাশ! উনি আবার কেন যা, বারণ কর না ।
বারণ কর না।
লব। (সত্বর নিকটে আসিয়া) ও কি? না না,
না, আপনি এমন সময় আমাদের ফেলে
যাবেন না।
কাম। (নিরীক্ষণ করিয়া) স্থির হও, ঐ কে এক
জন বাঘের পশ্চাৎ পশ্চাৎ তরবাল হাতে করে
দৌড়ে আসছে না? ঐ যে তরবাল ব্যাঘ্রের প্রতি
ক্ষেপ করলে, ঐ আবার দৌড়িচ্যে। ও কে ?
উঃ ঃ! সাহস তাে সামান্য নয় !
মাধ। ( ব্যস্ত ভাবে) তাই তাে, কে ?
এ কি ! না ? হাঁ হাঁ তিনিই বটেন, ভগবতি, ঐ
যে সখা মকরন্দ।
কাম। আঁ মকরন্দ ? হা তাে, মকরদের ভে
সাহস সামান্য নয়। কি সর্বনাশ! বাছার
সৰ্বাঙ্গ রক্তে ভেসে গিয়েছে, ক্ষত বিক্ষত
হয়েছে। আহা হা হা ! গুৰুদেব রক্ষা কক!
আঃ দুজনের প্রাণ রক্ষা হলে হয়।
মাধ। ভগবতি আর চিন্তা নাই, ঐ দেখুন:
৫৪
মালত,মাধৰ নাটক।
বাঘটা সখার অস্ত্রাঘাতে নিপাত হলাে। ধন্য
সখা ধন্য, যথার্থ বীরের কাৰ্য করলে।
বুদ্ধ। আহ, কি পরােপকারী গাে ! তবে
আমি যাই দেখিগে মদয়ন্তিকা কোথায় গেলাে।
[ প্রস্থান।
মাধ।
ও কি? সখা অমন কচেন কেন?
অত্যন্ত ক্লান্ত আর দুৰ্বল দেচি যে। মূচ্ছ।
হবার পূর্ব লক্ষণ না কি? ভগবতি, আমি আর
থাকতে পারিনে, আমি যাই।
কাম। হাঁ যাও, যাও, শীঘ্র যাও, ওঁকে এই
সুশীতল ছায়াটাতে-নিয়ে এসে গে।
[ মাধবের প্রস্থান।
লব।" ( নিরীক্ষণ করিয়া) আহা! ঐ যে
মদয়ন্তিকা, ঐ যে আঁচল ভিজিয়ে জল আলেন,
ঐ যে মকরনের মুখে দিচ্যেন, ঐ যে আঁচলের
বাতাস কচেন।
কাম। আহা! করবে না গা এমনাে কথা। যে
প্রাণ রক্ষা করে তাকে প্রাণ দান কলেও অঋণী
হওয়া যায় না। চল বরং আমরাও ঐখানে যাই।
লব। তা ওঁরাই যে সকলে এ দিকে
আসছেন।
!
মলিত মাধব নাটক। ৭ । কাম। হাঁ, এই যে সকলেই এখানে আসছেন। আঃ! কি বিপদ “ দিন যায় তত ক্ষণ যায় না।” বাঁচা গেল, আজ গুৰুদেব এদের রক্ষা করুলেন । • (মাধবাবলম্বিত মকরন্দ, পশ্চাতে বুদ্ধ- রক্ষিতা ও মদয়ন্তিকার প্রবেশ।) কাম। ( সস্নেহে ) আহা, বাছার সর্বশরীর ক্ষত বিক্ষত হয়েছে। এ কি ? মকরন্দ অমন কচেন কেন ! ধরে ধরো -( মকরন্দের পতন ও মূচ্ছা)। মদ। (ব্যাকুলভাবে ) এ কি, এ কি হলাে । মাধ। ভয় নাই, ভয় নাই, পরিশ্রমে ক্লান্ত হয়ে মুচ্ছা গেছেন, তােমরা সকলে একটু বাতাস কর, এখনি সুস্থ হবেন। (সকলে শুশ্রষা করিতে লাগিল ।) মদ। ( সাতিশয় ব্যাকুলভাবে অঞ্চলের বাতাস করিতে করিতে) আহা! কি হবে গা ? এই মহাত্মা আমার প্রাণ রক্ষার জন্যে এমন দুঃসাহসিক কৰ্ম্ম করলেন, এখন আমি করি কি ? -কৈ, এখনাে যে চৈতন্য হলাে না, কি হবে গা। (মকরন্দের ঈষৎ চক্ষুন্মীলন।)
মালতীমাধব নাটক। মাধ। ভয় নাই, ভয় নাই, এখনি আরােগ্য হবেন। বুদ্ধ। আহ! হাৈ হােক্। (মদয়ন্তিকার প্রতি) সখি, তুমি এঁকে জান তাে, ইনি সেই। নয়নেঙ্গিত)। মদ। ( জনান্তিকে) সেই কে ? বুদ্ধ। (অনুচ্চস্বরে) ইনি সেই মকরন্দ সেই যে, যার কথা আমি- মদ। ( ঈষৎ লজ্জিত ও সঙ্কোচিত ভাবে স্বগত) ইনিই সেই সকল-গুণনিধান, আবার এরি নিকটে আমি প্রাণ প্রাপ্তির ঋণে আবদ্ধ হলেম। ( অধােবদনে সভৃষ্ণ দৃষ্টি দিয়া অবস্থিতি, মক- রন্দের চৈতন্য লাভ ।) কাম। এই যে চৈতন্য হয়েছে, ভয় নাই, ভয় নাই। মদয়ন্তিকা, তুমি খুব একটু বাতাস করে ত, আর ভয় নাই, আর ভয় নাই। মাধ। সখা, এ কি ? ওঠ ওঠ । -ছি ভাই, এমন দুঃসাহসিক কৰ্ম্ম কতে হয় ? মক। (উঠিয়া) কি করি সখা, দেখুলেম একটা সুকুমারী কুমারীকে ব্যাঘ্ৰে বিনাশ করে, ( দেখিয়া) এই না তিনি? (সতৃষ্ণ দৃষ্টিপাত)। =
মালতীমাধব নাটক।
কাম। ভাল বাছা মকর, তুমি এ দিকে
কি নিমিত্তে এসেছিলে ?
মক। ভগবতি, আর্মি সভার তত্ত্বে এসে
ছিলেম।
লব। তা বুদ্ধরক্ষিতা, তােমরা এমন সময়
কেন এলে?
বুদ্ধ। ওগাে,আমরা শিবপূজা কত্যে আস্-
ছিলেম, তা আমরা কি জানি যে রাজার বাগা-
নের বাঘ পিজিরে ভেঙ্গে বেরিয়েছে।
( রাজদূতের প্রবেশ)
দূত। অগাে, সে মহাত্মা বীরপুৰুষ কোথায় ?
মাধ।
কাকে তত্ত্ব কচ্যো?
দূত। যিনি অসামান্য সাহসে নির্ভর করে
নন্দন মশায়ের ভগিনীকে রক্ষা করেছেন,
মহারাজ শুনে তাঁর প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে-
ছেন, তাঁকে একবার রাজসভায় যেতে হবে,
মহারাজ দেতে চাচেন।
কাম। বাছা, রাজ-আজ্ঞা মান্য কত্যে হয়।
এক বার যাও।
মাধ। সখা, মহারাজ সন্তুষ্ট হয়েছেন,
রাজ সভায় একবার গেলে কিন্তু ভাল হয়।
৭৮ মালতীমাধব নাটক। মক। আমি এ অবস্থায় রাজসভায় কেমন করে যাব ? মাধ। তাতে ক্ষতি কি? দূত। মহারাজ আপনাকে এই অবস্থাতেই দেখতে চান, আর তিনি আপনার নিমিত্তে ঐ পাল্কি পাঠিয়ে দিয়েছেন। মক। আচ্ছা তবে চল যাই। (গাত্রোত্থান)। দূত। আর নন্দন মশায়ও বাঘের কথা শুনে অত্যন্ত ব্যাকুল হয়েছেন, তার লােক সব আসছে, পথে দেখে এলেম । মদ। (ব্ৰস্তভাবে ) তবে আমি চলেম। বুদ্ধ। হাঁ, চল আমিও যাই। মদ। (গমন করিতে করিতে জনান্তিকে ) সখি, আমার জীবন-প্রদাতাকে কি আমি আর দেখতে পাবাে না? আমি কি দিয়ে এ কৃতজ্ঞতা ঋণ পরিশােধ কর্বাে । প্রিয়সখি, ভবিতব্যই মূল, তা এখন চল। [ মকরন্দের প্রতি সতৃষ্ণ দৃষ্টিদান করত বুদ্ধ- রক্ষিতার সহিত মদয়ন্তিকার প্রস্থান। কাম। মালতি, চল বাছা আমরাও বাই, বুদ্ধ। ক
মালতীমাধব নাটক।
বেলাটা হয়েছে, তােমাকে পূজা করাই গিয়ে।
মাল। আজ্ঞে চলুন তবে।
[ মাধবের প্রতি সতৃষ্ণ দৃষ্টি প্রদান করিতে
কামন্দকী ও লঙ্গিকার সহিত প্রস্থান।
মাধ। সখা, কি ভাবছো ? মদয়ন্তিকাকে
দেখে তােমার মন্টা কিছু চঞ্চল হয়েছে বটে,
সত্য বল দেখি?
মক। হাঁ ভাই, যথার্থ বলতে কি, কিছু
হয়েছে। প্রকৃতিটী অতি-সরল, আমার কষ্ট
দেখে অত্যন্ত কাতর হয়েছেন, আমার যথেষ্ট
শুশ্রুষাও করেছেন। সখা, বলবাে কি ভাই, ঐ
উপকারিণীকে আমি জন্মে ভুলতে পারবাে না।
মাধ। সখা, তুমি ওর জীবন রক্ষা করেছ,
তােমার যে কিঞ্চিৎ শুশ্রুষা করবে তার আশ্চর্য
কি? যা হােক, এখন তুমি রাজসভায় যাচ্যো
যাও, আমিও বাসায় যাই, পরে কথা হবে ।
মক। চলনা দুজনেই রাজসভায় যাই ।
মাধ। আমার সেখানে যাওয়াটা নিয়াে-
জন, তা বরং চল কিয়দ্দর সঙ্গে যাচ্যি, পরে
ঐ পথদিয়ে আমি অমনি বাসায় যাবো এখন।
মালতীমাধব নাটক। মক। ভাল, তাই চল । [ দূত-সহ উভয়ের প্রস্থান। দ্বিতীয় গর্ভাঙ্ক। উদ্যানের অপর খণ্ড। ( কামন্দকী ও বুদ্ধরক্ষিতার প্রবেশ।) কাম। (পুলকিত ভাবে ) বল কি? বুদ্ধ । আজ্ঞে আমি যথার্থই বচি। মদ- য়ন্তিকা মকরন্দের প্রতি অত্যন্ত অনুরক্ত হয়েছে। একে মকরদের নানা গুণ-কথাতে তাঁর প্রতি আকৃষ্ট-চিত্ত হয়েছিল, সে দিন আবার সেই ব্যাঞ্জের ঘটনা হওয়াতে তার তদবধি সেই জীবন-প্রদাতার প্রতি অনুরাগের আর পরি- সীমা নাই; দিবারাত্ৰ এখন স্বপনে শয়নে মকরন্দর কথা ছাড়া আর অন্য কথা নাই ; বলে যিনি আমাকে বাঘের মুখ হতে রক্ষা করেছেন তাকে দেহ মন প্রাণ জীবন যৌবন সকল প্রদান কলেও সে ঋণ পরিশোধ হবে না।
মালতীমাধব নাটক।
কাম। (আহলাদে) মকরনেরও আকার
প্রকারে বােধ হয় যে তারও মন মদয়ন্তিকার
প্রতি অতি আকৃষ্ট হয়েছে। যা হােক, তবে
ব্যাটা তো আমাদের সমীহিতকাৰ্য্য সাধনে
অনেক সাহায্য করেছে।
বুদ্ধ। হাঁ, তা বিধি অনুকুল হলে বিপদও
সম্পদ রূপে পরিণত হয়। সে যা থােক;
এ দিগে যে মালতীর বিবাহ নন্দনের সঙ্গেই
আজ-কাল হয়, সব আয়ােজন হচ্যে, তবে
তার তাে কোন উপায় হলো না।
কাম। (ঈষৎ হাস্য বদনে) ল মদয়ন্তিকা
মালতীর বিবাহের কথা কি বলে ?
• বুদ্ধ। আঃ! তার আহলাদের আর পরি-
সীমা নাই, বলে মালতীর সঙ্গে বাল্যাবস্থাবধিই
আমার অত্যন্ত প্রণয়, চিরকাল একত্রে খেলা
করেছি, এখন আমার দাদা আবার তাকে বিবাহ
করে ঘরে আনবেন; মালতী আমাদের ঘরের
লক্ষনী হবে এর চেয়ে আর কি। এই বলে কত
আমােদ করে, কিন্তু আমার সে আমােদ ভাল
লাগে না। আহা, মাধব বঞ্চিত হলেন?
কাম। বাছা, সকলই জগদীশ্বরের হাত।
মালতীমাধব নাটক।
গুৰুদেব, গুৰুদেব, গুৰুদেব! সে যা হােক, তুমি
মদয়ন্তিকার কাছে যাও, মকরন্দের প্রতি
মদয়ন্তিকার অনুরাগ যাতে উত্তেজিত হয়
তাই তুমি করগে।
বুদ্ধ। আজ্ঞা, আমরা তাে সেই চেষ্টা
বিধিমতে কচি । ( দেখিয়া) ঐ যে মকরন্দ
এ দিগে আসছেন, তবে আমি যাই ।
[ বুদ্ধরক্ষিতার প্রস্থান।
( মকরন্দের প্রবেশ।)
মক। (দেখিয়া) এই যে, এখানেই ভগবতী
আছেন।
কাম। কি মকরন্দ, কেন বাছা আজ যেন
তোেমাকে উৎকণ্ঠিতের ন্যায় দেখুঁচি যে ?
মক। আজ্ঞে হাঁ, উৎকণ্ঠিতই বটে, আমি
আপনারই কাছে এলেম একটা কথা বলতে।
কাম। কি বল দেখি?
মক। ভগবতি, সখা মাধবের মালতীতে যত
দূর অনুরাগ তা তাে সকলি আপনি জেনেছেন,
আমিও নিবেদন করেছি। এক্ষণে নন্দনের সঙ্গেই
মালতীর বিবাহ স্থির হয়েছে শুনে সখা একে-
ম. লতীমাধব নাটক।
বারে নিরাশ-সাগরে পতিত হয়েছেন। বলতে
কি, এক্ষণে তার যেরূপ মানসিক ভাব উপস্থিত,
কি অনিষ্টই বা অদৃষ্টে ঘটে, কেননা অত্যন্ত
অভীষ্ট ফলৈ বঞ্চিত হলে জীবনের প্রতি
উপেক্ষা কার না জন্মে? এক্ষণে এত দূর হয়ে
উঠেছে মাধব প্রাণধারণও ভার বােধ কচেন।
আমার সেই বড় আশঙ্কা হচ্যে ; কি হবে,
উপায় কি ভগবতি ?
কাম। হাঁ, আমিও শুছি যে মালতীর
বিবাহ অতি শীঘ্রই হবে, সকলই উদ্যোগ
হয়েছে, তা এতে মাধবের দুঃখ করা বৃথা, কারণ,
যাঁর কন্যা তিনি যদি এক জনকে অর্পণ
করেন, তায় অন্যে কি কত্যে পারে, তবে
আমাদের চেষ্টা করে দেখা বৈ তাে নয়, কিন্তু
কৰ্ম্ম সম্পন্ন করা বিধাতা ভিন্ন অন্য কারো সাধ্য
নাই। অতএব, তুমি মাধবকে বিশেষ করে
বুঝিয়ে বলল যে তিনি যেন উতলা না হন।
উতলা হওয়ায় আপনার মনের কষ্ট ভিন্ন অন্য
কোন লাভ নাই।
মক। তা তত আমি অনেক বলেছি, তা
বল্যে কি হবে, তার মন এমনি বিচলিত হয়েছে
৮ ৪
মালতীমাধব নাটক।
যে তিনি কোন উপদেশই গ্রহণ করেন না। সখা
বলেন জীবনের যে প্রধান আশা তাই যদি বিফল
হলাে তবে আর এ জীবন ধারণে ফল কি?
কেবল অসহ ক্লেশ ভােগ করা বৈ তাে নয়।
কাম। আঃ! কি বল-চাপল্য! এমন
ইচ্ছা কি কত্যে আছে ? মাধব বুদ্ধিমান হয়ে
এমন নির্বোধের মত কথা কেন কন ? তুমি
তাকে বিশেষ করে সান্ত্বনা করােগে, আর আমি
ও স্বয়ং তাঁকে বােঝাবাে এখন।
মক। যে আজ্ঞে, তবে আমি যাই, তাকে
একা ফেলে এসেছি।
কাম। হাঁ যাও, আমি একবার মালতীর
কাছে যাই, কি হচ্যে দেখিগে ।
[ উভয়ের প্রস্থান।
তৃতীয়াঙ্ক। • শ্মশানস্থ চামুণ্ডার মন্দির। ( অঘােঘণ্ট পূজায় উপবিষ্ট, মালতী বধ্য- বেশে বদ্ধ ও বিচেতন, কিঞ্চিৎ অন্তরে তরবালহস্তে মাধবের প্রবেশ।) মাধ। (স্বগত) তার সন্দেহ কি? অবি- চ্ছেদ সুখভােগ মানবের অদৃষ্টে কখনই ঘটে । দিবা রাত্রির ন্যায় সুখ দুঃখের পরস্পর সম্বন্ধ, একটির উদয় ও অপরটির অবসান, এই প্রকৃতিসিদ্ধ নিয়ম; সুতরাং যেমন নিরন্তর দিবা স্বভাবের ক্রমবিৰুদ্ধ, তেমনি নিরন্তর মুখভােগও মানব জাতির পক্ষে অসম্ভব; কিন্তু এটি সম্যক জেনেও মনুষ্য অবিচ্ছেদ মুখ-চেষ্টায় বিব্রত, আর মুখ ভিন্ন দুঃখের অনুভবে সততই পরাঙ্মুখ। যদ্যপি বর্তমান সুখে বঞ্চিত হয়, তথাপি ভাবী মুখ-আশার মােহিনী-মূর্তি এমনি চিত্তবিনােদন করে যে, লােকে তাতেই মত্ত হয়ে উপস্থিত ক্লেশ অনায়াসে বিস্কৃত হয়। অতএব মালতীমাধব নাটক। সুখ উপস্থিতই হােক অথবা ভাবীই হােক, তার ভােগের আশা আমাদের জীবন যাত্রার প্রধান সম্বল। তার বিরহে অন্তঃকরণ মৰুভূমির ন্যায় নীরস হয়, এবং জীবন কেবল যন্ত্রণার ন্যায় দুঃসহ হয়ে উঠে। আমি কিন্তু এনি হতভাগা যে আমার কোন সুখই নাই; উপ- স্থিত সুখেও বঞ্চিত হলেম, আর ভাবী সুখের যে আশা ছিল তাও এককালে নির্মূল হয়েছে। তবে আর এ জীবন ধারণে ফল কি? এ সংসার-অনলে দগ্ধ হওয়ায় কি প্রয়ােজন ? দূর হােক, আর এ ভবযন্ত্রণা ভােগ করবােনা। ত্বরায়ই হােক আর বিলম্বেই হােক, এ অনিত্য দেহ কালগ্রাসে পতিত হবে, তবে আর এর প্রতি যত্ন করে যন্ত্রণা ভােগের কাল দীর্ঘ করা কেন? না, আর এ দেহ রাবােনা।-আহা ! প্রিয়ার কি নির্মল মুখশ্রী, সেই অলৌকিক রূপ লাবণ্য মনে হলে আর মৃত্যু-বাসনা থাকে না, বরঞ্চ অভিলাষ হয় যে অখণ্ড পরমায়ু পেয়ে অনন্তকাল কেবল সেই মােহিনী-মূর্তি নিরীক্ষণ করতে থাকি, কিন্তু বেঁচে থেকে সেই হৃদয়নিধি অন্যের ক্রোড়ে স্থিত দেখায় যে উৎকট মৰ্ম্ম-
মালতীমাধব নাটক।
৮৭
বেদনা তা হতে নিষ্কৃতি পাওয়ার নিমিত্তে
মরণই আমার পক্ষে সুখকর, মরণই
আমার বাঞ্ছনীয়। মাধব ! তােমার এ জন্মের ।
ক্রিয়া অদ্য সমাপন হলাে, এখন অবসর হও।
মালতি!
আমার এ জীবন তােমাতেই
উৎসর্গ করেছিলাম এখনও তােমার উদ্দেশে
সমৰ্পণ করি। আহা! প্রিয়ে, এমন সময়
তােমার একবার শেষ দর্শন যদি পেতেম? ওঃ ।
সে কথা আর মনে করা কেন ? ছি-ছি! আমি
কি ভাবুচি? তিনি কোথা, আমিই বা কোথা ?
দূর হােক, এস্থানে এসে আর ও বৃথা চিন্তা
কেন ? না, আর করবাে না। বিলম্বে অভীষ্ট
সাধনের ব্যাঘাত হতে পারে ।উঃ! কি
ভয়ঙ্কর স্থান! নিরন্তর মাংস ভক্ষণে সাতিশয়
নৃশংসস্বভাব হৃষ্টপুষ্ট এক একটা শৃগাল আর
কুক্কুর আহার অন্বেষণে ইতস্ততঃ গমনাগমন
কচ্যে। উঃ ! কি ভীষণাকার গাঢ় অন্ধকার,
তড়িতের তীক্ষ্ম প্রভাও বােধ হয় এ ঘাের
তমােভেদ কত্যে পারে না। এ কি ? নক্ষত্র
সকল রক্তবর্ণ কেন? কি আশ্চর্য্য! এ আবার
কি? তাল-বৃক্ষের ন্যায় বৃহৎ অথচ মানুষের
মলিত মাধব নাটক।
আকার।কি ভয়ঙ্কর! ক্রমে ক্রমে পদক্ষেপণ করে
এই দিকে আসছে না কি? তা আসুক, আমার
'আর ভয় কি ? উঃ! দর্শনমাত্রেই শরীর লােমা-
ঞ্চিত হয়। বৃহৎ আকার বটে, কিন্তু কেবল
অস্থির মাংসহীন কায়, কৃষ্ণবর্ণ চর্মে মাত্র যেন
আচ্ছাদিত। কি অদ্ভুত ব্যাপার ! এমন তাে
কখনাে দেখা যায় না। এটা কি প্রেত না
পিশাচ? --না বােধ হয় এ কোন প্রাণী বা
হবে, আমার বুদ্ধিরই ভ্রম হতে পারে। না,
তাই বা কেমন করে বলি (নয়ন মার্জন)। এই
তাে স্পষ্টই দেখা যাচ্যে, এতে ভ্ৰম বােধ হয়
,
যে মন্তক আছে, হস্ত-পদাদিও আছে।
ঐ ! কোথা গেলাে, আর তাে দেখতে পাইনে।
কি চমৎকার! তবে ওটা ভ্রমই বটে; তা
চক্ষেরই হোক আর মনেরই হোক। এমন সকল
ভয়ানক স্থানে অমন বােধ হয়ে থাকে। ( চিন্তা
করিয়া) যা হোক, আর বিলম্বে প্রয়ােজন কি ?
এই ত জগদম্বার মন্দির, এখন ভগবতী চামুণ্ডা-
দেবীর নিকটে স্বহস্তে আপনাকে বলিদান করি,
দেখি জন্মান্তরে যদি তাতেও জননীর অনুগ্রহ
হয় ।( প্রণাম করিয়া) আঃ ! মা গো, মাধবের
মালতীমাধব নাটক। বলি গ্রহণ কর, মা! মা! মা! এই করে মা যেন জন্মান্তরে আর এমন মনঃক্ষোভ না পেতে হয়। আর কি? এই সময়েই ভাল। (অসি নিকোষ করত দেখিয়া ব্রভাবে ) ও কে এখানে বসে ? ( নিরীক্ষণ করিয়া) এটি একটি মহাপুৰুষের মত বােধ হচ্যে; মন্ত্র-সাধন কচেন না কি? হতে পারে, আজ শনিবার অমাবস্যা, মন্ত্রসিদ্ধি কর- বার দিনও বটে। (কিঞ্চিৎ চিন্তা করিয়া) তা উনি তাে ধ্যানে আছেন, বােধ হয় কিছুই জান্তেও পারবেন না। (কিঞ্চিদ্দরে দেখিয়া ) ওঁর নিকটে উটী কে? দীপটে অনুজ্জ্বল, ভাল দেখতেও পাইনে একটি যুবতী নাবধ্যবেশে বদ্ধ রয়েছে, তা ভূতলে পতিত কেন? নিদ্রিত আছে না কি? হাঁ, তাই তাে।এ কি? এমন দৃঢ় বন্ধনেও নিদ্রা ভঙ্গ হয় নাই ! মূৰ্ছিতই বা হবে? ব্যাপার টা কি ? স্ত্রীলােকটি কে? ইনিই বা কে? কিছুই তাে বুঝতে পাচ্চিনে; সবিশেষ জান্তে হলাে। এর পর বরং এখানে না হয় দূরেতে ভাবতী চামুণ্ডার উদ্দেশে আত্মবলি প্রদান করবে, সেটা এত গােলােযােগে কর্তব্য নয়, তা কিঞ্চিৎকাল এই বৃক্ষ ব্যবধানে থেকে ঐ
মালতীমাধব নাটক।
যতদূর জান্তে পারি চেষ্টা করে দেখি ।
( করবাল কোষমধ্যে নিক্ষিপ্ত করিয়া তদ্রুপে
অবস্থিতি)।
(কপালকুণ্ডলার প্রবেশ )
কপা। (স্বগত) এঁর এখনাে পূজা সমা-
পনি হয় নাই।
মাধ। (স্বগত) ইনি আবার কে? উঃ !
কি বিকট মূর্তি! রাক্ষসী বল্যেই হয়! ওঃ !
বােধ হয় এই যােগীর শিষ্যা হবে ।
(ঘন্টাবাদনপূর্বক অঘােরঘণ্টের স্তবপাঠ।)
নমশ্চামুণ্ডায়ৈ ।
প্রচণ্ড বিমুণ্ড বিখণ্ড ত্রিনেত্রা।
জ্বলৎপাকাক্ষী মহাভীমবক্তা।
মহাদেববক্ষঃস্থিত ভদ্রকালী ।
বৃহল্লোলজিহ্বাট্টহাস করালী।
গলদ্ৰবক্তা জগত্তাকী ।
বিপক্ষান্তকারিণ্যশেষাঘ হত্ৰী।
বিবাসা বিশালা ধরাধীশপুত্রী।
শরণ্যা সতী শ্রেয়সঃ সংবিধাত্রী।
মৃগোধিরূঢ়া কৃপণাগ্রহস্তা।
মালতীমাধব নাটক।
মহামােহরূপা শিবা ছিন্নমস্তা ।
ত্বমেকা মহামন্ত্র-চৈতন্যহেতু।
ভবন্তোধিপারে ত্বমেবৈক সেতুঃ(পুনঃ .
ঘন্টা বাদন )
ভবার্ণবৈকরিণী বিপদ্বিঘাতকারিণী।
মহাভয়প্রণাশিনী প্রচণ্ডচণ্ডঘাতিনী ।
রণেপ্রকম্পিতাধরা ধরাধরেনন্দিনী।
শ্মশানবাসিনী শবাসনাউচাৰুহাসিনী।
বৃহদ্বপুৰ্বর প্রদা ত্রিশূলখড়াধারিণী ।
নবীননীরদপ্ৰভা বিপক্ষবিঘ্নকারিণী।
কপালকুণ্ডলা শুভপ্রদা সুরক্তদন্তিকা।
গভীরঘােরনাদিনী স্বভক্ত-মুক্তিদায়িকা।
নিশুম্ভশুম্ভমর্দিনী কৃতান্তকৃত্যকৃত্তনী।
গিরীশগেহিনী গণাধিপপ্রনু বিমােহিনী।
ত্বমেব মে গতি মস্তিবাস্তু পাদপঙ্কজে ।
প্রসীদ মন্ত্রসিদ্ধিদা ভবপ্রিয়ে ভবাধুনা।
( ঘণ্টা বাদ্য এবং কপালকুণ্ডলা কর্তৃক শঙ্খ ও
কাংস্য বাদন )।
মাল। (চৈতন্য পাইয়া সবিষাদে স্বগত)
এ কি! আমি কোথা এসেছি? আমি ছাদের
উপর শুয়েছিলাম, এখানে আমাকে কে নিয়ে
১২
মালতীমাধব নাটক।
==
এলাে ? (সভয়ে) এ কি? আমার হাত পা
বাঁধা কেন ?
কি হলাে? ও মা? মা ? ও
সখি? তােরা কোথা গেলি? কৈ ? কেউ যে
কোথাও নাই। আমি কোথা এসেছি? আঁ!
(রােদন)।
মাধ। (চকিতভাবে ) এ কি? ব্যাপার টা
কি? এ যুবতীটা কে? কণ্ঠের স্বর বােধ হচ্যে
যেন আমি পূৰ্বে শুনেছি, কিন্তু চিন্তেও
পাচ্যি নে; দীপটে যে ভাল জ্বলছে না ইনি
কে? একে এখানেইবা কে নিয়ে এলাে ?
কপাল। স্থির হও, রােদন করে না।
মাল। (সকাতরে) ওগাে তুমি কে গা ?
আমি কোথা এসেছি বলনা গা ? আমায় এমন
করে বাঁধলে কে ? আমার বন্ধন খুলে দেওনা
গা। হাঁগাে ধুলে দাও, তােমার পায়ে পড়ি,
আমার বড় লাগছে—আর আমার বড় ভয়
কচ্যে।
কপাল। ভয় কি,
ভয় কি, এই ভয় শেষ হয়।
মাল। (সকাতরে ) অগাে কেন গাে ? ও
কি কথা বলছো? আমি যে কিছু ভাব বুঝতে
পাচ্চিনে, তুমি কে গা বল না।
মালতীমাধব নাটক।
কপাল। আমি কে তা তােমাকে বল্যে
কি হবে, আর তুমি বুঝবেই বা কি করে।
মাল। হাঁগাে তুমি কে আমাকে বলল।
আমার মাথা খাও বল ।
কপাল। বল্যে কি চিন্তে পারবে? আমার
নাম কপালকুণ্ডলা, আমি যােগিনী।
মাল। হাঁ গাে, তুমি আমার বন্ধন খুলে
দাও না গো——কৈ কেন দিচ্য না, আমাকে
এখানে কে আলে গা ?
কপাল। আমিই যােগবলে এনেছি।
মাল। কেন এনেচো গা? আমি কি
অপরাধ করেছি? আমাকে এনে কেন বেঁধে
রেখেছ ?
কপাল। বেঁধে রেখেছি মুক্ত হবে বলে,
আর সকল যাতনা তােমার দূর হবে।
মাল। সে কি ? ওগো, তােমার কথা
আমি যে বুঝতে পাচিনে।
আমাকে বলনা গা, বলনা ।
কপাল। এখনই জান্তে পাবে, বলে কি
হবে ? আর বলাতেই বা হানি কি? তুমি এ
অবধি ঈশ্বরের নাম করো, দেহ পবিত্র হবে,
কি করবে
১৪
মালতীমাধব নাটক।
পরকালে ভাল হবে। এই দেখ আমার গুৰু
অঘােরঘণ্ট যােগী মন্ত্র-সিদ্ধি করবেন বলে
তােমাকে এই শ্মশানস্থ চামুণ্ডার মন্দিরে
আনিয়েছেন, তােমাকে স্বহস্তে দেবীর উদ্দেশে
নিবেদন করে দেবেন, আর তুমি জন্মের মত
মুক্ত হয়ে যাবে। এ তােমার পরম সৌভাগ্য,
তার জন্যে আবার কাঁদ কেন ?
মাল। (অত্যন্ত ত্রাসে) কি বল্যে, আঁ?--
আমাকে তবে কি বলি দেবেন ? হা ! আমার
কপালে এই ছিল! হা পিতামাতা! তােমর
কোথা রৈলে ! ( অতীব ভয়ে অনুচ্চস্বরে
রােদন )।
মাধ। (স্বগত) এ কি নির্দয় ব্যাপার ।
এই সেই দুরাত্মা অঘােরঘন্ট যােগী, আপনার
মন্ত্র চৈতন্য করবার জন্যে, আহা হা হা,
এই স্ত্রীটীকে বলি দেবে, এ তাে দেখে আর
আমি উপেক্ষা করতে পারিনে।
মাল। হা পরমেশ্বর ! আমার অদৃষ্টে কি
এই হলাে ! হতভাগিনীর মৃত্যু হােক তাতে
দুঃখ নাই স্বভাবের নিয়মানুসারে মৃত্যু হতে
তায় এতাে খেদ ছিল না, কিন্তু রাজমন্ত্রীর
মালতীমাধব নাটক।
কন্যা হয়ে এমন অল্প বয়েসে অহেতু বিপাকে
পড়ে অপঘাত মরণটা হলাে, আর কেউ
জান্তেও পাল্যে না, এই বড় মনে দুঃখ রৈল!
তা কি কবে, সকলি ঈশ্বরের ইচ্ছা ! হা পিতা
মাতা! আমি তােমাদের বড় আদরের ছিলেম,
আমার শােক তােমাদের অসহ্য হবে! (রােদন)।
ভগবতি, তুমি আমাকে এত ভাল বাসতে,
আমাকে তুমিও রক্ষা করতে পালে না! হা
সখি লবঙ্গিকে ! তুমি কোথা রৈলে ? আমি
তােমাদের সকলের কাছেই জন্মের মত বিদায়
হই। হা নাথ মাধব ! আমি তােমাকে মনে
মনে দেহ মন প্রাণ সমর্পণ করেছিলেম, কিন্তু
আমার মনের অভিলাষ মনেই রৈল, তুমি কিছুই
জান্তে পাল্যে না। মনে এই বড় খেদ রৈল
যে আর তােমার সঙ্গে সাক্ষাৎ হলাে না। যা
হােক, নাথ! আমার মরণের পর তুমি যদি
কখনাে কোন কথা-প্রসঙ্গে আমাকে স্মরণ করাে
তা হলেও আমি চরিতার্থ হব। (অত্যন্ত
লােদন )।
মাধ। (স্বগত) তবে আমি যা বিতর্ক
করেছিলেম তাই
বটে? আমার জীবন-সর্বস্ব
মালতীমাধব নাটক। মালতী ? আমার মালতীকে বলিদান করবে ? মাধব আত্মহত্যা হলে এ দুর্ঘটনা ঘটতে পাতত, এখন ত মাধব বেঁচে আছে, মাধবের জীবিতেশ্বরী মালতীকে কে বিনাশ করে ? সাক্ষাৎ যম এলেও তা হবে না। এই সময় ( তরবাল নিষ্কোষিত করিয়া) এ চণ্ডালিনী কপালকুণ্ডলাকে অগ্রে প্রতিফল দিই, পরে এই ভণ্ড পাষণ্ডের শিরচ্ছেদ করূবে। ( কিঞ্চিৎ অগ্রে গিয়া) না, ও অবধ্য শত্রু, স্ত্রীলােক। দূরহােক, স্ত্রীহত্যা করলে কি হবে ? ঐ বেটাকেই সংহার করি। না, এখন তাও কাহ্ নাই, ও পূজা কচ্যে, অলক্ষিত রূপে ওকে অনায়াসেই সংহার করতে পারি, কিন্তু সেটা বীরের কাৰ্য হয় না। ভয় কি ? দেখি না ও কি করে। অঘাের। ( জপ সমাপন করিয়া) কপাল- কুণ্ডলে! বলি-সামগ্রী এনেছ? কল। অজ্ঞা এনেছি। অঘাের। তবে রক্তবস্ত্র পরিধান করাও, রক্তপুষ্পের মাল্য গলায় দেও, রওশন ললাটে মাখিয়ে দেও। কপাল। আজ্ঞা, সে সব করা হয়েছে।
মালতীমাধব নাটক। অঘাে। তবে আর কি? এখানে নিয়ে এসাে। কপা। যে আজ্ঞা। ( মালতীকে গ্রহণ, মালতীর অত্যন্ত রােদন)। মাধ। (সক্রোধে স্বগত) আর তাে অামার বিলম্ব করা উচিত হয় না। (সত্বর গিয়া ) ওরে পাপীয়সি! প্রিয়া মালতীকে কোথা নিয়ে- (কপালকুণ্ডলার হস্ত হইতে মালতীকে বলে আহরণ ও হার বন্ধন মােচন)। কপা। (তটস্থ হইয়া) ভগব, দেখুন দেখুন এ কে এক দুরাত্মা এসে মালতীকে কেড়ে নিয়ে যায় । অপাের। কে রে আমার মন্ত্র-সিদ্ধির ব্যাঘাত করে ? কপাল। ভগব, আমি চিন্তে পেরেছি, এ কামন্দকীর শিষ্য মাধব । মাল। (স্বগত) সে কি ? তিনি? -ঘাে৷ কি? দুরাত্মা মাধব আমার মন্ত্র- সিদ্ধির ব্যাঘাত করতে চায় ? আসু, ওকেই অগ্রে বলি দিই (গাত্রোত্থান)। মাল। (সভয়ে মাধবকে আলিঙ্গন করিয়া) নাথ! কি হবে! কি হবে !
মালতীমাধব নাটক।
মাধ। প্রিয়ে, ভয় নাই, ভয় নাই, স্থির
হও, তুমি আমার পশ্চাতে থাক, আমি দুরাত্মাকে
* এখনি যমালয়ে পাঠাচ্যি। (মালতীকে পশ্চাতে
রাখিয়া) অরে দুরাত্মা ! কে কারে বলি দেয়
দেখি; আয়, চণ্ডাল! জানিনে প্রণয়ী সখীজন
কোমল শিরীষ কুসুমদ্বারা পরিহাস করে তাড়ন ফল
ককূলে যে শরীর ক্লিষ্ট হয় সেই শরীরে তুই অস্ত্র
প্রহার করতে উদ্যত হয়েছিস্? রে নির্দয়
পামর ! মাধব তােকে আজ যমাতিথি কবে ।
অঘাে। ওরে দুরাত্মা ! তাের নিতান্ত মরণ
ইচ্ছা হয়েছে; তবে আয় তােকেই বলি দিই।
মাধ। আরে বেটা দুরাচার ভণ্ড পাষণ্ড
পামর স্ত্রীহত্যাকারি মহাপাতকি ! তাের কোন
শাস্ত্রে এমন অযথাভূত বিধি আছে ? আর
কোন্ মুঢ় তােকে এমন উপদেশ দিয়েছে ?
মােহান্ধ হয়ে দয়া ধৰ্ম্মে এক কালে জলাঞ্জলি
দিতে উদ্যত হয়েছিস ? তােকে বিনাশ কলে
পৃথিবীর ভার লাঘব হবে। আয় বেটা ভােকে
অধঃপাত করি ( উভয়ের যুদ্ধার ) ।
কপাল। ভগব, আপনি নিরস্ত হবেন
; ও দুরাত্মা এখনি বিনাশ হবে।
মালতীমাধব নাটক। মাল। (সবিষাদে ) হায় ! কি হলাে কি হলাে! ইনি আমাকে প্রাণদান দিতে এসে এই বিপদে পতিত হলেন। মা দয়াময়ি জগদম্বে ! আমার জীবিতেশ্বরের জীবন রক্ষা কর। (মাল- তীর মােহ এবং অঘােরঘণ্ট ও মাধব যুদ্ধ করিতে করিতে প্রস্থান।) 'কপাল। ( অবলােকন করিয়া) উঃ ! কি ভয়ানক সংগ্রাম! মাধব এখনই নিপাত হবে সন্দেহ নাই! ঐ ! ঐ ! এ কি হলাে? প্রভুই পতিত হলেন যে ? (পলায়নােদ্য হইয়া) রে দুরাত্মা মাধব ! মালতীর নিমিত্ত আমার গুৰুকে বিনাশ করলি ? ভাল, এর প্রতিফল অচি- রেই প্রাপ্ত হবি ! তাের মুখের গ্রাস নষ্ট করব। এই তাের মালতীকে নিয়ে চলেম । ( মালতীকে ক্রোড়ে লইয়া গমন)। মাধ। (বেগে প্রবেশ করিয়া) রে দুষ্টে পাপীয়সি। আমার মালতীকে নিয়ে কোথায় যা? এইবার তাের সমুচিত করি। (বেগে গমনপূর্বক মালতীকে আহরণ। কপালকুণ্ডলার সভয়ে প্রস্থান)। পাপীয়সি! তুই স্ত্রীলােক, অবধ্য শত্রু, তােকে বধ করূলে কি হবে ? যা, মালতীমাধব নাটক। তােকে ছেড়ে দিলাম ! ( মালতীর বন্ধন মােচন করত) প্রিয়ে, ভয় নাই, ভয় নাই। মাল। (চৈতন্য পাইয়া) নাথ, আত্ম- রক্ষা কর, আত্মরক্ষা কর, শীঘ্র আমাকে পরি- ত্যাগ করে তুমি এস্থান থেকে পলায়ন কর। মাধ। সে কি প্রিয়ে ? তােমাকে পরিত্যাগ করে, আমি গিয়ে জীবন রক্ষা করবাে, এমন জীবনে প্রয়ােজন কি? তা প্রিয়ে, আর ভয় নাই, সে দুরাত্মা অঘােরঘন্টকে ঐ দেখ যমা- লয়ে পাঠিয়েছি, দেবীর নিকটে ওকেই বলি দিলেম আর ভয় কি ? মাল। ( ব্যর্থতা সহকারে দেখিয়া) নাথ, সত্যই কি শত্ৰু-সংহার করেছ। মাধ। হাঁ প্রিয়ে, আর ভয় নাই। মাল। আর সে কপালকুণ্ডলা কোথায় ? সে পলায়ন করেছে, চল এখন তােমার পিত্রালয়ে তােমাকে রেখে আসি গে । মাল । নাথ, যে জীবন তােমাতে সমর্পণ করেছি সেই জীবন আজ তােমার দ্বারাই রক্ষা হলাে। 'ভােমার দ্রব্য তুমিই রক্ষা করুলে তাতে আমি আর অধিক কি বলবাে।
মালতীমাধব নাটক। নেপথ্যে। কৈ, কৈ, কোন্ দিকে ?—এই যে এই দিকে এসস না। আলােটা ভাল করে ধর না হে। ঐ মন্দির বুঝি, হাঁ-হ-ওরি চতু- দ্দিক ঘেরে ফেল। এ কোলাহল কিসের ? মাল। নাথ, আমার আশঙ্কা হচ্যে, আমরা পলায়ন করি । ( আলােক ও অস্ত্রাদি লইয়া রাজ- সৈন্যদলের প্রবেশ।) । প্রথম। চারিদিক দেখে না হে। দ্বিতীয়। ঐ যে দুজন কে দাঁড়িয়ে আছে। ( নিকটে আলােক ধারণ করিয়া) এই না, মন্ত্রী মহাশয়ের কন্যা। প্রথম। হাঁ-হ-তিনিই বটেন। আঃ! বাঁচা গেল, তা এ.ব্যেটা কে ? এরই কৰ্ম বুঝি। মারাে বেটাকে । প্রথম। না না, মেরে কাজ নেই এখানে, ওকে বেঁধে নিয়ে চল। (মাধবের হস্তধারণ)। মাধ। কেন আমাকে অহেতু অপমান কর, আমার দোষ কি?
w মালতীমাধব নাটক। মাল। অগো, উনিই আমার জীবন রক্ষা করেছেন, উনিই আমার জীবনদাতা। ঐ দেখ আমার শত্রু অঘােরঘন্টকে বিনাশ করেছেন। ওকে ছেড়ে দেও। দ্বিতীয়। ওহে তবে ওঁর হাত , দাও হে, হাত ছেড়ে দাও, তার পর মন্ত্র মশায় যেমন বলবেন, তাই করা যাবে, রাজ- সভায় গিয়ে যা হবার হবে। এখন সকলে এসাে। ( মালতীর প্রতি) মা, তােমার জন্যে পালকি আছে। (মাধবের প্রতি) তােমাকেও যেতে হবে । এসাে হে সকলে, আর বিলম্ব করো না। [ প্রস্থান। । ক
[ ১০৩ ]
চতুর্থ অঙ্ক।
গ্রাম্য দেবালয় ।
মাধব ও মকরন্দের প্রবেশ।
মক। ভাল, তা তুমি শ্মশানে গিছিলে কি
করতে?
মাধ। (হাস্যবদনে) সে কথা আর কেন
জিজ্ঞাসা কর ভাই; নন্দনেরই সঙ্গে মালতীর
বিবাহ হবে স্থির হয়েছে শুনে আমার জীবন
নিবন্ধন যে আশালতা তদুপরি বজ্রপাত হলাে
বােধ করে আমি প্রাণ পরিত্যাগ করবার
নিমিত্তই শ্মশানে গেলেম, বিবেচনা কল্যেম
অন্য কোন স্থানে প্রাণত্যাগ করুলে আমার
শব-শরীর সন্দর্শন করে লােকে আমাকে অসার
বলে নিন্দা কবে, কিন্তু চামুণ্ডার সম্মুখে
আপনাকে বলি প্রদান কল্যে, আত্মহত্যার
পাতকও হবে না, অথচ নিশাতে শ্মশানে
দেহত্যাগ করলে শৃগাল কুকুরে শবশরীর ভক্ষণ
করবে, কেউ জান্তেও পারবে না ।
১৩ ৪ মালতীমাধব নাটক। মক। মক। সৰ্ব্বনাশ ! এমন দুঃসাহসিক কার্য্যে উদ্যত হয়েছিলে ? মাধ। হাঁ ভাই, তাই শ্মশানে গিছিলেম, সেখানে গিয়ে দেখি এই পর্ব। ভাল, তােমাকে মালতীর শ্মশানে দেখলে পর কেউ তাে তােমার প্রতি কিছু অত্যাচার করে নাই ? মাধ। সৈন্যদলের মধ্যে কেউ কেউ প্রথমে কিছু আমার প্রতি কুব্যবহার করেছিল, কিন্তু মালতীর কথাতে তারা নিরন্ত হলাে। পরে মন্ত্রী মহাশয় সবিশেষ সকল জ্ঞাত হয়ে আমাকে অত্যন্ত সমাদর কলেন, বললেন বাপু, তুমি আমার জীবন-সৰ্ব্বস্ব ধনকে কাল- গ্রাস হতে রক্ষা করেছ, অতএব তুমি আমার পরম বন্ধু, এ উপকারের পরিশােধ নাই, তথাচ আমার যথাসাধ্য আমি কত্যে ত্রুটি করবো না। মক। তা আর কি পরিশােধ করবেন ? আজ তত নন্দনের সঙ্গেই মালতীর বিবাহ দিচ্যেন। কি জান ভাই, রাজার অনুরােধ ত্যাগ করা তাঁর পক্ষে বড় কঠিন। মাধ। ভাই, ও কথা বৃথা বলছো, এতে মালতীমাধব নাটক কারাে দোষ নাই, সকলই আমার অদৃষ্টের দোষ। সে যা হােক, এখন আজ যে ভগবতী র এই দেবালয়ে এসে লুকিয়ে থাকতে সমতি করেছেন, এর কারণ কি? **৩।ক করে বলতে পারি ? তাঁর দ্ধি লােকাতীত, কি একটা করবেন বােধ হয়। দেখাই যাক্ না কি হয়। আমি তাই কলহংসকে পাঠিয়ে দিয়েছি, বলি ভগবতী কি কচেন, কোথা আছেন দেখে আয় -- -এই যে আসছে। মাধ। ( কলহংসের প্রবেশ) কল। মােশাই, ভগবতী ঠাকুর দেখতে আচেন। মাধ। এখানেই আছেন ? কল। হাঁ, আজ নন্দনের সঙ্গে মন্ত্রী মােশাইয়ের মেয়ের বিয়ে হবে কি না, তাই তাকে নিয়ে বড় ধুম ধাম করে এই ঠাকুর- বাড়ীতে দেব-দর্শন করাতে আছেন। মাধ। তবে তুই এখন এখানে থাকিসনে তিনি আমাদের দুজনকে গােপনে থাকতে বলেছেন।
মালতীমাধব নাটক। কল। যে আজ্ঞা, আমি তবে চললেম। [ প্রস্থান। মাধ। এই দেখ ভাই, আমার দক্ষিণাঙ্গ স্পন্দন হচ্যে। মক। আমারে হচ্যে, দেখা যা বতীর বুদ্ধিবৃত্তি আজ কতদূর সম্পদ প্রসব করে (দেখিয়া) উঃ! এদের অত্যন্ত আনন্দ কোলা- হল হচ্যে যে। ( নেপথ্যে বাদ্যধ্বনি ও সংগীত) সাহানা-অড়ি। কি সুখের দিন, সব সাধ পূরিবে, মন আজি সুখ-সাগরে ভাসিবে। সব সখীগণ মিলি গাহ সুমঙ্গল, এতদিনে বিধি অনুকূল হইবে, জুড়াবে নয়ন। মক। সখা, ওঁরা সকলে আসছেন, এসো আমরা এই স্তম্ভের অন্তরালে দাঁড়াই। (একান্তে উভয়ের অবস্থান ) । (কামন্দকী মালতী লঙ্গিক ও প্রতীহারীর প্রবেশ।) কাম। (নেপথ্যাভিমুখে) দেখ সখিরা, তােমরা এই উদ্যানে ততক্ষণ বিশ্রাম কর। (মাল-
মালত মাধব নাটক
১১৭
তীর প্রতি) বাছা মালতি, ঐ যাও, লবঙ্গিকাকে
সঙ্গে করে ঐ—অনাথনাথ বিশ্বনাথকে পূজা
বন্দনাদি করে গে, আমি আবার এখনি
তাসচি। (প্রতীহারীর প্রতি) এই দেখ বাপু,
তুমি--আমার সঙ্গে এসাে, তােমাকে একটা কথা
লে দিই। (প্রতীহারীকে লইয়া প্রস্থান )।
লব। এসস সখি, এই ফুল নেও, চন্দন
নেও, পূজা করবে এসাে।
মাল। সখি, এ দগ্ধহৃদয়ে আর কেন
আহুতি দাও? তােমার কি এ উচিত? আমার
পূজায় আর কি প্রয়ােজন?
সে কি প্রিয়সখি? অমন কথা বলতে
আছে। মঙ্গলের দিন আজ মাঙ্গলিক কাৰ্য্য
করতে হয়, দেব-আরাধনা করূতে হয়, চলাে
বিশ্বেশ্বরকে পূজা করবে, মনের বাঞ্ছা পূর্ণ হবে।
মাল। সখি, বিশ্বেশ্বর কি আমার বাসনা
পূর্ণ করবেন ? এমন দিন কি হবে ?
লব। ভাই, সে দুঃখ করলে আর কি হবে ?
সে কথা মনে করে কেবল আপনার যন্ত্রণা
বাড়ান। আজ মাঙ্গলিক দিন, আজ আর সে
সকল কথা মনে করাে না।
লব।
মালতীমাধব নাটক।
মাল। না না সখি, আমি সে কথা বলচিনে,
সে আশা তাে ভগ্ন হয়েছে, এখন আমার বাসনা
এই দেখ ।
(কবরী হইতে ছুরিকা বহিষ্কার )
এই দেবদেবের নিকট আমার প্রাণ ত্যাগয
আমি এখন এই চাই।
লব। এ কি? এ কি? সর্বনাশ! ( সত্বর
মালতীর হস্ত ধারণ)।
মাল ! সখি, তুমি আর এতে প্রতিবন্ধক
হইও না, আমার একান্ত অভিলাষ যিনি আমার
জীবন রক্ষা করেছেন তাঁরই করে জীবন
সমর্পণ করা। তা যখন অদৃষ্টে ঘটে উঠলে না
তখন আর প্রাণ ধারণে প্রয়ােজন কি ?
লব। বল কি সখি? তুমি কি পাগল হলে?
এমন কৰ্ম্ম কত্যে আছে ? অমন কথা মুখে
আতে আছে ? ছি! ছি! সখি, ধৈৰ্য হও,
ধৈৰ্য হও।
মাল। সখি, আমার প্রতি বিধাতা বিমুখ,
পিতা নির্দয়, আর রাজাও প্রতিকুল হয়েছেন,
কিন্তু তুমি আমার স্বপক্ষ আছ এই আমি
জান্তাম, তা আমার অদৃষ্ট দোষে তুমিও কি
প্রতিকূল হলে? সখি, তােমাকে মিনতি করি,
মালতীমাধব নাটক । আর আমাকে বাধা দিও না, আমার অভীষ্ট সাধনের আর ক্ষণকাল বিলম্ব হলেই আমি সেই মরাধম রাজ-সহচরের হস্তে পতিত হবে। তা রি বিলম্ব করা উচিত নয়। (সজলনয়নে) সখি লবুঙ্গিকা, আমি তাে চল্যেম, তুমি আমাকে যথোচিত ভাল বাসতে, কিসে আমার মনােভি- লাষ পূর্ণ হবে, কিসে আমি সুখী হব কেবল এই যই প্রাণপণে করেছ, আমার নিমিত্ত কত পরিশ্রম করেছ, কত কষ্ট সহ্য করেছ, কত অনু- রােধ রেখেছ, সে সকলের পরিশােধ আমি কিছুই কতে পারলেন না। তা সখি, আমার একটি শেষ অনুরােধ আছে, এটি তােমাকে রক্ষা কত্যে হবে। দেখ সখি, আমার অদৃষ্টে যা ছিল তাতে এই হলাে, তা তুমি এ হত- ভাগিনীকে কখন কখন মনে করে। হে সখি, আমার এই অনুরােধটি রেখাে, আর দেখ, এই বকুলমালা প্রাণেশ্বরের হতে গ্রথিত, প্রাণাধিক ধন বােধে আমি হৃদয়ে ধারণ করেছিলেম, সেই ধন অভিজ্ঞান স্বরূপ তােমাকে প্রদান করি, এ ছড়াটি দেখলেও মধ্যে মধ্যে তােমার এ হতভাগিনীকে স্মরণ হবে। ( হস্ত ছাড়াইয়া এ মালতীমাধব নাটক। নিজ গলদেশ হইতে মাল্য হস্তে ধারণ) এখন আমি তােমার নিকটে জন্মশােধ বিদায় হলেম। লব। ও কি ! ছি ভাই! তুমি কি উন্ম হ হলে ; নেও, নেও, এখন চল, পূজা করূবে চুল, তা না হলে আমি ভগবতীকে ডেকে আনিআর তােমার এই সব কথা বলে দিই। মাল। সর্বনাশ! না সখি, তাঁকে ডেকো না। আমি তােমার পায়ে পড়ি (চরণে পতন)। সখি, আমাকে ক্ষমা কর, আর আমাকে বাধা দিওনা, একবার প্রসন্নবদনে আমাকে শেষ বিদায় দাও। (লবঙ্গিকার কিঞ্চিদপসরণ ও তদি- ঙ্গিত ক্রমে মালতীর নিকটে মাধবের আগমন ) সখি, তুমি যে কিছুই বচোনা। হাঁবুঝেছি, তুমি আপন মুখে এ কৰ্ম্মে সম্মতি দেবে না, তবে আর কি করবাে বল সখি, আমি এ জন্মের মতন বিদায় হলেম (সহসা করিতে করিতে গাত্রোত্থান)। সখি, এই মালা নেও, একে যত্নে রেখাে; আর তােমার হত- ভাগিনী সখীকে মনে কোরাে, তােমাকে আর অধিক কি বােলবাে। (বকুলমালা খুলিয়। চক্ষু মার্জন মালতীমাধব নাটক। লবঙ্গিকাবােধে মাধবের গলে প্রদান ) এখন আমার অভিলাষ পূর্ণ হলাে। লব। (সহাস্যবদনে) প্রিয়সখি, কেবল তােমারই অভিলাষ পূর্ণ হলাে তা নয়, আমা- ~ চিরদিনের অভিলাষ আজ পূর্ণ হলাে। মি এখন একবার চক্ষু উন্মীলন করে জীবন সার্থক কর। ( মালতী সবিস্ময়ে চক্ষুন্মীলন করিয়া দেখিয়া লজ্জায় অপােবদন। মাধবের প্রতি) মশায়, আমি আপনাকে পূৰ্ব্বে বলে ছিলেম স্মরণ আছে, যে দিলেই পায়, সকল সামগ্রীরই বিনিময় আছে, তা আপনি যে বকুলমালা প্রিয়সখী মালতীর উদ্দেশে আমার হস্তে দিয়েছিলেন তা আজ প্রিয়সখী আপনি স্বহস্তে আপনকার গলায় দিলেন। মাধ। ( আদে) প্রিয়ে, লজ্জা কি? যা কৰ্তব্য তাই সম্পূর্ণ হয়েছে। ( কামন্দকীর প্রবেশ।) কাম। (হাস্যবদনে) মালতি বাছা, এ কি ? এতে লজ্জা কেন ? ভালইতত করেছ। আপনা হতেই উদ্দেশ্য সুসিদ্ধ হয়েছে, অন্য উপায় অব- মালতীমাধব নাটক। লম্বনের আর অপেক্ষা ৱৈল না। তা যিটি বিধাতার ভবিতব্যতা তা অবশ্যই ঘটে থাকে; এখন কায়মনােবাক্যে আশীৰ্বাদ করি, দম্পতী সুখ স্বচ্ছন্দে কালযাপন কৰুক। বৎস মাধব মাধ। আজ্ঞে । কাম। এই দেখ, মালতী আমার প্রিয়মিত অমাত্য ভূরিবসুর কন্যারত্ন, ভগবান যােগ্য- যােজক বিধাতা, কন্দর্প আর আমি, আমরা তিন জনে তােমাকে প্রদান করুলেম। বাছা এখন যত্নলব্ধ ধনে যেন চিরকাল সমান যত্ন থাকে—আমি অধিক কি বলবাে। মাধ। ( কৃতাঞ্জলিপুটে ) ভগবতি, এ কথা কি আমাকে আরাে বলে দিতে হবে ? এ ভগবতীর অসাধারণ প্রসন্নতার ফল। ( আভরণ ও বস্ত্র হস্তে দ্বারদেশে প্রতীহারীর প্রবেশ) প্রতী। ভগবতি, অমাত্য ভূরিবসু রাজদত্ত এই বস্ত্রালঙ্কার পাঠালেন, মালতীকে দেব- সম্মুখে সুসজ্জিত করে এই যে স্বর্ণশিবিকা
মালতীমাধব নাটক।
এসেছে ঐ শিবিকাতে আরােহণ করিয়ে শীঘ্র
পাঠাইয়া দেন, বর এসেছে লগ্ন উপস্থিত।
কাম। (বস্ত্রালঙ্কার লইয়া) ভাল, তুমি
গে এই মালতী এলেন বলে ।
তী। যে আজ্ঞে ।
[ প্রস্থান।
মক। ভগবতি, এক্ষণে উপায় কি?
কাম। ( সহাস্য বদনে) উপায় যা তা
আমি কচি, তুমি ততক্ষণ এই বস্ত্রালঙ্কার পরে
মালতীর ন্যায় বেশ করে এসে দেখি ।
মক।
কেন ভগবতি? এর অভিপ্রায় কি ?
কাম। অভিপ্রায় তা পরে জান্তে পাবে,
এখন শীঘ্র যাও।
মক। ভগবতি, আমি কতক কতক বুঝেছি,
তবে যাই।
[ বস্ত্রালঙ্কার লইয়া প্রস্থান।
মাধ। ভগবতি,আপনি মকরন্দকে যে কারণে
মালতী সাজতে বলেন তা আমি বুঝেছি,
কিন্তু আমার আশঙ্কা হচ্যে পাছে ধরা পড়ে।
কাম। বাছা তুমি বালক, কি বুঝবে ?
নন্দনের কি সে বুদ্ধি আছে ? তুমি আমার
মালতীমাধব নাটক। প্রতি নির্ভর করে নিশ্চিন্ত থাক, দেখ দেখি কি হয়ে উঠে। মাল। (স্বগত) ভগবতীর বুদ্ধির কৌশল কে বুৰূতে পারে ? কাম। বাছা মাধব, এই দিকের দ্বার দিয়ে তুমি মালতীকে লয়ে ঐ বৃক্ষবাটিকার পথ দিয়ে গিয়ে আমার আশ্রমের নির্জন কুসুমকুঞ্জে গােপন ভাবে অবস্থান করে, সেখানে অবলাে- কিতা বিবাহ দ্রব্যাদির আয়োজন করে তােমা- দের জন্যে অপেক্ষা কচেন, যাও বাছা, মাল- তীকে লয়ে যাও, পরে যা কত্যে হয় আমি বলবাে। মাধ। ( মালতীর কর ধারণ করিয়া) ভগবতীর আদেশ অন্যথা করা উচিত নয়, চল প্রিয়ে আমরা গমন করি। কাম। যাও বাছা যাও, লজ্জা কি, আমি অনুমতি কচি যাও। [সলজ্জা মালতীকে লইয়া মাধবে রপ্রস্থান। কাম। আঃ, এতাে দিনে আমার মনােভি- লাষ পূর্ণ হলাে, এখন শেষ পর্যন্ত নির্বিঘ্নে সমাধা হলে হয়।
মালতীমাধব নাটক। ( মকরন্দের মালতী-বেশে প্রবেশ। কাম। আহা বেস হয়েছে, বেস হয়েছে, যেন মালতী। লব। ( সহাস্য বদনে) বা বেস মালতী নছে এই যে। ভগবতি! নন্দনের কপাল ভাল, এন মালতী লাভ কবে । ( সকলের হাস্য)। কাম। বাছা মকরন্দ, এই পর্যন্ত আমার বুদ্ধিতে হলো, এখন তােমার নিজের কিঞ্চিৎ সাহস ও বুদ্ধির প্রতিভা আবশ্যক,কিন্তু তােমার উৎপন্নমতিত্বের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, সুতরাং অধিক উপদেশ দেওয়া অনাব- শ্যক; বিশেষতঃ নন্দনের বাড়িতেও আমার শিষ্যা বুদ্ধরক্ষিত আছে; যাও ঐ শিবিকা আবােহণে গিয়ে ইতিকৰ্ত্তব্য সাধন করছে। [ মালতীবেশধারী মকরন্দকে লইয়া সকলের প্রস্থান।
U।
দ্বিতীয় গাঙ্ক।
নন্দনের শয়ন-মন্দির।
( মালতী-বেশে মকরন্দ শয়ান। লঙ্গিক
নিকটে দণ্ডায়মানা।)
লব। যা হােক, ভগবতীর বুদ্ধিবৃত্তি
ধন্যবাদ ! কি চমৎকার কৌশলই করেছিলেন।
আদ্যোপান্ত যেন একটা ভৌতিক ব্যাপার বােধ
হয়। আবার তােমার সজ্জাটি এমনি অবিকল
মালভীর ন্যায় হয়েছিল যে কেউ অনুভব কত্যে
পারে নাই। কিন্তু তাও বলি, অবগুণ্ঠনটায়
অনেক সাহায্য হয়েছিল। (হাস্য করিয়া)
হা-হা-হা--মনে হলে কেবল হাসি পায়,
মিষে স্বচ্ছন্দে একটা পুৰুষ বিয়ে করে নিয়ে
এলােগা, ছি-ছি—ছি—এমন নির্বোধ পদার্থ,
হীন মনুষ্য তাে দেখা যায় না। ভাল, মিষে
যে এখন গিয়ে বাইরের ঘরে শুলাে, এর কারণ
কি : তুমি বুঝি কিছু বলেছিলে ?
মক। না, বলবাে আর কি ? এ রূপ
বিবাহের বাসরে যে প্রকার ব্যবহার কত্যে হয়
তাই করেছিলেম ।
মালতীমাধব নাটক।
লব। তবু শুনি কি করেছিলে ?
মক। নন্দন মালতী বল্যে, আমাকে তাে
বিবাহ করে বড় আাদে বাড়িতে নিয়ে
লা, এসে তাড়া তাড়ি এই বাসরে শয়ন
এলাে, আমার তাে অত্যন্ত ভয় হলাে,
“লি যাঁ, এই বার বুঝি প্রকাশ হয়ে পড়ে,
ভেবেই অস্থির হলেম, শেষ আর কিছু না স্থির
কত্যে পেরে, ঐ শয্যার উপর আপাদমস্তক
বস্ত্রে আবৃত হয়ে শুয়ে রৈলেম। নন্দন এম্নি
উন্মত্ত কিছুই বুঝতে পারলে না, প্রথমে আমি
মানিনী হয়েছি বলে, মানভঙ্গ কর নিমিত্ত
কত অনুনয় বিনয় করতে লাগলাে, কিছুতেই
কিছু হলাে না দেখে পরিশেষে আমার চরণ
ধারণ করূলে, কত্যে আমি নন্দনের বুকে এমন
একটি পদাঘাত করলেম যেন কুষ্মও গড়িয়ে
যায় এমনি হয়ে কীচক বধ হলাে, খাটথেকে
হতভাগা পড়ে গেলাে।
(হাস্য করিয়া) বল কি ? পড়ে
গেলাে? তা পড়বে বৈ আর কি। সে ধাক্কাটি
ততা কম নয়, সেটি প্রকৃত পুৰুষের লাথি।
তার পর ?
লব।
১১৮
মালতীমাধব নাটক।
মক। পড়ে সে রাগ করে একটা কটু কথা
বল্যে, বলে বাইরের ঘরে শয়ন কত্যে গেল ।
লব। (হাস্য করিয়া) তবু টের পেলে
? কি আশ্চর্য! তা এমন হতভাগ।
অদৃষ্টে মালতী ঘটবে কেন ? (নিরীক্ষণ
ঐ বুঝি মদয়ন্তিকা এই ঘরে আসছে,
মুটো ঢাকা দাও আবার চিন্তে পারবে ।
( মকরন্দ সর্বাঙ্গে বস্ত্রাচ্ছাদন)।
(মদয়ন্তিকা ও বুদ্ধরক্ষিতার প্রবেশ)
বুদ্ধ। তা আমি কি করবাে বলল।
মদ। না, তুমি কি করবে তা নয়, তবে
কি না এটি ওর ভারি অন্যায়।
বুদ্ধ। অন্যায় কি ?
মদ। অন্যায় নয়, লঙ্গিকা, তুই বলতে
ভাই, দাদা কি আমার মন্দ ।।
বুদ্ধ। না, মন্দ নয় তবে কি না যার যেমন
মন। কেন? কি হয়েছে
মদ। না, হবে আবার কি? বলি মনের মত
হয় নাই বলেই কি এতদূর কত্যে হয় ? স্বামী
পরম গুৰু তাঁকে পদাঘাত? গ ভাল সখি
মালতীমাধব নাটক।
মালতি, আমার কাছেও কি মুখ ঢেকে থাক্বে ?
ছি ভাই! এ ভােমার বড় অন্যায়, এ দিকে
পদাঘাতও কল্যে আবার উল্টে রাগ ?
দ্ধি । না না তা নয়, উনিও এতে কিছু
ঞ্জিত হয়েছেন; কিন্তু তা আবার বলি, তুমি
পিনার দাদার দোষটি তাে ধরুচো না, তােমার
দাদার এত তাড়াতাড়িই কি ছিল, আজ না
কয় দুদিন বাদে কথা কবে, বিয়ের রাত্রেই কি
সকল মেয়ে স্বামীর সঙ্গে কথা কইতে পারে, তা
বলে কি এমনি দুৰ্বাক্য বলতে হয় ?
মদ। তা দুৰ্বাক্য কি ? কথাটি তাে মিথ্যা
নয়, মালতীর কন্যাবস্থাবধিই যে মাধবের প্রতি
অনুরাগ আছে তা কে না জানে ?
লব। অনুরাগ আছে বলেই কি ব্যভি-
চারিণী বলা উচিত। তােমার তাে ভাই মকরন্দের
প্রতি অনুরাগ আছে, তা তুমি কি ব্যভি-
চারিণী ? ঐ দেখ মকরণের নামে তােমার নয়-
নের ভাবান্তর হয়েছে, তােমার শরীর যেন,
লােমাঞ্চিত হয়ে উঠলাে—এ কি ?
মদ। তিনি আমাকে জীবন প্রদান করে-
ছেন আমি তার কোন প্রত্যুপকার করতে
মালতীমাধব নাটক।
পারি নাই সুতরাং তার নাম শুনলেই মনটা
কেমন হয়।
বুদ্ধ । তা দেখ দেখি ভাই, উপকার করলে
তার প্রতি অনুরাগ জন্মে কি না? মকরন্দ গান
বাঘের মুখ থেকে তােমাকে রক্ষা করে।
মাধবও তত সেই রূপ শ্মশানে মালতীকে।
করেছিলেন।
মদ। তা যথার্থ বটে, কিন্তু মালতী যখন
আমাদের ঘরের লক্ষী হলেন, তখন আর
সে চিন্তা করা উচিত নয়। আমার অবস্থা
ভাই স্বতন্ত্র, তা স্বতন্ত্র হলেই বা কি হবে ?
দেখ বুদ্ধরক্ষিতে, আমার প্রাণরক্ষাকর্তা সেই
মকরন্দকে আমি সেই অবধি আর দেখতেও
পেলেম না ।
লব। ( ঈষদ হাস্যমুখে) কেন ? দেখতে
পেলে কি করাে?
মদ। কবাে আর কি? তার রক্ষিত প্রাণ
ততা তাঁরই বস্তু হয়েছে অতএব তার বস্তু তাঁরই
চরণে সমর্পণ করি । তাতে আর আমার
গুৰুজণের ভয় কি ? কুলসজ্জা কিছুই নাই।
বুদ্ধ। ঈ! আজ যে বড় সদয় দেধূচি ,
মালতীমধিব নাটক।
১২১
কিন্তু ভাই এ কথা তােমার আমি বিশ্বাস
করিনে। তুমি তা
তুমি তা কখনই সাহস করে
পারবে না ।
মদ। সখি, তিনি এতে উপকার করেছেন
Uমি তঁার উপযুক্ত প্রিয়কার্য কি কলেম ?
” ভাবনা আমার হৃদয়ে সর্বদা কণ্টক স্বরূপ
বিদ্ধ রয়েছে, তা দেখ ভাই,
আমি তােমার
কাছে ধৰ্ম্মসাক্ষী করে বলচি সেই হৃদয়-বল্লভ
জীবন-দাতাকে যদি আমি পাই, আমি কাৰু
মুখাপেক্ষা করিনে, আপনি উপযাচিকা হয়ে
তার চরণের দাসী হই ।
* বুদ্ধ । তুমি ধৰ্ম্মসাক্ষী করে বলছো?
মদ। হাঁ, যথার্থই বচি।
বুদ্ধ। তবে এই নেও, তােমার সেই হৃদয়-
বল্লভ জীবন-দাতা মকরন্দ। (মকরন্দের গাত্রের
বস্ত্র উন্মােচন, মকরন্দ উঠিয়া মদয়ন্তিকার হস্ত
ধারণ।)
লব। ( মুকরদের প্রতি) এই নেও ভাই,
তােমার ধন তুমি পেলে, এখন যা কত্যে
হয় কর।
মক। সুন্দরি, ভােমার আমা প্রতি স্নেহময়
মালতীমাধব নাটক। বচনমাধুরী শ্রবণে আমি কৃতার্থ হলেম ; তা প্রিয়ে চল, অভিমত প্রদেশে প্রস্থান করি, আর এখানে থাকা উচিত নয়। মুদ। ( ভয় বিস্ময় লজ্জা ও অ জুনান্তিকে) সখি, এ কি ? বুদ্ধ । প্রিয়সখি, এ সকলি ভগবতী কাম- কীর বুদ্ধি বিলাস, সেই বুদ্ধিবৃত্তিতেই মালতী মাধবে প্রতিপন্ন হয়েছে, মকরলে তুমিও প্রতিপন্ন হলে, সকল মানসই পরিপূর্ণ হলো, এক্ষণে মকরন্দের সহিত সেই ভগবতীর আশ্রম সমীপন্থ বৃক্ষবাটিকার নিকুঞ্জবনে গমন কর, মাধব মালতী সেই স্থানে আছেন, চল আমরাও তথায় যাই, এখানে আর অধিক কথার সময় নাই। চল চল সখি,সত্বরে আমরা পলায়ন করি। মদ। এই রাত্রিকাল, আমরা স্ত্রীলােক, এখন কেমন করেই বা যাই ? লব। কেন তার চিন্তা কি ? আমরা নুপুর গুলাে পরিত্যাগ করে ঐ বৃক্ষবাটিকার গুপ্তদ্বার দিয়ে বেরিয়ে যাব, কেউ দেখতে পাবে না। মক। চল প্রিয়ে, আমার অনুরােধ রাখ, তােমার হাতে ধরে বলচি আর বিলম্ব করে না,
মালতীমাধব নাটক।
এখনি প্রকাশ হয়ে পড়লে আমাদের সকল
আশা ভঙ্গ হবে, অতএব এখানে আর থাকা
উচিত নয় ।
মদ। যা অদৃষ্টে থাকে, তাই হবে, চল
থ যাই, যথা ইচ্ছা হয় নিয়ে চল ।
সকলের প্রস্থান।
. ***
তৃতীয় গর্ভাঙ্ক।
বক্ষবাটিকার নিকুঞ্জ।
(প্রস্তরফলকে মালতী বিমনা, তদেকদেশে
মাধব উপবিষ্ট। অবলােকিতা
দণ্ডায়মান।)
মাধ। আমি তো প্রতিদিনই এই উদ্যানে
এসে থাকি, কিন্তু আজ যেমন এর একটী অপূর্ব
শােভা দেখছি এমন শােভা কখনই দেখি নাই ।
অব। (হাস্য করিয়া) তা হবেই, তাে;
এক জন কাছে থাকাতেই আজ সকল বস্তুই
মােনহর বােধ হবে।
মালতীমাধব নাটক।
অব।
মাল। কে অবলােকিতে? কার কথা বলছো?
সে কথা আর বলতে হবে কেন ?
এই যে জিজ্ঞাসা কচ্চে সেই, আর কে ?
মাল। (ঈষদ হাস্যমুখে) এমন মনভুন
কথা কৈতে তােমার মতন কৈউ পারবেন
সে যাক্, (মাধবের প্রতি) নাথ, আ
যথার্থই চন্দ্রের বড় অপূৰ্ব্ব শােভা হয়েছে ;
দেখ, যেন সজ্জনের নির্মল যশােরাশির ন্যায়
কিরণ-জাল চতুর্দিকে বিস্তৃত হয়েছে, আর
তাবৎ বস্তুই যেন রজত-মণ্ডিত হয়ে উজ্জ্বল প্রভা
ধারণ করেছে, স্বভাবতই আজ প্রকৃতির মনােহর
বেশ, তাতে নাথ তােমার সুখ-বর্ধন হওয়াতে
সে আমার পক্ষে দ্বিগুণ সুখকর হয়েছে ।
মাধ। প্রিয়ে, তােমার, ইন্দীবর-নয়ন এমন
পূর্ণচন্দ্র দর্শনে তত সহজে আনন্দিত হতেই
পারে, কিন্তু তাই বলে তুমি নিয়ত ঐ দিকে
মুখ ফিরিয়ে থেকোনা, কি জানি ঐ অবসরে যদি
লম্পট চন্দ্র মাের বদন-সুধার সহিত নিজ
সুধার
বন; প্রিয়ে, যথার্থ বলতে
কি, ঐ করদ্বারা যে তােমার অধরস্পর্শ হচ্যে,
এও আমার পক্ষে অসহ।
মালতীমাধব নাটক।
মাল। (হাস্যমুখে মাধবের প্রতি দৃষ্টপাত)
নাথ, আমার প্রতি তােমার এমনি ভালবাসা
বটে। (ঋকরে মাধবের কর লইয়া) কিন্তু নাথ !
সংগীত।
খাম্বাজ-মধ্যমান।
দেখো ভুলো না এ দাসী রে ।
এই অনুরাগ যেন থাকে চিরদিন তরে।
তােম বিনে অন্য আর, কি ধন আছে আমার,
প্রাণে মরি ও বদন ক্ষণ না হেরিলে পরে।
কুল
শীল লাজ ভয়,
পরিহরি সমুদয়,
সপেছি জন্মের মত, প্রাণ মন তব করে।
এই আমার নিবেদন, আর আমি কি বলবাে ?
অব। (হাস্যমুখে) আহা! লঙ্গিক এমন
সময় এখানে থাকতাে, তা হলে নব বরবধূর
রসালাপ শুনে সে কতই আহ্লাদিত হতাে !
মাল। (কিঞ্চিৎ বিষন্ন ভাবে) হা ভাল
কথা, লবঙ্গিক এখনাে আসছে না কেন? নাথ,
আমার বড় আশঙ্কা হচ্যে, তােমার সখার
ব্যাপার তাে কিছু প্রকাশ হয়ে পড়েশি।
মাধ। না প্রিয়ে, তার কোন চিন্তা নাই।
ভাৰতী আপনি যখন সাহস করে সখাকে
মালতীমাধব নাটক। সেখানে পাঠিয়েছেন তখন চতুরতা করার কোন নিগূঢ় উপায়ও করে রেখে থাকবেন। বিশেষ তার প্রিয়শিষ্যা বুরক্ষিতাও সেখানে আছেন, তিনিও বিলক্ষণ বুদ্ধিমতী, অতএব কোন চিন্তা -এই যে এঁরা সকলেই আসছেন। এ কি! এরা এমন ব্যগ্রচিত্তে আসছেন কেন? কোন বিপদ ঘটে থাবে ? মাধ। কৈ, আমার সখা কৈ ? --- মাল। (সত্বর মদয়ন্তিকা, লবঙ্গিক এবং বুদ্ধ- রক্ষিতার প্রবেশ।) বুদ্ধ। ( ঘন নিশ্বাস পরিত্যাগ করিতে করিতে ) বড় বিপদ! বড় বিপদ! মাধ। কি কি ? কি হয়েছে ? সখার বৃত্তান্ত কি, বল। বুদ্ধ। তিনি বড় বিপদে পড়েছেন, আপনি শীঘ্র যান। মাধ। কেন, বিবাহের সময়েই প্রকাশ হয়ে ছেন না কি ? বুদ্ধ। না না, বিবাহের সময় প্রকাশ হন নাই, বাসরঘরে নন্দনকে নাথি মাললে তাতেও
মালতীমাধব নাটক
প্রকাশ হয় নাই, শেষ তঁার সহিত মদয়ন্তিকার
মিলন হলে পর, আমরা চারি জনে যুক্তি করে
অতি প্রচ্ছন্নভাবে আপনার নিকট আচি, এমন
২ য় আমাদিগের পশ্চাতে একটা ভারি গােল
উলাে
মাধ। তার পর, তার পর।
বুদ্ধ ।
তার পর, রক্ষকগণ এসে আমাদের
অবরােধ করলে।
মাধ। আঁ! অবরোধ করলে? সখার হস্তে
অস্ত্র ছিল না ?
লব। আগে ছিল না, তার পর এক জন
রক্ষির হস্ত হতে একখানা অস্ত্র আকর্ষণ করে
নিয়ে তিনি তাদের প্রতি আক্রমণ কল্যেন,
আমরা সেই অবকাশে পালিয়ে এসেছি, এখন
তঁার কি হলাে বলতে পারিনে।
মাধ। তবে আর আমি থাকতে পারিনে।
যা হােক তােমাদের কোন চিন্তা নাই, সখা এক
জন মহাবীরপুৰুষ, তাকে পরাভব করে এমন
কার সাধ্য ? প্রিয়ে, এই মালা ছড়াটিতে
তােমার বিশেষ যত্ন, পাছে ছিড়ে টিড়ে যায়,
অতএব তােমার গলাতেই থাক। ( মালতীর
মালতীমাধব নাটক। গলায় মাল্য প্রদান ) আমি চল্লেম। (কটি- বন্ধন ও গমনােদ্যোগ।) মাল। ( সভয়ে) না, না, নাথ, তােমার সে খানে যাওয়া হবে না, আমার অন্তঃকণে বড়ই ব্যাকুল হচ্যে, কি অদৃষ্টে ঘটবে। মাধ। না প্রিয়ে, কোন আশঙ্কা নাই, আ আমি আগত প্রায়। [ তরবারিহন্তে সত্বর মাধবের প্রস্থান। মাল। ( সবিষাদে ) কি হলো! আমার দক্ষিণ চক্ষু নাচে! কি অদৃষ্টে ঘটে! উনি বারণ শুনলেন না সে খানে গেলেন। লব। তাই তাে, এ যে বিষম বিপদ! রক্ষক- গণ যেরূপ অস্ত্ৰক্ষেপ করচ্যে মাল। (সভয়ে কি হবে? ভগবতী এমন সময় কোথায়? তবে বুঝি আমার কপাল ভাঙলাে! (অত্যন্ত ব্যাকুলভাবে ) লঙ্গিকে, তােমাতে আর বুদ্ধরক্ষিতে না হয় একটু এগিয়ে গিয়ে দেখে এসাে কি হচ্যে—যাও যাও, আর বিলম্ব করাে না,আমার প্রাণ কেমন কচ্যে। লব। আচ্ছা যাই । [ বুদ্ধরক্ষিতার সহিত প্রস্থান।
মালতীমাধব নাটক। মাল। এখন উপায় কিছুই স্থির করত্যে পাচিনে। অবলােকিতে, তুমি একবার ভগ- বতীকে এই সংবাদটা দিয়ে এসো। বুদ্ধ। সে কি ? আমি তােমাদের দুটিকে এখানে রেখে কি রূপে যাই। মাল। (ব্যাকুলভাবে ) না না, তুমি যাও, একবার বলে এসাে আর বিলম্ব করাে না, আমার মাথা খাও। অব। আচ্ছা যাই, তােমরা কিন্তু সাব- ধানে থেকো। [ প্রস্থান। মদ। আমাদের কি এমন অদৃষ্ট হবে যে এঁরা দুজনে এ বিপদ হতে উদ্ধার হয়ে আস- বেন? মনটা বড় অস্থির হয়ে উটলাে। একবার একটু এগিয়ে গিয়ে দেখে আসবাে, কি ? দেখি ওঁরা আসছেন কি না। আমি এলেম বলে। ( প্রস্থান। মাল। (সবিষাদে স্বগত) হায়! হায়! আমার মত হতভাগিনী আর জগতে কে আছে? জন্মের মধ্যে এক মুহূর্তক মুখ কাকে বলে তা জালেম না, কেবল রােদন করেই এ জন্মটা
মালতীমাধব নাটক।
•
•
গেল। মনে করেছিলেম যে প্রাণনাথ হতে
আমার সকল দুঃখ মােচন হবে, কিন্তু কেমন
আমার অদৃষ্ট যে তাতেও পদে পদে বিড়ম্বনা।
আহা! প্রাণনাথ আমার নিমিত্তে কত কষ্টই
পেয়েছেন ; কত বিপদেই পতিত হয়েছেন;
কত মনােবেদনাই সহ্য করেছেন, তার আর পরি-
সীমা নাই; যদিও এত কষ্টের পর আজ মনাে-
ভিলাষ পূর্ণ হলাে, তাে পােড়া বিধি প্রথম
সূত্রেই ব্যাঘাত উপস্থিত কল্যে। হায়! কি
বিড়ম্বনা ! ভাল, বিধাতা কি আমাকে পরিহাস
কচেন ? প্রথমে প্রচুর সুখরাশি আমার আশা-
পথে উপস্থিত কলেন, কিন্তু আমি সেই সুখ
পাবার নিমিত্তে হস্ত প্রসারণ করবা মাত্রেই
জলবিম্বের ন্যায় তা অদৃশ্য হলাে ! হায়, হায় !
( রোদনচ্ছলে সঙ্গীত)।
জঙ্গল। খাজ— তেওট।
মন দুখানলে দহিছে, মন দুখানলে কত যাতনা সহিছে।
ওঃ ! হো! হে ! হে !
বিকল করে প্রাণ, নয়ন ঝরে,
সব কিসে তনু জর জর হইছে।
সুখ লভিয়ে হায়, বিফল হলো,
বিধি সদা কত মত ছল করিছে।
মালতীমাধব নাটক।
হা প্রাণনাথ! তােমাকে কি আর জ্বীবিত
দেখতে পাবাে?
নেপথ্যে। হাঁ, ডাক্তাের প্রাণনাথকে, সে
এখন এসে তােকে রক্ষা কৰু। রে দুরাচারিণি,
তাের নিমিত্ত সেই পাষণ্ড পামর দুরাত্মা
আমার গুৰুকে বধ করেছে, জর প্রতিফল
এই এখনি পাৰি।
মাল। ( শুনিয়া চমকিতভাবে চতুর্দিক
নিরীক্ষণ) এ কি?
(কপালকুণ্ডলার প্রবেশ।)
কপাল। (প্রবেশ করিতে করিতে) বনের
পক্ষীর ন্যায় কয়েক দিবস লক্ষিত হয়ে,
আজ তুই ব্যাধের হস্তে পতিত হয়েছিস ;
ওরে দুষ্টে, আর কি তার পরিত্রাণ আছে ?
চল এখন শ্রীপৰ্বতে গিয়ে তােকে নরবলি দিয়ে
আপনিই মন্ত্রসিদ্ধি করবাে । ( বলপূর্বক
মালতীকে লইয়া প্রস্থান )।
(মদয়ন্তিকা এবং অবলােকিতার প্রবেশ ।)
তার পর ভগবতী কি বল্যেন
অব। তিনি বলেন, তােমরা কোন চিন্তা
মদ।
মালতীমাধব নাটক।
।
করে না, মাধব আর মকরন্দের যে বাহুবল
ভাতে তারা কখনই পরাস্ত হবেন না, আর
মন্ত্রী মহাশয় মাধবের প্রতি কখনই বিরক্ত
নন, এ আমি স্থির জানি।
মদ। কিন্তু তার সখা তাে রাজার কোপে
পতিত হবেন ?
অব। তুমি কি পাগল হয়েছ ? রাজার
কি মনে নাই যে, মকরন্দ তােমাকে বাঘের
গ্রাস হইতে রক্ষা করেছেন? তুমি অতত
ভাবছো কেন ?--এখন মালতী কোথা ?
মদ। তিনি এই খানেই তাে ছিলেন। তাই
তাে, কোথা গেলেন ? এস দেখি, একবার
দেখি । ( দেখিয়া ) এই যে মালতি, কোথা
গিয়েছেলে?
(লবঙ্গিকা এবং বুদ্ধরক্ষিতার প্রবেশ।)
লব। আমি লঙ্গিকা।
অব। তুমি মালতীকে দেখেছ?
লব। কৈ না। কেন ? তিনি না এই খানেই
ছিলেন?
মদ। ছিলেন বটে, তা কৈ, আর দেখতে
মলতানাধব নাটক।
করে,
পাচিনে। এখন ওঁদের সংবাদ কি বল ? কি
দেখে এলে ?
বুদ্ধ। কলহংস এখানে সম্বাদ দিতে দৌড়ে
আসছিল তারই মুখে শুলেম রক্ষিগণ সততা
প্রায় পরাভব হয়েছিল কেবল জনসংখ্যা
অধিক থাকাতেই তারা কৌশলে তাদের ধূ
ধৃত
কর্যে রাজার নিকট নিয়ে গিয়েছিল; সে
সময়ে মন্ত্রী মহাশয়ও সেখানে ছিলেন, তাঁরা
মাধব আর মকরন্দের বলবীর্য্যের বৃত্তান্ত সমস্ত
শুনে অত্যন্ত চমৎকৃত হলেন। পরে মন্ত্রী
মহাশয় বলেন এরূপ বীরত্ব পুরস্কারের যােগ্য।
তার পর, তার পর, রাজা কিছু
বলেছেন ?
বুদ্ধ । রাজাও ওঁদের দুজনকেই চিনতে
পারলেন।
মদ। কেমন করে চিলেন ?
আঃ ! সেই যে বাঘটা মারবার পর
মকরন্দ একবার রাজার কাছে যান কি না ;
আর মাধবও সেই শ্মশানহতে মালতীকে রক্ষা
করে এনে রাজসভায় গিয়েছিলেন।
বুদ্ধ। তাই চিনতে পেরে, রাজা সমাদর
মদ।
লব।
ঠ
মালতীমাধব নাটক।
,
কল্যন আর কত প্রশংসা কলেন। মন্ত্রী
মহাশয় উভয়কে কোল দিলেন, দিয়ে বসিয়ে,
এখন বুঝি কি কথা বার্তা হচ্যে।
মদ। আঃ! এতক্ষণের পর আমি প্রাণ
পেলেম। যা হােক, এখন মালতী কোথা গেল ?
লব। তিনি এ কথা শুলে অত্যন্ত আলা-
দিত হবেন । চল আমরা সকলে একবার খুঁজে
দেখি কোথা আছেন ; আর নিশ্চিন্ত থাকা
উচিত নয়, কি জানি?
অব। হাঁ, হাঁ, এস, এস।
[ সকলের প্রস্থান।
( মাধব ও মকরন্দের প্রবেশ।)
মাধ। যা হােক সখা, তােমার কি চমৎকার
পরাক্রম।
মক। তােমারই কম কি, সখা; তুমি না
থাকলে আমি কি একা পাত্যেম ?
মাধ। এ কি ? এখানে কেউ নাই যে,
এরা। তবে কোথা গেলেন ?
মক। তবে বুঝি ভগবতীর নিকটে গেছেন।
চল সখা, সেই খানেই যাই।
মালতীমাধব নাটক।
7
মাধ। যা হােক সখা, রাজার কি অপার
দয়া ? আমাদের অপরাধের দণ্ড দেওয়া দূরে
থাক, উলটে আমাদের সমাদর কলেন
মক। সখা, সত্য বলতে কি, মন্ত্রী মহা-
শয়ের তােমার প্রতি স্নেহ দেখে বিলক্ষণ বােধ
হলাে-
নেপথ্যে। এ কি সর্বনাশ ।
কি হলাে!
কোথা গেলাে! আর কোথা !
মাধ। এ আবার কি ? সখা, আমার কি
বিপদ হলাে দেখ,আমার শরীর লােঞ্চ হচ্যে।
(মদয়ন্তিকা, লবঙ্গিকা, বুদ্ধরক্ষিত এবং
অবলােকিতার প্রবেশ)
লব। এ কি বিপদ!মশায়, মালতী কোথায়
গেছেন খুঁজে পাচিনে।
মাধব ও মক। সে কি ? সে কি ? আঁা!
মক। বাগানের চারি দিক্ দেখেছো,
ভগবতীর নিকটে তাে যান নাই ?
লব। না, সেখানেও নাই, কোথাও দেখতে
পেলেম না।
মাধ। সখা, তবেই হয়েছে, আমার যা
মালতীমাধব নাটক ।
আশঙ্কা তাই ঘটেছে। এখন কি করি? কোথা
যাই ? হা মালতি ! তুমি কোথা গেলে? হা
প্রেয়সি ! তােমার অদৃষ্টেও এত দুঃখ ছিল !
তুমি কারাে কখন অনিষ্ট কর নাই, কিন্তু তােমার
পদে পদে শত্রু; তােমার পদে পদে বিপদ।
আঃ ! আমার মনে কত প্রকার চিন্তায় উদয়
হচ্যে।“ভাল, তিনি তাে পরিহাস করবার
নিমিত্ত কোথাও লুকিয়ে নাই? ছি প্রিয়ে,
এ কি পরিহাসের সময় ? তােমার মাধব যে
এত ব্যাকুল হয়েছে, এ দেখে তােমার কি দয়া
হয় না ? এস প্রিয়ে এস। তুমি কি আমার
প্রণয়-পরীক্ষা কচ্যো? প্রিয়ে, সে পরীক্ষার
কি এখনাে অপেক্ষা আছে ? যদি আমার
প্রতি অভিমান করে থাক, তাে এই দেখ মাধব
তােমার নিকট যােড়করে ক্ষমা প্রার্থনা কচ্যে।
প্রেয়সি, উত্তর প্রদান করে তােমার মাধবের
জীবন রক্ষা কর । প্রিয়ে, এত নিষ্ঠুর হয়ােনা,
আমি আর সহ্য কত্যে পারিনে। হা মালতি,
হা মালতি, হা মালতি। (মুচ্ছ)।
মক। হায় কি হলাে! সখার এ কি হলাে :
( মাধবকে ধারণ)।
মালতীমাধষ নাটক ।
লব। ওগাে বাতাস করাে! বাতাস কর !
( বস্ত্রের দ্বারা ব্যজন )।
অব। হা বিধি! তাের মনে এই ছিল ?
ভাবতীও এমন সময় নাই। কি করা যায় ?
মক। স্থির
স্থির হও, স্থির হও? কিঞ্চিৎ
যেন চৈতন্য হয়েছে। তােমরা স্থির হও।
মাধ। (মৃদুস্বরে ) হা মালতি! হা মালতি।
মক। সখা, অত উতলা হইও না, বিশেষ
অনুসন্ধান তো করা হয় নাই; এখনি নিরাশ
হবার কারণ কি ? চল, এক্ষণে তােমাকে এস্থান
হতে লয়ে যাই।
লব। হাঁ হাঁ চলুন, আর বিলম্বে প্রয়ােজন
নাই।
[ মাধবকে লইয়া সকলের প্রস্থান।
[ ১৩৮ । পঞ্চমাঙ্ক। প্রথম গর্ভাঙ্ক শ্ৰী পৰ্ব্বত। (চিত্রপট হতে সৌদামিনীর প্রবেশ।) সৌদা। (স্বগত) তা সে সকলই জগ- দীশ্বরের ইচ্ছা; তিনিই রক্ষা করেন, তিনিই বিনাশ করেন, মনুষ্য উপলক্ষ মাত্র। গুৰুদেব, তুমিই সত্য ! আহা ! এই অৰুণােদয়ের কালটি কি সুন্দর ! প্রকৃতি যেন রজনীর তিমিরাবৃত ক্রোড় হতে নিদ্রোপ্তিত হয়ে সপুলকে হাস্য কচেন; দিবাকর, রক্তপিণ্ডের ন্যায় দূরবর্তী সাগরগর্ভ হতে অনুক্রমে প্রস- বিত হচ্যেন ; আর ক্রমশঃ সমস্ত জগতে আপ- নার আরক্ত বর্ণ নবপ্রভা বিস্তার কচেন ; নিশাকর, রবির বাল্য প্রতাপ দর্শনেই ত্রস্ত ম্লান এবং অবসন্ন হয়ে অনুচর তারকামণ্ডলীর সহ গগনমধ্যে প্রবেশ কচেন ; পৰ্বত বৃক্ষাদি কিরণমালীর প্রসাদে কিবা সুরঞ্জিত এবং উজ্জ্ব।
মালতীমাধব নাটক। কোথাও লিত হয়েছে; শিশিরবিন্দু সকল দূৰ্ব্বাদলে মুক্তাফলের ন্যায় বিকীর্ণ হয়ে আছে, এবং বা নীহারবিন্দুতে অৰুণকিরণ পতিত হয়ে ইন্দ্রধনুর উজ্জ্বল বর্ণের উদ্ভব করেছে; তৰুসকল বাহু বিস্তার করে সূর্য দেবকে কুসুমাঞ্জলি প্রদান কচ্যে ; বিহঙ্গমগণ আপন আপন কুলায়দ্বারে উপবিষ্ট হয়ে মুক্ত- কণ্ঠে জগদীশ্বরের গুণ কীৰ্ত্তন কচ্যে; কাষ্ঠ- মার্জারগণ আনন্দিত মনে শাখা হতে শাখা অতিক্রম কচ্যে ; মৃগশাবকগণ ক্ষণে ক্ষণে কু- রঙ্গিণীর পাশ্ব পরিত্যাগ করে প্রসন্নমনে ইত- স্ততঃ কেলি কচ্যে ; ময়ূরগণ যুবভানুর প্রতি যেন কটাক্ষ করেই আপনার অপূৰ্ব্ব চিত্রিত পুচ্ছ বিস্তার পূর্বক সগর্বে পাদ বিক্ষেপ কচ্যে । আহা! এই সকল দেখে মন এককালে উদাস হয়। হে ব্রহ্মাণ্ডনাথ! হে জগদীশ ! তােমার মহিমার কি পরিসীমা আছে ? আমি যে দিকে দৃষ্টিপাত করি সেই দিকেই ভােমার অপূর্ব নির্মাণ কৌশল প্রত্যক্ষ হয়। চতুর্দিগেই তােমার অনন্তলীলা অপরিসীম মহিমা ও প্রচুর কীর্তি মূর্তিমতী দেদীপ্যমান জ্ঞান হয় ।
মালত,মাধব নাটক।
সঙ্গীত।
রামকেলী কাওয়ালী ।
৫
তব কৃপাগুণ ভাসিতেছে ভুবনে।
ওহে দয়াময় ভবেশ, পরম তত্ত্ব তব কেই
বর্ণিতে নহে পারগ মন বচনে।
দিনকর তেজ তােমার সে জ্যোতি, ফুল তবমােহন ভাতি
আর নাথ গাহে তব মহিমা বিহগে
মেলি যতনে ।
আহা ! এই প্রশান্ত প্রাতঃ সমীরণে আমার
অঙ্গ স্নিগ্ধ হলাে । যা হােক, রাত্রের সেই
ব্যাপারটা স্মরণ হলে এখনাে শরীর লােমাঞ্চিত
হয়। উঃ ! পাপীয়সী কপালকুণ্ডলার কি
নৃশংস অন্তঃকরণ ! রাক্ষসীর কিছুই অসাধ্য
নাই; এমন সরলা কন্যারও প্রাণ বিনষ্ট কত্যে
উদ্যত হয়েছিল। বলিদান করেছিল আর কি!
কেবল কৰুণাময় পরমেশ্বরই রক্ষা করেছেন; সে
ঘাের ব্যাপারের অনতিপূৰ্বেই আমার নয়ন
পথে পতিত হয়েছিলে, এই সৌভাগের বিষয় ;
আর এক মুহূর্ত বিলম্ব হলেই সর্বনাশ উপস্থিত
হতাে । ভাল, ঐ দুটা স্ত্রীর অন্তঃকরণে কি
মালতীমাধব নাটক। দয়ার লেশ মাত্র নাই? তা কেমন করেই বা থাবে? ওর গুৰু অঘােরন্ট মন্ত্রসিদ্ধি করবার উদ্দেশে নরবলি প্রদান করতে শুনেছি। উঃ ! কি ভ্রম! প্রাণিহত্যা করে ভগবানের উপাসনা। যা হােক, এক্ষণে যে কন্যাটির জীবন রক্ষা হয়েছে এই পরম লাভ; এখন ওকে নির্বিঘ্নে ওর পিত্রালয়ে দিয়ে আসতে পাল্যেই আমি নিশ্চিন্ত হই। ভূরিবসুর কন্যা ! কি আশ্চর্য! অমাত্য ভূরিবসুর যে এমন একটি কমনীয় কন্যা হয়েছে এতাে আমি জানতেম না ; আর আমি কি প্রকারেই বা জাবাে ? বহুকাল সংসারা- শ্রমের সকল সম্বন্ধ পরিত্যাগ করে, এই যােগা- শ্ৰম অবলম্বন করেছি; সুতরাং গৃহামিদের বিষয় কিছুই অবগত নই। যা হােক, এই কন্যা- টিকে দেখে অবধি আমি পুনর্বার যেন সংসার মায়ার বশদ হচ্যি। আহা! কন্যাটির কি মধুর প্রকৃতি ! কি রূপ লাবণ্য! দেখে যেন মম- তায় মন এককালে আকৃষ্ট হয়েছে। আবার শুনলেম ভগবতী কাম-কীর স্নেহপাত্রী, তবেভাে পরমেশ্বর ওর জীবন রক্ষাহেতু যে আমাকে করেছেন এও আমার শ্লাঘা। হাঁ ! ভাল কথা মালতীমাধব নাটক আমার এখন স্মরণ হচ্যে, আমি যখন পদ্ম- বতীতে অধ্যয়ন করি, ভূরিব আর দেবরাত আমার সঙ্গে পাঠ কত্যেন, তার পর পাঠ সমা- পন হলে তারা পরস্পরের প্রণয়পাশ দৃঢ় করবার অভিলাষে উভয়ে এই পণ করেন যে, তাদের সন্তান সন্ততি হলে পরস্পর বিবাহ দেবেন। ভগবতী আর আমি তাতে সাক্ষী স্বরূপ ছিলেম। এক্ষণে ভূরিরসুর তাে এই কন্যা হয়েছে, তা অমাত্য দেবরাতের কি কিছু সন্তানাদি হয় নাই ? বলা যায় না। যা হােক, কন্যাটির অবস্থা দেখে হৃদয় দেখে হৃদয় বিদীর্ণ হয়। আহা! সৰ্ব্বদা বিলাপই করে, আমি কত প্রবােধ বাক্য বলি কিছুতেই সান্ত্বনা হয় না। ব্যাপার টা কি ভালরূপ বুঝতে পাচিনে। কপালকুণ্ডলার তাড়নাতে যখন ওর মূচ্ছা হয়ে ছিল, তখন ওর বক্ষঃস্থলের বস্ত্র খুলতে এই চিত্রপটখানি পেলেম ; তা এটি তাে ওর আপনার প্রতিমূর্তি, এর পার্শ্বে এই অপূৰ্ব্ব সুন্দর নবীন পুৰুষটি কে? আহা! এমন রূপ তাে কখনাে দেখি নাই। আবার কন্যাটি হা মাধব! হা মাধব ! করে অবিরত বিলাপ মালতীমাধব নাটক। কচ্যে, মাধবই বা কে আমি বুঝতে পাচিনে ; জিজ্ঞাসা কল্যেও কিছু বলে না, কেবল বােদন করে ; বােধ হয় মাধৰ নামে ওর কোন প্রণয়ী ব্যক্তি থাকবে; যা থােক, এটা বিশেষ জানতে হবে। আহা! অমাত্য কন্যা-বিরহে না জানি কতই শােকাকুল হয়েছেন ; আমার আর অধিক বিলম্ব করা হবে না; মালতীকে লয়ে শীঘ্র পদ্মাবতীতে যেতে হবে । ( সম্মুখে দেখিয়া সচকিতে ) ওঁরা দুজন কে পর্বতে উঠে আস- চেন? এওতে সামান্য বিড়ম্বনা নয়। নির্বিঘ্নে যােগ সাধন হবে বলে আমি এই নিভৃত পর্বত প্রদেশে অবস্থান করি, তা এস্থলেও যে জনতা হতে আরম্ভ হলাে। এরা কি কপালকুণ্ডলার অনুচর হবে ? হতেও পারে, বলা যায় না। আহা ! দুটি যুবারই কি মনােহর রূপ-লাবণ্য। কিন্তু এমন বিষন্ন ভাব কেন ? বিশেষ একটি- ( সচকিতে) এ কি? না, -হাঁ!-( চিত্রপ, টের প্রতি দৃষ্টি করিয়া) ঠিক্ যে ! এই অবয়ব, এই বয়ঃক্রম, এই বর্ণ। ইনিই বটেন তার সন্দেহ নাই। এরা যে এলেন বলে, এখন কি করি? ( চিন্তা করিয়া) এই গুহার মধ্যে কিঞ্চিৎকাল
মালতীমাধব নাটক।
গােপনভাবে থাকি; দেখি, ওরা কোথায় যান,
কি করেন। (গােপনভাবে অবস্থিতি)।
০
(মাধব ও মকরন্দের প্রবেশ।)
মক। (স্বগত) গ্ৰহবৈগুণ্য হলে কিছুতেই
নিষ্কৃতি হয় না, একটা বিপদ হতে উদ্ধার হতে
হতে আর একটা এসে উপস্থিত হয়; এমন কি
যে, সম্পদও বিপদ হয়ে উঠে। আহা ! সখার
ক্লেশ দেখে হৃদয় বিদীর্ণ হয়। অদৃষ্টদোষে
কি কষ্টই পাচেন। (প্রকাশে ) চল সখা, চল,
চিন্তা কি? এত কষ্ট করেও কি অভীষ্ট সফল
হবে না? এই পৰ্বত টা বিশেষ করে দেখতে
হবে ; এখানেও থাকতে পারেন।
মাধ। হা প্রিয়ে,
হা প্রিয়ে, তুমি কোথায় গেলে ?
তােমার স্পর্শ সুখানুভব হতে না হতেই আমি
কি তােমাকে হারালেম ? প্রিয়ে, তােমার এ কি
কঠিন হৃদয় ? মাধবের এত কষ্ট দেখেও কি
তােমার দয়া হয় না? প্রিয়ে, তুমি আমাকে
এত যে ভাল বাসতে, এত যে দেখবার নিমিত্তে
ব্যাকুল হতে, সে সকল কি এককালে ভুলে
রৈলে ? প্রিয়ে, তুমি কেন প্রতিকূল হলে ?
মালতীমাধব নাটক।
আমি তােমার নিকট কি অপরাধ করেছিলেম
যে তুমি আমাকে পরিত্যাগ করে পলায়ন
'কল্যে? যদি কোন অজ্ঞাত অপরাধে দোষী
হয়ে থাকি, এসে আমাকে ভৎসনা কর ; আমার
প্রতি দণ্ডবিধান কর ; আমাকে অভিসম্পাত
কর; তােমার কোপানলে ভস্ম কর ; কিন্তু
প্রিয়ে, আমাকে একবার দেখা দেও; তােমার
অদর্শন-ক্লেশ আর অমি সহ কত্যে পারিনে।
( রােদন )।
মক। সখা, স্থির হও, স্থির হও, এত
ব্যাকুল হলে কি হবে বল? চল, এখন উপায়
চেষ্টা করা যাক।
মাধব। শ্মশানে প্রাণত্যাগ কত্যে গেলেম
তাতে ব্যাঘাত উপস্থিত হলাে; সে সময়
মৃত্যু হলে আর এত যন্ত্রণা ভােগ কত্যে হতে
। তখন বিধি অনুকূলতা প্রকাশ করে শেষে
এই অপরিসীম যন্ত্রণাতে পাতিত কলেন। তা
হবেই তাে ; যে ব্যক্তি ভাগ্যহীন, তার অন্য
অভিলাষ
দুরে থাক, মৃত্যু-অভিলাষও পূর্ণ হয়
। কি আশ্চর্য্য! বজ্রাঘাতে দগ্ধতর ন্যায়
আমার দেহ শীর্ণ ও বিবর্ণ হয়েছে, তবু এখনাে
১ ৪ ১
মালতীমাধব নাটক।
মাক ।
ভস্ম হলাে না; হৃদয় এতাে আঘাত প্রাপ্ত
হয়েছে, তবু এখনাে বিদীর্ণ হলাে না ; বিপদ
রূপ প্রবলঝটিকাতে আমাকে অবিরত ছিন্ন ভিন্ন
কচ্যে, তবু আমার কঠিন জীবন দেহত্যাগ কল্যে
না। হা হতবিধে! এই সকল ক্লেশ দিবার
নিমিত্তেই কি আমাকে এখনাে জীবিত রেখে-
ছিস্ ! রে দুরাচার পাষণ্ড! তাের কি তাড়নের
বিশ্রাম নাই ? তাের তুল্য নিদারুণ কি আর
জগতে আছে ?
সখা, তপন-তাপও বিচ্ছেদ তুল্য
নিদারুণ হয়ে উঠছে ; তােমার দুর্বল শরীরে
সহ্য হবে না। এস সখা, একবার এই হ্রদের তটে
বসে শ্রান্তিদূর করা যাক। (মাধবের হন্তধারণ
পূৰ্ব্বক উপবেশন করাইয়া স্বগত) সখার মনটা
অত্যন্ত বিচলিত হয়েছে, দেখি যদি অন্য
বিষয়ের প্রসঙ্গ করে সুস্থির কতে পারি।
( প্রকাশে) আহা! সখা, একবার তুমি সম্মুখে
দৃষ্টিপাত কর দেখি ; নয়নের অধিকারও
সামান্য নয়। দেখ কত দেশ, কত দ্বীপ,
কত নদ, কত নদী, কত সাগর, কত নগর, কত
বন, কত কানন এককালে নয়নগােচর হচ্যে,
মালতীমাধব নাটক। আহা হাহা ! দেখ ভাই আবার এই পশ্চাতে দেখ, পর্বতােপরি পৰ্বত, তদুপরি পৰ্বত, যেন গগনমণ্ডল স্পর্শ কচ্যে, আর সমস্তই যেন মেঘাকার বােধ হচ্যে। আহা! দেখতে কি চমৎকার ! মনকে এককালে ঔদাস্য করে। আ মরি মরি! কিবা সুন্দর শুক্লবর্ণ নিঝরগুলি। যেন দ্রব রজতের ন্যায় অধােমুখে প্রবাহিত হচ্যে। মধ্যে মধ্যে বৃহৎকায় তৰু সকল আজানু- লম্বিত-বাহু বিস্তার করে যেন জগদীশ্বরের গুণ- কীৰ্ত্তন কচ্যে। সহস্র সহস্র জীব—-(মাধবের সহসা গাত্রোত্থানে স্বগত) সখা সেই চিন্তাতেই নিমগ্ন রয়েছেন। আমার কথা কিছুই শুন্চেন না দেখচি, কিছুতেই কি ওঁকে অন্যমনা কত্যে পাবােনা ? (উঠিয়া প্রকাশে) সখা, কত দেশ, কত বন, কত পৰ্বত দেখে এলে, কিন্তু এমন রমণীয় স্থান কোথাও দেখে ? আহা! এই হ্রদের কিবা শােভা হয়েছে; চতুষ্পর্শবর্তী তৰুসকল ফলফুলে সুশােভিত হয়ে এই নির্মল সলিলে প্রতিবিম্বিত হয়েছে; তাতে আবার সুশীতল সমীরণ সহকারে হ্রদের বারি হিল্লো- লিত হচ্যে, বােধ হচ্যে যেন জগতের সমস্ত মালতীমাধব নাটক। পদার্থ ধীরে ধীরে আন্দোলিত হচ্যে। বনকুসুম সকল প্রস্ফুটিত হওয়ায় বনের কিবা শােভাই হয়েছে; যেন বনদেবী স্বীয় রূপ-গরিমায় হাস্য, কচেন ; আর দূরন্থিত চন্দনকাননের সৌরভে সমস্ত স্থানটি আমােদিত হয়েছে ; কত কত বিহঙ্গ তৰু-শাখােপরি উপবিষ্ট হয়ে মধুরম্বরে গান কচ্যে। আহা! স্থানটি এমনি রম্য কিঞ্চিৎকাল অবস্থান কল্যেই মনের সকল ক্লেশ দূর হয়। কি বল সখা ? মাধ। ভাই, সে সকলই সত্য; কিন্তু আমার মালতী কোথা ? মালতী অভাবে এ সকল কি আমার মন হরণ কত্যে পারে? সখা, আমার জীবনসৰ্বস্ব ধন কোথা গেল? আর কি আমার প্রাণেশ্বরী জীবিত নাই ? ( চিন্তা)। মক। এ কি? সখা যে জ্ঞানশূন্য হওয়ার উপক্রম হয়ে উঠলেন! কি হবে ? হায়! ভগ- বতীও নাই যে কোন মন্ত্রণা দিয়ে সাহায্য করবেন। আহা! সখার অবস্থা দেখে হৃদয় বিদীর্ণ হচ্যে। হা দেবরাত! তােমার বংশধরের কি অবশেষে এই দশা হলাে ? সৌদা। (স্বগত) কি? দেবরাতের বংশধর?
মালতীমাধব নাটক। মাধব। এই যে মালতীর সকল চিহ্নই এখানে দেখতে পাচ্যি, তা মালতী কোথা?—এই যে চম্পকদাম তার বর্ণ অপহরণ করেছে ; কোমল কমল তার লাবণ্য অপহরণ করেছে। বনলতা তার ভঙ্গি অপহরণ করেছে; মাতঙ্গী তার • গাম্ভীৰ্য অপহরণ করেছে; গণিী হংসী তার গতি অপহরণ করেছে; কাল ভুজঙ্গিনী তার বেণী হরণ করেছে; মােহিনী কুরঙ্গী ভার নয়নযুগল হরণ করেছে। হায় তবে আর কি আমার মালতী আছে ? মক। এ কি হলাে? সখা যে অত্যন্ত ব্যাকুল হলেন ; এখন উপায় কি করি? আমার তাে কোন কথাই শুনছেন না। মাধ। হাঁ! বুঝেছি। এই সকল বন্য তস্করেরাই আমার মালতীকে সংহার করে তার সমস্ত ভূষণ অপহরণ করে নিয়েছে। (কাতর- ভাবে ) হে তল্করগণ ! তােমরা কি দোষে আমার মালতীকে বিনাশ কল্যে ? মালতী লতা তােমাদের কোন অনিষ্ট করে নাই? আমার মালতীকে কোথা রেখেছ বল? আমীর মাল- তীকে কি আর আমি দেখতে পাবাে না ? হা
মালত, মধব নাটক।
৫
মালতি! হা প্রাণেশ্বরি! তুমি কোথা গেলে?
হা প্রিয়ে। এই কি তােমার মনে ছিল? আমাকে
একান্ত আশা-ফলে বঞ্চিত কল্যে আহা!
প্রিয়ার সেই মধুর বাক্যগুলি আমার এখনো
কর্ণে সংলগ্ন রয়েছে। আমার হস্ত ধারণ করে
বলেন, নাথ! (প্রতিধ্বনি— নাথ) এ দাসীরে
মনে রেখাে। (প্রতিধ্বনি--মনে রেখাে
ও কে ? এ হ্রদহতে কে কথা কচ্যে? আমাকে
নাথ বলে সম্বােধন কল্যে না ? আমার
জীবিতেশ্বরীই কি হবেন ? ( গমন )।
মক। ও কি সখা ? কোথা যাও ?
মাধ। তিনিই
বটেন; এই হ্রদ
মধ্যেই
আছেন। কি প্রিয়ে কেন ডাকছো ? এই যে
আমি যাচ্যি। ( হ্রদে পতনােত)।
মক। (অত্যন্ত ত্রাসে) ও কি সখা? ও কি ?
( পশ্চাৎ হইতে মাধবের বাহুদ্বয় ধারণ পূৰ্ব্বক)
সর্বনাশ ! তুমি কি উন্মত্ত হয়েছ ?
মাধ। আঃ! ছেড়ে দেও না। মালতী যে
আমাকে ডাকছে। (বলপূৰ্ব্বক হস্তোদ্ধার )।
কৈ প্রিয়ে, তুমি কোথায় ?' ( হস্তপ্রসারণ,
তদুপরি সৌদামিনীর চিত্রপট নিক্ষেপ)।
মালতীমাধব নাটক মক। (সবিস্ময়ে ) এ কি! ( চিত্রপটের প্রতি দৃষ্টি করিয়া) উপদেবতা! উপদেবতার কাৰ্য। সেই চিত্র- পট—মৃতদেহে ছিল, প্রিয়ার বক্ষঃস্থলে ;- ( মুচ্ছ)। মক। (মাধবকে ধারণ পূৰ্ব্বক) এ কি হলো? এ কি হলাে ! হায়! এ কি হলাে? সখা যে স্পন্দহীন হলেন? কি হবে? আর যে নিশ্বাস পড়চে না ; অঙ্গ শীতল হয়েছে । হায়! আমার অদৃষ্টে কি এই ছিল ? হা সখা, তােমার এ কি হলো? কৈ, এখন যে চৈতন্য হলাে না। ( মাধবকে ভূমিতে শয়ন করাইয়া ) আজ সকলই শেষ হলাে, জগতের শিরােমণি আজ পতন হলাে, অশেষ গুণ-মন্দির আজ সমভূমি হলাে; মালতীর হৃদয়-প্রদীপ আজ নির্বাণ হলো ; মকরনের জীবনের সারাংশ আজ ধ্বংস হলো। আর আমার এ অসার দেই-ভার বহনে ফল কি? সখা, যাবজ্জীবন আমি তােমার পাশ্বে বদ্ধ ছিলেম, এখন কি তুমি আমাকে পরিত্যাগ কল্যে? না সখা, আমি তােমার সঙ্গেই থাকবাে। হায়, হায় ! যে অঙ্গ মালতীমাধব নাটক। আলিঙ্গনে আমার কখনই পরিতৃপ্তি ছিল না, তার কি এখন এই অবস্থা হলাে? হা নিষ্ঠর বিধি ! তাের মনে কি এই ছিল ? (চিত্রপট হস্তে লইয়া) আহা! এই চিত্রপট দেখেই সখার এ অবস্থা ঘটলাে, এ কে আলে আমি কিছুই বুঝতে পাচ্চিনে। দেব-ঘটনা হলেও হতে পারে। কেননা চিত্রপট এস্থানে আস- বার কি সম্ভাবনা : সে যা হােক, এখন আমি কি করি? হায়, হায় ! সখা কি আর উঠবেন ? আমার সঙ্গে কথা কবেন না । আমাকে আর আলিঙ্গন করবেন না ? (রােদন, সৌদা- মিনী পশ্চাতে আসিয়া শিরঃস্পর্শ করাতে সবিস্ময়ে গাত্রোত্থান পূৰ্বক) আপনি কে ? সৌদা। আমি এই পৰ্বতেই বাস করি; মালতীর চিহ্ন এই চিত্রপট। মক। আপনিই এনেছেন। তবে মালতী কি জীবিত আছেন ?-বলুন না। সৌদা। হাঁ বাছা, তােমাদের চিন্তা নাই ; তিনি জীবিত আছেন। মক। তাঁকে আপনি কিরূপে দেখলেন ?
মালতীমাধব নাটক। সৌদা। তােমার সখা মাধব অঘােরঘণ্ট যােগীকে বিনাশ করেন, মক। ওঃ! এখন বুঝলেম। কপালকুণ্ডলা কপালকুণ্ডলা সৌদা। হাঁ, হাঁ! সেই দুশ্চারিণী মাল- তীকে 'বলিদান কত্যে এই পৰ্বতে এনেছিল ; জগদীশ্বর রক্ষা করেছেন। মক। তা আপনি আমাদের কি প্রকারে জাতে পাল্যেন? আর আপনিই বা আমা- দের প্রতি অনুকুল হলেন কেন? সৌদা। সে কথা পরে শুনবে, এক্ষণে এই জেনাে যে আমি তােমাদের ইষ্টসাধনের নিমিত্তে যত্নের ত্রুটি করূবােন। মক। (সবিষাদে ) আর যত্নে ফল কি ? মালতীর জীবন ধারণেই বা ফল কি ? যার নিমিত্তে মালতীর জীবন ধারণ করা, মকরন্দের পৃথিবীতে থাকা, তার প্রাণশূন্য দেহ তাে এই ভূমিতে পতিত হয়ে আছে। ওঠ সখা, ওঠ ; উঠে তােমার মালতীর সম্বাদ শ্রবণ কর। আর কেন শােকাকুল হয়ে শয়ন করে আছ। ওঠ সখা, একবার তােমার প্রফুল্ল বদন দেখি ।
মালতীমাধব নাটক। , হায়, হায় ! আর কি সখার দেহে সখা আছেন ? (মুখাবৃত করিয়া রােদন। মেঘাগম এবং সৌদামিনী মাধবকে লইয়া অদৃশ্য।) মক। হা ভগবতি! তােমার যত্নের কি শেষ এই ফল হলাে ? (মুখ মােচন এবং চতু- র্দিক অবলােকন করিয়া সবিস্ময়ে ) এ কি? সখা কোথা গেলেন ? সেই অপূৰ্ব্ব স্ত্রীই বা কোথায় গেলেন ? কি আশ্চর্য্য! ইনি কি দেবী না উপ- দেবী, মি ন কি শত্রু, আমি কিছুই বুঝতে পাচিনে । সখার মৃতদেহে এর প্রয়ােজন কি ? কোথা গেলেন ; কোথা অনুসন্ধান করি? দূর হােক, আর চিন্তায় প্রয়ােজন নাই। সখাকে তাে আর জীবিত দেখতে পাবে না, তবে আর তাঁর দেহ অনুসন্ধানে ফল কি? দূর হােক, আর প্রাণ ধারণ কবে না। এই হ্রদেই প্রাণত্যাগ করি গে। হে অনাথ নাথ! এ অধীনের প্রতি এই কৃপা করাে যেন জন্মান্তরে সখার সঙ্গে দেখা হয়। হা ভগবতি ! তােমার সঙ্গে এমন সময় সাক্ষাৎ হলাে না ! (গমন করিতে করিতে ) , আগে একবার ভগবতীর নিকটে যাই, তাকে
মালতীমাধব নক।
এই সমস্ত অদ্ভুত বৃত্তান্ত বলি, তার পরে
অভীষ্ট সিদ্ধি করবে।
[ প্রস্থান।
দ্বিতীয় গর্ভাঙ্ক ।
কামন্দকীর বাটীর প্রাঙ্গণ।
(লবঙ্গিকাও অবলােকিত দণ্ডায়মানা।)
লব। তাই তাে ! এ যে আবার বিপদের
উপর বিপদ।
ভগবতী থাকাতে যা হােক
আমাদের একটা ভরসা ছিল, কোন বিপদ
উপস্থিত হলে সদুপদেশ দিতেন, সদুপায়
কত্যেন ; তা আমাদের দুরদৃষ্টক্রমে ইনিও
চলেন; তবে আর আমরা কাকে দেখে এ
সংসারে থাকবে
অব ।
লবঙ্গিকা, তােমাকে বল্পে কি,
বালিকাবস্থাতেই মাতৃহীন হয়েছি; মা যে
মালতীমাধব নাটক। বাসবে? • কি পদার্থ তা জানতে পারি নাই, ভগবতীকেই মা বলে জানতেম ; তা এত দিনে বুঝি পুন- ৰ্বার মাতৃহীন হতে হলাে। ( দীর্ঘ নিশ্বাস।). লব। আহা, তা বৈ কি! মা অপেক্ষাও অধিক। এমন আর আমাদের কে ভাল কে আমাদের দুঃখে দুঃখী সুখে সুখী হবে? হায়, হায় ! মালতীর নিৰুদ্দেশই সকল অনর্থের মূল হলাে আর কি । তা না হলে মাধবই তাঁর অনুসন্ধান কত্যে যাবেন কেন । আর ভগবতীই বা এত ব্যাকুল হবেন কেন। মাধব মালীর শােকে ওতে কি আর উনি আছেন? আহা! দুজনকে যেন প্রাণ তুল্য ভাল বাসতেন গাে, প্রাণ তুল্য ভাল বাসতেন। তাদের নিমিত্তেই ওঁর এস্থানে থাকা, থাকা, তা তঁারাই যদি গেলেন তাে উনি আর কার নিমিত্তে থাকবেন বল ; তাই তীর্থ পৰ্য্যটনে যাওয়া অবধারণ করেছেন। অব। আহা! মন্ত্রী মহাশয়ের কি সামান্য দুঃখ ? • একটি মাত্র কন্যা, তাতেও বিধাতা বঞ্চিত কলেন। তা অনুসন্ধান কত্যে তাে ত্রুটি করেন নাই, দেশ দেশান্তরে লােক
মলতীমাধব নাটক।
পাঠিয়েছিলেন, কিছুতেই উদ্দেশ হলো না
কি যে হলাে কিছুই বলা যায় না।
লব। আর কি হলাে, জীবিত থাকলে
তাঁরা এতাে দিনে ফিরে আসতেন।
অব। ভাল, মকরন্দ যে মাধব মালতীর
অন্বেষণে গেলেন, তাঁরও তাে এ পর্যন্ত কোন
সম্বাদ পাওয়া গেলােনা। আহা! মদয়ন্তিকা
ভেবে ভেবে যেন শুকাষ্ঠ হয়েছে, ফুটে তাে
কিছু বলতে পারে না, কেবল অন্তরে দগ্ধ হচ্যে।
ভগবতী কতাে প্রবােধ দেন, কত ভরসা দেন,
—এই যে! মদয়ন্তিকাকে লয়ে ভগবতী
বেরিয়ে আসছেন। ভগবতী তবে এখনি যাত্রা
করবেন। তবে আর কেন ? আমিও স্থানান্তরে
যাবে, আর এ স্থানে থেকে কি করবো ?
( কামন্দকী ও মদয়ন্তিকার প্রবেশ।)
কাম। বাছা, তােমরা সকলে সুখী হবে,
আমি দেখব, এই আশাতেই আমার এ স্থানে
থাকা, তা তাতেও যদি এই বিড়ম্বনা ঘটলো
তবে আর আমার লােকালয়ে থাকায় ফল কি?
মালতীমাধব নাটক।
আমি যে ধৰ্ম্ম অবলম্বন করেছি,তারই যথােচিত
অনুশীলন করা কর্তব্য।
মদ। ভগবতি, আপনি যদি যাবেন তাে.
আমাদের দশা কি হবে ? আপনার চরণে ধরি
আপনি আমাদের ত্যাগ করে যাবেন না।
আমাদের আর কেউ নাই ; আপনার ভরসাতে
আমরা আছি, আপনি গেলে আর আমরা
বাঁচবাে না ।
কাম। না বাছা, আমাকে আর থাকতে
অনুরােধ করাে না; আমি থাকাতে তােত তােমা-
দের সকল উপকারই হলাে; আর কেন ?
মাধব আর মালতী যে পথে গেছে, আমার
মুখ ও স্বচ্ছতাও সেই পথে গেছে ।
জগীশ্বরের নিকট আমি এই প্রার্থনা করি,
যে মকরন্দ অবিলম্বে পদ্মবতীতে ফিরে আসুন,
তুমি সুখী হও।
( মদয়ন্তিকার অধােমুখে
অবস্থিতি।)
অব। আর ভগবতি, তিনিও যে জীবিত
আছেন তার স্থির কি?
কাম। না না বাছা, সে নিমিত্তে চিন্তা নাই,
আমার বিলক্ষণ অনুমান হচ্যে যে মকরন্দ
এখন
মালতীমাধব নাটক।
লব।
op
জীবিত আছেন, শীঘ্রই ফিরে আসবেন; কিন্তু
আমার মালতীমাধব যে ফিরে আসবেন তার
তত কোন সম্ভাবনা দেখচিনে।
প্রাণে বেঁচে থাকলে তাে ফিরে
আসবেন ! হু? এমন কি অদৃষ্ট আমাদের ?
কাম। আহা! মালতী আমার কোথা গেল?
হা মালতি ! হা আমার প্রাণপুত্তলিকে! তােমার
অসামান্য রূপ, অকপট প্রকৃতি, অসংখ্যগুণ
স্মরণ হলে হৃদয় এককালে বিদীর্ণ হয়। হায় !
যাকে শৈশবাবস্থা হতে অতি যত্নে লালন
পালন করেছিলেম, আমার সে হৃৎপিঞ্জরের
পাখী কোথা উড়ে গেল? আহা! বাছার
শৈশবকালের প্রারব্ধ লাবণ্য, অপরিস্ফুট বাক্য,
অকারণ হাস্য, বাল্য ক্রীড়া সকল যেন এখনো
আমার মনে জাগরিত রয়েছে। আবার সে
প্রাপ্তযৌবন হলে কত যত্নে, গােপনে, কত ছলে
কৌশলে, জগদীশ্বরের কৃপায় বিবিধ প্রকার
ব্যাঘাত হতে উত্তীর্ণ করে সর্বগুণান্বিত
পাত্রের সহিত পরিণয় কার্য সম্পন্ন করিছে
দিয়েছিলেম, বড় আশাও ছিল যে আমার
মালতীর ক্রোড়ে একটি সুসন্তান দেখবাে; তা
মালতম। বব নাটক।
বিধাতা আমাকে সে আশায় একেবারে বঞ্চিত
কলেন। অধিকন্তু সঙ্গে সঙ্গে আমার অতি
যত্নের ধন মাধবকেও হারালেম ! আহা! বাছা
মাধব আমার মালতীর নিমিত্তে কত কষ্টই
সহ্য করেছেন, কত বিপদেই পতিত হয়েছেন,
তা সকলই বিফল হলো। দূর হােক,
ঐ সময়ে
আর এ সকল চিন্তা করা উচিত নয়। যাত্রার
কাল প্রায় উপস্থিত হলাে ।
অব। ভগবতি, আপনি চললেন, তবে
অামার দশা কি হবে ?
কাম। কেন বাছা, তােমার চিন্তা কি ?
তুমি অতি সুচরিত্রা, জগদীশ্বর তােমার মঙ্গল
করবেন।
(১ম ছাত্রের বেগে প্রবেশ।)
১ম ছাত্র। ভগবতি, মন্ত্রী মহাশয় একাকী
এই দিকে আসচেন, বােধ করি আপনারই
সহিত সাক্ষাৎ কত্যে আসছেন।
কীম। আমার সহিত সাক্ষাৎ কত্যে ।
এর কারণ ?
মালতীমাধব নাটক। ১ম ছাত্র। তা কি প্রকারে জাবাে? তার স্বাভাবিক পরিচ্ছদ পরেন নাই, অতি সামান্য পরিচ্ছদ পরে আসছেন, আর মুখমণ্ডল যেন অত্যন্ত ম্লান। কাম। হাঁ, বুঝেছি। অমাত্য বুঝি মাল- তীর বিরহ আর সহ্য কত্যে পারুলেন না, তাই মনে একটা বিবেক উপস্থিত হয়ে থাকবে। এই যে আসছেন। (ভূরিবসুর প্রবেশ।) এ কি! অমাত যে সহসা একাকী এ স্থলে এলেন? আর আপনার এ বেশই বা কেন ? ভূরি। ভগবতি, সংসারের সুখ তাে এ পর্যন্ত ভােগ করা হলাে, সে সুখের লালসা এক প্রকার নিবৃত্তি হয়েছে ; এক্ষণে মানস করেছি সিদ্ধাশ্রমে গিয়ে সন্ন্যাসধর্ম গ্রহণ করুবক, তাই আপনার নিকটে এক বার বিদায় হতে এলেম। বিশেষতঃ আপনি বহু দেশ ভ্রমণ করেছেন, তীর্থ-বিষয়ক বৃত্তান্ত আপনি অনেক বলে দিতেও পারবেন, আপনি আমার বাল্যবন্ধ; অধিকউ আপনার সদুশ মিত্র আমার
মালতীমাধব নাটক।
আর কেউ নাই। আমার হিতসাধনের নিমিত্তে
আপনি যতদূর কষ্ট স্বীকার করেছেন, তার
কৃতজ্ঞতাও আমার প্রকাশ করে
করে যাওয়া .
কর্তব্য।
কাম।
সে কি কথা অমাত্য? আমিই
তীর্থ পৰ্যটনে যাবাে মানস করেছি, আপনার
এ কেন ? তা আপনি যে সহসা সন্ন্যাসশ্রম
অবলম্বন করা অবধারণ করেছেন এর অবশ্য
কোন আশু কারণ থাকবে ।
ভূরি। ভগবতি, আমি এ পর্যন্ত উদর
পূরণের নিমিত্ত আত্ম-বিক্রয় করে কাল-যাপন
করেছি, কিন্তু এক্ষণে ভাবলেম যে আমার
সংসারে আর প্রয়োজন কি ? সংসার কার
নিমিত্ত । সংসারের সার যে পুত্র তাও ভগবান
আমাকে দেন নাই। একটি মাত্র কন্যা, ভাই
মন আবদ্ধ করে এক প্রকার কালাতিপাত
কচ্ছিলেম, তা হ'ত দৈব তা ও অপহরণ কল্যে।
ভগবতি, আমার মালতী যে কেমন কন্যা তাতে।
আপনি জানেন, আপনিই বুঝে দেখুন দেখি
তার শােক কি সহ্য করতে পারা যায় ?
কাম। অমাত্য, সে কথা আমাকে বলা
মালতাধব নাটক।
এ কি স
বাহুল্য। আপনি যে এ পর্যন্ত মালতীর বিরহ
যাতনা সহ্য করেছেন এই আপনার মনের দৃঢ়-
তার বিলক্ষণ প্রমাণ।
সকল মানবের
সাধ্য ? তবে কি না বিধির বিড়ম্বনা সহ্য করা
ব্যতীত উপায় কি ।
ভূরি। ভগবতি, আমি বিধাতার নিকটে
কি অপরাধ করেছিলেন যে তিনি আমার এত
বিপক্ষ হলেন ? আমার মালতী ও তাে কখনাে
কারাে অপকার করে নাই। আহা! বাছা
আমার কত কষ্টই ভােগ করেছিলেন, কতই
মানসিক ক্লেশ পেয়েছিলেন। তখন যনে
করেছিলেম, ভাল, পরিণামে সুখলাভ হতে
পারবে ; তা কেমন নিষ্ঠুর বিধি, সুখ অঙ্কুরিত
হতে না হতেই এককালে নিৰ্ম্মলিত কল্যে।
ভগবতি, আপনার সাহায্য আর কৌশলে
আমার মালতী অতি সংপাত্রেই প্রতিপাদিত
হয়েছিল, আর তদ্বারা আমার পূর্ব প্রতিজ্ঞাও
রক্ষা হয়েছিল, কিন্তু আমার ললাটদোযে
সকলই বিফল হলাে।
কাম। ভাল, আপনাকে
আপনাকে একটা কথা
জিজ্ঞাসা করি, মালতীমাধবের পরিণয় হওয়াতে
মালতীমাধব নাটক।
নন্দন যে রাজার নিকটে অভিযােগ করে-
ছিলেন তাতে রাজা কি বলেছেন?
ভূরি। কেন, আপনি কি তা শশানেন,
নাই? রাজা মাধবের অশেষ গুণের পরিচয়
পেয়ে, এবং তাঁর মালতীর প্রতি অপরিসীম
প্রণয়, আর লােকাতীত সাহসের বিলক্ষণ
প্রমাণ প্রাপ্ত হয়ে, নন্দন মালতীর পাণিগ্রহণে
অযােগ্য বিবেচনায় সে অভিযােগ উপেক্ষা
করেছেন। (মদয়ন্তিকার প্রতি) বাছা, তুমি
এ কথায় কিছু মনে দুঃখ করাে না ; রাজার যা
অভিপ্রায় তাই আমি বললেম। ( কামন্দকীর
প্রতি) রাজা এক্ষণে মাধবের প্রতি অত্যন্ত
সন্তুষ্ট হয়েছেন, এ বিবাহতেও অত্যন্ত আলাদ
প্রকাশ করেছেন; কিন্তু তাতে আর কি ফল ?
সে মাধব কোথা ? মালতীই বা কোথা? দূর
হােক। আর এ যাতনা সহ্য হয় না। ভগবতি
আমাকে বিদায় দিন, আমি যাই ।
কাম। অমাত্য, আপনার এত অধৈর্য্য
হওয়া উচিত নয় ; বিশেষ মালতী মাধব এখনাে
ফিরে এলেও আসতে পারেন, অতএব আপনি
আর কিছুদিন অপেক্ষা কৰুন্। আমি তীর্থ
মালতীমাধব নাটক । পর্যটনে যাব স্থির করেছি, আমিই যাই, আমিতাে সংসারে কোন রূপে আবদ্ধ নই, 'আমার (বুদ্ধরক্ষিতার বেগে প্রবেশ।) বুদ্ধ । ভগবতি, মকরন্দ এসেচেন। কাম। বটে! তা—মাধব এসেছেন? ভূরি। মালতি এসেছেন ? বুদ্ধ। না, মকরন্দকে একাই দেখলেম । মদ। কোথা ? কোথা ? বুদ্ধ । আমি লবণাতে স্নান কচ্ছিলেম, দেখলেম মকরন্দ নৌকায় পার হয়ে তীরস্থ হলেন, দেখেই আমি শীঘ্র- লব। এই যে আসছেন। (মকরন্দের প্রবেশ।) মদ। (স্বগত) আঃ! বালেম ! কাম। এসাে বাছা, এসাে। তবে মাধব মালতীর সম্বাদ কি বল; সাক্ষাৎ হয়ে ছিল কি ? মক। আজ্ঞা, সখা মাধবের সহিতসাক্ষাৎ হয়েছিল।
মালতীমাধব নাটক। ভূরি। তবে কি মালতীর কোন অনুসন্ধান হয় নাই? মক। আজ্ঞা, অনুসন্ধান এক প্রকার হয়েছিল, ভূরি। এক প্রকার কেমন? বৃত্তান্তটাই কি বিশেষ করে বলো না। লব। হাঁ! হ! আদ্যোপান্ত বলুন, আমরা শুনি। মক। আমি পদ্মবতী হতে যাত্রা করবার তিন দিবসের পর সিন্ধুর তীরে হঠাৎ সখা মাধবের সহিত সাক্ষাৎ লাভ করলেম ; সখাকে ফিরে আসতে অনেক স্তুতি বিনতি কল্যেম, কিছুতেই এলেন না; সুতরাং আমাকে সখার সঙ্গে সঙ্গে যেতে হলাে। দুজনে নানা দেশ ভ্রমণ কল্যেম, কিছুতেই মালতীর অনুসন্ধান হলােনা। সখা অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন ; আহার নিদ্রা পরিত্যাগ কল্যেন ; শরীর ক্রমে অস্থিত্ৰাবশিষ্ট হলাে, উন্মত্তের ন্যায় অনব- স্থিত হলেন ; এমন কি যে, সময়ে সময়ে আমাকেও বিস্মৃত হতে লাগলেন। কি করি, কোন উপায় স্থির করতে পারিনে; সখা যেখানে মালভীমাধব নাটক। যান, আমিও সেই খানে যাই; এই রূপে যেতে যেতে একটি পৰ্বতে গিয়ে উপস্থিত হওয়া গেলাে; সে পর্বতটির নাম কি ভাল,—(চিন্তা করিয়া) হাঁ, হাঁ! শ্রীপৰ্বত, পৰ্বত। কাম। (সবিস্ময়ে) কি ? কি? শ্রীপৰ্বত ? তার পর? তার পর ? মক। তার পর সেই পৰ্বতে উঠে সখা মালতীর নিমিত্তে বিলাপ কত্যে লাগলেন, অবশেষে অত্যন্ত ব্যাকুল হয়ে, সেই পর্বতের নিয়ে একটা বৃহৎ হ্রদ ছিল, তারই মধ্যে পতিত হতে যান, এমন সময় অকস্মাৎ শূন্যমাহতে এসে একখানা চিত্রপট তঁার হস্তে পতিত হলাে, আর সেই চিত্রপট দর্শন মাত্রেই সখার মূচ্ছ। হলাে। আমি সত্বর গিয়ে সখাকে ক্রোড়ে ধারণ কল্যেম, করে দেখলেন যে সে চিত্রপটে মাধবেরই প্রতিমূর্তি, যে খানি মালতী স্বহস্তে চিত্রিত করে, অহর্নিশি আপনার বক্ষঃস্থলে রাখতেন। এই দেখুন সেই চিত্রপট। (কামন- কীর হস্তে অর্পণ এবং সকলের বিস্ময় )। লব। ও মা! তাই তাে! সেই চিত্রপটই যে বটে! এই যে, সেই এক পাশে মাধবের
মালতীমাধব নাটক।
হস্তে চিত্রিত মালতীর প্রতিমূর্তি রয়েছে ।
তার পর কি হলাে?
মক। তার পর আমি সখাকে চৈতন্য
করবার নিমিত্ত অনেক যত্ন করলেন, কিন্তু
কিছুতেই তাঁর আর চৈতন্য হলাে না। কি
হবে, কিরূপে চৈতন্য হবে, কাকেই বা ডাকব,
এই সকল চিন্তা করচি, আর রােদন কচি,
এমন সময় একটি যােগিনী-আহা! এমন
আমি কখনাে দেখিনে-আশ্চৰ্য্য তেজঃপুঞ্জে
পরিপূর্ণ আমার পশ্চাতে এসে দাঁড়ালেন।
কাম। যােগিনী ? তার নাম কি তা
জাতে পারলে ?
মক। কৈ, না, তাঁর নাম কি, তিনি কে,
তা কিছুই বলেন না; তাঁর নিকটে কেবল এই
মাত্র শুলেম যে মাল তীজীবিত আছেন,
তারই নিকটে আছেন; কপালকুণ্ডলা তাকে সেই
পৰ্বতে নরবলি দিতে লয়ে গিয়েছিলাে, তিনি
রক্ষা করেছেন।
কাম। কপালকুণ্ডলা ! সেই অঘােরঘন্ট
যােগির শিষ্য!
তবে তারই কৰ্ম ।
৫
অব।
মালতীমাধব নাটক।
ভূরি। হাঁ! আমি মালতীর মুখে শুনে
ছিলেম বটে, মাধব যখন শ্মশানে অঘােরঘন্টকে
বধ করেন, কপালকুণ্ডলা বলেছিল যে এর প্রতি-
ফল অবিলম্বেই পাবি ; তাই বোধ করি পাপী-
য়সী মালতীকে হরণ করে লয়ে গিয়েছিলাে।
আমি দেখচি অঘােরঘণ্টের বধ এ অনর্থের
কারণ। সে যা হােক, তার পর কি হলাে :
মক। তার পর এই সকল শুনে আমি
অতি বিস্ময়াপন্ন হয়ে বসে আছি, এমন সময়
হঠাৎ সেই পৰ্বত-শিখরদেশ মেধাবৃত হলাে,
চতুর্দিক অন্ধকার করে এলাে, আমি আর
কিছুই দেখতে পেলেম না; কিন্তু অতি
শীঘ্রই সে সকল মেঘ ছিন্নভিন্ন হলাে ; আমি
চতুর্দিকে দৃষ্টিপাত কল্যেম, তা দুঃখের কথা
কি বলবাে, ( সজল নয়নে) আর সে যােগি-
নীকে দেখতে পেলেম না, আমার সখাকেও
দেখতে পেলেন না।
লব। ও মা! সে কি ।
সে কি কথা!
তারা কোথা গেলেন?
মক। আর কোথা গেলেন। আমি তার
পর উঠে পৰ্বতের উপর কত অনুসন্ধান কল্যেম,
ণ
মালতীমাধব নাটক।
কিছুই উদ্দেশ কতত্য পারলেম না; শেষে
নিতান্ত হতাশ হয়ে আত্মহত্যাই অবধারণ
করেছিলেম, কিন্তু ভাবলেম যে অগ্রে ভগবতীকে,
এ সম্বাদটা দেওয়া কৰ্তব্য, তার পর যা হয়
করবাে ; এই ভেবে এখানে এলেম।
ভূরি। (দীর্ঘনিশ্বাস) হায়! হায়! মকরন্দ
আসাতে ভেবেছিলেম, বুঝি কোন সুসম্বাদ এনে
থাকবেন, তা এইতাে সকল আশাই নিরাশ
হলাে। আর ভরসা কি ?
লব। এতাে দিনে জালেম যে মালতীর
ফিরে আসার আর কোন ভরসা নাই।
অব। হায়! বিধাতা কি অবশেষে এই
কলেন ?
কাম । তােমরা সকলে অত ব্যাকুল হয়ে
। ইতিপূর্বে আমি মাধব মালতীর পুনরা-
গমনের সকল আশাই পরিত্যাগ করেছিলেন,
কিন্তু মকরন্দের কথা শুনে আমার কিঞ্চিৎ
আশার সঞ্চার হলাে।
ভূরি। কি ভগবতি। আপনি যে
আশ্চর্য্য কথা বলছেন। আপনার এরূপ অনু-
মানের তাে কোন কারণ দেখতে পাইনে।
মালতীমাধব নাটক
কাম। কারণ আছে বৈ কি। কোন বিশেষ
কারণ আছে।
(দুই জন ছাত্রের বেগে প্রবেশ।)
২য় ছাত্র । ভগবতি, মাধব আর মালতী
আসছেন।
৩য় ছাত্র। আর তাদের সঙ্গে যােগিনীর
ন্যায় একটি স্ত্রীলােকও আছেন ।
মক। তবে তিনিই হবেন ।
ভূরি। আঁ-আঁা-বল কি! তােমরা ভাল
করে দেখেছো, তারাই তাে বটেন ? কৈ ? কৈ ?
২য় ছাত্র । আজ্ঞা হাঁ! তারাই তার সন্দেহ
নাই। এই যে আসছেন, দেখুন্ না।
লব। কৈ? কৈ? হ, এই যে!-আঃ!
আজ আমাদের কি আনন্দের দিন। আমার
প্রিয়সখীকে আবার দেখতে পেলেম ।
ভূরি। এমন শুভদিন যে হবে এ আমার
মনে ছিল না। কিন্তু আমার চক্ষুকেও আমার
বিশ্বাস হচ্যে না।
কাম। অমাত্য, আমি তাে আপনাকে
এই মাত্র বলছিলেম, মকরন্দ যখন পর্বতের
আর যােগিনীর কথা বলেছেন, তখনই আমার
মালত মাধৰ নাটক । ভরসা হয়েছে। অমাত্য, এই যােগিনী কে তা আপনি চিনতে পেরেছেন ? ভূরি। হাঁ! যেন চিনি চিনি বােধ হচ্যে। এ কি! ভগবতী সৌদামিনী নয় ? (সৌদামিনী মালতী ও মাধবের প্রবেশ।) ভূরি। ( অগ্রসর হইয়া) আসুন, আসুন ; আমার আজ কি সৌভাগ্য! বহু দিনের পর আপনার দর্শন পেলেম। সৌদা। অমাত্য, এই আপনার মালতী নি; এই আপনার মাধব নিন্ । ( মালতীর 'পিতার চরণে প্রণাম ও রােদন।) ভূরি। এসো মা এসাে! মা, তােমাকে যে আবার দেখতে পাবো এমন আমার মনে ছিল না। তােমার সন্তানকে ফেলে কোথা নিশ্চিন্ত হয়ে ছিলে মা? যাও, মা, একবার ভগবতীর নিকট যাও—প্রণাম কর।-ভগবতি, এই আপনার মালতী। মাল। (কামন্দকীর চরণে প্রণাম ও গল- দেশ ধারণ করিয়া রেনদন।) কাম। কেন বাছা, আর রােদন কেন ?
মালতীমাধব নাটক। ' । জগদীশ্বর এই বার তাে তােমাদের সকল দুঃখ ও ক্লেশ দূর করলেন। মাধব। (কামলকীর চরণে প্রণিপাত।) কাম। চিরায়ুরস্তু। মক। (স্বগত) ইনিই ভগবতী সৌদামিনী? ( চরণে প্রণিপাত।) সৌদা। দীর্ঘায়ুরস্তু! বাপু তােমার সখার নিমিত্তে ব্যাকুল হয়েছিলে, এই দেখ তােমার সখা জীবিত হয়ে এসেছেন। মক। ভগবতি, এ কেবল আপনারই অ- সামান্য দয়ার কার্য্য। ভূরি। (সৌদামিনীর প্রতি) ভগবতি, মকরন্দের নিকটে আমরা সকলই অবগত হয়েছি। আপনি আমার বাল্যবন্ধু, তার উপযুক্ত উপকার করেছেন। আমি আর অধিক কিছু বলতে পারিনে; আপনার অপার দয়া চিন্তা করে আমার কণ্ঠরােধ হচ্যে। সৌদা। অমাত্য, সকলই জগদীশ্বর করেন; আমার কি সাধ্য। কাম। বৎস মাধব তােমার শ্বশুরকে প্রণাম কর। (ভূরিবনুর চরণে মাধবের প্রণাম।)
১৭ ৫ মাল তমাখব নাটক। - ভূরি। এস বাবা এস। আমি আাদে কি যে তােমাকে বলবাে কিছুই স্থির কত্যে পাচিনে ; আনন্দবারিতে আমার দৃষ্টি রােধ কচ্যে, আমার মালতীর প্রতি যে তােমার অসাধারণ প্রণয়, তার যৎপরোনান্তি প্রমাণ পাওয়া হয়েছে। তুমি মালতীর প্রাপ্তির নিমিত্ত বহুতর ক্লেশ সহ করেছ; অত্যন্ত মনােবেদনাও পেয়েছ, এমন কি, যে শ্মশানে আত্মঘাতী হতে গিয়েছিলে। মালতীকে লাভ করেও কত কষ্ট পেয়েছ। যা হােক্ কৰুণাময় পরমেশ্বরের অপার কৃপা আর ভগবতীদের অসীম অনু- • গ্রহে আজ তােমার সকল কষ্টই দূর হলাে, আর আমিও পরম সুখী হলেম। বাবা মাধব, তুমি আমার মালতীকে দুইবার মৃত্যুগ্রাস হতে রক্ষা করলে এর পরিশােধ আমি আর কি করবাে? তবে এখন জগদীশ্বর তােমাদের উভয়কে সুখ- স্বচ্ছন্দে রাখুন, এই আমার প্রার্থনা।-কেন বাবা? তুমি এমন অধােবদন হয়ে আছ কেন ? কম। আপনার অজ্ঞাতসারে মালতীর পাণিগ্রহণ করেছেন বলে বুঝি লজ্জিত হয়ে- ছেন। (হাস্য করিয়া মাধবের প্রতি) বাছা, মালতীমাধব নাটক। লব। তােমাদের আর এ বিষয়ে ভ্রম থাকা উচিত নয় । উনি সকলই জানতেন, ওঁর অভিমতেই সমস্ত কাৰ্য হয়েছে। সে কি! এ কেমন কথা হলাে ? মক। বলেন কি ভগবতি ? উনি জানতেন তবে বুঝি রাজার অনুরােধে অবরুদ্ধ হয়ে কিছু প্রকাশ করেন নাই ? কাম। ভা বৈ কি ; রাজার অভিপ্রায়ের বিপরীত ইচ্ছা প্রকাশ কল্যে তিনি আবার বিরক্ত হবেন, প্রকাশ করেন নাই । ( লঙ্গিকার প্রতি জনান্তিকে ) কি আশ্চর্য! আমরা কিছুই জানতে পারিনে। ভাল, ভবে যে শুনেছিলেম, যে রাজার অভিপ্রায়ে উনি সম্মত হয়েছিলেন ; বলেছিলেন আপনার কন্যা, আপনি যা করেন।” কাম। বাছা, তােমরা বালক ও কথার অভিপ্রায় তােমরা কি বুঝবে ? রাজাকে বলেছিলেন, “আপনার কন্যা,আপনি যা করেন, তাতে প্রত্যয় কি হলাে? মাল- তী কি রাজার কন্যা ? মাল। মক। উনি যে
মালতীমাধব নাটক।
মক
মক। ও! এখন বুঝলেম। তা উনি কি
প্রথম সূত্র হতে জাতেন।
কাম। তা না তাে কি? তবে পূৰ্ব্বকথা :
আনুপূর্বিক বলি শােন। যখন মাধবের পিতা
দেবরাত, অমাত্য ভূরিব, সৌদামিনী, আর
আমি এই পদ্মাবতীতে অধ্যয়ন করি, অমাত্য
ভূরিবসু আর দেবরাত সৌদামিনীকে আর
আমাকে সাক্ষ্য করে স্বীকার করেছিলেন যে
ওঁদের সন্তান সন্ততি হলে পরস্পর বিবাহ
দেবেন। কিন্তু অগ্রে পরস্পরের প্রণয় সঞ্চার
হওয়া আবশ্যক সেই উদ্দেশেই অমাত্য দেবরাত
মাধবকে পদ্মবর্তীতে অধ্যয়ন করাবার ছলে
পাঠান, অমাত্য ভূরিব ও আমাকে এ
বিষয়ে যথােচিত যত্ন কত্যে অনুরােধ করে
ছিলেন ; তাই আমার এত আকিঞ্চন। যা
হােক, জগদীশ্বরের কৃপায় ৩ মাত্যদের যে
পূৰ্ব্ব প্রতিজ্ঞা রক্ষা হলাে এই পরম সুখের
বিষয়।
ভূরি । সে কেবল আপনার বুদ্ধি নৈ-
পুণ্যের ফল।
মক। কিন্তু এ বিবাহে তাে রাজা অত্যন্ত
মালতামাধব নাটক।
বিরক্ত হয়ে থাকবেন, কারণ নন্দনের আশা
পূর্ণ হলো না।
ভূরি । না বাপু, কিছু মাত্র বিরক্ত হন
নাই, বরঞ্চ পরম আহলাদ প্রকাশ করেছেন।
মাধবের মালতীর প্রতি অপরিমিত স্নেহ, আর
তার বিষম সাহস, আর একান্ত সহগুণ, আর
লােকাতীত ক্ষমতা এবং তৎকর্তৃক মালতীর
জীবন প্রাপ্ত হওয়া এ সকল পরিচয় তিনি পেয়ে
মাধব যে মালতীর যথার্থ উপযুক্তপাত্র তা স্বীকার
করেছেন, নন্দনও তাতে কিছু বলতে পারেন
নাই।—(মকরন্দের প্রতি) আর বাপু, তােমার
পরিতুষ্টির নিমিত্ত একটা সম্বাদ দি। রাজা
তােমারও অশেষ গুণের প্রশংসা শুনে, এবং
সেই ব্যাঘ্রের গ্রাস হতে তোমা কর্তৃক মদ
য়ন্তিকার জীবন রক্ষার বৃত্তান্ত স্মরণ করে,
তােমাদের পরস্পর পরিণয়ে অত্যন্ত আলা-
দিত হয়েছেন; আর নন্দনেরও তাতে মত
করিয়েছেন।
বুদ্ধ। তবে আর কি? আজকার সকলই
ততা মঙ্গল। আর আমাদের আনন্দের সীমা কি?
অব। কিন্তু মালতীর বিবাহটা যে লুকিয়ে
'মাধব ।।
{
লুকিয়ে হয়েছে এই কিঞ্চিৎ আক্ষেপের বিষয়
ৱৈল ।
বুদ্ধ। (হাস্য করিয়া) ভাল, মদয়ন্তিকার:
বিবাহ না হয় সমারােহ করে হবে।
কাম। তবে আর কি । এখন মালতী
মাধবের পুনর্মিলনের মাঙ্গলিক ক্রিয়াটা অমা-
ত্যের সম্মুখে হওয়া আবশ্যক, তা হলেই মাধব
মালতীর পরিণয়ে তাঁর সম্মতি প্রকাশ করা
হয়, আর এদেরও সম্পূর্ণ সন্তুষ্টি জন্মে।
অমাত্য কি বলেন ?
ভূরি। ভগবতীর যথা ইচ্ছা।
কাম। অবলােকি, শিষ্যগণকে স্বস্তি
উচ্চারণ করতে বলল। আর তুমি সত্বর মা-
লিক মাল্যচন্দনাদি দ্রব্য আহরণ করে আন।
অব। যে আজ্ঞে, আমি এলেম বলে।
[ প্রস্থান।
( মাঙ্গলিক সঙ্গীত।
কানাডা-অড়ি।।
যােশী যারে ধরে ধ্যানে সদা সেই কৃপাল।
করুণ। অপার কণার দানে দম্পতি দোহারে
হেরুন, সদা আনন্দে বঞ্চয়ে যেন কাল।
!
( মাঙ্গলিক দ্রব্য লইয়া অবলােকিতার
পুনঃপ্রবেশ এবং সকলের মালতী মাধবকে
“আশীৰ্বাদ।)
কাম। এই তাে, এ কৰ্ম্ম সমাপন হলো,
এক্ষণে দম্পতীর একবার রাজদর্শন কর্তব্য।
ভূরি। হাঁ! উত্তম বলেছেন। রাজাও
দেখে অত্যন্ত সন্তুষ্ট হবেন, সন্দেহ নাই।
( মাধবের প্রতি) কেমন বাপু, তােমরা এখন
সন্তুষ্ট হলে তাে ?
মাধ। আজ্ঞা, আপনারা সকলেই আমার
প্রতি সন্তুষ্ট হয়েছেন, এতেই আমার সন্তোষ ।
তবে সভ্যজন মালতী মাধবের প্রতি সন্তুষ্ট
হয়েছেন কি না বলা যায় না। ( অগ্রসর হইয়া
দর্শকবর্গের প্রতি করযােড় করিয়া) আপনার।
সকলে সন্তুষ্ট হলেন কি?
( যবনিকাপতন ।) •
I. C. Bose & Co., Stanhope Press, Calcutta.
No text on this page.
No text on this page.
No text on this page.
No text on this page.