Bangiya Sahitya Parishad, Kolkata

Tryahasparsha Ed.2

Ray,dijendralal · 2009/09/15

PDF Proofread

Front matter

No text on this page.

No text on this page.

No text on this page.

হস্পশ।
সুখী পরিবার
- ***
দ্বিজেন্দ্রলাল রায় প্রণীত।
সুরধাম, ২নং নন্দকুমার চৌধুরীর দ্বিতীয় লেন,
কলিকাতা।
দ্বিতীয় সংস্করণ।
[১৩২২]
মূল্য ॥ আনা মা।

কলিকাতা, ২০১, কর্ণওয়ালিস্ স্ট্রীট,
বেঙ্গল মেডিকেল লাইব্রেরী হইতে
শ্ৰীযুক্ত গুরুদাস চট্টোপাধ্যায়-কর্তৃক প্রকাশিত
THE
Emerald
Printing
Works
CALCUTTA.
কলিকাতা, ১২নং সিমলা স্ট্রীট,
এমারেল্ড প্রিন্টিং ওয়ার্কস্ হইতে
শ্রীবিহারীলাল নাথ-দ্বারা মুদ্রিত।

দ্বিজেন্দ্রলাল রায়

No text on this page.

উৎসর্গ
সুহৃদ্বর অতুলপ্রসাদ সেন
মহােদয় করকমলে
ওহে-
তুমি ত একজন কবি ও বুদ্ধিমান্ লােক। এই বহিখানি
পড়িও। প্রহসনখানিকে উদ্দেশ্যহীন বিবেচনা করাই শ্রেয়।
কারণ তাহাতে গ্রন্থকারের বিশেষ গৌরবের হেতু না থাকিলেও
সাধারণের পক্ষে যেটুকু আমােদ সেই টুকুই nett লাভ। তবে
যদি তুমি ইহার মধ্যে কোন গূঢ় ও গুরু উদ্দেশ্য দেখ তাহা হইলে
তুমি নিশ্চয় As you like itএর Dukeএর ন্যায় একজন
মহাত্মা ব্যক্তি, যিনি
"Found tongue in trees, books in the
running brooks,
Sermons in stones and good in
every thing."
তােমার সুহৃৎ
ঐদ্বিজেন্দ্রলাল রায়।

No text on this page.

পাত্র। বিজয়গােপাল আনন্দগােপাল কিশােরগােপাল রাজা তৎপুত্র (মধ্যম ) তৎপৌত্র (জ্যেষ্ঠপুত্রের পুত্র ) স্বভাবসিদ্ধ ডাক্তার ভূদেবের ভগিনীপতি ভূদেব শ্যামল অন অতুল যাদব শ্যামলের সহচরবর্গ রাজার পারিষদবর্গ বিপিন মথুর বৃন্দাবন ইত্যাদি রাণী শেফালিক। মতিয়া বাঁশী বেহালা মন্দির। পাত্রী বিজয়গােপালের স্ত্রী রাণীর দূর সম্পর্কীয়া ভগ্নী জনৈকা নারী রাণীর সখীবর্গ। সায়ং এস্রাজ, ইত্যাদি প্রতিবেশিবর্গ, দরওয়ান, বালকগণ, বারবিলাসিনীগণ প্রভৃতি।

No text on this page.

ত্র্যহস্পর্শ।
প্রথম অঙ্ক।
প্রথম দৃশ্য
ভূদেবের
বৈঠকখানা।
ভূদেব, শ্যামল, অতুল, অনঙ্গ ও যাদব।
ভূদেব। রাজা বিজয়গােপাল ক’পুরুষের রাজা হে ?
শ্যামল। ক’পুরুষের আবার? ওর বাপ ছিল ফ্ৰড় কোম্পানির
আপিসের মুছুদ্দী। সৎ এবং অসৎ উপায়ে অনেক টাকা রােজগার
করে রেখে যায়। বিজয় সেই টাকার কতক সদ্ব্যয় করে রায় বাহাদুর
হয়। তার পরে একদিন সকালে উঠে দেখি যে বেটা রাজা বনে
গিয়েছে।
অতুল। আরে সে বেটার কথা কও কেন ?
ভূদেব। কেন ?
অতুল। বেটা ভদ্রলােক গেলে আসন থেকে ওঠে না।
ভুদেব। তবে করে কি?

প্রথম অঙ্ক।
হস্পর্শ।
[ প্রথম দৃশ্য।
অতুল। কি আর কর্বে ? একটু ঘাড় বেঁকিয়ে গােটা আষ্টেক
দাঁত বের করে।
অনঙ্গ। দাঁত বের কৰ্বে কি! তার ত সম্মুখের গােটা চারেক
দাত দিবারাত্র বেরিয়েই আছে।
অতুল। না হে না। তা ছাড়া আরও গোটা চারেক বের করে।
ভূদেব। এক পুরুষে আর কত হবে? বুনিয়াদি চাল চাও ত দাদা
- বুকে হাত দিয়া ] এ বুনিয়াদি বংশ চাই।
যাদব। যদিও ভাঁড়ে মা ভবানী ।
ভূদেব। বুঝলে শ্যামল ! এই ধমনীতে রাণী অনুদাসুন্দরীর নীলরক্ত
প্রবাহিত হচ্ছে।
শ্যামল। গ। সম্পর্কে পাড়া ওজোড়। রাণী অন্নদাসুন্দরীর সঙ্গে
তােমার সম্পর্ক কি হে?
ভূদেব। আছে হে আছে। যদিও সম্পর্কটা কি, ঠিক মনে হচ্ছে
। আমার মায়ের পিতুত বােনের এক ভাসুরের শ্বশুরের সঙ্গে রাণী
অনুদাসুন্দরীর মেসাের শালার শ্বাশুড়ীর কি একটা সম্পর্ক ছিল যেন।
অতুল। তা হলে সম্পর্কটা ভারি ঘনিষ্ঠ বলতে হবে ।
ভূদেব। তার ওপরে আমার—প্রপিতামহ কি প্রমাতামহ ঠিক মনে
হচ্ছে না—নবাব আলিবর্দী খাঁর হাতে একট। কি যেন খেতাব পেতে
পেতে ফস্কে যান।
শ্যামল। বল কি হে! এতদুর ?
ভূদেব। কি বলব দাদা,
বলব দাদা, যদি বিষ্ণুত্বারের বারবেলায় না
জন্মাতাম।
২)

প্রথম অঙ্ক।] ত্র্যহস্পর্শ। [ প্রথম দৃশ্য। যাদব। আহা কি ছাঁই বেড়ালে খেয়েছে। ভূদেব। আমার জীবনের ইতিহাসটা বরাবর এই রকম একটা বড় লােক হতে হতে, হতে পাল্লাম না। শ্যামল। কি রকম? ভূদেব। প্রথমে দেখ চেহারাখানা। যদি চোক দুটো একটু বড় হ’ত, নাকটা একটু লম্বা হত, কপালটা একটু নিটোল হত, শরীরটা আর একটু লম্বা হ’ত,আর রংটা আর একটু ফর্সা হত—তা হলে- অতুল। তা হলে রতিপতি কন্দর্প হয়েছিলে আর কি! অনঙ্গ। খুব কাছ ঘেঁসে গিয়েছিলে যা হােক! ভূদেব। ঐ বিষুৎবারের বারবেলা। তার পর দেখ বিদ্যে। ছেলে বেলায় যদি একটু মন দিয়ে পড়তাম- অনঙ্গ। তা হলেই একটা বিছাদিগগজ হতে। ভূদেব। তার ওপরে বংশ। যাদব। থাক্। যা হয়েছে তাই যথেষ্ট। তার ওপরে আর বংশ কেন ভাই ? আনন্দগােপালের প্রবেশ। শ্যামল। কি হে কুমার বাহাদুর ! অসময়ে যে ? আনন্দ। আমি তােমার ওখানে গিইছিলাম। শুনলাম গিয়ে, যে তােমরা সব ডাক্তার বাবুর এখানে আড্ডা গেছে। তাই এখানে , এলাম। শ্যামল। তা বেশ করেছ। আমার বাড়ীতে বদ্বার জায়গার সম্প্রতি একটু সত্তিন হয়েছে। ডাক্তার বাবুর বাসাটা বেশ খােলা [ ৩ এথম অঞ্চ।] হস্পর্শ। [ প্রথম দৃশ্য। এখন থেকে এখানেই আড্ডাটা ফেঁদেছি, এস তোমাকে ডাক্তার বাবুর সঙ্গে আলাপ করিয়ে দেই। [ ভূদেবকে দেখাইয়া ] ইনিই ডাক্তার বাবু। —নাম ভূদেবচন্দ্র ভাদুড়ী। সম্প্রতি এখানে হােমিওপ্যাথিক প্র্যাকটি কৰ্ত্তে এসেছেন। অনঙ্গ। আর সেটাও বলে যে আগে ইনি ডাক্তার বেহারি ভাদুড়ীর বাড়ীতে বাজার সরকার ছিলেন। তার পরে একটা চব্বিশ শিশির বাক্স কিনে আর ডাক্তার ভাদুড়ীর চিকিৎসাবিজ্ঞান” প'ড়ে হঠাৎ হােমিওপ্যাথিতে ওস্তাদ হয়ে উঠেছেন। অতুল। আঃ নিন্দে কর কেন। তোমার কেমন নিলে করা স্বভাব! [ আনন্দকে ] না আনন্দ ইনি ডাক্তারি শাস্ত্রে সত্যিই ভারি পণ্ডিত। যাদব। সম্পর্কটা চেপে যাও কেন শ্যামল ? শ্যামল। আর বলতে কি—ইনি আমার তাই, যা বল্লে বাঙ্গালা ভাষায় সচরাচর গালাগালি দেওয়া হয়। আর ভূদেব বােধ হয় বুঝেছ, ইনি আমাদের রাজা বিজয়গােপালের পুত্র কুমার বাহাদুর আনন্দ- গােপাল—অতি অমায়িক লােক। আনন্দ। মশায় আপনার সঙ্গে পরিচয় করে বড় আপ্যায়িত হলাম। ভূদেব। [ বিনয় সহকারে ] আমিও তদ্রুপ। আনন্দ। আপনি যখন শ্যামলের শ্যালক তখন আমাদেরও তাই। ভূদেব। বড় আনন্দের কথা। আপনাদের স্বালক হওয়া আমার পরম সৌভাগ্যের কথা। অনঙ্গ। বলি পরিচয় ত হ'য়ে গেল। এখন খবর কি? ৪) প্রথম অঞ্চ। হস্পর্শ। [ প্রথম দৃশ্য। আনন্দ। একটা বিশেষ দরকারে এলাম। যাদব। কি কারও ওপর নজর পড়েছে নাকি আনন্দ। কাছাকাছি বটে। আমি বিয়ে কৰ্ত্তে যাচ্ছি। অতুল। [ লাফাইয়া উঠিয়া ] তােমার বিয়ে । আনন্দ। কেন আমার বিয়ে হতে নেই ? বলুন ত ডাক্তার বাবু ভূদেব। [ সম্মতি-জ্ঞাপক ঘাড় নাড়িয়া খুব আছে। Shakespeareএর Origin of Condensed Milk এ বিষয়ে একটা ভারি সুন্দর lecture আছে। অনঙ্গ। বিয়ে? এমন কাজ করে না ক'রো না। আনন্দ। কেন ? শ্যামল। খাসা আছ দাদা,- খাসা বেড়াচ্ছ—নেচে কুঁদে যাদব। ফিফিনে ঢাকাই পরে- অনঙ্গ। উড়নি উড়িয়ে- অতুল। বার্ণিশ, করা জুতো পায়ে দিয়ে শ্যামল। ছড়ি ঘুরিয়ে অনঙ্গ। গোঁফে তা দিয়ে অতুল। নিধুর টপ্পা গেয়ে যাদব। মুচকি হেসে শ্যামল। আবার বিয়ে কেন ? যাদব। এরূপ টনে নির্বুদ্ধিতা ত প্রায় দেখা যায় না ! অতুল। এ রােগ ত তােমার ছিল না। আনন্দ। রােগ কিসের ? { - প্রথম অঙ্ক।] হস্পর্শ। [ প্রথম দৃখ। অতুল। রােগ ? বিষম রােগ। বল ত ভূদেব বাবু, এ একটা রােগ নয় ? ভূদেব। হতা—এ একটা রােগ বৈ কি, Egyptian Pharmacopeaতে একে Potentia Rogofobia বলে। বড় আশ্চর্য ব্যামাে। বিয়ে হলেই সেরে যায়। হােমিওপ্যাথিতে এর আশ্চর্য এক ওষুধ আছে। আশ্চৰ্য্য। শ্যামল। হাঁ ভূদেব তুমি একে treatment করত। ভূদেব। এক্ষণি। মশায়ের রাতে ঘুম হয় ? আনন্দ। তা হয় বৈকি। ভূদেব। মশায়ের সময়ে স্নান না হলে কি হাত পা ঝি ঝি আনন্দ। হাঁ একটু করে যেন। ভূদেব। আর সন্ধ্যার পূর্বে whisky না খেলে মাথা ভোঁ ভোঁ আনন্দ। তা করে। ভূদেব। আর এই দুপর বেলা—এই দশটা এগারটার সময়, খাবারের দেরি হলে মেজাজ রি রি করে ? আনন্দ। সেটা খুব করে। ভূদেব। তবে কোন ভাবনা নেই। রােগ ঠিক্ হয়েছে। আনন্দ। কি রকম? ভূদেব। বসুন ওষুধ দিচ্ছি, [ ঔষধ তৈয়ার করিতে ব্যস্ত ] আনন্দ। কি বিরক্ত করেন।

প্রথম অঙ্ক।]
ত্র্যহস্পর্শ।
[ প্রথম দৃশ্য।
অতুল। বিরক্ত নয় হে, এর ওষুধ খাও, ভাল হবে—নিশ্চিত
আরাম হবে।
থামল। ওহে কুমার বাহাদুর ! তােমাদের না একজন family
physician দরকার আছে ?
আনন্দ। ঘঁবাবামশায় বলছিলেন বটে ।
শ্যামল। তবে একে নেওনা। ইনি ডাক্তার খুব ভাল।
অনঙ্গ। আর এরা খুব বুনিয়াদি বংশ।
যাদব। আবার বংশ!
আনন্দ। আচ্ছা বাবামশায়কে বন্ধ।
ভূদেব। [ ঔষধপূর্ণ শিশি আনিয়া ] এই নেন ; label টেবল
করা ঠিক আছে। রাত দুপরে ঘুম থেকে উঠে একবার খাবেন, আর
সকালে সন্দেশ খাবার আগেই একবার খাবেন। খেলেই বিয়ে করার
বাতিক সেরে যাবে এখনি।
আনন। কিন্তু বিয়ের যে সব ঠিক।
অতুল। “ঠিক” কি রকম?
আনন্দ। বিয়ের প্রায় সবই ঠিক। কেবল পাত্রী পাওয়া যাচ্ছে না।
শ্যামল। তা হলে ত সবই ঠিক দেখছি। নাহে না, আর বাধা দিয়ে
কাজ নেই, যখন এতদুর ঠিক হয়ে গিয়েছে,
যাদব। পাত্রী পাওয়া যাবে কি! তােমার যে সুনাম।
অতুল। তােমার সঙ্গে কে বিয়ে দেবে বল ?
ভূদেব। ম’শায় পাত্রী পাচ্ছেন না? আমি পাত্রী দিচ্ছি। আপনারা
কায়েত দত্ত ?
[ ?

প্রথম অঞ্চ।]
ত্র্যহস্পর্শ।
প্রথম দৃশ্য।
আনন্দ। অজ্ঞা হা।
ভূদেব। অবিশ্যি একটি সুন্দরী পাত্রী চান ?
শ্যামল। নাঃ উনি একটি বেঁাচা কালাে কিম্ভুতকিমাকার পাত্রী
চান।
ভূদেব। আর অবিশ্যি একটি ছােট মেয়ে চান ?
যাদব। নয়ত কি, তােমার বিশ্বাস উনি একটা পিসি মাসী বিয়ে
কৰ্ত্তে চান ?
ভূদেব। ব্যস্! ঠিক মিলে যাচ্ছে। আমি ঠিক ঐ রকম একটি
পাত্রী জানি। মেয়েটি সাক্ষাৎ বিদ্যাধরী-
অনঙ্গ। নাচতে জানে ?
আনন্দ। মশায় সত্যি বলছেন?
ভূদেব। সত্যি। মশায় আমাকে দেখে কি মিথ্যে কইবার লােক
বলে বােধ হয় ? জানেন মশায়, এই ধমনীতে রাণী অনুদাসুন্দরীর রক্ত
প্রবাহিত হচ্ছে।
আনন্দ। মেয়েটিকে কবে দেখা যায় ?
ভূদেব। এক্ষণি!-না মশায় দুদিন সবুর কৰ্ত্তে হবে। মেয়েটি
দুদিন পরেই প্রসব হবে।
আনন্দ। প্রসব হবে? তবে মেয়েটি কি অন্তঃসত্বা ?
ভূদেব। বলেন কি মশায় ? যে মেয়ে অন্তঃসত্বা তার সঙ্গে আপনার
বিয়ের সম্বন্ধ কৰ্ব ? আমাকে কি এমনি লােক পেয়েছেন ? আমার
বলার উদ্দেশ্য——যে মেয়েটি এখনও ভূমিষ্ঠ হয় নি। এই দুই এক
দিনের মধ্যেই ভূমিষ্ঠ হয় আর কি।
৮)।

প্রথম অঙ্ক।]
হস্পর্শ।
[ প্রথম দৃশ্য।
আনন্দ। [ শ্যামলকে এ রকম রত্ন তােমার ভাণ্ডারে আর ক’টি
আছে ?
=
শ্যামল। ক’টা চাও ?
আনন্দ। এই রকম একটি পাত্রী জোগাড় কর না।
শ্যামল। এই রকম গোঁফওয়ালা ?
ভূদেব। [ সহসা ] হয়েছে হয়েছে। আর একটি পাত্রী আছে।
তবে তার একটু বয়েস হয়েছে,
আনন্দ। কত বয়েস ?
ভূদেব। খুব বেশী নয়। এই বছর পঁয়তাল্লিশেক।
শ্যামল। থাক্ ! আর কাজ নেই। এখন ওঠ।
অনঙ্গ। বেলা কত হ’ল ? ভূদেবের ঘড়িতে যে তিনটে হে।
ভূদেব। তিনটে নাকি ? তবে ঠিক হয়েছে। এখন তা হলে
বেলা সাড়ে দশটা।
অতুল। তা হলে ভূদেবের ঘড়িটা ত ভারি ঠিক বলতে হবে।
ভূদেব। আশ্চর্য! ওটা খুব ভাল ঘড়ি। তবে ঠিক্ চলে না ঐ
যা দোষ। যখন ছােট কাটাটা ৬টার ঘরে তখন ঠং ঠং করে ১২টা
বাজে, আর আমি বুঝি যে বেলা তিনটে।
অনঙ্গ। এখন উঠবে ?
শ্যামল। চল।
ভূদেব। [ আনন্দকে মশায় আপনি কিছু ভাবেন না। আমি
দিনচারেকের মধ্যে একটি পাত্রী যােগাড় করে দিয়ে তবে আর কাজ।
তদবধি এই আহার নিদ্রা পরিত্যাগ কলাম।
[৯

প্রথম অঙ্ক।] হস্পর্শ। [ প্রথম দৃশ্য। শ্যামল। তুমি নিজের পাত্রী আগে খোঁজ। আনন্দ। কি, মশায়ের কি এখন বিয়ে হয়নি ? ভূদেব। [ চুমকুড়ি দিয়া } আর সে দুঃখের কথা কন্ কেন! অতুল। কেন ? ভূদেব। ঐ বিষবারের বারবেলা। আনন্দ। সে কি রকম ? শ্যামল। উনি সম্প্রতি এক জ্যোতিষীকে হাত দেখিয়েছিলেন, সে বল্লে যে ওর জীবনে বড় কিছু সুবিধা হবে না, কারণ ওঁর জন্ম হয় বিষুৎ- বারের বারবেলায়। আনন্দ। [ ভূদেবকে ] সত্যি মশায় ? ভূদেব। [ চুমকুড়ি দিয়া ] কি বলব মশায় ? শত্রুতেও যেন বিষ্ণুত্বারের বারবেলাতে জন্মগ্রহণ না করে। পারত জন্মোন। কেউ, বিষ্ণুৎবারের বারবেলা, জন্মাও ত সামলাতে পাবেনা তার ঠেলা। দেখ, বিষ্ণুৎবারের বারবেলায় আমার জন্ম হইল, দিল তাই, কাল ক'রে, রােদে ধ'রে, মাখিয়ে মাখিয়ে তৈল। দেখে মা, কাল ছেলে, দিল ঠেলে, দিলনাক মায়ের দুধ, করে দিল বুদ্ধি যত গরুর মত, খাইয়ে খাইয়ে গায়ের দুধ। পরে, মিলে আমায় আট্টা মামা, বাবার সেই আট শালায়, হতে না হতে বড়, দিয়ে চড়, পাঠিয়ে দিল পাঠশালায়। পরে ঐ গুরুমশাই ( যেন কশাই) দিয়ে চাটি শর্লারে করে দিল, শরীর চাকার তুল্য আকার, বিয়ে পৰু অন্তরে, | প্রথম অঙ্ক।] হস্পর্শ। [ দ্বিতীয় দৃশ্য বাবা, আমি প্রন্থেই জেকে বাড়ছি দেখে, ইস্কুল থেকে ছাড়িয়ে নিল, দিল মাের চাকরি করে, তারাও মােরে, দুদিন পরে তাড়িয়ে দিল। দেখে মােরে চাকরিশূন্য, বাবা ক্ষুন্ন, বিয়ে দিতে নিয়ে, ঘরে গেল, দেখে মাের বুদ্ধি রম্ভা, বিদ্যেয় ‘হম্বা কনের দরও চড়ে গেল, হায়! গো বিধি দুষ্ট সবায় তুষ্ট, কষ্ট কেবল আমার বেলা, সে কেবল ফেললাম ব'লে, জন্মে ভুলে বিষুৎবারের বারবেলা। ( সকলের প্রস্থান দ্বিতীয় দৃশ্য। রাজবাটীর উদ্যান। বেড়াইতে বেড়াইতে শেফালিকার প্রবেশ। শেফালিকা। বেশ বাগানটি। ইচ্ছে করে যে এখানে রােজ রােজ এসে মালা গাঁথি, আর গান গাই। এখানকার সবই ভাল। কেবল ঐ বুড়াে রাজাটা দিবারাত্র আমাকে জ্বালাতন করে। একা আছি দেখুলেই অমনি বাঁহাতে কালপেড়ে ধুতির কেঁচা ধরে, আর ডান হাতে কলপ দেওয়া গোঁপে তা দিতে দিতে, বাঁধান দাতে মুচকি হেসে, আলাপ শুরু করে দেয়। দেখে আমার গা জ্বলে যায়। রাজার মেজো ছেলেটি মন্দ নয় ; কিন্তু রাজার নাতিটি একেবারে সবার সেরা। শুনলাম সে বােজ এখানে এসে স্কুলের পড়া মুখস্থ করে। দেখি আজ আসে কিনা। কৈ। এখনাে ত দেখা নেই! ঐ ঐ যে আসছে। আমি:তবে এই গাছটিতে এই রকম হেলান দিয়ে, ঘাড়টা এই রকম বাঁদিকে বেঁকিয়ে,

[ দ্বিতীয় ভূখ।
প্রথম অঙ্ক।]
হস্পর্শ।
এই রকম বিভাের হয়ে মালা গাঁথি, আর গান গাই।
পাইনি।
যেন দেখতেই
গীত।
বসিয়া বিজন বনে, বসন অচল পাতি',
পরাতে আপন গলে, নিজ মনে মালা গাথি।
তুষিতে আপন প্রাণ, নিজ মনে গাহি গান,
নিজ মনে করি খেলা, আপনারে করে সাথী।
নিজ মনে কাঁদি হাসি, আপনারে ভালবাসি,
সোহাগ, অদির, মান, অভিমান, দিন রাতি।
কিশােরের প্রবেশ।
কিশাের। [ স্বগত } এই যে, এখানে একলা বসে বকুলের মালা
গাঁথা হচ্ছে আর গান গাওয়া হচ্ছে। নিশ্চয় জান্তে পেরেছে যে আমি
এয়েছি। অথচ দেখান হচ্ছে যে কিছুই যেন দেখেনি। সব ভাণ।
আমিও এখানে বসি, যেন কিছুই দেখতে পাইনি, আর কবিতা
আওড়াই—[ প্রকাশ্যে ।
শিবের কপালে রয়ে
প্রভুরে আহুতি ল’য়ে
জানি বাড়িল কিবা গুণ ;
একের কপালে রহে
আরের কপাল দহে
আগুনের কপালে আগুন।
শেফালিকা। [ স্বগত) ঈ: কবিতা আওড়ান হচ্ছে। নিশ্চয়
ও একটা সরস প্রেমের কবিতা। দুঃখের বিষয় বুঝতে পাল্লাম না। ঈঃ
লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছে, যেন আমি কিছুই দেখতে পাচ্ছিনে। হু।
আবার গাছের নীচে বাঁ হাতের উপর মাথা রেখে, কাৎ হয়ে শােমা হল।
১২]।

প্রথম অঙ্ক।
হস্পর্শ।
[ দ্বিতীয় দৃশ্য।
ডান হাতে কেঁচাটা ঠিক করা হচ্ছে। তেড়ীটাও ঠিক আছে কিনা দেখা
হচ্ছে ? কার জন্যে গো, কার জন্যে ? এখানে আমি ছাড়া আর কে
আছে ? সব বুঝতে পাচ্ছি। এখন আর নেহাইৎ কচিটি নই ! চোখ
রয়েছে বইয়ের উপর, কিন্তু মন রয়েছে এইখানে। আমি উঠে গাইতে
গাইতে বেড়িয়ে বেড়াই যেন কিছুই জান্তে পারিনি।
কেন, দুরাশ ছলনে ভুলি হইনু হৃদয়হারা,
কেন, মানব হইয়ে চাহি পিষিতে অমিয়ধারা ?
অবোধ কুমুদ কাদে, কেনলো চুমিতে চাদে?
যখন অযুত তর, শশিপ্রেমে মাতােয়ারা।
সমানে সমানে হয়, প্রণয়ের বিনিময়,
মেঘ কি বিজলী ছাড়ি’ ধরে হৃদে দীপ জ্বালা
রাজা কে কিসের আশে, ভিখারী দুয়ারে আসে ?
জোনাকির প্রেমে কভু নেমে কি আসে লাে তারা?
কিশাের। [ স্বগত ] হু! গানের subjectটা অমনি বদলে গেল।
নিশ্চয় আমাকে দেখতে পেয়েছে। আমি শপথ করে বলতে পারি।
অথচ দেখান হচ্ছে যেন দেখুতে পায়নি। এ গান কার জন্যে গাে কার:
জন্যে ? এখানে আমি ছাড়া আর কে আছে ? সব বুঝি চাদ, সব বুঝি।
আমি আর তেমন ছেলেমানুষটি নেই। উনি গান গাচ্ছেন, আমি কি
করি ? আমি ত গাইতে জানি না। আমি কবিতা আওড়াই। একটাও
যে যুতসৈ কবিতা মনে আসছে না।—হয়েছে। প্রকাশ্যে ]
“নিশার স্বপন সম তাের এ বারতা
রে দুত! অমরবৃন্দ যার ভুবলে
[১৩

প্রথম অঙ্ক। ত্র্যহস্পর্শ। [ দ্বিতীয় দৃশ্য। কাতর। সে ধনুর্দ্ধরে রাঘব ভিখারী বধি সম্মুখ রণে !-* শেফালিকা। [ স্বগত ] এ কি রকম কবিতা ! বর্তমান বিষয়ের সঙ্গে সংস্রব আছে বলে বােধ হচ্ছে না। দেখি আর একটু। গীত। ভালবাসি যারে সে বাসিলে মােরে আমি চিরদিন তারি। চরণের রেণু ধুয়ে দিতে তার দিব নয়নের বারি। তারে দেবতা করিয়ে রাখিব হৃদয়ে সদা তারি অনুরাগী। মরুভূমে জলে কাননে অনলে পশিব তাহার লাগি। কিশাের। [ স্বগত ] আমিও একটা কবিতা আওড়াই। যাওয়া হবে না। [ প্রকাশ্যে ] কম “ভানু অস্তে গেল, গােধূলি আইল, রবিকরজাল আকাশে উঠিল, মেঘ হ’তে মেঘে খেলিতে লাগিল, গগন শােভিল কিরণজালে।” : শেফালিকা। [ স্বগত। উহু-হ’ল না। তবে যাওয়া যাক- | আর গীত। ভালবাসি যারে সে না বাসে যদি তাহে দুখরােষ নাই রে, সুখে সে থাকুক, এজগতে তবু, হবে দুজনারি ঠাই রে নিরবধি কাল, হয়ত কখন, ভুলিৰ সে ভালবাসা। বিপুল জগৎ, হয়ত কোথাও, মিটিবে আমার আশা। [ গাইতে গাইতে প্রস্থান। ১৪) ;

প্রথম অঙ্ক।] হস্পর্শ। [ তৃতীয় দৃশ্য। কিশাের। [ স্বগত বটে!—বেশ! আমিও কবিতা আওড়াতে আওড়াতে উল্টোদিকে চলে যাই। ( প্রকাশ্যে । “ভারতের পতিহীনা নারী বুঝি ঐ রে । না হলে এমন দশা নারী আর কৈ রে?” “ঐ শুন ঐ শুন ভেরীর আওয়াজ রে। সাজ সাজ সাজ বলে সাজ সাজ সাজ রে ॥ “ইচ্ছা করে এই দণ্ডে অসি ধরি করে। নাচিতে চামুণ্ডারূপে সমর ভিতরে।” [ প্রস্থান। তৃতীয় দৃশ্য রাজসভা। রাজা ও তাহাদের পারিষদবর্গ। গীত। রাজা। দেখ, হতে পাৰ্তাম্ আমি মস্ত একটা বীর, কিন্তু গোলাগুলির গোলে কেমন মাথা রয় না স্থির। আর, ঐ বারুদ টার গন্ধ, কেমন করিনে পছন্দ, আর, শঙিন খাড়া দেখলেই, মনে লাগে একটা বন্ধ, খােলা তরােয়া দেখলেই ঠেকে যেন শিরােহীন এ স্কন্ধ তাই বাক্যে বীরই রয়ে গেলাম আমি চটে মটেই ত- তা, নৈলে খুব এক বড়- পারিষদবর্গ। ই। তা বটেই ত, তা বটেই ত। [১৫ প্রথম অঞ্চ।] ত্র্যহস্পর্শ। [ তৃতীয় দৃশ্য। উচুদরের রাজা। দেখ, হ'তে পাওঁ। আমি একটা প্রত্নতত্ত্ববিৎ, কিন্তু, “গবেষণা” শুনলেই হয় আতঙ্ক উপস্থিত ; আর, দেশটাও বেজায় গরম, আর বিছানাও বেশ নরম, আর, তাও বলি প্রেয়সীর সে হাসিটুকু চরম। আর, তাকে চচ্চ। কল্লেও একটু কাজও দেখে বরং। তাই, স্ত্রীতত্ববিৎ হ'য়ে রৈলাম আমি চটে মটেই ত- তা, নইলে বেশ এক ভাল- পারিষদবর্গ। হাঁ তা বটেই ত, তা বটেই ত। রাজা। দেখ, হ'তে পাৰ্তাম্ নিশ্চয় একজন কবি- কিন্তু, লিখতে বসলেই অক্ষরগুলাে গরুমিল হয় যে সবই, অর, ভাষাটাও তা ছাড়া মােটেই বেঁকে না, রয় খাড়া। আর, ভাবের মাথায় লাঠি মাল্লে ও, দেয়নাক সে সাড়া; ছাই, হাজারই পা দুটোই, গোপে হাজারই দেই চাড়া; তাই, নীরব কবি হয়ে রৈলাম, আমি চটে মটেই ত,- তা, নইলে খুব এক উচু- পারিষদবর্গ। ই। তা বটেই ত, তা বটেই ত। রাজা। দেখ, হ'তে পাৰ্তাম রাজনৈতিক বক্তাও অন্ততঃ, কিন্তু, দাড়ালেই হয় স্মরণশক্তি অবাধ্য স্ত্রীর মত । আর, মুখস্থ সব বুলি এমন বেজায় যায় সব ঘুলিয়ে ; আর, সুযােগ পেয়ে রুখে দাঁড়ায় বিদ্রোহী ভাবগুলি হে তা, হাজার কাশি, আদর করি গাড়িতে হাত বুলিয়ে তাই, রইলাম বৈঠকখানাব আমি চটে মটেই ত,- তা, নইলে খুব এক ভারী পারিষদবর্গ। ই। তা বটেই ত, তা বটেই ত। রাজা। দেখ, ক্ষমতাটা ছিলনাক সামান্য বিশেষ ;

প্রথম অঙ্ক।]
ত্র্যহস্পর্শ।
[ তৃতীয় দৃশ্য।
কেবল, প্রথম একটা ধাক্কা পেলেই চলে যেতাম বেশ,
হতাম, পেলে সুযোগেও বুঝি একটা যেও সেও;
ওই, কেষ্ট বিষ্ণুর মধ্যে একটা হতাম নিঃসন্দেহ।
কিন্তু প্রথম সে ধাকটি আমায় দিলেনাক কেহ ;
তাই, যা ছিলাম তাই রয়ে গেলাম আমি চ'টে মটেই ত—
তা, নইলে-বুঝলে কি না,
পারিষদৰ্গ। ই। তা বটেই ত, তা বটেই ত।
–
রাজা। কি বল মথুর! মনে কল্লে যে আমি একটা বড়লোক
হ'তে পাত্তাম এ বিষয়ে সন্দেহ আছে ?
মথুর। কিছু না।
রাজা। শক্তটা কি ? কি বলব বিপিন ?
বিপিন। তা বৈ কি মহারাজ।
রাজা। ইচ্ছে কল্লে একটা খুব বড়লােক হতে পাৰ্তামই। তবে
ইচ্ছে কল্লাম না।-হঁ বৃন্দাবন। ইচ্ছে কল্লাম না।
বৃন্দাবন। ইচ্ছে কল্লেন না। এই আর কি।
রাজা। ইচ্ছে কল্লাম না। তুমি কি ভাবছ কুঞ্জ ?
কুঞ্জ। মহারাজ আমার হঠাৎ একটা পুরােণণা গল্প মনে পড়ে গেল।
রাজা। কি গল্প ? কুঞ্জ গল্প বলুতে ওস্তাদ।-কি গল্প কুঞ্জ ?
কুঞ্জ। গল্পটা হচ্ছে এই। এক নেড়ের এক কুকুর ছিল। সে
সেই কুকুরটার ভারি বড়াই কৰ্ত্ত। বলত যে সে “কুত্তা মন করে ত
শের মারে”। লােকে তাই বিশ্বাস কৰ্ত্ত।.. একদিন কুকুরটা একটা
শিয়াল দেখে লেজ গুটিয়ে পালাচ্ছে দেখে, একজন বল্লে যে.কি মি
[১৭

প্রথম অঞ্চ।]
ত্র্যহস্পর্শ।
[তৃতীয় দৃশ্য।
তােমার কুকুর “মন করে ত শের মারে তবে শিয়াল দেখে পলায় কেন?
“মন করে ত শের মারে না ? তখন মিঞা বল্লে যে “আওর মন নেই
করে ত নেই মারে।
ভূদেবের প্রবেশ।
রাজা। এই যে ডাক্তার বাবু এয়েছেন। [ পারিষদবর্গকে ] হালে
একে রাজপরিবারের ডাক্তার বাহাল করেছি। কি বল মথুর?
মথুর। তা উচিত কাৰ্য্যই করেছেন।
রাজা। [ বিপিনকে | ইনি অতি উচুদরের ডাক্তার।
বিপিন। দ্বিতীয় বেহারি ভাদুড়ী।
"রাজা। ডাক্তারি জানেন; তার উপরে, নাতে জানেন, গাইতে
জানেন আর—আর কি জানেন ডাক্তার বাবু।
ভূদেব। শুতে জানি, দাঁড়াতে জানি, ডিগবাজি খেতে জানি।
[ পারিষদবর্গ পরম হর্ষযুক্ত ]
রাজা। রাণীকে দেখলেন ডাক্তার বাবু ?
ভূদেব। হাঁ দেখুলাম বৈ কি।
রাজা। কি রকম দেলেন ?
ভূদেব। দেলাম তিনি এখন পূর্ণ-যৌবন-প্রাপ্ত।।
রাজা। না, শরীর কি রকম দেখলেন ?
ভূদেব। শরীর বেশ সুগােল সুঠাম, মাঝারি রকম স্থূলকায়।
রাজা। না ডাক্তার বাবু আমার মানে বুঝছেন না ? তার অসুখ
রকম ?
১৮।

?
প্রথম অঙ্ক।]
[ তৃতীয় দৃশ্য।
ভূদেব। অথ! তা—হয় সাব্বেন না হয় মৰ্বেন, কোন চিন্তা নাই।
কুঞ্জ। বলেন কি?
ভূদেব। নিঃসন্দেহ। যদি সারেন ত বুঝবেন যে আমার চিকিৎসায়
তিনি সালেন। আর যদি মরেন, তা হলে কোন চিকিৎসকের বাবার
সাধ্য নেই যে তঁাকে বাঁচায়।
রাজা। ডাক্তার বাবু আমার হাতটা দেখুন ।
ভূদেব। [ নাড়ী দেখিয়া মহারাজ বেশ আছেন। বেঁচে থাকতে
আর মৰ্বার কোন ভয় নাই।
কুঞ্জ। সেটা ঠিক ত ?
ভূদেব। ঠিক ? একেবারে নিশ্চিত। আপনি বুঝি ডাক্তারি শাটা
অধ্যয়ন করেন নি ? ভারি আশ্চর্য শাস্ত্র, বেঁচে থাকলে একেবারে ঠিক
বলে দিতে পারে যে বেঁচে আছে।-আপনি Themistocles
Treatise on Cerebral Congregation বােধ হয় পড়েন নি ? বড়
উচুদরের বই।-আমি মহারাজকে একটা ঔষধ দিচ্ছি যাতে মহারাজের
শীঘ্রই gout কি diabetes হয়।
কুঞ্জ। রােগ হবার জন্য ঔষধ ?
ভূদেব। জানেন না বুঝি। তবে আপনি Cicero's Oratorio
on Fashionable Diseasesপড়েন নি বােধ হচ্ছে। ওরকম একটা
রােগ না হলে বড়লােক হওয়া যায় না। অন্ততঃ আজ পর্যন্ত কেউ
হয়নি।
রাজা। কিন্তু ডাক্তার বাবু আমি ইচ্ছে কল্পে একটা বেশ বড়লােক
হতে পাৰ্তাম।

প্রথম অঙ্ক।]
হস্পর্শ।
[ তৃতীয় দৃশ্য।
ভূদেব। অবধারিত। মহারাজের সঙ্গে আমার ও বিষয়ে ভারি
মেলে। মহারাজ ইচ্ছে কল্লে একটা বড়লােক হতে পাৰ্ত্তেন, আর আমি
বড়লােক হতে হতে হ’লাম না।—তা কোন ভাবনা নেই। আমি
ঔষধ দিয়ে আপনাকে বড়লােক করে দিচ্ছি।
মথুর। ঔষধ দিয়ে বড়লােক করা যায় না কি?
ভূদেব। ও আপনি_Homeopathy পড়েন
নি দেছি।
Symptomatic Treatment আশ্চর্য! আশ্চর্য্য।
কুঞ্জ। এতে তা হলে গরু হারালে পাওয়া যায় ।
ভূদেব। ও!'তবে গুনুন। একবার একজনের ঠাদি মারা
গিয়েছিল। সে গোফ দাড়ি কামিয়ে, শ্রাদ্ধ টাদ্ধ করে, আমার কাছে
এসে উপস্থিত। আমি, তার ঠাদি কবে মারা গিয়েছেন, কি রকম
করে তাকে পােড়াতে নিয়ে গেল, পােড়াতে ক’ মণ কাঠ লাগল, শ্রদ্ধতে
কত টাকা খরচ হ’লক’জন ব্রাহ্মণ ধাওয়ান হ’ল, দক্ষিণে কি রকম
দেওয়া হ’লইত্যাদি symptom ঠিক্ মিলিয়ে, লােকটাকে এক dose
ওষুধ দিলাম। যেই দেওয়া, অমনি লােকটা বাড়ী গিয়ে দেখে যে তার
ঠান্‌দিদি বেঁচে উঠেছে, আর তার নিজের গোঁফ, দাড়ি বেরিয়েছে।
কুঞ্জ। [ স্বগত ] বাবা! এ যে গাঁজাখুরী গল্পতে আমার ওপরেও
টেক্কা দিয়েছে [ করযােড়ে ভূদেবকে ] হুজুর! ডাক্তারি কত্তে এয়েছেন
ডাক্তারি করুন ; আমাদের অনুটা মানে না।
ভূদেব। না না, কোন চিন্তা নাই। তবে এখন যাই। পথে
কিশােরকে দেখে যেতে হবে।
রাজা। কেন? কিশােরের কি হয়েছে ।
২• }

প্রথম অঙ্ক।]
ত্র্যহস্পর্শ।
[ তৃতীয় দৃশ্য।
ভূদেব। সে চাদের পানে তাকিয়ে আজকাল খুব লম্বা লম্বা দীর্ঘ
নিঃশ্বাস ফেলছে। এ একটা ভারি শক্ত রােগ Xenophon’s Analysis
of Metaphysical Symptomsএ একে Peregrine Pickle বলে।
আমি তবে এখন আসি ।
[ ব্যস্তভাবে প্রস্থান।
রাজা। লােকটা ভারি বিদ্বান্।
মথুর। ভারি।
বৃন্দাবন। একে কত করে দিতে হয় মহারাজ।
রাজা। বৎসরে ৩৭০ টাকা।
কুঞ্জ। তা হলে ইনি একজন দিগগজ পণ্ডিত।
রাজা। কি হুড়, হুড়, করে সব বড় বড় কেতাবের নাম করে
গেল দেখেছ বিপিন ।
বিপিন। ওঃ!
মতিয়াকে লইয়া জনৈক প্রহরীর প্রবেশ।
প্রহরী। হুজুর! লে আয়।। বহুৎ মুস্কিলসে হুজুর !
রাজা। এনেছি। বেশ করেছি। আমি জানি যে, যখন
পাড়েকে এ কাজের ভার দিইছি, তখন এ কাৰ্য উদ্ধার হবেই। গাইতে
জানে ?
প্রহরী। হুজুর! বহুৎ আচ্ছা গীত গাহতি হয়। যেইসে বাইজিকা
মাফিক।
রাজা। তাের নাম কি ?
মতি। মতিয়া।
( ২১

প্ৰথম আৰু।
ত্র্যহস্পর্শ।
[ তৃতীয় দৃশ্য।
রাজা। গাইতে জানিস?
মতিরা। মুই গাইতে না জানি।
রাজা। জানিস বৈকি। তাের বয়েস কত?
মতিয়া। মুই না জানি।
রাজা। জানিসনি কি রে ?
প্রহরী। হুজুর। ইসিকা উমর পনর।
কুঞ্জ। ও জন্মাবার সময় বুঝি তুমি গিয়ে কুষ্ঠি করেছিলে ?
রাজা। একটা গা না। তােকে একটা রূপোর বাউটি দেবঅখুনি
( প্রহরীকে ! আচ্ছা তুই যা।
[ প্রহরীর প্রস্থান।
মতিয়া। ( গান ধরিল ] “আরে সেঁইয়া”
রাজা। না না হিন্দী না। ও সেঁইয়া মেইয়া আমি বুঝি না। বাংলা গা।
মতিয়া। বাংলা মুই না জানি।
রাজা। জানিস্ বৈকি। সঙ্গে নাচতে হবে।
মতিয়া। নাচতে মুই না জানি।
রাজা। সবই “না জানি” বল্লে চলবে না। তােক একটা জরী
সাড়ী দেব। এখন একটা বাংলা গা।
মতিয়ার গীত।
মনে কত ভালবাসা ধারে লুকায়ে আছে,
ফুটিতে পারে না ভয়ে হিমে ঝরে যায় পাছে।
হৃদয় গােপন করে রহে নিশান রে,
পারে না মরম কথা কহিতে কাহার কাছে।
২২),

প্রথম অঙ্ক।
হস্পর্শ।
[ চতুর্থ দৃশ্য।
রাজা। বেশ! বেশ!
পারিষদবর্গ। বাঃ তােফা! কেয়াবাৎ! সােভানাল্লা!
রাজা। আচ্ছা তুই তবে এখন যা। ওরে !
প্রহরীর প্রবেশ।
রাজা। ওরে! এটাকে নিয়ে যা। বুঝলি ! [ ইঙ্গিত করিলেন ]
প্রহরী। যাে হুকুম মহারাজ।
[ মতিয়ার সহিত প্রস্থান।
রাজা। [ যাইতে যাইতে পারিষদবর্গকে ] কি বল সব।
মধুর। ওঃ! { সম্মতিসূচক বাড় নাড়িলেন ]
বৃন্দাবন। জুতাে! [ বিস্ময় প্রকাশ ]
বিপিন। চটি! [ হর্ষসূচক অঙ্গভঙ্গী ]
কুজ। ঠগুনে [ লম্ফ)
[ নির্জাত।
-
চতুর্থ দৃশ্য।
সখীগণ।
আমরা খাসা আছি ।
হাস্য পেলেই হাত করি নৃত্য পেলেই নাচি।
তুলে চন্দ্রবদনখানি, গল্প গুজব কর্তে শানি;
চমুখে আহার করি দুগ্ধ সর চাহি।
[ ২৩

প্রথম অঙ্ক।]
হস্পর্শ।
[ চতুর্থ দৃশ্য।
আবার হাস্য পেলেই হাস্য করি, নৃত্য পেলেই নাচি।
দাড়িয়ে যদি থাকতে পারি চলতে ফিৰ্তে বেজায় ভারী
বসতে পেলে দাড়াইনাক শুতে পেলেই বাঁচি।
আবার হস্তি পেলেই হাস্য করি, নৃত্য পেলেই নাচি।
রাণীর প্রবেশ।
রাণী। বাঁশী এখন কোথা থেকে আসছি বল দেখি?
বাঁশী। রাজার কাছ থেকে।
রাণী। ঠিক বলেছিস!—বেহালা ।
বেহালা। রাণী ।
রাণী। জন্ম জন্ম যেন আমার বুড়ো বর হয়।
বেহাল। কি কৰ্ব্বে বল? “দায়ে পড়ে রায় মশায়”।
রাণী। না বেহালা, আমি সত্যি বলছি, বুড়ো বরে যেমন স্ত্রীকে
ভক্তি শ্রদ্ধা কর্তে জানে, তেমনটি আর কেউ জানে না। কি বলিস
সারং!
সার। স্ত্রীকে আবার ভক্তি শ্রদ্ধা কি? স্ত্রী কি দেবতা না গুরু
ঠাকুর?
রাণী। “ভক্তি শ্রদ্ধা মানে ভালবাসা। মন্দিরা তুই যদি একবার
দেখতি আমার প্রতি রাজার ভালবাসাটা।-ব’স বল্লে বসে, আর
ওঠ বল্লে ওঠে।
বেহালা। তা হলে তাকে তুমি বাদর নাচাও বলতে হবে।
রাণী। ঐ রাজা আসছে। তােরা এখন আড়ালে যা !
[ সখীগণের প্রস্থান।
২৪),

প্রথম অঞ্চ। ]
ব্র্যহস্পর্শ।
[ চতুর্থ দৃশ্য।
শেফালিকার প্রবেশ ।
রাণী। ও!—রাজা নয়। শিউলি !
শেফালিকা। কেন আমাকে কি পছন্দ হ’ল না?—যা হােক তুমি
এখানে? আমি তােমাকে খুঁজে খুঁজে হয়রাণ।
রাণী। কেন? কি হয়েছে ?
শেফালিকা। তােমার স্বামীকে তুমি ভাই একটুও দেখ না।
দিবারাত্রই আমার পিছনে পিছনে ফিচ্ছে।
রাণী। সে কি রে ?
শেফালিকা। সত্যি, আমার একটু সােয়ান্তি নেই।
রাণী। না শিউলি, সে তাের মিছে কথা।
শেফালিকা। একদিন স্বচক্ষে দেখতে চাও?
রাণী। হ দেখতে চাই।
শেফালিকা। সত্যি?
রাণী। সত্যি।
শেফালিকা। আচ্ছ। তবে একদিন দেখাচ্ছি! ঐ যে রাজা আসছে।
আমি তবে এখন যাই। তােমাকে কালই দেখাবাে।
[ প্রস্থান।
রাজার প্রবেশ।
রাজা। এই যে রাণী। একলা যে?
রাণী। এই এখন দোকলা হলাম।
রাজা। শিউপি চলে গেল যে ?
রাণী। তােমাকে দেখে।
[ ২

প্রথম অঙ্ক।]
হস্পর্শ।
( চতুর্থ দৃশ্য।
রাজা। কেন আমাকে আর লজ্জা কি ?
রাণী। আমিও তাই বলি—যে রাজা বুড়ো মানুষ, তাকে আর
লজ্জা কি ?
রাজা। না রাণী, সত্যি আমি তেমন বুড়াে হইনি।
রাণী। ও-ও ত তাই বলে।
রাজা। বলে না কি ? ( সন্তুষ্টভাবে হস্ত ও সজোরে গোঁপে তা
দিতে লাগিলেন ]
রাণী। বলে যে, যে পুরুষ ষাট বছর বয়সে বিয়ে কর্তে পারে, সে
বুড়াে হলেও যুব পুরুষের বাবা।
রাজা। না রাণী আমার বয়েস এখনও ষাট বছর হয়নি।
রাণী। আর হলেই বা ষাট বছর বয়েস। তােমাকে সত্যি সত্যি
তােমার ছেলে আনন্দর চেয়েও ছোট দেখায়।
রাজা। দেখায় না কি ? হেঁ হেঁ হেঁ হেঁ { সন্তোষ প্রকাশ }
রাণী। দেখায় বৈ কি। আনন্দকে ত তােমার ছেলে বলেই বােধ
হয় না।
রাজা। [ স্বগত ] গাল দিলে যেন। ( প্রকাশ্যে ] তা রাণী, আনন্দ
কিন্তু আমার ছেলে।
রাণী। আমি কি বলছি নয়। তবে দেখায় না। বরং তােমার
যে নাতি, ঐ কিশাের তাকে কতক তােমার ছেলে দেখায় বটে।
রাজা। কিন্তু রাণী, কিশাের ত আমার ছেলে নয়।
রাণী। তা হতে যাবে কেন? তােমার ছেলে হওয়া তার বাবার
ভাগ্যি।
২৬ )

প্রথম অঙ্ক।]
ব্র্যহস্পর্শ।
( চতুর্থ দৃশ্য।
.
কিশােরের প্রবেশ।
রাজা। কি হে ভায়া কি মনে করে ?
কিশাের। ও ঠাকুর্দা? আমি ভেবেছিলাম—
রাজা। কি ভেবেছিলে? আমাকে দেখে কি শ্রীকৃষ্ণনন্দন কামদেব
বলে ভ্রম হয়েছিল ?
কিশাের। না--আপনাকে দেখে পননন্দন হনুমান্ বলে ধারণা
হয়েছিল।
[ প্রস্থান।
রাণী। কিশাের এখানে এয়েছিল কেন বল দেখি ?
রাজা। কেন?
রাণী। শিউলির খোঁজে।
রাজা। এ্যা-শিউলির খোঁজে-এ্যা তা-
রাণী। বলি, শিউলির সঙ্গে কিশােরের বিয়ে দিলে হয় না?
রাজা। এ-তা—তা-তা হবে কেমন করে ?
রাণী। কেন হবে না ? কিশাের বিয়ের যুগ্যি হয়ে উঠল।
শিউলিরও বয়েস ১৫/১৬ বছর হল। ও বাপের এক মেয়ে বলে
এতদিন ওর বিয়ে হয় নি। এখন ত ওর বিয়ে দিতে হবে।
রাজা। এ—তা—শিউলির বিয়ে কি এখন না দিলে নয় ?
রাণী। কেন তােমার কি তাকে নিজে বিয়ে কর্তে সাধ গিয়েছে
নাকি?
রাজা। না-এ-তা তুমি থাকতে কেমন করে হবে?
রাণী। বল না হয় আমি মরি।

প্রথম অঙ্ক।]
এ্যহস্পর্শ।
[ পঞ্চম দৃশ্য।
রাজা। [ স্বগত ] আহ এমন দিন কি হবে ? [ প্রকাশ্যে ] না তুমি
মর্তে যাবে কেন?
রাণী। বলি, আমার মৰ্বার অপেক্ষায় থাক কেন? আমি মলেই
ত সব আপদ চুকে যায়। তুমিও আর একটা বিয়ে কর। চতুর্থ পক্ষ
পর্যন্ত ত হয়েছে। না হয় পঞ্চম পক্ষ হবে।
রাজা। না রাণী, এবার তুমি মলে আর আমি বিয়ে কৰ্ব্ব না।
রাণী। আমি যে তােমার আগেই মৰ্ব্ব সেটা বুঝি স্থির করে
রেখেছ। তা আমি মর্তে যাব কেন ? তােমার সাধ হয় ত তুমি
মরগে।
[ প্রস্থান।
রাজা। কেমন করে জালে !
এই স্ত্রীরা নিশ্চয়ই জান।
স্বামীরা যা কুকীৰ্ত্তি করে তা ত জানেই। আবার যে কুকীর্তি নাও করে
তারও আগে থেকে খবর পায়। আহা! মনস্তত্বের এমন একটা তথ্য
বের করে ফেল্লাম। কেউ কাছে নেই যে বাহবা দেয়।
[ প্রস্থান।
পঞ্চম দৃশ্য।
শেফালিকার শয়নঘর।
শেফালিকা। দিদি এখনও এল না কেন? তঁাকে আজ দেখাব
বলিছি। রাজা ত এক্ষুণি আমার কাছে এসে হাজির হ’ল বলে।
২৮]

প্রথম অঙ্ক।]
ত্র্যহস্পর্শ।
[ পঞ্চম দৃশ্য।
তবে দিদি কোথায় | ব্যগ্রভাব প্রদর্শন ] আঃ সব ভেস্তে দিলে দেখছি।
-এই যে-
রাণীর প্রবেশ।
দিদি এয়েছ ?
আমি তােমার অপেক্ষাই কচ্ছিলাম।তবে আজ
নিতান্তই দেখবে?
রাণী। দেখব বৈ কি।
শেফালিকা। তুমি তবে মশারির ওধারে খাটের নীচে চুপ করে
বসে থাক। মশারির ফুটো দিয়ে বেশ দেখতে পাবে এখনি, কিন্তু
শেষ পর্যন্ত টু’শব্দ কর না। তুমি যে ভাব যে তােমার স্বামী তােমা
বৈ আর কাউরে জানে না, তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি।
যাও লুকোও, আমি রাজাকে বলেছি যে তুমি মাসীর বাড়ী বেড়াতে
গিয়েছ, সন্ধ্যার সময় ফিরে আসবে, কিন্তু দেখাে, শেষ পর্যন্ত চুপ করে
থেকো।
রাণী। আচ্ছা তাই সই।
শেফালিকা। শেষে আমাকে দোষ দিতে পাবে না।
রাণী। না।
শেফালিকা। তবে এখন যাও-লুকোও। আমি ততক্ষণ বেড়িয়ে
বেড়িয়ে গান গাই। [ রাণী উক্তরূপে লুকাইলেন ]
শেফালিকার গীত।
জানাে কি কঠিন তুয়া লাগি
হেথা কেহ অনুদিন
রছে নিশি নিশি অখিনীরে জাগি।
[ ২৯

প্রথম অঞ্চ।]
ত্র্যহস্পর্শ।
[ পঞ্চম দৃশ্য।
সুখী রহ ভুলে রহি’, সুখ সহি;
শুধু কভু মনে ক'রে এ বিরহীরে,
জানায়ে সে মুখ করে তার ভাগী।
}
রাজার প্রবেশ।
;
রাজা। এই যে শিউলি একা বসে।
শেফালিকা। আপনার অপেক্ষায়।
রাজা। এ কি, আজ যে বড় অনুগ্রহ। কার মুখ দেখে উঠেছিলাম
রাণী কোথায়?
শেফালিকা। দিদি তার মাসীর বাড়ীতে বেড়াতে গিয়েছে।
[ উপবেশন ]
রাজা। সে কথা ত মন্দ নয়। [ নিকটে গিয়া উপবেশন )
শেফালিকা। অত ঘেঁসে বসেন কেন ?
রাজা। হলেই বা! এখানে ত আর কেউ নেই।
শেফালিকা। যদি কেউ এসে পড়ে।
রাজা। কে আর আসবে ?
শেফালিকা। না আমার সঙ্গে আর ভাব করে কি হবে? আমি ত
কাল বাপের বাড়ী চলে যাচ্ছি।
রাজা। সে কি ?
শেফালিকা। আমার এখানে আর থাকা ভাল দেখায় না। কতদিন
হ’ল এইছি। [ রাজার প্রতি সানুরাগ দৃষ্টি ]
রাজা। আমি তােমাকে ছেড়ে দিলে ত[ হন্তধারণ )

প্রথম অ।]
ত্র্যহস্পর্শ।
[ পঞ্চম ভূখ।
অলক্ষিতভাবে কিশােরের প্রবেশ।
কিশাের। [ স্বগত ]ই রাজার সঙ্গে যে দেখছি শিউলি বেশ সুবিধে
করে নিয়েছে। হাজার হােক স্ত্রীজাতির স্বভাব ত। পৃথিবীর মধ্যে
কেবল ঐ এক টাকাই বােঝে।-বুড়ােট। কিন্তু চার চৌপটে বলতে হবে।
কোন দিকে ফাঁক যাবার যাে নেই। আড়াল থেকে দেখা যাক, কতদূর
গড়ায় [ অন্তরালে অবস্থিতি ]
শেফালিকা। না দিদিরও ইচ্ছে নয় যে আমি আর এখানে থাকি।
রাজা। না তােমার যাওয়া হবে না।
শেফালিকা। না আমায় যেতেই হবে। আজ রাণী আমাকে বড়
অপমান করেছে। বল্লে রাজবাড়ীর অন্ন খেয়ে কি আর তাের বাড়ীর
ডাল ভাত মুখে রুচবে? আমি যেন তােমার এখানে খেতেই এইছি।
রাজা। রাশ্মর এত বড় আস্পর্ধা! রাণী কি তার বাপের বাড়ী
থেকে এনে তােমাকে খেতে দেয় ? তুমি আমার খাও, তা তার কি ?
[ পার্শ্বে গোঁ গোঁ শব্দ)
রাজা। [ চমকিয়া ] ও কি।
শেফালিকা। ও সেই কাল বিড়ালটা আজ মাঝে মাঝে গো গো
কচ্ছে।
রাজা। তবে শিউলি ! তুমি যেও না আমার মাথা খাও।
শেফালিকা। ছিঃ আপনার মাথার দিব্যি দেন কেন। না আমি
যাবই।
রাজা। তুমি চলে গেলে আমার কি হবে শিউলি !
শেফালিকা। তা আমি কি জানি।
( ৩১

প্রথম অঙ্ক। ত্র্যহস্পর্শ। [ পঞ্চম দৃশ্য। রাজা। না দোহাই শিউলি । শেফালিকা। তা আপনি যদি এতই অনুরােধ করেন, তবে না হয় যাব না রাজা। বেশ বেশ। আমাকে বাঁচালে। আহলাদে যে আমার নাচতে ইচ্ছে হচ্ছে। (নৃত্য) তবে শিউলি । শেফালিকা। কি ? রাজা। একটা-[ চুম্বননাত ] শেফালিকা। আঃ। ( শেফালিকা সরিয়া গেলেন রাজা তাহার অনুসরণ করিয়া গিয়া তাহার হাত ধরিলেন। রাজা। আহা তােমার হাতখানা কি নরম শিউলি। শেফালিকা। রাণীর হাতের কাছে ? রাজা। তােমার হাতের কাছে রাণীর হাত ? তােমার হাতটি যেন পদ্মফুল, রাণীর হাত যেন ইট। শেফালিকা। | কল্পিত লজ্জায় খুব খােসমুদে কথা জানেন বটে। রাজা। সত্যি শিউলি ! কি নরম হাত। আহা তােমার দেহলতা বােধ হয় এর চেয়েও নরম। [ আলিঙ্গনােত ] শেফালিকা। আঃ কি করেন- রাজা। প্রাণেশ্বরি! চুম্বন ] শেফালিকা। ওগাে মাগাে মেরে ফেলে গো- ( রাণী পিছনদিক হইতে একটি দীর্ঘ উপাধান লইয়া সজোরে রাজার পৃষ্ঠদেশে প্রহার আরম্ভ করিলেন ও কিশাের একগাছি যষ্টি হন্তে রাজার প্রতি ধাবমান হইলেন। ৩২] -

প্রথম অঙ্ক।]
ব্র্যহস্পর্শ।
[ পঞ্চম দৃশ্য।
রাজা। এ কি তুমি তুমি তুমি ।
রাণী। হ্যা আমি আমি আমি [ প্রহার ]
রাজা। না রাণী ! আমি শিউলিকে ভগিনীপতি ভাৰে চুমাে
বেইছিলাম ( চতুর্দিকে পলায়ন ]
রাণী। আর বুঝি পিতামহ ভাবে জড়িয়ে ধরেছিলে । রাজাকে
অনুসরণ ও প্রহার )
{

দ্বিতীয় অঙ্ক।
প্রথম দৃশ্য।
অন্তঃপুর।
শেফালিকা ও রাণ।
শেফালিকা। বলি দেখলে ?
রাণী। দেলাম। পুরুষ মানুষগুলো সব কর্তে পারে।
শেফালিকা। তুমি ত বিশ্বাস কর্তে চাও না।
রাণী। সত্যি, আমার গলায় দড়ি দিয়ে মর্তে ইচ্ছে করে।
শেফালিকা। তা হলে বুড়াে কালই আবার একটা বিয়ে করে।
রাণী। সত্যি? মুখে সে ত বলে যে আমি মলে আর কক্ষণ বিয়ে
কৰ্বে না। একবার মরে দেখতে ইচ্ছে করে, সত্যি সত্যিই বিয়ে করে
কি না! অবিশ্যি জানি যে বিয়ে কৰ্ব্বে, তবু সেটা একবার দেখতে ইচ্ছে
শেফালিকা। দেখে লাভ?
রাণী। একটু সুখ।
শেফালিকা। কি সুখ ?
রাণী। চোরকে মাল শুদ্ধ ধল্পে পাহারাওয়ালার যে সুখ, সেই মুখ।
৩৪ ]

দ্বিতীয় অঙ্ক।]
এ্যহস্পর্শ।
[ প্রথম দৃশ্য।
রাণী।
শেফালিকা। তবে তা দেখতে চাও না কি ?
তা আবার দেখব কেমন করে?
শেফালিকা। মরে দেখ।
রাণী। মরে গেলে কখন দেখা যায় ?
শেফালিকা। সত্যি সত্যিই কি মর্ত্যে বলছি। আমরা রটিয়ে দিই
তুমি মরেছ।
রাণী। তা এ রকম হঠাৎ মরা বিশ্বাস কৰ্বে কেন ?
শেফালিকা। তা কৰ্বেখুনি। ও সামান্য বােকা নয়। ডাক্তারকে
দিয়ে বলতে পার না যে তুমি মরেছ? সে বল্লে রাজা বিশ্বাস কৰ্বেই।
রাণী। তা বলতে পারি। আচ্ছা না হয় ম’লাম। তার পর?
শেফালিকা। তার পর তােমাকে দিন কতক আমার বাপের বাড়ী
লুকিয়ে রেখে দেওয়া যাবেঅখনি। তার পরে দেখাে। বেশ হয়েছে।
তােমার দেখতে সাধ হয়েছে, দেখােঐ যে তােমার নাতি আসছে।
আমি এখন যাই।
রাণী। যাবি কেন? ও ত আর পর নয়।
শেফালিকা। [ সাভিমানে ] তােমার পর নয়। আমার কে?
[ প্রস্থান।
রাণী। আহা কিশােরের সঙ্গে শিউলির বিয়ে হলে বেশ মানায়।
দুজনেরই পরস্পরের ইচ্ছে তাই। লজ্জায় কেউ মুখ ফুটে বলতে পারে না।
কিশােরের প্রবেশ।
কিশাের। এই যে ঠানদি যে !
রাণী। কি মনে করে কিশাের।
[৩৫

দ্বিতীয় অক।]
ইস্পর্শ।
[ প্রথম দৃশ্য।
কিশাের। এই একবার পড়া মুখস্থ কৰ্তে এলাম। তা পড়া মুখস্থ
কর্ন কি, আপনাকে দেখে যা মুখস্থ করেছিলাম তা শুদ্ধ ভুলে গেলাম।
রাণী। এতদূর ! এখন তােমাকে একটা কাজ কর্নে হবে।
কিশাের। গােলাম আপনারই ভৃত্য।
রা। তােমায় গিয়ে ডাক্তারকে রাজি কর্নে হবে যে আমি মরেছি।
কিশাের। সে কি রকম ?
রাণী। আমার মৰ্বার বড় সখ হয়েছে।
কিশাের। তা ডাক্তারকে রাজি কর্তে হবে কি রকম?
রাণী। ডাক্তার রাজাকে বলবে যে, আমি মরিছি।
কিশাের। তা ডাক্তার এরকম মিছে কথা কইবে কেন?
রা। তা সে এরকম কয়ে থাকে। দু’দশ টাকা দিলে, ওকে
টিয়াপাখীর মত যা পড়াও তাই পড়বে।
কিশাের। না, একাজ আমায় দিয়ে হবে না। আমি ডাক্তারকে
ঘুস দিয়ে মিথ্যা বলাতে যাব কেন?
কেন যাবে ? তবে শােন।
তৰে শােন। তুমি এটি যদি কর তা হ'লে
শিউলির সঙ্গে তােমার বিয়ে দেই।
কিশোের। [ অবনত বদনে ] তিনি কল্লে ত।
রাণী। সে ভার আমার ! এখন তুমি একাজ কর্তে রাজি ?
কিশাের। রাজি।
রাণী। [ সহাস্যে ] তা আমি আগেই জান্তাম। তবে এখনি যাও।
[ রাণীর স্থান।
কিশাের। এ ব্যাপার মন্দ নয়। শ্রীজাতির অনেক রকম না হয়
রাণী।
৩৬},

দ্বিতীয় অঙ্ক।
হস্পর্শ।
[ দ্বিতীয় দৃশ্য।
শােনা যায় বটে, কিন্তু মৰ্বার সাধা—এটা একটা খুব নতুন বলতে
হবে। হায়! এমন চপলচিত্ত জাতিকেও পুরুষে বিয়ে করে ?—তবে।
স্ত্রীলােক বিয়ে করা ঋষিদিগের সনাতন প্রথা—মেনে চলতে হয়।
[ প্রস্থান।
দ্বিতীয় দৃশ্য।
রাজার সভাগৃহ।
রাজার পারিষদবর্গ।
মথুর। আর ত ভাই পেরে উঠিনে।
বৃন্দাবন। যা বলেছ।
কুঞ্জ। ঢের ঢের তাঁবেদারি করা গেল বটে, কিন্তু এমন বেমালুম
নিরেট মুখের হাতে কখন পড়িনি।
বিপিন। সত্যি ভাই, খােসামােদর কেরামৎটা বুঝলে না।
কুঞ্জ। বলব কি দাদা, খােসামােদটা এতদিন art হিসেবে study
করা গেছে। কিন্তু এ বেটা একেবারে নিরেট। আর পেরে ওঠা যায়
। আজ থেকে পষ্টাপষ্টি জবাব।
বৃন্দাবন। আরে ধৈৰ্য্য ধর।
কুঞ্জ। দুত্তর ধৈৰ্য্য।
মথুর। দুঃখ আর কিছু না, দুঃখ এই যে বেটা appreciate
কল্পে না
(৩)

দ্বিতীয় অঙ্ক।]
এ্যহস্পর্শ।
[ দ্বিতীয় দৃশ্য।
?
বিপিন। বেটা এটা বােঝে না, যে মাসিক ৫ টাকায় ভদ্রলােকের
পােষায় না।
বৃন্দাবন। ওহে উপরি আছে।
বিপিন। কি উপরি ?
বৃন্দাবন। হুইস্কিটা আষ্টা।
মথুর। আচ্ছা হুইস্কিটা হ’ল। আর আল্টা কি
ওহে বৃন্দাবন তােমার কথায় আমার একটা পুরােণো গল্প
মনে পড়ল।
বৃন্দাবন। কি গল্প ?
কুঞ্জ। এই এক ওস্তাদের এক কৃপণের বাড়ীতে বায়না হয়েছিল।
ওস্তাদটি আফিংখাের। সারা রাত্রিটি চেঁচিয়ে বাড়ী ফিরে এলে তার স্ত্রী
জিজ্ঞাসা কল্লে “কত টাকা?” আফিংপাের বল্লে *১৪ টাকা, ১৪ টাকা।”
স্ত্রী জিজ্ঞাসা কল্লে কত টাকা পেলে ?” সে বল্লে “এই সবই পেইছি প্রায়।”
স্ত্রী জিজ্ঞাসা কল্লে “কি রকম?” সে উত্তর দিলে “এই সাতটাকা দিলে
না, আর সাতটাকা নিয়ে গােলমাল কচ্ছে।* স্ত্রী বল্লে “তবে ত সবই
পেয়েছ দেখছি, উপরি কিছু ?”—তখন সে পৃষ্ঠস্থ পাদুকার দাগ দেখিয়ে
বলে “এই পীঠ দেখ।” তারে জুতাে মেরে বিদেয় করে দিয়েছিল আর
কি। আমাদের এ উপৰিও সেই রকম।
মথুর। বেশ বলেছ, বেশ বলেছ দাদা, বেটা ঐ রকমই বটে।
বিপিন। এর উপায় কি ?
বৃন্দাবন। উপায় আর কি ? বসে বসে টুকু ঠাকু করা যাক।
যা পাওয়া যায়।
৫৮),

দ্বিতীয় অঙ্ক।]
হস্পর্শ।
[ দ্বিতীয় দৃশ্য।
কুঞ্জ। কর তােমরা টুকু ঠাকু। এবার আমি কামারের এক বা
দিয়ে লম্বা দিচ্ছি। বয়সও হয়ে এল। আর পেরে ওঠা যায় না।
বৃন্দাবন। তােমার আর কি! তােমার ত আর ছেলে পিলে নেই।
বিপিন। তুমি ত মাঝে মাঝে দুই এক ঘা দিতে কসুর কর না।
কুঞ্জ। আরে তাও কি ছাই বেটা বােঝে ? সেই ত দুঃখ। বেটা
বুঝলে আমাকে গলাধাক্কা দিয়ে এতদিন বিদেয় করে দিত। তাতেও
মনে কতকটা সান্ত্বনা হত যে, আমি যে গাল দিলাম, বেটা তা বুঝলে।
বৃন্দাবন। চুপ কর চুপ কর হে! বেটা আসছে।
রাজার প্রবেশ।
রাজা। হেঁ হেঁ হেঁ হেঁ হেঁ।
পারিষদবর্গ। [ সঙ্গে সঙ্গে ] হেঁ হেঁ হেঁ হেঁ হেঁ।
কুঞ্জ। চিঁ হি হি হি হি।
রাজা। ভারি মজার কথা হেঁ হেঁ হেঁ হেঁ হেঁ।
পারিষদবর্গ। [ সঙ্গে সঙ্গে ভারি।-হেঁ হেঁ হেঁ হেঁ হেঁ।
কুঞ্জ। চি হি হি হি হি।
রাজা। কিহে কু, আজ যে বড় ঘােড়া ডাকছ ?
কুঞ্জ। গাধার ডাটা ভুলে গিইছি।
রাজা। কাল নতুন রাণী কি বল্লে জান মথুর?
মথুর। কি বলে মহারাজ ?
রাজা। বলে, যে রাজা ঐ কতকগুলাে গৰু ইয়ার বল্পিকে আর
[ ৩৯

দ্বিতীয় আৰু।]
হস্পর্শ।
[ দ্বিতীয় দৃশ্য।
মহিনে দিয়ে রেখেছ কেন? ছেড়ে দাও না, চরে খা। হেঁ হেঁ হেঁ
'হেঁ হেঁ।
পারিষদবর্গ। হেঁ হেঁ হেঁ হেঁ হেঁ ভারি মজার কথা ত মহারাজ।
কুঞ্জ। ভারি সত্য কথা বলেছেন মহারাজ।
রাজা। আমি তার কি জবাব দিলাম জান বিপিন ।
বিপিন। না সেটা ঠিক জানিনে।
রাজা। আমি জবাব দিলাম যে, “রাণী! আমি শ্রীকৃষ্ণ, আর তুমি
শ্রীরাধিকে—আর তােমার সখীগণ আমার গােপিকা। তা যদি হ’ল
তবে ধেনু কৈ! হে হে হে হে হে।
কুঞ্জ। [ গীত।] আজ সখি প্রাণ কেন কাঁদে।
রাজা। ও কি কুঞ্জ গান ধল্লে যে?
কুঞ্জ। ও যাত্রা হচ্ছিল না? আমি ভাবলাম মহারাজ গােল।
উড়ের যাত্রা শুরু করেছেন।
রাজা। [ সহাস্যে ] তুমি সত্যই ভাঁড় বটে।
কুঞ্জ। আমরা গরিব মানুষ হুজুরের মত জালা হব কোথা থেকে।
রাজা। বাতােমার ভাড়ামিতে আমি—যে কি বলছিলুম ভুলে
গেলাম। কি বলছিলাম বিপিন ?
বিপিন। ঐ যে { বৃন্দাবনকে] বলনা।
বৃন্দাবন। ঐ যে [ মথুরকে] বলনা মথুর।
মথুর। ঐ যে রাণীর কথাটা।
রাজা। হাঁ হাঁ বটে বটে। মথুরের মরণশক্তিটে তীক্ষ।
বৃন্দাবন। যেন বাসের ছুরি।
•

দ্বিতীয় অঞ্চ।]
হস্পর্শ।
[ দ্বিতীয় দৃশ্য।
রাজা। আমার সব কথা মনেও থাকে না।
বৃন্দাবন। ঐ ত দোষ।
মথুর। দোষ ? মহারাজার দোষ?
রাজা। না না মথুর ওটা দোষ বটে।
মথুর। দোষ! বিষম দোষ।
রাজা। দেখ বিপিন আমার ঐ একটাই দোষ।
বিপিন। আর সব গুণ।
রাজা। নৈলে যদিও একটু বয়েস হয়েছে-
বৃন্দাবন। বয়েস আর এমন কি হয়েছে মহারাজ।
রাজা। না, একটু হয়েছে বৈ কি।
বৃন্দাবন। একটু।
রাজা। তবু এখনও আমার গায়ের জোর দেখ।
[ বাহু দেখাইলেন। সকলে রাজার হস্ত টিপিয়া দেখিতে লাগিল ও
অঙ্গভঙ্গী দ্বারা বিস্ময় প্রকাশ করিতে লাগিল ।]
রাজা। তার পরে বিদ্যায়-
বিপিন। একেবারে সাক্ষাৎ বৃহস্পতি।
রাজা। আর সাধুতায়-
মথুর। ধৰ্ম্মপুত্র যুধিষ্ঠির।
রাজা। আর যদিও আমি এদিকে একটু-বুঝলে কিনা—কিন্তু কে
বলতে পারে যে আমি কাৰু কিছু চুরি করেছি, কি কারু কিছু ফাঁকি দিয়ে
নিইছি, কি জালিয়াতি কয়েছি।-কে বলতে পারে?
কুঞ্জ। কার ঘাড়ের ওপর দুটো মাথা আছে।
(৪)

দ্বিতীয় অঙ্ক ]
ত্র্যহস্পর্শ।
[ দ্বিতীয় দৃশ্য।
গীত।
রাজা। কীৰ্ত্তিচন্দ্ৰ কৰ্ত্ত বড় বীরত্বের বড়াই
পারিষদ। বুঝি গাজায় দিয়ে দম, বুঝি গাজায় দিয়ে দম,
রাজা। আমার সঙ্গে সেদিন বেটা কর্তে এল লড়াই,
পারিষদ। বেটার আম্পৰ্ধ। নয় কম, বেটার অস্পর্ধা নয় কম,
রাজা। আমি বল্লাম ‘তৰে রে বেটা আয়না দেখি তবে রে বেটা;
-পরে যখন ধরে আমায় করে নিলে জুতােপেটা;
দেথলাম বেটা আমার হাতে মরে বুঝি এবার
যােগাড় করে তুলেছিলাম দুই এক ঘা দেবার।
বেটা ত সে খোঁজ রাখে না, মাগলে আমার জ্ঞান থাকে না,
কিন্তু রাগটা সামূলে গেলাম অনেক কষ্টে সেবা।
পারিষদ। বেশ করেছেন বেশ করেছেন নইলে অন্ততঃ,
একটা খুন খারাপি হ'ত, একটা খুন খারাপি হত।
রাজা। কেদার বেটা সাধু বলে সহরে ঢাক পেটায়,
পারিষদ। হেঁ হেঁ বেটা আদত চোর, হেঁ হেঁ বেটা আদত চোর
রাজা। নিইছিলাম তার হাজার টাকা চাইতে এল সেটায়
পারিষদ। বেটা বেজায় গুলিখাে, বেটা বেজায় গুলিখাের।
রাজা। আমি বল্লাম ‘তবে রে বেটা, অায়না দেখি তবে রে বেটা,
কে কে কে তাের টাকা জানে, তো তো, তত তাের সাক্ষী কেটা?
কর না গিয়ে মকদ্দমা-অাই ভােন্ট কেয়ার এ ফেদা
মুখখানি ত চুপটি করে ফিরে গেল কেদার।
টাকা নিয়ে কৰে সে কি ? টাকাগুলো সব শেষে কি
গাজা গুলি খেয়ে বেটা উড়িয়ে দেবে দেদার?
পারিষদ। বেশ করেছেন বেশ করেছেন সে টাকা নিশ্চিত,
*

দ্বিতীয় অক।]
ত্র্যহস্পর্শ।
[ দ্বিতীয় দৃশ্য।
বেটা সব উড়িয়ে দিত, বেটা সব উড়িয়ে দিত।
রাজা। নিত্যানন্দ বিন বলে কর্ডে চাহে প্রমাণ
পারিষদ। সেকি আবার একটা লোক, সে কি আবার একটা লোক।
রাজা। আমার সঙ্গে তর্ক কর্ডে এল সে দিন সমান ;-
পারিষদ। বেটা নিরেট আহাম্মেক! বেটা নিরেট আহাম্মোক।
রাজা। আমি বল্লাম “তবে রে বেটা আয়না দেখি তবে রে বেটা,
আমি একটা বিদ্যাদিগগজ গাধা শুয়র জানিস সেটা”-
বলে দুঘ। পীঠে লাঠি বসিয়ে দিলাম চটাং ।
লাঠি খেয়ে পড়ে গেল বেটা ত চিৎপটাং-
আমার সঙ্গে সে পারে কি? তর্কের বেটা ধার ধারে কি?
লাঠি খেয়ে তখন বেটা পালিয়ে গেল সটাং!
পারিষদ। বেশ করেছেন কেশ করেছেন তর্কেতে বস্তুতঃ ;
সেরা প্রমাণ লাঠির গুতো, সেরা প্রমাণ লাঠির ঋততা।
ভূদেবের প্রবেশ।
রাজা। এই যে ডাক্তার বাবু এসেছেন। রাণী কেমন।
ভুদেব। বেশ।
রাজা। বেশ কি রকম।
ভূদেব। তার উদ্দেশ্য বেশ ।
রাজা। কি রকম তার উদ্দেশ্য।
ভূদেব। উদ্দেশ্য এই রকম যে, মহারাজাকে তিনি যথাসময়ে একটি
পুত্র কিম্বা কন্যা সন্তান উপহার দেবেন।
রাজা। বলেন কি। সত্যি!!
ভূদেব। নয় কি মিথ্যে। আমি কি মিথ্যে বলতে পারি ?
[ ৪৩

? দ্বিতীয় অক।] হস্পর্শ। [ দ্বিতীয় দৃশ্য। জানেন মহারাজ আমার এই ধমনীতে অন্নদাসুন্দরীর রক্ত প্রবাহিত হচ্ছে। কুঞ্জ। বাপরে। রাজা। বলি দেখছ বৃন্দাবন। তবু বেটার বলে বুড়াে ! ভূদেব। Libel ! মহারাজের বয়েস কতই হবে ?—আমি বলে দিচ্ছি। মহারাজের দাত দেখি। কুঞ্জ। মহারাজ কি গরু, যে দাত দেখে বয়েস ঠিক কৰ্বেন রাজা। না না দেখুন না [ দাত বাহির করিলেন ] ভূদেব। তাইত এ রকম আশ্চৰ্য্য ত আমি কখনও দেখিনি। মহারাজ আপনার বয়েস এই বছর পঁচিশ হবে ? কুঞ্জ। [ স্বগত ] এ দেখছি খােসামােদিতেও ওস্তাদ। রাজা। { সন্তুষ্টসুরে না ডাক্তার বাবু তার চেয়ে বেশী । ভূদেব। দাত দেখে ত ত বােধ হয় না। কুঞ্জ। দাত দেখে ত বয়েস বেশ সঠিক বলে দিলেন। কিন্তু দাত- গুলো যে বাঁধান তার ঠিক আছে ডাক্তার বাবু ? ভূদেব। বাঁধন বটে । আমিও ত ঠিক তাই ভাবছিলাম। ( কুঞ্জকে মহাশয় আপনি বোধ হয় Addison's Historical Synthesis of Teeth পড়েন নি ! পড়বেন। ভারি উচুদরের বই। [ ঘড়ি দেখিয়া উঃ বেলা দশটা। এখন যাই; পথে রাজার ঝিকে দেখে যেতে হবে। তার concatenation of the right abdomen হয়ে caseটা একটু complicated হয়েছে। যা হােক চিকিৎসা কৰ্ত্তে ক্রটি কৰ্ব না। [ ব্যন্তভাবে প্রস্থান। ৪৪] ;

দ্বিতীয় অফ। ত্র্যহস্পর্শ। [ দ্বিতীয় দৃশ্য। রাজা। দেখছ বিপিন! তা হলে দেখছ ! বিপিন। উঃ। রাজা। এইটা নিয়ে আমার পরটি হ’ল। বুঝলে বৃন্দাবন। প—ন-রটি। বৃন্দাবনের ক’টি ছেলে পিলে ? বৃন্দাবন। এই সবে মাত্র ১১টী রাজা। আর মথুরের। মথুর। আর মশায়! সে দুঃখের কথা কন কেন! মােটে তিনটী। রাজা। মােটে। ! হাঃ হাঃ হাঃ! তুমি কিছু কর্তে পারনি দেখছি। বিপিনের ক’টি বিপিন। রাজা। মন্দ নয়। কুঞ্জর ছেলেপিলে নেই বুঝি ? কুঞ্জ। চারটি ছিল। চারটিই মারা গিয়েছে। রাজা। আবার বিয়ে কর না। আবার হবে। কুঞ্জ। আর কি এ বয়েসে হয় মহারাজ ? রাজা। কেন! আমার হচ্ছে তােমার হবে না কেন? কুঞ্জ। মহারাজের সঙ্গে কার কথা। মহারাজের কত লােক বল সহায় আছে। আমি গরীব মানুষ একটি। ? সাতটি মাত্র। ভৃত্যের প্রবেশ। ভৃত্য। মহারাজ। রাজা। কি রে ! ভৃত্য। মহা! ঐ যে মহারাণ- { ৫ দ্বিতীয় অক।] হস্পর্শ। [ দ্বিতীয় দৃশ্য। কি হয়েছে? । রাজা ভৃত্য। রাণীজী ঐ যে-- রাজা। রাণী কি? বুঝলে বিপিন এ রাণীর সম্বন্ধে ঐ খবরই দিতে এসেছে। রাণীজী কি ? ভৃত্য। এজ্ঞে, রাণী পটল তুলেছে। রাজা। সে কি রে ॥ ভৃত্য। এজ্ঞে। রাজা। পটল তুলেছে কি রে? ভৃত্য। এই যাকে বলে শিঙে ফুকেছে। রাজা। মারা গিয়েছে ? ভৃত্য। এতে। রাজা। সত্যি না কি ? ভৃত্য। এজ্ঞে। রাজা। বলিস কি! ভৃত্য। এজ্ঞে। রাজা। এতদিন ত বেঁচে ছিল ! এজ্ঞে তা ছিল। রাজা। এখন ন’ল ? এতে। রাজা। হতেই পারে না। কি বল বৃন্দাবন ? বৃন্দাবন। তা ত বটেই। রাজা। রাণী কখন মর্তে পারে? কি বল কুদ্ধ ? ৪৬ ] re

দ্বিতীয় অঙ্ক।]
হস্পর্শ।
[ তৃতীয় দৃশ্য।
কুঞ্জ। রােজ রােজ আসছি যাচ্ছি। রাণী যে মরেছে, এ রকম ত
কখন শােনা যায় নি।
রাজা। মথুর কি বল? এ রকম হঠাৎ না বলে কয়ে
মথুর। হতেই পারে না।
রাজা। তা মৰ্ত্তেও বা পারে।
মথুর। তা মৰ্ত্তে কতক্ষণ?
রাজা। আচ্ছা, ভেতরে গিয়ে দেখলেই ত চুকে যায় বিপিন।
বিপিন। আজ্ঞে, তাও ত বটে।
[ সকলের প্রস্থান।
তৃতীয় দৃশ্য।
ভূদেব একাকী।
ভূদেব। রাজার family physician হয়ে লাভ ত ভারি! বছরে
৩৭। এতে কি ভদ্রলােকের চলে ? আজ বুঝি আর উনােনে হড়ি ওঠে
। Private practiceটা কোন রকমে জমাতে পাচ্ছিনে। সহরে জ্বর
আলার নামটি নেই; হ'লেই কি ছাই স্বীকার কৰে । পাছে ডাক্তার
ডাকতে হয়। কোন শালা বােগীই বাড়ীতে ডাকবে না। দেখি যদি
[ 3

.
দ্বিতীয় অঙ্ক।
ত্র্যহস্পর্শ।
[ তৃতীয় দৃশ্য।
রাস্তায় কাউকে পাড়াতে পারি। ঐ যে একজন বেশ সবল সুকায়
মােটা লােক যাচ্ছে ম’শয়, ম’শয়, বলি ও ম’শয় ।
| নেপথ্যে ] কি ?
ভূদেব। একবার এদিকে আসুন ত ।
একটি সবল সুস্থকায় ব্যক্তির প্রবেশ।
ব্যক্তি। কি মশয় ?
ভূদেব। বলি | কাশি একি বলছিলাম ভাল [ কাশি ]
বলি ভাল আছেন ?
ব্যক্তি। ( ক্রুদ্ধভাবে ] কি মহাশয় ঐ কথাটি জিজ্ঞাসা কার জন্যে
আমাকে এক ক্রোশ দূর থেকে না ডাকূলে চত না? আপনি ত আচ্ছা
লােক দেখছি।
ভূদেব। বলি মশায় চটেন কেন? আমাকে চেনেন না বােধ হয়।
আমি একজন ডাক্তার।
ব্যক্তি। হলেই বা ডাক্তার।
ভূদেব। কথাটা কি গ্রাহই হ’ল না? আপনার হাত দেখি- [ নাড়ী
দেখিয়া] এ কি মহাশয়ের typhoid fever হয়েছে। প্রবল জ্বর! বিকার।
ব্যক্তি। জ্বর হতে যাবে কেন?
ভূদেব। বলি তা হতে কতক্ষণ?
ব্যক্তি। যান। এখন পথ ছাড়ুন।
ভূদেব। বলি শুনুন না। জানেন আমি রাজায় family
physician. spala cate ** Emerson's History of Lingua
Capsus soya fa?
৪৮]

{
দ্বিতীয় অঙ্ক।]
হস্পর্শ।
তৃতীয় দৃশ্য।
ব্যক্তি। এ কোথাকার গর্দভ !
ভূদেব। বলেন কি! জানেন এই ধমনীতে রাণী অন্নদাসুন্দরীর
ব্যক্তি। যান।
( ক্রুদ্ধভাবে প্রস্থান।
ভূদেব। বেটা আমােলেই আলে না। উপরন্তু অপমান কল্পে।
স্তা হােক। এবার আমি নাছােড়ব। ঐ যে একটী স্ত্রীলােক যাচ্ছে।
দেখি ও কি বলে। বলি [ কাশি ] ও গো! ( কাশি ]-[ স্বগত আরে
কি বলে ডাকি তা ত বুঝতে পাচ্ছিনে— প্রকাশ্যে ) বলি | কাশি
ওগাে-বাড়ীর মধ্যে ।
একটি স্ত্রীলােকের প্রবেশ।
এক
ভূদেব। ভদ্রে!
স্ত্রীলােক। কে রে মড়িপােড়। মিন্সে-
ভূদেব। বলি শােনই না ছাই।
স্ত্রীলােক। আ ম ডেরা, অলপ্পেয়ে মুখপােড়া–পথ ছাড়, বলছি।
[ প্রস্থান।
ভূদেব। এ দেখছি সামাজিক শীলতার বড় ধার ধারে না। আদৰে
বক্তব্যটাই শুনলে না।—কি মাধব বাবু যে।
মাধব বাবুর প্রবেশ।
ভূদেব। ভাল ত; কোথা যাচ্ছেন।
মাধব। এই নিমন্ত্রণ খেতে।
[ ৪৯

দ্বিতীয় অঙ্ক।
হস্পর্শ।
[ তৃতীয় দৃশ্য।
ভূদেব। সর্বনাশ করেছেন। একটা ওষুধ খেয়ে যান। আজকাল
ভারি diarrhea হচ্ছে।—নিমন্ত্রণ খেলেই diarrhea,
মাধব। বলেন কি। তাইত তবে নিমন্ত্রণ খেতে যাবনা না কি?
কিন্তু না গেলে বড় রাগ কৰ্বে। মাসতুত বােনের বাড়ী-
ভূদেব। মাসতুত বােনের বাড়ী না কি ? বলেন কি ? আজকাল
মাসতুত বােনের বাড়ী নিমন্ত্রণ খেলে একেবারে cholera ; পিসতুত
ভায়ের বাড়ী নিমন্ত্রণ খেলে তত যেত আসত না।
মাধব। বলেন কি? তবে ফিরে যাই।
ভূদেব। ফিরে যাবেন কেন? একটা ওষুধ খেয়ে যান। তার পরে আর
কোন ভয় নেই। Ben Johnson's Materia Medicaতে লিখছে-
মাধব। না না ওষুধ আর খাব না। যখন cholera হবার
danger তখন একেবারে নিমন্ত্রণ না খাওয়াই ভাল। ফিরেই যাই।
ভূদেব। আরে শুনুন না ।
মাধব। না মশায়! ঠিক বলেছেন। এ গরমে নিমন্ত্রণ খাওয়াটা
কিছু নয়।
[ ফিরিয়া গেলেন।
ভূদেব। কি ছােট লােক। নিমন্ত্রণ খাওয়াটা ছাড়বে, তবু ওষুধ খাবে
না। সকলেরই ইচ্ছে যে ডাক্তারকে ফাঁকি দেয়। পাছে আমি দুপয়সা
পাই।—এরা আবার কারা আসে? কতকগুলাে স্কুলের ছেলে দেখছি।
কতকগুলি বালকের প্রবেশ।
১ম বালক। হা সুরে বাঁড়য্যর কাছে লালমােহন ঘােষ এখনও
অনেক কাল শিখতে পারে।
২য় বালক। রেখে দাও তােমার সুরেন্দ্র বায্যে।
•]

দ্বিতীয় অঙ্ক।] যহস্পর্শ। ( তৃতীয় দৃশ্য। = ৩য় বালক। ওহে নাহে না। সুরেন্দ্র বাড়েয্য বলে ভাল। ৪র্থ বালক। লালমােহন ঘোষের কাছে ? [ পঞ্চম বালককে কি বল হে! ৫ম বালক। [ গম্ভীর ভাবে ] হ লালমােহন ঘােষের diction ভাল, আর সুরেন্দ্র বড়য্যের style ভাল। ভূদেব। ওহে ছােকরারা! তােমরা যে ভারি চেঁচাচ্ছ। তােমাদের বাড়ীতে কারাে কোন অসুখ নেই ? বালকগণ। আজ্ঞা না। ১ম বালক। তা হাে তবু সুরেন্দ্র বড়য্যে ভূদেব। বলি তােমার দিলীর যক্ষ্মাকাশ হয়েছে না? ২য় বালক। No sir!—কিন্তু লালমােহন ঘােষ- ভূদেব। ওহে তােমার মাসীর অম্বল হয়েছিল সেটা সেরেছে ? ৪র্থ বালক। আমার মাসী নেই।—যদিও সুরেন্দ্র বড়য্যে- ভূদেব। মাসী নেই ? ওহে তােমার নাম মহেন্দ্র-না? ৩য় বালক। আজ্ঞে না আমার নাম সতীশ।সে যাই বল, লালমােহন ঘোষ ভূদেব। হাঁ সতীশ বটে! ওহে ছােকরা! তােমার bronchitis হয়েছে। ৫ম বালক। Bronchitis হতে যাবে কেন ? মুখ, পাষণ্ড, বর্বর, ভূদেব। আচ্ছা, bronchitis হয়নি ত হয়নি, তা বলে গালাগালি দেও কেন বাপু? (১

দ্বিতীয় অক।
ব্র্যহস্পর্শ।
| তৃতীয় দৃশ্য।
বালকগণ। দেবে খুব দেবাে। গালাগালি দেওয়াই আমাদের
ভূদেব। গালাগালি দেওয়াই ব্যবসা ? তাতে লাভ হয় ? বল
নয় ডাক্তারি ছেড়ে দিয়ে, তাই শুরু করি।
১ম বালক। আমরা সম্পাদক হব।
ভূদেব। ও তাই নাকি? তবে দাও বাপু, খুব গালাগালি দাও।
২য় বালক। আপনি বক্তিতা কৰ্ত্তে জানেন?
ভূদেব। না বাপু, আমি ডাক্তারি করি।
ঘ বালক। ডাক্তারি মােটে
ভূদেব। কেন ডাক্তারি কাষটাই কি গ্রাহ হল না?
৪র্থ বালক। কাগজও চালান না ?
ভূদেব। না।
৫ম বালক। তবে আপনাকে দিয়ে দোশােক্কার হবে না। যান,
স’রে পড়ুন।
[ বালকদিগের প্রস্থান।
ভূদেব। বেটাদের একবার কলেরা হয়। দেখি ওদের লালমােহন
ঘােষই বা কি করে, আর সুরেন্দ্র বাঁড়ুয্যেই বা কি করে। এখানে
ডাক্তারি করে আর পােষায় না। এখান থেকে লম্বা দিতে হল
দেখছি। হায়রে বিষুবারের বারবেলা
কিশােরের প্রবেশ।
কিশাের। এই যে ডাক্তার বাবু, আপনাকে বিশেষ দরকার।
ভুদেব। কেন? রাণীর কোন সখী কি বার তিনেক হেঁচেছেন,
২]

দ্বিতীয় অঙ্ক।]
ত্র্যহস্পর্শ।
{ তৃতীয় দৃশ্য।
তাই
ওষুধ দিতে হবে ? তােমরা বাপু অন্য ডাক্তার দেখ। আমি ত
আর পেরে উঠিনে।
কিশাের। না না ডাক্তার বাবু, এক মজা হয়েছে। আপনাকে এক
কাৰ্য কৰ্ত্তে হবে। শুনুন। [ কর্ণে কহিলেন)
ভূদেব।
সে কি রকম মজা কিশাের বাবু? জ্যান্ত মানুষকে আমি
মেরে ফেশ্ব কেমন করে ?
কিশাের। সত্যি আপনাকে ত আর রাণীকে মেরে ফেলতে
বলছিনে। শুধু বলতে হবে “রাণী মরেছে”।
ভূদেব। ও! তুমি তা হলে “Medical Jurisprudence পড়নি
বুঝি ? False death certificate দিয়ে কি শেষে আমি জেলে যাব ?
কিশোের। জেলে যাবেন কেন ?
ভূদেব। যদি যাই ?
কিশোের। সে ভার আমার।
ভূদেব। সে ভার তােমার কি রকম ?
কিশাের। আমি বলছি জেলে যাবেন না। যদি যান তখন বলবেন
'-
ভূদেব। তখন “ই” বলে আমার লাভ?
কিশাের। আচ্ছা, যদি জেলে যান, গেলেনই বা। এটা বুঝছেন না ?
ভূদেব। না। সেটা ঠিক বুঝতে পাৰ্জিনে।
কিশাের। ভূদেব বাবু ঘাবড়াচ্ছেন কেন? এ একটা তামাসা বৈত নয়।
দেব। তোমাদের পক্ষে হতে পারে
পারে;"আমার
আমার গুদে যেতে
যাওয়াটা খুব তামাসা ৰ'লে, বােধ হচ্ছে না।

দ্বিতীয় অঙ্ক।] ব্র্যহস্পর্শ। [ তৃতীয় দৃশ্য। কিশাের। এটা যদি ভূদেব বাবু কর্তে পারেন, তা হলে আপনাকে পুরস্কার স্বরূপ, একশটি মুদ্রা,-বুঝলেন? ভূদেব। ও তাই বল, এখন তুমি যা বলছ, বেশ বুঝতে পাচ্ছি ! ঐটে আগে বলে সুরু কৰ্ত্তে হয় বাপু!-অগ্রিম ত ? কিশাের। এই এখনি নেন না [ নােট প্রদান ] ভূদেব। বাঃ! বুদ্ধিটা এখন খাসা সাফ হয়ে গেল। বােধ হচ্ছে, যে আমি একটা Newton, কি Bismark, কি Gladstone bag. কি বতে হবে ?—“রাণী মরে গিয়েছেন। তা সেদিন, ২০ টাকার জোরে, রাণীকে অন্তঃসত্ত্বা সাব্যস্ত করে দিইছিলাম, আজ ১০০ টাকার জোরে আর রাণীকে মেরে ফেলতে পাৰ্ব না? তা রাণীর মৃত্যুর লক্ষণ, সব প্রকাশ পাবে ত? কিশাের। তা পাবে। ভূদেব। আর বেঁচে ওঠবার আগে আমাকে একটা খবর দিয়ে উঠবেন অবিশ্যি ? কিশাের। তাই হবে। ভূদেব। তথাস্তু। বাপু হে, আমরা ডাক্তার। রােগী বাঁচাতে পারি, আর না পারি, কিন্তু আস্ত জ্যান্ত মানুষ মেরে ফেলতে, খুব পারি। আশ্চৰ্য শা-এই ডাক্তারি—বাপুহে! আশ্চর্য শাস্ত্র! তুমি Napoleon's Vivisection of Living and Dead Organisation cate হয় পড়নি? বড় আশ্চৰ্য বই! বড় আশ্চর্য্য বই। বইখান পড়ে। [ উভয়ে বিপরীত দিকে নির্জাত। ৪]

দ্বিতীয় অঙ্ক।]
ত্র্যহস্পর্শ।
( চতুর্থ দৃশ্য।
চতুর্থ দৃশ্য।
অন্তঃপুর-রাণীর শয়নঘর।
রাণী ও রাণীর সখীগণ।
রাণী। তবে, সব ঠিক ?
বাশী। সব ঠিক ?
রাণী। তবে, আমি এখন মরি ?
বাণী। হ, মর।
রাণী। রাজা আছে ?
মনিরা। হাঁ তার কাছে খবর গিয়েছে যে তুমি মরেছ।
রাণী। তবে আমি ম’লাম ?
সকলে। মম।
রাণী। বেহালা !
বেহালা। কি ?
রাণী। আমি মরিছি।
বেহালা। তা তােমার মরণই ভাল।
রাণী। সারং, কঁাদ না ভাই।
সারং। মােস, এই লুচি ক'খানা খেয়ে নেই | কথাবৎ কাৰ্য্য ]
রাণী। মন্দির!
মন্দিরা। কি ?
রাণী। রাজাকে বলিস যে আমি মরিছি।
{

দ্বিতীয় অঙ্ক।]
হস্পর্শ।
[ চতুর্থ দৃশ্য।
মন্দিরা। কি রকম করে ?
রাণী। নিঃশ্বাস আটকে।
মন্দিরা। তা এ নতুন রকম মরা বটে।
রাণী। এই আমি চাদর মুড়ি দিলাম। ঐ যে রাজা আসছে, তােরা
খুব কাঁদ।
সকলে [ আর্তনাদ করিতে লাগিল ]
রাজার প্রবেশ।
বাঁশী। হে রাজা।
বেহালা। হে রাজা!
মন্দির। হা রাজা !
রাজা। কি রাণী মল নাকি ?
বশী। মল বৈ কি।
রাজা। কি রকম করে মঙ্গল।
বেহালা। এই নিঃশ্বাস বন্ধ হয়ে ।
রাঙ্গা। কখন ?
সারং। আহা এই কতক্ষণ।
রাজা। ডাক্তার এইছিল ?
মন্দিরা। তিনিই ত দেছিলেন। আবার তাঁরে ডাকতে লােক
গিয়েছে-কি রাণী অমনি চোখ উল্টোলাে।
রাজা। তাই ত ।
বাণী। এমন মরণ কেউ দেখেনি গাে—এই ছিল গা—
যাং। এমন মরণ কেউ দেখেনি-সাক্ষাৎ সতীলসী গা-
.
1

দ্বিতীয় অঞ্চ।
এ্যহস্পর্শ।
[ চতুর্থ দৃশ্য।
বেহালা। এমন মরণ কেউ দেখেনি—ব কি রাজা-সৰ্বাঙ্গ
যেন অসাড়-
মন্দির। আর মুখে কথাটি নেই—এমন মরণ কেউ দেখেনি গো।
ভূদেবের প্রবেশ।
রাজা। এই যে ডাক্তার বাবু এসেছেন। দেখুন ত রাণী মরেছে
নাকি?
ভূদেব। [ রাণীকে নানাবিধ পরীক্ষা করিয়া ] তাই ত। মরেছেই
ত। একেবারে defunct. [ সখীগণকে ] কখন মলেন?
সখীগণ। এই কতক্ষণ।—ওগাে আমাদের কি হবে গাে?
ভুদেব। মরেছেন। Addison's Therapeutics এর সঙ্গে, সব
symptoms মিলে যাচ্ছে। কি আশ্চৰ্য্য ।
রাজা। তবে মরেছে সত্য ?
ভূদেব। সে বিষয়ে কোন সন্দেহ নেই। আপনার যদি সন্দেহ
থাকে, তা হলে Darwinএর Origin of Monkey-Brand Soap
পড়বেন।
[ প্রস্থান।
সখীগণ। ওগাে আমাদের কি হবে গাে ?-
রাজা। গণকঠাকুর বলিছিল ঠিক দেখছি। আমার আর একটা
বিয়ে যেন লিখছে।
কিশােরের প্রবেশ।
কিশাের। এদিকে সর্বনাশ হয়েছে, ঠাকুর্দা। এদিকে সর্বনাশ
হয়েছে।
[ ৫

দ্বিতীয় অঙ্ক।]
ত্র্যহস্পর্শ।
[ পঞ্চম দৃশ্য।
তার
রাজা। আবার কি সর্বনাশ ?
কিশাের। আপনার বাগান-বাড়ী লুট।
রাজা। সে আবার কি। বাগান-বাড়ীর আবার শুট কি?
কুশন্ না কার্পেট না ছবি।
কিশাের। তার চেয়েও কিছু জ্যান্ত মাল।
রাজা। বলিস্ কি রে? এ-দেখি--তাই ত?
[ কিশােরের সহিত প্রস্থান ও সখীদিগের আর্তনাদ।
পঞ্চম দৃশ্য।
ভূদেবের
বৈঠকখানা।
শ্যামল, অতুল, যাদব এবং অনল।
খাও, দাও, নৃত্য কর, মনের সুখে।
কে কবে যাবিরে ভাই, শিঙে ফুকে।
এক রকম যাচ্ছে যদি, যাক্ না কেটে
পরে যা
হবে, কাজ কি ঘেটে ?
গায়ে ফু দিয়ে বেড়া, কোমর এটে-হাস্যমুখে ;-
এ ভবে রাজা প্রজা সবাই সুমন,দেখলে একটু তের ঢুকে।
আছিস তুই পেঁচার মত ব'সে কেটা ?
চ্ছিস্ কে উড়িয়ে ধুলো- না বেটা?
দুদিনে ভবের মা, ভবের লো যাবে চুকে।
বাহ! মজাদারি। বলিহান্সি। বােম ভােলানাথ-কপাল ঠুকে-

দ্বিতীয় অঙ্ক।]
হস্পর্শ।
[ পঞ্চম দৃশ্য।
অতুল। বাহবা !
যাদব। Bravo।
অনঙ্গ। Excellent !
শ্যামল। তােমরা যে নিজের গান গেয়ে, নিজেরাই মােহিত।
অতুল। বাবা তা যদি বল, তবে বলি একটা কথা বলি ? বলি?
বলি ?
যাদব। না দাদা, আর বলে কাজ নেই।
অতুল। কেন বলব না? দুশাে ব্য। পাঁচশাে বলব।
অনঙ্গ। ও বাৎ কভি নেহি হােগা।
অতুল। আলবৎ।
অনঙ্গ। চুপ রহে শালা।
অতুল। তুমি আমায় শালা বলবে কেন?
শ্যামল। সেটা অনঙ্গর অন্যায় হয়েছে।
অতুল। অন্যায় হয়েছে। দুশাে অন্যায় হয়েছে। পাঁচশাে অন্যায়
হয়েছে।
যাদব। ঝগড়া কর কেন দাদা? [ গীত] “খাও দাও নৃত্য কর
মনের সুখে।
অতুল। শালা বলবে কেন?
অনঙ্গ। ব্যস কর না দাদা। মনের দুঃখে একটা কথা
বলে ফেলিছি, রাগ কর কেন দাদা? এই কাথ মছি।
[ কথাবৎ কাৰ্য।
অতুল। তুমি আর যা ৰুল বল, শালা বাৰে কেন?
[

দ্বিতীয় অঙ্ক।]
হস্পর্শ।
[ পঞ্চম দৃশ্য।
গাহিতে গাহিতে দেবের প্রবেশ।
। দেখ, এ জীবনে ভাই, একটুকু যদি বিমল আমােদ চাওগো,
তবে, মাঝে মাঝে মাঝে, মনরে আমার, ঢক ঢকু কু ও রে।
যাদব। এই যে ভূদেব যে । তাই ত বলি ভূদেব নৈলে কি জমে।
অতুল। তুমি বাপ তুলে গাল দিলে না কেন? শালা বল্লে কেন ?
ভূদেবের গীত ।
এ জীবনে ভাই, একটুকু যদি, বিমল আমােদ চাওগো,
মাঝে মাঝে মাঝে, মনরে আমার, টুকু ঢুকু চকু খাওরে।
এই ভব মরুভূমে, সুরা জলাশয়, ঝড়ে সুরা পাকাবাড়ী।
মজারূপ বারাণসীতে যাইতে-শুরাই রেলের গাড়িরে।
জীবনটা ঘোর মেঘলা এবং গৃহিণী টি ঘাের কালো;
ভবরূপ ঘাের অন্ধকারে, এ সুরাই একটু আলােরে।
হৃদিরূপ এই বাক্স খুলিতে, সুররূপ এক চাৰি ।
বোতল খুলিলে, খুলিবে হৃদয়, তা অবশ্যম্ভাবী রে।
থাকিবে না ভেদ পাত্রপাত্র, হিতাহিতবােধ-সেটা;
শিকল ছিড়িয়া বেরিয়া পড়িবে, কামক্রোধ দুই বেটা রে।
থাকিবে না কোন চক্ষুলজা, রবেন। কারো ওয়ান্ডা,
হবে, পরিষ্কার, সুপ্রশস্ত, চুলােয় যাবার রাস্তা রে।
শােক পরিতাপ মাঝে যদি চাও, সে মহান কিঞ্চিৎ,
তবে মাঝে মাঝে মন, ক'রো রসনারে, সুধারসে সিঞ্চিত বাবা।
অনঙ্গ। বলি, নিরামিষ আর কতক্ষণ চল্‌বে। মাংস আনাওনা।
ভূদেব। সবুর কর দাদা, সবুরে মেওয়া ফলে।
অতুল। তুমি আমায় শালা হবে কেন?

অঙ্ক।]
হস্পর্শ।
[ পঞ্চম দৃশ্য।
যাদব। আনন্দ কৈ ?
ভূদেব। আসছে, আসছে, ব্যস্ত হও কেন দাদা?
. শ্যামল। বাপের আচ্ছা সুপুত্র বটে। যেই শুনেছে যে, তার বাপ
একটা পরমাসুন্দরী মেয়ে মানুষ নিয়ে এসেছে, অমনি ফন্দি কল্লে যে,
তাকে একদিন নিয়ে আসতে হবে।
যাদব। এরেই বলে “বাপকা বেটা, সেপাইকা ঘােড়া”।
মতিয়া ও বামা চতুষ্টয়ের সহিত আনন্দের প্রবেশ।
শ্যামল। এই যে যুবরাজ।
অনঙ্গ। সঙ্গে একেবারে পাঁচ পাঁচটি যুবরাজ্ঞী।
যাদব। সেটি কোটি ? যেটির জরির পােষাক সেইটি না ?
ভূদেব। বাবা দেখেই বুঝতে পাচ্ছ না? একচন্দ্ৰস্তমাহন্তি বাবা।
নচ তারা গণৈরাপি। ছেলেবেলায় ঋজুপাঠে পড়া গিইছিল। [ গিয়া
মতিয়াকে চুম্বনােপক্রম ও তৎকর্তৃক লাঞ্ছিত ] কি দাদা পছন্দ হল না
বুঝি! দেখ আমার ওপরটা তত জাঁকাল নয় বটে কিন্তু ভেতরটা বড়
উচুদরের।
শ্যামল। [ ভূদেবকে ঠেলিয়া ] আহা কর কি? ওকে বিরক্ত
কর কেন? তুমি ত হে ভারি মুখফোড়।
ভূদেব। তা দাদাকে ত খুব মুখচোরা ব’লে বােধ হচ্ছে না।
শ্যামল। বলি ও-ও-মাইডিয়ার।
যাদব। আহা সর না শ্যামল, [ শ্যামলকে ধাক্কা দিয়া ] কি কর ?
ওরে বিরক্ত কর কেন দাদা? বলি ও-ও-মাই-ডার্লিং।
অনঙ্গ। বেয়ে বেটাচ্ছেলে [ যাদবকে ধাক্কা দিয়া ফেলিয়া দিয়া ]

দ্বিতীয় অঞ্চ।] ত্র্যহস্পর্শ। [ পঞ্চম দৃ। বেটা মাতাল বদমায়েস শূয়াের।–এসসা তুমি আমার কাছে এসো সােণার- চাদ! তােমার কোন ভয় নেই। ভূদেব। [ সম্মতিজ্ঞাপক ঘাড় নাড়িয়া ] না :- অতুল। [ চীৎকার করিয়া তাহাদের ভিতর পড়িয়া ] ওগাে মাগাে। গেলামগো--ম’লমগগা ! সকলে। কি রে ! কি হ’ল কি হ'ল ? অতুল। কি আর হবে? একটু জায়গা করে নিলাম। Oh my derry derry darling. [ মতিয়াকে ধরিলেন ] আনন্দ। আঃ কি কর। একে ছাড় বলছি ! তােমরা অন্য চারটিকে নেও। এটি আমার । অতুল। তােমার না তোমার বাবার ? আনন। বাবার হলেই আমার। যাদব। বেটার কি logicএ জ্ঞান। অনঙ্গ। আহা গােল কর কেন। পর্যায়ক্রমে চালিয়ে নেও না। শ্যামল। হাঁ আমিও তাই বলি। দ্রৌপদীর পাঁচ স্বামী ছিল। ভূদেব। লাখ কথার এক কথা। রামায়ণের উপর আর কথা নেই বাবা। ঝগড়া কর কেন? ওকে নাচতে দাও, গাইতে দাও। একটু আমােদ কর। [ গীত। আহা এ জীবনে যদি ইত্যাদি। আনন। তা বরং ভাল। গা ত মতিয়া, একটা গান গা। মতিয়া। আমি ত গাইতে না জানি। আনন্দ। আবার ন্যাকামি শুরু কল্লি। গা বছি। মতিয়া। আমার গলা ত ভেসে গিয়েছে। হামি গাইতে ত না পারি।

দ্বিতীয় অঞ্চ।]
ব্র্যহস্পর্শ।
[ পঞ্চম দৃত।
••
ভূদেব। আচ্ছা তুমি গাইতে না পার এরা গান্, কুছ পরােয়া নেই।
তুমি না হয় সঙ্গে সঙ্গে নাচ। তােমার গলাই ভেঙ্গেছে, প ত মার
ভাঙ্গেনি দাদা! গাও তােমরা-গাও রূপসীরা।
বারাঙ্গনা চতুষ্টয়ের নৃত্যগীত।
দুরে থেকে দেখতে ভাল, দেখ নয়ন মেলে।
পস্তাবে গো আরাে বেশী কাছে ঘেষে এলে।
আমরা, হেল্‌ছি দুলছি তুলছি ফণা, কাল ভুজঙ্গিনী,
একান্তই মন্দ ভাগ্য, ঘেষে আসেন যিনি।
পাশ কাটিয়ে চলে যেও, পুতে দেখা পেলে।
অামরা, নিজে পুড়ি, অন্তে পােড়াই, কেরোসিনের আলো।
দেখাে ভুলে হাত দিও না-চাহাে যদি ভালাে
জ্বলবে তখন বিষম রকম, হাত পুড়িয়ে ফেলে।
আমরা যাচ্ছি ব’য়ে ভবের মাঝে, রূপের মহানদী,
তীরে থেকে দেখে তারে,—দেখতে চাহে যদি,
রূপতরঙ্গে ঝাপ দিও না, ঝাপ দিলে ত গেলে।
[ ক্রমে সকলের নৃত্যগীতে ঘােগ। এমন সময়ে সপারিষদ রাজার
প্রবেশ ও অবাক হইয়া নিরীক্ষণ।]
ওরে বাজারে রাজা। { লুক্কায়িত ]
শ্যামল। অসময়ে উদয় কেন চাদ ?
অতুল। বেজায় অরসিক।
অনঙ্গ। ভৈরবীতে এসে কড়িমধ্যম লাগালে।
যাদব। যাদু দেখছ কি ? একে বলে চোরের ওপর বাটপাড়ি।
রাজা। [ আনন্দকে ] হাঁ রে বেটাছেলে।
ভূদেব।

দ্বিতীয় অঙ্ক।]
ত্র্যহস্পর্শ।
[ পঞ্চম দৃ।
০
আনন্দ। [ বিরক্তস্বরে ] কি?
রাজা। তাের এ কি আচরণ? বেটা আহাম্মক, বেহায়া অসচ্চরিত্র।
আনন্দ। বাবা আমার কি সচ্চরিত্র।
রাজা। বেটাচ্ছেলে তাের কি কাণ্ডজ্ঞান নেই ? বেটা কুণ্ড,
লক্ষ্মীছাড়া, পাজী !
আনন্দ। গাল দিওনা বলছি।
রাজা। শূয়াের, গাধা, নচ্ছার !
আনন্দ। রাগিও না বলছি। অপমান হবে।
রাজা। এত বড় আস্পর্ধা! আমি তাের বাবা তা জানিস?
আনন্দ। ভারি বাবা!-অমন ঢের ঢের বাবা দেখিছি।
রাজা। ঢের ঢের বাবা দেখিছিস্ কিরে?-ওকে ছেড়ে দে।
[ মতিয়ার হস্ত ধারণ }
আনন্দ। দিলাম আর কি [ বিপরীত দিকে মতিয়াকে আকর্ষণ
ভূদেব। এইবার শুম্ভনিশুম্ভের যুদ্ধ বেধেছে বাবা। এসময়ে
Kalidas's Medical Jurisprudence অনুসারে চম্পট দেওয়াই
ব্যবস্থা।
[ পলায়ন।
[ মতিয়াকে লইয়া উভয়ের কাড়াকাড়ি, সকলের তাহাতে যােগদান,
ঘােতর গণ্ডগােল, চীৎকার ও পটক্ষেপণ
৫
৬৪]

তৃতীয় অঙ্ক।
প্রথম দৃশ্য।
রাজসভা।
রাজা ও পারিষদবর্গ।
রাজা। সব শালা পাজি।
পারিষদবর্গ। আজ্ঞে তা ঠিক।
রাজা। আমি বুড়ো বয়সে বিয়ে কর্তে যাচ্ছি, তাতে তােদর কি
বেটারা ?
পারিষদবর্গ। তােদর কি ?
রাজা। বেটাদের ধরে কি কৰ্ত্তে হয়, বল দেখি বৃন্দাবন।
বৃন্দাবন। জুতােতে হয়।
রাজা। জুতােনটা আর এমন কি নতুন হ’ল !
মথুর ও বিপিন। হা এমন কি নতুন হল।
কুঞ্জ। তা পুরােণাে হলেও, দু’ঘা বসিয়ে দিলে লাগে মন্দ নয়।
রাজা। না তাদের ধরে কি কৰ্তে হয় বল ত মথুর!
মথুর। [ ভাবিয়া ) আজ্ঞে কুকুর লেলিয়ে দিলে হয় না?
রাজা। আঃ ছ্যাঃ।
পারিষদবর্গ। সঙ্গে সঙ্গে ] ছ্যাঃ।
[ ৬৫

.
তৃতীয় অঙ্ক।]
হস্পর্শ।
[ প্রথম দৃশ্য।
রাজা। দেখ বেটারা ভারী বাড়ান বাড়িয়েছে। কেউ আমাকে দেখে
প্রকাশ্যেই গাল দেয়,কেউ ছাড়া কাটে-কেউ বা হাসে-সব শালা পাজি।
পারিষদবর্গ। সব শালা পাজি।
রাজা। যাহােক, পাত্রী যে পাওয়া গিয়েছে!—কি বল বৃন্দাবন, এ
পাত্রীটির সঙ্গে যদিও বাবাজি আনন্দর গায়ে হলুদ হয়ে গিয়েছে, তবু এমন
বিয়েও হয়। কি বল ?
বৃন্দাবন। আজ্ঞে হাঁ তার আর সন্দেহ কি ?
কুঞ্জ। যুবরাজ এ বিয়েতে রাজি, মহারাজ ?
রাজা। নৈলে কি বাপের সঙ্গে ঝগড়া কর্বে ? আনন্দ আমার
তেমন ছেলে নয়! কি বল বিপিন!
বিপিন। বড় ভাল ছেলে।
রাজা। এবার পাত্রী যে হয়েছে, বুঝলে মথুর!
মধুর। ওহে হাে হে !
রাজা। তার চেহারা, বুঝলে বৃন্দাবন।
বৃন্দাবন। আহা হা হা !
রাজা। না, চেহারাটি তুতু ভাল না হলেও তার বুংটা বুঝলে কুঞ্জ।
কুঞ্জ। উহু হু হু ।
রাজা। না রংটা খুব ফর্সা নয় বটে, অৰে, কৰে
বিপিন। চেনাই আছে।
রাজা। এই যা বলেছু। আমি ও রকম সৰ্বাক্ষন্দরী সুন্দরী
বুঝিনে, কি বল কুঞ্জ !
কুঞ্জ। হাঁ সৰ্বাঙ্গ থাকলেই হল।
র

তৃতীয় জয়।]
ব্র্যহস্পর্শ।
[ প্রথম দৃ।
রাজা। হাঁ একটা তাড়াতাড়ি চাই। আমি কি রকম স্ত্রী চাই, তা
বােধ হয় তােমরা কেউ জান না।
পারিষদবর্গ। না মহারাজ।
রাজা। তবে শােন।
গীত।
রাজা।
যদি জান্তে দাও আমি ঠিক কি রকম স্ত্রী চাই,
ফস। কি কাল কি মাঝারি রং;
লম্বা কি বেটে, কি ক্ষীপ কি পীনা ;
দেখতে ঠিক্ পরী আদখতে টি সং -
তাতে আমার আগে বায়নাক অধিক,
চলতে জানে যদি বাঁচিয়ে দিক।
তার ওপর ডাকে আমায় সােহাগে,
“পোড়ার মুখে মিঙ্গে ও হতাশা ?
সপারিষদবর্গ। তা’লে হাঃ হাঃ সে ত মােৰায় সােহাগা।
রাজা। কপাল একৰি বা কপাল গড়ের মাঠ
জ পুষ্প কি জ যবিঃ }
নীলাজন। কি সে মার্শালাক্ষী।
তা খুব যায় জামে দা, আমার এ মত।
স্বামীরে কটু সে ঝগৰাক বেজায়
কথায় কথায় পিতৃগৃহে, না সে যায়,
তার ওপর ডাকে আমায় সোহাগ,
“পােড়র মুখো-সিলে ও হাগা।।
সপারিষদবর্গ। তালে হাঃ হাঃ সে ত সােনায় সােহাগ
রাজা। বিদ্বাধয়া হোক কি খা;
[ ৬৭

তৃতীয় অঙ্ক।] ত্র্যহস্পর্শ। [ প্রথম দৃশ্য। সুদীর্ঘকেশী কি মাথায় টাক ; সুপংক্তিদন্তা কি গজেন্দ্রদংষ্ট্র। বংশীবৎ নাসা কি চাইনীজি নাক ; -যদি সে করে কম তর্ক ও ক্রন্দন, তার উপর হয় যদি সুচারু রন্ধন, তার ওপৰ ডাকে আমায় সােহাগে, “পোড়ার মুখে মিন্সে ও হতভাগা !” সপারিষদবর্গ। তালে হাঃ হাঃ সে ত সােনায় সােহাগা। রাজা। গজেন্দ্রগামী কি ভেকলক্ষী ; গাহে সে মিঠে কি ডাকে সে কাক বিদ্যায় বাণ কি বিদ্যায় রম্ভা। সৰ্বাঙ্গ থাক কিম্বা নাই সে থাক - রাখে না খােজ স্বামী খায় ভাং কি চরস, ভাঙারপুত্রাদি রক্ষায় সরস, তার ওপর ডাকে আমায় সােহাগে, “পােড়ার মুখে। মিন্সে ও হতভাগা।” সপারিষদবর্গ। তালে হাঃ হাঃ সে ত সােনায় সােহাগা ! রাজা। বসন কম ছেড়ে ও বাসন কম ভাঙ্গে ; গয়না সে কদাচিৎ দুই এক খান চায় । খরচপত্র একটু গুছিয়ে করে অল্পই ঘুমায় ও অল্পই খায়; তার উপর হয় একটু চলন সই গড়ন, আর যদি হয় একটু বােকটে ধরণ, তার ওপর ডাকে আমায় সােহগে, “পোড়ার মুখে মিন্সে ও হতভাগা, সপরিষদূর্গ।; তলে হাঃ হাঃ সে ত সোনায় সােহাগ। ৬৮ ] ক

তৃতীয় অঙ্ক।]
হস্পর্শ।
[ প্রথম দৃশ্য।
আনন্দের প্রবেশ।
রাজা। এই যে আনন্দ।-কখন এলে বাবা?
আনন্দ। বাবা, এ ত হতে পারে না।
রাজা। এ-এ-কি হতে পারে না বাপধন ?
আনন্দ। আমার সঙ্গে কনের বিয়ের সব ঠিক ঠাক। আমাকে
ছুতাে করে কলকাতায় পাঠিয়ে, আমায় ভাঁড়িয়ে, আপনি তাকে বিয়ে
কৰ্ত্তে যাচ্ছেন ?
রাজা। বাপু হে, তোমার বিয়ের ভাবনা কি ? এখনি
নতুন
পাত্রী
দেখে দিচ্ছি। কি বল মথুর ?
মথুর। এক্ষণি।
আনন্দ। আপনি নিজে নতুন পাত্রী দেখে নেন।
রাজা। তা কি কখন হয় ? কি বল বৃন্দাবন ?
বৃন্দাবন। তা হবে কেমন করে ?
আনন্দ। আমি ও সব বুঝিনে। আমি যখন, তাকে বিয়ে কৰ্ক ঠিক,
তখন কই।
রাজা। আনন্দ তুমি কি ক্ষেপেছ, ই,—কি বল বিপিন ?
বিপিন। হঁ। এ ক্ষেপার লক্ষণই ত বােধ হচ্ছে।
আনন্দ। আমি ক্ষেপিছি না আপনি ক্ষেপেছেন ?
রাজা। এ কি বলে মথুর! [ মথুর অঙ্গভঙ্গী দ্বারা বিস্ময় প্রকাশ
করিলেন ]
আনন্দ। সে যা হােক, আপনি একে বিয়ে কর্তে পাচ্ছেন না। সে
থাকে প্রাণ, যায় প্রাণ।
[ ৬৯

তৃতীয় অঙ্ক।
স্পর্শ।
[ প্রথম পৃষ্ঠ।
রাজা। তােমার ত বাপু পিতৃভক্তির বড় অভাব দেছি। না,
বৃন্দাবন ?
বৃন্দাবন। বড় অভাব।
আনন্দ। আর আপনারও অপত্যহে ভারি এল। আমার সঙ্গে
কনের গায়ে-হলুদ হয়ে গিয়েছে। আর আপনি তাকে বিয়ে কৰ্বেন ।
আচ্ছা বেহায়া ৰাপ যা হােক ।
রাজা। দেখ আনন্দ, ও রকম ক’রন। বছি। তা যদি কয়,
তা হলে আমি তােমাকে ত্যাজ্যপুত্ৰ কৰ্ব্ব। কি বল মথুর?
মথুর। তা ভিন্ন আর উপায় ?
আনন্দ। ত্যাজ্যপুত্র কনে! আমিও আপনাকে ত্যাজ্যপিতা কৰ্ব্ব ।
রাজা। ত্যাজ্যপিতা কখন হয়? কি বল বিপিন ।
বিপিন। অ্য। তা, আজ পর্যন্ত সেটা কখম শােনা যায় নি।
আনন্দ। হােল্ক না থােক, আপনি এ বিয়ে কর্তে পাচ্ছেন না।
সােজা কথা।
রাজা। আমি তাের বাবা, তা জানিস্ রে বেটা?
আনন্দ। ভারি বাবা। অন বাবা থাকার চেয়ে দুই ফুড়ে ওঠা
ভাল।
রাজা। কেন, বাটা কি তোমার পছন্দ হ’ল গা? হা কুঞ্জ।
হা এর চেয়ে ভাল বাবা কোথা থেকে পাৰে। খাসা
বাবা ত !
রাঙ্গা। দেখ আনন্দ বেরিয়ে যাও!কি বল মধুর?
মথুর। তা, এ রকম অবস্থায়, ওঁর বেরিয়ে যাওয়াই ঠিক বৈ কি?

তৃতীয় অঞ্চ।
হস্পর্শ।
[ প্রথম মৃত।
আনন্দ। বেরিয়ে গেলাম আর কি। আপনি বেরিয়ে যান।
রাজা। তবে রে পাষণ্ড! [ পুত্রকে প্রহায়।
আনন্দ। বটে। { পিতাকে প্রহার ]
[ পিতাপুত্রে যুদ্ধ, পারিষদিগের সভীতি ব্যাকুল সৃষ্টি
রাজা। উঃ বাবারেও মথুর-বিপিন-ওঃ!
আনন্দ। খিচো না বলছি।উঃ।
কিশােরের প্রবেশ।
কিশাের। একি! একি! [ ছাড়াইয়া দিলেন।
রাজা। দেখ ত ভাই, মেরে পিষে দিয়েছে দেখ।
আনন। আপনিই ভারি রেষাৎ করেছেন কিনা?
খিমচেছে গাে।
কিশাের। ছি! লােকে দেখলে বলবে কি?
আনল। বলবে আর কি ? বল্‌বে অমন বাপের মুখাগ্নি কর্তে হয়।
রাজা। মৰ্বার আগেই ?
কিশাের। বিবাদটা কি নিয়ে?
রাজা। এই—আমাকে বিয়ে কৰ্ত্তে দেবে না।
আনন্দ। কেন দেবে ? আপনি অন্যত্র পাত্রী খুঁজে নেন না।
রাজা। আচ্ছা বলত ভাই, তুমিই বিচার কর।
আনন্দ। আচ্ছা বল ত বাবা, তুমিই বিচার কর।
কিশাের। এ ত আপনারা বেশ গােলযােগ পাকিয়েছেন দেখছি।
এখন কি কৰ্বেন ঠিক করেছেন ?
আনন্দ। তাই নিয়েই ত গােল।
[৭১

৫
তৃতীয় অঙ্ক।
ত্র্যহস্পর্শ।
[ প্রথম দৃশ্য।
রাজা। ঐটেই ত মীমাংসা হচ্ছে না।
কিশাের। আচ্ছা আমি বিচার কচ্ছি। [ গিয়া উচ্চাসনে বসিলেন ]
আপনারা বােধ হয় দুজনেই এটা বুঝতে পাচ্ছেন যে পাত্রীটির সঙ্গে
আপনাদের দুজনেরই বিয়ে হতে পারে না?
উভয়ে। হ। তা ত দেখতে পাচ্ছি।
কিশাের। অথচ একজনের সঙ্গে বিয়ে হলে, অপরের তার উপর
আর কোন দাবীই থাকে না ।
উভয়ে। তা ত বটেই।
কিশাের। অথচ তাকে পর্যায়ক্রমে যে ভােগ দখল করেন—যেমন
দ্রৌপদীর পঞ্চস্বামী ছিল--সে রকমও হয় না।
উভয়ে। না না, তা কি কখন হয় ?
কিশাের। তবে আমার এই রায় যে, “জোর যার মুল্লুক তার”।
[ প্রস্থান।
রাজা। কি বল বাপু?
আনন্দ। আপনি কি বলেন ?
রাজা। আমি এ বিয়ে কই।
আনন্দ। আমি এ বিয়ে কৰ্ত্তে দেবােই না।
রাজা। আচ্ছা দেখাে করি কি না।
আনন। আচ্ছা দেখি কেমন করেন।
[ প্রস্থান।
রাজা। ছোঁড়াটার মৎলব ভাল বােধ হচ্ছে না। কি একটা কৰ্ব্বে
যেন। এ পাত্রীকে তাই বলে আমি ছাড়তে পাচ্ছিনে। যাক্, দুর্গা
ব’লে ত ঝুলে পড়ি, তারপর যা হয়।
৭২]

তৃতীয় অঙ্ক।]
ত্র্যহস্পর্শ।
[ প্রথম দৃশ্য।
=
ভৃত্যের প্রবেশ।
ভৃত্য। মহারাজ।
রাজা। কি, কঁছিস, যে !
ভৃত্য। আমাদের রাণীমশয়-
রাজা। রাণী কি হয়েছে? সে ত মরেছে।
এজ্ঞে না। রাণী আবার বেঁচে উঠেছে। বেঁচে উঠে
বাড়ীর মধ্যে মুচি খাচ্ছে।
পারিষদবর্গ। [ সভয়ে ] রাম রাম রাম রাম রাম !
রাজা। সে কিরে!
এজ্ঞে।
রাজা। “এজ্ঞে” কি ? মরা মানুষ কখন বাঁচে?
কি বল কুঞ্জ।
কুঞ্জ। হাঁ সপত্নী সম্ভাবনা শুনে মরা স্ত্রীকেও বেঁচে উঠতে শােনা
গিয়েছে।
রাজা। এ রকম কখন হয় মথুর ?
মথুর। আজ্ঞে তা হবে কেমন করে ।
রাজা। আমি এখন বিয়ে কৰ্ত্তে যাচ্ছি—এমন অসময়ে
বিপিন। তােদের রাণী কি আর বেঁচে উঠবার সময় পেলে না রে
বেটা!
তা মুই কি কৰ্ব। মােরা কত মানা কল্লাম, শুন্‌ল না।
তড়া করে বেঁচে উঠে, মুচি খেতে নাগল।
কুঞ্জ। কার হুকুমে সে বাঁচে? আর যদিই বা বাঁচে, এ রকম
বেমক্কা, কোন খবর না দিয়ে বাঁচে কেন ?
| ৭৩

তৃতীয় । হপর্ব। [ দ্বিতীয় দৃ। রাজা। আমি শুনতে চাই না। ডাক্তারে বলে গেল মরেছে। এ সর আমাকে বিয়ে কৰ্ত্তে না দেবার জন্যে ষড়যন্ত্র করেছে। ষা, আমি কিছু শুন্তে চাইনে। এই চল্লাম আমি বিয়ে কর্ভে। ফে ঠেকায় দেখি । [ সরােষে প্রস্থান, পশ্চাতে পারিষদঘর্গের প্রস্থান। দ্বিতীয় দৃশ্য। -*- স্থান-রাজার বাটীর বাগান। কিশাের একাকী। কিশাের। মরি মরি কি সাঁওতালী গড়ন ! কি রং-যেন potassiun ferro cyanide. কি চেহারা! যেন বড় মামার মেয়ে। আহা কৈ, সে কৈ ? হে লতা। কৈ, আমার প্রেয়সী কোথায় বলে দাও। হে ঝােপ! তুমি কি আমার প্রিয়তমাকে লুকিয়ে রেখেছ ? যদি রেখে থাক তবে তাকে বার করে দাও। হে পগার ! দাও দাও আমার প্রাণেশ্বরীকে এনে দাও--উহু উহু [ নেপথ্যে গীত] ঐ যে আসছে দেছি। হৃদয় শান্ত হও। গাইতে গাইতে শেফালিকার প্রবেশ। কে পারে নিবারিতে হৃদয়েরি বেদনা, সে বিনে, নিজ করে দিয়াছে যে তাহারে ? হৃদয়ে যে ঘোর আঁধারে যেয়ে, কে বারে, যে তারে গেছে প্রাণে ঘিরি', সে ৰিনে? ৭৪ } .

তৃতীয় অঞ্চ।
ইস্পর্শ।
{ দ্বিতীয় দৃষ্ট।
।
-
;
নাহি আর মধু রে, মধুর অধরে,
শত চাদি চরণে লুঠার, অলাদয়ে।
হাসে কি গগন ঘন ঘন অবমিলে তারে ?
বিফলে চন্দ্রমা রবি তার ভায় তায় রে।
কিশাের। আমি কি করি? আমিও বেড়িয়ে বেড়িয়ে একটা
soliloquy করি।-
“নাচিছে কদম্বমূলে বাজায়ে মুরলী রে,
রাধিকারমণ
চল সখি ত্বরা করি’, হেৰি গো প্রাণের হরি,
ব্ৰজের রতন।
চাতকী আমি সজনি, শুনি জলধর ধ্বনি, কেমনে ধৈরজ
ধরি’ থাকি লো এখন ?
থাক্‌ মান থাক্ কুল, মনতরী পাবে কূল”-আহা হা
তারপর ভারপর?
শেফালিকা। এবার ত পাখী পড়ছে ঠিক।
কিশাের। “কি বলিব কি বলিব কেন ভালবাসি”।
“জনম জনম হাম, রূপ নেহারি।
নয়ন না তিরপিত ভেল”।
“তােমারেই যেন ভাল বাসিয়াছি
যুগে যুগে নিরন্তর।
শেফালিকা। এবার বেশ পড়ছে। পড় বাবা আত্মারাম পড়।
পড়!
[ ৭৫

তৃতীয় অঙ্ক।] ত্র্যহস্পর্শ। [ দ্বিতীয় দৃশ্য। কিশাের। আবার গগনে কেন সুধাংশু উদয় রে। কাদাইতে অভাগারে, কেন হেন বারে বারে, গগন মাঝারে শশী আসি’ দেখা দেয় রে। তারে যে পাবার নয়, তবু কেন মনে হয়, অলিল যে শােকানল কেমনে নিভাই রে।” শেফালিকা। [ স্বগত ] এখন ধৰ্ব্ব নাকি ? —একটু র’য়ে বসে। -[ অগ্রসর হইয়া প্রকাশ্যে ] ওঃ! আপনি এখানে। [ ফিরিয়া যাইতে উদ্যত ? কিশাের। ওঃ! আপনি। মাপ্ কৰ্বেন। [ বিপরীত দিকে যাইতে উদ্যত ] শেফালিকা। না যাওয়া হল না। [ ফিরিয়া আসিলেন | দিদির ফুলের তােড়া তৈরি করে নিয়ে যেতে হবে ; নৈলে রাগ কৰ্বে । [ পুষ্পচয়ন ] কিশাের। না আমারও দেছি যাওয়া হল না। [ প্রত্যাবর্তন ] Botanyটা শেষ না করে যাওয়া হচ্ছে না। শেফালিকা। বাঃ কি সুন্দর গােলাপ ! কিশাের। এটা দেখছি Convolvulus grandiflorus. শেফালিকা। এটার পাপড়ি জলে ঝরে গিয়েছে। এটা কি সুন্দর মুকুল! আহা গােলাপে যদি কাটা না থাকত fet*t3 Wallflower. Flora, actinomorphic, cruciform, Calyx ; Polysepalous. Corola ; Polypetalous- শেফালিকা। আমার ফুল তােলা হয়েছে।

তৃতীয় অঙ্ক।]
ব্র্যহস্পর্শ।
[ দ্বিতীয় দৃশ্য।
কিশাের। হু—আমার পড়া মুখস্থ হয়েছে।
শেফালিকা। এখন যাই [ যাইতে উদ্যত ]
কিশাের। এখন যাওয়া যাক [ বিপরীত দিকে গমন)
শেফালিকা। পথে একটা কাটার ঝোপও নেই যে কাপড়ে বাধে,
তা হলেও না হয় ছুতাে করে একটু র’য়ে বসে যাওয়া যেত।
কিশাের। আহা পথে একটা গরুও নেই যে তাড়া করে, তা হলেও
হয় ঐ দিকে ছুটে গিয়ে শেফালিকার ঘাড়ে পড়া যেত।
শেফালিকা। [ স্বগত ] আমার কথাটা শুন্তে পেয়েছে বােধ হয়।
[ প্রকাশ্যে ] বাঃ! এখানে বেশ হাও ত, একটু বেড়িয়ে বেড়িয়ে হাওয়া
খেয়ে নেই।
কিশাের। এই জায়গায় থালা হাওয়া ত। মাথাটাও ভারি ধরেছে।
বাঃ! সেটা এতক্ষণ মনে হয় নি। একটু মাথাটা ঠাণ্ডা করে নেই।
শেফালিকা। ও! আপনি আমাকে ডাকছেন ?
কিশাের। ও! আপনি আমার সঙ্গে কথা কচ্ছেন ?
শেফালিকা। তা এতক্ষণ বল্লেই হত।
কিশাের। হাঁ এতটা সময় বৃথা গেল।
শেফালিকা। ও কিশাের কিশাের ! কিশাের।
কিশোর।
ও শেফালিকে। শেফালিকে। শেফালিকে।
শেফালিকা। আমি ত রাজি।
কিপাের। আমিই বা কোন্ গন্ রাজি ?
শেফালিকা।
কিশাের। আঃ! [ পরস্পর আলিঙ্গনবদ্ধ ।
[৭৭

তৃত্বীয় অঙ্ক।] পর্শ। [ তৃতীয় দৃষ্ট। তৃতীয় দৃশ্য ভূদেবের বৈঠকখানা। ইংরাজিবেশপরিহিত ভূদেব, শ্যামল, অতুল, যাদব ও অনঙ্গ। অনঙ্গ। ওহে ডাক্তার, না ॥ মরেছে ত ঠিক। ভূদেব। যতদূর সম্ভব। অতুল। মরার আবার যতদূর সম্ভব কি ? ভূদেব। ও! তুমি বুঝি তবে Huxley’s Synthesis of Horseradish পড়নি? মরণ দুই প্রকার। অতুল। কি কি রকম ? ভূদেব। এই পুরুষের মরা-ম’ল-ত ব্রহ্মার বাপের সাধ্যি নেই যে তাকে বাঁচায়। আর স্ত্রীলােকের মরণ-কথায় কথায় “মর,” “মরিছি, “মরণ হয় ত বাচি ইত্যাদি। তার বড় কোন অর্থ নেই। যাদব। তবে রাণী সত্যি সত্যি মরেনি। ভূদেব। আমি ত দেখেছিলাম, যে দাত মুখ সিঁটকে পড়ে রয়েছে, তার পর না ম'রে থাকে ত তার দেয়। অতুল। তবে ত তুমি খুব ডাক্তার হে। মানুষ মরেছে কি বেঁচে আছে ঠিক করে বলতে পার না। ভূদেব। দাদা এবার আর চালাকি নয়। একশ টাকা দিয়ে আমেরিকা থেকে “এম, ডি” টাইটেল্ আনিইছি। এতদিন বেটার ৭৮]

তৃতীয় অঙ্ক।]
হস্পর্শ।
[ তৃতীয় দৃশ্য।
আমাকে গ্লাহই করে নি। এখন থেকে মানুষ মাৰ্ব আর গালে চড় দিয়ে
পসা নেব। কিছু বলার যাে নেই—এম, ডি।
অনঙ্গ। ও!-তাই বুঝি আজকাল এই সং সাজ।
ভূদেব। [ গীত্ব ]
Hily hily hily ho tara la la la la le
Foldi roldi roldi ra hily hily hily hi. -
অনঙ্গ। আবার ইংরাজী গানটাও আয়ত্ত হয়ে গিয়েছে দেছি !
ভূদেব। বাবা আর চালাকি না। এম, ডি।
শ্যামল। রাজা আবার বিয়ে কন্ট্রে যাচ্ছে না কি হে ?
ভুদেব। যাচ্ছে কি! গিয়েছে। Going, going, gone.
যাদব। আজ যে মুখে ইংরিজির তুবড়ি ছুটছে।
আনন্দগােপালের প্রবেশ।
শ্যামল। কি হে যুবরাজ ?
যাদব। যুবরাজ সেলাম ! [ পদদ্বয় দিয়া সেলাম ]
অতুল। যুবরাজ্ঞী হবার দেরি কত ?
অনঙ্গ। কি ইয়ার। খবর কি ? মুখখানা যে ভার ভার ঠেছে।
ঘুম থেকে উঠলে, না নেশার জের এখনাে চলেছে।
আনন্দ। যাও তােমাদের সঙ্গে এই পর্যন্ত![ দূরে গিয়া উপবেশন ]
শ্যামল। কোন পর্যন্ত ?-
অতুল। বলি অত তফাতে বলে কেন?
যাদব। [ গীত 1 সখি বদন তুলে
অনঙ্গ। গুড়ুক খাও।
[ ৭১

তৃতীয় অঙ্ক।]
হস্পর্শ।
[ তৃতীয় দৃশ্য।
আনন্দ। যাও। আমি তােমাদের জন্যে এত করি,আর আমার
একটা দরকার হলে তােমাদের কাছে কোন উপকার পাওয়া
যায় না।
শ্যামল। বলি ব্যাপারখানাটা কি খুলে বল না ছাই।
আনন্দ। বাবার কীৰ্ত্তিটা শুনেছ ?
শ্যামল। শুলাম !
অনঙ্গ। পাত্রীর এমন কি দুর্ভিক্ষ পড়েছে, যে তােমার বাবা
তােমাকে বেদখল কচ্ছেন!
আনন্দ। বাবা বলেন যে তাঁর একটা তাড়াতাড়ি দরকার। তবু
তার চারবার বিয়ে হয়ে গিয়েছে, আর আমার একবারও হয়নি।
[ ক্রন্দনােপক্রম ]
যাদব। আহা বাছারে।
শ্যামল। বিয়ে কৰ্ত্তে গিয়েছে নাকি ?
আনন্দ। [ সরােদনে) ।
অতুল। আজ যে ত্র্যহস্পর্শ, বিয়ে হবে কেমন করে ?
আনন্দ। তা পণ্ডিতে মত দিয়েছে।
অনঙ্গ। সেও তেমনি পণ্ডিত বােধ হয়।
আনন্দ। এক্ষণি আমার সঙ্গে মারামারি পর্যন্ত হয়ে গিয়েছে।
তােমরা যদি আমায় সাহায্য কর।
যাদব। আচ্ছা তুমি কিছু ভেবনা বাছাধন। এ বিয়ে যদি বন্ধ না
করি, তা হলে আমার নাম যাদব চাটুৰ্য্যেই নয়। চল হে চল।
অতুল। কি কৰ্বে! বেটাকে সীতাহরণ কৰ্বে না কি ?
৮ ]

তৃতীয় অঙ্ক।] হস্পর্শ। [ তৃতীয় দৃশ্য। অনঙ্গ। বেশ! বেশ! আমি তাই ভাবছিলাম, যে বৃষ্টি বাদলার দিনটা, কি করা যায় ! শ্যামল। বেশ! বেশ! বেটা কিন্তু আচ্ছা তুখড়। অনঙ্গ। বেটার বিয়ে করা কি আর ফুরােবে না? এ যে arithmetical progressionএ চলেছেই চলেছে।—চল। [ উখান ] অতুল। সে বেটার কথা কও কেন ? বেটা আহাম্মক নিলজ্জ পাজি! নৈলে ছেলের মুখ থেকে পাত্রী কেড়ে নেয় ? চল। (উথান ) যাদব। এরেই বলে বেহদ্দ বেহায়া।—চল। [ উত্থান ] ভূদেব। না দাদা। গাত- এরেই বলে প্রেম। Teta etica futuregg foet stopata shame. যখন-বুদ্ধি শুদ্ধি লোপ, যখন past all surgery আর যখন past all hope, তারে ভিন্ন জীবন ঠেকে যখন ভারি tame. দুপর-রাত্তির কিম্বা দিন, ঝড় কি বৃষ্টি বন্দর-when it doesn't care a pin, হােক্ সে কী কিম্বা ম্যাম মুচি মুদী মুফরাস ;-it doesn't care a din. Blind f* deaf f* dumb fbald ft hunchback f* lame. রাস্তায় সর্প কিম্বা ব্যাং; বাঘ কি ভালুক পাহাড় বন,-it doesn't care a hang ; (১

তৃতীয় অঙ্ক।]
ত্র্যহস্পর্শ।
চতুর্থ দৃশ্য।
কাজটি অস্থায় কি ঠিক,
ঠাট্ট। কিম্বা নিন্দ। হােক,it doesn't care a kick;
#coffent gcenter at “when it's very much the same.
[ সকলে নিষ্ক্রান্ত
চতুর্থ দৃশ্য।
বিবাহ-মণ্ডপ।
পুরস্ত্রী-পরিবৃত রাজা।
১ম পুরস্ত্রী। ওমা! এই বুড়ো বর।
২য় পুরন্ত্রী। ওমা! এর তিন কাল গেছে, এক কালে ঠেকেছে-
৩য় পুরস্ত্রী। এমন বরেও বিয়ে দেয় ?
১ম পুরস্ত্রী। এরা চাড়াল গােয় মেয়ে বিক্রী করে।
৩য় পুরী। কত টাকা দিয়েছে গা?
২য় পুরী। কে জানে ?
১ম পুরস্ত্রী। মেয়ে কৈ গা ?
৪র্থ পুরস্ত্রী। এত গােল কর কেন বাছা! ও মধুর বৌ! কুলাে কৈ?
মে পুরী। সিদুর ?
২য় পুরস্ত্রী। ওমা! বরের টোপর কি ঐ ! ও যে গাধার টুপি।
৮২]

তৃতীয় অঙ্ক।
ব্র্যহস্পর্শ।
[ চতুর্থ দৃশ্য।
৫ম পুরন্ত্রী। বলি মেয়ে কৈ ? ও শ্যামার মা! বর কতক্ষণ সঙের
মত খাড়া থাকবে ?
৩য় পুরস্ত্রী। ওমা! বরের মুখের একদিকে যে সাদা আর একদিকে
যে কালে। বরকে চুণ কালি মাখিয়ে দিলে কে ?
১ম পুরস্ত্রী। তাইত গা ! এযে এক সং! পােড়। কপাল!
৫ম পুরস্ত্রী। সুকুমারীর কপালে কি শেষে এই বুড়াে বর ছিল ?
৪র্থ পুরী। তােমরা একটু চুপ কর বাছা। বলি ও নিস্তারিণী ।
মেয়ে কৈ-
;
[ কন্যাকর্তার কন্যা আনয়ন।]
৩য় পুরস্ত্রী। এই যে মেয়ে এসেছে।
১ম পুরন্ত্রী। পুরুত ঠাকুর মন্তর আওড়াও।
৪র্থ পুরস্ত্রী। ও বুঝি রাজার পুরুত ঠাকুর। বাবা চেঁচাচ্ছে দেখ।
১ম পুরস্ত্রী। বলি ও বাছা, বাইরে বাজনা বাজাতে বলনা।
[ মন্ত্রপাঠ, হুলুধ্বনি ভিতরে শঙ্খ ও বাহিরে বাদ্য ;
সকলেই শশব্যস্ত ; ইতিমধ্যে সসহচরবর্গ
আনন্দগােপালের প্রবেশ।]
আনন্দ। বাবা এ কি রকম ?
রাজা। কেন বাবা।
আনন্দ। আসন ছাড়, এ মেয়েকে আমি বিয়ে কৰ্ব্ব ।
রাজা। আঃ, বিরক্ত কর কেন বাপু।
আনন্দ। আসন ছাড়।
রাজা। আঃ, বাবা তােমার আবার মেয়ে দেখে দেবঅখনি।
[৮৩

তৃতীয় অঙ্ক।] ত্র্যহস্পর্শ। [ চতুর্থ দৃশ্য। শামিল। ও কি সহজে ছাড়বে ? অতুল। বুভাের লজ্জা নেই। রাজা। আহাঃ, আমার বিয়েটি হয়ে যাক্, পরে যা কৰ্কার করে। শ্যামল। বেটাকে দুঘ দিয়ে দেবাে নাকি ? অতুল। পাড়াও বেটাকে। ওহে অনঙ্গ তােমার গায়ে ত জোর আছে ? যাদব। হাঁ, বেটাকে সীতাহরণ: কর। রাজা। আহা সবুর করনা ! [ সকলে মিলিয়া ধরাধরি করিয়া রাজাকে বাহিরে লইয়া গেলেন এবং আনন্দগােপাল বিবাহ- মঞ্চে দণ্ডায়মান হইলেন।] ১ম পুরস্ত্রী। ওমা, এ কি গাে? ২য় পুরস্ত্রী। এমন ত কেউ দেখেনি। ৩য় পুরস্ত্রী। এ যে দক্ষযজ্ঞ নাশ। ৫ম পুরস্ত্রী। এখন আর কি হবে। এই ছেলের সঙ্গেই বিয়ে দাও। এর সঙ্গেই ত বিয়ের ঠিক হইছিল। ৪র্থ পুৰস্ত্রী। আহা গােল কর কেন বাছারা। নেও পুরুতঠাকুর মন্তর আওড়াও। এরই সঙ্গে মেয়ের বিয়ে হবে। [ পুরােহিত আবার মন্ত্র আওড়াইতে লাগিলেন; পুনরায় হুলুধ্বনি, বাদ্য ও কোলাহল। এমন সময়ে রাঙ্গার পারিষদবর্গ প্রবেশ করিয়া আনন্দকে উঠাইয়া লইয়া যাইলেন।] ৮৪ ]

তৃতীয় অঙ্ক।।
হস্পর্শ।
[ চতুর্থ দৃশ্য।
১ম পুরস্ত্রী। ওমা এ আবার কি গাে?
২য় পুরস্ত্রী। এ মেয়ের বিয়ে হবে না।
৩য় পুরস্ত্রী। তাইত, তবে কি হবে ?
৫ম পুরস্ত্রী। কি আর হবে ?
৪র্থ পুরী। পুৰুত ঠাকুর, মিছে মন্ত্র আওড়াচ্ছ কেন?
পুরােহিত। তাইত, [ কন্যাকর্তাকে ] বর কৈ ?
কন্যাকৰ্ত্তা। তা কি জানি।
পুরােহিত। বিয়ের লগ্ন যে অতীত হয়।
কন্যাকর্তা। তা কি কৰ্ব্ব ?
পুরােহিত। এর পরে কিন্তু এ মেয়ের বিয়ে হতে পারে না।
কন্যাকৰ্ত্তা। তবে কি হবে ?
কিশােরগােপালের প্রবেশ ।
কিশোের। এত হট্টগােল কিসের ?
১ম পুরস্ত্রী। এ কে ?
২য় পুরস্ত্রী। এই ত রাজার নাতি।
৩য় পুরস্ত্রী।
এর বিয়ে হয়েছে ?
৪র্থ পুরস্ত্রী। না ওর বিয়ে হয়নি।
১ম পুরস্ত্রী। [ কন্যাকৰ্ত্তাকে ] তবে এর সঙ্গেই মেয়ের বিয়ে
দাও না।
কন্যাকৰ্ত্তা। [ কিশােরকে ] বাপু তুমি যদি অনুগ্রহ করে আমার
মেয়েকে বিয়ে কর।
কিশাের। কেন রাজা কোথায় ?
[ ৮৫

তৃতীয় অঙ্ক।] হস্পর্শ। ( চতুর্থ দৃশ্য। কন্যাকর্তা। কতকগুলাে মাতাল এসে, তাকে ধরে নিয়ে গিয়েছে। ১ম পুরস্ত্রী। তুমি বাছা একে বিয়ে কর। কিশাের। তাকি কখন হতে পারে ? ৩য় পুরস্ত্রী। তা বেশ হয় বাছা। কিশোের। না না, আমি ও মেয়েকে বিয়ে কৰ্ত্তে যাব কেন ? ৩য় পুরস্ত্রী। আহা, তা হলে, যেমন মেয়ে তেমনি বর হয় বটে। বরের কি রূপ। ২য় পুরস্ত্রী। আহা যাকে বলতে হয়। ৪র্থ পুরস্ত্রী। তােমারি বাপু এ বিয়ে কৰ্ত্তে হবে। কিশাের। এ রকম তাড়াতাড়ি কখন বিয়ে হয় ? ৫ম পুরস্ত্রী। বেশ হয়—পুরুত ঠাকুর, মন্ত্র আওড়াও ;-বাইরে বাজনা বাজাতে বল। [ পুরােহিত পুনরায় মন্ত্র আওড়াইতে লাগিলেন। পুনরায় শঙ্খ, হুলু ধ্বনি ও বাহিরে বাদ্য।] ১ম পুরী। ( কন্যাকাকে ? আপনি কন্যা সম্প্রদান করুন। কিশাের। এ কি ধ'রে ভদ্রে ? কন্যাকর্তা। বাপু হে! [ হাতযোড় করিলেন ? কিশাের। বলি কথাটা শুনুন- কন্যাকর্তা। সে আর বলতে হবে না। পুরুতঠাকুর আমাকে এখন কি কৰ্তে হবে ? কিশাের। কিন্তু পুরােহিত। আপনি শীঘ্র কন্যা সম্প্রদান করুন। ৮৬] ;

তৃতীয় অঙ্ক।]
ত্র্যহস্পর্শ।
( চতুর্থ দৃশ্য।
[ কিশাের পলায়ন করিবার উদ্যোগ করিলেন। পুরস্ত্রীরা তাহাকে
জোর করিয়া ধরিয়া রাখিলেন। পুরােহিত মন্ত্র বলিতে লাগিলেন।]
কিশাের। এ যে গােব।
কন্যাকৰ্ত্তা। [ করযােড়ে ] বাপু হে!
পুরােহিত। [ মন্ত্র পাঠ করিয়া পরে ] এখন শীঘ্র কন্যা সম্প্রদান
করুন।
কন্যাকৰ্ত্তা। আমায় কি বলতে হবে ?
পুরােহিত। বলুন ‘আমি কন্যা সম্প্রদান করিলাম।
কন্যাকা। এই কন্যা সম্প্রদায় করিলাম।
পুরােহিত। যা বিয়ে হয়ে গিয়েছে।
কিশাের। অগত্যা।
রাজার প্রবেশ।
রাজা। এই যে আমি এয়েছি।
আনন্দগােপালের প্রবেশ।
আনন্দ। এই যে আমিও এইছি।
কিশাের। আর ঝগড়া করে কি হবে। কনের বিয়ে হয়ে
গিয়েছে।
রাজা ও আনন্দ। হয়ে গিয়েছে । কার সঙ্গে ?
কিশাের। এই আমার সঙ্গে।
আনন। হারে বেটাছেলে।
কিশাের। কি ক মেজো কাকা? এরা জোর করে আমার
সঙ্গে বিয়ে দিয়েছে।
[৮৭

তৃতীয় অঙ্ক।]
ত্র্যহস্পর্শ।
[ চতুর্থ দৃশ্য।
[ ব্যস্তভাবে শেফালিকার প্রবেশ ]
আনন্দ। কে হে? ঘাড়ে পড় যে!
কিশাের। । উনি এখন আপনার ঘাড়েই পড়লেন।
আনন্দ। কি রকম।
কিশাের। এই আপনি ওঁকেই বিয়ে কৰ্বেন। আপনার বেশী কিছু
কৰ্ত্তে হবে না। আমি courtship টোর্টশিপ সব করে রেখেছি। সে
বিষয়ে কোন কষ্ট স্বীকার কৰ্ত্তে হবে না। শুধু বিয়ে কল্লেই হবে।
আনন্দ। কি ? একে ?
কিশাের। একে নয় ত আর কাকে ?
আনন্দ। [ মস্তক কয়ন সহকারে ] অগত্যা !
রাজা। আর আমি ?
কিশাের। আপনার ভাবনা কি ঠাকুর্দা, এ মেয়ে আমি বিয়ে করাও
যা, আপনি করাও তাই।—একই কথা।
রাণীর প্রবেশ।
রাণী। কি রাজা।
রাজা। কি রাণী! তুমি ?
রাণী। হাঁ আমি নয়ত আর কে ?
রাজা। তুমি মরল?
রাণ। রাজা আমাদের কৈ মাছের প্রাণ। মরেও আমাদের মরণ
নেই।
কিশাের। তবে ঠাকুর্দা, আপনি আর কি কৰ্বেন ? আপনার বিয়ে
কৰ্বার সখ হয়েছে ? এই রাণীকেই না হয় আর একবার বিবাহ করুন।
৮৮]

তৃতীয় অঙ্ক।]
ত্র্যহস্পর্শ।
[ চতুর্থ দৃশ্য।
রাজা। [ মস্তক কয়ন সহকারে ] অগত্যা।
ভূদেবের প্রবেশ।
রাজা। কি ডাক্তার বাবু। রাণী ত মরেনি দেখছি।
ভূদেব। আলবৎ মরেছে।
রাণী। মরিছি কি রকম ? জলজ্যান্ত বেঁচে রইছি।
ভূদেব। আমি নাড়ী দেখে দেলাম আপনি মরেছেন।
আপনি বলেই বিশ্বাস কৰ্ব্ব যে মরেন নি ?
কিশাের, আনন্দ ও রাজা। মরেছে বটে! [ ভূদেবকে প্রহার ]
ভূদেব। বাবা, রাণী মরেনি ত মরেনি। তা আমি কি কৰ্ব ? বাবা
একেবারে তিন পুরুষে এক ঘােট হয়ে মাচ্ছ যে! ছেড়ে দে, আঃ ছাড়
না। উঃ বাপরে, মরে গেলাম যে।
রাজা। যাক সব ভেস্তে গেল !
ভূদেব। জানি!—যখন বাপ বেটা নাতি তিনপুরুষ একসঙ্গে যুটে
এ্যহস্পর্শ হয়েছে, তখন একটা বিভ্রাট না হয়ে যায় না।
রাণী। হায়, প্রেমের কি এই পরিণাম ?
ভূদেব। হঁা, প্রেম একটা আশ্চর্য ব্যামে। আশ্চর্য্য! বিয়ে হওয়ার
বছর দুই পরেই সেরে যায়। Ruskinএর Pathgyতে লিখছে-
রাজা। যাও তােমার আর ফাজলামি কর্তে হতে না।
সকলের গীত।
প্রেমটা ভারি মজার ব্যাপার প্রেমিক মজার জিনিষ!
ও সে জানোয়ারটা হাতার পেলে আমি ত একটা কিনি,
বােধ হয় তুইও একটা কিনিস।
[ ৮৯

তৃতীয় অঙ্ক।]
হস্পর্শ।
[ চতুর্থ দৃশ্য।
প্রথম মিলনেরি চুম্বনেতে জীয়ন্তে মরা,
আর হাতে স্বর্গ প্রাপ্তি তারে বক্ষেতে ধরা,
-দেখে ধারে সরা (মরি হায়রে )
ওরে ভাবি কি রে এমনি গো তার থাক্‌বে চিরদিন-ঈস!
কত “ভালবাস?” “ভালবাসি।” “বাসাে?” “কত খানি ?"
কত ছাই ভস্ম মাথামুণ্ড কতই না জানি,
মিঠে মিঠে মৃদু বাণী (মরি হায়রে হায়
এই রকম হলে তাকে নতুন প্রেমিক বলে চিনিস।
প্রথম বিরহেতে অনিদ্রা আর ওহহ! হা হুতাশ।
আর আহা উহু হু হু-যেন হ'ল যক্ষ্মা কাপ,
ঘন ঘন দীর্ঘশ্বাস (মরি হায়রে হায়
শেষে বিরহেতেই হাঁপ ছেড়ে প্রাণ বাঁচবে তা দেখে নিস।
কত “জীবনবল্লভ” “নাথ” প্রভু” “প্রাণেশ্বর,
কত প্রিয়তমে “প্রাণেশ্বরি” তাহারি উত্তর,
লেখালেখি নিরন্তর (মরি হায়রে হায় )
এই প্রিয় সম্বোধন সব শেষে “ওগাে শােন,”য়ে ‘ফিনিশ।
[মবনিকা পতন ]
[ ৯০

No text on this page.

No text on this page.

No text on this page.

Tryahasparsha Ed.2

Author
Ray,dijendralal
Title
Sukhi Paribar
File name
Tryahasparsha Ed.2
Text
OCR done
Citation
1915
Published
2009/09/15
Publisher
Gurudas Chattopadhyay,calcutta
Language
Sanskrit
Pages
104
Library
Bangiya Sahitya Parishad, Kolkata
Classification
Bengali Drama
Keywords
Matiya
DLI number
513423
Barcode
4990010020402.00
Scanning centre
C-DAK, Kolkata
Digital publisher
Digital Library Of India
Rights
In Public Domain
VMLT id
oyT6dI3CzAY
Download PDF

Tryahasparsha Ed.2