Bangiya Sahitya Parishad, Kolkata
Amba Natok
Front matter
No text on this page.
No text on this page.
No text on this page.
অলা নাটক
শ্রী বিপিন বিহারী ঘোষ দ্বারা
প্রণীত ও প্রকাশিত।
Calcutta:
PRINTED BY JADU NATH SEAL
HARE PRESS :
46, BECHU CHATTERJEE'S STREET,
189
মুল্য * বার অান।।
No text on this page.
অষা নাটক। প্রস্তাবনা। নট। প্রিয়ে ! যদি সজ্জিত হইয়া থাক, শীঘ্র আইস ; সভ্যগণ উৎকণ্ঠিত হইয়াছেন। অভিনয় আরম্ভ করি। নটী। এই হইল নাথ। অসিতেছি। নট। উদয়ে বিলম্ব করিওনা। সভ্যগণকে বলিয়াছি আমার প্রিয়া পূর্ণচন্দ্র। তাঁহারাও তােমায় দেখিতে কৌতূহলী হইয়াছেন। বিলম্ব হইলে মনে করিবেন তুমি পূর্ণিমা নও কৃষ্ণ পক্ষের কলা মাত্র। নটী।. (হাসিয়া হাসিয়া ) এই আমি আসিলাম। সভ্য- গণ দেখুন তুমি পুরুষ প্রবঞ্চক। আমি চন্দ্র নহি, রম্ভা নহি, সামান্য নটী।
অম্বা নাটক।
নট।
?
নট। প্রিয়ে, আমি অসত্য বলি নাই ; তােমাকে দেখিলে
যে প্রীতি জন্মে সেই প্রীতিতুলনায় চন্দ্র বলিয়াছি।
নটী। নাথ প্রীতির কথা আর তুল না। পুরুষের প্রীতি
অস্থির। নারীকে জ্বালাইবার জন্যই পুরুষ জন্মিয়াছিল।
সে কি এ নূতন কথা প্রিয়ে ?
নটী।
এ নূতন কথা ? অম্বার কথা নূতন ?
নট। অম্বার কথা কি
নটী। তােমরা কি এত ভােলা জাত! আজই অভিনয়
করবে বলিলে—আজই ভুলে গেলে
?
নট। হাঁ মনে হয়েছে। অভাগিনী কাশীরাজ দুহিতা।
সেরূপ সতী কি এখন আর জন্মে? সেরূপ বীর, সেরূপ নারী,
সে ভারত, সে গৌরব কোথায় ? যখন মনে হয়, রােমাঞ্চ হয়,
জীবনে ধিক্ জন্মে। আমরা বৃথা—বৃথা এই ভারতভূমি
কলুষিত করিতে কাপুরুষ জন্মিয়াছিলাম। আমরা বৃথা নর
নাম ধারণ করি।
নটী। (হাসিয়া) রণক্ষেত্রে না হও আমাদের কাছে
এখনও তােমরা এক একটী বীর—মহাবীর।
নট। প্রিয়ে, নিন্দায় কাজ নাই।
এখন কলকণ্ঠে
একটু আমােদিত কর। পণ্ডিতগণ শুনিতে উৎসুক।
নটী।. আমিত কালিদাসের কোকিলা নয়, কলকণ্ঠ
কোথা পাব?
নট। প্রিয়ে, এত মধুমাস, আম্রমুকুল ফুটিয়াছে ;
অপরাহু বায়ু সুখসেব্য; তবে কোকিল ডাকে না কেন ?
প্রস্তাবনা।
ডাকুক, আমি সভ্যগণকে দেখাই আমার প্রিয়ার কণ্ঠ
কোকিল কণ্ঠের অনুকারী কি নয়।
নটী। আমি কোকিল বড় ভাল বাসি ; আমার মন বড়
চঞ্চল হয়, (কোকিলের কলরব) ঐ নাথ সত্যই ডাকিল চল
চল নিকটে গিয়া দেখি।
নিষ্ক্রান্তা।
নট। দাড়াও দাঁড়াও, আমিও সঙ্গে আসি। যেন
কোকিল তলায় অম্বার মত মন হারিয়ে না ফেল।
শনিষ্ক্রান্ত।
প্রথম অঙ্ক
•০----
কোকিলের কলরব।
;
?
অম্বালিকা। দিদিমণি, দিদিমণি, এই আমের গাছে
বসিয়া কোকিল ডাক্ছে। (অম্বিকার প্রবেশ ) তুমি বল,-
ছিলে পেয়ারা গাছে ; দেখ দেখি, দেখছনা ঐ ডালের ভিতর।
অম্বিকা। কৈ না? মিথ্যা কথা। এ গাছে না, ঐ গাছে ।
ডাকে।
(কোকিলের কলরব)
অম্বালিকা। দেখছনা, ঐ ডালের ভিতর। ঐখানে
দাঁড়াইয়া ঐ পাতার ভিতর দিয়া দেখ !
অম্বিকা। হাঁ, দেখেছি, ঐ ডালে। পােড়ামুখাে ডাক্বার
সময় আবার গলাটা ফুলিয়ে ফুলিয়ে ডাকে।
প্রথম অঙ্ক।
অম্বালিকা। বড়দিদিমণি কোথা গেল ?
অম্বিকা। তিনি গেছেন বুঝি শিমুল তলায়।
অম্বালি। কেন ?
অম্বিকা। তিনি বলছিলেন যে কোকিল শিমুল গাছে
বসিয়া ডাকছে।
অম্বালি। আমি তাকে ডেকে নিয়ে আসি।
অম্বিকা। আবি এখন। তিনি একটু শিমুল গাছে
ব’সে ঢুড়ন আমরা তাবৎ দুজনে একটু শুনে নি।
অম্বালি। ভাই, এর মধ্যে যদি উড়ে যায় ;
আমাদের হাত নয়, আমি তাকে ডেকে নিয়ে আসি। তিনি
বড় কোকিলের গান শুনূতে ভালবাসেন।
নিষ্ক্রান্তা।
;
ত
অম্বিকা ।
ও কোকিল, গাও দেখি একটা ভাল গান।
চুপ, ককূলে কেন ?
(অম্বা ও অম্বালিকার প্রবেশ)
অম্বা। কৈলা?
অম্বিকা। এই যে এই ডালে।
অম্বা। কৈ ?
অম্বালি। দেখতে পাচ্ছনা, ঐ ?
অম্বা। হাঁ, হাঁ, দেখেছি, ঐ, উড়ে গেল।
(পরিচারিকার প্রবেশ)
অম্বা নাটক। পরিচারিকা। কোকিল এই গাছে বসিয়া ডাকছিল। অম্বালি। আমি সকলের আগে দেখেছি। আমি মেজ- দিদিকে ডেকে দেখাই। বড় দিদিকে ডেকে আনতে আনতে সে উড়ে গেল। অম্বা। আমায় শুধু দেখা দিয়ে গেল। পরিচা। তােমায় কিছু বলে গেল না ? অধি। বলেছে যে এ রওনা গেলাম, এ যাত্রা তােমার মনের সাধ মনেই রাখ। তুমি শিমুল তলায় দৌড়িলে, আমি তােমার জন্য কতক্ষণ থাকিব। অম্বা। তা ভাই, হেরে গেছি ; তা আমার গা পেতে সইতেই হবে। পরিচা। আমি বলতে পারি সে কেন গেল। অম্বা। তাের সঙ্গে বুঝি ভাব আছে ? তুই তার মনের কথা জানিস্ ? পরিচা। সে মনে করিল আমি একা, এরা তিন জন, পারব কেমন করে ? অম্বা। তুই নয় ভাই তার দিকে হ’তিস। অম্বালি। তা হ'লেও ওরা হেরে যেত। আমরা তিন জন, ওরা দুজন। পরিচা। আমি তার দিকে হলেই চিত্র। বাঁশীর সঙ্গে কড়ার বাড়ি। অম্বিকা। তাের কথাত মিষ্ট। পাঁচীর মার কথা যেন কেমন কেমন।
প্রথম অঙ্ক।
৭।
!
অম্বালি। তার যে ভাই দাত নাই।
পরিচা। তোমাদের তিন জনের মধ্যে অম্বার কথা অধিক
মিষ্ট। তােমাদের দুজনেরও ভাল, তবে ওর যেমন অমন
কারও নয়।
অম্বালি। বড় দিদি ! আমার কোকিলটা আমাকে
“অম্বালিকা অম্বালিকা” বলে ডাকে। মা বলে যা তাের
বড়দিদি তােকে ডাকছে। ওর স্বর অতি মধুর।
অম্বিকা। সকলেই তাই বলে ।
পরিচা। তিনজনে একসারি দাঁড়াও দেখি। ঠিক যেন
দুর্গা, লক্ষী, সরস্বতী। শুধু প্রতিমায় সরস্বতীর রংটা সাদা
করে, তাই মিলে না। গঠন পঠন, অঙ্গসৌষ্ঠব মুখ চোক
তিনজনেরই প্রায় সমান। এক হাতের আঙ্গুল, হবে না কেন ?
অম্বালি। তুমি ভাই খােসামােদে কথা ব’ছ। সকলেই
বলে বড়দিদি আমাদের দুজনের চেয়ে অনেক ভাল। ও চাঁদ,
আমরা বড় নক্ষত্র।
অম্বিকা।
দেখ দেখি, বললে, কেমন? এক হাতের
আঙ্গুল ! এক হাতের আঙ্গুল বুঝি সব সমান হয় ?
পরিচা। গঠন পঠন ত এক, তােমার আঙ্গুল ও আমার
আঙ্গুল কি সমান ?
অম্বা। কেন ? অম্বালিকার চোখ অতি সুশ্রী, এরও ত
তাই।
পরিচা। (হাসিয়া) তোমার নিজের দেখ না, তােমার
মত কারই নয়।
অম্বা নাটক।
অম্বিকা। মাও বলে তাই, যে চোখের শ্রী যেমন আমার
বড় মেয়ের অমন আর কারও হবে না।
পরিচা। যেমন চোক, তেমনই মুখ, তেমনই বর্ণ।
অম্বা। নে ভাই, তুই যেন আমার নাগর হ’লি। আমি
কি নাটকের নায়িকা ? যত গুণ থাক আর না থাক, খানিক
লিখতেই হবে ? (কোকিলের কলরব)।
অম্বালি। ঐ যে কোকিল আবার এয়েছে। চল চল
ঐ দিকে ।
সকলে নিষ্ক্রান্তা)।
শাম্বরাজ। ( বিমান হইতে নামিয়া)
কামচারী শোভরথে করি আরােহণ
জগতের রম্যস্থান করি বিচরণ।
কিন্তু এইরূপ কান্ত পুষ্প উপবন
কখন নয়ন মাের করেনি দর্শন।
সুন্দর পলাশীকুল শােভে মনােহর
শ্যামল উষ্ণীষ শিরে ধরি নিরন্তর ।
পল্লবিনী অবনতা পুষ্পগুচ্ছভরে
নিতম্বিনী যেন নতা গুরু বক্ষঃতরে ।
ঢলিয়া পড়িছে ভাবে তরুর শরীরে
আহলাদে প্রমদা যেন লভিয়া পতিরে।
সুন্দর কুসুমচয় ফুটেছে কাননে
বহিছে সুগন্ধ সুখে মৃদুল পবনে।
প্রথম অঙ্ক।
শীত সরােবর তাহে কমলিনী কুল
উড়িছে বসিয়া অলি হইয়া ব্যাকুল।
গাইছে বিহঙ্গগণ যাইছে চলিয়া
সে সঙ্গীতে মন মাের যাইছে গলিয়া।
যা হ’ক এখানে বসি দেখিব এ বন
করিব সফল যাত্রা তুষিব নয়ন।
একি আনন্দের সরােবর রােমাঞ্চিত কলেবর কেন হ’ল
সহসা আমার ।
কোকিলের কলরব )
( কন্যাগণ ও পরিচারিকার দ্রুতবেগে প্রবেশ ও প্রস্থান)।
অহহ কি সুন্দর দৃশ্য ! বৃক্ষান্তর দিয়া
দিব্যাঙ্গনাগণ দেখ যাইছে চলিয়া।
এটি কি গন্ধর্বপুরী ! অপুরী ইহারা !
খেলিছে আনন্দে বনে হ’য়ে মাতােয়ারা ।
তিমিরে তিনটী দীপ ত্বরা চলে গেল
তিন সুখের স্বপ্ন দেখায়ে ফুরাল।
তিনটী রুচির ছবি মেঘ অন্তরালে
দেখি; মেঘেতে পুনঃ তিনটী সরালে ।
কোথা হতে কোথা গেল দেখিনাত আর
অতলে প্রতিমাগুলি ডুবি আমার।
;
অম্ব নাটক।
সত্যই কি দেখিয়াছি ? অথবা স্বপন
বায়ু ছবি বায়ুসনে হয়েছে মিলন ?
এমন শােভন কান্তি মানুষে কি হয়
ইন্দ্রধনু ভূমিতলে কভু সম্ভব ?
(কোকিলের কলরব)
( কন্যাগণ ও পরিচারিকার বেগে প্রবেশ ও প্রস্থান)।
এই যে আবার হেরি সুধাংশু গগনে,
নয়ন, তুষিত হও সুষমা দর্শনে।
অহহ কি সম্মুখে মাের জীবিত শরীর
অস্থিমেদ বিরচিত পরম রুচির ।
অথবা বায়ুর ছায়া ! লাবণ্য এমন
মানুষে মানুষে কি গাে সম্ভবে কখন ?
কি নিতম্ব, কিবা গতি, মধুর গঠন,
আহা মরি বিদ্যাধরী হয় না তুলন।
নূতন অরুণ আতৃ জিনিয়া করণে
চলি গেল রামাগুলি ত্বরিত চরণে।
হৃদয় পঙ্কজ মম ফুটিয়া ও তাপে
অশঙ্কার সমীরণে ঘন ঘন কাপে ।
(কোকিলের কলরব)।
কন্যাগণের প্রবেশ)
যা হ’ক এবার নিকটে গিয়া জিজ্ঞাসা করিব (দ্রুতবেগে,
উঠিয়া) দেবি,
t
প্রথম অঙ্ক।
অম্বা। (মনে মনে) এই পরম সুন্দর গন্ধর্বপতি এখানে
কেমন করে এলেন।
শা। আমি একটা কথা জিজ্ঞাসা করি ; কৃপা করিয়া
উত্তর দিলে বাধিত হইব। আমি বিখ্যাত শৌভনগর পতি,
আমার নাম শাম্ব । আপনারা কে ? ভূতলশোভিনী মানুষী কিম্বা
বিমানবাসিনী বিদ্যাধরী? অবসরক্রমে এই বনে বিহার করেন ?
অম্বালিকা। আমরা মানুষ।
অম্বিকা। বিদ্যাধরী কি আমাদের মত হয় ? বিদ্যা-
ধরীকে পৃথিবীর মধ্যে কেহ দেখিতে পায় না। আপনি রাজা
হয়ে এই সামান্য বিষয় অবগত নন ?
অম্বা। অমি, ছি, মাননীয় ব্যক্তির সহিত আলাপ করি-
বার সময় এরূপ রূঢ়ভাষিণী হইতে হয় না।
অম্বালি। আপনি শৌভপতি ; সে শৌভদেশ কোথায় ?
শা। মৃগাক্ষি, সে দেশ এখান হইতে অনেক দূরে
পশ্চিমে অবস্থিত।
অম্বিকা। অাপনি. এখানে কিরূপে এলেন ?
অম্বালি।
দেশ দেশ দেখে বেড়াচ্ছেন ?
শাম্ব। হাঁ, আমি দেশ দেশ দেখে বেড়াইতেছি। আমার
শৌভনামে কামচারী বায়ুন রথ আছে, আমি তাহাতে উঠিয়া
যেখানে ইচ্ছা অল্প সময়ে যাইতে পারি, ভ্রমণে ক্লেশ হয় না।
অম্বা। (মনে মনে) যাহার আকৃতি মধুর তাহার স্বভাবও
দেখ শৌভপতি কত মধুরভাষী
(পরিচারিকার প্রবেশ)।
মধুর হয়।
১২
অম্বা নাটক।
পরিচা। আপনি কে ?
শা। আমি একজন অতিথি।
পরিচা। এখানে আগমনের কারণ কি ?
অম্বা। (মনে মনে) এ দেখি ভাল কূট পরীক্ষা আরম্ভ করিল।
শা। আমি বিমানে ইচ্ছানুরূপ ভ্রমণ করিতে করিতে
এই বনের শােভা দেখিয়া এখানে ক্লান্তি দূর করিতেছি।
অম্বা। (মনে মনে) রাজার মুখ ঘৰ্ম্মাক্ত দেখিতেছি।
( প্রকাশ্যে, পরিচারিকার প্রতি) তুমি ত আতিথেয়ী, ঘর্মাক্ত
রাজাকে একটু বাতাস দেও না, (মনে মনে) চোখ ফিরাইতে
পারি না কেন ? আর চাহিব না।
পরিচা। ( উভয়ের মুখপানে চাহিয়া ও ঈষৎ হাসিয়া
অর্ধস্বরে ) শুধু বাতাসে কি অতিথির প্রাণ শীতল হয় ?
শাশ্ব। আপনারা দুজনে কি বলিতেছেন ? আমি সাধু,
চোর নহি।
পরিচা। ( ঈষৎ হাসিয়া) কি জানি ?
অম্বালি। আপনার ঐরূপ রথ কোথা প্রস্তুত হয় ?
অম্বি। আমাদের দেশে ঐরূপ রথ নাই। ,
কখন শুনি নাই।
শা। উহা, আমারই কেবল এক খানা আছে।
অম্বা। (মনে মনে) আমারও একটা কথা বলতে
ইচ্ছা হয়।
শা। (পরিচারিকার প্রতি) এই তিনটী পরম সুন্দরী
কন্যা কে ? আমার অনুমান ইহারা অবিবাহিতা রাজকুমারী।
কৈ,
প্রথম অঙ্ক।
L
পরিচা। হাঁ, ইহারা মহারাজ দুহিতা। ঐ উহাদের
পিতৃনিকেতন।
শাম্ব। আমি আশা করিলাম।
পরিচা। আমরা কি জানিতে পারি কি আশা করিলেন ?
শা। (ঈষৎ হাসিয়া) সিদ্ধ হইলে বলিব।
(কোকিলের কলরব)
অম্বালি। ঐ আবার এয়েছে, ঐ দিকে। ( ত্বরিতে গমন)
অম্বিকা। ( নিষ্ক্রান্তা)
পরিচা। (অম্বার প্রতি ) চল।
অম্বা। মহারাজকে আমরা একা রাখিয়া চলিলাম।
( নিষ্ক্রান্তা)
শা। দেবি, একা রহিলাম না, হৃদয় পূর্ণ রহিল।
পরিচা। মহারাজ, বিশ্রাম করুন, কন্যারা কোকিল
দেখিতে বিহ্বলা, আমাকে সঙ্গে সঙ্গে যাইতে হয়।
( নিক্ৰান্তা)
শা। (দীর্ঘ নিশ্বাস ত্যজিয়া)
শেষিল সুখের নাট্য ; নায়িকশ আমার
চলি গেল ; রঙ্গভূমে বৃথা রহা আর!
• শতদল তুলি নিলে সরােবর পানে
শশী অস্তমিত হলে চাহিয়া গগনে
কি প্রীতি উপজে মনে! প্রিয়ার অভাবে
'তরুতে তাতে নেত্র আনন্দ কি পাবে।
( নিষ্ক্রান্ত)
•.
*.দ্বিতীয় অঙ্ক
কাশী রাজবাটী। মন্দিরভিতরে।
অম্বা। যে অবধি হেরিয়াছি তাহার আনন
সে অবধি তিনিময় হেরি এভুবন।
সতত নয়ন’ পরে মূরতি তাহার
রহিয়াছে আঁকা যেন সমুখে আমার ।
সুন্দর বদন তার বিশাল লােচন
প্রশস্ত ললাট-কান্তি হৃদয় রঞ্জন।
বিপুল সে বক্ষঃস্থল করিশুও কর
আর কি হইবে কভু আমার গােচর।
দ্বিতীয় অঙ্ক।
সেই প্রেম দৃষ্টিগুলি ভুলিতে কি পারি-
হবে কি আমার ভাগ্যে হব তার নারী ।
পূজিতে পাইব তাঁকে বসিব নিকটে
দেখিব কি সাধ মিটে সেই চিত্র পটে ।
( অম্বালিকার প্রবেশ )
অম্বালি। দিদি, তুমি এখানে ?
অম্বা। (স্বগত) সজন বিজন মাের বিজন সজন।
বিজনে তাহারে হেরি তিনি ত্রিভুবন ৷
অম্বালিকার প্রতি)
ব’স, দেখি চুলটা খােলা খােলা হয়ে গেছে ( ঠিক করিয়া
দিল )
( অম্বিকার প্রবেশ )
অম্বালি। দিদি এসেছে, এস তিন জনে মিলিয়া খেলি।
অম্বা। তােমরা দুজনে উত্তরের ঘরে গিয়া খেল, আমার
খেতে ইচ্ছা ক’চ্ছেনা।
অম্বিকা। তােমার কি হয়েছে ? এ কদিন তােমার মুখে
হাসি নাই, কোন আমােদ নাই।
অলি। সেই কোকিল দেখা অবধি, না দিদি ?
অম্বা। (স্বগত) কি লজ্জার কথা ? এরা কি মনে
করবে ?
অম্বি। সে দিন দৌড়াদৌড়ি করে পরীর বাতাস লেগেছে।
অম্বালি। কিন্তু আমাদের দুজনের লাগল না কেন ?
১৬ অম্বা নাটক। ? ( মিশ্রকেশীর প্রবেশ ) মিশ্রকেশী। তিন ভ্রমরা এক ঠাই এক ফুলের মধু খাই কি করছ ভাই ভাই- বড় রাণী দেখে যাই। অম্বালি। কি ল, বড় হাসি, কি খবর ? তাের ত প্ৰতি- দিনই নূতন খবর থাকে। অম্বিকা। আজকার ভূতটা কি বলেছে ? অম্বা। ( যাইতে উঠিল ) মিশ্রকেশী। যার খবর এনেছি সে যে দেখি এখন যায় চলে। আমি যাকে তুতে এনু সে যে আমায় পায়ে ঠেলে । (অম্বিকার প্রতি তােমার দিদির বে। অম্বা। (সহসা দাঁড়াইয়া) সে কি ? অম্বিকা। কবে ? অম্বালি। কোথায় হলো ? মিশ্রকেশী। নিকটে যেন কোথা। অম্বা। (তের্জে) আমার বে হবে না। (কাতরস্বরে ) এই আমার ভাগ্যে ছিল ? ( অস্ফুটস্বরে ) হায় ছিন্ন মনােরথ ? অম্বিকা। কেন ? মিশ্রকেশী। চিরকাল কুমারী কি থাকিতে বাসনা ? ভালবাসা, বিধুমুখি, ভাল কি বাসনা ? কুমারী কমলকলি, ফুটিলে যৌবন তখন অলির সনে সুভগ মিলন। . ?
দ্বিতীয় অঙ্ক।
দলে বসি পরিমল লুটিবে ভ্রমর।
সিহরিবে প্রমােদ-লহরে কলেবর ॥
যে সুখ সুধাংশুমুখি নাগরের সনে,
তুলনা কি সে সুখের আছে এভুবনে ?
কি ছার মাণিক্যময় হৈম বিভূষণে
কোটী মণি নহে সম প্রাণেশ চুম্বনে।
হেন সুখ, পঙ্কজাস্যে, আসিছে তােমার
জাননা তাতেই নিন্দ ভাগ্য আপনার।
অম্বা। আমার মাথার ভিতর কেমনক’চ্ছে।
মিশ্রকে। সব সেরে যাবে।
অম্বালি। তুই দিদিকে একটু বাতাস দে।
মিশ্রকে। (বাতাস দিতে দিতে )
নাগরী নাগর, একাসন পর
বসিবে তােমরা যুগলে।
সুখে বসি পাশ, করিব বাতাস
হাসাব কথার কৌশলে।
অম্বা। ভাই, যে নাগর আসিতেছে তােমাকেই দিব।
তুমি স্থির হও, আশীর্বাদ কর যেন আমি ত্বরায় যাই।
মিশ্রকৈ। বিরহের জ্বালা, ওলাে রাজবালা
মিলনের আগে পেলি।
শীত না যাইতে, মধু না আসিতে .
নিদাঘ আগে সহিলি।
১৮
অম্বা নাটক।
আগে অভিমান, প্রাণে হেয় জ্ঞান
প্রাণেশে বিতরি দিলি।
তুই কি চতুর, প্রেম কি মধুর
আগে শেষ পালা গেলি ।
অম্বা। একটু জল নিয়ে আয়।
মিশ্রকে। যারে মনে চাই সে কেন সুদূরে রয় ?
অন্তরে যাহারে রাখি সে কেন নিকটে নয় ?
মন যারে ভাল বাসে সে কেন আসেনা পাশে
সেকেন প্রবাস-বাসে সে কেন ভুলিয়া রয়
( নিষ্ক্রান্তা)
অম্বা। অমি, বােন।
অম্বিকা। দিদি, দিদি।
অম্বালি। দিদি, অমন্ কচ্ছ কেন ? তােমার কি অসুখ
হয়েছে ?
অম্বা। অভাগিনীরা কেন বংশে জন্মে ? তারা নিজে
জ্বলে, আত্মীয় লােকেরও শােক জন্মায়।
অম্বালি। আমি মাকে গিয়া বলি তােমার অসুখ হয়েছে।
(নিষ্ক্রান্তা)
অম্বা। অমি, বােন, অম্বালি, গেল ?
অম্বিকা। হাঁ।
অম্বা। তাকে ডেকে নিয়ে এস, তিনজনে খেলব এখন,
মাকে যেন কিছু বলে না।
দ্বিতীয় অঙ্ক।
অম্বিকা। (চলিল) আমার পাখীকেও খেতে দিতে হবে।
( নিষ্ক্রান্তা)
অম্বা। ছুটে যাও। দেখ যেন অম্বালি মাকে বলে না।
( দীর্ঘনিশ্বাস)
আমার সমান কেহ নাই অভাগিনী
কাকে ভালবাসি হব কার সীমন্তিনী ।
আমার বল্লভ যিনি দূরে তাঁর বাস
যাইতে তাহার দেশ লাগে বহু মাস।
শৌভদেশ বহুদূরে সকলেই বলে।
সেখানে আমার শশী রহে কুতূহলে।
এখানে কুমুদ-মধু পরে লয়ে যায়।
কেমনে অবলা বল রাখে আপনায় ।
পিতাকে বলিতে লাজ কেমনে বলিব।
মরিব, বলিতে তবু কভু না পারিব ।
শৌভেশ গেছেন চলি না স্মরিলে মােরে।
কেমনে কুমারী হয়ে রব তার তরে।
কনিষ্ঠা ভগিনীগণ বিবাহিতা হবে,
আমার বিবাহতরে বন্ধ তাহা রবে ।
এমন বিপদকালে কি করি উপায় !
লেখনী তাহার কাছে পাঠান কি যায় ?
কেমনে সাহস বল তাহেই ৰা করি,
আকাঙিক্ষণী বলে যদি তুচ্ছেন কিঙ্করী ?
অম্বা নাটক
হইবে প্রকাশ কথা, পিতার সম্মান
একবারে কালি হবে রাজগণ স্থান।
হায় বিধি! নারীগণে পরাধিনী করে
ভালবাসা কেন দিলে তাদের অন্তরে ?
মিশ্রকে। এই ঠাকুরাণি এনেছি জল
শিরে দিলে হবে শীতল ।
ঠাকুর জামাই আসবে যবে
সব গরম্ কাটবে তবে।
বইবে মন্দ সমীরণ
গাজুড়াবে আলিঙ্গন ।
অম্বা। ভাই, ঠাট্টা আর ভাল লাগেনা।
মিশ্রকে। এ ঠাট্টা নয় গাে পদ্মমুখি,
যবে উঠবে ভানু, হবে সুখী।
অম্বা। কোন রাজ্যের ভানু আমাকে জ্বালাবেন ?
মিশ্রকে। কোথাকার তা জানিনা বাবু।
বাৰ্ত্তাখেতে হনু কাবু।
খুব বড় রাজা, জিনে রণ।
শুনেছি নাকি অনেক ধন।
অম্বা। কোথাকার রাজা তাই তােমার ঠিক নাই,
তাতেই এত ?
মিশ্রকে। তা বালু কে জানে। আমি অমনি শুনে
দৌড়িয়ে এসেছি। ভাবনু সুখবর পেয়েছি।
দ্বিতীয় অঙ্ক।
অধ্যা। জেনে এস না ভাই, কোথাকার রাজা, কি নাম।
মিশ্রকে। ত্বরা কেন সয়না যেন ।
দাড়ি রসে ফেটে যায়।
বিধুমুখী করবে সুখী
ওনাগর, তুই ত্বরা আয় ।
( নিষ্ক্রান্তা )
অম্বা। শুনিয়াছি শোভরথ কামচারী হয়।
দূরদেশ দূরদেশ তার পাশে নয় ৷
তিনিই কি এসেছেন লভিতে আমারে,
এমন কি হবে ভাগ্যে পাইব তাঁহারে ?
যে অবধি করিয়াছি তারে দরশন
হইয়াছি তার আমি, সমর্পিয়া মন ।
তিনিও কি হয়েছেন তেমতি আমার
মাের তরে হইছে উৎকণ্ঠা তাহার ?
আহার গিয়াছে দিনে নিশিতে স্বপন
মাের মূৰ্ত্তি করে সুধু হৃদে জাগরণ ?
তার রূপ মাের চোখে মধুর যেমন
আমিও কি তার চোখে হয়েছি তেমন ?
অথবা কামিনীকুলে জড়িত হইয়া—
আমার কিঞ্চিৎ গন্ধ গেছেন ভুলিয়া!
২২ অম্ব নাটক। অহহ! যদি রূপবতী আরাে হইতাম তাঁহার হৃদয়ে আমি দৃঢ় বসিতাম ! তাহলে কি ভুলিবারে পারিতেন তিনি ? যেতেন কি ছেড়ে মােরে না করে সঙ্গিনী ? হে প্রাণেশ হও তুমি কত কান্তিমান্ ! স্বর্ণ-শিখ শিখী ! আমি কপােতী সমান। তােমায় বাঞ্ছা করি । মিশ্রকে। আপনি আপনি কহ কি কাহিনী নৃপ্লেশনন্দিনি, শুনি ? অম্বা। কোন দেশ লা ? মিশ্রকে। সু, আ কপাল ভুলে গেনু ! সুভদা দেশ, ঠিক একবার মনে করেছিনু অম্বা। (হাসিয়া) ভাল করে জেনে আয় না ভাই- মিশ্রকে। (নিষ্ক্রান্তা) অম্বা। সুভদা কি শৌভদেশ ? প্রাণেশের সনে সঙ্গতা কি হব ? সুখে কাটাব জীবনে ? বসিব তাঁহার অঙ্কে, আদরে আমায় তুষিবেন বহুবিধ মধুর কথায় ? গন্ধর্ব নিন্দিত তার সুধাংশু বদনে চেয়ে রব অবিতৃপ্ত নিস্পন্দ নয়নে। তিনিই কি এসেছেন লভিতে আমায় ? রেমাঞ্চিতা হইতেছি স্মরিয়া তাহায়।
দ্বিতীয় অঙ্ক।
;
মিশ্রকে (প্রবেশ) শৌভদেশের রাজা।
অম্বা। (সস্মিতা, স্বগত)
জানিলাম এত দিনে আমি ভাগ্যবতী ;
লভিলাম প্রিয়তম শ্রেষ্ঠতম পতি।
আমার সমান সুখী রমণী মাঝারে
কেহ কভু হয় নাই ধন্য ধন্যা মােরে।
সার্থক জীবন মম সার্থক যৌবন,
রাশীকৃত পুণ্য আমি করেছি অৰ্জ্জুন।
(প্রকাশ্যে) রাজা কি নিজে এসেছেন ?
মিশ্রকে। না।
অম্বা। দূত এসেছে ?
মিশ্রকে। এসেছিল।
অম্বা। কি বলিল ?
মিশ্রকে। ঘটকে যা বলে তাই বলিল।
অম্বা। ঘটকে মিথ্যা কথা বলে ?
মিশ্রকে। তারা কি চিরকালের প্রথার অন্যথা করেছে ?
অম্বা। তারা কি বলেছে ?
মিশ্রকে। তারা আপনার রাজার প্রশংসা করিল।
অন্ধ। তিনি প্রশংসার যােগ্যও বটেন।
মিশ্রকে। মহারাজ তাদের চাতুরী বুঝলেন।
অম্বা। কি চাতুরী ?
মিশ্রকে। কেমন করে বল’ব ? মনের কথা কি জানি ?
-
২৪
অস্ব। নাটক।
অম্বা। তবে চাতুরী কেন বল ?
মিশ্রকে। মহারাজা বললেন “তােমাদের ঘরে মেয়ে
দেব না।”
( অম্বালিকার প্রবেশ )
অম্বালি। দিদি, আমায় ডেকেছ ?
অম্বা। এস, বােন, যখন তােমাদের মুখগুলি দেখি
তখন কতকাল বেঁচে থাকতে ইচ্ছা হয়। তােমরা আমাচেয়ে
সুখী হইও। (অল্প অশ্রু বিসৰ্জন করিয়া, হাসিয়া হাসিয়া )
আমি যেন মুনি গােসাঞি, যা বলি তাই হয়। আমার
বােনেরা ভারতে বিখ্যাত হউক্।
মিশ্রকে। . তুমি যে বড়, তােমার আশীর্বাদ অবশ্য ফলে।
অম্বা। তবে কায়মনােবাক্যে বলি (অম্বালিকার শিরে
হাত দিয়া) বিখ্যাতকুলে বিবাহ হউক, ভারতে তােমার বংশ
অমর হউক, দীর্ঘজীবন রাজধানীতে অতিবাহিত করিয়া
পৌত্রেরা বলবান হইলে বানপ্রস্থদ্বারে স্বর্গে গমন করিও।
মিশ্রকে। আর তুমি ?
অম্বা। আমি অভাগিনী যেন অকালে স্বকৃতানলে তুচ্ছ
জীবন দান করি (কঁদিয়া ফেলিল)।
মিশ্রকে। দুলক্ষণের কথা বলিতে নাই। আমি বলি যদি
সংসারে রূপের আদর থাকে সমান রথে তােমাদের তিন জনকে
অমর বীরে লইয়া যাক। তােমার আহৰ্ত্তা—তােমার বল্লভ
7
দ্বিতীয় অঙ্ক।
দীর্ঘ জীবন প্রাপ্ত হউন। নারীজীবন যাহাতে তুচ্ছ হয় এমন
বৈধব্য যন্ত্রণা যেন তােমায় ভােগ করিতে না হয়।
অম্বালি। তথাস্তু। মিশ্রকেশীর মুখে ফুল চন্দন পড়ুক।
দিদি, বসন্তোৎসবে যাবেন আ’জ ? তুমি না গেলে আমি
যাব না ।
( অম্বিকার প্রবেশ )
অম্বিকা।
এস, কখন যাবে ?
অম্বালি। দিদি, যাবেনা ? তবে আমিও যাব না।
অম্বা। চল,
জীবন যখন ভার, বহিতে তাহারে
জ্ঞানীরা পারেনা, বল বালিকা কি পারে ?
( সকলের প্রস্থান)
তৃতীয় অঙ্ক
e
প্রথম দৃশ্য ।
শৌভদেশ ; রাজসভা।
;
শা। কবে পুনঃ নিরখিব সে লােল নয়ন।
প্রতিহারী। (প্রবেশ) মহারাজের জয় হউক। চীন দেশের
দূত সমাগত।
শা। শরীর অসুস্থ। (মণ্ডপে বিচরণ করিতে করিতে)
১ম মন্ত্রী। কল্য সকালে আমার সহিত দেখা হবে। মহা-
রাজের শরীর অসুস্থ।
প্রতিহা। মহারাজের জয় হউক। (নিষ্ক্রান্ত)
শা। প্রফুল্ল সরােজ সম সুন্দর বদন।
২য় মন্ত্রী। এখন সময় ভাল নয়, অনেকেরই অসুখ
হইতেছে।
তৃতীয় অঙ্ক।
২৭.
১ম সভ্য। হাঁ, আমারও একটু অসুখ হইয়াছে।
২য় সভ্য। অনেকেরই অসুখ হইতেছে, আপনার একার কি ?
শা। কোরক এখন, দল খুলিছে কেবল।
কবে পরশিব সুখে সে নারী বিমল ।
মাংসল রসাল গােল নিতম্ব বিপুল
কবে বসাইয়া অঙ্কে হইব আকুল ।
বল্লরী সমান বাহু মৃদুল তাহার
কবে জড়াইবে সুখে শরীরে আমার ।
কবে সে কুসুমমুখে করিব চুম্বন
কবে আলিঙ্গিব সেই রমণী রতন।
প্রতিহা। (প্রবেশ) মহারাজের জয় হউক।
শাল্ব। রূপে প্রেমে নাই তার তুলনা জগতে।
১ম মন্ত্রী। কি সংবাদ ?
প্রতিহা। উদ্যানরাজ মুদ্রা ও তিনটী পরমাসুন্দরী নর্তকী
পাঠাইয়াছেন। দূত দ্বারে।
১ম মন্ত্রী। কল্য আমার সহিত, দেখা হবে।
(প্রতিহারী নিষ্ক্রান্ত)
শা। সুন্দরী দেখিতে আর ইচ্ছা হয় না।
২য় মন্ত্রী। আমাদের দূত কাশী হইতে এখন ও ফিরিয়া
আসিল না।
শা। আমিও চিন্তিত হইতেছি।
২৮ t অম্ব নাটক। ১ম মন্ত্রী। অত্যন্ত দূরদেশ, এই জন্য বিলম্ব হইতেছে। মহারাজের অভিপ্রায় অবগত হইলে অবশ্য কাশীরাজ আপ- নাকে কৃতার্থ মনে করিবেন। প্রতিহা। ( প্রবেশ) মহারাজের জয় হউক। পুরােহিত প্রত্যাগত। শাশ্ব। আসিতে বল। প্রিয়ার মােহিনীমূর্তি জাগিতেছে মনে এখন দেখিছি সেই বিলােল নয়নে। মৃগশাব বিলোচন বিহবল বিমল ললিত প্রেমের খনি অসীম অতল । চকিতে কখন চায় কখন ফিরায়। প্রিয়ার সে মুখশশী দেখিব কি হায়। সলাজ প্রিয়ার প্রেম সুঅম্ল মধুর রম্য স্বাদুরস যেন কমলা লেবুর ॥ কবে সেই রস আমি করিব সেবন কবে শীতলিবে এই তৃষাতুর মন । এমন কি ভাগ্যে হবে পাইব তাহায় সতত হেরিব সেই নেত্র প্রতিমায় । হৃদয়ে অঙ্কিত চিত্র রহিয়াছে যার সমুখে পুলকে মূর্তি হেরিব তাহার। স্বপ্ন কি প্রত্যক্ষ হবে ? সে সুর সুন্দরী প্রীপিবে আমার এ অন্ধকারপুরী ?
'য় অঙ্ক।
( দূত ও পুরােহিতের প্রবেশ )
পুরাে ।
উভয়ে। মহারাজের জয় হউক।
শাশ্ব। যেন বিমর্ষ ভাব ! সমাচার মঙ্গল ।
মহারাজের কৃপায় আমরা অনায়াসে সেখানে
পৌছিয়া
শা। এত পথ যাইতে যে একটু আয়াস হইয়াছে
তাহাতে সন্দেহ নাই। পরে, বিষয় ?
পুরাে।
অনায়াস অর্থে এই বলিতেছি যে আমাদের
পথে কোন বিশেষ বিপদ হয় নাই।
শা। সেত ব্রাহ্মণীর ব্রতের ফল যে তিনি এও আছেন।
এখন, বিষয়ের ফল ?
পুরাে। মহারাজের কৃপায় বহুদেশ ভ্রমণ করা হলাে।
শা। পরে মূল বলুন।
পুরাে। কাশীরাজের দেশ দেখিলাম। অতি সমৃদ্ধিশালী।
সরােবরে কত পদ্মফুল।
শা। জীবন্ত পদ্মের কথা বলুন।
পুরাে। চারিদিকেই ফুলের উদ্যান। যেখানে যাও
অরিৰ্যাপ্ত ফুল তােল, কেহ বারণ করে না। মহারাজের
কৃপায় প্রাণ ভরিয়া ফুল তুলিয়া পূজা করিয়াছি।
শা। ফুল ছাড়িয়া লােকের সমাচার দিন।
পুরাে। দেশ পণ্ডিতে সমাকীর্ণ। আলাপে সন্তুষ্ট
অম্বা নাটক।
-~--
{
বলুন।
হওয়া যায়। তাহারা অতি মধুরভাষী এবং। সর্বদা শাস্ত্র
আলােচনায় রত। সব স্থানেই চতুষ্পাঠী
শা। রাজবাড়ীর কথা বলুন।
পুরাে। রাজবাটী অতি সুন্দর। রাজা বিজ্ঞ ও ধার্মিক।
বয়স পঞ্চাশের ঊৰ্ধ হবে না। ব্রাহ্মণ পণ্ডিতকে অত্যন্ত
আদর করেন। দান শক্তি বেশ আছে।
শা। আমি যে জন্য পাঠাইয়াছিলাম—সেই বিষয়ে
আপনারা কৃতকাৰ্য্য হইলেন কি না এক কথায় তাহাঁই।
অপর সংবাদ জানিতে ইচ্ছা নাই।
পুরাে। মহারাজের প্রস্তাবে কাশীরাজ অত্যন্ত সন্তোষ
লাভ করিলেন। কৃতকৃতার্থ হইলেন। হর্ষে কণ্টকিত কলেবর
হইলেন। তঁাহার কন্যা ধন্যা যে তিনি আপনার করে
পড়িবেন। কিন্তু বিবাহ প্রজাপতির নির্বন্ধ। ঘটনা মনু-
য্যের আয়ত্ত নয়। সুতরাং স্থির হওয়াই কৰ্ত্তব্য।
হবে কি না ?
পুরাে। ভবিতব্য কে বলিতে পারে ?
শাশ্ব। কাশীরাজ কি বলিলেন ?
পুনরা। মহারাজ, এই পৃথিবীতে ভবিতব্যের ঈশ্বর কেহই
নয়। তিনি কি বলিতে পারেন ? কে বলিতে পারে কাহার
ভাগ্যে কি আছে ?
শা। দূত, সমাচার ?
দূত। কন্যার স্বয়ম্বর হইবে। কাশীরাজ বলিলেন আমার
শা।
৫
তৃতীয় অঙ্ক
কন্যা বীৰ্য্যশুল্কা হইবেন। শাম্ব স্বীয় ভাগ্য পরীক্ষা করিতে
এখানে আসিলে আমি কৃতার্থ হইব। স্বয়ম্বর সপ্তাহান্তে।
সেই জন্য আমরা দিনরাত পরিশ্রম করিয়া আসিয়াছি।
শা। আয়ােজন কর, আমি বীৰ্য্যশুল্কেই তাহাকে সন্তুষ্ট
করিব।
( নিষ্ক্রান্ত)
দ্বিতীয় দৃশ্য ।
প্রথম যৌবন
অন্তঃপুর, শৌভরাণী ও সঙ্গিনী।
সঙ্গিনী। কামিনীকমল প্রেমপরিমল
লুটিতে ভ্রমর সাজরে।
প্রভাত তপন
খুলিল কোলক লভরে।
ঊষা সমীরণে সুভগমিলনে
উড়িছে সুরেণু ধরে।
সহাসি বদন
প্রিয়ার সদন
বসি-সুরসুধা ভুঞ্জরে।
রাণী। ওগান ঠিকনয়, এই গানটী ভাল।
প্রেম যে রতন তাকে অন
কখন সুজন করােনা।
প্রেমের হৃদয় কুসুমতা ময়
হইয়া নিদয় দ’ল না।
(
সঙ্গিনী। যে অপ্রেমিক সেই প্রেমকে তুচ্ছ করে।
রাণী। দেখ, পুরুষের প্রতি আমরা যত অনুরতা হই
পুরুষ তত হয় না কেন? আমরা তাকে অমূল্যরত্ন মনে করি,
সে আমাদিগকে ফুলের অধিক ভাবে না।
সঙ্গিনী।
এ দোষ ভাই আমাদের। আমরা যে সহজে
ধরা দি।
রাণী। কিন্তু মনে হয় যেন ধরি, ধরা দিই না। কত
অভিমান করি। তখন ত বিনীত হয়,
তখন ত বিনীত হয়, ভাই। বিনীত হইলে
মন গলে যায়।
সঙ্গিনী। 'আমরা ভাই সংখ্যায় অধিক। যদি ধর্মঘট
করি উহাদের নাকে নলছেচাতে পারি।
রাণী। ধৰ্ম্মঘট ভাই আমাদের দিয়া হয় না। আমাদের
প্রতি বিধাতা বাম। প্রতিমাসেই তিনি বলেন প্রকৃতি তুমি
পুরুষের অনুসন্ধান কর। পুরুষ কিন্তু নির্বিকার।
সঙ্গিনী। আমার ভাই মনে হয় আমাদের সৃষ্টি মনুষ্য
জন্মের শেষসৃষ্টি। স্ত্রীজন্মের পরীক্ষা উত্তীর্ণ হইলে আর
জন্মলাভ করিতে হয় না।
রাণী। কিন্তু কাহার কাহার পক্ষে পরীক্ষাটী অত্যন্ত
কঠিন হয়।
সঙ্গিনী। কঠিন বল? অসহ্য হয় ! এমন কি, তােমার
নির্বিকার পুরুষও তাহা শুনে পাষাণের গায়ে ঘামের মত বিন্দু
বিন্দু অশ্রু ত্যাগ না করিয়া থাকিতে পারে না।
• "৩৪
অম্বা নাটক।
রাণী! দেখ, এক পুরুষে মন অভিনিবেশ করি।
ভাল বাসে না। অগ্রাহ্য করে। লাঞ্ছনা করে। তবুও
তাহাকে ভাল বাসি। সে বই জানি না। অন্যপুরুষে সমান
সুখী হইতে পারিলেও সে সুখ তুচ্ছকরি। এমন পরীক্ষা
উত্তীর্ণ হইলে যে তাহার ফল অতি মহৎ তাহা সহজেই বুঝা
যায় এই জন্য আমি তােমার কথা স্বীকার করি যে স্ত্রী জন্ম
হয়ত শেষ জন্ম। হে বিধাতঃ!তুমি অনুগ্রহ করিয়া আমাকে এই
পরীক্ষার স্থলে আনিয়াছ, আমার চিত্ত সবল কর যেন আমি এই
পরীক্ষা উত্তীর্ণ হইয়া তােমার স্নেহ লাভ করি। (কঁদিতে লাগিল)
সঙ্গিনী। কেঁদোনা কেঁদোনা, তােমার পিতা অবশ্য কোন
উপায় করিবেন।
রাণী। তিনি আর কত পারেন। তাহার অনেক শত্রু
আছেন ; যাহাতে তিনি ও আমি লাঞ্ছিত হই এই চেষ্টা তাহা-
দের সর্বদা।
সঙ্গিনী। মহারাজও পারস্য যুদ্ধে গিয়াছেন তােমার
পিতা এই যুদ্ধ অবশ্য দীর্ঘ করিয়া তুলিবেন, এদিকে অম্বার
স্বয়ম্বর শেষ হইয়া যাইবে।
রাণী। দেখ এত ভালবাসি এত শুশ্রুষা করি তবু অম্বাকে
দেখা অবধি আমায় আর পূর্বের মত আদর করেন না, সর্বদা
অম্বা অম্বা করে উন্মত্ত হয়েছেন।
সঙ্গিনী। এ ভাবে তুমি ভয় করাে না।
অধিকক্ষণ থাকিবার নয়, বিশেষ পুরুষের মনে।
;
তৃতীয় অঙ্ক
রাণী। সতীন হওয়া বড় ক্লেশ। বিষ খেলে যেমন নরম
বিছানায়ও গা জ্বলে, তেমন সতীন থাকিলে রাজার ঘরেও
সুখ হয় না।
সঙ্গিনী। তা ত বটে।
রাণী। আমি দরিদ্রের মেয়ে ছিলাম। বিধাতা একটু
রূপ দিয়াছিলেন সেই ভাগ্যে মহারাজের চক্ষে পড়ি। রাণী হব
এ আশা আমি কখনও করি নাই। অম্বা রাজার মেয়ে, মহারাজের
সঙ্গে তাহারই সাজে।
সঙ্গিনী। কি বল তুমি ! তােমায় রাণী হওয়া সাজে না !
অম্বা আসুক। যদি আমি থাকি দেখাে আমি তাকে তােমার
দাসী করে দিব। আমি এমন কুহক জানি যে মহারাজ
অম্বাকে পিশাচীর মত ঘৃণা করিবেন। তুমি শঙ্কিত।
হইও না।
রাণী। সখি! উপরে বিধাতা সকলি জানিতেছেন—নীচে
তােমাদের নিকট বলিতেছি, বেশ স্মরণ করিয়া সত্য কথাই
বলিতেছি, আমি শিশুকাল অবধি কখনও কাহারও সুখে
দুঃখিত হই নাই, এই জন্যই বােধ হয় বিধাতা আমাকে সুখী
করিয়াছিলেন। অম্বাকে দেখি নাই, তাহার স্বভাব চরিত্র
জানি না, তবু মনে হইতেছে সে মরিয়া যাক। তাহার প্রতি
আমার এত, দ্বেষ হইয়াছে, যে তাহা বলিতে পারি না।
অবস্থাই লেকে ভাল মন্দ করিয়া দেয়, কিন্তু অহঙ্কারে
আমরা নিজে নিজের প্রশংসা করি।
অম্ব নাটক
সঙ্গিনী। তােমার প্রশংসা রাজ্যের সর্ব লােকেই
রাণী ।
মহারাজকে এত ভাল বাসি কিন্তু এখন মনে হয়
তিনি যুদ্ধ হইতে
সঙ্গিনী। যে পতি সপত্নীবল্লভ সে আর পতি কিসের।
সে পরম শত্রুর পতি। তাকে আদর কবে মুখে স্বকাৰ্য
সিদ্ধির জন্য। মনে মনে
মনে মনে তাঁর মত চিনেছ ?
রাণী। ঠিক বলেছ ভাই। মন চিনিতে আর বাকি
রহিল না। বাবা বলিলেন, প্রত্যক্ষ মহারাজকে কোনও বিষয়
হ'তে বিশেষ এরূপ বিষয় হতে নিবারণ করা আমার সাধ্য নয়।
কৌশলে অনেক করিয়াছি কিন্তু কৃতকার্য হইলাম না, আমার
সৌভাগ্য রবি এ অবধি অস্তমিত হইল। পুত্রি ! পূর্বে
আমরা যাহা ছিলাম পুনর্বার তাহাই হইব, শত্রুরা পাছে
সুযােগ পাইয়া অধিক লাঞ্ছনা করে, আমার এই ত্রাস
হইতেছে।
সঙ্গিনী। মন্ত্রী ঠিক বলেছেন, 'তােমার সহিত আমরা
সকলেই ভেসে যাব, তােমার পরিবারবর্গ কি আর এ পুরীতে
স্থান পাবে।
রাণী। পিতার অনেক শত্রু যাহারা তাহাকে এখন ভয়
করিতেছে, অম্বার সহায়ে তাহারা তাঁহাকে অপদস্থ করিবে।
সঙ্গিনী। তুমি তাহার অপমান চোখে দেখতে পাবে?
রাণী।" উপায় কি ?
তৃতীয় অঙ্ক। ; সঙ্গিনী। উপায় কলেই আছে। আমরা তােমার। তােমার দুঃখেই দুঃখ, তােমার সুখেই সুখ। পিতা যদি বীর- সিংহের সহিত তােমার বিবাহ দিতেন, তুমি এত বড় হ'তে পার্তে না। তোমার যা সুখ তা তােমা হতে নয়, তােমার পিতা হ’তে জাবে। রাণী। দেখ ভাই ভবিতব্যের হাত কেহই এড়ায় না। বীরসিংহকে কত ভাল বাসিতাম পরে বিবাহ স্থির হইল । কত খুসী হইলাম ; মহারাজ বিবাহ দেখিতে আসিয়া আমাকে বিবাহ করিলেন, কিন্তু এখন ভুলিয়া যাইতেছেন। সঙ্গিনী। তুমি বীরসিংহের যথেষ্ট উপকার করেছ। তুমি সহায় না হলে তিনি কি সেনাপতি হতে পার্তেন। রাণী। তখন যৌবনের প্রারম্ভ। বীরসিংহকে কত মনােহর দেখিতাম বলিতে পারি না। পরে মহারাজের মধুর সহবাসে সকলই ভুলিয়া গেলাম। কিন্তু যাঁহার ছায়া হইলাম তিনিও ত্যাগ করিতেছেন। সকলই আমার দুর্ভাগ্য। সঙ্গিনী। বীরসিংকের পূর্ব পুরুষেরাই ত এই দেশের "রাজা ছিলেন। রাণী। অন্য শাখা। আমাদের সহিত উহাদের অনেক সম্পর্ক আছে। • সঙ্গিনী। আমাদের দলই ত অনেক। আৰ্য্য কজন। সমস্ত যবন সৈন্যই অকুতােভয় বীরসিংহের অনুগত। রাণী। আমরা কি এখন আর যবন আছি। মহারাজা ••
৩৪
অন্ধ নাটক।
t
;
হরিশ্চন্দ্রের সময় কত দিন হ’ল ? তার পর অবধি এই দেশে ;
আমরা এখন এই দেশেরই লােক।
সঙ্গিনী। তাত বটে। কিন্তু বীরসিংহই তােমার উপযুক্ত।
কামিনীবল্লভ যাহাকে বলে।
রাণী। এখন আমার নিস্তারের উপায় কি বল।
সঙ্গিনী। সে বিষয় তুমি নিশ্চিন্ত রও। মন্ত্রীর বুদ্ধি
অপরিমেয় ; দেখিলে ঠিক সময়ে কিরূপে পারসিকেরা রাজ্য
আক্রমণ করিল এবং বীরসিংহ হটিয়া গেলেন।
রাণী। সখি ! এ বাঁধা বালির বাঁধ।
সঙ্গিনী। কাশী থেকে অম্বা এসে রাণী হবে ইহা আমা-
দের প্রাণে সবে না, আমরা কিছু কর্বোই কর্বো!
রাণী। রাজা তাকে রাণী কল্লে আমরা কি কর্বো।
সঙ্গিনী। রাজা যদি রাণী কৰ্তে পারেন! তুমিও রাজা
কর্তে পার।
রাণী। আমি পারি?
সঙ্গিনী। তােমার প্ৰিতার কথায় আমার বােধ হয় যেন
আমরাও পারি।
রাণী। আমরা পারি ?
‘
সঙ্গিনী। বল কি। যদি মহারাজা আমাদের না হলেন
আমরা তাঁর কেন হব, তােমাকে তিনি চান না, আচ্ছা তুমিও
তাকে চেও না।
রাণী। সৰ্ব্বনাশ! কেটে ফেলবে যে।
!
তৃতীয় অঙ্ক।
সঙ্গিনী। যার হাতে সৈন্য সেই কার্টিতে পারে।
রাণী। সৈন্যত, ভাই, শেষের কথা, শয্যার পাশে আমি
প্রথমেই মরিব।
সঙ্গিনী। তিনি কি প্রথমে মৰ্তে পারেন না ?
রাণী। আমার সমস্ত শরীর কাঁপছে।
সঙ্গিনী।
চল আমরা সরােবর তীরে যাই, সেখানে পূর্ণ
চন্দ্রালােকে মলয় হিল্লোলে বিচরণ করিব এবং বাছিয়া বাছিয়া
উদ্যানে ফুল তুলিব।
( নিষ্ক্রান্তা)
চতুর্থ অঙ্ক
কাশী, রাজমন্দির।
অম্বা, অম্বিকা, অম্বালিকা ও দাসী ।
( স্বয়ম্বর প্রারম্ভ)
দাসী। আজ এয়েছে অনেক রাজা। পৃথিবীতে এত
রাজাও নাকি আছে ?
অম্বা। কোথাকার কোথাকার বা ভাই।
দাসী। আমি বলতে পারি যদি তােমরা আমাকে বল
এদের মধ্যে কে কে মুখ চূণ করিয়া ফিরিয়া যাইবে ।
অম্বালি। তা হ'লেত, তুমি যা বলবে তা আগেই প্রায়
জালে ! তবে বলুকে কি
?
চতুর্থ অঙ্ক।
৪১
দাসী। (অম্বিকার প্রতি) বল দেখি, তুমি নিবে কেমন
আঁষিকা। (হাসিয়া) আমি নিব ?
প্রগত বিংশতি বর্ষ প্রফুল্ল বদন।
বাহুবক্ষে সর্বব অঙ্গে বীর দরশন।
আমি বই নাহি জানে যাহার অন্তর।
হেন বর লভিবারে অম্বিকা কাতর ।
অম্বালি। দিদি, আমিও নেব তাই।
দাসী। দিদি আর কি তখন তােমার কথা ভাবে ?
যেটী ভাল দেখবে, আপনি আগে নেবে।
অম্বালি। তিন জনেইত এক সঙ্গে যাব। তিন জনেই
একজনকে মালা দিব।
অম্বিকা। দূর, তাকি কখনও হয় ?
অম্বালি। আমি ভাই, একা থাকতে পারব না।
পর কোন দেশে নিয়ে যাবে, কার মুখ খানা দেখতে পাব না।
দাসী। অম্বা নেবেন কাকে !
অম্বা। (হাসিয়া) হুতাশনকে।
অম্বালি। দিদি, আমরা তিনজনে এক জায়গায় যাব। এই
কথা ঠিক, ঠিক।
অম্বা। (মনে মনে)
হা শা, তােমার সেই সুধাংশুবদন।
পুনরায় কবে দেখি, তুষিব নয়ন।
৪২। অম্বা নাটক। ভালবাসা জীবনের সুখের নিঝর। যে জেনেছে সেই জানে কত মনােহর ॥ যে নব কমলমধু করে নাই পান চিটাগুড় মিঠা ব’লে সে করে বাখান। ( প্রকাশ্যে দাসীর প্রতি) যে রাজাগুলি এয়েছে তুমি তাদের সকলের নাম জান ? দাসী। আমি সকলের নাম জানি ? হাজার, পাঁচহাজার, দশ হাজার এসেছে ! অধিকা। কোন রাজ সকলের বড় ? দাসী। জরাসন্ধ । অম্বালি। ঠিক। অম্বিকা। কোথায় তার রাজধানী ? অম্বালি। তার নাম পড় নাই! সব ভুলে গিয়াছ ? জরাসন্ধ নামে রাজা মগধ প্রবীর। ভূমণ্ডলে যাঁর তাপে কেহ নহে স্থির। ভারতের পূর্ব প্রান্তে পিতৃভূমি তার। পৃথ্বীতলে প্রতিদ্বন্দ্বী ব্যোম্যসবিতার । বীৰ্যবান মহাভুজ কমঠ শরীর। উদার অকুতােভয় ক্ষত্ৰধৰ্ম্মে ধীর ॥ দাসী। তবে আর কি ? তােমারত ঠিক হ’ল। পূর্ব- দেশে পুলককারিণী উষা হবে। অম্বালি। যা, বকি না।
চতুর্থ অঙ্ক।
৪৩
অম্বা। আর কে এসেছে ?
দাসী।
কংস।
; অম্বিকা। কংস আর কাসা—বংশ আর বাঁশী, আমি তাকে
নেব না। সে সবকুল ধ্বংশ করবে।
দাসী। (হাসিয়া) তােমাকে নিতেই হবে।
অম্বা। তুই বল্ না ভাই, আর কে এসেছে।
অম্বালি। আমিও ভাই কংসকে নেব না। সে বড় নিষ্ঠুর
ও পাপিষ্ঠ। সে রাজত্ব লােভে বৃদ্ধ পিতাকে রাজ্যচ্যুত করে
মথুরায় রাজা হয়েছে। পাছে অন্য কেহ তাহার প্রতি ঐরূপ করে,
এই ভয়ে সে স্ববংশীয় সকলকে মেরে ফেলেছে। শুনিয়াছি
বৃদ্ধরাজার এক ভ্রাতৃদৌহিত্র হয়েছিল, লােকে তাকে গােপবাড়ী
লুকিয়ে রেখে অন্য ছেলে দিয়েছে। কংস সেটাকেও মেরেছে।
অম্বিকা। দূর, ও সব ভবিষ্যৎবাণী, এখনও হয় নাই,
হবে।
দাসী। সকলে মিলিয়া তাকে তাড়াইয়া দিল না কেন ?
অম্বালি। কে সাহস করে? কংস যে রাজচক্রবর্তী জরা-
সন্ধের জামাতা !
অম্বা। অম্বালিকা অনেক বকে।
দাসী। তােমরা সকলেই পড়, কিন্তু অম্বালিকা • কত
খবর রাখে।
অম্বিকা। অধিক পড়িলে পুরুষে পুরুষে হয়ে যেতে হয়,
তাই আমি ওদিকে বড় মন দি না।
৪৪ অম্ব নাটক। অম্বা। আমার দুটী বােন স্থির থাকিতে পারে না। দাসী। (অম্বার প্রতি) দিদিরাণী, তুমি কোন রাজাকে চাও বল দেখি ! তা হলে আমি বলব এখন তিনি এসেছেন কি না। অম্বা। আমি কোন রাজাকে চাই ! আমি আকাশের চন্দ্র চাই। রাজা কুমুদপতি। পার দিতে ? দাসী। দেখ, তুমি হাস্ছ, কিন্তু তােমার মনে যেন কোন দুঃখ রয়েছে বলে বােধ হয়। অম্বা। ( সবাষ্পে ) কি দুঃখ ? আমার মনে কি দুঃখ ? আমি যে রাজার কন্যা ! আমার বিবাহের জন্য উৎসব হই- তেছে। সকলে নৃত্যগীত করিতেছে। মণিমুক্তার অলঙ্কার প্রস্তুত হইতেছে। দেশের সমস্ত কুমারীগণ আমাকে সৌভাগ্য- বতী মনে করিতেছে। অনেকের আজন্ম বর জুটিল না, কিন্তু আমি স্বয়ম্বরা হইব, আমার মনে দুঃখ ! কি আভিজাত্য ! কি পিতৃ মাতৃস্নেহ, কি রূপ যৌবন, আমার কিছুরই অভাব নাই। আমার মনে দুঃখ ! আমার বিবাহদিন শুভদিন বলিয়া নগরে নগরে প্রচারিত হইয়াছে। আমার মনে দুঃখ ! ইহা কি কখনও সম্ভব হয় ? দাসী । শিশিরে গােলাপ ফুলের যেমন শােভা হয়, তােমার মুখেরও সেইরূপ শােভা হইয়াছে। অম্বালি। দিদি, তুমি কি কাঁদিতেছ ? অম্বা। এই নূতন বাদ্যধ্বনি কিসের হইল ? দেখ দেখি, নূতন কোন রাজা কি আসিলেন ?
চতুর্থ অঙ্ক। দাসী। দেখিয়া কি হবে ? তুমিত কোন রাজার আগ- মনেই সুখী হইতেছ না! যাই ( নিষ্ক্রান্তা ) অম্বিকা ও অম্বালি। আমরা ঐ ঘরে গিয়া জানালা দিয়া দেখিব। (নিষ্ক্রান্তা) অম্বা। হায় বিধি, এই ছিল ললাটে আমার ! সর্বসুখী করে দুঃখী করিলে আবার। কেন তারে দেখাইলে কেন প্রেম জন্মাইলে অবলারে করিতে দহন। মনব্যথা বলি কারে কে ব্যথা বুঝিতে পারে প্রতিকারে সমর্থ শমন। হে শমন, দুঃখনাশি জমও অস্তক নিরুপায় আমি, তুমি দুঃখের অন্তক । দাসী। (প্রবেশ) মহারাজ কান্যকুজ। অম্বা। স্বয়ম্বর কবে হবে ? দাসী। না, তুমি আর জান না? অম্বা। আজই। দাসী। এখনই। এস তােমাদের বেশভূষা করিয়ে দি। সভায় যখন যাবে তখন মধুর মধুর হাসিবে, অথচ হাসি যেন কেহ দেখিতে না পায়। তা হলে লােকমােহন হবে। অম্বা। তােমার মরণ। দাসী। ? আমার মরণ? • যে মহারাজগণ এসেছেন তাঁদের ?
৪৬
অম্বা নাটক
}
অম্বা। তারা ঘরের ছেলে ঘরে ফিরে যাবে, আমার
মরণ হবে।
দাসী। ছি, অমন কথা বলতে নাই। তােমাকে একজন
নিয়ে ঘরে ফিরবে না।
অম্বা। আমি কারও হব না।
দাসী। তােমার কেহ হবে।
অম্বা। তাতে আমার কি লাভ ?
দাসী। লাভ নয় ? মন দেবে না, পাবে ।
অম্বা। দিয়াও যদি পেতেম তাহলেও বর্তাতে।
দাসী। একটু পরেই জাবে কোন রাজাকে বর্তাবে।
অম্বা। আমি ত চিরকাল অভাগিনী রইব।
দাসী।
কুমারী, বল দেখি তােমার মনের কথা কি ?
আমার কাছে বলিলে প্রকাশ হবে না, অথচ প্রতিকার হতে
পারে। আমি তােমার মায়ের কাছে কৌশলে জানাব। তুমি
যাতে সুখী হতে পার তিনি তাহা অবশ্য করিবেন।
অম্বা। (দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া ) তবে বলি শােন।
দাসী।
বল।
•
অম্বা। দেখ, কয়েক দিন হইল যে রাজার দূত ও পুরাে-
হিত এসেছিল তারা বুঝি আর ফিরে এল না ?
দাসী। কোন রাজা ? আমার কিছুই মনে নাই ?
অম্বা। আ মরণ, মনে নাই সেদিনকার কথা।
দাসী /কবে।
চতুর্থ অঙ্ক।
৪৭
অম্বা। (হাসিয়া) ঐ যে তাের শুভদা রাজা।
দাসী। হাঁ মনে হয়েছে, শোভরাজা, না তারা আর
আসে নাই।
কেন ?
দাসী। তুমি কি সেই রাজাকে চাও? তাহা আমাকে
এতদিন বল নাই কেন ?
অম্বা। তােমার মুখে আগুণ ! সেই রাজাকে চাই !
বলি তারা অত করে গেল, কিন্তু স্বয়ম্বরে এলাে না কেন ?
পােড়া পুরুষের মুখে আগুণ। খড়ের আগুনের মত আগ্রহ
দপ করিয়া নিবিয়া যায় ।
দাসী। তাদের ভাই দোষ নাই। তারা দেশে গিয়া
খবর দিবে। এই ত তারা সেদিন গেছে।
অম্বা। তাদের কি নিমন্ত্রণ হয় নাই ? বিনা আহ্বানে
আসবে কেন ?
দাসী। নিমন্ত্রণ হবেনা কেন ? পৃথিবীর সকল রাজারই
নিমন্ত্রণ হয়েছে।
অম্বা। তবে তিনি এলেন না কেন? তিনি বুঝি তেমনি
রাজা, পথে আসতে আসতে গাড়ির চাকা ভেঙ্গে গিয়াছে, বা
ঘােড়াই মরেছে।
দাসী। আমি তােমাকে বলব, তিনি কেন এলেন না।
তুমি এখন আমাকে সব কথা খুলে বল, লজ্জা তি
? 'এখন
* •
৪৮
অব্য নাটক।
লজ্জা করে চিরকাল দুঃখ পাবে। লজ্জার কথা পরে ঢাকাও
খাবে না, অথচ প্রতিকারও হবে না।
অম্বা। ব’লব ?
দাসী। বল না, আমিত তােমাকে প্রতিদিনই বলতে
বলি। দিন দিন হৃদয়-বেদনায় শুকাইয়া যাইতেছ, তবুও
মনের কথা মনেই রাখবে। দেখ সঙ্গিনীর কাছে মনের কথা
কেহ গােপন রাখে না, রাখিলেও সুখ হয় না।
অম্বা। সেই দিন আম্রবনে কোকিলের গান শুনিতে
গিয়া সেই বিমানচারী শোভরাজকে দেখিয়াছিলাম। আমি
মনে মনে ভঁহাকেই বরণ করিয়াছি। তাহাতেই আমার মন
অর্পিত হইয়াছে। তিনি ভিন্ন অন্য কোনও ব্যক্তি আমার
শরীর মাত্র গ্রহণ করিবেন। আমি কি তাহাতে দ্বিচারিণী
হইব না ? তিনি আসিলেন না। আমি কিরূপে এই স্বয়ম্বর
সাগর উত্তীর্ণ হই। কিরূপে আমার একপরায়ণত্ব রক্ষা হয়।
পিতার মর্যাদা স্থির থাকে ; আমি তাঁহাকে চিন্তা করিয়া
কিরূপে অন্যের গলায় মালা দিব,' এবং পতিত্বে বরণ করিয়া
সঙ্গিনী হইব ?
দাসী। এই জন্য এত ভাবনা ?
শোভেশ এখনও
আসিতে পারেন। এখনও কত রাজা আসিতেছেন।
দেখ, আমি এই সাহসে এখনও জীবন ধারণ
করিয়া আছি। যাবৎ সম্ভব, তাৰৎ আশা করিব ।
দাসী আমি তােমার, (তুৰ্য্যধ্বনি)।
চতুর্থ অঙ্ক।
৪
অম্বা। দেখ দেখি এ কোন্ রাজা আসিলেন ?
(দাসী নিষ্ক্রান্তা)
অম্বা। আমার ভাগ্যে কি তিনি আসিবেন! তিনিত
সুস্থ এবং নিরাপদ আছেন? তিনি যে সহজে আমাকে
ভুলিবেন এমন বােধ হয় না; অবশ্য কোন দুর্লঙ্ঘ্য বাধা তাহাকে
আসিতে দিতেছে না।
দাসী। (প্রবেশ) মহারাজ প্রাগজ্যোতিষ আসিলেন।
অম্বা। বল আমি এখন কি করি।
দাসী। আমি জানিলাম যে মহারাজ শান্তু, চারিদিক
হইতে বহু শত্ৰুকর্তৃক আক্রান্ত হইয়া বিষম রণে বিব্রত হইয়া-
ছেন। এই জন্য তিনি স্বয়ম্বরে আসিতে পারেন নাই।
অম্বা। তবে আমার সমস্ত আশাই বৃথা হইল। তিনি
আসিবেন না। হ। বিধাতঃ, হা বিধাতঃ ! তােমার মনে এই ছিল।
দাসী। কুমারি, স্থির হও স্থির হও। যাতে তােমার
অভিপ্রেত পতিলাভ হয় আমি সে বিষয়ে যত্ন করিতেছি।
অম্বা। হা বিধাতঃ হৃদয় জ্বলিয়া গেল !
দাসী। স্থির হও, স্থির হও।
অম্বা। দেখ, ঐ যে আকাশে পাখীগুলি উড়িয়া যাইতেছে,
আমি উহাদিগকে কত হিংসা করি।
দাসী। উহারা স্বাধীন, তুমি পরাধীন।
অম্বা। যে নারী প্রিয়তম পার্শ্বে উপবেশন করে সৈ
আমা-অপেক্ষা লক্ষগুণে সুখী।
৪
অন্ধ। নাটক
দাসী। তুমিও ত্বরায় প্রিয়তম লাভ কর ।
অম্বা। প্রিয়-বিযুক্তি অপেক্ষা এই পৃথিবীতে কোন
দুঃখই তীব্রতর নহে।
দাসী। সন্দেহ কি ?
অম্বা। যখন পাখীরা পিঞ্জরে থাকে তখন তাদের যেন
কত ক্লেশ হয় !
দাসী। লােকে তাই বলে স্বর্ণশৃঙ্খল অপেক্ষা ভগ্ন চরণ
ভাল।
অম্বা। আমি যে এই বসন ভূষণ পরিয়াছি ইহা আমার
কিছুই মনে হইতেছে না। চারিদিকে লােকে নাচিতেছে
গাইতেছে, উহাতে আমার ক্লেশ বােধ হইতেছে। যেন সময়।
যাইতেছে না, অথচ মন মুহুর্মুহু ফাক ফাক্ বােধ হইতেছে।
বােধ হইতেছে এইত সময় চলিয়া গেল।
দাসী। মন চঞ্চল হইলে এই রূপই হইয়া থাকে।
অম্বা। হা বিধাতঃ ! আমার ভাগ্যে এই লিখিয়াছিলে ।
দাসী। রাজনন্দিনি ভাগ্যের নিন্দা করিও না। তুলনা
করিয়া দেখ, তােমার মত ভাগ্য কাহার ? অনুমতি কর আমি
রাণীকে বলিয়া যাহাতে শাম্বের সহিত তােমার মিলন হয়
সেইরূপ করি।
অম্বা। সে বিষম লজ্জার কথা। যখন শা আসিলেন
, পিতা কিরূহে স্বয়ম্বৱ ঘােষণা করিয়া উপযাচক হইয়া
তাহাকে কৃষ্ণা দিবেন ? বিশেষ একবার তাঁহাকে এরূপ উত্তর
চতুর্থ অঙ্ক।
দিয়াছেন। পৃথিবীর সমস্ত রাজা আসিয়াছেন, দিন স্থির
হইয়াছে, তিন কন্যার মধ্যে আমি জ্যেষ্ঠা, আমি এই সকল
মুহুর্মুহুঃ চিন্তা করিয়া অধীরা হইতেছি।
দাসী। স্বয়ম্বর কি স্থগিত রাখা যায় না ?
অম্বা। তুমি উন্মত্তের মত কথা বল। পিতা সকল কথা
জানিবেন, সৃষ্টির লােক জানিবে যে আমি পিতার অভিপ্রায়
প্রকাশ হইবার পূর্বেই স্বয়ংদত্তা হইয়াছি। যদি আহূত
রাজগণ বিলম্বে বিরক্ত হইয়া ফিরিয়া যায়, আমি দুর্ভাগিণীর
জন্য ভগিনীগণের স্বয়ম্বরসুখ লাভ হইবে না। , কত দিনে
শারে যুদ্ধ শেষ হইবে এবং তিনি আসিতে পারিবেন তাহার
নিশ্চয় কি ? তিনি যে আসিবেন তাহার নিশ্চয় কি ? আমি
অনেক চিন্তা করিয়া দেখিয়াছি যে এই সকল বিপদ হইতে
উদ্ধারের সহজ উপায় মরণ।
দাসী। ছি, অমন কথা ব’ল না। শাম্ব বিমানচারী,
এখন আসিতে পারেন।
অম্বা। আমরা যাহা অত্যন্ত বাঞ্ছা করি, তাহা অসম্ভব
হইলেও সম্ভব মনে করি। আমি এখন নিতান্ত নিস্তেজ
হইয়াছি; হৃদয় আর আশা ধারণ করিতে পারে না।
দাসী। রাণীকে একথা না বলিয়া থাকা যায় না। তুমি
অতুল রূপবতী, তােমার মনােমত পতিলাভ হয় এই জন্যই
স্বয়ম্বর। কিন্তু তুমি যদি সুখী না হইলে এ বৃথা আড়ম্বরে
প্রয়ােজন কি ? আমি যাই। ( যাইতে উদ্যত )।
;
অম্বা নাটক।
অম্বা। বলিস্ না, যাই না।
দাসী। আমি তােমার কথা শুনিব না। তােমার যে
ভাব দেখিতেছি, শাম্বকে না পাইলে তুমি অমঙ্গল ঘটাইবে।
(নিষ্ক্রান্তা)
অম্বা। শুনিল না -বলিবে। কি যেন হয়, জানি না।
আমার কপালে সুখ আছে মনে করি না। হে শান্ব! হে
শৌভপতি ! হে মনােরম প্রিয়তম পতি! হে হৃদয়েশ্বর ?
তােমাকে কি পাইব ! স্ত্রীলােকের জীবন ক্লেশের কারণ!
সকলে আমার সৌন্দর্যের প্রশংসা করে, কিন্তু আমার তাহা
মনে হয় না। আমি সর্বদেশে বিখ্যাত রূপবতী বলিয়া
পিতা আমার স্বয়ম্বর ঘােষণা করিয়াছেন। মহারথগণ আমার
লােভে কত ক্লেশ পাইয়া আসিতেছেন। কিন্তু তাহাতে
আমার একটুও আনন্দ হইতেছে না। আমার নিকট সজন
হইতে বিজন, আলােক হইতে অন্ধকার, জীরন হইতে মরণ
ভাল বােধ হইতেছে। যখন ভালবাসা হৃদয়ে প্রথম উদয় হইল,
কি আনন্দ পাইলাম। তখন ভাবিলাম মানব জীবনই সার্থক
যাহাতে এমন আনন্দ'উপলব্ধি হয়। কিন্তু এখন দেখি এই
মক্ষিকাগুলি উড়িয়া যাইতেছে, ইহারা আমা অপেক্ষা কত
সুখী। যাহা কিছু পায় আহার করে, আনন্দে উড়িয়া বেড়ায়।
ইহাদের হৃদয়ে সহস্র বৃশ্চিক যুগপৎ দংশন করে না।
* দাসী। (প্রশে) সুখবুর, সুখবর।
অম্বা। কি, কি ? তিনি এসেছেন ?
.
চতুর্থ অঙ্ক
দাসী। হাঁ, এই আসিলেন।
অম্বা। সত্য, সত্য? ঠিক বলিস ?
দাসী। সত্য। চল, উপরের ঘরের জানালা দিয়া
দেখবে আর চোখ জুড়াবে।
অম্বা।
( নিষ্ক্রান্তা )
দাসী। ভালবাসা হৃদয়ে কি দ্রব্য ! এই মাত্র অম্বা
উৎখাতিত ভানুতপ্ত মৃণালীর ন্যায় পড়িয়াছিল, এই কুররীর
ন্যায় আনন্দে দৌড়িয়া চলিল। (নিষ্ক্রান্তা)
চল চল।
পঞ্চম অঙ্ক।
হস্তিনাপুরী, রাজবাটী।
সত্যবতী। (ভীষ্মের প্রতি )
মহাবীর তুমি পুত্র সর্বগুণবান্ .
নরমাঝে, জ্যোতিৰ্ম্মাঝে যথা অংশুমান্ ।
তথাপি পিতার রাজ্য হয়না রক্ষণ।
শত্রুরা আসিয়া দ্বারে করয়ে লুণ্ঠন।
পার্বতীয় অরি চিত্রাঙ্গদেরে মারিল।
হস্তিনা বেড়িয়া ঘাের জঙ্গল হইল ।
শান্তনুর শৌর্য্যখ্যাতি অস্ত হয়ে যায়।
অথচ বীরেশ পুত্র সঞ্জীবিত রয় ।
পঞ্চম অঙ্ক।
হে পুত্র, আমার বাক্য করহ পালন।
লও দার, ছত্রদণ্ড করহ ধারণ।
কুরুবংশ ধন্য হউক পুনশ্চ ধরায়।
বিচিত্র রহিবে সুখে তােমার ছায়ায় ।
তুমিই রাজার যােগ্য, জ্যেষ্ঠ পুত্র তুমি।
করহ বিবাহ অনুমতি দেই আমি।
পরম সুন্দরী অম্বা শ্রেষ্ঠা নারীকুলে।
অসংখ্য বীরের মাঝে আনিয়াছ তুলে।
তােমার সে হউক। তুমি রাজ্যাশা ত্যাজিয়া,
লভিয়াছ মহাখ্যাতি পিতৃ বিয়া দিয়া।
আমি আজি স্বামী ঋণ করিব শােধন।
অম্বাকে তােমায় দিয়া দিব রাজ্যধন ॥
ভীষ্ম। জননি,
প্রতিজ্ঞা কখন আমি করিনা লঙ্ঘন।
কখন লবন দার, না রাজ্যশাসন।
প্রতিজ্ঞা আমার গুরু, তার বশ হয়ে
অনায়াসে মহাযশে যাব যমালয়ে ।
যৌবনে যে বাঞ্ছত্যাগ করিয়াছি আমি,
বার্ধক্যে হবনা আর তার অনুগামী।
বিচিত্র করুক তিন কন্যাকে গ্রহণ।
তাহার জম্মুক বহু বংশধরগণ।
* ৫৬ ।
অম্বা নাটক।
তারাই কুরুর খ্যাতি জানাবে মহীতে।
আমি ভীষ্ম ভীষ্ম রব প্রতিজ্ঞা হইতে ।
পুরােহিত। দেবি,
প্রতিজ্ঞায় দেবব্রত সর্বথা অটল।
ভীষ্মে অনুনয় করা হইবে বিফল ।
বিচিত্র এ কন্যাগণে করুন গ্রহণ।
বিলম্বে কি কাজ কল্য আছে শুভক্ষণ ।
ভীষ্ম। জননি, আমারও এই মত। কালহরণে প্রয়ােজন
নাই। আমি এই বিষয়ের আয়ােজনার্থ বাহিরে গমন করি।
( নিষ্ক্রান্ত )
পুরােহিত। ব্যয়াদি শান্তনুপুত্রের অনুরূপই হইবে।
সত্যবতী। সন্দেহ কি ? যেমন আমার বিচিত্র, যেমন
অলােকসামান্যা কন্যাগণ, বিবাহের আমােদ প্রমােদও সেইরূপ
হইবে।
(পুরােহিত নিষ্ক্রান্ত)
সত্য। সুলােচনে, কন্যাগণকে এইস্থানে আনয়ন কর।
(লােচনা নিষ্ক্রান্তা)
আমার সমস্ত অলঙ্কার অম্বাকে দিব। অম্বার ন্যায় সুন্দরী
আমি কখনও দেখি নাই। শুনিয়াছি আমার হেমাদ্রিবাসিনী
সপত্নী অত্যন্ত সুন্দরী ছিলেন, কিন্তু শান্তনু অহাকে ভুলিয়া
আমাতে এরূপ মােহিত হন যে, আমার জন্য প্রিয়তম
পুত্র দেবব্রতের চিরুকৌমার্য্যেও কুণ্ঠিত হইলেন না। তিনি
সর্বদা আমার রূপের প্রশংসা করিতেন। কিন্তু অম্বাকে
পঞ্চম অঙ্ক।
৫৭
ছিল।
দেখিয়া আমিও চক্ষু ফিরাইতে পারি না। আমি অতি
সৌভাগ্যবতী যে অম্বারমত পুত্রবধূ লাভ করিলাম। ভীষ্ম এই
অম্বার জন্য অসীম সাহসে বীরসভায় একাকী প্রবেশ করিয়া-
( অম্বাদির প্রবেশ )
সুলােচনা। তোমরা দেবীকে প্রণামকর। (একে একে
প্রণাম)।
সত্যবতী। বৎসাগণ, সাবিত্রী সমান হও। (একে একে
মুখ চুম্বন ) বৎসাগণ, তােমাদের বিবাহের দিনস্থির হইয়াছে।
অম্বা। (স্বগত, সনিঃশ্বাস ) হা বিধাতঃ !
সত্যবতী। বৎসে,
তিনটী লতিকা তােরা অতি মনােহরা
এক উদ্যান হ’তে এলি অপর উদ্যানে।
ফলপুষ্পে সুসৌরভে আমােদিয়া ধরা
কুরুর মহান্ কুলে রহিবি যতনে ।
সুলােচনা। মহাসুখে খাবে পরবে; মনে কোন দুঃখ ক’রনা।
অম্বা। হা হতােস্মি ।
সত্য। মনের মালিন্য দূর করিয়া রায়
সুহাসে সুধাংশু মুখ শােভাও বিভায় ॥
দূরে যাক কুজঝটিকা ; কমলিনী বন
আলােকে বিকাশি তুষ্ট করুক নয়ন।
সুলােচনা। প্রথমে মা বাপ ছাড়িলে কলেরই কিছু দিন
দুঃখ থাকে। পরে ঘরে মন বসিলে আমােদ হয়।
০
৫৮
অম্ব নাটক।
সত্য। বলে অপহৃত বলে দুঃখ কি অন্তরে ?
আদরের ত্রুটী কিছু হবেনা সে তরে।
ক্ষত্রিয়ের কন্যা তােরা ক্ষত্রিয় সদনে
মহাবংশে এসেছিস্, কি কাতৰ্য্য মনে ?
সুলােচনা। যেমন তােমরা সুশ্রী, আমাদের রাজকুমারও
তােমাদের অনুরূপ। বিধাতা তােমাদের জন্যই কুমারকে
গড়িয়াছিল।
সত্য। 'স্বয়ম্বরে বহুরাজা , মনােমত পতি
বাছিতে ভীষ্মের তেজে হলােনা শকতি ।
তাতেও হৃদয়ে দুঃখ করােনা, নন্দিনি,
বিচিত্র দিনেশ তুল্য, তােরা কমলিনী।
আমার পুত্রের তুল্য কে আছে জগতে
কি রূপে, কি গুণে, কিম্বা বংশগৌরবেতে ?
শান্তনুর--মােরপুত্র-বিচিত্রকে পতি
কে লভে নাদিলে বর নিজে উমাপতি ?
সুলােচনা। যেমন স্বামী পাবে তেমনি শ্বাশুড়ি মায়ের
মত হবে। রাণীর কন্যা নাই, তােমরা কন্যা হবে। যেমন মা
ছেড়ে এসেছ ঠিক সেইরূপ হবে।
সত্য। জননী অপেক্ষা আমি করিব যতন।
জানিঠুব মধুর কত বন্ধুর জীবন।
অম্বা। জননি,
পঞ্চম অঙ্ক।
স্নেহময় সেইনামে ডাকি তােমায়
এ জীবনে বােধ হয় না হেরিব যায়।
অভাগিনী আমি শেষ আসিবার কালে
পারিনু লুটাইতে যার পদতলে।
তাহার প্রতিমা তব চরণে পড়িয়া
নিবেদিব একবাণী বিলজ্জ হইয়া ।
সুলােচনা। আহা হা! বড় লােকের কি দুঃখ ! দেখ স্বয়ম্বর
হ’তে কেড়ে এনেছে ; আসিবার সময় মা বাপ কাহার সনে
দেখা হয় নাই।
মালতী। বড় লােকের বড় দুঃখ !
সুলােচনা। অম্বা একটু বড় কিনা, তাই ইহার এত শােক
লেগেছে। অন্যদুটী ছেলেমানুষ তারা কেমন আমােদে আছে ।
অম্বা। পূর্বে যদি এই লজ্জা করিতাম ছার
এ দুর্বহ দুঃখভার হতনা আমার ।
বিজনে শাম্বেরে করি পতিত্বে বরণ
তাহার চরণে মন করেছি অর্পণ।
স্বয়ম্বরে সিক্তকরে ধরি বরমালা
গলে তার দিয়া পুনঃ হেরি পুষ্পালা।
তিনি অনিমিষ চাহি আমার সদনে
শশী যথা চাহি ফুল্ল কুমুদিনী পানে ।
নৈশরাজি সম সব নৃপতিনন্দন
তার পার্শ্বেব্যাপ্ততেজ-শােভিয়া গগণ।
৬। অম্বা নাটক হেনকালে ঘাের বায়ু ভীষ্ম মহাবীর, আনিলা ছিড়িয়া রথে আমার শরীর। রাখি মন শাসনে-আমার প্রাণেশ- অনুমতি দাও, আমি যাই তার দেশ। সত্য। ধন্যা মেয়ে গুণবতী কিশাের বয়সে ধন্যা তব কাশী যাহা এত পূর্ণরসে । সুলােচনা। গােপনে শাকে বরণ করিয়াছে তাহাতে ক্ষতি কি? রাণীর যে কানীন পুত্র দ্বৈপায়ন তবুত ধার্মিক মহারাজ ইহাকে বিবাহ করিয়াছিলেন। (মালতীর প্রতি) মালতী। চুপ কর। সত্য। তাের সকল কথার মধ্যেই এক কথা। সুলােচনা। আমি বলি বিবাহ ত হয় নাই ; কেবল মালা দিয়াছে তাহাতে হানি কি? সত্য। তুই কি চুপ ক’ত্তে পারি না। মালতী। তাের বাবু, এ সকল কথায় কাজ কি ? কান পেতে শোন না; চোখ পেতে দেখ না।বলবার দরকার কি অম্বা। ভাগ্যবতী তুমি মাতঃ মানবপাবন ; মুনীশ্বর রাজেশ্বর করেছ ধারণ । ভাগ্যে ধর নাই গর্ভে দুহিতা আগুন তাই তুমি নাই জান দুহিতার গুণ। অপরা যা করেছি, বলিনু চরণে : মাপ কর, দাও যেতে স্বামীর সদনে। • ;
পঞ্চম অঙ্ক।
সুলােচনা। অপরাধ কি হয়েছে ? স্বয়ম্বরে বরকে মালা
দিয়েছে।
সত্য। ঘাের রণে রাজগণে করি পরাজয়
আনিয়াছে ভীষ্ম, শাল্ব কিসে স্বামী হয় ?
বলে কন্যা হ’রে আনা ক্ষত্রিয়ের রীতি
যে জিতে তাহার নারী—শা কিসে পতি?
সুলােচনা। হায়, হায়, এমন সুন্দর চোখে আমি জল
দেখিতে পারি না।
সত্য। ভীষ্মকে ডাক। তিনি কোথাকার সাপ ধরে
এনেছেন। এমন মেয়ে কখন দেখি নাই। লজ্জা সরম কিছু
নাই।
সুলােচনা। এখন লজ্জা করে কি দুটো ভাতার নেবে ?
সত্যবতী। মা, এখানে পরম সুখে থাকবে, এমন ঘর
কোথাও পাবে না।
অম্বালি। (চুপে চুপে ) দিদি, কোথা একাকিনী যাবে ?
তিন বােনে এক জায়গায় থাকি। শাশ্ব চেয়ে এই বর ভাল।
অম্বিকা। দূর পােড়ামুখি, তিন বােনে এক ঘরে ? সবেই
জ্বলে পুড়ে মরব ?
সত্যবতী। এরা দু’জনে কি বলে ? এদের ও নাকি
শাশ্ব আছে ? বল, একবারে সকলের মনের বাসনা শুনে নি ।
মালতী। এই দুই পাখী উড়বে না। এরা বেশ আমােদে
আছে।
অম্বা নাটক। সত্যবতী। মা, আমার বিচিত্রের অনেক অপ্সরী জুটবে। তােমাদের মত না হয়, দেশে তােমাদিগকে পাঠাইয়া দি। মালতী। আহা, এরা ঘর আলাে করে ! অন্য কি এমন হবে ! সত্যবতী। মেয়েকে লােকে যে চোখে দেখে আমি তােমাকে সেই চোখে দেখিছি। অশুভ তােমার সমুখে বল্তে পাছি না। আমার মনে হচ্ছে এখানে থাকলেই যেন তােমার ভাল হত। সুলােচ। ( প্রবেশ) তিনি আচে। মালতী। তুমি এখান থেকে যেও না। এমন আদর সেখানে পাবে না। এ ঘরে তুমি একা। তােমার নিজের বােন তোমার নিকটে থাকবে। সকলে তােমাকেই বেশী ভাল বাসে। তুমিই রাণী। সেখানে হয়ত শত সতীনের মধ্যে জ্বলবে। সােণার অঙ্গ কালী হবে। সুলােচ। সতীনের কথা আর বলল না। অমন অমন কাল, নাগিনী গৃহতাপিনী সর্বনাশিনী ধরণীতে আর নাই। আমার সােহাগিনী—ঠি এই বয়স হয়েছিল ! এমনি করে চ’র্ত এমনি বস্ত, এমনি দুটো খেত। কথা কইত না। তার চুল- গুলি ঠিক এমনি হয়েছিল। আমি পাঠাব না—পাঠাব না। সে বলে মা স্ত্রীলােকের স্বামীই গতি। এমন অভাগার ঘরে আমার সােণার সরস্বতী দিয়াছিলাম যে কি হ'লাে সে সংবাদ টাও আমাকে দিল না। যে মেয়ে সতীনের ঘরে যায় সে
পঞ্চম অঙ্ক।
ফেটে যায় ?
কেন জন্মেই মরে না ! যখন সােহাগিনীর কথা মনে পড়ে, বুক
ভীষ্মের প্রবেশ )
সত্যবতী। অম্বা বলে শাল্ব গলে দিয়াছিল মালা
পরনারী যদি অম্বা ত্যাজি এই বেলা ॥
পরনারী ঘরে রেখে হবে না মঙ্গল।
পরনারী পুত্রে নাহি কুলের কুশল ।
ভীষ্ম। পরনারী নহে অম্বা আমি যত জানি
সন্দেহ যদ্যপি জন্মে পুরােহিত আনি।
সত্য। একটী বিচিত্র পুত্র কুলধ্বজ হয়।
এই হেতু পদে পদে জন্মে মাের ভয়।
পরনারী নিঃশ্বাস জীবন ক্ষয় করে।
পরনারী যদি অন্ধ ত্বরা ত্যাজি তারে।
ভীষ্ম। পুরােহিত মহাশয়কে আসিতে বল। (জনেকের
প্রস্থান ; সবলের নীরবে অবস্থিতি ; পুরােহিতের প্রবেশ ;
সকলে প্রণাম করিল)।
পুরােহিত। মঙ্গল হউক। বিষয় কি ?
ভীষ্ম। মহাশয় ! অখিল বেদ, তদনুগতা স্মৃতি ও সদা-
চার অবগত আছেন। স্বয়ংও ধাৰ্ম্মিক প্রবর । অতএব
বলুন কন্যাগণকে বিচিত্র ন্যায়মতে বিবাহ করিতে পারেন, কি
তাহাতে অধৰ্ম্ম হয় ? অম্বা বলিতেছেন তিনি শাগলে মালা
দিয়াছিলেন। এই জন্য জননীর বিষম সন্দেহ উপস্থিত।
কিন্তু অন্য দুটী সম্বন্ধে সেরূপ কথা নাই।
;
অম্বা নাটক।
;
পুরােহিত। অন্য দুটীর কথা অতি সহজ। রাক্ষস বিবাহ
আপনাদের কুলাচার।
সুলােচনা। চুপে পুরাণ কথা শুন ।
অপরা। এরা আৰ্য নয়; পূর্বে রাক্ষস ছিল।
সুলােচনা। তাই বুঝি পুরাণ রাক্ষসদিগের কথা বলছে।
সত্য। এ কুলাচার ত্যাগ করাই ভাল। ইহাতে মঙ্গল নাই।
পুরােহিত। দেবি, কথা আপনার উপযুক্তই হইয়াছে।
রেণুকা বধের পূর্বে যখন ক্ষত্রিয়গণ অত্যন্ত উচ্ছল হইয়া-
ছিলেন তখন তাঁহারা, মহর্ষিগণদর্শিতধৰ্ম্মমার্গ ত্যাগ করিয়া
রাক্ষসগণের কদাচার শিখিলেন। তদবধি এই রীতি ক্ষত্রিয়ের
রীতি হইয়াছে।
এত রাক্ষস কোথা হইতে আসিল, যাহাদের
রীতিনীতি আমরাও শিখিলাম ?
পুরােহি। দেবি, এই পিশিতাশনেরা সমুদ্রগর্ভে অনুর্বর
করাল ভূমিতে বাস করে। পূর্বরক্ষদ্বীপপুঞ্জ ; অপররক্ষ একটী
বৃহৎ দেশ। তথায় আহারযােগ্য উপাদেয় উদ্ভিজ্জ দূরে থাকুক;
অধিক পরিমাণে পশু পক্ষীও মিলে না।
এদেশে তাহারা আসিল কেন ?
পুরােহি। দেবি, সে অনেক কথা ; মূলে আমাদের
পাপের প্রায়শ্চিত্ত।
ভীষ্ম। মহাশয়, রাক্ষর বিবাহ কি সনাতন আটপ্রকার
বিবাহের অন্তর্গত নয় ?
সত্য।
সত্য।
পঞ্চম অঙ্ক। , ৬৫ পুরােহি। অষ্ট প্রকার বিবাহ বেদবিহিত নয়। উহা মনুষ্যমধ্যে দৃষ্ট হয় এই মাত্র। আরবিবাহ অসুরগণ মধ্যে, রাক্ষস বিবাহ রাক্ষসগণ মধ্যে, পৈশাচ বিবাহ পিশাচগণ মধ্যে প্রচলিত। আৰ্যসমাজে কেহ কেহ উহা অনুকরণ করেন। বস্তুতঃ বিনা দানে বেদবিহিত বিবাহ নাই। ভীষ্ম। আর্ষ ও আসুরে প্রভেদ কি ? গান্ধর্বে দান কোথায় ? পুরােহি। ব্ৰহ্মশিক্ষার পুরস্কার স্বরূপ সুরূপা কন্যাকে ব্ৰহ্মবিৎ ব্রাহ্মবিবাহে গ্রহণ করেন। দেবার্চনা শিক্ষার পুরস্কার স্বরূপ ঋত্বিগ, সুরূপা কন্যাকে দৈব বিবাহে গ্রহণ করেন। যাহারা এরূপ পুরস্কারের উপযুক্ত নয় তাহারা কি গার্হস্থ্য ধর্ম পালন করিবে না ? তাহাদিগকে কন্যাদান করা কি নিষেধ ? যদি তাহারা অনায়াসে কন্যা লাভ করে, তবে বেদবিদের সহিত তাহাদের পার্থক্য কোথায় ? এই পার্থক্য দেখাইবার জন্য ঋষিগণ গােযুগ গ্রহণ করিতেন। কিন্তু অসুরেরা অর্থলােভে সুন্দরী কন্যাকে বিক্রয় করে। আরও আর্ষে এই প্রভেদ। প্রজাপতি কৃপাপরবশ হইয়া, সর্বসাধারণের হিতার্থে প্রাজাপত্য বিবাহ সৃষ্টি করিয়াছেন। পিতা কন্যাদানে উদাসীন হইলে গান্ধর্ব বিবাহ প্রয়ােজন হইয়া উঠে। 'প্রজাপতির অনুগ্রহে কন্যা যুবতী হইয়া আত্ম- দানে সমর্থ হয়। সত্য। পিতা ত উদাসীন ছিলেন না। তবে কিরূপেই ‘বা আমরা গান্ধর্ব বিবাহ যােজনা করি।
অম্বা নাটক
.
পুরােহি। এই বিবাহে কাশীরাজের দান অনুমান
করিতে হইবে। তিনি ক্ষত্রিয়, ক্ষত্রিয় তাহার কন্যা আনি-
য়াছেন। রাক্ষসরীতি উভয়েরই কুলাচার উভয়েই কুলাচার
ধৰ্ম্মে বাধ্য।
অম্বা। হায় ! আমি হতভাগিনী।
ভীষ্ম। অথবা তিনি কন্যাগণকে প্রত্যাহরণ করিলেন না
বলিয়া তাহাকে উদাসীন বলিতে হইবে।
সুলােচ। দেখ, ধৰ্ম্ম সকলদিকেই আছে ।
মালতী। ধৰ্ম্ম কেবল শাস্ত্রে আছে, অন্য কোথাও নাই।
অপরা। কিন্তু শাস্ত্রের অর্থ সকলদিকেই আছে তাই
সুলােচনার কথা ঠিক।
পুরােহিত। এই মতই সমীচীন। তবে অসম্বন্ধে
কিঞ্চিৎ অন্যায় দেখা যায়, যেহেতু তিনি শান্বকে মালা দিয়া
হয়ত আর মনের অধিকারিণী নাই।
ভীষ্ম । কেবল বরণে কি বিবাহ সম্পূর্ণ হয় ?
পুরােহিত। তাহা হয় না। কেহ পুত্রোৎপত্তি, কেহ
সহবাস, কেহ মন্ত্রপূত হইয়া সপ্তপদ গমন বিবাহ সিদ্ধির কারণ
বলেন। আমি বিবেচনা করি বিচিত্র গান্ধর্বমতে অম্বাকে
গ্রহণ করিতে পারিবেন তাহাতে দোষপৃষ্ট হইবেন না।
অম্বা । হায়! আমি হতভাগিনী ।
ভীষ্ম। আমরা এখন বাহিরে যাই।
(ভীষ্ম ও পুরােহিত নিষ্ক্রান্ত)
পঞ্চম অঙ্ক।
s
সুলােচনা। এইত ভাল কথা। মা অম্বাকে ছাড়া হবে
। আমার ভয় হয়েছিল বা পুরােহিত কি বলে ফেলে।
সত্যবতী। অম্ব, এখন শুনলে ? শাস্ত্রমত শাল্ব তােমার
পতি হয়েন নাই।
;
শাস্ত্রের নিষেধ নাই; লােকে আছে রীতি ;
এরূপ বিবাহে অম্ব, কিসে তব ভীতি ?
অম্বা। শাস্ত্রের নিগুঢ় তত্ত্ব জানিনা জননি,
একে মন মিলাইবে এইমাত্র জানি।
সে এক আমার শাশ্ব, লাজ ত্যাজি বলি,
জানিলে সকলি মাতঃ, বলেছি সকলি।
নারী তুমি, নারীক্লেশ বুঝ বিচারিয়া,
না বুঝ বুঝিবে অগ্নি জ্বালা নিবারিয়া ।
সত্য। অম্ব, এস মুখ তব করিব চুম্বন।
তুমিই যথার্থ সতী রমণী ভূষণ।
তােমার সমান হউক ভগিনী তােমার।
ধন্যা তব মাতা হেন দুহিতাআধার।
ধন্যা কাশী পুণ্যভূমি জন্মভূমি তব।
সাবিত্রী সমান তুমি নারীর গৌরব।
তীব্রতর নহে বজ্র যথা সাধ্বী-শ্বাস।
পাঠাব সত্বর তােমা স্বামীর সকাশ।
সুলােচ। এত হঠাৎ মা’র মন ফিরিল !
অম্বা নাটক।
সত্য। সতীর হৃদয়ে ক্লেশ দেয় যেই জন
নিশ্চয় তাহার হয় নিরয়ে পতন ৷
সতীকে মিলা’য়ে দিয়ে স্বামী-সহবাস
হউক মঙ্গলময় আমার আবাস ।
(সকলে নিষ্ক্রান্ত)
s
ষষ্ঠ অঙ্ক।
প্রথম দৃশ্য।
শৌভনগর ; রাজসভা।
শা। অতি অপমানে অঙ্গ দহে, মন্ত্রিবর,
অবশ্য ধ্বংসিব আমি হস্তিনা নগর।
আমার রমণীরত্ন চোর ভীষ্ম হরে
আমার জীবম-দীপ জ্বলে, তার ঘরে।
মন্ত্রী। মহারাজ, ক্ষান্ত হয়ে কর বিবৈচনা
ভীষ্মের অদ্ভুত বীৰ্য্য, অল্প শৌসেনা।
পারস্য সমরে মােরা এবে লিপ্ত হই।
সময় চলিয়া যাক, অবসর সই।
শাশ্ব। অবসর কথা হেথা বল মন্ত্রিবর,
অন্ধ অন্ধ সদা করে হৃদয় ভিতর।
৭০।
অম্বা নাটক।
!
রাজগণ মাঝে আমি হই পরাজয়
এখন জীবিত ভীষ্ম অশ্বপতি রয়।
মন্ত্রী। পরপত্নী অম্বা এবে,—নিৰ্ম্মধু-কমল
পরভুক্তমালা অম্বা—পরস্নাত জল।
শা। জিঘাংসা আমার কিন্তু হয় না শমিত
সামান্য কৌরব করে শাম্ব পরাজিত ।
অপমান শেলসম বাজে বক্ষঃতলে
খসিবে সে শেল ভীষ্ম বিনিহত হলে।
মন্ত্রী। কৌশলে ভীষ্মের নাশ করিব, রাজ,
প্রকাশ্য সংগ্রামে কোন নাহি প্রয়ােজন ।
শা। সেদিন যাহার পুরী লুষ্ঠিত হইল
সেই আজি শাল্বজিৎ গৌরব লভিল।
তার দর্প, তার দম্ভ, আমি রহি নত,
উদ্ধারিব কীৰ্ত্তি কিম্বা যুদ্ধে হব হত ।
প্রতিহারী। (প্রবেশ) মহারাজের জয় হউক। হস্তিন
হইতে কুরুপুরােহিত সমাগত।
শাশ্ব । দেখ মন্ত্রি, তার দপ কত বাড়িয়াছে।
অমনি সংযুগ তরে দূত প্রেরিয়াছে ।
আততায়ী ভীষ্ম হয়, সহ নাহি হয়
সাজাও সাজাও সব সেনানী নিচয় ৷
গর্ব, তার খর্ব করি—ধুই পুরী জলে
করিব শমিত মম জিঘাংসা অনলে।
ষষ্ঠ অঙ্ক।
৭১
মন্ত্রী। ভীষ্ম এত ত্বরা রণ ঘােষণা করিল ।
শা। অবশ্য হবার জানি অগ্রণী হইল ।
মন্ত্রী। আমরাও প্রস্তুত আছি। (প্রতিহারীর প্রতি)
পুরােহিতকে আসিতে বল। (প্রতিহারী নিষ্ক্রান্ত)
শা। রাজেন্দ্ৰবৰ্গসম্মুখে আমি তাহাকে তখনি বলিয়া-
ছিলাম, “দেবব্রত, বনে সন্ন্যাস ব্রতের নিমিত্ত প্রস্তুত থাকিও,
আমি অবশ্য তােমার দত্যুবৃত্তি শাসন করিব।”
মন্ত্রী। শুনিয়াছি দেবাপি এখনও জীবিত আছেন।
কৌরবগণ তাহাকেই যথার্থ রাজা বলিয়া জানেন। আমরা
দেবাপির সন্ধান লইয়া তাহাকে পুনরাবর্তী করিয়া হস্তিনা
আক্রমণ করিব এবং অনায়াসে শান্তনুবংশ বিনিপাত করিয়া
বিগতক্রোধ হইব।
শা। কিন্তু মন্ত্রি
অগ্রণী হইল ভীষ্ম এলাজ আমার
শশাঙ্কে কলঙ্ক সম, নহে যাইবার।
২য় মন্ত্রী। আমার বিবেচনায় আমরাও ত্বরায় হস্তিনায়
যুদ্ধঘােষণা করিয়া দূত পাঠাই। ক্ষত্রিয়গণ জানিবেন আমরাই
প্রথমে আহ্বান করিয়াছি।
৩য় মন্ত্রী। কোরব দূতের কথা না শুনিয়াই তাহাকে
অপমান করিয়া ফিরাইয়া দি, তাহা হলে আমাদের যুদ্ধ বার্তা
প্রথম প্রচারিত হবে।
২য় মন্ত্রী। অথবা তাহাকে কারাগারে বন্ধ করিয়া রাখা যাউক।
।
'৭২ ।
অম্ব। নাটক
১ম মন্ত্রী। আমার বিবেচনায় ইহা সঙ্গত বােধ হয় না।
যে কীৰ্ত্তিলাভের জন্য আমরা যুদ্ধে প্রবৃত্ত হইতেছি, দূতকে
অসম্মান করিলে রাজন্যসমাজে সে কীর্তিলাভ হইবে না। বরঞ্চ
তাহাকে সমাদর করিয়া গুপ্তবিষয় অনুসন্ধান করিব।
শা। অপমান বা নিরােধ আমার মত নয় ;
ভীষ্ম আমাকে অগ্রে আহ্বান করিয়াছে ইহা আমি শুনিতে
অভিলাষ করি না।
; ২য় মন্ত্রী। মিষ্ট কথায় তাহাকে ফিরাইয়া দি।
১ম মন্ত্রী। দৌবারিক, হস্তিনাপুরােহিতকে অদ্য অপেক্ষা
করিতে বল।
আমি তাহার সহিত এখনই সাক্ষাৎ
করিতেছি।
২য় মন্ত্রী। সাক্ষাৎ করিবার আবশ্যক কি ?
আমাদের দূত যাউক। পুরােহিতের যাহা বলিবার থাকে
হস্তিনায় বসিয়া সেই দূতের নিকট বলবে। এখানে কিছু
জানিবার আবশ্যক নাই।
প্রতিহারী । (প্রবেশ) মহারাজের জয় হউক। হস্তিনার
পুরােহিত অপেক্ষা করিলেন না ।
২য় মন্ত্রী। আমরাও তাহাই চাই।
প্রতীহারী। তিনি এই পত্র দিলেন। অত্যন্ত ব্যস্ত
হইয়া চলিয়া গেলেন। সঙ্গে এক শিবিকা ছিল তাহার দিকে
চাহিয়া বলিলেন, “মা তুমি সুলােচনার সঙ্গে অবরােধগৃহে
প্রবেশ কর। দরিদ্ৰব্যক্তি লমীর ন্যায়, অধীনজাতি স্বাধীনতার
ষষ্ঠ অঙ্ক।
৭৩
ন্যায়, নূতনকবি সুখ্যাতির ন্যায়, সম্রাট শাম্ব তােমাকে গ্রহণ
করুন।”
৩য় মন্ত্রী । সে কি ।
প্রতীহা। আমি ও বুঝিলাম না। পরিচারিকা বলিল,
“আপনি দ্বারী দিগকে বলিয়া না দিলে তাহারা আমাদিগকে
যাইতে দিবে না।” ব্রাহ্মণ বলিলেন, “অরে বেটি, রসগােল্লাকে
গালে দিয়া গলাকে বলিতে হয় না “গাল তুমি বিস্তৃত হও,
আমি ভিতরে যাই। ”
১ম মন্ত্রী।
এত যুদ্ধ ঘােষণা, নহে। ভীষ্ম অম্বাকে
পাঠাইয়াছেন ।
শাম্ব ।
১ম মন্ত্রী।
অবশ্য ভীষ্মের কোন গূঢ় অভিসন্ধি আছে ।
৩য় মন্ত্রী। অভিসন্ধি কিছুই নাই, সে ভয়ে এরূপ করি-
য়াছে।
২য় মন্ত্রী ! আমরা তাহার উপঢৌকনে তুষ্ট হইব না।
অবশ্য তাহাকে শাসন করিব।
শা। আমি বিবিধ ভাবনায় বিচ্ছিন্ন হইতেছি; এখন
সভাভঙ্গ হউক
( সকলে নিষ্ক্রান্ত)
;
দ্বিতীয় দৃশ্য
--
অন্তঃপুর-শা, রাণী, দাসী, অম্বা, সুলােচনা।
সুলােচনা। রূপ দেখ, রূপ দেখে যাহা হয় বল।
শা। হেরিলে মােহিনীমূর্তি চিত্তহারা হই।
ভুলিয়া সমস্ত বিশ্ব চিত্রবৎ রই।
দাসী। নেলা, তুই আর রূপ রূপ করি না। দেখ
দেখি, আমাদের রাণীর নাক কাণ কত বড়। মেয়েমানুষের
যা নিয়ে গৌরব, দেখ দেখি, আমাদের রাণীর তা কত বড়।
সুলােচনা। (একটু হাসিয়া) বড় রাজার বড় রাণী কাজেই
সব একটু একটু বড়! আমি কি তােমার রাণীর রূপের নিন্দা
কচ্ছি।
দাসী। কেল্লা, তুই হাসবি কেন ?
ষষ্ঠ অঙ্ক।
সুলােচনা। আমি কি কান্দতে এসেছি ? তুমি ভাই
* রাগ কর কেন ? এক আকাশ থেকে জল পড়ে সকলেই
ধরে খায়। তােমরাও সুখে আছ থাক, অম্বাও ঘর বর
পাক !
।
দাসী । আমাদের ঘাটে আসবে কেন ? আমরা গায়ে
জল ছিটাব না ?
সুলােচনা। মহারাজ, অম্বা ভিক্ষুকের মেয়ে নয়।
শা। আমি তা জানি।
সুলােচনা। তবে অনাদর কেন ?
দাসী। আমাদের রাণী কি ছােট লােকের মেয়ে লা ?
যত বড় মুখ তত বড় কথা ?
সুলােচনা। মহারাজ, অম্বার জন্য সমস্ত পৃথিবী লালায়িত
হয়েছিল। আপনিও লালায়িত হয়েছিলেন ?
শা। আমার স্মরণ আছে।
দাসী।
সুলােচনা। তবে এখন এরূপ ভাব কেন।
পৃথিবীর ‘লােক লালায়িত হলাে কি দেখে?
এই ছাঁচ ? তবে যা’, পৃথিবীতে কত লােক আছে !
এখানে কান্দে কেন ? রাজা কি আতে সৈন্যসামন্ত পাঠায়ে-
ছিলেন ?
মুলােচনা। তুমি ভাই কেন এরূপ কর ? তােমার
আমার মত কত হাজার লােক এর বাপের ঘরে প্রতিপালন
হচ্ছে। আমাদের লােক বুঝে কথা বলা উচিত।
অম্ব নাটক।
বলি, হেলা দাসি, তােমাদের কাশী অঞ্চলের
লােক নাকি বড় সতী হয় ?
সুলােচনা। মা, বড় ঘরে সবাই সতী। সতী না হলে
আমাদের রাজকুমারের সঙ্গে বিবাহ দিতে পাত্তেম।
রাণী। (কিঞ্চিৎ হাসিয়া) কৌরবেরা বুঝি সতী হ'লে
বিবাহ করেন না ?
শা। (সস্মিত )
দাসী। (হাসিতে হাসিতে ঢলিয়া পড়িল )
সুলােচনা। ( কিঞ্চিৎ অপ্রতিভ হ'য়ে, পরে) আমি
কথার উত্তর জানি।
অম্বা। (অর্ধস্বরে) ভাই, মাপ কর ।
রাণী। পতিসেবা তােমাদের দেশে খুব প্রচলিত।
দাসী। ( হাসিল )
শা। অম্বা পরাকাষ্ঠা দেখাইলেন। (বিমর্ষভাবে )
কাশীতে བ་། বনে অনেক হাতী পাওয়া
রাণী।
যায় ?
শা। সে আসামে। কাশীর অনেক পূর্বে।
রাণী । আমি শুনেছি সেখানকার লােক মেয়ে হাতী
অতি যত্নে পােষে। পরে বনে গিয়া ঐ মেয়ে হাতী ছেড়ে
দেয়। সে লােভ দেখা’য়ে একটা পুরুষ হাতীকে ভুলা’য়ে
পিঞ্জরের মধ্যে ল’য়ে যায়। • পরে নিজে কৌশলে বাহির হয়।
এইরূপে বন্য হাতীটা ধরা পড়ে।
ষষ্ঠ অঙ্ক।
৭৭
শা। (নিশ্বাস ত্যাগ করিয়া) ক্ষত্রিয়কুমারী এমন হয়,
কখন শুনি নাই।
দাসী। মলের ভিতর বিষ পূরিয়া ঐ মল দিয়া রাজাকে
মেরে উপপতিকে রাজ্য দিয়াছিল, সে কোন্ দেশে ?
রাণী। (হাসিয়া) তুই দেখি সব ইতিহাস জানিস্ ।
মহারাজ সে সব বিশ্বাস করেন না। বলি না।
সুলােচনা। অম্বা, আমার আর কথা বেরয় না। তােমার
যা ইচ্ছা নিজে বল। যে শ্মশানে শৃগাল ও গৃধিনীতে নরমাংস
সর্বদা খায়, সেখানে নবমালিক রুইতে কার হাত সরে লা ?
রাণী। মহারাজ, এতও কি সচ্ছেন ?
দাসী। (উঠিয়া ) আমি পােড় খ্যাটা আনি ?
শা। তােমরা সুখে দেশে যাও, পথে কোন বিপদ
নাই । ভীষ্মকে ব’ল। কি তােমাদের বলতে হবে না,
তােমরা গিয়াই দেখবে হস্তিনাপুরী শ্মশান হয়েছে।
রাণী। ব’লাে কুটনী হাতী এ বনে নিস্ফল।
দাসী। এদের দুজনের নাক কাণ কেটে, এদের দুজনকে
শূর্পণখা করে দাও।
শা। অম্বা, তুমি তরুণ বয়সে অতি সাহসিকা।
অম্বা। (সবাষ্পে) মহারাজ।
শা। তুমি ভীষ্মকে পতি লাভ করিয়া তাহার অনুরােধে
আমাকে বিনাশ করিতে এসেছ।
অম্বা। সে কি, মহারাজ।
৩৮ ৭৮ অম্বা নাটক। ; শাম্ব। তােমার অতি অল্পবুদ্ধি। রাণী। কিন্তু সাহস অত্যন্ত অধিক। অম্বা। আমি ভীষ্মের মুখও দেখি নাই। শা। কিন্তু প্রণয়ে মুগ্ধ হইয়াছ। রাণী। নিতান্ত গৃঢ় অভিপ্রায় না থাকিলে এরূপ রূপ- বতীকে ভীষ্ম কি ছাড়িয়া দিতে পারে ? দাসী। ওগো, সে অভিপ্রায় ক্রমে জন্মিয়াছে। প্রথমে রােকের মাথায় এর জন্যে প্রাণ দিতে গেল ; কিন্তু হাতে পেয়ে নিয়ে শুইল না। এ কথা কে বিশ্বাস করবে করুক। যে দুটা গােডিম্ব সে দুটা ভাইকে দিয়াছে। অম্বা। ভীষ্ম চিরকুমার। রাণী। অনেক চিরকুমার সন্ন্যাসী সেবাদাসী রেখে থাকেন, তাহাতে তাদের ব্রহ্মচর্য্য নষ্ট হয় না। শা। তােমাকে শূর্পণখা করাই উচিত। রাণী। কুলটাকুলের স্মরণচিহ্নস্বরূপ অন্ততঃ একটা লােহার দাগ ইহার কপালে, দেওয়া ভাল। অম্বা। মহারাজ, আমার কি অপরাধ ? শাল্ব। তুমি পরম অসতী। অম্বা। মহারাজ, আমি তাহা কখনই নয়। শা। তুমি আমাকে বিষ দিয়া মারিতে আসিয়াছ! অম্বা। আমি কখন সে জন্য আসি নাই। শা। ভীষ্ম তােমাকে এইজন্য পাঠাইয়াছে।
ষষ্ঠ অঙ্ক ।
অম্বা। আমি তােমাকে পতি বলিয়া জানি, স্বয়ম্বরে
তােমার গলায় মালা দিয়াছি। এই জন্য আমি নিজে আসি-
য়াছি।
শাশ্ব। তােমার কথা আমি বিশ্বাস করি না।
অম্বা। মহারাজ, আমার কথা তুমি বিশ্বাস কর। আমি
যাবজ্জীবন তােমার সেবা করিব। যদি ভীষ্ম তােমার শত্রু
হয় আমি তাহাকে শত্রু বিবেচনা করিব। আমি তােমার
ছায়া হইব।
শান্থ । তুমি আমার পুরী হইতে চলিয়া যাও। আমি
তােমাকে ক্ষমা করিলাম।
অম্বা। কোথায় যাইব ? এ মুখ কাহাকে দেখাইব ?
শা। যথায় ইচ্ছা।
( নিষ্ক্রান্ত)
যেতে বলে গেলেন, তােমরা যে বসে রইলে ?
তােমরা বেরও, আমাদের এ ঘরে কাজ আছে।
রাণী। ভাল, এরা দেখি জায়গা জুড়ে বসে রইল ?
( দাসীর প্রতি) এদের’যেতে বল।
( নিষ্ক্রান্তা)
দাসী। তােমরা যাও।
সুলােচনা। (অম্বার প্রতি) চল, আমরা দেশে যাই।
অম্বা। (দীর্ঘ নিশ্বাস ত্যাগ করিল )
রাণী। (উকি দিয়া) এরা এখনও যায় নি ?
মন্ত্রী (উকি দিয়া দাসীর প্রতি) তুমি এদের বের করে
দাও
দাও।
রাণী।
দাসী।
অম্বা নাটক
দাসী।
তােমরা যাবেনা ? ভাল ।
সুলােচনা। চল, আমরা হস্তিনায় যাই।
সেখান হতে তােমায় কাশীতে পাঠাবেন।
অম্বা। আমি এ মুখ দেশে কেমন করে দেখাব ?
মন্ত্রী। তুমি এদের বের করে দিতে পাল্লে না ?
দাসী। তােমরা উঠ। (সুলােচনার হাত ধরিল )
অম্বা। (কান্দিতে কান্দিতে উঠিল )
কোথা যাই, কোথা আছে, বল দেবগণ,
মানবসকাশে,কিম্বা বিজন কানন ।
পতির চরণ ছায়া দিলে না আমায়
পরিত্যক্তা অনাথিনী এবে কোথা যায় ?
উষর জীবন ধরি জগতে কি ফুল ?
দহিব এ দেহ, দগ্ধ বাসনা সকল ।
( নিষ্ক্রান্তা)
A
সপ্তম অঙ্ক
হিমালয় পর্বতে।
কাশীরাজ ও মহিষী।
মহিষী।
মহারাজ, অম্বা তরে বিদরে হৃদয়
দেখাও আমারে ত্বরা কোথা অম্বা রয় ।
অম্বার সরােজমুখ করি দরশন
প্রফুল্ল হউক মাের বিমর্ষ নয়ন।
মা বলে আমারে অম্বা ডাকুক—তা কর
চল ত্বরা যথা অম্বা কন্দর ভিতর।
কাশীরাজ। প্রিয়তমে, সমাশ্বস্তা হও, ধীরে চল,
ক্লান্তা তুমি,প্রাণেশ্বরি, পথও ভয়াল ।
কত উচ্চ গিরি প্রস্থ নিম্ন কি গভীর।
উপলমণ্ডিত যেন বৈতরণী তীর।
ঘনশ্বাস বহে তব, চরণ কাতর,
ধীরে, প্রিয়ে, এই পথ আর ভীমতর।
মহিষী। এই ভীমদেশে অম্বা সুচারু হাসিনী ;
এ ভয়াল পথে সেই মরালগামিনী ।
;
৮২
(
অম্বা।
(
কোকিল নাদিনী তাই বনে সে কি রয় ।
দেবী, তাই বন্যমাঝে নয় তার ভয়।
মানব-পাবনী অম্ব ত্যাজি লােকালয়
ভারতের লক্ষ্মী যেন স্নেচ্ছের আশ্রয় ।
পশিয়াছে অম্বা কি বা শােকের সাগর
কত দুঃখ ভাসায়েছে নবীন অন্তর ।
কাশীর প্রথমা কন্যা দিব্য রূপবতী
অল্প শােকে কাননে কি পশেছে যুবতী।
মহারাজ তার শােক বিহ্বল আমায়,
তব কন্যা সন্ন্যাসিনী, অনাথিনী, হায় ।
তব পার্শ্বে রহি আমি কত সুখ করি ।
আমার নবীনা অম্বা শােকে বনচরী।
কাশীরাজ। বলনা বলনা, প্রিয়ে শােক-হুতাশন
দ্বিগুণ দহিছে হেরি তােমার বদন।
অম্বাকে নিরখি আগে আনি তাকে ঘর
দেখিবে দুহিতা অম্বা কার—তার পর ।
শাশ্বকে বাঁধিয়া আনি দিব অম্বা পায়,
সামান্য যবন তুচ্ছে মাের কন্যকায় ?
যত তার মন্ত্রীকুল সবে বিনাশিব।
ভস্মসাৎ শৌভপুরী অবশ্য করিব।
অপমানে হত যত অম্বার হৃদয়
বর প্রতি তার স্নেহ কভু তত নয়।
=
সপ্তম অঙ্ক।
। ৮৩
মহিষী। অবসন্ন জানু, নাথ, চলে না চরণ।
শ্বাসযন্ত্র নিয়ন্ত্রিত, সরে না বচন।
ফাটিগেল বক্ষঃস্থল, ব’স প্রাণেশ্বর।
হবে না আমার শক্তি উঠিতে উপর ।
কাশীরাজ। ব’স তবে, প্রাণেশ্বরি, এ গিরিগুহায়।
মৃদুল পবন হেথা জীবন জুড়ায় ।
দেবদারু তৃপ্তকরে ক্লিশিত নয়ন।
ভিতরে না পশে হেথা ভানুর কিরণ ।
( নিষ্ক্রান্ত )
গিরিপ্রান্তে ; অন্যদেশে।
অম্বা। ত্যাজিব জীবন, কান্ত, ত্যাজিলে আমায়
আমার কৰ্ম্মের দোষ, দুষি না তােমায় ।
সপত্নী রহুক সুখে, সুখে রহ তুমি
পিতার হবনা শােচ্যা, যাব স্বর্গ ভূমি।
যাব চলি যাবৎ না পশে মম মনে,
তব অমঙ্গল চিন্তা শােক প্রলােভনে।
,
•
তটিনি, নিকটে আয় ; বিমল সলিলে
শুনিয়াছি পাপ যায় গাহিত হইলে ।
শরীরের যায় জ্বালা, মলা রাশি যায়
যে তাপে অবলা জ্বলে তাও কি লাে যায়।
গিরির নিতম্বে হয়ে রজত-মেখলা
আনন্দে চলিয়া যাও মুখরা চঞ্চলা ।
৮৪
অম্বা
ক্লান্তা আমি, ধীরে যাও, হও স্নেহবতী
প্রবেশিব তব অঙ্গে, গিরি স্রোতস্বতি ।
সাগরে যাইবে যবে, কহিও তাহায়
অনাথিনী অম্বা আজি শেষ নেয়ে যায় ।
পতির সহিত যবে হইৰে মিলন
পতির অভাবে কবে অম্বার মরণ।
বহুদেশ ভ্রমি তুমি যথা উল্লাসিনী
যাইছ স্বামীর পাশে হয়ে উন্মাদিনী।
সেইরূপ, চিন্তাহীনে, আমিও ছিলাম
পাই পাই করে শেষে নাহি পাইলাম।
( নিষ্ক্রান্তা)
কাশীরাজ ও মহিষী অপরশৃঙ্গে।
মহিষী। জ্বলিছে আগুণ অই শিখর উপরে
অই দেশে বুঝি মাের অম্ব বনে চরে ।
অই দেখ দিব্যরূপা অপ্সরী মূরতি
যাইছে শিখর পানে ধীরে ধীরে গতি।
অনুপম কেশপাশ ঝুলিছে পিছনে
সুগন্ধে বাসিত যাহা করেছি যতনে।
অম্বার মরাল গতি চিনি, প্রাণনাথ,
চল শীঘ্র। অম্বা, অম্বা--অদৃশ্যা হঠাৎ !!
কাশীরাজ। দেবভূমি, প্রিয়তমে, এই বনরাজি
বাষ্পহেথা নৃত্যকরে আনন্দে বিরাজি।
সপ্তম অঙ্ক।
৮৫
কখন দেখায় দৃশ্য, কখন আবরে
ত্যাজে পৃথিবীর মায়া যােগী যাহা স্মরে।
মহিষী। আবার, আবার, কান্ত মলিনবদনা
দেখ অম্বা গিরিতটে দেখনা, দেখনা।
আকাশের পানে চাহি জুড়ি দুই কর
বলিছে কি কথা যেন বিদরি অম্বর।
এই স্নান করিয়াছে শােভিছে বদন
শরদে সুন্দর যথা তব উপবন ।
কি দুঃখ তােমার মনে ? রাজকন্যা তুমি,
বর চাও ? যাকে চাও, তাকে দিব আমি।
কাশীরাজ। দেখিলাম, অম্বা বলে মনে যেন হয়।
মহিষী। অম্বা অম্বা, নাথ, অই দাড়ায়ে নিশ্চয়।
ত্বরা চল, ত্বরা চল, বিলম্ব করােনা
কোন পথ শীঘ্র নাথ ? সে পথে চলনা।
কাশীরাজ। প্রিয়তমে, গিরিপথ নিতান্ত সঙ্কুল।
দেখিতে নিকটে, কিন্তু যেতে হয় তুল।
মহিষী। আমার ক্রন্দন অম্বা কেন বা শােনে না ?
দেখে না এদিকে চেয়ে মা বলে ডাকে না।
দেখ, দেখ, মহারাজ, অগ্নিপার্শ্বে জ্বলে,
অগ্নিকে ডাকিয়া অম্বা যেন কিছু বলে ।
দৌড়াও, নিবাও অগ্নি, মনে হয় ভয়,
পাগলিনী অম্বা মাের, কাঁপিছে হৃদয় ।
অম্বা।
আবার আসিয়া মেঘ ঢাকিল ধরণী,
ধর মােরে, প্রাণেশ্বর, হেরিনা সরণি।
( তিমির মাঝে নিষ্ক্রান্তা)
অম্বা। (অগ্নিপার্শ্বে )
রােমে রােমে যে যাতনা লভিলাম আমি
দেবব্রত, সে যাতনা পাবে না কি তুমি ?
বাহুবলে মত্ত হয়ে হরিলে আমায়
পৌরষ দেখালে বধি অবলা বালায় ।
জ্বলিলাম বিনাদোষে আমি তব তরে
লভিলাম মর্মব্যথা কোন ক্ষতি করে ?
কহ শাস্ত্র, গড় নীতি, ধর বাহুবল
সহিতে জন্মেছি সহি রমণীমণ্ডল।
বিচার এ ভূমিতলে পাবনা আমরা
দেখুন তাহারা কিন্তু আকাশে যাঁহারা ।
( উর্দ্ধে দেবগণকে প্রণাম করিল )
( অগ্নির প্রতি)
জ্বল হুতাশন করিবে দহন
তােমায় বরিবে কাশীজা আজ।
আৰ্যনারীগণ জুড়াতে যাতন
আশ্রয় লভেহে তােমার মাঝ ।
দেবু, আৰ্যসতী জানে তােমাপতি
তুমিই সতীত্ব রক্ষিত কর।
সপ্তম অঙ্ক।
।
অল্পবয়ঃ মম বুঝিনা ধরম
বিপদে আমায় তুমিই ধর।
তােমার বাসনা, অনল, হলোনা
মানুষে আমায় করিতে দান।
মানবে ভুঞ্জিব মানবী হইব
চাও না হে তুমি, লও তবে প্রাণ।
রুধিরে রুধির মিলাও শরীর
মেদপেশি জ্বেলে স্ফুলিঙ্গকর।
অন্তরে যে বহ্নি, জ্বলিতেছে, বহ্নি, •
তােমার তেজেতে মিশিয়ে ধর।
নবীন এ দেহ স্পর্শে নাই কেহ
তােমায় হে আজি উৎসর্গ করি।
নৃপতি দুহিতা নৃপতি যাচি
যাচিয়া হে আজি তােমায় বরি।
পুস্পমালা গাঁথিতে গাঁথিতে বৃক্ষান্তরে অদৃশ্যা)
| পর্বতের এক দেশে। অহহ, আমি কি পাপী-
যান্! পাপীয়ান্ রাক্ষসাচার, তােমার শিষ্যের শিক্ষা দেখ ।
বিষদিগ্ধ শরে কোমলহৃদয় আমি আহত করিয়াছি! কেন
স্বয়ম্বর হইতে আমি অম্বাকে অপহরণ করিলাম! অগ্রে অম্বাকে
অন্বেষণ করা, পরে যে কোন প্রকারেই হউক শাম্বের দ্বারা
তাহাকে গ্রাহিত করা আমার অবশ্য কর্তব্য। শাম্ব অতি
সে কি নারীর চিনিতে পারে ? অথবা
নিকৃষ্ট মনুষ্য।
৮৮ '
অষ।
কেন শান্বকে নিন্দা করি, আমার ন্যায় নিন্দনীয় কাজ পূর্বে
এ পৃথিবীতে কে করিয়াছে ? আৰ্য্যধৰ্ম্ম অবগত থাকিয়াও আমি
মােহবশতঃ অপধর্মের অনুসরণ করিয়াছি। দম্পতিযুগলের
অভ্যন্তরে অবস্থিত হইয়াছি। ভাগ্যক্রমে ক্ষত্রিয়কুলে
জন্মিয়াও আমি কাৰ্যদোষে নিষাদাধম হইয়াছি। (নিষ্ক্রান্ত)
শা। (পর্বতের অন্যদেশে) শুনিয়াছি এই বনে প্রিয়-
তমা আসিয়াছেন । লােকে বলিতেছে তিনি সন্ন্যাসিনী হইয়া-
ছেন। গােপালগণের মুখে তাহার পথ জানিলাম। কিন্তু
বহু পরিশ্রম করিয়াও তাঁহাকে দেখিতে পাইতেছি না। হায়,
আমি কি হতভাগ্য! আমি পুণ্যে পাপ, চন্দ্ৰে বিষ আরােপ
করিয়াছি! আমি অম্বার সতীত্ব সন্দেহ করিয়া তাহাকে তুচ্ছ
করিয়াছি! স্মরণ করিয়া হৃদয় বিদীর্ণ হয়, আমি তাহাকে
কুবাক্য বলিয়াছি ! অপমান করিয়াছি! আমি কঠোর প্রস্তর,
আমি সেই মৃগশাববিনিন্দিত শােকবাষ্পিত অনুপম নয়নযুগল
হেরিয়াছি, আমি তাঁহার মুগ্ধবিলােকিত দর্শন করিয়াছি,
তথাপি নির্দয় হইয়া নির্লজ্জবাক্য বলিয়াছি! তাঁহার সতীত্বের,
আমার মুখতার, তুলনা নাই।
প্রাণেশ্বরি, ক্ষমা করি দাও দরশন
দয়াবতী তুমি, দয়া কর বিতরণ।
আকাঙ্ক্ষা এখনু এই হৃদয় মাঝারে
কান্দিয়া তােমার পাশে বুঝাই তােমারে।
সপ্তম অঙ্ক। যতগুণ তব, আমি অগুণজ্ঞ তত অপাত্রে, প্রেয়সি, তব আশারাশি হত। ( নিষ্ক্রান্ত) ভীষ্ম। (সানুপার্শ্বে ) অহে, কি ভয়ানক দৃশ্য ! শরীর রােমাঞ্চিত হইতেছে ! পুষ্পময়ী ষােড়শী বালিকা অদ্য আমার দোষে এই নিৰ্জ্জন করে জ্বলিয়া মরিতেছে ! ঐ শৃঙ্গ এতদূর, যে সাধ্য নাই নিকটে চাই। হায়, অমরা যুগপৎ কি আশ্চৰ্য- বলী ও দুর্বল ! অনায়াসে বিপুল অপকার করিতে পারি, কিন্তু বিন্দুমাত্র সংশােধন করিতে পারি না! সম্পূর্ণ নিরপরাধে পুণ্যশীলা রাজকুমারী জ্বলিয়া মরিতেছে ! সূর্যের উত্তাপ যাহার শরীরে অসহ্য হইয়াছে সে পুড়িয়া অঙ্গার হইতেছে ! যাহার অনাময়ের নিমিত্ত বহু স্বস্তয়ন হইয়াছে সে নবীন জীবন অবহেলায় ত্যাগ কঘিতেছে ! হে ভীষ্ম ! এ কৃতি কাহার ? যিনি তােমা অপেক্ষা বলবান, যাহার ফুৎকারে এই পর্বতকুল, এই গ্ৰহমণ্ডিত ধরণী লাজশকলের ন্যায় উড়িয়া যায়, যাহার বিচারে পক্ষপাতিতা নাই, যিনি দয়ার আধার, দুর্বলের বন্ধু, যাঁহার অস্ত্র পরশুরামের অস্ত্র অপেক্ষা তীক্ষ্ণ, যাঁহার নিকট তুমি ও অম্বা সমান,হে ভীষ্ম! অপহরণের কালে তুমি কি তাহার কথা স্মরণ করিয়াছিলে ? কোন্ রাক্ষসী মায়া, কোন্ মূঢ় দেশাচার তােমাকে মােহিত করিয়াছিল ? কিম্বা শৌৰ্যমদে মত্ত হইয়াছিলে ; পরিণাম ভাব নাই ? মাতৰ্গঙ্গে! তুমি পূত- সলিলা, আমি মলস্বরূপ। আবীর প্রসবিনী বসুন্ধরে! আমার ;
. অম্বা বলে লজ্জিত হও; আমি প্রতিজ্ঞা করিতেছি প্রাণাত্যয়েও কখনও নারীজাতির সম্মুখে সামর্থ্য প্রকাশ করিব না। বলের অত্যাচারে অম্ব, তুমি আজি প্রাণ ত্যাজিলে, সে বল আমি কখনও অসমকক্ষ ব্যক্তির প্রতি প্রয়ােগ করিব না। যে যাতনা তুমি সহিলে আমি যেন তাহা অপেক্ষা তীব্রতর যাতনা সহ্য করি। ধীরে ধীরে রােমে রােমে যাতনিত হইয়া অত্যাচারী ভীষ্মের জীবন নির্গত হউক। হে বিশ্বপতি বরুণ ! হে দয়াপ্রবণ ঋষিগণ ! হে ভারতপাবনী গঙ্গে! আমার আন্ত- রিক আক্ষেপ শ্রবণ কর। আমাকে অনতিদীর্ঘকাল মধ্যে অম্বার তীব্ৰকারণা স্মরিত করিয়া অমানুষসহনীয় ক্লেশে ক্লিশিত করিয়া আৰ্যভূমি হইতে অপসারিত কর। অবলা- গণের দাম্পত্যসুখে আর যেন কেহ কখন বিরােধী না হয়। ( নিষ্ক্রান্ত) শা। (শৃঙ্গান্তরে) বিদর বিদর হিয়া বিদর ধরণী, জ্বলিয়া অঙ্গার হও সগিধি অবনি। নিখিল পুরুষজাতি হোক ভষ্মসাৎ! নারী প্রতি পুরুষের না বহুক হাত। যত কুমন্ত্রণা আছে সব দূরকর। প্রবঞ্চক না রহুক বসুধা ভিতর। অহহ মাের অত্যাচার ! হায় ধিক্ মােরে! বলিয়াছি পদতলে কুসুম অন্তরে। ০ সপ্তম অঙ্ক। ৯১ এরূপ পরমা সতী আমি তুচ্ছ করি ফেলিয়া অমিশ্র পুণ্যে পাপ বক্ষে ধরি। জ্বলিছ, প্রেয়সি, তুমি তীব্র হুতাশনে সংক্ষেপে সমাপ্ত করি ললিত জীবনে। হৃদয়ের সবসাধ হৃদে মিটাইলে পুরুষের স্পর্শসুখ অনলে লভিলে । স্বয়ম্বরে ন্যাস্তা হয়ে হলে নাথহীনা নরেশবাঞ্ছিত, বনে মরিতেছ দীনা। জনেশ দুহিত জনেশ বাঞ্ছিত আজি বিজন বাসিনী । যৌবন ত্বদীয় যুবকুল প্রিয় ছিল হে, বর বর্ণিনি । আজি অত্যাচারে তুচ্ছি মানবেরে স্বর্গে চলিলে, ভাবিনি। লােকের লাঞ্ছনা আর সহিবেনা হবে ভবেশসঙ্গিনী । • ( নিষ্ক্রান্ত) অম্বা। উদ্দেশে পিতাকে প্রণাম করি। জননি! উদ্দেশে আমার প্রণাম গ্রহণ কর। অভাগিনী অম্বা তােমাদের শােকের কারণ হয়েছিল, সুখের কারণ হয়নাই ! জ্বালাইল, তৃপ্ত- করিল না। জন্মভূমি পুণ্যবতি কাশি ! তােমাকেও উদ্দেশে প্রণাম করি। তুমি আমাকে মাতার ন্যায় য৯ে বক্ষে ধারণ
৯২
অস্বা।
করিয়াছিলে, আমি চিন্তাহীন হইয়া তােমার বক্ষে নৃত্য
করিয়াছি। হে পৃথিবি, আমায় মাপকর। তােমায় শেষ
প্রণাম করি। আমার দেহ তােমায় মিলাও। তুমি সর্বংসহা,
আমিও অনেক সহ্য করিয়াছি। তুমি এত দয়াবতী, তোমার
পুত্রেরা এত কঠিন কেন? অথবা তুমি আশ্চৰ্য্য রূপে পুরুষরূপ
গিরি, নারীরূপ নদী বহন করিতেছ
এ বিজনে কেহই নাই ! কে বলিবে আমি কোথায় চলিলাম?
কে বলিবে আমার কোন পাপের এই প্রায়শ্চিত্ব হইল।
দেবগণ, আমি কোন দেশে চলিলাম আমায় বলিয়া দাও।
জীবনে তােমরা আমার সহায় হও নাই; এখন মরিতেছি !
তােমরাও কি মানুষের মত নিষ্ঠুর হইলে ?দেবীগণ, তােমরাত
পুরুষ নও; কামিনীর প্রতি অত্যাচার তােমরা দেখিতেছ।
এই পৃথিবীতে আমি কাহার সুখের অন্তরায় হইয়াছিলাম ?
তােমরা দেখিতেছ অন্তিম মুহূর্তে নিকটে দাঁড়াইয়া সান্ত্বনা
করিতে আমার কেহই নাই। (দেবিগণের প্রবেশ )
দেবিগণ। আমরা আসিয়াছি।
অম্বা। মানুষী অম্বা সাষ্টাঙ্গে তােমাদিগকে প্রণাম করে।
১ম দেবী। বৎসে ! সুখিত হও। ত্বরায় নূতন বসন গ্রহণ
২য় দেবী। বৎসে! তােমার কামনাসূত্রবিনির্মিত নারী
দেহ রূপ অশৌচ বস্ত্র ত্বরায় এই অগ্নিতে নিক্ষেপ কর। আমরা
তােমাকে প্রগমন করিতে আসিয়াছি।
সপ্তম অঙ্ক।
)
!
অম্বা। তােমরা কে কে ? এত মধুর ভাব আমি অনেক
দিন দেখি নাই।
১ম দেবী। সে পরিচয় পরে জানিবে ।
২য় দেবী। তুমিও আমাদের মধ্যে একজন হবে।
অম্বা। আমি হব ।
৩য় দেবী। বৎসে! আমি তােমা অপেক্ষা অনেক ন্যূন ছিলাম।
৪র্থ দেবী। আমিও তাই।
অম্বা। আমার বড় কৌতূহল হইতেছে।
২য় দেবী। তবে কিঞ্চিৎ শুন। আমি আমার স্বামীকে
দেবাচারে পূজা করিয়াছি। তিনি আমাকে সহস্র সপত্নী
উপহার দিয়াছিলেন।
অম্বা। হায়, তুমি নৃশংস পুরুষের হাতে জ্বলিয়াছিলে !
৩য় দেবী। পিতা আমায় গৌরী করিয়াছিলেন। আমি
কিছুকালমাত্র অশীতিবর্ষীয় বৃদ্ধের সেবা করিতে পাইয়াছিলাম।
অম্বা। হায়, তুমি কোন দূষিত দেশে জন্মিয়াছিলে ? যে
জায়াপতি সুখভােগের জন্য বিধাতা তােমাকে সৃজন করিয়া-
ছিলেন কোন মূঢ়াচার তােমাকে তাহা হইতে নিরাকৃত
করিল ? আজীবন তুমি কান্দিয়া গেলে ! যে ব্যক্তি তােমার
জীবন এইরূপে বিফল করিয়া দিল তাহার কি সাধ্য আছে
তােমায় পুনরায় ঐরূপ একটী জীবন দিতে পারে ? সে যদি
এখন তাহার ভ্রম বুঝিয়া থাকে • তবে যেন তাহার কি দুঃখ
হইতেছে; অথবা সে হৃদয়হীন রাক্ষস। (৩য় দাবী নিষ্ক্রান্ত)
•
;
৯। অম্বা। ৪র্থ দেবী। বৎসে! আমি বঙ্গে বালবিধবা ছিলাম। অম্বা। হায় হায় ! আর বলিও না। তুমি সেই কশাই দেশে জন্মিয়াছিলে ? ২য় দেবী। এখন স্মরিলেও হৃদয় বিদীর্ণ হয়। ৪র্থ দেবী। আর বলিওনা, তাহারা সুখে থাকুক। অম্বা। সেই হৃদয়হীন জাতির সুখ ? সেই নারীরুধির- লােলুপ রাক্ষসগণের আরাম ! ৪র্থ দেবী। বৎসে! তুমি এখন জীবনের মায়া ত্যাগ করিলে, জীবনের দুঃখ বিস্মৃত হও। সেই নির্বোধগণকে শাপিত করিও না। অম্বা। পৃথিবীর সকলে সুখে থাকুক। অবলাকুলের প্রতি অত্যাচার নিবারিত হউক। কামিনীহিংস্র কলুষিত আচার সকল এই ভারত ভূমি হইতে তিরােহিত হউক। আমি এই পবিত্র অনলে বালিকার নূতন দেহ বিসৰ্জন করিলাম। ( পুষ্পবৃষ্টি এবং দৈবালােক) সম্পূর্ণ
No text on this page.
No text on this page.
No text on this page.